পরীক্ষা আর্কাইভ

৪৯তম বিসিএস ⎯ ভূগোল [৩১১]

পরীক্ষা৪৯তম বিসিএস ⎯ ভূগোল [৩১১]তারিখতারিখ অনির্ধারিতসময়01 hr 30 mins
মোট প্রশ্ন১৩২
সিলেবাস
Full Model Test - 1
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৪৯তম বিসিএস ⎯ ভূগোল [৩১১]

৪৯তম বিসিএস ⎯ ভূগোল [৩১১] · তারিখ অনির্ধারিত · ১৩২ প্রশ্ন

.
মহাদেশগুলো কোন স্তরের উপর ভাসমান অবস্থায় থাকে?( On which layer do the continents float?)
  1. অন্তঃগুরুমন্ডল(Inner mentle)
  2. বহিঃ শুরু মন্ডল(Outer Mentle)
  3.  সিয়াল স্তর (SiAl )
  4. বহিঃ কেন্দ্রমন্ডল(Outer Core)
সঠিক উত্তর:
বহিঃ শুরু মন্ডল(Outer Mentle)
উত্তর
সঠিক উত্তর:
বহিঃ শুরু মন্ডল(Outer Mentle)
ব্যাখ্যা

কেন্দ্রমন্ডল(Outer Core)ভূ-কম্পন তরঙ্গের মাধ্যমে জানা যায় গুরুমণ্ডল ২টি ভাগে বিভক্ত। যথা:
(ক) বহিঃগুরুমণ্ডল খ) অন্তঃগুরুমন্ডল
(ক) বহিঃগুরুমণ্ডল: গুরুমণ্ডলের ওপরের অংশকে বহিঃগুরুমণ্ডল বলে। ভূত্বকের নিচ থেকে এর পুরুত্ব প্রায় ৭০০ কিলোমিটার। এতে ক্রোমিয়াম, লোহা, সিলিকন ও ম্যাগনেসিয়াম বেশি থাকায় একে ক্রোফেসিমা (Cro-Fe-Si-Ma) বলে। বহিঃগুরুমণ্ডলের শিলার তাপ গলনাঙ্কের কাছাকাছি হওয়ায় তা আংশিক নরম অবস্থায় আছে যা প্রায় ৩০০ কিলোমিটার গভীর। তাই এ স্তরকে নমনীয়মণ্ডল (Asthenosphere) বলে। প্রচণ্ড তাপের জন্য এখানে যে পরিচলন স্রোতের সৃষ্টি হয় তার ফলে এর ওপর ভাসমান মহাদেশগুলো চলমান অবস্থায় থাকে। এতে ভূপৃষ্ঠে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়।

.
ভূ অভ্যন্তরের কোন স্তরে ভূকম্পন তরঙ্গের s-তরঙ্গ প্রবেশ করতে পারেনা?( Which layer of the Earth's interior cannot be penetrated by the s-waves of earthquake waves?)
  1. ভূত্বক(Crust)
  2. বহিঃ গুরু মণ্ডল(Outer mantle)
  3. বহিঃকেন্দ্র(Inner Core)
  4. অন্তঃ গুরুমন্ডল(Inner mantle)
সঠিক উত্তর:
বহিঃকেন্দ্র(Inner Core)
উত্তর
সঠিক উত্তর:
বহিঃকেন্দ্র(Inner Core)
ব্যাখ্যা

ভূকম্পন তরঙ্গ হতে বুঝা যায়, কেন্দ্রমন্ডল দুটি অংশে বিভক্ত।

(ক) বাইরের অংশ বা বহিঃকেন্দ্র (খ) ভিতরের অংশ বা অন্তঃকেন্দ্র

বহিঃকেন্দ্র: কেন্দ্রমণ্ডলের বাইরের অংশের বিস্তৃতি প্রায় ২২৭০ কিলোমিটার। এ অংশের মধ্য দিয়ে ভূমিকম্পের P-তরঙ্গ (Primary Wave) ধীর গতিতে প্রবাহিত হয়, কিন্তু S-তরঙ্গ (Secondary বা Shear Wave) প্রবেশ করতে পারে না। এতে প্রমাণিত হয় যে, কেন্দ্রমন্ডলের বাইরের অংশটি তরল অবস্থায় রয়েছে। কারণ S-তরঙ্গ তরল বস্তুর মধ্য দিয়ে প্রবাহিত হয় না।
(খ) অন্তঃকেন্দ্র: কেন্দ্রমণ্ডলের ভিতরের অংশটি পৃথিবীর কেন্দ্র হতে প্রায় ১২১৬ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে কঠিন অবস্থায় রয়েছে এবং তা প্রধানত লোহা ও নিকেল দিয়ে গঠিত। কেন্দ্রমণ্ডলের এ অংশের মধ্য দিয়ে P-তরঙ্গ অত্যন্ত দ্রুতবেগে অতিক্রম করে।

.
মহীভাবক আলোড়কের প্রভাবে ভূপৃষ্ঠে কোন ধরনের ভূমিরূপ সৃষ্টি হয় না? (Which type of landform is not formed on the surface due to the influence of epeirogenic movement?)
  1. মালভূমি(Plateau)
  2. ভঙ্গিল পর্বত(Fold Mountain)
  3. চ্যুতি(Fault)
  4. স্তূপ পর্বত(Block Mountain)
সঠিক উত্তর:
ভঙ্গিল পর্বত(Fold Mountain)
উত্তর
সঠিক উত্তর:
ভঙ্গিল পর্বত(Fold Mountain)
ব্যাখ্যা

ভূ-আলোড়নের ফলে ভূত্বকে গঠিত বিভিন্ন ভূমিরূপের তারতম্য অনুসারে ভূ-আলোড়নকে প্রধান দুইটি শ্রেণিতে বিভক্ত করা হয়। যেমন, (১) মহীভাবক আলোড়ন এবং (২) গিরিজনি আলোড়ন।

মহীভাবক আলোড়ন (Epeirogenic Movement): মহীভাবক আলোড়ন পৃথিবীর উপরিভাগে লম্বভাবে হয়ে থাকে। ফলে ভূপৃষ্ঠ খাড়াভাবে ওপর বা নিচে উঠানামা করে। ব্যাপক আকারে মহাদেশ জুড়ে সাধারণত এরূপ আলোড়ন হয় বলে একে মহীভাবক আলোড়ন বলা হয়। এ ধরনের আলোড়নের প্রভাব স্থানীয়ভাবেই অধিক দেখতে পাওয়া যায়। মহীভাবক আলোড়নের প্রভাবে ভূপৃষ্ঠে নানা ধরনের ভূমিরূপের সৃষ্টি হয়। এর মধ্যে মালভূমি, চ্যুতি, চ্যুতি ভৃগুতট (Fault Scarp), প্রস্তু উপত্যকা, স্তূপ পর্বত প্রভৃতি প্রধান।

.
কার্বন-ডাই অক্সাইড গ্যাস বৃষ্টির পানির আথে মিশ্রিত হয়ে কার্বনিক এসিডে পরিনত হয় কোন প্রক্রিয়ায়?
(By what process does carbon dioxide gas mix with rainwater and turn into carbonic acid?)
  1. জারণ (Oxidation)
  2. অঙ্গারযোজন (Carbonation)
  3. হাইড্রোলাইসিস (Hydrolysis)
  4. জলযোজন দ্রবন (Solution)
সঠিক উত্তর:
অঙ্গারযোজন (Carbonation)
উত্তর
সঠিক উত্তর:
অঙ্গারযোজন (Carbonation)
ব্যাখ্যা

রাসায়নিক বিচূর্ণীভবন প্রধানত নিম্নলিখিত প্রক্রিয়ার মাধ্যমে সংঘটিত হয়; যথা- (ক) জারণ, খ) অঙ্গারযোজন, (গ) জলযোজন, (ঘ) হাইড্রোলিসিস এবং (৫) দ্রবণ

অঙ্গারযোজন বা কার্বনেশন (Carbonation): কার্বন ডাই-অক্সাইড গ্যাস বৃষ্টির পানির সাথে মিশ্রিত হয়ে কার্বনিক এসিডে পরিণত হয়। যেমন, H2O+CO2=H2CO3 (কার্বনিক এসিড)। এ এসিড কতকগুলো শিলাকে বিশ্লিষ্ট ও চূর্ণবিচূর্ণ করতে পারে। কার্বন ডাই-অক্সাইড গ্যাসের এ রাসায়নিক সংযোগকে অঙ্গার-যোজন বা কার্বনেশন বলে। যে সব শিলা কার্বনিক এসিড দ্বারা গলে বা ভেঙে যায় ঐগুলোতে সাধারণত ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাসিয়াম, সোডিয়াম এবং লোহা বিদ্যমান থাকে। ঐ উপাদানগুলো ঐ এসিডের সংস্পর্শে আসলে গলতে আরম্ভ করে। ফলে শিলারাশি চূর্ণবিচূর্ণ হয়।

.
বাংলাদেশের নদীব্যবস্থাকে-কয়টি বৃহৎ নদী প্রণালিতে ভাগ করা যায়?( The river system of Bangladesh can be divided into how many major river systems?)
  1. ৪টি
  2. ২টি
  3. ৩টি
  4. ৫টি
সঠিক উত্তর:
৪টি
উত্তর
সঠিক উত্তর:
৪টি
ব্যাখ্যা

বাংলাদেশে নদ-নদীর সংখ্যা প্রায় ৭০০টি; এর মধ্যে অনেক নদী শুকিয়ে মৃতপ্রায়। মূল নদী, শাখা নদী ও উপনদীসং বাংলাদেশের নদ-নদীর মোট দৈর্ঘ্য হলো প্রায় ২২,১৫৫ কিলোমিটার। পদ্মা, মেঘনা, যমুনা-এ প্রধান তিনটি নদী-বাংলাদেশের নদীব্যবস্থার মূল কাঠামো। সমগ্র বাংলাদেশের ওপর দিয়ে বয়ে যাওয়া ছোটো বড়ো সব নদী তিনটি প্রধান নদীতে পড়ে। বাংলাদেশের নদীব্যবস্থাকে নদী অববাহিকার ভিত্তিতে ৪টি বৃহৎ নদী প্রণালি ভাগে ভাগ করা যায়। যেমন- (১) পরা নদীব্যবস্থা, (২) ব্রহ্মপুত্র-যমুনা-তিস্তা নদীব্যবস্থা, (৩) সুরমা ও কুশিয়ারা নদীব্যবস্থা এবং (৪) দক্ষিণ-পূর্বাংশের পাহাড়ি নদীব্যবস্থা।

.
ট্রপোস্ফিয়ারে যত উপরে যাওয়া যায় তাপমাত্রা কিভাবে পরিবর্তিত হয় ?( How does temperature change as you go higher in the troposphere?)
  1. প্রতি ১০০ মিটার উচ্চতায় ৬৪° সেলসিয়াস হারে তাপমাত্রা হ্রাস পায়( Temperature decreases at a rate of 64° Celsius for every 100 meters of altitude)
  2. প্রতি ১০০ মিটার উচ্চতায় ৬৪° সেলসিয়াস হারে তাপমাত্রা বৃদ্ধি পায়(Temperature decreases at a rate of 64° Celsius for every 100 meters of altitude)
  3. প্রতি ১০০ মিটার উচ্চতায় ৫৪° সেলসিয়াস হারে তাপমাত্রা বৃদ্ধি পায়(The temperature increases at a rate of 54° Celsius for every 100 meters of altitude)
  4. প্রতি ১০০ মিটার উচ্চতায় ৭৪° সেলসিয়াস হারে তাপমাত্রা হ্রাস পায়(The temperature decreases at a rate of 74° Celsius for every 100 meters of altitude)
সঠিক উত্তর:
প্রতি ১০০ মিটার উচ্চতায় ৬৪° সেলসিয়াস হারে তাপমাত্রা হ্রাস পায়( Temperature decreases at a rate of 64° Celsius for every 100 meters of altitude)
উত্তর
সঠিক উত্তর:
প্রতি ১০০ মিটার উচ্চতায় ৬৪° সেলসিয়াস হারে তাপমাত্রা হ্রাস পায়( Temperature decreases at a rate of 64° Celsius for every 100 meters of altitude)
ব্যাখ্যা

ট্রপোমণ্ডলের বৈশিষ্ট্য (Characteristics of the Troposphere)

(ক) ভূপৃষ্ঠ থেকে ট্রপোমণ্ডলের উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বায়ুর ঘনত্ব ও উষ্ণতা কমতে থাকে। সাধারণভাবে প্রতি ১,০০ মিটার উচ্চতায় ০৬.৪° সেলসিয়াস হারে তাপমাত্রা হ্রাস পায়।

(খ) এ মণ্ডলে আবহাওয়া ও জলবায়ুর যাবতীয় প্রক্রিয়ার অধিকাংশই সংঘটিত হয়। এ মণ্ডলে জলীয়বাষ্প ও ধূলিকণা বাতাসের সাথে মিলিত হয়ে মেঘ ও বৃষ্টিপাত, ঝড় ও ঘূর্ণিঝড় ঘটিয়ে আবহাওয়ার পরিবর্তন ঘটায়।

(গ) উচ্চতা বৃদ্ধির সাথে সাথে বাতানের গতিবেগ বেড়ে যায় এবং উচ্চতা বৃদ্ধির সাথে সাথে তাপমাত্রা হ্রাস পায়।

(ঘ) এ মণ্ডলের একেবারে নিচের দিকের বাতাসে জলীয়বাষ্প বেশি থাকে

.
অবসাদ অঞ্চল কোথায় দেখা যায়?( Where do doldrums occur?)
  1. 0°-৫° উত্তর ও দক্ষিণ অক্ষাংশের মধ্যে(Between 0°-5° north and south latitude)
  2. ২৫°-৩৫° উত্তর ও দক্ষিণ অক্ষাংশে( Between 25°-35° north and south latitude)
  3. ৬০°-৬৫° উত্তর ও দক্ষিণ অক্ষাংশে (60°-65° North and South latitudes)
  4. ২০°-২৫° উত্তর ও দক্ষিণ অক্ষাংশে(20°-25° North and South latitudes)
সঠিক উত্তর:
0°-৫° উত্তর ও দক্ষিণ অক্ষাংশের মধ্যে(Between 0°-5° north and south latitude)
উত্তর
সঠিক উত্তর:
0°-৫° উত্তর ও দক্ষিণ অক্ষাংশের মধ্যে(Between 0°-5° north and south latitude)
ব্যাখ্যা

নিরক্ষীয় অঞ্চলে নিম্নচাপ বলয় সৃষ্টির কারণ:

প্রথমত: নিরক্ষীয় নিম্নচাপ অঞ্চলে সূর্য সারা বছর খাড়াভাবে কিরণ দেয়। ফলে এখানকার বায়ু ঘনত্ব কমে উত্তপ্ত হয়ে প্রসারিত ও হালকা এবং ওপরের দিকে ওঠে যায়। অধিকন্ত এ অঞ্চলে স্থলভাগ অপেক্ষা জলভাগ বেশি বলে এখানে নিম্নচাপ বলয়ের সৃষ্টি হয়।

দ্বিতীয়ত: এ অঞ্চলে স্থলভাগ অপেক্ষা জলসভাগের পরিমাণ অনেক বেশি। সূর্যের কিরণের প্রখর উত্তাপে ঐ জলভাগ থেকে প্রচুর জলীয়বাষ্প ওঠে বায়ুর সাথে মিশ্রিত হলে বায়ু আরও হালকা হয়।

তৃতীয়ত: এ বলয়ের উচ্চস্তরে উষ্ণ ও আর্দ্র হালকা বায়ু পৃথিবীর আবর্তন গতির জন্য উত্তর-দক্ষিণ উভয় দিকে ছিটকে পড়ে। এ তিনটি কারণে নিরক্ষীয় অঞ্চলে বায়ুর নিম্নচাপ হয়ে থাকে এবং সর্বদা ঊর্ধ্বগামী হয়। এ অঞ্চলে বাতাস বায়ুমণ্ডলের ওপরের স্তরে উষ্ণ ও আর্দ্র হালকা বায়ু পৃথিবীর আবর্তন গতির জন্য উত্তর ও দক্ষিণে প্রবাহিত হয়। এ অঞ্চলে বায়ু ভূ-পৃষ্ঠে সমান্তরালভাবে বহে না বলে বায়ুর প্রবাহ বোঝা যায় না। তাই এ বলয়কে নিরক্ষীয় শান্ত বলয় (Equatorial calm belt) বলা হয়। এ অঞ্চলের অপর নাম অবসাদ অঞ্চল (Doldrums)।

.
পাম্পেরো স্থানীয় বায়ু কোন অঞ্চলে দেখা যায়? (In which region is the Pampero local wind seen?)
  1. আর্জেন্টিনা ও উরুগুয়ে (Argentina and Uruguay)
  2. যুক্তরাষ্ট্রের রকি পবর্তনের পূর্ব পাশে( East of the Rocky Mountains in the United States)
  3. সিসিলি (Sicily)
  4. ইতালি (Italy)
সঠিক উত্তর:
আর্জেন্টিনা ও উরুগুয়ে (Argentina and Uruguay)
উত্তর
সঠিক উত্তর:
আর্জেন্টিনা ও উরুগুয়ে (Argentina and Uruguay)
ব্যাখ্যা

পাম্পেরো (Pampero): আর্জেন্টিনা ও উরুগুয়ের পম্পাস অঞ্চলের উত্তরে পাম্পেরো নামে একটি স্থানীয় বায়ু প্রবাহিত হয়। এ অঞ্চলে নিম্নচাপ অবস্থিত থাকাকালে এ অঞ্চলে যে শীতল ও প্রবল মেরুদেশীয় বায়ু অনুভূত হয় তাকে 'পাম্পেরো' বলে। এ বায়ুটি দক্ষিণ থেকে পশ্চিমাভিমুখে আড়াআড়ি অগ্রসর হয়। এর আকৃতি সারিবদ্ধ দমকা বাতাসের (Line squall) মতো। কখনো কখনো ইহা প্রবল বৃষ্টি, ঝড়, বজ্র ও বিদ্যুৎ বহুল হয়। এ বায়ু প্রবাহের ফলে পম্পাস অঞ্চল থেকে ধূলিকণা ওঠে ঊর্ধ্বাকাশে ছড়িয়ে পড়ে। ঝড় প্রবাহিত হয়ে গেলে স্থানীয় উত্তাপ যথেষ্ট পরিমাণে কমে যায়। এ অঞ্চলে গ্রীষ্মকালে প্রায় প্রতিদিন পাম্পেরো বায়ু প্রবাহিত হয়।

.
১০ ঘন সেমি আয়তনে যদি ৫ গ্রাম জলীয়বাষ্প থাকে তবে তার পরম আর্দ্রতা কত? (If 5 grams of water vapor are present in a volume of 10 cubic centimeters, what is its absolute humidity)
  1. ২ গ্রাম ঘন সে.মি(2 grams cubic cm)
  2. .৫ গ্রাম ঘন সে.মি(.5 grams cubic cm)
  3. 20 গ্রাম ঘন সে.মি (20 grams cubic cm)
  4. ৫ গ্রাম ঘন সে.মি(5 grams cubic cm)
সঠিক উত্তর:
.৫ গ্রাম ঘন সে.মি(.5 grams cubic cm)
উত্তর
সঠিক উত্তর:
.৫ গ্রাম ঘন সে.মি(.5 grams cubic cm)
ব্যাখ্যা

পরম আর্দ্রতা (Absolute Humidity): একটি নির্দিষ্ট আয়তনের বায়ুতে অবস্থিত জলীয়বাষ্পের প্রকৃত

৪ পরিমাণকে উক্ত বায়ুর পরম আর্দ্রতা বা বিশুদ্ধ আর্দ্রতা (Absolute Humidity) বলে। আর্দ্র বায়ুতে জলীয়বাষ্পের পরিমাণ শতকরা প্রায় ২%- ৫%। যেমন ১০ ঘন সেন্টিমিটার আয়তনে যদি ৫ গ্রাম জলীয়বাষ্প থাকে তবে তার পরম আর্দ্রতা হবে= ০.৫ গ্রাম ঘন সেন্টিমিটার।

১০.
ঘূর্ণিঝড়ের গতিবেগ ঘণ্টায় কত মাইল থাকে?( How many miles per hour does a Cyclone travel?)
  1. ১২০-১৬০
  2. ৬০-১৬০
  3. ১২০-১৩০
  4. ১৬০-১৮০
সঠিক উত্তর:
১২০-১৬০
উত্তর
সঠিক উত্তর:
১২০-১৬০
ব্যাখ্যা

ঘূর্ণিঝড় (Cyclones)- ভূ-পৃষ্ঠের কোনো অল্প পরিসর স্থানে বায়ুচাপ আকস্মিকভাবে এরূপ হয়ে যে কেন্দ্রে নিম্নচাপ এবং তার চারদিকে উচ্চচাপ থাকে। ফলে চাপের সমতা রক্ষা করার জন্য চারপাশের শীতল উচ্চচাপবিশিষ্ট স্থান থেকে শীতল ও ভারী বায়ু প্রবল কুণ্ডলী আকারে ঘুরতে ঘুরতে নিম্নচাপ কেন্দ্রের দিকে প্রবল গতিতে প্রবেশ করে। পর্যায়ক্রমে বায়ু উষ্ণ হয়ে ওপরে ওঠে যায় আবার কুণ্ডলী পাকিয়ে ঘুরতে ঘুরতে বাতাস কেন্দ্রে প্রবেশ করে। কেন্দ্রমুখী এ ঊর্ধ্বগামী বায়ুকে ঘূর্ণিঝড় (Cyclones) বা ঘূর্ণিবাত বলে। উত্তর গোলার্ধে এ প্রবল বায়ু বামদিকে বেঁকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে এবং দক্ষিণ গোলার্ধে ডানদিকে বেঁকে ঘড়ির কাঁটার গতিতে ঘুরে নিম্নচাপ কেন্দ্রে প্রবেশ করে। ঘূর্ণিঝড় বা ঘূর্ণিবাত এক জায়গায় স্থির থাকে না। ঘুরতে ঘুরতে আরো শক্তি সঞ্চয় করে প্রবল বেগে দেশের ওপর দিয়ে চলে যায়। ঘূর্ণিঝড়ের গতিবেগ থাকে ঘণ্টায় ১২০ হতে ১৬০। কিলোমিটার যা ৬০ হতে ৮০ মাইল। সমুদ্রের ওপর ও সমুদ্র উপকূলে ঘূর্ণিবাতের প্রকোপ সবচেয়ে বেশি আকার ধারণ করে। ঘূর্ণিঝড় যখন সমুদ্রের ওপর দিয়ে প্রবাহিত হয় তখন সেখানকার পানি রাশিকে এমন প্রবলভাবে আকর্ষণ করে তার কিছু অংশকে ওপরে উঁচু করে তোলো।

১১.
বৃষ্টিহীন গ্রীষ্মকাল ও বৃষ্টিবহুল শীতকাল কোন জলবয়ু অঞ্চলের বৈশিষ্ট্য? (Which Climate region is characterized by rainless summers and rainy winters?)
  1. নিরক্ষীয় জলবায়ু(Equatorial climate)
  2. ভূমধ্যসাগরীয়( Mediterranean)
  3. মৌসুমী (Seasonal)
  4. মেরু দেশীয় ( Polar)
সঠিক উত্তর:
ভূমধ্যসাগরীয়( Mediterranean)
উত্তর
সঠিক উত্তর:
ভূমধ্যসাগরীয়( Mediterranean)
ব্যাখ্যা

পৃথিবীর মানচিত্রে ইউরোপ মহাদেশ ও আফ্রিকা মহাদেশের মধ্যবর্তী স্থানে অবস্থিত ভূমধ্যসাগর এবং ভূমধ্যসাগরের তীরবর্তী দেশগুলোতে এ শ্রেণির জলবায়ুর পূর্ণ বৈশিষ্ট্য বিরাজ করে বলে ভূমধ্যসাগরের নামকরণে এ জলবায়ুর নামকরণ করা হয়েছে ভূমধ্যসাগরীয় জলবায়ু।

১। সাধারণত ভূমধ্যসাগরীয় জলবায়ু ভূমধ্যসাগরের উপকূলবর্তী দেশগুলোতে বিরাজ করে। পৃথিবীর মহাদেশগুলোর পশ্চিম উপকূলে ৩০° থেকে ৪৫° উত্তর ও দক্ষিণ অক্ষাংশের মধ্যে এ জলবায়ু বিরাজ করে।

২। গ্রীষ্মকালে অধিক তাপ এবং শীতকালে অধিক শীত পড়ায় শীত ও গ্রীষ্মকালের তাপমাত্রার পার্থক্য ব্যাপক থাকায় (১০°সে.) ঋতু পরিবর্তন হয়।

৩। এ জলবায়ু অঞ্চল মৃদু উষ্ণমণ্ডলে অবস্থিত।

৪। এ অঞ্চলে শিল্পকলকারখানা ও ব্যবসা-বাণিজ্য উন্নতি লাভকরেছে। মহাদেশসমূহের পশ্চিম উপকূলে ৩০° উত্তর-৪৫° উত্তর ও দক্ষিণ অক্ষাংশের মধ্যে এ জলবায়ু দেখতে পাওয়া যায়। এজন্য এটি নাতিশীতোষ্ণ অঞ্চলের জলবায়ু।

৫। বষ্টিহীন গ্রীষ্মকাল এবং বৃষ্টিবহুল শীতকাল এ জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য। গ্রীষ্মকালে শুষ্ক অয়ন বায়ু এবং শীতকালে জলীয়বাষ্পপূর্ণ প্রত্যয়ন বায়ু এ জলবায়ু অঞ্চল দিয়ে প্রবাহিত হয়। শীতকালে বৃষ্টিপাত হলেও আকাশ কখনো একেবারে মেঘাচ্ছন্ন হয় না। তাই সারা বছর এ জলবায়ু অঞ্চলে আকাশ রৌদ্রকরোজ্জ্বল থাকে।

১২.
পৃথিবীর প্রায় এক-চতুর্থাংশ অঞ্চলে রয়েছে কোনটি? (Which of the following is found in about one-fourth of the Earth's area?)
  1. মহীসোপান (Continental Shelf)
  2. আগ্নেয় দ্বীপ (Volcanic Island)
  3. মহীঢাল (Continental Shope)
  4. শৈলশিরা (Ridge)
সঠিক উত্তর:
মহীসোপান (Continental Shelf)
উত্তর
সঠিক উত্তর:
মহীসোপান (Continental Shelf)
ব্যাখ্যা

মহীসোপান (Continental Shelf): পৃথিবীতে মহাদেশসমূহের চারদিকে স্থলভাগের কিছু অংশ অল্প অল্প চাল ৩ হয়ে সমুদ্রের পানির মধ্যে নেমে গেছে। মহাদেশ ও মহাসাগরের সংযোগস্থল সমুদ্রতট থেকে সমুদ্রের দিকে ১৮০ মিটারে ১ (৬০০ ফুট) গভীরতা ক্রম নিম্ন নিমজ্জিত অংশকে মহীসোপান বলে। মহীসোপান ১ ডিগ্রি কোণে সমুদ্রতলদেশে ঢালু থাকে। মহীসোপানের সর্বোচ্চ গভীরতা ১৮০ কিলোমিটার। মহীসোপানই মহাদেশগুলোর ভূভাগের শেষ সীমা হিসেবে পরিগণিত। মহীসোপানের সবচেয়ে ওপরের অংশকে উপকূলীয় ঢাল বলে। পৃথিবীর মোট ভূভাগের প্রায় এক-চতুর্থাংশ অঞ্চল নিয়ে অবস্থিত রয়েছে মহীসোপান। কোনো কোনো মহীসোপানের সমুদ্রের পানির সর্বোচ্চ গভীরতা ২০০ মিটার। উপকূল ভাগের বন্ধুরতার ওপর মহীসোপানের বিস্তৃতি নির্ভর করে।

১৩.
সর্বপ্রথম ইকোসিস্টেম শব্দটি কোন বিজ্ঞানী ব্যবহার করেন? ( Which scientist first used the term ecosystem?)
  1. বিজ্ঞানী লী (Scientist Lee)
  2. A. G ট্যানসলে (A. G Tansley)
  3. ডব্লিও রোজেন (W. Rosen)
  4. ডব্লিও প্রেট (W. Pratt)
সঠিক উত্তর:
A. G ট্যানসলে (A. G Tansley)
উত্তর
সঠিক উত্তর:
A. G ট্যানসলে (A. G Tansley)
ব্যাখ্যা

বাস্তুতন্ত্র Ecosystem শব্দের বাংলা পরিভাষা। ইকোসিস্টেম শব্দটি হয়। যা ইকোলজিক্যাল সিস্টেমের (ecological system) সংক্ষিপ্ত আকার বা রূপ। এ অর্থে বাস্তুতন্ত্র শব্দটি বাস্তুসংস্থানগত তন্ত্রের সংক্ষিপ্ত আকার বা রূপ।একটি নির্দিষ্ট স্থানে বসবাসকারী জড় পরিবেশ ও জীবগোষ্ঠীর মধ্যে আন্তঃসম্পর্ক গড়ে ওঠে। পরিবেশের মধ্যে উদ্ভিদ ও প্রাণীর যে আন্তঃসম্পর্ক গড়ে ওঠে একেই বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম বলা হয়। A. G ট্যানসলে নামক একজন ব্রিটিশ বিজ্ঞানী ১৯৩৫ সালে ইকোসিস্টেম শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন।

১৪.
উত্তর গোলার্ধে পশ্চিমা বায়ুর গতিপথ কোনটি ?( What is the direction of the westerly wind in the Northern Hemisphere?)
  1. উত্তর-পশ্চিম দিক থেকে মেরুর দিকে(From the northwest towards the poles)
  2. উত্তর-পূর্ব দিক থেকে দক্ষিণ-পূর্ব দিকে(From the northeast towards the southeast)
  3. দক্ষিণ-পূর্ব দিকে প্রবাহিত হয় (Flows towards the southeast)
  4. দক্ষিণ-পশ্চিম হতে মেরুর দিকে (From the southwest towards the poles)
সঠিক উত্তর:
দক্ষিণ-পশ্চিম হতে মেরুর দিকে (From the southwest towards the poles)
উত্তর
সঠিক উত্তর:
দক্ষিণ-পশ্চিম হতে মেরুর দিকে (From the southwest towards the poles)
ব্যাখ্যা

যে দুটি বায়ু অয়নের বিপরীতে মেরু অঞ্চলের নিম্নচাপের দিকে যে বায় প্রবাহিত হয় তাকে পশ্চিমা বায়ু বা প্রত্যয়ন বা বুলে। পশ্চিম দিক থেকে এ বায়ু প্রবাহিত হয় বলে একে পশ্চিমা বায়ু বলা হয়।

অবস্থান: পৃথিবীর উভয় গোলার্ধে ৩৫০ অক্ষাংশ থেকে ৬০০ অক্ষাংশের মধ্যে পশ্চিমা বায়ু প্রবাহিত হয়।

বায়ুর গতিপথ: ফেরেলের সূত্র অনুসারে এ বায়ু উত্তর গোলার্ধে ডানদিকে বেঁকে দক্ষিণ-পশ্চিম হতে মেরুর দিকে প্রবাহিত হয়। আবার দক্ষিণ গোলার্ধে ফেরেলের সূত্র অনুসারে এই বায়ু বামদিক থেকে উত্তর-পশ্চিম দিক থেকে মেরুর দিকে প্রবাহিত হয়। অয়ন বায়ুর বিপরীত দিকে প্রবাহিত হয় বলে এ দুটি বায়ুকে উত্তর গোলার্ধে দক্ষিণ-পশ্চিম পশ্চিমা বায়ও উত্তর-পশ্চিম পশ্চিমা বায়ু নামে পরিচিত।

১৫.
যখন কুয়াশা অতিরিক্ত ঘন হয়ে ইলশা গুঁড়ির মতো জলকণায় বর্ষিত হয়, তখন এরূপ অবস্থরে কি বলে?( When the fog becomes extremely thick and the rain falls like droplets of rain, what do you say in such a situation?)
  1. কুয়াশা (Fog)
  2. শিশির (Dew)
  3. তুষার বা তুহিন (Frost)
  4. ঘ) কুঞ্ঝটিকা (Mist)
সঠিক উত্তর:
ঘ) কুঞ্ঝটিকা (Mist)
উত্তর
সঠিক উত্তর:
ঘ) কুঞ্ঝটিকা (Mist)
ব্যাখ্যা

1. কুয়াশা (Fog) : বায়ুমণ্ডলের ভাসমান ধূলিকণাকে আশ্রয় করে জলীয়বাষ্প তাপ বিকিরণ করে রাত্রি বেলা ও ঘনীভূত হয়ে ধোঁয়াশা আকারে ভূ-পৃষ্ঠের ওপর ভাসতে থাকে। একে কুয়াশা (Fog) বলে। বায়ু পরিবহণ এবং শীতল ও উষ্ণ বায়ুর মিশ্রণের ফলে কুয়াশার সৃষ্টি হয়।
২. শিশির (Dew): রাত্রিতে তাপ বিকিরণ করে ভূ-পৃষ্ঠস্থ ঘাস, লতাপাতা ও গাছপালার ওপর জলীয়বাষ্প ঘনীভূত হা জলবিন্দুতে পরিণত হলে তাকে শিশির (Dew) বলে।
৩. তুষার বা তুহিন (Frost): জলীয়বাষ্প ঘনীভূত হয়ে হালকা পেঁজা তুলার ন্যায় পরিণত হয়ে ভূপৃষ্ঠস্থ, নত। গাছপালার ওপর পতিত হলে একে তুষার বা তুহিন (Frost) বলে। তাপমাত্রা ০০ এর নিচে নেমে এলে তখন জলীয়ব তুহিন বা তুষারে পরিণত হয়।
৪. কুঞ্ঝটিকা (Mist): যখন কুয়াশা অতিরিক্ত ঘন হয়ে ইলশা গুঁড়ির মতো জলকণায় বর্ষিত হয়, তখন এরূপ অবস্থরে কুজুটিকা (Mist) বলে

১৬.
কোনটি মহীঢালের বৈশিষ্ট্য নয়? (Which is not characteristic of a continental slope?)
  1. এর গভীরতা ১৮০ হতে ৩,৬০০ মিটার। (Its depth ranges from 180 to 3,600 meters.)
  2. মহীঢাল খাড়াভাবে ঢালু হয়ে সমুদ্রে নেমে যায়। (The continental slope slopes steeply into the sea.)
  3. এটি ৫ ডিগ্রি বা তার অধিক যৌগিকভাবে সমুদ্রে নোম যায়। (It dips into the sea at an angle of 5 degrees or more.)
  4. এটি মহাদেশীয় ভূ-খণ্ডের শেষ সীমা। (It is the last boundary of the continental shelf.)
সঠিক উত্তর:
এটি মহাদেশীয় ভূ-খণ্ডের শেষ সীমা। (It is the last boundary of the continental shelf.)
উত্তর
সঠিক উত্তর:
এটি মহাদেশীয় ভূ-খণ্ডের শেষ সীমা। (It is the last boundary of the continental shelf.)
ব্যাখ্যা

মহীঢালের বৈশিষ্ট্যঃ
১।মহীঢাল খাড়াভাবে ঢালু হয়ে সমুদ্রে নেমে যায়।
২। মহীসোপানের শেষ সীমা হতে মহীঢাল ধরা হয়।
৩। এটি ৫ ডিগ্রি বা তার অধিক যৌগিকভাবে সমুদ্রে নোম যায়।
৪। এর গভীরতা ১৮০ হতে ৩,৬০০ মিটার।
৫। এটি অধিক খাড়া হওয়ার জন্য খুব প্রশস্ত নয়।
৬। এটি সাধারণত খুবই বন্ধুর প্রকৃতির। কারণ এর উপরিভাগ সমান নয়।

১৭.
বঙ্গোপসাগরের আয়তন কত বর্গকিলোমিটার? (How many square kilometers is the area of ​​the Bay of Bengal?)
  1. প্রায় ১১ লক্ষ বর্গকিলোমিটার। (About 1.1 million square kilometers.)
  2. প্রায় ২২ লক্ষ বর্গকিলোমিটার। (About 2.2 million square kilometers.)
  3. প্রায় ৩৩ লক্ষ বর্গকিলোমিটার। ( About 3.3 million square kilometers.)
  4. প্রায় ৪৪ লক্ষ বর্গকিলোমিটার। (About 4.4 million square kilometers.)
সঠিক উত্তর:
প্রায় ২২ লক্ষ বর্গকিলোমিটার। (About 2.2 million square kilometers.)
উত্তর
সঠিক উত্তর:
প্রায় ২২ লক্ষ বর্গকিলোমিটার। (About 2.2 million square kilometers.)
ব্যাখ্যা

আয়তন ও গভীরতা: বঙ্গোপসাগরের আকৃতি অবিকল কলার মোচাকৃতি এবং এর আয়তন প্রায় ২২ লক্ষ বর্গকিলোমিটার। বঙ্গোপসাগরের সর্বোচ্চ দৈর্ঘ্য ২০৯০ কিলোমিটার এবং সর্বোচ্চ প্রন্থ ১৬১০ কিলোমিটার। বঙ্গোপসাগরের তলদেশের গভীরতা প্রায় ২০০ থেকে ৪০০০ মিটার।'
উল্লেখ্য ২০১২ সালের ১৪ মার্চ বাংলাদেশ মিয়ানমার জলসীমা নির্ধারণ মামলায় আন্তর্জাতিক আদালতে বাংলাদেশের দাবির পক্ষে ঐতিহাসিক রায় পায়। এ রায়ের ফলে বাংলাদেশ এক লক্ষ বর্গকিলোমিটারের বেশি জলসীমা পেয়েছে। ফলে সেন্টমার্টিন দ্বীপকে উপকূলীয় গ্যাস লাইন ধরে ১২ নটিক্যাল মাইল বাংলাদেশের সমুদ্র এলাকা এবং ২০০ নটিক্যাল মাইল একচ্ছত্র অর্থনৈতিক অঞ্চল পেয়েছে।

১৮.
প্রশান্ত মহাসাগর সমগ্র পথিবীর কত শতাংশ জুড়ে অবস্থিত? (The Pacific Ocean covers what percentage of the entire Earth's surface?)
  1. প্রায় ৩৫% (About 35%)
  2. প্রায় ২২% (About 22%
  3. প্রায় ৪৩% (About 43%)
  4. প্রায় ১২% (About 12%)
সঠিক উত্তর:
প্রায় ৩৫% (About 35%)
উত্তর
সঠিক উত্তর:
প্রায় ৩৫% (About 35%)
ব্যাখ্যা

প্রশান্ত মহাসাগরের অবস্থান এশিয়া মহাদেশ ও ওশেনিয়া মহাদেশের পূর্বে এবং উত্তর ও দক্ষিণ আমেরিকার পূর্বে অবস্থিত।
আকার ও আয়তন: প্রশান্ত মহাসাগর সমগ্র পৃথিবীর সর্ববৃহৎ ও সবচেয়ে বেশি গভীরতম মহাসাগর। প্রশান্ত মহাসাগর সমগ্র ভূভাগের প্রায় ৩৫% জায়গা (বা এক-তৃতীয়াংশ) জুড়ে অবস্থিত। এর আয়তন প্রায় ১৬ কোটি ৬০ লক্ষ কিলোমিটার। সমগ্র পানিভাগের ৪৫%। প্রশান্ত মহাসাগর দেখতে অনেকটা ত্রিভুজের মতো; এর তলদেশ দেখতে থালার মতো। এর উত্তর দিকে বেরিং প্রণালির নিকট খুবই সরু। নিরক্ষরেখার কাছে সর্বাধিক প্রশস্ত। পূর্ব-পশ্চিমে প্রায় ১৬,০৮৯ কিলোমিটার বিস্তার এবং উত্তর দক্ষিণে প্রায় ১৪,৯৬২ কিলোমিটার পর্যন্ত বিস্তার।

১৯.
প্লেটের প্রধান সীমান্তের ধরন কতটি? (How many main types of plate boundaries?)
  1. 1
  2. 2
  3. 3
  4. 4
সঠিক উত্তর:
3
উত্তর
সঠিক উত্তর:
3
ব্যাখ্যা

প্লেটের প্রধান সীমান্ত তিন ধরনের:
· Convergent boundary (অভিসারী সীমানা): প্লেট একে অপরের দিকে চলে আসে।
· Divergent boundary (বিকর্ষক সীমান্ত): প্লেট একে অপর থেকে দূরে সরে যায়।
· Transform boundary (প্রতিগামী সীমানা): প্লেট একে অপরের পাশ দিয়ে চলে।
এই সীমান্তগুলো ভূমিকম্প, আগ্নেয়গিরি এবং পর্বতমালা তৈরি করে।

২০.
কোন ধরনের সীমান্তে দুই প্লেট একে অপরের দিকে ধাক্কা খায়? (In What type of boundary does a two-plate collision with each other?)
  1. অভিসারী সীমানা (Convergent boundary)
  2. বিকর্ষক সীমান্ত (Divergent boundary)
  3. প্রতিগামী সীমানা(Transform boundary )
  4. সমান্তরাল সীমান্ত(Parallel boundary)
সঠিক উত্তর:
অভিসারী সীমানা (Convergent boundary)
উত্তর
সঠিক উত্তর:
অভিসারী সীমানা (Convergent boundary)
ব্যাখ্যা

কনভার্জেন্ট সীমান্তে দুইটি lithospheric প্লেট একে অপরের দিকে ধাক্কা খায়। এতে পাহাড়, ভূপৃষ্ঠীয় ভাঙন, অথবা ভূমিকম্প ও আগ্নেয়গিরির সৃষ্টি হয়। উদাহরণ: হিমালয় পর্বতমালা ভারত ও ইউরেশিয়া প্লেটের সংযোগে তৈরি হয়েছে।

২১.
কোন প্রক্রিয়ায় সমুদ্র তল থেকে নতুন lithosphere তৈরি হয়?( By which process does new lithosphere form from the ocean floor?)
  1. সাবডাকশন (Subduction)
  2. সি-ফ্লোর স্প্রেডিং (Sea-floor spreading)
  3. ট্রান্সফর্ম মুভমেন্ট (Transform movement)
  4. প্লেট মেল্টিং (Plate melting)
সঠিক উত্তর:
সি-ফ্লোর স্প্রেডিং (Sea-floor spreading)
উত্তর
সঠিক উত্তর:
সি-ফ্লোর স্প্রেডিং (Sea-floor spreading)
ব্যাখ্যা

সি-ফ্লোর স্প্রেডিং হলো সেই প্রক্রিয়া যেখানে মধ্য-সাগর রিজে ম্যান্টল থেকে গলিত শিলা উপরের দিকে উঠে নতুন lithosphere তৈরি করে। এটি মহাসাগরের বিস্তার ঘটায়।

২২.
গুটেনবার্গ বিচ্ছেদ কোথায় অবস্থিত? ( Where is the Gutenberg discontinuity located?)
  1. ক্রাস্ট-ম্যান্টল সীমান্ত (Crust-mantle boundary)
  2. ম্যান্টল-কোর সীমান্ত (Mantle-core boundary)
  3. আউটারকোর-ইনারকোর সীমান্ত (Outercore-innercore boundary)
  4. আউটার ম্যান্টল- ইনারম্যান্টল (Outer mantle-inner mantle)
সঠিক উত্তর:
ম্যান্টল-কোর সীমান্ত (Mantle-core boundary)
উত্তর
সঠিক উত্তর:
ম্যান্টল-কোর সীমান্ত (Mantle-core boundary)
ব্যাখ্যা

Gutenberg discontinuity বোঝায় ম্যান্টল ও কোরের মধ্যকার সীমানা — সাধারণত প্রায় ২৯০০ কিমি গভীরে। এখানে সিসমিক তরঙ্গের আচরণে বড় পরিবর্তন দেখা যায় (S-তরঙ্গ হারিয়ে যায়, P-তরঙ্গের গতি ও দিক পরিবর্তন দেখায়) — এটিই নির্দেশ করে কোরের বাহ্যিক অংশ তরলীয় এবং ম্যান্টল কঠিন। এই বিচ্ছেদের উপস্থিতি কোর-ম্যান্টল সীমার ভৌত বৈশিষ্ট্য ব্যাখ্যা করে।

২৩.
বিশ্বের দীর্ঘতম ভাঁজ পর্বতমালা কোনটি?( Which is the longest folded mountain range in the world?)
  1. আল্পস (Alps)
  2. আন্দেস (Andes)
  3. হিমালয় (Himalaya)
  4. রকি (Rockies)
সঠিক উত্তর:
আন্দেস (Andes)
উত্তর
সঠিক উত্তর:
আন্দেস (Andes)
ব্যাখ্যা

দক্ষিণ আমেরিকার পশ্চিম প্রান্তজুড়ে প্রসারিত আন্দেস পর্বতমালা হলো বিশ্বের দীর্ঘতম ভাঁজ পর্বতমালা, দৈর্ঘ্য প্রায় ৭,০০০ কিলোমিটার। এটি নাজকা প্লেট ও দক্ষিণ আমেরিকা প্লেটের সংঘর্ষে তৈরি হয়েছে। এতে বহু আগ্নেয়গিরি ও খনিজ সম্পদ পাওয়া যায়।

২৪.
বাংলাদেশ কোন টাইম জোনে অবস্থিত?( In which time zone is Bangladesh located?)
  1. GMT + ৪
  2. GMT + ৫
  3. GMT + ৬
  4. GMT + ৭
সঠিক উত্তর:
GMT + ৬
উত্তর
সঠিক উত্তর:
GMT + ৬
ব্যাখ্যা

বাংলাদেশের মান সময় হলো GMT + ৬ ঘণ্টা। অর্থাৎ, বাংলাদেশে সময় লন্ডনের গ্রিনউইচ মান সময়ের চেয়ে ৬ ঘণ্টা এগিয়ে। উদাহরণস্বরূপ, লন্ডনে যদি দুপুর ১২টা হয়, তবে ঢাকায় হবে সন্ধ্যা ৬টা।

২৫.
আন্তর্জাতিক তারিখ রেখা (International Date Line) কোন দ্রাঘিমা রেখার কাছাকাছি অবস্থিত?( The International Date Line is located near which longitude?)
  1. ০° দ্রাঘিমা (0° longitude)
  2. ৯০° দ্রাঘিমা (90° longitude)
  3. ১৮০° দ্রাঘিমা (180° longitude)
  4. ১৫° দ্রাঘিমা (15° longitude)
সঠিক উত্তর:
১৮০° দ্রাঘিমা (180° longitude)
উত্তর
সঠিক উত্তর:
১৮০° দ্রাঘিমা (180° longitude)
ব্যাখ্যা

আন্তর্জাতিক তারিখ রেখা (IDL) ১৮০° দ্রাঘিমার কাছাকাছি অবস্থিত। এটি সময়ের হিসাবে এক দিনের পার্থক্য নির্ধারণ করে। উদাহরণস্বরূপ, আপনি যদি IDL অতিক্রম করেন পূর্ব দিক থেকে পশ্চিমে, তাহলে একদিন পিছিয়ে যাবেন, আর পশ্চিম থেকে পূর্বে গেলে একদিন এগিয়ে যাবেন। তবে রেখাটি সোজাসুজি না হয়ে দ্বীপপুঞ্জ ও দেশগুলোর সুবিধার্থে কিছুটা বেঁকে গেছে

২৬.
প্রতিটি টাইম জোনের প্রস্থ কত ডিগ্রি দ্রাঘিমাংশ?( How many degrees of longitude is the width of each time zone?)
  1. ১০°
  2. ১২°
  3. ১৫°
  4. ২০°
সঠিক উত্তর:
১৫°
উত্তর
সঠিক উত্তর:
১৫°
ব্যাখ্যা

পৃথিবী ২৪ ঘণ্টায় ৩৬০° ঘূর্ণন করে। তাই এক ঘণ্টায় ঘূর্ণন করে ১৫° দ্রাঘিমা (৩৬০° ÷ ২৪ = ১৫°)। এজন্য প্রতিটি টাইম জোনের মানক প্রস্থ ধরা হয়েছে ১৫° দ্রাঘিমা। তবে বাস্তবে দেশ ও রাজনৈতিক সীমারেখার কারণে টাইম জোনগুলো কিছু জায়গায় ভিন্ন হতে পারে.

২৭.
পৃথিবীর সময় নির্ধারণের জন্য মূল আন্তর্জাতিক সময় কী নামে পরিচিত? ( What is the main international time known as for determining the time of the world?)
  1. BST
  2. UTC
  3. IST
  4. CST
সঠিক উত্তর:
UTC
উত্তর
সঠিক উত্তর:
UTC
ব্যাখ্যা

বিশ্বব্যাপী সময় নির্ধারণের জন্য বর্তমানে UTC (Coordinated Universal Time) ব্যবহার করা হয়। আগে GMT (Greenwich Mean Time) ব্যবহার করা হলেও এখন এর আধুনিক ও বৈজ্ঞানিক সংস্করণ হলো UTC। স্যাটেলাইট, বিমান চলাচল, ইন্টারনেট ও আন্তর্জাতিক যোগাযোগে UTC সময় ব্যবহার করা হয়।

২৮.
যদি GMT-এ দুপুর ১২টা হয়, তবে বাংলাদেশে তখন কয়টা বাজবে?(If it is 12 noon GMT, what time is it in Bangladesh?)
  1. দুপুর ১টা (1 pm)
  2. বিকেল ৪টা(4 pm)
  3. সন্ধ্যা ৬টা (6 pm)
  4. রাত ৯টা (9 pm)
সঠিক উত্তর:
সন্ধ্যা ৬টা (6 pm)
উত্তর
সঠিক উত্তর:
সন্ধ্যা ৬টা (6 pm)
ব্যাখ্যা

বাংলাদেশের সময় হলো GMT + ৬ ঘণ্টা। তাই যদি GMT-এ দুপুর ১২টা হয়, তবে বাংলাদেশে সময় হবে সন্ধ্যা ৬টা। এটি বাংলাদেশের ভৌগোলিক অবস্থান (প্রায় ৯০° পূর্ব দ্রাঘিমা) অনুযায়ী নির্ধারিত।

২৯.
পৃথিবীতে সবচেয়ে বেশি ভূমিকম্প কোন অঞ্চলে ঘটে?( In which region of the world do the most earthquakes occur?)
  1. আটলান্টিক মহাসাগরীয় রিজ( Atlantic Ocean Ridge)
  2. প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় বৃত্ত ( Pacific Ring of Fire)
  3. সাহারা মরুভূমি (Sahara Desert)
  4. উত্তর মেরু অঞ্চল( Arctic Region)
সঠিক উত্তর:
প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় বৃত্ত ( Pacific Ring of Fire)
উত্তর
সঠিক উত্তর:
প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় বৃত্ত ( Pacific Ring of Fire)
ব্যাখ্যা

পৃথিবীর প্রায় ৮০% ভূমিকম্প ঘটে প্রশান্ত মহাসাগরের প্রান্তবর্তী অঞ্চলে, যাকে বলা হয় "Ring of Fire"। এটি টেকটোনিক প্লেট সীমান্ত দিয়ে ঘেরা, যেখানে প্রচুর আগ্নেয়গিরি ও ফল্ট লাইন রয়েছে। জাপান, ইন্দোনেশিয়া, চিলি, আলাস্কা প্রভৃতি অঞ্চলে ভূমিকম্প তাই প্রায়শই ঘটে।

৩০.
Frost action কোন ধরনের বিচূর্ণীভবন ?( Frost action is what type of weathering?)
  1. রাসায়নিক (Chemical)
  2. জৈবিক (Biological)
  3. যান্ত্রিক (Mechanical)
  4. নগ্নীভবন (Errosion)
সঠিক উত্তর:
যান্ত্রিক (Mechanical)
উত্তর
সঠিক উত্তর:
যান্ত্রিক (Mechanical)
ব্যাখ্যা

Frost action হলো physical weathering বা যান্ত্রিক বিচূর্ণীভবন যেখানে পানি ফাটল দিয়ে ঢুকে জমে প্রসারিত হয়, ফলে শিলা ভেঙে যায়। এতে কোনো রাসায়নিক পরিবর্তন ঘটে না।

৩১.
পাহাড়ি নদীতে কঠিন কোমল শিলার বিভিন্ন স্তরের কারণে কোন ভূমিরূপ তৈরি হয়?( Which landform is formed due to different layers of hard and soft rocks in a mountain river?)
  1. জলপ্রপাত( Waterfall )
  2. ভি উপত্যকা (v shaped valley)
  3. গিরিখাত (Canyon)
  4. পলল পাখা (Alluvial Fan)
সঠিক উত্তর:
জলপ্রপাত( Waterfall )
উত্তর
সঠিক উত্তর:
জলপ্রপাত( Waterfall )
ব্যাখ্যা

যখন নদী শক্ত পাথর এবং নরম পাথরের স্তরের উপর দিয়ে প্রবাহিত হয়, নরম পাথর দ্রুত কেটে যায় এবং শক্ত পাথর ধীরে ক্ষয় হয়। এর ফলে Lithosphere-এর মধ্যে উচ্চতা পার্থক্য তৈরি হয়। নদীর পানি উঁচু থেকে নিচে পড়ে → Waterfall গঠিত হয়। এটি Lithosphere-এর differential erosion-এর উদাহরণ।

৩২.
কোন স্তরে Auroras বা ধ্রুবীয় আলো দেখা যায়?( At what level are Auroras or polar lights visible?)
  1. থার্মোস্ফিয়ার (Thermosphere)
  2. মেসোস্ফিয়ার (Mesosphere)
  3. স্ট্রাটোস্ফিয়ার (Stratosphere)
  4. ট্রোপোস্ফিয়ার (Troposphere)
সঠিক উত্তর:
থার্মোস্ফিয়ার (Thermosphere)
উত্তর
সঠিক উত্তর:
থার্মোস্ফিয়ার (Thermosphere)
ব্যাখ্যা

থার্মোস্ফিয়ার হলো বায়ুমণ্ডলের উপরের স্তর, প্রায় ৮০-৬৪০ কিমি উচ্চতায় বিস্তৃত।

· এই স্তরে সূর্য থেকে আসা charged particles (electron ও proton) পৃথিবীর geomagnetic field এর সঙ্গে সংঘর্ষ করে।

· এই সংঘর্ষের ফলে আকাশে Aurora Borealis (উত্তর গোলার্ধের ধ্রুবীয় আলো) এবং Aurora Australis (দক্ষিণ গোলার্ধের ধ্রুবীয় আলো) দেখা যায়।

· থার্মোস্ফিয়ারের তাপমাত্রা অনেক বেশি, যা কখনও ২০০০°C পর্যন্ত পৌঁছায়, কারণ সূর্য থেকে আসা UV ও X-ray রশ্মি শোষণ হয়।

· এই স্তরটি ionosphere হিসেবেও পরিচিত, যেখানে ইলেকট্রনিক ionization ঘটে।

· Ionosphere-এর কারণে radio waves এবং GPS signals পৃথিবীতে travel করতে সক্ষম হয়।

৩৩.
কোন কারণে ভূ-পৃষ্ঠে ইন্সুলেশন কম হতে পারে?( What can cause low insulation on the Earth's surface?)
  1. মেঘলা আবহাওয়া (Cloudy weather)
  2. নিরক্ষীয় সূর্যের উপস্থিতি (Presence of the equatorial sun)
  3. সমুদ্রপৃষ্ঠ (Sea level)
  4. বরফ ঢাকা এলাকা (Ice-covered areas)
সঠিক উত্তর:
মেঘলা আবহাওয়া (Cloudy weather)
উত্তর
সঠিক উত্তর:
মেঘলা আবহাওয়া (Cloudy weather)
ব্যাখ্যা

মেঘ সূর্যের রশ্মি বাধা দেয় এবং ইন্সুলেশন কমিয়ে দেয়।

বরফ বা বরফাচ্ছাদিত এলাকা কিছুটা রিফ্লেক্ট করে, কিন্তু মেঘ সরাসরি সূর্য রশ্মি ব্লক করে।

তাই, মেঘলা দিনে তাপমাত্রা কম থাকে।

৩৪.
বাণিজ্য বায়ু কোন অঞ্চলে স্থায়ীভাবে প্রবাহিত হয়?( In which region do the trade winds blow permanently?)
  1. ১০°–৩৫° latitude
  2. ৩০°–৬০° latitude
  3. ৬০°–৯০° latitude
  4. ২০°–৩০° latitude
সঠিক উত্তর:
১০°–৩৫° latitude
উত্তর
সঠিক উত্তর:
১০°–৩৫° latitude
ব্যাখ্যা

বাণিজ্য বায়ু (Trade Winds)

অবস্থান: ১০°–৩৫° latitude

দিক:

o উত্তর গোলার্ধে: উত্তর-পূর্ব থেকে দক্ষিণ-পশ্চিম

o দক্ষিণ গোলার্ধে: দক্ষিণ-পূর্ব থেকে উত্তর-পশ্চিম

· কারণ: Coriolis effect + Equator-এর স্থায়ী নিম্নচাপ

· বৈশিষ্ট্য: স্থায়ী, উষ্ণ, আর্দ্র

· প্রভাব: সমুদ্রযাত্রা, Tropics-এ বর্ষা এবং আর্দ্রতা প্রদান।

৩৫.
আর্দ্রতার পরিমাপের যন্ত্র কোনটি? (What is the instrument for measuring humidity?)
  1. Hygrometer
  2. Barometer
  3. Thermometer
  4. Anemometer
সঠিক উত্তর:
Hygrometer
উত্তর
সঠিক উত্তর:
Hygrometer
ব্যাখ্যা

Hygrometer দিয়ে বায়ুর আর্দ্রতার পরিমাণ জানা যায়।
Barometer → বায়ুর চাপ, Thermometer → তাপমাত্রা, Anemometer → বায়ুর গতি।

৩৬.
৬০° latitude-এ কোন চাপ বলয় পাওয়া যায়?( Which pressure zone is found at 60° latitude?)
  1. নিম্নচাপ (Low Pressure)
  2. উচ্চচাপ (High Pressure)
  3. Equatorial Low Pressure
  4. Subtropical High Pressure
সঠিক উত্তর:
নিম্নচাপ (Low Pressure)
উত্তর
সঠিক উত্তর:
নিম্নচাপ (Low Pressure)
ব্যাখ্যা

· ৬০° উত্তর ও ৬০° দক্ষিণে পৃথিবীর বায়ুমণ্ডলে Subpolar Low Pressure Belts থাকে।

· এই অঞ্চলে ঠান্ডা Polar বাতাস এবং উষ্ণ Subtropical বাতাস সংঘর্ষ করে।

· সংঘর্ষের ফলে বাতাস উপরের দিকে উঠে যায় → নিম্নচাপ তৈরি হয়।

· এই নিম্নচাপ এলাকা Cyclones, ঝড়, বৃষ্টি ও তাপমাত্রার পরিবর্তনের জন্য গুরুত্বপূর্ণ।

· Subpolar Low Pressure Belt এর কারণে ইউরোপ, আমেরিকা, এশিয়ার উপ-উত্তরাঞ্চলে প্রচুর বৃষ্টিপাত এবং ঝড়ের ঘটনা ঘটে।

৩৭.
Coriolis effect বায়ুর প্রবাহকে কোনভাবে প্রভাবিত করে?( How does the Coriolis effect affect wind flow?)
  1. উত্তর গোলার্ধে বাতাস ডান দিকে বাঁক নেয়, দক্ষিণে বাঁ দিকে (Winds in the northern hemisphere bend to the right, and in the southern hemisphere to the left)
  2. দক্ষিণ গোলার্ধে বাতাস ডান দিকে বাঁক নেয়, উত্তর গোলার্ধে বাঁ দিকে (Winds in the southern hemisphere bend to the right, and in the northern hemisphere to the left)
  3. বাতাস স্থির রাখে (Keep the wind steady)
  4. বৃষ্টি সৃষ্টি করে (Produce rain)
সঠিক উত্তর:
উত্তর গোলার্ধে বাতাস ডান দিকে বাঁক নেয়, দক্ষিণে বাঁ দিকে (Winds in the northern hemisphere bend to the right, and in the southern hemisphere to the left)
উত্তর
সঠিক উত্তর:
উত্তর গোলার্ধে বাতাস ডান দিকে বাঁক নেয়, দক্ষিণে বাঁ দিকে (Winds in the northern hemisphere bend to the right, and in the southern hemisphere to the left)
ব্যাখ্যা

· পৃথিবী ঘূর্ণন করায় Coriolis effect তৈরি হয়।

· উত্তর গোলার্ধে বাতাস ডান দিকে বাঁক নেয়, দক্ষিণে বাঁ দিকে।

· এটি Trade Winds, Westerlies, Polar Easterlies-এর দিক নির্ধারণ করে।

৩৮.
পশ্চিমী বায়ু কোন প্রকার বায়ু প্রবাহের অন্তর্ভুক্ত? (What type of wind flow does the westerly wind belong to?)
  1. স্থায়ী বায়ু (Permanent Winds)
  2. মৌসুমী বায়ু (Seasonal Winds)
  3. স্থানীয় বায়ু (Local Winds)
  4. মরুভূমি বাতাস (Desert Winds)
সঠিক উত্তর:
স্থায়ী বায়ু (Permanent Winds)
উত্তর
সঠিক উত্তর:
স্থায়ী বায়ু (Permanent Winds)
ব্যাখ্যা

· পশ্চিমী বায়ু হলো স্থায়ী বায়ু, কারণ এটি সব সময় ৩০°–৬০° latitude এ প্রবাহিত থাকে।

৩৯.
সমুদ্র তলদেশের উঁচু অংশ, যা সমুদ্রপৃষ্ঠের তুলনায় তুলনামূলকভাবে উঁচু, কী নামে পরিচিত? (The elevated part of the ocean floor, which is relatively higher than sea level, is known as what?)
  1. শেলফ (Shelf)
  2. রিজ (Ridge)
  3. ট্রেঞ্চ (Trench)
  4. ফ্যান (Fan)
সঠিক উত্তর:
রিজ (Ridge)
উত্তর
সঠিক উত্তর:
রিজ (Ridge)
ব্যাখ্যা

· মধ্য-সাগরীয় রিজ হলো সমুদ্র তলে দীর্ঘ, উঁচু ও পাহাড়ের মতো ভূমি।

· এটি সাধারণত মহাসাগরীয় প্লেটের বিস্তার বা ভলকানিক কার্যক্রমের ফল।

উদাহরণ: আটলান্টিক মধ্যরিজ।

৪০.
পৃথিবীর ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময়কাল কোনটি? (Which is the longest period in Earth's history?)
  1. মেসোজোয়িক ( Mesozoic)
  2. সেনোজোয়িক (Cenozoic)
  3. প্রিক্যাম্ব্রিয়ান (Precambrian)
  4. প্যালিওজোয়িক(Paleozoic)
সঠিক উত্তর:
প্রিক্যাম্ব্রিয়ান (Precambrian)
উত্তর
সঠিক উত্তর:
প্রিক্যাম্ব্রিয়ান (Precambrian)
ব্যাখ্যা

প্রিক্যাম্ব্রিয়ান যুগ পৃথিবীর ইতিহাসের সবচেয়ে দীর্ঘ সময়কাল, যা পৃথিবীর জন্ম (প্রায় ৪.৬ বিলিয়ন বছর আগে) থেকে শুরু হয়ে ৫৪০ মিলিয়ন বছর আগে পর্যন্ত স্থায়ী ছিল। পৃথিবীর ইতিহাসের প্রায় ৮৮% সময় এই যুগে কেটেছে। এ সময়েই পৃথিবীর ভূত্বক শক্ত হয়, প্রথম সমুদ্র ও বায়ুমণ্ডলের সৃষ্টি হয় এবং প্রাথমিক এককোষী জীবের আবির্ভাব ঘটে। তবে এ সময় জটিল প্রাণীর অস্তিত্ব ছিল না। এজন্য একে "প্রাণহীন সময়" বলেও অভিহিত করা হয়।

৪১.
“ডাইনোসরের যুগ” নামে পরিচিত সময়কাল কোনটি? (Which period is known as the “Age of Dinosaurs”?)
  1. প্যালিওজোয়িক (Paleozoic)
  2. মেসোজোয়িক (Mesozoic)
  3. সেনোজোয়িক (Cenozoic)
  4. নিওপ্রোটেরোজোয়িক (Neoproterozoic)
সঠিক উত্তর:
মেসোজোয়িক (Mesozoic)
উত্তর
সঠিক উত্তর:
মেসোজোয়িক (Mesozoic)
ব্যাখ্যা

মেসোজোয়িক যুগ (২৫২ – ৬৬ মিলিয়ন বছর আগে) হলো ডাইনোসরের যুগ। এই যুগে তিনটি প্রধান পর্ব ছিল:

· ট্রায়াসিক (Triassic) – প্রথম ডাইনোসরের আবির্ভাব।

· জুরাসিক (Jurassic) – ডাইনোসরের বিকাশ ও আধিপত্য।

· ক্রিটেশিয়াস (Cretaceous) – ফুলগাছের আবির্ভাব এবং যুগের শেষে ডাইনোসরের বিলুপ্তি।

৪২.
স্তন্যপায়ী প্রাণীর (Mammals) উত্থান ও বিকাশ মূলত কোন যুগে হয়েছে? (In which era did the emergence and development of mammals mainly take place?)
  1. প্যালিওজোয়িক (Paleozoic)
  2. মেসোজোয়িক (Mesozoic)
  3. সেনোজোয়িক (Cenozoic)
  4. আর্কিয়ান (Archean)
সঠিক উত্তর:
সেনোজোয়িক (Cenozoic)
উত্তর
সঠিক উত্তর:
সেনোজোয়িক (Cenozoic)
ব্যাখ্যা

· সেনোজোয়িক যুগ (৬৬ মিলিয়ন বছর আগে থেকে বর্তমান) হলো Mammals-এর যুগ। ডাইনোসরের বিলুপ্তির পর স্তন্যপায়ী প্রাণীরা দ্রুত বিকাশ লাভ করে।

· প্রাথমিক স্তন্যপায়ী প্রাণী ক্রমে বৈচিত্র্য লাভ করে।

· পাখি, মাছ, ও মানুষের পূর্বপুরুষদের বিকাশ ঘটে।

· ফুলগাছ বা Angiosperm ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।

· এই যুগের মধ্যেই মানুষের আবির্ভাব ঘটে (প্রায় ২ মিলিয়ন বছর আগে)। তাই সেনোজোয়িক যুগকে “Mammals-এর যুগ” এবং “Human Age” বলা হয়।

৪৩.
পৃথিবীর ভূতাত্ত্বিক ইতিহাসে “ক্যাম্ব্রিয়ান বিস্ফোরণ বলতে কী বোঝায়?( What does the term “Cambrian Explosion” mean in the geological history of the Earth?)
  1. আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত (Volcanic eruption)
  2. হঠাৎ বিভিন্ন প্রাণীর দ্রুত উদ্ভব (The sudden rapid emergence of various animals)
  3. মহাদেশ বিভাজন(The division of continents)
  4. বরফ যুগ (Ice Age)
সঠিক উত্তর:
হঠাৎ বিভিন্ন প্রাণীর দ্রুত উদ্ভব (The sudden rapid emergence of various animals)
উত্তর
সঠিক উত্তর:
হঠাৎ বিভিন্ন প্রাণীর দ্রুত উদ্ভব (The sudden rapid emergence of various animals)
ব্যাখ্যা

প্রায় ৫৪০ মিলিয়ন বছর আগে ক্যাম্ব্রিয়ান যুগে পৃথিবীতে জীবনের বিস্ফোরণ ঘটে। অর্থাৎ, খুব অল্প সময়ের মধ্যে হঠাৎ বহুকোষী প্রাণীর বৈচিত্র্য বৃদ্ধি পায়।

· প্রথমবারের মতো জটিল প্রাণী যেমন ট্রাইলোবাইটস, ব্র্যাকিওপড ইত্যাদি দেখা দেয়।

· এ সময়েই প্রথমবার শক্ত খোলস বা অস্থি বিশিষ্ট প্রাণী দেখা দেয়।

· এটি পৃথিবীর জীববৈচিত্র্যের একটি “বড় বাঁক” হিসেবে বিবেচিত হয়।

৪৪.
পৃথিবীর নিজ অক্ষের উপর একবার পশ্চিম থেকে পূর্বে আবর্তন করতে সময় লাগে ?( How long does it take for the Earth to rotate once on its axis from west to east?)
  1. ২৩ ঘন্টা ৪৮ মিনিট ৪৭ সেকেন্ড (23 hours 48 minutes 47 seconds)
  2. ২৩ ঘন্টা ৫৬ মিনিট ৪ সেকেন্ড (23 hours 56 minutes 4 seconds.)
  3. ২৩ ঘন্টা ৫৩ মিনিট ৪ সেকেন্ড (23 hours 53 minutes 4 seconds.)
  4. ২৩ ঘন্টা ৪৮ মিনিট ৪ সেকেন্ড (23 hours 48 minutes 4 seconds.)
সঠিক উত্তর:
২৩ ঘন্টা ৫৬ মিনিট ৪ সেকেন্ড (23 hours 56 minutes 4 seconds.)
উত্তর
সঠিক উত্তর:
২৩ ঘন্টা ৫৬ মিনিট ৪ সেকেন্ড (23 hours 56 minutes 4 seconds.)
ব্যাখ্যা

উপবৃত্তাকার কক্ষপথে সূর্যকে একবার প্রদক্ষিণ (পরিক্রমণ) করতে পৃথিবীর সময় লাগে ৩৬৫ দিন ৫ ঘন্টা ৪৮ মিনিট ৪৭ সেকেন্ড এবং নিজ অক্ষের উপর একবার পশ্চিম থেকে পূর্বে আবর্তন করতে পৃথিবীর সময় লাগে ২৩ ঘন্টা ৫৬ মিনিট ৪ সেকেন্ড।

৪৫.
হ্যালির ধূমকেতু আবার কবে দেখা দেবে?( When will Halley's Comet appear again?)
  1. ২০৬২ খ্রিষ্টাব্দে।
  2. ২০৮২ খ্রিষ্টাব্দে।
  3. ২০৪২ খ্রিষ্টাব্দে।
  4. ২০৬৪ খ্রিষ্টাব্দে।
সঠিক উত্তর:
২০৬২ খ্রিষ্টাব্দে।
উত্তর
সঠিক উত্তর:
২০৬২ খ্রিষ্টাব্দে।
ব্যাখ্যা

হ্যালির ধুমকেতু (Halley's Comet) নিয়মিত ও বৃহৎ আকারের ধুমকেতুর উদাহরণ। এটি বিপরীত দিকে গতিশীল; ১৮৬২ খ্রিষ্টাব্দে এই উজ্জ্বল ধুমকেতুটি যখন দেখা গিয়েছিল তখন এডমণ্ড হ্যালি এই ধূমকেতু পর্যবেক্ষণ করেন। তিনি মনে করেন ১৫৩১ এবং ১৬০৬ খ্রিষ্টাব্দেও এই ধূমকেতুটি দেখা গিয়েছিল। তাঁর হিসেব অনুসারে প্রতি ৭৬ বছর পর পর এটি দেখা দেয়। প্রকৃতপক্ষে ১৭৫৮, ১৮৩৪, ১৯১০, ১৯৮৬ খ্রিষ্টাব্দে হ্যালির ধূমকেতু দেখা গেছে। আবার দেখা দেবে ২০৬২ খ্রিষ্টাব্দে।

৪৬.
ব্যাসল্ট কোন শ্রেণির শিলার অন্তর্ভুক্ত?( Basalt belongs to which class of rock?)
  1. বহিঃস্থ আগ্নেয় শিলা( Intrusive Igneous Rock)
  2. অন্তঃস্থ আগ্নেয় শিলা(extrusive Igneous Rock)
  3. রূপান্তরিত শিলা (Metamorphic rock)
  4. পাললিক শিলা (Sedimentary Rock)
সঠিক উত্তর:
বহিঃস্থ আগ্নেয় শিলা( Intrusive Igneous Rock)
উত্তর
সঠিক উত্তর:
বহিঃস্থ আগ্নেয় শিলা( Intrusive Igneous Rock)
ব্যাখ্যা

ব্যাসল্ট (Basalt): এটা এক প্রকার বহিঃস্থ আগ্নেয় শিলা। ভূগর্ভের উত্তপ্ত গলিত ম্যাগমা ভূপৃষ্ঠে পৌঁছালে তাকে লাভা বলে। শীতল বায়ুর সংস্পর্শে লাভা দ্রুত শীতল ও কঠিন হয়ে ব্যাসল্ট শিলায় পরিণত হয়। দ্রুত জমে যাওয়ায় এর কণাগুলো সূক্ষ্ম হয়।

৪৭.
নিচের কোনটি পাললিক শিলার উদাহরণ? ( Which of the following is an example of sedimentary rock?)
  1. গ্রানাইট (Granaite)
  2. কাদা(Clay)
  3. মার্বেল (Marble)
  4. ডলোরাইট (Dolorite)
সঠিক উত্তর:
কাদা(Clay)
উত্তর
সঠিক উত্তর:
কাদা(Clay)
ব্যাখ্যা

পাললিক শিলা (Sedimentary Rock)ঃ তুষার, সূর্যতাপ, বায়ু, বৃষ্টি, হিমবাহ, সাগর তরঙ্গ প্রভৃতি প্রাকৃতিক শক্তির প্রভাবে ভূত্বকের উপরিভাগ প্রতিনিয়ত যান্ত্রিক ও রাসায়নিক প্রক্রিয়ায় ক্ষয়প্রাপ্ত হয়ে কাঁকর, বালুকণা, ধূলি, কাঁদা প্রভৃতিতে পরিণত হচ্ছে। আবার এ সব পদার্থ বায়ুপ্রবাহ, নদীস্রোত, হিমবাহ ও সাগর তরঙ্গের দ্বারা বাহিত হয়ে নদী, হ্রদ বা সাগরের তলদেশে সঞ্চিত হয়। বহু বছর যাবৎ সাগরের তলদেশে অবিরত পলি সঞ্চিত হচ্ছে। উপরের পানিরাশি ও পলি স্তরের ভীষণ চাপে ও ভূগর্ভের তাপের প্রভাবে নিচের পলিরাশি ক্রমশ জমাট বেঁধে যে শিলায় পরিণত হয় তাকে পাললিক শিলা বলে। যেমন- কাদা, শেল, গ্রিট কংগ্লোমারেট।

৪৮.
কেবলমাত্র একটি অগ্রবর্তী কোণ ও অবন ভূভাগ বিশিষ্ট শিলাস্তরকে কি বলে?( What is a rock layer with one leading edge and a low terrain called?)
  1. নিমজ্জিত ভাঁজ (Plung fold)
  2. সুষম ভাঁজ (Symmetrical fold):
  3. একনত ভাঁজ (Monoclinal fold)
  4. বিষম ভাঁজ (Asymmetrical fold)
সঠিক উত্তর:
একনত ভাঁজ (Monoclinal fold)
উত্তর
সঠিক উত্তর:
একনত ভাঁজ (Monoclinal fold)
ব্যাখ্যা

ভূ-আলোড়নের কারণে ভূত্বকে যে ভাঁজ সৃষ্টি হয় তাকে বিভিন্নভাবে ভাগ করা যায়। যেমন-

একনত ভাঁজ, নিমজ্জিত ভাঁজ, সুষম ভাঁজ ,হেলানো ভাঁজ্‌, আবৃত ভাঁজ , শায়িত ভাঁজ।

একনত ভাঁজ (Monoclinal fold): কেবলমাত্র একটি অগ্রবর্তী কোণ ও অবন ভূভাগ বিশিষ্ট শিলাস্তরকে 'একনত ভাঁজ' বলে।

৪৯.
দুইটি সার্ক পাশাপাশি থাকলে উহাদের মধ্যবর্তী যে উঁচু খাড়া শৈলশিলার সৃষ্টি হয় কি বলে? (What is the name of the high, steep ridge that forms between two SAARCs when they are side by side?
  1. এরিটি (Arete)
  2. সার্ক হ্রদ (Cirque lake)
  3. ঝুলন্ত উপত্যকা ( Hanging vallley)
  4. আগামুক (Erratic)
সঠিক উত্তর:
এরিটি (Arete)
উত্তর
সঠিক উত্তর:
এরিটি (Arete)
ব্যাখ্যা

হিমবাহের ক্ষয়জাত ভূমিরূপের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে-

শিলাচূর্ণ, সার্কহ্রদ, U-আকৃতির উপত্যকা, হৈববাহিক ঢিবি ও লেজ, হৈমবাহিক উপত্যকা,এরিটি,ফিয়র্ড,সার্ক, ঝুলন্ত উপত্যকা.

এরিটি (Arete): দুইটি সার্ক পাশাপাশি থাকলে উহাদের মধ্যবর্তী যে উঁচু খাড়া শৈলশিলার সৃষ্টি হয় তাকে এরিটি বলে।

৫০.
পরিচলন বৃষ্টিপাত সাধারণত কখন হয়?( When does convectional rainfall usually occur?)
  1. গ্রীষ্মকাল ও দুপুরে (Summer and afternoon)
  2. শীতকাল ও রাতের বেলা (Winter and night)
  3. বর্ষাকালে (Rainy season)
  4. শুষ্ক মৌসুমে (Dry season)
সঠিক উত্তর:
গ্রীষ্মকাল ও দুপুরে (Summer and afternoon)
উত্তর
সঠিক উত্তর:
গ্রীষ্মকাল ও দুপুরে (Summer and afternoon)
ব্যাখ্যা

পরিচলন বৃষ্টিপাত (Convectional rainfall )হলো এমন ধরনের বৃষ্টি যা সূর্যের উত্তাপে গরম হওয়া বাতাসের উর্ধ্বমুখী গতির কারণে ঘটে। সমতল বা Tropics অঞ্চলে দিনের সবচেয়ে উত্তপ্ত সময়ে—সাধারণত দুপুরের দিকে—সূর্যের তাপে বাতাস দ্রুত গরম হয়। গরম বাতাস হালকা হওয়ায় উপরে উঠে যায়।

উপরের দিকে ওঠার সময়, বাতাস ঠান্ডা হয়। ঠান্ডা হওয়ার কারণে বাতাসের মধ্যে থাকা আর্দ্রতা বা জলীয় বাষ্প ঘন হয়ে মেঘ তৈরি করে। যখন বাষ্প ঘনায় এবং মেঘ ভারী হয়ে যায়, তখন হঠাৎ করে ভারী বৃষ্টি শুরু হয়।

প্রধান বৈশিষ্ট্যগুলো:

1. হঠাৎ ভারী বৃষ্টি: বৃষ্টি খুব তীব্র হয়, কিন্তু সময়কাল ছোট।

2. Tropics ও Equator-এ বেশি দেখা যায়: কারণ এখানে সূর্যের তাপ সবচেয়ে শক্তিশালী।

3. দিনের সবচেয়ে উত্তপ্ত সময়ে ঘটে: সাধারণত দুপুর ১২–৪টার মধ্যে।

4. চমকপ্রদ বজ্রপাত ও বজ্রবিদ্যুৎ হতে পারে: অনেক সময় এই ধরনের বৃষ্টির সঙ্গে বজ্রপাত এবং বজ্রবিদ্যুৎও দেখা যায়।

5. পাহাড় নয়, সমতল এলাকায় প্রধান: Convectional rainfall সাধারণত সমতল বা সমতলীয় এলাকায় হয়।

উদাহরণ:অ্যামাজন, কঙ্গো, ও দক্ষিণ ও মধ্য আফ্রিকার Tropics।

৫১.
নিম্ন ভূমিতে হিমবাহের সঞ্চয়জাত ভূমিরূপের উদাহরণ নয় কোনটি?( Which of the following is not an example of a landform formed by glacial deposits in lowlands?)
  1. আগামুক (Erratic)
  2. ড্রামলিন (Dranlin)
  3. গন্ডশৈল কর্দম (Boulder Clay)
  4. সার্ক (Cirque)
সঠিক উত্তর:
সার্ক (Cirque)
উত্তর
সঠিক উত্তর:
সার্ক (Cirque)
ব্যাখ্যা

সার্ক (Cirque) : উঁচু পার্বত্য অঞ্চলে দিনের বেলায় সূর্যতাপে বরফ গলে গেলে মাটির বিভিন্ন ফাটলের মধ্যে পানি প্রবেশ করে। রাত্রিতে তাপ হ্রাস পেলে ঐ পানি বরফে পরিণত হয় এবং আয়তনে বৃদ্ধি পায়। তখন জমাট বদ্ধ বরফের চাপে মাটির ফাটল ক্রমশ বড় ও শিথিল হয় এবং কালক্রমে মাটি অপসারিত হলে ভূমির উপরের অংশটি খুব খাড়া এবং মধ্য অংশে গর্তের সৃষ্টি হয়. তখন এর আকৃতি অনেকটা বড় হাতল ওয়ালা ডেক চেয়ারের মত দেখা যায়। এই শিলাময় অবতল বা গর্তকে ফরাসী ভাষায় সার্ক এবং ইংরেজী ভাষায় কোরী Corrie, Coire Cum, Cwn প্রভৃতি নামে অভিহিত করা হয়।

৫২.
বালুর ঘর্ষণ ও কর্ষণের ফলে শিলাস্তরের উঁচু-নিচু বা ঢেউটিনের মত অবস্থার সৃষ্টি হয় তাকে কি বলে? (What is the name of high and low or wavy conditions in rock layers caused by the friction and drag of sand?
  1. ইয়ারডাঙ্গ (Yardang)
  2. ইনসেলবার্জ (Inselberg)
  3. বালিয়াড়ি ( SandDune)
  4. লোয়েস (Loess)
সঠিক উত্তর:
ইয়ারডাঙ্গ (Yardang)
উত্তর
সঠিক উত্তর:
ইয়ারডাঙ্গ (Yardang)
ব্যাখ্যা

ইয়ারডাঙ্গ (Yardang): বালুর ঘর্ষণ ও কর্ষণের ফলে শিলাস্তরের উঁচু-নিচু বা ঢেউটিনের মত অবস্থার সৃষ্টি হয়। কখনও শিলার অনুবাত (যে দিকে বায়ুর আঘাত লাগে) অংশ প্রায় গোলাকার হয় এবং তার উপরিভাগ একটি নৌকার তলদেশের উল্টান অবস্থার মত দেখায়। অপেক্ষাকৃত নরম শিলায় গঠিত অংশ ক্ষয়প্রাপ্ত হলে মধ্যের কঠিন শিলার অংশ উঁচু, খাড়া, অসমান অবয়বের সৃষ্টি হয়।

৫৩.
কোনটি নিচের কোনটি তরঙ্গের ক্ষয়কার্জের ফলে সৃষ্ট ভূমিরূপ? (Which of the following is a landform formed by wave erosion?)
  1. হুক (Hook)
  2. ভৃগু (Cliff)
  3. বাঁধ (Bar)
  4. স্পিট (Spit)
সঠিক উত্তর:
ভৃগু (Cliff)
উত্তর
সঠিক উত্তর:
ভৃগু (Cliff)
ব্যাখ্যা

ভৃগু (Cin): নরম শিলাগুলো দ্রুত ক্ষয়প্রাপ্ত হলে অপেক্ষাকৃত কঠিন শিলা দ্বারা গঠিত উপকূলেরকিছু অংশ পানিরাশির তুলনায় অনেক উঁচুতে খাড়া হয়ে দাঁড়িয়ে থাকে। এরূপ খাড়া উন্নত ভূভাগকে ভৃগু বলে। খাড়াই উপকূল ক্রমশ আরও ক্ষয়প্রাপ্ত হয়ে স্বাভাবিক ঢালু উপকুলের সৃষ্টি করে। খাড়াই পাড় বিশিষ্ট উপকুলের কোন কোন অংশে কোমল শিলা বা ফাটল থাকে। এরূপ কোমল শিলা বা ফাটলে পানি প্রবেশ করলে তা দ্রুত ক্ষয়প্রাপ্ত হয়ে গুহা (Cave) সৃষ্টি করে। যে ভূভাগ অবশিষ্ট থেকে যায়, তাকে স্তূপ (Stack) বলে।

৫৪.
প্লেট টেকনিক মতবাদ অনুযায়ী নিচের কোন প্লেট সাতটি প্রধান প্লেটের অন্তর্ভুক্ত নয়?( According to the plate tectonics theory, which of the following plates is not one of the seven major plates?)
  1. ইউরেশিয়া প্লেট (Eurasian Plate)
  2. প্রশান্ত মহাসাগরীয় প্লেট (Pacific Plate)
  3. অস্ট্রেলিয়া প্লেট (Australian Plate)
  4. নাজকা প্লেট (Nazca Plate)
সঠিক উত্তর:
নাজকা প্লেট (Nazca Plate)
উত্তর
সঠিক উত্তর:
নাজকা প্লেট (Nazca Plate)
ব্যাখ্যা

প্লেট সমূহ: এখানে সমগ্র পৃথিবীকে বিভিন্ন আয়তনের মোট ২৭টি প্লেটে ভাগ করা হয়েছে। এর

মধ্যে ৭টি বড় এবং ২০ টি ছোট আকৃতির ফলক। ৭টি বৃহৎ ফলক হচ্ছে-

(১) ইউরেশিয়া ফলক

(২) প্রশান্ত মহাসাগরীয় ফলক

(৩) অস্ট্রেলিয়া ফলক

(৪) আফ্রিকা ফলক

(৫) উত্তর আমেরিকা ফলক

(৬) দক্ষিণ আমেরিকা ফলক এবং

(৭) এন্টার্কটিকা ফলক

২০ টি ছোট আকৃতির ফলকের মধ্যে (ক) নাজকা ফলক (খ) ফিলিপাইন ফলক (গ) কোকা

ফলক (ঘ) ক্যারিবিয়াস ফলক (ঙ) গোয়ার্ড ফলক (চ) হেলেনিক ফলক (ছ) তুর্কী ফলক ইত্য।দি রয়েছে।

৫৫.
Maritime Tropical (mT) এয়ারমাস কেমন? (what is the cherecteristics of Maritime Tropical (mT) airmass ?)
  1. আর্দ্র ও গরম, সমুদ্র থেকে আসে (Wet and hot, coming from the sea)
  2. শুষ্ক ও গরম, মরুভূমি থেকে আসে (Dry and hot, coming from the desert)
  3. শীতল ও আর্দ্র, মহাসাগর থেকে আসে (Cool and wet, coming from the ocean)
  4. শীতল ও শুষ্ক, মেরু অঞ্চল থেকে আসে (Cool and dry, coming from the polar regions)
সঠিক উত্তর:
আর্দ্র ও গরম, সমুদ্র থেকে আসে (Wet and hot, coming from the sea)
উত্তর
সঠিক উত্তর:
আর্দ্র ও গরম, সমুদ্র থেকে আসে (Wet and hot, coming from the sea)
ব্যাখ্যা

Maritime Tropical (mT) এয়ারমাস হলো একটি বড় বাতাসের ভর যা গরম ও আর্দ্র, এবং এটি মহাসাগর বা সমুদ্রের কাছ থেকে উৎপন্ন হয়। এই ধরনের এয়ারমাস Tropics বা উপ-উষ্ণমণ্ডলীয় অঞ্চলে প্রবল প্রভাব ফেলে।

মূল বৈশিষ্ট্য:

1. উষ্ণ ও আর্দ্র: কারণ সমুদ্রের উপর দীর্ঘ সময় অবস্থান করে → জলীয় বাষ্প শোষণ করে।

2. আবহাওয়ায় প্রভাব:

o এই এয়ারমাস ঘূর্ণিঝড়, Cyclone, এবং Convectional rainfall সৃষ্টি করতে পারে।

o Tropics অঞ্চলে বিকেলে হঠাৎ ভারী বৃষ্টি হওয়ার মূল কারণ।

3. গতি ও স্থানান্তর:

o Trade Winds বা Westerlies-এর সঙ্গে যুক্ত হয়ে নতুন স্থানে বৃষ্টি বা আর্দ্রতা নিয়ে আসে।

4. উদাহরণ:

o বঙ্গোপসাগর ও ফিলিপাইনের আশেপাশে mT এয়ারমাস সক্রিয়।

o দক্ষিণ-পূর্ব এশিয়ায় বর্ষাকালে ভারী বৃষ্টি তৈরি করে।

৫৬.
সাইক্লোন ও এন্টি-সাইক্লোনের মূল পার্থক্য কী? (What is the main difference between cyclone and anti-cyclone?)
  1. চাপ কেন্দ্র: সাইক্লোনে নিম্নচাপ, এন্টি-সাইক্লোনে উচ্চচাপ (Pressure center: low pressure in cyclone, high pressure in anti-cyclone)
  2. দুটি একইভাবে নিম্নচাপ ( Two have similar low pressures)
  3. চাপ কেন্দ্র: সাইক্লোনে উচ্চচাপ, এন্টি-সাইক্লোনে নিম্নচাপ (Pressure center: high pressure in cyclone, low pressure in an anti-cyclone)
  4. সাইক্লোন স্থির, এন্টি-সাইক্লোন ঘূর্ণায়মান (Cyclone is stationary, anti-cyclone is rotating)
সঠিক উত্তর:
চাপ কেন্দ্র: সাইক্লোনে নিম্নচাপ, এন্টি-সাইক্লোনে উচ্চচাপ (Pressure center: low pressure in cyclone, high pressure in anti-cyclone)
উত্তর
সঠিক উত্তর:
চাপ কেন্দ্র: সাইক্লোনে নিম্নচাপ, এন্টি-সাইক্লোনে উচ্চচাপ (Pressure center: low pressure in cyclone, high pressure in anti-cyclone)
ব্যাখ্যা

· Cyclone → নিম্নচাপ, বাতাস কেন্দ্রে প্রবাহিত।

· Anti-cyclone → উচ্চচাপ, বাতাস কেন্দ্রে থেকে বাইরে।

৫৭.
হাইড্রলজিক্যাল সাইকেলে Infiltration কম হলে কোন সমস্যা হতে পারে?( What problems can occur if infiltration is reduced in the hydrological cycle?)
  1. ভূগর্ভস্থ জলপথ শুকিয়ে যায় (Groundwater dries up)
  2. সমুদ্রের জল বৃদ্ধি পায় (Sea level rises)
  3. বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পায় (Rainfall increases)
  4. মেঘ গঠন বৃদ্ধি পায় (Cloud formation increases)
সঠিক উত্তর:
ভূগর্ভস্থ জলপথ শুকিয়ে যায় (Groundwater dries up)
উত্তর
সঠিক উত্তর:
ভূগর্ভস্থ জলপথ শুকিয়ে যায় (Groundwater dries up)
ব্যাখ্যা

1. Infiltration কী?

o Infiltration হলো মাটির উপর থেকে বৃষ্টির পানি মাটির ভেতরে প্রবেশ করার প্রক্রিয়া।

o এটি ভূগর্ভস্থ জলপথ (Aquifer) এবং স্থায়ী ভূগর্ভস্থ জল সরবরাহ নিশ্চিত করে।

2. Infiltration কম হলে কী হয়?

o বৃষ্টি হলে পানি মাটিতে শোষিত না হয়ে সরাসরি Runoff বা নদী-ঝর্ণা হয়ে চলে যায়।

o ফলে মাটির নিচে জল জমা হয় না → ভূগর্ভস্থ জলপথ শুকিয়ে যায়।

o দীর্ঘ সময় ধরে aquifer বা ভূগর্ভস্থ জলপাথ কমে যাওয়া মানে ভূগর্ভস্থ পানির সংকট।

3. প্রভাব:

o ভূগর্ভস্থ পানি কমে গেলে কূপ, বোরওয়েল, ভূগর্ভস্থ জল নির্ভর কৃষি ও পানীয় জল সংকটের শিকার হয়।

নদী ও খালগুলোর পানি প্রায় অস্থায়ী হয়, কারণ পানি দ্রুত চলেই সমুদ্রে চলে যায়

৫৮.
কোন স্তরকে Humus layer বা জৈব স্তর বলা হয়? (Which layer is called the Humus layer or organic layer?)
  1. O-horizon
  2. A-horizon
  3. B-horizon
  4. C-horizon
সঠিক উত্তর:
O-horizon
উত্তর
সঠিক উত্তর:
O-horizon
ব্যাখ্যা

Soil Horizon হলো মাটির প্রোফাইল বা উল্লম্ব কেটে দেখা স্তরভিত্তিক গঠন। মাটি গঠনের ফলে ধীরে ধীরে বিভিন্ন স্তরে আলাদা বৈশিষ্ট্য তৈরি হয়। প্রত্যেকটি স্তরে জৈব পদার্থ, খনিজ, আর্দ্রতা ও গঠন আলাদা থাকে।এই স্তরগুলো মিলিয়ে Soil Profile তৈরি হয়।

Soil Horizons এবং তাদের বৈশিষ্ট্য
১. O-Horizon (Organic Layer)
· বৈশিষ্ট্য: সম্পূর্ণ জৈব পদার্থ দিয়ে গঠিত। যেমন – মৃত গাছপালা, পাতা, শিকড়, জীবজন্তুর দেহাবশেষ ইত্যাদি।

· গুরুত্ব: এটি সবচেয়ে উর্বর স্তর।

· রঙ: কালো বা গাঢ় বাদামী।

· ডাকনাম: Humus layer।

২. A-Horizon (Topsoil)
· বৈশিষ্ট্য: খনিজ + জৈব পদার্থের মিশ্রণ।

· গাছপালা এখান থেকে খাবার ও পানি পায়।

· প্রক্রিয়া: এখানে সবচেয়ে বেশি Leaching (খনিজ দ্রবীভূত হয়ে নিচে চলে যাওয়া) ঘটে।

· গুরুত্ব: কৃষিকাজের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তর।

· রঙ: বাদামী বা কালচে।

৩. E-Horizon (Eluviation Layer) [সব মাটিতে থাকে না]
· বৈশিষ্ট্য: খনিজ, কাদামাটি, জৈব পদার্থ ধুয়ে নেমে যায়।

· প্রক্রিয়া: Eluviation (washing out) প্রধান।

· রঙ: হালকা বা ছাই রঙের।

৪. B-Horizon (Subsoil)
· বৈশিষ্ট্য: এখানে উপরের স্তর থেকে খনিজ জমা হয়। যেমন – কাদামাটি, লৌহ, অ্যালুমিনিয়াম, ক্যালসিয়াম কার্বোনেট ইত্যাদি।

· প্রক্রিয়া: Illuviation (Accumulation) ঘটে।

· ডাকনাম: Subsoil বা Zone of Accumulation।

· রঙ: লালচে, বাদামী বা হলদে।

· উর্বরতা: Topsoil-এর তুলনায় কম, তবে খনিজে সমৃদ্ধ।

৫. C-Horizon (Parent Material)
· বৈশিষ্ট্য: আংশিক ভাঙা শিলা, খনিজ কণা।

· গাছের শিকড় খুব কমই এই স্তরে পৌঁছায়।

· মাটি তৈরির প্রাথমিক উপাদান হিসেবে কাজ করে।

৬. R-Horizon (Bedrock)
· বৈশিষ্ট্য: অবিভক্ত কঠিন শিলা।

· এখান থেকেই ধীরে ধীরে weathering-এর মাধ্যমে মাটি গঠিত হয়।

· উদ্ভিদের শিকড় সাধারণত এখানে পৌঁছাতে পারে না।

৫৯.
বাংলাদেশের সর্বোচ্চ পাহাড় কোনটি? (Which is the highest mountain in Bangladesh? )
  1. কেওক্রাডং (Keokradong )
  2. তাজিংডং (Tajingdong)
  3. চিম্বুক (Chimbuk ) 
  4. মাউন্ট এভারেস্ট (Mount Everest)
সঠিক উত্তর:
তাজিংডং (Tajingdong)
উত্তর
সঠিক উত্তর:
তাজিংডং (Tajingdong)
ব্যাখ্যা

বান্দরবান জেলায় অবস্থিত তাজিংডং বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গ। এর উচ্চতা প্রায় ১,২৮০ মিটার (৪,১৯৯ ফুট)। যদিও আগে কেওক্রাডংকে সর্বোচ্চ মনে করা হতো, পরবর্তীতে জরিপে তাজিংডং-এর উচ্চতা বেশি প্রমাণিত হয়েছে।

৬০.
বাংলাদেশের ভূমির কত শতাংশ পাহাড়ি এলাকা?( What percentage of Bangladesh's land is mountainous?)
  1. 12%
  2. 18%
  3. 20%
  4. 25%
সঠিক উত্তর:
12%
উত্তর
সঠিক উত্তর:
12%
ব্যাখ্যা

বাংলাদেশের মোট আয়তনের প্রায় ১২% পাহাড়ি এলাকা। এগুলো মূলত চট্টগ্রাম পার্বত্য জেলা, সিলেটের কিছু অংশে অবস্থিত। বাকিটা হলো সমভূমি ও উপকূলীয় অঞ্চল।

৬১.
বাংলাদেশী বর্ষাকালে বেশি বৃষ্টিপাত হয় কেন ? (Why does Bangladesh receive more rainfall during the Rainy season?)
  1. দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর কারণে (Due to the southwest monsoon)
  2. উত্তর-পশ্চিম মৌসুমী বায়ুর কারণে (Due to the northwest monsoon)
  3. দক্ষিণ-পূর্ব মৌসুমী বায়ুর কারণে (Due to the southeast monsoon)
  4. উত্তর পূর্ব মৌসুমী বায়ুর কারণে (Due to the northeast monsoon)
সঠিক উত্তর:
দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর কারণে (Due to the southwest monsoon)
উত্তর
সঠিক উত্তর:
দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর কারণে (Due to the southwest monsoon)
ব্যাখ্যা

বাংলাদেশে বর্ষাকালে মৌসুমী বায়ু মূলত দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু হিসেবে পরিচিত, যা ভারত মহাসাগর ও বঙ্গোপসাগরের উপর দিয়ে প্রবাহিত হওয়ার সময় প্রচুর জলীয় বাষ্প বহন করে। জুন মাসে এই বায়ু বাংলাদেশে প্রবেশ করার মাধ্যমে বর্ষাকালের সূচনা হয় এবং এর প্রভাবেই প্রচুর বৃষ্টিপাত ঘটে।

৬২.
বাংলাদেশ থেকে ভারতে গিয়ে পুনরায় বাংলাদেশে প্রবেশকারী নদীর নাম কি ? (What is the name of the river that flows from Bangladesh to India and then re-enters Bangladesh?)
  1. গোমতী (Gomti)
  2. আত্রাই (Atrai)
  3. সাঙ্গু ( Sangu)
  4. মাতামুহুরী (Matamuhuri)
সঠিক উত্তর:
আত্রাই (Atrai)
উত্তর
সঠিক উত্তর:
আত্রাই (Atrai)
ব্যাখ্যা

আত্রাই , পুনর্ভবা নদী আন্তঃদেশীয় নদী যা বাংলাদেশ এবং ভারতের সীমান্ত বরাবর প্রবাহিত হয়। এটি প্রথমে বাংলাদেশে প্রবাহিত হয়ে কিছু অংশ ভারতে প্রবাহিত হয় এবং পরে আবার বাংলাদেশে ফিরে

৬৩.
চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের নিয়ন্ত্রণাধীন কয়টি চিনিকল রয়েছে ? (How many sugar mills are under the control of the Sugar and Food Industries Corporation?)
  1. 18
  2. 12
  3. 10
  4. 15
সঠিক উত্তর:
15
উত্তর
সঠিক উত্তর:
15
ব্যাখ্যা

· ১৯৩৩ সালের পূর্ব পর্যন্ত এ দেশে কোনো চিনির কল প্রতিষ্ঠিত হয়নি। সে সময় দেশের প্রয়োজনীয় চিনি জাভা হাত আমদানি করতে হতো।

· ১৯৩৩ সাল হতে ১৯৩৯ সালের মধ্যে এ দেশে বাক্তিমালিকানায় ৫টি চিনির কল গড়ে ওঠে।

· ১৯৪৭ সালে দেশ বিভাগের সময় বাংলাদেশে চিনির কলের সংখ্যা ছিল এটি।

· বর্তমানে বাংলাদেশে ১৮টি চিনির কল রয়েছে।

· চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের নিয়ন্ত্রণাধীন ১৫টি চিনিকল।

৬৪.
যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক পণ্যের উপর মোট কত পার্সেন্ট শুল্ক আছে? (What is the total percentage of duty on Bangladeshi ready-made garment products in the US market?)
  1. 20
  2. 16
  3. 36
  4. 25
সঠিক উত্তর:
36
উত্তর
সঠিক উত্তর:
36
ব্যাখ্যা

বাংলাদেশি তৈরি পোশাক রপ্তানিতে একক বড় বাজার হচ্ছে যুক্তরাষ্ট্র। এদিকে, গত ২০২৪-২৫ আর্থবছরে যুক্তরাষ্ট্র বাংলাদেশ ৮৬৯৯ কোটি ডলারের পণ্য রপ্তানি করেছে, যা দোশর মোট রপ্তানি আয়ের ১৮ শতাংশের কিছু বেশি। যুক্তরাষ্ট্রে রপ্তানি হওয়া বাংলাদেশি পাণ্যর ৮৬ শতাংশের বেশি তৈরি পোশাক। গত অর্থবছর রপ্তানি হয়েছে ৭৫৪ কোটি ডলারের তৈরি পোশাক।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত ৩১ জুলাই যুক্তরাষ্ট্রের বাজারে ভিয়েতনামের মতো বাংলাদেশি পণ্য রপ্তানিতে পাল্টা শুল্ক সপ্নশাধন করে ২০ শতাংশ ভরেন।

পূর্বে বাংলাদেশের উপর শুল্ক ছিল ১৫ শতাংশ+ নতুন যুক্ত হয়েছে ২০ শতাংশ= ৩৫ শতাংশ

কোন দেশের জন্য কী পরিমাণ শুল্ক

১৯ শতাংশ –– কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, পাকিস্তান, ফিলিপাইন

২০ শতাংশ –– বাংলাদেশ, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, তাইওয়ান, ভিয়েতনাম

২৫ শতাংশ –– ব্রুনাই, ভারত, কাজাখস্তান, মলদোভা, তিউনিসিয়া

৬৫.
জাতীয় ওষুধনীতি কবে প্রণয়ন করা হয়? (When was the National Drug Policy formulated?)
  1. 2001
  2. 1982
  3. 1983
  4. 1882
সঠিক উত্তর:
1982
উত্তর
সঠিক উত্তর:
1982
ব্যাখ্যা

বাংলাদেশের ওষুধ শিল্প যাত্রা শুরু কার ১৯৫০-এর দশকে। ১৯৭১ সালের স্বাধীনতার পর এটি আরও বৃদ্ধি পায়। প্রাথমিকভাবে দেশের ২০ শতাংশ চাহিদা মাত্রা পূরণ করতে পারতো, বাকি ৮০ শতাংশ আমদানি করা হাতা।স্বাধীনতার পর বাংলাদেশের ঔষধ শিল্প বহুজাতিক কোম্পানির আধিপত্য ও আমদানি নির্ভর হয়ে পরেছিল, কিন্তু ১৯৮২ সালের জাতীয় ওষুধনীতি এই খাতের মোড় ঘুরিয়ে দেয় এবং দেশীয় উৎপাদন বৃদ্ধি ও মান নিয়ক্ষণে সহায়ক হয়।

৬৬.
বাংলাদেশের রেলপথের মোট দৈর্ঘ্যা কত ? (What is the total length of railways in Bangladesh?)
  1. 2234 km
  2. 3254 km
  3. 1065 km
  4. 1167 km
সঠিক উত্তর:
3254 km
উত্তর
সঠিক উত্তর:
3254 km
ব্যাখ্যা

১৯৪৭ সালে দেশ বিভাগের সময় অবিভক্ত ভারতে ৯টি প্রধান রেলপথ ছিল। বাংলাদেশ এর একটি আংশিকভাবে লাভ করে। ২০২৩-২৪ সাল নাগাদ বাংলাদেশের রেলপথের মোট দৈর্ঘ্যা দাঁড়ায় প্রায়। ৩.২৫৪ কিলোমিটার যা দেশের ৪৮টি জেলাসহ প্রায় সব গুরুত্বপূর্ণ স্থানকে সংযুক্ত কারাহ। (অর্থীনতিক সমীক্ষা -২০২৪)

৬৭.
MRT (লাইন-1) এর দৈর্ঘ্য কত কিলোমিটার? (How many kilometers is the length of MRT (Line-1)?
  1. 31.24 km
  2. 20.2 km
  3. 10.31 km
  4. 12.22 km
সঠিক উত্তর:
31.24 km
উত্তর
সঠিক উত্তর:
31.24 km
ব্যাখ্যা

· MRT (লাইন-1) ৩১.২৪ কিলোমিটার দীর্ঘ

· ২১টি ষ্টেশন নিয়ে গঠিত

· এই লাইনটি কমলাপুর থেকে এয়ারপোর্ট পর্যন্ত বিস্তৃত ১৯.৮৭ কিলোমিটার দীর্ঘ পাতাল এয়ারপোর্ট রুট এবং নিউ মার্কেট থেকে পিতলগঞ্জ ডিপো পর্যন্ত বিস্তৃত ১১.৩৬ কিলোমিটার দীর্ঘ উড়াল পূর্বাচল রুট।

· এটি ২০২৬ সালের মাথা সম্পন্ন করার লক্ষা নির্ধারণ করা হয়েছে

· কমলাপুর থেকে এয়ারপোর্ট পর্যন্ত এয়ারপোর্ট রুটটি হার বাংলাদেশের প্রথম পাতাল মোট্রারেল।

৬৮.
তৈরি পোশাকের পর বাংলাদেশের দ্বিতীয় প্রধান রপ্তানি পণ্য কোনটি? (Which is the second largest export product of Bangladesh after readymade garments?)
  1. তৈরি পোশাক (Readymade garments)
  2. চামড়া ও চামড়াজাত পণ্য (Leather and leather products)
  3. পাট ও পাটজাত পণ্য (Jute and jute products)
  4. মাছ, চিংড়ি এবং চিংড়ি (Fish, shrimp and prawns)
সঠিক উত্তর:
চামড়া ও চামড়াজাত পণ্য (Leather and leather products)
উত্তর
সঠিক উত্তর:
চামড়া ও চামড়াজাত পণ্য (Leather and leather products)
ব্যাখ্যা

২০২৩-২৪ সালে রপ্তানি আয় দাঁড়িয়েছে ৩৮৯৯৫.৬ মিলিয়ন মার্কিন ডলার ।পর্যালোচনাধীন বছরে রপ্তানি আয়ের প্রধান পণ্যগুলি হল –

১। তৈরি পোশাক (৩৩২৩৯৯ মিলিয়ন মার্কিন ডলার)

২। চামড়া ও চামড়াজাত পণ্য (১০৯৪.৭ মিলিয়ন মার্কিন ডলার),

৩। পাট ও পাটজাত পণ্য (৮৪৬.৫ মিলিয়ন মার্কিন ডলার),

৪।গৃহস্থালীর টেক্সটাইল (৪৩৯৯ মিলিয়ন মার্কিন ডলার)

৫। মাছ, চিংড়ি এবং চিংড়ি (৩১৫.৯ মিলিয়ন মার্কিন ডলার

৬৯.
কত বছর বয়সের জনসংখ্যা তরুণ প্রাপ্ত বয়স্ক বলে?( What age group of the population is considered young adults?)
  1. 0-14 years
  2. 19-34 years
  3. 35-65 years
  4. 20-35 years
সঠিক উত্তর:
19-34 years
উত্তর
সঠিক উত্তর:
19-34 years
ব্যাখ্যা

তিনটি বয়স দলে ভাগ করা হয়েছে। যেমন-

১। শিশু ও কিশোর (Child and Teenage):সাধারণত ০-১৪ বা ০-১৯ বছর বয়স

২) প্রাপ্ত বয়স্ক (Adult):২ প্রকার-

ক)তরুণ প্রাপ্ত বয়স্ক

১৯-৩৪ বছর বয়সের জনসংখ্যা এই শ্রেণির অন্তর্গত

খ)বয়স্ক প্রাপ্ত বয়স্ক

৩৫-৬৪ বছর বয়সের জনসংখ্যা এই শ্রেণির অন্তর্গত

৩) বৃদ্ধ দল (Elder Group)ঃ৬৫ বা তদূর্ধ্ব বছর বয়সের জনসংখ্যা এই শ্রেণির অন্তর্ভুক্ত।

৭০.
বাংলাদেশে নির্ভরশীল জনসংখ্যা অনুপাত কত? (What is the dependent population ratio in Bangladesh?)
  1. 52.64%
  2. 48.64%
  3. 47.64%
  4. 50.64%
সঠিক উত্তর:
52.64%
উত্তর
সঠিক উত্তর:
52.64%
ব্যাখ্যা

নির্ভরশীলতার অনুপাত

জাতীয়-৫২.৬৪

পল্লী-৫৬.০৯

শহর-৪৫.৬৩

৭১.
বাংলাদেশের জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে কত?(What is the population density of Bangladesh per square kilometer?)
  1. 1171
  2. 1117
  3. 1119
  4. 976
সঠিক উত্তর:
1119
উত্তর
সঠিক উত্তর:
1119
ব্যাখ্যা

জনসংখ্যা ঘনত্ব (Population density): কোনো দেশের মোট জনসংখ্যা এবং মোট ভূমির পরিমাণ বা আয়তনের যে অনুপাত (Ratio) তা জনবসতির ঘনত্ব। পৃথিবীর এবং পৃথিবীর বিভিন্ন দেশের জনবসতির ঘনত্ব জানতে হলে মোট জনসংখ্যা ও দেশের আয়তন জানতে হবে।বাংলাদেশের জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে ১১১৯ জন।

৭২.
কোনটি জনসংখ্যা অভিগমনের জন্য push factor নয়? (Which of the following is not a push factor for population growth?)
  1. অর্থনৈতিক সুযোগের অভাব।(Lack of economic opportunity.)
  2. খ) বেকারত্ব বা কর্মসংস্থানের অভাব। (Unemployment or lack of employment.)
  3. রাজনৈতিক অস্থিতিশীলতা বা নিপীড়ন।(Political instability or oppression.)
  4. উন্নত অর্থনৈতিক সুযোগ। (Improved economic opportunity.)
সঠিক উত্তর:
উন্নত অর্থনৈতিক সুযোগ। (Improved economic opportunity.)
উত্তর
সঠিক উত্তর:
উন্নত অর্থনৈতিক সুযোগ। (Improved economic opportunity.)
ব্যাখ্যা

1.push factor: এসব কারণ মানুষাক তাদের নিজ দেশ বা এলাকা ছাড়তে বাধা করে।

উদাহরণ:অর্থনৈতিক সুযোগের অভাব, বেকারত্ব বা কর্মসংস্থানের অভাব, রাজনৈতিক অস্থিতিশীলতা বা নিপীড়ন।

২. টানা (Pull factor)-:এসব কারণ মানুষকে একটি নির্দিষ্ট গন্তব্যের দিকে আকর্ষণ করে, যেখানে তারা উন্নত জীবনযাপনের সুযোগ খুঁজে পায়।

উদাহরণ:উন্নত অর্থনৈতিক সুযোগ, চাকরির চাহিদা, রাজনৈতিক স্বাধীনতা, উন্নত জীবনযাত্রার সুযোগ.

৭৩.
বাংলাদেশ সর্বাধিক বনাঞ্চল রয়েছে কোন জেলায়?( Which district in Bangladesh has the most forest area?)
  1. Bandarban
  2. Rangamati
  3. Bagerhat
  4. Khagrachari
সঠিক উত্তর:
Rangamati
উত্তর
সঠিক উত্তর:
Rangamati
ব্যাখ্যা

বাংলাদেশের মোট বনাঞ্চল- ০৩,৬৩,৩০৯.৩০একর (২৫,৭৫,১৯৬.০১ হেক্টর)

সর্বাধিক বনাঞ্চল সম্পন্ন (জলা (৫টি)

১ম-রাঙামাটি

২য়-বান্দরবান

৩য়-বাগেরহাট

৪র্থ-খাগড়াছড়ি

৫ম-খুলনা

৭৪.
বাংলাদেশে বর্তমানে কয়টি গ্যাসক্ষেত্র রয়েছে? (How many gas fields are there in Bangladesh currently?)
  1. 20
  2. 18
  3. 29
  4. 30
সঠিক উত্তর:
29
উত্তর
সঠিক উত্তর:
29
ব্যাখ্যা

২৯টি গ্যাস ক্ষেত্র যার ২০টি বর্তমানে কার্যকর

৪৮টি গ্যাস ব্লক: ২২টি অনশোর, ২৬টি অফাশার (১১টি অগভীর সমুদ্র, ১৫টি গভীর সমুদ্র)

৭৫.
সবচেয়ে বেশি ধান উৎপন্ন হয় বাংলাদেশের কোন জেলায়?( Which district of Bangladesh produces the most rice?)
  1. রংপুর
  2. সিলেট
  3. ঢাকা
  4. রাজশাহী
সঠিক উত্তর:
রংপুর
উত্তর
সঠিক উত্তর:
রংপুর
ব্যাখ্যা

· ধান উৎপাদনে বৃহত্তর রংপুর প্রথম, রাজশাহী দ্বিতীয় কুমিল্লা তৃতীয়, সিলেট চতুর্থ অপরদিকে,

· আউশ ধান উৎপাদনে বৃহত্তর যশোর প্রথম, সিলেট দ্বিতীয় এবং কুমিল্লা তৃতীয়।

· আমন ধান উৎপাদনে বৃহত্তর রংপুর প্রথম,এবং রাজশাহী তৃতীয়।

· আবার বোরো ধান উৎপাদনে বৃহত্তর কুমিল্লা প্রথম, কিশোরগঞ্জ দ্বিতীয় এবং ঢাকা তৃতীয়।

· ভাল উৎকৃষ্ট শ্রেণির ধান হিসেবে বরিশাল ও পটুয়াখালী অঞ্চলের বালাম, দিনাজপুর অঞ্চলের

· কাটারীভোগ, ম্সিংহ অঞ্চলের বিরই ধান এবং নোয়াখালী ও কুমিল্লা অঞ্চলের কালিজিরা,ইছাগুঁড়া, 'চিনিগুঁড়া ইত্যাদি ধান খুবই প্রসিদ্ধ।

৭৬.
বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ প্রাকৃতিক গ্যাস কোন ধরনের শিলা স্তরে পাওয়া যায়?( In which type of rock layer is natural gas, the main mineral resource of Bangladesh, found?)
  1. পাললিক শিলা (Sedimentary rock)
  2. রূপান্তরিত শিলা (Metamorphic rock)
  3. আগ্নেয় শিলা (Igneous rock)
  4. সবগুলো (All of them)
সঠিক উত্তর:
পাললিক শিলা (Sedimentary rock)
উত্তর
সঠিক উত্তর:
পাললিক শিলা (Sedimentary rock)
ব্যাখ্যা

ব্যাখ্যা:বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ প্রাকৃতিক গ্যাস পাললিক শিলা স্তরে পাওয়া যায়। প্রাকৃতিক গ্যাস সাধারণত পাললিক শিলাস্তরের ফাঁকে আটকে থাকে, যা মিলিয়ন বছর ধরে জৈব পদার্থের অবক্ষয় এবং শিলাস্তরের নিচে চাপা পড়ার ফলে গঠিত হয়

৭৭.
বাংলাদেশের বার্ষিক গড় বৃষ্টিপাত কত? (What is the average annual rainfall in Bangladesh? )
  1. 203 cm
  2. 201 cm
  3. 202 cm
  4. 206 cm
সঠিক উত্তর:
203 cm
উত্তর
সঠিক উত্তর:
203 cm
ব্যাখ্যা

ব্যাখ্যা:বাংলাদেশে বার্ষিক গড় তাপমাত্রা ২৬.০১° সেন্টিগ্রেড এবং গড় বৃষ্টিপাত ২০৩ সেন্টিমিটার।

৭৮.
বাংলাদেশে দুর্যোগ ব্যবস্থাপনা আইন প্রনীত হয় কত সালে? (In which year was the Disaster Management Act enacted in Bangladesh?)
  1. 2009
  2. 2010
  3. 2011
  4. 2012
সঠিক উত্তর:
2012
উত্তর
সঠিক উত্তর:
2012
ব্যাখ্যা

বাংলাদেশের সংসদে “দুর্যোগ ব্যবস্থাপনা আইন, ২০১২” পাসের মাধ্যমে এই অধিদপ্তর গঠিত হয়।

৭৯.
২০২৩-২৪ অর্থবছরে বাংলাদেশের জিডিপি-তে শিল্প খাতের অবদান প্রায় কত শতাংশ ছিল?( Approximately what percentage was the contribution of the industrial sector to Bangladesh's GDP in the 2023-24 fiscal year?)
  1. 20%
  2. 30%
  3. 37%
  4. 45%
সঠিক উত্তর:
37%
উত্তর
সঠিক উত্তর:
37%
ব্যাখ্যা

অর্থনৈতিক সমীক্ষা ২০২৪:
- অর্থনীতি/জিডিপিতে কৃষিখাতের অবদান = ১১.০২%।
- অর্থনীতি/জিডিপিতে শিল্পখাতের অবদান = ৩৭.৯৫%।
- অর্থনীতি/জিডিপিতে সেবাখাতের অবদান= ৫১.০৪%।

অন্যদিকে,
- অর্থনীতি/জিডিপিতে কৃষিখাতে নিয়োজিত জনশক্তির পরিমাণ - ৪৫%।
- অর্থনীতি/জিডিপিতে শিল্পখাতে নিয়োজিত জনশক্তির পরিমাণ - ১৭%।
- অর্থনীতি/জিডিপিতে সেবাখাতে নিয়োজিত জনশক্তির পরিমাণ - ৩৮%।

তথ্যসূত্র - অর্থনৈতিক সমীক্ষা ২০২৪।

৮০.
বাংলাদেশের কোন অঞ্চলে চুনাপাথর পাওয়া যায়?( In which region of Bangladesh is limestone found?)
  1. Sundarban
  2. Chittagong
  3. Sylhet
  4. Cox's Bazar
সঠিক উত্তর:
Sylhet
উত্তর
সঠিক উত্তর:
Sylhet
ব্যাখ্যা

বাংলাদেশের কিছু খনিজ সম্পদের নাম ও প্রাপ্তিস্থান

লোহার খনি-হাকিমপুর, দিনাজপুর

তেজস্ক্রিয় বালি-কক্সবাজার সমুদ্র সৈকত

জিরকন-'কক্সবাজার সমুদ্র সৈকত, সেন্টমার্টিন

ইউরেনিয়াম-মৌলভীবাজার

গন্ধক-কুতুবদিয়া, কক্সবাজার

চুনাপাথার-সেন্টমার্টিন, সিলেট, জাফলং

পিট কয়লা-ফরিদপুর, খুলনা, ময়মনসিংহ, সিলেট

কঠিন শিলা-মধ্যপাড়া, দিনাজপুর

৮১.
বিশ্বের সবচেয়ে বেশি সময় অঞ্চল কোন দেশে রয়েছে –( Which country has the most time zones in the world?)
  1. ফ্রান্স
  2. জার্মানি
  3. ইতালি
  4. কানাডা
সঠিক উত্তর:
ফ্রান্স
উত্তর
সঠিক উত্তর:
ফ্রান্স
ব্যাখ্যা

বিশ্বের সবচেয়ে বেশি সময় অঞ্চল রয়েছে ফ্রান্স দেশে। এর কারণ হলো, ফ্রান্সের শুধু মূল ভূখণ্ডই নয়, এর বিভিন্ন বিদেশী অঞ্চলও বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে রয়েছে, যা মোট ১২টি (অ্যান্টার্কটিকা অঞ্চলসহ ১৩টি) সময় অঞ্চল তৈরি করে।

৮২.
সমস্থিতি তত্ত্বের মূল বৈজ্ঞানিক ভিত্তি কী? (What is the main scientific basis of the Isostasy theory?)
  1. নিউটনের মহাকর্ষ সূত্র((Newton's law of gravity)
  2. আর্কিমিডিসের Principle of Archimedes' Principle)
  3. প্লেট টেকটনিক তত্ত্ব (Plate tectonic theory)
  4. মহাদেশীয় ড্রিফট তত্ত্ব (Continental drift theory)
সঠিক উত্তর:
আর্কিমিডিসের Principle of Archimedes' Principle)
উত্তর
সঠিক উত্তর:
আর্কিমিডিসের Principle of Archimedes' Principle)
ব্যাখ্যা

সমস্থিতি মানে ভাসমান ভারসাম্য। এর বৈজ্ঞানিক ভিত্তি হলো আর্কিমিডিসের Principle: "একটি বস্তুর উপর যে উত্থাপন বল কাজ করে তা সরানো তরলের ওজনের সমান হয়।" ভূত্বকের ভাসমান ভারসাম্য এই ধারণার সম্প্রসারণ.

৮৩.
পরিবেশগত নির্ধারণবাদ সম্পর্কে নিচের কোনটি সত্য নয়? (Which of the following is not true about environmental determinism?)
  1. এটি প্রাচীন গ্রীক যুগের।(It dates back to ancient Greece.)
  2. এটি একসময় বিভিন্ন ত্বকের রঙের উৎপত্তি ব্যাখ্যা করার জন্য ব্যবহৃত হত।(It was once used to explain the origin of different skin colors.)
  3. এটি আজও ব্যবহৃত হয়।( It is still used today.)
  4. এটি আমাদের বুঝতে সাহায্য করেছে যে পরিবেশ কীভাবে সংস্কৃতি এবং মানব উন্নয়নের উপর প্রভাব ফেলতে পারে।(It has helped us understand how the environment can influence culture and human development.)
সঠিক উত্তর:
এটি আজও ব্যবহৃত হয়।( It is still used today.)
উত্তর
সঠিক উত্তর:
এটি আজও ব্যবহৃত হয়।( It is still used today.)
ব্যাখ্যা

- পরিবেশগত নির্ধারণবাদ (Environmental Determinism) একটি তত্ত্ব যা প্রাচীন গ্রীক যুগে উদ্ভব হয়েছিল এবং একসময় বিভিন্ন ত্বকের রঙের উৎপত্তি ব্যাখ্যা করতে ব্যবহৃত হত। তবে, এই তত্ত্বটি বর্তমানে বৈজ্ঞানিকভাবে ভুল প্রমাণিত এবং আধুনিক ভূগোলে এর কোনো স্থান নেই। এটি মানব সংস্কৃতি ও উন্নয়নের উপর পরিবেশের প্রভাব সম্পর্কে একটি সরলীকৃত এবং ত্রুটিপূর্ণ ধারণা দেয়। তাই, "এটি আজও ব্যবহৃত হয়" এই বক্তব্যটি সত্য নয়।

৮৪.
হোয়েটের সেক্টর মডেলে, কারখানা/শিল্প অঞ্চল কোথায় অবস্থিত?( In Hoyt's sector model, where are factories/industrial areas located?)
  1. নিম্ন শ্রেণীর আবাসিক অঞ্চল দ্বারা বেষ্টিত, এবং কেন্দ্রীয় ব্যবসায়িক জেলা স্পর্শ করে(Surrounded by lower-class residential areas, and touching the central business district )
  2. নিম্ন শ্রেণীর আবাসিক অঞ্চল এবং মধ্যবিত্ত আবাসিক অঞ্চলের মধ্যে ((Between lower-class residential areas and middle-class residential areas)
  3. কেন্দ্রীয় ব্যবসায়িক জেলাকে সম্পূর্ণরূপে ঘিরে (Completely surrounds the central business district)
  4. কেন্দ্রীয় ব্যবসায়িক জেলা এবং উচ্চ শ্রেণীর আবাসিক অঞ্চলের মধ্যে (Between the central business district and the upper class residential area)
সঠিক উত্তর:
নিম্ন শ্রেণীর আবাসিক অঞ্চল দ্বারা বেষ্টিত, এবং কেন্দ্রীয় ব্যবসায়িক জেলা স্পর্শ করে(Surrounded by lower-class residential areas, and touching the central business district )
উত্তর
সঠিক উত্তর:
নিম্ন শ্রেণীর আবাসিক অঞ্চল দ্বারা বেষ্টিত, এবং কেন্দ্রীয় ব্যবসায়িক জেলা স্পর্শ করে(Surrounded by lower-class residential areas, and touching the central business district )
ব্যাখ্যা

হোয়েটের সেক্টর মডেলে (Hoyt's Sector Model), কারখানা বা শিল্প অঞ্চল সাধারণত নিম্ন শ্রেণীর আবাসিক অঞ্চল দ্বারা বেষ্টিত থাকে এবং কেন্দ্রীয় ব্যবসায়িক জেলাকে (Central Business District - CBD) স্পর্শ করে বা তার কাছাকাছি অবস্থিত হয়। এর কারণ হলো, শিল্প অঞ্চলের জন্য শ্রমিকদের সহজলভ্যতা এবং কাঁচামাল ও উৎপাদিত পণ্যের পরিবহনের সুবিধার জন্য এটি কেন্দ্রীয় ব্যবসায়িক জেলার কাছাকাছি থাকে।

৮৫.
নবনিয়ন্ত্রনবাদ ধারনার জনক কাকে বলা হয়?( Who is called the father of the idea of ​​neo-determinism?)
  1. ডারউইন
  2. র‍্যাটজেল
  3. সেম্পেল
  4. টেলর
সঠিক উত্তর:
টেলর
উত্তর
সঠিক উত্তর:
টেলর
ব্যাখ্যা

নবনিয়ন্ত্রণবাদ (Neo-determinism) ধারণার জনক হলেন গ্রিফিথ টেলর (Griffith Taylor)। এই ধারণাটি পরিবেশগত নিয়ন্ত্রণবাদ এবং সম্ভাবনাবাদের মধ্যে একটি মধ্যপন্থা হিসেবে বিবেচিত হয়। টেলর বিশ্বাস করতেন যে, মানব সমাজের উন্নতিতে পরিবেশের একটি নির্দিষ্ট ভূমিকা থাকে, তবে মানুষ তার বুদ্ধি ও প্রযুক্তি ব্যবহার করে পরিবেশের সীমাবদ্ধতাগুলো অতিক্রম করতে পারে।

৮৬.
উন্নয়নশীল দেশগুলিতে জনসংখ্যার পিরামিডে কী থাকে?( What does a population pyramid in developing countries consist of?
  1. সংকীর্ণ ভিত্তি এবং চওড়া শীর্ষ(Narrow base and wide top)
  2. প্রশস্ত ভিত্তি এবং প্রশস্ত শীর্ষ(Wide base and wide top)
  3. প্রশস্ত ভিত্তি এবং সংকীর্ণ শীর্ষ(Wide base and narrow top)
  4. সংকীর্ণ ভিত্তি এবং সংকীর্ণ শীর্ষ(Narrow base and narrow top)
সঠিক উত্তর:
প্রশস্ত ভিত্তি এবং সংকীর্ণ শীর্ষ(Wide base and narrow top)
উত্তর
সঠিক উত্তর:
প্রশস্ত ভিত্তি এবং সংকীর্ণ শীর্ষ(Wide base and narrow top)
ব্যাখ্যা

প্রশস্ত ভিত্তি: এর অর্থ হল এই দেশগুলিতে জন্মহার বেশি হওয়ায় তরুণ জনসংখ্যার একটি বড় অংশ থাকে।

সংকীর্ণ শীর্ষ: এর অর্থ হল এই দেশগুলিতে গড় আয়ু কম হওয়ায় বয়স্ক মানুষের সংখ্যা তুলনামূলকভাবে কম থাকে।

৮৭.
পৃথিবীর কয়টি গতি আছে- (How many speeds does the Earth have?)
  1. 1
  2. 2
  3. 3
  4. 5
সঠিক উত্তর:
2
উত্তর
সঠিক উত্তর:
2
ব্যাখ্যা

পৃথিবীর দুটি প্রধান গতি রয়েছে:
· আহ্নিক গতি (Rotation): পৃথিবী তার নিজের অক্ষের উপর পশ্চিম থেকে পূর্বে অবিরামভাবে ঘুরে চলে, যা দিন ও রাত ঘটায়।
· বার্ষিক গতি (Revolution): পৃথিবী সূর্যকে কেন্দ্র করে একটি নির্দিষ্ট কক্ষপথে পরিক্রমণ করে, যা ঋতু পরিবর্তন ঘটায়

৮৮.
পৃথিবীর আবর্তন গতির অপর নাম কি? (What is another name for the Earth's rotational speed?)
  1. সরলরৈখিক গতি(Linear speed)
  2. অধিবর্ষ গতি (Leap year speed)
  3. আহ্নিক গতি (Diurnal speed)
  4. বার্ষিক গতি (Annual speed)
সঠিক উত্তর:
আহ্নিক গতি (Diurnal speed)
উত্তর
সঠিক উত্তর:
আহ্নিক গতি (Diurnal speed)
ব্যাখ্যা

আহ্নিক গতি
পৃথিবী নিজ অক্ষে বা মেরুরেখায় পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করে, যার সময়কাল প্রায় ২৩ ঘণ্টা ৫৬ মিনিট ৪ সেকেন্ড। পৃথিবীর এই গতিকে আহ্নিক (Rotation)গতি বলে

৮৯.
সৌরজগতে মোট কয়টি গ্রহ? (How many planets are there in the solar system?)
  1. 8
  2. 5
  3. 6
  4. 9
সঠিক উত্তর:
8
উত্তর
সঠিক উত্তর:
8
ব্যাখ্যা

আমাদের সৌরজগতে মোট আটটি গ্রহ আছে: বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস এবং নেপচুন। এই গ্রহগুলো সূর্যের প্রবল মহাকর্ষ শক্তির প্রভাবে নির্দিষ্ট কক্ষপথে সূর্যকে প্রদক্ষিণ করে।
গ্রহগুলোর তালিকা:
বুধ (Mercury), শুক্র (Venus), পৃথিবী (Earth), মঙ্গল (Mars), বৃহস্পতি (Jupiter), শনি (Saturn), ইউরেনাস (Uranus), নেপচুন (Neptune).

৯০.
নিরক্ষরেখা অন্য কী নামে পরিচিত?( What other names is the equator known as?)
  1. বিষুবরেখা (Equator)
  2. কর্কটক্রান্তি রেখা(Tropic of Cancer)
  3. রবিমার্গ(Moriberg)
  4. মকরক্রান্তি রেখা(Tropic of Capricorn)
সঠিক উত্তর:
বিষুবরেখা (Equator)
উত্তর
সঠিক উত্তর:
বিষুবরেখা (Equator)
ব্যাখ্যা

নিরক্ষরেখা অন্য যে নামে পরিচিত, তা হলো বিষুবরেখা। নিরক্ষরেখা পৃথিবীর মাঝ বরাবর অবস্থিত একটি কাল্পনিক রেখা, যা পৃথিবীকে উত্তর ও দক্ষিণ গোলার্ধে বিভক্ত করে এবং এর অক্ষাংশ ০° ধরা হয়.

৯১.
পৃথিবী থেকে প্রক্সিমা সেন্টোরি কত আলোকবর্ষ দূরে অবস্থিত? (How many light years away is Proxima Centauri from Earth?)
  1. 3.23 light years away
  2. 4.24 light years away
  3. 5.81 light years away
  4. 3.56 light years away
সঠিক উত্তর:
4.24 light years away
উত্তর
সঠিক উত্তর:
4.24 light years away
ব্যাখ্যা

পৃথিবী থেকে প্রক্সিমা সেন্টোরি প্রায় ৪.২৪ আলোকবর্ষ দূরে অবস্থিত। প্রক্সিমা সেন্টোরি হলো সূর্য ছাড়া আমাদের সৌরজগতের নিকটতম নক্ষত্র।

৯২.
সমকেন্দ্রিক অঞ্চল মডেল কে তৈরি করেছিলেন ?( Who developed the Concentric Zone Model?)
  1. আর্নেস্ট হেমিংওয়ে
  2. আর্নেস্ট ওয়েলস
  3. আর্নি এবং বার্ট
  4. আর্নেস্ট বার্গেস
সঠিক উত্তর:
আর্নেস্ট বার্গেস
উত্তর
সঠিক উত্তর:
আর্নেস্ট বার্গেস
ব্যাখ্যা

সমকেন্দ্রিক অঞ্চল মডেল, যা ঘনকেন্দ্রিক অঞ্চল মডেল বা বার্গেস মডেল নামেও পরিচিত, ১৯২৫ সালে সমাজবিজ্ঞানী আর্নেস্ট বার্গেস তৈরি করেছিলেন। এটি শহুরে সামাজিক কাঠামো ব্যাখ্যা করার জন্য প্রথম দিকের তাত্ত্বিক মডেলগুলির মধ্যে একটি।

৯৩.
পৃথিবীর গভীরতম স্থান মারিয়ানা ট্রেঞ্চের গভীরতা কত? (What is the depth of the Mariana Trench, the deepest place on Earth?)
  1. 1233 meter
  2. 11033 meter
  3. 978 meter
  4. 1260 meter
সঠিক উত্তর:
11033 meter
উত্তর
সঠিক উত্তর:
11033 meter
ব্যাখ্যা

মারিয়ানা ট্রেঞ্চ হলো পৃথিবীর গভীরতম স্থান, এবং এর সবচেয়ে গভীরতম অংশটি হলো চ্যালেঞ্জার ডিপ। পৃথিবীর গভীরতম স্থান মারিয়ানা ট্রেঞ্চের গভীরতা ১১০৩৩ মিটার।

৯৪.
গ্র্যাভিটি টেকটোনিক্স কি প্লেট টেকটোনিক্সের একটি অংশ? (Is gravity tectonics a part of plate tectonics? 
  1. হ্যাঁ, সরাসরি অংশ (Yes, directly related)
  2. না, সম্পূর্ণ ভিন্ন ধারণা(No, completely different concept)
  3. এটি প্লেট টেকটোনিক্সের কারণে সৃষ্ট একটি গৌণ প্রক্রিয়া (It is a secondary process caused by plate tectonics)
  4. এটি শুধুমাত্র আগ্নেয়গিরি সংক্রান্ত (It is only volcanic activity)
সঠিক উত্তর:
এটি প্লেট টেকটোনিক্সের কারণে সৃষ্ট একটি গৌণ প্রক্রিয়া (It is a secondary process caused by plate tectonics)
উত্তর
সঠিক উত্তর:
এটি প্লেট টেকটোনিক্সের কারণে সৃষ্ট একটি গৌণ প্রক্রিয়া (It is a secondary process caused by plate tectonics)
ব্যাখ্যা

গ্র্যাভিটি টেকটোনিক্স (Gravity Tectonics) সরাসরি প্লেট টেকটোনিক্সের অংশ না হলেও, এটি প্লেট টেকটোনিক্সের কারণে সৃষ্ট একটি গৌণ প্রক্রিয়া। প্লেট টেকটোনিক্স দ্বারা সৃষ্ট ভূ-কাঠামো এবং ঢালু ভূমির কারণে মহাকর্ষের প্রভাবে শিলাস্তরের নড়াচড়া বা স্থানচ্যুতি ঘটে, যা গ্র্যাভিটি টেকটোনিক্স নামে পরিচিত।

৯৫.
সুন্দরবনের লবণাক্ত পানির অরণ্যের প্রধান বৃক্ষ কোনটি? (Which is the main tree of the saltwater forest of the Sundarbans?)
  1. সুন্দরি
  2. গেওয়া
  3. গরান
  4. পশুর
সঠিক উত্তর:
সুন্দরি
উত্তর
সঠিক উত্তর:
সুন্দরি
ব্যাখ্যা

সুন্দরবনের প্রধান গাছগুলোর মধ্যে সুন্দরী অন্যতম। যদিও গেওয়া, গরান, পশুর, কেওড়া, বাইন, কাঁকড়া ইত্যাদি গাছও এই বনে পাওয়া যায়, তবে সুন্দরি গাছের প্রাচুর্যের কারণে এর নামকরণ করা হয়েছে বলে জনশ্রুতি আছে।

৯৬.
একটি নির্দিষ্ট অঞ্চলের প্রাণীজগতকে কী বলে? (What is the animalworld of a particular region called?
  1. ফ্লোরা(Flora)
  2. বায়োম (Biome)
  3. বাস্তুতন্ত্র (Ecosystem)
  4. ফনা(Fauna)
সঠিক উত্তর:
ফনা(Fauna)
উত্তর
সঠিক উত্তর:
ফনা(Fauna)
ব্যাখ্যা

ফনা (Fauna):
একটি নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলের সমস্ত প্রাণীকুলকে একত্রিতভাবে ফনা বলা হয়।
ফ্লোরা (Flora):
ফ্লোরা বলতে কোনো নির্দিষ্ট অঞ্চলের উদ্ভিদকুলকে বোঝানো হয়।
বায়োম (Biome):
একটি বড় ভৌগলিক অঞ্চলকে বায়োম বলা হয়, যেখানে নির্দিষ্ট জলবায়ু ও অনুরূপ উদ্ভিদ ও প্রাণী দেখা যায়।
বাস্তুতন্ত্র (Ecosystem):
একটি নির্দিষ্ট এলাকার জীব ও জড় উপাদানের সমষ্টি এবং তাদের পারস্পরিক ক্রিয়াকলাপকে বাস্তুতন্ত্র বলে

৯৭.
Choose the correct sentence:
  1. It is high time you making a decision.
  2. It is high time you make a decision.
  3. It is high time you made a decision.
  4. It is high time you could make a decision.
সঠিক উত্তর:
It is high time you made a decision.
উত্তর
সঠিক উত্তর:
It is high time you made a decision.
ব্যাখ্যা

• Correct sentence: It is high time you made a decision.

• Use of It is time/ It is high time:
- It is time/ It is high time এরপর যদি subject থাকে তাহলে পরবর্তী verb টি past indefinite tense এ হয়।
- কোনো কিছু করার এখনই উপযুক্ত সময় অর্থে It is time/ It is high time ব্যবহৃত হয়।

- নিয়মানুযায়ী, প্রদত্ত বাক্যে It is high time এর পরে subject (you) আছে, তাই এর পরে verb এর past form (made) বসবে।

• More examples:
- It is high time she left the place.
- It is high time you started studying.

• তবে, It is time/It is high time এরপর যদি subject না থাকে তবে to + verb হয়।
- যেমন: It is high time to stop corruption.

অন্য অপশন বিশ্লেষণ-
ক) It is high time you making a decision.
→ ভুল, কারণ verb এর past form হবে।

খ) It is high time you make a decision.
→ ভুল, কারণ verb এর past form (made) হবে।

ঘ) It is high time you could make a decision.
→ ভুল, কারণ could make দ্বারা অতীতের কাজ বুঝানো হয়, কিন্তু It is high time দ্বারা বর্তমানের কাজ বুঝানো হয়।

Source:
1. A Passage to the English Language by S.M. Zakir Hussain.
2. Advanced Learner's Communicative English Grammar and Composition by Chowdhury and Hossain.

৯৮.
গুপ্ত বংশের আদি পুরুষ কে ছিলেন?
  1. সমুদ্রগুপ্ত
  2. প্রথম চন্দ্রগুপ্ত
  3. শ্রীগুপ্ত
  4. দ্বিতীয় চন্দ্রগুপ্ত
সঠিক উত্তর:
শ্রীগুপ্ত
উত্তর
সঠিক উত্তর:
শ্রীগুপ্ত
ব্যাখ্যা

গুপ্ত সাম্রাজ্য:
- খ্রিস্টীয় তিন শতকের শেষ এবং চার শতকের প্রথমদিকে সম্ভবত প্রথম চন্দ্রগুপ্ত অথবা সমুদ্রগুপ্তের মাধ্যমে বাংলায় গুপ্ত শাসন সম্প্রসারিত হয়।
- শ্রীগুপ্ত হচ্ছেন গুপ্ত বংশের আদি পুরুষ।
- এল্যানের মতে, পাটলীপুত্র (মগধের অভ্যন্তরে) নগরের অদূরে শ্রীগুপ্তের রাজত্ব ছিল।
- প্রথম চন্দ্রগুপ্তের হাত ধরে গুপ্ত শাসন প্রতিষ্ঠিত হয়।
- প্রথম কুমারগুপ্তের সময় (৪৩২-৪৪৮ খ্রি.) থেকে উত্তর বাংলা গুপ্ত সাম্রাজ্যের একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক বিভাগ হিসেবে গড়ে ওঠে।
- এটির নাম ছিল তখন ‘পুন্ড্রবর্ধন ভুক্তি’।
- হুনদের আক্রমণের মধ্য দিয়ে গুপ্ত সাম্রাজ্যের পতন ঘটে।

তথ্যসূত্র - বাংলাপিডিয়া ও ইতিহাস, এসএসএইচএল, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৯৯.
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (ECNEC) এর বর্তমান সভাপতি কে? (অক্টোবর, ২০২৫)
  1. সালেহউদ্দিন আহমেদ
  2. আলী ইমাম মজুমদার
  3. ড. মুহাম্মদ ইউনূস
  4. ফয়েজ আহমদ
সঠিক উত্তর:
ড. মুহাম্মদ ইউনূস
উত্তর
সঠিক উত্তর:
ড. মুহাম্মদ ইউনূস
ব্যাখ্যা

ECNEC:
- বাংলাদেশের অর্থনৈতিক নীতি ও উন্নয়ন পরিকল্পনা অনুমোদনের সর্বোচ্চ কর্তৃপক্ষ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (ECNEC)।
- ECNEC-এর পূর্ণরূপ: The Executive Committee of the National Economic Council.
- জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (ECNEC) সরকারের দ্বিতীয় শক্তিশালী কমিটি।
- গঠিত হয়: ১৯৮২ সালে।
- সভাপতি: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। (অক্টোবর, ২০২৫)
- অর্থমন্ত্রী এর বিকল্প চেয়ারম্যান বা সভাপতি: সালেহউদ্দিন আহমেদ। (অক্টোবর, ২০২৫)
- এ কমিটির সদস্যগণ সরকার প্রধান কর্তৃক মনোনীত হয়ে থাকেন।

তথ্যসূত্র - মন্ত্রিপরিষদ বিভাগ।

১০০.
বোরো ধান উৎপাদনে শীর্ষ জেলা কোনটি?
  1. কুমিল্লা
  2. দিনাজপুর
  3. পাবনা
  4. ময়মনসিংহ
সঠিক উত্তর:
ময়মনসিংহ
উত্তর
সঠিক উত্তর:
ময়মনসিংহ
ব্যাখ্যা

ধান উৎপাদন:
- বাংলাদেশের প্রায় ৮০-৮৫ ভাগ জমিতে ধান চাষ করা হয়।
- কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ - ২০২৪ অনুসারে ময়মনসিংহ জেলায় সবচেয়ে বেশি ধান উৎপন্ন হয়।
- বিভাগ অনুসারে রংপুর বিভাগে সবচেয়ে বেশি ধান উৎপন্ন হয়।
- আউশ ধান উৎপাদনে শীর্ষে কুমিল্লা জেলা।
- আমন ধান উৎপাদনে শীর্ষে দিনাজপুর জেলা।
- বোরো ধান উৎপাদনে শীর্ষে ময়মনসিংহ জেলা।

তথ্যসূত্র - কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২৪।

১০১.
বক্সারের যুদ্ধ সংঘটিত হয় কোন স্থানে?
  1. দিল্লি
  2. পাটনা
  3. কানপুর
  4. বিহার
সঠিক উত্তর:
বিহার
উত্তর
সঠিক উত্তর:
বিহার
ব্যাখ্যা

বক্সারের যুদ্ধ:
- বক্সারের যুদ্ধ সংঘটিত হয় বিহারে।
- ১৭৬৪ সালের ২২ অক্টোবর বিহারের বক্সার নামক স্থানে সংঘটিত এ যুদ্ধে ইংরেজরা জয়লাভ করে।
- বাদশাহ দ্বিতীয় শাহ আলম পুনরায় ইংরেজ শিবিরে আশ্রয় নেন। সুজাউদ্দৌলা রোহিলাখন্ডে পালিয়ে যান এবং অযোধ্যা ইংরেজ বাহিনীর পদানত হয়। মীর কাসিম নিরুদ্দেশ হন এবং এরপর তাঁর সম্পর্কে আর কিছু জানা যায় নি।
- বক্সার ছিল একটি চূড়ান্ত যুদ্ধ।
- এ যুদ্ধের পর বাংলা ইংরেজ কোম্পানির শাসনের অধীনে আবদ্ধ হয়।

তথ্যসূত্র - বাংলাপিডিয়া।

১০২.
জাতীয় বাজেট ২০২৫-২৬ অনুযায়ী, বার্ষিক উন্নয়ন কর্মসূচী (ADP) জিডিপির কত শতাংশ?
  1. ৩.১%
  2. ৩.৭%
  3. ৪.৩%
  4. ৫.৮%
সঠিক উত্তর:
৩.৭%
উত্তর
সঠিক উত্তর:
৩.৭%
ব্যাখ্যা

জাতীয় বাজেট ২০২৫-২৬:
- বাজেটের ক্রম: ৫৪তম (অন্তবর্তীকালীনসহ ৫৫তম)।
- বাজেটের শিরোনাম: 'বৈষম্যহীন ও টেকসই অর্থনৈতিক ব্যবস্থা গড়ার প্রত্যয়'।
- বাজেট উত্থাপনকারী: ড. সালেহউদ্দিন আহমেদ (অর্থ উপদেষ্টা)।
- বাজেট উত্থাপন: ২ জুন, ২০২৫।
- অনুমোদন হয় : ২২ জুন, ২০২৫।
- কার্যকর হয়: ১ জুলাই, ২০২৫।
- জিডিপির আকার: ৬২ লাখ ৪৪ হাজার ৫৭৮ কোটি টাকা।
- জিডিপি প্রবৃদ্ধির হার: ৫.৫%।
- বাজেটের আকার: ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা।
- অনুদান ব্যতিত বাজেট ঘাটতি: ২ লাখ ২৬ হাজার কোটি টাকা।
- অনুদান সহ বাজেট ঘাটতি: ২,২১,০০০ কোটি টাকা।
- সর্বোচ্চ বরাদ্দ প্রাপ্ত খাত (পরিচালন ও উন্নয়ন বাজেট): জনপ্রশাসন।
- উন্নয়ন বাজেটে সর্বোচ্চ বরাদ্দপ্রাপ্ত খাত: পরিবহন ও যোগাযোগ।
- অনুন্নয়ন (পরিচালন) বাজেটে সর্বোচ্চ বরাদ্দ প্রাপ্ত খাত: সুদ।
- মাথাপিছু আয়: ২,৮২০ মার্কিন ডলার।
- বার্ষিক উন্নয়ন কর্মসূচী (ADP): ২ লাখ ৩০ হাজার কোটি টাকা (জিডিপির ৩.৭%)।
- উন্নয়ন বাজেটে বরাদ্দের পরিমাণ: ২,৪৫,৬০৯ কোটি টাকা।
- অনুমিত মুদ্রাস্ফীতির হার: ৬.৫%।

তথ্যসূত্র - জাতীয় বাজেট ২০২৫-২৬।

১০৩.
বাংলাদেশ সিভিল সার্ভিসের ক্যাডার সংখ্যা কয়টি? (অক্টোবর, ২০২৫)
  1. ২৬টি
  2. ২৭টি
  3. ২৮টি
  4. ২৯টি
সঠিক উত্তর:
২৬টি
উত্তর
সঠিক উত্তর:
২৬টি
ব্যাখ্যা

সিভিল সার্ভিস ক্যাডার:
- বাংলাদেশ সরকারী কর্ম কমিশন প্রজাতন্ত্রের কর্মে নিয়োগের জন্য উপযুক্ত এবং যোগ্যতাসম্পন্ন ব্যক্তি নির্বাচন করার ক্ষমতাপ্রাপ্ত একটি সাংবিধানিক প্রতিষ্ঠান।
- প্রতিষ্ঠানটি বিভিন্ন দেশে তার প্রতিরূপ সংস্থাসমূহের মতো প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত মানব সম্পদ পরিকল্পনায় উৎকর্ষ সাধনের পাশাপাশি জনপ্রশাসন ব্যবস্থাপনায় নিরপেক্ষতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ জাতীয় ভূমিকা পালন করছে।
- কর্ম কমিশন দেশব্যাপি প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে, প্রজাতন্ত্রের কর্মে নিয়োগ লাভের উপযুক্ত ব্যক্তি নির্বাচন করে।
- বাংলাদেশ সিভিল সার্ভিসের ক্যাডার ২৬টি।

তথ্যসূত্র - কর্ম কমিশন ওয়েবসাইট।

১০৪.
নিচের কোন জেলায় ওরাওঁ ক্ষুদ্র নৃগোষ্ঠীর বসবাস রয়েছে?
  1. কক্সবাজার
  2. কুড়িগ্রাম
  3. বান্দরবান
  4. রাঙ্গামাটি
সঠিক উত্তর:
কুড়িগ্রাম
উত্তর
সঠিক উত্তর:
কুড়িগ্রাম
ব্যাখ্যা

ওরাওঁ:
- ওরাওঁ বাংলাদেশের একটি নৃগোষ্ঠী। এদের বাসস্থান বাংলাদেশের বরেন্দ্র অঞ্চলে।
- নৃবিজ্ঞানীদের মতে, তারা অস্ট্রিক এবং ভাষাতাত্ত্বিক সূত্রে দ্রাবিড়।
- তারা মুঘল শাসনামলে বরেন্দ্র অঞ্চলে প্রবেশ করে এবং সে অঞ্চলে তাদের স্থায়ী নিবাস গড়ে তোলে।
- তারা বর্তমানে বাংলাদেশের কুড়িগ্রাম, নীলফামারী, গাইবান্ধা, লালমণিরহাট, রংপুর, দিনাজপুর, জয়পুরহাট, বগুড়া, রাজশাহী, নওগাঁ, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, গাজীপুর, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলায় বসবাস করছে।
- ওরাওঁরা জড়োপাসক, তাদের ভগবানের নাম ধরমী বা ‘ধার্মেশ’ বা ‘ধরমেশ’।
- ওরাওঁরা তাদের সৃষ্টিকর্তা ধরমেশকে সন্তুষ্ট রাখার জন্য তাঁর উদ্দেশ্যে পূজা করে এবং তাঁর উদ্দেশ্যে ‘ডানডাকাঁটা’ উৎসবের আয়োজন করে।
- ওরাওঁদের ভাষার নাম কুরুক।

তথ্যসূত্র - বাংলাপিডিয়া।

১০৫.
ন্যাটো (NATO) চার্টারের কোন ধারায় 'শান্তিপূর্ণ সমাধানের' কথা বলা আছে?
  1. অনুচ্ছেদ ১
  2. অনুচ্ছেদ ২
  3. অনুচ্ছেদ ৩
  4. অনুচ্ছেদ ৪
সঠিক উত্তর:
অনুচ্ছেদ ১
উত্তর
সঠিক উত্তর:
অনুচ্ছেদ ১
ব্যাখ্যা

NATO:
- NATO-এর পূর্ণরূপ:North Atlantic Treaty Organisation অথবা উত্তর আটলান্টিক নিরাপত্তা জোট।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ১৯৪৯ সালের ৪ এপ্রিল যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে গঠন করা হয় সামরিক জোট NATO।
- প্রতিষ্ঠিত হয় ৪ এপ্রিল, ১৯৪৯।
- প্রতিষ্ঠাতা সদস্য: ১২টি (যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, বেলজিয়াম, কানাডা, ডেনমার্ক, আইসল্যান্ড, ইতালি, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, নরওয়ে ও পর্তুগাল)।
- বর্তমান সদস্য: ৩২টি।
- সদর দপ্তর: ব্রাসেলস, বেলজিয়াম।
- বর্তমান মহাসচিব: মার্ক রুট্টে।
- মুসলিম দেশ: আলবেনিয়া ও তুরস্ক।
- সর্বশেষ ৩২তম সদস্য হলো সুইডেন।

• ন্যাটোর অনুচ্ছেদ: ন্যাটো প্রতিষ্ঠার চুক্তিটি ছোট। মাত্র ১৪টি ধারার। এগুলো হলো:
- অনুচ্ছেদ ১: শান্তিপূর্ণ সমাধান,
- অনুচ্ছেদ ২: বন্ধুত্বপূর্ণ সম্পর্ক,
- অনুচ্ছেদ ৩: প্রতিরক্ষা সক্ষমতা,
- অনুচ্ছেদ ৪: পরামর্শ,
- অনুচ্ছেদ ৫: সম্মিলিত প্রতিরক্ষা,
- অনুচ্ছেদ ৬: আক্রমণের সংজ্ঞা ,
- অনুচ্ছেদ ৭: জাতিসংঘ সনদের বাধ্যবাধকতা,
- অনুচ্ছেদ ৮: অ-দ্বন্দ্বমূলক সম্পৃক্ততা,
- অনুচ্ছেদ ৯: বাস্তবায়ন পরিষদ,
- অনুচ্ছেদ ১০: অতিরিক্ত পক্ষসমূহ,
- অনুচ্ছেদ.১১: চুক্তি অনুমোদন এবং প্রয়োগ,
- অনুচ্ছেদ ১২: চুক্তি পর্যালোচনা,
- অনুচ্ছেদ ১৩: জোটের সদস্যতা ত্যাগ,
- অনুচ্ছেদ ১৪: চুক্তির অন্যান্য সংস্করণের গ্রহণযোগ্যতা।

উৎস: NATO ওয়েবসাইট।

১০৬.
নিম্নের কোন মতবাদে 'রাষ্ট্রের বিভিন্ন দায়িত্ব, জাতীয় স্বার্থ এবং বিশ্ব রাজনীতিতে প্রভাব বিস্তারের কথা বলা হয়েছে?
  1. মার্ক্সবাদ
  2. নব্য-উদারতাবাদ
  3. বাস্তববাদ
  4. গঠনবাদ
সঠিক উত্তর:
বাস্তববাদ
উত্তর
সঠিক উত্তর:
বাস্তববাদ
ব্যাখ্যা

◉ বাস্তববাদ (Realism):
➝ It emphasizes the role of the state, national interest, and power in world politics.
➝ অর্থাৎ আন্তর্জাতিক সম্পর্কের এই তত্ত্বটি রাষ্ট্রের বিভিন্ন দায়িত্ব, জাতীয় স্বার্থ এবং বিশ্ব রাজনীতিতে প্রভাব বিস্তারের কথা বলে।

◉ মার্ক্সবাদ (Marxism):
➝ Marxism, a body of doctrine developed by Karl Marx and, to a lesser extent, by Friedrich Engels in the mid-19th century. It originally consisted of three related ideas: a philosophical anthropology, a theory of history, and an economic and political program.
➝ মার্ক্সবাদ মূলত একটি রাজনৈতিক ও সামাজিক দর্শন। ঐতিহাসিক বস্তুবাদ , দ্বান্দ্বিক বস্তুবাদ, উদ্বৃত্ত্ব মুল্যতত্ত্ব ও শ্রেণিসংগ্রাম এই চারটি বিষয়কে কেন্দ্র করে মার্কসবাদ বিকশিত হয়েছে।

◉ নব্য-উদারতাবাদ (Neoliberalism):
➝ Neoliberalism, ideology and policy model that emphasizes the value of free market competition.
➝ আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে নব্য উদারতাবাদের ধারনাটির ব্যাপক পরিচয় তুলে ধরেন রবার্ট কোহেন। এই তত্ত্ব অনুযায়ী রাষ্ট্রসমূহহের জাতীয় স্বার্থ হাসিলের জন্য আন্তর্জাতিক সংগঠেনর কোন বিকল্প নাই।

◉ গঠনবাদ (Constructivism):
➝ According to this approach, the behaviour of humans is determined by their identity, which itself is shaped by society’s values, history, practices, and institutions.
➝ এই তত্ত্বের মূল কথা হলো আন্তর্জাতিক সম্পর্কের মূল ভিত্তি বিভিন্ন আদর্শের উপর নির্ভরশীল। পাশাপাশি আরো বলা আছে, মানুষের আচরণ তার পারিপার্শিক বিভিন্ন উপাদানের উপর নির্ভর করে। সরাসরি আন্তর্জাতিক সংগঠনের কথা না বলা থাকলেও অন্তর্নিহিত ধারণা হলো, শক্তিশালি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের উপস্থিতি সামগ্রিকভাবে কল্যাণকর।
এছাড়াও আছে - Regime Theory, Functionalism. etc.

উৎস: Britannica.com এবং আন্তর্জাতিক রাজনীতিকোষ; লেখক: তারেক শামসুর রহমান। Liberalism & International theory; A Moravcsik.

১০৭.
নিম্নের কোন দেশে সমুদ্র বন্দর নাই?
  1. মঙ্গোলিয়া
  2. আজারবাইজান
  3. লাওস
  4. উপরের সবগুলো
সঠিক উত্তর:
উপরের সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
উপরের সবগুলো
ব্যাখ্যা

সমুদ্র বন্দরহীন দেশ:
- যেসব দেশের সাথে সমুদ্র সীমা নেই সেসব দেশকে স্থল বেষ্টিত দেশ (Landlocked country) বলে।

এশিয়ার কয়েকটি স্থল বেষ্টিত দেশ হচ্ছে:
- আফগানিস্তান,
- আর্মেনিয়া,
- আজারবাইজান,
- ভুটান,
- তুর্কমেনিস্তান,
- কাজাখস্তান,
- কিরগিজস্তান,
- লাওস,
- মঙ্গোলিয়া,
- নেপাল,
- তাজিকিস্তান এবং
- উজবেকিস্তান।

উৎস: ওয়ার্ল্ড এটলাস।

১০৮.
নিম্নের কোন সভ্যতা পতনের পর প্রাচীন গ্রীক সভ্যতার সূচনা হয়?
  1. মাইসেনিয়ান সভ্যতা
  2. মিনোয়ান সভ্যতা
  3. সামারিয়ান সভ্যতা
  4. নিওলিথিক সভ্যতা
সঠিক উত্তর:
মাইসেনিয়ান সভ্যতা
উত্তর
সঠিক উত্তর:
মাইসেনিয়ান সভ্যতা
ব্যাখ্যা

• গ্রিক সভ্যতা:
- প্রাচীন গ্রিক সভ্যতা, মাইসেনিয়ান সভ্যতার পরের সময়কাল।
- প্রাচীন গ্রিস তার উচ্চতায় এশিয়া মাইনর, দক্ষিণ ইতালি, সিসিলি এবং গ্রীক দ্বীপপুঞ্জের বসতি নিয়ে গঠিত।
- এটি শহর-রাজ্যে বিভক্ত ছিল-এথেন্স এবং স্পার্টা।
- গ্রিক সংস্কৃতি হেলেনীয় সংস্কৃতি নামে বেশি পরিচিত।
- সাহিত্যের ক্ষেত্রে প্রাচীন গ্রিসের সৃষ্টি আজও মানব সমাজের মূল্যবান সম্পদ।
- হোমারের মহাকাব্য 'ইলিয়ড' এবং ‘ওডিসি' মহাকাব্যের অপূর্ব নিদর্শন।
- গ্রিকরা প্রথম বিজ্ঞান চর্চা শুরু করে খ্রিস্টপূর্ব ৬০০ অব্দে।
- তারাই প্রথম প্রমাণ করেন যে, পৃথিবী একটি গ্রহ এবং তা নিজ কক্ষপথে আবর্তিত হয়।
- গ্রিক জ্যোতির্বিদরা সূর্য ও চন্দ্ৰ গ্রহণের কারণ নির্ণয় করতে সক্ষম হন।

সূত্র - ব্রিটানিকা ও বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

১০৯.
'অরেঞ্জ বিপ্লবের' কেন্দ্রবিন্দু হিসেবে কোন শহর পরিচিত?
  1. ওডেসা
  2. মস্কো
  3. কিয়েভ
  4. মিনস্ক
সঠিক উত্তর:
কিয়েভ
উত্তর
সঠিক উত্তর:
কিয়েভ
ব্যাখ্যা

অরেঞ্জ বিপ্লব:
- ‘অরেঞ্জ বিপ্লব' সংঘটিত হয় ইউক্রেনে।
- অরেঞ্জ বিপ্লব ছিল একটি ধারাবাহিক প্রতিবাদ এবং রাজনৈতিক ঘটনা।
- এটি সংঘটিত হয়েছিল ২০০৪ সালে।
- ইউক্রেনের রাজধানী কিয়েভ ছিল নাগরিক প্রতিরোধ আন্দোলনের কেন্দ্রবিন্দু।
- ২০০৪ সালে ইউক্রেনে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে কারচুপি এবং ব্যাপক দুর্নীতির অভিযোগ তুলে এ আন্দোলনের সূত্রপাত।

সূত্র - Britannica.com

১১০.
নিম্নের কত তারিখে জাতিসংঘ প্রতিষ্ঠা লাভ করে?
  1. ১৯৪৪ সালের ২৪ অক্টোবর
  2. ১৯৪৫ সালের ২৪ অক্টোবর
  3. ১৯৪৫ সালের ১০ অক্টোবর
  4. ১৯৪৪ সালের ১২ অক্টোবর
সঠিক উত্তর:
১৯৪৫ সালের ২৪ অক্টোবর
উত্তর
সঠিক উত্তর:
১৯৪৫ সালের ২৪ অক্টোবর
ব্যাখ্যা

জাতিসংঘ:
- ১৯৪৫ সালের ২৪ অক্টোবর জাতিসংঘ সনদ কার্যকরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ গঠিত হয়।
- এর আগে ১৯৪৫ সালের ২৬ জুন যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো শহরে জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয়।
- জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য ৫১টি।
- বর্তমান সদস্য ১৯৩টি।
- জাতিসংঘ সদরদপ্তর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত।

উল্লেখ্য,
- জাতিসংঘের মূল অঙ্গসংস্থা ছয়টি:
• সাধারণ পরিষদ
• নিরাপত্তা পরিষদ
• অর্থনৈতিক ও সামাজিক কমিশন
• আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত
• অছি পরিষদ ও
• জাতিসংঘ সচিবালয়।

সূত্র:- জাতিসংঘ ওয়েবসাইট।

১১১.
স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতা নিম্নের কে?
  1. হেনরি ডুন্যান্ট
  2. নেলসন ম্যান্ডেলা
  3. মেলভিন জোন্স
  4. রবার্ট ব্যাডেন পাওয়েল
সঠিক উত্তর:
রবার্ট ব্যাডেন পাওয়েল
উত্তর
সঠিক উত্তর:
রবার্ট ব্যাডেন পাওয়েল
ব্যাখ্যা

স্কাউট আন্দোলন (Scout Movement):
- বিশ্বব্যাপী তরুণদের চরিত্র, নেতৃত্ব, এবং দায়িত্ববোধ গঠনের একটি গুরুত্বপূর্ণ সামাজিক আন্দোলন।
- প্রতিষ্ঠার সাল: ১৯০৭ সালে।
- প্রতিষ্ঠাতা: রবার্ট ব্যাডেন -পাওয়েল (Robert Baden-Powell)।
- প্রথম স্কাউট ক্যাম্প: ব্রাউনসি দ্বীপ, ইংল্যান্ড, ১৯০৭ সালৈ।
- মূল সংগঠন: World Organization of the Scout Movement (WOSM).
- প্রধান কার্যালয়: জেনেভা, সুইজারল্যান্ড।

• মূল উদ্দেশ্য:
- তরুণদের শারীরিক, মানসিক, নৈতিক ও সামাজিক বিকাশের মাধ্যমে ভালো নাগরিক তৈরি করা
- মূলমন্ত্র (Motto): "Be Prepared" (প্রস্তুত থাকো)
- মূলনীতি: কর্তব্যপরায়ণতা, সাহায্যকারিতা ও চরিত্রগঠন।

উৎস: ব্রিটানিকা ওয়েবসাইট।

১১২.
'Inter-Services Intelligence (ISI)' নিম্নের কোন দেশের গোয়েন্দা সংস্থা?
  1. ভারত
  2. পাকিস্তান
  3. জাপান
  4. জার্মানি
সঠিক উত্তর:
পাকিস্তান
উত্তর
সঠিক উত্তর:
পাকিস্তান
ব্যাখ্যা

• Inter Service Intelligence (ISI)
​ - আইএসআই পাকিস্তানের সামরিক গোয়েন্দা সংস্থা।
- এটি ১৯৪৮ সালে প্রতিষ্ঠিত হয়। তৎকালিন পাকিস্তান সেনাবাহিনীর ডেপুটি চিফ অব স্টাফ রবার্ট কাউথম এটি প্রতিষ্ঠা করেন।
​- ।S। মূলত দেশের বাহিরে পাকিস্তানের স্বার্থ সংরক্ষণে কাজে নিয়োজিত।
- ​তবে পাকিস্তানের অভ্যন্তীরণ রাজনীতিতেও এর ব্যাপক সংশ্লিষ্টতা রয়েছে।
- ​আইএসআই -এর নেতৃত্বে থাকেন লেফটেন্যান্ট জেনারেল/মেজর জেনারেল পদমর্যাদার একজন মহাপরিচালক [ডিজি];
-​ তিনি এখনও পর্যন্ত সেনাবাহিনী থেকে নিযুক্ত একজন কর্মরত কর্মকর্তা।

অন্যদিকে,
• জাপানের গোয়েন্দা সংস্থার নাম নাইচো।
• ভারতের গোয়েন্দা সংস্থার নাম RAW। ​​

উৎস: ব্রিটানিকা & নিউইয়র্ক টাইমস।

১১৩.
সূর্য ও চন্দ্র গ্রহণের কারণ নির্ণয় করতে সক্ষম হন -
  1. গ্রিকরা
  2. চীনারা
  3. রোমানরা
  4. কোনটি নয়
সঠিক উত্তর:
গ্রিকরা
উত্তর
সঠিক উত্তর:
গ্রিকরা
ব্যাখ্যা

• গ্রিকদের অবদান:
- গ্রিকরা প্রথম বিজ্ঞান চর্চা শুরু করে খ্রিস্টপূর্ব ৬০০ অব্দে।
- প্রাচীন বিশ্বের প্রাচীনতম মানচিত্র তৈরি করেন - ব্যাবিলনীয়রা.
- পৃথিবীর বৃত্তাকার মানচিত্র প্রথম অংকন করেন গ্রিক বিজ্ঞানিরা।
- তারাই প্রথম প্রমাণ করেন যে, পৃথিবী একটি গ্রহ এবং তা নিজ কক্ষপথে আবর্তিত হয়।
- গ্রিক জ্যোতির্বিদরা সূর্য ও চন্দ্র গ্রহণের কারণ নির্ণয় করতে সক্ষম হন।
- চাঁদের নিজস্ব কোনো আলো নেই, বজ্র ও বিদ্যুৎ জিউসের ক্রোধের কারণে নয় প্রাকৃতিক কারণে ঘটে।
- এই সত্য তারাই প্রথম আবিষ্কার করেন।
- জ্যামিতি বিষয়ে পণ্ডিত ইউক্লিড পদার্থবিদ্যায়ও পারদর্শী ছিলেন।
- বিখ্যাত গণিতবিদ পিথাগোরাস, চিকিৎসা বিজ্ঞানী হিপোক্রেটসের যথেষ্ট খ্যাতি ছিল।

উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, এসএসসি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং ব্রিটানিকা ওয়েবসাইট। [লিঙ্ক]

১১৪.
'MERCOSUR' নিচের কোন অঞ্চলের বাণিজ্য জোট হিসেবে পরিচিত?
  1. দক্ষিণ আমেরিকা
  2. উত্তর আফ্রিকা
  3. উত্তর আমেরিকা
  4. দক্ষিণ-পূর্ব এশিয়া
সঠিক উত্তর:
দক্ষিণ আমেরিকা
উত্তর
সঠিক উত্তর:
দক্ষিণ আমেরিকা
ব্যাখ্যা

MERCOSUR:
- 'MERCOSUR' হচ্ছে দক্ষিণ আমেরিকার একটি বাণিজ্য জোট।
- প্রতিষ্ঠা: ২৬ মার্চ, ১৯৯১ সাল
- সদরদপ্তর মন্টিভিডিও, উরুগুয়ে।
- প্রতিষ্ঠাকালীন চুক্তি: 'Treaty of Asuncion'.
- চুক্তি স্বাক্ষরের স্থান: প্যারাগুয়ের রাজধানী আসুনসিয়ন।
- প্রধান ভাষা: স্প্যানিশ ও পর্তুগিজ।
- বর্তমান সদস্য সংখ্যা: ৫টি (আর্জেন্টিনা, ব্রাজিল, প্যারাগুয়ে, বলিভিয়া, উরুগুয়ে। (অক্টোম্বর, ২০২৫)
- ভেনেজুয়েলার সদস্যপদ স্থগিত করা হয় ২০১৬ সালে।
- সহযোগী সদস্য:, পানামা, চিলি, পেরু, ইকুয়েডর, গায়ানা, সুরিনাম, কলম্বিয়া।

উৎস: ব্রিটানিকা ওয়েবসাইট।

১১৫.
যদি a + b + c = 0 হয়, তাহলে (a3 + b3 + c3 )2 = ?
  1. 3a2b2c2
  2. 9abc
  3. 27abc
  4. 9a2b2c2
সঠিক উত্তর:
9a2b2c2
উত্তর
সঠিক উত্তর:
9a2b2c2
ব্যাখ্যা

প্রশ্ন: যদি a + b + c = 0 হয়, তাহলে (a3 + b3 + c3 )2 = ?

সমাধান:
দেওয়া আছে,
a + b + c = 0

আমরা জানি,
a3 + b3 + c3 - 3abc = (a + b + c)(a2 + b2 + c2 - ab - bc - ca)
⇒ a3 + b3 + c3 - 3abc = 0
∴ a3 + b3 + c3 = 3abc

প্রদত্ত রাশি,
(a3 + b3 + c3)2 = (3abc)2 = 9a2b2c2

১১৬.
একজন পরীক্ষার্থীকে 13 টি প্রশ্ন থেকে 6টি প্রশ্নের উত্তর দিতে হবে। এর মধ্যে প্রথম 5টি থেকে ঠিক 3টি প্রশ্নের উত্তর দিতে হবে। সে কত প্রকারে প্রশ্নগুলো বাছাই করতে পারবে?
  1. 480
  2. 560
  3. 720
  4. 360
সঠিক উত্তর:
560
উত্তর
সঠিক উত্তর:
560
ব্যাখ্যা

প্রশ্ন: একজন পরীক্ষার্থীকে 13 টি প্রশ্ন থেকে 6টি প্রশ্নের উত্তর দিতে হবে। এর মধ্যে প্রথম 5টি থেকে ঠিক 3টি প্রশ্নের উত্তর দিতে হবে। সে কত প্রকারে প্রশ্নগুলো বাছাই করতে পারবে?

সমাধান:
মোট প্রশ্ন 13 টি
প্রথম 5টি থেকে ঠিক 3টি প্রশ্নের উত্তর দিতে হবে,
তাহলে বাকি 8টি থেকে 3টি প্রশ্নের উত্তর দিতে হবে।

মোট বাছাই সংখ্যা = 5c3 × 8c3
= 10 × 56
= 560

১১৭.

  1. 64
  2. 48
  3. 16
  4. 32
সঠিক উত্তর:
32
উত্তর
সঠিক উত্তর:
32
ব্যাখ্যা

প্রশ্ন:

সমাধান:


১১৮.
দুইটি সংখ্যার অনুপাত 7 : 9 এবং তাদের ল.সা.গু 189। সংখ্যা দুটি কী কী?
  1. 35 এবং 45
  2. 21 এবং 27
  3. 14 এবং 18
  4. 28 এবং 36
সঠিক উত্তর:
21 এবং 27
উত্তর
সঠিক উত্তর:
21 এবং 27
ব্যাখ্যা

প্রশ্ন: দুইটি সংখ্যার অনুপাত 7 : 9 এবং তাদের ল.সা.গু 189। সংখ্যা দুটি কী কী?

সমাধান:
ধরি,
সংখ্যা দুইটি 7x এবং 9x.
∴ সংখ্যা দুইটির গ.সা.গু. = x
এবং সংখ্যা দুইটির গুণফল = 63x2

আমরা জানি,
দুইটির গুণফল = সংখ্যা দুইটির ল.সা.গু. × গ.সা.গু.
63x2 = 189 × x
63x = 189
∴ x = 3
∴ সংখ্যা দুইটি যথাক্রমে 3 × 7 = 21 এবং 3 × 9 = 27

১১৯.
A(1, 2), B(4, 5) এবং C(7, k) বিন্দুত্রয় সমরেখ হলে k এর মান কত?
  1. 11
  2. 2
  3. - 4
  4. 8
সঠিক উত্তর:
8
উত্তর
সঠিক উত্তর:
8
ব্যাখ্যা

প্রশ্ন: A(1, 2), B(4, 5) এবং C(7, k) বিন্দুত্রয় সমরেখ হলে k এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
A(1, 2), B(4, 5) এবং C(7, k)

আমরা জানি,
(X1, Y1) ও (X2, Y2) বিন্দুগামী রেখার ঢাল = (y2​ - y1​​)/(x2​ - x1​)
তিনটি বিন্দু A(1, 2), B(4, 5) এবং C(7, k) সমরেখ হলে, তাদের মধ্যে যেকোনো দুইটি বিন্দু দ্বারা নির্ধারিত সরলরেখার ঢাল এবং তৃতীয় বিন্দুর সাথে অন্য একটি বিন্দুর মধ্যকার ঢাল সমান হবে।
এখন,
AB এর ঢাল,
mAB​ = (y2​ - y1​​)/(x2​ - x1​)
= (5 - 2)/(4 - 1)
= 3/3
= 1

আবার,
BC এর ঢাল
mBC = (y2​ - y1​​)/(x2​ - x1​)
= (k - 5)/(7 - 4)
= (k - 5)/3

∴ তিনটি বিন্দু সমরেখ হলে ঢাল দুটি সমান হবে।
∴ (k - 5)/3 = 1
⇒ k - 5 = 3
⇒ k = 5 + 3
⇒ k = 8

সুতরাং, k এর মান 8

১২০.
P(A ∩ B) = 1/3, P(A ∪ B) = 5/6 এবং P(B) = 2/3 হয়, তাহলে P(A) এর মান নির্নয় করুন?
  1. 1/2
  2. 4/3
  3. 2/3
  4. 1/6
সঠিক উত্তর:
1/2
উত্তর
সঠিক উত্তর:
1/2
ব্যাখ্যা

প্রশ্ন: P(A ∩ B) = 1/3, P(A ∪ B) = 5/6 এবং P(B) = 2/3 হয়, তাহলে P(A) এর মান নির্নয় করুন?

সমাধান:
দেওয়া আছে,
P(A ∩ B) = 1/3
P(A ∪ B) = 5/6
এবং P(B) = 2/3

আমরা জানি,
P(A ∪ B) = P(A) + P(B) - P(A ∩ B)
⇒ 5/6 = P(A) + (2/3) - (1/3)
⇒ P(A) = (5/6) + (1/3) - (2/3)
= (5 + 2 - 4)/6
= 3/6
∴ P(A) = 1/2

১২১.
a + 2a + 3a + 4a + ...................... সমান্তর ধারার n-তম পদ ও সাধারণ অন্তরের অনুপাত কত?
  1. n : 2
  2. 2 : n
  3. n : 1
  4. n2
সঠিক উত্তর:
n : 1
উত্তর
সঠিক উত্তর:
n : 1
ব্যাখ্যা

প্রশ্ন: a + 2a + 3a + 4a + ..............সমান্তর ধারার n-তম পদ ও সাধারণ অন্তরের অনুপাত কত?

সমাধান:
প্রথম পদ, A1 = a
সাধারণ অন্তর, d = 2a - a = a

আমরা জানি,
n তম পদ = A1 + (n - 1)d
= a + (n - 1)a
= a + na - a
= na

∴ n-তম পদ এবং সাধারণ অন্তরের অনুপাত = na : a = n : 1

১২২.
বিষমবাহু ΔABC-এর বাহুগুলির মান এমনভাবে নির্ধারিত যে, AD মধ্যমা দ্বারা গঠিত ΔABD-এর ক্ষেত্রফল y বর্গমিটার। ΔABC-এর ক্ষেত্রফল কত?
  1. y2 বর্গমিটার
  2. (√y/3)3 বর্গমিটার
  3. (y/2)2 বর্গমিটার
  4. 2y বর্গমিটার
সঠিক উত্তর:
2y বর্গমিটার
উত্তর
সঠিক উত্তর:
2y বর্গমিটার
ব্যাখ্যা

প্রশ্ন: বিষমবাহু ΔABC-এর বাহুগুলির মান এমনভাবে নির্ধারিত যে, AD মধ্যমা দ্বারা গঠিত ΔABD-এর ক্ষেত্রফল y বর্গমিটার। ΔABC-এর ক্ষেত্রফল কত?

সমাধান:

আমরা জানি,
যে কোন ত্রিভুজের মধ্যমা ঐ ত্রিভুজকে সমদ্বিখণ্ডিত করে

যেহেতু ত্রিভুজ ABD এর ক্ষেত্রফল y বর্গমিটার
অতএব ,ত্রিভুজ ACD এর ক্ষেত্রফল হবে y বর্গমিটার ।

অতএব , ABC এর ক্ষেত্রফল = ∆ABD এর ক্ষেত্রফল + ∆ACD এর ক্ষেত্রফল
= y + y
= 2y বর্গমিটার

১২৩.
গ্যালাক্সির স্পেকট্রাল রেখাগুলি রেডশিফটেড হলে বোঝায়, গ্যালাক্সিটি -
  1. পৃথিবীর দিকে ধাবিত হচ্ছে
  2. পৃথিবী থেকে দূরে সরে যাচ্ছে
  3. মোটেই নড়ছে না
  4. নিজের অক্ষে ঘূর্ণায়মান
সঠিক উত্তর:
পৃথিবী থেকে দূরে সরে যাচ্ছে
উত্তর
সঠিক উত্তর:
পৃথিবী থেকে দূরে সরে যাচ্ছে
ব্যাখ্যা

• গ্যালাক্সির স্পেকট্রাল রেখার রেডশিফট (Redshift):
- রেডশিফট হলো সেই প্রক্রিয়া যেখানে একটি গ্যালাক্সি বা আকাশীয় বস্তুর আলো দীর্ঘতর তরঙ্গদৈর্ঘ্যে স্থানান্তরিত হয়।
- এর মানে হলো, গ্যালাক্সিটি পর্যবেক্ষকের দিক থেকে দূরে সরে যাচ্ছে।
- এটি মহাবিশ্বের সম্প্রসারণের প্রমাণ হিসেবে ব্যবহৃত হয়।
- রেডশিফটের মাধ্যমে আমরা জানতে পারি যে কোন গ্যালাক্সি আমাদের থেকে কত দ্রুত দূরে সরে যাচ্ছে।
- রেডশিফটের কারণ: গ্যালাক্সির গতিবেগ এবং মহাবিশ্বের সম্প্রসারণ।
- ডপলার ইফেক্টের মতো, আলোও তরঙ্গদৈর্ঘ্যের পরিবর্তন দেখায়, কিন্তু গ্যালাক্সির আপাত অবস্থান পরিবর্তিত হয় না।

• গ্যালাক্সির ব্লুশিফট (Blueshift):
- ব্লুশিফট হলো সেই প্রক্রিয়া যেখানে গ্যালাক্সির আলো ছোট তরঙ্গদৈর্ঘ্যে স্থানান্তরিত হয়।
- এর মানে হলো, গ্যালাক্সিটি পর্যবেক্ষকের দিকে ধাবিত হচ্ছে।
- এটি গ্যালাক্সির আপেক্ষিক গতিবেগ নির্ণয়ে সহায়ক।

• গ্যালাক্সির ঘূর্ণন:
- একটি গ্যালাক্সি নিজ অক্ষে ঘূর্ণায়মান হতে পারে।
- তবে এর ফলে সাধারণভাবে রেডশিফট বা ব্লুশিফট দেখা যায় না।
- ঘূর্ণন শুধুমাত্র গ্যালাক্সির অভ্যন্তরীণ গ্যাস বা তারা গতির পরিবর্তন ঘটায়।

- সুতরাং, গ্যালাক্সির স্পেকট্রাল রেখাগুলি রেডশিফটেড হলে বোঝায় যে গ্যালাক্সিটি পৃথিবী থেকে দূরে সরে যাচ্ছে।
- সঠিক উত্তর: খ) পৃথিবী থেকে দূরে সরে যাচ্ছে।

সূত্র: NASA [link]

১২৪.
'Torque' - এর সঙ্গে জড়িত শব্দ কোনটি?
  1. Acceleration
  2. Mass
  3. Friction
  4. Twist
সঠিক উত্তর:
Twist
উত্তর
সঠিক উত্তর:
Twist
ব্যাখ্যা

প্রশ্ন: 'Torque' - এর সঙ্গে জড়িত শব্দ কোনটি?

সমাধান:

• টর্ক (Torque):
- টর্ক হলো একটি ফোর্স যা কোনো বস্তু ঘূর্ণন করানোর ক্ষমতা রাখে।
- এটি সরলরেখার গতি নয়, বরং ঘূর্ণন বা টুইস্টের সাথে সম্পর্কিত।
- টর্ক নির্ভর করে ফোর্সের আকার এবং ফোর্স প্রয়োগের দূরত্বের উপর।
- সরলরেখার ত্বরণ (Acceleration) বা ভর (Mass) সরাসরি টর্কের সংজ্ঞার সাথে সম্পর্কিত নয়।
- ঘর্ষণ (Friction) টর্কে প্রভাব ফেলতে পারে, কিন্তু টর্কের মূল সংজ্ঞা নয়।

সুতরাং, টর্কের সঙ্গে জড়িত শব্দ হলো Twist.
সঠিক উত্তর: ঘ) Twist.

• Acceleration (ত্বরণ):
- ত্বরণ হলো গতির পরিবর্তনের হার, অর্থাৎ কোনো বস্তু কত দ্রুত বা ধীরে গতিশীল হচ্ছে।
- এটি সরলরেখার গতি বা লিনিয়ার মুভমেন্টের সাথে সম্পর্কিত।
- ঘূর্ণন বা টর্কের সাথে সরাসরি সম্পর্কিত নয়।
- টর্ক থাকলেও, ত্বরণ শুধু ভর ও ফোর্সের কারণে নির্ধারিত হয়।

• Mass (ভর):
- ভর হলো কোনো বস্তুতে থাকা পদার্থের পরিমাণ।
- এটি জড়তা এবং গাণিতিক গণনার জন্য গুরুত্বপূর্ণ।
- টর্কের সংজ্ঞার জন্য এটি সরাসরি প্রয়োজন নয়, যদিও টর্ক তৈরি করতে ফোর্স প্রয়োগের ক্ষেত্রে ভরের গুরুত্ব থাকতে পারে।

• Friction (ঘর্ষণ):
- ঘর্ষণ হলো দুটি পৃষ্ঠের মধ্যে প্রতিরোধের শক্তি।
- এটি কোনো বস্তুকে ঘূর্ণন বা সরলরেখায় ধীর করতে পারে।
- ঘর্ষণ টর্কের প্রভাব কমাতে বা বাড়াতে পারে, তবে টর্কের মূল সংজ্ঞা নয়।

১২৫.
ক এর চেয়ে খ তত ছোট যতখানি বড় গ এর চেয়ে। ক এবং গ এর বয়সের সমষ্টি ৯৬। খ এর বয়স কত?
  1. ৪৮
  2. ২৪
  3. ৪২
  4. ৫০
সঠিক উত্তর:
৪৮
উত্তর
সঠিক উত্তর:
৪৮
ব্যাখ্যা

প্রশ্ন: ক এর চেয়ে খ তত ছোট যতখানি বড় গ এর চেয়ে। ক এবং গ এর বয়সের সমষ্টি ৯৬। খ এর বয়স কত?

সমাধান:
দেয়া আছে,
ক + গ = ৯৬..............(১)

আবার,
ক - খ = খ - গ
⇒ ক + গ = খ + খ
⇒ ২খ = ৯৬
⇒ খ = ৯৬/২
∴ খ = ৪৮

খ এর বয়স = ৪৮ বছর

১২৬.
প্রশ্নবোধকের জায়গায় কোন ছবি বসলে প্যাটার্ন পূর্ণ হবে?

  1. 1
  2. 2
  3. 3
  4. 4
সঠিক উত্তর:
4
উত্তর
সঠিক উত্তর:
4
ব্যাখ্যা

প্রশ্ন: প্রশ্নবোধকের জায়গায় কোন ছবি বসলে প্যাটার্ন পূর্ণ হবে?

সমাধান:

প্রশ্নবোধক স্থানে অপশন 4 এর চিত্রটি বসলে প্যাটার্ন সম্পূর্ণ হবে।

১২৭.
৮, ১১, ১৭, ২৯,......... ধারাটির ৭ম সংখ্যাটি কত?
  1. ১৯৭
  2. ১০১
  3. ১৯৩
  4. ১৮৭
সঠিক উত্তর:
১৯৭
উত্তর
সঠিক উত্তর:
১৯৭
ব্যাখ্যা

প্রশ্ন: ৮, ১১, ১৭, ২৯,......... ধারাটির ৭ম সংখ্যাটি কত?

সমাধান:
(একটি সংখ্যা × ২) - ৫ = পরবর্তী সংখ্যা

যেমন,
(৮ × ২) - ৫ = ১৬ - ৫ = ১১
(১১ × ২) - ৫ = ২২ - ৫ = ১৭
(১৭ × ২) - ৫ = ৩৪ - ৫ = ২৯
(২৯ × ২) - ৫ = ৫৮ - ৫ = ৫৩
(৫৩ × ২) - ৫ = ১০১
(১০১ × ২) - ৫ = ১৯৭

∴ পরবর্তী সংখ্যাটি হলো ১৯৭

বিকল্প সমাধান,
আবার,
৮ + ৩ = ১১
১১ + ৬ = ১৭
১৭ + ১২ = ২৯
২৯ + ২৪ = ৫৩
৫৩ + ৪৮ = ১০১
১০১ + ৯৬ = ১৯৭

১২৮.
যদি KHULNA = 67 হয়, তবে CUMILLA = কত?
  1. 65
  2. 67
  3. 69
  4. 71
সঠিক উত্তর:
71
উত্তর
সঠিক উত্তর:
71
ব্যাখ্যা

প্রশ্ন: যদি KHULNA = 67 হয়, তবে CUMILLA = কত?

সমাধান:

KHULNA = K + H + U + L + N + A = 11 + 8 + 21 + 12 + 14 + 1 = 67

একই ভাবে,
CUMILLA = 3 + 21 + 13 + 9 + 12 + 12 + 1 = 71

১২৯.
কোন মাসের ৫ তারিখ যদি শুক্রবার হয়, তাহলে সেই মাসের ৩০ তারিখ কোন দিন হবে?
  1. মঙ্গলবার
  2. শুক্রবার
  3. বুধবার
  4. সোমবার
সঠিক উত্তর:
মঙ্গলবার
উত্তর
সঠিক উত্তর:
মঙ্গলবার
ব্যাখ্যা

প্রশ্ন: কোন মাসের ৫ তারিখ যদি শুক্রবার হয়, তাহলে সেই মাসের ৩০ তারিখ কোন দিন হবে?

সমাধান:
৫ম দিন = শুক্রবার
(৫ + ৭) বা, ১২ তম দিন = শুক্রবার
(১২ + ৭) বা, ১৯তম দিন = শুক্রবার
(১৯ + ৭) বা, ২৬তম দিন = শুক্রবার

২৭ তম দিন = শনিবার
২৮ তম দিন = রবিবার
২৯ তম দিন = সোমবার
৩০ তম দিন = মঙ্গলবার

∴ ৩০ তম দিন = মঙ্গলবার

১৩০.
পানিতে যে প্রতিচ্ছবিগুলি দেখা যাচ্ছে, তার মধ্যে কোনটি ইংরেজি শব্দের অনুরূপ?

  1. A
  2. B
  3. C
  4. D
সঠিক উত্তর:
A
উত্তর
সঠিক উত্তর:
A
ব্যাখ্যা

প্রশ্ন: পানিতে যে প্রতিচ্ছবিগুলি দেখা যাচ্ছে, তার মধ্যে কোনটি ইংরেজি শব্দের অনুরূপ?


সমাধান:

সঠিক উত্তর: A

১৩১.
প্রশ্নবোধক চিহ্নের স্থানে কোন সংখ্যা হবে?

  1. 82
  2. 68
  3. 72
  4. 78
সঠিক উত্তর:
78
উত্তর
সঠিক উত্তর:
78
ব্যাখ্যা

প্রশ্ন: প্রশ্নবোধক চিহ্নের স্থানে কোন সংখ্যা হবে?

সমাধান:
সমাধান:
3 থেকে শুরু করে,
(3 × 2) + 2 = 8
(8 × 2) + 2 = 18

(18 × 2) + 2 = 38
(38 × 2) + 2 = 78

(78 × 2) + 2 = 158

বিকল্প সমাধান,
8 + 10 = 18
18 + 20 = 38
38 + 40 = 78
78 + 80 = 158

১৩২.
কোন শহরটি "Spain"- এর সঙ্গে সেইভাবে সম্পর্কিত, যেমন কায়রো মিশরের সঙ্গে সম্পর্কিত?
  1. Madrid
  2. Barcelona
  3. Valencia
  4. Seville
সঠিক উত্তর:
Madrid
উত্তর
সঠিক উত্তর:
Madrid
ব্যাখ্যা

প্রশ্ন: কোন শহরটি "Spain"- এর সঙ্গে সেইভাবে সম্পর্কিত, যেমন কায়রো মিশরের সঙ্গে সম্পর্কিত?

সমাধান:

• "Madrid"- Spain এর রাজধানী।
- একইভাবে "Cairo"-এর সঙ্গে সম্পর্কিত দেশ হলো Egypt.

অন্যদিকে,
- "Valencia"- Spain এর একটি শহর।
- "Seville"- Spain এর একটি শহর।
- "Barcelona"- Spain এর একটি শহর; যাকে আমরা "কাতালোনিয়া" হিসেবে চিনি।