পরীক্ষা আর্কাইভ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

পরীক্ষাজব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]তারিখ৩০ এপ্রিল, ২০২৫সময়45 minutes
মোট প্রশ্ন৬০
সিলেবাস
পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন (গ্রেড-১২) পদের নাম: মাঠ কর্মকর্তা পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার তারিখ: ২৬.০৪.২০২৫
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড] · ৩০ এপ্রিল, ২০২৫ · ৬০ প্রশ্ন

.
কোনটি শুদ্ধ বাক্য?
  1. ধর্মের কথা বাতাসে নড়ে
  2. এখানে সরিষার খাঁটি তেল পাওয়া যায়
  3. খাল কেটে সাপ আনা
  4. বিরাট গরু-ছাগলের হাট
সঠিক উত্তর:
এখানে সরিষার খাঁটি তেল পাওয়া যায়
উত্তর
সঠিক উত্তর:
এখানে সরিষার খাঁটি তেল পাওয়া যায়
ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) এখানে সরিষার খাঁটি তেল পাওয়া যায়।

ব্যাখ্যা:
ক) "ধর্মের কথা বাতাসে নড়ে":
শুদ্ধ প্রবাদটি হলো "ধর্মের কল বাতাসে নড়ে"। "কথা" শব্দটি এখানে অপ্রাসঙ্গিক।

খ) "এখানে সরিষার খাঁটি তেল পাওয়া যায়": এটি একটি প্রমিত বাক্য।

গ) "খাল কেটে সাপ আনা":
শুদ্ধ প্রবাদটি হলো "খাল কেটে কুমির আনা" (অপ্রত্যাশিত সমস্যা ডেকে আনা)। "সাপ" শব্দটি এখানে ভুল।

ঘ) "বিরাট গরু-ছাগলের হাট": অশুদ্ধ। সঠিক প্রবাদটি হলো - "গরু-ছাগলের বিরাট হাট"।

প্রবাদগত ভুল: ক, গ, ও ঘ-তে প্রবাদের শব্দচয়ন বা অর্থ বিকৃত হয়েছে।

উৎস: ভাষা শিক্ষা- ড. হায়াৎ মামুদ; বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
 
.
'গায়ে হলুদ' কোন সমাস?
  1. অব্যয়ীভাব সমাস
  2. তৎপুরুষ সমাস
  3. দ্বন্দ্ব সমাস
  4. বহুব্রীহি সমাস
সঠিক উত্তর:
বহুব্রীহি সমাস
উত্তর
সঠিক উত্তর:
বহুব্রীহি সমাস
ব্যাখ্যা
• বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ) বইয়ের পৃষ্ঠা: ৬৬ ও ৬৮ অনুসারে, 'গায়ে-হলুদ' অলুক বহুব্রীহি ও মধ্যপদলোপী বহুব্রীহি উভয় সমাস হিসেবে উল্লেখ আছে।

• মধ্যপদলোপী বহুব্রীহি:
- বহুব্রীহি সমাসের ব্যাখ্যার জন্য ব্যবহৃত বাক্যাংশের কোনো অংশ যদি সমস্তপদে লোপ পায়, তবে তাকে মধ্যপদলোপী বহুব্রীহি বলে। যেমন -
- বিড়ালের চোখের ন্যায় চোখ যে নারীর = বিড়ালচোখী,
- হাতে খড়ি দেওয়া হয় যে অনুষ্ঠানে = হাতেখড়ি।
এমনি ভাবে - গায়ে হলুদ, মেনিমুখো ইত্যদি।

• অলুক বহুব্রীহি:
- যে বহুব্রীহি সমাসে পূর্ব বা পরপদের কোনো পরিবর্তন হয় না, তাকে অলুক বহুব্রীহি বলে।
- অলুক বহুব্রীহি সমাসে সমস্ত পদটি বিশেষণ হয়।
যথা:
- মাথায় পাগড়ি যার = মাথায়পাগড়ি,
- গলায় গামছা যার= গলায় গামছা (লোকটি)।
এরূপ - গায়ে-হলুদ, হাতেখড়ি, হাতে-ছড়ি, কানে-কলম, গায়ে-পড়া, হাতে-বেড়ি, মাথায়-ছাতা, মুখে-ভাত, কানে-খাটো ইত্যাদি।

• বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ) বই অনুসারে,
• পদলোপী বহুব্রীহি:
- যে বহুব্রীহি সমাসের ব্যাসবাক্য থেকে এক বা একাধিক পদ লোপ পায়, তাকে পদলোপী বহুব্রীহি বলে।
যেমন -
- চিরুনির মতো দাঁত যার = চিরুনদাঁতি,
- হাতে খড়ি দেওয়া হয় যে অনুষ্ঠানে = হাতেখড়ি।

বিশেষ দ্রষ্টব্য: ব্যাকরণ বইয়ের নতুন সংস্করণের পদলোপী বহুব্রীহির সংজ্ঞা অনুযায়ী, 'গায়ে-হলুদ' পদলোপী বহুব্রীহি সমাস এবং পরীক্ষায় অপশনে পদলোপী বহুব্রীহি থাকলে এটাই অধিক গ্রহণযোগ্য উত্তর।

উল্লেখ্য,
প্রদত্ত প্রশ্নের অপশনে শুধু বহুব্রীহি থাকায় বহুব্রীহি উত্তর গ্রহণ করা হলো।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯, ২০২২ সংস্করণ)।
.
একটি বৃত্তের পরিধি ৫০% বাড়ানো হলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে?
  1. ২২৫%
  2. ১২৫%
  3. ১০০%
  4. ১১৫%
সঠিক উত্তর:
১২৫%
উত্তর
সঠিক উত্তর:
১২৫%
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বৃত্তের পরিধি ৫০% বাড়ানো হলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে?

সমাধান: 
ধরি,
বৃত্তের ব্যাসার্ধ, r একক 
∴ বৃত্তের পরিধি, ২πr একক 
∴ বৃত্তের ক্ষেত্রফল πr বর্গএকক 

বৃত্তের পরিধি ৫০% বাড়ানো হলে, পরিধি হবে, ২πr + (২πr এর ৫০%) একক
= ২πr + πr একক 
= ৩πr একক 

মনে করি,
নতুন বৃত্তটির ব্যাসার্ধ, R একক 
নতুন বৃত্তের পরিধি, ২πR 

এখানে,
২πR = ৩πr 
বা, ২R = ৩r 
বা, R = (৩/২)r 
বা, R = (৩r)/২ 

নতুন বৃত্তের ক্ষেত্রফল = πR বর্গএকক 
= π {(৩r)/২} বর্গএকক 
= (৯/৪)πr বর্গএকক 

∴ ক্ষেত্রফল বৃদ্ধি পায় = (৯/৪)πr - πr বর্গএকক 
= (৫/৪)πr বর্গএকক 

πr বর্গএকক এ বৃদ্ধি পায় (৫/৪)πr বর্গএকক
∴ ১ বর্গএকক এ বৃদ্ধি পায় {(৫/৪)πr} ÷ (πr) বর্গএকক = ৫/৪ বর্গএকক
∴ ১০০ বর্গএকক এ বৃদ্ধি পায় (৫/৪) × ১০০ বর্গএকক  
= ১২৫ বর্গএকক
.
চালের দাম ২৫% বেড়ে যাওয়ায় এক ব্যক্তি চালের ব্যবহার এমন ভাবে কমালেন যেন তাঁর বাৎসরিক ব্যয় অপরিবর্তিত থাকে। তিনি চালের ব্যবহার শতকরা কত ভাগ কমালেন?
  1. ১৮%
  2. ১৬%
  3. ১৫%
  4. ২০%
সঠিক উত্তর:
২০%
উত্তর
সঠিক উত্তর:
২০%
ব্যাখ্যা
প্রশ্ন: চালের দাম ২৫% বেড়ে যাওয়ায় এক ব্যক্তি চালের ব্যবহার এমন ভাবে কমালেন যেন তাঁর বাৎসরিক ব্যয় অপরিবর্তিত থাকে। তিনি চালের ব্যবহার শতকরা কত ভাগ কমালেন?

সমাধান: 
২৫% বৃদ্ধিতে
চালের বর্তমান মূল্য = (১০০ + ২৫) টাকা = ১২৫ টাকা

বর্তমান মূল্য ১২৫ টাকা হলে পূর্বমূল্য = ১০০ টাকা
∴ বর্তমান মূল্য ১ টাকা হলে পূর্বমূল্য = ১০০/১২৫ টাকা
∴ বর্তমান মূল্য ১০০ টাকা হলে পূর্বমূল্য = (১০০ × ১০০)/১২৫ টাকা
= ৮০ টাকা

∴ চালের ব্যবহার কমাতে হবে = (১০০ - ৮০)%
= ২০% 
.
'ছন্দের জাদুকর' বলা হয় কাকে?
  1. সুকান্ত ভট্টাচার্য
  2. সত্যেন্দ্রনাথ দত্ত
  3. সুকুমার রায়
  4. সমরেশ বসু
সঠিক উত্তর:
সত্যেন্দ্রনাথ দত্ত
উত্তর
সঠিক উত্তর:
সত্যেন্দ্রনাথ দত্ত
ব্যাখ্যা
• 'সত্যেন্দ্রনাথ দত্ত' কে ‘ছন্দের জাদুকর’ বলা হয়। 

• সত্যেন্দ্রনাথ দত্ত (১৮৮২-১৯২২):
- কবি ও ছান্দসিক সত্যেন্দ্রনাথ দত্তের জন্ম কলকাতার নিকটবর্তী নিমতা গ্রামে ১৮৮২ সালের ১১ ফেব্রুয়ারিতে।
- পিতা রজনীনাথ দত্ত ছিলেন কলকাতার বিশিষ্ট ব্যবসায়ী এবং পিতামহ  অক্ষয়কুমার দত্ত ছিলেন  তত্ত্ববোধিনী  পত্রিকার সম্পাদক।
- সত্যেন্দ্রনাথ ছিলেন  ভারতী পত্রিকাগোষ্ঠীর অন্যতম বিশিষ্ট কবি।
- প্রথম জীবনে তিনি  মাইকেল মধুসূদন দত্ত, দেবেন্দ্রনাথ সেন, অক্ষয়কুমার বড়াল প্রমুখের দ্বারা প্রভাবিত হন।
- পরে রবীন্দ্রানুসারী হলেও তিনি কবিস্বভাবে হয়ে ওঠেন স্বতন্ত্র।
- তিনি নানাবিধ ছন্দোনির্মাণ ও ছন্দ উদ্ভাবনে বিশেষ পারদর্শী ছিলেন।  
- বাংলা ভাষার নিজস্ব বাগধারা ও ধ্বনি সহযোগে নতুন ছন্দসৃষ্টি তাঁর কবিপ্রতিভার মৌলিক কীর্তি।
- এজন্য তিনি ‘ছন্দের জাদুকর’ ও ‘ছন্দোরাজ’ নামে সাধারণ্যে পরিচিত।
- ১৯১৮ সালে ভারতী পত্রিকার বৈশাখ সংখ্যায়  ছন্দ সম্পর্কিত তাঁর প্রসিদ্ধ রচনা ‘ছন্দ-সরস্বতী’ প্রকাশিত হয়। বাংলা শব্দের সঙ্গে আরবি-ফারসি শব্দের সমন্বিত ব্যবহার দ্বারা বাংলা কাব্যভাষার শক্তি বৃদ্ধির প্রাথমিক কৃতিত্ব তাঁরই।
- সত্যেন্দ্রনাথ একাধিক ছদ্মনামে কাব্যচর্চা করতেন, যেমন নবকুমার, কবিরত্ন, অশীতিপর শর্মা, ত্রিবিক্রম বর্মণ, কলমগীর ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
.
Choose the sentence with an abstract noun.
  1. His honesty impressed the judges.
  2. The child plays in the park.
  3. She opened the window.
  4. I bought a new laptop yesterday.
সঠিক উত্তর:
His honesty impressed the judges.
উত্তর
সঠিক উত্তর:
His honesty impressed the judges.
ব্যাখ্যা
• ক) His honesty impressed the judges.

- এখানে 'honesty' (সততা) হলো abstract noun.

• Abstract noun:
- যে Noun কোনো অবস্তুগত ধারণা বা গুণকে নির্দেশ করে; যার কোনো বাহ্যিক অস্তিত্ব নেই এবং যা ছোঁয়া যায় না, গন্ধ দ্বারা বা শ্রবণ দ্বারা বোঝা যায় না; কিন্তু শুধু কল্পনা দ্বারা বোঝা যায় তাদেরকে Abstract Noun বলে।
- কিছু Abstract Noun হলো- Honesty, justice, childhood, heroism, breadth, length, youth, slavery, bravery, etc.

অন্য বাক্যগুলোতে:
- The child, the park, the window, the laptop - সবই হলো Common Noun.
.
'শীতার্ত' শব্দের সন্ধি-বিচ্ছেদ কোনটি?
  1. শীতা + আর্ত
  2. শীত + আর্ত
  3. শীত + ঋত
  4. শীতা + ঋত
সঠিক উত্তর:
শীত + ঋত
উত্তর
সঠিক উত্তর:
শীত + ঋত
ব্যাখ্যা
• 'শীতার্ত' এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে - 'শীত + ঋত'।
- এটি একটি স্বরসন্ধি (তৎসম শব্দের)।
 
• সন্ধির নিয়ম:
অ-কার কিংবা আ-কারের পর 'ঋত'-শব্দ থাকলে (অ, আ+ঋ) উভয় মিলে 'আর' হয় এবং বানানে পূর্ববর্তী বর্ণে আ ও পরবর্তী বর্ণে রেফ লেখা হয়।
যেমন:
- অ + ঋ = আর, শীত + ঋত = শীতার্ত।
- আ + ঋ = আর, তৃষ্ণা + ঋত = তৃষ্ণার্ত।
 
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
.
(০.১ × ০.০১ × ০.০৪)/(০.০২ × ০.০০২) এর মান কত?
  1. ০.০২
  2. ০.০০১
  3. ০.০১
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
প্রশ্ন: (০.১ × ০.০১ × ০.০৪)/(০.০২ × ০.০০২) এর মান কত?

সমাধান:
(০.১ × ০.০১ × ০.০৪)/(০.০২ × ০.০০২) 
= ০.০০০০৪/০.০০০০৪
= ১
.
জাতিসংঘের বর্তমান মহাসচিব এর নাম কি?
  1. বান কি মুন
  2. কফি আনান
  3. অ্যান্তোনি গুতেরেস
  4. ব্রুটোস ঘালি
সঠিক উত্তর:
অ্যান্তোনি গুতেরেস
উত্তর
সঠিক উত্তর:
অ্যান্তোনি গুতেরেস
ব্যাখ্যা
জাতিসংঘ:
- বিশ্বের বৃহত্তম আন্তর্জাতিক সংস্থা হলো জাতিসংঘ (United Nations Organization).
- এটি জাতিপুঞ্জের (League of Nations) উত্তরসূরী।
- জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয়: ২৬ জুন, ১৯৪৫।
- জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়: ২৪ অক্টোবর, ১৯৪৫।
- বর্তমান সদস্য: ১৯৩টি।
- সদর দপ্তর: ম্যানহাটন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র।
- বর্তমান মহাসচিব: অ্যান্তোনি গুতেরেস।
- দাপ্তরিক ভাষা ৬টি: ইংরেজি, ফ্রেঞ্চ, চীনা, রুশ, স্প্যানিশ এবং আরবি।
- কার্যকরী দাপ্তরিক ভাষা ২টি: ইংরেজি ও ফ্রেঞ্চ।

উল্লেখ্য,
- আন্তোনিও গুতেরেস জাতিসংঘের নবম মহাসচিব।
- তিনি ইউরোপ মহাদেশের দেশ পর্তুগাল-এর নাগরিক।
- তিনি ১ জানুয়ারি, ২০১৭ সালে দায়িত্বভার গ্রহণ করেন।
- জাতিসংঘের মহাসচিব নিযুক্ত হয় নিরাপত্তা পরিষদের সুপারিশক্রমে সাধারণ পরিষদের দুই-তৃতীয়াংশ ভোটে।
- জাতিসংঘের মহাসচিবের মেয়াদকাল ৫ বছর।

উৎস: জাতিসংঘ ওয়েবসাইট।
১০.
Which of the following is a proper noun?
  1. Teacher
  2. Car
  3. City
  4. Dhaka
সঠিক উত্তর:
Dhaka
উত্তর
সঠিক উত্তর:
Dhaka
ব্যাখ্যা
• ঘ) Dhaka

• Proper Noun:
- যে Noun দ্বারা নির্দিষ্টভাবে কোন ব্যক্তি, বস্তু, স্থান, সংস্থা, প্রতিষ্ঠান, পদবী ইত্যাদি বুঝানো হয় তাকে proper noun বলে।
- যেমন: Dhaka, Sun, Karim, Padma ইত্যাদি।

• অন্যদিকে,
- যে সব noun দ্বারা নির্দিষ্ট কোন ব্যক্তি, বস্তু বা স্থানের নাম না বুঝিয়ে একজাতীয় সবাইকেই বোঝায় তাদেরকে Common noun বলে।
- অর্থাৎ, Common noun হলো একটি সাধারণ শ্রেণি বা জাতের নাম, যা সাধারণভাবে কোনো ব্যক্তি, বস্তু, স্থান বা ধারণাকে নির্দেশ করে।
- যেমন:
Teacher (শিক্ষক) - সাধারণ কোনো পেশার নাম (Common Noun).
Car (গাড়ি) - সাধারণ কোনো যানবাহনের নাম (Common Noun).
City (শহর) - সাধারণভাবে কোনো শহরের নাম (Common Noun).
১১.
x + (1/x) = √3 হলে x3 + (1/x3) = ?
  1. 6
  2. 4
  3. 0
  4. 2
সঠিক উত্তর:
0
উত্তর
সঠিক উত্তর:
0
ব্যাখ্যা
প্রশ্ন: x + (1/x) = √3 হলে x3 + (1/x3) = ?

সমাধান:
দেওয়া আছে
x + (1/x) = √3

প্রদত্ত রাশি = x3 + (1/x3)
= (x + 1/x)3 - 3.x.(1/x)(x + 1/x)
= (√3)3 - 3√3
= 3√3 - 3√3
= 0
১২.
Choose the correct option: By the time we arrive, the movie...
  1. Has started
  2. Had started
  3. Will have started
  4. Will start
সঠিক উত্তর:
Will have started
উত্তর
সঠিক উত্তর:
Will have started
ব্যাখ্যা
• Complete Sentence: By the time we arrive, the movie will have started.
- Bangla meaning: আমরা যখন পৌঁছাবো, তখন সিনেমা শুরু হয়ে যাবে।

• “By the time we arrive” points to a future moment:
- বাক্যে By the time দ্বারা ভবিষ্যৎ কালের কোন কিছু ঘটবে বোঝালে verb -এর future indefinite/perfect/perfect continuous tense হয়।
- অর্থাৎ, By the time দ্বারা যদি দুইটি clause যুক্ত থাকে তখন By the time -এর পরের clause টি present indefinite হয় এবং অন্য clause টি future indefinite/perfect/perfect continuous tense হয়।
- Future perfect tense -এর সঠিক structure হলো- Sub + will have + verb এর past participle form + ext.

• Kye differences:
- প্রশ্নে উল্লিখিত বাক্যে By the time এর পরের অংশটুকু যেহেতু present indefinite tense -এ আছে, তাই নিয়মানুযায়ী অন্য অংশে future indefinite/perfect/perfect continuous tense হবে।
- তবে এখানে সিনেমাটি ইতোমধ্যেই শুরু হয়ে যাবে, তারপ আমরা যাওয়ার কাজটা ঘটবে।
- অর্থাৎ, সিনেমা শুরু হওয়ার কাজটি অতীত হয়ে যাবে তাই এটির future perfect ব্যবহার করতে হবে।
- এখানে 'Will start' ব্যবহার করলে বাক্যের অর্থ দাঁড়াবে যাওয়ার সাথে সাথেই সিনেমাটি শুরু হবে।
- it doesn’t convey that the movie is already under way by the time you get there—it merely says it starts at that moment.
- এধরনের বাক্যের ক্ষেত্রে 'By the time' এর চেয়ে after ব্যবহার অধিক যুক্তিযুক্ত।

- তাই শূন্যস্থানে সঠিক উত্তর হিসেবে এখানে will have started নেওয়া হয়েছে।
১৩.
'ঋজু' শব্দের বিপরীত শব্দ কোনটি?
  1. নিষ্প্রভ
  2. সৌম্য
  3. ঔদ্ধত্য
  4. বক্র
সঠিক উত্তর:
বক্র
উত্তর
সঠিক উত্তর:
বক্র
ব্যাখ্যা
• 'ঋজু’ শব্দের বিপরীত শব্দ - বক্র।

উল্লেখ্য,
- 'বক্র' শব্দের অর্থ - 'বাঁকা'।

অন্য অপশনগুলোর অর্থ:
• নিষ্প্রভ: ম্লান, দীপ্তিহীন।
• সৌম্য: মৃদু, শান্ত।
• ঔদ্ধত্য: অহংকারপূর্ণ আচরণ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর; বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
১৪.
Choose the sentence where the gerund is the subject:
  1. She likes painting landscapes.
  2. They were painting landscapes.
  3. Painting landscapes is relaxing.
  4. She has painted landscapes.
সঠিক উত্তর:
Painting landscapes is relaxing.
উত্তর
সঠিক উত্তর:
Painting landscapes is relaxing.
ব্যাখ্যা
The sentence: গ) Painting landscapes is relaxing.

- এই বাক্যে Gerund 'Painting' হলো subject.

• Gerund:
- Verb -এর সাথে ing যোগ হয়ে যদি noun -এর কাজ করে অর্থাৎ, একই সাথে Verb ও noun -এর কাজ করে, তখন তাকে Gerund বলে।
- সহজে → Gerund = Verb + ing = noun = Verb + noun -এর কাজ করে।
- Gerunds don’t describe action—they act as nouns.
- Verb -এর subject হিসেবে Gerund বসতে পারে।
- যেমন: Rising early is a good habit.

• অন্যদিকে,
ক) She likes painting landscapes.
- এই বাক্যে Gerund (painting) Verb -এর object হিসেবে বসেছে।

খ) They were painting landscapes.
- এই বাক্যে past continuous tense গঠনে 'painting' হলো present participle.

ঘ) She has painted landscapes.
- এই বাক্যে 'painted' হলো past participle.
১৫.
১/২, ১/৪ এবং ৩/৪ সংখ্যাগুলির গড় কত?
  1. ১/২
  2. ৩/৪
  3. ১/৪
  4. ২/৩
সঠিক উত্তর:
১/২
উত্তর
সঠিক উত্তর:
১/২
ব্যাখ্যা
প্রশ্ন: ১/২, ১/৪ এবং ৩/৪ সংখ্যাগুলির গড় কত?

সমাধান:
১/২, ১/৪, ৩/৪ এর যোগফল = (১/২) + (১/৪) + (৩/৪)
= (২ + ১ + ৩)/৪
= ৬/৪
= ৩/২

১/২, ১/৪, ৩/৪ এর গড় = (৩/২) ÷ ৩
= (৩/২) × (১/৩)
= ১/২
১৬.
তিনটি ধারাবাহিক পূর্ণ সংখ্যার গুণফল ১২০ হলে, এদের যোগফল কত?
  1. ১৪
  2. ১২
  3. ১৫
সঠিক উত্তর:
১৫
উত্তর
সঠিক উত্তর:
১৫
ব্যাখ্যা
প্রশ্ন: তিনটি ধারাবাহিক পূর্ণ সংখ্যার গুণফল ১২০ হলে, এদের যোগফল কত?

সমাধান:
এখানে,
১২০ = ২ × ২ × ২ × ৩ × ৫
= ৪ × ৬ × ৫  

সুতরাং,
সংখ্যা তিনটি ৪, ৫, ৬ 

এদের যোগফল, ৪ + ৫ + ৬ 
= ১৫
১৭.
কোনটি কাজী নজরুল ইসলাম রচিত উপন্যাস?
  1. শেষের কবিতা
  2. পথের পাঁচালী
  3. কুহেলিকা
  4. বিষাদ-সিন্ধু
সঠিক উত্তর:
কুহেলিকা
উত্তর
সঠিক উত্তর:
কুহেলিকা
ব্যাখ্যা
• 'কুহেলিকা' উপন্যাস:
- কাজী নজরুল ইসলাম রচিত 'কুহেলিকা' উপন্যাসটি ১৯৩৪ বঙ্গাব্দে 'নওরোজ' পত্রিকায় প্রকাশ আরম্ভ হয়।
- এটি কাজী নজরুল ইসলাম রচিত রাজনৈতিক উপন্যাস।
- এ উপন্যাসে রাজনৈতিক প্রসঙ্গ এসেছে অত্যন্ত বড় ক্যানভাসে। কুহেলিকা উপন্যাসের নায়ক জাহাঙ্গীর।
- এই উপন্যাসের বিখ্যাত উক্তি, 'ইহারা মায়াবিনীর জাত। ইহারা সকল কল্যাণের পথে মায়াজাল পাতিয়া রাখিয়াছে। ইহারা গহন পথের কণ্টক, রাজপথের দস্যু।'

এই উপন্যাসের চরিত্রগুলো হচ্ছে:
- কুহেলিকা,
- তাহমিনা,
- চম্পা,
- ফিরদৌস বেগম।

অন্যদিকে,
• রবীন্দ্রনাথ ঠাকুর রচিত উপন্যাস - শেষের কবিতা।
• বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত উপন্যাস - পথের পাঁচালী।
• মীর মশাররফ হোসেন রচিত উপন্যাস - বিষাদ-সিন্ধু।

উৎস: বাংলা ভাষা সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, বাংলাপিডিয়া।
১৮.
ত্রিভুজের বাহুত্রয়ের লম্ব সমদ্বিখন্ডক তিনটির ছেদবিন্দু হলো-
  1. লম্বকেন্দ্র
  2. অন্তকেন্দ্র
  3. পরিকেন্দ্র
  4. ভরকেন্দ্র
সঠিক উত্তর:
পরিকেন্দ্র
উত্তর
সঠিক উত্তর:
পরিকেন্দ্র
ব্যাখ্যা
প্রশ্ন: ত্রিভুজের বাহুত্রয়ের লম্ব সমদ্বিখন্ডক তিনটির ছেদবিন্দু হলো-

সমাধান:
- ত্রিভুজের শীর্ষবিন্দু হতে  বিপরীত বাহুগুলির উপর অঙ্কিত লম্বের ছেদবিন্দুকে লম্বকেন্দ্র বলে। 
- ত্রিভুজের মধ্যমা ত্রয়ের ছেদবিন্দুকে ভরকেন্দ্র বলে। 
- ত্রিভুজের কোণ ত্রয়ের সমদ্বিখণ্ডক রেখার ছেদ বিন্দুকে অন্তকেন্দ্র বলে।
- ত্রিভুজের বাহুত্রয়ের লম্ব সমদ্বিখণ্ডক রেখার ছেদ বিন্দুকে পরিকেন্দ্র বলে।
১৯.
বাংলাদেশের কোন জেলা সবচেয়ে বেশী নদীবেষ্টিত?
  1. গৌরনদী
  2. পিরোজপুর
  3. বরিশাল
  4. ভোলা
সঠিক উত্তর:
ভোলা
উত্তর
সঠিক উত্তর:
ভোলা
ব্যাখ্যা
- জাতীয় নদী রক্ষা কমিশন-এর সর্বশেষ রিপোর্ট অনুসারে, বাংলাদেশের সুনামগঞ্জ জেলায় সবচেয়ে বেশি নদী প্রবাহিত হয়েছে। 
- তবে প্রশ্নটি রিয়েল চাকরি পরীক্ষার প্রশ্ন ছিলো তাই প্রচলিত উত্তর হিসেবে ভোলা উত্তর নেওয়া হলো। 

বাংলাদেশের নদ-নদী:

- নদীমাতৃক বাংলাদেশে ছোট বড় মিলিয়ে ১০০৮ টি নদী প্রবাহিত হচ্ছে।
- পদ্মা-মেঘনা-যমুনা বাংলাদেশের ৩টি প্রধান নদী।
- দেশে নদীপথ রয়েছে: ২২ হাজার কি.মি.।
- নদ আছে ৪টি (ব্রহ্মপুত্র, কপোতাক্ষ, আড়িয়াল খাঁ ও কুমার)।

উল্লেখ্য,
- বাংলাদেশের দীর্ঘতম নদী পদ্মা (দৈর্ঘ্য - ৩৪১ কিলোমিটার)।
- বাংলাদেশের ক্ষুদ্রতম নদী গাঙ্গিনা ( দৈর্ঘ্য- .০৩২ কিলোমিটার)।
- সবচেয়ে বেশি উপজেলা দিয়ে প্রবাহিত নদী মেঘনা (৩৬টি উপজেলা)।
- সবচেয়ে বেশি নদ-নদী রয়েছে ঢাকা বিভাগে, ২২২টি।
- সবচেয়ে বেশি নদী রয়েছে সুনামগঞ্জ জেলায়, ৯৭টি।



উৎস: জাতীয় নদী রক্ষা কমিশন।
২০.
৩০ লিটার মিশ্রণে এসিড ও পানির অনুপাত ৭ : ৩। ওই মিশ্রণে কি পরিমাণ পানি মিশালে এসিড ও পানির অনুপাত হবে ৩ : ৭
  1. ৩৫ লিটার
  2. ১৫ লিটার
  3. ৬০ লিটার
  4. ৪০ লিটার
সঠিক উত্তর:
৪০ লিটার
উত্তর
সঠিক উত্তর:
৪০ লিটার
ব্যাখ্যা
প্রশ্ন: ৩০ লিটার মিশ্রণে এসিড ও পানির অনুপাত ৭ : ৩। ওই মিশ্রণে কি পরিমাণ পানি মিশালে এসিড ও পানির অনুপাত হবে ৩ : ৭।

সমাধান: 
এসিড : পানি = ৭ : ৩

অনুপাত রাশির যোগফল = ৭ + ৩ = ১০ 

মিশ্রণে এসিডের পরিমাণ = [৩০ × (৭/১০)] = ২১ লিটার 

মিশ্রণে পানির পরিমাণ = [৩০ × (৩/১০)] = ৯ লিটার 

অতিরিক্ত পানি মেশানোর পর,
এসিড : পানি = ৩ : ৭

ধরি,
মেশানোর পর মিশ্রণের পরিমাণ হয় x লিটার 

শর্তমতে,
এসিডের পরিমাণ = [x এর (৩/১০)] = ২১ লিটার 
বা, x = (২১ × ১০)/৩ লিটার 
∴ x = ৭০ লিটার  

নতুন মিশ্রণে পানির পরিমাণ = ৭০ - ২১ লিটার 
= ৪৯ লিটার 

অতিরিক্ত পানি মেশাতে হবে (৪৯ - ৯) লিটার 
= ৪০ লিটার 
২১.
ঢাকা মেট্রোরেল প্রকল্পের সার্বিক তত্ত্বাবধানে রয়েছে কোন সংস্থা?
  1. ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ
  2. বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থা
  3. ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড
  4. সড়ক ও জনপদ অধিদপ্তর
সঠিক উত্তর:
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড
উত্তর
সঠিক উত্তর:
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড
ব্যাখ্যা
মেট্রোরেল:
- ঢাকা মেট্রোরেল প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠানের নাম Dhaka Mass Transit Company Limited.

উল্লেখ্য,
⇒ এর দৈর্ঘ্য ১২৯ কি.মি.।
- বাংলাদেশে প্রথম মেট্রোরেল চালু হয় ২৮ ডিসেম্বর, ২০২২ তারিখে।
- মেট্রোরেল জনসাধারণের জন্য চালু হয় ২৯ ডিসেম্বর, ২০২২ তারিখে।
- মেট্রোরেলের প্রথম চালক মরিয়ম আফিজা।
- এশিয়ার মধ্যে ২২তম দেশ হিসেবে মেট্রোরেল সিস্টেম চালু হয়েছে বাংলাদেশে।
- প্রথম পর্যায়ের মেট্রোরেল চলাচলের লাইন নম্বর ছিল- ম্যাস র‍্যাপিড ট্রানজিট লাইন ৬ (MRT Line-6)।

গুরুত্বপূর্ণ তথ্য-
- বাংলাদেশের মেট্রোরেলের লোগোর ডিজাইনার- আলী আহসান নিশান।
- মেট্রোরেলের পরিচালনা ব্যবস্থার নাম - কমিউনিকেশন বেজড ট্রেন কন্ট্রোল সিস্টেম।
- মেট্রোরেলের কোচগুলোর নির্মাতা জাপানের কাওয়াসাকি-মিতসুবিশি কনসোর্টিয়াম।
- ঢাকা মেট্রোরেল প্রকল্পে অর্থায়ন করেছে- জাইকা ও বাংলাদেশ সরকার।
- মেট্রোরেল উদ্বোধন উপলক্ষ্যে বাংলাদেশ ব্যাংক ৫০ টাকা মূল্যমানের স্মারক নোট চালু করেছে।
- মেট্রোরেলের জন্য গঠিত পুলিশের বিশেষ ইউনিটের নাম - এমআরটি পুলিশ।

উৎস: i) Dhaka Metro Mass Rapid Transit System - Railway Technology.
ii) বিবিসি বাংলা।
২২.
বাংলাদেশের সর্ব প্রথম জিওগ্রাফিক্যাল ইন্ডিকেটর (জিআই) পণ্য কোনটি?
  1. ইলিশ মাছ
  2. জামালপুরের নকশী কাঁথা
  3. কালোজিরা চাল
  4. জামদানি শাড়ি
সঠিক উত্তর:
জামদানি শাড়ি
উত্তর
সঠিক উত্তর:
জামদানি শাড়ি
ব্যাখ্যা
জিআই (GI) পণ্য:
- জিআই (GI) এর পূর্ণরুপ হলো (Geographical indication) ভৌগলিক নির্দেশক।
- জাতিসংঘের সংস্থা WIPO (World Intellectual Property Organization) হলো জিআই পণ্যের স্বীকৃতি দানকারী প্রতিষ্ঠান।
- কোনো দেশের আবহাওয়া ও পরিবেশ যদি কোনো পণ্য উৎপাদনের ক্ষেত্রে বিশেষ কোনো গুরুত্ব রাখে, সেই দেশের সংস্কৃতির সঙ্গে যদি বিষয়টি সম্পর্কিত হয়, তাহলে সেটাকে সে দেশের ভৌগোলিক নির্দেশক পণ্য হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।
- দেশে ভৌগোলিক নির্দেশক পণ্য (নিবন্ধন ও সুরক্ষা) আইন পাস হয় ২০১৩ সালে।

উল্লেখ্য,
- দেশের প্রথম জিআই পণ্য হিসেবে নিবন্ধন পায় জামদানি।

উৎস: i) পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস অধিদপ্তর ওয়েবসাইট।
ii) প্রথম আলো।
২৩.
Fill in the blank: They ........ in this house since 2010.
  1. Had lived
  2. Live
  3. Have lived
  4. Lived
সঠিক উত্তর:
Have lived
উত্তর
সঠিক উত্তর:
Have lived
ব্যাখ্যা
• Complete sentence: They have lived in this house since 2010.
(২০১০ সাল থেকে তারা এই বাড়িতে বাস করছে — এবং এখনও করছে)

• Since 2010 (২০১০ সাল থেকে), অর্থাৎ বাক্যটিতে (specific point of time) উল্লেখ আছে যা আগে থেকে শুরু হয়ে বর্তমান পর্যন্ত চলছে বোঝায়।
- এধরনের বাক্যে Present Perfect Continuous Tense বা Present Perfect Tense ব্যবহৃত হয়।
- "Have been living" (Present Perfect Continuous) options-এ না থাকায় "Have lived" উত্তর হিসেবে নেওয়া হয়েছে।

• Key differences:
- Present perfect continuous (“have been living”) emphasizes the ongoing duration (“They’ve been living here all that time”).
- Present perfect simple (“have lived”) states that the situation started in the past and continues now, with emphasis on the result (“They still live here”).

• Present Perfect Continuous Tense:
- যে Tense দ্বারা কোন কাজ পূর্বে শুরু হয়ে বর্তমানে চলছে বুঝায় তাকে Present Perfect Continuous Tense বলে।

• Structure: Subject + have been/has been + মূল verb + ing + Extension.
- Present Perfect Continuous Tense এর ক্ষেত্রে ব্যাপক সময় (Period of time) এর পূর্বে for এবং নির্দিষ্ট সময় (Point of time) এর পূর্বে since বসে।
- যেমন: It has been raining since morning.

- কিন্তু যেসব এর Continuous Tense হয় না, বাক্যে since/for থাকলেও সেগুলোর ক্ষেত্রে Present Perfect ব্যবহার হয়।
- সাধারণত Be, Have, See, Know, etc. এসব verb এর Perfect Continuous Tense হয় না।
- যেমন: I have known her for ten years.

Source: Advanced Learner's English Grammar & Composition by Chowdhury & Hossain.
২৪.
Choose the coordinating conjunction:
  1. Because
  2. Although
  3. And
  4. Unless
সঠিক উত্তর:
And
উত্তর
সঠিক উত্তর:
And
ব্যাখ্যা
• The coordinating conjunction গ) And

• Conjunction:
- যে Part of speech দুই বা ততোধিক Word, Phrase বা Clause এর মধ্যে সংযোগ স্থাপন করে, তাকে Conjunction বলে।

• There are three basic types of conjunctions:
1. Coordinating conjunctions:
-যা সমমানের দুইটি word, phrase বা clause এর মধ্যে সংযোগ স্থাপন করে।
অর্থাৎ Coordinating Conjunctions সমান গুরুত্বসম্পন্ন দুটি word, phrase, বা clause যুক্ত করতে ব্যবহৃত হয়।
যেমন: and, or, but, Nor etc…

2. Subordinating Conjunctions:
-যে Conjunction একটি clause এর শুরুতে বসে অন্য clause এর স্থান, কাল, ধরণ, মাত্রা, ইত্যাদি বুঝানোর জন্য ব্যবহৃত হয়, তাকে Subordinating Conjunction বলে।
অর্থাৎ Subordinating Conjunctions একটি clause অন্য clause-এর ওপর নির্ভরশীল হলে, সেখানে Subordinating Conjunction ব্যবহৃত হয়।
যেমন: how, If, Lest, after, although, as, because, bfore, even if, even though, once, since, unless, until, when, where, while, ইত্যাদি।

3. Correlative Conjunctions:
-পরস্পর সম্পর্কযুক্ত জোড়ায় জোড়ায় ব্যবহৃত conjunction গুলোই Correlative Conjunctions.
অর্থাৎ Correlative Conjunctions এগুলো সবসময় জোড়ায় জোড়ায় ব্যবহৃত হয় এবং একই ধরনের word বা phrase যুক্ত করে।
যেমন: either…or, neither…nor, not only…but also, both…and, whether…or, as…as, ইত্যাদি।
২৫.
CNG এর মূল দাহ্য পদার্থ কোনটি?
  1. বিউটেন
  2. প্রোপেন
  3. ইথেন
  4. মিথেন
সঠিক উত্তর:
মিথেন
উত্তর
সঠিক উত্তর:
মিথেন
ব্যাখ্যা
• সিএনজি:
- সিএনজি (CNG) এর অর্থ কমপ্রেস করা প্রাকৃতিক গ্যাস।
- সিএনজি এর পূর্ণরূপ হচ্ছে Compressed Natural Gas.
- CNG এর মূল দাহ্য পদার্থ  - মিথেন।
- প্রাকৃতিক গ্যাসকে অতি উচ্চ চাপে সংকুচিত করা হলে প্রাপ্ত নমুনাকে CNG বলে।
- এটি পরিবেশ বান্ধব জ্বালানি।
- বাংলাদেশ সরকার পরিবেশ দূষণ রোধকল্পে যাবাহনসমূহকে সিএনজিতে রূপান্তরের প্রক্রিয়াকে উৎসাহিত করতে ২০০১ সালে সিএনজি থ্রাস্ট সেক্টর হিসেবে ঘোষণা করে।

উৎস: রসায়ন দ্বিতীয় পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২৬.
Which sentence contains an abstract noun?
  1. Honesty is the best policy.
  2. He opened the door.
  3. She bought a pen.
  4. The cat is black.
সঠিক উত্তর:
Honesty is the best policy.
উত্তর
সঠিক উত্তর:
Honesty is the best policy.
ব্যাখ্যা
• ক) Honesty is the best policy.

এখানে "Honesty" (সততা) একটি abstract noun, যা একটি গুণ বা quality বোঝায়।

• Abstract noun:
- যে Noun কোনো অবস্তুগত ধারণা বা গুণকে নির্দেশ করে; যার কোনো বাহ্যিক অস্তিত্ব নেই এবং যা ছোঁয়া যায় না, গন্ধ দ্বারা বা শ্রবণ দ্বারা বোঝা যায় না; কিন্তু শুধু কল্পনা দ্বারা বোঝা যায় তাদেরকে Abstract Noun বলে।
- কিছু Abstract Noun হলো- Honesty, justice, childhood, heroism, breadth, length, youth, slavery, bravery, etc.

• অন্য বাক্যগুলোতে:
- door, cat, pen- সবই হলো Common Noun.
২৭.
কোনটি 'কদাচিৎ' শব্দের বিপরীত শব্দ?
  1. অনবরত
  2. কখনোই না
  3. অনায়াসে
  4. মাঝে মাঝে
সঠিক উত্তর:
অনবরত
উত্তর
সঠিক উত্তর:
অনবরত
ব্যাখ্যা
• 'কদাচিৎ' শব্দের অর্থ - দৈবাৎ; কখনো কখনো। 

• 'কদাচিৎ' এর বিপরীত শব্দ হল 'অনবরত', যার অর্থ অবিরাম, নিরন্তর বা সর্বদা।

• কয়েকটি গুরুত্বপূর্ণ বিপরীতার্থক শব্দ:
- 'উদ্ধত' এর বিপরীত শব্দ- বিনীত, 
- 'ভীরু' এর বিপরীত শব্দ- 'নির্ভীক', 
- 'মহাজান' এর বিপরীত শব্দ- 'খাতক', 
- 'ভাটি' এর বিপরীত শব্দ- 'উজান,
- 'বিষ' এর বিপরীত শব্দ- 'অমৃত', 
- 'সিক্ত' এর বিপরীত শব্দ- 'শুষ্ক'। 

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
২৮.
অলিম্পিক পতাকায় কয়টি রঙ থাকে?
  1. ৭টি
  2. ৬টি
  3. ৩টি
  4. ৫টি
সঠিক উত্তর:
৬টি
উত্তর
সঠিক উত্তর:
৬টি
ব্যাখ্যা
অলিম্পিক গেমস:
- অলিম্পিক গেমস হলো একটি আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা।
- দুই শতাধিক দেশের অংশগ্রহণে মুখরিত এই অলিম্পিক গেমস বিশ্বের সবচেয়ে বড় এবং সর্বোচ্চ সম্মানজনক প্রতিযোগিতা হিসেবে বিবেচিত হয়ে থাকে।
- গ্রীষ্ম এবং শীতকালীন দুটো প্রকরণ, প্রতিটি দুই বছর পরপর হয়ে থাকে।
- আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) অলিম্পিক গেমস সংক্রান্ত সব কার্যকলাপ নিয়ন্ত্রণ করে থাকে।

⇒ আধুনিক অলিম্পিক গেমস শুরু হয় গ্রিসের এথেন্সে।
- এটি ১৮৯৬ সালে প্রতিষ্ঠিত হয়।
- এর জনক ফ্রান্সের নাগরিক ব্যরন দ্য কুবার্তো।

উল্লেখ্য,
- অলিম্পিক পতাকায় ৬টি রঙ থাকে - নীল, হলুদ, কালো, সবুজ, লাল, সাদা।

উৎস: i) Olympics. [লিংক] 
ii) Britannica.
২৯.
Which sentence is grammatically correct?
  1. Neither of the boys has done his homework.
  2. Neither of the boys has done their homework.
  3. Neither of the boys have done his homework.
  4. Neither of the boys have done their homework.
সঠিক উত্তর:
Neither of the boys has done his homework.
উত্তর
সঠিক উত্তর:
Neither of the boys has done his homework.
ব্যাখ্যা
• The correct sentence: ক) Neither of the boys has done his homework.

• 'Neither of' যুক্ত বাক্য গঠনের নিয়মাবলী:
- Neither + of + plural noun + singular verb.
- Neither of এর পরে plural noun এবং singular verb বসে।

- অর্থাৎ, Each of, Either of, Neither of এর পরে plural noun বা pronoun এবং singular verb বসে।
- এবং তাদের possessive pronoun টিও singular (his/her) হয়।
- Either দ্বারা দুইয়ের প্রত্যেকটি বুঝানো হয়।
- Neither দ্বারা দুইয়ের কোনটিই নয় বুঝানো হয়।
৩০.
'অদিতি' শব্দের সমার্থক শব্দ নয় কোনটি?
  1. অবনী
  2. পৃথ্বী
  3. নীর
  4. ক্ষিতি
সঠিক উত্তর:
নীর
উত্তর
সঠিক উত্তর:
নীর
ব্যাখ্যা
'অদিতি' শব্দের সমার্থক শব্দ নয় - নীর।

• নীর এর সমার্থক শব্দ - পানি, জল, বারি, অম্বু, জীবন ইত্যাদি।

• অদিতি শব্দের সমার্থক শব্দ: বসুন্ধরা, পৃথিবী, অবনী, ক্ষিতি, পৃথ্বী ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি- নবম ও দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
৩১.
বিশ্বের সবচেয়ে দীর্ঘনদীর নাম কি?
  1. মিসিসিপি-মিসৌরী
  2. নীলনদ
  3. শাত-ইল-আরব
  4. আমাজন
সঠিক উত্তর:
নীলনদ
উত্তর
সঠিক উত্তর:
নীলনদ
ব্যাখ্যা
নীলনদ:
- পৃথিবীর দীর্ঘতম নদী নীলনদ।
- নীলনদ আফ্রিকা মহাদেশে অবস্থিত।
- আফ্রিকার লেক ভিক্টোরিয়া নীল নদের উৎস।
- বিভিন্ন দেশ হয়ে ভূ-মধ্যসাগরে নীল নদ পতিত হয়।

উল্লেখ্য,
- নীল নদের দৈর্ঘ্য ৬৮০০ কি.মি (৪,১৩৫ মাইল)।
- নীলনদ ১১টি দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে।
- নীল নদের অববাহিকা মিশর, সুদান, দক্ষিণ সুদান, ইরিত্রিয়া, ইথিওপিয়া, কেনিয়া, কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র, বুরুন্ডি, রুয়ান্ডা, উগান্ডা এবং তানজানিয়া জুড়ে বিস্তৃত।
- এর সবচেয়ে দূরবর্তী উৎস বুরুন্ডির কাগেরা নদী।
- নীল নদ তিনটি প্রধান স্রোত দ্বারা গঠিত।
- নীল নীল এবং আতবারা যা ইথিওপিয়ার উচ্চভূমি থেকে প্রবাহিত হয় এবং সাদা নীল যার প্রধান স্রোত ভিক্টোরিয়া এবং আলবার্ট হ্রদে প্রবাহিত হয়।

অন্যদিকে।
- বিশ্বের ২য় বৃহত্তম নদী আমাজন নদী (৪,০০০ মাইল)।

উৎস: Worldatlas.
৩২.
বাংলা বর্ণমালায় পরাশ্রয়ী বর্ণ কয়টি?
  1. ৪টি
  2. ২টি
  3. ৩টি
  4. ৫টি
সঠিক উত্তর:
৩টি
উত্তর
সঠিক উত্তর:
৩টি
ব্যাখ্যা

• পরাশ্রয়ী বর্ণ:
যেসব বর্ণ স্বাধীনভাবে স্বতন্ত্র বর্ণ হিসেবে ভাষায় ব্যবহৃত হয় না। এবং বর্ণে দ্যোতিত ধ্বনি অন্য ধ্বনির সঙ্গে মিলিত হয়ে একত্রে উচ্চারিত হয়, সে বর্ণগুলোকে বলা হয় পরাশ্রয়ী বর্ণ।

• বাংলা বর্ণমালায় তিনটি পরাশ্রয়ী বর্ণ রয়েছে।
যথা- ং, ঃ ও ঁ।

-এই বর্ণ গুলোর স্বাধীন ও স্বতন্ত্র বর্ণের মতো কার বা ফলা গ্রহন করতে পারে না।

অন্যদিকে,
- মাত্রাহীন বর্ণ: বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণ ১০টি। এর মধ্যে স্বরবর্ণ ৪টি এ, ঐ, ও, ঔ এবং ব্যঞ্জনবর্ণ ৬টি (ঙ, ঞ, ৎ, ং, ঃ, ঁ)।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিত, নবম-দশম শ্রেণি (সংস্করণ ২০২১)।

৩৩.
ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্ত রূপকে কী বলে?
  1. ফলা
  2. চিহ্ন
  3. কার
  4. প্রকৃতি
সঠিক উত্তর:
ফলা
উত্তর
সঠিক উত্তর:
ফলা
ব্যাখ্যা
• ব্যঞ্জনবর্ণের বিকল্প রূপকে- 'অনুবর্ণ' বলা হয়। 

অনুবর্ণ
- ব্যঞ্জনবর্ণের বিকল্প রূপকে অনুবর্ণ বলে।

• অনুবর্ণ ৩ টি
যথা :
- ফলা
- রেফ
- বর্ণ সংক্ষেপ।

• স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে 'কার' বলে।
- স্বরবর্ণে কার আছে ১০ টি।
- 'অ' স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ নেই। তাই 'অ' একটি নিলীন বর্ণ।

• ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্ত রূপকে - ফলা বলে।
- ব্যঞ্জনবর্ণে ফলা আছে মোট ৬ টি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি- নবম ও দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
৩৪.
Which sentence contains an adverb of frequency?
  1. He runs fast.
  2. She shouted loudly.
  3. They live here.
  4. I always brush my teeth before going to bed.
সঠিক উত্তর:
I always brush my teeth before going to bed.
উত্তর
সঠিক উত্তর:
I always brush my teeth before going to bed.
ব্যাখ্যা
• ঘ) I always brush my teeth before going to bed. 
- This sentence contains an adverb of frequency.

• Adverb of frequency: 
- যে Adverb কোন কিছু কতবার বা কতো সময় পরপর অথবা কাজটি কত ঘন ঘন ঘটে তা বোঝায় তাকে Adverb of frequency বলে।

• উল্লিখিত বাক্যে 'always' শব্দটির অর্থ "সবসময় "।
- কিছু Adverb of frequency হলো: always, usually, often, sometimes, rarely, never, etc.

অন্যদিকে,
ক) He runs fast. - এখানে "fast" হলো adverb of manner (কীভাবে দৌড়ায়)।
- যে adverb কোন কিছু কীভাবে হয়/হচ্ছে তা উল্লেখ করে তাকে Adverb of manner বলে।

খ) She shouted loudly. - "loudly" ও adverb of manner (কীভাবে চিৎকার করল)।
- যে adverb কোন কিছু কীভাবে হয়/হচ্ছে তা উল্লেখ করে তাকে Adverb of manner বলে।

গ) They live here. - এখানে "here" হলো adverb of place (কোথায় থাকে)।
- যে Adverb কোন কিছু কোথায় ঘটেছে তা উল্লেখ করে তাকে Adverb of place বলে।
৩৫.
১৩ সে.মি. ব্যাসার্ধের বৃত্তের কেন্দ্র হতে ৫ সে.মি. দূরত্বে অবস্থিত জ্যা এর দৈর্ঘ্য কত সে.মি.?
  1. ১৩ সে.মি.
  2. ২৪ সে.মি.
  3. ১৮ সে.মি.
  4. ১২ সে.মি.
সঠিক উত্তর:
২৪ সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
২৪ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: ১৩ সে.মি. ব্যাসার্ধের বৃত্তের কেন্দ্র হতে ৫ সে.মি. দূরত্বে অবস্থিত জ্যা এর দৈর্ঘ্য কত সে.মি.?

সমাধান: 


বৃত্তের ব্যাসার্ধ OB = 13  সে.মি
বৃত্তের কেন্দ্র O হতে AB এর দূরত্ব OC = 5 সে.মি. 

ΔOCB এ 
OC2 + BC2 = OB2
52 + BC2 = 132
25 + BC2 = 169
BC2 = 169 - 25 
BC2 = 144
BC2 = 122
BC = 12

AB = 2 BC
AB = 2 × 12 = 24 সে.মি.
বৃত্তের কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন অন্য কোনো জ্যা এর ওপর অঙ্কিত লম্ব ঐ জ্যাকে সমদ্বিখণ্ডিত করে।
৩৬.
কোনটি সাংবিধানিক প্রতিষ্ঠান নয়?
  1. বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন
  2. পাবলিক সার্ভিস কমিশন
  3. নির্বাচন কমিশন
  4. রাষ্ট্রপতির কার্যালয়
সঠিক উত্তর:
বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন
উত্তর
সঠিক উত্তর:
বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন
ব্যাখ্যা
সাংবিধানিক প্রতিষ্ঠান:
⇒ যেসব প্রতিষ্ঠান সংবিধানের সুস্পষ্ট বিধি মোতাবেক প্রতিষ্ঠিত ও পরিচালিত হয় তাকে সাংবিধানিক প্রতিষ্ঠান বলে। বাংলাদেশে এ ধরণের বেশ কয়েকটি প্রতিষ্ঠান রয়েছে যা সাংবিধানিক উপায়ে প্রতিষ্ঠিত।
- নির্বাহী বিভাগ বা শাসন বিভাগ (প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির কার্যালয় ও প্রসাশনিক মন্ত্রনালয়),
- আইন বিভাগ (জাতীয় সংসদ),
- বিচার বিভাগ (হাইকোট, সুপ্রীম কোট, অধীনস্থ আদালত ও ট্রাইবুনাল),
- নির্বাচন কমিশন,
- বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি),
- অ্যাটর্নি জেনারেলের কার্যালয়,
- কম্পট্রোলার ও অডিটর জেনারেল (সিএজি),
- মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়।

অন্যদিকে -
- বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন একটি স্বাধীন, নিরপেক্ষ ও স্বায়ত্তশাসিত সংস্থা। এটি সাংবিধানিক প্রতিষ্ঠান নয়। 

উৎস: জাতীয় তথ্য বাতায়ন।
৩৭.
একটি সংখ্যার তিনগুণের সাথে দ্বিগুণ যোগ করলে ৯০ হয়। সংখ্যাটি কত?
  1. ২০
  2. ১৬
  3. ২৪
  4. ১৮
সঠিক উত্তর:
১৮
উত্তর
সঠিক উত্তর:
১৮
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সংখ্যার তিনগুণের সাথে দ্বিগুণ যোগ করলে ৯০ হয়। সংখ্যাটি কত?

সমাধান:
ধরি,
সংখ্যাটি ক 

৩ক + ২ক = ৯০
⇒ ৫ক = ৯০
⇒ ক = ১৮
৩৮.
সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে কোন পদ্ধতিতে?
  1. পরিবহন
  2. পরিচলন
  3. বিকিরণ
  4. রশ্মিবিচ্ছুরণ
সঠিক উত্তর:
বিকিরণ
উত্তর
সঠিক উত্তর:
বিকিরণ
ব্যাখ্যা
• তাপ:
- সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে।
- সূর্য এবং পৃথিবীর মধ্যে দূরত্ব 1.5 × 108 কি.মি.।
- বিকিরণ পদ্ধতিতে সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে।

• তাপ বিকিরণ:
- যে প্রক্রিয়ায় তাপ কোনো জড় মাধ্যম ছাড়াই অপেক্ষাকৃত উষ্ণতর স্থান থেকে শীতলতর স্থানে সঞ্চালিত হয় সেই প্রক্রিয়াকে তাপের বিকিরণ বলে।
- বিকিরণ পদ্ধতিতে যে তাপ এক স্থান থেকে অন্য স্থানে সঞ্চালিত হয় তাকে বিকীর্ণ তাপ বলে।
- বিকীর্ণ তাপ শক্তি ও আলোক শক্তির মধ্যে সাদৃশ্য বিদ্যমান।
- তাই সূর্য থেকে তাপ ও আলোক শক্তি তরঙ্গ আকারে এক সাথে পৃথিবীতে পৌঁছায়।

উৎস: পদার্থবিজ্ঞান প্রথম পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩৯.
নিচের কোন শব্দটি জাতিবাচক বিশেষ্যের উদাহরণ?
  1. পানি
  2. নদী
  3. সমিতি
  4. মিছিল
সঠিক উত্তর:
নদী
উত্তর
সঠিক উত্তর:
নদী
ব্যাখ্যা
• জাতিবাচক বিশেষ্যের উদাহরণ- 'নদী'। 

জাতিবাচক বিশেষ্য:
যে পদ দ্বারা কোনো একজাতীয় প্রাণী বা পদার্থের সাধারণ নাম বোঝায় তাকে জাতিবাচক বিশেষ্য বলে।
যেমন-
- মানুষ,
- নদী, 
- গরু,
- পাখি,
- গাছ,
- পর্বত,
- ইংরেজ ইত্যাদি। 

অন্যদিকে,
সমষ্টিবাচক বিশেষ্য:
- যে পদে বেশকিছু সংখ্যক ব্যক্তি বা প্রাণীর সমষ্টি বোঝায় তা-ই সমষ্টিবাচক বিশেষ্য।
- যেমন- সভা, জনতা, সমিতি, পঞ্চায়েত, মিছিল, মাহফিল, ঝাঁক, বহর, দল ইত্যাদি।

বস্তুবাচক বিশেষ্য:
- যে পদে কোনো উপাদানবাচক পদার্থের নাম বোঝায়, তাকে বস্তুবাচক বা দ্রব্যবাচক বিশেষ্য বলে।
- যেমন: বই, খাতা, কলম, থালা, বাটি, মাটি, চাল, পানি, চিনি ইত্যাদি।

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০১৯ সংস্করণ)।
৪০.
x2 - 11x + 30 এবং x3 - 4x2 -2x - 15 এর গ.সা.গু কত?
  1. x - 5
  2. x2 - x + 3
  3. x2 + x + 3
  4. x - 6
সঠিক উত্তর:
x - 5
উত্তর
সঠিক উত্তর:
x - 5
ব্যাখ্যা
x2 - 11x + 30 এবং x3 - 4x2 -2x - 15 এর গ.সা.গু কত?

সমাধান:
১ম রাশি = x2 - 11x + 30
= x2 - 5x - 6x + 30
= x(x - 5) - 6(x - 5)
= (x - 5)(x - 6)

২য় রাশি =x3 - 4x2 - 2x - 15

ধরি 
f(x) = x3 - 4x2 - 2x - 15
f(5) = 53  - 4. 52 - 2 × 5 - 15 
= 125 - 100 - 10 - 15
= 125  - 125
= 0
(x - 5),  f(x) এর একটি উৎপাদক 

f(x) = x3 - 4x2 - 2x - 15
 =x3 - 5x2 + x2 - 5x + 3x - 15 
= x2(x - 5) + x (x - 5) + (x - 5)
= (x - 5) (x2 + x + 3)

নির্ণেয় গ.সা.গু = x - 5
৪১.
গুরুচণ্ডালী দোষমুক্ত কোনটি?
  1. শবমড়া
  2. শবদাহ
  3. শবপোড়া
  4. মড়াদাহ
সঠিক উত্তর:
শবদাহ
উত্তর
সঠিক উত্তর:
শবদাহ
ব্যাখ্যা
- তৎসম শব্দের সঙ্গে দেশীয় শব্দের প্রয়ােগ কখনাে কখনাে গুরুচণ্ডালী দোষ সৃষ্টি করে।
- এ দোষে দুষ্ট শব্দ তার যােগ্যতা হারায়।

- 'গরুর গাড়ি', 'শবদাহ', 'মড়াপােড়া' প্রভৃতির স্থলে যথাক্রমে গরুর শকট, শবপােড়া, মড়াদাহ প্রভৃতির প্রয়ােগ গুরুচণ্ডালী দোষ সৃষ্টি করে।

- সুতরাং গুরুচণ্ডালী দোষমুক্ত শব্দ শবদাহ

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।
৪২.
Which sentence uses the correct preposition?
  1. The pen is into the chair.
  2. The pen is under the chair.
  3. The pen is with chair.
  4. The pen is below of the chair.
সঠিক উত্তর:
The pen is under the chair.
উত্তর
সঠিক উত্তর:
The pen is under the chair.
ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) The pen is under the chair.

- এই বাক্যে 'Under' preposition টি সঠিকভাবে ব্যবহার হয়েছে।
- Under মানে হচ্ছে "নিচে" (in or to a position below or lower than something else) - এখানে সঠিকভাবে বোঝানো হয়েছে যে কলমটি চেয়ারের নিচে আছে।

অন্যদিকে,
ক) The pen is into the chair.
- into মানে "ভেতরে প্রবেশ করা", যা এখানে ঠিক নয়।

গ) The pen is with chair.
- with ভুলভাবে ব্যবহৃত হয়েছে।

ঘ) The pen is below of the chair.
- below এর পর of ব্যবহার করা যায় না।
৪৩.
একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ৫১২ বর্গমিটার হলে পরিসীমা কত মিটার?
  1. ৯৬ মিটার
  2. ৯৪ মিটার
  3. ৯৮ মিটার
  4. ৯২ মিটার
সঠিক উত্তর:
৯৬ মিটার
উত্তর
সঠিক উত্তর:
৯৬ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ৫১২ বর্গমিটার হলে পরিসীমা কত মিটার?

সমাধান: 
ধরি,
আয়তক্ষেত্রের প্রস্থ x মিটার 
∴ আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 2x মিটার 

প্রশ্নমতে,
2x × x = 512
⇒ 2x2 = 512
⇒ x2 = 512/2
⇒ x= 256
∴ x = 16 

আয়তক্ষেত্রের প্রস্থ = 16 মিটার
∴ আয়তক্ষেত্রের দৈর্ঘ্য = (2 × 16) মিটার = 32 মিটার  

আয়তক্ষেত্রের পরিসীমা = 2(32 + 16) মিটার
= 2 × 48 মিটার
= 96 মিটার
৪৪.
Antonym of ample is-
  1. Extensive
  2. Limited
  3. Sufferness
  4. Abundant
সঠিক উত্তর:
Limited
উত্তর
সঠিক উত্তর:
Limited
ব্যাখ্যা
• Antonym of ample is- খ) Limited

• Ample (adjective)
- English Meaning: enough or more than enough; plentiful.
- Bangla Meaning: প্রশস্ত; প্রচুর; বৃহৎ।

• Options:
ক) Extensive - বিস্তির্ণ; ব্যপক।
খ) Limited - সীমিত; পরিমাণে অল্প; সংকীর্ণ।
গ) Sufferness - দুর্ভোগ
ঘ) Abundant - প্রচুর; প্রতুল; সমৃদ্ধ; ঢের।

• সুতরাং, অপশনের অর্থ বিবেচনা করে দেখা যায়, Antonym of ample is- খ) Limited

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Oxford Dictionary.
৪৫.
Rina and ... are going to the market.
  1. I
  2. Me
  3. Mine
  4. Myself
সঠিক উত্তর:
I
উত্তর
সঠিক উত্তর:
I
ব্যাখ্যা
• Complete sentence: Rina and I are going to the market.

• Personal pronoun:
- 'Rina and I' হলো Personal Pronoun এর উদাহরণ।
- Verb -এর পূর্বে pronoun এর subjective বা nominative form (I, we, he, she, they) বসে।
- যদি Verb -এর পূর্বে বিভিন্ন number ও person এর subject (and/or) দ্বারা যুক্ত হয়, তাহলে প্রথমে 2nd person, পরে 3rd person এবং অবশেষে 1st person বসে।
- অর্থাৎ সংক্ষেপে (231- order).
- কিন্তু দোষ/অপরাধ স্বীকার করার ক্ষেত্রে (123- order) ব্যবহার করতে হয়।
- প্রত্যেকটির subjective বা nominative form বসে এবং verb টি সর্বদাই plural হয়।

Source: A Passage To The English Language S. M. Zakir Hussain.
৪৬.
খাঁটি বাংলা উপসর্গ কতটি?
  1. ১৯টি
  2. ২০টি
  3. ২১টি
  4. ২২টি
সঠিক উত্তর:
২১টি
উত্তর
সঠিক উত্তর:
২১টি
ব্যাখ্যা
• খাঁটি বাংলা উপসর্গ:
- বাংলা ভাষায় ব্যবহৃত নিজেস্ব উপসর্গকে খাঁটি বাংলা উপসর্গ বলা হয়।
- খাঁটি বাংলা উপসর্গ ২১ টি।
যথা:
- অ, অঘা, অজ, অনা, আ, আড়, আন, আব, ইতি, ঊন (ঊনা), কদ, কু, নি, পাতি, বি, ভর, রাম, স, সা, সু, হা।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
৪৭.
২, ৪, ৩, ৭, ৪, ১০, ৫, ....... এই ধারাটির দশম পদ কত হবে?
  1. ১৩
  2. ১৯
  3. ২১
  4. ১৬
সঠিক উত্তর:
১৬
উত্তর
সঠিক উত্তর:
১৬
ব্যাখ্যা
প্রশ্ন: ২, ৪, ৩, ৭, ৪, ১০, ৫, ........... ধারাটির দশম পদ হবে-

সমাধান:
এখানে
২টি ধারা বিদ্যমান
১ম ধারা/বিজোড় স্থানের পদের ধারা: ২, ৩, ৪, ৫,...............
যা ২ থেকে শুরু করে স্বাভাবিক সংখ্যা ।

২য় ধারা/জোড় স্থানের পদের ধারা: ৪, ৭, ১০,...............
যা ৩ করে বাড়ছে
৮ম পদ = ১০ + ৩ = ১৩
১০ম পদ = ১৩ + ৩ = ১৬
৪৮.
জাতীয় ঐক্য কমিশনের সভাপতি কে?
  1. প্রধান উপদেষ্টা
  2. সেনাবাহিনী প্রধান
  3. প্রধান বিচারপতি
  4. রাষ্ট্রপতি
সঠিক উত্তর:
প্রধান উপদেষ্টা
উত্তর
সঠিক উত্তর:
প্রধান উপদেষ্টা
ব্যাখ্যা
জাতীয় ঐকমত্য কমিশন:
- ফেব্রুয়ারি ২০২৫-এ প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে সাত সদস্যের জাতীয় ঐকমত্য কমিশন গঠন করেছে অন্তর্বর্তী সরকার।
- ছয় সংস্কার কমিশনের সুপারিশগুলো বিবেচনা ও গ্রহণের জন্য এই কমিশন গঠন করা হয়েছে।
- কমিশনের অন্য সদস্যরা হলেন, সংবিধান সংস্কার কমিশনের প্রধান আলী রীয়াজ, জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আবদুল মুয়ীদ চৌধুরী, পুলিশ সংস্কার কমিশনের প্রধান সফর রাজ হোসেন, নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার, বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধান বিচারপতি এমদাদুল হক ও দুদক সংস্কার কমিশনের প্রধান ইফতেখারুজ্জামান।

⇒ জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস, আর সহ-সভাপতির দায়িত্ব পেয়েছেন সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রীয়াজ।  
- কমিশনের মেয়াদ ছয় মাস।
- কমিশন নির্বাচনকে সামনে রেখে পুলিশের কার্যক্রমসহ, নির্বাচন ব্যবস্থা, জনপ্রশাসন, বিচার বিভাগ এবং দুর্নীতি দমন বিষয়ে সংস্কারের জন্য গঠিত কমিশনগুলোর সুপারিশ বিবেচনা ও গ্রহণের জন্য জাতীয় ঐকমত্য গঠনের জন্য রাজনৈতিক দল ও শক্তিগুলোর সঙ্গে আলোচনা করবে এবং এ বিষয়ে পদক্ষেপের সুপারিশ করবে।
- এই কমিশনের সাচিবিক দায়িত্ব পালন করবে প্রধান উপদেষ্টার কার্যালয়।

উৎস: মন্ত্রিপরিষদ বিভাগ ওয়েবসাইট। 
৪৯.
২০২৬ সালের বিশ্বকাপ ফুটবলের আয়োজক কে?
  1. কানাডা
  2. যুক্তরাষ্ট্র
  3. সবগুলো
  4. মেক্সিকো
সঠিক উত্তর:
সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
সবগুলো
ব্যাখ্যা
FIFA:
- FIFA (The Fédération Internationale de Football Association) আন্তর্জাতিক ফুটবল সংস্থা।
- এটি আন্তর্জাতিক ফুটবল নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান।
- প্রতিষ্ঠিত হয়: ২১ মে, ১৯০৪।
- প্রতিষ্ঠার স্থান: প্যারিস, ফ্রান্স।
- সদরদপ্তর: জুরিখ, সুইজারল্যান্ড।
- বর্তমান প্রেসিডেন্ট: জিয়ান্নি ইনফান্তিনো।
- ফিফার বর্তমান সদস্য ২১১টি।

⇒ ফুটবল বিশ্বকাপ ২০২৬:
- আয়োজক দেশ: ৩টি (মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো)।
- এটি বিশ্বকাপ ফুটবলের ২৩তম আসর।
- সময়কাল: ১১ জুন, ২০২৬ - ১৯ জুলাই, ২০২৬।
- অংশগ্রহণকারী দেশ: ৪৮টি।
- অনুষ্ঠিত হবে ১০৪টি ম্যাচ।
- তিন দেশের ১৬টি ভেন্যুতে এই ম্যাচ অনুষ্ঠিত হবে।

উৎস: FIFA ওয়েবসাইট।
৫০.
Vocation শব্দের পারিভাষিক রূপ কোনটি?
  1. দান
  2. অবকাশ
  3. বৃত্তি
  4. অনুষ্ঠান
সঠিক উত্তর:
বৃত্তি
উত্তর
সঠিক উত্তর:
বৃত্তি
ব্যাখ্যা
• ‘Vocation’ শব্দের বাংলা পারিভাষা - বৃত্তি।

• কিছু গুরুত্বপূর্ণ পারিভাষিক শব্দ:
- Audience- শ্রোতৃমণ্ডলী,
- ‘Vacation’ শব্দের বাংলা পরিভাষা - অবকাশ
- Excise duty- আবগারী শুল্ক,
- Deadlock- অচলাবস্থা,
- Autonomous- স্বায়ত্তশাসিত, স্বশাসিত,
- Attested - সত্যায়িত/প্রত্যয়িত,
- Hand out - জ্ঞাপন পত্র,
- Null and void- বাতিল,
- Custom- প্রথা।

উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা ও প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ।
৫১.
বাংলাদেশের রাষ্ট্রীয় মূলনীতি কয়টি?
  1. ৬টি
  2. ৫টি
  3. ৪টি
  4. ৭টি
সঠিক উত্তর:
৪টি
উত্তর
সঠিক উত্তর:
৪টি
ব্যাখ্যা
বাংলাদেশের সংবিধান:
- ভারত এবং আয়ারল্যাণ্ডের ন্যায় বাংলাদেশের সংবিধানেও রাষ্ট্র পরিচালনার জন্য কতগুলো মৌলিক নীতি নির্ধারণ করা হয়েছে।
- এ নীতিগুলো রাষ্ট্র শাসনের মূলসূত্র।
- মূল সংবিধানের 'দ্বিতীয় ভাগে' রাষ্ট্র পরিচালনার মূলনীতি শিরোনামে ৮ থেকে ২৫ অনুচ্ছেদ পর্যন্ত মূলনীতিগুলো লিপিবদ্ধ করা হয়েছে।

-⇒সংবিধানে রাষ্ট্র পরিচালনার চারটি মূলনীতি হলো:
• জাতীয়তাবাদ,
• সমাজতন্ত্র,
• গণতন্ত্র ও
• ধর্মনিরপেক্ষতা।

উৎস: পৌরনীতি, বাংলাদেশের সংবিধান, এস এস সি প্রোগ্রাম।
৫২.
দুইটি সংখ্যার অনুপাপত ৫ : ৮। ছোট সংখ্যাটি ৬৫ হলে বড় সংখ্যাটি কত?
  1. ৪০
  2. ১১৭
  3. ৯১
  4. ১০৪
সঠিক উত্তর:
১০৪
উত্তর
সঠিক উত্তর:
১০৪
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি সংখ্যার অনুপাপত ৫ : ৮। ছোট সংখ্যাটি ৬৫ হলে বড় সংখ্যাটি কত?

সমাধান:
মনে করি,
সংখ্যা দুইটি ৫ক ও ৮ক

প্রশ্নমতে,
৫ক = ৬৫
∴ ক = ১৩

বড় সংখ্যাটি = ৮ × ১৩ = ১০৪
৫৩.
ন্যাটো এর সদরদপ্তর কোথায় অবস্থিত?
  1. জার্মানি
  2. ইতালি
  3. নেদারল্যান্ড
  4. বেলজিয়াম
সঠিক উত্তর:
বেলজিয়াম
উত্তর
সঠিক উত্তর:
বেলজিয়াম
ব্যাখ্যা
NATO:
- NATO-এর পূর্ণরূপ:North Atlantic Treaty Organisation অথবা উত্তর আটলান্টিক নিরাপত্তা জোট।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর উত্তর আটলান্টিক চুক্তির মাধ্যমে NATO গঠিত হয়।
- ন্যাটো মূলত সামরিক সহযোগিতার জোট।
- প্রতিষ্ঠিত হয় ৪ এপ্রিল, ১৯৪৯।
- প্রতিষ্ঠাতা সদস্য: ১২টি।
- বর্তমান সদস্য: ৩২টি।
- সদর দপ্তর: ব্রাসেলস, বেলজিয়াম।
- বর্তমান মহাসচিব: মার্ক রুট্টে।
- মুসলিম দেশ: আলবেনিয়া ও তুরস্ক।
- সর্বশেষ ৩২তম সদস্য হলো সুইডেন।

⇒ উত্তর আটলান্টিক চুক্তির উপর ভিত্তি করে স্বাক্ষরিত একটি আন্তঃসরকারি সামরিক জোট।
- পশ্চিম ইউরোপে সম্মিলিত নিরাপত্তা নিশ্চিত করার একটি উপায় হিসেবে সংগঠনটি গঠিত হয়েছিল।
- এই সংগঠনের মূলমন্ত্র হল "A mind unfettered in deliberation".

উৎস: NATO ওয়েবসাইট।
৫৪.
Identify the tense: "They will have completed the task before sunset."
  1. past perfect
  2. Future perfect
  3. Future continuous
  4. Present perfect
সঠিক উত্তর:
Future perfect
উত্তর
সঠিক উত্তর:
Future perfect
ব্যাখ্যা
• "They will have completed the task before sunset."
- উল্লিখিত বাক্যটি হলো Future perfect tense.

• Future Perfect tense: 
- The future perfect tense describes an action that will be completed before a specific time in the future.
- Future perfect তখনই ব্যবহার করা হয় যখন আমরা future-এ কোনো একটা specific time এর আগে কাজটা শেষ হবে সেটা বোঝাতে চাই।

• Active Future Perfect এর structure:
- Subject + will/shall + have + verb এর past participle form (V3).
- যেমন: They will have completed the task before sunset.
- (সূর্যাস্তের আগেই তারা কাজটি সম্পন্ন করবে।)

• Passive Future Perfect এর structure:
- Subject + will/shall + have + been + verb এর past participle form (V3).
- যেমন: All the tickets will have been sold by evening.
- (সন্ধ্যার মধ্যে সব টিকেট বিক্রি হয়ে যাবে।)
৫৫.
'পথের পাঁচালী' উপন্যাসটি কার লেখা?
  1. কাজী নজরুল ইসলাম
  2. রবীন্দ্রনাথ ঠাকুর
  3. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
  4. মানিক বন্দ্যোপাধ্যায়
সঠিক উত্তর:
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
উত্তর
সঠিক উত্তর:
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
ব্যাখ্যা
• 'পথের পাঁচালী' উপন্যাসের রচয়িতা- 'বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়'।

• 'পথের পাঁচালী' উপন্যাস:
- 'পথের পাঁচালী' বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত একটি জনপ্রিয় বাংলা উপন্যাস।
- উপন্যাসটি ১৯২৯ সালে গ্রন্থাকারে প্রকাশিত হয়।
- উপন্যাসটি 'বিচিত্রা' পত্রিকায় প্রথম প্রকাশিত হয়।
- উপন্যাসের পটভূমিতে আছে বাংলাদেশের গ্রাম ও তার পরিচিত মানুষের জীবন।
- এতে একটি শিশুর চৈতন্যের জাগরণ, মানুষ ও প্রকৃতির সঙ্গে তার পরিচয় বর্ণিত হয়েছে।
- উপন্যাসের তিনটি ভাগ। বল্লালী বালাই, আমআঁটির ভেঁপু, অক্রূর সংবাদ।
- 'পথের পাঁচালী'র নায়ক বালক অপু।

- এছাড়াও 'পথের পাঁচালী' ও 'অপরাজিত' উপন্যাস অবলম্বনে সত্যজিৎ রায় চলচ্চিত্র নির্মাণ করেন।

উপন্যাসটির প্রধান চরিত্রগুলো হলো- 
- অপু,
- দুর্গা,
- ইন্দির ঠাকরুন,
- সর্বজয়া।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৫৬.
বাংলাদেশ ক্রিকেট দল আইসিসি ট্রফিতে চ্যাম্পিয়ন হয় কত সালে?
  1. ২০০৩ সালে
  2. ২০০০ সালে
  3. ১৯৯৭ সালে
  4. ১৯৯৪ সালে
সঠিক উত্তর:
১৯৯৭ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৯৭ সালে
ব্যাখ্যা
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল:
- আন্তর্জাতিক ক্রিকেটে জাতীয় ক্রিকেট দল হিসেবে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে বাংলাদেশ ক্রিকেট দল।
- তারা টাইগারস নামেও পরিচিত।
- বাংলাদেশ ক্রিকেট বোর্ড (সংক্ষেপে বিসিবি) এই দল পরিচালনা করে।
- বাংলাদেশ আইসিসি’র টেস্ট এবং ওয়ানডে ক্রিকেট স্ট্যাটাসপ্রাপ্ত স্থায়ী সদস্য দেশগুলোর অন্তর্ভূক্ত।

⇒ ১৯৭৯ সালে বাংলাদেশ প্রথমবার সুযোগ পায় আইসিসি ট্রফি প্রতিযোগিতায় অংশগ্রহণের।
- ১৯৯৭ সালের ১৩ এপ্রিল বাংলাদেশ ক্রিকেট দল মালয়েশিয়ায় নিজেদের প্রথম আইসিসি ট্রফিতে চ্যাম্পিয়ন হয়েছিল কেনিয়ার বিপক্ষে। 
- ১৯৯৭ আইসিসি ট্রফি জয়ের পরপরই বাংলাদেশ ওয়ানডে স্ট্যাটাস লাভ করে।
- এরপর ১৯৯৯ সালে প্রথম বিশ্বকাপে অংশগ্রহণ ও ২০০০ সালে হয় টেস্ট স্ট্যাটাস প্রাপ্তি। 

উৎস: i) ESPNcricinfo.
ii) প্রথম আলো।
৫৭.
Direct to indirect: He said, "I am tired".
  1. He said he tired.
  2. He said that he was tired.
  3. He said that he is tired.
  4. He said that I was tired.
সঠিক উত্তর:
He said that he was tired.
উত্তর
সঠিক উত্তর:
He said that he was tired.
ব্যাখ্যা
• Direct: He said, "I am tired".
• Indirect: He said that he was tired.

• Direct speech থেকে Indirect speech এ রূপান্তরের নিয়ম:
- Reporting verb এর subject বসে।
- Reporting verb say/said, tell/told (যদি থাকে) বসে।
- Inverted comma উঠে that বসে।
- Reported speech এর subject number/person অনুযায়ী পরিবর্তন করতে হবে।
- Reporting verb (said) past tense এ থাকায় reported speech এ am এর পরিবর্তে was হবে।
- বাকি অংশ বসবে।

• More Example: 
- Direct: He said “I am well.”
- Indirect: He said that he was well.
৫৮.
বিখ্যাত যুদ্ধক্ষেত্র "ওয়াটার লু" কোন দেশে অবস্থিত?
  1. ইংল্যান্ড
  2. সুইডেন
  3. ইতালি
  4. বেলজিয়াম
সঠিক উত্তর:
বেলজিয়াম
উত্তর
সঠিক উত্তর:
বেলজিয়াম
ব্যাখ্যা
ওয়াটার লু যুদ্ধ:
- বিখ্যাত ওয়াটার লু যুদ্ধক্ষেত্র বেলজিয়ামে অবস্থিত।
- ১৮১৫ সালে বেলজিয়ামে ওয়াটার লু' যুদ্ধ সংঘটিত হয়।

উল্লেখ্য,
- ওয়াটারলু যুদ্ধে ফরাসি বাহিনীর নেতৃত্বে ছিলেন ফরাসি বীর নেপোলিয়ন বোনাপার্ট।
- নেপোলিয়ন বোনাপার্ট এই যুদ্ধে পরাজিত হন।
- পরাজয়ের ফলে তাঁকে সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসনে দেওয়া হয়েছে।
- তিনি ১৮২১ সালে মৃত্যুবরণ করেন।
- ওয়াটার লুর যুদ্ধে বিজয়ী সেনাপতির নাম আর্থার ওয়েলেসলি (ডিউক অব ওয়েলিংটন)।

উৎস: Britannica.
৫৯.
The July-August 2024 movement was ........ by students nationwide.
  1. Lead
  2. Led
  3. Leadership
  4. Leading
সঠিক উত্তর:
Led
উত্তর
সঠিক উত্তর:
Led
ব্যাখ্যা
• Complete sentence: The July-August 2024 movement was led by students nationwide.

- এখানে বলা হয়েছে, জুলাই-আগস্ট ২০২৪ সালের আন্দোলনটি দেশব্যাপী ছাত্রদের নেতৃত্বে পরিচালিত হয়েছিল।
- অর্থাত, Sentence টি Passive voice -এ আছে, তাই শূন্যস্থানে verb -এর past participle form বসবে।
- Lead এর past participle হলো- 'led'.

- Passive voice structure: Subject + Auxiliary verb (was/were) + মূল verb -এর past participle বসে + by + object + ext.
৬০.
০.০০০১ এর বর্গমূল কত?
  1. ০.০০১
  2. ০.১
  3. ০.০১
সঠিক উত্তর:
০.০১
উত্তর
সঠিক উত্তর:
০.০১
ব্যাখ্যা
প্রশ্ন: ০.০০০১ এর বর্গমূল কত?

সমাধান:
০.০০০১ এর বর্গমূল = √(০.০০০১)
= ০.০১