Question: A sum of Taka 100,000 is invested at 5% simple interest for the first 4 years and 10% compound interest for the next 2 years. What is the total amount after 6 years?
সমাধান:
দেওয়া আছে,
মূলধন, P = 1,00,000 টাকা
প্রথম 4 বছরের জন্য বার্ষিক সরল সুদের হার, r = 5%
পরবর্তী 2 বছরের জন্য বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার, r = 10%
মোট সময়কাল = 6 বছর
প্রথম 4 বছরের সরল সুদ (Simple Interest), I = (P × n × r)/100
⇒ I = (100000 × 4 × 5)/100
⇒ I = 20,000 টাকা
4 বছর পর আসল (Principal) হবে = 1,00,000 + 20,000 = 1,20,000 টাকা
পরবর্তী 2 বছরের জন্য, এই 1,20,000 টাকা হবে নতুন মূলধন (New Principal)।
সুতরাং, P = 1,20,000 টাকা
সময়, n = 2 বছর
সুদের হার, r = 10%
চক্রবৃদ্ধি মূল (Compound Amount), C = P(1 + r/100)n
⇒ C = 120000(1 + 10/100)2
⇒ C = 120000(110/100)2
⇒ C = 120000 × (110/100) × (110/100)
⇒ C = 1,45,200 টাকা
সুতরাং, 6 বছর পর মোট পরিমাণ হবে 1,45,200 টাকা।