পরীক্ষা আর্কাইভ

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]

পরীক্ষাপ্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]তারিখতারিখ অনির্ধারিতসময়34 minutes
মোট প্রশ্ন৩৩
সিলেবাস
পরীক্ষা – ১০ টপিকসমূহ: ১. বাংলা: সমার্থক ও বিপরীতার্থক শব্দ, এক কথায় প্রকাশ এবং বাগধারা ও প্রবাদ প্রবচন। ২. English: Idioms&Phrases, Meanings and Translation ৩. গণিত: সূচক ও লগারিদম, সেট।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স] · তারিখ অনির্ধারিত · ৩৩ প্রশ্ন

.
'ঘুণ হওয়া' বাগধারাটির অর্থ কি?
  1. ক) অনভিজ্ঞ 
  2. খ) দক্ষতা লাভ করা 
  3. গ) হাতুড়ে 
  4. ঘ) প্রয়োজনে গুরুত্ব 
ব্যাখ্যা
ঘুণ হওয়া - দক্ষতা লাভ করা 
বাক্য: অল্প দিনেই সে মেরামতের কাজে সে ঘুণ হয়ে গেছে।

কেবলা হাকিম - অনভিজ্ঞ 
গো-বৈদ্য - হাতুড়ে 
গরজ বড় বালাই - প্রয়োজনে গুরুত্ব 

সূত্র: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
সঠিক প্রবাদ প্রবচন কোনটি?
  1. ক) যার লাঠি তার ঘাঁটি
  2. খ) গভীর বনে মুক্তা ছড়ানো
  3. গ) অতি দর্পে হত লঙ্কা
  4. ঘ) বুনো কচু, বাঘা তেঁতুল
ব্যাখ্যা
সঠিক প্রবাদ প্রবচন - অতি দর্পে হত লঙ্কা 

অন্যান্য প্রবাদের সঠিক রূপ:
- যার লাঠি তার মাটি 
- বু্নো ওল, বাঘা তেঁতুল
- উলু বনে মুক্তা ছড়ানো 

সূত্র: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ। 
.
'অন্তর্বেদনা' অর্থে কোন প্রবাদ প্রবচনটি ব্যবহৃত হয়?
  1. ক) মার চেয়ে মাসির দরদ
  2. খ) ভস্মে ঘি ঢালা
  3. গ) মড়ার ওপর খাঁড়ার ঘা
  4. ঘ) বুকের মাঝে ঢেঁকির পাড়
ব্যাখ্যা
- 'বুকের মাঝে ঢেঁকির পাড়' প্রবাদ প্রবচনটির অর্থ অন্তর্বেদনা
- বাক্য: অহনার কথাগুলো শুনে আমার মনে হলো যেন বুকের মাঝে ঢেঁকির পাড় পড়লো। 

অন্যান্য প্রবাদ প্রবচনগুলোর অর্থ: 
- মার চেয়ে মাসির দরদ: কপট মমতা
- মড়ার ওপর খাঁড়ার ঘা: মর্মান্তিক আঘাতের ওপর আঘাত   
- ভস্মে ঘি ঢালা: নিরর্থক অপব্যয় 

সূত্র: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ, ড. মোহাম্মদ আমীন।
.
নিমন্ত্রণ না করা সত্বেও যিনি উপস্থিত এর এক কথায় প্রকাশ-
  1. ক) নীরদ
  2. খ) হীনমন্য
  3. গ) নবোঢ়া
  4. ঘ) অনাহুত
ব্যাখ্যা
নিমন্ত্রণ না করা সত্বেও যিনি উপস্থিত এর এক কথায় প্রকাশ- 'অনাহুত'

আরো কিছু গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশ-
'নৌকা চালায় যে' এর এক কথায় প্রকাশ– নাবিক।
'নৌ বা নৌকা চলাচলের যোগ্য' এর এক কথায় প্রকাশ– নাব্য।
'নিজেকে হীন মনে করে যে' এর এক কথায় প্রকাশ– হীনমন্য
'নিজেকে হত্যা করে যে' এর এক কথায় প্রকাশ– আত্মঘাতী।
'নিজেকে সামলাতে পারে না যে' এর এক কথায় প্রকাশ– অসংযমী।
'নতুন বিবাহিত স্ত্রী' এর এক কথায় প্রকাশ– নবোঢ়া।
'নেই রদ (দাঁত) যার' এর এক কথায় প্রকাশ– নীরদ।

উৎস: ভাষা-শিক্ষা, হায়াৎ মামুদ।
.
'পদ্ম' শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. ক) পতগ
  2. খ) অচল
  3. গ) রাজীব
  4. ঘ) উদক
ব্যাখ্যা
'পদ্ম' শব্দের সমার্থক শব্দ: কমল, পঙ্কজ, শতদল, উৎপল, রাজীব, অরবিন্দ ইত্যাদি। 

অন্যান্য সমার্থক শব্দগুলো: 
পাখি: বিহগ, বিহঙ্গ, বিহঙ্গম, পতগ, খেচর, পক্ষী ইত্যাদি।
পর্বত: গিরি, শৈল, পাহাড়, নগ, অচল, শৃঙ্গধর ইত্যাদি। 
পানি: জল, বারি, সলিল, নীর, উদক, প্রাণদ ইত্যাদি। 

সূত্র: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ, ড. মোহাম্মদ আমীন।  
.
'বারিদ' শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. ক) অনিল
  2. খ) সমীর
  3. গ) মরুৎ
  4. ঘ) ঘন
ব্যাখ্যা
'বারিদ' শব্দের সমার্থক শব্দ: জলদ, মেঘ, নীরদ, ঘন, অভ্র, পয়োদ, পয়োধর ইত্যাদি।

'বায়ু' শব্দের সমার্থক শব্দ: মরুৎ, সমীর, অনিল, বায়, পবন, হাওয়া, বাতাস ইত্যাদি। 

সূত্র: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ, ড. মোহাম্মদ আমীন 
.
'তিরোধান' শব্দটির বিপরীত অর্থবোধক শব্দ কোনটি?
  1. ক) তিরস্কার
  2. খ) নির্দয়
  3. গ) আবির্ভাব
  4. ঘ) বার্ধক্য
ব্যাখ্যা
- তিরোধান: আবির্ভাব 

অন্যান্য বিপরীতার্থক শব্দ: 
-নির্দয়: দয়ালু 
- বার্ধক্য: তারুণ্য 
- তিরস্কার: পুরস্কার 

সূত্র: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ
.
A name which is adopted by an author in his writings is known as:
  1. ক) Pseudonym
  2. খ) Nickname
  3. গ) Title
  4. ঘ) Nomenclature
ব্যাখ্যা
• A name which is adopted by an author in his writings is known as: Pseudonym. 

Pseudonym 
Bangla meaning: ছদ্মনাম (noun)
English meaning: an assumed name, name adopted by somebody, 
 
• অন্যদিকে- 
- Nickname - উপনাম, প্রকৃত নামের পরিবর্তে যে নাম ব্যবহার করা হয়। 
- Nomenclature - a system of naming things. (নামকরণপদ্ধতি; পরিভাষা; নামমালা)
- Title -  নাম; শিরোনাম।

Source: Accessible Dictionary and Oxford Learners Dictionary.
.
What is the meaning of the idiom ‘ABC'?
  1. ক) Elementary knowledge
  2. খ) In details
  3. গ) Uneasy state
  4. ঘ) Nothing
ব্যাখ্যা
• Meaning of idiom 'ABC' is Elementary knowledge. 

- Bangla meaning - প্রাথমিক জ্ঞান 
- English meaning - Elementary knowledge.
 
Ex. 
- He does not know A B C of English. 
- My little son now has started learning ABC in school.
- Valerie was smart in studies from the beginning – she had learned ABC at home before going to school.
- Before you can become a doctor, you need to know the ABC of science.
- Can you just give me the ABC of this book before I start working on the paper?

Source - A passage to the English language by S. M. Zakir Hussain.
১০.
The idiom “A bed of roses” means -
  1. ক) An easy task.
  2. খ) Difficult time.
  3. গ) comfortable condition.
  4. ঘ) A place where no one returns.
ব্যাখ্যা
• The idiom “A bed of roses” means - comfortable condition.

Bangla meaning: সুখকর অবস্থা
More English meaning: A place or situation of agreeable ease. 

• Ex.sentence:
- Life is not a bed of roses. 
- Their life together hasn't exactly been a bed of roses.
- It's to be remembered that life is not a bed of roses.
-  Our marriage hasn't been a bed of roses.

 Source - A passage to the English language by S. M. Zakir Hussain.
১১.
The idiom 'Out of date' means-
  1. ক) End of the day
  2. খ) Smart
  3. গ) At night
  4. ঘ) Old-fashioned
ব্যাখ্যা
• The idiom 'Out of date' means- old-fashioned.

- English Meaning: old-fashioned / no longer valid or relevant / obsolete
- Bangla Meaning: আধুনিক বা ফ্যাশনেবল নয় / সেকেলে / অপ্রাসঙ্গিক    
- Ex. Sentence: Everything in his wardrobe is out of date.
- Bangla Meaning: তার ওয়্যাররড্রোবের সব কিছুই সেকেলে।

Source : Live MCQ Lecture. 

১২.
I was all in after the meeting. Here the underlined phrase means -
  1. ক) Confidence
  2. খ) Motivated
  3. গ) Exhausted
  4. ঘ) Self-sufficient
ব্যাখ্যা
• I was all in after the meeting. Here the underlined phrase means - Exhausted.

- Bangla meaning: পরিশ্রান্ত। 
- English meaning: tried. 

• Ex, 
- Rakib was all in after the office. 
Source - A passage to the English language by S. M. Zakir Hussain.
১৩.
Though he is not much advanced in life, he is experienced. Here the advanced in life means -
  1. ক) Aged
  2. খ) justice
  3. গ) Undeceive
  4. ঘ) Impoliteness
ব্যাখ্যা
• Though he is not much advanced in life, he is experienced. Here the advanced in life means -Aged. 

- Bangla meaning: যদিও সে বয়স্ক নয় তার অভিজ্ঞতা আছে। 
- Advanced in life - বয়স্ক,বৃদ্ধ। 

Ex,
- I knew that only when they had a degree would they advance in life.
- No one advances in life without facing some adversity and the repercussions of a moment in time.
- If you're going to advance in life, there is risk involved. 

Source - A passage to the English language by S. M. Zakir Hussain.
১৪.
'To meet trouble half way' means -
  1. ক) To get nervous
  2. খ) To be puzzled
  3. গ) To bear up
  4. ঘ) To be disappointed
ব্যাখ্যা

• Oxford Dictionary of Idioms অনুযায়ী,
Anxiety or Worry এর সমার্থক অর্থ প্রকাশ করে এমন একটি Idiom হচ্ছে - Meet trouble in halfway.
আবার, Anxiety means - Anxiety (about/over something) the state of feeling nervous or worried that something bad is going to happen.

• সুতরাং, বুঝা যাচ্ছে,
• To meet trouble Halfway
English Meaning: To get nervous or To get worried or feel anxious/ Get distressed unnecessarily about what may happen
Bangla Meaning: বিচলিত বোধ করা/ যা এখনো ঘটেনি তা নিয়ে চিন্তিত বোধ করা।

• অপশন গুলোর মধ্যে - 
To be puzzled – হতবুদ্ধি হওয়া।
To get nervous- বিচলিত বোধ করা।
To be disappointed – হতাশ হওয়া।
To bear up- (নিজেকে) শক্ত রাখা।

Source: Oxford Dictionary of Idioms and Oxford Learner's Dictionary.

১৫.
“Enough is enough” means -
  1. ক) Something to stop
  2. খ) To express anger
  3. গ) To say enough
  4. ঘ) To tell instruction
ব্যাখ্যা
• “Enough is enough” means - Something to stop. 

- English meaning: no more to be tolerated. 
- যখন কোন চলমান ঘটনা বা বিষয় সহ্য ক্ষমতার বাহিরে চলে যায় এবং সেটা বন্ধ করার প্রয়জোন হয় তখন enough is enough হয়। 

Ex, 
- We must say enough is enough before the world is at war again.
- Nurses have frequently extended their shifts, but now they are saying enough is enough.
- We have lived with quarries causing pollution and dust for years, but enough is enough.

Source: Accessible Dictionary and Oxford Learners Dictionary.
১৬.
Instead of “confirm” we can say-
  1. ক) Bear out
  2. খ) Bear in
  3. গ) Bear of
  4. ঘ) Bear on
ব্যাখ্যা
• Instead of 'support or confirm something' we can say - Bear out.
- Bear out (phrasal verb of bear ) English Meaning: support or confirm something.

•অন্য অপশন গুলোর মধ্যে -
-  Bear down (on/upon) (জাহাজ, গাড়ি ইত্যাদির ক্ষেত্রে) দ্রুতচালিত হওয়া (কোনো কিছুর দিকে)।
- Bear up (against/under something) (দুঃখ, ব্যথা, ক্ষতি ইত্যাদির মুখে) নিজেকে শক্ত রাখা
- Bear away (এখন সাধারণত carry off): bear away the palm প্রতিযোগিতায় পুরস্কার ইত্যাদি পেয়ে উতরে যাওয়া;

Source: Bangla Academy Dictionary and Oxford Learners Dictionary.
১৭.
“Diamond cuts diamond” - এর অনুবাদ কী হবে?
  1. ক) সঙ্গদোষে মানুষ নষ্ট।
  2. খ) হিরা দিয়ে হিরা কাটে।
  3. গ) মানিকে মানিক চেনে।
  4. ঘ) সঙ্গ দেখে লোক চেনা যায়।
ব্যাখ্যা
• “Diamond cuts diamond” -  এর অনুবাদ - মানিকে মানিক চেনে।
- এটি একটি প্রবাদ প্রবচন।

আরো কিছু - 
- Carry coals to newcastle - তেল মাথায় তেল দেয়া। 
- Cuts off one's nose to spite one's face - নিজের নাক কেতে পরের যাত্রা ভঙ্গ। 

Source: Accessible Dictionary and A passage to the English language by S. M. Zakir Hussain.
১৮.
Everybody should _______ their old parents.
  1. ক) Look up
  2. খ) Look after
  3. গ) Look at
  4. ঘ) Look into
ব্যাখ্যা
• Everybody should Look after their old parents. 

- Look after - দেখাশুনা করা 
- Look at - তাকাও 
- Look into - কোন কিছুর তদন্ত করা 
- Look up - কোনকিছু খুজে বের করা
• অর্থ অনুসারে উত্তর হবে  Look after. 

Source: Accessible Dictionary.
১৯.
What is the meaning of “It is a long story”?
  1. ক) সে অনেক কথা।
  2. খ) সে অনেক দিনের কথা।
  3. গ) সে অনেক বড় কথা।
  4. ঘ) সে অনেক লম্বা কথা।
ব্যাখ্যা
• The meaning of “It is a long story” is সে অনেক কথা. 

- Details description of how something happened that is complicated to explain. 
- a long story - কোন কিছুর সম্পর্কে বিশদ বিবরন. 

Source: Accessible Dictionary.
২০.
“এ ব্যাপারে আমার সামান্য জ্ঞান আছে” বাক্যটির ইংরেজি অনুবাদ কী?
  1. ক) I have little knowledge about it.
  2. খ) I have a few knowledge about it.
  3. গ) I have a little knowledge about it.
  4. ঘ) I have few knowledge about it.
ব্যাখ্যা
• “এ ব্যাপারে আমার সামান্য জ্ঞান আছে” বাক্যটির ইংরেজি অনুবাদ হলো I have a little knowledge about it. 

•  Countable number এর ক্ষেত্রে:
 - Few - নেই বললেই চলে
- A few - অল্প কিছু; অল্প কয়েকজন;
- The few means not many, but all of those.

• Uncountable number এর ক্ষেত্রে:
- A little - অল্প পরিমাণ 
- The little -সেইটুকু মাত্র 
- knowledge এখানে Uncountable noun হওয়ায় little বসে। 

 Source - A passage to the English language by S. M. Zakir Hussain.
২১.
9(2x + 5) = 27(x + 25) হলে, x এর মান কত?
  1. ক) 50
  2. খ) 65
  3. গ) 70
  4. ঘ) 80
ব্যাখ্যা
প্রশ্ন: 9(2x + 5) = 27(x + 25) হলে, x এর মান কত?

সমাধান: 
    9(2x + 5) = 27(x + 25)
⇒ (32)(2x + 5) = (33)(x + 25)  
⇒ 3(4x + 10) = 3(3x + 75)
⇒ 4x + 10 = 3x + 75
⇒ 4x - 3x = 75 - 10
∴ x = 65
২২.
log7(72/49) এর মান কত?
  1. ক) log7
  2. খ) 0
  3. গ) 1
  4. ঘ) log49
ব্যাখ্যা

প্রশ্ন: log7(72/49) এর মান কত?

সমাধান:
log7(49/49)
= log7(1)
= 0

২৩.
যদি log10(7) = a, তবে log10 (1/70) এর মান কত?
  1. ক) - (1 + a)
  2. খ) a/10
  3. গ) a
  4. ঘ) 1
ব্যাখ্যা

প্রশ্ন: log107 = a হলে, log10(1/70) এর মান কত?

সমাধান:
   log10(1/70)
= log10(1) - log10(70)
= 0 - log10 (7 × 10)
= - log10(7) - log10(10)
= - a - 1
= - (1 + a)

২৪.
4x = 2 হলে, x = কত?
  1. ক) 2
  2. খ) 1/2
  3. গ) 1/8
  4. ঘ) 1/16
ব্যাখ্যা

প্রশ্ন: 4x = 2 হলে, x = কত?

সমাধান:
4x = 2
⇒ (22)x = 2
⇒ 22x = 21
⇒ 2x = 1
x = 1/2

২৫.
কোনটি log106 এর সমান?
  1. ক) log22 + log53
  2. খ) log105 + log73
  3. গ) log102 + log103
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: কোনটি log106 এর সমান ?

সমাধান:
 আমরা জানি,  log(a × b ) = loga + logb
log106
= log10(2 × 3)
= log102 + log103
২৬.
log10(x) - 5log103 = - 2 হলে, x এর মান কত?
  1. ক) 0.8
  2. খ) 0.81
  3. গ) 1.25
  4. ঘ) 2.43
ব্যাখ্যা
প্রশ্ন: log10(x) - 5log103 = - 2 হলে, x এর মান কত?

সমাধান: 
log10(x) - 5log103 = - 2
⇒ log10x - log1035 = - 2
⇒ log10(x/35) = - 2
⇒ log10(x/243 ) = - 2
⇒ x/243 = 10- 2
⇒ x = 243/100
= 2.43
২৭.
যদি logx(0.1) = - 1/2 হয়, তাহলে x = কত?
  1. ক) 10
  2. খ) 100
  3. গ) 1/100
  4. ঘ) 1/10
ব্যাখ্যা
প্রশ্ন: যদি logx(0.1) = - 1/2 হয়, তাহলে x = কত?

সমাধান:
 logx(0.1) = -1/2
⇒ x- 1/2 = 0.1
⇒ 1/x1/2 = 1/10
⇒ x1/2 = 10
⇒(x1/2)2 = 102
⇒ x = 100
২৮.
যদি 2x = (64)1/3, তাহলে x সমান -
  1. ক) 4
  2. খ) 2
  3. গ) 1/2
  4. ঘ) 8
ব্যাখ্যা
প্রশ্ন: 2x = (64)1/3 , তাহলে x সমান -

সমাধানঃ
2x = (64) 1/3
⇒ 2x = (26)1/3
⇒ 2x = 22
⇒ x = 2
২৯.
যদি 10x = 1/2, তাহলে 10- 8x = ?
  1. ক) 1/256
  2. খ) 16
  3. গ) 80
  4. ঘ) 256
ব্যাখ্যা

প্রশ্ন: যদি 10x = 1/2, তাহলে 10- 8x = ?

সমাধান:
10x = 1/2 
⇒ 10x = 2-1
⇒ (10x) - 8 = (2 - 1) - 8
⇒ 10 - 8x = 28
⇒ 10 - 8x = 256

৩০.
৯ এর গুণিতকের সেট কেমন সেট ?
  1. ক) সসীম সেট
  2. খ) অসীম সেট
  3. গ) ফাঁকা সেট
  4. ঘ) সার্বিক সেট
ব্যাখ্যা
প্রশ্নঃ  ৯ এর গুণিতকের সেট কেমন সেট ?

সমাধানঃ 
৯ এর গুণিতক ৯, ১৮, ২৭, ৩৬, ৪৫............ .
তাই উত্তর অসীম সেট হবে।
৩১.
কোনো সেটের সদস্য সংখ্যা না থাকলে, এর উপসেটের সংখ্যা কত হবে?
  1. ক) 0
  2. খ) 1
  3. গ) 2
  4. ঘ) 3
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো সেটের সদস্য সংখ্যা না থাকলে, এর উপসেটের সংখ্যা কত হবে?

সমাধান: 
কোন সদস্য না থাকলে n = 0 ,
উপসেটের সংখ্যা হবে = 2n = 20 = 1
৩২.
কোনো একটি সেটের উপসেটের সংখ্যা ১৬ হলে ঐ সেটে সদস্য সংখ্যা কত ?
  1. ক) ৩
  2. খ) ৪
  3. গ) ৫
  4. ঘ) ৬
ব্যাখ্যা

প্রশ্নঃ
কোনো একটি সেটের উপসেটের সংখ্যা ১৬ হলে ঐ সেটে সদস্য সংখ্যা কত ?

সমাধানঃ
ধরি, সদস্য সংখ্যা  n
অতএব,
   2n = 16
⇒ 2n = 24
⇒ n = 4
৩৩.
একটি ক্লাসের ১০০ জন ছাত্রের মধ্যে ৫০ জন গণিতে পাশ, ১০ জন উভয় বিষয়ে পাশ এবং ৫ জন কোনো বিষয়ে পাশ করে নি। শুধু বাংলা বিষয়ে পাশ করেছে কত জন ?
  1. ক) ৫৫ জন
  2. খ) ৪৫ জন
  3. গ) ৬৫ জন
  4. ঘ) ৩৫ জন
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ক্লাসের ১০০ জন ছাত্রের মধ্যে ৫০ জন গণিতে পাশ, ১০ জন উভয় বিষয়ে পাশ এবং ৫ জন কোনো বিষয়ে পাশ করে নি। শুধু বাংলা  বিষয়ে পাশ করেছে কত জন ?

সমাধান:
n(M) = 50
n(M ∪ B) = 100- 5 =95
n(M ∩ B) = 10
n(M ∪ B ) = n(M) + n (B) - n(M ∩ B)
n(B)= 95 - 50 +10
= 55

শুধু বাংলায় পাশ করেছে = 55 - 10
= 45