পরীক্ষা আর্কাইভ

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]

পরীক্ষাপ্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]তারিখতারিখ অনির্ধারিতসময়30 minutes
মোট প্রশ্ন২৫
সিলেবাস
পরীক্ষা - ৩: গণিত টপিক: সংখ্যার ধারণা ও বাস্তব সংখ্যা, গড়, ভগ্নাংশ, ল.সা.গু, গ.সা.গু।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স] · তারিখ অনির্ধারিত · ২৫ প্রশ্ন

.
কোন ক্ষুদ্রতম সংখ্যার সঙ্গে ৭ যোগ করলে যোগফল ১২, ১৬, ২৪ ও ৩২ দিয়ে নি:শেষে বিভাজ্য হবে? 
  1. ক) ১০৩
  2. খ) ৯৬ 
  3. গ) ৮৯
  4. ঘ) ৭২
সঠিক উত্তর:
গ) ৮৯
উত্তর
সঠিক উত্তর:
গ) ৮৯
ব্যাখ্যা
নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যাটি হবে ১২, ১৬, ২৪ ও ৩২ এর ল.সা.গু থেকে ৭ কম 

১২, ১৬, ২৪ ও ৩২ এর ল.সা.গু = ৯৬ 
নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যাটি = ৯৬ - ৭ = ৮৯
.
২ থেকে শুরু করে ১০ পর্যন্ত জোড় সংখ্যাগুলোর গড় কত? 
  1. ক) ৫
  2. খ) ৬
  3. গ) ৭
  4. ঘ) ৮
সঠিক উত্তর:
খ) ৬
উত্তর
সঠিক উত্তর:
খ) ৬
ব্যাখ্যা
২ থেকে শুরু করে ১০ পর্যন্ত জোড় সংখ্যাগুলো হলো = ২, ৪, ৬, ৮, ১০
জোড় সংখ্যাগুলোর যোগফল = ২ + ৪ + ৬ + ৮ + ১০ = ৩০

নির্ণেয় গড় = ৩০/৫ = ৬ 
.
কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ২৬, ৪১ ও ৬৭ কে ভাগ করলে যথাক্রমে ২, ৫ ও ৭ ভাগশেষ থাকবে? 
  1. ক) ১৪
  2. খ) ১৩
  3. গ) ১৫
  4. ঘ) ১২
সঠিক উত্তর:
ঘ) ১২
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১২
ব্যাখ্যা
এখানে,
২৬ - ২ = ২৪
৪১ - ৫ = ৩৬
৬৭ - ৭ = ৬০
সুতরাং ২৪, ৩৬, ৬০ এর গ.সা.গু = ১২
∴ বৃহত্তম সংখ্যাটি = ১২
.
একটি সংখ্যার বর্গমূলের সাথে ৮ যোগ করলে যোগফল ১৪ হলে সংখ্যাটি কত? 
  1. ক) ২৫
  2. খ) ৩৬
  3. গ) ৪৯
  4. ঘ) ৬৪
সঠিক উত্তর:
খ) ৩৬
উত্তর
সঠিক উত্তর:
খ) ৩৬
ব্যাখ্যা
মনেকরি 
সংখ্যাটি ক 

প্রশ্নমতে 
√ক  + ৮ = ১৪
√ক = ১৪ - ৮
√ক = ৬
(√ক) = ৬
ক = ৩৬
.
দুটি সংখ্যার অনুপাত ২ : ৩ এবং গ. সা. গু ৬ হলে, ক্ষুদ্রতম সংখ্যাটি কত? 
  1. ক) ১২
  2. খ) ১৮
  3. গ) ১০
  4. ঘ) ১৫
সঠিক উত্তর:
ক) ১২
উত্তর
সঠিক উত্তর:
ক) ১২
ব্যাখ্যা
ধরি
সংখ্যা দুইটি ২ক  ও ৩ক 
∴এদের গ.সা.গু. = ক .

প্রশ্নমতে,
ক  = ৬

∴ ক্ষুদ্রতম সংখ্যাটি ২ × ৬ = ১২
.
দুটি সংখ্যার গ.সা.গু ১২ এবং ল.সা.গু ১৪৪।  একটি সংখ্যা ৪৮ হলে অপর সংখ্যাটি কত? 
  1. ক) ২৪
  2. খ) ২৮
  3. গ) ৩২
  4. ঘ) ৩৬
সঠিক উত্তর:
ঘ) ৩৬
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৩৬
ব্যাখ্যা
আমরা জানি
দুইটি সংখ্যার গুণফল = ল.সা.গু. × গ.সা.গু.
৪৮ × অপর সংখ্যা = ১২ × ১৪৪
অপর সংখ্যা = (১২ × ১৪৪)/৪৮
                    = ৩৬
.
নিচের ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি বৃহত্তম? 
  1. ক) ২/৩
  2. খ) ১/৪
  3. গ) ৫/৯
  4. ঘ) ১/৫
সঠিক উত্তর:
ক) ২/৩
উত্তর
সঠিক উত্তর:
ক) ২/৩
ব্যাখ্যা
২/৩ = ০.৬৭
১/৪ = ০.২৫
৫/৯ =০.৫৬
১/৫ =০.২
.
কতগুলো ঘণ্টা একসঙ্গে বাজার ১৫ সেকেন্ড, ২০ সেকেন্ড, ২৫ সেকেন্ড এবং ৩০ সেকেন্ড পরপর বাজতে লাগলো। উহারা আবার কতক্ষণ পরে একত্রে বাজবে? 
  1. ক) ২ মিনিট
  2. খ) ৪ মিনিট
  3. গ) ৫ মিনিট
  4. ঘ) ৭ মিনিট
সঠিক উত্তর:
গ) ৫ মিনিট
উত্তর
সঠিক উত্তর:
গ) ৫ মিনিট
ব্যাখ্যা
কতগুলো ঘণ্টা একসঙ্গে বাজার সময় হবে ১৫ সেকেন্ড, ২০ সেকেন্ড, ২৫ সেকেন্ড এবং ৩০ সেকেন্ড এর ল.সা.গু
১৫ সেকেন্ড, ২০ সেকেন্ড, ২৫ সেকেন্ড এবং ৩০ সেকেন্ড এর ল.সা.গু.
= ৩০০ সেকেন্ড
= ৫ মিনিট

সুতরাং, ৫ মিনিট পরে একত্রে বাজবে।
.
১২/৫,৩৬/৫,৭২/২৫ ভগ্নাংশগুলোর গ.সা.গু কত?
  1. ক) ১২/২৫
  2. খ) ১/৫
  3. গ) ১২
  4. ঘ) ১
সঠিক উত্তর:
ক) ১২/২৫
উত্তর
সঠিক উত্তর:
ক) ১২/২৫
ব্যাখ্যা
এখানে,
ভগ্নাংশগুলোর লব ১২,৩৬,৭২ এর গ.সা.গু = ১২
ভগ্নাংশগুলোর হর ৫,৫,২৫ এর ল.সা.গু = ২৫

ভগ্নাংশগুলোর গ.সা.গু = ১২/২৫
১০.
২৪ সংখ্যাটির মোট কতগুলো ভাজক রয়েছে?
  1. ক) ৬টি
  2. খ) ৮টি
  3. গ) ১০টি
  4. ঘ) ১২টি
সঠিক উত্তর:
খ) ৮টি
উত্তর
সঠিক উত্তর:
খ) ৮টি
ব্যাখ্যা
নিয়ম-১ঃ
২৪ =২ × ২ × ২×৩ = ২ × ৩
২৪ সংখ্যাটির ভাজক = (৩ + ১) × (১ + ১) = ৮টি।

নিয়ম-২ঃ
২৪ = ১ × ২৪
      = ২ × ১২
      = ৩ × ৮
      = ৪ × ৬
  

২৪ সংখ্যাটির ভাজক = ১, ২, ৩, ৪, ৬, ৮, ১২, ২৪
                                 = ৮ টি।
১১.
১০ জন ছাত্রের গড় বয়স ১৬ বছর। নতুন একজন ছাত্র আসায় গড় বয়স ১৭ বছর হলে নতুন ছাত্রের বয়স কত বছর? 
  1. ক) ২৫ বছর
  2. খ) ২৭ বছর
  3. গ) ২৬ বছর
  4. ঘ) ২৯ বছর
সঠিক উত্তর:
খ) ২৭ বছর
উত্তর
সঠিক উত্তর:
খ) ২৭ বছর
ব্যাখ্যা
১০ জন ছাত্রের মোট বয়স = (১০ × ১৬) = ১৬০ বছর।
১১ জন ছাত্রের মোট বয়স = (১১ × ১৭) = ১৮৭ বছর।
∴ নতুন ছাত্রের বয়স = ১৮৭ - ১৬০ = ২৭ বছর।
১২.
১ থেকে ৪০ পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যে বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্য দুটির সমষ্টি কত? 
  1. ক) ৩৭
  2. খ) ৩৯
  3. গ) ৪১
  4. ঘ) ৪৩
সঠিক উত্তর:
খ) ৩৯
উত্তর
সঠিক উত্তর:
খ) ৩৯
ব্যাখ্যা
১ থেকে ৪০ পর্যন্ত মৌলিক সংখ্যা 
২, ৩, ৫, ৭, ১১, ১৩, ১৭, ১৯, ২৩, ২৯, ৩১, ৩৭
১ থেকে ৪০ পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যে বৃহত্তম মৌলিক সংখ্য = ২
১ থেকে ৪০ পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যে ক্ষুদ্রতম মৌলিক সংখ্য = ৩৭
 
মৌলিক সংখ্য দুটির সমষ্টি = ২ + ৩৭ = ৩৯
১৩.
তিন সন্তানের গড় বয়স ৮ বছর। পিতাসহ তাদের গড় বয়স ১৪  বছর হলে পিতার বয়স কত?
  1. ক) ২৮ বছর 
  2. খ) ২৯ বছর 
  3. গ) ৩০ বছর 
  4. ঘ) ৩২ বছর 
সঠিক উত্তর:
ঘ) ৩২ বছর 
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৩২ বছর 
ব্যাখ্যা
তিন সন্তানের গড় বয়স ৮ বছর
তিন সন্তানের মোট বয়স ৮ × ৩ বছর   
                                      = ২৪ বছর 

 পিতাসহ তাদের গড় বয়স ১৪ বছর
 পিতাসহ তাদের মোট বয়স ১৪ × ৪ বছর
                                         = ৫৬
পিতার বয়স = ৫৬ - ২৪ বছর 
                    = ৩২ বছর 

১৪.
০.০০৩৬ এর বর্গমূল কত? 
  1. ক) ৬
  2. খ) ০.৬
  3. গ) ০.০৬
  4. ঘ) ০.০০৬
সঠিক উত্তর:
গ) ০.০৬
উত্তর
সঠিক উত্তর:
গ) ০.০৬
ব্যাখ্যা
০.০০৩৬ এর বর্গমূল =√(০.০০৩৬) = ০.০৬
১৫.
ক, খ এর মানের গড় ৯ এবং গ এর মান  ১২ হলে ক, খ এবং গ এর মানের গড় কত? 
  1. ক) ১০
  2. খ) ১২
  3. গ) ১৪
  4. ঘ) ১৬
সঠিক উত্তর:
ক) ১০
উত্তর
সঠিক উত্তর:
ক) ১০
ব্যাখ্যা
ক, খ এর মানের গড় ৯ 
ক, খ এর  মোট মান  = ৯  × ২ = ১৮ 
গ এর মান  ১২

ক, খ এবং গ এর মোট মান = ১৮ + ১২ = ৩০ 
ক, খ এবং গ এর মানের গড় = ৩০/৩ = ১০
১৬.
কোনো সংখ্যার ১/২ অংশের সাথে ৬ যোগ করলে যোগফল সংখ্যাটির ২/৩ অংশ হবে। সংখ্যাটি কত? 
  1. ক) ৩৬
  2. খ) ৫২
  3. গ) ৪৮
  4. ঘ) ২৪
সঠিক উত্তর:
ক) ৩৬
উত্তর
সঠিক উত্তর:
ক) ৩৬
ব্যাখ্যা
মনেকরি,
সংখ্যাটি = ক 

প্রশ্নমতে 
(ক/২) + ৬ = ২ক/৩
২ক/৩ - ক/২ = ৬ 
(৪ক - ৩ক)/৬ = ৬
ক/৬ = ৬
ক = ৩৬
১৭.
একটি বিদ্যালয়ে ড্রিল করার সময় ছাত্রদের ১২, ১৬, ২০ সারিতে সাজানো যায়। ঐ বিদ্যালয়ে ন্যূনতম কতজন ছাত্র রয়েছে? 
  1. ক) ১৮০ জন 
  2. খ) ১৫০ জন 
  3. গ) ১২০ জন 
  4. ঘ) ২৪০ জন 
সঠিক উত্তর:
ঘ) ২৪০ জন 
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ২৪০ জন 
ব্যাখ্যা
ন্যূনতম ছাত্র সংখ্যা হবে ১২, ১৬, ২০ এর ল.সা.গু 

১২, ১৬, ২০ এর ল.সা.গু  = ২৪০

ন্যূনতম ছাত্র সংখ্যা = ২৪০ জন 
১৮.
একটি সংখ্যা ৩৩ থেকে যত বেশি, ৫৭ থেকে তত কম, সংখ্যাটি কত? 
  1. ক) ৫৪
  2. খ) ৪৫
  3. গ) ৬৪
  4. ঘ) ৪৬
সঠিক উত্তর:
খ) ৪৫
উত্তর
সঠিক উত্তর:
খ) ৪৫
ব্যাখ্যা
ধরি,
সংখ্যাটি ক

প্রশ্নমতে 
ক - ৩৩ = ৫৭ - ক
বা, ক + ক = ৫৭ + ৩৩
বা, ২ক =৯০
বা, ক = ৪৫
∴ সংখ্যাটি ৪৫
১৯.
একটি বাঁশের ১/৩ অংশ কাদায়, ৩/৫ অংশ পানিতে এবং ৩ মিটার পানির উপরে আছে। বাঁশটির মোট দৈর্ঘ্য কত?
  1. ক) ২৫ মিটার  
  2. খ) ৩০ মিটার  
  3. গ) ৩৫ মিটার  
  4. ঘ) ৪৫ মিটার  
সঠিক উত্তর:
ঘ) ৪৫ মিটার  
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৪৫ মিটার  
ব্যাখ্যা
কাঁদায় ও পানিতে আছে = (১/৩ + ৩/৫) অংশ
                                     = (৫ + ৯)/১৫ অংশ
                                     = ১৪/১৫ অংশ

অবশিষ্ট থাকে = (১ - ১৪/১৫) অংশ 
                       = (১৫ - ১৪)/১৫ 
                        = ১/১৫ অংশ

প্রশ্নানুসারে,
বাঁশটির ১/১৫  অংশ = ৩ মিটার
বাঁশটির সম্পূর্ণ অংশের দৈর্ঘ্য = ৩ ×১৫/১ মিটার  
                                        = ৪৫ মিটার  
২০.
৬, ৭, ১০ এর গাণিতিক গড়, ৭, ৮ এবং কোন সংখ্যার গাণিতিক গড়ের সমান?
  1. ক) ৫
  2. খ) ৮
  3. গ) ১০
  4. ঘ) ১২
সঠিক উত্তর:
খ) ৮
উত্তর
সঠিক উত্তর:
খ) ৮
ব্যাখ্যা
ধরি,
সংখ্যাটি ক
তাহলে,
৬ + ৭ + ১০ = ৭ + ৮ + ক
২৩ = ১৫ + ক 
ক = ২৩ - ১৫
ক = ৮
২১.
  1. ক) ১
  2. খ) ১/৯
  3. গ) ৯/৮
  4. ঘ) ১/৮
সঠিক উত্তর:
গ) ৯/৮
উত্তর
সঠিক উত্তর:
গ) ৯/৮
ব্যাখ্যা
 
= ১ ÷ (৮/৯){(৫ + ৩)/৮}
= ১ ÷ (৮/৯)(৮/৮)
= ১ ÷ (৮/৯) × ১
= ১ × (৯/৮) × ১
= ৯/৮
২২.
১১৫ টি খাতা, ১২৫টি কলম ও ১৪৫টি পেন্সিল কতজন শিক্ষার্থীর মধ্যে সমানভাবে ভাগ করা দেয়া যাবে?
  1. ক) ৪ জন
  2. খ) ৫ জন
  3. গ) ৬ জন
  4. ঘ) ৭ জন
সঠিক উত্তর:
খ) ৫ জন
উত্তর
সঠিক উত্তর:
খ) ৫ জন
ব্যাখ্যা
নির্ণেয় শিক্ষার্থীর সংখ্যা হবে ১১৫ টি খাতা, ১২৫টি কলম ও ১৪৫টি পেন্সিল এর গ. সা. গু 

এখানে,
১১৫ = ৫ × ২৩
১৩৫ = ৫ × ৩ × ৩ × ৩
১৪৫ = ৫ × ২৯
∴ গ.সা.গু = ৫

∴ শিক্ষার্থীর সংখ্যা = ৫ জন।
২৩.
এক ব্যক্তি সম্পত্তির ২/৩ অংশ পুত্রকে এবং ১/৩ অংশ কন্যাকে দিলেন। কন্যা পুত্র অপেক্ষা ১৬০০ টাকা কম পেল। সম্পূর্ণ সম্পত্তির মূল্য কত? 
  1. ক) ৪২০০ টাকা 
  2. খ) ৪৫০০ টাকা 
  3. গ) ৪৮০০ টাকা 
  4. ঘ) ৫২০০ টাকা 
সঠিক উত্তর:
গ) ৪৮০০ টাকা 
উত্তর
সঠিক উত্তর:
গ) ৪৮০০ টাকা 
ব্যাখ্যা
মনেকরি 
মোট সম্পত্তি = ১ অংশ 
পুত্রকে দিলেন = ২/৩ অংশ 
কন্যাকে দিলেন = ১/৩ অংশ 

পুত্র বেশি পেল = {(২/৩) - (১/৩)} অংশ 
                        = (২ - ১)/৩ অংশ 
                        = ১/৩ 

প্রশ্নমতে,
১/৩ অংশ = ১৬০০ টাকা 
১ বা (সম্পূর্ণ ) অংশ = ১৬০০ × (৩/১) টাকা 
                               = ৪৮০০ টাকা 
২৪.
দুইটি সংখ্যার অনুপাত ৩ : ৭ এবং তাদের গ. সা. গু ৩ হলে সংখ্যা দুইটির ল. সা. গু কত?
  1. ক) ৬০
  2. খ) ৫৬
  3. গ) ৬৩
  4. ঘ) ৭২
সঠিক উত্তর:
গ) ৬৩
উত্তর
সঠিক উত্তর:
গ) ৬৩
ব্যাখ্যা
ধরি
সংখ্যাদুইটি ৩ক  ও ৭ক 
∴এদের গ. সা. গু. = ক .
∴এদের ল. সা. গু. = ২১ক 
প্রশ্নমতে,
ক  = ৩

∴ সংখ্যাদুইটির ল. সা. গু. = ২১ক
                                      = ২১ × ৩ = ৬৩
২৫.
a একটি বিজোড় সংখ্যা হলে নিচের কোনটি বিজোড় সংখ্যা হবে- 
  1. ক) a2
  2. খ) a2 + 1
  3. গ) a2 + 3
  4. ঘ) কোনটি নয়
সঠিক উত্তর:
ক) a2
উত্তর
সঠিক উত্তর:
ক) a2
ব্যাখ্যা
যেকোনো বিজোড় পূর্ণ সংখ্যার বর্গ একটি বিজোড় সংখ্যা।
a একটি বিজোড় সংখ্যা হলে a2 একটি বিজোড় সংখ্যা।
আবার 
a = 1 হলে 
a2 = 12 = 1
a2 + 1 = 12 + 1 = 2
a2 + 3 = 12 + 3 = 4