পরীক্ষা আর্কাইভ

Math Master

পরীক্ষাMath Masterতারিখতারিখ অনির্ধারিতসময়22 minutes
মোট প্রশ্ন১৫
সিলেবাস
পরীক্ষা – ১: টপিক: বাস্তব সংখ্যা, ল.সা.গু ও গ.সা.গু [Live Class – 1]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

Math Master

Math Master · তারিখ অনির্ধারিত · ১৫ প্রশ্ন

.
নিচের কোন পূর্ণ সংখ্যাকে ৩, ৪, ৫ এবং ৬ দ্বারা ভাগ করলে যথাক্রমে ১, ২, ৩ ও ৪ অবশিষ্ট থাকে?
  1. ক) ৬২
  2. খ) ৫৪
  3. গ) ৫৮
  4. ঘ) ৬০
সঠিক উত্তর:
গ) ৫৮
উত্তর
সঠিক উত্তর:
গ) ৫৮
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোন পূর্ণ সংখ্যাকে ৩, ৪, ৫ এবং ৬ দ্বারা ভাগ করলে যথাক্রমে ১, ২, ৩ ও ৪ অবশিষ্ট থাকে?

সমাধান:
এখানে,
৩ - ১ = ২
৪ - ২ = ২
৫ - ৩ = ২ 
৬ - ৪ = ২
∴ নির্ণেয় সংখ্যাটি হবে ৩, ৪, ৫ ও ৬ এর ল.সা.গু অপেক্ষা ২ কম।
৩, ৪, ৫, ৬ - এর ল.সা.গু = ৬০

∴ নির্ণেয় সংখ্যা = (৬০ - ২) = ৫৮
.
দুই অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি ১০। সংখ্যাটি থেকে ৭২ বিয়োগ করলে অঙ্কটি স্থান বিনিময় করে সংখ্যাটি কত? 
  1. ক) 73
  2. খ) 91
  3. গ) 82
  4. ঘ) 55
সঠিক উত্তর:
খ) 91
উত্তর
সঠিক উত্তর:
খ) 91
ব্যাখ্যা
প্রশ্ন: দুই অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি ১০। সংখ্যাটি থেকে ৭২ বিয়োগ করলে অঙ্কটি স্থান বিনিময় করে সংখ্যাটি কত? 

সমাধান:
ধরি,
একক স্থানীয় অঙ্ক x
এবং দশক স্থানীয় অঙ্ক = 10 - x

∴ সংখ্যাটি = x + 10(10 - x) = 100 - 9x
স্থান বিনিময় করলে সংখ্যাটি হয় = (10 - x) + 10x = 10 + 9x

শর্তমতে,
(100 - 9x) - 72 = 10 + 9x
⇒ 28 - 9x = 10 + 9x
⇒ 9x + 9x = 28 - 10
⇒ 18x = 18
∴ x = 1

∴ নির্ণেয় সংখ্যা = 100 - 9. 1 = 91
.
২/৩, ৪/৯, ১৬/২১ এর গ.সা.গু কত?
  1. ক) ২/৬৫
  2. খ) ২/৬৩
  3. গ) ৪/৬৩
  4. ঘ) ১/৬৩
সঠিক উত্তর:
খ) ২/৬৩
উত্তর
সঠিক উত্তর:
খ) ২/৬৩
ব্যাখ্যা
প্রশ্ন: ২/৩, ৪/৯, ১৬/২১ এর গ.সা.গু কত?

সমাধান:
প্রদত্ত ভগ্নাংশগুলোর লব ২, ৪, ১৬
প্রদত্ত ভগ্নাংশগুলোর হর ৩, ৯, ২১

২, ৪, ১৬ এর গ.সা.গু = ২
৩, ৯, ২১ এর ল.সা.গু = ৬৩

আমরা জানি,
ভগ্নাংশের গ.সা.গু = ভগ্নাংশগুলোর লবের গ.সা.গু/ভগ্নাংশগুলোর হরের ল.সা.গু
= ২/৬৩

∴ নির্ণেয় গ.সা.গু = ২/৬৩
.
তিনটি ভিন্ন ভিন্ন কাঠের দৈর্ঘ্য ৩২ সে.মি., ৪০ সে.মি. এবং ৪৮ সে.মি.। সর্বনিম্ন কি পরিমাণ কাপড়কে এই কাঠগুলোর যে কোন একটি দিয়ে পূর্ণসংখ্যক বার পরিমাপ করা যাবে।
  1. ক) ৪৮ মিটার
  2. খ) ৪.৮ মিটার
  3. গ) ৩.৮ মিটার
  4. ঘ) ৫.৮ মিটার
সঠিক উত্তর:
খ) ৪.৮ মিটার
উত্তর
সঠিক উত্তর:
খ) ৪.৮ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: তিনটি ভিন্ন ভিন্ন কাঠের দৈর্ঘ্য ৩২ সে.মি., ৪০ সে.মি. এবং ৪৮ সে.মি.। সর্বনিম্ন কি পরিমাণ কাপড়কে এই কাঠগুলোর যে কোন একটি দিয়ে পূর্ণসংখ্যক বার পরিমাপ করা যাবে।

সমাধান:
নির্ণেয় কাপড়ের পরিমাণ হবে ৩২, ৪০, ৪৮ এর ল.সা.গু।
৩২, ৪০, ৪৮ এর ল.সা.গু ৪৮০
সর্বনিম্ন কাপড় = ৪৮০ সে.মি
= ৪৮০/১০০ মিটার
= ৪.৮ মিটার
.
একটি সংখ্যা ৫৫৫ থেকে যত বড় ৭৫৭ থেকে তত ছোট হলে সংখ্যাটি কত?
  1. ক) ৬৮০
  2. খ) ৬৫৬
  3. গ) ৬৭২
  4. ঘ) ৬৬০
সঠিক উত্তর:
খ) ৬৫৬
উত্তর
সঠিক উত্তর:
খ) ৬৫৬
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সংখ্যা ৫৫৫ থেকে যত বড় ৭৫৭ থেকে তত ছোট হলে সংখ্যাটি কত?

সমাধান:
মনে করি,
সংখ্যাটি x

প্রশ্নমতে,
x - ৫৫৫ = ৭৫৭ - x
বা, ২x = ১৩১২
∴ x = ৬৫৬

∴ সংখ্যাটি ৬৫৬
.
কোন ক্ষুদ্রতম সংখ্যার সঙ্গে ১ যোগ করলে যোগফল ৩, ৬, ১২, ১৮ এবং ২৫ দ্বারা নি:শেষে বিভাজ্য হবে?
  1. ক) ৯০০
  2. খ) ৯০১
  3. গ) ৮৯৯
  4. ঘ) ৭৯৯
সঠিক উত্তর:
গ) ৮৯৯
উত্তর
সঠিক উত্তর:
গ) ৮৯৯
ব্যাখ্যা
প্রশ্ন: কোন ক্ষুদ্রতম সংখ্যার সঙ্গে ১ যোগ করলে যোগফল ৩, ৬, ১২, ১৮ এবং ২৫ দ্বারা নি:শেষে বিভাজ্য হবে?

সমাধান:
৩, ৬, ১২, ১৮ এবং ২৫ এর ল.সা.গু = ৯০০

∴ নির্ণেয় ক্ষুদ্রতম  সংখ্যা = ৯০০ - ১ = ৮৯৯
.
দুইটি সংখ্যার গুণফল ১২০ ও তাদের বর্গের যোগফল ২৮৯। সংখ্যাদ্বয়ের অন্তর কত?
  1. ক) ৫
  2. খ) ৬
  3. গ) ৭
  4. ঘ) ৮
সঠিক উত্তর:
গ) ৭
উত্তর
সঠিক উত্তর:
গ) ৭
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি সংখ্যার গুণফল ১২০ ও তাদের বর্গের যোগফল ২৮৯। সংখ্যাদ্বয়ের অন্তর কত?

সমাধান:
ধরি,
 সংখ্যা দুটি x  ও  y 

প্রশ্নমতে,
x2 + y2 = 289 
xy = 120

আমরা জানি 
(x - y)2 = x2 + y2 - 2xy 
বা, (x - y)2 = 289 - (2 × 120)
বা, (x - y)2 = 289 - 240
বা, (x - y)2 = 49
বা, (x - y)2 = 72
∴ x - y = 7
.
দুইটি সংখ্যার ল.সা.গু ৯৬ এবং গ.সা.গু ১৬। একটি সংখ্যা অপর সংখ্যার ১.৫ গুণ হলে বড় সংখ্যাটি কত?
  1. ক) ৩২
  2. খ) ২০
  3. গ) ১৬
  4. ঘ) ৪৮
সঠিক উত্তর:
ঘ) ৪৮
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৪৮
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি সংখ্যার ল.সা.গু ৯৬ এবং গ.সা.গু ১৬। একটি সংখ্যা অপর সংখ্যার ১.৫ গুণ হলে বড় সংখ্যাটি কত?

সমাধান:
ধরি,
একটি সংখ্যা x
অপর সংখ্যা 1.5x
সংখ্যা দুইটির গুণফল = 1.5x2

আমরা জানি,
দুইটি সংখ্যার গুণফল = ল.সা.গু × গ.সা.গু
1.5x2 = 96 × 16
বা, 1.5x2 = 1536
বা, x2 = 1536/1.5
বা, x2 = 1024
বা, x = √1024
∴ x = 32

∴ বড় সংখ্যাটি = 1.5 × 32 = 48
.
০, ২, ৩, ৫ অঙ্কগুলো দ্বারা গঠিত বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার পাথর্ক্য কত?
  1. ক) ৩১৮৫
  2. খ) ৩০৮৫
  3. গ) ৩২৮৫
  4. ঘ) ৩৩৮৫
সঠিক উত্তর:
গ) ৩২৮৫
উত্তর
সঠিক উত্তর:
গ) ৩২৮৫
ব্যাখ্যা
প্রশ্ন: ০, ২, ৩, ৫ অঙ্কগুলো দ্বারা গঠিত বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার পাথর্ক্য কত?

সমাধান:
০, ২, ৩, ৫ অঙ্কগুলো দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা = ৫৩২০
০, ২, ৩, ৫ অঙ্কগুলো দ্বারা গঠিত ক্ষুদ্রতম সংখ্যা = ২০৩৫

∴ বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার পাথর্ক্য = ৫৩২০ - ২০৩৫ = ৩২৮৫
১০.
(5 + √7) হলো -
  1. ক) মূলদ সংখ্যা
  2. খ) অমূলদ সংখ্যা
  3. গ) অবাস্তব সংখ্যা
  4. ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর:
খ) অমূলদ সংখ্যা
উত্তর
সঠিক উত্তর:
খ) অমূলদ সংখ্যা
ব্যাখ্যা
প্রশ্ন: (5 + √7) হলো -

সমাধান:
(5 + √7) হলো অমূলদ সংখ্যা। কারণ একটি মূলদ ও একটি অমূলদ সংখ্যার যোগফল সর্বদা অমূলদ সংখ্যা।
১১.
৩০ থেকে ৮০ এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার গড় কত?
  1. ক) ১১০
  2. খ) ১০০
  3. গ) ৫০
  4. ঘ) ৫৫
সঠিক উত্তর:
ঘ) ৫৫
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৫৫
ব্যাখ্যা
প্রশ্ন: ৩০ থেকে ৮০ এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার গড় কত?

সমাধান:
৩০ থেকে ৮০ এর মধ্যবর্তী বৃহত্তম মৌলিক সংখ্যা ৭৯
৩০ থেকে ৮০ এর মধ্যবর্তী বৃহত্তম মৌলিক সংখ্যা  ৩১

∴ বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার সমষ্টি = ৭৯ + ৩১ = ১১০
∴ বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার গড় = ১১০/২ = ৫৫
১২.
কোন সংখ্যার বর্গমূলের সাথে ১৫ যোগ করলে যোগফল ৫ এর বর্গ হবে?
  1. ক) ৯৯
  2. খ) ১০০
  3. গ) ১০১
  4. ঘ) ১০২
সঠিক উত্তর:
খ) ১০০
উত্তর
সঠিক উত্তর:
খ) ১০০
ব্যাখ্যা
প্রশ্ন: কোন সংখ্যার বর্গমূলের সাথে ১৫ যোগ করলে যোগফল ৫ এর বর্গ হবে?

সমাধান:
মনে করি,
সংখ্যাটি x

প্রশ্নমতে,
√x + ১৫ = ৫
বা, √x = ২৫ - ১৫
বা, √x = ১০
বা, x = ১০
∴ x = ১০০

∴ নির্ণেয় সংখ্যাটি ১০০
১৩.
দুইটি সংখ্যার ল.সা.গু. ২৪ এবং গ.সা.গু. ৪ ও সংখ্যা দুইটির বিয়োগফল ৪ হলে সংখ্যা দুইটি কত?
  1. ক) ১০, ৬
  2. খ) ১৬, ১২
  3. গ) ১২, ৮
  4. ঘ) ১৪, ১০
সঠিক উত্তর:
গ) ১২, ৮
উত্তর
সঠিক উত্তর:
গ) ১২, ৮
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি সংখ্যার ল.সা.গু. ২৪ এবং গ.সা.গু. ৪ ও সংখ্যা দুইটির বিয়োগফল ৪ হলে সংখ্যা দুইটি কত?

সমাধান:
ধরি,
সংখ্যাদ্বয় x ও y.

আমরা জানি,
সংখ্যাদ্বয়ের গুণফল = ল.সা.গু. × গ.সা.গু = ২৪ × ৪ = ৯৬

∴ xy = ৯৬
আবার, x - y = ৪
বা, x = ৪ + y .................. (1)

এখন, (x + y) = (x - y) + ৪xy
বা, (x + y) = ৪ + ৪ × ৯৬
বা, (x + y)  = ৪০০
বা, x + y = ২০
বা, y + ৪ + y = ২০ [(1) নং হতে]
বা, ২y = ২০ - ৪
বা, y = ১৬/২
 ∴ y = ৮

আবার, x + y = ২০
বা, x = ২০ - y = ২০ - ৮ = ১২
∴ x = ১২

∴ নির্ণেয় সংখ্যা দুইটি ১২, ৮
১৪.
a ও b বিজোড় সংখ্যা হলে নিচের কোনটি জোড়?
  1. ক) ab
  2. খ) ab + 4
  3. গ) ab + 2
  4. ঘ) ab + 1
সঠিক উত্তর:
ঘ) ab + 1
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ab + 1
ব্যাখ্যা
প্রশ্ন: ‍a ও b বিজোড় সংখ্যা হলে নিচের কোনটি জোড়?

সমাধান:
যেহেতু, a ও b বিজোড় সংখ্যা তাই ‍a ও b এর মান 5 ধরে 
ab = 5 . 5 = 25
ab + 1 = 5 . 5 + 1 = 26
ab + 2 = 5 . 5 + 2 = 27
ab + 4 = 5 . 5 + 4 = 29
১৫.
একটি সংখ্যা ও তার বিপরীত সংখ্যার যোগফল সংখ্যাটির দ্বিগুণের সমান হলে, সংখ্যাটি কত?
  1. ক) 1
  2. খ) - 1
  3. গ) 0
  4. ঘ) ± 1
সঠিক উত্তর:
ঘ) ± 1
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ± 1
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সংখ্যা ও তার বিপরীত সংখ্যার যোগফল সংখ্যাটির দ্বিগুণের সমান হলে, সংখ্যাটি কত?

সমাধান:
মনে করি,
সংখ্যাটি x
সংখ্যাটির বিপরীত সংখ্যা 1/x

প্রশ্নমতে,
x + 1/x = 2x
⇒ x2 + 1 = 2x2
⇒  2x2 - x2 = 1
⇒ x2 = 1
∴ x = ± 1