পরীক্ষা আর্কাইভ

ডেইলি কুইজ [২০০ দিন]

পরীক্ষাডেইলি কুইজ [২০০ দিন]তারিখতারিখ অনির্ধারিতসময়27 minutes
মোট প্রশ্ন২১
সিলেবাস
বিষয় - গাণিতিক যুক্তি টপিক - পাটিগণিত [সরল ও যৌগিক মুনাফা, লাভ-ক্ষতি, অংশীদারী হিসাব, অনুপাত ও সমানুপাত] সোর্স: ষষ্ঠ থেকে উচ্চ-মাধ্যমিক শ্রেণি পর্যন্ত গণিত বোর্ড বই [NCTB ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়] এবং যেকোনো ভালো একটি গাইড বই।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ডেইলি কুইজ [২০০ দিন]

ডেইলি কুইজ [২০০ দিন] · তারিখ অনির্ধারিত · ২১ প্রশ্ন

.
দুটি সংখ্যার বিয়োগফল তাদের যোগফলের ১/৫ অংশ। সংখ্যাদ্বয়ের অনুপাত কত? 
  1. ক) ৫ : ২
  2. খ) ১ : ৫ 
  3. গ) ৩ : ৫ 
  4. ঘ) ৩ : ২ 
সঠিক উত্তর:
ঘ) ৩ : ২ 
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৩ : ২ 
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি সংখ্যার বিয়োগফল তাদের যোগফলের ১/৫ অংশ। সংখ্যাদ্বয়ের অনুপাত কত? 

সমাধান: 
ধরি,
সংখ্যা দুইটি ক এবং খ 

প্রশ্নমতে,
ক - খ = (১/৫)(ক + খ)
বা, ৫ক - ৫খ = ক + খ
বা, ৫ক - ক = খ + ৫খ 
বা, ৪ক = ৬খ
বা, ক/খ = ৬/৪
বা, ক/খ = ৩/২
∴ ক : খ = ৩ : ২
 
.
একটি ফুটবল দলে ছেলে ও মেয়ের অনুপাত ৬ : ৭। যদি মেয়ের সংখ্যা ছেলের সংখ্যা থেকে ২ জন বেশি হলে ঐ দলে ছেলের সংখ্যা কত?
  1. ক) ৬ জন
  2. খ) ১২ জন
  3. গ) ১০ জন
  4. ঘ) ১৪ জন
সঠিক উত্তর:
খ) ১২ জন
উত্তর
সঠিক উত্তর:
খ) ১২ জন
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ফুটবল দলে ছেলে ও মেয়ের অনুপাত ৬ : ৭। যদি মেয়ের সংখ্যা ছেলের সংখ্যা থেকে ২ জন বেশি হলে ঐ দলে ছেলের সংখ্যা কত?

সমাধান:
ধরি,
ছেলের সংখ্যা = ৬ক
মেয়ের সংখ্যা = ৭ক

প্রশ্নমতে,
৭ক - ৬ক = ২
বা, ক = ২

∴ ছেলের সংখ্যা = ৬ × ২ = ১২ জন
.
রফিক ৪০০ টাকার একটি শার্ট কিনে সেটা তার বন্ধু জামিরের কাছে ৬০০ টাকায় বিক্রয় করল। এতে রফিক শতকরা কত লাভ করলো?
  1. ক) ৫৫%
  2. খ) ৫০%
  3. গ) ৪০%
  4. ঘ) ৩০%
সঠিক উত্তর:
খ) ৫০%
উত্তর
সঠিক উত্তর:
খ) ৫০%
ব্যাখ্যা
প্রশ্ন: রফিক ৪০০ টাকার একটি শার্ট কিনে সেটা তার বন্ধু জামিরের কাছে ৬০০ টাকায় বিক্রয় করল। এতে রফিক শতকরা কত লাভ করলো?

সমাধান: 
আমরা জানি,
লাভ = বিক্রয়মূল্য - ক্রয়মূল্য

∴ রফিকের লাভ = (৬০০ - ৪০০) টাকা
= ২০০ টাকা।

শতকরা লাভ = (লাভ/ক্রয়মূল্য) × ১০০
= (২০০/৪০০) × ১০০%
= ৫০%
.
x% হারে x টাকার 4 বছরের সুদ x টাকা হলে x = কত?
  1. ক) 28
  2. খ) 20
  3. গ) 25
  4. ঘ) 30
সঠিক উত্তর:
গ) 25
উত্তর
সঠিক উত্তর:
গ) 25
ব্যাখ্যা
প্রশ্ন: x% হারে x টাকার 4 বছরের সুদ x টাকা হলে x = কত?

সমাধান:
এখানে,
সুদের হার, r = x% = x/100
সময়, n = 4 বছর
আসল = মুনাফা = P = I = x

আমরা জানি,
I = Pnr
বা, x = x × 4 × (x/100)
বা, x2/25 = x
বা, x2 = 25x
∴ x = 25
.
দুইটি রাশির অনুপাত ৭ : ১২। পূর্ব রাশি ৫৬ উত্তর রাশি কত?
  1. ক) ৮৬
  2. খ) ৭২
  3. গ) ৯৬
  4. ঘ) ৯৮
সঠিক উত্তর:
গ) ৯৬
উত্তর
সঠিক উত্তর:
গ) ৯৬
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি রাশির অনুপাত ৭ : ১২। পূর্ব রাশি ৫৬ উত্তর রাশি কত?

সমাধান:
ধরি,
উত্তর রাশি = ক

আমরা জানি,
দুইটি রাশির অনুপাত = পূর্ব রাশি : উত্তর রাশি
৭ : ১২ = ৫৬ : ক
বা, (৭/১২) = (৫৬/ক)
বা, ৭ক = ৫৬ × ১২
বা, ক = ৬৭২/৭
∴ ক = ৯৬

∴ উত্তর রাশি ৯৬।
.
পিতার বয়স পুত্রের বয়সের ৪ গুণ। ৬ বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের ১০ গুণ ছিল। পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত কত?
  1. ক) ৪ : ১
  2. খ) ৫ : ১
  3. গ) ১ : ৪
  4. ঘ) ৩ : ১
সঠিক উত্তর:
ক) ৪ : ১
উত্তর
সঠিক উত্তর:
ক) ৪ : ১
ব্যাখ্যা
প্রশ্ন: পিতার বয়স পুত্রের বয়সের ৪ গুণ। ৬ বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের ১০ গুণ ছিল। পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত কত?

সমাধান:
বর্তমানে পুত্রের বয়স = ক বছর 
বর্তমানে পিতার বয়স ৪ক বছর

প্রশ্নমতে,
১০(ক - ৬) = ৪ক - ৬
বা, ১০ক - ৬০ = ৪ক - ৬
বা, ৬ক = ৫৪
∴ ক = ৯

পুত্রের বর্তমান বয়স ৯ বছর
পিতার বর্তমান বয়স (৯ × ৪) = ৩৬ বছর

∴ তাদের বর্তমান বয়সের অনুপাত = ৩৬ : ৯ = ৪ : ১
.
একটি মোটর সাইকেল ১২% ক্ষতিতে বিক্রি করা হল। যদি বিক্রয় মূল্য ১৮০০ টাকা বেশি হতো, তাহলে ৮% লাভ হত। মোটর সাইকেলের ক্রয় মূল্য কত?
  1. ক) ৮০০০ টাকা
  2. খ) ৯০০০ টাকা
  3. গ) ৬০০০ টাকা
  4. ঘ) ৫০০০ টাকা
সঠিক উত্তর:
খ) ৯০০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
খ) ৯০০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি মোটর সাইকেল ১২% ক্ষতিতে বিক্রি করা হল। যদি বিক্রয় মূল্য ১৮০০ টাকা বেশি হতো, তাহলে ৮% লাভ হত। মোটর সাইকেলের ক্রয় মূল্য কত?

সমাধান:
১২% ক্ষতিতে,
ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয় মূল্য = (১০০ - ১২) = ৮৮ টাকা
৮% লাভে,
বিক্রয়মূল্য = (১০০ + ৮) = ১০৮ টাকা।

∴ বিক্রয় মূল্যেদ্বয়ের পার্থক্য = (১০৮ - ৮৮) = ২০ টাকা।

বিক্রয় মূল্য ২০ টাকা বেশি হলে ক্রয় মূল্য ১০০ টাকা
∴ বিক্রয় মূল্য ১৮০০ টাকা বেশি হলে ক্রয় মূল্য (১০০ × ১৮০০)/২০
= ৯০০০ টাকা।
.
২৪০০ টাকা ৫% সরল সুদে ২ বছর ৬ মাসে সুদে-আসলে মোট কত টাকা হবে? 
  1. ক) ২১০০ টাকা
  2. খ) ২৬০০ টাকা
  3. গ) ২৮০০ টাকা
  4. ঘ) ২৭০০ টাকা
সঠিক উত্তর:
ঘ) ২৭০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ২৭০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: ২৪০০ টাকা ৫% সরল সুদে ২ বছর ৬ মাসে সুদে-আসলে মোট কত টাকা হবে? 

সমাধান: 
আসল P  = ২৪০০ টাকা 
মুনাফার হার r  = ৫% = ৫/১০০
সময় n = ২ বছর ৬ মাস = ২ বছর + (৬/১২) বছর 
= ২ + (১/২) বছর 
= ৫/২ বছর 

সরল মুনাফা I = Pnr 
= ২৪০০ × (৫/২) × (৫/১০০)
= ৩০০

মোট = (২৪০০ + ৩০০) টাকা = ২৭০০ টাকা
.
একটি দ্রব্য ১,০০০ টাকায় ক্রয় করে ১৫% লাভে বিক্রয় করা হলো। দ্রব্যটির মূল্য ১০% কম হলে কত টাকা লাভ হত?
  1. ক) ২৫০ টাকা
  2. খ) ১২৫ টাকা
  3. গ) ১৫০ টাকা
  4. ঘ) ২২০ টাকা
সঠিক উত্তর:
ক) ২৫০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
ক) ২৫০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি দ্রব্য ১,০০০ টাকায় ক্রয় করে ১৫% লাভে বিক্রয় করা হলো। দ্রব্যটির মূল্য ১০% কম হলে কত টাকা লাভ হত?

সমাধান: 
দ্রব্যটির মূল্য ১০% কমে  
ক্রয়মূল্য = (১০০০ × ৯০)/১০০ টাকা
= ৯০০ টাকা 

১৫% লাভে বিক্রয়মূল্য = (১০০০ × ১১৫)/১০০ টাকা
= ১১৫০ টাকা

∴ মোট লাভ = (১১৫০ - ৯০০) টাকা
= ২৫০ টাকা
১০.
৯০ মিটার পরিসীমা বিশিষ্ট ত্রিভুজের বাহুগুলোর অনুপাত ৫ : ৬ : ৭ হলে বৃহত্তম বাহুর দৈর্ঘ্য কত?
  1. ক) ২৫ মিটার
  2. খ) ৩০ মিটার
  3. গ) ৩৫ মিটার
  4. ঘ) ৪০ মিটার
সঠিক উত্তর:
গ) ৩৫ মিটার
উত্তর
সঠিক উত্তর:
গ) ৩৫ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: ৯০ মিটার পরিসীমা বিশিষ্ট ত্রিভুজের বাহুগুলোর অনুপাত ৫ : ৬ : ৭ হলে বৃহত্তম বাহুর দৈর্ঘ্য কত?

সমাধান:
মনে করি,
ত্রিভুজের বাহুগুলোর দৈর্ঘ্য যথাক্রমে ৫x, ৬x ও ৭x

∴ পরিসীমা = ৫x + ৬x + ৭x = ১৮x

প্রশ্নমতে,
১৮x = ৯০
বা, x = ৯০/১৮
∴ x = ৫

∴ বৃহত্তম ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য = ৭ × ৫ = ৩৫ মিটার
১১.
ক এর ২০% যদি খ এর ১৫% এর সমান হয়, তবে ক : খ = কত?
  1. ক) ৪ : ৩
  2. খ) ৫ : ৩
  3. গ) ৩ : ৪
  4. ঘ) ২ : ৩
সঠিক উত্তর:
গ) ৩ : ৪
উত্তর
সঠিক উত্তর:
গ) ৩ : ৪
ব্যাখ্যা
প্রশ্ন: ক এর ২০% যদি খ এর ১৫% এর সমান হয়, তবে ক : খ = কত?

সমাধান:
ক এর ২০% = খ এর ১৫%
বা, ক এর ২০/১০০ =  খ এর ১৫/১০০
বা, ২০ক/১০০ = ১৫খ/১০০
বা, ২০ক = ১৫খ 
বা, ৪ক = ৩খ 
বা, ক/খ = ৩/৪ 
∴ ক : খ = ৩ : ৪
১২.
ক : খ = ৪ : ৫, খ : গ = ২ : ৩ এবং গ = ৪৫০ হলে, ক = কত?
  1. ক) ৩৪০
  2. খ) ২৮০
  3. গ) ৪২০
  4. ঘ) ২৪০
সঠিক উত্তর:
ঘ) ২৪০
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ২৪০
ব্যাখ্যা
প্রশ্ন: ক : খ = ৪ : ৫, খ : গ = ২ : ৩ এবং গ = ৪৫০ হলে, ক = কত?

সমাধান:
ক : খ = ৪ : ৫ = ৪ × ২ : ৫ × ২ = ৮ : ১০
খ : গ = ২ : ৩ = ২ × ৫ : ৩ × ৫ = ১০ : ১৫

এখানে,
ক : খ : গ = ৮ : ১০ : ১৫

এখন,
ক : গ = ৮ : ১৫
বা, ক/গ = ৮/১৫
বা, ক = ৮গ/১৫
বা, ক = (৮ × ৪৫০)/১৫
∴ ক = ২৪০
১৩.
একটি বই ১৫০ টাকায় বিক্রয় করায় ২৫% লাভ হয়। কত টাকায় বিক্রয় করলে ৩০% লাভ হবে?
  1. ক) ১২৬ টাকা
  2. খ) ১৪৬ টাকা
  3. গ) ১৫৬ টাকা
  4. ঘ) ১৬৬ টাকা
সঠিক উত্তর:
গ) ১৫৬ টাকা
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৫৬ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বই ১৫০ টাকায় বিক্রয় করায় ২৫% লাভ হয়। কত টাকায় বিক্রয় করলে ৩০% লাভ হবে?

সমাধান:
২৫% লাভে,
বিক্রয় মূল্য ১২৫ টাকায় ক্রয় মূল্য = ১০০ টাকা
∴ বিক্রয় মূল্য ১৫০ টাকায় ক্রয় মূল্য = (১৫০ × ১০০)/১২৫
= ১২০ টাকা

৩০% লাভে বিক্রয়মূল্য = ১৩০ টাকা
ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য = ১৩০ টাকা
ক্রয়মূল্য ১২০ টাকা হলে বিক্রয়মূল্য = (১৩০ × ১২০)/১০০ টাকা
= ১৫৬ টাকা
১৪.
৪ : ৭ এবং ৫ : ৮ এর মিশ্র অনুপাত কোনটি?
  1. ক) ৩ : ৫
  2. খ) ৫ : ১২
  3. গ) ৫ : ১৪
  4. ঘ) ৫ : ১৬
সঠিক উত্তর:
গ) ৫ : ১৪
উত্তর
সঠিক উত্তর:
গ) ৫ : ১৪
ব্যাখ্যা
প্রশ্ন: ৪ : ৭ এবং ৫ : ৮ এর মিশ্র অনুপাত কোনটি?

সমাধান: 
মিশ্র অনুপাত: একাধিক সরল অনুপাতের পূর্ব রাশিগুলোর গুণফলকে পূর্ব রাশি এবং উত্তর রাশিগুলোর গুণফলকে উত্তর রাশি ধরে প্রাপ্ত অনুপাতকে মিশ্র অনুপাত বলে।

৪ : ৭ এবং ৫ : ৮  সরল অনুপাতগুলোর মিশ্র অনুপাত হলো (৪ × ৫): (৭ × ৮) = ২০ : ৫৬ = ৫ : ১৪
১৫.
ক, খ ও গ এর বেতনের অনুপাত ৭ : ৫ : ৩। খ, গ অপেক্ষা ২২২ টাকা বেশি পেলে ক এর বেতন কত?
  1. ক) ৫৫৫ টাকা
  2. খ) ৩৩৩ টাকা
  3. গ) ৭৭৭ টাকা
  4. ঘ) ৬৬৬ টাকা
সঠিক উত্তর:
গ) ৭৭৭ টাকা
উত্তর
সঠিক উত্তর:
গ) ৭৭৭ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: ক, খ ও গ এর বেতনের অনুপাত ৭ : ৫ : ৩। খ, গ অপেক্ষা ২২২ টাকা বেশি পেলে ক এর বেতন কত?

সমাধান:
ধরি,
ক এর বেতন ৭x টাকা,
খ এর বেতন ৫x টাকা
গ এর বেতন ৩x টাকা।

প্রশ্নমতে,
৫x - ৩x = ২২২
বা, ২x = ২২২
∴ x = ১১১

∴ ক এর বেতন = ৭ × ১১১ = ৭৭৭ টাকা
১৬.
নিচের কোনটি সত্য? যেখানে প্রতীকগুলো প্রচলিত অর্থ বহন করে।
  1. ক) C = P(1 + n)r
  2. খ) I = P - A
  3. গ) P = Inr
  4. ঘ) A = P(1 + nr)
সঠিক উত্তর:
ঘ) A = P(1 + nr)
উত্তর
সঠিক উত্তর:
ঘ) A = P(1 + nr)
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটি সত্য? যেখানে প্রতীকগুলো প্রচলিত অর্থ বহন করে।

সমাধান: 
এখানে,
C = চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে সবৃদ্ধি মূল
P = সরল মুনাফা বা চক্রবৃদ্ধি মুনাফায় আসল বা মূলধন বা আমানত বা ব্যাংকে গচ্ছিত সম্পদ বা অর্থ।
n = সময়
r = শতকরা মুনাফার হার
I = মুনাফা বা সুদ
A = সরল মুনাফার ক্ষেত্রে, মুনাফা-আসল

আমরা জানি,
মুনাফা-আসল, A = P(1 + nr)

চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে সবৃদ্ধি মূল, C = P(1 + r)n
মুনাফা, I =A - P
মুনাফা, I = Pnr 
১৭.
১০৪ কেজি ওজনবিশিষ্ট একটি মিশ্রণ A এর ১৫ ভাগ, B এর ৬ ভাগ এবং C এর ৫ ভাগ দ্বারা গঠিত। মিশ্রণে B কতটুকু আছে?
  1. ক) ২০ কেজি
  2. খ) ২৮ কেজি
  3. গ) ৬০ কেজি
  4. ঘ) ২৪ কেজি
সঠিক উত্তর:
ঘ) ২৪ কেজি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ২৪ কেজি
ব্যাখ্যা
প্রশ্ন: ১০৪ কেজি ওজনবিশিষ্ট একটি মিশ্রণ A এর ১৫ ভাগ, B এর ৬ ভাগ এবং C এর ৫ ভাগ দ্বারা গঠিত। মিশ্রণে B কতটুকু আছে?

সমাধান:
ধরি,
A : B : C = ১৫x : ৬x : ৫x

প্রশ্নমতে,
১৫x + ৬x + ৫x = ১০৪
বা, ২৬x = ১০৪
বা, x = ১০৪/২৬
∴ x = ৪ 

∴ মিশ্রণে B আছে = (৬ × ৪) কেজি = ২৪ কেজি
১৮.
এক ব্যক্তি বার্ষিক ৩% সরল সুদে ৬ বছরের জন্য কিছু টাকা ধার করেন। যদি ধার শোধ করার সময়  তিনি সুদ বাবদ ১৪৪ টাকা দেন, তবে তিনি মোট কত টাকা শোধ করেছিলেন?
  1. ক) ১০৪৪ টাকা
  2. খ) ৮০০ টাকা
  3. গ) ৯৪৪ টাকা
  4. ঘ) ৮৪৪ টাকা
সঠিক উত্তর:
গ) ৯৪৪ টাকা
উত্তর
সঠিক উত্তর:
গ) ৯৪৪ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: এক ব্যক্তি বার্ষিক ৩% সরল সুদে ৬ বছরের জন্য কিছু টাকা ধার করেন। যদি ধার শোধ করার সময়  তিনি সুদ বাবদ ১৪৪ টাকা দেন, তবে তিনি মোট কত টাকা শোধ করেছিলেন?

সমাধান:
১০০ টাকায় ১ বছরে সুদ ৩ টাকা
১০০ টাকায় ৬ বছরে সুদ (৩ × ৬) টাকা
= ১৮ টাকা

সুদ ১৮ টাকা হলে আসল ১০০ টাকা
সুদ ১৪৪ টাকা হলে আসল (১০০ × ১৪৪)/১৮ টাকা
= ৮০০ টাকা

তিনি মোট শোধ করেছিলেন = (৮০০ + ১৪৪) টাকা
= ৯৪৪ টাকা
১৯.
মনির ও তপনের আয়ের অনুপাত ৪ : ৩। তপন ও মবিনের আয়ের অনুপাত ৫ : ৪। মনিরের আয় ১২০ টাকা হলে, মবিনের আয় কত?
  1. ক) ৬০ টাকা
  2. খ) ৬৮ টাকা
  3. গ) ৭৪ টাকা
  4. ঘ) ৭২ টাকা
সঠিক উত্তর:
ঘ) ৭২ টাকা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৭২ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: মনির ও তপনের আয়ের অনুপাত ৪: ৩। তপন ও মবিনের আয়ের অনুপাত ৫ : ৪। মনিরের আয় ১২০ টাকা হলে, মবিনের আয় কত?

সমাধান: 
মনির : তপন = ৪ : ৪ = ২০ : ১৫ [ ৫ দ্বারা গুণ করে ]
তপন : মবিন = ৫ : ৪ = ১৫ : ১২ [ ৩ দ্বারা গুণ করে ]
∴ মনির : তপন : মবিন = ২০ : ১৫ : ১২

মনিরের আয় ২০ টাকা হলে মবিনের আয় ১২ টাকা
∴ মনিরের আয় ১২০ টাকা হলে মবিনের আয় (১২ × ১২০)/২০
= ৭২ টাকা
২০.
কামাল একটি ব্যাংক থেকে ৫% চক্রবৃদ্ধি সুদে ৪০০০ টাকা ঋণ নিল। ২৪ মাসে তাকে সুদাসলে কত টাকা দিতে হবে? 
  1. ক) ২০১০ টাকা 
  2. খ) ৪৪১০ টাকা 
  3. গ) ৪১৪০ টাকা 
  4. ঘ) ৪৪০৫ টাকা 
সঠিক উত্তর:
খ) ৪৪১০ টাকা 
উত্তর
সঠিক উত্তর:
খ) ৪৪১০ টাকা 
ব্যাখ্যা
প্রশ্ন: কামাল একটি ব্যাংক থেকে ৫% চক্রবৃদ্ধি সুদে ৪০০০ টাকা ঋণ নিল। ২৪ মাসে তাকে সুদাসলে কত টাকা দিতে হবে? 

সমাধান: 
এখানে,
আসল P = ৪০০০ টাকা 
মুনাফার হার r = ৫% = ৫/১০০ = ১/২০
সময় n = ২৪ মাস = ২ বছর 

আমরা জানি,
C = P(১ + r )n 
= ৪০০০ × {১ + (১/২০)}
= ৪০০০ × {(২০ + ১)/২০}
= ৪০০০ × (২১/২০)
= ৪০০০ × (২১/২০) × (২১/২০)
= ৪৪১০ টাকা 
২১.
এক ব্যক্তি তাঁর মোট সম্পত্তির ৩/৫ অংশ ব্যয় করার পর অবশিষ্টের ৫/১১ অংশ ব্যয় করে দেখলেন যে তাঁর নিকট ১২০০ টাকা রয়েছে। তাঁর মোট সম্পত্তির মূল্য কত?
  1. ক) ৫০০০ টাকা
  2. খ) ৫৫০০ টাকা
  3. গ) ৬৫০০ টাকা
  4. ঘ) ৭৫০০ টাকা
সঠিক উত্তর:
খ) ৫৫০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
খ) ৫৫০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: এক ব্যক্তি তাঁর মোট সম্পত্তির ৩/৫ অংশ ব্যয় করার পর অবশিষ্টের ৫/১১ অংশ ব্যয় করে দেখলেন যে তাঁর নিকট ১২০০ টাকা রয়েছে। তাঁর মোট সম্পত্তির মূল্য কত? 

সমাধান:
মোট সম্পত্তির ৩/৫ অংশ ব্যয় করার পর বাকি অংশ (১ - ৩/৫) = ২/৫  
∴ ২/৫ এর ৫/১১ অংশ = ২/১১ অংশ

প্রশ্নমতে,
(২/৫ - ২/১১) অংশ = ১২০০
⇒ (২২ - ১০)/৫৫ অংশ = ১২০
⇒ (১২/৫৫) অংশ = ১২০০
∴ ১ অংশ বা সম্পূর্ণ অংশ = (১২০০ × ৫৫)/১২ টাকা 
= ৫৫০০ টাকা 

∴ তাঁর মোট সম্পত্তির মূল্য = ৫৫০০ টাকা