⚪ হেক্সাডেসিমেল থেকে দশমিক সংখ্যায় রূপান্তর:- হেক্সাডেসিমেল থেকে দশমিক সংখ্যায় রূপান্তর করার সময় প্রত্যেক অংককে ১৬ দ্বারা গুণ করতে হবে।
- গুণ করার সময় স্থানীয় মান অনুযায়ী 16 এর ঘাত 0 হতে বাড়তে থাকবে।
- যেমন: একক স্থানীয় অংকটিকে 16
0 দ্বারা, দশক স্থানীয় অংকটিকে 16
1 দ্বারা, শতক স্থানীয় অংকটিকে 16
2 দ্বারা এভাবে গুণ করতে হবে।
- হেক্সাডেসিমেল সংখ্যাটির A, B, C, D, E ও F হলো যথাক্রমে 10, 11, 12, 13, 14 ও 15 দিয়ে গুণ করতে হবে।
- প্রাপ্ত গুণফলকে যোগ করলে উক্ত হেক্সাডেসিমেল সংখ্যাটির সমতুল্য দশমিক মান পাওয়ার যাবে।
এখানে,
(5C)
16= 12 × 16
0 + 5 × 16
1= 12 × 1 + 5 × 16
= 12 + 80
= 92
সুতরাং, (5C)
16 = (92)
10
.................................
............................................
⚪ দশমিক সংখ্যা পদ্ধতি (Decimal Number System):
এটি আমাদের দৈনন্দিন গাণিতিক কাজে ব্যবহৃত সাধারণ সংখ্যা পদ্ধতি। এটি Base-10 অর্থাৎ ১০টি অঙ্ক (০ থেকে ৯) ব্যবহার করে।
উদাহরণ:
345 মানে হচ্ছে
= 3 × 10² + 4 × 10¹ + 5 × 10⁰
= 300 + 40 + 5
= 345
⚪ হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি (Hexadecimal Number System):
এটি Base-16 অর্থাৎ মোট ১৬টি চিহ্ন ব্যবহার করে:
০, ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, A, B, C, D, E, F
যেখানে A = 10, B = 11, ..., F = 15
উদাহরণ:
2F মানে হচ্ছে
= 2 × 16¹ + 15 × 16⁰
= 32 + 15 = 47 (Decimal)
⚪ রূপান্তর (Conversion):
⚪ Hex → Decimal:
প্রতিটি অক্ষরকে তার দশমিক মানে রূপান্তর করো এবং base-16 অনুসারে গুন করো।
উদাহরণ: (3B)16 = 3 × 16 + 11 = 59 (Decimal)
⚪ Decimal → Hex:
দশমিক সংখ্যাকে ১৬ দিয়ে ভাগ করো। ভাগশেষকে নিচ থেকে উপরের দিকে সাজাও।
উদাহরণ: 9210
92 ÷ 16 = 5, বাকি 12 → 12 = C
ফলাফল: (5C)16
⚪ ব্যবহার:
- Hexadecimal সাধারণত ব্যবহৃত হয় কম্পিউটার প্রোগ্রামিং, মেমোরি অ্যাড্রেস, কালার কোডিং ইত্যাদিতে।
- Decimal ব্যবহার হয় আমাদের প্রতিদিনের সংখ্যার কাজে।
উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।