পরীক্ষা আর্কাইভ

৪৯তম বিসিএস ⎯ শিক্ষা [২২১]

পরীক্ষা৪৯তম বিসিএস ⎯ শিক্ষা [২২১]তারিখতারিখ অনির্ধারিতসময়25 minutes
মোট প্রশ্ন৩৭
সিলেবাস
Exam 11 Topic: (Part - I) 5. Roles of Education in Human Resource Development: - Roles of Basic Education - literacy and life skills; - Roles of Secondary Education; - Roles of Higher Education; - Roles of Vocational/Technical Education; - Roles of Women's Education; - Roles of Professional Education. - Roles of Environmental Education; - Roles of Non-formal Education: - Education as a means for Poverty Reduction: PRSP and Education. Source: Class - 7, relevant books
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৪৯তম বিসিএস ⎯ শিক্ষা [২২১]

৪৯তম বিসিএস ⎯ শিক্ষা [২২১] · তারিখ অনির্ধারিত · ৩৭ প্রশ্ন

.
What is development? (উন্নয়ন কী?)
  1. Progress (অগ্রগতি)
  2. Development (বিকাশ) 
  3. Growth (বৃদ্ধি)
  4. All (সবগুলো) 
সঠিক উত্তর:
All (সবগুলো) 
উত্তর
সঠিক উত্তর:
All (সবগুলো) 
ব্যাখ্যা

- উন্নয়ন হচ্ছে এক অবস্থা বা স্তর থেকে উন্নত স্তরে উত্তরণ। প্রকৃতপক্ষে উন্নয়ন একটি তাৎপর্যপূর্ণ শব্দ। এর সমার্থক শব্দসমূহের মধ্যে আছে বিস্তৃতি, প্রসারণ, বিবর্তন, বৃদ্ধি,  প্রগতি, অগ্রগতি, উত্তরণ, বিকাশ ইত্যাদি।  সাধারণভাবে বলা যায় উন্নয়ন হল কোন অগ্রগতি যা কোন অগ্রসরমান অবস্থা বা কোন কিছুর বৃদ্ধি অথবা  ব্যপকতার ফল স্বরূপ প্রাপ্ত হয়েছে।

(Encyclopedia Britannica) 

.
Dr. Yunus believes that the benefits of the economy should be spread to the grassroots – (ড. ইউনুস মনে করেন অর্থনীতির সুফল নিম্নস্তর পর্যন্ত ছড়িয়ে দিতে হবে  - ) 
  1.  First of all (সবার আগে) 
  2.  Simultaneously (একই সাথে) 
  3.  Any time (যে কোন সময়) 
  4.  Last (সর্বশেষে) 
সঠিক উত্তর:
 First of all (সবার আগে) 
উত্তর
সঠিক উত্তর:
 First of all (সবার আগে) 
ব্যাখ্যা

- ড. ইউনূস মনে করেন অর্থনৈতিক দিক থেকে সমাজের সর্বনিম্ন অবস্থানে যারা জীবনযাপন করে তাদের  অবস্থার উন্নতি না হলে দেশের সার্বিক উন্নয়ন হয়েছে বলা যায় না। তার মতে ধনী দরিদ্রের একটি নির্দিষ্ট বিভাজন  থাকা প্রয়োজন। সমাজের শতকরা ৫০ ভাগ জনগণকে দরিদ্র ধরা যেতে পারে। তিনি মনে করেন উন্নয়ন  পরিকল্পনা গ্রহণ করতে হলে ৫০% জনগোষ্ঠিকে বিবেচনায় আনতে হবে। এই ৫০ ভাগ জনগণের মধ্যে যারা  অর্থনৈতিকভাবে নিম্ন অবস্থানে আছে, তাদেরকে লক্ষ্য করে পরিকল্পনা করতে হবে। সার্বিকভাবে দারিদ্র্যের জন্য  কোন উন্নয়ন পরিকল্পনা করলে তাদের মধ্যে যারা একটু ভাল অবস্থায় আছে তারাই লাভবান হয়। সুতরাং 

পরিকল্পনা করতে হবে অগ্রাধিকার ভিত্তিতে অর্থনীতির সবচেয়ে নিম্নস্তরে অবস্থানকারী জনগণের জন্য।

(টেকসই উন্নয়ন ও শিক্ষা, প্রতিবেদন, আজকের পত্রিকা) 

.
What is ESD? (ESD কী?)  
  1. Education for Sustainable Development
  2. Education for Suitable Development
  3. Education for Solid Development
  4. Education for Successful Development
সঠিক উত্তর:
Education for Sustainable Development
উত্তর
সঠিক উত্তর:
Education for Sustainable Development
ব্যাখ্যা

-  ১৯৮৭ সালে ইউনাইটেড নেশনস এর সাধারন এ্যসেব্লিতে যখন প্রথম টেকসই উন্নয়ন অনুমোদিত হয়, তখন এর  পাশাপাশি শিক্ষার ভূমিকার কথাও স্বীকৃত হয়। ১৯৮৭ থেকে ১৯৯২ সালের মধ্যে টেকসই উন্নয়নের ধারণা যত  পুষ্টিলাভ করে বিভিন্ন অধিবেশনে Education for Sustainable Development -র ধারণা তত বদ্ধমূল হয়।

(এম এড, স্কুল অব এডুকেশন, বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি ) 

.
When the ______ rate in a country is low, agriculture and resource production are also limited. (কোন দেশে __________ -এর হার যখন নিম্নমাত্রার হয়, তখন কৃষি এবং সম্পদ উৎপাদনও সীমিত হয়ে যায়।) 
  1. Literacy (সাক্ষরতা) 
  2. Birth (জন্ম) 
  3. Death (মৃত্যু) 
  4. Research (গবেষণা)
সঠিক উত্তর:
Literacy (সাক্ষরতা) 
উত্তর
সঠিক উত্তর:
Literacy (সাক্ষরতা) 
ব্যাখ্যা

Ans: Literacy (সাক্ষরতা) 
- কোন দেশে শিক্ষার হার যখন নিম্নমাত্রার হয়, তখন কৃষি এবং সম্পদ উৎপাদনও সীমিত হয়ে যায়। অনেক দেশে শিক্ষার বর্তমান হার এত নিচে যে এটি উন্নয়নের উপর মারাত্মকভাবে আঘাত হানে। শিক্ষার উচ্চ মাত্রা শিল্পোন্নয়ন ও চাকরী ক্ষেত্র তৈরি করার জন্য প্রয়োজন। গবেষণায় দেখা গেছে জাতীয় উন্নতি এবং টেকসই উন্নয়নের লক্ষ্য মাত্রায় পৌঁছতে শিক্ষা মূল ভিত্তিরূপে কাজ করে। শিক্ষা কৃষি উৎপাদন বৃদ্ধি করে, নারীর সামাজিক অবস্থানের উন্নয়ন করে, জনসংখ্যা বৃদ্ধির হার কমায়, পরিবেশগত প্রতিরক্ষা সৃষ্টি করে এবং জীবনযাত্রার মান উন্নীত করে। 
(শিক্ষক বাতায়ন) 

.
৫। In which areas of sustainable development planning does education directly impact? (টেকসই উন্নয়ন পরিকল্পনার কোন ক্ষেত্রে শিক্ষা সরাসরি প্রভাব বিস্তার করে?)
  1. Implementation (বাস্তবায়ন) 
  2. Decision-making (সিদ্ধান্ত গ্রহণ) 
  3. Quality of life (জীবন মান) 
  4. All (সবগুলো) 
সঠিক উত্তর:
All (সবগুলো) 
উত্তর
সঠিক উত্তর:
All (সবগুলো) 
ব্যাখ্যা

উত্তরঃ All (সবগুলো) 

- টেকসই উন্নয়ন পরিকল্পনার তিনটি ক্ষেত্রে শিক্ষা সরাসরি প্রভাব বিস্তার করে: 
 
বাস্তবায়ন-টেকসই উন্নয়ন বাস্তবায়নের জন্য একজন শিক্ষিত নাগরিক অপরিহার্য। একটি দেশের নাগরিকরা কোন 
স্তর পর্যন্ত লেখাপড়া করেছে তার উপর জাতীয় টেকসই পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব হতে পারে অথবা সীমাবদ্ধ হয়ে যেতে পারে। যে জাতির উচ্চ হরের স্বাক্ষরতা আছে কিন্তু কর্মদক্ষতা নেই তার উন্নতির সম্ভাবনা কম। অধিকাংশ  ক্ষেত্রে এইসব জাতির আন্তর্জাতিক বাজার থেকে উচ্চ মূল্যে শক্তি ও তৈরিকৃত পণ্যসামগ্রী কিনতে হয়। এই উচ্চ  মূল্য সংগ্রহ করার জন্য তাদের আন্তর্জাতিক ব্যবসার শরণাপন্ন হতে হয়। এতে প্রাকৃতিক সম্পদ শোষণের শিকার 
হয় অথবা আত্মনির্ভরশীল পরিবারভিত্তিক খামার থেকে ভূমি কৃষিভিত্তিকে সংরক্ষিত হয়। 
 
সিদ্ধান্ত গ্রহণ- সামাজিক, অর্থনৈতিক ও পরিবেশগত উন্নয়নের জন্য উত্তম সমাজভিত্তিক সিদ্ধান্ত প্রয়োজন এবং 
এটি শিক্ষিত জনগণের উপর নির্ভর করে। শিক্ষার হার যত বেশি হয়, উন্নয়ন বিশেষ করে সবুজ বিপ্লব তত বেশি 
ঘটে। উদাহরণস্বরূপ, প্রযুক্তি প্রশিক্ষিত জনগণ এবং দক্ষ শ্রমিক সম্মৃদ্ধ কোন সমাজ তথ্য-প্রযুক্তি ও সফ্টওয়্যার 
উন্নয়নের সুবিধা ভোগ করতে পারে। সমাজ সংক্রান্ত কোন ইস্যু ও সমাজ উন্নয়ন সম্বন্ধীয় তথ্য বিশ্লেষণ করে 
এইসব শিক্ষিত নাগরিক সমাজকে রক্ষা করতে পারে, আবার সমাজ উন্নয়নও করতে পারে। যেমন- যেসব 
নাগরিক জল দূষণের সঙ্গে জড়িত তারা নিকটবর্তী জল উৎসের সাথে যোগাযোগ করে নিজ এলাকার জলের মান 
সংরক্ষণ করতে পারে। 
 
জীবন মান- জীবনের মান উন্নয়নে শিক্ষা কেন্দ্রিয় ভূমিকা পালন করে। শিক্ষা পরিবারের আর্থিক উন্নতি করে;  
জীবনের সার্বিক অবস্থার উন্নতি করে এবং শিশু মৃত্যুর হার কমায়। পরবর্তী প্রজন্মকে শিক্ষার অগ্রাধিকার দিয়ে  
তাদের অথৃনৈতিক ও সামাজিক উন্নতি করতে পারে শিক্ষা। উন্নত ও আধুনিক শিক্ষা ব্যক্তি ও জাতি সর্বক্ষেত্রের 
বিকাশের জন্য অপরিহার্য।

(এম এড, স্কুল অব এডুকেশন, বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি) 

.
‘_________’  is the development and enhancement of people's inherent qualities, latent talents, for the purpose of utilizing human skills effectively in various fields of production.
উৎপাদনের বিভিন্ন ক্ষেত্রে মানুষের কর্মদক্ষতা সুষ্ঠুভাবে ব্যবহারের উদ্দেশ্যে মানুষের অন্তর্নিহিত কর্মগুণ, 
সুপ্ত প্রতিভা, উন্নত ও বিকশিত করে তোলাই হল ‘_____________’। 
  1.  human development মানব উন্নয়ন
  2. human resource মানব সম্পদ 
  3. resource development সম্পদ উন্নয়ন
  4. human resource development মানব সম্পদ উন্নয়ন
সঠিক উত্তর:
human resource development মানব সম্পদ উন্নয়ন
উত্তর
সঠিক উত্তর:
human resource development মানব সম্পদ উন্নয়ন
ব্যাখ্যা

উত্তরঃ human resource development মানব সম্পদ উন্নয়ন।
- মানব সম্পদ উন্নয়ন একটি দেশের অর্থনৈতিক উন্নয়নের গুরুত্বপূর্ণ এবং অপরিহার্য উপাদান। মানব সম্পদ ছাড়া  উন্নয়নের অন্যান্য উপাদান অর্থহীন হয়ে পড়ে। শিক্ষা, প্রশিক্ষণ, আধুনিক প্রযুক্তি, স্বাস্থ্যসেবা দিয়ে মানব সম্পদকে  অধিকতর দক্ষ ও উৎপাদনশীল করা যায়। কাজেই কর্মক্ষম জনশক্তিকে উপযুক্ত শিক্ষা, প্রশিক্ষণ ও প্রযুক্তি জ্ঞানে  উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে সমৃদ্ধ করার প্রক্রিয়াকে ‘মানব সম্পদ উন্নয়ন’ বলা যায়। অর্থাৎ এটি নতুন নতুন  সামর্থ্য ও সৃষ্টি বোঝায়।  সুতরাং উৎপাদনের বিভিন্ন ক্ষেত্রে মানুষের কর্মদক্ষতা সুষ্ঠুভাবে ব্যবহারের উদ্দেশ্যে মানুষের অন্তর্নিহিত কর্মগুণ, সুপ্ত প্রতিভা, উন্নত ও বিকশিত করে তোলাই হল ‘মানব সম্পদ উন্নয়ন’।  

 (Nadfer, L. & Nadler, Z. (1989). Developing human resources. San Francisco: JosseyBass) 

.
Who introduced the concept of human development? (মানব উন্নয়ন ধারণা কে প্রবর্তন করে?)
  1. OIC
  2. UNDP
  3. WB
  4. ILO
সঠিক উত্তর:
UNDP
উত্তর
সঠিক উত্তর:
UNDP
ব্যাখ্যা

Ans: UNDP
- নব্বইয়ের দশকের শুরুতে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (UNDP) মানব উন্নয়ন (human development) ধারণা প্রবর্তন করে। অর্থাৎ মানব সম্পদ উন্নয়নের মাধ্যমে মানব উন্নয়ন সাধিত হয়। 

(শিক্ষক বাতায়ন) 

.
In which decade was the concept of human development introduced?
 (কোন দশকে মানব উন্নয়ন ধারণা প্রবর্তন করা হয়?)
  1. 80s
  2. 70s
  3. 90s
  4. 60s
সঠিক উত্তর:
90s
উত্তর
সঠিক উত্তর:
90s
ব্যাখ্যা

Ans: 90s
- নব্বইয়ের দশকের শুরুতে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (UNDP) মানব উন্নয়ন (human development) ধারণা প্রবর্তন করে। অর্থাৎ মানব সম্পদ উন্নয়নের মাধ্যমে মানব উন্নয়ন সাধিত হয়। 
(শিক্ষক বাতায়ন) 

.
Which of the following play a very important role in the development of human resources for national development.
নিচের কোনটি জাতীয় উন্নয়নে মানব সম্পদ উন্নয়নের লক্ষ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে?
  1. teaching methods (শিক্ষাদান পদ্ধতি) 
  2. proper education structures (সঠিক শিক্ষা কাঠামো)
  3. Both (উভয়ই) 
  4. Neither (কোনটিই না) 
সঠিক উত্তর:
Both (উভয়ই) 
উত্তর
সঠিক উত্তর:
Both (উভয়ই) 
ব্যাখ্যা

Ans: Both (উভয়ই) 
- শিক্ষা প্রযুক্তি, দারিদ্র্য হ্রাসকরণ ও মানব সম্পদ উন্নয়নের অন্যতম হাতিয়ার। শিক্ষাদান পদ্ধতি এবং সঠিক শিক্ষা কাঠামো জাতীয় উন্নয়নে মানব সম্পদ উন্নয়নের লক্ষ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিক্ষা খাতকে তাই সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করে ব্যাপক কার্যক্রম গ্রহণ করা হয়। 
(শিক্ষা ও উন্নয়ন প্রত্যাশা, ডঃ আলী আসগর)

১০.
Human resources are what make people economically and socially ________ .
মানুষকে অর্থনৈতিক এবং সামাজিকভাবে ________ করে তোলাই মানবসম্পদ।
  1. Effective (কার্যকর)
  2. Backward (পশ্চাদপদ) 
  3. Acceptable (গ্রহণযোগ্য )
  4. Full (পূর্ণ) 
সঠিক উত্তর:
Effective (কার্যকর)
উত্তর
সঠিক উত্তর:
Effective (কার্যকর)
ব্যাখ্যা

Ans-  Effective (কার্যকর)
- মানবসম্পদ বলতে এমন একটি সম্পদকে বোঝানো হয় যা মানুষের দক্ষতা, জ্ঞান, সৃজনশীলতা, এবং স্বাস্থ্যকে অন্তর্ভুক্ত করে। এটি সেই সম্পদ যা ব্যক্তি বা গোষ্ঠীকে উৎপাদনশীল এবং সমাজে অবদান রাখতে সক্ষম করে তোলে।  এক কথায়, মানবসম্পদ হলো মানুষের সেই গুণাবলী এবং ক্ষমতা যা তাদেরকে অর্থনৈতিক এবং সামাজিকভাবে কার্যকর করে তোলে।

(বি এড, স্কুল অব এডুকেশন, বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি) 

১১.
The important strategies for human resource development are- (মানব সম্পদ উন্নয়নের গুরুত্বপূর্ণ কৌশল  হলো -) 
  1. Elimination of unemployment (বেকারত্ব দূরীকরণ) 
  2.  Modernization of education (শিক্ষার আধুনিকায়ন)
  3. Economic and social development of the country (দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন) 
  4. Equitable distribution of resources at all levels (সর্বস্তরে সম্পদের সুষম বণ্টন)
সঠিক উত্তর:
Economic and social development of the country (দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন) 
উত্তর
সঠিক উত্তর:
Economic and social development of the country (দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন) 
ব্যাখ্যা

Ans: Economic and social development of the country (দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন) 

- মানব সম্পদ উন্নয়ন হচ্ছে একটি দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের গুরুত্বপূর্ণ কৌশল। তাছাড়া প্রতিষ্ঠানে/  কর্মক্ষেত্রে নিয়োজিত কর্মীদের দক্ষতা, যোগ্যতা, সততা ও প্রেষণা এ প্রক্রিয়ার অন্তভুর্ ক্ত। কর্মীদের কার্য-সম্পাদন. পরিকল্পনাসমূহ বিভিন্ন কৌশলের মাধ্যমে ব্যবহার করে মানব সম্পদ উন্নয়ন সম্ভব।

(Watkins, K. E. & Marsick, V. J. (1995). The case for leaming. Proceedings of the 1995 Academy of Human Resource Development Annual Meeting)

১২.
Who said ‘The greatest natural resource of our country is its people? 
(‘The greatest natural resource of our country is its people’ কার উক্তি ?)
  1. Jean Paul Sartre
  2. Paul J. dun
  3. Paul J. Mayar
  4. Karl Marx 
সঠিক উত্তর:
Paul J. Mayar
উত্তর
সঠিক উত্তর:
Paul J. Mayar
ব্যাখ্যা

Ans: Paul J. Mayar
- বর্তমানে মানুষ বা ব্যক্তিকে জাতীয় সম্পদের প্রধানতম সম্পদ বা উপাদান হিসেবে গণ্য করা হচ্ছে এবং সর্বক্ষেত্রে বিশেষভাবে প্রচলিত হয়েছে। সমাজে মানব সম্পদের উন্নয়ন ঘটাতে না পারলে সামাজিক অগ্রগতির ধারাকে বজায় রাখা সম্ভব হয় না। বিশিষ্ট অর্থনীতিবিদ পল. জে. মেয়ার বলেছেন, ‘The greatest natural resource of our country is its people’ । তাই অন্যান্য সম্পদের মত মানুষও জাতীয় সম্পদ।
(শিক্ষা এবং উন্নয়ন, প্রফেসর সুফিয়া বেগম)

১৩.
What is the important consideration in human resource development?
 (মানব সম্পদ উন্নয়নের গুরুত্বপূর্ণ বিবেচ্য দিক কোনটি?)
  1. Environmental development (পরিবেশ উন্নয়ন) 
  2. Eliminating illiteracy at all levels (সর্বস্তরের নিরক্ষরতা দূরীকরণ) 
  3. Developing technical education (কারিগরি শিক্ষার উন্নয়ন) 
  4. সব ( all) 
সঠিক উত্তর:
সব ( all) 
উত্তর
সঠিক উত্তর:
সব ( all) 
ব্যাখ্যা

উত্তরঃ সব ( all) 
- মানব সম্পদ উন্নয়নের গুরুত্বপূর্ণ বিবেচ্য দিকসমূহ - 
- মানব সম্পদ উন্নয়নে পরিকল্পনা গ্রহণ করা: এ পরিকল্পনার উদ্দেশ্য হতে হবে সঠিক ব্যক্তিকে সঠিক স্থানে 
সঠিক কাজে নিয়োজিত করা। 
- সাংগঠনিক উন্নয়ন করা: প্রতিষ্ঠানকে সমস্যামুক্ত করা এবং কাজ করার উপযুক্ত পরিবেশ সৃষ্টি করা, যা সার্বিক 
উন্নয়ন ঘটিয়ে মানব সম্পদকে অধিক কার্যকরী করে তোলা। 
- পরিতোষিক সুবিধাদি প্রদান: মানুষ পরিশ্রম করে অভাব পূরণের জন্য আর এ জন্য প্রয়োজন অর্থের। কাজের 
বিনিময়ে তারা অভাব পূরণের উপযোগী পারিতোষিক ও সুবিধা প্রত্যাশা করে। 
- জীবনযাত্রার মান উন্নয়ন: জনগণের জীবনযাত্রার মান বৃদ্ধিকরণে মানব সম্পদের উপর বিনিয়োগ বৃদ্ধি 
প্রয়োজন। তাহলেই জনগণের জীবনযাত্রার মান উন্নত হবে। 
-  দক্ষ শ্রমিক ও কারিগর তৈরি: উপযুক্তি শিক্ষা, প্রশিক্ষণ ও প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে একদল দক্ষ শ্রমিক ও 
কারিগর গড়ে তোলা সম্ভব যারা অর্থনীতির যে কোন খাতে বেশি অবদান রাখতে পারে।  
- অবকাঠামোগত উন্নয়ন: বাংলাদেশের মত উন্নয়নশীল দেশ বর্তমানে উন্নয়ন পরিকল্পনার সাথে জড়িত বহু 
ধরনের কর্মসূচি গ্রহণ করেছে এবং হাতে নিচ্ছে। এসব কাজের সঠিক বাস্তবায়নে প্রকৌশলী, টেকনিশিয়ান, 
কেমিস্ট, ডাক্তার, সুপারভাইজার, পরিদর্শক, প্রশাসনিক ব্যক্তি, পরিসংখ্যানবিদ, কম্পিউটার ইঞ্জিনিয়ার, 
অপারেটর, মাঠকর্মী, অর্থনীতিবিদ, গবেষক, সচিব ইত্যাদি বিভিন্ন পেশার দক্ষ ও অভিজ্ঞ জনবল আবশ্যক। 
-পরিবেশ উন্নয়ন: পরিবেশগত উন্নয়ন মানব সম্পদ উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, পরিবেশ রক্ষা, 
সংরক্ষণ, পাহাড় কেটে ফেলা, অপরিকল্পিত নগরায়ন, বনভূমি উজাড়, বৃক্ষ নিধন ইত্যাদি নৈমিত্তিক ব্যাপার 
বিভিন্নভাবে পরিবেশ বিপর্যয় ঘটাচ্ছে। অতএব ক্ষেত্র বিশেষে শিক্ষার মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধি করে 
পরিবেশের উন্নয়ন ঘটানো সম্ভব।   
- সর্বস্তরে নিরক্ষরতা দূরীকরণ: বাংলাদেশে বয়স্ক পুরুষের চেয়ে বয়স্ক নারীদের নিরক্ষরতার হার বেশি। নারী 
শিক্ষার হার বৃদ্ধি করা প্রয়োজন।  
- প্রযুক্তির উন্নয়ন ও প্রয়োগ: আধুনিক প্রযুক্তিজ্ঞান, দক্ষতা ও প্রয়োগের উপযোগী করে মানব সম্পদ উন্নয়ন 
সম্ভব। এতে দেশকে দ্রুত ডিজিটাল বাংলাদেশ হিসেবে গড়ে তোলা সহজ হবে। সর্বস্তরে কম্পিউটার শিক্ষার 
ব্যবস্থা গ্রহণ করতে হবে।  
- দৃষ্টিভঙ্গির পরিবর্তন: আধুনিক শিক্ষা ও প্রযুক্তিজ্ঞান বাংলাদেশের মানুষকে অদৃষ্টবাদী দৃষ্টিভঙ্গির পরিবর্তে 
বাস্তববাদী ও উন্নয়নমুখী করে তুলতে সাহায্য করে। মানব সম্পদ উন্নয়নের মাধ্যমে সামাজিক, রাজনৈতিক ও 
ধর্মীয় দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটে যা অর্থনৈতিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখে। পুরুষের পাশাপাশি নারী 
শিক্ষার প্রসারে যথাযথ গুরুত্ব দিতে হবে। 
- উৎপাদন বৃদ্ধি: প্রাকৃতিক সম্পদ ও মূলধনের পাশাপাশি উৎপাদন বৃদ্ধির জন্য প্রয়োজন মানব সম্পদ। কারণ 
কেবলমাত্র দক্ষ মানব সম্পদই পারে প্রাকৃতিক সম্পদ ও মূলধনের সঠিক ব্যবহার করে উৎপাদন বৃদ্ধি করতে। 
ফলে প্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর ঘাটতি দূর হবে, দেশ হবে স্বাবলম্বী।  
- কর্মসংস্থান বৃদ্ধি: উন্নয়নের সর্বক্ষেত্রে দক্ষ শ্রমিক সৃষ্টি করতে পারলে মানব সম্পদ উন্নয়নের মাধ্যমে বেকারত্ব 
দূর হবে। অন্যদিকে দক্ষ মানব সম্পদ সৃষ্টি করে যদি কর্মসংস্থানের যথাযথ সুযোগ সৃষ্টি করা না যায় তাহলে 
উন্নয়নের গতিধারা ব্যহত হবে। বেকারত্বের ফলে জনমনে চরম হতাশা, অন্যায়, অপরাধ প্রবণতা, সন্ত্রাস, 
চুরি, ডাকাতি ইত্যাদির বৃদ্ধি জাতীয় উন্নয়নে ব্যাঘাত ঘটাবে। ফলশ্রুতিতে দক্ষ মানব সম্পদ দেশের জন্য 
একটি বিরাট সমস্যার সৃষ্টি করবে। 
- আয়-বৈষম্য দূরীকরণ: বাংলাদেশে বর্তমানে প্রকট আয় বৈষম্য বিরাজমান। দক্ষ মানবসম্পদ উন্নয়নের 
মাধ্যমে এবং সরকার কর্ত ৃক যথাযথ নীতিমালা প্রণয়ন করে সমাজে আয় বৈষম্য কমাতে হবে। 
- দুর্নীতিমুক্ত প্রশাসন: মানব সম্পদ উন্নয়নে দুর্নীতিমুক্ত প্রশাসন প্রতিষ্ঠা করতে হবে। সরকারি বেসরকারি সকল 
ক্ষেত্রেই দুর্নীতির কারণে প্রাপ্য সুযোগ-সুবিধা কতিপয় ব্যক্তি হাতে চলে যায়। এজন্য দুর্নীতিমুক্ত সুশাসন 
প্রতিষ্ঠা করা আবশ্যক। 
- কারিগরি শিক্ষার ব্যবস্থা: বাংলাদেশের সকল স্তরে শ্রমিক, কর্মকর্তা ও কর্মচারীদের কারিগরি ও প্রকৌশলগত 
প্রশিক্ষণের মাধ্যমে কর্মদক্ষতা বৃদ্ধি করে দক্ষ মানব সম্পদে পরিণত করা যায়। 
- মুদ্রাস্ফীতি রোধ: দেশে মুদ্রাস্ফীতি রোধ করা গেলে দ্রব্যমূল্য কমে আসবে, মানুষের ক্রয় ক্ষমতা বৃদ্ধি পাবে। 
ফলে জীবনযাত্রার মান বৃদ্ধি তথা গুণগত মান বৃদ্ধি পাবে। 
-  বাস্তবধর্মী পরিকল্পনা গ্রহণ: বাস্তবধর্মী পরিকল্পনা প্রণয়ন ও সুষ্ঠু বাস্তবায়নের মাধ্যমে দেশের সম্পদের পূর্ণ 
ব্যবহার নিশ্চিত করে জনগণের মাথাপিছু আয় বৃদ্ধি করতে হবে।
(এম এড, স্কুল অব এডুকেশন, বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি)

১৪.
Who invented the idea of HDI? (HDI ধারনাটি উদ্ভাবন করে কে?)  
  1. UNICEF
  2. USAID
  3. UNESCO
  4. UNDP
সঠিক উত্তর:
UNDP
উত্তর
সঠিক উত্তর:
UNDP
ব্যাখ্যা

Ans: UNDP
-  UNDP কর্তৃক মানব উন্নয়ন সূচক তথা HDI ধারণাটির উদ্ভাবন হয়। মানব উন্নয়ন সূচক কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ের গড়পড়তা ফলাফল, মাপ ও পরিমাপ যা হলো মানুষের আয়ুস্কাল, বয়স্ক শিক্ষার হার, বয়স্কদের স্কুলের  গমনের গড়পড়তা বছর এবং মাথাপিছু আয়  ইত্যাদি।
(শিক্ষাবিজ্ঞান ও বাংলাদেশে শিক্ষা, ডঃ আব্দুল মালেক ও অন্যান্য) 

১৫.
__________ education is called second-chance education programs. (শিক্ষাকে দ্বিতীয় সুযোগদানকারী শিক্ষা কার্যক্রম বলা হয়।) 
  1. Non-formal (উপানুষ্ঠানিক) 
  2. Informal (অনানুষ্ঠানিক)
  3. Formal (আনুষ্ঠানিক) 
  4. None (কোনটাই না) 
সঠিক উত্তর:
Non-formal (উপানুষ্ঠানিক) 
উত্তর
সঠিক উত্তর:
Non-formal (উপানুষ্ঠানিক) 
ব্যাখ্যা

Ans: Non-formal (উপানুষ্ঠানিক)
- উন্নয়নশীল দেশগুলোতে প্রাথমিক শিক্ষার বয়সী ছেলেমেয়েদের অধিকাংশই প্রধানতঃ দরিদ্রতার কারণে স্কুলে যেতে পারে না কিংবা স্কুলে গেলেও প্রাথমিক শিক্ষাচক্র সমাপ্ত করার পূর্বেই স্কুল থেকে ঝরে  পড়ে এসব দেশের বিশাল দরিদ্র নিরক্ষর জনগোষ্ঠীর ছেলেমেয়ে ও বিভিন্ন ধরনের অসুবিধাগ্রস্থ  ছেলেমেয়ে যারা স্কুলে যাওয়ার সুযোগ পায়নি বা স্কুল থেকে ঝরে পড়েছে এবং নিরক্ষর বয়স্ক জনগোষ্ঠী তাদের  সবাইকে উপানুষ্ঠানিক শিক্ষার মাধ্যমে শিক্ষার দ্বিতীয় সুযোগ প্রদান করা যায়। সেজন্য উপানুষ্ঠানিক শিক্ষাকে দ্বিতীয় সুযোগদানকারী শিক্ষা কার্যক্রম বলা হয়। 
(প্রারম্ভিক শিক্ষাবিজ্ঞান, মোঃ মুজিবুর রহমান)

১৬.
Relationship between Education and Human Resource Development (HRD) -
(শিক্ষা ও মানবসম্পদ উন্নয়ন (HRD) এর মধ্যে সম্পর্ক- )
  1. investment based (বিনিয়োগ ভিত্তিক) 
  2. Capital-based (পুজিভিত্তিক )
  3. Labor-based (কর্মী ভিত্তিক)
  4. Skill-based (দক্ষতা ভিত্তিক  )
সঠিক উত্তর:
investment based (বিনিয়োগ ভিত্তিক) 
উত্তর
সঠিক উত্তর:
investment based (বিনিয়োগ ভিত্তিক) 
ব্যাখ্যা

ans: investment based (বিনিয়োগ ভিত্তিক)
-: শিক্ষা হলো মানব সম্ভাবনার বিকাশের মূল প্রক্রিয়া, যা এটিকে মানব সম্পদ উন্নয়নের (HRD) একটি গুরুত্বপূর্ণ উপাদান করে তোলে। শিক্ষার প্রসার হলে জ্ঞান, দক্ষতা, মূল্যবোধ এবং সমালোচনামূলক চিন্তাভাবনার বিস্তার ঘটে, যা ব্যক্তি এবং প্রতিষ্ঠানের উৎপাদনশীল ক্ষমতা উন্নত করার জন্য সমৃদ্ধ গুণাবলী ব্যবহারে অবদান রাখে। এটি HRD বিস্তারে ভূমিকা পালন করে। সুতরাং এদের মধ্যে সম্পর্কটি অনেকটা বিনিয়োগধর্মী, যেখানে শিক্ষা HRD-কে অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং সামাজিক অগ্রগতির জন্য গঠন এবং প্রয়োগের ক্ষেত্রে কাঁচামাল সরবরাহ করে। 
(শিক্ষা ও উন্নয়নঃ উন্নয়নশীল দেশের প্রতিশ্রুতি, মোঃ দেলোয়ার হোসেন শেখ )

১৭.
________ views basic education as the foundation for lifelong learning and human development. (______ মৌলিক শিক্ষাকে আজীবন শিক্ষা এবং মানব উন্নয়নের ভিত্তি হিসেবে দেখে।
  1. UNESCO
  2. UNDAP
  3. ILO
  4. WB
সঠিক উত্তর:
UNESCO
উত্তর
সঠিক উত্তর:
UNESCO
ব্যাখ্যা

- ইউনেস্কো মৌলিক শিক্ষাকে আজীবন শিক্ষা এবং মানব উন্নয়নের ভিত্তি হিসেবে দেখে।

(Encyclopaedia Britannica

১৮.
Where was the World Education Conference held in 1990 held? (১৯৯০ সালে অনুষ্ঠিত বিশ্বশিক্ষা সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল?)
  1. Japan
  2. China
  3. Jomtien
  4. Jamaica
সঠিক উত্তর:
Jomtien
উত্তর
সঠিক উত্তর:
Jomtien
ব্যাখ্যা

Ans: Jomtien
-  ১৯৯০ সালে অনুষ্ঠিত বিশ্ব শিক্ষা সম্মেলন থাইল্যান্ডের জমতিয়েন-এ অনুষ্ঠিত হয়েছিল, যেখানে ২০০০ সালের মধ্যে সকলের জন্য শিক্ষা নিশ্চিত করার আহ্বান জানানো হয়। 

(M.Ed., School of Education, Bangladesh Open University)

১৯.
Which institution runs the literacy and continuing education program Adolescent Library? (সাক্ষরতা-উত্তর এবং অব্যাহত শিক্ষা কর্মসূচি কিশোর-কিশোরী পাঠাগার কোন প্রতিষ্ঠান কর্তৃক পরিচালিত হয়ে থাকে?)
  1. BRAC
  2. Asa
  3. Islami Foundation
  4. Proshika
সঠিক উত্তর:
BRAC
উত্তর
সঠিক উত্তর:
BRAC
ব্যাখ্যা

Ans: BRAC

- সাক্ষরতা-উত্তর এবং অব্যাহত শিক্ষা কর্মসূচি কিশোর-কিশোরী পাঠাগার BRAC কর্ত ৃক পরিচালিত  হয়ে থাকে (শিক্ষক বাতায়ন) 

২০.
In which year was the Dakar World Education Forum held? (ডাকার বিশ্ব শিক্ষা ফোরাম কোন সালে অনুষ্ঠিত হয়?)
  1. In 1971 
  2.  In 2000 
  3.  In 2003 
  4. In 2005
সঠিক উত্তর:
 In 2000 
উত্তর
সঠিক উত্তর:
 In 2000 
ব্যাখ্যা

 Ans: In 2000
- ডাকার বিশ্বশিক্ষা ফোরাম ২০০০ সালে অনুষ্ঠিত হয়। ডাকার সম্মেলনের পর বাংলাদেশ সরকার তিনটি সাক্ষরতা উত্তর এবং অব্যাহত শিক্ষা প্রকল্প গ্রহণ করে। এসব প্রকল্পের জন্য ১১-৪৫ বছর বয়সের ব্যক্তিবর্গ লক্ষ্যদল হিসেবে বিবেচিত হয়। 

(শিক্ষাবিজ্ঞান ও বাংলাদেশে শিক্ষা, ডঃ আব্দুল মালেক ও অন্যান্য) 

২১.
__________ education is the process of making residents aware of the environment of a country or region, developing values, and developing realistic perspectives.
( _____________ শিক্ষা হচ্ছে কোন দেশ বা অঞ্চলের পরিবেশ সম্পর্কে অধিবাসীদের সচেতন করা, মূল্যবোধ ও বাস্তব দৃষ্টিভঙ্গি গড়ে তোলার প্রক্রিয়া।) 
  1. Environmental (পরিবেশ)
  2. Ecology (বাস্তুসংস্থান)
  3. Weather (আবহাওয়া)
  4. Geophysics (ভূপ্রকৃতি) 
সঠিক উত্তর:
Environmental (পরিবেশ)
উত্তর
সঠিক উত্তর:
Environmental (পরিবেশ)
ব্যাখ্যা

ans: Environmental (পরিবেশ)
- মানুষ তার অবচেতন মনেই অনেক সময় পরিবেশের সাথে নিজেকে খাপ খাইয়ে চলতে অভ্যস্ত করে তোলে। মানুষের প্রতিটি কর্মকান্ডকে আমরা পরিবেশের প্রত্যক্ষ প্রভাব দেখতে পাই। মানুষ যে স্থানে বাস করে সে স্থানও তার চারপাশের অবস্থানকে পরিবেশ বলে। ঘরবাড়ি, গাছপালা, নদীনালা, পাহাড়-পর্বত, মাটি, বায়ু, পানি, সমাজ ইত্যাদি মিলেই তৈরি হয় পরিবেশ। আলো, বাতাস, পানি, মাটি, বন, পাহাড়, নদ-নদী, সাগর কৃত্রিম অবকাঠামো এবং গোটা উদ্ভিদ ও জীবজগৎ সমন্বয়ে যা সৃষ্ট তাই হচ্ছে পরিবেশ। প্রাকৃতিক পরিবেশ ও কৃত্রিম পরিবেশ দুটো দ্বারাই মানুষ প্রভাবিত হয়। তাই শিক্ষার সাথে পরিবেশের একটি নিবিড় সম্পর্ক রয়েছে। পরিবেশ শিক্ষা হচ্ছে কোন দেশ বা অঞ্চলের পরিবেশ সম্পর্কে অধিবাসীদের সচেতন করা, মূল্যবোধ ও বাস্তব দৃষ্টিভঙ্গি গড়ে তোলার প্রক্রিয়া। প্রাকৃতিক বিপর্যয় সম্পর্কে জ্ঞান অর্জন ও পরিবেশ রক্ষায় উপযুক্ত ভূমিকা পালনে সক্ষম করে তোলার লক্ষ্যে যে শিক্ষা প্রবর্তন করা হয়েছে তাই হল পরিবেশ শিক্ষা। পরিবেশ শিক্ষার মাধ্যমে সকল স্তরের মানুষের মাঝে নিজ পরিবেশ সম্পর্কে সচেতনতা গড়ে তোলা এবং পরিবেশ দূষণ রোধকল্পে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে সমর্থ করে তোলা হয়।  
(এম এড, স্কুল অব এডুকেশন, বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি) 

২২.
What is the purpose of environmental education? (পরিবেশ শিক্ষার উদ্দেশ্য কোনটি?) 
  1. To determine ways to solve various environmental problems (পরিবেশ সংক্রান্ত বিভিন্ন সমস্যা সমাধানের উপায় নির্ধারণ) 
  2. To encourage people to live in harmony with the environment. (পরিবেশের সঙ্গে মিলেমিশে বাস করতে উদ্বুদ্ধ করা।)
  3. To realize the importance of the environment in human life. (মানব জীবনে পরিবেশের অপরিহার্যতা উপলব্ধি করা।)
  4. All (সবগুলো) 
সঠিক উত্তর:
All (সবগুলো) 
উত্তর
সঠিক উত্তর:
All (সবগুলো) 
ব্যাখ্যা

Ans: All (সবগুলো) 

- পরিবেশ শিক্ষার উদ্দেশ্য - 
১. মানব জীবনে পরিবেশের অপরিহার্যতা উপলব্ধি করা। 
২. পরিবেশ নিয়ন্ত্রণের কৌশলসমূহ আয়ত্ত করা।  
৩. পরিবেশ সংরক্ষণ ও সুরক্ষায় শিক্ষার্থীদের দায়িত্ববান করে গড়ে তোলা। 
৪. পরিবেশের গুরুত্ব সম্পর্কে শিক্ষার্থীদের সচেতনতা করা। 
৫. বাস্তুসংস্থান সম্পর্কে স্বচ্ছ ধারণা প্রদানের মাধ্যমে প্রাকৃতিক সম্পদের যথেচ্ছা ব্যবহার প্রতিরোধ করা। 
৬. শিশু, কিশোর এবং মহিলাদের পরিবেশ সম্পর্কে সচেতন করা। 
৭. নতুন নতুন কর্মসূচি উদ্ভাবন করা। 
৮. সমাজ উন্নয়ন কার্যক্রমের সাথে স্বেচ্ছাকর্মী হতে শিশু, কিশোর, ছাত্র, মহিলাদের উদ্ভূত করা। 
৯. ব্যাপক ক্যাম্পেইন এর ব্যবস্থা নেয়া এবং শহর উন্নয়নে সিটি কর্পোরেশন ও সংশ্লিষ্ট সংস্থাকে পরিবেশ 
উন্নয়নে এবং সংরক্ষণের জন্য প্রভাব বিস্তার এবং চাপ প্রয়োগ করা। 
১০. পরিবেশ দূষণ, দূষণের বিভিন্ন প্রকার ও পরিণতি সম্পর্ক গণসচেতনতা সৃষ্টি করা। 
১১. পরিবেশ সংক্রান্ত বিভিন্ন সমস্যা সমাধানের উপায় নির্ধারণ এবং পরিবেশের সঙ্গে মিলেমিশে বাস করতে 
উদ্বুদ্ধ করা। 
১২. স্থানীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিবেশ সম্পর্কে উপযুক্ত স্থান, দক্ষতা ও দৃষ্টিভঙ্গি গড়ে তোলা।
(শিক্ষা ও উন্নয়ন প্রত্যাশা, ডঃ আলী আসগর) 

২৩.
26. Basic education is the foundation of _________. (মৌলিক শিক্ষা হচ্ছে _________ এর ভিত্তি।)  
  1. Quality education (গুনগত শিক্ষা) 
  2. Lifelong learning (জীবনব্যাপী শিক্ষা) 
  3. Technology education (প্রযুক্তি শিক্ষা) 
  4. Development education(উন্নয়ন শিক্ষা) 
সঠিক উত্তর:
Lifelong learning (জীবনব্যাপী শিক্ষা) 
উত্তর
সঠিক উত্তর:
Lifelong learning (জীবনব্যাপী শিক্ষা) 
ব্যাখ্যা

Ans: Lifelong learning (জীবনব্যাপী শিক্ষা)
- ইউনেস্কো মৌলিক শিক্ষাকে আজীবন শিক্ষা এবং মানব উন্নয়নের ভিত্তি হিসেবে দেখে।

(Encyclopaedia Britannica) 

২৪.
Environmental education has enriched the curriculum of which subjects at the primary level? (প্রাথমিক পর্যায়ে পরিবেশ শিক্ষা কোন বিষয়ের শিক্ষাক্রমকে সমৃদ্ধ করেছে?) 
  1. Science education (বিজ্ঞান শিক্ষা)
  2. Social science education (সামাজিক বিজ্ঞান শিক্ষা)
  3. Islamic education (ইসলাম শিক্ষা)
  4. Geography education (ভূগোল শিক্ষা)
সঠিক উত্তর:
Science education (বিজ্ঞান শিক্ষা)
উত্তর
সঠিক উত্তর:
Science education (বিজ্ঞান শিক্ষা)
ব্যাখ্যা

ans: Science education (বিজ্ঞান শিক্ষা)

- প্রত্যেক দেশেই সরকারি  প্রশাসন যেমন বনবিভাগ এবং পরিবেশ রক্ষা/সংরক্ষণ গোষ্ঠী প্রায়শ:ই পরিবেশ সংরক্ষণের কর্মসূচি গ্রহণ করে। এ সকল কার্যক্রম থেকে উদ্ভুত ধারণা এখনো পরিবেশ শিক্ষাকে প্রভাবিত এবং নিয়ন্ত্রণ করছে। বিদ্যালয়ের ভিতরে পরিবেশ শিক্ষার চর্চা শ্রেণীকক্ষের বাইরের পরিবেশ এবং প্রাকৃতিক সম্পদের ব্যবহারে অপ্রকাশিত জ্ঞানকে মানুষের সামনে অনাবৃত করছে। পূর্ব পুরুষদের কাছ থেকে প্রাপ্ত ধারণা এখনো পরিবেশ শিক্ষার অনুপ্রেরণার ক্ষেত্র হিসেবে কাজ করছে। পরিবেশ শিক্ষা বিষয়টি শিক্ষার কোন না কোন পর্যায়ে অতিরিক্ত অথবা নৈর্ব্যক্তিক বিষয় হিসাবে শিক্ষাক্রমে স্থান পেয়েছে। প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে পরিবেশ শিক্ষা বিজ্ঞান বিষয়ের শিক্ষাক্রমকে সমৃদ্ধ করছে। পরিবেশ শিক্ষা বিষয়টি জানতে হলে উ›মুক্ত পরিবেশে যেমন, সমাজ সেবামূলক প্রতিষ্ঠান পরিদর্শন এবং উ›মুক্ত বিজ্ঞান শিক্ষা বিদ্যালয়ে অংশগ্রহণ করা, মাধ্যমিক স্কুলে বিজ্ঞান বিষয়ের সাথে পরিবেশ শিক্ষা বিষয় যোগ করা যেতে পারে। তাছাড়া স্নাতক এবং স্নাতক প্রাপ্ত শিক্ষার্থীদের জন্য তাদের নিজের শিক্ষাক্ষেত্রের মধ্যে পরিবেশ শিক্ষা, পরিবেশ বিজ্ঞান এবং নীতিমালা বাস্তুসংস্থান বা মানবসৃষ্ট বাস্তব বিদ্যার মাধ্যমে এ শিক্ষা গ্রহণ করতে পারে।

(এম এড, স্কুল অব এডুকেশন, বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি)

২৫.
___________ education is the foundation of human resource development, serving as an important bridge between basic literacy and specialized high-level skills.
(__________ শিক্ষা মানবসম্পদ উন্নয়নের ভিত্তি, যা মৌলিক সাক্ষরতা এবং বিশেষায়িত উচ্চ-স্তরের দক্ষতার মধ্যে একটি গুরুত্বপূর্ণ সেতু হিসেবে কাজ করে।)  
  1. Higher 
  2. Secondary 
  3. Higher Secondary 
  4. Primary 
সঠিক উত্তর:
Secondary 
উত্তর
সঠিক উত্তর:
Secondary 
ব্যাখ্যা

ans: Secondary 
- মাধ্যমিক শিক্ষা মানবসম্পদ উন্নয়নের ভিত্তি, যা মৌলিক সাক্ষরতা এবং বিশেষায়িত, উচ্চ-স্তরের দক্ষতার মধ্যে একটি গুরুত্বপূর্ণ সেতু হিসেবে কাজ করে। এটি তরুণদের ক্ষমতা, জ্ঞান এবং মানসিকতা গঠন করে, উৎপাদনশীল কর্মসংস্থান, আরও শিক্ষা এবং সমাজে সক্রিয় অংশগ্রহণের জন্য তাদের প্রস্তুত করে।
 
 (শিক্ষক বাতায়ন)

২৬.
In developing countries, non-formal education can make a valuable contribution by expanding_________. (উন্নয়নশীল দেশগুলোতে উপানুষ্ঠানিক শিক্ষা ____________ প্রসারিত করে মূল্যবান অবদান রাখতে পারে।)
  1. Informal (অনানুষ্ঠানিক)
  2. continuing education (অব্যাহত শিক্ষা)
  3. Formal (আনুষ্ঠানিক) 
  4. None (কোনটাই না) 
সঠিক উত্তর:
continuing education (অব্যাহত শিক্ষা)
উত্তর
সঠিক উত্তর:
continuing education (অব্যাহত শিক্ষা)
ব্যাখ্যা

Ans: continuing education (অব্যাহত শিক্ষা)
- কোন কোন মহল এরূপ ধারণা পোষণ করেন যে, উপানুষ্ঠানিক শিক্ষা কেবল নিম্ন পর্যায়ের বিদ্যা বা দক্ষতা অর্জনের উপযোগী। একথা সত্য যে, উন্নয়নশীল দেশগুলোতে উপানুষ্ঠানিক শিক্ষার কর্মসূচি প্রধানতঃ সাক্ষরতা অর্জন, মৌলিক শিক্ষা ও জীবন দক্ষতা এবং প্রাথমিক ও মধ্য পর্যায়ের দক্ষতা অর্জনের মধ্যে অনেকটা সীমাবদ্ধ। উন্নয়নশীল দেশগুলোর আর্থ সামাজিক এবং জনজীবনের বাস্তবতার প্রেক্ষিতে এসব কার্যক্রম প্রাধান্য পেয়ে থাকে। কিন্তু এটি চিরন্তন ব্যবস্থা নয়। সামগ্রিক অবস্থা পরিবর্তনের প্রেক্ষাপটে সমাজের চাহিদা অনুযায়ী উন্নত ধরনের কার্যক্রম ও প্রশিক্ষণ উপানুষ্ঠানিক শিক্ষার মাধ্যমে বাস্তবায়ন হতে পারে। উন্নত দেশগুলোতে আজকাল উপানুষ্ঠানিক শিক্ষার এমন সব কার্যক্রম চালু আছে, যা অনেক উচ্চতর শিক্ষা প্রতিষ্ঠান এবং সুপ্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় পূর্বে গ্রহণযোগ্য বলে মনে করতো না। উন্নয়নশীল দেশগুলোতে উপানুষ্ঠানিক শিক্ষা, ক্রমান্বয়ে অব্যাহত শিক্ষা ও প্রশিক্ষণ দিগন্তকে প্রসারিত করে মূল্যবান অবদান রাখতে পারে। 
(শিক্ষক বাতায়ন) 

২৭.
In which year was the Environment Conference held in Tbilisi, Georgia?
 (জর্জিয়ার তিবিলিসিতে কত সালে পরিবেশ সম্মেলন অনুষ্ঠিত হয়?)  
  1. 1975
  2. 1976
  3. 1977
  4. 1979
সঠিক উত্তর:
1977
উত্তর
সঠিক উত্তর:
1977
ব্যাখ্যা

Ans: 1977
- ১৯৭৭ সালে জর্জিয়ার তিবিলিসিতে পরিবেশগত শিক্ষা সংক্রান্ত আন্তঃরাষ্ট্রীয় সম্মেলনে পরিবেশগত শিক্ষার লক্ষ্যগুলি প্রতিষ্ঠিত হয়েছিল। এই লক্ষ্যগুলির মধ্যে রয়েছে পরিবেশ এবং এর সমস্যাগুলি সম্পর্কে সচেতনতা এবং জ্ঞান বৃদ্ধি, সমস্যা সমাধানের জন্য দক্ষতা তৈরি এবং পরিবেশগত সমস্যা সমাধানে সক্রিয় অংশগ্রহণকে উৎসাহিত করা। 

(এম এড, স্কুল অব এডুকেশন, বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি

২৮.
In the light of the socio-economic context of which country did the non-formal education trend emerge ?  
(কোন ধরণের দেশের আর্থ-সামাজিক প্রেক্ষাপটের আলোকে উপানুষ্ঠানিক শিক্ষা ধারার উৎপত্তি ? )
  1. Advanced (উন্নত)
  2. Developing (উন্নয়নশীল) 
  3. Least Developed (স্বল্পোন্নত)
  4. Lower-Middle (নিম্ন-মধ্যম) 
সঠিক উত্তর:
Developing (উন্নয়নশীল) 
উত্তর
সঠিক উত্তর:
Developing (উন্নয়নশীল) 
ব্যাখ্যা

Ans:  Developing (উন্নয়নশীল) 
- উপানুষ্ঠানিক শিক্ষার উৎপত্তি মূলত উন্নয়নশীল দেশের আর্থ-সামাজিক প্রেক্ষাপটে, যেখানে আনুষ্ঠানিক শিক্ষার সীমিত সুযোগ এবং চাহিদা পূরণে এই ধরনের শিক্ষা অপরিহার্য হয়ে পড়ে। যেসব শিশু ও প্রাপ্তবয়স্ক আনুষ্ঠানিক শিক্ষা থেকে বঞ্চিত, অথবা যারা স্কুল থেকে ঝরে পড়ে, তাদের জন্য মৌলিক শিক্ষা, জীবন-দক্ষতা অর্জন এবং জীবিকা অর্জনের উদ্দেশ্যে এই শিক্ষার ধারা বিকশিত হয়েছে।  (শিক্ষক বাতায়ন)

২৯.
By investing in what education, can societies realize the full potential of half of their population, resulting in widespread and lasting benefits? (কোন শিক্ষায় বিনিয়োগের মাধ্যমে, সমাজ তাদের জনসংখ্যার অর্ধেকের পূর্ণ সম্ভাবনা উপলব্ধি করতে পারে, যার ফলে ব্যাপক ও স্থায়ী সুবিধা পাওয়া যায়?) 
  1. adult education (প্রাপ্তবয়স্ক শিক্ষা) 
  2. women education (নারী শিক্ষা) 
  3. adolescence education (কিশোর শিক্ষা) 
  4. gender education (লিঙ্গ শিক্ষা
সঠিক উত্তর:
women education (নারী শিক্ষা) 
উত্তর
সঠিক উত্তর:
women education (নারী শিক্ষা) 
ব্যাখ্যা

Ans: women education (নারী শিক্ষা)
 মানবসম্পদ উন্নয়নে নারী শিক্ষা একটি গুরুত্বপূর্ণ বিষয়, কারণ এটি
 - অর্থনৈতিক প্রবৃদ্ধিকে উৎসাহিত করে,
 - স্বাস্থ্যের ফলাফল উন্নত করে,
 - সামাজিক ও রাজনৈতিকভাবে নারীদের ক্ষমতায়ন করে এবং
- আরও সুষম ও দক্ষ কর্মীবাহিনী তৈরি করে। 

•  নারী শিক্ষায় বিনিয়োগের মাধ্যমে, সমাজ তাদের জনসংখ্যার অর্ধেকের পূর্ণ সম্ভাবনা উপলব্ধি করতে পারে, যার ফলে ব্যাপক ও স্থায়ী সুবিধা পাওয়া যায়। মানবসম্পদ উন্নয়নে  নারীর শিক্ষার প্রসারকে অগ্রাধিকার দিতে হবে। কারণ নারী শিক্ষিত হলে পুরো পরিবার শিক্ষিত হয়, প্রজন্ম পরম্পরায় জ্ঞানের আলো ছড়িয়ে  পড়ে। একইভাবে বাল্যবিবাহ, শিশুশ্রম ও কিশোর অপরাধের মতো বিষয়গুলোকেও কঠোর আইন প্রয়োগের মাধ্যমে নিয়ন্ত্রণে আনতে হবে, আর সেই সঙ্গে সচেতনতা বাড়াতে হবে স্থানীয় পর্যায়ে।

( শিক্ষা ও উন্নয়নঃ উন্নয়নশীল দেশের প্রতিশ্রুতি, মোঃ দেলোয়ার হোসেন শেখ 

৩০.
( ___________ is not just a financial crisis, it is a multidimensional social curse.)
(_________ কেবল আর্থিক সংকট নয়, এটি এক বহুমাত্রিক সামাজিক অভিশাপ) 
  1. Poverty (দারিদ্র্য) 
  2. Illiteracy (নিরক্ষরতা) 
  3. bribery (ঘুষ) 
  4. ethical crisis (নৈতিক সংকট) 
সঠিক উত্তর:
Poverty (দারিদ্র্য) 
উত্তর
সঠিক উত্তর:
Poverty (দারিদ্র্য) 
ব্যাখ্যা

উত্তরঃ Poverty (দারিদ্র্য) 

- দারিদ্র্য হলো মানবজীবনের এমন এক বিপর্যয়কর অবস্থা যেখানে সমাজে বসবাসরত ব্যক্তিদের নূন্যতম মৌলিক চাহিদাই পূরণ করা সম্ভব হয় না। অর্থাৎ দারিদ্র্য বলতে এমন এক অবস্থাকে বোঝায় যেখানে মানুষের মৌলিক চাহিদা, যেমন: অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা ইত্যাদি অভাব পূরণ হয় না।দারিদ্র্য কেবল আর্থিক সংকট নয়, এটি এক বহুমাত্রিক সামাজিক অভিশাপ, যা মানুষকে বঞ্চিত করে আত্মসম্মান, মর্যাদা ও মানবিক বিকাশের অধিকারের থেকে। এর প্রভাব সীমাবদ্ধ নয়।  ব্যক্তিপর্যায়ে—এর ছায়া পড়ে একটি পরিবারের ভবিষ্যতের উপর, এমনকি সামগ্রিকভাবে একটি সমাজ ও রাষ্ট্রের উন্নয়নধারাও এতে বাধাগ্রস্ত হয়।
(শিক্ষক বাতায়ন

৩১.
What is the most effective way to alleviate poverty? (দরিদ্র্য বিমোচনের কার্যকর উপায় কোনটি?)
  1. Increase in the number of businesses (ব্যবসা প্রতিষ্ঠানের সংখ্যা বৃদ্ধি) 
  2. Increase in school capacity (বিদ্যালয়ের সক্ষমতা বৃদ্ধি)
  3. Expansion of technical and skill-based education (কারিগরি ও দক্ষতাভিত্তিক শিক্ষা বিস্তার) 
  4. None (কোনটাই না)   
সঠিক উত্তর:
Expansion of technical and skill-based education (কারিগরি ও দক্ষতাভিত্তিক শিক্ষা বিস্তার) 
উত্তর
সঠিক উত্তর:
Expansion of technical and skill-based education (কারিগরি ও দক্ষতাভিত্তিক শিক্ষা বিস্তার) 
ব্যাখ্যা

উত্তরঃ  Expansion of technical and skill-based education (কারিগরি ও দক্ষতাভিত্তিক শিক্ষা বিস্তার)

- শিক্ষার মাধ্যমে দারিদ্র্য বিমোচনে করনীয়ঃ
এই ক্ষেত্রে প্রয়োজন একটি বহুমাত্রিক পরিকল্পনার—যার মাধ্যমে শুধু বিদ্যালয়ের সংখ্যা বাড়ানো নয়, বরং শিক্ষা ব্যবস্থার অন্তর্ভুক্তিমূলক চরিত্র নিশ্চিত করতে হবে। দরিদ্র পরিবারের অভিভাবকদের মাঝে সচেতনতা তৈরি, কর্মসংস্থানের সুযোগ, বিনামূল্যে পাঠদান, শিক্ষাসামগ্রী প্রদান, এবং বিশেষ করে গ্রামীণ অঞ্চলে নারীশিক্ষার ওপর জোর দিতে হবে। একইসঙ্গে শহরাঞ্চলে ছিন্নমূল ও পথশিশুদের জন্য ‘ভাসমান বিদ্যালয়’ কিংবা বিকল্প সময়ভিত্তিক শিক্ষাকেন্দ্র চালু রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেবল প্রাতিষ্ঠানিক শিক্ষা নয়, দরিদ্র্য বিমোচনের আরেকটি কার্যকর উপায় হলো কারিগরি ও দক্ষতাভিত্তিক শিক্ষা বিস্তার। বয়োজ্যেষ্ঠদের জন্য প্রয়োজন প্রশিক্ষণমুখী ও কর্মমুখী শিক্ষা, যাতে তারা উপার্জনক্ষম হয়ে উঠতে পারে। দেশের উদ্যোক্তারা চাইলে তাঁদের প্রতিষ্ঠানে ছিন্নমূল পরিবার থেকে কিছু কর্মী নিয়োগ দিয়ে সমাজের উন্নয়নে বড় ভূমিকা রাখতে পারেন। এতে যেমন দারিদ্র্য কমবে, তেমনি উৎপাদন ও মানবসম্পদের মানও বাড়বে।

(এম এড, স্কুল অব এডুকেশন, বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি ) 

৩২.
. Which organization introduced the Poverty Reduction Strategy Paper (PRSP) system?
(দারিদ্র্য হ্রাস কৌশলপত্র (পিআরএসপি) পদ্ধতি চালু করে কোন সংস্থা?)
  1. IMF
  2. WORLD BANK
  3. Both (উভয়) 
  4. None (কোনটাই না)  
সঠিক উত্তর:
Both (উভয়) 
উত্তর
সঠিক উত্তর:
Both (উভয়) 
ব্যাখ্যা

Ans: Both (উভয়) 
-: ১৯৯৯ সালে আইএমএফ এবং বিশ্বব্যাংক নিম্ন-আয়ের দেশগুলিকে সহায়তা প্রদানের ক্ষেত্রে তাদের দৃষ্টিভঙ্গি জোরদার করার জন্য দারিদ্র্য হ্রাস কৌশলপত্র (পিআরএসপি) পদ্ধতি চালু করে ।  এটি দারিদ্র্য নিরসনের জন্য একটি দৃষ্টিভঙ্গি এবং একটি কাঠামো প্রদান করে।

(B. Ed. School of Education, Bangladesh Open University) 

৩৩.
In what year was the concept of PRSP first introduced worldwide?
(কত সালে সর্বপ্রথম পি আর এস পি এর ধারণা প্রবর্তন করা হয় বিশ্বব্যাপী?) 
  1. 1997
  2. 1998
  3. 1999
  4. 2000
সঠিক উত্তর:
1999
উত্তর
সঠিক উত্তর:
1999
ব্যাখ্যা

- ১৯৯৯ সালে আইএমএফ এবং বিশ্বব্যাংক নিম্ন-আয়ের দেশগুলিকে সহায়তা প্রদানের ক্ষেত্রে তাদের দৃষ্টিভঙ্গি জোরদার করার জন্য দারিদ্র্য হ্রাস কৌশলপত্র (পিআরএসপি) পদ্ধতি চালু করে ।  এটি দারিদ্র্য নিরসনের জন্য একটি দৃষ্টিভঙ্গি এবং একটি কাঠামো প্রদান করে। 

(B. Ed. School of Education, Bangladesh Open University) 

৩৪.
In which year was the National Strategy Paper for Economic Growth and Poverty Reduction named PRSP in Bangladesh? (বাংলাদেশে কত সালে অর্থনৈতিক প্রবৃদ্ধি ও দারিদ্র্য নিরসনের জন্য জাতীয় কৌশলপত্রের নাম রাখা হয় পি আর এস পি?) 
  1. 2000
  2. 2001
  3. 2002
  4. 2003
সঠিক উত্তর:
2003
উত্তর
সঠিক উত্তর:
2003
ব্যাখ্যা

- বিশ্বব্যাংক ও আইএমএফ এর নমনীয় ঋণ সহায়তা পাওয়ার একটি অন্যতম শর্ত দারিদ্র্য হ্রাস করার জন্য একটি পূর্ণাঙ্গ কৌশলপত্র প্রণয়ন। প্রবৃদ্ধির হার ৭% ধরে রেখে উন্নয়ন নিশ্চিত করতে বাংলাদেশ সরকার ২০০১ সালে অর্থনৈতিক প্রবৃদ্ধি ও দারিদ্র্য নিরসনের জন্য একটি জাতীয় কৌশল প্রণয়ন করেন। ২০০৩ সালে এর নাম পরিবর্তন করে রাখা হয় ‘’ দারিদ্র্য নিরসন কৌশল পত্র” বা Poverty Reduction Strategic Paper (PRSP) 

(এম এড, স্কুল অব এডুকেশন, বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি)

৩৫.
How many strategies are set for poverty alleviation in the PRSP in Bangladesh?
( বাংলাদেশে  পি আর এস পি তে দারিদ্র্য নিরসনের জন্য কয়টি কৌশল নির্ধারণ করা হয় ?) 
  1. 4
  2. 5
  3. 6
  4. 7
সঠিক উত্তর:
5
উত্তর
সঠিক উত্তর:
5
ব্যাখ্যা

উত্তরঃ 5
দারিদ্র্য নিরসনের লক্ষ্য অর্জনের জন্য ৫টি কৌশল নির্ধারণ করা হয়। এগুলো হলো:
১. দরিদ্রদের জন্য আরো কর্মসংস্থান বাড়িয়ে দারিদ্র্য অনুকূল প্রবৃদ্ধি।
২. শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি ও সামাজিকভাবে দরিদ্রদের ক্ষমতা বাড়ানোর জন্য মানব সম্পদ উন্নয়ন।
৩. উন্নয়নে নারীর অগ্রাধিকার ও জেন্ডার বৈষম্য নিরসন।
৪. যে কোনো ধরনের অপ্রত্যাশিত আয়-ব্যয় সংকট থেকে রক্ষা করতে দরিদ্রদের জন্য সামাজিক নিরাপত্তাব্যবস্থা।
৫. দরিদ্রদের ভাষ্য তুলে আনতে শাসনব্যবস্থায় অংশীদারিত্ব।    

(স্কুল অব এডুকেশন, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়) 

৩৬.
PRSP is related to____. (পিআরএসপি _____ এর সাথে সম্পর্কিত।)
  1. Poverty Reduction (দারিদ্র্য হ্রাস)
  2. Five Year plan (পঞ্চবার্ষিক পরিকল্পনা)
  3. Annual Plan (বার্ষিক পরিকল্পনা)  
  4.  Development plan (বার্ষিক পরিকল্পনা) 
সঠিক উত্তর:
Poverty Reduction (দারিদ্র্য হ্রাস)
উত্তর
সঠিক উত্তর:
Poverty Reduction (দারিদ্র্য হ্রাস)
ব্যাখ্যা

উত্তরঃ Poverty Reduction (দারিদ্র্য হ্রাস) 

- ১৯৯৯ সালে আইএমএফ এবং বিশ্বব্যাংক নিম্ন-আয়ের দেশগুলিকে সহায়তা প্রদানের ক্ষেত্রে তাদের দৃষ্টিভঙ্গি জোরদার করার জন্য দারিদ্র্য হ্রাস কৌশলপত্র (পিআরএসপি) পদ্ধতি চালু করে ।  এটি দারিদ্র্য নিরসনের জন্য একটি দৃষ্টিভঙ্গি এবং একটি কাঠামো প্রদান করে। বিশ্বব্যাংক ও আইএমএফ এর নমনীয় ঋণ সহায়তা পাওয়ার একটি অন্যতম শর্ত দারিদ্র্য হ্রাস করার জন্য একটি পূর্ণাঙ্গ কৌশলপত্র প্রণয়ন। প্রবৃদ্ধির হার ৭% ধরে রেখে উন্নয়ন নিশ্চিত করতে বাংলাদেশ সরকার ২০০১ সালে অর্থনৈতিক প্রবৃদ্ধি ও দারিদ্র্য নিরসনের জন্য একটি জাতীয় কৌশল প্রণয়ন করেন। ২০০৩ সালে এর নাম পরিবর্তন করে রাখা হয় ‘’ দারিদ্র্য নিরসন কৌশল পত্র” বা Poverty Reduction Strategic Paper (PRSP) 

(মানবসম্পদ উন্নয়ন ও শিক্ষা সমাচার, মৃণাল কান্তি বড়ুয়া।

৩৭.
According to the National Education Policy 2010, which of the following is the objective of women's education -
(জাতীয় শিক্ষানীতি ২০১০ অনুযায়ী নীচের কোনটি নারী শিক্ষার উদ্দেশ্য -) 
  1. to develop women so that they can take strong steps in the process of eliminating dowry and violence against women, changing the subordinate status of women and ensuring their equal rights. (যৌতুক ও নারী নির্যাতন নিরসন এবং নারীর অধস্তন অবস্থার পরিবর্তন ও তাঁর সমঅধিকার নিশ্চিত করার প্রক্রিয়ায় নারী যাতে বলিষ্ঠ পদক্ষেপ নিতে পারেন তার উপযোগী করে নারীকে গড়ে তোলা ) 
  2. Involving women in production (নারীদের উৎপাদনের সাথে সম্পৃক্ত করা)
  3. To develop women as collaborators in service work (নারীদের সেবামূলক কাজে সহযোগী হিসাবে যোগ্য করে গড়ে তোলা)
  4. To make women speak out against patriarchal society and to take initiative in building a feminist society. (নারীদের পুরুষতান্ত্রিক সমাজের বিরুদ্ধে সোচ্চার করানো ও নারীবাদী সমাজ গড়ে তোলায় উদ্যোগী করা) 
সঠিক উত্তর:
to develop women so that they can take strong steps in the process of eliminating dowry and violence against women, changing the subordinate status of women and ensuring their equal rights. (যৌতুক ও নারী নির্যাতন নিরসন এবং নারীর অধস্তন অবস্থার পরিবর্তন ও তাঁর সমঅধিকার নিশ্চিত করার প্রক্রিয়ায় নারী যাতে বলিষ্ঠ পদক্ষেপ নিতে পারেন তার উপযোগী করে নারীকে গড়ে তোলা ) 
উত্তর
সঠিক উত্তর:
to develop women so that they can take strong steps in the process of eliminating dowry and violence against women, changing the subordinate status of women and ensuring their equal rights. (যৌতুক ও নারী নির্যাতন নিরসন এবং নারীর অধস্তন অবস্থার পরিবর্তন ও তাঁর সমঅধিকার নিশ্চিত করার প্রক্রিয়ায় নারী যাতে বলিষ্ঠ পদক্ষেপ নিতে পারেন তার উপযোগী করে নারীকে গড়ে তোলা ) 
ব্যাখ্যা

জাতীয় শিক্ষানীতি ২০১০ অনুযায়ী নারীশিক্ষার মূল উদ্দেশ্য ও লক্ষ্য নিম্নরূপ− 
- নারীকে সচেতন ও প্রত্যয়ী করা এবং সম-অধিকারের অনুকূলে নারীর দৃষ্টিভঙ্গি প্রখর করা।
- সকল পর্যায়ে দেশ পরিচালনায় অংশগ্রহণে নারীকে উদ্বুদ্ধ ও দক্ষ করা।
- দেশের আর্থ-সামাজিক উন্নয়নে ও দারিদ্র্য বিমোচনে নারীর অংশগ্রহণ নিশ্চিত করা।
- বিভিন্ন ক্ষেত্রে ও পর্যায়ে কাজে নিয়োজিত হয়ে এবং আত্মকর্মসংস্থানের মাধ্যমে আর্থ-সামাজিক অগ্রগতি সাধনে ভূমিকা পালন করা।
- যৌতুক ও নারী নির্যাতন নিরসন এবং নারীর অধঃস্তন অবস্থার পরিবর্তন ও তাঁর সমঅধিকার নিশ্চিত করার প্রক্রিয়ায় নারী যাতে বলিষ্ঠ পদক্ষেপ নিতে পারেন তার উপযোগী করে নারীকে গড়ে তোলা।

(জাতীয় শিক্ষানীতি ২০১০)