পরীক্ষা আর্কাইভ

Math Master

পরীক্ষাMath Masterতারিখতারিখ অনির্ধারিতসময়25 minutes
মোট প্রশ্ন২১
সিলেবাস
বাস্তব সংখ্যা, ল.সা.গু ও গ.সা.গু
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

Math Master

Math Master · তারিখ অনির্ধারিত · ২১ প্রশ্ন

.
নিচের কোনটি অমূলদ সংখ্যা?
  1. ক) ০.১২
  2. খ) √২৫
  3. গ) √৭২
  4. ঘ) (√৪৯)/৭
সঠিক উত্তর:
গ) √৭২
উত্তর
সঠিক উত্তর:
গ) √৭২
ব্যাখ্যা

√৭২ = √২×৩৬ = ৬√২ যা p/q আকারে লেখা যায় না।

.
কোন দুইটি সংখ্যা পরস্পরের সহমৌলিক নয়?
  1. ক) ৬,৩৫
  2. খ) ৪,৬
  3. গ) ৫,৭
  4. ঘ) ১৬,২৫
সঠিক উত্তর:
খ) ৪,৬
উত্তর
সঠিক উত্তর:
খ) ৪,৬
ব্যাখ্যা

সহমৌলিক সংখ্যা হল এমন দুইটি ধনাত্মক সংখ্যা যাদের মধ্যে ১ ব্যতিত কোন সাধারন উৎপাদক নেই। ৪=১×২×২, ৬=১×২×৩,এখনে ৪ ও ৬ এর সাধারন উৎপাদক ১ ও ২, তাই এরা সহমৌলিক নয়।

.
দুইটি সংখ্যার গুণফল ৮৮৪০ এবং গ.সা.গু. ২০। সংখ্যা দুইটির ল.সা.গু. কত?
  1. ক) ৩৮০
  2. খ) ৪৪২
  3. গ) ২৬০
  4. ঘ) ৩২০
সঠিক উত্তর:
খ) ৪৪২
উত্তর
সঠিক উত্তর:
খ) ৪৪২
ব্যাখ্যা

২টি সংখ্যার গুন ফল = ল.সা.গু.×গ.সা.গু.
ল.সা.গু. = ২টি সংখ্যার গুনফল ÷ গ.সা.গু.
∴লসাগু = ৮৮৪০/২০ = ৪৪২

.
a ও b দুইটি পূর্ণসংখ্যা হলে a2+b2 এর সাথে নিচের কোনটি যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে?
  1. ক) - ab
  2. খ) 2ab
  3. গ) c2+b2
  4. ঘ) ad
সঠিক উত্তর:
খ) 2ab
উত্তর
সঠিক উত্তর:
খ) 2ab
ব্যাখ্যা

(a+b)2= a2+ 2ab+ b2

.
3x ও 3y উভয় বিজোড় সংখ্যা হলে কোনটি জোড় সংখ্যা হবে?
  1. ক) 3x+3y
  2. খ) 3x×3y
  3. গ) 3x+3y+1
  4. ঘ) 3x×3y+2
সঠিক উত্তর:
ক) 3x+3y
উত্তর
সঠিক উত্তর:
ক) 3x+3y
ব্যাখ্যা

ধরি x ও y প্রত্যেকের মান ১ ; ৩×১+৩×১=৬

.
w, x, y, z চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা হলে নিচের কোনটি পূর্ণবর্গ সংখ্যা?
  1. ক) wxyz
  2. খ) wxyz +1
  3. গ) wxyz -1
  4. ঘ) wx+ yz
সঠিক উত্তর:
খ) wxyz +1
উত্তর
সঠিক উত্তর:
খ) wxyz +1
ব্যাখ্যা

যে কোনো চারটি ক্রমিক স্বভাবিক সংখ্যার গুবফলের সাথে ১ যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে Ref 9-10 math book page 5.

.
দুইটি সংখ্যার অনুপাত ৬ঃ৭, তাদের গ.সা.গু. ৪ হলে বৃহত্তম সংখ্যাটি কত?
  1. ক) ৪৬
  2. খ) ২৮
  3. গ) ২৪
  4. ঘ) ১৮
সঠিক উত্তর:
খ) ২৮
উত্তর
সঠিক উত্তর:
খ) ২৮
ব্যাখ্যা

ধরি সংখ্যা দুইটি ৬x ও ৭x; গ.সা.গু.x=৪
বৃহত্তম সংখ্যা= ৭×৪=২৮

.
৩/১১এর দশমিক ভগ্নাংশ কোনটি?
  1. ক) ০.৩৪৬৪
  2. খ) ০.২২৭৬
  3. গ) ০.২৭২৭
  4. ঘ) ০.৬৭৪৩
সঠিক উত্তর:
গ) ০.২৭২৭
উত্তর
সঠিক উত্তর:
গ) ০.২৭২৭
ব্যাখ্যা

৩ রে ১১ দিয়ে ভাগ করে দিলে হবে ০.২৭২৭।

.
১০ টি ক্রমিক সংখ্যার ১ম ৫ টি সংখ্যার যোগফল ৫৫০ হলে শেষ ৫ টি সংখ্যার যোগফল কত?
  1. ক) ৫৬৬
  2. খ) ৫৭০
  3. গ) ৫৭৫
  4. ঘ) ৫৮৫
সঠিক উত্তর:
গ) ৫৭৫
উত্তর
সঠিক উত্তর:
গ) ৫৭৫
ব্যাখ্যা

ধরি ১ম সংখ্যা x
১ম ৫ টি সংখ্যার যোগফল = x + (x + ১) + (x + ২) + .... + (x + ৪) = ৫৫০
∴ x = ১০৮
২য় ৫ টি সংখ্যার যোগফল  = (x+৫)+(x+৬)+.......(x+৯) = ৫x + ৩৫ = ৫ × ১০৮ + ৩৫ = ৫৭৫

১০.
২টি সংখ্যার ল.সা.গু. ৩৬ ও স.গা.গু. ৬। একটি সংখ্যা ১২ হলে অপর কত?
  1. ক) ৭
  2. খ) ১২
  3. গ) ১৫
  4. ঘ) ১৮
সঠিক উত্তর:
ঘ) ১৮
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১৮
ব্যাখ্যা

আমরা জানি , ২ টি সংখ্যার গুনফল= ল.সা.গু.×গ.সা.গু.
একটি সংখ্যা ১২ 
∴ অপর সংখ্যা =(৩৬×৬)/১২=১৮

১১.
দুইটি স্বাভাবিক সংখ্যার পার্থক্য ২ এবং গুনফল ২৪ হলে ক্ষুদ্রতম সংখ্যাটি কত?
  1. ক) ২
  2. খ) ৪
  3. গ) ৬
  4. ঘ) ৮
সঠিক উত্তর:
খ) ৪
উত্তর
সঠিক উত্তর:
খ) ৪
ব্যাখ্যা

ধরি ক্ষুদ্রতম সংখ্যা ‘ক’
বৃহত্তম সংখ্যা ‘ক+২’
ক×(ক+২)=২৪
+২ক=২৪
+২ক-২৪=০
(ক+৬)(ক-৪)=০
ক=৪;-৬

১২.
অমূলদ সংখ্যা কোনটি?
  1. ক) a/b
  2. খ) p/q
  3. গ) Π
  4. ঘ) b/a
সঠিক উত্তর:
গ) Π
উত্তর
সঠিক উত্তর:
গ) Π
ব্যাখ্যা

অমূলদ সংখ্যাকে দুইটি পূর্ণসংখ্যার অনুপাত(P/Q )হিসাবে প্রকাশ করা যায় না।
Π একটি অমূলদ সংখ্যা।

১৩.
৯৬, ১২০ এর ল.সা.গু. কত?
  1. ক) ৩৮০
  2. খ) ২৯০
  3. গ) ৩৯০
  4. ঘ) ৪৮০
সঠিক উত্তর:
ঘ) ৪৮০
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৪৮০
ব্যাখ্যা

৯৬, ১২০ এর ল.সা.গু.=২×২×২×৩×৪×৫=৪৮০

১৪.
২ ও ৩ এর ভিতরে কত গুলো সংখ্যা আছে?
  1. ক) ১
  2. খ) ৯
  3. গ) অসংখ্য
  4. ঘ) কোনটি নয়
সঠিক উত্তর:
গ) অসংখ্য
উত্তর
সঠিক উত্তর:
গ) অসংখ্য
ব্যাখ্যা

২ ও ৩ এর ভিতরে অসংখ্য সংখ্যা আছে( যেমনঃ 2.1, 2.11, 2.111 ................)

১৫.
অসীম দশমিক ভগ্নাংশ কোনটি?
  1. ক) 10÷5
  2. খ) √২
  3. গ) √২৫
  4. ঘ) 1÷2
সঠিক উত্তর:
খ) √২
উত্তর
সঠিক উত্তর:
খ) √২
ব্যাখ্যা
√২=১.৪১৪২১৩৫….
১৬.
মিনা, রাজু, মিমি ৫ মিনিট ,১৫ মিনিট, ১০ মিনিট অন্তর অন্তর একটি চকলেট খায়। কতক্ষণ পরপর তারা একত্রে চকলেট খায়?
  1. ক) ২৫ মিনিট
  2. খ) ৫০ মিনিট
  3. গ) ৩০ মিনিট
  4. ঘ) ২০ মিনিট
সঠিক উত্তর:
গ) ৩০ মিনিট
উত্তর
সঠিক উত্তর:
গ) ৩০ মিনিট
ব্যাখ্যা

৫,১০,১৫ এর লসাগু=৩০, তাই ৩০ মিনিট পরে পরে তারা একত্রে চকলেট খাই

১৭.
৬০ ও ৮০ এর ভিতরে বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর কত?
  1. ক) ৭
  2. খ) ১২
  3. গ) ১৮
  4. ঘ) ২২
সঠিক উত্তর:
গ) ১৮
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৮
ব্যাখ্যা

৬০ ও ৮০ এর ভিতরে বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার যথাক্রমে ৭৯ ও ৬১
সংখ্যা ২ টার অন্তর (৭৯-৬১)= ১৮

১৮.
৩৮৫, ২৮৬ এর গসাগু কত?
  1. ক) ১৩
  2. খ) ১১
  3. গ) ১০
  4. ঘ) ১৫
সঠিক উত্তর:
খ) ১১
উত্তর
সঠিক উত্তর:
খ) ১১
ব্যাখ্যা

৩৮৫, ২৮৬ এর গসাগু করলে ১১ হয়

১৯.
দুইটি সংখ্যার অনুপাত ৫ঃ৬, তাদের ল.সা.গু. ৪৫০ হলে সংখ্যা দুইটি কত?
  1. ক) ৭৫,৯০
  2. খ) ৬০,৭২
  3. গ) ৫৬,৩৫
  4. ঘ) ৮৭,৫৪
সঠিক উত্তর:
ক) ৭৫,৯০
উত্তর
সঠিক উত্তর:
ক) ৭৫,৯০
ব্যাখ্যা

ধরি সংখ্যা দুইটি ৫x ও ৬x; ল.সা.গু.=৩০x
∴৩০x=৪৫০
x=1৫
১ম সংখ্যা ৫×১৫=৭৫; ২য় সংখ্যা ৬×১৬=৯০

২০.
তিনটি ধারাবাহিক বিজোড় সংখ্যার যোগফল ৫৭, মধ্যম সংখ্যাটি কত?
  1. ক) ১৯
  2. খ) ২১
  3. গ) ২৩
  4. ঘ) ১৭
সঠিক উত্তর:
ক) ১৯
উত্তর
সঠিক উত্তর:
ক) ১৯
ব্যাখ্যা

ধরি সংখ্যা তিনটি ক, ক+২, ক+৪
ক+(ক+২)+(ক+৪)=৫৭
ক=১৭
মধ্যম ১৯

২১.
কোন বৃহত্তম সংখ্যা ১০২ এবং ১৮৬ কে ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে ৬ অবশিষ্ট থাকবে?
  1. ক) ১০
  2. খ) ১৩
  3. গ) ১২
  4. ঘ) ১৯
সঠিক উত্তর:
গ) ১২
উত্তর
সঠিক উত্তর:
গ) ১২
ব্যাখ্যা

নির্ণয়ে বৃহত্তম সংখ্যা হবে (১০২-৬)=৯৬ এবং (১৮৬-৬)=১৮০ এর গ.সা.গু.=১২