পরীক্ষা আর্কাইভ

IBA ফ্যাকাল্টি ভিত্তিক মডেল টেস্ট

পরীক্ষাIBA ফ্যাকাল্টি ভিত্তিক মডেল টেস্টতারিখতারিখ অনির্ধারিতসময়50 minutes
মোট প্রশ্ন৬০
সিলেবাস
IBA প্যাটার্ন অনুসারে ৮০ মার্কের ফুল মডেল টেস্ট। [Live MCQ - তে প্রতি মাসের ৪, ১৪ ও ২৪ তারিখে IBA প্যাটার্ন অনুসারে ফুল মডেল টেস্ট অনুষ্ঠিত হয়।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

IBA ফ্যাকাল্টি ভিত্তিক মডেল টেস্ট

IBA ফ্যাকাল্টি ভিত্তিক মডেল টেস্ট · তারিখ অনির্ধারিত · ৬০ প্রশ্ন

.
কোনটি অনন্বয়ী অব্যয়?
  1. অধিকন্তু
  2. আলবত
  3. এবং 
  4. কিংবা
  5. কোনোটিই নয় 
ব্যাখ্যা
অনন্বয়ী অব্যয়:
- যে সকল অব্যয় বাক্যের অন্য পদের সঙ্গে কোন সমন্ধ না রেখে স্বাধীনভাবে নানাবিধ ভাব প্রকাশে ব্যবহৃত হয়, তাদের অনন্বয়ী অব্যয় বলে।

যেমন:
মরি মরি! কী সুন্দর প্রভাতের রূপ- উচ্ছ্বাস প্রকাশে।
নিশ্চয়ই পারব।
- আমি আজ আলবত যাব।

অন্যদিকে,
• সমুচ্চয়ী অব্যয়:
- যে অব্যয় পদ একটি বাক্যের সঙ্গে অন্য একটি বাক্যের অথবা বাক্যস্থিত একটি পদের সঙ্গে অন্য একটি পদের সংযোজন, বিয়োজন বা সংকোচন ঘটায়, তাকে সমুচ্চয়ী অব্যয় বা সম্বন্ধবাচক অব্যয় বলে।
যেমন: উচ্চপদ ও সামাজিক মর্যাদা সকলেই চায়।

সমুচ্চয়ী অব্যয়ের উদাহরণ - কিংবা, অধিকন্তু, এবং, তাই।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (সংস্করণ-২০১৯)।
.
শুদ্ধ বানান কোনটি?
  1. অর্নব 
  2. শত্রূ
  3. যামিনি
  4. ঈপ্সিত 
  5. অগ্রগামি
ব্যাখ্যা
• শুদ্ধ বানান হলো — ঘ) ঈপ্সিত।

অন্য অপশনের ব্যাখ্যা:
অর্নব → এর শুদ্ধ বানান: অর্ণব।
শত্রূ → এর শুদ্ধ বানান: শত্রু।
যামিনি → এর শুদ্ধ বানান: যামিনী।
অগ্রগামি → এর শুদ্ধ বানান: অগ্রগামী।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
.
কোন কবির উপাধি 'কবিকন্ঠহার'?
  1. ভারতচন্দ্র রায়গুণাকর
  2. বিদ্যাপতি
  3. মালাধর বসু
  4. মুকুন্দরাম চক্রবর্তী
  5. মুকুন্দদাস 
ব্যাখ্যা
• মিথিলার রাজসভার কবি ছিলেন - বিদ্যাপতি। তাঁর উপাধি হলো 'কবিকণ্ঠহার'। 

• বিদ্যাপতি:
- তিনি বৈষ্ণব কবি এবং পদসঙ্গীত ধারার রূপকার ছিলেন।
- মিথিলার সীতামারী মহকুমার বিসফি গ্রামে এক বিদগ্ধ শৈব ব্রাহ্মণ পরিবারে তাঁর জন্ম।
- তাঁদের পারিবারিক উপাধি ছিল ঠক্কর বা ঠাকুর। তাঁর পিতার নাম গণপতি ঠাকুর।
- তিনি 'মৈথিল কোকিল' ও 'অভিনব জয়দেব' নামে খ্যাত।
- তাঁর অন্যান্য উপাধি ছিল- নব কবিশেখর, কবিরঞ্জন, কবিকণ্ঠহার, পণ্ডিত ঠাকুর, সদুপাধ্যায় ও রাজপণ্ডিত।
- তিনি অপভ্রংশ ভাষায় 'কীর্তিলতা' নামে ঐতিহাসিক কাব্য লিখেছিলেন।

উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম।
.
"বাদলা হাওয়ায় মনে পড়ে ছেলে বেলার গান,
বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদেয় এল বান।" - পঙ্‌ক্তিটির রচিয়তা কে?
  1. সুফিয়া কামাল
  2. গোলাম মোস্তফা
  3. রবীন্দ্রনাথ ঠাকুর
  4. আল মাহমুদ 
  5. দ্বিজেন্দ্রলাল রায় 
ব্যাখ্যা
• "বাদলা হাওয়ায় মনে পড়ে ছেলে বেলার গান,
বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদেয় এল বান।" - পঙ্‌ক্তিটির রচিয়তা - রবীন্দ্রনাথ ঠাকুর।
--------------
বৃষ্টি পড়ে টাপুর টুপুর- কবিতা,
- রবীন্দ্রনাথ ঠাকুর। 

দিনের আলো নিবে এল,
সুয্যি ডোবে-ডোবে।
আকাশ ঘিরে মেঘ জুটেছে
চাঁদের লোভে লোভে।
মেঘের উপর মেঘ করেছে-
রঙের উপর রঙ,
--------
বাদলা হাওয়ায় মনে পড়ে
    ছেলেবেলার গান--
"বিষ্টি পড়ে টাপুর টুপুর,
    নদেয় এল বান।'

উৎস: বৃষ্টি পড়ে টাপুর টুপুর- কবিতা- রবীন্দ্রনাথ ঠাকুর। 
.
'হংসডিম্ব' এর সঠিক ব্যাসবাক্য কোনটি?
  1. হংসীর ডিম
  2. হাঁসের ডিম
  3. হাঁস ও ডিম
  4. হঁংস হতে যে ডিম
  5. কোনোটিই নয় 
ব্যাখ্যা
• ষষ্ঠী তৎপুরুষ সমাস:
পূর্বপদে ষষ্ঠী বিভক্তি (র, এর) লোপ হয়ে যে তৎপুরুষ সমাস হয় তাকে ষষ্ঠী তৎপুরুষ সমাস বলে।
যেমন:
মৃগীর শিশু= মৃগশিশু,
ছাগীর দুগ্ধ= ছাগদুগ্ধ,
হংসীর ডিম্ব= হংসডিম্ব।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
.
'র' প্রত্যয়যোগে গঠিত তদ্ধিতান্ত শব্দ কোনটি?
  1. ভাস্বর
  2. নম্র
  3. মধুর
  4. স্থাবর
  5. কোনোটিই নয় 
ব্যাখ্যা
• মধুর = মধু + র;  'র' প্রত্যয়যোগে গঠিত তদ্ধিতান্ত শব্দ। 

অন্যদিকে, 
নম্র = √ নম্‌ + র ; 'র' প্রত্যয়যোগে গঠিত কৃদন্ত শব্দ। 
স্থাবর = √ স্থা + বর্‌ ; 'বর' প্রত্যয়যোগে গঠিত কৃদন্ত শব্দ। 
ভাস্বর = √ ভাস্‌+ বর্‌ ; 'বর' প্রত্যয়যোগে গঠিত কৃদন্ত শব্দ। 

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২২ সংস্করণ)।
.
‘অজন্ত’ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ- 
  1. অজ্‌ + অন্ত
  2. অচ্ + অন্ত
  3. অজ্‌ঃ + অন্ত
  4. অচ্ঃ + অন্ত
  5. কোনোটিই নয় 
ব্যাখ্যা
• ‘অজন্ত’ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ: অচ্ + অন্ত।
- এটি ব্যঞ্জনসন্ধির উদাহরণ।

ব্যঞ্জন ও স্বরধ্বনি যোগে গঠিত ব্যঞ্জনসন্ধির কিছু উদাহরণ হলো:
• প্রাক্ + উক্ত = প্রাগুক্ত।
• ণিচ্ + অন্ত = ণিজন্ত।
• অচ্ + অন্ত = অজন্ত।
• ষট্ + অঙ্গ = ষড়ঙ্গ।
• ষট্ + ঋতু = ষড়ঋতু।
• ষট্ + ঐশ্বর্য = ষড়ৈশ্বর্য।
• ষট্ + আনন = ষড়ন।
• সৎ+ অর্থক = সদর্থক।
• সৎ + ইচ্ছা = সদিচ্ছা।
• মৃৎ + অঙ্গ = মৃদঙ্গ।
• অপ্ + অগ্নি = অবগ্নি।
• অপ্ + ইন্ধন = অবিন্ধন।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
'খদ্দের' শব্দের অর্থ-
  1. বিপদ
  2. কাপড় বিশেষ
  3. ক্রেতা
  4. ক্ষণকাল
  5. কোনোটিই নয় 
ব্যাখ্যা
• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে, 
'খদ্দের' শব্দের অর্থ- 'ক্রেতা'।

অন্যদিকে,
'খতর' শব্দের অর্থ- বিপদ।
'খদ্দর' শব্দের অর্থ- কাপড় বিশেষ।
'খনেক' শব্দের অর্থ- 'ক্ষণকাল'। 

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
.
‘সবাই মিলে বিদ্যালয় পরিষ্কার করল।' - ‘সবাই' কোন কারকের উদাহরণ?
  1. কর্তৃকারক
  2. কর্মকারক 
  3. করণ কারক 
  4. অপাদান কারক 
  5. কোনোটিই নয় 
ব্যাখ্যা
• কর্তৃকারক:
বাক্যস্থিত যে বিশেষ্য বা সর্বনাম পদ ক্রিয়া সম্পন্ন করে তা ক্রিয়ার কর্তা বা কর্তৃকারক।
ক্রিয়াকে ‘কে/ কারা’ দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, সেটিই কর্তৃকারক।
যেমন:
- সবাই মিলে বিদ্যালয় পরিষ্কার করল।
এখানে ‘সবাই’ হলো কর্তৃকারকের উদাহরণ।

উৎস: বাংলা ভাষার ব্যকরণ, নবম ও দশম শ্রেণি (২০১৯)।
১০.
'হাতের দ্বিতীয় আঙুল' এর এক কথায় প্রকাশ কোনটি?
  1. তর্জনী
  2. অঙ্গুষ্ঠ
  3. অনামিকা
  4. মধ্যমা
  5. কোনোটিই নয়
ব্যাখ্যা
• 'হাতের দ্বিতীয় আঙুল' এর এক কথায় প্রকাশ - তর্জনী

অন্যদিকে,
- 'হাতের প্রথম আঙুল' এর এক কথায় প্রকাশ - অঙ্গুষ্ঠ।
- 'হাতের তৃতীয় আঙুল' এর এক কথায় প্রকাশ - মধ্যমা।
- 'হাতের চতুর্থ আঙুল' এর এক কথায় প্রকাশ - অনামিকা।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান; বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।
১১.
সংবৃত স্বরধ্বনি কোনটি?
  1. অ 
  2. অ্যা
  3. ও 
ব্যাখ্যা
স্বরধ্বনি উচ্চারণের সময়ে ঠোঁট কতটুকু খোলা বা বন্ধ থাকে অর্থাৎ কী পরিমাণ উন্মুক্ত হয়, তার ভিত্তিতে স্বরধ্বনি চার ভাগে বিভক্ত।
যথা:
১. সংবৃত - [ই], [উ]।
২. অর্ধ-সংবৃত - [এ], [ও]।
৩. অর্ধ-বিবৃত - [অ্যা], [অ]।
৪. বিবৃত - []।
 
- সংবৃত স্বরধ্বনি উচ্চারণের সময়ে ঠোঁট কম খোলে; বিবৃত স্বরধ্বনি উচ্চারণের সময়ে ঠোঁট বেশি খোলে।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২-সংস্করণ)।
১২.
‘নন্দিনী’ -এর সমার্থক শব্দ কোনটি?
  1. সুন্দরী
  2. নারী
  3. রম্য
  4. তনয়া
  5. কোনোটিই নয় 
ব্যাখ্যা
‘কন্যা’ শব্দের সমার্থক শব্দ:
দুহিতা, আত্মজা, তনয়া, সুতা, নন্দিনী, মেয়ে, দুলালী, স্বজা।

অন্যদিকে,
• ‘সুন্দর’ শব্দের সমার্থক শব্দ হলো:
মনোরম, মনোহর, রম্য, কমনয়ি, ললিত, রমণীয়, অপরূপা, কমনীয়, অনুপম ইত্যাদি।

• 'নারী' শব্দের সমার্থক শব্দ:
- দারা, ধনি, রমণী, কামিনী, মহিলা, স্ত্রী, অবলা, স্ত্রীলোক, অঙ্গনা, ভাসিনী, ললনা, কান্তা, পত্নী এবং সীমন্তনী।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ; বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।
১৩.
'আলো' এর বিপরীত শব্দ কোনটি?
  1. আধার
  2. কালো
  3. বিমুখ
  4. তিমির
  5. কোনোটিই নয় 
ব্যাখ্যা
• 'আলো' এর বিপরীত শব্দ তিমির।
- 'তিমির' অর্থ: অন্ধকার।

• কিছু গুরুত্বপূর্ণ বিপরীত শব্দ:
- উন্মুখ - বিমুখ,
- উন্নয়ন - অবনমন,
- ঔদাসীন্য - আসক্তি,
- ঔচিত্য - অনৌচিত্য,
- ঔদার্য - কার্পণ্য,
- ঐহিক - পারত্রিক,
- ঐকমত্য- মতভেদ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা; বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১৪.
'প্রকর্ষ' শব্দটি - 
  1. বিশেষ্য 
  2. বিশেষণ 
  3. ক্রিয়া বিশেষণ 
  4. অব্যয় 
  5. কোনোটিই নয় 
ব্যাখ্যা
• প্রকর্ষ (বিশেষ্য পদ):
- এটি একটি সংস্কৃত শব্দ।
অর্থ:
- শ্রেষ্ঠত্ব;
- উৎকর্ষ;
- উন্নতি;
- শ্রীবৃদ্ধি;
- সমৃদ্ধি।

• 'প্রকর্ষ' শব্দের সমার্থক শব্দ “উৎকর্ষ”।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১৫.
'পথের পাঁচালী' উপন্যাসটি প্রকাশিত হয় কবে?
  1. ১৯১৯ সালে
  2. ১৯২৯ সালে
  3. ১৯৩৯ সালে
  4. ১৯৪৯ সালে
  5. ১৯৫৯ সালে
ব্যাখ্যা
• 'পথের পাঁচালী' উপন্যাস:
- 'পথের পাঁচালী' বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত একটি জনপ্রিয় বাংলা উপন্যাস।
- উপন্যাসটি ১৯২৯ সালে গ্রন্থাকারে প্রকাশিত হয়।
- উপন্যাসটি 'বিচিত্রা' পত্রিকায় প্রথম প্রকাশিত হয়।
- উপন্যাসের পটভূমিতে আছে বাংলাদেশের গ্রাম ও তার পরিচিত মানুষের জীবন।
- এতে একটি শিশুর চৈতন্যের জাগরণ, মানুষ ও প্রকৃতির সঙ্গে তার পরিচয় বর্ণিত হয়েছে।
- উপন্যাসের তিনটি ভাগ। বল্লালী বালাই, আমআঁটির ভেঁপু, অক্রূর সংবাদ।
- 'পথের পাঁচালী'র নায়ক বালক অপু।
উপন্যাসটির প্রধান চরিত্রগুলো হলো: 
- অপু,
- দুর্গা,
- ইন্দির ঠাকরুন,
- সর্বজয়া।
এছাড়াও, 
'পথের পাঁচালী' ও 'অপরাজিত' উপন্যাস অবলম্বনে সত্যজিৎ রায় চলচ্চিত্র নির্মাণ করেন।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, 'পথের পাঁচালী' উপন্যাস। 
১৬.
'Constituency' শব্দের বাংলা পরিভাষা কোনটি?
  1. সংস্করণ
  2. সংবিধান
  3. ইশতেহার
  4. নির্বাচকমণ্ডলী
  5. কোনোটিই নয় 
ব্যাখ্যা
'Constituency' শব্দের বাংলা পরিভাষা - 'নির্বাচনী এলাকা/ নির্বাচকমণ্ডলী'।

আরো কিছু গুরুত্বপূর্ণ পারিভাষিক শব্দ হলো:
• 'Blocade' - 'অবরোধ'। 
• 'Manifesto' - 'ইশতেহার'।
• 'Constitution' - 'সংবিধান'।
• 'Manuscript' - 'পাণ্ডুলিপি'।
• 'Deceit' - 'প্রতারণা'।
• 'Manual’ - 'সারগ্রন্থ'।
• ‘Memorandum’ - 'স্মারকলিপি'।
• 'Gazette' - 'ঘোষণাপত্র'।

উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা।
 
১৭.
Questions 21 to 25: Identify the misspelled word. If all are correctly spelled, choose option E.
  1. Yesterday
  2. Vacillation
  3. Separation
  4. Tresspass
  5. None
ব্যাখ্যা
• The misspelled word is: ঘ) Tresspass.
- The correct spelling is "Trespass".

• Trespass (Verb, noun)
- English meaning: to go onto someone's land or enter their building without permission.
- Bangla meaning: অনধিকার প্রবেশ।
 
• Other options:
ক) Yesterday - গতকাল; গতদিন।
খ) Vacillation - দোদুল্যমানতা; দোলাচলচিত্ততা।
গ) Separation - বিচ্ছেদ; বিচ্ছিন্নতা; বিচ্ছিন্নকরণ; বিচ্ছিন্নাবস্থা; পৃথককরণ।
Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Cambridge Dictionary.
১৮.
Identify the misspelled word. If all are correctly spelled, choose option E.
  1. Acquitance
  2. Dispassionate
  3. Collaborate
  4. Brilliant
  5. None
ব্যাখ্যা
• The misspelled word is: ক) Acquitance.
- The correct spelling is "Acquittance".

 • Acquittance (Noun)
- English meaning: A document evidencing a discharge from an obligation, especially a receipt in full.
- Bangla meaning: ফারখতি; ছাড়পত্র সম্বন্ধীয়; পূর্ণ প্রাপ্তি রশিদ। 

• Other options:
খ) Dispassionate (adjective) - আবেগমুক্ত; নিরাবেগ; পক্ষপাতহীন; শান্ত।

গ) Collaborate (verb) - সহযোগীরূপে কাজ করা; (বিশেষত সাহিত্য বা শিল্পকর্মে)।

ঘ) Brilliant (adjective) - অতি উজ্জ্বল; দীপ্তিময়; চমৎকার; অতি উৎকৃষ্ট; সুদক্ষ; অতিশয় চতুর; মেধাবী; প্রতিভাবান।

Source: 
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.
১৯.
Identify the misspelled word. If all are correctly spelled, choose option E.
  1. Voluptuous
  2. Temperament
  3. Supercillious
  4. Sanctimonious
  5. None
ব্যাখ্যা
• The misspelled word is: গ) Supercillious.
- The correct spelling is "Supercilious".

 • Supercilious (adjective)
- English Meaning: behaving as if you are better than other people, and that their opinions, beliefs, or ideas are not important.
- Bangla Meaning: উন্নাসিক; সব কিছুকে ঘৃণা করে এমন, উদ্ধত, অহংকৃত, গর্বিত।

• Other options:
ক) Voluptuous (adjective) - ইন্দ্রিয়সুখাবহ; ইন্দ্রিয়পরিতৃপ্তিকর।

খ) Temperament (noun) - শারীরিক বা মানসিক পরিস্থিতি; ধাত; প্রকৃতি; মেজাজ।
 
ঘ) Sanctimonious (adjective) - লোকদেখানো ধার্মিক; ধর্মধ্বজী; ছলধার্মিক।

Source: 
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.
২০.
Identify the misspelled word. If all are correctly spelled, choose option E.
  1. Amateur
  2. Indispensable
  3. Dilapidated
  4. Secretariat
  5. None
ব্যাখ্যা
• All are correctly spelled.

• Options:
ক) Amateur (noun)
- English Meaning: A person who is incompetent or inept at a particular activity.
- Bangla Meaning: শৌখিন চিত্র বা সংগীত বা নাট্যশিল্পী; অপেশাদার ক্রীড়াবিদ।

খ) Indispensable (adjective)
- English Meaning: Absolutely necessary.
- Bangla Meaning: অপরিহার্য; অপরিহরণীয়।

গ) Dilapidated (adjective)
- English Meaning: (of a building or object) in a state of disrepair or ruin as a result of age or neglect.
- Bangla Meaning: (দালানকোঠা, আসবাব ইত্যাদি সম্পর্কিত) ধ্বংসপ্রাপ্ত; মেরামতহীন; ক্ষয়িত; ধ্বংসস্তূপে পরিণত।

ঘ) Secretariat (noun)
- English Meaning: a permanent administrative office or department, especially a governmental one.
- Bangla Meaning: কোনো বৃহৎ সংগঠনের মহাসচিবের কর্মচারীবৃন্দ বা দফতর; সচিবালয়।

Source:
1. Cambridge Dictionary.
2. Merriam-Webster Dictionary.
২১.
Which of the following best replaces the word 'Colossus'?
  1. Diminutive
  2. Implicit
  3. Mammoth
  4. Pygmy
  5. None
ব্যাখ্যা
• The required answer is - গ) Mammoth.

• Colossus (Noun)
- English Meaning: a person or thing of great size, influence, or ability; a statue of gigantic size and proportions.
- Bangla Meaning: অতিকায় মূর্তি (বিশেষত কোনো মানুষের বাস্তব আকার অপেক্ষা অনেক বড়)।
 
• Given options:
ক) Diminutive - হ্রাসপ্রাপ্ত আকারসম্পন্ন; অতি ক্ষুদ্র।

খ) Implicit - ইশারাইঙ্গিতে প্রকাশিত; নিহিত; চাপা।

গ) Mammoth - অধুনালুপ্ত লোমশ হাতিবিশেষ; (attributive(ly)) প্রকাণ্ড; বিশাল।

ঘ) Pygmy - (১) বিষুবীয় আফ্রিকার খর্বাকৃতি জনগোষ্ঠীর একজন। (২) বামন; বেঁটে। (৩) খুব ছোট আকারের।

• সুতরাং, অপশনের অর্থ বিবেচনা করে দেখা যায় যে, Mammoth is the word that replaces the word 'Colossus'.

Source: 
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.
২২.
Which of the following pairs represents an incorrect synonym?
  1. Extirpate: Destroy
  2. Intrepid: Unheroic
  3. Amenable: Responsible
  4. Temerity: Audacity
  5. None
ব্যাখ্যা
• The incorrect synonym pair is: খ) Intrepid: Unheroic.
- Intrepid (অকুতোভয়; নিঃশঙ্ক; অসমসাহসিক) and Unheroic (অবীরোচিত; ভীরুতার পরিচায়ক) are antonyms, not synonyms.

• Other options:
ক) Extirpate (সম্পূর্ণ ধ্বংস করা) ↔ Destroy ( ধ্বংস/নষ্ট/বিধ্বস্ত/বরবাদ করা).

গ) Amenable ((ব্যক্তি) সংবেদনশীল; বাধ্য; (আইন সম্বন্ধীয়) (ব্যক্তি) দায়ী) ↔ Responsible ((ব্যক্তি) আইনত অথবা নীতিগতভাবে দায়ী).

ঘ) Temerity (হঠকারিতা; দুঃসাহস) ↔ Audacity (দুঃসাহস; স্পর্ধা; ধৃষ্টতা).
 
- এই শব্দগুলো পরস্পর সমার্থক (synonyms).

Source: 
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.
২৩.
Which of the following pairs represents an incorrect antonym?
  1. Squander: Conserve
  2. Lucrative: Unfavorable
  3. Scuttle: Slowness
  4. Vituperative: Invective
  5. None
ব্যাখ্যা
• The incorrect antonym pair is: ঘ) Vituperative: Invective.
- Vituperative (গালিগালাজপূর্ণ; কটূক্তিপূর্ণ) and Invective (দুর্বাক্য; কটুকাটব্য; গালিগালাজ) are synonyms, not antonyms.

• Other options:
ক) Squander ((সময় বা অর্থ) অপব্যয় করা; বেহিসাবি খরচ করা) ↔ Conserve (সংরক্ষণ করা; অপরিবর্তিত রাখা).

খ) Lucrative (লাভজনক, আর্থিকভাবে লোভনীয়) ↔ Unfavorable (প্রতিকূল; অসন্তোষজনক).

গ) Scuttle (দ্রুত প্রস্থান; তড়িঘড়ি করে পালানো) ↔ Slowness (ধীর; মন্থর)

- এই শব্দগুলো পরস্পর বিপরীতার্থক (antonyms).

Source: 
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.
২৪.
Questions 29 to 30: Choose the correct analogy.
Burden : Encumber :: Weariness : ________
  1. Recapitulate
  2. Elongate
  3. Boredom
  4. Perceptible
  5. None
ব্যাখ্যা
• Burden : Encumber :: Weariness : Boredom. 

• প্রশ্নে উল্লিখিত শব্দগুলোর অর্থ: 
- Burden (noun) - (১) ভার; বোঝা; গুরুভার; (সাহিত্য ও লাক্ষণিক) বোঝা; যা বহন করা কঠিন।
- Encumber (verb) - বাধা; বোঝা; দায়।
- Weariness (noun) - ক্লান্তি, অবসাদ।

• Given options:
ক) Recapitulate (verb) - (আলোচিত কোনো বিষয়ের) প্রধান প্রধান দফা পুনরাবৃত্তি করা; মূল প্রসঙ্গগুলো পুনর্ব্যক্ত করা।

খ) Elongate  (verb) - দীর্ঘ করা; সম্প্রসারিত করা।

গ) Boredom (noun) - একঘেয়েমিজনিত বিরক্তি বা ক্লান্তি।

ঘ) Perceptible (adjective) - প্রত্যক্ষ করা যায় বা উপলব্ধি করা যায় এমন; প্রত্যক্ষ।

• Analogical Relation:
- 'Burden' is synonymous with 'Encumber', Similarly, 'Weariness' is synonymous with 'Boredom'.

Source: 
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.
২৫.
Harbinger : Omen :: Epitome : ________
  1. Antithesis
  2. Fragment
  3. Expansion
  4. Perfection
  5. None
ব্যাখ্যা
• Harbinger : Omen :: Epitome : Perfection.

• প্রশ্নে উল্লিখিত শব্দগুলোর অর্থ: 
- Harbinger (Noun) - অগ্রদূত।
- Omen (Noun) - পূর্বাভাস।
- Epitome (noun) - সারসংক্ষেপ; গুণাবলির প্রতীক।

• Given options:
ক) Antithesis (noun) - সরাসরি বিপরীত বস্তু।

খ) Fragment (noun) - খণ্ড; টুকরা; ক্ষুদ্রাংশ; অসম্পূর্ণ অংশ।

গ) Expansion (noun) - বিস্তার; বিস্তারণ; প্রসারণ।

ঘ) Perfection (noun) - উৎকৃষ্ট রূপ বা উৎকর্ষের উদাহরণ।

• Analogical Relation:
- A harbinger is a type of omen (both indicate something to come).
- Similarly, the epitome of something represents its perfection or highest form.

Source: 
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.
২৬.
Questions 31 to 35: Identify the erroneous part. If there is no error, choose option E.
The auditor uncovered several egregiously misleading entries in the financial statements.
  1. auditor
  2. egregiously misleading
  3. uncovered
  4. in the financial statements
  5. No error
ব্যাখ্যা

• The correct answer is: ঙ) No error.

• Correct sentence: The auditor uncovered several egregiously misleading entries in the financial statements.
- Bangla: নিরীক্ষক আর্থিক বিবরণীতে বেশ কয়েকটি গুরুতর বিভ্রান্তিকর এন্ট্রি আবিষ্কার করেছেন।

• Explanation:
ক) auditor - Correct noun (subject).

খ) egregiously misleading (গুরুতর বিভ্রান্তিকর) - Proper adjective phrase ("egregiously" intensifies "misleading"). 

গ) uncovered - Correct verb (past tense).

ঘ) in the financial statements - Correct prepositional phrase (location).

২৭.
It is important that she follows the instructions carefully.
  1. important
  2. instructions
  3. follows
  4. carefully
  5. No error
ব্যাখ্যা

• The error is: গ) follows.

• Correct sentence: It is important that she follow the instructions carefully.
- Bangla: তার জন্য নির্দেশাবলী সাবধানে অনুসরণ করা গুরুত্বপূর্ণ।

• Present Subjunctive:
- চাওয়া বা ইচ্ছা প্রকাশ করতে sub-ordinate clause -এ verb -এর base form ব্যবহারের রীতিই হলো- Present Subjunctive.
-  In formal English, after expressions like "It is important that...", we use the subjunctive mood, which requires the base form of the verb (without "-s" for third person singular).

- structure:
It + be (any tense)+ adjective + that + subject + simple verb হয়।

- সাধারণত advised, necessery, important, recommended, urgent, obligatory, required, imperative, mendatory, proposed, suggested, ইত্যাদি adjective গুলো ব্যবহৃত হলে এই নিয়ম প্রযোজ্য হবে।
- এক্ষেত্রে সর্বদাই verb -এর base form হবে এবং Neagtive -এর ক্ষেত্রে base form-এর পূর্বে শুধু not বসবে। 
- এই সমস্ত verb গুলোর সাথে -s/-es/-ed/-ing/-d/-t -কিছুই যুক্ত হবে না।
- be verb থাকলে শুধু 'be' বসবে।
- American English অনুযায়ী should ও ব্যবহৃত হবে না। তবে British English -এ should + base form ব্যবহৃত হয়ে থাকে।

Source: A Passage to the English Language by S M Zakir Hussain.

২৮.
We insist on you leaving the meeting before any further outbursts take place.
  1. insist on
  2. you
  3. leaving
  4. before
  5. No error
ব্যাখ্যা

• The error is: খ) you.

• Correct sentence: We insist on your leaving the meeting before any further outbursts take place.
- Bangla: আমরা জোর দিচ্ছি যে আর কোনো বিস্ফোরণ ঘটার আগেই আপনি সভাটি ছেড়ে চলে যান।

• Explanation:
- "insist on" requires a possessive pronoun + gerund.
- অর্থাৎ, insist on -এর পরে pronoun এর possessive form + (verb+ing) হয়। 
- তাই you এর পরিবর্তে your হবে ।

• অন্যদিকে,
ক) insist on – Correct phrase (demand firmly).

গ) leaving – Correct gerund (verb acting as a noun).

ঘ) before – Correct conjunction.

২৯.
The bridge was hitting by a large ship during a sudden storm last week.
  1. The bridge
  2. was hitting
  3. during a sudden storm
  4. last week
  5. No error
ব্যাখ্যা

• The error is: খ) was hitting.

• Correct sentence: The bridge was hit by a large ship during a sudden storm last week.
- Bangla: গত সপ্তাহে আকস্মিক ঝড়ের সময় একটি বড় জাহাজ সেতুটির উপর আঘাত হানে।

• Explanation:
- "Was hitting" is active voice (incorrect here). 
- The sentence describes a passive action (the bridge receiving the action), so it should use the passive voice.

• Passive structure: was/were + past participle (hit).

• অন্যদিকে,
ক) The bridge – Correct subject.

গ) during a sudden storm – Correct prepositional phrase.

ঘ) last week – Correct time expression.

৩০.
He soon sickened with busy city life and moved out to the country.
  1. He soon
  2. sickened with
  3. moved out
  4. to the country
  5. No error
ব্যাখ্যা
• The error is: খ) sickened with

• Correct sentence: He soon sickened of busy city life and moved out to the country.
- Bangla: শীঘ্রই তিনি ব্যস্ত নগর জীবনে বিরক্ত হয়ে গ্রামে চলে যান।

• Sicken of [phrasal verb]
- English Meaning: To lose interest in (something) because one has had too much of it.
- Bangla Meaning: ক্লান্ত বা বিতৃষ্ণ হওয়া।

• অন্যদিকে,
ক) He soon (তিনি শীঘ্রই) – Correct adverbial phrase.
গ) moved out (ছেড়ে দেওয়া)– Correct phrasal verb.
ঘ) to the country (গ্রামে) – Correct prepositional phrase.
৩১.
Questions 36 to 40: Choose the appropriate word to fill in the gap in the following sentences.
Known for his _____ wit, the writer could make even the harshest criticism sound charming.
  1. affable
  2. sardonic
  3. caustic
  4. insular
  5. genial
ব্যাখ্যা
• Complete sentence: Known for his sardonic wit, the writer could make even the harshest criticism sound charming.
- Bangla meaning: তীক্ষ্ণ ও ব্যঙ্গাত্মক রসবোধের জন্য পরিচিত ওই লেখক এমনকি সবচেয়ে কঠোর সমালোচনাকেও মনোমুগ্ধকর করে তুলতে পারতেন।

• Given options:
ক) affable - শিষ্টাচারী ও বন্ধুভাবাপন্ন; অমায়িক।

খ) sardonic - বিদ্রূপাত্মক; অবজ্ঞাপূর্ণ; উপহাসপূর্ণ। 

গ) caustic - তীব্র; তিক্ত; বিদ্রূপাত্মক (lacks the implied charm).

ঘ) insular - দ্বীপবাসী সম্বন্ধী বা দ্বীপবাসীসদৃশ।

ঙ) genial - সদয়; সহানুভূতিশীল; মিশুক।
 
• সুতরাং, শব্দগুলোর অর্থানুযায়ী বুঝা যাচ্ছে, শূন্যস্থানে সঠিক শব্দ হবে- খ) sardonic.
- কারণ, এই বাক্যটি এমন একজন লেখকের বর্ণনা দেয় যার বুদ্ধি "কঠোরতম সমালোচনাকেও মনোমুগ্ধকর করে তোলে।" এর জন্য এমন একটি শব্দের প্রয়োজন যা তীক্ষ্ণ, বিদ্রূপাত্মক হাস্যরসকে একটি চতুর বা বিদ্রূপাত্মক ধারার সাথে প্রকাশ করে।
- 'sardonic wit' এমন ধরনের রসবোধ, যা হাস্যরসের আড়ালে ব্যঙ্গ বা কটাক্ষ প্রকাশ করে।

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.
৩২.
Her account of the events was so _____ that the committee had no choice but to question her credibility.
  1. implausible
  2. credible
  3. irrefutable
  4. veritable
  5. cogent
ব্যাখ্যা
• Complete sentence: Her account of the events was so implausible that the committee had no choice but to question her credibility.
- Bangla meaning: ঘটনাবলী সম্পর্কে তার বর্ণনা এতটাই অবিশ্বাস্য ছিল যে, কমিটির কাছে তার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলা ছাড়া আর কোন উপায় ছিল না।

• Given options:
ক) implausible - অবিশ্বাস্য; অকল্পনীয়।

খ) credible - বিশ্বাসযোগ্য।

গ) irrefutable - মিথ্যা প্রমাণ করা যায় না এমন; অখণ্ডনীয়; অকাট্য।

ঘ) veritable - সত্যিকার; যথার্থ; প্রকৃত।

ঙ) cogent - (যুক্তি) জোরালো এবং দৃঢ় প্রত্যয়োৎপাদক।

• সুতরাং, শব্দগুলোর অর্থানুযায়ী বুঝা যাচ্ছে, শূন্যস্থানে সঠিক শব্দ হবে- ক) implausible.
- কারণ, বাক্যটিতে বলা হয়েছে যে কমিটি তার বক্তব্যের কারণে তার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে। এর অর্থ হল তার বক্তব্য অবিশ্বাস্য ছিল।
- 'implausible' অর্থ হলো বিশ্বাসযোগ্য নয় বা সত্য হওয়ার সম্ভাবনা কম, যা সরাসরি ব্যাখ্যা করে কেন কমিটি তাকে সন্দেহ করেছিল।

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.
৩৩.
Once celebrated for her ethical journalism, she was now accused of writing _____ articles to appease corporate sponsors.
  1. didactic
  2. erudite
  3. sycophantic
  4. trenchant
  5. impudent
ব্যাখ্যা
• Complete sentence: Once celebrated for her ethical journalism, she was now accused of writing sycophantic articles to appease corporate sponsors.
- Bangla meaning: একসময় তার নীতিবান সাংবাদিকতার জন্য বিখ্যাত হলেও, এখন তার বিরুদ্ধে কর্পোরেট পৃষ্ঠপোষকদের খুশি করার জন্য চাটুকারপূর্ণ প্রবন্ধ লেখার অভিযোগ আনা হচ্ছে।

• Given options:
ক) didactic - শিক্ষামূলক; নীতিমূলক।

খ) erudite - (আনুষ্ঠানিক) পাণ্ডিত্যপূর্ণ।

গ) sycophantic - মোসাহেবি;  চাটুকারপূর্ণ; তোষামোদি।

ঘ) trenchant - (ভাষা) প্রবল; তীক্ষ্ণ ও মর্মভেদী।

ঙ) impudent - বেহায়া; ধৃষ্ট; নির্লজ্জ।

• সুতরাং, শব্দগুলোর অর্থানুযায়ী বুঝা যাচ্ছে, শূন্যস্থানে সঠিক শব্দ হবে- গ) sycophantic.
- কারণ, এই বাক্যটি সাংবাদিকের পূর্বের নীতিগত খ্যাতির সাথে "কর্পোরেট স্পনসরদের খুশি করার" জন্য নিবন্ধ লেখার তার বর্তমান আচরণের তুলনা করে।
- Sycophantic means obsequiously flattering or excessively praiseful to gain favor—perfectly describing unethical writing to please sponsors.

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.
৩৪.
The government reduced the _______ corruption of the previous regime, and stopped the freefall of foreign exchange reserves.
  1. arrogant
  2. shrine 
  3. gauche
  4. rampant
  5. dormant
ব্যাখ্যা
• Complete sentence: The government reduced the rampant corruption of the previous regime, and stopped the freefall of foreign exchange reserves.
- Bangla meaning: সরকার পূর্ববর্তী সরকারের ব্যাপক দুর্নীতি কমিয়ে এনেছে এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভের অবাধ পতন বন্ধ করেছে।

• Given options:
ক) arrogant - উদ্ধত।

খ) shrine - তীর্থস্থান; পুণ্যস্থান; সমাধিমন্দির।

গ) gauche - সামাজিকভাবে অপ্রতিভ; আড়ষ্ট; কৌশলহীন; কাণ্ডজ্ঞানহীন; বেআক্কেল।

ঘ) rampant - (রোগব্যাধি, সামাজিক অনাচার) অনিয়ন্ত্রিত, অবাধ; বর্ধনশীল; অব্যাহতভাবে জায়মান।

ঙ) dormant - সুপ্ত; নিদ্রিত; ঘুমন্ত; এখনো অবচেতন; নিষ্ক্রিয়।

• সুতরাং, শব্দগুলোর অর্থানুযায়ী বুঝা যাচ্ছে, শূন্যস্থানে সঠিক শব্দ হবে- ঘ) rampant.
- 'Rampant corruption' দ্বারা অবাধ; অনিয়ন্ত্রিত; ব্যাপক দুর্নীতি বোঝানো হয়েছে, এটি কমানোর প্রয়োজন এমন একটি "পূর্ববর্তী শাসনব্যবস্থার" প্রেক্ষাপটের সাথে পুরোপুরি খাপ খায়।

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.
৩৫.
To her surprise, though, Julius has changed and has stopped ______ to the rich and powerful.
  1. disdaining
  2. challenging
  3. scorning
  4. irascible
  5. kowtowing 
ব্যাখ্যা
• Complete sentence: To her surprise, though, Julius has changed and has stopped kowtowing to the rich and powerful.
- Bangla meaning: তার বিস্ময়ের বিষয়, তবে, জুলিয়াস বদলে গেছে এবং ধনী ও ক্ষমতাশালীদের প্রতি অতিরিক্ত তোষামোদ করা বন্ধ করেছে।

• Given options:
ক) disdaining - ঘৃণা করা; অবজ্ঞা করা; তাচ্ছিল্য করা।

খ) challenging - কঠিন বা দুরূহ; প্রশ্ন তোলা বা আপত্তি জানানো।

গ) scorning - তিরস্কার; ঘৃণায় পরিহার করা।

ঘ) irascible - (আনুষ্ঠানিক) কোপনস্বভাব; ক্রোধিষ্ট; খিটখিটে।

ঙ) kowtowing - অত্যন্ত বিনয় প্রদর্শন করা; অতিরিক্ত তোষামোদ করা।

• সুতরাং, শব্দগুলোর অর্থানুযায়ী বুঝা যাচ্ছে, শূন্যস্থানে সঠিক শব্দ হবে- ঙ) kowtowing.
- বাক্যটি ইঙ্গিত দেয় যে জুলিয়াস আগে ধনী এবং ক্ষমতাবানদের প্রতি অতিরিক্ত তোষামোদ করতেন, কিন্তু এখন তা বন্ধ করেছে।

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.
৩৬.
যদি P একটি মৌলিক সংখ্যা হয়  তাহলে √P কী হবে?
  1. স্বাভাবিক সংখ্যা 
  2. পূর্ণ সংখ্যা 
  3. মূলদ সংখ্যা 
  4. অমূলদ সংখ্যা 
  5. ঋণাত্মক সংখ্যা 
ব্যাখ্যা
প্রশ্ন: যদি P একটি মৌলিক সংখ্যা হয়  তাহলে √P কী হবে?

সমাধান:
মৌলিক সংখ্যার সংজ্ঞা অনুসারে, P কেবলমাত্র 1 এবং P দ্বারা বিভাজ্য।
আমরা জানি যে, যদি P একটি পূর্ণবর্গ সংখ্যা হয় √P মূলদ সংখ্যা হয়। 

কিন্তু যেহেতু P মৌলিক, এটি কোনো পূর্ণবর্গ সংখ্যা নয়।
∴ √P মূলদ সংখ্যা নয়।

অর্থাৎ √P একটি অমূলদ সংখ্যা। 
৩৭.
a এর মান কত হলে 4x2 - ax + 9 একটি পূর্ণবর্গ হবে?
  1. 8
  2. 10
  3. 12
  4. 14
  5. 16
ব্যাখ্যা
প্রশ্ন: a এর মান কত হলে 4x2 - ax + 9 একটি পূর্ণবর্গ হবে?

সমাধান:
4x2 - ax + 9
= (2x)2 - 2.2x.3 + 32 + 12x - ax
= (2x - 3)2 + 12x - ax 
যেহেতু (2x - 3)2 একটি পূর্ণবর্গ সেহেতু প্রদত্ত রাশিটি পূর্ণবর্গ হবে যদি 12x - ax = 0 হয়।
∴ 12x - ax = 0
⇒ x(12 - a) = 0
⇒ 12 - a = 0
⇒ a = 12

বিকল্প:
কোনো রাশি পূর্ণবর্গ হবে যদি, b2 - 4ac = 0 হয়।
∴ b2 - 4ac = 0
⇒ (- a)2 - (4 × 4 × 9) = 0
⇒ a2 - 144 = 0
a2 = 144
⇒ a = √144 = 12
৩৮.
চার বছর পূর্বে পুত্রের বয়স ছিলো পিতার বয়সের এক-সপ্তমাংশ। চার বছর পর পিতার বয়স পুত্রের বয়সের তিনগুণ হলে পিতার বর্তমান বয়স কত?
  1. ২৪ বছর 
  2. ৩০ বছর
  3. ৩২ বছর
  4. ৩৪ বছর
  5. ৩৬ বছর
ব্যাখ্যা

প্রশ্ন: চার বছর পূর্বে পুত্রের বয়স ছিলো পিতার বয়সের এক-সপ্তমাংশ। চার বছর পর পিতার বয়স পুত্রের বয়সের তিনগুণ হলে পিতার বর্তমান বয়স কত?

সমাধান:
ধরি,
পিতার বর্তমান বয়স = ক বছর 
পুত্রের বর্তমান বয়স = খ বছর

প্রশ্নমতে,
(খ - ৪) = (ক - ৪)/৭
⇒ ৭(খ - ৪) = ক - ৪
⇒ ৭খ - ২৮ = ক - ৪
⇒ ক - ৭খ = - ২৮ + ৪
⇒ ক - ৭খ =  - ২৪ ....................... (১)

আবার,
৪ বছর পরে,
(ক + ৪) = ৩(খ + ৪)
⇒ ক + ৪ = ৩খ + ১২
⇒ ক - ৩খ =  ১২ - ৪
⇒ ক - ৩খ = ৮ ............ (২)

(১) নং সমীকরণ থেকে (২) নং সমীকরণ বিয়োগ করে পাই,
(ক - ৭খ) - (ক - ৩খ) = - ২৪ - ৮
⇒ ক - ৭খ - ক + ৩খ = - ৩২
⇒ - ৪খ = - ৩২
⇒ খ = (- ৩২)/(- ৪)
⇒ খ = ৮

খ এর মান (২) নং সমীকরণে বসিয়ে পাই,
ক - (৩ × ৮) = ৮
⇒ ক - ২৪ = ৮ 
⇒ ক = ৮ + ২৪
⇒ ক = ৩২

∴ পিতার বর্তমান বয়স = ৩২ বছর 

৩৯.
(1/√2), 1, √2... প্রদত্ত অনুক্রমটির কততম পদ 8√2?
  1. 6
  2. 7
  3. 9
  4. 11
  5. 12
ব্যাখ্যা
প্রশ্ন: (1/√2), 1, √2... প্রদত্ত অনুক্রমটির কততম পদ 8√2?

সমাধান:
দেওয়া আছে,
অনুক্রমটির প্রথম পদ, a = 1/√2
সাধারন অনুপাত, r = 1/(1/√2 ) = √2
n-তম পদ = arn - 1

প্রশ্নমতে,
arn-1 = 8√2
⇒ (1/√2) × (√2)n - 1 = 8√2
⇒ (√2)n - 1 = 8√2 × √2
⇒ (√2)n - 1 = 16
⇒ (√2)n - 1 = {(√2)2}4
⇒ (√2)n - 1 = (√2)8
⇒ n - 1 = 8 
⇒ n = 8 + 1 = 9 

অর্থাৎ অনুক্রমটির 9-তম পদ হলো 8√2
৪০.
একটি মুদ্রাকে তিনবার নিক্ষেপ করা হলো। কমপক্ষে ২ টি H (Head) আসার সম্ভাবনা কত?
  1. ১/২
  2. ১/৪
  3. ১/৮
  4. ৩/৮
  5. ৩/৪
ব্যাখ্যা

প্রশ্ন: একটি মুদ্রাকে তিনবার নিক্ষেপ করা হলো। কমপক্ষে ২ টি H (Head) আসার সম্ভাবনা কত?

সমাধান:
মুদ্রা তিনবার নিক্ষেপ করলে সম্ভাব্য ফলাফলগুলো হবে:
= HHH, HHT, HTH, HTT, THH, THT, TTH, TTT
মোট সম্ভাব্য ফলাফল = ৮ টি 

এর মধ্যে কমপক্ষে ২ টি Head আসলে অনুকূল ফলাফল হয় = HHH, HHT,HTH THH অর্থাৎ ৪ টি 

∴ মুদ্রাকে ৩ বার নিক্ষেপ করা হলে কমপক্ষে ২ টি Head আসার সম্ভাবনা = ৪/৮ = ১/২

৪১.
একজন বিক্রেতা ১২% ক্ষতিতে একটি চেয়ার বিক্রয় করেন। যদি তিনি চেয়ারটি ২২১ টাকা বেশী মূল্যে বিক্রয় করতেন তাহলে তার ১৪% লাভ হতো। চেয়ারের ক্রয়মূল্য কত?
  1. ৫২০ টাকা
  2. ৫৮০ টাকা
  3. ৭৫০ টাকা
  4. ৮৫০ টাকা
  5. ১০০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একজন বিক্রেতা ১২% ক্ষতিতে একটি চেয়ার বিক্রয় করেন। যদি তিনি চেয়ারটি ২২১ টাকা বেশী মূল্যে বিক্রয় করতেন তাহলে তার ১৪% লাভ হতো। চেয়ারের ক্রয়মূল্য কত?

সমাধান:
মনে করি,
ক্রয়মূল্য = ১০০ টাকা 
∴ ১৪% লাভে বিক্রয়মূল্য = ১০০ + ১০০ এর ১৪% = (১০০ + ১৪) টাকা = ১১৪ টাকা
এবং
১২% ক্ষতিতে বিক্রয়মূল্য = ১০০ - ১০০ এর ১২% = (১০০ - ১২) টাকা = ৮৮ টাকা

∴ বিক্রয়মূল্য বেশী হয় = (১১৪ - ৮৮) টাকা = ২৬ টাকা 

এখন,
বিক্রয়মূল্য ২৬ টাকা বেশী হলে ক্রয়মূল্য = ১০০ টাকা 
∴ বিক্রয়মূল্য ১ টাকা বেশী হলে ক্রয়মূল্য = ১০০/২৬ টাকা 
∴ বিক্রয়মূল্য ২২১ টাকা বেশী হলে ক্রয়মূল্য = (১০০ × ২২১)/২৬ টাকা = ৮৫০ টাকা 

সুতরাং চেয়ারের ক্রয়মূল্য = ৮৫০ টাকা
৪২.
একটি ব্যাংকে নির্দিষ্ট পরিমাণ টাকা জমা রাখলে জমাকৃত টাকা সরল মুনাফায় ২ বছরে ৫/৪ অংশ হয়। ব্যাংকের মুনাফার হার কত?
  1. ৮%
  2. ১০%
  3. ১২.৫%
  4. ১৪%
  5. ১৬.৫%
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ব্যাংকে নির্দিষ্ট পরিমাণ টাকা জমা রাখলে জমাকৃত টাকা সরল মুনাফায় ২ বছরে ৫/৪ অংশ হয়। ব্যাংকের মুনাফার হার কত?

সমাধান:
ধরি,
মূলধন = P  
মুনাফা = I

আমরা জানি,
মুনাফা-আসল = I + P 
⇒ মূলধনের ৫/৪ অংশ = I + P 
⇒ P × (৫/৪) = I + P
⇒ I = (৫P/৪)  - P
⇒ I = (৫P - ৪P)/৪
⇒ I = P/৪ 

∴ মুনাফা, I = Pnr/১০০
⇒ P/৪ = (P × ২ × r)/১০০
⇒ r = (১০০ × P)/(P × ২ × ৪)
⇒ r = ১০০/৮ = ১২.৫

অর্থাৎ মুনাফার হার = ১২.৫ %
৪৩.
যদি (16)2x + 3 = (4)3x + 6 হয় তাহলে x এর মান কত?
  1. 0
  2. 1
  3. 2
  4. - 2
  5. 4
ব্যাখ্যা
প্রশ্ন: যদি (16)2x + 3 = (4)3x + 6 হয় তাহলে x এর মান কত?

সমাধান:
(16)2x + 3 = (4)3x + 6
⇒ (42)2x + 3 = (4)3x + 6
⇒ (4)4x + 6 = (4)3x + 6
⇒ 4x + 6 = 3x + 6
⇒ 4x - 3x = 6 - 6
⇒ x = 0
৪৪.
৮ জন শ্রমিক একটি কাজ ১০ দিনে করতে পারে। যদি সময়ের কোন পরিবর্তন না করে কাজের পরিমাণ দ্বিগুণ হয়, তাহলে নির্দিষ্ট সময়ে কাজ শেষ করতে অতিরিক্ত কতজন শ্রমিক লাগবে?
  1. ৮ জন
  2. ১০ জন
  3. ১২ জন
  4. ১৬ জন
  5. ২০ জন
ব্যাখ্যা

প্রশ্ন: ৮ জন শ্রমিক একটি কাজ  ১০ দিনে করতে পারে। যদি সময়ের কোন পরিবর্তন না করে কাজের পরিমাণ দ্বিগুণ হয়, তাহলে নির্দিষ্ট সময়ে কাজ শেষ করতে অতিরিক্ত কতজন শ্রমিক লাগবে?

সমাধান:
যদি কাজের পরিমাণ দ্বিগুণ করা হয় এবং সময় বৃদ্ধি করা না হয় তাহলে দিন সংখ্যা হবে = ১০ এবং কাজ সংখ্যা হবে = ২
 
তাহলে,  
১ টি কাজ ১০ দিনে করতে পারে = ৮ জন শ্রমিক
∴ ২ টি কাজ ১০ দিনে করতে পারে = ৮ × ২ = ১৬ জন 

অতএব, অতিরিক্ত শ্রমিক লাগবে = (১৬ - ৮) জন = ৮ জন 

বিকল্প:
যদি কাজের পরিমাণ দ্বিগুণ করা হয় এবং সময় বৃদ্ধি করা না হয় তাহলে শ্রমিক সংখ্যা দ্বিগুণ করতে হবে। 
অর্থাৎ মোট শ্রমিক লাগবে = (৮ × ২) জন = ১৬ জন 
∴ অতিরিক্ত শ্রমিক লাগবে = (১৬ - ৮) জন = ৮ জন 

৪৫.
চারটি ঘণ্টা যথাক্রমে ৬ মিনিট, ৮ মিনিট, ১২ মিনিট ও ১৮ মিনিট পরপর বাজে। যদি দুপুর ১২ টায় ঘণ্টাগুলো একবার একত্রে বাজে, তাহলে ঘণ্টাগুলো পুনরায় কখন একত্রে বাজবে?
  1. ১২ : ৪২ টা 
  2. ১২ : ৫০ টা 
  3. ১ টা 
  4. ১ : ১২ টা 
  5. ১ : ১৫ টা 
ব্যাখ্যা
প্রশ্ন: চারটি ঘণ্টা যথাক্রমে ৬ মিনিট, ৮ মিনিট, ১২ মিনিট ও ১৮ মিনিট পরপর বাজে। যদি দুপুর ১২ টায় ঘণ্টাগুলো একবার একত্রে বাজে, তাহলে ঘণ্টাগুলো পুনরায় কখন একত্রে বাজবে?

সমাধান:
ঘণ্টাগুলো একবার একত্রে বাজার পর ৬, ৮, ১২, ১৮ এর ল.সা.গুর সমান সময়ের পর আবার একত্রে বাজবে।

সংখ্যা গুলোর মৌলিক উৎপাদক,
৬ = ২ × ৩
৮ = ২ × ২ × ২
১২ = ২ × ২× ৩
১৮ = ২ × ৩ × ৩

∴ ৬, ৮, ১২, ১৮ এর ল.সা.গু = ২ × ২ × ২ × ৩ × ৩ = ৭২

সুতরাং, ঘণ্টাগুলো একবার দুপুর ১২ টায় বাজার পর পুনরায় একত্রে বাজবে= ১২ টা + ৭২ মিনিট
= ১২ টা + (৬০ মিনিট + ১২ মিনিট)
= (১২ টা + ১ ঘণ্টা) + ১২ মিনিট 
= ১ টা ১২ মিনিটে
৪৬.
একটি পাইপ ৬ ঘন্টায় একটি ট্যাংক ভর্তি করতে পারে এবং অপর একটি পাইপ ট্যাংকটি ৮ ঘন্টায় খালি করতে পারে। যদি প্রথম পাইপটি ২ ঘন্টা চলার পর দ্বিতীয় পাইপটি চালু করা হয়, তাহলে পুরো ট্যাংক ভর্তি হতে কত সময় লাগবে?
  1. ১২ ঘণ্টা
  2. ১৬ ঘণ্টা
  3. ১৮ ঘণ্টা
  4. ২৪ ঘণ্টা
  5. ৩২ ঘণ্টা
ব্যাখ্যা

প্রশ্ন: একটি পাইপ ৬ ঘন্টায় একটি ট্যাংক পূর্ণ করতে পারে এবং অপর একটি পাইপ ট্যাংকটি ৮ ঘন্টায় খালি করতে পারে। যদি প্রথম পাইপটি ২ ঘন্টা চলার পর দ্বিতীয় পাইপটি চালু করা হয়, তাহলে দুইটি পাইপ চালু অবস্থায় পুরো ট্যাংকটি ভর্তি হতে মোট কত সময় লাগবে?

সমাধান:
প্রথম পাইপ দ্বারা,
৬ ঘণ্টায় পূর্ণ হয় = ১ অংশ
∴ ১ ঘণ্টায় পূর্ণ হয় = ১/৬ অংশ
∴ ২ ঘণ্টায় পূর্ণ হয় = ২/৬ অংশ = ১/৩ অংশ

∴ ২ ঘণ্টা পর অবশিষ্ট থাকবে = (১ - ১/৩) = ২/৩ অংশ

দ্বিতীয় পাইপ দ্বারা,
৮ ঘণ্টায় খালি হয় = ১ অংশ
∴ ১ ঘণ্টায় খালি হয় = ১/৮ অংশ

দুইটি পাইপ একসাথে চললে ট্যাংকটি ১ ঘণ্টায় পূর্ণ হবে = (১/৬) - (১/৮)
= (৪ - ৩)/২৪
= ১/২৪

১/২৪ অংশ পূর্ণ হয় = ১ ঘণ্টায়
∴ ২/৩ অংশ পূর্ণ হয় = (২ × ২৪)/৩ = ১৬ ঘণ্টায়

∴ ট্যাংকটি পূর্ণ হতে মোট সময় লাগবে = (২ + ১৬) ঘণ্টা = ১৮ ঘণ্টা 

৪৭.
একটি মিটিং এ ১২ জন ব্যক্তি উপস্থিত আছেন। প্রত্যেকে প্রত্যেকের সাথে একবার করমর্দন করলে মোট কতগুলো করমর্দনের ঘটনা ঘটবে?
  1. ২৪
  2. ৩৬
  3. ৪৮
  4. ৫৬
  5. ৬৬
ব্যাখ্যা

প্রশ্ন: একটি মিটিং এ ১২ জন ব্যক্তি উপস্থিত আছেন। প্রত্যেকে প্রত্যেকের সাথে একবার করমর্দন করলে মোট কতগুলো করমর্দনের ঘটনা ঘটবে?

সমাধান:
আমরা জানি,
প্রতি ২ জনে ১ টি করে করমর্দন হয়। 

সুতরাং,
মোট করমর্দনের সংখ্যা,
= ১২C
= ১২!/{২! × (১২ - ২)!}
= ১২!/(২! × ১০!)
= (১২ × ১১ × ১০!)/(২! × ১০!)
= (১২ × ১১)/২
= ৬৬

৪৮.
এক ব্যক্তি তার স্ত্রীকে সম্পত্তির ১/৩ অংশ এবং ৩ পুত্রের প্রত্যেককে ১/৩ অংশ করে দান করেন। যদি তার স্ত্রী ও দুই পুত্রের প্রাপ্ত সম্পত্তির মোট পরিমাণ ৪,২০,০০০ টাকা হয় তাহলে ঐ ব্যক্তির মোট সম্পত্তির পরিমাণ কত টাকা?
  1. ৫৪০০০০ টাকা 
  2. ৫৭৬০০০ টাকা 
  3. ৬৪৮০০০ টাকা 
  4. ৭২০০০০ টাকা 
  5. কোনোটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: এক ব্যক্তি তার স্ত্রীকে সম্পত্তির ১/৩ অংশ এবং ৩ পুত্রের প্রত্যেককে ১/৩ অংশ করে দান করেন। যদি তার স্ত্রী ও দুই পুত্রের প্রাপ্ত সম্পত্তির মোট পরিমাণ ৪,২০,০০০ টাকা হয় তাহলে ঐ ব্যক্তির মোট সম্পত্তির পরিমাণ কত টাকা?

সমাধান:
ধরি,
ঐ ব্যক্তির মোট সম্পত্তির পরিমাণ = ক টাকা 
তার স্ত্রী পান = ক/৩ টাকা 
অবশিষ্ট সম্পত্তি = ক - (ক/৩) = (৩ক - ক)/৩ = ২ক/৩ টাকা 

প্রত্যেক পুত্র পায় = (২ক/৩) এর (১/৩) অংশ
= ২ক/৯ টাকা 

প্রশ্নমতে,
(ক/৩) + ২(২ক/৯) = ৪,২০,০০০
⇒ (ক/৩) + (৪ক/৯) = ৪,২০,০০০
⇒ (৩ক + ৪ক)/৯ = ৪,২০,০০০
⇒ ৭ক/৯ = ৪,২০,০০০
⇒ ৭ক = (৪,২০,০০০ × ৯)
⇒ ক = (৪,২০,০০০ × ৯)/৭
⇒ ক = ৫,৪০,০০০ 

∴ ঐ ব্যক্তির মোট সম্পত্তির পরিমাণ = ৫,৪০,০০০ টাকা। 
৪৯.
একটি জারে ২৪ লিটার দুধ ও পানির মিশ্রণে দুধ ও পানির অনুপাত ৭ : ৫। জারে কত লিটার পানি মিশ্রিত করলে দুধ ও পানির অনুপাত ২ : ৫ হবে?
  1. ৬ লিটার 
  2. ১০ লিটার 
  3. ১৮ লিটার 
  4. ২৫ লিটার 
  5. ৩৫ লিটার 
ব্যাখ্যা
প্রশ্ন: একটি জারে ২৪ লিটার দুধ ও পানির মিশ্রণে দুধ ও পানির অনুপাত ৭ : ৫। জারে কত লিটার পানি মিশ্রিত করলে দুধ ও পানির অনুপাত ২ : ৫ হবে?

সমাধান:
মিশ্রণের পরিমাণ = ২৪ লিটার 
মোট অংশ = ৭ + ৫ = ১২ অংশ

∴ দুধের পরিমাণ = ২৪ এর (৭/১২) = ১৪ লিটার
এবং
পানির পরিমাণ = ২৪ এর (৫/১২) = ১০ লিটার

মনে করি,
পানি যোগ করতে হবে = ক লিটার 

প্রশ্নমতে
১৪/(১০ + ক) = ২/৫
⇒ ২(১০ + ক) = ৭০
⇒ ২০ + ২ক = ৭০
⇒ ২ক = ৭০ - ২০
⇒ ২ক = ৫০
⇒ ক = ৫০/২
⇒ ক = ২৫

৫০.
একটি বৃত্তের ব্যাস ২০% বৃদ্ধি করা হলে এর ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে?
  1. ৮%
  2. ১০%
  3. ১৬%
  4. ২০%
  5. ৪৪%
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বৃত্তের ব্যাস ২০% বৃদ্ধি করা হলে এর ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে?

সমাধান: 
ব্যাসার্ধ r হলে,
ব্যাস = ২r
ক্ষেত্রফল = πr

ব্যাস ২০% বৃদ্ধিতে,
বৃত্তের নতুন ব্যাস = ২r + ২r এর ২০%
= ২r + ২r এর (২০/১০০)
= ২r + (২r/৫)
= (১০r + ২r)/৫
= ১২r/৫

বৃত্তের নতুন ব্যাসার্ধ = (১২r/৫)/২ = (১২r/৫) × (১/২) = ৬r/৫
বৃত্তের নতুন ক্ষেত্রফল = π(৬r/৫)
= ৩৬πr/২৫

∴ ক্ষেত্রফল বৃদ্ধি = (৩৬πr/২৫) - πr
= (৩৬πr - ২৫πr)/২৫
= ১১πr/২৫

∴ ক্ষেত্রফলের শতকরা বৃদ্ধি = {(১১πr/২৫)/πr} × ১০০% = ৪৪%
৫১.
নিচের কোনটি কম্পিউটারের প্রধান মেমোরি? 
  1. ফ্লপি ডিস্ক
  2. ইউএসবি ড্রাইভ
  3. এসএসডি
  4. র‌্যাম 
  5. কোনটিই নয়
ব্যাখ্যা
মেমোরি বা স্মৃতি ইউনিট:
- কোনো সমস্যা সমাধানের জন্য কম্পিউটারে যে সমস্ত উপাত্ত বা নির্দেশাবলী ইনপুট ডিভাইসের সাহায্যে দেওয়া হয়, তা কম্পিউটারের স্মৃতি ইউনিটে জমা হয়।
- কম্পিউটারে সাধারণত প্রধান এবং সহায়ক স্মৃতি ইউনিট বিদ্যমান।
- প্রধান বা প্রাইমারি মেমোরিতে প্রোগ্রাম, নির্দেশনা এবং ফলাফল নির্বাহের সময় অস্থায়ী ফলাফল সংরক্ষিত থাকে।
- সহায়ক মেমোরি তথ্যকে স্থায়ীভাবে সংরক্ষণের জন্য ব্যবহৃত হয়।
- র‍্যাম হলো প্রধান বা প্রাইমারি মেমোরি।
- এসএসডি, ফ্লপি ডিস্ক, ইউএসবি ড্রাইভ হলো সেকেন্ডারি স্টোরেজ।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা (উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, বিবিএ প্রোগ্রাম)।
৫২.
বর্তমানে দেশের কোন রপ্তানি পণ্যের উপর সর্বোচ্চ মার্কিন শুল্ক দিতে হয়? [আগস্ট,২০২৫]
  1. তামাকজাত  পণ্য
  2. চামড়াবিহীন বিশেষ জুতা
  3. রাবারের জুতা
  4. শিশুদের কৃত্রিম তন্তুর সোয়েটার
  5. পাটজাত পণ্য 
ব্যাখ্যা
মার্কিন বাণিজ্য কমিশনের তথ্য অনুযায়ী,
- বর্তমানে বাংলাদেশের রপ্তানি পণ্যে সবচেয়ে বেশি শুল্ক দিতে হয় প্রক্রিয়াজাত তামাক পণ্যে।
- যুক্তরাষ্ট্র এই পণ্য থেকে ৩৫০ শতাংশ শুল্ক আদায় করে।
- এখন নতুন করে ২০ শতাংশ পাল্টা শুল্ক যুক্ত হলে তা বেড়ে দাঁড়াবে ৩৭০ শতাংশে;
- অর্থাৎ প্রতি ১০০ মার্কিন ডলার মূল্যের তামাক পণ্যে শুল্ক দিতে হবে ৩৭০ ডলার।

উল্লেখ্য, 
- বাংলাদেশ গত বছর যুক্তরাষ্ট্রে ৭৪ হাজার ডলারের তামাকজাত পণ্য রপ্তানি করেছে।

উৎস: প্রথম আলো। [লিঙ্ক]
৫৩.
বায়ান্নর ভাষা আন্দোলনে প্রথম শহীদ হয়েছিল কে? 
  1. আবদুস সালাম
  2. রফিক উদ্দিন
  3. আবুল বরকত
  4. মুহাম্মদ আসাদুজ্জামান
  5. শফিউর রহমান
ব্যাখ্যা
ভাষা আন্দোলন:
- ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি দুপুর সোয়া তিনটা। বাংলাভাষার অধিকার রক্ষার আন্দোলনে প্রথম শহিদ রফিকউদ্দিন আহমেদ।
- ঐদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফুলার রোডের মিছিলে পুলিশের গুলিতে রফিক ঘটনাস্থলে শহিদ হন।
- তাঁকে আজিমপুর গোরস্থানে সমাহিত করা হয়।
 
অন্যদিকে,
• আবুল বরকত:
- পরিচয়: তার ডাক নাম আবাই এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ এর ছাত্র।
- জন্মস্থান: তৎকালীন ব্রিটিশ ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার ভরতপুর অঞ্চলের বাবলা গ্রামে।

• আবদুস সালাম:
- জন্মস্থান: ফেনীর দাগনভূঞা উপজেলার লক্ষণপুর গ্রামে
- পরিচয়: তিনি তৎকালীন পাকিস্তান সরকারের ডিরেক্টরেট অব ইন্ডাস্ট্রিজ বিভাগের 'পিয়ন' ছিলেন।

• শফিউর রহমান:
- শফিউর রহমান ছিলেন হাইকোর্টের কর্মচারী।

• মুহাম্মদ আসাদুজ্জামান
- ১৯৬৯ সালে অভ্যুত্থানে শহিদ হন।

উৎস: বাংলাপিডিয়া।
৫৪.
’ক্রাশেনিনিকভ’ আগ্নেয়গিরি কোন দেশে অবস্থিত?
  1. জাপান 
  2. রাশিয়া
  3. ইউক্রেন
  4. বেলারুশ
  5. আর্মেনিয়া 
ব্যাখ্যা
’ক্রাশেনিনিকভ’ আগ্নেয়গিরি:
- ’ক্রাশেনিনিকভ’ আগ্নেয়গিরি রাশিয়ায় অবস্থিত।
- গত ৩০ জুলাই রাশিয়ার পূর্বাঞ্চলে কামস্কটকা উপদ্বীপে ৮ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প হয়।
- ১৯৫২ সালের পর ওই অঞ্চলে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প এটি।
- ভূমিকম্পের পরপরই কামস্কটকায় সবচেয়ে সক্রিয় আগ্নেয়গিরি ক্লুচেভস্কয়েতে অগ্ন্যুৎপাত হয়।
- এর প্রভাবে একই অঞ্চলের ক্রাশেনিনিকভআগ্নেয়গিরিতে ৬০০ বছর পর অগ্ন্যুৎপাত হয়েছে।
- ক্রাশেনিনিকভ আগ্নেয়গিরির উচ্চতা ১ হাজার ৮৫৬ মিটার।
- অগ্ন্যুৎপাতের পর সেখানে সর্বোচ্চ ছয় কিলোমিটার উঁচুতে ছাই উড়তে দেখা যায়।

উৎস: প্রথম আলো।[লিঙ্ক]
৫৫.
বাংলাদেশে প্রথম গ্যাসক্ষেত্র আবিষ্কৃত হয় কোথায়? 
  1. হরিপুর, সিলেট
  2. বাখরাবাদ, কুমিল্লা 
  3. ইলিশা, ভোলা
  4. তিতাস, কুমিল্লা
  5. রুপগঞ্জ, নারায়ণগঞ্জ
ব্যাখ্যা
• বাংলাদেশের গ্যাসক্ষেত্র:
- বাংলাদেশে প্রথম গ্যাসক্ষেত্র আবিষ্কৃত হয় ১৯৫৫ সালে সিলেট জেলার হরিপুরে।
- এই গ্যাসক্ষেত্র থেকে প্রথম গ্যাস উত্তোলন শুরু হয় ১৯৫৭ সালে।
- ২৮তম গ্যাসক্ষেত্র জকিগঞ্জ গ্যাসক্ষেত্র, সিলেট জেলার জকিগঞ্জ উপজেলায়।
- সর্বশেষ গ্যাসক্ষেত্র ভোলার ইলিশা-১। [ আগস্ট, ২০২৫]
- এটি অনুসন্ধান করে, (বাপেক্স)।
- এটি দেশের ২৯তম গ্যাসক্ষেত্র। 

উৎস: অর্থনৈতিক সমীক্ষা ২০২৪ এবং প্রথম আলো।
৫৬.
বাংলাদেশ প্রথম কবে অলিম্পিকে অংশগ্রহণ করে?
  1. ১৯৯২ সালে
  2. ১৯৮৬ সালে
  3. ১৯৮৮ সালে
  4. ১৯৮৪ সালে
  5. ১৯৮০ সালে
ব্যাখ্যা
• বাংলাদেশ অলিম্পিক গেমস:
- বাংলাদেশ ১৯৮৪ সাল থেকে অলিম্পিকে অংশগ্রহণ করছে।
- সর্বোচ্চ তিনবার অলিম্পিকে অংশ নিয়েছেন সাঁতারু ডলি আক্তার।
- ১৯৮৪ লস অ্যাঞ্জেলেস বাংলাদেশের প্রতিযোগী হলো:
- প্রতিযোগী: ১ সাইদুর রহমান ডন অ্যাথলেটিকস।
- ১০০ মিটার: নিজের হিটে অষ্টম (১১.২৫ সে.), মোট প্রতিযোগী ৮।
- ২০০ মিটার: নিজের হিটে সপ্তম (২২.৫৯ সে.) মোট প্রতিযোগী ৮।

উল্লেখ্য, 
- সর্বশেষ অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয় ফ্রান্স।

উৎস: প্রথম আলো।
৫৭.
’ফোকেটিং’ কোন দেশের আইনসভা?
  1. সুইডেন
  2. ডেনমার্ক
  3. আফগানিস্তান
  4. আইসল্যান্ড
  5. ইসরায়েল
ব্যাখ্যা
- ফোকেটিং: ডেনমার্কের আইনসভা।

অপরদিকে, 
- আফগানিস্তানের আইনসভা: লয়াজিরগা।
- নেপালের আইনসভার নাম Federal Parliament. 
- ফোকেটিং: ডেনমার্কের আইনসভা।
- রিক্সড্যাগ: সুইডেনের আইনসভা।
- আলথিং: আইসল্যান্ডের আইনসভা।
- এডুসকুন্ডা: ফিনল্যান্ডের আইনসভা।
- নেসেট ইসরাইল আইনসভা।

উৎস: ব্রিটানিকা ওয়েবসাইট।
৫৮.
URL এর পূর্ণরূপ- 
  1. Uniform Resource Link
  2. Universal Resource Link
  3. Uniform Resource Locator
  4. Unified Resource Locator
  5. Universal Resource Location
ব্যাখ্যা
URL:
- URL এর পূর্ণরূপ: Uniform Resource Locator.
- একটি ওয়েব সাইট বা পেজের পূর্ণাঙ্গ অ্যাড্রেসকে URL বলে।
- URL এর পূর্ণরূপ হলো Uniform Resource Locator।
- URL এর তিনটি অংশ থাকে।
- যথা-(১) প্রটোকোলের নাম, (২) হোস্টনেইম ও (৩) ফাইলের নাম।
- যেমন-htttp://www.google.com/maps
- htttp: প্রটোকোলের নাম
- www.google.com: হোস্টনেইম
- maps: ফাইলের নাম

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
৫৯.
মহাকাশযাত্রার প্রথম পদক্ষেপটির সূচনা হয়েছিল কত সালে?
  1. ১৯৬১ সালে
  2. ১৯৫৭ সালে
  3. ১৯৫১ সালে
  4. ১৯৬৫ সালে
  5. ১৯৭২ সালে
ব্যাখ্যা
- মহাকাশযাত্রার প্রথম পদক্ষেপটির সূচনা হয়েছিল ১৯৫৭ সালের ৪ঠা অক্টোবর।
- এই যাত্রার সূচনা করে তৎকালীন সোভিয়েট ইউনিয়ন।
- তারা স্পুটনিক-১ নামক - কৃত্রিম উপগ্রহ মহাকাশে উৎক্ষেপণ করে।
- স্পুটনিক শব্দের অর্থ হলো ভ্রমণসঙ্গী বা সহযাত্রী।
- একই বছর ২রা নভেম্বর স্পুটনিক-২ নামক আরেকটি কৃত্রিম উপগ্রহ তারা মহাকাশে পাঠান।

উল্লেখ্য,
- প্রথম মার্কিন কৃত্রিম উপগ্রহের নাম এক্সপ্লোরার-১।
- এই উপগ্রহ ১৯৫৮ সালের ২রা ফেব্রুয়ারি মহাকাশে পাঠানো হয়।
- ভস্টক-১ নামক সোভিয়েট কৃত্রিম উপগ্রহ মানুষ নিয়ে প্রথম পৃথিবীকে প্রদক্ষিণ করে।
- প্রথম মহাকাশে গিয়েছিলেন সোভিয়েট ইউনিয়নের ইউরি গ্যাগারিন।
- তিনি ১৯৬১ সালের ১২ই এপ্রিল ভস্টক-১ কৃত্রিম উপগ্রহে চড়ে পৃথিবীকে প্রদক্ষিণ করেন।

উৎস: সাধারণ বিজ্ঞান, অষ্টম শ্রেণি।
৬০.
২০২৬ ফুটবল বিশ্বকাপে কয়টি দল অংশগ্রহণ করবে?
  1. ৪৮টি
  2. ৪২টি
  3. ৩২টি
  4. ২৬টি
  5. ৪৬টি
ব্যাখ্যা
• ২০২৬ ফুটবল বিশ্বকাপ:
- প্রথমবারের মতো বিশ্বকাপ হতে যাচ্ছে তিনটি দেশে কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রে।
- প্রথমবারের মতো বিশ্বকাপে খেলবে ৪৮টি দেশ।
- প্রথমবারের মতো নকআউট পর্ব শুরু হবে ৩২ দল নিয়ে।
- ৩০-৩২ দিনের বদলে আগামী বিশ্বকাপ হবে ৩৯ দিনের,
- ম্যাচের সংখ্যা ৬৪ থেকে বেড়ে হচ্ছে ১০৪টি।
- বর্তমান ফিফা সভাপতি: ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।[মে,২০২৫]
- ১১ জুন মেক্সিকোর আজতেকা স্টেডিয়ামে হবে ২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ,
- ফাইনাল হবে ১৯ জুলাই নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে।

অন্যদিকে,
- আগামী ২০৩৪ সালের ফিফা বিশ্বকাপ আয়োজন করবে সৌদি আরব।
- এটি ফুটবলের সর্বোচ্চ প্রতিযোগিতার ২৫তম আসর।
- ২০৩০ সালের আসরের তিন মূল আয়োজক আফ্রিকার মরক্কো এবং ইউরোপের স্পেন ও পর্তুগাল।
- এছাড়া, বিশ্বকাপের শতবর্ষ উপলক্ষে একটি করে ম্যাচ হবে দক্ষিণ আমেরিকার আর্জেন্টিনা, উরুগুয়ে ও প্যারাগুয়েতে।
- অর্থাৎ প্রথমবারের মতো তিনটি মহাদেশজুড়ে অনুষ্ঠিত হবে ফুটবলের শীর্ষ প্রতিযোগিতা।

উৎস: ফিফা ওয়েবসাইট ও প্রথম আলো।