পরীক্ষা আর্কাইভ

ইউনিয়ন সমাজকর্মী প্রস্তুতি [Archived]

পরীক্ষাইউনিয়ন সমাজকর্মী প্রস্তুতি [Archived]তারিখতারিখ অনির্ধারিতসময়22 minutes
মোট প্রশ্ন১১
সিলেবাস
পরীক্ষা - ৪০ গণিত পরীক্ষা - ৮ টপিক: চতুর্ভুজ, পরিমিতি ও ঘন জ্যামিতি
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ইউনিয়ন সমাজকর্মী প্রস্তুতি [Archived]

ইউনিয়ন সমাজকর্মী প্রস্তুতি [Archived] · তারিখ অনির্ধারিত · ১১ প্রশ্ন

.
8 একক ধার বিশিষ্ট একটি ঘনকের দুটি কর্ণের সমষ্টি কত?
  1. √3 একক
  2. 8√3 একক
  3. 24√3 একক
  4. 16√3 একক
সঠিক উত্তর:
16√3 একক
উত্তর
সঠিক উত্তর:
16√3 একক
ব্যাখ্যা
প্রশ্ন: 8 একক ধার বিশিষ্ট একটি ঘনকের দুটি কর্ণের সমষ্টি কত?

সমাধান:
ঘনকের এক বাহুর দৈর্ঘ্য, a = 8
ঘনকের কর্ণের দৈর্ঘ্য = √3a

আমরা জানি,
ঘনকের দুই কর্ণের সমষ্টি = (√3)a + (√3)a
= 8√3 + 8√3
= 16√3 একক
.
একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ১৮ সে.মি. এবং প্রস্থ ১০ সে.মি., আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বৃদ্ধি করে ৩০ সে.মি. করা হলো। আয়তক্ষেত্রটির প্রস্থ কত হলে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকবে?
  1. ৬ সে.মি.
  2. ৮ সে.মি.
  3. ৪ সে.মি.
  4. ৫ সে.মি.
সঠিক উত্তর:
৬ সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
৬ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ১৮ সে.মি. এবং প্রস্থ ১০ সে.মি., আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বৃদ্ধি করে ৩০ সে.মি. করা হলো। আয়তক্ষেত্রটির প্রস্থ কত হলে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকবে?

সমাধান:
আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল = (১৮ × ১০) বর্গ সে.মি.
= ১৮০ বর্গ সে.মি.

এখন,
নতুন আয়তক্ষেত্রের প্রস্থ ক সে.মি. হলে,
∴ ক্ষেত্রফল = ৩০ক বর্গ সে.মি.

প্রশ্নমতে,
৩০ক = ১৮০
⇒ ক = ১৮০/৩০
∴ ক = ৬ সে.মি.
.
কোনো কূয়ার গভীরতা 30 মিটার এবং ব্যাসার্ধ 2 মিটার হলে ঐ কূয়ার আয়তন কত?
  1. 30π ঘনমিটার
  2. 100π ঘনমিটার
  3. 120π ঘনমিটার
  4. 190π ঘনমিটার
সঠিক উত্তর:
120π ঘনমিটার
উত্তর
সঠিক উত্তর:
120π ঘনমিটার
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো কূয়ার গভীরতা 30 মিটার এবং ব্যাসার্ধ 2 মিটার হলে ঐ কূয়ার আয়তন কত?

সমাধান:
দেওয়া আছে,
কূয়ার গভীরতা, h = 30 মিটার
কূয়ার ব্যাসার্ধ, r = 2 মিটার

আমরা জানি,
কূয়ার আয়তন = πr2h
= (π · 22 · 30) ঘনমিটার
= 120π ঘনমিটার
.
একটি সমকোণী ত্রিভুজের ভূমি ১৫ ফুট এবং লম্ব ৮ ফুট হলে, অতিভুজ ও ভূমির পার্থক্য কত?
  1. ২ ফুট
  2. ৩ ফুট
  3. ৪ ফুট
  4. ৫ ফুট
সঠিক উত্তর:
২ ফুট
উত্তর
সঠিক উত্তর:
২ ফুট
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমকোণী ত্রিভুজের ভূমি ১৫ ফুট এবং লম্ব ৮ ফুট হলে, অতিভুজ ও ভূমির পার্থক্য কত?

সমাধান:
দেওয়া আছে,
সমকোণী ত্রিভুজের ভূমি = ১৫ ফুট
এবং লম্ব = ৮ ফুট

∴ অতিভুজ = √(ভূমি + লম্ব)
= √{(১৫) + (৮)}
= √(২২৫ + ৬৪)
= √(২৮৯)
= ১৭ ফুট

 সুতরাং, অতিভুজ ও ভূমির পার্থক্য = (১৭ - ১৫) = ২ ফুট
.
একটি রম্বসের কর্ণদ্বয় যথাক্রমে 40 সে.মি. ও 50 সে.মি.। রম্বসের ক্ষেত্রফল কত?
  1. 600 বর্গ সে.মি.
  2. 800 বর্গ সে.মি.
  3. 1000 বর্গ সে.মি.
  4. 1200 বর্গ সে.মি.
সঠিক উত্তর:
1000 বর্গ সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
1000 বর্গ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি রম্বসের কর্ণদ্বয় যথাক্রমে 40 সে.মি. ও 50 সে.মি.। রম্বসের ক্ষেত্রফল কত?

সমাধান:
দেওয়া আছে,
রম্বসের কর্ণদ্বয় যথাক্রমে 40 সে.মি. ও 50 সে.মি.

আমরা জানি,
রম্বসের ক্ষেত্রফল = (1/2) × (40 × 50) বর্গমিটার
= 1000 বর্গ সে.মি.

∴ রম্বসের ক্ষেত্রফল= 1000 বর্গ সে.মি.
.
কোনো বৃত্তের ব্যাসার্ধ ৯ সে.মি হলে বৃত্তের বৃহত্তম জ্যা -এর দৈর্ঘ্য কোনটি?
  1. ২৭ সে.মি
  2. ১২ সে.মি
  3. ১৬ সে.মি
  4. ১৮ সে.মি
সঠিক উত্তর:
১৮ সে.মি
উত্তর
সঠিক উত্তর:
১৮ সে.মি
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো বৃত্তের ব্যাসার্ধ ৯ সে.মি হলে বৃত্তের বৃহত্তম জ্যা -এর দৈর্ঘ্য কোনটি?

সমাধান:
আমরা জানি,
বৃত্তের ব্যাসই বৃহত্তম জ্যা এবং ব্যাসার্ধের দ্বিগুণ হলো ব্যাস।
∴ বৃত্তের বৃহত্তম জ্যা = বৃত্তের ব্যাস
= ২ × ব্যাসার্ধ
= (২ × ৯) সে.মি
= ১৮ সে.মি
.
একটি সমবাহু ত্রিভুজের একটি বাহু ৪ মিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত?
  1. ৪√৩ বর্গমিটার
  2. ২√৩ বর্গমিটার
  3. ১৬ বর্গমিটার
  4. ৮√৩ বর্গমিটার
সঠিক উত্তর:
৪√৩ বর্গমিটার
উত্তর
সঠিক উত্তর:
৪√৩ বর্গমিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমবাহু ত্রিভুজের একটি বাহু ৪ মিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত?

সমাধান:
আমরা জানি,
সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল = (√৩/৪) × বাহু
= (√৩/৪) × ৪
= (√৩/৪) × ১৬
= ৪√৩ বর্গমিটার

∴ ত্রিভুজটির ক্ষেত্রফল = ৪√৩ বর্গমিটার।
.
৬ মিটার দৈর্ঘ্যের একটি ঘনকের মধ্যে ২ মিটার দৈর্ঘ্যের কয়টি ঘনক জায়গা হবে?
  1. ২৪টি
  2. ২৭টি
  3. ২৯টি
  4. ৩৪টি
সঠিক উত্তর:
২৭টি
উত্তর
সঠিক উত্তর:
২৭টি
ব্যাখ্যা
প্রশ্ন: ৬ মিটার দৈর্ঘ্যের একটি ঘনকের মধ্যে ২ মিটার দৈর্ঘ্যের কয়টি ঘনক জায়গা হবে?

সমাধান:
বড় ঘনকের আয়তন = ৬৩ ঘন মিটার
= ২১৬ ঘন মিটার

ছোট ঘনকের আয়তন = ২৩ ঘন মিটার
= ৮ ঘন মিটার

ঘনকের সংখ্যা = ২১৬/৮
= ২৭টি
.
একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য ১২ ফুট হলে, ঐ বর্গক্ষেত্রের কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত?
  1. ১৭২ বর্গফুট
  2. ১৯৬ বর্গফুট
  3. ২২৪ বর্গফুট
  4. ২৮৮ বর্গফুট
সঠিক উত্তর:
২৮৮ বর্গফুট
উত্তর
সঠিক উত্তর:
২৮৮ বর্গফুট
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য ১২ ফুট হলে, ঐ বর্গক্ষেত্রের কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত?

সমাধান:
ধরি,
বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য a = ১২ ফুট
বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য = √২ × ১২ ফুট
= ১২√২

এখন,
অপর বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য = ১২√২ ফুট
অপর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = (১২√২)
= (১৪৪ × ২) বর্গফুট
= ২৮৮ বর্গফুট
১০.
যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল কিন্তু কোণগুলো সমকোণ নয়, তাকে কী বলা হয়?
  1. সামান্তরিক
  2. বর্গ
  3. আয়তক্ষেত্র
  4. ট্রাপিজিয়াম
সঠিক উত্তর:
সামান্তরিক
উত্তর
সঠিক উত্তর:
সামান্তরিক
ব্যাখ্যা
প্রশ্ন: যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল কিন্তু কোণগুলো সমকোণ নয়, তাকে কী বলা হয়?

সমাধান:
• সামান্তরিক:
- যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল কিন্তু কোণগুলো সমকোণ নয় তাকে সামান্তরিক বলে।

• বর্গ:
- যে চতুর্ভুজের চারটি বাহু সমান ও কোণগুলো সমকোণ তাকে বর্গ বলে।

• আয়তক্ষেত্র:
- যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল এবং কোণগুলো সমকোণ তাকে আয়তক্ষেত্র বলে।

• ট্রাপিজিয়াম:
- যে চতুর্ভুজের দুটি বাহু পরস্পর সমান্তরাল কিন্তু অসমান অর্থাৎ সমান নয় তাকে ট্রাপিজিয়াম বলে।
১১.
একটি ত্রিভুজের ক্ষেত্রফল একটি বর্গের ক্ষেত্রফলের সমান। বর্গের এক বাহুর দৈর্ঘ্য ৬০মিটার। ত্রিভুজটির ভূমি ১২০ মিটার হলে, ত্রিভুজটির উচ্চতা কত?
  1. ৩০ মিটার
  2. ৪০ মিটার
  3. ২০ মিটার
  4. ৬০ মিটার
সঠিক উত্তর:
৬০ মিটার
উত্তর
সঠিক উত্তর:
৬০ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ত্রিভুজের ক্ষেত্রফল একটি বর্গের ক্ষেত্রফলের সমান। বর্গের এক বাহুর দৈর্ঘ্য ৬০মিটার। ত্রিভুজটির ভূমি ১২০ মিটার হলে, ত্রিভুজটির উচ্চতা কত?

সমাধান:
দেওয়া আছে,
বর্গের এক বাহুর দৈর্ঘ্য = ৬০ মিটার
∴ বর্গের ক্ষেত্রফল = (৬০ × ৬০) বর্গ মিটার
= ৩৬০০ বর্গ মিটার

যেহেতু, ত্রিভুজের ক্ষেত্রফল বর্গের ক্ষেত্রফলের সমান
∴ ত্রিভুজের ক্ষেত্রফল = ৩৬০০ বর্গ মিটার
∴ ত্রিভুজটির ভূমি = ১২০ মিটার

আমরা জানি,
(১/২) × ভূমি × উচ্চতা = ত্রিভুজের ক্ষেত্রফল
⇒ (১/২) × ১২০ × উচ্চতা = ৩৬০০
⇒ উচ্চতা = (৩৬০০ × ২)/১২০
∴ উচ্চতা = ৬০ মিটার