পরীক্ষা আর্কাইভ

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]

পরীক্ষাপ্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]তারিখতারিখ অনির্ধারিতসময়27 minutes
মোট প্রশ্ন১৭
সিলেবাস
পরীক্ষা - ৮৬: বিষয়: গণিত টপিক: রেখা, কোণ ও ত্রিভুজক্ষেত্র সম্পর্কিত সাধারণ ধারণা, নিয়ম ও প্রয়োগ, বৃত্ত, চতুর্ভুজ ও অন্যান্য বহুভুজ সংক্রান্ত ক্ষেত্রফল ও অন্যান্য প্রয়োগ। সোর্স: ষষ্ঠ থেকে উচ্চ-মাধ্যমিক শ্রেণি পর্যন্ত গণিত বোর্ড বই [NCTB ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়] এবং যেকোনো ভালো একটি গাইড বই।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স] · তারিখ অনির্ধারিত · ১৭ প্রশ্ন

.
বৃত্তের বৃহত্তম জ্যা হচ্ছে-
  1. ব্যাসার্ধ
  2. পরিধি
  3. ব্যাস
  4. কোনটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: বৃত্তের বৃহত্তম জ্যা হচ্ছে-

সমাধান:
বৃত্তের বৃহত্তম জ্যা হলো বৃত্তের ব্যাস ।

ব্যাস হলো সেই জ্যা যা বৃত্তের কেন্দ্রকে অতিক্রম করে এবং বৃত্তের দুটি বিপরীত বিন্দুকে সংযুক্ত করে। এটি বৃত্তের সর্বোচ্চ দৈর্ঘ্য এবং বৃত্তের ব্যাসার্ধের দ্বিগুণ।
যেহেতু ব্যাসের দৈর্ঘ্য সর্বাধিক হয়, তাই বৃত্তের বৃহত্তম জ্যা এটি।

সুতরাং, বৃত্তের বৃহত্তম জ্যা হলো ব্যাস ।
.
একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ২৪ সে.মি. এবং প্রস্থ ১২ সে.মি. আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বৃদ্ধি করে ৩০ সে.মি. করা হলো। আয়তক্ষেত্রটির প্রস্থ কত হলে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকবে?
  1. ৮ সে.মি.
  2. ৯.৬ সে.মি.
  3. ১২ সে.মি.
  4. ৭.৪ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ২৪ সে.মি. এবং প্রস্থ ১২ সে.মি. আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বৃদ্ধি করে ৩০ সে.মি. করা হলো। আয়তক্ষেত্রটির প্রস্থ কত হলে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকবে?

সমাধান:
আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল = ২৪ × ১২ = ২৮৮ বর্গ সে.মি.
নতুন আয়তক্ষেত্রের প্রস্থ ক সে.মি. হলে,
ক্ষেত্রফল = ৩০ক বর্গ সে.মি.

প্রশ্নমতে,
৩০ক = ২৮৮
⇒ ক = ২৮৮/৩০
∴ ক = ৯.৬ সে.মি.
∴ আয়তক্ষেত্রটির প্রস্থ ৯.৬ সে.মি. হলে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকবে।
.
প্রদত্ত চিত্র অনুসারে ∠ n = কত?
  1. 25°
  2. 35°
  3. 45°
  4. 20°
ব্যাখ্যা
প্রশ্ন: প্রদত্ত চিত্র অনুসারে ∠ n = কত?

সমাধান:
আমরা জানি,
1 সরল কোণ = 180°

∴ 30° + 100° + n° + 25° = 180°
⇒ 155° + n° = 180°
⇒  n° = 180° - 155°
∴  n° = 25°
.
দুইটি সমান্তরাল রেখা কয়টা বিন্দুতে ছেদ করে?
  1. ২ টি
  2. ৪ টি
  3. অসংখ্য
  4. শূন্য
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি সমান্তরাল রেখা কয়টা বিন্দুতে ছেদ করে?

সমাধান:
দুইটি সমান্তরাল রেখা কখনোই একে অপরকে ছেদ করে না।

সমান্তরাল রেখা এমন দুটি রেখা, যা একে অপরকে কখনোই ছেদ করে না এবং সবসময় একই দিকে চলতে থাকে। এর মানে হল যে, এই রেখাগুলির মধ্যে কোন সংযোগ বা ছেদের স্থান থাকে না।

অতএব, দুটি সমান্তরাল রেখা ০ (শূন্য) বিন্দুতে ছেদ করে।
.
একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 7√2 একক হলে বর্গক্ষেত্রের পরিসীমা কত একক?
  1. 98 একক
  2. 28 একক
  3. 21 একক
  4. 49 একক
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 7√2 একক হলে বর্গক্ষেত্রের পরিসীমা কত একক?

সমাধান:
ধরি,
বর্গক্ষেত্রের একবাহুর দৈর্ঘ্য = a একক
তাহলে, বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য = a√2 একক
এবং বর্গক্ষেত্রের পরিসীমা = 4a একক

প্রশ্নমতে,
a√2 = 7√2
⇒ a = 7 একক

∴ বর্গক্ষেত্রের পরিসীমা = 4 × 7 একক
= 28 একক
.
অর্ধবৃত্তস্থ ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয়ের একটি অপরটির পাঁচগুণ হলে, সূক্ষ্মকোণদ্বয়ের মধ্যে বৃহত্তম কোণের পরিমাণ কত?
  1. 15°
  2. 55°
  3. 75°
  4. 65°
ব্যাখ্যা
প্রশ্ন: অর্ধবৃত্তস্থ ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয়ের একটি অপরটির পাঁচগুণ হলে, সূক্ষ্মকোণদ্বয়ের মধ্যে বৃহত্তম কোণের পরিমাণ কত?

সমাধান:
অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ হওয়ায় ত্রিভুজটি সমকোণী ।
ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয়ের একটি x হলে অপরটির 5x
ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180°

⇒ x + 5x + 90° = 180°
⇒ 6x = 180° - 90°
⇒ x = 90°/6
⇒ x = 15°

∴ বৃহত্তম কোণ = 5 × 15° = 75°
.
দুইটি সরল রেখা পরস্পরকে ছেদ করলে ছেদ বিন্দুতে কয়টি কোণ তৈরি হয়?
  1. ১ টি
  2. ২ টি
  3. ৩ টি
  4. ৪ টি
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি সরল রেখা পরস্পরকে ছেদ করলে ছেদ বিন্দুতে কয়টি কোণ তৈরি হয়?

সমাধান;
PR ও QS দুইটি সরলরেখা পরস্পর O বিন্দুতে ছেদ করলে এদের দ্বারা গঠিত কোণগুলো হলো-
∠POQ, ∠POS, ∠QOR, ∠ROS

.
একটি সমকোণী ত্রিভুজের ভূমি ৮ সে. মি. এবং অতিভুজ ১৭ সে. মি. হলে এর অর্ধপরিসীমা কত?
  1. ৪০ সে. মি.
  2. ৫০ সে. মি.
  3. ২০ সে. মি.
  4. ১৫ সে. মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমকোণী ত্রিভুজের ভূমি ৮ সে. মি. এবং অতিভুজ ১৭ সে. মি. হলে এর অর্ধপরিসীমা কত?

সমাধান:
দেওয়া আছে,
সমকোণী ত্রিভুজে, ভূমি ৮ সে. মি. এবং অতিভুজ ১৭ সে. মি.

পাইথাগোরাসের সূত্র অনুসারে,
⇒ অতি = ভূমি + লম্ব
⇒ লম্ব = ১৭ - ৮
⇒ লম্ব = ২৮৯ − ৬৪
⇒ লম্ব = ২২৫
⇒ লম্ব = √২২৫
∴ লম্ব = ১৫
∴পরিসীমা = ৮ + ১৫ + ১৭ = ৪০ সে. মি.
∴ অর্ধপরিসীমা = ৪০/২ = ২০ সে. মি.
.
যে দুটি মাত্রা দ্বারা তল সৃষ্টি হয় সেগুলো কী কী?
  1. দৈর্ঘ্য এবং প্রস্থ
  2. দৈর্ঘ্য এবং ক্ষেত্রফল
  3. উচ্চতা এবং ঘনত্ব
  4. সঠিক উত্তর নেই
ব্যাখ্যা
প্রশ্ন: যে দুটি মাত্রা দ্বারা তল সৃষ্টি হয় সেগুলো কী কী?

সমাধান:
এ দুটি মাত্রা দৈর্ঘ্য এবং প্রস্থ একত্রে একটি তল সৃষ্টি করে, যা দুটি মাত্রার সমন্বয়ে একটি সমতল বা 2D ক্ষেত্র তৈরি হয়। এতে উচ্চতা বা তৃতীয় মাত্রা থাকে না, তাই এটি একটি সমতল পৃষ্ঠ হিসেবে বিবেচিত হয়।

উদাহরণস্বরূপ, একটি বইয়ের পাতা বা একটি টেবিলের উপরিভাগ এই দুটি মাত্রা দিয়েই তৈরি।
১০.
একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু দুটি ৮ মিটার ও ১২ মিটার এবং ক্ষেত্রফল ১০০ বর্গমিটার হলে সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত?
  1. ৫ মিটার
  2. ১০ মিটার
  3. ১৫ মিটার
  4. ২০ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু দুটি ৮ মিটার ও ১২ মিটার এবং ক্ষেত্রফল ১০০ বর্গমিটার হলে সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত?

সমাধান:
ধরি,
সমান্তরাল বাহু দুটি a = ৮ ও b = ১২ এবং উচ্চতা (দূরত্ব) h।

আমরা জানি,
ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল = (১/২) × h × (a + b)
১০০ = (১/২) × h × (৮ + ১২)
⇒ ১০০ = (১/২) × h × ২০
⇒ ১০০ = ১০h
⇒ h = ১০০/১০
⇒ h = ১০
সুতরাং, সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব ১০ মিটার।
১১.
৫৫° কোণের বিপ্রতীপ কোণের পরিমাণ কত?
  1. ৫৫°
  2. ১২৫°
  3. ২৫°
  4. কোনটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: ৫৫° কোণের বিপ্রতীপ কোণের পরিমাণ কত?

সমাধান:
৫৫° কোণের বিপ্রতীপ কোণ হল সেই কোণ যা দুটি সরল রেখার মধ্যে তৈরি হয়, যখন তারা একে অপরকে ছেদ করে। বিপ্রতীপ কোণগুলি সমমান হয়ে থাকে।

অতএব, ৫৫° কোণের বিপ্রতীপ কোণও হবে ৫৫°।
১২.
দুটি লাইন একে অন্যের থেকে ১.৫ মিটার দূরে সমান্তরাল ভাবে চলছে । তারা কখন একে অন্যের সাথে মিলিত হবে?
  1. ৩০০ মিটার
  2. ১০ কিলোমিটার
  3. ২৫০ মিটার
  4. কখনই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি লাইন একে অন্যের থেকে ১.৫ মিটার দূরে সমান্তরাল ভাবে চলছে । তারা কখন একে অন্যের সাথে মিলিত হবে?

সমাধান:
সমান্তরাল লাইন এমন দুটি লাইন, যেগুলি একই দিকে চলে এবং একে অপর সাথে কখনও ছেদ বা মিলিত হয় না। তারা একে অপরের থেকে একটি নির্দিষ্ট দূরত্বে থাকে এবং এই দূরত্ব সর্বদা একই থাকে।

অতএব, এই দুটি লাইন ১.৫ মিটার দূরে সমান্তরালভাবে চললে, তারা কখনোই একে অপরকে ছেদ করবে না বা মিলিত হবে না।
১৩.
একটি রম্বসের কর্ণদ্বয় ৩৫ সে.মি. এবং ৪০ সে.মি.। রম্বসের ক্ষেত্রফল কত?
  1. ১৫০ বর্গ সে.মি.
  2. ৩০০ বর্গ সে.মি.
  3. ৭০০ বর্গ সে.মি.
  4. ১৪০০ বর্গ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি রম্বসের কর্ণদ্বয় ৩৫ সে.মি. এবং ৪০ সে.মি.। রম্বসের ক্ষেত্রফল কত?

সমাধান:
আমরা জানি,
রম্বসের ক্ষেত্রফল = (১/২) × কর্ণদ্বয়ের গুণফল
= (১/২) × ৩৫ × ৪০
= ৭০০ বর্গ সে.মি.
১৪.
৫ সে. মি. ব্যাসার্ধের বৃত্তের কেন্দ্র হতে ৩ সে. মি. দূরত্বে অবস্থিত জ্যা-এর দৈর্ঘ্য কত?
  1. ২৫ সে. মি.
  2. ৬ সে. মি.
  3. ৮ সে. মি.
  4. ১০ সে. মি.
ব্যাখ্যা
প্রশ্ন: ৫ সে. মি. ব্যাসার্ধের বৃত্তের কেন্দ্র হতে ৩ সে. মি. দূরত্বে অবস্থিত জ্যা-এর দৈর্ঘ্য কত?

সমাধান:
বৃত্তের ব্যাসার্ধ, r = ৫ সে. মি.
কেন্দ্র থেকে জ্যা-এর দূরত্ব, d = ৩ সে. মি.

জ্যা-এর দৈর্ঘ্য,
জ্যা-এর দৈর্ঘ্য=২√(r− d)
= ২√(৫ − ৩)
= ২√(২৫ - ৯)
= ২√১৬
= ২ × ৪
= ৮

∴ জ্যা-এর দৈর্ঘ্য ৮ সে. মি.।

১৫.
ত্রিভুজের ভূমি ৮√২ মি. এবং উচ্চতা ৬√২ মি. হলে এর ক্ষেত্রফল কত?
  1. ৪৮ বর্গ মিটার
  2. ৭২ বর্গ মিটার
  3. ৯৬ বর্গ মিটার
  4. ২৪ বর্গ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: ত্রিভুজের ভূমি ৮√২ মি. এবং উচ্চতা ৬√২ মি. হলে এর ক্ষেত্রফল কত?

সমাধান:
দেওয়া আছে,
ভূমি = ৮√২  ​ মি এবং উচ্চতা = ৬√২​ মি.

∴ ক্ষেত্রফল = (১/২)​ × ভূমি × উচ্চতা
= (১/২)​ ​× ৮√২ ​× ৬√২
= (১/২)​ ​× ৮ ​× ৬ × ২
= ৪৮

∴ ত্রিভুজটির ক্ষেত্রফল ৪৮ বর্গ মিটার।
১৬.
৯৬° কোণের সম্পূরক কোণের অর্ধেক কত?
  1. ৫৪°
  2. ৩২°
  3. ৪২°
  4. ৪৫°
ব্যাখ্যা
প্রশ্ন: ৯৬° কোণের সম্পূরক কোণের অর্ধেক কত?

সমাধান:
সম্পূরক কোণ = ১৮০° − ৯৬° = ৮৪°

এখন, ৮৪° কোণের অর্ধেক হবে,
৮৪° ÷ ২ = ৪২°

তাহলে, ৯৬° কোণের সম্পূরক কোণের অর্ধেক হল ৪২°।
১৭.
দুইটি বৃত্ত পরস্পরকে ছেদ বা স্পর্শ না করলে বৃত্ত দুইটির সর্বাধিক সংখ্যায় সাধারণ স্পর্শক অংকন করা যায় ____ টি।
  1. অসংখ্য
  2. ৪টি
  3. ৩টি
  4. ২টি
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি বৃত্ত পরস্পরকে ছেদ বা স্পর্শ না করলে বৃত্ত দুইটির সর্বাধিক সংখ্যায় সাধারণ স্পর্শক অংকন করা যায় ____ টি।

সমাধান:

দুইটি বৃত্ত পরস্পরকে ছেদ বা স্পর্শ না করলে বৃত্ত দুইটির সর্বাধিক সংখ্যায় সাধারণ স্পর্শক অংকন করা যায় ৪ টি।