উত্তর
ব্যাখ্যা
প্রাক-ব্রিটিশ আমলে ভারতীয় উপমহাদেশে শিক্ষা বলতে অবিভক্ত ভারতের প্রাথমিক শিক্ষার ইতিহাসকেই বুঝিয়ে থাকে। ইতিহাস পাঠে জানা যায় সভ্যতা ও সংস্কৃতি এবং ধন সম্পদের দিক থেকে এ উপমহাদেশ ঐশ্বর্যশালী ছিল। ফলে দ্রাবিড়, হ ন, আর্য, মঙ্গোলিয়া, তুর্কী, পাঠান, মুঘল, ইংরেজ প্রভৃতি জাতির ভারতে আগমন, বসবাস ও শাসন করেছে বহু যুগ যুগ ধরে। আনুমানিক ৩০০০ বছরেরও পূর্ব প্রাচীন ভারতে আনুষ্ঠানিক শিক্ষা ব্যবস্থার সূত্রপাত ঘটে। প্রাচীন ভারতের এই শিক্ষাব্যবস্থা ছিল ধর্মকেন্দ্রিক।
(শিক্ষাবিজ্ঞান ও বাংলাদেশে শিক্ষা - আব্দুল মালেক, মরিয়ম বেগম, ফখরুল ইসলাম ও শেখ শাহবাজ রিয়াদ)