পরীক্ষা আর্কাইভ

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]

পরীক্ষাপ্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]তারিখতারিখ অনির্ধারিতসময়50 minutes
মোট প্রশ্ন৩০
সিলেবাস
ফুল মডেল টেস্ট ০১
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স] · তারিখ অনির্ধারিত · ৩০ প্রশ্ন

.
কোনটি নিত্য স্ত্রীবাচক শব্দ নয়?
  1. কুলটা
  2. অর্ধাঙ্গিনী
  3. সপত্নী
  4. কৃতদার
সঠিক উত্তর:
কৃতদার
উত্তর
সঠিক উত্তর:
কৃতদার
ব্যাখ্যা
সতীন, সৎমা, এয়ো, দাই, অর্ধাঙ্গিনী, কুলটা, বিধবা, অসূর্যম্পশ্যা, অরক্ষণীয়া, সপত্নী ইত্যাদি নিত্য স্ত্রীবাচক শব্দ।
অপরদিকে, কবিরাজ, কৃতদার, অকৃতদার, ঢাকী ইত্যাদি নিত্য পুরুষবাচক শব্দ।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।
.
'সংবিধান' শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
  1. সমঃ + বিধান
  2. সঙ্ + বিধান
  3. সমঙ্ + বিধান
  4. সম্ + বিধান
সঠিক উত্তর:
সম্ + বিধান
উত্তর
সঠিক উত্তর:
সম্ + বিধান
ব্যাখ্যা
বিশেষ নিয়মে সাধিত কতগুলো সন্ধি হচ্ছে-
সম্ + কার = সংস্কার,
সম্ + বিধান = সংবিধান,
উৎ + স্থাপন = উত্থাপন,
সম্ + কৃত = সংস্কৃত ইত্যাদি।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।
.
একই বাক্য রচনায় তৎসম ও দেশি ভাষারীতির মিশ্রণকে বলে-
  1. গুরুচণ্ডালী দোষ
  2. দ্বিত্বজনিত দোষ
  3. বাচ্যজনিত দোষ
  4. বাহুল্যতার দোষ
সঠিক উত্তর:
গুরুচণ্ডালী দোষ
উত্তর
সঠিক উত্তর:
গুরুচণ্ডালী দোষ
ব্যাখ্যা
তৎসম শব্দের সাথে দেশীয় শব্দের মিশ্রণকে গুরুচণ্ডালী দোষ বলে। এ দোষে দুষ্ট শব্দ তার যোগ্যতা হারায়।
যেমন- অশুদ্ধঃ গরুর শকট (দেশি + তৎসম)
শুদ্ধঃ গরুর গাড়ি (দেশি + দেশি)
অশুদ্ধঃ মড়াদাহ (দেশি + তৎসম)
শুদ্ধঃ শবদাহ (তৎসম + তৎসম)
শুদ্ধঃ মড়াপোড়া (দেশি + দেশি)।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।
.
This is a book of English language. Here the word 'English' is a/an-
  1. Noun
  2. Pronoun
  3. Adverb
  4. Adjective
সঠিক উত্তর:
Adjective
উত্তর
সঠিক উত্তর:
Adjective
ব্যাখ্যা
প্রদত্ত বাক্যে English শব্দটি একটি Adjective কেননা preposition এরপর দুইটি word থাকলে শেষেরটি noun এবং তার পূর্বেরটি Adjective হয়।
তাছাড়া পাশাপাশি দুটি noun বসলে পূর্বের noun টি Adjective হয়।
.
A compound sentence must have ___ principal clause.
  1. Three
  2. Four
  3. More than one
  4. None
সঠিক উত্তর:
More than one
উত্তর
সঠিক উত্তর:
More than one
ব্যাখ্যা
Compound sentence-এ একের অধিক principal clause থাকে যাদেরকে co-ordinate clause বলা হয়।
অর্থাৎ Compound sentence এ দুই বা ততােধিক principal clause বা co-ordinate clause থাকে।
এছাড়া Compound sentence এ সাধারণত and, or, but, yet, so, therefore, otherwise, or, else, both ____ and, either ____ or, neither _____ nor, not only ____ but also ইত্যাদি co-ordinating conjunction দ্বারা দুইটি principal clause যুক্ত থাকে।
.
What is 'Catastrophe'?
  1. The comic and tragic end of the play.
  2. The comical end of the dramatic events.
  3. The tragic end of dramatic events.
  4. The mourning and lamentation of a play.
সঠিক উত্তর:
The tragic end of dramatic events.
উত্তর
সঠিক উত্তর:
The tragic end of dramatic events.
ব্যাখ্যা
The term 'catastrophe' means The tragic end of dramatic events.
অর্থাৎ নাটক বা উপন্যাসের শেষে ঘটনার যে করুণ পরিণতি (tragic end) ঘটে তাকে catastrophe বলে।
.
Niloy Rahman gave me some good _______.
  1. advises
  2. advise
  3. advices
  4. advice
সঠিক উত্তর:
advice
উত্তর
সঠিক উত্তর:
advice
ব্যাখ্যা
প্রদত্ত বাক্যের শূন্যস্থানটিতে advice বসবে। কারণ advice শব্দটি একটি Uncountable Noun।
সাধারণত Uncountable Noun এর সাথে s/es যোগ করা যায় না। Uncountable Noun সবসময় singular হয়।
আর advise শব্দটি verb যার অর্থ উপদেশ দেওয়া।
আরও কিছু Uncountable noun হলো- Furniture, Fun, Food, Advice, Anger, Accommodation, Air, Hair, Hatred, Homework, Information, Ink, Money, Music, Machinery, Mail, Milk, Soap, Scenery, Sugar, Space,Traffic, Sunshine, Sunlight, Work, Weather, Wind, News, Poetry, Poverty, Permission, Progress, Leisure, Equipment, Expenditure, Time, Bread, Damage, Violence, Courage, Luggage, Laughter ইত্যাদি।
.
Irin has made tea. (Make it passive voice)
  1. Tea is being made by Irin
  2. Tea was being made by Irin
  3. Tea has been made by Irin
  4. Tea have been make by Irin
সঠিক উত্তর:
Tea has been made by Irin
উত্তর
সঠিক উত্তর:
Tea has been made by Irin
ব্যাখ্যা
Present perfect Tense এর Active voice থেকে Passive voice করার নিয়ম:
Object টির subjective form + have been/ has been + মূল verb এর past participle + by + subject এর objective form.
যেমন-
Active voice: Irin has made tea.
Passive voice: Tea has been made by Irin.
.
The freedom fighters died _____ Bangladesh.
  1. of
  2. by
  3. in
  4. for
সঠিক উত্তর:
for
উত্তর
সঠিক উত্তর:
for
ব্যাখ্যা
১. ভাল কাজের জন্য বা দেশের জন্য মারা যাওয়ার অর্থে die for বসে।
- যেমন- He died for country.
২. কোনো রোগে মারা যাওয়া অর্থে die of বসে।
- যেমন- The man died of Malaria.
৩. দুর্ঘটনায় মারা যাওয়া অর্থে die in বসে।
- যেমন- He died by an accident.
- ৪. শান্তিতে মারা যাওয়া অর্থে die in বসে।
- যেমন- He died in 1993.
১০.
Tariqul was a poor boy who lived in the orphanage. Here 'who lived in the orphanage' is a/an-
  1. Adverbial clause
  2. Independent clause
  3. Adjective clause
  4. Principal clause
সঠিক উত্তর:
Adjective clause
উত্তর
সঠিক উত্তর:
Adjective clause
ব্যাখ্যা
যে sub-ordinate clause কোনো Noun or Pronoun এর পরে বসে ঐ Noun or Pronoun কে qualify or modify করে তাকে adjective clause or Relative clause বলে।
আর Adjective clause গুলো Relative Pronoun বা Relative Adverb দ্বারা শুরু হয় তাই তাদেরকে Relative clause বলে।
এখানে 'who lived in the orphanage' clause টি 'boy' Noun কে modify করেছে।
তাই এটি একটি Adjective clause।
১১.
'তাহেরপুরী, ঝিটকা' উচ্চ ফলনশীল-
  1. টমেটো
  2. পেঁয়াজ
  3. বেগুন
  4. তরমুজ
সঠিক উত্তর:
পেঁয়াজ
উত্তর
সঠিক উত্তর:
পেঁয়াজ
ব্যাখ্যা
'তাহেরপুরী, ঝিটকা, ভাতি, কৈলাসনগর' উচ্চ ফলনশীল পেঁয়াজের জাত।
বাহার, মানিক, রতন, মিন্টু, সিঁদুর, শ্রাবণী উচ্চ ফলনশীল টমেটোর জাত।
মধুবালা, পদ্মা উচ্চ ফলনশীল তরমুজের জাত।
উত্তরা, তারাপুরী, কাজল, নয়নতারা উচ্চ ফলনশীল বেগুনের জাত।
১২.
'Flora' বলতে কী বুঝায়?
  1. মৎস্যকূল
  2. প্রাণিকূল
  3. উদ্ভিদকূল
  4. পক্ষীকূল
সঠিক উত্তর:
উদ্ভিদকূল
উত্তর
সঠিক উত্তর:
উদ্ভিদকূল
ব্যাখ্যা
Flora বলতে বুঝায় পৃথিবীর সকল উদ্ভিদকে।
'Fauna' বলতে বুঝায় পৃথিবীর সকল প্রাণীকে।
Fauna অর্থ প্রাণিকূল এবং Flora অর্থ উদ্ভিদকূল।
উৎসঃ জীববিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
১৩.
মুজিবনগর সরকারের অর্থ, বাণিজ্য ও শিল্পমন্ত্রী মন্ত্রী ছিলেন কে?
  1. এ.এইচ.এম. কামরুজ্জামান
  2. তাজউদ্দীন আহমদ
  3. খন্দকার মোশতাক আহমেদ
  4. এম মনসুর আলী
সঠিক উত্তর:
এম মনসুর আলী
উত্তর
সঠিক উত্তর:
এম মনসুর আলী
ব্যাখ্যা
১৯৭১ সালের ১৭ এপ্রিল আনুষ্ঠানিকভাবে মুজিবনগর সরকারের মন্ত্রিসভা শপথ গ্রহণ করে এবং এই সরকারের কাঠামো ছিল নিম্নরূপ-
রাষ্ট্রপতিঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান;
উপরাষ্ট্রপতিঃ সৈয়দ নজরুল ইসলাম;
প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রীঃ তাজউদ্দীন আহমদ;
অর্থ, বাণিজ্য ও শিল্পমন্ত্রীঃ এম মনসুর আলী;
স্বরাষ্ট্র, কৃষি, ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রীঃ এ.এইচ.এম. কামরুজ্জামান,
পররাষ্ট্র ও আইনমন্ত্রীঃ খন্দকার মোশতাক আহমেদ;
প্রধান সেনাপতিঃ কর্নেল অবসরপ্রাপ্ত এম. এ. জি ওসমানী;
চিফ অব স্টাফঃ কর্নেল (অব.) আব্দুর রব এবং
ডেপুটি চিফ অব স্টাফ এবং বিমান বাহিনীর প্রধানঃ গ্রুপ ক্যাপ্টেন এ. কে. খন্দকার।
উৎসঃ পৌরনীতি ও সুশাসন, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রফেসর মোঃ মোজাম্মেল হক।
১৪.
বাংলাদেশে মর্যাদা অনুসারে দ্বিতীয় বীরত্বসূচক খেতাব-
  1. বীরবিক্রম
  2. বীরশ্রেষ্ঠ
  3. বীরপ্রতীক
  4. বীরউত্তম
সঠিক উত্তর:
বীরউত্তম
উত্তর
সঠিক উত্তর:
বীরউত্তম
ব্যাখ্যা
১৫ ডিসেম্বর ১৯৭৩ সালে সরকারি গেজেট নোটিফিকেশনের মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মুক্তিযোদ্ধাদের খেতাব প্রদান করেন।
মুক্তিযুদ্ধে বীরত্বসূচক খেতাব ৪ ভাগে বিভক্ত। যথা-
১. বীরশ্রেষ্ঠ ৭ জন (মর্যাদা অনুসারে প্রথম বীরত্বসূচক খেতাব),
২. বীর উত্তম ৬৮ জন (মর্যাদা অনুসারে দ্বিতীয় বীরত্বসূচক খেতাব),
৩. বীর বিক্রম ১৭৫ জন (মর্যাদা অনুসারে তৃতীয় বীরত্বসূচক খেতাব) এবং
৪. বীর প্রতীক ৪২৬ জন (মর্যাদা অনুসারে চতুর্থ বীরত্বসূচক খেতাব)।
মুক্তিযুদ্ধে খেতাবপ্রাপ্ত মোট যোদ্ধার সংখ্যা ৬৭৬ জন।
উৎসঃ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ও জাতীয় তথ্য বাতায়ন।
১৫.
সরকারি হিসাবে বাংলাদেশে মোট উপজাতির সংখ্যা-
  1. ৪৮ টি
  2. ৫০ টি
  3. ২৭ টি
  4. ৪৫ টি
সঠিক উত্তর:
৫০ টি
উত্তর
সঠিক উত্তর:
৫০ টি
ব্যাখ্যা
সরকারি হিসাবে বাংলাদেশে মোট উপজাতির সংখ্যা- ৫০টি।
আদিবাসী ফোরামের হিসাবে বাংলাদেশে মোট উপজাতির সংখ্যা- ৪৫টি এবং
আদমশুমারি-২০১১ অনুযায়ী বাংলাদেশে মোট উপজাতির সংখ্যা- ২৭টি।
১৬.
১৫ জন লোকের কোন কাজ অর্ধেক করতে ২০ দিন লাগে। কত দিনে ২০ জন লোক পুরো কাজটি শেষ করতে পারবে?
  1. ২৫ জন
  2. ৩০ জন
  3. ৩৫ জন
  4. ৪০ জন
সঠিক উত্তর:
৩০ জন
উত্তর
সঠিক উত্তর:
৩০ জন
ব্যাখ্যা

১৫ জন লোকের ১/২ অংশ করতে সময় লাগে ২০ দিন
১৫ জন লোকের ১ অংশ করতে সময় লাগে ২০×২ দিন
= ৪০ দিন।
এখন, ১৫ জন লোকে কাজটি করে ৪০ দিনে
সুতরাং, ১ জন লোকে কাজটি করে ৪০×১৫ দিনে
সুতরাং, ২০ জন লোকে কাজটি করে ৪০×১৫/২০ দিনে
= ৩০ দিনে।

১৭.
০.২ × ০.০৩ × ০.০০৪ = কত?
  1. ০.০০০০০২৪
  2. ০.০০০২৪
  3. ০.০০০০০০২৪
  4. ০.০০০০২৪
সঠিক উত্তর:
০.০০০০২৪
উত্তর
সঠিক উত্তর:
০.০০০০২৪
ব্যাখ্যা

০.২ × ০.০৩ × ০.০০৪
= ২/১০ × ৩/১০০ × ৪/১০০০
= ২৪/১০০০০০০
= ০.০০০০২৪

১৮.
একটি সংখ্যা ও তার গুণাত্মক বিপরীত সংখ্যার সমষ্টি 2 হলে সংখ্যাটি কত?
  1. 1
  2. 2
  3. 3
  4. 4
সঠিক উত্তর:
1
উত্তর
সঠিক উত্তর:
1
ব্যাখ্যা

মনে করি, সংখ্যাটি, কত এবং গুণাত্মক বিপরীত সংখ্যাটি, ১/ক।
সুতরাং, ক + ১/ক = 2
বা, (ক2 + 1)/ক = 2
বা, ক2 + 1 = 2ক
বা, ক2 - ২ক + 1 = 0
বা, (ক-1)2 = 0
বা, ক-1 = 0
বা, ক = 1

১৯.
একটি বাঁশের ১/৪ অংশ কাঁদায়, ৩/৫ অংশ পানিতে এবং অবশিষ্ট ৩ মিটার পানির উপরে আছে। বাঁশটির দৈর্ঘ্য কত?
  1. ১২ মিটার
  2. ১৫ মিটার
  3. ১৮ মিটার
  4. ২০ মিটার
সঠিক উত্তর:
২০ মিটার
উত্তর
সঠিক উত্তর:
২০ মিটার
ব্যাখ্যা

ধরি, বাঁশটির দৈর্ঘ্য, ক মিটার।
সুতরাং, ক = ক/৪ +৩ক/৫ + ৩
বা, ক - ক/৪ +৩ক/৫ = ৩
বা, (২০ক - ৫ক - ১২ক)/২০ = ৩
বা, ২০ক - ১৭ক = ৬০
বা, ৩ক = ৬০
বা, ক = ২০

২০.
৭৫০ টাকা ১ঃ২ঃ৩ঃ৪ঃ৫ অনুপাতে ভাগ করলে বৃহত্তম ও ক্ষুদ্রতম অংশের সমষ্টি কত?
  1. ২০০ টাকা
  2. ২৫০ টাকা
  3. ৩০০ টাকা
  4. ৪০০ টাকা
সঠিক উত্তর:
৩০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৩০০ টাকা
ব্যাখ্যা

অনুপাতের রাশিগুলোর যোগফল = ১+২+৩+৪+৫ = ১৫
অনুপাতের বৃহত্তম অংশ = ৭৫০ এর ৫/১৫
= ২৫০ টাকা

এবং অনুপাতের ক্ষুদ্রতম অংশ = ৭৫০ এর ১/১৫
= ৫০ টাকা।

সুতরাং, অনুপাতের বৃহত্তম ও ক্ষুদ্রতম অংশের সমষ্টি = (২৫০+৫০) টাকা = ৩০০ টাকা।

২১.
৫/৩ এর ১/৫ ÷ ১/৯ = কত?
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা

৫/৩ এর ১/৫ ÷ ১/৯
= ৫/৩ এর ১/৫ ÷ ১/৯
= ১/৩ ÷ ১/৯
= ১/৩ ÷ ৯/১
= ৩

২২.
একটি সংখ্যার বর্গ তার বর্গমূলের চেয়ে ৭৮ বেশি হলে সংখ্যাটি কত?
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা

৯ এর বর্গ = ৯ = ৮১
৯ এর বর্গমূল = √৯ = ৩
সুতরাং বর্গ তার বর্গমূলের চেয়ে (৮১-৩) = ৭৮ বেশি। তাই সঠিক উত্তর হবে ৯।

২৩.
একটি সংখ্যা ৬৫০ হতে যত বড় ৮২০ হতে তত ছোট। সংখ্যাটি কত?
  1. ৭৮০
  2. ৭৬০
  3. ৭৩৫
  4. ৭৪৫
সঠিক উত্তর:
৭৩৫
উত্তর
সঠিক উত্তর:
৭৩৫
ব্যাখ্যা

সংখ্যাটি = (৬৫০+৮২০)/২
= ১৪৭০/২
= ৭৩৫

২৪.
সাহিদার আয় ও ব্যয়ের অনুপাত ১৬ঃ১২ হলে তার মাসিক সঞ্চয় আয়ের শতকরা কত ভাগ?
  1. ২০%
  2. ২৫%
  3. ৩০%
  4. ১৫%
সঠিক উত্তর:
২৫%
উত্তর
সঠিক উত্তর:
২৫%
ব্যাখ্যা

সাহিদার আয় ১৬ টাকা হলে সঞ্চয় (১৬-১২) = ৪ টাকা
সাহিদার আয় ১ টাকা হলে সঞ্চয় ৪/১৬ টাকা
সাহিদার আয় ১০০ টাকা হলে সঞ্চয় ৪×১০০/১৬ টাকা
= ২৫ টাকা‌।

২৫.
x+y = 5 এবং xy = 6 হলে (x-y)2 এর মান কত?
  1. 1
  2. 9
  3. 6
  4. 5
সঠিক উত্তর:
1
উত্তর
সঠিক উত্তর:
1
ব্যাখ্যা

দেওয়া আছে, x+y = 5 এবং xy = 6।
আমরা জানি, (x-y)2 = (x+y)2 - 4xy
= 52 - 4×6
= 25 - 24
= 1

২৬.
একটি ত্রিভুজের একটি কোণ যদি ২য় কোণের ৩ গুণ এবং ৩য় কোণ যদি ২য় কোণের চেয়ে ৩০ ডিগ্রি বড় হয় তাহলে ৩য় কোণটি কত ডিগ্রি?
  1. ৩০°
  2. ৬০°
  3. ৯০°
  4. ৪৫°
সঠিক উত্তর:
৬০°
উত্তর
সঠিক উত্তর:
৬০°
ব্যাখ্যা

ধরি, ২য় কোণ, ক
সুতরাং, ১ম কোণ, ৩ক
এবং ৩য় কোণ, ক + ৩০°
শর্তমতে, ক + ৩ক + ক + ৩০° = ১৮০°
বা, ৫ক = ১৮০° - ৩০°
বা, ক = ১৫০°/৫
বা, ক = ৩০°
সুতরাং, ১ম কোণ = ৩×৩০° = ৯০°
২য় কোণ = ৩০° এবং
৩য় কোণ = ক + ৩০°
= ৩০° + ৩০°
= ৬০°

২৭.
a ও b দুটি পূর্ণ সংখ্যা হলে a2 + b2 এর সাথে কোন‌ সংখ্যাটি যোগ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে?
  1. -ab
  2. 4ab
  3. ab
  4. 2ab
সঠিক উত্তর:
2ab
উত্তর
সঠিক উত্তর:
2ab
ব্যাখ্যা

a2 + b2
= a2 + 2ab + b2 - 2ab
= (a+b)2 - 2ab
সুতরাং a2 + b2 এর সাথে 2ab যোগ করলে সংখ্যাটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে।

২৮.
একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য ৫√২ হলে বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল কত?
  1. ৩৬
  2. ১৬
  3. ২৫
  4. ৪৯
সঠিক উত্তর:
২৫
উত্তর
সঠিক উত্তর:
২৫
ব্যাখ্যা

কোনো বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 'ক' হলে,
এর কর্ণের দৈর্ঘ্য, √২ক একক
ক্ষেত্রফল, ক বর্গ একক।
শর্তমতে, √২ক = ৫√২
বা, ক = ৫√২/√২
বা, ক = ৫√২/√২
বা, ক = ৫
সুতরাং বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল = ক
= ৫
= ২৫

২৯.
শতকরা বার্ষিক কত হার সুদে কোন মূলধন ২৫ বছরে সুদে-মূলে ৪ গুণ হবে?
  1. ১০%
  2. ১২%
  3. ১৪%
  4. ১৬%
সঠিক উত্তর:
১২%
উত্তর
সঠিক উত্তর:
১২%
ব্যাখ্যা

ধরি, আসল ক টাকা।
সুতরাং সুদাসল ৪ক টাকা।
সুদ = ৪ক - ক
= ৩ক
আমরা জানি, সুদ = আসল × সময় × সুদের হার/১০০
সুদের হার = সুদ × ১০০/(আসল × সময়)
= ৩ক × ১০০/ক × ২৫
= ১২%

৩০.
a3 = 343 হলে a এর মান কত?
  1. 5
  2. 6
  3. 7
  4. 9
সঠিক উত্তর:
7
উত্তর
সঠিক উত্তর:
7
ব্যাখ্যা

দেওয়া আছে, a3 = 343
বা, a3 = 73
বা, a = 7