পরীক্ষা আর্কাইভ

Bangladesh Krishi Bank (Senior Officer)

পরীক্ষাUnlistedতারিখ২০ জানুয়ারি, ২০১৭সময়50 minutes৯৩ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন১০০
সিলেবাস
Bangladesh Krishi Bank - Senior Officer - 20.01.2017 (গ্রেড-৯)
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

Bangladesh Krishi Bank (Senior Officer)

Unlisted · ২০ জানুয়ারি, ২০১৭ · ১০০ প্রশ্ন

.
সাহিত্য সম্রাট হিসাবে কাকে অভিহিত করা হয়-
  1. ক) রবীন্দ্রনাথ ঠাকুর
  2. খ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
  3. গ) বঙ্কিমচন্দ্র চট্টোপধ্যায়
  4. ঘ) বিভূতিভূষণ বন্দোপাধ্যায়
ব্যাখ্যা

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় (১৮৩৮-১৮৯৪) বর্তমান উত্তর চব্বিশ পরগনা জেলার নৈহাটি শহরের নিকটস্থ কাঁঠালপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন।
- তাঁকে বাংলা সাহিত্যের প্রথম সার্থক ঔপন্যাসিক
- বাংলা উপন্যাসের জনক বলা হয়।
- তিনি 'বাংলার স্কট' ও 'সাহিত্য সম্রাট' নামে পরিচিত।

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

.
কোন বাগধারাটির অর্থ ভিন্ন?
  1. ক) মনিকাঞ্চন যোগ
  2. খ) সোনায় সোহাগা
  3. গ) আদায়-কাঁচকলায়
  4. ঘ) আমদুধে মেশা
ব্যাখ্যা

- আদায়-কাঁচকলায় বাগধারাটির অর্থ “শত্রুতা”
- অপরদিকে মণিকাঞ্চন যোগ, সোনায় সোহাগা, আমদুধে মেশা বাগধারা গুলোর অর্থ উপযুক্ত মিলন।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ নবম-দশম শ্রেণি।

.
‘শর্বরী' কথাটির অর্থ?
  1. ক) রাত
  2. খ) আলোকবর্তিকা
  3. গ) চাঁদ
  4. ঘ) শিকারী
ব্যাখ্যা

রাত এর সমার্থক হলাে নিশা, রজনী, যামিনী, নিশীথিনী, শর্বরী, বিভাবরী, ক্ষণদা।
উৎসঃ ভাষা - শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

.
বাংলায় নববর্ষ ‘পহেলা বৈশাখ' চালু করেছিলেন-
  1. ক) ইলিয়াস শাহ
  2. খ) আকবর
  3. গ) বিজয় সেন
  4. ঘ) লক্ষণ সেন
ব্যাখ্যা

- পহেলা বৈশাখ বাংলা সনের প্রথম দিন। এ দিনটি বাংলাদেশে নববর্ষ হিসেবে পালিত হয়। এটি বাঙালির একটি সর্বজনীন লোকউৎসব।
- এক সময় নববর্ষ পালিত হতো আর্তব উৎসব বা ঋতুধর্মী উৎসব হিসেবে। তখন এর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল কৃষির, কারণ কৃষিকাজ ছিল ঋতুনির্ভর।
- এই কৃষিকাজের সুবিধার্থেই মুগল সম্রাট আকবর ১৫৮৪ খ্রিস্টাব্দের ১০/১১ মার্চ বাংলা সন প্রবর্তন করেন এবং তা কার্যকর হয় তাঁর সিংহাসন-আরোহণের সময় থেকে (৫ নভেম্বর ১৫৫৬)।
- হিজরি চান্দ্রসন ও বাংলা সৌরসনকে ভিত্তি করে বাংলা সন প্রবর্তিত হয়।
- নতুন সনটি প্রথমে ‘ফসলি সন’ নামে পরিচিত ছিল, পরে তা বঙ্গাব্দ নামে পরিচিত হয়।
উৎসঃ বাংলাপিডিয়া।

.
পুত্রের নিকট মাতার পত্রের সম্বোধন কোনটি হবে?
  1. ক) পাকজনাবেষু
  2. খ) শ্রদ্ধাস্পদ
  3. গ) পাকজনাব
  4. ঘ) স্নেহাস্পদ
ব্যাখ্যা

- স্নেহাস্পদ অর্থ স্নেহের পাত্র, স্নেহভাজন৷ পত্র লিখার সময় এটি কনিষ্ঠজনকে সম্বোধন করার ক্ষেত্রে ব্যবহার করা হয়৷
- অপরদিকে, পাকজনাবেষু; শ্রদ্ধাস্পদ গুরুজনকে সম্বোধনের ক্ষেত্রে ব্যবহৃত হয়৷

সুতরাং বলা যায় পুত্রের নিকট মাতার পত্রের সম্বোধন হবে স্নেহাস্পদ যা অপশন (ঘ) তে আছে।

উৎসঃ বাংলা একাডেমি অভিধান এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ৷

.
‘রাত ও ক্ষীণ’ শব্দ দুটির বিকল্প শব্দঃ
  1. ক) যামিনী, আত্ম
  2. খ) বিভাবরী, শীর্ণ
  3. গ) নিশীথ, হৃদয়
  4. ঘ) রজনী, অনুগ্রহ
ব্যাখ্যা

রাত - রাত্রি; রজনী; নিশা; যামিণী; শর্বরী; বিভাবরী; ক্ষণদা।
শীর্ণ - রোগা; কৃশা; ক্ষীণ; পাতলা; দুর্বল।

উৎসঃ বাংলা একাডেমী অভিধান

.
‘কেরানী' শব্দটি কোন ভাষা থেকে এসেছে-
  1. ক) তুর্কি
  2. খ) পর্তুগিজ
  3. গ) ওলন্দাজ
  4. ঘ) ফারসি
ব্যাখ্যা

- কেরানি হলো পর্তুগিজ শব্দ।
- অর্থ - এক প্রকার লেখক কর্মচারী; মুনশি; দপ্তরের নিম্নপদস্থ কর্মচারী।
- পর্তুগিজ ভাষা থেকে আগত অন্যান্য শব্দ কামরা, কেদারা, গামলা, গির্জা, গুদাম, চাবি, জানালা, তামাক, তোয়ালে, সাবান, আনারস ইত্যাদি।

উৎসঃ বাংলা একাডেমি অভিধান এবং ভাষা-শিক্ষা, হায়াত মামুদ।

.
‘অসুখ’ কোন সমাস?
  1. ক) কর্মধারয়
  2. খ) তৎপুরুষ
  3. গ) অব্যয়ীভাব
  4. ঘ) বহুব্রীহি
ব্যাখ্যা

না-বাচক নঞ অব্যয় (না, নেই, নাই, নয়) পূর্বে বসে যে তৎপুরুষ সমাস হয়, তাকে নঞ তৎপুরুষ সমাস বলে।
যেমনঃ
- ন আচার = অনাচার;
- ন কাতর = অকাতর;
- নয় সুখ = অসুখ
উৎসঃ ভাষাশিক্ষা, হায়াৎ মামুদ এবং বাংলা ভাষার ব্যাকরণ-নবম দশম শ্রেণী।

.
নিচের কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস?
  1. ক) সংশপ্তক
  2. খ) ক্রীতদাসের হাসি
  3. গ) চিলেকোঠার সেপাই
  4. ঘ) একটি কালো মেয়ের কথা
ব্যাখ্যা

- তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় (১৮৯৮-১৯৭১)ঃ কথাসাহিত্যিক, রাজনীতিবিদ।
- বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে রচিত তাঁর বিখ্যাত উপন্যাস- 'একটি কালো মেয়ের কথা'। এটি তাঁর সর্বশেষ উপন্যাস।
তাঁর রচিত অন্যান্য কয়েকটি উপন্যাসঃ
- চৈতালি ঘূর্ণি,
- আরোগ্য নিকেতন,
- হাঁসুলী বাঁকের উপকথা,
- পঞ্চগ্রাম,
- গণদেবতা,
- ধাত্রীদেবতা,
- সপ্তপদী,
- কবি ইত্যাদি।


উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।

১০.
সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
  1. ক) পত + অঞ্জলি = পতঞ্জলি
  2. খ) অন্তঃ + লিন = অন্তর্লীণ
  3. গ) ষট্‌ + আনন = ষড়ানন
  4. ঘ) তথা + এবচ = অতৈবচ
ব্যাখ্যা

- ‘পতঞ্জলি’ শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ ‘পতৎ + অঞ্জলি’। এটি নিপাতনে সিদ্ধ ব্যঞ্জনসন্ধির উদাহরণ।
- অন্তর্লীন = অন্তঃ + লীন। এটি বিসর্গ সন্ধি।
- তথা + এবচ = তথৈবচ। এটি একটি স্বরসন্ধি।
সোর্সঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

১১.
None but a fool is always right. - বাক্যটির যথাযথ অনুবাদঃ
  1. ক) কেউ না কিন্তু বােকাই ঠিক
  2. খ) বােকাকে ঠিক ভাবলেই ভুল
  3. গ) বােকার স্বর্গে বাস
  4. ঘ) মানুষ মাত্রেরই ভুল হয়
ব্যাখ্যা
None but a fool is always right - মানুষ মাত্রেরই ভুল হয়।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১২.
‘সারেং বউ' বইটির লেখক কে?
  1. ক) সৈয়দ মুজতবা আলী
  2. খ) মুনীর চৌধুরী
  3. গ) শহীদুল্লাহ কায়সার
  4. ঘ) শওকত ওসমান
ব্যাখ্যা

- শহীদুল্লাহ কায়সার একজন বাঙালি লেখক, সাংবাদিক ও বুদ্ধিজীবী ছিলেন।
- তাঁর প্রকৃত নাম ছিল আবু নঈম মোহাম্মদ শহীদুল্লাহ।
- 'সারেং বৌ' (১৯৬২) তাঁর রচিত একটি বিখ্যাত উপন্যাস।
- বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের মানুষের জীবন সংগ্রামের কথা বর্ণিত হয়েছে এই উপন্যাসে।

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং লাইভ এমসিকিউ লেকচার।

১৩.
'আজকে তােমায় দেখতে এলাম জগৎ অনিলা নূরজাহান।' – 'আজকে’ শব্দটির কারক ও বিভক্তি কোনটি?
  1. ক) অধিকরণে ২য়া
  2. খ) করণে ৭মী
  3. গ) অপাদানে ২য়া
  4. ঘ) কর্মে ৫ম
ব্যাখ্যা

- ক্রিয়া সম্পাদনের কাল (সময়) এবং আধারকে (স্থান) অধিকরণ কারক বলে।
উদাহরণঃ
- আজকে হবে না, কালকে আসুন৷
অতএব, প্রদত্ত বাক্যে 'আজকে' শব্দটি অধিকরণ কারণে ২য়া বিভক্তি
উৎসঃ ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

১৪.
শুদ্ধ বানানগুচ্ছ কোনটি?
  1. ক) দুরাকাঙখা, বাল্মীকী, মূহুর্মুহু
  2. খ) দুর্ভাবনা, মিথস্ক্রিয়া, ব্যভিচার
  3. গ) ত্রিভূজ, প্রনয়ণ, বিমর্ষ
  4. ঘ) শিহরণ, মরুদ্যান, অঞ্জলি
ব্যাখ্যা

শুদ্ধ বানানগুচ্ছ হলো অপশন (খ)
দুর্ভাবনা - দুশ্চিন্তা; অশুভ আশঙ্কা।
ব্যভিচার - অন্যায় আচরণ৷
মিথস্ক্রিয়া - পারস্পরিক ক্রিয়া

অশুদ্ধ বানানগুলোর শুদ্ধরূপঃ
দুরাকাঙ্ক্ষা, বাল্মীকি, মুহুর্মুহু, ত্রিভুজ, প্রণয়ন, মরূদ্যান৷

উৎসঃ বাংলা একাডেমি অভিধান।

১৫.
'দিন ও রাত্রির সন্ধিক্ষণ’- বাক্য সংকোচনে বলা যায়:
  1. ক) পূর্বাহ্ন
  2. খ) মধ্যাহ্ন
  3. গ) সন্ধ্যা
  4. ঘ) গোধূলী
অনির্ধারিত
ব্যাখ্যা

পূর্বাহ্ন - দিবসের প্রথম ভাগ; প্রভাতবেলা।
মধ্যাহ্ন - মধ্যদিন; দিনের মধ্যভাগ; দুপুর বেলা; দ্বিপ্রহর।
সন্ধ্যা - দিন ও রাতের মিলনকাল।
গোধুলি - সূর্যাস্ত, সন্ধ্যা৷

তাই উত্তর গোধুলি/সন্ধ্যা দুটোই হতে পারে৷

উৎসঃ বাংলা একাডেমি অভিধান

১৬.
'বুড়াে শালিকের ঘাড়ে রো’ প্রবচনটি বােঝায়-
  1. ক) কষ্টের উপর আরাে কষ্ট
  2. খ) দুরারােগ্য ব্যাধি
  3. গ) বুড়াের ভীমরতি
  4. ঘ) নতুন যৌবনপ্রাপ্তি
ব্যাখ্যা

বুড়ো শালিকের ঘাড়ে রোঁ - বৃদ্ধ বয়সে শিশু বা যুবকের মতো আচরণ।
ভীমরতি - অতিশয় বার্ধক্যবশত বুদ্ধি।

অর্থাৎ, 'বুড়াে শালিকের ঘাড়ে রো’ প্রবচনটির অর্থ বুড়ো বয়সে ভীমরতি বা বুড়োর ভীমরতি।
উৎসঃ বাংলা একাডেমি অভিধান।

১৭.
'বনফুল' কার ছদ্মনাম?
  1. ক) প্রমথ চৌধুরী
  2. খ) যতীন্দ্রমােহন বাগচী
  3. গ) বলাইচাঁদ মুখােপাধ্যায়
  4. ঘ) মােহিতলাল মজুমদার
ব্যাখ্যা

প্রমথ চৌধুরী - বনফুল৷
বলাইচাঁদ মুখােপাধ্যায় - বনফুল।
মােহিতলাল মজুমদার - কৃত্তিবাস ওঝা; সত্যসুন্দর দাস।

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর৷

১৮.
‘পাথরে পাঁচ কিল' বাগধারাটির অর্থ-
  1. ক) দীর্ঘ আলােচনা
  2. খ) অর্থহীন কথা
  3. গ) সংক্ষিপ্ত আলােচনা
  4. ঘ) সদালাপ
অনির্ধারিত
ব্যাখ্যা

'পাথরে পাঁচ কিল' বাগধারাটির অর্থ – অদৃষ্ট সুপ্রসন্ন
উদাহরণ: ফটিকের লটারি জেতার খবর এলো। এখন ফটিকের পাথরে পাঁচ কিল৷

সঠিক উত্তরটি অপশনে নেই। 
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর৷

১৯.
কোন কবিতা রচনার কারণে কাজী নজরুল ইসলামের কারাদণ্ড হয়েছিল?
  1. ক) বিদ্রোহী
  2. খ) কান্ডারী হুশিয়ার
  3. গ) আনন্দময়ীর আগমনে
  4. ঘ) অগ্রপথিক
ব্যাখ্যা

- ধূমকেতুর ২৬ সেপ্টেম্বর ১৯২২ সংখ্যায় নজরুলের প্রচ্ছন্ন রাজনৈতিক কবিতা ‘আনন্দময়ীর আগমনে’ প্রকাশিত হলে ৮ নভেম্বর পত্রিকার ওই সংখ্যাটি নিষিদ্ধ করা হয়।
- নজরুলের প্রবন্ধগ্রন্থ যুগবাণী বাজেয়াপ্ত হয় ২৩ নভেম্বর ১৯২২।
- একই দিনে নজরুলকে কুমিল্লা থেকে গ্রেফতার করে কলকাতায় আনা হয়।
উৎসঃ বাংলাপিডিয়া

২০.
“কি বললে, আমি পাগল ------' শূন্যস্থানে বসবে:
  1. ক) প্রশ্নবােধক চিহ্ন
  2. খ) বিস্ময় চিহ্ন
  3. গ) দাড়ি
  4. ঘ) ড্যাশ
ব্যাখ্যা

- সবিস্ময় প্রশ্নের বেলায় প্রশ্নবোধক চিহ্নের পরিবর্তে বিস্ময়চিহ্ন বসে।
যেমনঃ
- তার হৃদয় কী দিয়ে গড়া!
- তার মন কী পাষাণ!
- তেমনি: কি বললে, আমি পাগল!

অর্থাৎ, শূন্যস্থানে বিস্ময় চিহ্ন বসবে৷

উৎসঃ ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ৷

২১.
The word 'indigent' is synonymous with the word:
  1. ক) native
  2. খ) destitute
  3. গ) annoyed
  4. ঘ) miffed
ব্যাখ্যা

Indigent – দরিদ্র; নির্ধন।
Destitute – নিঃস্ব; দুঃস্থ; দুর্গত।
Miffed – আচরণে বিরক্ত।
Annoyed – বিরক্ত।
Native -- দেশীয়; স্থানীয়।

The word 'indigent' is synonymous with the word: Destitute.

২২.
Which of the following is a feminine gender?
  1. ক) swan
  2. খ) baby
  3. গ) niece
  4. ঘ) dancer
ব্যাখ্যা
'Niece' হলো feminine gender. এর male gender হলো 'Nephew'.
Baby, dancer, swan হলো common gender.
২৩.
Identify the correctly transformed sentence of “The mangoes are too cheap to be good”.
  1. ক) The mangoes are very cheap, so they are not good.
  2. খ) The mangoes are so cheap that they cannot be good.
  3. গ) The mangoes being cheap cannot be good.
  4. ঘ) As the mangoes are cheap they are not good.
ব্যাখ্যা

Simple Sentence এ Present Tense এ too … to থাকলে, Complex Sentence এ so …. that + sub + can + not + verb-এর base form বসে।
অর্থাৎ, সঠিক বক্যটি হবে - The mangoes are so cheap that they cannot be good.

 
২৪.
The passive form of the sentence ''I had already shown her photo to the policeman'' should be:
  1. ক) The policeman was already shown her photo.
  2. খ) Her photo was already been shown to policeman.
  3. গ) The policeman had already been shown her photo
  4. ঘ) The policeman have already been shown her photo.
ব্যাখ্যা

'I had already shown her photo to the policeman - Active voice টিতে had-shown আছে, অর্থাৎ এটি past participle নির্দেশ করছে। এই বাক্যের passive form এর গঠনে had been ব্যবহার করতে হবে যা শুধুমাত্র অপশন 'গ' তে আছে। 

 
২৫.
Rearrange the jumbled parts of the following sentence to produce correct
sentence.
The doctor's offer
(P) not only saved Julie
(Q) but enabled her to blossom into a happy women
(R) from the jaws of Death
(S) of marriage
  1. ক) PQRS
  2. খ) SPRQ
  3. গ) PSQR
  4. ঘ) SPQR
ব্যাখ্যা

সঠিকভাবে সাজালে বাক্যটি দাঁড়ায়ঃ SPRQ
The doctor's offer of marriage not only saved Julie from the jaws of Death but enabled her to blossom into a happy women.
অর্থঃ ডাক্তারের বিয়ের প্রস্তাবটি জুলিকে শুধু মৃত্যুর থাবা থেকে রক্ষাই করেনি, বরং একজন সুখী নারীতে পরিণত হতে সক্ষমতা দান করেছিল।

২৬.
The indirect form of the sentence ''She said, It must be pretty late. I really must go!''should be:
  1. ক) She told it must have been really late and she really must go.
  2. খ) She said it must be pretty late and she really must go.
  3. গ) She said she was very late and she had to go.
  4. ঘ) She said it was pretty late and she should really go.
ব্যাখ্যা

Narration এর বেলায় বাক্যে must থাকলে তা সাধারণত 'had to' তে রূপান্তরিত হয়।
সঠিক বাক্য- She said she was very late and she had to go.
যেহেতু উত্তর অপশনে that নেই তাই that ছাড়াই উত্তর হবে৷

২৭.
The idiomatic phrase ''cash cow' means:
  1. ক) a cow bought on cash payment
  2. খ) a cow that can be readily encashed
  3. গ) a source of steady profit
  4. ঘ) a source of intermittent gain
ব্যাখ্যা
Cash cow - A business or investment that generates a large or consistent profit.
অতএব, সঠিক উত্তর হবে a source of steady profit.
২৮.
Sentence Correction
  1. ক) Soldiers were dispatched to put out the rebellion.
  2. খ) Soldiers were dispatched to put aside the rebellion.
  3. গ) Soldiers were dispatched to put down the rebellion.
  4. ঘ) Soldiers were dispatched to put off the rebellion.
ব্যাখ্যা

Put down (phrasal verb) - to use force to stop a protest or an attempt by people to take power away from a government or leader.
Example:
- He used tanks to put down an armed uprising last June.

অর্থাৎ, সঠিক বাক্য হবে - ‘Soldiers were dispatched to put down the rebellion’ যার অর্থ হলো ‘বিদ্রোহীদের দমাতে সৈন্য পাঠানো হয়েছিলো।’

২৯.
Sentence Correction
  1. ক) Neither the workers nor their leader were present.
  2. খ) Neither the workers nor their leader were in presence.
  3. গ) Neither the workers nor their leader was present.
  4. ঘ) Neither the workers nor their leader have presented themselves.
ব্যাখ্যা
Neither....... Nor থাকলে Nor এর পরবর্তী অংশের Subject অনুসারে Verb বসে। সেই হিসেবে Nor এর পরে Subject হলাে Their leader যা Singular, তাই Verb হিসেবে were বা have না হয়ে বরং was হবে, যা অপশন c) তে আছে।
৩০.
Sentence Correction
  1. ক) The clock struck 12 o'clock.
  2. খ) The clock struck 12.
  3. গ) The clock stuck 12 o'clock.
  4. ঘ) The clock stuck 12.
ব্যাখ্যা

ঘড়িতে বারোটা বেজে গেছে এটা বুঝানোর জন্য - The clock struck twelve - সঠিক এক্সপ্রেশন
যদি বলতে চাই 'এখন বারোটা বাজে' তখন এভাবে বলা যাবে - It's twelve o'clock.

৩১.
Sentence Correction
  1. ক) The controversy is unlikely to die out.
  2. খ) The controversy is unlikely to die away.
  3. গ) The controversy is unlikely to die off.
  4. ঘ) The controversy is unlikely to die down.
ব্যাখ্যা

Die down : to gradually become less strong; বেগ প্রশমিত হওয়া।
Example: She waited for the noise to die down before she started singing.

তাই সঠিক বাক্যটি হবে ‘The controversy is unlikely to die down.’ যার অর্থ - তর্কটির তীব্রতা কমে যাওয়া অসম্ভব।

অপরদিকে,
Die away - ধীরে ধীরে বিলুপ্ত হওয়া, মিলিয়ে যাওয়া; If something, especially a sound, dies away, it gradually becomes reduced until it stops existing or disappears:
Die off, die out - একে একে মরে যাওয়া।

৩২.
In the sentence ''I already told him about the party'', 'already' is
  1. ক) an adjective
  2. খ) an adverb
  3. গ) a preposition
  4. ঘ) an interjection,
ব্যাখ্যা

Adverb 'Verb' -কে modify করে৷
যেমন:
- He came early.
- You have learnt your lesson well.

প্রদত্ত বাক্যে 'already' শব্দটি 'told' verb-টিকে modify করেছে বিধায় এটি বাক্যে adverb-এর কাজ করেছে৷

৩৩.
Which one is a Singular number?
  1. ক) Phenomena
  2. খ) Criterion
  3. গ) Oases
  4. ঘ) Ultimate
অনির্ধারিত
ব্যাখ্যা

Singular : criterion; Plural: criteria.
Singular: phenomenon; Plural: phenomena.
Singular: oasis; Plural: oases.
Singular: ultimate; Plural: ultimates.


অতএব, এখানে দুইটি উত্তর হবে Criterion এবং Ultimate

 
৩৪.
Which of the following words is not correctly spelled?
  1. ক) obssession
  2. খ) enthusiasm
  3. গ) insomnia
  4. ঘ) extroversion
ব্যাখ্যা
অশুদ্ধ বানানের শুদ্ধরূপ:
Obsession (noun): the state of being obsessed with someone or something; আবেশ, বদ্ধসংস্কার, ঘোর।
৩৫.
Having been acquitted on all charges, he can now hold his head _____.
  1. ক) straight
  2. খ) upright
  3. গ) up
  4. ঘ) high
অনির্ধারিত
ব্যাখ্যা

Acquitted- free (someone) from a criminal charge by a verdict of not guilty; খালাসী৷

Hold your head high- to be very confident and proud; খুব আত্মবিশ্বাসী ও গর্বিত হওয়া।
Example: If you know that you did your best, you can hold your head high.

Hold up one's head - Be confident or unashamed; আত্মবিশ্বাসী ও লজ্জাহীন হওয়া।

Example: ‘Under the circumstances I would find it impossible to hold my head up in the town’

Example: Even though they lost the game, they can still hold up their heads because they tried their best.

বাক্যের অর্থ- সকল অভিযোগ থেকে মুক্ত হয়ে সে এখন আত্মবিশ্বাস ও গর্ব নিয়ে চলতে পারবে৷
অতএব বোঝা যাচ্ছে উত্তর Up/High যেকোনটিই হতে পারে৷

Source: Oxford, Cambridge, Collins Dictionary

৩৬.
The Ambassador walked slowly ______ the room ________the queen.
  1. ক) in, to
  2. খ) down, before
  3. গ) up, towards
  4. ঘ) along, behind
ব্যাখ্যা

Walk down/up: He walked slowly and unsteadily down the hall/ up the stairs / up the room.
Walk towards: Greg walked slowly towards her, smiling.
Walk along: As we walked along she talked about her plans.

সুতরাং, শূন্যস্থানে up, towards বসালেই appropriate হবে
বাক্যটি হবে: The Ambassador walked slowly up the room towards the queen.
যার অর্থ- রাষ্ট্রদূত রুমে ধীর পায়ে হেঁটে রানীর দিকে এগিয়ে গেলেন।

৩৭.
Is it more profitable to put my money in the bank or play the _____?
  1. ক) ponies
  2. খ) fool
  3. গ) market
  4. ঘ) truant
ব্যাখ্যা

Play the market - to risk money, especially on the results of races or business deals, hoping to win more money.
Examples:
- ‘He plays the horses/the stock market.’
- ‘These investors know how to play the market and win’.
সঠিক বাক্য- Is it more profitable to put my money in the bank or play the market?

৩৮.
I've got _____ go _____ a job interview ______ Saturday next.
  1. ক) to, to, on
  2. খ) to, on, in
  3. গ) to, for, on
  4. ঘ) to, from, on
ব্যাখ্যা

Got to - something is necessary to do.
Go for something - কোন কিছুর উদ্দেশ্যে যাওয়া৷
আর দিনের আগে on বসে৷

বাক্যটি হবে: I've got to go for a job interview on Saturday next.
যার অর্থ: আমাকে আগামী শনিবার চাকুরির সাক্ষাৎকারে যেতে হবে৷

অতএব, সঠিক অপশন হলো C.

৩৯.
It is high time we ______ ready or we may miss the train.
  1. ক) get
  2. খ) become
  3. গ) got
  4. ঘ) have got
ব্যাখ্যা
It is time/It is high time এর পর subject থাকলে verb টি past tense- এ হয়। আর যদি এদের পরে subject না থাকে তবে to + verb হয়।
তাই শূন্যস্থানে got বসবে।
৪০.
The word 'acrimonious' is the antonym of-
  1. ক) amicable
  2. খ) hostile
  3. গ) high
  4. ঘ) heavy
ব্যাখ্যা

Acrimonious - (typically of speech or discussion) angry and bitter; বদমেজাজী। Similar: bitter, rancorous, caustic, acerbic.

Amicable - বন্ধুভাবাপন্ন।
Hostile - শত্রুতাপূর্ণ।
High - উদ্ধত।
Heavy - কড়া, নীরস, গম্ভীর৷

অতএব, সঠিক antonym হবে amicable.

৪১.
Where was the last battle against Pakistani occupation army fought in 1971?
  1. ক) Demra
  2. খ) Savar
  3. গ) Rayer Bazar
  4. ঘ) Keranigonj
ব্যাখ্যা

১৬ই ডিসেম্বর পাকিস্তানী বাহিনী আত্মসমর্পন করলেও বিহারীদের নিয়ে গঠিত সিভিল আর্মড ফোর্স আত্মসমর্পণ করেনি। উপরন্তু তারা অস্ত্রশস্ত্র নিয়ে মিরপুরে আশ্রয় নেয়।
এছাড়া পাকিস্তানী বাহিনী যখন পিছু হটছিল তখন দেশের বিভিন্ন জায়গায় বসবাসকারী বিহারীরা মিরপুর এবং মোহাম্মদপুর এলাকায় আশ্রয় নিয়েছিল।
স্বাভাবকিভাবেই মিরপুর হয়ে ওঠে বিহারীদের শক্ত ঘাটি।

 -মিরপুর, রায়ের বাজার (মোহাম্মদপুর বেরিবাধঁ এলাকা) এসব অঞ্চলে ৩১ জানুয়ারি পর্যন্ত যুদ্ধ হয়।

 
৪২.
Who administered oath to the Ministers of the MujibNagar Government on 17 April, 1971?
  1. ক) Mr Abdul Mannan
  2. খ) Syed Nazrul Islam
  3. গ) Prof. Yusuf Ali
  4. ঘ) Khan Sarwar Murshid
ব্যাখ্যা

১৯৭১ সালের ১০ এপ্রিল আওয়ামী লীগের হাইকমান্ড তথা প্রধান নেতৃবৃন্দকে নিয়ে একটি সরকার গঠিত হয়। ১৭ এপ্রিল মেহেরপুরের মুক্তাঞ্চল বৈদ্যনাথতলায় সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।
- শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন আবদুল মান্নান এম.এন.এ এবং স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন অধ্যাপক ইউসুফ আলী এম.এন.এ।
- উল্লেখ্য, আবদুল মান্নান এম.এন.এ মুজিবনগর সরকারের তথ্য, বেতার ও প্রচার বিষয়ক বিশেষ দায়িত্ব পালন করেন।
- স্বাধীন বাংলা বেতারকেন্দ্র থেকে প্রচারিত ''চরমপত্র'' এর মূল পরিকল্পনাকারী তিনি।

উৎসঃ ইতিহাস পাঠ্য বই (উন্মুক্ত) ও বাংলাপিডিয়া।

On 10 April a government was formed consisting of the top ranking leaders of awami league. The oath taking ceremony of the government took place on 17 April at Baidyanathtala, in the district of Meherpur. The oath taking ceremony was conducted by Abdul Mannan MNA and the proclamation of independence was read out by Professor mohammad yusuf ali. In this place a guard of honour was given to syed nazrul islam, the Acting President of the newly formed government.

Source: Banglapedia

৪৩.
Where is the proposed Technology Bank for LDCs likely to be headquartered?
  1. ক) China
  2. খ) Japan
  3. গ) UAE
  4. ঘ) Turkey
ব্যাখ্যা

The Technology Bank for the LDCs was established by the General Assembly in December 2015. Its premises were officially inaugurated in June 2018 in Gebze, Turkey.
The Technology Bank will implement projects and activities in the LDCs and serve as a knowledge hub connecting LDCs’ Science, Technology and Innovation (STI) needs, available resources, and actors who can respond to these needs.
The first stage of operations includes activities aimed at improving the access of scientists and researchers to publications, data, research and technical knowledge (TBLDC, 2018).
Source: UN

৪৪.
The Asian Infrastructure Investment Bank (AIIB) headquarter is at -
  1. ক) Rome
  2. খ) Beijing
  3. গ) Geneva
  4. ঘ) Paris
ব্যাখ্যা

এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক (AIIB- Asian Infrastructure Investment Bank) গঠনে চুক্তি স্বাক্ষরিত হয় ২৪ অক্টোবর, ২০১৪ সালে, প্রতিষ্ঠা লাভ করে ২৫ ডিসেম্বর ২০১৫ সালে এবং আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে ১৬ জানুয়ারি ২০১৬ সালে।
- এটি গঠনে উদ্যোক্তা দেশ চীন। একে বিশ্বব্যাংক ও এডিবির বিকল্প হিসেবে ভাবা হচ্ছে।
- সংস্থাটির সদরদপ্তর অবস্থিত চীনের বেইজিংয়ে।
উৎসঃ AIIB'র ওয়েবসাইট।

৪৫.
Kassym-Jomart is the President of
  1. ক) Tajikistan
  2. খ) Azerbaijan
  3. গ) Uzbekistan
  4. ঘ) Kazakhstan
ব্যাখ্যা

Nursultan Nazarbayev, in full Nursultan Abishevich Nazarbayev, Nazarbayev also spelled Nazarbaev, (born July 6, 1940, Kazakhstan, U.S.S.R.), first president of Kazakhstan (1990–2019), a reformist who sought regional autonomy for his Central Asian republic.
Kassym-Jomart Tokayev is current president of Kazakhstan. 
Source: Britannica

N.B. We've updated the question with recent info.

৪৬.
Which of the following is not a scheduled bank according to the Bangladesh Bank Order, 1972?
  1. ক) BASIC Bank Ltd.
  2. খ) Probashi Kallyan Bank
  3. গ) Rajshahi Krishi Unnayan Bank
  4. ঘ) NRB Commercial Bank Ltd.
অনির্ধারিত
ব্যাখ্যা

The Probashi Kallyan Bank (PKB) has been enlisted as a scheduled bank with effect from July 30, according to a circular issued by the Bangladesh Bank (BB).

PKB has been enlisted as a scheduled bank by the central bank as per section 37 (2)(a) of Bangladesh Bank order, 1972.

• There are now 5 non-scheduled banks in Bangladesh which are:

Ansar VDP Unnayan Bank,
Karmashangosthan Bank,
Grameen Bank,
Jubilee Bank,
Palli Sanchay Bank
Other banks from the options are also scheduled bank.
Source: Banladesh Bank and thefinancialexpress.com.bd

৪৭.
The free trade area comprising Argentina, Brazil, Paraguay, Uruguay and Venezuela is called:
  1. ক) CAFTA
  2. খ) COMECON
  3. গ) MERCOSUR
  4. ঘ) SACU
ব্যাখ্যা

Mercosur is an economic and political bloc comprising Argentina, Brazil, Paraguay, Uruguay, and Venezuela.
Created during a period when longtime rivals Argentina and Brazil were seeking to improve relations, the bloc saw some early successes, including a tenfold increase in trade within the group in the 1990s.
However, many experts say Mercosur has since failed to live up to its ambitions of integrating the region.
Source: Council on Foreign Relations

৪৮.
The Bangladesh Banks (Nationalization) Order was promulgated on:
  1. ক) 26 March 1971
  2. খ) 26 March 1972
  3. গ) 16 December 1972
  4. ঘ) 16 December 1971
ব্যাখ্যা

The Bangladesh Banks (Nationalisation) Order, 1972 (President's Order)
( PRESIDENT'S ORDER NO. 26 OF 1972 )

- 26th March, 1972

উৎসঃ লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ,আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়

৪৯.
Which country will hold the 2021 APEC meeting?
  1. ক) Peru
  2. খ) Panama
  3. গ) New Zealand
  4. ঘ) Mexico
ব্যাখ্যা

APEC summit 2018 was held in Papua New Guinea
APEC summit 2019 was cancelled. 
APEC summit 2020 was held in Malayasia 
In 2021, New Zealand will host APEC (Asia-Pacific Economic Cooperation) virtually.
From December 2020 until November 2021, New Zealand will host hundreds of APEC meetings in dozens of clusters, with many more unique sessions.

Source: APEC and Newspapers

N.B. We've updated the question with recent info.

৫০.
The anti-money laundering statute currently in force in Bangladesh was enacted in the year:
  1. ক) 2002
  2. খ) 2008
  3. গ) 2009
  4. ঘ) 2012
ব্যাখ্যা

বাংলাদেশে বর্তমানে Money Laundering Prevention Act, 2012 জারি রয়েছে।
২০১৫ সালে এর একটি সংশোধিত আইন প্রণয়ন করা হয়।
উৎসঃ বাংলাদেশ ব্যাংক

৫১.
Who won the Nobel Prize in economics in 2016?
  1. ক) Oliver Hart and Bengt Holmstrom
  2. খ) Duncan Haldane and David J. Thouless
  3. গ) Bob Dylan
  4. ঘ) Juan Manuel Santos
ব্যাখ্যা

The Royal Swedish Academy of Sciences awarded the nobel prize in economics to -

Oliver Hart
Harvard University, Cambridge, MA, USA

and

Bengt Holmström
Massachusetts Institute of Technology, Cambridge, MA, USA

“for their contributions to contract theory”

Source: Nobelprize.org

৫২.
How many targets have been adopted under 17 SDG goals for transforming the world by 2030?
  1. ক) 269
  2. খ) 169
  3. গ) 179
  4. ঘ) 279
ব্যাখ্যা

টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG):
- SDG - এর পূর্ণরূপ Sustainable Development Goals বা টেকসই উন্নয়ন লক্ষ্য।
- SDGs-এর মেয়াদ ২০১৬ থেকে ২০৩০ সাল। এতে মোট ১৭টি বৈশ্বিক লক্ষ্য (Goals) এর আওতায় ১৬৯টি টার্গেট অন্তর্ভুক্ত রয়েছে।
- বিশ্বের সকল দেশের সকল নাগরিকের জন্য একটি অধিকতর উন্নত ভবিষ্যৎ নিশ্চিতের জন্য জাতিসংঘ টেকসই উন্নয়ন লক্ষ্য প্রণয়ন করে।
UNDP - এর প্রত্যক্ষ সহযোগীতায় এবং জাতিসংঘের অন্যান্য সকল অঙ্গ ও বিশেষ সংস্থার সহযোগীতায় ২০৩০ সালের মধ্যে এই লক্ষ্য ও টার্গেট সমূহ বাস্তবায়নের সময়সীমা নির্ধারণ করা হয়। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করার জন্য প্রাকৃতিক ও খনিজ সম্পদের টেকসই ব্যবহার নিশ্চিত করা জরুরী।
উৎসঃ জাতিসংঘ ও UNDP ওয়েবসাইট।

৫৩.
“Hard Loan” refers to a loan that
  1. ক) is very difficult to obtain.
  2. খ) incurs an exorbitant rate of interest.
  3. গ) requires repayment in the currency of a strong economy.
  4. ঘ) cannot be repaid in installments.
ব্যাখ্যা

Hard Loan
A hard loan is a foreign loan that must be paid in hard currency, which is the currency of a nation that has political stability and a reputation for economic strength. For example, a country classified as a developing country may borrow via a hard loan denominated in U.S. dollars.

৫৪.
Who among the following French war veterans seriously considered joining the Bangladesh liberation war of 1971?
  1. ক) Andre Marty
  2. খ) Charles de Gaulle
  3. গ) Andre Malraux
  4. ঘ) Jean Cassou
ব্যাখ্যা

At a press conference in Paris on September 18, 1971, Malraux declared his intention to fight along with Bangladesh’s freedom fighters by leading an International Brigade.
Source: dhakatribune

৫৫.
Which one of the following is the first private sector bank of Bangladesh?
  1. ক) IFIC Bank
  2. খ) AB Bank
  3. গ) National Bank
  4. ঘ) City Bank
ব্যাখ্যা

AB Bank Limited is the first private sector bank in Bangladesh.
AB Bank Limited was incorporated on 31st December, 1981. Arab Bangladesh Bank as formerly known started its effective operation from 12th April, 1982 with the mission to be the best performing bank of the country.
Source: AB Bank

৫৬.
Who among the following reporter is known to have first flashed in media the news of genocide in Dhaka perpetrated under Operation Search light on the night following 25 March 1971?
  1. ক) Lewis M. Simons Bob Clark
  2. খ) David Frost
  3. গ) Simon Dring
  4. ঘ) aaaa
ব্যাখ্যা

- ১৯৭১ সালের ২৫শে মার্চ ‘অপারেশন সার্চলাইটে’র সময় ব্রিটেনের ‘ডেইলি টেলিগ্রাফ’ পত্রিকার সাংবাদিক সাইমন ড্রিং ঢাকা ইন্টারকন্টিনেন্টাল হোটেলে গোপনে অবস্থান করে পাকবাহিনীর ধ্বংসযজ্ঞ প্রত্যক্ষ করেন।
- পরবর্তীতে ৩০শে মার্চ ডেইলি টেলিগ্রাফ পত্রিকায় তিনি ‘ট্যাংকস ক্র্যাশ রিভোল্ড ইন পাকিস্তান’ শিরোনামে প্রতিবেদন প্রকাশ করে সর্বপ্রথম পাকবাহিনীর হত্যাযজ্ঞের খবর বহির্বিশ্বে প্রচার করেন।
এই ঘটনার পর তাকে ঢাকা ছাড়তে হয়। পরবর্তীতে ১৬ ডিসেম্বর মিত্রবাহিনীর ট্যাংকে চড়ে তিনি ঢাকায় প্রবেশ করেন।
(সূত্রঃ দৈনিক প্রথম আলো)

৫৭.
“Black Money” is:
  1. ক) counterfeit currency
  2. খ) illegal earned money
  3. গ) money earned through underhand deals
  4. ঘ) income on which payment of tax is usually evaded
ব্যাখ্যা
Black money includes all funds earned through illegal activity and otherwise legal income that is not recorded for tax purposes.
৫৮.
The Nobel Peace Prize of 2016 was awarded to encourage negotiation of peace process with one of the following militant groups. What is that?
  1. ক) Boko Haram
  2. খ) FARC
  3. গ) Al Shabaab
  4. ঘ) Hezbollah
ব্যাখ্যা

The Nobel Peace Prize of 2016 was awarded to encourage negotiation of peace process with the militant group FARC.
Nobel Peace Prize for 2016 is awarded to Colombian President Juan Manuel Santos for his resolute efforts to bring the country’s more than 50-year-long civil war to an end, a war that has cost the lives of at least 220 000 Colombians and displaced close to six million people.
President Santos initiated the negotiations that culminated in the peace accord between the Colombian government and the FARC guerrillas, and he has consistently sought to move the peace process forward. Well knowing that the accord was controversial, he was instrumental in ensuring that Colombian voters were able to voice their opinion concerning the peace accord in a referendum.
Source: nobelprize.org

৫৯.
The Uruguay Round negotiations led to the creation of:
  1. ক) BRICS
  2. খ) WTO
  3. গ) APEC
  4. ঘ) FTAA
ব্যাখ্যা

বিশ্ব বাণিজ্য সংস্থা (WTO)
WTO এর পূর্ণরূপ World Trade Organization বা বিশ্ব বাণিজ্য সংস্থা। ব্রেটন উডস সম্মেলনের সুপারিশ মোতাবেক ১৯৪৭ সালে General Agreement on Tariffs and Trade (GATT) গঠিত হয়।
জেনেভাতে GATT গঠনকালে ২৩টি দেশ তা প্রথম অনুমোদন করে এবং ১ জানুয়ারি, ১৯৪৮ সালে GATT চুক্তি কার্যকরের মাধ্যমে এই বৈশ্বিক বানিজ্যিক সংগঠনের কার্যক্রম শুরু হয়। আনুষ্ঠানিক ভাবে GATT প্রতিষ্ঠার তারিখ তাই - ১ জানুয়ারি, ১৯৪৮ সাল।
⤇ WTO - কোন নির্দিষ্ট পণ্যের আমদানি-রপ্তানির ক্ষেত্রে সৃষ্ট সমস্যার ফলে কোন দেশ ক্ষতিগ্রস্থ হলে তার ক্ষতি পোষানোর জন্য ব্যবস্থা গ্রহন করা।
⤇ ১৯৪৭ সাল থেকে ১৯৯৩ সাল পর্যন্ত GATT চুক্তির দুর্বলতা ও সমস্যা সমাধানের জন্য মোট ৭টি রাউন্ড সম্পন্ন হয়। যেমন -
- Kennedy Round (১৯৬৪ - ৬৭),
Tokyo Round (১৯৭৩ - ৭৯) ইত্যাদি।

এগুলোর মধ্যে সবচেয়ে গুরত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ রাউন্ড হচ্ছে - Uruguay Round (১৯৮৬ - ৯৪)
১৫ এপ্রিল, ১৯৯৪ সালে উরুগুয়ে রাউন্ডের সমাপ্তির সময়ে GATT চুক্তি সংশোধনের মাধ্যমে নতুন আন্তর্জাতিক বাণিজ্য সংগঠন গঠনের সিদ্ধান্ত হয় এবং যার ফলে ১৯৯৫ সালে জন্ম হয় World Trade Organization (WTO) - এর।

উৎসঃ WTO Website ও Live MCQ Content (Upcoming)।

৬০.
Which of the following is the currency of Argentina?
  1. ক) Dollar
  2. খ) Lira
  3. গ) Peso
  4. ঘ) Rend
ব্যাখ্যা

Argentina, country of South America, covering most of the southern portion of the continent.
- It's currency is Peso
Official language is Spanish.
It’s Capital is Buenos Aires
Source: Britannica

৬১.
If 3√x = 2√3, What is the value of x?
  1. ক) 3
  2. খ) 1.33
  3. গ) 2
  4. ঘ) 3√2
ব্যাখ্যা

Given, 3√x = 2√3
⇒ √x/√3 = 2/3
⇒ x/3 = 4/9
∴ x = (4×3)/9 = 1.33

৬২.
In a town, 64 percent of the population is employed, and 48 percent of the population is employed males. What percentage of the employed people in that town is female?
  1. ক) 16%
  2. খ) 25%
  3. গ) 32%
  4. ঘ) 40%
ব্যাখ্যা

Given that, Total employed people are 64% of the population, out of that population 48% are employed males, hence 16% are employed females.

So, (employed females)/(total employed people)
= 16/64
= (1/4)
= 25%

৬৩.
If Lalon loses 8 pounds, he will weigh twice as much as his sister. Together they now weigh 278 pounds. What is Lalon’s present weight, in pounds?
  1. ক) 135
  2. খ) 139
  3. গ) 147
  4. ঘ) 188
ব্যাখ্যা

Let, L = Lalon’s current weight, in pounds
S = Sister’s current weight, in pounds

We are told that “If Lalon loses 8 pounds, he will weigh twice as much as his sister.'' We put this into an equation:
L – 8 = 2S
∴ L = 2S + 8...... (i)

Next, we are told that “Together they now weigh 278 pounds.” We can also put this into an equation.
L + S = 278........ (ii)
To solve this equation, we can substitute 2S + 8 from Equation (i) for the variable L in Equation 2:
2S + 8 + S = 278
3S = 270
S = 90

From equation (ii) we can find,
L = 278 - 90 = 188

৬৪.
If x percent of 40 is y, then 10x equals?
  1. ক) 4y
  2. খ) 10y
  3. গ) 25y
  4. ঘ) 100y
ব্যাখ্যা

Given, x% of 40 = y
⇒ 40x/100 = y
⇒ x = 100y/40
⇒ x = 5y/2
∴ 10x = 25y

৬৫.
Of the 30 applicants for a job, 14 had at least 4 years experience, 18 had degrees and 3 had less than 4 years experience and did not have a degree. How many of the applicants had at least 4 years experience and a degree?
  1. ক) 5
  2. খ) 7
  3. গ) 9
  4. ঘ) 13
ব্যাখ্যা

First approach:
Let, set A : people with more than 4 years exp
set B : people with degree

AUB = total - (less than 4 exp and no degree)
∴ AUB = 30-3=27

So, AUB = A + B - A ∩ B
⇒ A ∩ B = 18+14-27 = 5

Second Approach:

৬৬.
Which number is odd one in oval A and B respectively?
  1. ক) 42,18
  2. খ) 48, 52
  3. গ) 36, 6
  4. ঘ) 42, 52
ব্যাখ্যা

In the first oval every number is divisible by 12 except 42 and in the second oval every number is divisible by 6 except 52.

৬৭.
Mushfique is as tall as Mominul; Sakib is shorter than Tamim; Tamim is taller than Mominul and Mushfique is shorter than Sakib. Who is the shortest?
  1. ক) Mushfique
  2. খ) Mominul
  3. গ) Sakib
  4. ঘ) Tamim
অনির্ধারিত
ব্যাখ্যা

Given that, Mominul = Mushfique, 
Sakib < Tamim
Mominul < Tamim,
Mushfique < Sakib
So, Mominul / Mushfique < Sakib < Tamim

৬৮.
Solve the equation: 3/(z - 4) = 2/(z + 5)
  1. ক) - 20
  2. খ) - 23
  3. গ) - 5
  4. ঘ) 0
ব্যাখ্যা

3/(z - 4) = 2/(z + 5)
⇒ 3z + 15 = 2z - 8
∴ z = - 8 - 15 = - 23

৬৯.
If a square mirror has a 20 inch diagonal, what is the approximate perimeter of the mirror, in inches?
  1. ক) 40
  2. খ) 50
  3. গ) 60
  4. ঘ) 80
ব্যাখ্যা

Let, Side of square = x
Here, √2x = 20
Or, 2x2 = 400
⇒ x= 200
⇒ x = 14.14
So, perimeter = 4 × 14.14 = 56.56 ≅ 60 [As the approximate value was asked]

৭০.
Look at the series: 31, 29, 24, 22, 17, ____. What number should come next?
  1. ক) 12
  2. খ) 13
  3. গ) 14
  4. ঘ) 15
ব্যাখ্যা
31, 29, 24, 22, 17 - এই সিরিজের একবার 2 কমে, এরপরের বার কমে 5। সুতরাং, ধারার পরের সংখ্যাটি হবে 15।
৭১.
If (4 - x)/(2 + x) = x, what is the value of x2 + 3x - 4? 
  1. ক) -1
  2. খ) 0
  3. গ) 1
  4. ঘ) 2
ব্যাখ্যা

Given, (4 - x)/(2 + x) = x
⇒ 4 − x = x(2 + x) = 2x + x2
⇒ x2 + 3x = 4
∴ x2 + 3x - 4 = 0

৭২.
Find the LCM of (1 - a)2, (1 - a), (a - 1)2.
  1. ক) (1 - a)2
  2. খ) 1 - a
  3. গ) a - 1
  4. ঘ) 1 + a
ব্যাখ্যা

এখানে,
প্রথম রাশি, (1 - a)2 = (1 - a)(1 - a)
দ্বিতীয় রাশি, (1 - a)
তৃতীয় রাশি, (a - 1)2 = {-(1 - a)}2 = (1 - a)2 = (1 - a)(1 - a)
∴ LCM = (1 - a)(1 - a) = (1 - a)2

৭৩.
√{(16)(20) + (8)(32)} = ?
  1. ক) 4√20
  2. খ) 24
  3. গ) 25
  4. ঘ) 32
ব্যাখ্যা

√{(16)(20) + (8)(32)} 
= √{(320) + (256)} 
= √(576)
= 24

৭৪.
If (0.0015×10m)/(0.03×10k) = 5×107, m - k = ?
  1. ক) 9
  2. খ) 8
  3. গ) 1
  4. ঘ) 6
ব্যাখ্যা

(0.0015×10m)/(0.03×10k) = 5×107
⇒ 0.15×10m-k / 3 = 5×107
⇒ 15×10m-k / 3×100 = 5×10
⇒ 10m-k/102 = 107 
⇒ 10m-k =10× 102 = 109
∴ m - k = 9

৭৫.
If a and b are positive real numbers, then (a0 - 3b0)5 =
  1. ক) 0
  2. খ) 1
  3. গ) -1
  4. ঘ) -32
ব্যাখ্যা

(a0 - 3b0)5
= (1 - 3)5 
= -25 
= -32

৭৬.
0.1 + 0.12 + 0.13 = ?
  1. ক) 0.11
  2. খ) 0.111
  3. গ) 0.1211
  4. ঘ) 0.31
ব্যাখ্যা

0.1 + 0.12 + 0.13
= 0.1 + 0.01 + 0.001
= 0.111

৭৭.
Rectangular Floors X and Y have equal area. If Floor X is 12 feet by 18 feet and Floor Y is 9 feet wide, what is the length of Floor Y, in feet?
  1. ক) 13.5
  2. খ) 18
  3. গ) 21
  4. ঘ) 24
ব্যাখ্যা

Given: area = 12×18 = 9×length [As, x floor area = y floor area]
∴ length = 12×18 / 9 = 24 feet

৭৮.
If x and y are non negative, simplify (81x17y18)1/4
  1. ক) 81 x17/4 y9/2
  2. খ) 9 x17/4 y7/2
  3. গ) 3 x15/4 y9/2
  4. ঘ) 3 x17/4 y9/2
ব্যাখ্যা

(34x17y18)1/4
= (34/4x17/4y18/4)
= 3x17/4y9/2

৭৯.
A Watch which gains 5 seconds in 3 minutes was set right at 7 am. In the afternoon of the same day. When the true time is 1 pm, the watch will indicate:
  1. ক) 1:10 pm
  2. খ) 12:55 pm
  3. গ) 1:05 pm
  4. ঘ) 1:08 pm
ব্যাখ্যা

From 7 am to 1 pm it is 6 hours or 360 minutes

In every 3 minutes the watch gains 5 seconds
So in 360 minutes it'll gain = (360×5)/3 seconds
 = 600 seconds or 10 minutes

∴ It'll indicate 1:10 pm on the watch while it is actually 1 pm.

৮০.
If ax = b, by = c and cz = a, then xyz = ?
  1. ক) 1
  2. খ) 2
  3. গ) 3
  4. ঘ) 4
ব্যাখ্যা

a1 = cz
= (by)z
= byz
= (ax)yz
= axyz
⇒ a1 = axyz
∴ xyz = 1

৮১.
During a certain season, a team won 80 percent of its first 100 games and 50 percent of its remaining games. If the team won 70 percent of its games for the entire season, what was the total number of games that the team played?
  1. ক) 180
  2. খ) 170
  3. গ) 156
  4. ঘ) 150
ব্যাখ্যা

Let the number of the remaining games be x
then,
0.8×100 + 0.5×x = 0.7×(100+x)
⇒ 80 - 70 = 0.7x - 0.5x = 0.2x
⇒ x = 50
∴ total number of games thus equal to = 100+x
= 100+50
= 150

৮২.
What is the difference between the sixth and the fifth terms of the sequence 2, 4, 7, ____ whose nth term is n + 2(n - 1)?
  1. ক) 3
  2. খ) 6
  3. গ) 16
  4. ঘ) 17
ব্যাখ্যা

Given that, an = n + 2n−1 

Thus:
a6 = 6 + 26−1 = 38;
a5 = 5 + 25−1 = 21;

∴ The difference is = 38 - 21 = 17.

৮৩.
If a two-digit positive integer has its digits reversed, the resulting integer differs from the original by 27. By how much do the two digits differ?
  1. ক) 3
  2. খ) 4
  3. গ) 5
  4. ঘ) 6
ব্যাখ্যা

Given that, (10a + b) - (10b + a) = 27
⇒ 9a - 9b = 27 
⇒ a - b = 3

৮৪.
A player's average test score on 4th test is 78. What must be his score on a 5th test for average score on the 5th tests to be 80?
  1. ক) 82
  2. খ) 84
  3. গ) 86
  4. ঘ) 88
ব্যাখ্যা

After 5 test player's total score will be = 5×80 = 400
Total score after 4 test was = 4×78 = 312
So, required score is = 400 - 312 = 88

৮৫.
A woman says, ''If you reverse my own age, the figures represent my husband's age. He is, of course, senior to me and the difference between our ages is one-eleventh of their sum.'' The woman's age is
  1. ক) 23 years
  2. খ) 34 years
  3. গ) 45 years
  4. ঘ) 54 years
ব্যাখ্যা

Let x and y be the ten's and unit's digits respectively of the numeral denoting the woman's age.

Then, woman's age = (10X + y) years;
husband's age = (10y + x) years.
Therefore (10y + x) - (10X + y) = (1/11) (10y + x + 10x + y)
⇒ (9y - 9x) = (1/11)(11y + 11x) = (x + y)
⇒ 10x = 8y
⇒ x = (4/5)y

Clearly, y should be a single-digit multiple of 5, which is 5.
So, x = 4, y = 5.
Hence, woman's age = 10x + y = 45 years.

৮৬.
If n = 38 - 28, which of the following is not a factor of n?
  1. ক) 97
  2. খ) 65
  3. গ) 35
  4. ঘ) 13
ব্যাখ্যা

n = 38 - 28
= (34)2 - (24)2
= (34 + 24)(34 - 24)
= (81 + 16)(81 - 16)
= 97 × 65
= 97 × 13 × 5

So, we can see that here 35 can't be a factor of n

৮৭.
The sum of prime numbers that are greater than 60 but less than 70 is:
  1. ক) 117
  2. খ) 121
  3. গ) 128
  4. ঘ) 191
ব্যাখ্যা
The prime numbers that are greater than 60 but less than 70 are 61 and 67. Their sum is = 61 + 67 = 128
৮৮.
If n = (33)43 + (43)33, what is the units digit of n?
  1. ক) 0
  2. খ) 2
  3. গ) 4
  4. ঘ) 6
ব্যাখ্যা

First of all, the units digit of (33)43 is the same as that of 343 and the units digit of (43)33 is the same as that of 333. So, we need to find the units digit of 343 + 333.

Next, the units digit of 3 in positive integer power repeats in blocks of four {3, 9, 7, 1}:
3= 3 (the units digit is 3)
3= 9 (the units digit is 9)
3= 27 (the units digit is 7)
3= 81 (the units digit is 1)
3= 243 (the units digit is 3 again!)
...

Thus:
The units digit of 343 is the same as the units digit of 33, so 7 (43 divided by the cyclicity of 4 gives the remainder of 3).
The units digit of 333 is the same as the units digit of 31, so 3 (33 divided by the cyclicity of 4 gives the remainder of 1).

Therefore, the units digit of (33)43 + (43)33 is 7 + 3 = 0.

৮৯.
3x + 3x + 3x = ?
  1. ক) 9x
  2. খ) 27x3
  3. গ) 3x + 1
  4. ঘ) 3x3
ব্যাখ্যা

3x + 3x + 3x
= 3.3x
= 31.3x
= 3x + 1

৯০.
What is the purchase price of an article if the profit by selling it for tk 250 is 25%
  1. ক) Tk. 150
  2. খ) Tk. 180
  3. গ) Tk. 200
  4. ঘ) Tk. 210
ব্যাখ্যা
For 25% profit,
If the selling price is 125 tk, then buying price is 100 tk
So, when the selling price is 250 tk, buying price is (100×250)/125 = 200 tk
৯১.
The term dot per inch (dpi) refers to:
  1. ক) Speed
  2. খ) Resolution
  3. গ) Output
  4. ঘ) Colors
ব্যাখ্যা

DPI, or dots per inch, is a measure of the resolution of a printed document or digital scan.
The higher the dot density, the higher the resolution of the print or scan.
Typically, DPI is the measure of the number of dots that can be placed in a line across one inch, or 2.54 centimeters.

৯২.
What can be considered as basic building blocks of a digital circuit?
  1. ক) Logic gate
  2. খ) Diode
  3. গ) Semiconductor
  4. ঘ) CMOS
ব্যাখ্যা

Logic gates are the building blocks of a digital circuit that can perform basic manipulation of the binary information.
 - Any digital IC contains nothing but interconnected network of logic gates.
- Each gate is represented by a distinct logic symbol and its operation can be described by means of an algebraic function.
The relationship between the input and output variables of each gate can be represented by means of a truth table and signal response of any logic gate can be represented by the timing diagram.

৯৩.
In data communication which device converts digital data to analog signal?
  1. ক) Router
  2. খ) Modem
  3. গ) Switch
  4. ঘ) HUB
ব্যাখ্যা

Modem, (from modulator/demodulator), any of a class of electronic devices that
convert digital data signals into modulated analog signals suitable for transmission over analog telecommunications circuits.
A modem also receives modulated signals and demodulates them, recovering the digital signal for use by the data equipment.
Source: www.britannica.com

৯৪.
In most application ‘F1’ stands for -
  1. ক) Save
  2. খ) Save as
  3. গ) Help
  4. ঘ) Cut-paste
ব্যাখ্যা

- তথ্য সংযোজন, বিয়োজন বা নির্দেশ প্রদানের জন্য ফাংশন কী ব্যবহার করা হয়।
- কম্পিউটার মাউসে ১২টি ফাংশন কী রয়েছে। এগুলো F1 থেকে F12 পর্যন্ত বাটন থাকে।
- F1 হচ্ছে সাহায্য বা হেল্প কী হিসেবে ব্যবহৃত হয়।
- F2 হচ্ছে কোন ফাইল বা ফোল্ডারের নাম পরিবর্তন করার জন্য ব্যবহৃত হয়।
- F5 হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডে find, replace, go to উইন্ডো খোলা হয়। এছাড়াও যেকোনো পেজ রিফ্রেশ, পাওয়ার পয়েন্টে স্লাইড শো শুরু এবং বন্ধ করার জন্য এই বাটনটি ব্যবহার করা হয়ে থাকে।
- F8 হচ্ছে অপারেটিং সিস্টেমে safe mood চালু করার জন্য ব্যবহৃত কী।
উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।

৯৫.
Which one is both input and output device?
  1. ক) Plotter
  2. খ) Touchscreen
  3. গ) Printer
  4. ঘ) OMR
ব্যাখ্যা

উল্লিখিত অপশনগুলোর মধ্যে টাচস্ক্রিন একই সাথে টাচ ইনপুট নেয় এবং স্ক্রিনে আউটপুট দেখায়।

কয়েকটি ইনপুট ডিভাইসের নামঃ
১. কীবাের্ড (Keyboard)
২. মাউস (Mouse)
৩, মাইক্রোফোন (Microphone)
৪. স্ক্যানার (Scanner)
৫, মডেম (Modem)
৬. গ্রাফিক্স ট্যাবলেট (Graphics Tablet)
৭, ওএমআর (OMR)
৮, ওসিআর (OCR)
৯, লাইটপেন (Light Pen)
১০. টাচস্ক্রিন (Touch Screen) (আউটপুট হিসেবেও ব্যবহার হয়)
১১. ট্র্যাকবল (Trackball)
১২. ট্র্যাকপ্যাড (Trackpad) ইত্যাদি।

কয়েকটি আউটপুট ডিভাইসের নামঃ
১. মনিটর (Monitor)
২. প্রজেক্টর (Projector)
৩. স্পিকার (Speaker)
৪, প্রিন্টার (Printer)
৫. প্লটার (Plotter)
৬. ইমেজ সেটার (Image Setter) ইত্যাদি।

৯৬.
In an email address aaa@bbb.ccc, the portion of ‘bbb’ indicates-
  1. ক) http
  2. খ) Uniform Resource Locator
  3. গ) Hypertext
  4. ঘ) Hyperlink
অনির্ধারিত
ব্যাখ্যা

ইলেকট্রনিক মেইল বা ই-মেইল হলো একজন বার্তা লেখকের কাছ থেকে এক বা একাধিক প্রাপকের কাছে কোন বার্তা বা ডিজিটাল মেসেজ বিনিময় করার নির্ভরযোগ্য পদ্ধতি৷
ই-মেইল ঠিকানায় দুটি অংশ থাকে। প্রথম অংশটি ব্যবহারকারীর পরিচিতি এবং দ্বিতীয় অংশটি হলো ডোমেইন নেইম।
যেমনঃ robithakur@gmail.com
এখানে robithakur হলো ইউজারনেম এবং gmail হলো ডোমেইন নেইম। 

ই-মেইল ঠিকানায় @ চিহ্নটি অবশ্যই থাকতে হয়৷

উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ - দ্বাদশ শ্রেণি।

৯৭.
Elaboration of VIRUS is:
  1. ক) Versatile Information Resources Under Siege
  2. খ) Volume of Information Resources Under Siege
  3. গ) Vital Information Resources Under Siege
  4. ঘ) Video Information Resources Under Siege
ব্যাখ্যা

VIRUS শব্দের পূর্ণ হলাে Vital Information Resources Under Siege যার অর্থ দাঁড়ায়- গুরুত্বপূর্ণ তথ্যসমূহ দখলে নেওয়া বা ক্ষতি সাধন করা। ১৯৮০ সালে এ নামকরণ করেছেন প্রখ্যাত গবেষক University of New Haven'-এর অধ্যাপক ফ্রেন্ড কোহেন (Fred Cohen)।
- ভাইরাস হলো এক ধরনের সফটওয়্যার যা তথ্য ও উপাত্তকে আক্রমণ করে এবং যার নিজের সংখ্যা বৃদ্ধি ক্ষমতা রয়েছে।
- ভাইরাস কম্পিউটারে প্রবেশ করলে সাধারণত সংখ্যা বৃদ্ধি হতে থাকে ও বিভিন্ন তথ্য-উপাত্তকে আক্রমণ করে এবং এক পর্যায়ে গোটা কম্পিউটার বা আইসিটি যন্ত্রকে সংক্রমিত করে অচল করে দেয়।
যেমন- বুট ভাইরাস ডিস্কের বুট সেক্টরকে আক্রমণ করে। অতি পরিচিত কিছু ভাইরাস হলাে Stone, Vienna, CIH, AIDS, Shortcut, Folder, Trojan Horse ইত্যাদি।
উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, নবম-দশম শ্রেণি

VIRUS এর কারণে -
ক) মেমোরি কমে যায় - কারণ নিজে নিজে প্রয়োজনীয় ফাইল কপি করে স্পেস নষ্ট করে।
খ) গতি কমে যায় - কারণ, ব্যাকগ্রাউন্ডে কম্পিউটারের রিসোর্স ব্যবহার করা শুরু করে দেয়।
গ) ফাইল ওপেন হতে বেশি সময় লাগে - অনেকক্ষেত্রে ফাইল স্থায়ীভাবে Corrupt ও করে দিতে পারে।

৯৮.
Which type of ROM is used in pendrive?
  1. ক) Mask ROM
  2. খ) EPROM
  3. গ) CDROM
  4. ঘ) EEPROM
ব্যাখ্যা

(Electrically Erasable Programmable Read Only Memory) A rewritable storage chip that holds its content without power. EEPROMs are byte addressable but must be erased before being rewritten.
In flash memory, which evolved from EEPROMs and is almost identical in architecture, an entire block of bytes must first be erased.
In addition, EEPROMs are typically used on circuit boards to store small amounts of instructions and data, whereas flash memory modules hold gigabytes of data for camera and computer storage.
EEPROMs store location data in LTO tape cartridges, and they are actually used in flash memory-based SSDs; not as data storage but as boot code.
Evolving from the EEPROM chip, flash was invented by Toshiba in the mid-1980s and named after its ability to erase a block of data ''in a flash.''

৯৯.
Which one is an application package?
  1. ক) LOTUS
  2. খ) DOS
  3. গ) LINUX
  4. ঘ) UBUNTU
ব্যাখ্যা

- Lotus is a spreadsheet application software by IBM.
- DOS (Disk Operating System) is an operating system that runs from a hard disk drive.
- Linux is a family of open-source Unix-like operating systems based on the Linux kernel.
- Ubuntu is the modern, open source operating system on Linux for the enterprise server, desktop, cloud, and IoT.

১০০.
Which must do to return compressed files to their original state?
  1. ক) Extract
  2. খ) Archive
  3. গ) Zip
  4. ঘ) Delete
ব্যাখ্যা

Zip is a common type of file compression. ''Zipping'' one or more files creates a compressed archive that takes up less disk space than the uncompressed version.
One must extract the Zipped file to return compressed files to their original state by using an unzip software.