পরীক্ষা আর্কাইভ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

পরীক্ষাUnlistedতারিখ২৬ এপ্রিল, ২০২০সময়55 minutes৯৯ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন১০০
সিলেবাস
মিক্স জব সল্যুশন পরীক্ষাঃ ১) সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (SESIP) সহকারী পরিদর্শক ২০১৯ ২) প্রধানমন্ত্রীর কার্যালয় (NSI) ওয়াচার কনস্টেবল ২০১৯ ৩) প্রধানমন্ত্রীর কার্যালয় (NSI) জুনিয়র ফিল্ড অফিসার ২০১৯ ৪) প্রধানমন্ত্রীর কার্যালয় (NSI) সহকারী পরিচালক ২০১৯ [পরীক্ষার আগে আর্কাইভ বাটনে ৪টি প্রশ্নই নির্ভুল উত্তর, ব্যাখ্যা এবং ব্যাখ্যার রেফারেন্সসহ পাবেন। পরীক্ষা হবে ১০০ নাম্বারের, মূল প্রশ্ন হুবহু না দিয়ে কিছুটা মডিফাই করে দেয়া হবে]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

Unlisted · ২৬ এপ্রিল, ২০২০ · ১০০ প্রশ্ন

.
‘ণ-ত্ব বিধান’ ব্যাকরণের কোন অংশে আলােচিত হয়?
  1. ক) ভাষাতত্ত্ব
  2. খ) ধ্বনিতত্ত্ব
  3. গ) রুপতত্ত্ব
  4. ঘ) বাক্যতত্ত্ব
ব্যাখ্যা
সন্ধি ধ্বনিতত্ত্বে আলোচিত হয়। এছাড়া, ধ্বনি, ধ্বনির উচ্চারণ, ধ্বনি পরিবর্তন, ণ-ত্ব বিধান, ষ-ত্ব বিধান প্রভৃতি ধ্বনি তত্ত্বে আলোচিত হয়।
সূত্রঃ বাংলা ভাষার ব্যাকরণ : নবম-দশম শ্রেণী।
.
‘পদ্মরাগ’– গ্রন্থটি কোন সাহিত্যিকের রচনা?
  1. ক) কবি সুফিয়া কামাল
  2. খ) রােকেয়া সাখাওয়াত হােসেন
  3. গ) রাবেয়া খাতুন
  4. ঘ) সেলিনা হােসেন
ব্যাখ্যা
রোকেয়া সাখাওয়াত হোসেনের সৃজনশীল রচনার মধ্যে অন্যতম সুলতানার স্বপ্ন (১৯০৫), পদ্মরাগ (১৯২৪), অবরোধবাসিনী (১৯৩১) ইত্যাদি।
উৎসঃ বাংলাপিডিয়া।
.
কোন কবি ‘ছন্দের রাজা’ নামে পরিচিত?
  1. ক) সুকুমার রায়
  2. খ) সত্যেন্দ্রনাথ দত্ত
  3. গ) আল মাহমুদ
  4. ঘ) ভারতচন্দ্র
ব্যাখ্যা
সত্যেন্দ্রনাথ দত্ত “ছন্দের জাদুকর” এবং “ছন্দের রাজা” হিসেবে খ্যাত।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর।
.
নিচের কোন যতি চিহ্নের ক্ষেত্রে ১ (এক) বলতে যে সময় প্রয়োজন ততটুকু সময় থামতে হয়?
  1. ক) কমা
  2. খ) কোলন
  3. গ) প্রশ্নবােধক চিহ্ন
  4. ঘ) ব্র্যাকেট
ব্যাখ্যা

যতি বা ছেদ চিহ্নের বিরতি কালঃ
কমা- ১ (এক) বলতে যে সময় প্রয়োজন।
সেমিকোলন- ১ বলার দ্বিগুণ সময়।
দাঁড়ি বা পূর্ণচ্ছেদ- এক সেকেন্ড।
প্রশ্নবোধক চিহ্ন- এক সেকেন্ড।
বিস্ময় ও সম্বোধন চিহ্ন- এক সেকেন্ড।
কোলন- এক সেকেন্ড।
ড্যাস- এক সেকেন্ড।
কোলন ড্যাস- এক সেকেন্ড।
হাইফেন - থামার প্রয়োজন নেই।
ইলেক বা লোপ চিহ্ন- থামার প্রয়োজন নেই।
একক উদ্ধৃতি চিহ্ন- 'এক' উচ্চরণে যে সময় লাগে।
যুগল উদ্ধৃতি চিহ্ন- 'এক' উচ্চরণে যে সময় লাগে।
ব্র্যাকেট (বন্ধনি চিহ্ন)- থামার প্রয়োজন নেই।
ধাতু দ্যোতক চিহ্ন- থামার প্রয়োজন নেই।
সূত্রঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণী।

.
নিচের কোনটি পর্বত শব্দের প্রতিশব্দ নয়?
  1. ক) অবনী
  2. খ) অচল
  3. গ) অদ্রি
  4. ঘ) পাহাড়
ব্যাখ্যা
পর্বত শব্দটির সমার্থক শব্দ হলো অচল, অদ্রি, গিরি, পাহাড়, ভূধর, শৈল ইত্যাদি। মেদিনী এর সমার্থক শব্দ হলো অবনী, ভূ, পৃথিবী, ধরা, বসুন্ধরা, ধরিত্রী, ধরণী।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর
.
নিচের কোনটি সংস্কৃত উপসর্গ না?
  1. ক) অপ
  2. খ) সম্‌
  3. গ) আড়
  4. ঘ) প্র
ব্যাখ্যা
আগাছা শব্দে বাংলা উপসর্গ আছে। অ, আ, আড়, অনা, অজ, অঘা এগুলো খাটি বাংলা উপসর্গ৷ প্র, পরা, অপ, সম্‌, নি ইত্যাদি সংস্কৃত উপসর্গ। উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ-নবম দশম শ্রেণী।
.
নিচের কোনটি ফার্সি ভাষা হতে আগত শব্দ?
  1. ক) জান্নাত
  2. খ) রোজা
  3. গ) চন্দ্র
  4. ঘ) কুলা
ব্যাখ্যা
বাংলা ভাষায় ব্যবহৃত ধর্মসংক্রান্ত ফারসি শব্দ হলোঃ খোদা, গুনাহ, দোজখ, নামাজ, পয়গম্বর, ফেরেশতা, বেহেশত, রোজা ইত্যাদি।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ-নবম দশম শ্রেণী
.
'যিনি বক্তৃতা দানে পটু' তাকে এক কথায় কী বলে?
  1. ক) বাগ্মী
  2. খ) শ্রুতিধর
  3. গ) স্মৃতিধর
  4. ঘ) শ্রবণশীল
ব্যাখ্যা
যে শুনেই মনে রাখতে পারে - শ্রুতিধর। যিনি বক্তৃতা দানে পটু - বাগ্মী।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ-নবম দশম শ্রেণী
.
'ইতর বিশেষ' বাগধারাটির অর্থ কী?
  1. ক) চালাক লোক
  2. খ) পার্থক্য
  3. গ) একই দলের লোক
  4. ঘ) দুষ্টু প্রকৃতির লোক
ব্যাখ্যা
'ইতর বিশেষ' বাগধারাটির অর্থ - প্রভেদ বা পার্থক্য; “গভীর জলের মাছ” বাগধারার অর্থ - চালাক লোক; “ঝাঁকের কৈ” বাগধারাটির অর্থ - একই দলের লোক।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর
১০.
'উর্মী' শব্দটির অর্থ কী?
  1. ক) তরঙ্গ
  2. খ) গাল
  3. গ) চিবুক
  4. ঘ) কান
ব্যাখ্যা
কল্লোল শব্দেরসমার্থক শব্দ হলো - ঢেউ, তরঙ্গ, উর্মী। কান শব্দের সমার্থক শব্দ হল শ্রবণ, কর্ণ, শ্রুতি ইত্যাদি।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর
১১.
প্রমথ চৌধুরীর সাহিত্যিক ছদ্মনাম ছিল-
  1. ক) বনফুল
  2. খ) যাযাবর
  3. গ) বীরবল
  4. ঘ) ভানুসিংহ
ব্যাখ্যা
বাংলা সাহিত্যে চলিত গদ্যরীতির প্রবর্তক হলেন প্রমথ চৌধুরী। প্রমথ চৌধুরীর সাহিত্যিক ছদ্মনাম ছিল বীরবল। তার ১৯১৬ সালে প্রকাশিত 'বীরবলের হালখাতা' প্রথম চলিত রীতিতে লিখিত গ্রন্থ। এটি ১৯০২ সালে প্রথম ভারতী পত্রিকায় প্রকাশিত হয়। প্রমথ চৌধুরীর সম্পাদনায় প্রকাশিত সবুজপত্র পত্রিকা (১৯১৪) চলিত রীতি প্রবর্তনে মূল ভূমিকা পালন করে। বাংলা সাহিত্যে ইতালীয় সনেটের প্রবর্তকও প্রমথ চৌধুরী।
উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার
১২.
'আরেক ফাল্গুন' কোন ধরনের রচনা?
  1. ক) উপন্যাস
  2. খ) ছোটগল্প
  3. গ) আত্মজীবনী
  4. ঘ) কবিতা
ব্যাখ্যা
জহির রায়হানের শ্রেষ্ঠ উপন্যাস - হাজার বছর ধরে (১৯৬৪)। এই উপন্যাসের জন্য তিনি আদমজি পুরস্কার লাভ করেন। তার প্রথম উপন্যাস - শেষ বিকালের মেয়ে (১৯৬০)। তার অন্যান্য উপন্যাস - কয়েকটি মৃত্যু, বরফ গলা নদী, আর কত দিন, একুশে ফেব্রুয়ারি ইত্যাদি। উল্লেখ্য, ভাষা আন্দোলন নিয়ে তিনিই প্রথম উপন্যাস রচনা করেন - আরেক ফাল্গুন (১৯৬৮)।
উৎসঃ মোহসীনা নাজিলা রচিত শীকর বাংলা ভাষা ও সাহিত্য।
১৩.
'নিন্দনীয়' শব্দের অর্থ কোনটি?
  1. ক) নিন্দার অযোগ্য
  2. খ) নিন্দার যোগ্য
  3. গ) নন্দিত
  4. ঘ) নিন্দিত
ব্যাখ্যা
'অনিন্দ্য' শব্দের অর্থ নিন্দার অযোগ্য। ‘নিন্দনীয়’ শব্দের অর্থ নিন্দার যোগ্য।
উৎসঃ বাংলা একাডেমী আধুনিক বাংলা অভিধান
১৪.
'আমড়া কাঠের ঢেঁকি' বাগধারাটির অর্থ কী?
  1. ক) দুর্বল ব্যক্তি
  2. খ) অসাবধান
  3. গ) অলস
  4. ঘ) মজার বিষয়
ব্যাখ্যা
'কাছা ঢিলা' বাগধারাটির অর্থ - অসাবধান। ‘আমড়া কাঠের ঢেঁকি’ বাগধারার অর্থ - অলস।
১৫.
বাংলা ব্যাকরণে উৎপত্তিগত দিক থেকে শব্দ রয়েছে ___ প্রকার।
  1. ক) ৩
  2. খ) ৪
  3. গ) ৫
  4. ঘ) ৬
ব্যাখ্যা

প্রত্যেকটি ভাষার শব্দ ভান্ডারে ঐতিহ্যসূত্রে বা উত্তরাধিকারসূত্রে পরিবর্তিত বা অপরিবর্তিতভাবে কিছু প্রাচীন শব্দ থেকেই যায়।
এর সঙ্গে থাকে প্রাচীন বা চলমান সময়ের ধার করা শব্দ। পাশাপাশি ধর্মপ্রচার, রাজ্যজয়, সাংস্কৃতিক বা ব্যবহারিক সূত্রে বিভিন্ন ভাষার শব্দের আদান-প্রদানও চলতে থাকে।

উৎসগত দিক থেকে বাংলা ভাষার শব্দকে চারটি শ্রেণিতে ভাগ করা হয়েছে।
যথাঃ
১. সংস্কৃত বা তৎসম শব্দ
২. প্রাকৃত বা তৎভব শব্দ
৩. বাংলা বা দেশি শব্দ ও
৪. বিদেশি বা বিভিন্ন ভাষার শব্দ।

উৎসঃ বাংলা একাডেমী প্রমিত বাংলা ভাষার ব্যাকরণ (দ্বিতীয় খন্ড)।

মাধ্যমিক ব্যাকরণ বইয়ের নতুন সংস্করনেও (২০২১) ৪ শ্রেণীর কথা বলা হয়েছে। উল্লেখ্য, এখানে "অর্ধ-তৎসম" শ্রেণিটিকে রাখা হয় নি।

অন্যদিকে,
মাধ্যমিক ব্যাকরণ পুরাতন সংস্করণ ও হায়াৎ মামুদের ভাষা শিক্ষা বই অনুসারে,
উৎসগত দিক থেকে শব্দ ৫ প্রকার।
যথা-
১. তৎসম শব্দ,
২. অর্ধতৎসম শব্দ,
৩. তদ্ভব শব্দ,
৪. দেশি শব্দ ও
৫. বিদেশি শব্দ।

উপর্যুক্ত আলোচনার প্রেক্ষিতে আমাদের সিদ্ধান্তঃ
১. যেহেতু ভাষা ও ব্যাকরণের জন্য বাংলা একাডেমীর তথ্য সবচেয়ে বেশি গ্রহনযোগ্য, তার উপর মাধ্যমিক বাংলা ব্যাকরণের নতুন সংস্করনে একই ধরণের তথ্য দেওয়া আছে, তাই আমরা ৪ প্রকারকে সঠিক উত্তর হিসাবে ধরা হচ্ছে। এখন থেকে ৪ প্রকারকেই সঠিক উত্তর হিসাবে ধরা হবে।
২. যদি প্রশ্নের অপশনে ৪ প্রকার না থাকে, সেক্ষেত্রে ৫ প্রকারকে সঠিক উত্তর হিসাবে ধরা হবে

১৬.
'অনাসক্ত' শব্দের বিপরীত শব্দ কোনটি?
  1. ক) মুক্ত
  2. খ) ছিন্ন
  3. গ) আসক্ত
  4. ঘ) আসক্তি
ব্যাখ্যা
বন্ধন শব্দের বিপরীত শব্দ হলো মুক্তি। আসক্তি শব্দের বিপরীত শব্দ অনাসক্ত। আসক্ত শব্দের বিপরীত শব্দ বিরক্ত।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর
১৭.
'নিশ্চেষ্ট' শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. ক) দুশ্চেষ্ট
  2. খ) দুর্ভাগ্য
  3. গ) দুর্লভ
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা
সচেষ্ট শব্দটির বিপরীতার্থক শব্দ হলো নিশ্চেষ্ট। দুর্ভাগ্য শব্দটির বিপরীতার্থক শব্দ হলো সৌভাগ্য।
উৎসঃ বাংলা একাডেমী আধুনিক বাংলা অভিধান
১৮.
নিচের কোনটি আরবি উপসর্গ?
  1. ক) বাজে
  2. খ) আম
  3. গ) হাফ
  4. ঘ) কম
অনির্ধারিত
ব্যাখ্যা

সঠিক উত্তর দুইটা। তাই, বাতিল করা হল।
আম, খাস, লা, গর, বাজে, খয়ের ইত্যাদি হলো আরবি উপসর্গ।
কার, নিম, ফি, বদ, বে, কম, দর ইত্যাদি হলো ফারসি উপসর্গ।
উৎসঃ শীকর বাংলা ভাষা ও সাহিত্য, মোহসীনা নাজিলা, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর এবং বাংলা ভাষার ব্যাকরণ-নবম দশম শ্রেণী।

১৯.
অলৌকিক – কোন সমাসের উদাহরণ?
  1. ক) দ্বিতীয়া তৎপুরুষ
  2. খ) নঞ তৎপুরুষ
  3. গ) উপপদ তৎপুরুষ
  4. ঘ) অলুক তৎপুরুষ
ব্যাখ্যা
না বাচক নঞ অব্যয় (না, নেই, নাই, নয়) পূর্বে বসে যে তৎপুরুষ সমাস হয়, তাকে নঞ তৎপুরুষ সমাস বলে।যেমনঃ অলৌকিক, অসাধ্য, নাতিশীতোষ্ণ ইত্যদি।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর
২০.
নিচের কোনটি অলুক তৎপুরুষ সমাসের উদাহরণ?
  1. ক) ঘোড়ার ডিম
  2. খ) দ্রুতগামী
  3. গ) ভারপ্রাপ্ত
  4. ঘ) প্রাণপ্রিয়
ব্যাখ্যা
সোনার-তরী = সোনার তরী, ঘোড়ার-ডিম = ঘোড়ার ডিম এগুলো অলুক তৎপুরুষ সমাস। যে তৎপুরুষ সমাসে পূর্বপদের বিভক্তি লোপ হয় না তাকে অলুক তৎপুরুষ সমাস বলে।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর
২১.
নিচের কোন গল্পটি মানিক বন্দ্যোপাধায় রচিত?
  1. ক) বিন্দু বিসর্গ
  2. খ) ছোট বকুল্পুরের যাত্রী
  3. গ) মেজদিদি
  4. ঘ) সুতা
ব্যাখ্যা
অতসী মামী গল্পটির রচয়িতা মানিক বন্দ্যোপাধ্যায়। তার রচিত আরো কয়েকটি গল্পগ্রন্থ- অতসী মামী ও অন্যান্য গল্প, প্রাগৈতিহাসিক, মিহি ও মোটা কাহিনী, বৌ, সমুদ্রের স্বাদ, ভেজাল, আজ কাল পরশুর গল্প, ছোট বকুল্পুরের যাত্রী, আত্মহত্যার অধিকার।
Source: LiveMCQ Lecture
২২.
কবি জসীমউদ্দীন রচিত বিখ্যাত ‘রূপাই’ কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেয়া?
  1. ক) রাখালী
  2. খ) নকশী কাঁথার মাঠ
  3. গ) বালুচর
  4. ঘ) ধানক্ষেত
ব্যাখ্যা
নকশী কাঁথার মাঠ তার সর্বশ্রেষ্ঠ কাব্য যা ১৯২৯ সালে প্রকাশিত হয়। বিখ্যাত 'রূপাই' কবিতাটি 'নকশী কাঁথার মাঠ' কাব্যগ্রন্থ থেকে নেয়া হয়েছে।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর
২৩.
উজবুক- শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
  1. ক) তুর্কি
  2. খ) দেশি
  3. গ) ফারসি
  4. ঘ) ফরাসি
ব্যাখ্যা
তুর্কি শব্দ - কোর্মা, বাবুর্চি, উজবুক, কাঁচি, কাবু, কুলি, চাকর, চাকু, তোপ, দারোগা, বন্দুক, বাবা, মুচলেকা, বারুদ, কুর্নিশ, লাশ, রেনেসাঁ, চকমক, বেগম।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর
২৪.
নিচের কোন বানানে স্বভাবতই মূর্ধণ্য (ণ) হয়?
  1. ক) হরিণ
  2. খ) কারণ
  3. গ) অর্পণ
  4. ঘ) বাণিজ্য
ব্যাখ্যা
কতগুলো শব্দে স্বভাবতই ণ হয়। যেমনঃ বাণিজ্য, লবণ, মণ, বাণ, পণ্য, গুণ, পণ, কল্যাণ ইত্যাদি৷
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ-নবম দশম শ্রেণী
২৫.
“বহু বৃদ্ধকে দেখিয়াছি যাঁহাদের বার্ধক্যের জীর্ণাবরণের তলে মেঘলুপ্ত সূর্যের মতো প্রদীপ্ত যৌবন” – উক্তিটি কাজী নজরুল ইসলামের কোন রচনার অংশবিশেষ?
  1. ক) দুরন্ত পথিক
  2. খ) আঠাবাে বছর বয়স
  3. গ) ফলে মুসাফির
  4. ঘ) যৌবনের গান
ব্যাখ্যা
উক্তিটি কাজী নজরুল ইসলাম রচিত যৌবনের গান রচনার। এই রচনার আরও একটি উক্তিঃ বার্ধক্য তাহাই যাহা পুরাতনকে, মিথ্যাকে, মৃত্যুকে আকাইয়া পড়িয়া থাকে।
Source: LiveMCQ Archive
২৬.
Find the odd word from each list.
  1. ক) Magnificent
  2. খ) Glorious
  3. গ) Splendid
  4. ঘ) Standard
ব্যাখ্যা
Magnificent -extremely beautiful, elaborate, or impressive; glorious; marvellous; splendid; outstanding. Average - an amount, standard, level, or rate regarded as usual or ordinary.
Source: Oxford
২৭.
Find the odd word from each list.
  1. ক) Obscure
  2. খ) Pellucid
  3. গ) Vague
  4. ঘ) Wispy
ব্যাখ্যা
Obscure - not discovered or known about; uncertain; obscure; abstruse, wispy, vague; ambiguous. Limpid - Completely clear and transparent; translucent; pellucid.
Source: Oxford
২৮.
Find the odd word from each list.
  1. ক) Paltry
  2. খ) Eloquent
  3. গ) Negligible
  4. ঘ) Immaterial
ব্যাখ্যা
Paltry - Very small or meagre; trifling; insignificant, negligible; trivial. Significant - sufficiently great or important to be worthy of attention; noteworthy; remarkable; eloquent.
Source: Oxford
২৯.
Find the odd word from each list.
  1. ক) Discord
  2. খ) Conflict
  3. গ) Dispute
  4. ঘ) Assent
ব্যাখ্যা
Discord - disagreement between people; dispute; strife; conflict; friction; hostility; disagreement.Consent - agreement; assent; concurrence; accord; permission.
Source: Oxford
৩০.
Questions 30 to 33: Select the word phrase you think is closest in meaning to the word words underlined.
It is raining cats and dogs.
  1. ক) lightly
  2. খ) at night
  3. গ) heavily
  4. ঘ) None
ব্যাখ্যা
Cats and dogs - in great quantities ; heavily; very hard.
Source: Cambridge
৩১.
The manager looked into the matter.
  1. ক) Lake decision
  2. খ) investigate
  3. গ) ignore
  4. ঘ) None
ব্যাখ্যা
Looked into - to inquire into; investigate; examine.
Source: Cambridge
৩২.
He could not deny that.
  1. ক) decide
  2. খ) accept
  3. গ) confusion
  4. ঘ) refuse
ব্যাখ্যা
Deny - state that one refuses to admit the truth or existence of.
Source: Cambridge
৩৩.
He has gone to the USA for good.
  1. ক) for higher study
  2. খ) permanently
  3. গ) for traveling
  4. ঘ) None
ব্যাখ্যা
For good - definitively; forever.
Source: Cambridge
৩৪.
Antonym of the word 'Repudiate'?
  1. ক) Disown
  2. খ) Admit
  3. গ) Deny
  4. ঘ) Reject
ব্যাখ্যা
Repudiate- অস্বীকার করা। Admit- (সত্যতা, দোষ) স্বীকার করা; স্বীকারোক্তি করা।
৩৫.
Your comment was not compatible ______ your work.
  1. ক) with
  2. খ) at
  3. গ) to
  4. ঘ) for
ব্যাখ্যা
Compatible (with) (ধারণা, যুক্তি, নীতি ইত্যাদি প্রসঙ্গে) সুসঙ্গত; উপযুক্ত।
৩৬.
Luminous meaning?
  1. ক) dark
  2. খ) brilliant
  3. গ) dim
  4. ঘ) sink
ব্যাখ্যা
Luminous(adj)- Shining; emitting or reflecting light; brilliant; bright; as, the is a luminous body; a luminous color.
৩৭.
The synonym of the word 'Cogent'?
  1. ক) weak
  2. খ) compelling
  3. গ) feeble
  4. ঘ) small
ব্যাখ্যা
Cogent- Compelling, in a physical sense; powerful.
৩৮.
The synonym of the word 'skilful'?
  1. ক) clumsy
  2. খ) adroit
  3. গ) unskilled
  4. ঘ) weak
ব্যাখ্যা
Adroit (adjective): clever or skilful; expert.
৩৯.
What is the verb of ‘Friend’?
  1. ক) friendly
  2. খ) friendship
  3. গ) befriend
  4. ঘ) friendise
ব্যাখ্যা
Befriend (verb transitive): কাউকে বন্ধু হিসেবে গ্রহণ করা; কারো প্রতি সাহায্যের হাত প্রসারিত করা (বিশেষত ছোটদের প্রতি যারা অন্যের সাহায্যের উপর নির্ভরশীল)।
৪০.
There is no alternative _____ training.
  1. ক) to
  2. খ) for
  3. গ) than
  4. ঘ) of
ব্যাখ্যা
alternative to - অর্থ বিকল্প। বাক্যের অর্থ - প্রশিক্ষণের কোন বিকল্প নেই।
৪১.
Don't make a noise while your father ________?
  1. ক) is being asleep
  2. খ) is sleeping
  3. গ) asleep
  4. ঘ) has slept
ব্যাখ্যা
While conjunction দ্বারা যুক্ত দুইটি sentence এর আগের অংশ present indifinite tense এ হলে পরবর্তী অংশ present continuous tense এ হয়।
৪২.
I have read the book ________ you lent me.
  1. ক) that
  2. খ) whom
  3. গ) whose
  4. ঘ) what
ব্যাখ্যা
এ বাক্যটির শুন্যস্থানে একটি relative pronoun বসবে, যা inactive object 'book' কে signify করে। এখানে whose, whom personal pronoun যা দ্বারা কেবল ব্যক্তিকে signify করে। অন্যদিকে that pronoun, inactive object কে signify করে।
৪৩.
There was guard ______ danger.
  1. ক) to
  2. খ) against
  3. গ) for
  4. ঘ) at
ব্যাখ্যা
Against (preposition): বিরুদ্ধে; বিপক্ষে; প্রতিকূলে: fight against corruption.
৪৪.
Synonym of 'prolific' is-
  1. ক) Predominant
  2. খ) Productive
  3. গ) Plenty
  4. ঘ) Competent
ব্যাখ্যা
Prolific (adj): প্রচুর পরিমাণে উৎপাদনশীল।
৪৫.
'Gift of the gab' means-
  1. ক) Attitude of thinking good
  2. খ) To get a surprising gift
  3. গ) Fluency in speak
  4. ঘ) True speaking
ব্যাখ্যা
If someone has the gift of the gab, they are able to speak easily and confidently, and to persuade people.
৪৬.
What kind of noun is the word ‘Girl’?
  1. ক) Material
  2. খ) Proper
  3. গ) Common
  4. ঘ) Collective
ব্যাখ্যা
A common noun is a non-specific person, place, or thing.
The words boy, girl and country are examples of common nouns. These words are non-specific nouns and can be referring to any boy, any girl, or any country.
৪৭.
Shihab always runs quite fast. Here ‘always’ is a/an
  1. ক) Preposition
  2. খ) Adjective
  3. গ) Verb
  4. ঘ) None
ব্যাখ্যা
Adverbs of frequency: often, rarely, never, always, usually,etc.
৪৮.
What is the correct passive form of “I saw him go to the garden”?
  1. ক) He was seen go to the garden.
  2. খ) He was seen to go to the garden
  3. গ) He was been seen to go to the garden
  4. ঘ) He went to the garden was seen.
ব্যাখ্যা
কিছু verb আছে যাদের পরে সাধারণত to ঊহ্য (অনুক্ত কিন্তু অনুমেয়) থাকে। এদেরকে bare infinitive বলে। কিন্তু passive voice এ এদের পরে to বসে। যেমন- bid, let, make, see, hear, need, dare ইত্যাদি।
৪৯.
Choose the correctly spelled word.
  1. ক) Dicisive
  2. খ) Desicive
  3. গ) Decicive
  4. ঘ) None of them
ব্যাখ্যা
Decisive (adjective) নিশ্চায়ক; নিষ্পত্তিকারক; চূড়ান্ত।
৫০.
Choose the correctly spelled word.
  1. ক) Bitchcomber
  2. খ) Bichcomber
  3. গ) Beaccomber
  4. ঘ) None of them
ব্যাখ্যা
Beachcomber (noun) a person who walks along beaches looking for objects of value or interest.
৫১.
আবুলের মাসিক বেতন ১৬ শতাংশ বৃদ্ধি পেলে, তিনি প্রতি মাসে ৮৭০ টাকা উপার্জন করতে পারেন। যদি তার মাসিক বেতন ১০ শতাংশ বৃদ্ধি পেত, তিনি প্রতি মাসে কত টাকা উপার্জন করতেন?
  1. ক) ৬৫০ টাকা
  2. খ) ৭৫০ টাকা
  3. গ) ৭৭০ টাকা
  4. ঘ) ৮২৫ টাকা
ব্যাখ্যা
মাসিক বেতন ১৬% বৃদ্ধিতে ১১৬% = ৮৭০ টাকা
সুতরাং মূল বেতন হবে = (৮৭০×১০০)/১১৬ = ৭৫০ টাকা
১০% বৃদ্ধিতে মাসিক বেতন হবে = (৭৫০×১১০)/১০০ =৮২৫ টাকা৷
৫২.
একটি ঘনকের এক বাহুর দৈর্ঘ্য ৪ মিটার হলে ঘনকটির সমগ্রতলের ক্ষেত্রফল কত বর্গমিটার?
  1. ক) ৪৮
  2. খ) ৫৪
  3. গ) ৯৬
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা
ঘনকের বাহুর দৈর্ঘ্য, a = 4
আমরা জানি, ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল = 6a2 = 96 বর্গমিটার৷
৫৩.
একটি ঘড়িতে যখন সকাল ১০টা ১০ মিনিট তখন ঘণ্টা ও মিনিটের কাটার মধ্যে কত ডিগ্রী কোণ উৎপন্ন হয়?
  1. ক) ৯৬
  2. খ) ১০২
  3. গ) ১১৫
  4. ঘ) ১২৬
ব্যাখ্যা
শর্টকাট টেকনিক = |(11×M - 6O×H)÷2| = |(11×10 - 6O×10)÷2| = 245°
180° এর চেয়ে বড় হলে ৩৬০° থেকে বিয়োগ করে মধ্যবর্তী কোনের মান নির্ণয় করা যায়।
ঘণ্টা ও মিনিটের কাটার মধ্যে কোণ উৎপন্ন হয় (360-245)° = 115°
৫৪.
একটি ক্লাসের n সংখ্যক ছাত্রের ৫০% বাংলা বিষয়ে পাশ করেছে। অন্য একটি ক্লাসের ১০০ জন ছাত্রের ৬৫% বাংলা বিষয়ে পাশ করেছে। দুই ক্লাসের মােট ৫৫% ছাত্র বাংলা বিষয়ে পাশ করলে, দুই ক্লাসের মোট ছাত্রসংখ্যা কত?
  1. ক) ১০০
  2. খ) ১৫০
  3. গ) ২০০
  4. ঘ) ৩০০
ব্যাখ্যা
প্রশ্নমতে, n/2+65 = 55%(n+100)
বা, .50n+65 = .55n+55
বা, 0.05n = 10
বা, n = 200 জন৷
সুতরাং দুই ক্লাসের মোট ছাত্র সংখ্যা ২০০+১০০=৩০০ জন৷
৫৫.
৬ জন লোক ও ৮ জন বালক একটি কাজ ১০ দিনে শেষ করতে পারে। যদি ঐ একই কাজ ২৬ জন লােক ও ৪৮ জন বালক ২ দিনে শেষ করতে পারে তাহলে ১৫ জন লোক ও ২০ জন বালক ঐ কাজ কত দিনে শেষ করবে?
  1. ক) ৪ দিন
  2. খ) ৫ দিন
  3. গ) ৬ দিন
  4. ঘ) ৭ দিন
ব্যাখ্যা
প্রশ্নমতে, (6M+8B)×10 = (26M+48B)×2
বা, 30M + 40B = 26M + 48B
বা, 4M = 8B
অর্থাৎ, ১ জন লোক দুইজন বালকের সমান কাজ করতে পারে৷
১২+৮ = ২০ জন বালক ১ টি কাজ করে ১০ দিনে
তাহলে ১ জন বালক কাজটি করবে ২০×১০ =২০০ দিনে
তাহলে, ৩০+২০ জন বালক কাজটি করতে পারে ২০০/৫০ = ৪ দিনে৷
৫৬.
সেলিম ৬% সরল সুদে ব্যাংকে ১০০০০ টাকা বিনিয়ােগ করে। তবে কত টাকা ৯% সরল সুদে বিনিয়োগ করলে সে মোটের উপর ৭% হারে সুদ পাৰে?
  1. ক) ৫০০০ টাকা
  2. খ) ৮৭৫০ টাকা
  3. গ) ৯০০০ টাক
  4. ঘ) ১৯৩৫০ টাকা
ব্যাখ্যা
দেওয়া আছে, ৬% হারে বিনিয়োগ করে ১০০০০ টাকা, ৯% হারে বিনিয়োগ করে x টাকা৷
প্রশ্নমতে, {(6/100)×10000}+{(9/100)×X} = 7/10(10000+x)
বা, 60000+9X = 70000 + 7X
বা, X = 5000 টাকা
৫৭.
³√2:³√4 = 7:___?
  1. ক) 14
  2. খ) 10
  3. গ) 7.³√2
  4. ঘ) 7√2
ব্যাখ্যা
³√2:³√4 = 7:x
বা, ³√2/³√4 = 7/x
বা, x = (7.³√4)/³√2
বা, x = (7.³√2.³√2)/³√2
বা, x = 7.³√2
৫৮.
একটি খাবারের দােকানে দুই ধরনের খাবার পাওয়া যায় যার মূল্য ৬৫ টাকা ও ২০ টাকা। একদিনে দুই ধরনের মােট ২০৯টি খাবার বিক্রি করে ৮০৯৫ টাকা পাওয়া গেলে, ৬৫ টাকা মুল্যের খাবার কয়টি বিক্রি হয়েছিল?
  1. ক) ৮৭
  2. খ) ৯৩
  3. গ) ৯৯
  4. ঘ) ১০৫
ব্যাখ্যা
ধরি, ৬৫ টাকা মূলে বিক্রি হয়েছিল ক টি খাবার
অর্থাৎ, ২০ টাকা মূলে বিক্রি হয়েছিল (২০৯ - ক) টি খাবার
প্রশ্নমতে,
বা, ৬৫ ক + (২০৯ -ক)২০ = ৮০৯৫
বা, ৬৫ ক + ৪১৮০-২০ক = ৮০৯৫
বা, ৪৫ক = ৮০৯৫ -৪১৮০
বা, ৪৫ক = ৩৯১৫
বা, ক = ৩৯১৫/৪৫
অতএব, ক = ৮৭
সুতরাং ৬৫ টাকা মূল্যে ৮৭ টি খাবার বিক্রি হয়েছিল।
৫৯.
১২ জন চাষীর একটি জমির ফসল কাটতে ১৮ দিন লাগল। ৩৬ জন চাষীর ঐ জমির ফসল কাটতে কতদিন লাগবে?
  1. ক) ৫ দিন
  2. খ) ৬ দিন
  3. গ) ৭ দিন
  4. ঘ) ৮ দিন
ব্যাখ্যা
১২ জন চাষীর একটি জমির ফসল কাটতে লাগে ১৮ দিন।
৩৬ জন চাষীর ঐ জমির ফসল কাটতে লাগবে (১৮x১২)/৩৬ = ৬ দিন।
৬০.
একটি বর্গাকার জমির দৈর্ঘ্য ১২ মিটার। দুইটি কোণাকুণি আইল দ্বারা একে চারটি সমান ত্রিভুজাকার ভাগে ভাগ করা হল। প্রতিটি ত্রিভুজের ক্ষেত্রফল কত বর্গ মিটার?
  1. ক) ৫.০
  2. খ) ৭.৫
  3. গ) ২৫
  4. ঘ) ৩৬
ব্যাখ্যা
একটি বর্গাকার জমির দৈর্ঘ্য ১২ মিটার হলে তার ক্ষেত্রফল ১৪৪ বর্গমিটার।
একে চারটি ত্রিভুজাকারে সমানভাবে ভাগ করলে প্রতিটি ত্রিভুজাকৃতির ক্ষেত্রফল হয় ১৪৪/৪ = ৩৬ বর্গমিটার।
৬১.
একটি ৫৪ মিটার লম্বা খুঁটি ভেঙে গেয় সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে ৩০° কোণ উৎপন্ন করে। খুঁটিটি কত উঁচুতে ভেঙেছিল?
  1. ক) ১৪ মিটার
  2. খ) ১৬ মিটার
  3. গ) ১৮ মিটার
  4. ঘ) ২০ মিটার
ব্যাখ্যা
ধরি, খুটিটি x মিটার উচুতে ভেঙ্গেছিল।
∴ অপর ভাঙ্গা অংশের দৈর্ঘ্য = (54 - x) মিটার
sinθ = x/(54-x)
sin30° = x/(54-x)
বা, ½ = x/(54-x)
∴ x = 18
৬২.
ΔABC সমবাহু ত্রিভুজে BC বাহুর মধ্যমা AD হলে ∠BAD এর মান কত?
  1. ক) 45°
  2. খ) 30°
  3. গ) 40°
  4. ঘ) 80°
ব্যাখ্যা
AD মধ্যমা তাই AD রেখা ∠BAC কে সমদ্বিখন্ডিত করে। ত্রিভুজটি সমবাহু হওয়ায় ∠BAC = 60° তাই ∠BAD এর মান 30°.
৬৩.
যদি x3+kx +8 = 0 এর একটি সমাধান 2 হয়, তবে K এর মান কত?
  1. ক) 10
  2. খ) -9
  3. গ) -8
  4. ঘ) -2
ব্যাখ্যা
x = 2 হলে 2 দ্বারা সমীকরণটি সিদ্ধ হবে।
∴ 23 + k × 2 + 8 = 0
2h = -16
∴ h = -8
৬৪.
মামুন, মারুফ একটি অংশীদারি ব্যবসায় 3:2 অনুপাতে বিনিযোগ করে। বছর শেষে তারা তাদের মুনাফা থেকে 900 টাকা গরিবদের দান করে দেয় এবং অবশিষ্ট মুনাফা মূলধন অনুপাতে ভাগ করে নেয়। মারুফের মুনাফা 2000 টাকা হলে, মােট মুনাফা কত?
  1. ক) 2900 টাকা
  2. খ) 5000 টাকা
  3. গ) 5900 টাকা
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা
মামুনঃমারুফ = 3:2 = x : 2000 = 3000 : 2000
মােট মুনাফা, 3000+2000+900 = 5900 টাকা।
৬৫.
পানির উপর ৪০% কর বাড়ানাে হলে একটি পরিবার এর ব্যবহার ৪০% কমিয়ে দিল। ওই পরিবারের জন্য পানির খরচ শতকরা কত কমলাে বা বাড়লো?
  1. ক) ৯% বাড়ল
  2. খ) ৭.৭৫% কমলাে
  3. গ) ৯% কমলাে
  4. ঘ) ১৬% কমলো
ব্যাখ্যা
40-40+ {40×( – 40)}/100 = -1600/100= -16%, অর্থাৎ ১৬ শতাংশ ব্যবহার কমে গেলো।
৬৬.
বাংলাদেশের সংবিধান প্রথম সংশোধন করা হয় কি উদ্দেশ্যে?
  1. ক) বাকশাল প্রতিষ্ঠা
  2. খ) প্রধানমন্ত্রী শাসিত রাষ্ট্র ব্যবস্থা
  3. গ) যুদ্ধাপরাধীদের বিচারের জন্য
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা
১৯৭২ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশের সংবিধান কার্যকর হয়। এর থেকে বর্তমান পর্যন্ত মোট ১৭ বার বাংলাদেশের সংবিধান সংশোধিত হয়েছে। ১৯৭৩ সালে যুদ্ধাপরাধীদের বিচারের জন্যে প্রথম সংশোধনী গৃহিত হয়। সর্বশেষ ২০১৮ সালে সংবিধানের ১৭তম সংশোধনী গৃহিত হয়।
সূত্রঃ আইন মন্ত্রণালয়
৬৭.
আয়তনের ভিত্তিতে বাংলাদেশের ক্ষুদ্রতম জেলা কোনটি?
  1. ক) বান্দরবান
  2. খ) চট্রগ্রাম
  3. গ) নারায়ণগঞ্জ
  4. ঘ) ময়মনসিংহ
ব্যাখ্যা
বাংলাদেশের বৃহত্তম জেলা রাঙ্গামাটির মোট আয়তন ৬১১৬.১৩ বর্গ কিলোমিটার। দেশের সবচেয়ে ছোট জেলা নারায়ণগঞ্জ। এর মোট আয়তন ৭৫৬.২৮ বর্গ কিলোমিটার।
উৎসঃ জাতীয় তথ্য বাতায়ন
৬৮.
মুক্তিযুদ্ধকালীন সময়ে ঢাকা কত নম্বর সেক্টরের অধীনে ছিল?
  1. ক) ২ নং
  2. খ) ৩ নং
  3. গ) ১১ নং
  4. ঘ) ৭ নং
ব্যাখ্যা
১৯৭১ সালের ১১ এপ্রিল প্রবাসী সরকার সমগ্র বাংলাদেশকে ১১ টি সেক্টরে বিভক্ত করে। ফেনী নদী থেকে আখাউড়া-ভৈরব রেললাইনের পশ্চিমপ্রান্ত এবং ঢাকা শহর ও ফরিদপুরের অংশবিশেষ নিয়ে ২নং সেক্টর গঠিত হয়। এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত ২নং সেক্টরের কমান্ডার নিযুক্ত হন মেজর খালেদ মোশারফ। সেপ্টেম্বর থেকে ডিসেম্বর এ টি এম হায়দার ২নং সেক্টরের কমান্ডার নিযুক্ত হন।
উৎসঃ বাংলাপিডিয়া
৬৯.
'চিম্বুক পাহাড়' বাংলাদেশের কোন জেলায় অবস্থিত?
  1. ক) বান্দরবান
  2. খ) খাগড়াছড়ি
  3. গ) চট্রগ্রাম
  4. ঘ) ঢাকা
ব্যাখ্যা
বান্দরবান জেলার গুরুত্বপূর্ণ পর্যটন স্পট গুলো হলো - বগালেক, চিম্বুক পাহাড়, মেঘলা, স্বর্ণমন্দির, নীলগিরি, নীলাচল, শৈলপ্রপাত ইত্যাদি।
উৎসঃ দৈনিক যুগান্তর
৭০.
২০১৯ সালের একদিনের আন্তর্জাতিক ক্রিকেট বিশ্বকাপ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় কোন দেশ?
  1. ক) পাকিস্তান
  2. খ) শ্রীলংকা
  3. গ) ইংল্যান্ড
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা
২০১৯ সালের একদিনের আন্তর্জাতিক ক্রিকেট বিশ্বকাপ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় ইংল্যান্ড এবং রানার্সআপ হয় নিউজিল্যান্ড।
Source: ICC
৭১.
নিচের কোন সালটি অধিবর্ষ ( Leap Year) না?
  1. ক) ১৮০০
  2. খ) ২০০৪
  3. গ) ২০১৬
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা

অধিবর্ষ বের করার নিয়মঃ

শর্ত-১ঃ সালটি যদি ৪ দিয়ে নিঃশেষে বিভাজ্য হয় এবং ১০০ দিয়ে না হয় তাহলে অধিবর্ষ। যেমন, ২০১৬, ২০২০ এবং ২০২৪ ।

অথবা, শর্ত-২ঃ সালটি যদি ৪, ১০০ এবং ৪০০ সবগুলো দিয়েই নিঃশেষে বিভাজ্য হয় তাহলে অধিবর্ষ। যেমন, ১৬০০, ২০০০ এবং ২৪০০।

শর্ত-২ মানতে না পারায় কিছু সাল অধিবর্ষ নয়। যেমন- ১৭০০, ১৮০০, ১৯০০, ২১০০, ২২০০, ২৩০০ ইত্যাদি।
আমরা ছোটবেলা থেকেই জানি, শুধু ৪ দিয়ে নিঃশেষে বিভাজ্য হলেই কোন সাল অধিবর্ষ হয়। আসলে শুধু ৪ নয়, অধিবর্ষের সাথে ১০০ এবং ৪০০ সংখ্যাগুলোও জড়িত।

এখন আমরা এর “Behind the scene” জানবোঃ
আমরা সবাই জানি ৩৬৫ দিনে এক বছর ধরা হলেও, আরো ৫ ঘণ্টা ৪৯ মিনিট ১২ সেকেন্ড অবশিষ্ট থেকে যায়। এই অতিরিক্ত সময় যোগ হয়ে হয়ে ৪ বছর পর পর ফেব্রুয়ারি মাসের সাথে এক দিন যোগ হয়ে ২৯ দিন হয়।
এই ৩৬৫ দিন ৫ ঘণ্টা ৪৯ মিনিট ১২ সেকেন্ডকে যদি দশমিকে প্রকাশ করি তা হয় ৩৬৫.২৪২৫ দিন।
অর্থাৎ, ৩৬৫.২৪২৫ = ৩৬৫ + (১/৪) – (১/১০০) + (১/৪০০) ।
তাই দেখা গেছে যে, চার বছর পর পর লিপ-ইয়ার ধরলে প্রতি চারশ বছরে ৩ দিন (প্রায় ৭২ ঘন্টা) সময় বেশি ধরা হয়ে যায়। এই সমস্যার সমাধানের জন্য যেসব বছর ১০০ দ্বারা বিভাজ্য, কিন্তু ৪০০ দ্বারা নয় তাদের লিপ-ইয়ার বা অধিবর্ষের তালিকা থেকে বাদ দেয়া হয়।
উৎসঃ নাসা, মাইক্রোসফট, ব্রিটানিকা ইত্যাদি।

৭২.
দ্বিতীয় বিশ্বযুদ্ধে ক্ষতিগ্রস্ত শিশুদের ত্রাণ সাহায্য প্রদানের লক্ষ্যে প্রতিষ্ঠিত হয় কোন প্রতিষ্ঠান?
  1. ক) ইউনেস্কো
  2. খ) ইউনিসেফ
  3. গ) ইউএনডিপি
  4. ঘ) ইউনিফেম
ব্যাখ্যা
দ্বিতীয় বিশ্বযুদ্ধে ক্ষতিগ্রস্ত শিশুদের ত্রাণ সাহায্য প্রদানের লক্ষ্যে ১৯৪৬ সালে প্রতিষ্ঠিত হয়। ১৯৫০ সালের পর থেকে এটি বিশ্বের স্বল্পোন্নত ও উন্নয়নশীল দেশের শিশুদের কল্যাণ ও উন্নয়নে কাজ করে আসছে। ইউনিসেফের সদর দপ্তর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত। ১৯৬৫ সালে ইউনিসেফ শান্তির জন্য নোবেল পুরস্কার পায়। ১৯৫১ সালে ঢাকায় ইউনিসেফের অফিস প্রতিষ্ঠিত হলেও ১৯৭৭সাল থেকে ইউনিসেফ নিয়মিতভাবে এ দেশের মা ও শিশুর উন্নয়নে কাজ করছে।
Source: un.org
৭৩.
মালয়েশিয়ার মুদ্রার নাম কী?
  1. ক) বাথ
  2. খ) লিরা
  3. গ) রিঙ্গিত
  4. ঘ) ডলার
ব্যাখ্যা
দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ থাইল্যান্ডের মুদ্রার নাম বাথ। রিঙ্গিত মালয়েশিয়ার মুদ্রার নাম।
Source: Britannica
৭৪.
নিচের কোন বিহারটি দিনাজপুরে অবস্থিত?
  1. ক) পাহাড়পুর
  2. খ) সোমপুর
  3. গ) সীতাকোট
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা
সীতাকোট বিহার একটি বৌদ্ধ বিহার। বিহারটি দিনাজপুর জেলার নওয়াবগঞ্জ উপজেলায় অবস্থিত।
উৎসঃ বাংলাপিডিয়া
৭৫.
নিচের কোন দেশটি আফ্রিকা মহাদেশে অবস্থিত?
  1. ক) ফিনল্যান্ড
  2. খ) কাজাখস্তান
  3. গ) জিম্বাবুয়ে
  4. ঘ) মেক্সিকো
ব্যাখ্যা
জিম্বাবুয়ে দেশটি আফ্রিকা মহাদেশে অবস্থিত। এর রাজধানী হারারে এবং জিম্বাবুয়ের মুদ্রার নাম ইউএস ডলার।
Source: Britannica And WSJ
৭৬.
নিচের কোন স্থানের ভৌগোলিক উপনাম ‘৩৬০ আউলিয়ার দেশ’?
  1. ক) সিলেট
  2. খ) চট্রগ্রাম
  3. গ) বরিশাল
  4. ঘ) বগুড়া
ব্যাখ্যা
‘বারো আউলিয়ার দেশ’ হিসাবে পরিচিত - চট্টগ্রাম; ‘৩৬০ আউলিয়ার দেশ’ হিসাবে পরিচিত - সিলেট।
উৎসঃ দৈনিক প্রথম আলো
৭৭.
ভাওয়াইয়া গান বাংলাদেশের কোন অঞ্চলের প্রচলিত পল্লীগীতি?
  1. ক) কুষ্টিয়া
  2. খ) ময়মনসিংহ
  3. গ) রাজশাহী
  4. ঘ) দিনাজপুর
ব্যাখ্যা
নরনারীর জীবন প্রবাহ, প্রেম বিরহ, ব্যাকুলতা, যৌন আবেগ, নারীর জীবন ইত্যাদি ভাওয়াইয়া গানের বিষয়বস্তু। বাংলাদেশের দিনাজপুর-রংপুর অঞ্চলে এগুলো বেশি প্রচলিত।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর।
৭৮.
বাংলাদেশের জাতীয় দিবস পালিত হয় কোন তারিখে?
  1. ক) ২১ শে ফেব্রুয়ারি
  2. খ) ২৬ শে মার্চ
  3. গ) ১৪ ই ডিসেম্বর
  4. ঘ) ১৬ ই ডিসেম্বর
ব্যাখ্যা
২১ শে ফেব্রুয়ারি শহিদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ২৬ শে মার্চ বাংলাদেশের জাতীয় ও স্বাধীনতা দিবস এবং ১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবস।
উৎসঃ সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়
৭৯.
ভারত ও মিয়ানমার ২টি দেশের সাথেই সীমান্ত আছে কোন জেলার?
  1. ক) বান্দরবান
  2. খ) খাগড়াছড়ি
  3. গ) রাঙ্গামাটি
  4. ঘ) কক্সবাজার
ব্যাখ্যা
বাংলাদেশের সীমান্তবর্তী জেলা মোট ৩২টি। তার মধ্যে -
- ভারতের সাথে ৩০টি জেলার এবং
- মিয়ানমারের সাথে ৩টি (কক্সবাজার, রাঙ্গামাটি ও বান্দরবান) জেলার সীমান্ত রয়েছে।
রাঙ্গামাটি একমাত্র জেলা যার সাথে ভারত ও মিয়ানমার ২টি দেশের সাথেই সীমান্ত রয়েছে।
উৎসঃ লাইভ এমসিকিউ আর্কাইভ
৮০.
এশিয়া ও ইউরােপকে নিচের কোন প্রণালি পৃথক করেছে?
  1. ক) পক
  2. খ) জিব্রাল্টার
  3. গ) বেরিং
  4. ঘ) বসফরাস প্রণালী
ব্যাখ্যা
বসফরাস প্রণালী এশিয়া ও ইউরােপকে পৃথক করেছে (separating parts of Asian Turkey (Anatolia) from European Turkey) এবং কৃষ্ণ সাগরকে মারমারা উপসাগরের সাথে যুক্ত করেছে (uniting the Black Sea and the Sea of Marmara)।
সূত্রঃ ব্রিটানিকা
৮১.
মাইনমুখী ভ্যালি কোথায় অবস্থিত?
  1. ক) রাঙামাটি
  2. খ) মৌলভীবাজার
  3. গ) বান্দরবান
  4. ঘ) খাগড়াছড়ি
ব্যাখ্যা
বলিশিরা ভ্যালি মৌলভীবাজার জেলায়; মাইনমুখী ভ্যালি রাঙামাটি জেলায় এবং হালদা ভ্যালি খাগড়াছড়ি জেলায় অবস্থিত।
সূত্রঃ লাইভ এমসিকিউ আর্কাইভ।
৮২.
নিচের কোন সংস্থা বাংলাকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি দিয়েছে?
  1. ক) UNDP
  2. খ) UNESCO
  3. গ) UNICEF
  4. ঘ) UNCTAD
ব্যাখ্যা
১৯৯৯ সালের ১৭ নভেম্বর ইউনেস্কো ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে। এই স্বীকৃতি ভাষা আন্দোলনের গুরুত্ব এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে বাংলা ভাষার মর্যাদা বৃদ্ধি করেছে।
সূত্রঃ বোর্ড বই, নবম-দশম শ্রেণি
৮৩.
‘দােয়েল চত্ত্বর’ স্থাপত্যের স্থপতি কে?
  1. ক) নিতুন কুণ্ডু
  2. খ) আজিজুল জলিল পাশা
  3. গ) শামীম শিকদার
  4. ঘ) হামিদুজ্জামান খান
ব্যাখ্যা
স্থপতি আজিজুল জলিল পাশা দোয়েল পাখিকে নগরবাসীর স্মরণে রাখতে ১৯৭৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের সামনে তৈরি করেন 'দোয়েল চত্বর'। আর এটি তৈরি করতে আর্থিক সহায়তা দেয় তৎকালীন রাষ্ট্রায়ত্ত উত্তরা ব্যাংক- যা বর্তমানে উত্তরা ব্যাংক লিমিটেড নামে পরিচিত।
উৎসঃ দৈনিক যুগান্তর
৮৪.
মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে কবে?
  1. ক) ৭ মার্চ, ১৯৭১
  2. খ) ২৯ মার্চ, ১৯৭১
  3. গ) ১৭ এপ্রিল, ১৯৭১
  4. ঘ) ১৬ ডিসেম্বর, ১৯৭১
ব্যাখ্যা
১৯৭১ সালের ১০ এপ্রিল অস্থায়ী প্রবাসী সরকার বা মুজিবনগর সরকার গঠিত হয়। ১৭ এপ্রিল এ সরকার শপথ গ্রহণ করে। এ সরকারের রাষ্ট্রপতি নিযুক্ত হন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, উপরাষ্ট্রপতি ও ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ, স্বরাষ্ট্র-ত্রাণ-পুনর্বাসন মন্ত্রী এ এইচ এম কামরুজ্জামান, অর্থ-বাণিজ্য মন্ত্রী এম মনসুর আলী এবং পররাষ্ট্র ও সংসদ বিষয়ক মন্ত্রী ছিলেন খন্দকার মুশতাক আহমেদ।
উৎসঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণী।
৮৫.
সফল ও অগ্রণী কী?
  1. ক) উন্নতজাতের সরিষা
  2. খ) উন্নতজাতের আম
  3. গ) উন্নতজাতের গম
  4. ঘ) উন্নতজাতের চাল
ব্যাখ্যা

উত্তরণ, বর্ণালী ও শুভ্র উন্নত জাতের ভুট্টার নাম।
সফল ও অগ্রণী উন্নত জাতের সরিষার নাম।
পদ্মা, মধুবালা উন্নত জাতের তরমুজের নাম।
যমুনা একটি উন্নত জাতের মরিচের নাম।
উৎসঃ লাইভ এমসিকিউ আর্কাইভ।

৮৬.
গ্রীনিচ মান সময় অপেক্ষা বাংলাদেশ সময়ের পার্থক্য কত ঘণ্টা?
  1. ক) ৬ ঘণ্টা
  2. খ) ৮ ঘণ্টা
  3. গ) ১০ ঘণ্টা
  4. ঘ) ৫ ঘণ্টা
ব্যাখ্যা
Bangladesh Standard Time is 6 hours ahead of Greenwich Mean Time ( GMT+6 ). Source: Greenwich Mean Time website
৮৭.
সুয়েজ খাল কোন দুটি সাগরকে সংযুক্ত করেছে?
  1. ক) লোহিত সাগর ও ভূমধ্যসাগর
  2. খ) ভূমধ্যসাগর ও আরব সাগর
  3. গ) ভূমধ্যসাগর ও বঙ্গেপসাগর
  4. ঘ) লোহিত সাগর ও আরব সাগর
ব্যাখ্যা
সুয়েজ খাল মিশরের সিনাই উপদ্বীপের পশ্চিমে অবস্থিত একটি কৃত্তিম সামুদ্রিক খাল। এটি ভূমধ্যসাগরকে লোহিত সাগরের সাথে যুক্ত করেছে। দশ বছর ধরে খননের পর পথটি ১৮৬৯ খ্রিস্টাব্দে সর্বসাধারণের জন্য খুলে দেয়া হয়।
উৎসঃ লাইভ এমসিকিউ আর্কাইভ।
৮৮.
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল - এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
  1. ক) ম্যানিলা
  2. খ) বার্লিন
  3. গ) ব্যাংকক
  4. ঘ) সিঙ্গাপুর
ব্যাখ্যা
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বার্লিনভিত্তিক একটি আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী সংস্থা। এটি ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত হয়। এর প্রতিষ্ঠাতা পিটার ইজেন। এটি ১৯৯৫ সাল থেকে প্রতিবছর বিশ্বব্যাপী দুর্নীতি ধারণা সূচক প্রকাশ করে আসছে।
উৎসঃ টি আই ওয়েবসাইট
৮৯.
বিশ্বের সবচেয়ে প্রাচীন সভ্যতা মেসোপটেমিয়া বর্তমানে কোন অঞ্চলে অবস্থিত?
  1. ক) গ্রিসে
  2. খ) ইরাকে
  3. গ) ইতালিতে
  4. ঘ) কুয়েতে
ব্যাখ্যা
পৃথিবীর সবচেয়ে প্রাচীন সভ্যতা হল মেসোপটেমীয় সভ্যতা। এই সুপ্রাচীন মেসোপটেমিয়া বর্তমান সময়ের যে অঞ্চলে ইরাক ও সিরিয়া আছে এই অঞ্চলে অবস্থিত।
উৎসঃ লাইভ এমসিকিউ আর্কাইভ।
৯০.
কোন দেশ জাপানে আণবিক বোমা নিক্ষেপ করে?
  1. ক) ইতালি
  2. খ) যুক্তরাষ্ট্র
  3. গ) জার্মানী
  4. ঘ) আর্জন্টিনা
ব্যাখ্যা
The United States detonated two nuclear weapons over the Japanese cities of Hiroshima and Nagasaki on August 6 and 9, 1945, respectively, with the consent of the United Kingdom, as required by the Quebec Agreement.
Source: Encyclopaedia Britannica.
৯১.
বাংলাদেশ ও ভারত কোন নদী দ্বারা বিভক্ত?
  1. ক) নাফ
  2. খ) হাড়িয়াভাঙ্গা
  3. গ) নবগঙ্গা
  4. ঘ) ভাগিরথী
ব্যাখ্যা
বাংলাদেশ ও ভারতকে বিভক্তকারী নদী হাড়িয়াভাঙ্গা এবং বাংলাদেশ ও মায়ানমারকে বিভক্তকারী নদী নাফ।
উৎসঃ বাংলাপিডিয়া
৯২.
'সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান' সংবিধানের কোন অনুচ্ছেদে বর্ণিত আছে?
  1. ক) ৭
  2. খ) ২৭
  3. গ) ৫৭
  4. ঘ) ৪৭
ব্যাখ্যা
সংবিধানের ২৭ অনুচ্ছেদে বলা হয়েছে - সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারী।
উৎসঃ বাংলাদেশ সংবিধান
৯৩.
বাংলাদেশের জাতীয় সংসদের স্থপতি কে?
  1. ক) লুই আই কান
  2. খ) মৃণাল হক
  3. গ) হামিদুর রহমান
  4. ঘ) মঈনুল হোসেন
ব্যাখ্যা
লুই ইসাডোর কান বা সংক্ষেপে লুই আই. কান একজন বিখ্যাত মার্কিন স্থপতি যিনি এস্তোনীয় ইহুদী বংশোদ্ভূত। তিনি বাংলাদেশের জাতীয় সংসদ ভবন এর স্থপতি।
উৎসঃ লাইভ এমসিকিউ আর্কাইভ
৯৪.
Soft Loan Window প্রদান করে কোন সংস্থাটি?
  1. ক) আন্তর্জাতিক তহবিল (IMF)
  2. খ) আন্তর্জাতিক উন্নয়ন সমিতি (IDA)
  3. গ) এশীয় উন্নয়ন ব্যাংক (ADB)
  4. ঘ) আন্তহিক পুজি বিনিয়ােগ সংস্থা (IFC)
ব্যাখ্যা
বাংলাদেশ IDA (International Development Association) থেকে সর্বাধিক অর্থ সহায়তা পায়। বাংলাদেশ IDA এর দ্বিতীয় সর্বোচ্চ ঋণ গ্রহীতা। IDA বিশ্বব্যাংক গ্রুপের একটি প্রতিষ্ঠান। এটি ১৯৬০ সালে প্রতিষ্ঠিত হয়। বর্তমান সদস্য সংখ্যা ১৭৩ টি। যেসব দেশ IBRD থেকে ঋণ পায় না, IDA তাদের সহজ শর্তে বিনা সুদে ঋণ প্রদান করে। এজন্যে এটি Soft Loan Window নামে পরিচিত। বাংলাদেশ ১৯৭২ সালের ১৭ আগস্ট IDA এর সদস্যপদ লাভ করে। দেশ হিসেবে বাংলাদেশ জাপান থেকে সবচেয়ে বেশি সহায়তা পায়।
উৎসঃ erd.gov.bd ও IDA ওয়েবসাইট
৯৫.
সংবিধানের কত নম্বর অনুচ্ছেদ দ্বারা গণতন্ত্র ও মানবাধিকার নিশ্চিত করা হয়?
  1. ক) ১১নং
  2. খ) ১৩ নং
  3. গ) ৪০ নং
  4. ঘ) ৪৩ নং
ব্যাখ্যা
সংবিধানের ১২ ও ৪১ নং অনুচ্ছেদে ধর্মীয় স্বাধীনতা সংক্রান্ত বিধান রয়েছে।১১ নং অনুচ্ছেদে গণতন্ত্র ও মানবাধিকার, ১৩ নং অনুচ্ছেদে মালিকানার নীতি, ৪০ নং অনুচ্ছেদে পেশা বা বৃত্তির স্বাধীনতা এবং ৪৩ নং অনুচ্ছেদে গৃহ ও যোগাযোগের রক্ষণ বিষয়ে বিধান রয়েছে।
উৎসঃ বাংলাদেশ সংবিধান
৯৬.
শিল্পোন্নত দেশগুলোর সংগঠন জি-৭ এর একমাত্র এশীয় সদস্য কোনটি?
  1. ক) কানাডা
  2. খ) জাপান
  3. গ) জার্মানি
  4. ঘ) রাশিয়া
ব্যাখ্যা
G-7 বা Group-7 হলো বিশ্বের শীর্ষ ধনী ৭ টি দেশের অর্থনৈতিক সংগঠন। ১৯৭৫ সালে ৬ টি দেশ (যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, ইতালি, জার্মানি ও জাপান) নিয়ে যাত্রা শুরু করে এবং পরবর্তী এতে কানাডা ও রাশিয়া যোগ দেয়। তবে ২০১৬ সালে ক্রিমিয়া সংকটকে ঘিরে রাশিয়াকে এই জোট থেকে বের করে দেওয়া হয়। G-7 এর একমাত্র এশীয় সদস্য জাপান।
Source: Britannica.com
৯৭.
এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় দেশসমূহের পল্লী উন্নয়নে গঠিত সংগঠন CIRDAP নিচের কোন দেশ সিরডাপ এর সদস্য না?
  1. ক) বাংলাদেশ
  2. খ) ভারত
  3. গ) ট্যুভালু
  4. ঘ) ফিজি
ব্যাখ্যা
CIRDAP (Center on Integrated Rural Development for Asia and the Pacific) ১৯৭৯ সালের ৬ জুলাই বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থা(FAO)র উদ্যোগে প্রতিষ্ঠিত হয়। এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পল্লী জনগণের দারিদ্র্য বিমোচন ও ভাগ্যোন্নয়নের লক্ষ্যে এটি প্রতিষ্ঠিত হয়। এটির সদরদপ্তর বাংলাদেশের ঢাকায় অবস্থিত। সিরডাপ কার্যালয় চামেলি হাউস নামে পরিচিত। এর সদস্য সংখ্যা ১৫টি। এগুলো হলো: বাংলাদেশ, ভারত, ইন্দোনেশিয়া, শ্রীলংকা, নেপাল, থাইল্যান্ড, ভিয়েতনাম, ফিলিপাইন, পাকিস্তান, আফগানিস্তান, ইরান, লাওস, মালয়েশিয়া, মিয়ানমার ও ফিজি।
উৎসঃ সিরডাপ ওয়েবসাইট
৯৮.
নিচের কোনটি ওপেন সোর্স অপারেটিং সিস্টেম?
  1. ক) Android
  2. খ) Mac OS
  3. গ) Linux
  4. ঘ) A, C দুটোই
ব্যাখ্যা
Linux, Ubuntu, FreeBSD, GhostBSD, Android ইত্যাদি উন্মুক্ত অপারেটিং সিস্টেম।
৯৯.
ওজোন স্তরের সুরক্ষা ও সংরক্ষণের জন্য নিচের কোন সনদ স্বাক্ষরিত হয়?
  1. ক) কিয়টা প্রটােকল
  2. খ) ভিয়েনা কনভেনশন
  3. গ) বাসেল কনভেনশন
  4. ঘ) কার্টাগেনা প্রটোকল
ব্যাখ্যা
Vienna Convention for the Protection of the Ozone Layer (ভিয়েনা কনভেনশন)- হলো জাতিসংঘের ওজোন স্তরের সুরক্ষা ও সংরক্ষণ বিষয়ক চুক্তি। যা ১৯৮৫ সালের ২২ মার্চ অস্ট্রিয়ার ভিয়েনায় গৃহীত হয় এবং ১৯৮৮ সালের ২২ সেপ্টেম্বর কার্যকর হয়।
Source: Britannica.com
১০০.
নিচের কোন দেশটি মিলেনেশিয়া অঞ্চলের অন্তর্ভুক্ত?
  1. ক) সামােয়া
  2. খ) নাউরু
  3. গ) ভানুয়াতু
  4. ঘ) লাওস
ব্যাখ্যা
প্রশান্ত মহাসাগরের দক্ষিণ ভাগ এবং অস্ট্রেলিয়া মহাদেশের উত্তর-পূর্ব ভাগে অবস্থিত দ্বীপসমূহের সমষ্টি মেলোনেশিয়া নামে পরিচিত। চারটি স্বাধীন রাষ্ট্র যথা- পাপুয়া নিউগিনি, সলোমান দ্বীপপুঞ্জ, ভানুয়াতু ও ফিজি নিয়ে মেলোনেশিয়া অবস্থিত।
Source: Britannica.com