পরীক্ষা আর্কাইভ

Math Master

পরীক্ষাMath Masterতারিখতারিখ অনির্ধারিতসময়22 minutes
মোট প্রশ্ন২০
সিলেবাস
পরীক্ষা – ১০ টপিক: বিন্যাস ও সমাবেশ [Live Class – 10 & 11]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

Math Master

Math Master · তারিখ অনির্ধারিত · ২০ প্রশ্ন

.
৭ জন পুরুষ ও ৬ জন মহিলা থেকে ৫ সদস্য বিশিষ্ট কয়টি কমিটি গঠন করা যাবে যেখানে কমপক্ষে ৩ জন পুরুষ থাকবে?
  1. ৫৬৪
  2. ৬৪৫
  3. ৭৩৫
  4. ৭৫৬
সঠিক উত্তর:
৭৫৬
উত্তর
সঠিক উত্তর:
৭৫৬
ব্যাখ্যা
প্রশ্ন: ৭ জন পুরুষ ও ৬ জন মহিলা থেকে ৫ সদস্য বিশিষ্ট কয়টি কমিটি গঠন করা যাবে যেখানে কমপক্ষে ৩ জন পুরুষ থাকবে?

সমাধান:
পুরুষ         মহিলা
৩               ২
৪                ১
৫               ০

মোট কমিটি গঠনের উপায়
.
'LEADING' শব্দটিকে কত উপায়ে সাজানো যাবে যেখানে স্বরবর্ণগুলো একত্রে থাকবে?
  1. ৩৬০
  2. ৪৮০
  3. ৭২০
  4. ৫০৪০
সঠিক উত্তর:
৭২০
উত্তর
সঠিক উত্তর:
৭২০
ব্যাখ্যা
প্রশ্ন: 'LEADING' শব্দটিকে কত উপায়ে সাজানো যাবে যেখানে স্বরবর্ণগুলো একত্রে থাকবে?

সমাধান:
LEADING শব্দটিতে মোট বর্ণ আছে ৭টি
মোট স্বরবর্ণ আছে E, A, I মোট ৩টি
৩টি স্বরবর্ণকে একটি বর্ণ ধরা হলে মোট বর্ণ থাকে ৫টি

∴ মোট সাজানোর উপায় = ৫! × ৩! = ১২০ × ৬ = ৭২০
.
৭টি ব্যঞ্জনবর্ণ ও ৪টি স্বরবর্ণ থেকে ৩টি ব্যঞ্জনবর্ণ ও ২টি স্বরবর্ণ নিয়ে মোট কতটি শব্দ তৈরি করা যায়?
  1. ২৫২০০
  2. ১০৫০
  3. ২১০
  4. ২১৪০০
সঠিক উত্তর:
২৫২০০
উত্তর
সঠিক উত্তর:
২৫২০০
ব্যাখ্যা
প্রশ্ন: ৭টি ব্যঞ্জনবর্ণ ও ৪টি স্বরবর্ণ থেকে ৩টি ব্যঞ্জনবর্ণ ও ২টি স্বরবর্ণ নিয়ে মোট কতটি শব্দ তৈরি করা যায়?

সমাধান:
৭টি ব্যঞ্জনবর্ণ থেকে ৩টি ব্যঞ্জনবর্ণ বাছাই করার উপায় C = ৩৫
৪টি স্বরবর্ণ থেকে ২টি স্বরবর্ণ বাছাই করার উপায় C= ৬
∴ মোট বর্ণ বাছাই করার উপায় = ৩৫ × ৬ = ২১০

প্রতিটি শব্দে বর্ণ থাকবে ৫টি এদের সাজানোর উপায় = ৫! = ১২০

∴ মোট শব্দ সংখ্যা = ২১০ × ১২০ = ২৫২০০
.
'PORKER' শব্দটিকে মোট কত উপায়ে সাজানো যায়?
  1. ৭২০
  2. ৩৬০
  3. ৪২০
  4. ১৮০
সঠিক উত্তর:
৩৬০
উত্তর
সঠিক উত্তর:
৩৬০
ব্যাখ্যা
প্রশ্ন: 'PORKER' শব্দটিকে মোট কত উপায়ে সাজানো যায়?

সমাধান:
PORKER শব্দটিতে মোট বর্ণ আছে ৬টি, এবং R বর্ণটি আছে ২ বার

∴ মোট সাজানোর উপায় = ৬!/২! = ৩৬০
.
৬ জন বালক ও ৪ জন বালিকা থেকে কত উপায়ে চারজন বাছাই করা যায় যেখানে কমপক্ষে ১ জন বালক থাকবে?
  1. ১৫৯
  2. ১৯৪
  3. ২০৫
  4. ২০৯
সঠিক উত্তর:
২০৯
উত্তর
সঠিক উত্তর:
২০৯
ব্যাখ্যা
প্রশ্ন: ৬ জন বালক ও ৪ জন বালিকা থেকে কত উপায়ে চারজন বাছাই করা যায় যেখানে কমপক্ষে ১ জন বালক থাকবে?

সমাধান:
বালক     বালিকা
১            ৩
২            ২
৩            ১
৪            ০

মোট বাছাই করার উপায়
.
২, ৩, ৫, ৬, ৭, এবং ৯ অংকগুলো একবার করে ব্যবহার করে ৫ দ্বারা বিভাজ্য ৩ অংক বিশিষ্ট কতটি সংখ্যা তৈরি করা যাবে?
  1. ৫টি
  2. ১০টি
  3. ১৫টি
  4. ২০টি
সঠিক উত্তর:
২০টি
উত্তর
সঠিক উত্তর:
২০টি
ব্যাখ্যা
প্রশ্ন: ২, ৩, ৫, ৬, ৭, এবং ৯ অংকগুলো একবার করে ব্যবহার করে ৫ দ্বারা বিভাজ্য ৩ অংক বিশিষ্ট কতটি সংখ্যা তৈরি করা যাবে?

সমাধান:
২, ৩, ৫, ৬, ৭, এবং ৯ মোট ৬টি অংক
যেহেতু সংখ্যাটি ৫ দ্বারা বিভাজ্য তাই একক স্থানীয় ঘরে শুরু ৫ বসবে।
দশক স্থানীয় ঘরে বসতে পারবে ৫ ব্যতীত বাকি ৫টি অংক
শতক স্থানীয় ঘরে বসতে পারবে ৫ এবং দশক স্থানীয় ঘরের অংক বাদে বাকি ৪টি অংক।

∴ মোট সংখ্যা = ৪ × ৫ × ১ = ২০টি
.
একটি বক্সে ২টি সাদা, ৩টি কালো এবং ৪টি লাল বল রয়েছে। কত উপায়ে ৩টি বল তোলা যাবে যেখানে কমপক্ষে ১টি বল কালো হবে?
  1. ৩২
  2. ৪৮
  3. ৬৪
  4. ৯৬
সঠিক উত্তর:
৬৪
উত্তর
সঠিক উত্তর:
৬৪
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বক্সে ২টি সাদা, ৩টি কালো এবং ৪টি লাল বল রয়েছে। কত উপায়ে ৩টি বল তোলা যাবে যেখানে কমপক্ষে ১টি বল কালো হবে?

সমাধান:
কালো বল(৩)       অন্যান্য বল(৬)
১                   ২
২                  ১
৩                 ০

মোট তোলার উপায় = 
.
'DETAIL' শব্দটি কত উপায়ে সাজানো যাবে যেন স্বরবর্ণগুলো বিজোড় অবস্থানে থাকে?
  1. ৬০
  2. ৩৬
  3. ৪৮
  4. ৩২
সঠিক উত্তর:
৩৬
উত্তর
সঠিক উত্তর:
৩৬
ব্যাখ্যা
প্রশ্ন: 'DETAIL' শব্দটি কত উপায়ে সাজানো যাবে যেন স্বরবর্ণগুলো বিজোড় অবস্থানে থাকে?

সমাধান:
DETAIL শব্দটিতে মোট স্বরবর্ণ আছে (E, A, I) ৩টি
বিজোড় স্থান আছে ১ম, ৩য়, ৫ম মোট ৩টি

৩টি ঘরে ৩টি স্বরবর্ণ সাজানো যায় = P = ৩! = ৬

শব্দটিতে ব্যঞ্জনবর্ণ আছে ৩টি এবং জোড় স্থান আছে ৩টি
৩টি ঘরে ৩টি ব্যঞ্জনবর্ণ সাজানো যায় = P = ৩! = ৬

∴ মোট সাজানোর উপায় = ৬ × ৬ = ৩৬
.
'LOGARITHMS' শব্দের বর্ণগুলো থেকে ৪টি বর্ণ নিয়ে মোট কতটি শব্দ তৈরি করা যাবে যেখানে কোন বর্ণের পুনরাবৃত্তি ঘটবে না?
  1. ৪০
  2. ৪০০
  3. ৫০৪০
  4. ২৫২০
সঠিক উত্তর:
৫০৪০
উত্তর
সঠিক উত্তর:
৫০৪০
ব্যাখ্যা
প্রশ্ন: 'LOGARITHMS' শব্দের বর্ণগুলো থেকে ৪টি বর্ণ নিয়ে মোট কতটি শব্দ তৈরি করা যাবে যেখানে কোন বর্ণের পুনরাবৃত্তি ঘটবে না?

সমাধান:
'LOGARITHMS' শব্দটিতে মোট ১০টি ভিন্ন রয়েছে।
১০টি বর্ণ থেকে ৪টি বর্ণ নিয়ে শব্দ তৈরি করা যায় ১০P = ৫০৪০
১০.
১৫ জন ছাত্র থেকে ৪ জন করে ছাত্র নিয়ে মোট কত উপায়ে দল গঠন করা যাবে?
  1. ১৩৬৫
  2. ৬০
  3. ৩০
  4. ৩২৭৬০
সঠিক উত্তর:
১৩৬৫
উত্তর
সঠিক উত্তর:
১৩৬৫
ব্যাখ্যা
প্রশ্ন: ১৫ জন ছাত্র থেকে ৪ জন করে ছাত্র নিয়ে মোট কত উপায়ে দল গঠন করা যাবে?

সমাধান:
মোট দল গঠন করার উপায়= ১৫C = ১৩৬৫
১১.
'DRIVER' শব্দের বর্ণগুলো নিয়ে কতগুলো শব্দ তৈরি করা যাবে যেন স্বরবর্ণগুলো একত্রে না থাকে?
  1. ২৪০
  2. ১২০
  3. ৩৬০
  4. ৭২০
সঠিক উত্তর:
২৪০
উত্তর
সঠিক উত্তর:
২৪০
ব্যাখ্যা
প্রশ্ন: 'DRIVER' শব্দের বর্ণগুলো নিয়ে কতগুলো শব্দ তৈরি করা যাবে যেন স্বরবর্ণগুলো একত্রে না থাকে?

সমাধান:
DRIVER শব্দটিতে  মোট বর্ণ আছে ৬টি, যেখানে R বর্ণটি আছে ২ বার।
স্বরবর্ণ আছে I, E মোট ২টি
২টি স্বরবর্ণকে একটি বর্ণ ধরা হলে মোট বর্ণ থাকে ৫টি

∴ স্বরবর্ণ একত্রে রেখে সাজানোর মোট সাজানোর উপায় = (৫!/২!) × ২! = ১২০

সবগুলো বর্ণ নিয়ে সাজানোর মোট উপায় ৬!/২! = ৩৬০

∴ স্বরবর্ণ একত্রে থাকবে না এমন শব্দ সংখ্যা = ৩৬০ - ১২০ = ২৪০
১২.
C = কত?
  1. ৪৮
  2. ২০
  3. ২/১৪
  4. ২৮
সঠিক উত্তর:
২৮
উত্তর
সঠিক উত্তর:
২৮
ব্যাখ্যা
প্রশ্ন: C = কত?

সমাধান:
আমরা জানি,
nCr = n!/{(n - r)! × r!}

C = ৮!/{(৮ - ৬)! × ৬!} = ৮!/(২! × ৬!) = (৮ × ৭)/২! = ৪ × ৭ = ২৮
১৩.
যদি 5Pr = 2 × 6Pr - 1 হয়, তাহলে r এর মান কত?
  1. 2
  2. 3
  3. 4
  4. 7
সঠিক উত্তর:
3
উত্তর
সঠিক উত্তর:
3
ব্যাখ্যা
প্রশ্ন: যদি 5Pr = 2 × 6Pr - 1 হয়, তাহলে r এর মান কত?

সমাধান:
5Pr = 2 × 6Pr - 1
⇒ 5!/(5 - r)! = 2 × {6!/(6 - r + 1)!}
⇒ 5!/(5 - r)! = 2 × {6!/(7 - r)!}
⇒ 1/(5 - r)! = 2 × {6/(7 - r)!}
⇒ 1/(5 - r)! = 12/(7 - r)!
⇒ (7 - r)! = 12(5 - r)!
⇒ (7 - r)(6 - r)(5 - r)! = 12(5 - r)!
⇒ (7 - r)(6 - r) = 12
⇒ 42 - 7r - 6r + r2 = 12
⇒ r2 - 13r + 30 = 0
⇒ (r - 10)(r - 3) = 0
∴ r = 10 অথবা r = 3

r এর মান n থেকে ছোট হতে হবে।
∴ r = 3
১৪.
নিচের কোনটি বিন্যাসের সূত্র?
  1. n!/(r - n)!
  2. r!/(r - n)!
  3. n!/(n - r)!
  4. r!/(n - r)!
সঠিক উত্তর:
n!/(n - r)!
উত্তর
সঠিক উত্তর:
n!/(n - r)!
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটি বিন্যাসের সূত্র?

সমাধান:
n সংখ্যক বিভিন্ন বস্তু হতে প্রতিবারে r সংখ্যক বস্তু নিয়ে মোট সাজানোর ব্যবস্থা বের করার সূত্র হলো:
nPr = n!/(n - r)! 

এখানে,
n = মোট উপাদান,
r = মোট উপাদানের মধ্যে যতটি উপাদান নিয়ে বিন্যাস করতে হয়।
১৫.
একটি ব্যাটমিন্টন টুর্ণামেন্ট খেলায় মোট ২১টি ম্যাচ হয়। প্রত্যেক দল প্রতিটি দলের সাথে একটি করে ম্যাচ খেললে মোট দলের সংখ্যা কত?
  1. ১০
  2. কোনটিই নয়
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ব্যাটমিন্টন টুর্ণামেন্ট খেলায় মোট ২১টি ম্যাচ হয়। প্রত্যেক দল প্রতিটি দলের সাথে একটি করে ম্যাচ খেললে মোট দলের সংখ্যা কত?

সমাধান:
ধরি,
মোট দলের সংখ্যা n টি

∴ nC = ২১
⇒ n!/{(n - ২)! × ২!} = ২১
⇒ n(n - ১) = ৪২
⇒ n - n - ৪২ = ০
⇒ n - ৭n + ৬n - ৪২ = ০
⇒ n(n - ৭) + ৬(n - ৭) = ০
⇒ (n - ৭)(n + ৬) = ০
∴ n = ৭ অথবা n = - ৬
n = - ৬ গ্রহণযোগ্য নয়।

∴ মোট দলের সংখ্যা ৭টি।
১৬.
X ও Y দেশের ৩ জন করে কূটনীতিবিদ গোলটেবিল বৈঠকে মিলিত হলে তারা কত উপায়ে বসতে পারেন যেন দুই দেশের কূটনীতিবিদ পাশাপাশি না বসেন?
  1. ১২
  2. ১৬
সঠিক উত্তর:
১২
উত্তর
সঠিক উত্তর:
১২
ব্যাখ্যা
প্রশ্ন: X ও Y দেশের ৩ জন করে কূটনীতিবিদ গোলটেবিল বৈঠকে মিলিত হলে তারা কত উপায়ে বসতে পারেন যেন দুই দেশের কূটনীতিবিদ পাশাপাশি না বসেন?

সমাধান:
X দেশের একজনকে স্থির রেখে বাকী দুজনকে বিন্যাস করা যায় = 2! উপায়ে
Y দেশের তিনজন বিন্যাস করা যায় = 3! উপায়ে

∴ মোট বিন্যাস সংখ্যা = 2! × 3!
= 2 × 3 × 2
= 12
১৭.
একটি সভায় প্রত্যেকে প্রত্যেকের সাথে একবার করে করমর্দন করায় ৪৩৫টি করমর্দন হলো। সভায় মোট কতজন লোক ছিল?
  1. ২৫ জন
  2. ৩০ জন
  3. ৩৫ জন
  4. ৪০ জন
সঠিক উত্তর:
৩০ জন
উত্তর
সঠিক উত্তর:
৩০ জন
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সভায় প্রত্যেকে প্রত্যেকের সাথে একবার করে করমর্দন করায় ৪৩৫টি করমর্দন হলো। সভায় মোট কতজন লোক ছিল?

সমাধান:
আমরা জানি করমর্দন দুইজনের মাঝে সংঘটিত হয়।
ধরি,
সভায় লোকের সংখ্যা n জন

∴ nC2 = 435
⇒ n!/{2! ×(n - 2)!} = 435
⇒ {n(n - 1)(n - 2)!}/{2! ×(n - 2)!} = 435
⇒ n(n - 1)/2 = 435
⇒ n2 - n = 870
⇒ n2 - n - 870 = 0
⇒ n2 - 30n + 29n - 870 = 0
⇒ n(n - 30) + 29(n - 30) = 0
⇒ (n - 30)(n + 29) = 0
⇒ n - 30 = 0 অথবা n + 29 = 0
∴ n = 30 অথবা n = - 29
ঋণাত্মক মান গ্রহণযোগ্য নয়।
∴ n = 30

∴ সভায় মোট লোক ছিল ৩০ জন।
১৮.
1, 2, 3, 4, 5 সংখ্যাগুলো নিয়ে তিন অংক বিশিষ্ট কয়টি টেলিফোন নাম্বার বানানো যাবে?
  1. 125
  2. 60
  3. 243
  4. 27
সঠিক উত্তর:
125
উত্তর
সঠিক উত্তর:
125
ব্যাখ্যা
প্রশ্ন: 1, 2, 3, 4, 5 সংখ্যাগুলো নিয়ে তিন অংক বিশিষ্ট কয়টি টেলিফোন নাম্বার বানানো যাবে?

সমাধান:
মোট সংখ্যা n = 5 টি
ঘর r = 3 টি 

মোট টেলিফোন নাম্বার বানানো যাবে = nr = 53 = 125টি
১৯.
একটি ক্লাসের ৮ জন ছাত্রের মধ্যে থেকে সভাপতি এবং সম্পাদক বাছাই করতে হলে কতভাবে এই নির্বাচন করা যাবে?
  1. ৫৬
  2. ৬৪
  3. ৭২
  4. ৮০
সঠিক উত্তর:
৫৬
উত্তর
সঠিক উত্তর:
৫৬
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ক্লাসের ৮ জন ছাত্রের মধ্যে থেকে সভাপতি এবং সম্পাদক বাছাই করতে হলে কতভাবে এই নির্বাচন করা যাবে?

সমাধান:
৮ জন ছাত্র থেকে সভাপতি নির্বাচন করার উপায় C = ৮
বাকি (৮ -১) = ৭ জন ছাত্র থেকে সম্পাদক নির্বাচন করার উপায় C = ৭

∴ মোট বাছাই করার উপায় = ৮ × ৭ = ৫৬
২০.
একটি বইয়ের তাকের উপর ৬টি বই রাখতে হবে। এগুলোকে কতভাবে সাজানো যায়?
  1. ১২০
  2. ৩৬০
  3. ৫০৪
  4. ৭২০
সঠিক উত্তর:
৭২০
উত্তর
সঠিক উত্তর:
৭২০
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বইয়ের তাকের উপর ৬টি বই রাখতে হবে। এগুলোকে কতভাবে সাজানো যায়?

সমাধান:
বইয়ের তাকের উপর ৬টি বই রাখা যাবে ৬! = ৭২০ উপায়ে।