- উল্লেখিত বানান গুলোর মধ্যে শুদ্ধ বানান হলো 'পসারিণী' পসারি শব্দের অর্থ হলো- ১) দোকানদার; পণ্যবিক্রেতা। ২) মিছরি, মসলা, বিবিধ গাছগাছড়া, শুষ্ক ফল ইত্যাদি।
পসারি শব্দের স্ত্রীলিঙ্গ হলো (বিশেষণ)।
উৎস: বাংলা একাডেমি অভিধান
২.
'মণিকাঞ্চন যোগ' বাগধারাটির অর্থ-
ক
ক) গভীর সম্পর্ক
খ
খ) উপযুক্ত মিলন
গ
গ) অরাজকতা
ঘ
ঘ) প্রচন্ড উত্তেজনা
ব্যাখ্যা
- 'মণিকাঞ্চন যোগ' বাগধারাটির অর্থ 'উপযুক্ত মিলন '। এছাড়াও- »'গভীর সম্পর্ক' বলতে মানিক জোড় বাগধারাটি ব্যবহৃত হয়। »'অরাজকতা' বলতে মগের মল্লিক বাগধারাটি ব্যবহৃত হয়। »'প্রচন্ড উত্তেজনা' বলতে সোনায় সোহাগা বাগধারাটি ব্যবহৃত হয়।
উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২২ সংস্করণ)।
৩.
'ডাগর' কোন ধরনের শব্দ?
ক
ক) অর্ধ-তৎসম শব্দ
খ
খ) তদ্ভব শব্দ
গ
গ) দেশি শব্দ
ঘ
ঘ) বিদেশি শব্দ
ব্যাখ্যা
• 'ডাগর' হলো তদ্ভব শব্দের অন্তর্গত। যার অর্থ - দিঘল, বড়ো,
• কিন্তু 'ডাঙর' হচ্ছে দেশি শব্দ।
তদ্ভব শব্দ: যেসব শব্দের মূল সংস্কৃত ভাষায় পাওয়া যায়, কিন্তু ভাষার স্বাভাবিক বিবর্তন ধারায় প্রাকৃতের মাধ্যমে পরিবর্তিত হয়ে আধুনিক বাংলা ভাষায় স্থান করে নিয়েছে, সেসব শব্দকে বলা হয় তদ্ভব শব্দ।
- তদ্ভব একটি পারিভাষিক শব্দ। - এর অর্থ, 'তৎ' (তার) থেকে 'ভব' (উৎপন্ন)। - যেমন - সংস্কৃত - হস্ত, প্রাকৃত - হথ, তদ্ভব - হাত। সংস্কৃত - চর্মকার, প্রাকৃত - চম্মআর, তদ্ভব - চামার ইত্যাদি। - একইভাবে সংস্কৃত 'চন্দ্র' শব্দ থেকে 'চাঁদ' শব্দটি উৎপন্ন হয়েছে। - এই তদ্ভব শব্দগুলােকে খাটি বাংলা শব্দও বলা হয়।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি ও আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
৪.
বাক্য- সংকোচন নির্ণয় করুন-'ক্ষমা করতে ইচ্ছুক'
ক
ক) তিতিক্ষা
খ
খ) ক্ষমার্হ
গ
গ) তিতিক্ষু
ঘ
ঘ) ক্ষমার্হু
ব্যাখ্যা
- প্রদত্ত প্রশ্নের সঠিক উত্তর হবে 'তিতিক্ষু'। এছাড়া- - ক্ষমা করার ইচ্ছা = তিতিক্ষা - ক্ষমা করতে ইচ্ছুক = তিতিক্ষু - ক্ষমার যোগ্য = ক্ষমার্হ - গোপন করার ইচ্ছা = জুগুপ্সা - মনোগত ইচ্ছা = ঈপ্সিত - লাভ করা ইচ্ছা = লিপ্সা - কটিদেশ থেকে পদতল পর্যন্ত অংশ = অধঃকায়।
উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ।
৫.
নিচের কোনটি শুদ্ধ বানান?
ক
ক) বিণাপাণি
খ
খ) বিণাপাণী
গ
গ) বীনাপাণি
ঘ
ঘ) বীণাপাণি
ব্যাখ্যা
- শুদ্ধ বানান হলো বীণাপাণি - বীণাপাণি (বিশেষ্য) বীণা পাণিতে (হাতে) যার। আরও কিছু শুদ্ধ বানান হলো- - দধীচি - জীবিকা - প্রতীতি - বীচি - বীথি উৎস: বাংলা একাডেমি অভিধান
৬.
'সামান্য' একটু দুধ দাও - এখানে 'সামান্য' কোন ধরনের পদ?
ক
ক) ভাব বিশেষণ
খ
খ) ক্রিয়া বিশেষণ
গ
গ) বিশেষণীয় বিশেষণ
ঘ
ঘ) অব্যয়ের বিশেষণ
ব্যাখ্যা
- উল্লেখিত বাক্যে 'সামান্য' শব্দটি হলো বিশেষণীয় বিশেষণ। বিশেষণীয় বিশেষণ : যে পদ নাম বিশেষণ অথবা ক্রিয়া বিশেষণকে বিশেষিত করে, তাকে বিশেষণীয় বিশেষণ বলে। যথা- ক. নাম বিশেষণের বিশেষণ : সামান্য একটু দুধ দাও। এ ব্যাপারে সে অতিশয় দুঃখিত। খ. ক্রিয়া-বিশেষণের বিশেষণ : রকেট অতি দ্রুত চলে।
উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০১৯ সংস্করণ)।
৭.
'ইতিহাস' শব্দে 'ইতি' উপসর্গটি কোন ধরনের উপসর্গ?
ক
ক) বাংলা উপসর্গ
খ
খ) তৎসম উপসর্গ
গ
গ) হিন্দি উপসর্গ
ঘ
ঘ) সংস্কৃত উপসর্গ
ব্যাখ্যা
- উল্লেখিত 'ইতিহাস' শব্দের 'ইতি' হলো বাংলা উপসর্গ
বাংলা উপসর্গ বাংলা উপসর্গ মোট একুশটি : অ, অঘা, অজ, অনা, আ, আড়, আন, আব, ইতি, ঊন (ঊনা), কদ, কু, নি, পাতি, বি, ভর, রাম, স, সা, সু, হা।
নিচে এদের প্রয়োগ দেখানো হলো- » ইতি —ইতিকর্তব্য, ইতিপূর্বে » ঊন (ঊনা) কম অর্থে ঊনপাঁজুরে, ঊনিশ » কদ্ (নিন্দিত) অর্থে কদবেল, কদর্য, কদাকার
উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০১৯ সংস্করণ)।
৮.
'গণক' শব্দের স্ত্রী লিজ্ঞ হলো-
ক
ক) গণকীনি
খ
খ) গণকা
গ
গ) গণকী
ঘ
ঘ) মহিলা গণক
ব্যাখ্যা
- প্রশ্নে প্রদত্ত 'গণক' এর স্ত্রী লিজ্ঞ হলো গণকী - এটি ইকা-প্রত্যয় যোগে গঠিত স্ত্রী লিজ্ঞ ইকা-প্রত্যয় যোগে (ক) যেসব শব্দের শেষে ‘অক্’ রয়েছে সেসব শব্দে 'অক্' স্থলে 'ইকা' হয়। যেমন: বালক-বালিকা, নায়ক- নায়িকা, গায়ক-গায়িকা, সেবক-সেবিকা, অধ্যাপক-অধ্যাপিকা ইত্যাদি। কিন্তু গণক গণকী, নর্তক-নর্তকী, চাতক-চাতকী, রজক-রজকী (বাংলায়) রজকিনী।
(খ) ক্ষুদ্রার্থে ইকা যোগ হয়। যেমন : নাটক-নাটিকা, মালা-মালিকা, গীত-গীতিকা, পুস্তক-পুস্তিকা ইত্যাদি। (এগুলো স্ত্রী প্রত্যয় নয়, ক্ষুদ্রার্থক প্রত্যয়।)
উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০১৯ সংস্করণ)।
৯.
'সোনার বাংলা' কোন সমাস?
ক
ক) উপপদ তৎপুরুষ সমাস
খ
খ) ষষ্ঠী তৎপুরুষ সমাস
গ
গ) অলুক তৎপুরুষ সমাস
ঘ
ঘ) চতুর্থী তৎপুরুষ সমাস
ব্যাখ্যা
- উল্লেখিত 'সোনার বাংলা' হলো অলুক তৎপুরুষ সমাসের উদাহরণ। অলুক তৎপুরুষ সমাস : যে তৎপুরুষ সমাসে পূর্বপদের দ্বিতীয়াদি বিভক্তি লোপ হয় না, তাকে অনুক তৎপুরুষ সমাস বলে। যেমন : গায়ে পড়া - গায়েপড়া। এরূপ-ঘিয়ে ভাজা, কলে ছাঁটা, কলের গান, গরুর গাড়ি ইত্যাদি।
উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২২ সংস্করণ)।
১০.
দ্বিতীয় লোকটিকে ডেকে আনো। নিম্নরেখ শব্দটি হলো-
ক
ক) ক্রমবাচক সংখ্যা
খ
খ) অঙ্ক বা সংখ্যা বাচক
গ
গ) পূরণবাচক
ঘ
ঘ) তারিখবাচক
ব্যাখ্যা
দ্বিতীয় লোকটিকে ডেকে আনো। এখানে 'দ্বিতীয়' হলো 'পূরণবাচক সংখ্যা'।
যেসব শব্দ দিয়ে সংখ্যা বুঝায়, সেগুলোকে সংখ্যাবাচক শব্দ বা সংখ্যাশব্দ বলে। সংখ্যাশব্দ দুই রকমের। যথা: ১. ক্রমবাচক সংখ্যাশব্দ, ও ২. পূরণবাচক সংখ্যাশব্দ।
১. ক্রমবাচক সংখ্যাশব্দ: একের পর এক যে সংখ্যাগুলো আসে, সেগুলোকে ক্রমবাচক সংখ্যাশব্দ বলে। যেমন- ১ (এক), ২ (দুই), ৩ (তিন), ৪ (চার), ৫ (পাঁচ), ৬ (ছয়), ৭ (সাত), ৮ (আট) ইত্যাদি।
২. পূরণবাচক সংখ্যাশব্দ: পূরণবাচক সংখ্যা শব্দ দিয়ে কোন সংখ্যার ক্রমিক অবস্থান ও পরিমাণকে বোঝায়। যেমন- ‘এক’ সংখ্যার ক্রমিক অবস্থান ‘প্রথম’, ‘প্রথমা’, ‘পহেলা’ ইত্যাদি। পূরণবাচক শব্দ ৩ প্রকার। যথা - - সাধারণ পূরণবাচক - তারিখ পূরণবাচক ও - ভগ্নাংশ পূরণবাচক
• সাধারণ পূরণবাচক: - ক্রমবাচক সংখ্যার পর্যায় বা অবস্থানকে নির্দেশ করতে সাধারণ পূরণবাচক হয়ে থাকে। - যেমন - প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম, একাদশ বা এগারােতম ইত্যাদি। - সাধারণ পূরণবাচক সংক্ষিপ্ত রূপেও লেখা যায়। যেমন - ১ম, ২য়, ৩য়, ৪র্থ, ৫ম, ৬ষ্ঠ, ৭ম, ৮ম, ৯ম, ১০ম ইত্যাদি।
• তারিখ পূরণবাচক: - বাংলা ভাষায় তারিখ নির্দেশ করার জন্য সংখ্যাশব্দের পূরণবাচকে নির্দিষ্ট কিছু প্রত্যয় ব্যবহৃত হয়। - যথা: পহেলা বা পয়লা (১লা), দোসরা (২রা), তেসরা (৩রা), চৌঠা (৪ঠা), পাঁচই (৫ই), - তারিখবাচক শব্দের প্রথম চারটি অর্থাৎ ১ থেকে ৪ পর্যন্ত হিন্দি নিয়মে সাধিত হয়। - বাকি গুলো বাংলার নিজস্ব নিয়মে গঠিত।
• ভগ্নাংশ পূরণবাচক: - কখনাে পূর্ণসংখ্যার থেকে খানিকটা কম বা খানিকটা বেশি বােঝাতে ভগ্নাংশ পূরণবাচক হয়। - যেমন - আধ, সাড়ে, পােয়া, সােয়া, দেড়, আড়াই, তেহাই, চৌথ ইত্যাদি।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি, ২০২১- সংস্করণ।
১১.
সতীন্দ্র শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ হলো-
ক
ক) সতি + ঈন্দ্র
খ
খ) সতী + ইন্দ্র
গ
গ) সতী + ঈন্দ্র
ঘ
ঘ) সতীশ + ইন্দ্র
ব্যাখ্যা
- সঠিক সন্ধি বিচ্ছেদ হবে 'সতী + ইন্দ্র'। - এটি স্বরসন্ধির অন্তর্গত একটি সন্ধি। নিয়ম অনুযায়ী- ই-কার কিংবা ঈ-কারের পর ই-কার কিংবা ঈ-কার থাকলে উভয়ে মিলে দীর্ঘ ঈ-কার হয়। দীর্ঘ ঈ-কার পূর্ববর্তী ব্যঞ্জনের সাথে যুক্ত হয়। যেমন- অতি + ইত = অতীত। পরি + ঈক্ষা = পরীক্ষা। সতী + ইন্দ্ৰ = সতীন্দ্ৰ। এরূপ- গিরীন্দ্র, ক্ষিতীশ, অতীব প্রতীক্ষা, প্রতীত, রবীন্দ্র, দিল্লীশ্বর ইত্যাদি।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি, সংস্করণ-২০১৯।
১২.
'পুলিন' শব্দের অর্থ কি?
ক
ক) কর
খ
খ) অংশু
গ
গ) কূল
ঘ
ঘ) ভাল
ব্যাখ্যা
- পুলিন শব্দের অর্থ 'কূল' পুলিন শব্দের আরও কিছু সমার্থক শব্দ হলো- কূল তীর, তট, বেলাভূমি, সৈকত, ধার, বালুকাবেলা, কিনারা, পাড়। এছাড়াও- কিরণ : রশ্মি, শিখা, আলোকচ্ছটা, কর, প্রভা, দীপ্তি, জ্যোতি, অংশু। কুল: বংশ, গোত্র, গোষ্ঠী, জাত, বৰ্ণ । খবর : সংবাদ, বার্তা, তথ্য, সমাচার, বিবরণ, সন্ধান, বৃত্তান্ত, খোঁজখবর । খাদ্য : খাবার, খানা, ভোজ্য, ভক্ষ্য, আহার্য, অন্ন, রসদ।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি, সংস্করণ-২০২২।
১৩.
'সুত' শব্দের সমার্থক শব্দ নয় নিচের কোনটি?
ক
ক) নন্দন
খ
খ) তনয়
গ
গ) উপল
ঘ
ঘ) কুমার
ব্যাখ্যা
- উল্লেখিত 'সুত' শব্দের সমার্থক শব্দ নয় 'উপল'। - উপল শব্দের অর্থ 'পাথর'। •পুত্র শব্দের সমার্থক শব্দ: ছেলে, আত্মজ, নন্দন, দুলাল, খোকা। •পাথর শব্দের সমার্থক শব্দ: পাষাণ, শিলা, অশ্ম ইত্যাদি।
উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২২ সংস্করণ)।
১৪.
Translate into English - "বদভ্যাস থেকে মুক্ত হওয়া কঠিন।"
ক
ক) It is difficult to get rid of good habits.
খ
খ) It is difficult to get rid of nice habits.
গ
গ) It is difficult to get rid of bad habits.
ঘ
ঘ) It is difficult to get along with bad habits.
ব্যাখ্যা
বদভ্যাস - Bad habits. মুক্ত হওয়া - Get rid of. তাই সঠিক translation টি হবে - It is difficult to get rid of bad habits.
Source : Applied English Grammar & Composition by P. C. Das.
১৫.
I hardly ever go to concerts. Here 'hardly' is a/an -
ক
ক) Adjective
খ
খ) Noun
গ
গ) Verb
ঘ
ঘ) Adverb
ব্যাখ্যা
সঠিক উত্তরটি হচ্ছে - Adverb. Adverb: - Adverb সাধারণত কোনো verb, adjective অথবা অন্য একটি adverb কে modify করে। - এখানে hardly শব্দটি একটি verb(go) - কে modify করছে। তাই এটি একটি adverb. - Hardly হচ্ছে ‘adverb of frequency’. Adverb of frequency: - যেসব adverb কাজ কতবার সম্পন্ন হয় বুঝায় তাদের Adverb of frequency বলে। যেমনঃ again, always, often, hardly, much, less ইত্যাদি।
Source: A Passage to the English Language by S M Zakir Hussain.
১৬.
The old man is coughing. Here 'coughing' is a/an -
ক
ক) Causative Verb
খ
খ) Transitive Verb
গ
গ) Intransitive Verb
ঘ
ঘ) Reflexive Verb
ব্যাখ্যা
Intransitive verb : - যে verb এর কর্ম(object) নেই বা যে verb কে “কি” বা “কাকে” দ্বারা প্রশ্ন করলে কোনো উত্তর পাওয়া যায় না, তাই হচ্ছে Intransitive verb. - “The old man is coughing” বাক্যটির কোনো কর্ম বা object নেই, তাই 'coughing' Intransitive verb.
Source: A Passage to the English Language by S M Zakir Hussain.
১৭.
Choose the right form of verb : He tells the matter as if he ___ it.
ক
ক) knew
খ
খ) knows
গ
গ) knowing
ঘ
ঘ) had known
ব্যাখ্যা
- এখানে verb এর past form (knew) হবে। As if/As though : - As if বা As though "যেন" অর্থ প্রকাশ করে। - As if/ As though এর প্রথম অংশ Present Indefinite হলে পরের অংশ Past Indefinite হয়। আর প্রথম অংশ Past Indefinite tense হলে পরের অংশ past perfect tense হয়। Example : ⇒ He tells the matter as if he knew it. ⇒ He told the matter as if he had known it.
Source : Advanced Learner's HSC Communicative English by Chowdhury Hossain.
১৮.
The boy was ousted _____ the class.
ক
ক) of
খ
খ) to
গ
গ) from
ঘ
ঘ) by
ব্যাখ্যা
Oust এর পর 'from' preposition-টি appropriately ব্যবহৃত হয়। Oust from - বহিস্কৃত করা। Example : - The boy was ousted from the class. - He was ousted from the school.
Source : Advancer Learner's HSC Communicative English by Chowdhury & Hussain.
১৯.
'Far and away' means -
ক
ক) দিগন্ত জুড়ে
খ
খ) সর্বত্র
গ
গ) খুবই বেশি মাত্রায়
ঘ
ঘ) অনেক দূর
ব্যাখ্যা
Far and away: English Meaning: by a very large amount. Bangla Meaning: খুবই বেশি মাত্রায় / অতুলনীয়। Ex. Sentence: He is far and away the most accomplished player. Bangla Meaning: খেলোয়াড় হিসেবে তার অর্জন অতুলনীয়।
Source: Live MCQ Lecture.
২০.
Now that he _____ his work, he started for home.
ক
ক) completes
খ
খ) will complete
গ
গ) completed
ঘ
ঘ) had completed
ব্যাখ্যা
Now that he had completed his work, he started for home. - দুইটি অতীত কালের বর্ণনা দেয়া হলে যে কাজটি আগে ঘটেছিল তার tense টি হয় past perfect tense. - দুইটি অতীত কালের কাজ বুঝালে এবং একটির আগে when, until, once, now that, as soon as ইত্যাদি conjunction থাকলে তার পরের verb টি past perfect tense হয়। - এখানে ‘now that’ conjunction থাকায় তার পরের verb টি হবে had completed.
Source: High School English Grammar & Composition by Wren & Martin, A passage to the English Language by S. M. Zakir Hussain.
২১.
Which one is in plural form?
ক
ক) Radius
খ
খ) Forum
গ
গ) Phenomenon
ঘ
ঘ) Ova
ব্যাখ্যা
সঠিক উত্তরটি হচ্ছে Ova. Ova এর singualar form হচ্ছে Ovum.
অপরদিকে, Radius এর plural form হচ্ছে Radii. Forum এর plural form হচ্ছে Fora/Forums. Phenomenon এর plural form হচ্ছে Phenomena.
Source: Applied English Gramamr & Composition by P. C. Das.
২২.
Which one is a neuter gender?
ক
ক) Tree
খ
খ) Teacher
গ
গ) Wizard
ঘ
ঘ) Ewe
ব্যাখ্যা
Neuter Gender: - Noun যদি প্রাণহীন পদার্থকে বোঝায়, তাহলে Neuter gender হয়। - যেমন: Book, Chair, Table, Room, Gold, Silver, Iron etc. - Tree যদিও lifeless নয় তবুও Neuter gender হয়। উল্লেখ্য, Teacher - Common Gender. Wizard - Masculine Gender. Ewe - Feminine Gender.
Source: Applied English Gramamr & Composition by P. C. Das.
২৩.
Which type of sentence is - 'Take care of your health' ?
ক
ক) Assertive Sentence
খ
খ) Imperative Sentence
গ
গ) Interrogative Sentence
ঘ
ঘ) Exclamatory Sentence
ব্যাখ্যা
Imperative Sentence: - যে sentence-এ কোনো আদেশ, উপদেশ, অনুরোধ বুঝায় তাকে Imperative sentence বলে। Take care of your health- এই sentence টি দ্বারা উপদেশ বুঝাচ্ছে। তাই এটি একটি Imperative sentence. অন্যান্য Imperative sentence এর উদাহরণ: - Do the work. - Let me go. - Give me a book etc.
Source: A Passage to the English Language by S. M. Zakir Hussain.
২৪.
It is time, they ____. Choose the appropriate words to complete the sentence.
ক
ক) leave the job
খ
খ) left the job
গ
গ) leaves the job
ঘ
ঘ) had left the job
ব্যাখ্যা
Use of it is time: - কোনো কাজ করার সঠিক সময় পার হয়ে গেছে, এখন বিলম্ব না করে কাজটি শুরু করা উচিত - এ জাতীয় অর্থ বুঝাতে It is time ব্যবহৃত হয়। Structure: It is time + subject + past subjunctive + _ _ _ _ _ • এক্ষেত্রে complete sentence টি হবে - It is high time, they left the job.
Source: A Passage to the English Language by S M Zakir Hussain.
২৫.
What is the adjective form of 'Decision'?
ক
ক) Decide
খ
খ) Decisive
গ
গ) Decisively
ঘ
ঘ) Decision
ব্যাখ্যা
সঠিক উত্তরটি হচ্ছে : Decisive. Decisive (adjective) : নিশ্চায়ক; নিষ্পত্তিকারক; চূড়ান্ত। Decision (noun) : সিদ্ধান্ত; মীমাংসা; নিষ্পত্তি। Decide (verb) : মীমাংসা/নিষ্পত্তি করা; ফয়সালা করা। Decisively (adverb) : সুস্পষ্টভাবে; চূড়ান্তভাবে।
Source: Merriam-Webster dictionary, Accessible Dictionary by Bangla Academy.
২৬.
What is the meaning of the word Profound?
ক
ক) স্বীকৃতি
খ
খ) সুগভীর
গ
গ) সংক্ষিপ্ত
ঘ
ঘ) বিখ্যাত
ব্যাখ্যা
Profound (adjective): English Meaning: Felt or experienced strongly; extreme. Bangla Meaning: (১) গভীর; অগাধ; সুগভীর; প্রগাঢ়; অবগাঢ়: a profound sleep, সুষুপ্তি; a profound sigh/bow; take a profound interest in something. (২) জ্ঞানগর্ভ; প্রগাঢ়; অবগাঢ়: profound books/authors/thinkers; a man of profound learning. (৩) নিগূঢ়; গূঢ়; দুর্জেয়: profound mysteries.
Synonyms: Heartfelt (আন্তরিক; হৃদগত; হৃদয়জাত), Intense (তীব্র; প্রগাঢ়), Deep (গভীর; অগাধ), Earnest (আন্তরিক), Subtle (সুক্ষ্ম)। Antonyms: Superficial (উপরিগত; অগভীর; বাহ্য), Mild (হালকা), Trivial (কম গুরুত্বপূর্ণ), Light (হালকা), Shallow (অগভীর)। Example Sentence: 1. The fact is that the absence of a parent has a very profound effect. 2. This last was a specialty of his, to which he brought unique and profound insights.
Source: Live MCQ Lecture.
২৭.
কোনো শ্রেণিতে ২০ জন ছাত্রের বয়সের গড় ১০ বছর। শিক্ষকসহ তাদের বয়সের গড় ১২ বছর হলে, শিক্ষকের বয়স কত?
ক
ক) ৩২ বছর
খ
খ) ৪২ বছর
গ
গ) ৬২ বছর
ঘ
ঘ) ৫২ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো শ্রেণিতে ২০ জন ছাত্রের বয়সের গড় ১০ বছর। শিক্ষকসহ তাদের বয়সের গড় ১২ বছর হলে, শিক্ষকের বয়স কত?
সমাধান: ২০ জন ছাত্রের মোট বয়স = (২০ × ১০) বছর = ২০০ বছর আবার, শিক্ষকসহ ২০ জন ছাত্রের মোট বয়স = (২১ × ১২) বছর = ২৫২ বছর
∴ শিক্ষকের বয়স = (২৫২ - ২০০) বছর = ৫২ বছর
২৮.
a3 - 21a - 20 রাশিটির উৎপাদক নিচের কোনটি?
ক
ক) (a + 2)
খ
খ) (a + 1)
গ
গ) (a - 2)
ঘ
ঘ) (a - 1)
ব্যাখ্যা
প্রশ্ন: a3 - 21a - 20 রাশিটির উৎপাদক নিচের কোনটি?
সমাধান: a3 - 21a - 20 = a3 + a2 - a2 - a - 20a -20 = a2(a +1) - a (a + 1) - 20 (a + 1) = (a + 1) (a2 - a - 20) = (a + 1) (a2 - 5a + 4a - 20) = (a +1) {a (a - 5) + 4 (a - 5)} = (a +1) (a - 5) (a + 4)
২৯.
একটি বিন্দু দিয়ে কতটি বিন্দু সংযোগকারী সরলরেখা টানা যায়?
ক
ক) একটি
খ
খ) দুইটি
গ
গ) একাধিক
ঘ
ঘ) একটিও নয়
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বিন্দু দিয়ে কতটি বিন্দু সংযোগকারী সরলরেখা টানা যায়?
সমাধান: বিন্দু: - বিন্দুর কেবল অবস্থান আছে, কিন্তু দৈর্ঘ্য, প্রস্থ ও বেদ নাই। - বিন্দুর শুধু অবস্থান আছে কিন্তু কোন মাত্রা নেই এবং বিন্দু মাত্রাহীন। - পেনসিলের সরু মাথা দিয়ে কাগজে ফোঁটা দিলে একে বিন্দুর প্রতিকৃতি বলে ধরা হয়।
সাধারণ বিন্দু: - একটি সমতলে দুটি সরলরেখা যে নির্দিষ্ট বিন্দুটিতে ছেদ করে সেই বিন্দুটিকেই সাধারণ বিন্দু বলে। - দুটি বিন্দু দিয়ে একটি সরলরেখা টানা যায়, কিন্ত একাধিক বক্ররেখা টানা যায় না। - একটি বিন্দু দিয়ে একাধিক বিন্দু সংযোগকারী সরলরেখা টানা যায়। - সরলরেখা পরস্পরকে ছেদ করতে পারে।
৩০.
দুইটি সংখ্যার বর্গের সমষ্টি ও অন্তরফল যথাক্রমে 61 ও 11 হলে, সংখ্যা দুইটি কত?
ক
ক) (7, 6)
খ
খ) (7, 4)
গ
গ) (5, 7)
ঘ
ঘ) (6, 5)
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি সংখ্যার বর্গের সমষ্টি ও অন্তরফল যথাক্রমে 61 ও 11 হলে, সংখ্যা দুইটি কত?
একটি জারে দুধ ও পানির অনুপাত ৫ : ১। দুধের পরিমাণ যদি পানি অপেক্ষা ৮ লিটার বেশি হয়, তবে পানির পরিমাণ কত?
ক
ক) ২ লিটার
খ
খ) ৪ লিটার
গ
গ) ৬ লিটার
ঘ
ঘ) ১০ লিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি জারে দুধ ও পানির অনুপাত ৫ : ১। দুধের পরিমাণ যদি পানি অপেক্ষা ৮ লিটার বেশি হয়, তবে পানির পরিমাণ কত?
সমাধান: দেওয়া আছে, দুধ : পানি = ৫ : ১ ধরি, দুধের পরিমাণ = ৫x লিটার এবং পানির পরিমাণ = x লিটার
শর্তমতে, ৫x - x = ৮ বা, ৪x = ৮ বা, x = ৮/৪ ∴ x = ২
∴ পানির পরিমাণ = ২ লিটার।
৩২.
নিচের কোন তিনটি রেখাংশের দৈর্ঘ্য দ্বারা একটি সমকোণী ত্রিভুজ আঁকা সম্ভব?
ক
ক) 3, 5, 8
খ
খ) 3, 5, 6
গ
গ) 3, 4, 5
ঘ
ঘ) 3, 6, 9
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোন তিনটি রেখাংশের দৈর্ঘ্য দ্বারা একটি সমকোণী ত্রিভুজ আঁকা সম্ভব?
সমাধান: পীথাগোরাসের উপপাদ্য অনুসারে, একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টির সমান। 32 + 42 = 52 বা, 9 + 16 = 25
৩৩.
৪ জন পুরুষ বা ৮ জন স্ত্রীলোক একটি কাজ ৯ দিনে করতে পারে। ৬ জন পুরুষ এবং ৬ জন স্ত্রীলোক সেই কাজ কত দিনে করতে পারবে?
ক
ক) ৩ দিনে
খ
খ) ৪ দিনে
গ
গ) ৫ দিনে
ঘ
ঘ) ৬ দিনে
ব্যাখ্যা
প্রশ্ন: ৪ জন পুরুষ বা ৮ জন স্ত্রীলোক একটি কাজ ৯ দিনে করতে পারে। ৬ জন পুরুষ এবং ৬ জন স্ত্রীলোক সেই কাজ কত দিনে করতে পারবে?
সমাধান: ৪ জন পুরুষ = ৮ জন স্ত্রীলোক ∴ ১ জন পুরুষ = ৮/৪ জন স্ত্রীলোক ∴ ৬ জন পুরুষ = (৮ × ৬)/৪ জন স্ত্রীলোক = ১২ জন স্ত্রীলোক ৬ জন পুরুষ এবং ৬ জন স্ত্রীলোক = (১২ + ৬) জন স্ত্রীলোক = ১৮ জন স্ত্রীলোক
প্রশ্নমতে, ৮ জন স্ত্রীলোক কাজটি করতে পারে = ৯ দিনে ∴ ১ জন স্ত্রীলোক কাজটি করতে পারে = (৯ × ৮) দিনে ∴ ১৮ জন স্ত্রীলোক কাজটি করতে পারে = (৯ × ৮)/১৮ দিনে = ৪ দিনে
এক ব্যক্তি গাড়িযোগে ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে কিছুদূর অতিক্রম করে ঘণ্টায় ৪০ কিলোমিটার বেগে অবশিষ্ট পথ অতিক্রম করলো। সে মোট ৫ ঘণ্টায় মোট ২৪০ কিলোমিটার পথ অতিক্রম করে। সে ৬০ কিলোমিটার/ঘণ্টা বেগে কত কিলোমিটার গিয়েছিল?
ক
ক) ১০০ কি.মি
খ
খ) ১২০ কি.মি
গ
গ) ১৫০ কি.মি
ঘ
ঘ) ১৮০ কি.মি
ব্যাখ্যা
প্রশ্ন: এক ব্যক্তি গাড়িযোগে ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে কিছুদূর অতিক্রম করে ঘণ্টায় ৪০ কিলোমিটার বেগে অবশিষ্ট পথ অতিক্রম করলো। সে মোট ৫ ঘণ্টায় মোট ২৪০ কিলোমিটার পথ অতিক্রম করে। সে ৬০ কিলোমিটার/ঘণ্টা বেগে কত কিলোমিটার গিয়েছিল?
ছয় দফা: - ১৯৬৬ সালের ৫-৬ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের লাহোরে ছয় দফা দাবি উত্থাপন করেন। - পরবর্তীতে ২৩ মার্চ, ১৯৬৬ সালে আনুষ্ঠানিকভাবে ঘোষিত হয়। -এটি বাঙালি জাতির মুক্তির সনদ নামে পরিচিত - ছয় দফার প্রথম দফা ছিল 'প্রাদেশিক স্বায়ত্তশাসন'।
• ৬ দফাগুলো হলো- - প্রাদেশিক স্বায়ত্তশাসন, - কেন্দ্রীয় সরকারের ক্ষমতা, - মুদ্রা বা অর্থ-সম্বন্ধীয় ক্ষমতা, - রাজস্ব, কর বা শুল্ক সম্বন্ধীয় ক্ষমতা, - বৈদেশিক বাণিজ্য বিষয়ক ক্ষমতা এবং - আঞ্চলিক সেনাবাহিনী গঠনের ক্ষমতা।
উৎস: পৌরনীতি ও সুশাসন, একাদশ-দ্বাদশ শ্রেণি (প্রফেসর মোঃমোজাম্মেল হক)।
৪২.
কম্পিউটারে কাজ করার গতি হিসাব করা হয় সাধারণত-
ক
ক) মাইক্রোসেকেন্ডে
খ
খ) ম্যাক্রোসেকেন্ডে
গ
গ) মিলিসেকেন্ডে
ঘ
ঘ) ন্যানোসেকেন্ডে
ব্যাখ্যা
- কম্পিউটারে কাজ করার গতি হিসাব করা হয় সাধারণত ন্যানোসেকেন্ডে।
কম্পিউটার: - Computer শব্দটির আভিধানিক অর্থ গণনাযন্ত্র বা হিসাবকারী যন্ত্র। - পূর্বে কম্পিউটার দিয়ে শুধুমাত্র হিসাব-নিকাশের কাজই করা হতো। - কিন্তু বর্তমানে অত্যাধুনিক কম্পিউটার দিয়ে অত্যন্ত দ্রুতগতিতে জটিল হিসাব-নিকাশের কাজ নির্ভুলভাবে করা ছাড়াও বহু রকমের কাজ করা যায়। - কম্পিউটার সেকেন্ডের মধ্যে কোটি কোটি হিসাব-নিকাশ করতে পারে।
- কম্পিউটারে কাজ করার গতি হিসাব করা হয় সাধারণত ন্যানোসেকেন্ডে। - ন্যানোসেকেন্ড হচ্ছে এক সেকেন্ডের একশত কোটি ভাগের একভাগ সময় মাত্র। - ইলেকট্রন প্রবাহের মাধ্যমে কম্পিউটারের যাবতীয় কাজকর্ম পরিচালিত হয়। - মূলত কম্পিউটার একটি অত্যাধুনিক ইলেক্ট্রনিক্স যন্ত্র, যা নিজস্ব স্মৃতিভাণ্ডারে সুনির্দিষ্ট এক বা একাধিক কাজের নিদের্শাবলি সংরক্ষণ করে রাখে।
উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪৩.
মুক্তিযুদ্ধকালীন কোন সেক্টরে নিয়মিত কোন সেক্টর কমান্ডার ছিলো না?
ক
ক) ৮ নং সেক্টর
খ
খ) ১০ নং সেক্টর
গ
গ) ৭ নং সেক্টর
ঘ
ঘ) ৬ নং সেক্টর
ব্যাখ্যা
- ১৯৭১ সালের ১১ই এপ্রিল মুজিবনগর সরকার যুদ্ধ পরিচালনার সুবিধার জন্যে সমগ্র দেশকে ১১টি সেক্টরে ভাগ করে। - এর মধ্যে ১০ নং সেক্টর ছিলো একমাত্র নৌ সেক্টর। - দেশের সমুদ্র এলাকা ও নৌপথ নিয়ে এই সেক্টর গঠিত ছিলো। - ১০ নং সেক্টরে কোন নিয়মিত সেক্টর কমান্ডার ছিলো না। - যখন যে সেক্টর এলাকায় অভিযান পরিচালিত হতো সেই সেক্টরের কমান্ডার ১০ নং সেক্টরের কমান্ডারের দায়িত্ব পালন করতেন।
উৎস: বাংলাপিডিয়া।
৪৪.
ইউনেস্কোর সদর দপ্তর কোথায় অবস্থিত?
ক
ক) লন্ডনে
খ
খ) রোমে
গ
গ) জেনেভায়
ঘ
ঘ) প্যারিসে
ব্যাখ্যা
- ইউনেস্কোর সদর দপ্তর ফ্রান্সের প্যারিসে অবস্থিত।
ইউনেস্কো: - UNESCO (The United Nations Educational, Scientific and Cultural Organization) হলো জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা। - ১৯৪৫ সালের ১৬ নভেম্বর UNESCO এর সংবিধান স্বাক্ষরিত হয় যা কার্যকর হয় ১৯৪৬ সালের ৪ নভেম্বর। - বর্তমানে মহাপরিচালক ফ্রান্সের আদ্রে আজুলে। - ইউনেস্কোর বর্তমান সদস্য সংখ্যা ১৯৩টি এবং সহযোগী সদস্য ১১টি। - বাংলাদেশ ১৯৭২ সালের ২৭ অক্টোবর ইউনেস্কোতে যোগ দেয়। - বিশ্ব ঐতিহ্যের তালিকা প্রকাশ করে ইউনেস্কো। - বাংলাদেশের সোমপুর বিহার, ষাটগম্বুজ মসজিদ ও সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্য ঘোষণা করে ইউনেস্কো।
উৎস: ইউনেস্কোর ওয়েবসাইট।
৪৫.
সুন্দরবনকে কত সালে World Heritage হিসেবে ঘোষণা করা হয়?
ক
ক) ১৯৯৬ সালে
খ
খ) ১৯৯৭ সালে
গ
গ) ১৯৯৮ সালে
ঘ
ঘ) ১৯৯৯ সালে
ব্যাখ্যা
সুন্দরবন: - সুন্দরবন পৃথিবীর বৃহত্তম প্রাকৃতিক ম্যানগ্রোভ বা স্রোতজ বনভূমি। - সুন্দরবনের মোট আয়তন প্রায় ১০০০০ বর্গ কিলোমিটার। - বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলায় অবস্থিত সুন্দরবনের আয়তন প্রায় ৬০১৭ বর্গ কিলোমিটার যা সুন্দরবনের মোট আয়তনের প্রায় ৬২ ভাগ। - ৬ ডিসেম্বর, ১৯৯৭ সালে জাতিসংঘের সংস্থা ইউনেস্কো পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনকে ৭৯৮তম World Heritage হিসেবে ঘোষণা করে। - সুন্দরবনের প্রধান বৃক্ষ হলো - সুন্দরী। - সুন্দরী গাছের নাম থেকেই এই বনের নাম হয়েছে সুন্দরবন। - সুন্দরবনের অন্যান্য গাছের মধ্যে গরান, গেওয়া, কেওড়া, ধুন্দল, গোলপাতা ইত্যাদি উল্লেখযোগ্য।
উৎস: ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি ও বনবিভাগ ওয়েবসাইট।
৪৬.
কমনওয়েলথের ২৭তম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে কোথায়?
ক
ক) পালাউতে
খ
খ) ভারতে
গ
গ) বার্বাডোজে
ঘ
ঘ) সামোয়াতে
ব্যাখ্যা
- ২০২৪ সালে কমনওয়েলথের ২৭তম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে- সামোয়াতে। - বাংলাদেশ ১৯৭২ সালের ১৮ এপ্রিল কমনওয়েলথের সদস্যপদ লাভ করে। - আধুনিক কমনওয়েলথের আত্মপ্রকাশ ঘটে ১৯৪৯ সালে। - কমনওয়েলথের সদরদপ্তর লন্ডনের মার্লবোরো হাইজে।
মুক্তিযুদ্ধ চলাকালীন সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি কে ছিলেন?
ক
ক) অধ্যাপক ওসমান গণি
খ
খ) বিচারপতি আবু সাঈদ চৌধুরী
গ
গ) অধ্যাপক আবদুল মতিন চৌধুরী
ঘ
ঘ) ড. সৈয়দ মোয়াজ্জেম হোসেন
ব্যাখ্যা
- বিচারপতি আবু সাঈদ চৌধুরী ১৯৬৯ সাল থেকে ১৯৭২ সাল পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিযুক্ত ছিলেন। - ১৯৭১ সালে জেনেভায় অবস্থানকালে পূর্ব পাকিস্তানে পাকবাহিনীর গণহত্যার প্রতিবাদে তিনি উপাচার্য পদে ইস্তফা দেন। - মুজিবনগরে অস্থায়ী বাংলাদেশ সরকারের বিশেষ দূত হিসেবে জেনেভা থেকে তিনি লন্ডন যান এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে আন্তর্জাতিক সমর্থন আদায়ে সচেষ্ট হন। - স্বাধীনতার পর বিচারপতি আবু সাঈদ চৌধুরী ঢাকায় প্রত্যাবর্তন করেন এবং ১৯৭২ সালের ১২ জানুয়ারি বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহন করেন।