পরীক্ষা আর্কাইভ

৪৯তম বিসিএস ⎯ শিক্ষা [২২১]

পরীক্ষা৪৯তম বিসিএস ⎯ শিক্ষা [২২১]তারিখতারিখ অনির্ধারিতসময়25 minutes
মোট প্রশ্ন৩৩
সিলেবাস
Exam 12 Topic: (Part - II) 4 Education in Bangladesh: (Part 1) - Historical background - Structure, organization and management: - Constitutional provision and legal framework. - Primary Education: structure, statistics, curriculum, development. programs, major issues and problems and their solutions. Source: Class - 8, relevant books
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৪৯তম বিসিএস ⎯ শিক্ষা [২২১]

৪৯তম বিসিএস ⎯ শিক্ষা [২২১] · তারিখ অনির্ধারিত · ৩৩ প্রশ্ন

.
The education system of ancient India was __________-centered. (প্রাচীন ভারতের এই শিক্ষাব্যবস্থা ছিল ________ কেন্দ্রিক।)
  1. Institution (প্রতিষ্ঠান) 
  2. Family (পরিবার)
  3. village (গ্রাম) 
  4. Religion (ধর্ম)
ব্যাখ্যা

প্রাক-ব্রিটিশ আমলে ভারতীয় উপমহাদেশে শিক্ষা বলতে অবিভক্ত ভারতের প্রাথমিক শিক্ষার  ইতিহাসকেই বুঝিয়ে থাকে। ইতিহাস পাঠে জানা যায় সভ্যতা ও সংস্কৃতি এবং ধন সম্পদের দিক থেকে এ উপমহাদেশ ঐশ্বর্যশালী ছিল। ফলে দ্রাবিড়, হ ন, আর্য, মঙ্গোলিয়া, তুর্কী, পাঠান, মুঘল,  ইংরেজ প্রভৃতি জাতির ভারতে আগমন, বসবাস ও শাসন করেছে বহু যুগ যুগ ধরে। আনুমানিক  ৩০০০ বছরেরও পূর্ব প্রাচীন ভারতে আনুষ্ঠানিক শিক্ষা ব্যবস্থার সূত্রপাত ঘটে। প্রাচীন ভারতের এই শিক্ষাব্যবস্থা ছিল ধর্মকেন্দ্রিক।

(শিক্ষাবিজ্ঞান ও বাংলাদেশে শিক্ষা - আব্দুল মালেক, মরিয়ম বেগম, ফখরুল ইসলাম ও শেখ শাহবাজ রিয়াদ) 

.
Into how many parts can the education system of ancient India be divided on the basis of religion? (ধর্মের ভিত্তিতে প্রাচীন ভারতের শিক্ষা ব্যবস্থাকে কয় ভাগে ভাগ করা যায়?) 
  1. 2
  2. 3
  3. 4
  4. 5
ব্যাখ্যা

প্রাচীন ভারতের এই শিক্ষাব্যবস্থা ছিল ধর্মকেন্দ্রিক। তাই ধর্মের ভিত্তিতে এই শিক্ষা ব্যবস্থাকে তিন শ্রেণীতে ভাগ করা যায়। (১) বৈদিক শিক্ষা, (২) বৌদ্ধ শিক্ষা এবং (৩) মুসলিম শিক্ষা। 

(শিক্ষা শিখন শিক্ষণ প্রশিক্ষণ - আবু হামিদ লতিফ)

.
Who are the fathers of Western education in the subcontinent? (উপমহাদেশে পাশ্চাত্য শিক্ষার জনক কারা?) 
  1. Portugese
  2. English
  3. Dutch
  4. French  
ব্যাখ্যা

উপমহাদেশে পাশ্চাত্য শিক্ষার জনকের কৃতিত্ব পায় পর্তুগিজরা। ধর্মতাত্ত্বিক দিক থেকে খ্রিস্টান ধর্মপ্রচারকদের দ্বারাই এ শিক্ষার বিস্তার ঘটে। তাদের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পড়ানো হতো ল্যাটিন ভাষা, যুক্তিবিদ্যা, ধর্মশাস্ত্র, ব্যাকরণ, সঙ্গীত ইত্যাদি। পরবর্তীতে ওলন্দাজ (ডাচ) এবং ফরাসি ঔপনিবেশিক শক্তি পদার্পণ করলেও ড্যানিশ বা দিনেমা ধর্মপ্রচারকরা পাশ্চাত্য শিক্ষা প্রসারে বলার মতো অবদান রাখেন। 
(এম এড, স্কুল অব এডুকেশন, বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি ) 

.
Which of the following is not included in the work of BANBEIS? (ব্যানবেইস- এর কাজের মধ্যে নিচের কোনটি অন্তর্ভুক্ত নয়?) 
  1. Survey of educational institutions (শিক্ষা প্রতিষ্ঠানের জরিপ) 
  2. Support for educational research (শিক্ষাগত গবেষণার জন্য সহায়তা) 
  3. Act as the National Focal Point of the RINSCA (RINSCA-এর জাতীয় কেন্দ্রবিন্দু হিসেবে কাজ)
  4. Curriculum development and implementation (শিক্ষাক্রম উন্নয়ন ও বাস্তবায়ন) 
ব্যাখ্যা

BANBEIS এর কাজ:

- জাতীয় পর্যায়ে যাবতীয় শিক্ষা সংক্রান্ত পরিসংখ্যান সংগ্রহ, বিন্যাস ও রিপোর্ট প্রণয়ন এবং দেশ-বিদেশের  শিক্ষা বিষয়ক বিভিন্ন তথ্যাদি সংগ্রহ করা;
- জাতীয় শিক্ষা তথ্য কেন্দ্র হিসেবে কাজ করা; 
- শিক্ষা সংক্রান্ত তথ্য ও পরিসংখ্যান বিশ্লেষণ, মূল্যায়ন এবং বার্ষিক প্রতিবেদন প্রণয়ন;  শিক্ষা প্রতিষ্ঠান জরিপ করা; 
- শিক্ষা প্রতিষ্ঠানসমূহের তালিকা, পাঠদান অবস্থা, শিক্ষাক্রম ও পাঠ্যসূচি সংক্রান্ত তথ্যাদি প্রণয়ন; 
- শিক্ষা ক্ষেত্রে গৃহীত যাবতীয় উন্নয়ন কর্মকা-সহ এতদসংক্রান্ত বার্ষিক প্রতিবেদন, বুলেটিন, শিক্ষা সাময়িকী  ইত্যাদি প্রকাশনা; 
- জাতীয় ও আন্তর্জাতিক সংস্থা এবং প্রতিষ্ঠানসমূহের সাথে শিক্ষাসংক্রান্ত পুস্তক-পুস্তিকা, সাময়িকী ও  তথ্যাদির আদান-প্রদান;  
- শিক্ষা গবেষণা কাজে সহায়তা দান; 
- ইউনেস্কো, ইন্টারন্যাশনাল ব্যুরো অব এডুকেশন ইত্যাদি আন্তর্জাতিক সংস্থার শিক্ষা বিষয়ক বিভিন্ন তথ্যাদি  আহরণ এবং জিজ্ঞাস্য প্রশ্নমালা ও অনুসন্ধানের ভিত্তিতে তথ্য পরিবেশন; 
- বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সরকার কর্তৃক অনুদান হিসেবে দেয় অর্থ  প্রদানের লক্ষ্যে এমপিও (গড়হঃযষু ঢ়ধু ড়ৎফবৎ) প্রণয়ন। 
- সংবাদপত্রে প্রকাশিত শিক্ষা সংক্রান্ত প্রতিবেদন/অভিযোগ/সংবাদ এর ক্লিপিং সংকলন করে নিয়মিতভাবে  ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট উপস্থাপন। 
- আন্তর্জাতিক সহযোগিতাপুষ্ট সংস্থা RINSCA -এর ন্যাশনাল ফোকাল পয়েন্ট হিসেবে কাজ করা। 

(শিক্ষাবিজ্ঞান ও বাংলাদেশে শিক্ষা, ইউজিসি)

.
In which country was the concept of educational management first introduced? (শিক্ষা ব্যবস্থাপনার ধারণা সর্বপ্রথম কোন দেশে চালু হয়? ) 
  1. America 
  2. Germany
  3. Russia
  4. China
ব্যাখ্যা

শিক্ষা ব্যবস্থাপনার ধারণা সর্বপ্রথম America-তে চালু হয়।  শিক্ষা বিষয়ক “ব্যবস্থাপনা’’ ফলপ্রসূ জ্ঞান অর্জনের একটি পৃথক শাখা হিসেবে উদ্ভাবন অতি সম্প্রতিকালের। একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য আমেরিকার শিক্ষাবিদগণ এটি প্রচলন করেন। তারা ব্যবসা প্রশাসন ও ব্যবস্থাপনার সাফল্য/অগ্রগতির ধ্যানধারণা, কলাকৌশল, নীতিমালাকে শিক্ষাক্ষেত্রে প্রয়োগ করেন। 
(Encyclopaedia Britannica)  

.
How many months of basic courses does NAEM conduct for college teachers in the education cadre? 
(শিক্ষা ক্যাডারভুক্ত কলেজ শিক্ষকদের জন্য নায়েম কত মাসের বুনিয়াদি কোর্স করিয়ে থাকে?)
  1. 3
  2. 4
  3. 5
  4. 6
ব্যাখ্যা

বুনিয়াদী প্রশিক্ষণ কোর্স- এটি নায়েম পরিচালিত কোর্সসমূহের মধ্যে অন্যতম যা নিয়মিতভাবে পরিচালিত  হয়ে থাকে। শিক্ষা ক্যাডারভুক্ত কলেজের শিক্ষকদের জন্য এ কোর্সটি পরিচালিত হয়ে থাকে। পূর্বে এর  মেয়াদ ছিল দুই মাস। বর্তমানে বুনিয়াদী প্রশিক্ষণ কোর্স এর মেয়াদ ৪ মাস করা হয়েছে। এ  কোর্সের  পাঠ্যসূচির অন্তর্ভুক্ত রয়েছে বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্য, সম্পদসমূহ, বাংলাদেশ সরকারের  গুরুত্বপূর্ণ নীতিসমূহ, লোক প্রশাসন, ব্যবস্থাপনা এবং ইংরেজি ও বাংলা ভাষা। পরিকল্পিতভাবে প্রশিক্ষণ  প্রদানের মাধ্যমে আত্মপ্রত্যয়ী জ্ঞানী ও প্রশিক্ষিত কলেজ শিক্ষক তৈরি করা এর প্রধান উদ্দেশ্য। 
(শিক্ষা প্রশাসন ও ব্যবস্থাপনা, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়)

.
How many levels of education system are there in Bangladesh today? (বর্তমানে বাংলাদেশে কয় স্তর বিশিষ্ট শিক্ষা ব্যবস্থা দেখা যায়?)
  1. 2
  2. 3
  3. 4
  4. 5
ব্যাখ্যা

বর্তমানে বাংলাদেশে ৩ স্তর বিশিষ্ট শিক্ষা ব্যবস্থা দেখা যায়। এগুলো হল:
১। প্রাক-প্রাথমিক ও প্রাথমিক
২। মাধ্যমিক
৩। উচ্চ 
(বিবিএস প্রোগ্রাম, বিজনেস স্টাডিজ, বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি)

.
The education system plays a key role in nation-building by reflecting the hopes and aspirations of the people through various educational____. (শিক্ষাব্যবস্থা বিভিন্নমূখী শিক্ষা_____এর মাধ্যমে জনগণের আশা আকাঙ্খার প্রতিফলন ঘটিয়ে জাতি গঠনে মুখ্য ভূমিকা পালন করে।)
  1. Policy (নীতি) 
  2. Management (ব্যবস্থাপনা)
  3. Streams (ধারা) 
  4. Type (প্রকার)
ব্যাখ্যা

একটি রাষ্ট্রের নাগরিকদের মধ্যে মেধা, ক্ষমতা ও আগ্রহের বিভিন্নতা থাকে; সমাজের চাহিদা বা প্রয়োজনীয়তাও থাকে ভিন্ন ভিন্ন। তাই আনুষ্ঠানিক শিক্ষা ব্যবস্থায় নাগরিকদের মেধা, আগ্রহ ও ক্ষমতার ভিত্তিতে বিভিন্নমূখী শিক্ষাধারার আয়োজন করা হয়ে থাকে। শিক্ষা ব্যবস্থা বিভিন্নমূখী শিক্ষাধারার মাধ্যমে জনগণের আশা আকাঙ্খার প্রতিফলন ঘটিয়ে জাতি গঠনে মুখ্য ভূমিকা পালন করে।
(এম এড, স্কুল অব এডুকেশন, বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি) 

.
How many levels or stages of secondary education are there in the education system of Bangladesh?
(বাংলাদেশের শিক্ষা কাঠামোতে মাধ্যমিক শিক্ষার স্তর বা পর্যায় কয়টি?) 
  1. 3
  2. 4
  3. 5
  4. 6
ব্যাখ্যা

বাংলাদেশে বর্তমানে প্রচলিত শিক্ষা কাঠামো তিনটি পর্যায়ে বিভক্ত যেমন (১) প্রাক-প্রাথমিক ও প্রাথমিক (২) মাধ্যমিক যার মধ্যে রয়েছে (ক) নিম্ন মাধ্যমিক (খ) মাধ্যমিক ও (গ) উচ্চ মাধ্যমিক এবং (৩) উচ্চ শিক্ষা যার মধ্যে রয়েছে (ক) স্নাতক (পাস) ও স্নাতক (সম্মান) (খ) মাষ্টার, (গ) এমফিল ও পিএইচডি। প্রাথমিক শিক্ষা স্তরে ভর্তির বয়স ৬ বৎসর। নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের বয়ঃক্রম হল যথাক্রমে ১১-১৩, ১৪-১৫ এবং ১৬-১৭ বৎসর।
(মাধ্যমিক শিক্ষা প্রশাসন ও ব্যবস্থাপনা, আলমগীর হোসেন খান) 

১০.
How many ministries are responsible for managing education in Bangladesh?
(বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাপনার দায়িত্ব কয়টি মন্ত্রণালয়ের উপর ন্যস্ত ?)
  1. 2
  2. 3
  3. 4
  4. 5
ব্যাখ্যা

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাপনার দায়িত্ব দুটি মন্ত্রণালয়ের উপর ন্যস্ত ঃ (১) শিক্ষা মন্ত্রণালয় এবং (২) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রাথমিক শিক্ষা ও উপানুষ্ঠনিক শিক্ষার দায়িত্ব পালন করে। মাধ্যমিক শিক্ষা, কারিগরি শিক্ষা ও উচ্চ শিক্ষার ব্যবস্থাপনা শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব।  
(এম এড, স্কুল অব এডুকেশন, বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি)  

১১.
In which year was Wood's Despatch on education in colonial India announced? (ঔপনিবেশিক ভারতে শিক্ষা সংক্রান্ত নীতিমালা উডের ডেসপ্যাচ ঘোষণা করা হয় কত সালে?)
  1. 1857
  2. 1856
  3. 1858
  4. 1854
ব্যাখ্যা

ঔপনিবেশিক ভারতে শিক্ষা সংক্রান্ত উডের ডেসপ্যাচ ঘোষণা করা হয় 1854 সালে.
(শিক্ষাবিদের হাতেখড়ি – শামীম আল মাহমুদ, আবু শিহাব, মো. রাজু মিয়া) 

১২.
Which of the following commissions gives more importance to elementary development in education management? (নিচের কোন কমিশন শিক্ষা ব্যবস্থাপনায় প্রাথমিক  উন্নয়নের প্রতি অধিকতর গুরুত্ব প্রদান করে?) 
  1. Wood’s Despatch
  2. Hunter Commission
  3. Kudrat_E_Khuda Commission
  4. Meckley’s Report 
ব্যাখ্যা

হান্টার কমিশন শিক্ষা ব্যবস্থাপনায় প্রাথমিক শিক্ষার বিস্তার ও উন্নয়নের প্রতি অধিকতর গুরুত্ব প্রদান করে। কারণ প্রাথমিক শিক্ষা হল জনশিক্ষা বিস্তারের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ হাতিয়ার।
(Educational Administratiopn and Management in Bangladesh, M.Ed Program, Bangladesh Open University) 

১৩.
What level of education is the basis for making the population of a country skilled? (কোন দেশের জনগোষ্ঠীকে দক্ষ করে তোলার ভিত্তি কোন স্তরের শিক্ষা?)
  1. Non-formal (উপানুষ্ঠানিক) 
  2. Informal (অনানুষ্ঠানিক)
  3. primary (প্রাথমিক) 
  4. None (কোনটাই না) 
ব্যাখ্যা

জাতীয় জীবনে প্রাথমিক শিক্ষা অত্যন্ত গুরুতপূর্ণ। জনসংখ্যাকে দক্ষ করে তোলার ভিত্তিমূল হল প্রাথমিক শিক্ষা। তাই আর্থ-সামাজিক, শারীরিক-মানসিক সীমাবদ্ধতা এবং ভৌগোলিক অবস্থান নির্বিশেষে দেশের সকল শিশুর জন্য মানস¤পন্ন প্রাথমিক শিক্ষা গ্রহণের সমান সুযোগ সৃষ্টি করা রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব। শিক্ষার এই স্তর পরবর্তী সকল স্তরের ভিত্তি সৃষ্টি করে বলে যথাযথ মানসম্পন্ন উপযুক্ত প্রাথমিক শিক্ষার ব্যবস্থা করা অপরিহার্য। প্রাথমিক শিক্ষার পর অনেকে কর্মজীবন শুরু করে। 
(প্রারম্ভিক শিক্ষাবিজ্ঞান, মোঃ মুজিবুর রহমান)

১৪.
What is the primary institution for primary education curriculum development in Bangladesh? (বাংলাদেশে প্রাথমিক শিক্ষাক্রম উন্নয়নের ক্ষেত্রে কর্মরত প্রতিষ্ঠান কোনটি?)
  1. DSHE
  2. NCTB
  3. DPE
  4. Ministry of Education
ব্যাখ্যা

বাংলাদেশে প্রাথমিক শিক্ষাক্রম উন্নয়নের প্রধান এবং শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান হলো জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (NCTB)। এই স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানটি শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে প্রাক-প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষাক্রম উন্নয়ন ও পরিমার্জনের কাজ করে থাকে, যার মধ্যে প্রাথমিক শিক্ষাক্রমও অন্তর্ভুক্ত।  
(শিক্ষাবিজ্ঞান ও বাংলাদেশে শিক্ষা - আব্দুল মালেক, মরিয়ম বেগম, ফখরুল  ইসলাম ও শেখ শাহবাজ রিয়াদ)

১৫.
When was the Department of Primary Education established? (প্রাথমিক শিক্ষা অধিদপ্তর স্থাপন করা হয় কবে?)
  1. 1980
  2. 1981
  3. 1992
  4. 1993
ব্যাখ্যা

বাংলাদেশে কেন্দ্রীভূত প্রাথমিক শিক্ষা ব্যবস্থা চালু আছে। এটি পৃথিবীর অন্যতম বৃহৎ কেন্দ্রীভূত শিক্ষা ব্যবস্থা। প্রাথমিক শিক্ষা ব্যবস্থা জোরদার করার জন্য সরকার ১৯৮১ সালে স্বতন্ত্র প্রাথমিক শিক্ষা অধিদপ্তর স্থাপন করেন।
(স্কুল অব এডুকেশন, এম এড, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়)

১৬.
The National Education Policy-2010 recommends extending primary education up to which grade? (জাতীয় শিক্ষানীতি- ২০১০ এ প্রাথমিক শিক্ষাকে কোন শ্রেণি পর্যন্ত বর্ধিত করার সুপারিশ করা হয় ?)
  1. 6
  2. 7
  3. 8
  4. 9
ব্যাখ্যা

জাতীয় শিক্ষানীতি- ২০১০ এ প্রাথমিক শিক্ষাকে অষ্টম শ্রেণি পর্যন্ত বর্ধিত করাসহ সবার জন্য মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করাার সুপারিশ করা হয়।
(জাতীয় শিক্ষানীতি ২০১০) 

১৭.
কোভিড-১৯ অতিমারীর সময় বাংলাদেশের প্রাথমিক শিক্ষায় সবচেয়ে বড় বিঘ্ন কোনটি এবং সেটি কোন দুর্বলতাকে দেখিয়ে দেয়? (What was the biggest disruption in primary education in Bangladesh during the COVID-19 pandemic, and what systemic weakness did it reveal?)
  1. Textbook distribution stopped; Weakness in the publishing system (পাঠ্যপুস্তক বিতরণ বন্ধ; প্রকাশনা ব্যবস্থার দুর্বলতা)
  2. Prolonged disruption of classroom-based education; Digital divide and lack of preparation for online/distance learning alternatives (শ্রেণিকক্ষভিত্তিক শিক্ষার দীর্ঘ বিঘ্ন; ডিজিটাল বিভাজন এবং অনলাইন/ দূরশিক্ষণ বিকল্পের প্রস্তুতির অভাব) 
  3. Teachers' salaries stopped; Economic weakness ( শিক্ষকদের বেতন বন্ধ; অর্থনৈতিক দুর্বলতা) 
  4. Exams canceled; Weakness in the assessment system (পরীক্ষা বাতিল; মূল্যায়ন পদ্ধতির দুর্বলতা) 
ব্যাখ্যা

কোভিড-১৯ অতিমারীর সময় বাংলাদেশের প্রাথমিক শিক্ষায় সবচেয়ে বড় বিঘ্ন হিসেবে দেখা দেয়-  শ্রেণিকক্ষভিত্তিক শিক্ষার দীর্ঘ বিঘ্ন; ডিজিটাল বিভাজন এবং অনলাইন/ দূরশিক্ষণ বিকল্পের প্রস্তুতির অভাব। 

(টেকসই উন্নয়ন ও শিক্ষা, প্রতিবেদন, আজকের পত্রিকা) 

১৮.
What are the goals and objectives of primary education according to the National Education Policy 2010? (জাতীয় শিক্ষানীতি ২০১০ অনুসারে প্রাথমিক শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্য কয়টি?) 
  1. 7
  2. 8
  3. 9
  4. 10
ব্যাখ্যা

জাতীয় শিক্ষানীতি ২০১০ অনুসারে প্রাথমিক শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্য 10টি.
(জাতীয় শিক্ষানীতি ২০১০) 

১৯.
What does national development depend on? (জাতীয় উন্নয়ন কীসের উপর নির্ভরশীল?) 
  1. Social development (সামাজিক উন্নয়ন)
  2. Educational development (শিক্ষার উন্নয়ন)
  3. Rural development (গ্রামীণ উন্নয়ন)
  4. Professional development (পেশাগত উন্নয়ন)
ব্যাখ্যা

শিক্ষার সাথে ব্যক্তিগত ও জাতীয় আয়ের একটা বিরাট সম্পর্ক দেখা যায়। শিক্ষিত চাষীর জমিতে উৎপাদনের হার অধিক। শিক্ষিত শ্রমিক অশিক্ষিত শ্রমিকের চেয়ে অধিক উৎপাদন করে থাকে। শিক্ষার প্রসার ছাড়া জাতীয় উন্নয়ন সম্ভবপর নয়।

(স্কুল অব এডুকেশন, এম এড, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়)

২০.
Which article of the Constitution of Bangladesh mandates the provision of free and compulsory education for all citizens?) (বাংলাদেশের সংবিধানের কত নং অনুচ্ছেদে সকল নাগরিকের জন্য অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষার ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছে?)
  1. article 15
  2. article 17
  3. article 21
  4. article 27
ব্যাখ্যা

অনুচ্ছেদ ১৭  (অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা) - রাষ্ট্র (ক) একই পদ্ধতির গণমুখী ও সার্বজনীন শিক্ষাব্যবস্থা প্রতিষ্ঠার জন্য এবং আইনের দ্বারা নির্ধারিত স্তর পর্যন্ত সকল বালক-বালিকাকে অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষাদানের জন্য; (খ) সমাজের প্রয়োজনের সাথে শিক্ষাকে সঙ্গতিপূর্ণ করার জন্য এবং সেই প্রয়োজন সিদ্ধ করার উদ্দেশ্যে যথাযথ প্রশিক্ষণপ্রাপ্ত ও সদিচ্ছাপ্রণোদিত নাগরিক সৃষ্টির জন্য; (গ) আইনের দ্বারা নির্ধারিত সময়ের মধ্যে নিরক্ষরতা দূর করার জন্য; কার্যকর ব্যবস্থা গ্রহণ করবেন৷
(গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান, মন্ত্রীপরিষদ বিভাগ) 

২১.
How many types of primary schools are there in Bangladesh currently? (বাংলাদেশে বর্তমানে কত ধরণের প্রাথমিক বিদ্যালয় আছে?) 
  1. 9
  2. 10
  3. 11
  4. 12
ব্যাখ্যা

বর্তমানে দেশে ১১ ধরনের বিদ্যালয়ের মাধ্যমে সরকার প্রাথমিক শিক্ষার চাহিদা পূরণ করে চলেছে.
যথা: 
১. সরকারি প্রাথমিক বিদ্যালয়; 
২. রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়; 
৩. রেজিস্টার্ড নয়, এমন বেসরকারি প্রাথমিক বিদ্যালয়; 
৪. মাধ্যমিক বিদ্যালয় সংশ্লিষ্ট প্রাথমিক বিদ্যালয়; 
৫. এবতেদায়ী মাদরাসা; 
৬. দাখিল মাদরাসা ও সংশ্লিষ্ট এবতেদায়ী মাদরাসা; 
৭. এন.জি.ও. স্কুল (যেমন- ব্রাক স্কুল);  
৮. এক্সপেরিমেন্টাল স্কুল (প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট সংলগ্ন ও শিক্ষক প্রশিক্ষণের জন্য ব্যবহৃত 
স্কুল- এ গুলো সরকারি);  
৯. কিন্ডার গার্টেন স্কুল (ইংরেজি মাধ্যম প্রাথমিক বিদ্যালয়);  
১০. স্যাটেলাইট স্কুল (প্রাথমিক বিদ্যালয় নেই এমন গ্রামে ১ম-৩য় শ্রেণি সম্বলিত স্কুল);  
১১. কমিউনিটি স্কুল (এলাকাবাসীর অনুদানে একজন শিক্ষক বিশিষ্ট স্কুল)।
(স্কুল অব এডুকেশন, এম এড, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়)

২২.
Within the framework of Bangladesh's education system, after completing which education, will students proceed to various levels of higher education according to their ability, or will they go on to earn a living through the vocational education they have acquired? (বাংলাদেশের শিক্ষাব্যবস্থার কাঠামোর মধ্যে কোন শিক্ষা শেষে শিক্ষার্থীরা অর্জিত বৃত্তিমূলক শিক্ষার মাধ্যমে জীবিকার্জনের পথে যাবে?)
  1. Higher education
  2. Secondary education 
  3. Higher Secondary education
  4. Primary education
ব্যাখ্যা

শিক্ষাব্যবস্থার কাঠামোর মধ্যে মাধ্যমিক শিক্ষা শেষে শিক্ষার্থীরা সামর্থ্য অনুযায়ী উচ্চশিক্ষার বিভিন্ন ধরায় গমন করবে নয়তো অর্জিত বৃত্তিমূলক শিক্ষার মাধ্যমে জীবিকার্জনের পথে যাবে। মাধ্যমিক শিক্ষা শিক্ষা কাঠামোর দ্বিতীয় স্তর। বয়ঃসীমা অনুযায়ী মাধ্যমিক শিক্ষা কৈশোর ও কৈশোরোত্তর কালের শিক্ষা।

(শিক্ষাবিজ্ঞান ও বাংলাদেশে শিক্ষা, ডঃ আব্দুল মালেক ও অন্যান্য) 

২৩.
Which of the following is an element of educational organization? (নিচের কোনটি শিক্ষা সংগঠনের উপাদান?)
  1. Curriculum and Curriculum  (শিক্ষাক্রম ও পাঠ্যসূচি)
  2. Classroom Teaching (শ্রেণীকক্ষের শিক্ষপোকরণ)
  3. Furniture and Equipment (আসবাবপত্র ও সাজসরঞ্জাম)   
  4. all of them (সবগুলো)
ব্যাখ্যা

শিক্ষা সংগঠনের উপাদান- 
শিক্ষাক্রম ও পাঠ্যসূচি - আমাদের দেশে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কেন্দ্রীয়ভাবে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাস্তরের শিক্ষাক্রম ও পাঠ্যসূচি প্রণয়ন করে থাকে।
•  শ্রেণীকক্ষের শিক্ষপোকরণ - বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি বিদ্যালয়ের শিক্ষকদের সহযোগিতায় এ সকল উপকরণ সংগ্রহ করে থাকে।
•  আসবাবপত্র ও সাজসরঞ্জাম - বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি এসব সংগ্রহ ও সরবরাহের ব্যবস্থা করে।
•  বর্ষপঞ্জী, বার্ষিক পাঠ পরিকল্পনা ও প্রাত্যহিক পাঠ-পরিকল্পনা প্রণয়ন - বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নেতৃত্বে শিক্ষকগণ এ সকল দায়িত্ব পালন করেন। 
•  সহায়ক ব্যবস্থাবলী - ল্যাবরেটরি ও লাইব্রেরি - এগুলো সংগঠনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান।
 (শিক্ষক বাতায়ন)

২৪.
In what year did William Adams publish his education report? (উইলিয়াম এ্যাডাম এর শিক্ষা রিপোর্ট কত সালে প্রকাশ করেন?)  
  1. 1830
  2. 1835
  3. 1935
  4. 1945  
ব্যাখ্যা

প্রাচীনকালে ও মধ্যযুগে ভারতীয় উপমহাদেশে আদিবাসী শিক্ষা ব্যবস্থা প্রধানত আধ্যাত্মিক ও দার্শনিক মতবাদে প্রভাবিত ছিল। প্রাতিষ্ঠানিক ক্ষেত্রে আজকের আধুনিক শিক্ষা ব্যবস্থা বলতে আমরা যা বুঝি ইংরেজরাই মূলতঃ এ দেশে সেই ধারার প্রবর্তন করে। এক্ষেত্রে ১৮৩৫ সালে উইলিয়াম এ্যাডাম একটি বিস্তারিত প্রতিবেদন দাখিল করেন। তিনি তাঁর সুপারিশসমূহে জেলাসমূহ থেকে শিক্ষা সম্পর্কিত তথ্য সংগ্রহ, মাতৃভাষায় পাঠ্যপুস্তক রচনা, প্রতি জেলায় ১ জন করে পরীক্ষক নিয়োগ করে তাঁর মাধ্যমে শিক্ষা পরিকল্পনা বাস্তবায়ন, নর্মাল স্কুল স্থাপন ও শিক্ষক প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ, পরীক্ষা গ্রহণের মাধ্যমে শিক্ষার্থীদের জন্য পুরস্কারের ব্যবস্থা গ্রহণ, শিক্ষকদের উৎসাহদানের জন্য ভূমি দান ইত্যাদি বিষয়ের উপর গুরুত্ব আরোপ করেন।
(শিক্ষক বাতায়ন) 

২৫.
When was the Ministry of Primary and Mass Education established? (প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় কখন প্রতিষ্ঠিত করা হয়েছে?)
  1. 2001
  2. 2002
  3. 2003
  4. 2004
ব্যাখ্যা

প্রাথমিক শিক্ষা প্রশাসন ও ব্যবস্থাপনার মূল দায়িত্বে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। ২০০৩ সালে প্রাথমিক শিক্ষার জন্য এই মন্ত্রণালয় প্রতিষ্ঠিত হয়েছে।
(শিক্ষা প্রশাসন ও ব্যবস্থাপনা, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়)

২৬.
What is the main source of funding for primary education in Bangladesh? (বাংলাদেশের প্রাথমিক শিক্ষা অর্থায়নের প্রধান উৎস কোনটি?) 
  1. Student fees (ছাত্র বেতন) 
  2. Foreign aid (বৈদেশিক সাহায্য)
  3. Government funding (সরকারি অর্থ বরাদ্দ) 
  4. Local aid (স্থানীয় সাহায্যে) 
ব্যাখ্যা

জাতীয় রাজস্ব বাজেটে প্রাথমিক শিক্ষার জন্য অর্থ বরাদ্দ করা হয়। ১৯৯৪-৯৫ আর্থিক বছরে প্রাথমিক শিক্ষা খাতে ব্যয় বরাদ্দ ছিল ৮৩.৩২ কোটি টাকা। এই পরিমাণ শিক্ষা খাতে ব্যয় বরাদ্দের ৫১%। ১৯৯৭-৯৮ আর্থিক বছরের মূল বাজেটে এই বরাদ্দের পরিমাণ ছিল ১০২৮.৮৬ কোটি টাকা (প্রাথমিক ও গণশিক্ষা একত্রে)। সরকারি অর্থ বরাদ্দ থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল ব্যয় ভার এবং রেজিস্ট্রার্ড প্রাথমিক বিদ্যালয় ও ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকদের প্রারম্ভিক মূল বেতনের ৫০% মেটানো হয়। 
(শিক্ষা প্রশাসন ও ব্যবস্থাপনা, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়)

২৭.
In 1973, primary education was nationalized and ________schools were made public. (১৯৭৩ সালে প্রাথমিক শিক্ষা জাতীয়করণ করে _________টি স্কুল সরকারি করা হয়।)  
  1. 36, 105
  2. 36, 015
  3. 35, 365
  4. 36, 305
ব্যাখ্যা

প্রাথমিক শিক্ষার প্রায় সবটাই অবৈতনিক অর্থাৎ বিনাবেতনে। সরকার প্রাথমিক শিক্ষাকে সর্বজনীন করে তোলার জন্যে যথেষ্ট উৎসাহ প্রদান করেছে। ১৯৭৩ সালে প্রাথমিক শিক্ষা জাতীয়করণ করে ৩৬,০১৫টি স্কুল সরকারি করা হয়। ১৯৭৪ সাল থেকে ৬-১০ বছর বয়সী সকল শিশুর জন্য প্রাথমিক শিক্ষা অবৈতনিক এই মর্মে আইন পাশ করা হয়।
(শিক্ষা ও উন্নয়ন প্রত্যাশা, ডঃ আলী আসগর)

২৮.
"Primary education in Bangladesh is considered the main pillar for achieving the goal of 'Education for All'" – What is the primary reason behind this statement? ("বাংলাদেশে প্রাথমিক শিক্ষাকে 'সবার জন্য শিক্ষা' লক্ষ্য অর্জনের মূল স্তম্ভ হিসেবে গণ্য করা হয়" – এই বিবৃতির কারণ কি?)
  1. It lays the foundation for higher education (এটি উচ্চশিক্ষার ভিত্তি তৈরি করে)
  2. It covers the largest number of children in the initial stage of life (এটি জীবনের প্রাথমিক স্তরে সর্বাধিক সংখ্যক শিশুকে অন্তর্ভুক্ত করে)
  3. It develops technical skills (এটি কারিগরি দক্ষতা বৃদ্ধি করে)
  4. It creates job opportunities for teachers (এটি শিক্ষকদের চাকরির সম্ভাবনা তৈরি করে) 
ব্যাখ্যা

"বাংলাদেশে প্রাথমিক শিক্ষাকে 'সবার জন্য শিক্ষা' লক্ষ্য অর্জনের মূল স্তম্ভ হিসেবে গণ্য করা হয়" কারণ এটি জীবনের প্রাথমিক স্তরে সর্বাধিক সংখ্যক শিশুকে অন্তর্ভুক্ত করে. 
(শিক্ষক বাতায়ন) 

২৯.
In which year was the decision taken to launch the Diploma-in-Primary Education (DPEd) course? (ডিপ্লোমা-ইন-প্রাইমারী এডুকেশন (ডিপিএড) কোর্সটি কত সালে চালু করার সিদ্ধান্ত গৃহীত হয়?)
  1. 2000
  2. 2010
  3. 2011
  4. 2012
ব্যাখ্যা

প্রাথমিক স্তরের শিক্ষকদের চাকুরি প্রাক-কালীন প্রশিক্ষণের জন্য ৫৫টি পিটিআই সিইনএড কার্যক্রম পরিচালনা করে। পিটিআইতে ১৯৭৯ সাল থেকে এক বছর মেয়াদি সার্টিফিকেট-ইন-ইডুকেশন বা সি.ইন.এড. কোর্সটি চালু করা হয়েছিল। সি.ইন.এড কোর্সটি পরবর্তীকালে ১৯৯২ এবং ২০০১ সালে পরিমার্জিত হয়।  বাংলাদেশের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের প্রশিক্ষণের জন্য প্রচলিত সার্টিফিকেট ইন এডুকেশন (সি-ইন-এড) কোর্সটিকে পরিবর্তন করে ২০১১ সালে ডিপ্লোমা ইন প্রাইমারি এডুকেশন (ডিপিএড) কোর্স চালু করার সিদ্ধান্ত গৃহীত হয়। ২০১২ সালে ডিপিএড কোর্স ৭টি পিটিআইতে পরীক্ষামূলকভাবে চালু করা হয়। 

(শিক্ষা ও উন্নয়নঃ উন্নয়নশীল দেশের প্রতিশ্রুতি, মোঃ দেলোয়ার হোসেন শেখ)

৩০.
The main purpose of education in the Aryan era was to train Brahmin children to become priests. (আর্য যুগে শিক্ষার প্রধান উদ্দেশ্য ছিল ব্রাহ্মণ শিশুদের পুরোহিত করে গড়ে তোলা।) 
  1. Aryan (আর্য)
  2. Sultani (সুলতানি)
  3. British  (ব্রিটিশ)
  4. Pre-Aryan  (প্রাক-আর্য)
ব্যাখ্যা

আর্য যুগে শিক্ষার প্রধান উদ্দেশ্য ছিল ব্রাহ্মণ শিশুদের পুরোহিত করে গড়ে তোলা। খ্রিঃপূঃ ৫০০ অব্দের কাছাকাছি ক্ষত্রিয় ও ক্সবশ্য শিশুরা ব্রাহ্মণ শিক্ষকদের কাছে তাদের নিজ নিজ পেশার উপযোগী শিক্ষালাভ করতে শুরু করে। শিক্ষাক্ষেত্রে এই রূপান্তরের ফলস্বরূপ পরিষদ, টোল, পাঠশালা নামে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে ওঠে। পাঠশালা প্রাথমিক বিদ্যালয়ের কাজ করত এবং দেশের আদিম অধিবাসী ও শূদ্র সম্প্রদায় ছাড়া পাঠশালার দ্বার সকলের জন্য উন্মুক্ত ছিল। 

(প্রাক-ঔপনিবেশিক আমলে বাংলার শিক্ষাব্যবস্থা: একটি পর্যালোচনা *ড. মো: মনজুর কাদির)

৩১.
What was the primary level of Muslim education in medieval India? 
  1. Madrasa
  2. Maktab 
  3. Tol 
  4. Bihar
ব্যাখ্যা

মধ্যযুগে মুসলিম শাসিত ভারতে মুসলিম শিক্ষা ধারার প্রাথমিক স্তরের শিক্ষা মক্তবগুলোতে সম্পন্ন হত। এ ধরনের মক্তব বেশির ভাগ ক্ষেত্রেই পরিচালিত হত মসজিদগুলোতে। সাধারণভাবে, সাত বছর বয়সে মক্তবের শিক্ষা শুরু হত; তবে শিশুর বয়স চার বছর পুরো হলেই ‘সবক্’ বা হাতেখড়ি প্রদানের ব্যবস্থা ছিল। 
(B. Ed. School of Education, Bangladesh Open University) 

৩২.
How many levels of madrasa education are there currently? (বর্তমানে মাদ্রাসা শিক্ষার স্তর কয়টি?) 
  1. 4
  2. 5
  3. 6
  4. 3
ব্যাখ্যা

মাদ্রাসা শিক্ষার স্তর সাধারণ শিক্ষা উপধারার মত মূলত মাদ্রাসা শিক্ষা উপধারারও রয়েছে পাঁচটি স্তর। এগুলো হল ইবতেদায়ী,  দাখিল, আলিম, ফাজিল ও কামিল। ১৯৮৫ সালে দাখিলকে মাধ্যমিক ও ১৯৮৭ সাল থেকে আলিমকে উচ্চ  মাধ্যমিক মানে উন্নীত করা হয়। 

(বাংলাদেশের শিক্ষা প্রশাসন ও ব্যবস্থাপনা, স্কুল অব এডুকেশন, এম এড, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়) 

৩৩.
In Bangladesh, the function of higher education- (বাংলাদেশে উচ্চ শিক্ষার কাজ- ) 
  1. To disseminate knowledge and innovate new knowledge, as well as to develop skilled manpower (জ্ঞান সঞ্চারণ ও নতুন জ্ঞানের উদ্ভাবন ও সেই সঙ্গে দক্ষ জনশক্তি গড়ে তোলা)
  2. To encourage the teaching profession in universities (বিশ^বিদ্যালয়ে শিক্ষকতা পেশা গ্রহণে উৎসাহিত করা)
  3. To increase the rate of higher education (উচ্চ শিক্ষিতের হার বাড়ানো) 
  4. To fill the shortage of skilled politicians (দক্ষ রাজনীতিবিদ এর ঘাটতি পূরণ করা)   
ব্যাখ্যা

উচ্চশিক্ষার উদ্দেশ্য হবে জ্ঞান সঞ্চারণ ও নতুন জ্ঞানের উদ্ভাবন এবং সেই সঙ্গে দক্ষ জনশক্তি গড়ে তোলা। বিশ্ববিদ্যালয়সহ উচ্চশিক্ষার কেন্দ্রগুলোর জন্য স্বশাসন ব্যবস্থা অপরিহার্য। তবে তা যথানিয়মে নির্ধারিত নীতিমালার আওতায় বাস্তবায়িত হবে এবং সরকার কর্তৃক প্রদত্ত অর্থ প্রস্তাবিতভাবে ব্যবহার করা হচ্ছে কিনা সে বিষয়ে সরকারি তদারকির ব্যবস্থা থাকবে। বর্তমানে জ্ঞানার্জন ও জ্ঞান সাধনায় নিযুক্ত বিশেষজ্ঞগণ আপন বিষয়ে গভীরতা অর্জনের প্রয়োজনে তাঁদের সাধনার ক্ষেত্রকে ক্রমাগত সঙ্কুচিত করছেন, ফলে জ্ঞানের জগতে বিভাজন ঘটছে। অন্যদিকে একটি বিপরীত প্রক্রিয়াও চলছে অর্থাৎ জ্ঞানের বিভিন্ন শাখার পারস্পরিক নির্ভরতা বৃদ্ধি পাচ্ছে এবং এর ফলে বিজ্ঞান ও প্রযুক্তি, সমাজ বিজ্ঞান, সাহিত্য, শিল্প, অর্থনীতি ও অন্যান্য বিষয় পরস্পর নির্ভরশীল হয়ে উঠছে। 

(শিক্ষা ও উন্নয়নঃ উন্নয়নশীল দেশের প্রতিশ্রুতি, মোঃ দেলোয়ার হোসেন শেখ)