পরীক্ষা আর্কাইভ

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি

পরীক্ষা১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতিতারিখতারিখ অনির্ধারিতসময়01 hr 20 mins
মোট প্রশ্ন১৩২
সিলেবাস
২০০ নাম্বারের ফুল মডেল টেস্ট (প্রতি ১০ দিনে একটা করে)
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি · তারিখ অনির্ধারিত · ১৩২ প্রশ্ন

.
‘ঢাকা মুসলিম সাহিত্য সমাজ' প্রতিষ্ঠিত হয় ____ সালে।
  1. ক) ১৯২৬
  2. খ) ১৯১১
  3. গ) ১৯৬৪
  4. ঘ) ১৯০৫
ব্যাখ্যা
বুদ্ধির মুক্তি আন্দোলনের স্লোগান নিয়ে ১৯২৬ সালে প্রতিষ্ঠিত হয় 'ঢাকা মুসলিম সাহিত্য সমাজ'। ১৯৩৮ সাল পর্যন্ত চলেছিল এর কার্যক্রম।
উৎস: শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসিনা নাজিলা।
.
'জৈগুনের পুঁথি' গ্রন্থের রচয়িতা-
  1. ক) আমির হামজা
  2. খ) ফকির গরীবুল্লাহ
  3. গ) হেয়াত মাহমুদ
  4. ঘ) সৈয়দ হামজা
ব্যাখ্যা
সৈয়দ হামজা পুঁথি সাহিত্য ধারার অন্যতম কবি ছিলেন। তাঁর রচিত গ্রন্থ- আমির হামজা (শেষাংশ), জৈগুনের পুঁথি ও হাতেম তাই।
উৎস: লাইভ এমসিকিউ লেকচার।
.
চর্যাপদ হলাে-
  1. ক) একগুচ্ছ ধর্মোপদেশ
  2. খ) সাধন সঙ্গীত
  3. গ) জীবনাচরণ পদ্ধতি
  4. ঘ) দেবী বন্দনা
ব্যাখ্যা
চর্যাপদ হল বাংলা সাহিত্যের আদি নিদর্শন। এটি মূলত বৌদ্ধ সহজিয়াদের সাধন সঙ্গীত (গানের সংকলন)। এর মূল প্রতিপাদ্য বিষয় ছিল বৌদ্ধ ধর্মের সাধন প্রণালী ও দর্শন তত্ত্ব। বৌদ্ধ পণ্ডিতগণ নিজেদের সাধনার অংশ হিসেবে কাব্যচর্চার যে ধারা তৈরি করেছিলেন তারই একটি নজির পাওয়া যায় এই সংকলনে। চর্যাপদের চর্যা শব্দের অর্থ আচরন।
উৎস: শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা।
.
বাংলাদেশের গীতিকা সাহিত্যে কয় ধরনের গীতিকা প্রচলিত?
  1. ক) ২
  2. খ) ৩
  3. গ) ৪
  4. ঘ) ৫
ব্যাখ্যা
বাংলাদেশের গীতিকা সাহিত্যে ৩ ধরনের গীতিকা প্রচলিত। যথা- নাথ গীতিকা, ময়মনসিংহ গীতিকা ও পূর্ববঙ্গ গীতিকা।
উৎস: লাইভ এমসিকিউ লেকচার।
.
বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক গ্রন্থসূমহের মধ্যে কোনটি ড. মুহম্মদ শহীদুল্লাহর লেখা?
  1. ক) বঙ্গভাষা ও সাহিত্য
  2. খ) বাঙ্গালা সাহিত্যের ইতিহাস
  3. গ) বাংলা সাহিত্যের ইতিবৃত্ত
  4. ঘ) বাংলা সাহিত্যের কথা
ব্যাখ্যা
ড. মুহম্মদ শহীদুল্লাহর গ্রন্থের নাম- বাংলা সাহিত্যের কথা (১৯৫৩)। ড. দীনেশচন্দ্র সেন রচিত গ্রন্থ- 'বঙ্গভাষা ও সাহিত্য (১৮৯৬)। সুকুমার সেন রচিত গ্রন্থ- 'বাঙ্গালা সাহিত্যের ইতিহাস। মুহম্মদ এনামুল হক ও সৈয়দ আলী আহসান যৌথভাবে রচনা করেন- ‘বাংলা সাহিত্যের ইতিবৃত্ত' (১৯৬৮)। উৎস: শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিরা।
.
নিম্নোক্ত কোন উপন্যাসে বাংলাদেশের মুক্তিযুদ্ধোত্তর সময়ের চিত্র অঙ্কিত হয়েছে?
  1. ক) দেবেশ রায়ের ‘তিস্তাপাড়ের বৃত্তান্ত'
  2. খ) সুনীল গঙ্গোপাধ্যায়ের 'পর্ব-পশ্চিম'
  3. গ) শীর্ষেন্দু মুখােপাধ্যায়ের ‘যাও পাখি’
  4. ঘ) অভিজিৎ সেনের ‘বহুচন্ডালের হাড়'
ব্যাখ্যা
ভারতীয় বাঙালি সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়ের একটি বৃহৎ উপন্যাস 'পূর্ব-পশ্চম'। এতে ১৯৪৭ এর দেশ বিভাগ, পশ্চিমবঙ্গের নকশাল আন্দোলন এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধ স্থান পেয়েছে।
.
সিকান্দার আবু জাফর রচিত গ্রন্থ-
  1. ক) ধলমেলা
  2. খ) সারাদুপুর
  3. গ) ছায়াহরিণ
  4. ঘ) নতুন সকাল
ব্যাখ্যা
বাউল সম্রাট শাহ আবদুল করিম রচিত গ্রন্থ- ধলমেলা, কালনীর ঢেউ (১৯৮১), ভাটির চিঠি (১৯৯৮)। আহসান হাবীব রচিত কাব্যগ্রন্থ- ছায়াহরিণ, সারা দুপুর (১৯৬৪)। সিকান্দার আবু জাফরের উপন্যাস- নতুন সকাল (১৯৪৫)।
উৎস: শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা।
.
নিচের কোন পত্রিকাটি শিশু কিশাের পত্রিকা হিসেবে পরিচিত?
  1. ক) বাংলা জার্নাল
  2. খ) কিশাের জার্নাল
  3. গ) উত্তরাধিকার
  4. ঘ) ধান শালিকের দেশ
ব্যাখ্যা
‘ধান শালিকের দেশ’ বাংলা একাডেমি থেকে প্রকাশিত ত্রৈমাসিক শিশু কিশাের পত্রিকা।
উৎস: শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা।
.
কোন সাময়িকপত্রটি ঢাকা থেকে প্রকাশিত হয়?
  1. ক) চতুরঙ্গ
  2. খ) লােকায়ত
  3. গ) পরিচয়
  4. ঘ) কল্লোল
ব্যাখ্যা
‘লােকায়ত' ঢাকা থেকে প্রকাশিত একটি সাহিত্য পত্রিকা। ১৯৮২ সালে অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের সম্পাদনায় প্রথম প্রকাশিত হয়। 'পরিচয়' কলকাতা থেকে প্রকাশিত সাহিত্য পত্রিকা। সম্পাদক ছিলেন সুধীন্দ্রনাথ দত্ত।
উৎস: শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা।
১০.
'অন্নদা দিদি' শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন উপন্যাসের চরিত্র?
  1. ক) গৃহদাহ
  2. খ) চরিত্রহীন
  3. গ) শ্রীকান্ত
  4. ঘ) দত্তা
ব্যাখ্যা
শ্রীকান্ত শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের চারখন্ডে সমাপ্ত একখানা আত্মজীবনীমূলক উপন্যাস।
ভ্রমণ-কাহিনীর লক্ষণাক্রান্ত এ উপন্যাসটির প্রথম খন্ড প্রকাশিত হয় ১৯১৭ সালে এবং শেষখন্ড ১৯৩৩ সালে। খন্ডগুলি কতক বিচ্ছিন্ন কাহিনীর সমষ্টি, তবে প্রতিটি খন্ডই লেখকের বর্ণনাগুণে রসোত্তীর্ণ হয়েছে। উপন্যাসের প্রধান চরিত্র শ্রীকান্তের জীবন-অভিজ্ঞতা বর্ণনাচ্ছলে এতে বিচিত্র ঘটনা ও অসংখ্য নরনারীর সমাবেশ ঘটেছে। সেসব ঘটনা ও পাত্রপাত্রীর বাহুল্যের মধ্যেও উপন্যাসের মূলসূত্র শ্রীকান্ত-রাজলক্ষ্মীর প্রণয়-কাহিনী শেষ পর্যন্ত প্রবাহিত হয়েছে।
শ্রীকান্ত-রাজলক্ষ্মীর পাশাপাশি শ্রীকান্তের সঙ্গে সম্পর্কিত প্রথম পর্বের ইন্দ্রনাথ ও অন্নদাদিদি, দ্বিতীয় পর্বের অভয়া, তৃতীয় পর্বের ব্রজানন্দ ও সুনন্দা এবং চতুর্থ পর্বের গহর ও কমললতার হার্দিক ও সামাজিক সম্পর্কের বহু বর্ণিল বিষয় এতে চিত্রিত হয়েছে। সেই সঙ্গে তৎকালীন বাংলার আর্থ-সামাজিক অবস্থারও একটি বাস্তবানুগ চিত্র এতে অঙ্কিত হয়েছে। শ্রীকান্ত চরিত্রটির মধ্য দিয়ে লেখকের ব্যক্তিজীবন বহুলাংশে প্রতিফলিত হয়েছে বলে গবেষকদের ধারণা।
উৎস: শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা।
১১.
'একটি ফটোগ্রাফ’ কবিতার লেখক কে?
  1. ক) আল-মাহমুদ
  2. খ) সুফিয়া কামাল
  3. গ) বন্দে আলী মিয়া
  4. ঘ) শামসুর রাহমান
ব্যাখ্যা
কবি শামসুর রাহমানের কবিতা- একটি ফটোগ্রাফ (এই যে আসুন, তারপর কী খরব? আছেন তাে ভালাে?)। কবিতাটি কবির ‘এক ফোঁটা কেমন অনল’ (১৯৮৬) কাব্যের অন্তর্গত।
উৎস: শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা।
১২.
'চৌচির' উপন্যাসটি কার লেখা?
  1. ক) আবুল হোসেন
  2. খ) শওকত ওসমান
  3. গ) আবুল ফজল
  4. ঘ) আহমেদ শরীফ
ব্যাখ্যা
আবুল ফজল রচিত উপন্যাস- চৌচির, প্রদীপ ও পতঙ্গ, রাঙ্গা প্রভাত, জীবন পথের যাত্রী ইত্যাদি। উল্লেখ্য আবুল ফজল তাঁর 'চৌচির', 'মাটির পৃথিবী', 'বিচিত্র কথা' এ তিনটি গ্রন্থ ১৯৪০ সালে বিশ্বকবি রবীন্দ্রনাথকে পাঠিয়েছিলেন। রবীন্দ্রনাথ অসুস্থ থাকা সত্ত্বেও এক দীর্ঘ পত্রে এর প্রাপ্তি স্বীকার করেন।
উৎস: শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসিনা নাজিলা।
১৩.
রবীন্দ্রনাথ ঠাকুরের 'গীতাঞ্জলি' কাব্য প্রকাশিত হয়-
  1. ক) ১৯১২ সালে
  2. খ) ১৯১৩ সালে
  3. গ) ১৯১১ সালে
  4. ঘ) ১৯১০ সালে
ব্যাখ্যা
রবীন্দ্রনাথ ঠাকুরের 'গীতাঞ্জলি' কাব্য ১৯১০ সালে প্রকাশিত হয়। কাব্যটি রবীন্দ্রনাথ ঠাকুর নিজেই 'Song Offerings' নামে ইংরেজিতে অনুবাদ করেন। ইংরেজ কবি W.B. Yeats এর ভূমিকা লিখে দেন। মা ১৯১২ সালে ইংল্যান্ড থেকে প্রকাশিত হয়। এ কাব্যের জন্য রবীন্দ্রনাথ ১৯১৩ সালে নোবেল পুরস্কার লাভ করেন।
উৎস: শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসিনা নাজিলা।
১৪.
'মা যে জননী কান্দে' কোন ধরনের রচনা?
  1. ক) প্রবন্ধ
  2. খ) নাটক
  3. গ) কাব্য
  4. ঘ) ভ্রমণ কাহিনী
ব্যাখ্যা
কবি জসীমউদ্দীনের কাব্যগ্রন্থ- রাখালী, নকশী কাঁথার মাঠ, বালুচর, ধানক্ষেত, সোজন বাদিয়ার ঘাট, মা যে জননী কান্দে ইত্যাদি।
উৎস: শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসিনা নাজিলা।
১৫.
নিচের কোনটি তৎসম শব্দ নয়?
  1. ক) বৈষ্ণব
  2. খ) স্বামী
  3. গ) লবণ
  4. ঘ) ঢেউ
ব্যাখ্যা
ঢেউ তৎসম শব্দ নয়। এটি দেশি শব্দ। আরো কিছু দেশি শব্দ- আলু, কুড়ি, পেট, চুলা, ঝাঁটা, ঝোল, ডিঙা, ডিঙি, কুলা, টোপর, ডাব, ডাগর, ঢেঁকি, ঢেউ, ঢিল, ডাহা, গঞ্জ, চোঙ্গা ইত্যাদি। আর তৎসম শব্দ গুলো হলো- জ্যোৎস্না, শ্রাদ্ধ, গৃহিণী, বৈষ্ণব, কুৎসিত, চন্দ্র, ভবন, ধর্ম, মনুষ্য, পাত্র, নক্ষত্র, ক্ষুধা, সূর্য, পদ্ম, ক্ষমা, অন্ন, নিমন্ত্রণ, চন্দ্র, স্বামী, পুত্র, খাদ্য, অস্তি, অদ্য, অর্ধ, ইন্দ্রাগার, উপাধ্যায়, ঊষ্ণাপন, করোতি, কথয়তি, কার্য, গৃহ, চক্র, চর্মকার, বধূ, ভক্ত, মিথ্যা, লবণ, হস্ত, স্তম্ভ ইত্যাদি।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১৬.
নিচের কোনটি শুদ্ধ বানান?
  1. ক) ব্যূৎপত্তি
  2. খ) বুৎপত্তি
  3. গ) ব্যুৎপত্তি
  4. ঘ) বূৎপত্তি
ব্যাখ্যা
ব্যুৎপত্তি (বিশেষ্য):
১. শাস্ত্রে বিশেষ পাণ্ডিত্য।
২. জ্ঞান; বোধ; অভিজ্ঞতা।
৩. পারদর্শিতা।
৪. বিশেষ উৎপত্তি।
৫. (ব্যাকরণ) শব্দের প্রকৃতি প্রত্যয়াদি বিশ্লেষণপূর্বক গঠন বিচার।

উৎস: বাংলা একাডেমি অভিধান।
১৭.
নিচের যে সম্পর্কটি বিসদৃশ-
  1. ক) কাঞ্চন : সুবর্ণ
  2. খ) মৃগেন্দ্র : কেশরী
  3. গ) সবিতা : তপন
  4. ঘ) বারিধি : বারিদ
ব্যাখ্যা
বারিধি : বারিদ সম্পর্কটি বিসদৃশ কারণ বারিধি অর্থ সমুদ্র কিন্তু বারিদ অর্থ মেঘ। আর বাকিগুলো সদৃশ। যেমন- কাঞ্চন : সুবর্ণ = স্বর্ণ, মৃগেন্দ্র : কেশরী = সিংহ, সবিতা : তপন = সূর্য।
উৎস: শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসিনা নাজিলা।
১৮.
'যে পুরুষ বিয়ে করেছে' এর বাক্য সংকোচন-
  1. ক) অকৃতদার
  2. খ) অনূঢ়া
  3. গ) কুম্ভীলক
  4. ঘ) কৃতদার
ব্যাখ্যা
যে পুরুষ বিয়ে করেছে- কৃতদার, যে পুরুষ বিয়ে করে নি- অকৃতদার, যে মেয়ের বিয়ে হয়নি- অনূঢ়া, যে অপরের লেখা চুরি করে নিজের নামে চালায়- কুম্ভীলক।
উৎস: শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা।
১৯.
নিচের কোনটি পার্শ্বিক ধ্বনি?
  1. ক) য
  2. খ) র
  3. গ) ল
  4. ঘ) ড়
ব্যাখ্যা
ল- পার্শ্বিক ধ্বনি। ড় ও ঢ় তাড়নজাত ধ্বনি। র- কম্পনজাত ধ্বনি এবং য- অন্তঃস্থ ধ্বনি বা তালব্য ধ্বনি।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।
২০.
'পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য এখন থেকেই তোমার পড়া উচিত' এটি কোন ধরনের বাক্য?
  1. ক) যৌগিক
  2. খ) মিশ্র
  3. গ) সরল
  4. ঘ) জটিল
ব্যাখ্যা
যে বাক্যে একটি মাত্র কর্তা এবং একটি মাত্র সমাপিকা ক্রিয়া থাকে তাকে সরল বাক্য বলে। 'পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য এখন থেকেই তোমার পড়া উচিত' বাক্যটিতে একটি মাত্র কর্তা এবং একটি মাত্র সমাপিকা ক্রিয়া থাকায় এটি একটি সরল বাক্য।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।
২১.
'ভূগোল' শব্দটির বিশেষণ পদ কোনটি?
  1. ক) ভৌগলিক
  2. খ) ভূগোলিক
  3. গ) ভৌগোলিক
  4. ঘ) ভৌগলক
ব্যাখ্যা
ভূগোল (বিশেষ্য): পৃথিবীর ও তার উপরিস্থ বিভিন্ন দেশের বিবরণ
- ভূগোল শব্দটির বিশেষণ পদ - ভৌগোলিক
- ভৌগোলিক (বিশেষণ) - দেশ সমন্ধীয়
উৎস: বাংলা একাডেমি অভিধান।
২২.
কোন বাক্যে সমুচ্চয়ী অব্যয় ব্যবহৃত হয়েছে?
  1. ক) ধন অপেক্ষা মান বড়
  2. খ) তোমাকে দিয়ে কিছু হবে না
  3. গ) ঢং ঢং ঘন্টা বাজে
  4. ঘ) লেখাপড়া করো নতুবা ফেল করবে
ব্যাখ্যা
যে অব্যয় পদ শব্দের সাথে শব্দের বা একটি বাক্যের সঙ্গে অন্য একটি বাক্যের সংযোজন, বিয়োজন বা সংকোচন ঘটায় তাকে সমুচ্চয়ী অব্যয় বা সম্বন্ধবাচক অব্যয় বলে। এখানে 'লেখাপড়া কর নতুবা ফেল করবে' বাক্যের 'নতুবা' সমুচ্চয়ী অব্যয়।
উৎস: শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা।
২৩.
কোনটি ব্যাধিকরণ বহুব্রীহি সমাস?
  1. ক) বীণাপাণি
  2. খ) রাখীভাই
  3. গ) চুলাচুলি
  4. ঘ) নিখোঁজ
ব্যাখ্যা
বীণাপাণি ব্যাধিকরণ বহুব্রীহি সমাস। নিখোঁজ নঞ বহুব্রীহি সমাস। চুলাচুলি ব্যতিহার বহুব্রীহি সমাস।
উৎস: শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা।
২৪.
'চার্বাক' এর সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?
  1. ক) চার + বাক
  2. খ) চর + বাক
  3. গ) চর্ব + বাক
  4. ঘ) চারু + বাক
ব্যাখ্যা
চারু + বাক = চার্বাক। চার্বাক হলো- বৃহস্পতির জনৈক শিষ্য ও দার্শনিক মুনি।
উৎস: শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা।
২৫.
'আব্বু' কোন ভাষা থেকে আগত শব্দ?
  1. ক) ফরাসি
  2. খ) তুর্কি
  3. গ) হিন্দি
  4. ঘ) উর্দু
ব্যাখ্যা
উর্দু ভাষার শব্দ- আব্বু, কলিজা, ঘাগরা, চুঙ্গি, ছিলিম (কল্কি অর্থে), ঠুমরি, বদলা, হল্লা।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২৬.
উচ্চারণ স্থানের নামানুসারে ব্যঞ্জনধ্বনিগুলো কত ভাগে বিভক্ত?
  1. ক) ৫
  2. খ) ৬
  3. গ) ৭
  4. ঘ) ৮
ব্যাখ্যা
বাংলা ব্যঞ্জনধ্বনির ক-ম ২৫টি ধ্বনিকে স্পর্শ ধ্বনি বলা হয়। উচ্চারণ স্থান অনুযায়ী এ ২৫টি ধ্বনিকে ৫ ভাগে ভাগ করা হয়।
উৎস: শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা।
২৭.
1745-98 is known as-
  1. ক) The Restoration period
  2. খ) The Augustan Age
  3. গ) The Victorian period
  4. ঘ) The Age of Sensibility
ব্যাখ্যা

The Neo-classical period (1660-1798) is divided into three periods. Such as
1. The Restoration Period (1660-1700)
2. The Augustan Age or the Age of Pope (1700-1745) and
3. The Age of Sensibility or The Age of Johnson (1745-1798).
Source: Live MCQ lecture.

২৮.
Long is the way
And hard, that out of Hell leads up to light. is taken from-
  1. ক) Paradise Lost
  2. খ) Paradise regained
  3. গ) Stairway to Heaven
  4. ঘ) The New Testament
ব্যাখ্যা
Long is the way
And hard, that out of Hell leads up to light.
''Better to reign in hell, than serve in heav'n.''
John Milton, Paradise Lost
Source: Britannica
২৯.
Lord Alfred Tennyson is from-
  1. ক) Augustan Period
  2. খ) Romantic period
  3. গ) Victorian period
  4. ঘ) Elizabethan period
ব্যাখ্যা

Lord Alfred Tennyson was a represented/ Lyric poet of the Victorian Age. His famous Elegy is ‘In Memoriam’.
Famous poems are-
Two Brothers, Ulysses, Lotus Eaters, Locksley Hall, Palace of Art, The Two Voices, Morte D'Arthur, Dora etc.
Source: LiveMCQ Lecture

৩০.
Grendel is found in-
  1. ক) Beowulf
  2. খ) Troilus
  3. গ) MIdsummer Night
  4. ঘ) Endymion
ব্যাখ্যা
Grendel, fictional character, a monstrous creature defeated by Beowulf in the Old English poem Beowulf (composed between 700 and 750 CE).
Source: Britannica
৩১.
‘The Rape of the Lock’ is a/an-
  1. ক) Novel
  2. খ) Short story
  3. গ) Poem
  4. ঘ) Drama
ব্যাখ্যা
The Rape of the Lock, mock-epic poem in heroic couplets by Alexander Pope. The first version, published in 1712, consisted of two cantos; the final version, published in 1714, was expanded to five cantos. Based on an actual incident and written to reconcile the families that had been estranged by it, The Rape of the Lock recounts the story of a young woman named Belinda who has a lock of hair stolen by an ardent young man.
Source: Encyclopaedia Britannica.
৩২.
What kind of literary work is “The Moon and Sixpence”?
  1. ক) Short Story
  2. খ) Play
  3. গ) Novel
  4. ঘ) Poem
ব্যাখ্যা

William Somerset Maugham (1874 – 1935):
Novelist, Playwright and story writer.
Works:
Novels: Of Human Bondage, The Sacred Flames, Cakes and Ale, the Magician, The Moon and Sixpence, Lady Frederick.
Play: The Land of Promise.
Short Stories: The Ant and the Grasshopper, the Luncheon.
Source: Live MCQ Lecture.

৩৩.
‘Sydney Carton’ is a character from-
  1. ক) A Tale of two Cities
  2. খ) Adventure of Huckleberry Finn
  3. গ) A Farewell to Arms
  4. ঘ) David Copperfield
ব্যাখ্যা
Charles Dickens wrote A Tale of Two cities. It's important characters are: Sydney Carton, Lucie Manette, Charles Darnay, Alexandre Manette, Madame Defarge.
Source: LiveMCQ Lecture
৩৪.
‘Far From the Madding Crowd’ is written by-
  1. ক) Ernest Hemingway
  2. খ) Alexandre Dumas
  3. গ) Thomas Hardy
  4. ঘ) John Donne
ব্যাখ্যা

Thomas Hardy was a Pessimistic Novelist and Poet.
His famous novels are-
A Pair of Bluest Eyes, Under the Greenwood Tree, The Return of the Native, The Mayor of Casterbridge.
Poems: The Blinded Bird, The voice, After a journey.
Source: Live MCQ Lecture

৩৫.
The author of the book ‘The Time Machine’ is-
  1. ক) Robert Louis Stevenson
  2. খ) Robert Herrick
  3. গ) H. G. Wells
  4. ঘ) Daniel Defoe
ব্যাখ্যা

Science fiction of Herbert George Wells - The Time Machine, The Invisible Man, The War of the Worlds, The Island of Doctor Moreau, The First Men in the Moon।
Source: Live MCQ Lecture and Encyclopaedia Britannica.

৩৬.
Horatio is a character from William Shakespeare’s tragedy-
  1. ক) Hamlet
  2. খ) Macbeth
  3. গ) King Lear
  4. ঘ) Romeo and Juliet
ব্যাখ্যা
Characters of William Shakespeare's tragedy ‘Hamlet’ are: Hamlet, Horatio, Ophelia, Claudius etc.
Source: Britannica
৩৭.
With hard labour, he became able to change the wheel of his fortune. What type of part of speech is hard?
  1. ক) Noun
  2. খ) Adjective
  3. গ) Adverb
  4. ঘ) Preposition
ব্যাখ্যা
hard তার পরের Noun- labour কে Modify করার কারণে এটি এখানে Adjective.
৩৮.
Fill in the gaps: Never tell ____ lie and always speak ____ truth.
  1. ক) a, the
  2. খ) a, a
  3. গ) the, the
  4. ঘ) the, a
ব্যাখ্যা
Lie, if singular, generally follows ‘a’, and truth follows ‘the’.
৩৯.
What is the feminine form of hero?
  1. ক) actress
  2. খ) queen
  3. গ) heroine
  4. ঘ) maid
ব্যাখ্যা
hero=নায়ক
actress= অভিনেত্রী
queen= রাণী
heroine= নায়িকা
maid= কুমারী
৪০.
What is the plural form of phenomenon?
  1. ক) Phenomena
  2. খ) phenomenons
  3. গ) phenomenones
  4. ঘ) phenomenum
ব্যাখ্যা
No explanation added.
৪১.
Which sentence is the correct one?
  1. ক) Your conduct admits no excuse.
  2. খ) Your conduct admits with no excuse.
  3. গ) Your conduct admits of no excuse.
  4. ঘ) Your conduct admits to no excuse.
ব্যাখ্যা
admit of= অবকাশ রাখা, যোগ্য হওয়া। এটা appropriate preposition- হিসেবে মুখস্থ করতে হবে।
বাক্যের অর্থ: তোমার আচরণ কোন অজুহাতের অবকাশ রাখে না।
৪২.
‘Break up’ means-
  1. ক) end a relationship
  2. খ) make unhappy
  3. গ) divide in smaller parts
  4. ঘ) interrupt
ব্যাখ্যা
No explanation added.
৪৩.
If we maintain the rules of health, we shall be able to lead a peaceful life. (Make it Simple)
  1. ক) We maintain the rules of health to be able to lead a peaceful life.
  2. খ) We maintain the rules of health in order to be able to lead a peaceful life.
  3. গ) We maintain the rules of health and we shall be able to lead a peaceful life.
  4. ঘ) By maintaining the rules of health, we shall be able to lead a peaceful life.
ব্যাখ্যা
if => by + verb + ing (উভয় Clause এ একই Sub হলে)
৪৪.
In time of cultivation farmers use water largely. (make it passive)
  1. ক) In time of cultivation water is used largely.
  2. খ) In time of cultivation water used by farmers largely.
  3. গ) In time of cultivation water is use by farmers largely.
  4. ঘ) In time of cultivation water is used by largely farmers.
ব্যাখ্যা
Verb এর সাথে নির্দিষ্ট পেশার Subject হলে Active Voice এ Subject থাকলেও Passive voice এ প্রয়োজন নেই, বিশেষভাবে যেখানে বাক্যের অন্য জায়গায় ভুল আছে। Object এর Subjective Form + Passive Form (be+PP) ই এখানে মূখ্য।
৪৫.
Odd is synonymous to-
  1. ক) eccentric
  2. খ) gentle
  3. গ) humble
  4. ঘ) regular
ব্যাখ্যা
Odd = অদ্ভুত
eccentric = অদ্ভুত
gentle= ভদ্র
humble= বিনয়ী
regular= নিয়মিত
৪৬.
What is the verb form of machine?
  1. ক) machanise
  2. খ) mechanise
  3. গ) machinery
  4. ঘ) machanice
ব্যাখ্যা
No explanation added.
৪৭.
একটি সমকোণী ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য লম্ব অপেক্ষা ২ মিটার কম এবং লম্ব অপেক্ষা অতিভুজের দৈর্ঘ্য ২ মিটার বেশি হলে অতিভুজের দৈর্ঘ্য কত মিটার?
  1. ক) ৪ মিটার
  2. খ) ৫ মিটার
  3. গ) ১০ মিটার
  4. ঘ) ১২ মিটার
ব্যাখ্যা

ধরি, লম্বের দৈর্ঘ্য ক মিটার
ভূমির দৈর্ঘ্য (ক - ২) মিটার
অতিভুজের দৈর্ঘ্য (ক + ২) মিটার
(ক + ২) = ক + (ক - ২)
বা, ক + ৪ক + ৪ - ২ক + ৪ক - ৪ = ০
বা, ক - ৮ক = ০
বা, ক = ৮
অতিভুজ = (৮ + ২)= ১০ মিটার

৪৮.
a + b = 5 এবং ab = 6 হলে, (a - b)2 এর মান কত?
  1. ক) 9
  2. খ) 66
  3. গ) 1
  4. ঘ) 0
ব্যাখ্যা

আমরা জানি, 
(a - b)2 = (a + b)2 - 4ab
= (5)2 - 4×6
= 25 - 24
= 1

৪৯.
৩ + ৯ + ২৭ + …………… ধারাটির প্রথম নয়টি পদের সমষ্টি কত?
  1. ক) ২০৯৮৪
  2. খ) ২৯৫২৩
  3. গ) ৩১২৪৬
  4. ঘ) ৮৯০৩৮
ব্যাখ্যা

১ম পদ a = ৩
সাধারণ অনুপাত r = ৯/৩ = ৩
এখানে পদ সংখ্যা n = ৯
n তম পদের সমষ্টি Sn = {a(rn - 1)/(r - 1)}
S9 = {৩(৩ - ১)/(৩ - ১)}
= ২৯৫২৩

৫০.
জোড় মৌলিক সংখ্যা কোনটি?
  1. ক) ১২
  2. খ) ১০২
  3. গ) ৭২
  4. ঘ) ২
ব্যাখ্যা
মৌলিক সংখ্যার মধ্যে একমাত্র জোড় মৌলিক সংখ্যা হল ২
৫১.
বর্গাকার একটি মাঠের ভিতরে চারদিকে 5 মিটার চওড়া একটি রাস্তা আছে। যদি রাস্তার ক্ষেত্রফল 1 হেক্টর হয়, তবে রাস্তা বাদে মাঠের ভিতরের ক্ষেত্রফল কত?
  1. ক) (495)2 বর্গ মিটার
  2. খ) (505)2 বর্গ মিটার
  3. গ) (490)2 বর্গ মিটার
  4. ঘ) (395)2 বর্গ মিটার
ব্যাখ্যা

মনে করি, বর্গাকার মাঠের ক্ষেত্রফল = x2 বর্গ মিটার 
রাস্তা বাদে বর্গাকার মাঠের দৈর্ঘ্য = (x - 10) মিটার
রাস্তা বাদে বর্গাকার মাঠের ক্ষেত্রফল = (x - 10)2 বর্গ মিটার
প্রশ্নমতে,
x2 - (x - 10)2 = 10,000
20x = 10,100
x = 505
∴ রাস্তা বাদে বর্গাকার মাঠের ক্ষেত্রফল = (505 - 10)2 = (495)2 বর্গ মিটার

৫২.
a2 - (x + (1/x))a + 1 এর উৎপাদক কোনটি?
  1. ক) (x - a)(a - 1/x)
  2. খ) (a - x)(a - 1/x)
  3. গ) (a - x)(x - 1/a)
  4. ঘ) (a + x)(a + 1/x)
ব্যাখ্যা

a2 - (x + (1/x))a + 1
= a2 - ax - a/x + 1
= a(a - x) - 1/x (a - x)
= (a - x)(a - 1/x)

৫৩.
যদি X = (y, 0) এবং Y = (0, x) হয়, x + y = 0 হয় তবে XY রেখার ঢাল কত হবে?
  1. ক) 0
  2. খ) 1/2
  3. গ) 2
  4. ঘ) 1
ব্যাখ্যা

XY রেখার ঢাল = (y স্থানাঙ্ককের পরিবর্তন)/(x স্থানাঙ্ককের পরিবর্তন)
=(x - 0)/(0 - y)
= x/-(-x) [যেহেতু, y = -x]
= x/x = 1

৫৪.
logx324 = 4 হলে x এর মান কত?
  1. ক) 3√2
  2. খ) 3√3
  3. গ) 5√2
  4. ঘ) √2
ব্যাখ্যা

logx324 = 4
বা, x4 = 324
বা, x4 = 81 × 4
বা, x4 = 34 × (√2)4
বা, x4 = (3√2)4
∴ x = 3√2

৫৫.
(x/a) + (a/x) = (x/b) + (b/x) হলে রাশিটির x এর মান কত?
  1. ক) ±√(ab)
  2. খ) (a + b)
  3. গ) ab
  4. ঘ) (ab)2
ব্যাখ্যা

বা, (x/a) + (a/x) = (x/b) + (b/x)
বা, (x/a) - (x/b) = (b/x) - (a/x)
বা, {(bx - ax)/ab} = {( b - a)/x}
বা, x2 = ab
বা, x = ±√(ab)

৫৬.
৫২ খানা তাস থেকে ১ টি তাস দৈবভাবে তোলা হল তাসটি লাল রাণী হবার সম্ভাবনা কত?
  1. ক) ১/৫২
  2. খ) ১/২৬
  3. গ) ১/১৩
  4. ঘ) ২/২৬
ব্যাখ্যা

লাল রাণী আছে ২ টি
∴ নির্ণেয় সম্ভাবনা = ২/৫২ = ১/২৬

৫৭.
3x = 9y, 5(x+y+1) = (25)xy হলে (x, y) এর মান কত?
  1. ক) (2, 1)
  2. খ) {(-1/2), (-1/4)}
  3. গ) ক ও খ উভয়
  4. ঘ) কোনটি নয়
ব্যাখ্যা

বা, 3x = 9y,
বা, 3x = 32y
বা, x = 2y .............(i)
আবার,
বা, 5(x+y+1) = (25)xy
বা, 5(x+y+1) = 52xy
বা, 2y + y + 1 = 2.2y2 [x এর মান বসিয়ে]
বা, 4y2 - 3y - 1 = 0
বা, (y - 1)(4y + 1) = 0
∴ y = 1, (-1/4)
(i) এ y এর মান বসিয়ে,
বা, x = 2, (-1/2)
(x, y) = (2, 1) {(-1/2), (-1/4)}

৫৮.
A = {2, 3, 4}, B = {1, 2, a} হলে, A∪B এর মান কত?
  1. ক) {1, 2, 3}
  2. খ) {2}
  3. গ) {a, 2, 3}
  4. ঘ) {1, 2, 3, 4, a}
ব্যাখ্যা

A = {2, 3, 4}, B = {1, 2, a} হলে,
A∪B ={2, 3, 4}∪{1, 2, a} = {1, 2, 3, 4, a}

৫৯.
৪০ কেজি মিশ্রণে বালি ও সিমেন্টের পরিমাণের অনুপাত ৪ঃ১। মিশ্রণটিতে বালির পরিমাণ কত?
  1. ক) ৩০ কেজি
  2. খ) ৩২ কেজি
  3. গ) ২২ কেজি
  4. ঘ) ৩৫ কেজি
ব্যাখ্যা

অনুপাতটির পূর্ব ও উত্তর রাশির যোগপফল = ৪ + ১ = ৫
∴ বালির পরিমাণ = ৪০ কেজির (৪/৫) অংশ
= ৩২ কেজি

৬০.
মনি কিছু টাকা ব্যাংকে জমা রেখে ৪ বছর পর ৪৭৬০ টাকা মুনাফা পান। ব্যাংকের বার্ষিক মুনাফার হার ৮.৫০ টাকা হলে তিনি ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন?
  1. ক) ১৪৫০০ টাকা
  2. খ) ২৩৪৭০ টাকা
  3. গ) ৩৯০৮২ টাকা
  4. ঘ) ১৪০০০ টাকা
ব্যাখ্যা

আমরা জানি,
মুনাফা I = Pnr
P = I/nr
P = (৪৭৬০ × ১০০)/(৪ × ৮.৫০)
p = ১৪০০০ টাকা

৬১.
নিচের কোনটিতে নিউট্রন নেই?
  1. ক) অক্সিজেন
  2. খ) হিলিয়াম
  3. গ) হাইড্রোজেন
  4. ঘ) নাইট্রোজেন
ব্যাখ্যা
নিউট্রন হলো পরমাণুর আরেকটি মূল কণিকা যার কোন আধান বা চার্জ নেই। হাইড্রোজেন ছাড়া সকল মৌলের পরমাণুতেই নিউট্রন রয়েছে। নিউট্রনের আপেক্ষিক আধান ০ আর আপেক্ষিক ভর ১ ধরা হয়৷
উৎসঃ রসায়ন বোর্ড বই, নবম-দশম শ্রেণি
৬২.
মৌলসমূহের ভৌত ও রাসায়নিক ধর্মাবলি তাদের পারমাণবিক ভর বৃদ্ধির সাথে সাথে পর্যায়ক্রমে আবর্তিত হয় - সূত্রটি কার?
  1. ক) ডোবেরাইনার
  2. খ) মেন্ডেলিফ
  3. গ) নিউল্যান্ড
  4. ঘ) জন ডাল্টন
ব্যাখ্যা
১৮৬৯ সালে রাশিয়ান বিজ্ঞানী মেন্ডেলিফ সকল মৌলের ধর্ম পর্যালোচনা করে একটি পর্যায় সূত্র প্রদান করেন। সূত্রটি হলোঃ ''মৌলসমূহের ভৌত ও রাসায়নিক ধর্মাবলি তাদের পারমাণবিক ভর বৃদ্ধির সাথে সাথে পর্যায়ক্রমে আবর্তিত হয়''।
উৎসঃ রসায়ন বোর্ড বই, নবম-দশম শ্রেণি
৬৩.
K এর যোজ্যতা ইলেকট্রন কত?
  1. ক) ২
  2. খ) ৪
  3. গ) ৬
  4. ঘ) ১
ব্যাখ্যা
কোন মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ কক্ষপথে যে ইলেকট্রন বা ইলেকট্রনসমূহ থাকে তার সংখ্যাকে যোজ্যতা ইলেকট্রন সংখ্যা বলা হয়৷ পটাশিয়ামের (K) যোজ্যতা ইলেকট্রন হলো ১৷
উৎসঃ রসায়ন বোর্ড বই, নবম-দশম শ্রেণি৷
৬৪.
জারণ-বিজারণ বিক্রিয়ায় যে বিক্রিয়কটি ইলেকট্রন ত্যাগ করে তাকে কী বলে?
  1. ক) বিজারিত পদার্থ
  2. খ) জারক পদার্থ
  3. গ) বিজারক পদার্থ
  4. ঘ) ক ও গ উভয়ই
ব্যাখ্যা
জারণ-বিজারণ বিক্রিয়ায় যে বিক্রিয়কটি ইলেক্ট্রন ত্যাগ করে তাকে বিজারক পদার্থ বলা হয় এবং যে বিক্রিয়কটি ইলেক্ট্রন গ্রহন করে তাকে জারক পদার্থ বলা হয়।
সূত্রঃ নবম-দশম শ্রেণীর রসায়ন বই।
৬৫.
মৌমাছির বৈজ্ঞানিক নাম কী?
  1. ক) Apis indica
  2. খ) Mangifera Indica
  3. গ) Oryza sativa
  4. ঘ) Panthera tigris
ব্যাখ্যা
Mangifera Indica- আম;
Oryza sativa- ধান;
Apis indica- মৌমাছি ;
Panthera tigris- বাঘ।
উৎসঃ নবম-দশম শ্রেণীর জীব বিজ্ঞান বোর্ড বই।
৬৬.
বায়ুমন্ডলে নাইট্রোজেনের পরিমাণ কত?
  1. ক) ৭৮%
  2. খ) ৮৮%
  3. গ) ৬৭%
  4. ঘ) ৭৮.০১%
ব্যাখ্যা
বায়ুমণ্ডল নানাপ্রকার গ্যাস ও বাষ্পের সমন্বয়ে গঠিত হলেও এর প্রধান উপাদান দুইটি। যথা- নাইট্রোজেন ও অক্সিজেন। বায়ুমন্ডলে নাইট্রোজেনের পরিমাণ সবচেয়ে বেশি ৭৮.০১% ও অক্সিজেনের পরিমাণ ২০.৭১%।
উৎস: ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি
৬৭.
ফলিত জীববিজ্ঞান এর শাখা কোনটি?
  1. ক) জীবাশ্মবিজ্ঞান
  2. খ) অঙ্গসংস্থান
  3. গ) শরীরবিদ্যা
  4. ঘ) বাস্তুবিদ্যা
ব্যাখ্যা
ফলিত জীববিজ্ঞান এর শাখা হল: জীবাশ্মবিজ্ঞান, পরজীবীবিদ্যা, জীবপরিসংখ্যানবিদ্যা, মৎস্যবিজ্ঞান, কীটতত্ত্ব, অণুজীববিজ্ঞান, কৃষিবিজ্ঞান, চিকিৎসাবিজ্ঞান, জিনপ্রযুক্তি, প্রাণরসায়ন, ফার্মেসি ইত্যাদি। অন্যদিকে অঙ্গসংস্থান, শারীরবিদ্যা, জীবভূগোল, বাস্তুবিদ্যা, ভ্রূণবিদ্যা ইত্যাদি হল ভৌত জীববিজ্ঞানের শাখা।
উৎসঃ জীববিজ্ঞান বোর্ড বই, নবম-দশম শ্রেণি।
৬৮.
নিচের কোনটি ইন্টারনেট প্রটোকল?
  1. ক) Netscape
  2. খ) Netis
  3. গ) TCP/IP
  4. ঘ) UDP
ব্যাখ্যা
ARPANET দিয়ে ইন্টারনেট কার্যক্রম শুরু হয় ১৯৬৯ সালে। ১৯৮২ সালে বিভিন্ন নেটওয়ার্কের মধ্যে সংযোগের উপযোগী টিসিপি / আইপি (TCP/IP: Transmission Control Protocol / Internet Protocol) প্রটোকল উদ্ভাবনের সাথে ইন্টারনেট শব্দটি চালু হয়৷ ১৯৮৩ সালে অরপানেটে টিসিপি/আইপি প্রটোকল ব্যবহার শুরু হয়। বর্তমানেও এটিই ইন্টারনেট প্রটোকল নামে পরিচিত।
উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (একাদশ-দ্বাদশ শ্রেণী), প্রকৌশলী মুজিবুর রহমান
৬৯.
বাংলাদেশে প্রচলিত টিভির আদর্শ মান কোনটি?
  1. ক) NTSC
  2. খ) PAL
  3. গ) SECAM
  4. ঘ) HDTV
ব্যাখ্যা
বর্তমান বিশ্ব টিভি ও ভিডিওর চারটি আদর্শ মান।আছে। যথাঃ NTSC, PAL, SECAM, HDTV। টিভি সম্প্রচারের সূচনা থেকেই আফ্রিকা, ইউরোপ, ও এশিয়ায় বেশিরভাগ দেশেই PAL - Phase Alternate by Line গৃহীত হয়৷ আমাদের দেশেও এ মানটি প্রচলিত আছে৷
উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (একাদশ-দ্বাদশ শ্রেণী), প্রকৌশলী মুজিবুর রহমান
৭০.
গ্লোবাল ভিলেজের ধারণা দেন কে?
  1. ক) চার্লস ব্যাবেজ
  2. খ) হাওয়ার্ড একিন
  3. গ) মার্শাল ম্যাকলুহান
  4. ঘ) স্টিভ হার্ভে
ব্যাখ্যা
কানাডার টরেন্টো বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ও বিখ্যাত দার্শনিক মার্শাল ম্যাকলুহান (Marshall McLuhan) সর্বপ্রথম গ্লোবাল ভিলেজ বা বৈশ্বিক গ্রাম কথাটি ব্যবহার করেন। তিনি সর্বপ্রথম ১৯৬২ সালে তাঁর রচিত ‘The Gutenberg Galaxy: The Making of Typographic’ এবং 'Understanding Media' তে বিশ্বগ্রামের ধারণা দেন।
উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (একাদশ-দ্বাদশ শ্রেণী), প্রকৌশলী মুজিবুর রহমান
৭১.
কৃত্রিম বুদ্ধিমত্তায় কোন ধরণের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহৃত হয়?
  1. ক) CLISP
  2. খ) LISP
  3. গ) JAVA
  4. ঘ) উপরের সবগুলো
ব্যাখ্যা
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তাকে প্রয়োগ করার জন্য বিভিন্ন ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়। যেমনঃ PROLOG, LISP, CLISP, Java, C/C++ ইত্যাদি।
উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (একাদশ-দ্বাদশ শ্রেণী), প্রকৌশলী মুজিবুর রহমান
৭২.
প্রযুক্তিগতভাবে IEEE 802.11B দ্বারা কী বুঝায়?
  1. ক) WiFi
  2. খ) WiMAX
  3. গ) Bluetooth
  4. ঘ) কোনোটিই নয়
ব্যাখ্যা
ওয়াই-ফাই (Wi-Fi) হচ্ছে একটি জনপ্রিয় তারবিহীন প্রযুক্তি যা ব্যবহার করে কোনো ইলেকট্রনিক ডিভাইসকে উচ্চ গতিসম্পন্ন ইন্টারনেট সংযোগ কিংবা কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে ডেটা আদান প্রদান করতে পারে। এটি প্রযুক্তিগতভাবে IEEE 802.11B নামে পরিচিত।
উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (একাদশ-দ্বাদশ শ্রেণী), প্রকৌশলী মুজিবুর রহমান
৭৩.
নিচের কোনটি দিয়ে যেকোনো সার্কিট বাস্তবায়ন করা যাবে?
  1. ক) AND
  2. খ) XOR
  3. গ) XNOR
  4. ঘ) NOR
ব্যাখ্যা
যে গেইট এর সাহায্যে মৌলিক গেইটসহ (AND, OR, NOT) যেকোনো গেইট এবং যেকোনো সার্কিট বাস্তবায়ন করা যায় তাকে সার্বজনীন গেইট বলে। NAND ও NOR গেইটকে সার্বজনীন গেইট বলা হয়। কারণ, শুধুমাত্র NAND গেইট বা শুধুমাত্র NOR গেইট দিয়ে মৌলিক গেইটসহ যেকোনো লজিক গেইট বা সার্কিট বাস্তবায়ন করা যায়।
উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (একাদশ-দ্বাদশ শ্রেণী), প্রকৌশলী মুজিবুর রহমান
৭৪.
HTML এর সর্বশেষ ভার্সন-
  1. ক) HTML3
  2. খ) HTML4
  3. গ) HTML5
  4. ঘ) HTML NEO
ব্যাখ্যা
HTML এর পূর্নরুপ Hyper Text Markup Language যা মূলত ব্রাউজারে তথ্য প্রদর্শন বা ওয়েবপেইজে তথ্য উপস্থাপন ও ফরম্যাট করতে প্রোগ্রামারগণ ব্যবহার করেন। HTML দ্বারা তৈরি ফাইলসমূহের এক্সটেনশন .html অথবা .htm হয় যা সাধারণত ওয়েবপেইজ নামে পরিচিত। জেনেভার সার্ন (CERN) এ কাজ করার সময় টিম বার্নাস লি (Tim Berners-Lee) সর্বপ্রথম ১৯৯০ সালে HTML আবিষ্কার করেন। HTML এর সর্বশেষ ভার্সন হচ্ছে HTML 5।
উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (একাদশ-দ্বাদশ শ্রেণী), প্রকৌশলী মুজিবুর রহমান এবং developer.mozilla.org
৭৫.
ডেটাবেজ থেকে তথ্য খোঁজার জন্য কোনটি ব্যবহৃত হয়?
  1. ক) XML
  2. খ) SQL
  3. গ) ESD
  4. ঘ) SLA
ব্যাখ্যা
ডেটাবেজে সংরক্ষিত বিপুল পরিমাণ ডেটা থেকে প্রয়োজনীয় ডেটা অনুসন্ধান বা প্রদর্শনের পদ্ধতি হলো কুয়েরি। ডাটা অনুসন্ধানের জন্যে কুয়েরি ল্যাঙ্গুয়েজ ব্যবহৃত হয়। QUEL, QBE, SQL (Structured Query Language) ইত্যাদি হলো কয়েকটি বহুল ব্যবহৃত কুয়েরি ল্যাঙ্গুয়েজ।
উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি : একাদশ-দ্বাদশ শ্রেণী
৭৬.
Wide Area Network এর প্রকৃষ্ট উদাহরণ কোনটি?
  1. ক) রেডিও
  2. খ) টেলিভিশন
  3. গ) ইন্টারনেট
  4. ঘ) সেল
ব্যাখ্যা
ইন্টারনেট 'WAN' (ওয়াইড এরিয়া নেটওয়ার্ক)- এর প্রকৃষ্ট উদাহরণ। ল্যাপটপ, পিডিএ, মোবাইল প্যানের উদাহরণ। টেলিফোন লাইন, মডেম, ক্যাবল টিভি নেটওয়ার্ক ম্যানের উদাহরণ।
উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (একাদশ-দ্বাদশ শ্রেণী), প্রকৌশলী মুজিবুর রহমান
৭৭.
GSM প্রযুক্তি কোন ধরনের সুবিধা প্রদান করে?
  1. ক) ফ্রিকোয়েন্সি হপিং
  2. খ) ডেটা এনক্রিপশন
  3. গ) ক ও খ উভয়ই
  4. ঘ) কোনোটিই নয়
ব্যাখ্যা
GSM - Global System for Mobile communication তে ফ্রিকোয়েন্সি হপিং সুবিধা আছে। কম ফ্রিকোয়েন্সিতে অসুবিধা হলে ফ্রিকোয়েন্সি বেড়ে যায়৷ GSM প্রযুক্তি GPRS ও EDGE সুবিধা প্রদান করে। এটি নিরাপদ ডেটা এনক্রিপশন এবং উচ্চমানের নিরাপত্তা ব্যবস্থা প্রদান করে৷
উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (একাদশ-দ্বাদশ শ্রেণী), প্রকৌশলী মুজিবুর রহমান
৭৮.
ভারসাম্য রক্ষা করতে নির্দেশিত স্থানে কত কেজি রাখতে হবে?
  1. ক) 20 kg
  2. খ) 30 kg
  3. গ) 45 kg
  4. ঘ) 37.5 kg
ব্যাখ্যা

আমরা জানি,
লিভারের যান্ত্রিক সুবিধা = ভর × ভর বাহুর দৈর্ঘ্য = বল × বল বাহুর দৈর্ঘ্য
∴ বল = (ভর × ভর বাহুর দৈর্ঘ্য)/বল বাহুর দৈর্ঘ্য
বল = (100 × 3)/8 = 37.5 kg
ভারসাম্য রক্ষা করতে নির্দেশিত স্থানে 37.5 kg রাখতে হবে

৭৯.
“STRONG” -এর আয়নায় প্রতিবিম্ব কোনটি হবে?
  1. ক) 1
  2. খ) 2
  3. গ) 3
  4. ঘ) 4
ব্যাখ্যা
সঠিক উত্তর ক অর্থাৎ ১ নং প্রতিবিম্ব। উপরে বা নিচের দিকে আয়না স্থাপন করলে STRONG লেখাটি দেখা যাবে।
৮০.
যদি ৮ × ৭ = ৪২৪৮ এবং ৩ × ২ = ১২১৮ হয় তবে ৫ × ৬ = কত হবে?
  1. ক) ৩৬৩০
  2. খ) ৪৫৬৯
  3. গ) ২৫৩০
  4. ঘ) ৩৬৮৫
ব্যাখ্যা

৮ × ৬ = ৪৮
৭ × ৬ = ৪২
এই দুইটিকে একসাথে লিখা হয়েছে ৪২৪৮
আবার, ৩ × ৬ = ১৮
২ × ৬ = ১২
এই দুইটিকে একসাথে লিখা হয়েছে ১২১৮
৫ × ৬ = ৩০
৬×৬ = ৩৬
∴ ৫ × ৬ = ৩৬৩০ হবে 

৮১.
ঘড়িতে যখন ৬ টা ৫০ মিনিট তখন ঘণ্টা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত?
  1. ক) ১০°
  2. খ) ১৫°
  3. গ) ৭৫°
  4. ঘ) ৯৫°
ব্যাখ্যা

আমরা জানি মধ্যবর্তী কোণ = |(১১M - ৬০H) ÷ ২|°
= |(১১ × ৫০ - ৬০ × ৬) ÷ ২|° = ৯৫°

৮২.
নিচের চারটির মধ্যে কোনটি ভিন্ন?
  1. ক) টিন
  2. খ) লোহা
  3. গ) পিতল
  4. ঘ) তামা
ব্যাখ্যা
পিতল একটি সংকর ধাতু যা তামা ও দস্তার একটি নির্দিষ্ট অনুপাতের মিশ্রণে তৈরি হয়। টিন, তামা, লোহা হল মৌলিক ধাতু। তাই পিতল ভিন্ন প্রকৃতির।
৮৩.
একটি ট্রেন ৭২ কিলোমিটার/ঘণ্টা বেগে ৯ সেকেন্ডে ১ টা খুঁটি পার করল। ট্রেনের দৈর্ঘ্য কত?
  1. ক) ১০০ মিটার
  2. খ) ১৩০ মিটার
  3. গ) ১২৫ মিটার
  4. ঘ) ১৮০ মিটার
ব্যাখ্যা

খুঁটি অতিক্রম করার জন্য ট্রেনকে তার নিজের দৈর্ঘ্যের সমান পথ অতিক্রম করতে হবে।
ট্রেনের দৈর্ঘ্য = বেগ × সময়
বেগ = ৭২ কিলোমিটার/ঘণ্টা = ২০ মিটার/সেকেন্ড
সময় = ৯ সেকেন্ড
∴ট্রেনের দৈর্ঘ্য = ২০ × ৯ = ১৮০ মিটার

৮৪.
প্রশ্নবোধক স্থানে কত সংখ্যা হবে?
  1. ক) 1
  2. খ) 4
  3. গ) 9
  4. ঘ) 5
ব্যাখ্যা

এখানে ১ম এবং শেষ সারি এর অঙ্ক গুলোকে একটি সংখ্যা হিসাবে পড়তে হবে।
যেমন 12 এবং 21
আর মাঝের সারি এর সংখ্যাটি হল 12 ও 21 এর গুণফল
12 × 21 = 252
∴ প্রশ্নবোধক স্থানে 5 হবে।

৮৫.
০.৪ × ০.০২ × ০.৪ = কত?
  1. ক) ০.০০০০৩২
  2. খ) ০.০০৩২
  3. গ) ০.০০০৩২
  4. ঘ) ০.০০০০০৩২
ব্যাখ্যা

০.৪ × ০.০২ × ০.৪ 
= (৪/১০) × (২/১০০) × (৪/১০)
= ০.০০৩২

৮৬.
ক, খ কে একটি ছবি দেখিয়ে বলল,“এই মহিলাটি আমার স্ত্রীর নানীর একমাত্র মেয়ে।” তাহলে ছবির মহিলার সাথে ক এর কি সম্পর্ক?
  1. ক) জামাতা
  2. খ) ভাই
  3. গ) ছেলে
  4. ঘ) বাব
ব্যাখ্যা
ক এর স্ত্রীর নানীর একমাত্র মেয়ে হল ক এর শাশুড়ি। তাই ক ছবির মহিলার জামাতা হন।
৮৭.
অগ্নি : বহ্নি :: শশধর :_______?
  1. ক) বসুন্ধরা
  2. খ) চাঁদ
  3. গ) অচল
  4. ঘ) তনয়
ব্যাখ্যা

অগ্নি শব্দের সমার্থক শব্দ 
আগুন
অনল
পাবক
বহ্নি
হুতাশন
তাই শূন্য স্থানে শশধর শব্দের সমার্থক শব্দ হবে
শশধর শব্দের সমার্থক শব্দ হল 
চাঁদ,
চন্দ্র
বিধু
সুধাংশু
শশঙ্ক

৮৮.
A:B = 4:5, B:C = 5:7 হলে A:B:C = কত?
  1. ক) 20:25:35
  2. খ) 25:20:28
  3. গ) 74:90:77
  4. ঘ) 52:82:90
ব্যাখ্যা

A:B = 4:5 = (4 × 5 ) : ( 5 × 5 ) = 20:25
B:C = 5:7 = (5 × 5 ) : ( 7 × 5 ) = 25:35
∴ A:B:C = 20:25:35

৮৯.
২০১৬ সালের 1 August সোমবার ছিল, ২০২০ সালের 1 August কি বার?
  1. ক) শনিবার
  2. খ) মঙ্গলবার
  3. গ) রবিবার
  4. ঘ) সোমবার
ব্যাখ্যা

লিপ ইয়ার না হলে প্রতি বছর দিন বাড়ে ১ দিন করে বাড়ে
আর লিপ ইয়ারে দিন বাড়ে ২ দিন।
 ২০২০ লিপ ইয়ার। তাই ২০১৭ তে ১ দিন, ২০১৮ তে ১ দিন, ২০১৯ তে ১ দিন আর ২০২০ তে ২ দিন মোট ৫ দিন বাড়ে।
∴২০১৬ সালের 1 August সোমবার হলে, ২০২০ সালের 1 August ৫ দিন বেড়ে হবে শনিবার।

৯০.
সংবিধানের কোন অনুচ্ছেদে চিন্তা ও বিবেক এবং বাক স্বাধীনতার নিশ্চয়তা প্রদান করা হয়েছে?
  1. ক) ৩৬ নং অনুচ্ছেদ
  2. খ) ৪১ নং অনুচ্ছেদ
  3. গ) ৩৮ নং অনুচ্ছেদ
  4. ঘ) ৩৯ নং অনুচ্ছেদ
ব্যাখ্যা
বাংলাদেশের সংবিধানের ৩৯ নং অনুচ্ছেদে চিন্তা ও বিবেক এবং বাক স্বাধীনতার নিশ্চয়তা প্রদান করা হয়েছে। অন্যদিকে ৩৬ নং অনুচ্ছেদে চলাফেরার স্বাধীনতা, ৩৮ নং অনুচ্ছেদে সংগঠনের স্বাধীনতা এবং ৪১ নং অনুচ্ছেদে ধর্মীয় স্বাধীনতার নিশ্চয়তা প্রদান করা হয়েছে।
(সূত্রঃ বাংলাদেশ সংবিধান)
৯১.
বাংলাদেশর সংবিধানে মোট কতটি তফসিল রয়েছে?
  1. ক) ৩টি
  2. খ) ৪টি
  3. গ) ৭টি
  4. ঘ) ১১টি
ব্যাখ্যা
বাংলাদেশর সংবিধানে মোট ৭টি তফসিল রয়েছে। এগুলো হলো: অন্যান্য বিধান সত্ত্বেও কার্যকর আইন; রাষ্ট্রপতি নির্বাচন (বিলুপ্ত); শপথ ও ঘোষণা; ক্রান্তিকালীন ও অস্থায়ী বিধানাবলী; ১৯৭১ সালের ৭ই মার্চ বঙ্গবন্ধু প্রদত্ত ভাষণ; ১৯৭১ সালের ২৬শে মার্চ প্রথম প্রহরে বঙ্গবন্ধু প্রদত্ত স্বাধীনতার ঘোষণা এবং ১৯৭১ সালের ১০ই এপ্রিল মুজিবনগর সরকার জারীকৃত স্বাধীনতার ঘোষণাপত্র। এর মধ্যে শেষ তিনটি তফসিল ২০১১ সালে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানে যুক্ত করা হয়।
(সূত্রঃ বাংলাদেশ সংবিধান)
৯২.
সোনালিকা ও আকবর কোন ফসলের জাত?
  1. ক) গম
  2. খ) ভুট্টা
  3. গ) তুলা
  4. ঘ) কলা
ব্যাখ্যা
সোনালিকা, আকবর, বলাকা, দোয়েল ইত্যাদি গমের কতগুলো জাত। ভুট্টার জাতসমূহের মধ্যে বর্ণালি, শুভ্রা, মোহর, উত্তরণ ইত্যাদি উল্লেখযোগ্য। রূপালি ও ডেলফৌজ হলো তুলার জাত। অগ্নিশ্বর, মোহনবাসী, কানাইবাসী, অমৃতসাগর, বীটজবা ইত্যাদি কলার কয়েকটি জাত।
(সূত্রঃ কৃষি শিক্ষা : সপ্তম ও অষ্টম শ্রেণী এবং কৃষি তথ্য সার্ভিস)
৯৩.
মুজিবনগর স্মৃতিসৌধ এর নকশাকার কে?
  1. ক) অখিল পাল
  2. খ) হামিদুজ্জামান
  3. গ) শামিম শিকদার
  4. ঘ) তানভীর কবির
ব্যাখ্যা
১৯৭১ সালে মুজিবনগরে অস্থায়ী মুজিবনগর সরকারের শপথগ্রহণের স্মৃতি রক্ষার্থে নির্মিত মুজিবনগর স্মৃতিসৌধ মেহেরপুর জেলায় অবস্থিত। এটির স্থপতি তানভীর কবির। ১৯৭৪ সালে এটির ভিত্তিপ্রস্তর স্থাপিত হয় এবং ১৯৮৭ সালের ১৭ এপ্রিল তৎকালীন প্রেসিডেন্ট হুসেইন মুহম্মদ এরশাদ এটি উদ্বোধন করেন।
এই সৌধে ২৩টি ত্রিকোণাকৃতি স্তম্ভ রয়েছে যা পাকিস্তান আমলের ২৩ বছরকে নির্দেশ করে। সামগ্রিকভাবে এতে উদীয়মান সূর্যের মাধ্যমে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়কে বুঝানো হয়।
(সূত্রঃ বাংলাপিডিয়া)
৯৪.
গারো নৃগোষ্ঠী দেশের কোন অঞ্চলে বসবাস করে?
  1. ক) রাজশাহী
  2. খ) ময়মনসিংহ
  3. গ) পার্বত্য চট্টগ্রাম
  4. ঘ) পটুয়াখালী
ব্যাখ্যা
বাংলাদেশের গারো সম্প্রদায় বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর, জামালপুর, টাঙ্গাইলের মধুপুর, গাজীপুরের শ্রীপুর ও বৃহত্তর সিলেট অঞ্চলের কিছু অংশে বসবাস করে।
গারো নৃগোষ্ঠী নৃতাত্ত্বিকভাবে মঙ্গোলয়েড জাতিগোষ্ঠীর অন্তর্গত এবং তাদের আদি নিবাস ছিলো তিব্বতে। গারোরা নিজেদের মান্দি বলে পরিচয় দিতে পছন্দ করে।
(সূত্রঃ বাংলাদেশ ও বিশ্বপরিচয় : অষ্টম শ্রেণী)
৯৫.
নিপোর্ট কী জাতীয় প্রতিষ্ঠান?
  1. ক) শিক্ষা পরিসংখ্যান প্রতিষ্ঠান
  2. খ) জাতীয় জনসংখ্যা গবেষণা প্রতিষ্ঠান
  3. গ) জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
  4. ঘ) সংক্রামক রোগ গবেষণা প্রতিষ্ঠান
ব্যাখ্যা
নিপোর্ট হলো বাংলাদেশের জনসংখ্যা বিষয়ক জাতীয় গবেষণা প্রতিষ্ঠান। NIPORT এর পূর্ণরূপ হলো National Institute of Population Research and Training. এটি ১৯৭৭ সালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে প্রতিষ্ঠিত হয় যা ঢাকার আজিমপুরে অবস্থিত।
নিপোর্ট স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন জেলা, উপজেলা, ইউনিয়ন ও মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারিদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণের ব্যবস্থা করে থাকে।
(সূত্রঃ NIPORT ওয়েবসাইট)
৯৬.
কোন ঐতিহাসিক বাংলাকে ‘বুলগাকপুর’ হিসেবে অভিহিত করেন?
  1. ক) আবুল ফজল
  2. খ) ইবনে বতুতা
  3. গ) সম্রাট হুমায়ুন
  4. ঘ) জিয়াউদ্দিন বারানী
ব্যাখ্যা
ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ বিন বখতিয়ার খলজী কর্তৃক নদীয়া জয়ের মাধ্যমে বাংলায় মুসলিম শাসনের সূচনা হয় যা ১৭৫৭ সাল পর্যন্ত বজায় ছিলো। এর প্রথম পর্যায় ছিলো ১২০৪ সাল থেকে ১৩৩৮ সাল পর্যন্ত। এই সময়ে বাংলার শাসকগণ দিল্লির প্রতিনিধি হিসেবে বাংলা শাসন করেন। এদের কেউ কেউ দিল্লির বিরুদ্ধে করে বিদ্রোহ করলেও শেষ পর্যন্ত সফল হতে পারেননি। ফলে বাংলায় মুসলিম শাসনের প্রথম পর্যায় ছিলো বিশৃঙ্খলা ও বিদ্রোহপূর্ণ। তাই ঐতিহাসিক জিয়াউদ্দিন বারানী বাংলাকে ‘বুলগাকপুর’ বা বিদ্রোহের নগরী হিসেবে অভিহিত করেন।
(সূত্র: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী : পৃষ্ঠা-৫৯)
৯৭.
দেশে কতটি সরকারি ইপিজেড রয়েছে?
  1. ক) ৬টি
  2. খ) ৮টি
  3. গ) ১০টি
  4. ঘ) ১২টি
ব্যাখ্যা
বাংলাদেশে মোট ৮টি সরকারি ইপিজেড বা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা রয়েছে। এগুলো হলো: চট্টগ্রাম (১৯৮৩ সালে স্থাপিত), সাভার (১৯৯৩ সালে স্থাপিত), কুমিল্লা, মংলা, উত্তরা (কৃষিভিত্তিক), ঈশ্বরদী, আদমজী ও কর্ণফুলী ইপিজেড। বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) সরকারি ইপিজেড সমূহের দায়িত্বে নিয়োজিত।
(সূত্র: বেপজা ওয়েবসাইট)
৯৮.
বাংলাদেশ চা বোর্ড কোথায় অবস্থিত?
  1. ক) ঢাকা
  2. খ) সিলেট
  3. গ) মৌলভীবাজার
  4. ঘ) চট্টগ্রাম
ব্যাখ্যা
বাংলাদেশ চা বোর্ড চট্টগ্রামে অবস্থিত। ১৯৫১ সালে প্রথম পাকিস্তান টি বোর্ড গঠিত হয়। পরবর্তীতে স্বাধীন বাংলাদেশে চা অধ্যাদেশ-১৯৭৭ এর মাধ্যমে ১৯৭৭ সালে বাংলাদেশ চা বোর্ড প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশ চা বোর্ড বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন একটি প্রতিষ্ঠান। চা বোর্ডের অধীনে দেশে বর্তমানে মোট ১৬৭টি চা বাগান ও টি এস্টেট রয়েছে।
(সূত্র: বাংলাদেশ চা বোর্ড)
৯৯.
প্রথম কোন আইনে ব্রিটিশ ভারতে মুসলমানদের জন্যে পৃথক নির্বাচনের বিধান গৃহিত হয়?
  1. ক) ১৯৩৫ সালের ভারত শাসন আইন
  2. খ) চেমসফোর্ট-মন্টেগু সংস্কার আইন
  3. গ) মর্লি-মিন্টো সংস্কার আইন
  4. ঘ) ইলবার্ট আইন
ব্যাখ্যা
ভারতে প্রতিনিধিত্বশীল সরকার প্রবর্তনের লক্ষ্যে ব্রিটিশ সরকার ১৯০৯ সালে ইন্ডিয়া অ্যাক্ট পাস করে যা মর্লি-মিন্টো সংস্কার আইন নামেই অধিক পরিচিত। এই আইনে প্রথম মুসলমানদের জন্যে পৃথক নির্বাচনের বিধান রাখা হয়।
১৯০৬ সালের অক্টোবরে আগা খানের নেতৃত্বে একটি মুসলিম প্রতিনিধি দল লর্ড মিন্টোর সাথে দেখা করে মুসলমানদের বিভিন্ন দাবী উত্থাপন করেন। সেই প্রেক্ষিতেই মর্লি-মিন্টো সংস্কার আইনে মুসলমানদের জন্যে পৃথক নির্বাচনের বিধান রাখা হয়।
(সূত্রঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী এবং বাংলাপিডিয়া)
১০০.
বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন কে?
  1. ক) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
  2. খ) শামসুল হক
  3. গ) মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী
  4. ঘ) আতাউর রহমান খান
ব্যাখ্যা
১৯৪৯ সালের ২৩শে জুন আওয়ামী মুসলীম লীগ গঠিত হয়। এর প্রথম কমিটিতে সভাপতি ছিলেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী এবং সাধারণ সম্পাদক ছিলেন শামসুল হক। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক।
১৯৫৩ সালের ৩-৫ জুলাই আওয়ামীলীগের দ্বিতীয় সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হন। তিনি টানা চারবার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। ১৯৬৬ সালের ১৯ মার্চ তিনি আওয়ামীলীগের সভাপতি নির্বাচিত হন।
(সূত্রঃ কারাগারের রোজনামচা এবং বাংলাদেশ আওয়ামীলীগের ওয়েবসাইট)
১০১.
চলতি ২০২০-২০২১ অর্থবছরের বাজেটে জিডিপির প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে কত শতাংশ?
  1. ক) ৫.৬৫ শতাংশ
  2. খ) ৫.২৪ শতাংশ
  3. গ) ৭.৪০ শতাংশ
  4. ঘ) ৮.২০ শতাংশ
ব্যাখ্যা
চলতি ২০২০-২০২১ অর্থবছরের বাজেটে জিডিপির প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৮.২০ শতাংশ। গত ২০১৯-২০২০ অর্থবছরের মূল বাজেটে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ছিলো ৮.২ শতাংশ। প্রবৃদ্ধি অর্জিত হয়েছে ৫.২৪ শতাংশ।
(সূত্র: অর্থবিভাগ এবং বিবিএস)
১০২.
নিচের কোন উপখাতটি বৃহৎ শিল্পখাতের অন্তর্ভুক্ত নয়?
  1. ক) ম্যানু্ফ্যাকচারিং
  2. খ) হোটেল ও রেস্তোরা
  3. গ) বিদ্যুৎ, গ্যাস ও পানি
  4. ঘ) খনিজ ও খনন
ব্যাখ্যা
বাংলাদেশে GDP নির্ণয়ে বৃহৎ খাতের সংখ্যা ৩টি। যথাঃ কৃষিখাত, শিল্পখাত ও সেবাখাত। এ তিনটি প্রধান খাত ১৫টি উপখাতে বিভক্ত। যার মধ্যে ম্যানুফ্যাকচারিং বা উৎপাদন, বিদ্যুৎ-গ্যাস-পানি, খনিজ ও খনন এবং নির্মাণ খাতের সমন্বয়ে শিল্পখাত গঠিত।
কৃষি ও বনজ এবং মৎস্য উপখাতের সমন্বয়ে বৃহৎ কৃষিখাত গঠিত। পাইকারি ও খুচরা বাণিজ্য; হোটেল ও রেস্তোরাঁ; পরিবহন, সংরক্ষণ ও যোগাযোগ; আর্থিক প্রাতিষ্ঠানিক সেবা; রিয়েল এস্টেট; লোকপ্রশাসন ও প্রতিরক্ষা; শিক্ষা; স্বাস্থ্য এবং কমিউনিটি ও ব্যক্তিগত সেবা উপখাতের সমন্বয়ে প্রধান সেবাখাত গঠিত।
(সূত্রঃ বাংলাদেশ ও বিশ্বপরিচয় : নবম-দশম শ্রেণী এবং বিবিএস)
১০৩.
মন্ত্রিসভার সদস্যগণ কার নিকট দায়ী থাকেন?
  1. ক) রাষ্ট্রপতি
  2. খ) প্রধানমন্ত্রী
  3. গ) জাতীয় সংসদ
  4. ঘ) প্রধান বিচারপতি
ব্যাখ্যা
সংসদীয় সরকার ব্যবস্থায় প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন মন্ত্রিসভা দেশের প্রকৃত শাসক। প্রধানমন্ত্রীর সুপারিশে রাষ্ট্রপতি মন্ত্রিসভার সদস্যদের নিয়োগদান করে থাকেন। মন্ত্রিসভার সদস্যগণ জাতীয় সংসদের সদস্যদের থেকে নিয়োগ দেওয়া হয়। তবে মন্ত্রিসভার এক-দশমাংশ সদস্য সংসদ সদস্য নয় এমন ব্যক্তিদের মধ্য থেকে নিয়োগ দেওয়া যায়। মন্ত্রিসভার সদস্যগণ একক ও যৌথভাবে জাতীয় সংসদের নিকট দায়ী থাকেন। প্রধানমন্ত্রী পদত্যাগ করলে মন্ত্রিসভাও ভেঙে যায়।
(সূত্র: পৌরনীতি ও নাগরিকতা : নবম-দশম শ্রেণী)
১০৪.
আলেক্সান্ডার লুকাশেঙ্কা কোন দেশের প্রেসিডেন্ট?
  1. ক) আর্মেনিয়া
  2. খ) আজারবাইজান
  3. গ) বেলারুশ
  4. ঘ) সাইপ্রাস
ব্যাখ্যা
আলেক্সান্ডার লুকাশেঙ্কো বেলারুশের ক্ষমতাসীন প্রেসিডেন্ট। ১৯৯৪ সাল থেকে তিনি দেশটির প্রেসিডেন্ট। তিনি ইউরোপের সবচেয়ে দীর্ঘমেয়াদে ক্ষমতাসীন প্রেসিডেন্ট। সম্প্রতি বেলারুশে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে কারচুপির অভিযোগে লুকাশেঙ্কোর বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ অনুষ্ঠিত হচ্ছে।
(সূত্রঃ বিবিসি বাংলা)
১০৫.
টিউলিপ বিপ্লব কোন দেশে সংঘটিত হয়?
  1. ক) জর্জিয়া
  2. খ) তিউনেশিয়া
  3. গ) কিরগিজস্তান
  4. ঘ) ইউক্রেন
ব্যাখ্যা
২০০৫ সালে কিরগিজস্তানের প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে সংঘটিত অভ্যুত্থান টিউলিপ বিপ্লব নামে পরিচিত। এই বিপ্লবের ফলে কিরগিজস্তানের তৎকালীন প্রেসিডেন্ট আকায়েভ পদত্যাগে বাধ্য হন। তবে কিরগিজস্তানের এই রাজনৈতিক অস্থিরতা তাতেও থামেনি। ২০১০ সালে দেশটিতে অনুরূপ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
সম্প্রতি ৪ অক্টোবর ২০২০ অনুষ্ঠিত পার্লামেন্ট নির্বাচনের ফলাফল নিয়ে দেশটিতে নতুন করে বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এর জের ধরে দেশটির প্রেসিডেন্ট সুরনবাই জিনবেকভ পদত্যাগ করেন।
অন্যদিকে জর্জিয়া, তিউনেশিয়া ও ইউক্রেনে সংঘটিত বিপ্লব যথাক্রমে রোজ বিপ্লব, জেসমিন বিপ্লব ও অরেঞ্জ বিপ্লব নামে পরিচিত।
(সূত্রঃ ডয়েচভেলে ও ডেইলি স্টার)
১০৬.
মিনস্ক গ্রুপ কোন বিষয়ের সাথে সংশ্লিষ্ট?
  1. ক) বেলারুশের রাজনৈতিক সংকটের সমাধান
  2. খ) আর্মেনিয়া-আজারবাইজান দ্বন্দ্বের সমাধান
  3. গ) পূর্ব ইউরোপে ন্যাটোর আগ্রাসন রোধ
  4. ঘ) ইউরোপমুখী সিরিয়ান শরনার্থী সংকট মোকাবেলা
ব্যাখ্যা
মিনস্ক গ্রুপ হলো নাগার্নো কারাবাখ অঞ্চলকে ঘিরে আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যকার দ্বন্দ্ব নিরসনের লক্ষ্যে গঠিত একটি ফোরাম। ১৯৯৪ সালে ইউরোপীয় নিরাপত্তা ও সহযোগিতা সংস্থা (OSCE) এর উদ্যোগে এই ফোরাম গঠিত হয়৷
ফ্রান্স, রাশিয়া ও যুক্তরাষ্ট্র এই ফোরামের কো-চেয়ারম্যান। এছাড়া তুরস্ক, আর্মেনিয়া, আজারবাইজান, ইতালি, জার্মানি, সুইডেন, ফিনল্যান্ড ও বেলারুশ এই ফোরামের স্থায়ী সদস্য।
তবে প্রতিষ্ঠার পর থেকে এই ফোরাম কারাবাখ সংকট সমাধানে কোন কার্যকর ভূমিকা রাখতে সমর্থ হয়নি। এই ফোরামের কো-চেয়ারম্যান দেশগুলো আর্মেনিয়ার প্রতি পক্ষপাতদুষ্ট বলে অভিযোগ রয়েছে। আজারবাইজান তুরস্ককে এই ফোরামের কো-চেয়ারম্যান করার দাবী জানিয়ে আসছে।
(সূত্রঃ OSCE ওয়েবসাইট)
১০৭.
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় বিমানঘাটি কোথায় অবস্থিত?
  1. ক) কুয়েত
  2. খ) বাহরাইন
  3. গ) সংযুক্ত আরব আমিরাত
  4. ঘ) কাতার
ব্যাখ্যা
মধ্যপ্রাচ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় বিমানঘাটি হলো কাতারে অবস্থিত আল উদাইদ বিমানঘাটি। এতে প্রায় আট হাজারের অধিক মার্কিন সেনা ও একশোর অধিক বিমান মোতায়েন রয়েছে। প্রথম উপসাগরীয় যুদ্ধের সময় এই ঘাটি নির্মাণ করা হয়। সম্প্রতি সংযুক্ত আরব আমিরাত এই ঘাটি তার দেশে স্থানান্তরের জন্যে যুক্তরাষ্ট্রকে প্রস্তাব দিয়েছে।
(সূত্রঃ সিএনএন ও ওয়াশিংটন পোস্ট)
১০৮.
আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার বর্তমান সদস্য সংখ্যা কতটি?
  1. ক) ১৫৭টি
  2. খ) ১৬৫টি
  3. গ) ১৬৯টি
  4. ঘ) ১৭২টি
ব্যাখ্যা
আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (IAEA) বর্তমান সদস্য সংখ্যা ১৭২টি। সর্বশেষ ১৭ সেপ্টেম্বর ২০২০ কমোরোস IAEA এর ১৭২তম সদস্যপদ লাভ করে। এছাড়া আরো ৫টি দেশের সদস্যপদ IAEA এর সাধারণ সভায় অনুমোদিত হয়েছে। তবে সকল আনুষ্ঠানিকতা এখনো সম্পন্ন হয়নি। বাংলাদেশ ১৯৭২ সালে IAEA এর সদস্যপদ লাভ করে।
IAEA ১৯৫৭ সালের ২৯ জুলাই প্রতিষ্ঠিত হয়। এর সদরদপ্তর ভিয়েনায় অবস্থিত। বর্তমান মহাপরিচালক আর্জেন্টিনার রাফায়েল মারিয়ানো গ্রসি। IAEA ২০০৫ সালে শান্তিতে নোবেল পুরষ্কার পায় লাভ করে।
(সূত্রঃ IAEA ওয়েবসাইট)
১০৯.
আফ্রিকান ইউনিয়নের সদরদপ্তর কোথায় অবস্থিত?
  1. ক) আদ্দিস আবাবা
  2. খ) নাইরোবি
  3. গ) কায়রো
  4. ঘ) আবিদজান
ব্যাখ্যা
আফ্রিকান ইউনিয়ন ১৯৬৩ সালের ২৫ মে আফ্রিকান ঐক্য সংস্থা নামে প্রতিষ্ঠিত হয় এবং ২০০২ সালে আফ্রিকান ইউনিয়ন নামগ্রহণ করে। এর সদরদপ্তর ইথিওপিয়ার আদ্দিস আবাবায় অবস্থিত। আফ্রিকান ইউনিয়নের বর্তমান সদস্য সংখ্যা ৫৫টি। মরক্কো ২০১৭ সালে পুনরায় আফ্রিকান ইউনিয়নে যোগ দেয়।
(সূত্রঃ আফ্রিকান ইউনিয়ন ওয়েবসাইট)
১১০.
ইয়েমেনের হুথি বিদ্রোহীরা কোন দেশের সমর্থনপুষ্ট?
  1. ক) সৌদি আরব
  2. খ) সংযুক্ত আরব আমিরাত
  3. গ) মিশর
  4. ঘ) ইরান
ব্যাখ্যা
ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ বিদ্রোহীগোষ্ঠী ইরানের সমর্থনপুষ্ট। হুথিদের বাস মূলত উত্তর ইয়েমেনে। এরা মুসলিম শিয়া মতাবলম্বী জনগোষ্ঠী। এদের প্রথম উথান ঘটে ১৯৮০ সালের দিকে।
২০১১ সালে আরব বসন্তের পর সৌদি সমর্থিত ইয়েমেন সরকারের সাথে এদের বনিবনা না হওয়ায় এরা রাজধানী সানাসহ দেশের অধিকাংশ এলাকা দখল করে নেয়। এতে সৌদি নেতৃত্বাধীন জোট ইয়েমেনে সামরিক হামলা শুরু করে। এর মাধ্যমে শুরু হয় ইয়েমেনের চলমান গৃহযুদ্ধ। এই যুদ্ধে হুথি বিদ্রোহীরা ইরান সরকারের নিকট হতে সামরিক, আর্থিক ও রাজনৈতিক সাপোর্ট পেয়ে আসছে।
(সূত্রঃ ডয়েচেভেলে)
১১১.
কিয়োটো প্রোটোকল কত সালে গৃহিত হয়?
  1. ক) ১৯৮৭ সালে
  2. খ) ১৯৯৭ সালে
  3. গ) ২০০০ সালে
  4. ঘ) ২০০৪ সালে
ব্যাখ্যা
বৈশ্বিক উষ্ণায়ন রোধে ১৯৯৭ সালের ১১ ডিসেম্বর UNFCCC এর তৃতীয় জলবায়ু পরিবর্তন সম্মেলনে কিয়োটো প্রোটোকল গৃহিত হয় যা ২০০৫ সালের ১১ ফেব্রুয়ারি কার্যকর হয়। এই চুক্তিতে ২০০৮-২০১২ সময়ে শিল্পোন্নত দেশগুলো ১৯৯০ সালের তুলনায় ৫ শতাংশ গ্রিনহাউজ গ্যাস নিঃসরণ হ্রাস করতে সম্মত হয়।
২০১২ সালের ৮ ডিসেম্বর কিয়োটো প্রোটোকলের দোহা অ্যামেন্ডমেন্ড গৃহিত হয় যা ১ জানুয়ারি ২০১৩ থেকে কার্যকর হওয়ার কথা থাকলেও এখনো কার্যকর হয়নি। চলতি বছরের ৩১ ডিসেম্বর দোহা সংশোধন কার্যকর হবে।
(সূত্রঃ UNFCCC ওয়েবসাইট)
১১২.
টেকসই উন্নয়ন অভিষ্টের কত নং লক্ষ্যমাত্রায় জলবায়ু পরিবর্তনের বিষয়টি অন্তর্ভুক্ত?
  1. ক) ১০ নং
  2. খ) ১৩ নং
  3. গ) ১৫ নং
  4. ঘ) ১৭ নং
ব্যাখ্যা
জাতিসংঘ সাধারণ পরিষদ ২০১৫ সালের সেপ্টেম্বরে ২০১৬ সাল থেকে ২০৩০ সালের মধ্যে বাস্তবায়নের জন্যে ১৭টি লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে যা টেকসই উন্নয়ন অভিষ্ট বা SDG নামে পরিচিত।
এসডিজির ১৩ নং লক্ষ্যমাত্রায় জলবায়ু পরিবর্তন মোকাবেলায় ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছে। এতে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, ক্ষতি হ্রাস করা, প্যারিস জলবায়ু চুক্তির বিষয়গুলো বাস্তবায়ন প্রভৃতি বিষয়ে বলা হয়েছে।
(সূত্রঃ জাতিসংঘ ওয়েবসাইট)
১১৩.
নিচের কোন দেশটিতে সাংবিধানিক রাজতন্ত্র বিদ্যমান?
  1. ক) পাকিস্তান
  2. খ) ফিলিপাইন
  3. গ) মালয়েশিয়া
  4. ঘ) মালদ্বীপ
ব্যাখ্যা
উল্লিখিত দেশসমূহের মধ্যে মালয়েশিয়ায় সাংবিধানিক রাজতন্ত্র বিদ্যমান। দেশটির রাষ্ট্রপ্রধান রাজা। দেশটির নয়টি রাজ্যের সুলতানদের মধ্য থেকে পালাক্রমে ৫ বছরের জন্যে একজন রাজা নির্বাচিত হয়। দেশটির বর্তমান ১৬তম রাজা সুলতান আব্দুল্লাহ সুলতান আহমাদ শাহ। রাজার পদের আনুষ্ঠানিক নাম 'ইয়াং দি-পারতুয়ান আগং'।
দেশটির প্রকৃত ক্ষমতা পার্লামেন্ট ও প্রধানমন্ত্রীর হাতে ন্যস্ত থাকলেও সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী নিয়োগ, সাজা মওকুফ, সামরিক বাহিনীর সুপ্রিম কমান্ডারের মতো গুরুত্বপূর্ণ বিষয়াধি রাজার এখতিয়ারভুক্ত।
অন্যদিকে পাকিস্তান, মালদ্বীপ ও ফিলিপাইনে গণতান্ত্রিক ব্যবস্থা বিদ্যমান।
(সূত্রঃ মালয়েশিয়ার সরকারি ওয়েবসাইট এবং বিবিসি বাংলা)
১১৪.
গ্রেট বেরিয়ার রিফ কোথায় অবস্থিত?
  1. ক) দক্ষিণ কোরিয়া
  2. খ) ব্রাজিল
  3. গ) কানাডা
  4. ঘ) অষ্ট্রেলিয়া
ব্যাখ্যা
গ্রেট বেরিয়ার রিফ হলো পৃথিবীর দীর্ঘতম প্রবাল প্রাচীর যা অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড রাজ্যে প্রশান্ত মহাসাগরে অবস্থিত। এটির দৈর্ঘ্য প্রায় ৩০০০ কিলোমিটার এবং সর্বাধিক প্রস্থ ৬৫ কিলোমিটার। এটি পৃথিবীর প্রাকৃতিক সপ্তাশ্চর্যের একটি এবং ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐহিত্য।
(সূত্রঃ গ্রেট বেরিয়ার রিফ অর্গানাইজেশন ওয়েবসাইট)
১১৫.
ইহুদিবাদ আন্দোলনের প্রবক্তা বলা হয় কাকে?
  1. ক) ব্যারন রথচাইল্ড
  2. খ) আলবার্ট আইনস্টাইন
  3. গ) থিওডর হার্জল
  4. ঘ) ইয়োশি কোহেন
ব্যাখ্যা
ইহুদিবাদ আন্দোলনের প্রবক্তা বলা হয় অস্ট্রিয়ার ইহুদি সাংবাদিক ও রাজনৈতিক কর্মী থিওডর হার্জল কে। তিনি ১৮৯৭ সালে দ্য জুয়িশ স্টেট নামে একটি পুস্তিকা প্রকাশ করেন যেখানে জুয়িশদের জন্যে একটি নিজস্ব রাষ্ট্র প্রতিষ্ঠার কথা বলা হয়।
জুয়িশ কমিউনিটিকে ঐক্যবদ্ধ করার জন্যে তার উদ্যোগেই সুইজারল্যান্ডের বাসেল শহরে প্রথম জুয়িশ কংগ্রেস অনুষ্ঠিত হয়। তিনি ১৯০৪ সালে মারা যান।
(সূত্রঃ হিস্টোরি ডটকম)
১১৬.
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার জন্যে ন্যূনতম কতটি ইলেক্টোরাল ভোট লাভ করতে হয়?
  1. ক) ১৫১টি
  2. খ) ২২০টি
  3. গ) ২৭০টি
  4. ঘ) ৫৩৮টি
ব্যাখ্যা
মার্কিন যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার জন্যে ন্যূনতম ২৭০টি ইলেক্টোরাল ভোটের প্রয়োজন হয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে মোট ইলেক্টোরাল ভোটের সংখ্যা ৫৩৮টি।
এর মধ্যে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে সর্বাধিক ৫৫টি ইলেক্টোরাল ভোট রয়েছে। টেক্সাসে ৩৮টি এবং নিউইয়র্ক ও ফ্লোরিডায় ২৯টি করে ইলেক্টোরাল ভোট রয়েছে।
(সূত্রঃ মার্কিন সরকারি ওয়েবসাইট)
১১৭.
চীনের অধীনস্থ হওয়ার পূর্বে হংকং কোন দেশের উপনিবেশ ছিলো?
  1. ক) পর্তুগাল
  2. খ) ফ্রান্স
  3. গ) নেদারল্যান্ড
  4. ঘ) ব্রিটেন
ব্যাখ্যা
চীনের অধীনস্থ হওয়ার পূর্বে হংকং ব্রিটেনের উপনিবেশ ছিলো। ১৯৯৭ সালের ১ জুলাই ব্রিটেন চীনের নিকট হংকং কে হস্তান্তর করে। এর আগে ১৮৪২ সালে নানকিং চুক্তির মাধ্যমে হংকং ব্রিটেনের অধীনস্থ হয় এবং ১৮৯৮ সালে চীন হংকংকে ৯৯ বছরের জন্যে ব্রিটেনের নিকট লিজ দেয়।
হংকং এর পুঁজিবাদী অর্থনীতিকে সচল রাখতে চীন পঞ্চাশ বছর মেয়াদী ‘এক দেশ দুই নীতি’ গ্রহণ করেছে যার মেয়াদ ২০৪৭ সাল পর্যন্ত।
(সূত্র: এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা)
১১৮.
কোন সভ্যতায় 'হায়ারোগ্লিফিক্স' লিখন পদ্ধতি প্রচলিত ছিলো?
  1. ক) রোমান সভ্যতা
  2. খ) মিসরীয় সভ্যতা
  3. গ) ফিনিশীয় সভ্যতা
  4. ঘ) চৈনিক সভ্যতা
ব্যাখ্যা
সভ্যতায় মিশরীয়দের অন্যতম অবদান হলো বর্ণমালার আবিষ্কার। প্রথমদিকে মিশরীয়রা চিত্রলিপির মাধ্যমে মনের ভাব প্রকাশ করতো যাকে বলা হতো হায়ারোগ্লিফিক্স বা পবিত্র অক্ষর।
আনুমানিক ৫০০০ বছর পূর্বে মিশরীয়রা ২৪টি ব্যঞ্জনবর্ণের বর্ণমালা আবিষ্কার করে। বর্ণমালা ব্যতীত মিশরীয়রা নলখাগড়া থেকে প্যাপিরাস নামক কাগজ উদ্ভাবন করে যা থেকে পেপার শব্দের উৎপত্তি হয়।
(সূত্রঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী)
১১৯.
নিম্নলিখিত কোনটির উপর বাংলাদেশ অবস্থিত?
  1. ক) ট্রপিক অব ক্যাপ্রিকন
  2. খ) ইকুয়েটর
  3. গ) আর্কটিক সার্কেল
  4. ঘ) ট্রপিক অব ক্যানসার
ব্যাখ্যা
বাংলাদেশ ট্রপিক অব ক্যানসার বা কর্কটক্রান্তি রেখার উপর অবস্থিত। সাড়ে ২৩° উত্তর অক্ষরেখা কর্কটক্রান্তি রেখা নামে পরিচিত। এটি বাংলাদেশের পূর্ব-পশ্চিম বরাবর প্রায় মধ্যভাগ দিয়ে অতিক্রম করেছে। এছাড়া বাংলাদেশের উপর দিয়ে ৯০ ডিগ্রি পূর্ব দ্রাঘিমারেখা অতিক্রম করেছে।
(সূত্রঃ ভূগোল ও পরিবেশ : নবম-দশম শ্রেণী)
১২০.
ভারতের সাথে বাংলাদেশের কোন বিভাগের স্থলসীমান্ত নেই?
  1. ক) চট্টগ্রাম
  2. খ) ঢাকা
  3. গ) ময়মনসিংহ
  4. ঘ) খুলনা
ব্যাখ্যা
ভারতের সাথে বাংলাদেশের ৬টি বিভাগের ৩০টি জেলার স্থলসীমান্ত রয়েছে। বিভাগগুলো হলোঃ খুলনা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট এবং চট্টগ্রাম। বর্তমানে ঢাকা ও বরিশাল বিভাগের সাথে ভারতের কোন স্থলসীমান্ত নেই। চট্টগ্রাম বিভাগ ও রাঙামাটি জেলার সাথে ভারত ও মিয়ানমার উভয় দেশের স্থলসীমান্ত রয়েছে।
(সূত্রঃ জাতীয় তথ্য বাতায়ন)
১২১.
কোন প্রকার শিলায় জীবাশ্ম দেখা যায়?
  1. ক) বহিঃস্থ আগ্নেয় শিলা
  2. খ) রূপান্তরিত শিলা
  3. গ) অন্তঃজ আগ্নেয় শিলা
  4. ঘ) পাললিক শিলা
ব্যাখ্যা
ভূত্বক গঠিনকারী উপাদানসমূহ শিলা নামে পরিচিত। গঠন অনুসারে শিলা তিন প্রকার। যথাঃ আগ্নেয় শিলা, পাললিক শিলা ও রূপান্তরিত শিলা। এদের মধ্যে পাললিক শিলা পলি সঞ্চিত হয়ে গঠিত হয়।
পাললিক শিলায় জীবাশ্ম ও স্তর লক্ষ্য করা যায়। পাললিক শিলা নরম, ভঙ্গুর ও সহজেই ক্ষয়প্রাপ্ত হয়। বেলেপাথর, চুনাপাথর, কাঁদাপাথর, কয়লা, কেওলিন, শেল প্রভৃতি পাললিক শিলার উদাহরণ। আগ্নেয় ও রূপান্তরিত শিলায় জীবাশ্ম দেখা যায় না।
(সূত্রঃ ভূগোল ও পরিবেশ : নবম-দশম শ্রেণী)
১২২.
সেন্ট বার্নার্ড গিরিপথ কোথায় অবস্থিত?
  1. ক) যুক্তরাষ্ট্র
  2. খ) কানাডা
  3. গ) সুইজারল্যান্ড
  4. ঘ) স্পেন
ব্যাখ্যা
সেন্ট বার্নার্ড গিরিপথ সুইস আল্পস পর্বতমালায় অবস্থিত সুইজারল্যান্ডের তৃতীয় সর্বোচ্চ গিরিপথ। এটি সুইজারল্যান্ড ও ইতালি সীমান্তে প্রায় ৮,১০০ ফুট উচ্চতায় অবস্থিত।
(সূত্রঃ এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা)
১২৩.
কৃষ্ণসাগর ও ভূমধ্যসাগরকে সংযুক্ত করেছে কোন প্রণালি?
  1. ক) জিব্রাল্টার প্রণালি
  2. খ) বসফরাস প্রণালি
  3. গ) হরমুজ প্রণালি
  4. ঘ) বাবেল মান্দেব প্রণালি
ব্যাখ্যা
কৃষ্ণসাগর ও ভূমধ্যসাগরের মাঝে সংযোগ স্থাপন করেছে বসফরাস প্রণালি ও দার্দানেলিস প্রণালি। দুটি প্রণালিই তুরস্কে অবস্থিত এবং এশিয়া থেকে ইউরোপ কে পৃথক করেছে। এর মধ্যে বসফরাস প্রণালি কৃষ্ণসাগর ও মর্মরসাগর এবং দার্দানেলিস প্রণালি মর্মর সাগর ও ঈজিয়ান সাগর তথা ভূমধ্যসাগরকে সংযুক্ত করেছে।
অন্যদিকে জিব্রাল্টার প্রণালি ভূমধ্যসাগর ও আটলান্টিক মহাসাগর, হরমুজ প্রণালি পারস্য উপসাগর ও ওমান উপসাগর এবং বাবেল মান্দেব প্রণালি লোহিত সাগর ও এডেন সাগরকে যুক্ত করেছে।
(সূত্রঃ ওয়ার্ল্ড অ্যাটলাস)
১২৪.
নিচের কোন জেলাটি হাওরাঞ্চলের অন্তর্ভুক্ত নয়?
  1. ক) নেত্রকোনা
  2. খ) কিশোরগঞ্জ
  3. গ) ময়মনসিংহ
  4. ঘ) হবিগঞ্জ
ব্যাখ্যা
দেশের উত্তর-পূর্বাঞ্চলের ৭টি জেলা নিয়ে বাংলাদেশের হাওর বেসিন বা হাওরাঞ্চল গঠিত। এগুলো হলোঃ সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া, নেত্রকোনা এবং কিশোরগঞ্জ। এতে মোট ৩৭৩টি হাওর রয়েছে। যার মোট আয়তন ৮,৫৮,৪৬০ হেক্টর। সিলেটে সর্বাধিক ১০৫টি, কিশোরগঞ্জে ৯৭টি এবং সুনামগঞ্জে ৯৫টি হাওর রয়েছে।
বাংলাদেশের হাওরাঞ্চল এশিয়া মহাদেশের সর্ববৃহৎ হাওরাঞ্চল। সুনামগঞ্জ জেলাকে এ হাওরাঞ্চলের 'মা' বলা হয়। এই হাওরাঞ্চল বাংলাদেশের 'খাদ্য গুদাম' নামে পরিচিত। মোট বোরো ধান উৎপাদনের প্রায় ২০ ভাগ হাওরাঞ্চল থেকে আসে।
উল্লেখযোগ্য হাওরের মধ্য সুনামগঞ্জ জেলার টাঙ্গুয়ার হাওর (রামসার সাইট), শনির হাওর ও চলতি হাওর; সিলেট ও মৌলভীবাজার জেলার হাকালুকি হাওর; ব্রাহ্মণবাড়িয়া জেলার দ-খোলা আকাশি বিল; নেত্রকোনা জেলার পুটিয়ার হাওর; কিশোরগঞ্জ জেলার ধুপিবিল হাওর ইত্যাদি উল্লেখযোগ্য।
(সূত্রঃ বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তর ওয়েবসাইট এবং কৃষি তথ্য সার্ভিস)
১২৫.
টর্নেডো সৃষ্টির প্রধান কারণ-
  1. ক) অতিবৃষ্টি
  2. খ) নিম্ন তাপমাত্রা
  3. গ) আকস্মিক বন্যা
  4. ঘ) নিম্নচাপ
ব্যাখ্যা
স্থলভাগে সৃষ্ট ঝড়ের গতিবেগ ১০০ কিলোমিটারের অধিক হলে সাধারণত তাকে টর্নেডো বলা হয়। ঘূর্ণিঝড়ের ন্যায় টর্নেডো সৃষ্টিরও মুখ্য কারণ নিম্নচাপ। স্থলভাগে নিম্নচাপ সৃষ্টির ফলে উচ্চচাপ অঞ্চল থেকে শীতল ও ভারী বায়ু প্রবল বেগে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয়ে টর্নেডোতে রূপ নেয়। টর্নেডোর স্থায়ীত্ব স্বল্প সময়ের জন্যে হলেও এর তাণ্ডবের মাত্রা থাকে অত্যধিক।
(সূত্রঃ সাধারণ বিজ্ঞান : নবম-দশম শ্রেণী)
১২৬.
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র কীসের অধীন?
  1. ক) প্রতিরক্ষা মন্ত্রণালয়
  2. খ) দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর
  3. গ) পানি উন্নয়ন বোর্ড
  4. ঘ) কৃষি উন্নয়ন কর্পোরেশন
ব্যাখ্যা
বাংলাদেশের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র পানি উন্নয়ন বোর্ডের অধীন। এটি রাজধানী ঢাকায় অবস্থিত যা ১৯৭২ সালে প্রতিষ্ঠিত হয়। এটির প্রধান কাজ হলো বন্যা বিষয়ে আগাম সতর্কতা প্রদান।
(সূত্রঃ বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র ওয়েবসাইট)
১২৭.
কার মতে আইনের একমাত্র উৎস হলো সার্বভৌমের আদেশ?
  1. ক) অধ্যাপক হল্যান্ড
  2. খ) হ্যারল্ড জে লাস্কি
  3. গ) জন অস্টিন
  4. ঘ) জে এস মিল
ব্যাখ্যা
জন অস্টিনের মতে আইনের উৎস একটি এবং তা হচ্ছে সার্বভৌমের আদেশ। তার মতে ‘‘আইন হচ্ছে নিম্নতমের প্রতি উর্ধ্বতন রাজনৈতিক কর্তৃত্বের আদেশ”।
অন্যদিকে অধ্যাপক হল্যান্ডের মতে আইনের উৎস ছয়টি। এগুলো হলো: প্রথা, ধর্ম, বিচারকের রায়, ন্যায়বিচার, বিজ্ঞানসম্মত আলোচনা ও আইনসভা।
(সূত্র: পৌরনীতি ও সুশাসন : প্রথমপত্র : একাদশ-দ্বাদশ শ্রেণী : মো. মোজাম্মেল হক)
১২৮.
এশীয় উন্নয়ন ব্যাংকের মতে নিচের কোনটি সুশাসনের উপাদান?
  1. ক) জবাবদিহিতা
  2. খ) স্বচ্ছতা
  3. গ) ভবিষ্যৎবাণী
  4. ঘ) উপরের সবগুলো
ব্যাখ্যা
এশীয় উন্নয়ন ব্যাংকের মতে গভর্ন্যান্স বা শাসন হলো উন্নয়নের জন্যে অর্থনৈতিক ও সামাজিক সম্পদ ব্যবস্থাপনায় ক্ষমতা চর্চার প্রক্রিয়া বা ধরন। ব্যাংকটির মতে সুশাসনের মূল উপাদান চারটি। এগুলো হলো: জবাবদিহিতা, স্বচ্ছতা, অংশগ্রহণ এবং ভবিষ্যৎবাণী।
(সূত্র: এডিবি ওয়েবসাইট)
১২৯.
নিচের কোনটি রাজনৈতিক মূল্যবোধ?
  1. ক) শ্রমের মর্যাদা
  2. খ) আইন মেনে চলা
  3. গ) পরোপকারিতা
  4. ঘ) মিথ্যা না বলা
ব্যাখ্যা
রাজনৈতিক মূল্যবোধ মানুষের রাজনৈতিক আচরণ ও কর্মকান্ডকে পরিচালিত ও নিয়ন্ত্রিত করে। রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রদর্শন, আইন মেনে চলা, রাজনৈতিক অংশগ্রহণ, রাজনৈতিক শৃঙ্খলাবোধ প্রভৃতি রাজনৈতিক মূল্যবোধের অন্তর্গত। অন্যদিকে শ্রমের মর্যাদা হলো সামাজিক মূল্যবোধ। পরোপকারিতা ও মিথ্যা না বলা হলো নৈতিক মূল্যবোধ।
(সূত্রঃ উচ্চ মাধ্যমিক পৌরনীতি ও সুশাসন : প্রথমপত্র–প্রফেসর মো. মোজাম্মেল হক)
১৩০.
নিচের কোনটি মূল্যবোধের উপাদান নয়?
  1. ক) আইনের শাসন
  2. খ) সামাজিক মাপকাঠি
  3. গ) সামাজিক ন্যায়বিচার
  4. ঘ) সহনশীলতা
ব্যাখ্যা
যেসব চিন্তাভাবনা, লক্ষ্য, উদ্দেশ্য ও সংকল্প মানুষের সামগ্রিক আচার-ব্যবহার ও কর্মকাণ্ডকে নিয়ন্ত্রিত ও পরিচালিত করে তাই মূল্যবোধ। সামাজিক ন্যায়বিচার, নীতি ও ঔচিত্যবোধ, শৃঙ্খলাবোধ, সহনশীলতা, সহমর্মিতা, শ্রমের মর্যাদা, আইনের শাসন, নাগরিক চেতনা ও কর্তব্যবোধ ইত্যাদি হলো মূল্যবোধের উপাদান।
অন্যদিকে, সামাজিক মাপকাঠি, বিভিন্নতা, নৈতিক প্রাধান্য, আপেক্ষিকতা, পরিবর্তনশীলতা ইত্যাদি হলো মূল্যবোধের বৈশিষ্ট্য।
(সূত্রঃ উচ্চ মাধ্যমিক পৌরনীতি : প্রথমপত্র : মো. মোজাম্মেল হক)
১৩১.
সততা ও ন্যায়পরায়ণতা কী ধরনের মূল্যবোধ?
  1. ক) রাজনৈতিক
  2. খ) সার্বজনীন
  3. গ) গণতান্ত্রিক
  4. ঘ) সাংস্কৃতিক
ব্যাখ্যা
মূল্যবোধ আপেক্ষিক বা পরিবর্তনশীল হলেও সততা, ন্যায়পরায়ণতা, পরোপকার প্রভৃতি মূল্যবোধসমূহ সার্বজনীন। স্থান কিংবা সময়ের ব্যবধানে এসব মূল্যবোধ সব সময়ই অস্তিত্বশীল থাকে।
(সূত্রঃ উচ্চ মাধ্যমিক পৌরনীতি ও সুশাসন : প্রথমপত্র : মো. মোজাম্মেল হক)
১৩২.
লালফিতার দৌরাত্ম্যের সাথে জড়িত-
  1. ক) গণমাধ্যম
  2. খ) সিভিল সোসাইটি
  3. গ) আমলাতন্ত্র
  4. ঘ) দাতাগোষ্ঠী
ব্যাখ্যা
লালফিতার দৌরাত্ম্য হলো সরকারি দপ্তরে কাজের দীর্ঘসূত্রিতা। আমলারা আনুষ্ঠানিকতা ও বিধি বিধানের আলোকে কাজ করে থাকনে। যার কারণে তাদের কর্মকাণ্ডে আনুষ্ঠানিকতার আধিক্যের জন্যে দীর্ঘসূত্রিতার সৃষ্টি হয়। মানবিক দিক উপেক্ষিত হয়।
আমলাতন্ত্র দুর্নীতিবাজ হলে লালফিতার দৌরাত্ম্য ব্যাপক হয়। এক্ষেত্রে দ্রুত কাজ হাসিলের জন্যে জনগণকে ঘুষের আশ্রয় নিতে হয়।
(সূত্রঃ উচ্চ মাধ্যমিক পৌরনীতি : প্রথমপত্র-মো. মোজাম্মেল হক)