পরীক্ষা আর্কাইভ

Math Master

পরীক্ষাMath Masterতারিখতারিখ অনির্ধারিতসময়22 minutes
মোট প্রশ্ন১৭
সিলেবাস
পরীক্ষা – ১: টপিক: বাস্তব সংখ্যা, ল.সা.গু ও গ.সা.গু [Live Class – 1]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

Math Master

Math Master · তারিখ অনির্ধারিত · ১৭ প্রশ্ন

.
নিচের কোনটি মৌলিক সংখ্যা?
  1. ক) ১
  2. খ) ২
  3. গ) - ১
  4. ঘ) ০
ব্যাখ্যা
মৌলিক সংখ্যা (Prime Number):
 1 ব্যতিত যে সকল স্বাভাবিক সংখ্যা কেবলমাত্র ঐ সংখ্যা ও 1 দ্বারা বিভাজ্য সে সকল সংখ্যাকে মৌলিক সংখ্যা বলা হয়। সকল মৌলিকসংখ্যার সেটকে Pদ্বারা প্রকাশ করা হয়। 
অর্থাৎ P={2, 3, 5, 7, 11,...}
.
কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 12, 15, 18 ও 21 দ্বারা ভাগ করলে প্রতিক্ষেত্রে 9 অবশিষ্ট থাকে?
  1. ক) 1269
  2. খ) 1271
  3. গ) 1273
  4. ঘ) 1279
ব্যাখ্যা
প্রশ্ন : কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 12, 15, 18 ও 21 দ্বারা ভাগ করলে প্রতিক্ষেত্রে 9 অবশিষ্ট থাকে? 
সমাধান : 
 
ক্ষুদ্রতম সংখ্যাটি হবে 12, 15 18 ও 21 এর ল.সা.গু থেকে 11 বেশি 

12 = 2 × 2 ×3
15 = 3 × 5
18 = 2 × 3 × 3
21 = 3 × 7

12, 15 18 ও 21 এর ল.সা.গু  = 2 × 2 × 3 × 3 × 5 × 7 = 1260

ক্ষুদ্রতম সংখ্যাটি = 1260 + 9 = 1269
.
দুইটি সংখ্যার অনুপাত ৭ : ৮ এবং তাদের গ.সা.গু ৫ হলে, সংখ্যা দুইটির ল.সা. গু কত?
  1. ক) ২৬০
  2. খ) ২৭০
  3. গ) ২৯০
  4. ঘ) ২৮০
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি সংখ্যার অনুপাত ৭ : ৮ এবং তাদের গ.সা.গু ৫ হলে, সংখ্যা দুইটির ল.সা. গু কত?

সমাধান:
দেয়া আছে 
দুইটি সংখ্যার অনুপাত ৭ : ৮

মনে করি,
একটি সংখ্যা ৭ক  এবং
অপর সংখ্যাটি ৮ক

সংখ্যা দুটির গ.সা.গু = ক  এবং ল.সা.গু = ৫৬ক

শর্তমতে, 
ক = ৫

সংখ্যা দুটির গ.সা.গু = ৫৬ × ৫ = ২৮০
.
দু’টি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর ৪৫ হলে, বড় সংখ্যাটি কত?
  1. ক) ২২
  2. খ) ২৪
  3. গ) ২৩
  4. ঘ) ২১
ব্যাখ্যা
প্রশ্ন : দু’টি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর ৪৫ হলে, বড় সংখ্যাটি কত?
সমাধান :
মনেকরি,
ক্রমিক সংখ্যাদ্বয় x, x + 1
∴ (x + 1)2 - x2 = 45
বা, x2 + 2x + 1 - x2 = 45
বা, 2x = 45 - 1
বা, 2x = 44
বা, x = 22
∴ x + 1 = 22 + 1 = 23, যা নির্ণেয় বড় সংখ্যা।
.
নিচের কোনটি পূর্ণবর্গ সংখ্যা? 
  1. ক) ২০৫
  2. খ) ২৮৪
  3. গ) ৩২৫
  4. ঘ) ৬২৫
ব্যাখ্যা
২০৫ = ৪১ × ৫  [যা পূর্ণবর্গ নয়] 
২৮৪ = ২ × ২ × ৭১ [যা পূর্ণবর্গ নয়] 
৩২৫ = ৫ × ৫ × ১৩ [যা পূর্ণবর্গ নয়] 
৬২৫ = ৫ × ৫ × ৫ × ৫ [যা পূর্ণবর্গ ]
.
x2 - 5 = 0 হলে x হলো-
  1. ক) যৌগিক সংখ্যা
  2. খ) মূলদ সংখ্যা
  3. গ) অমূলদ সংখ্যা
  4. ঘ) পূর্ণবর্গ সংখ্যা
ব্যাখ্যা
প্রশ্ন: x2 - 5 = 0 হলে x হলো-

সমাধান: 
x2 - 5 = 0
x2 = 5
x = √5

পূর্ণবর্গ সংখ্যা নয় 
পূর্ণবর্গ নয় এমন সংখ্যার বর্গমূলকে অমূলদ সংখ্যা বলে।
5 সংখ্যাটি পূর্ণবর্গ নয়।
অতএব, 5 এর বর্গমূল অমূলদ সংখ্যা।
.
৯ ÷ ০.১২৫ = কত?
  1. ক) ৫৪
  2. খ) ৭২
  3. গ) ৩২
  4. ঘ) ৬৩
ব্যাখ্যা
প্রশ্ন: ৯ ÷ ০.১২৫ = কত?
সমাধান: 
 ৯ ÷ ০.১২৫ =৯/০.১২৫
                   = (৯ × ১০০০)/১২৫
                    = ৭২
.
১২/৫, ৩৬/৫, ৭২/২৫ এর ল.সা.গু কত? 
  1. ক) ১২/২৫
  2. খ) ৭২/২৫
  3. গ) ১২/৫
  4. ঘ) ৭২/৫
ব্যাখ্যা
প্রশ্ন: ১২/৫, ৩৬/৫, ৭২/২৫ এর ল.সা.গু কত? 

সমাধান: 
সমাধান: 
ভগ্নাংশগুলোর লব ১২, ৩৬, ৭২ এর ল.সা.গু. = ৭২
ভগ্নাংশগুলোর হর ৫, ৫, ২৫ এর গ.সা.গু. = ৫ 

নির্ণেয় ল.সা.গু = ৭২/৫
.
নিচের কোনটি পরস্পর সহমৌলিক?
  1. ক) ১০ ও ১৪৩
  2. খ) ১০, ২১ ও ১৪৩
  3. গ) ৮ ও ১৫
  4. ঘ) উপরের সবগুলো
ব্যাখ্যা
দুই বা ততোধিক সংখ্যার সাধারণ গুণনীয়ক শুধু হলে সংখ্যাগুলো পরস্পর সহমৌলিক
 
৮ এবং ১৫ দুইটি স্বাভাবিক সংখ্যা ।
এখানে, ৮ = ১ × ২ × ২ × ২ এবং ১৫ = ১ × ৩ × ৫
লক্ষ করি, ৮ এর গুণীনয়কগুলো ১, ২, ৪, ৮ এবং ১৫ এর গুণনীয়কগুলো ১, ৩, ৫, ১৫ । 
দেখা যাচ্ছে, ৮ এবং ১৫ এর মধ্যে ১ ছাড়া অন্য কোনো সাধারণ গুণনীয়ক নেই । 
তাই, ৮ এবং ১৫ সংখ্যাদ্বয় পরস্পর সহমৌলিক ।

আবার ১০, ২১ ও ১৪৩ এর মধ্যে ১ ছাড়া অন্য কোনো সাধারণ গুণনীয়ক নেই । অতএব,
সংখ্যাগুলো পরস্পর সহমৌলিক।
১০.
কোন ক্ষুদ্রতম সংখ্যাকে ২০, ২৫, ৩০ এবং ৩৬  দিয়ে ভাগ করলে যথাক্রমে ১৭, ২২, ২৭ এবং ৩৩ ভাগশেষ থাকবে?
  1. ক) ৯০৩
  2. খ) ৯০০
  3. গ) ৮৯৭
  4. ঘ) ৮৯৫
ব্যাখ্যা
প্রশ্ন: কোন ক্ষুদ্রতম সংখ্যাকে ২০, ২৫, ৩০ এবং ৩৬  দিয়ে ভাগ করলে যথাক্রমে ১৭, ২২, ২৭ এবং ৩৩ ভাগশেষ থাকবে?

সমাধান: 
এখানে, 
২০ - ১৭ = ৩
২৫ - ২২ = ৩
৩০ - ২৭ = ৩
৩৬ - ৩৩ = ৩ 

ক্ষুদ্রতম সংখ্যাটি  ২০, ২৫, ৩০ এবং ৩৬ এর ল.সা.গু  থেকে ৩ কম 
 ২০, ২৫, ৩০এবং ৩৬  এর ল.সা.গু  =৯০০

নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা = ৯০০ - ৩ 
= ৮৯৭
১১.
গ.সা.গু এর পূর্ণরূপ কী?
  1. ক) গরিষ্ঠ সাধারণ গুণিতক
  2. খ) গরিষ্ঠ সাধারণ গুণফল
  3. গ) গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক
  4. ঘ) গরিষ্ঠ সাধারণ গুণক
ব্যাখ্যা
- ল.সা.গু এর পূর্ণরূপ হলো লঘিষ্ঠ সাধারণ গুণিতক। 
- গ.সা.গু এর পূর্ণরূপ হলো গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। 
১২.
একটি লোহার পাত ও একটি তামার পাতের দৈর্ঘ্য যথাক্রমে ৬৭২ সে.মি. ও ৯৬০ সে.মি. । পাত দুইটি থেকে কেটে নেওয়া একই মাপের সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য কত হবে ?
  1. ক) ৯৬ সে.মি.
  2. খ) ৪৮ সে.মি.
  3. গ) ৩৬ সে.মি.
  4. ঘ) ৭২ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি লোহার পাত ও একটি তামার পাতের দৈর্ঘ্য যথাক্রমে ৬৭২ সে.মি. ও ৯৬০ সে.মি. । পাত দুইটি থেকে কেটে নেওয়া একই মাপের সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য কত হবে ?

সমাধান:
একই মাপের সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য হবে ৬৭২ সে.মি. ও ৯৬০ সে.মি. এর গ.সা.গু। 
৬৭২ ও ৯৬০ এর গ.সা.গু = ৯৬ 
সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য হবে = ৯৬ সে.মি.
১৩.
কোনটি প্রকৃত ভগ্নাংশ নয়?
  1. ক) ৮/১৪
  2. খ) ৭/৬
  3. গ) ৩/৪
  4. ঘ) ৯/১১
ব্যাখ্যা
প্রশ্ন: কোনটি প্রকৃত ভগ্নাংশ নয়?

সমাধান: 
যে ভগ্নাংশের লব অপেক্ষা হর বড় তাকে প্রকৃত ভগ্নাংশ বলে। 
অর্থাৎ প্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে,  লব< হর 
সুতরাং প্রকৃত ভগ্নাংশ < ১

যে ভগ্নাংশের লব অপেক্ষা হর ছোট তাকে অপ্রকৃত ভগ্নাংশ বলে।
অর্থাৎঅপ্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে,  লব> হর 
সুতরাং অপ্রকৃত ভগ্নাংশ > ১

৭/৬ = অপ্রকৃত ভগ্নাংশ
৮/১৪ = প্রকৃত ভগ্নাংশ
৩/৪ = প্রকৃত ভগ্নাংশ
৯/১১ = প্রকৃত ভগ্নাংশ
১৪.
নিচের কোনটি সকল সংখ্যার উৎপাদক?
  1. ক) 0
  2. খ) 0 ও 1
  3. গ) 1
  4. ঘ) -1, 0, 1
ব্যাখ্যা
যৌগিক সংখ্যা (Composit Number): 
যে সকল স্বাভাবিক সংখ্যা শুধুমাত্র ঐ সংখ্যা এবং 1 ব্যতীত অন্য সংখ্যা দ্বারাও বিভাজ্য তাদেরকে যৌগিক সংখ্যা বলে।
 যেমন: 4,6,8,9,10, । 
যৌগিক সংখ্যাকে একাধিক মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করা যায়। 1 সকল সংখ্যার উৎপাদক।
১৫.
৭ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ও ৬ অঙ্কের বৃহত্তম সংখ্যার অন্তর কত?
  1. ক) ১০০০০০
  2. খ) ১
  3. গ) ৯৯৯৯৯৯
  4. ঘ) - ১
ব্যাখ্যা
প্রশ্ন: ৭ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ও ৬ অঙ্কের বৃহত্তম সংখ্যার অন্তর কত?

সমাধান: 
৭ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা = ১০০০০০০
৬ অঙ্কের বৃহত্তম সংখ্যা = ৯৯৯৯৯৯
অন্তর = (১০০০০০০ - ৯৯৯৯৯৯) = ১
১৬.
১ম, ২য়, ৩য় ঝুড়িতে আম, জাম ও লিচু আছে যথাক্রমে ১৫৯টি, ২২৭টি, ৪০১টি। সর্বাধিক কত জন বালকের মধ্যে ফলগুলো সমান ভাবে ভাগ করে দিলে ৩টি আম, ৬ টি জাম ও ১১ টি লিচু অবশিষ্ট থাকবে?
  1. ক) ১৫
  2. খ) ১৩
  3. গ) ১৪
  4. ঘ) ১৭
ব্যাখ্যা
প্রশ্ন : ১ম, ২য়, ৩য় ঝুড়িতে আম, জাম ও লিচু আছে যথাক্রমে ১৫৯টি, ২২৭টি, ৪০১টি। সর্বাধিক কত জন বালকের মধ্যে ফলগুলো সমান ভাবে ভাগ করে দিলে ৩টি আম, ৬ টি জাম ও ১১ টি লিচু অবশিষ্ট থাকবে?

সমাধান : 
১৫৯-৩ = ১৫৬
২২৭-৬ = ২২১
৪০১ - ১১ = ৩৯০

নির্ণেয় বালকের সংখ্যা হবে ১৫৬, ২২১ ও ৩৯০ এর গ.সা.গু
 
অতএব ১৫৬, ২২১ ও ৩৯০ এর গ.সা.গু =১৩ 
 
সুতরাং নির্ণেয় বালকের সংখ্যা ১৩.
১৭.
নিচের কোনটি অমূলদ সংখ্যা?
  1. ক) √2
  2. খ) √৫২৯
  3. গ) √৭২৯
  4. ঘ) উপরের সবগুলো
ব্যাখ্যা
যে সংখ্যাকে p/q  আকারে প্রকাশ করা যায় না, যেখানে p ও q পূর্ণসংখ্যা এবং q ≠ 0, সে সংখ্যাকে অমূলদ সংখ্যা বলা হয়।
পূর্ণবর্গ নয় এরূপ যে কোনাে স্বাভাবিক সংখ্যার বর্গমূল কিংবা তার ভগ্নাংশ একটি অমূলদ সংখ্যা।
যেমন√2 = 1.414213..., √3 = 1.732 ..., √2 = 1.118..., ইত্যাদি অমূলদ সংখ্যা।
কোনাে অমূলদ সংখ্যাকে দুইটি পূর্ণ সংখ্যার অনুপাত হিসেবে প্রকাশ করা যায় না।
 
মূলদ সংখ্যসমূহ :
√৫২৯ = ২৩
√৭২৯ = ২৭