পরীক্ষা আর্কাইভ

৪৯তম বিসিএস ⎯ ইতিহাস [১৮১]

পরীক্ষা৪৯তম বিসিএস ⎯ ইতিহাস [১৮১]তারিখতারিখ অনির্ধারিতসময়15 minutes
মোট প্রশ্ন২৯
সিলেবাস
Exam 3 Topic: Part-1 Group-II (Medieval) a. Coming of the Muslims – Bakhtiyar Khilji, b. Cricumstaces leading to the independence of Bengal c. Independent Sultanate: Shamsuddin Iliyas Shah, Ghiyasuddin Azam Shah, Alauddin Hussain Shah, Glories of the Hussain Shahi period, d. Foreign accounts on Bengal : Ibn Batuta, Ma-Huan Source: Class – 2, relevant books
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৪৯তম বিসিএস ⎯ ইতিহাস [১৮১]

৪৯তম বিসিএস ⎯ ইতিহাস [১৮১] · তারিখ অনির্ধারিত · ২৯ প্রশ্ন

.
Who was the first Muslim ruler to establish control over Bengal? (বাংলায় মুসলিম শাসন প্রতিষ্ঠাকারী প্রথম মুসলিম শাসক কে ছিলেন?)
  1. Muhammad Bakhtiyar Khalji (মুহাম্মদ বখতিয়ার খলজী)
  2. Ghiyasuddin Iwaz Khalji (গিয়াসউদ্দীন ইওয়াজ খলজী)
  3. Alauddin Hussain Shah (আলাউদ্দিন হোসেন শাহ)
  4. Sultan Shamsuddin Ilyas Shah (সুলতান শামসুদ্দীন ইলিয়াস শাহ)
সঠিক উত্তর:
Muhammad Bakhtiyar Khalji (মুহাম্মদ বখতিয়ার খলজী)
উত্তর
সঠিক উত্তর:
Muhammad Bakhtiyar Khalji (মুহাম্মদ বখতিয়ার খলজী)
ব্যাখ্যা

⇒ বখতিয়ার খলজী ১২০৪ খ্রিস্টাব্দে লক্ষণ সেনকে পরাজিত করে নদীয়া জয় করেন এবং বাংলায় মুসলিম শাসনের সূচনা করেন।

উৎস: বাংলাদেশের ইতিহাস- ফোর ডক্টরস

.
The Muslim rule in Bengal began after the defeat of which Hindu dynasty? (কোন হিন্দু রাজবংশের পতনের পর বাংলায় মুসলিম শাসনের সূচনা হয়?)
  1. Pala dynasty (পাল রাজবংশ)
  2. Sena dynasty (সেন রাজবংশ)
  3. Maurya dynasty (মৌর্য রাজবংশ)
  4. Gupta dynasty (গুপ্ত রাজবংশ)
সঠিক উত্তর:
Sena dynasty (সেন রাজবংশ)
উত্তর
সঠিক উত্তর:
Sena dynasty (সেন রাজবংশ)
ব্যাখ্যা

⇒ সেন বংশের পতনের মধ্য দিয়ে বাংলায় মুসলিম শাসনের শুরু হয়। 
​- ১২০৪ খ্রিস্টাব্দের শীতকালে বখতিয়ার খলজী ঝাড়খন্ডের দুর্গম অরণ্যাঞ্চলের মধ্য দিয়ে লক্ষ্মণসেন এর অবকাসকালীন রাজধানী নদীয়া আক্রমন করেন। 
​- বলা হয়ে থাকে যে, মাত্র সতের জন ঘোড় সওয়ার সৈন্য লক্ষণসেনের সঙ্গে নগরে প্রবেশ করেছিল এবং অতর্কিতে আক্রমণ চালিয়ে সহজেই রাজপ্রাসাদ দখল করতে পেরেছিলেন। 
​- রাজা লক্ষ্মণসেন নৌপথে তাঁর রাজধানী বিক্রমপুরে পালিয়ে গেলে নদীয়া মুসলমানদের অধিকারে আসে।- 

উৎস: বাংলাপিডিয়া

.
Which famous Buddhist university did Bakhtiyar Khalji destroy during his invasion of Bengal? (বাংলায় আক্রমণের সময় বখতিয়ার খলজী কোন বিখ্যাত বৌদ্ধ বিশ্ববিদ্যালয় ধ্বংস করেছিলেন?)
  1. Nalanda (নালন্দা)
  2. Vikramashila (বিক্রমশীলা)
  3. Taxila (তক্ষশিলা)
  4. Odontipuri (ওদন্তপুরী)
সঠিক উত্তর:
Odontipuri (ওদন্তপুরী)
উত্তর
সঠিক উত্তর:
Odontipuri (ওদন্তপুরী)
ব্যাখ্যা

⇒ ১২০৩ খ্রিস্টাব্দে বখতিয়ার খলজী বিহার আক্রমণ করেন এবং তাঁর সৈন্যদল বৌদ্ধদের শিক্ষাকেন্দ্র ওদন্তপুরী বৌদ্ধবিহারটি সম্পূর্ণ ধ্বংস করে। 
​- অতঃপর তারা সে স্থান থেকে মূল্যবান সম্পদ লুণ্ঠন করে প্রত্যাবর্তন করে।

উৎস:-বাংলাপিডিয়া

.
How did Bakhtiyar Khalji die? (বখতিয়ার খলজী কীভাবে মৃত্যুবরণ করেন?)
  1. Killed in battle (যুদ্ধে নিহত)
  2. Natural causes (প্রাকৃতিক কারণে)
  3. Assassinated by his own men (নিজ সৈন্যদের হাতে নিহত)
  4. Died of illness during a failed Tibet expedition (তিব্বত অভিযানে ব্যর্থ হয়ে অসুস্থতাজনিত মৃত্যু)
সঠিক উত্তর:
Died of illness during a failed Tibet expedition (তিব্বত অভিযানে ব্যর্থ হয়ে অসুস্থতাজনিত মৃত্যু)
উত্তর
সঠিক উত্তর:
Died of illness during a failed Tibet expedition (তিব্বত অভিযানে ব্যর্থ হয়ে অসুস্থতাজনিত মৃত্যু)
ব্যাখ্যা

⇒ তিব্বত আক্রমণ করার উদ্দেশ্যে বখতিয়ার খলজী দশ হাজার অশ্বারোহী সৈন্য নিয়ে ১২০৬ খ্রি. প্রথম দিকে দেবকোট হতে বেগমতী নদী বরাবর যাত্রা করেন। 
​- তিনি প্রাচীন একটি সেতুর মাধ্যমে নদী অতিক্রম করে পার্বত্য এলাকার দিকে অগ্রসর হন। 
​- সেখানে স্থানীয় লোকদের সাথে তাঁর যুদ্ধ হয়। 
​- যুদ্ধে তিনি ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হন এবং অবশেষে প্রত্যাবর্তন করার সিদ্ধান্ত গ্রহণ করেন। 
​- কিন্তু তাঁর প্রত্যাগমন ছিল অত্যন্ত দুঃখজনক। 
​- তিনি একশত জনের কিছু বেশি সংখ্যক সহচর নিয়ে দেবকোটে পৌঁছেন। 
​- দেবকোটে বখতিয়ার খলজী অসুস্থ হয়ে পড়েন এবং অসুস্থ অবস্থায় তাঁর মৃত্যু হয়।
​-  মিনহাজ ই সিরাজের বর্ণনানুসারে, তিনি আলী মর্দান খলজী কর্তৃক ছুরিকাঘাতে ৬০২ হিজরিতে (১২০৬ খ্রি.) নিহত হন।

​ উৎস:-বাংলাপিডিয়া

.
Bakhtiyar Khalji was a commander under which ruler? (বখতিয়ার খলজী কোন শাসকের অধীনে সেনাপতি ছিলেন?)
  1. Muhammad Ghori (মুহাম্মদ ঘুরি)
  2. Qutb-ud-din Aibak (কুতুবউদ্দীন আইবেক)
  3. Malik Hizboruddin (মালিক হিজবরউদ্দীন)
  4. Balban (বলবন)
সঠিক উত্তর:
Malik Hizboruddin (মালিক হিজবরউদ্দীন)
উত্তর
সঠিক উত্তর:
Malik Hizboruddin (মালিক হিজবরউদ্দীন)
ব্যাখ্যা

⇒ বখতিয়ার খলজী তুর্কি জাতির খলজী সম্প্রদায়র্ভুক্ত ছিলেন। 
​- গজনীতে তিনি তাঁকে সৈনিক হিসেবে তালিকাভুক্ত করার জন্য মুহম্মদ ঘুরীর নিকট আবেদন করেন। 
​- কিন্তু খর্বাকৃতি ও বাহুদ্বয় হাঁটুর নিচ পর্যন্ত লম্বা হওয়ার কারণে তাঁর আবেদন প্রত্যাখ্যাত হয়।
​- ভগ্নমনোরথ হয়ে বখতিয়ার অতঃপর দিল্লির দিকে অগ্রসর হন এবং কুতুবউদ্দীন আইবকের অধীনে চাকরি প্রার্থী হন। 
​- কিন্তু সেখানেও তাঁর ভাগ্য সুপ্রসন্ন হলো না। 
​- এরপর তিনি বদাউনে যান এবং সেখানে তিনি মালিক হিজবরউদ্দীন কর্তৃক নগদ বেতনে চাকুরিতে নিযুক্ত হন। 
​- কিন্তু উচ্চভিলাসি বখতিয়ার সামান্য বেতনভোগী সৈনিকের পদে তৃপ্ত থাকতে পারেননি। 
​- অল্পকাল পরেই তিনি বদাউন পরিত্যাগ করে অযোধ্যায় উপস্থিত হন। 
​- বাদাউনের শাসনকর্তা মালিক হুসামউদ্দীনের অধীনে তিনি মির্জাপুর জেলার ভাগওয়াত ও ভিউলী নামে দুটি পরগণার জায়গির প্রাপ্ত হন । 

উৎস:-বাংলাপিডিয়া

.
Who transferred the capital from Debkot to Lakhnauti? (কে দেবকোট থেকে লখনৌতিতে রাজধানী স্থানান্তর করেছিলেন?)
  1. Ghiyasuddin Iwaz Khalji (গিয়াসউদ্দীন ইওয়াজ খলজী)
  2. Shamsuddin Ilyas Shah (শামসুদ্দীন ইলিয়াস শাহ)
  3. Alauddin Hussain Shah (আলাউদ্দিন হোসেন শাহ)
  4. Balban (বলবন)
সঠিক উত্তর:
Ghiyasuddin Iwaz Khalji (গিয়াসউদ্দীন ইওয়াজ খলজী)
উত্তর
সঠিক উত্তর:
Ghiyasuddin Iwaz Khalji (গিয়াসউদ্দীন ইওয়াজ খলজী)
ব্যাখ্যা

⇒ তাঁর গৃহীত প্রাথমিক পদক্ষেপগুলির মধ্যে অন্যতম ছিল দেবকোট হতে লখনৌতিতে (গৌড়) রাজধানী পুনঃস্থানান্তরিত করে এখানে সম্পূর্ণ নতুন একটি নগরের পত্তন ঘটানো। 
​- অতি অল্পকালের মধ্যেই ইওজ খলজী লখনৌতিতে তাঁর ক্ষমতা সুদৃঢ় করেন। 

উৎস: বাংলাপিডিয়া

.
In which century did Shamsuddin Ilyas Shah rule Bengal? (শামসুদ্দীন ইলিয়াস শাহ কোন শতকে বাংলা শাসন করেছিলেন?)
  1. 12th (দ্বাদশ)
  2. 13th (ত্রয়োদশ)
  3. 14th (চতুর্দশ)
  4. 15th (পঞ্চদশ)
সঠিক উত্তর:
14th (চতুর্দশ)
উত্তর
সঠিক উত্তর:
14th (চতুর্দশ)
ব্যাখ্যা

⇒ ইলিয়াস শাহ (১৩৪২-১৩৫৮) মধ্যযুগীয় বাংলার সুলতানদের মধ্যে এক বিশিষ্ট স্থানের অধিকারী ইলিয়াস শাহী বংশের প্রতিষ্ঠাতা শামসুদ্দীন ইলিয়াস শাহ বাংলার স্বাধীন সালতানাতকে সুদৃঢ় প্রাথমিক জীবনে তিনি দিল্লির মালিক ফিরুজের অধীনে চাকরি করতেন। 
​- কিন্তু সেখানে কোনো এক অপরাধ করে তিনি বাংলায় পালিয়ে আসেন এবং সাতগাঁওএর তুগলক শাসনকর্তা ইজ্জউদ্দীন ইয়াহিয়ার অধীনে চাকরি গ্রহণ করেন।
​-  নিজ যোগ্যতা বলে তিনি মালিক পদে উন্নীত হন।
​- ইজ্জউদ্দীন ইয়াহিয়ার মৃত্যুর পর তিনি ১৩৩৮ খ্রিস্টাব্দে সাতগাঁওয়ের অধীশ্বর হন।

উৎস:-বাংলাপিডিয়া

.
Shamsuddin Ilyas Shah founded which dynasty? (শামসুদ্দীন ইলিয়াস শাহ কোন বংশের প্রতিষ্ঠাতা?)
  1. Khalji (খলজী)
  2. Tughlaq (তুঘলক)
  3. Ilyas Shahi (ইলিয়াস শাহী)
  4. Mughal (মুঘল)
সঠিক উত্তর:
Ilyas Shahi (ইলিয়াস শাহী)
উত্তর
সঠিক উত্তর:
Ilyas Shahi (ইলিয়াস শাহী)
ব্যাখ্যা

⇒ ইলিয়াস শাহ (১৩৪২-১৩৫৮) মধ্যযুগীয় বাংলার সুলতানদের মধ্যে এক বিশিষ্ট স্থানের অধিকারী ইলিয়াস শাহী বংশের প্রতিষ্ঠাতা শামসুদ্দীন ইলিয়াস শাহ বাংলার স্বাধীন সালতানাতকে সুদৃঢ় প্রাথমিক জীবনে তিনি দিল্লির মালিক ফিরুজের অধীনে চাকরি করতেন। 
​- কিন্তু সেখানে কোনো এক অপরাধ করে তিনি বাংলায় পালিয়ে আসেন এবং সাতগাঁওএর তুগলক শাসনকর্তা ইজ্জউদ্দীন ইয়াহিয়ার অধীনে চাকরি গ্রহণ করেন।
​- নিজ যোগ্যতা বলে তিনি মালিক পদে উন্নীত হন। 
​- ইজ্জউদ্দীন ইয়াহিয়ার মৃত্যুর পর তিনি ১৩৩৮ খ্রিস্টাব্দে সাতগাঁওয়ের অধীশ্বর হন।

উৎস:বাংলাপিডিয়া

.
Which city became an important trade center during Alauddin Hussain Shah's reign? (আলাউদ্দিন হোসেন শাহের শাসনামলে কোন শহর একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যকেন্দ্রে পরিণত হয়েছিল?)
  1. Dhaka (ঢাকা)
  2. Sonargaon (সোনারগাঁও)
  3. Murshidabad (মুর্শিদাবাদ)
  4. Pataliputra (পাটলিপুত্র)
সঠিক উত্তর:
Sonargaon (সোনারগাঁও)
উত্তর
সঠিক উত্তর:
Sonargaon (সোনারগাঁও)
ব্যাখ্যা

⇒ শামসুদ্দীন ইলিয়াস শাহ ১৩৫২ খ্রিস্টাব্দে ইখতিয়ারউদ্দিন গাজী শাহকে পরাজিত করে সোনারগাঁও অধিকার করেন। 
​- এরমধ্যে দিয়ে তিনি সমগ্র বাংলার অধিপতি হন। 
​- ১৩৫২ খ্রিস্টাব্দে সুলতান শামসুদ্দীন ইলিয়াস শাহের হাতে ফখরুদ্দীনের রাজবংশের পতনের পূর্ব পর্যন্ত দীর্ঘ চৌদ্দ বছর সোনারগাঁও সমগ্র পূর্ববঙ্গ ও দক্ষিণপূর্ব বঙ্গের সুলতানি শাসনের রাজধানীর মর্যাদায় অধিষ্ঠিত ছিল।
​- সুলতান শামসুদ্দীন ইলিয়াস শাহ ও সিকান্দর শাহের শাসনামলে সোনারগাঁও ছিল পূর্ববঙ্গ প্রদেশের রাজধানী। 

উৎস: বাংলাপিডিয়া

১০.
What was the title of Shamsuddin Ilyas Shah? (শামসুদ্দীন ইলিয়াস শাহের উপাধি কী ছিল?)
  1. Shah-E-Bangala (শাহ-ই-বাঙ্গালা)
  2. Shah-E-Bangaliana (শাহ-ই-বাঙ্গালিয়ানা)
  3. Sultan-E-Bangala (সুলতান-ই-বাঙ্গালা)
  4. all of the above (উপরের সবগুলো)
সঠিক উত্তর:
all of the above (উপরের সবগুলো)
উত্তর
সঠিক উত্তর:
all of the above (উপরের সবগুলো)
ব্যাখ্যা

⇒ ১৩৫২ খ্রি: তিনি সমগ্র বাংলাদেশের অধিপতি হন।
​- ইতিপূর্বে বাংলার অন্য কোন মুসলমান সুলতান সমগ্র বাংলাদেশের সুলতান হবার গৌরব লাভ করতে পারেননি। 
​- এ কারণে ঐতিহাসিক শামস-ই-সিরাজ আফীফ ইলিয়াস শাহকে শাহ-ই-বাঙ্গালাহ, শাহ-ই-বাঙ্গালিয়ানা ও ‘সুলতান-ই-বাঙ্গালাহ’ বিশেষণে ভূষিত করেন। 

উৎস: বাংলাপিডিয়া, ফোর ডক্টরস

১১.
Ghiyasuddin Azam Shah belonged to which dynasty? (গিয়াসউদ্দীন আজম শাহ কোন বংশের ছিলেন?)
  1. Khalji (খলজী)
  2. Tughlaq (তুঘলক)
  3. Ilyas Shahi (ইলিয়াস শাহী)
  4. Mughal (মুঘল)
সঠিক উত্তর:
Ilyas Shahi (ইলিয়াস শাহী)
উত্তর
সঠিক উত্তর:
Ilyas Shahi (ইলিয়াস শাহী)
ব্যাখ্যা

⇒ গিয়াসউদ্দীন আজম শাহ (১৩৮৯-১৪১০ খ্রি:/৭৯২-৮১৩ হিজরি) বাংলার প্রথম ইলিয়াস শাহী বংশের তৃতীয় সুলতান। 

উৎস: বাংলাপিডিয়া

১২.
Ghiyasuddin Azam Shah was a patron of: (গিয়াসউদ্দীন আজম শাহ কোন বিষয়ে পৃষ্ঠপোষকতা করেছিলেন?)
  1. Military expansion only (শুধুমাত্র সামরিক সম্প্রসারণ)
  2. Literature and arts (সাহিত্য ও শিল্প)
  3. Religious orthodoxy (ধর্মীয় রক্ষণশীলতা)
  4. None of the above (উপরের কোনোটিই নয়)
সঠিক উত্তর:
Literature and arts (সাহিত্য ও শিল্প)
উত্তর
সঠিক উত্তর:
Literature and arts (সাহিত্য ও শিল্প)
ব্যাখ্যা

⇒ গিয়াসউদ্দীন আজম শাহ তাঁর আদর্শ চরিত্র, শিক্ষার পৃষ্ঠপোষকতা এবং সুশাসনের জন্য যথেষ্ট সুনাম অর্জন করেন।
​-  সুলতান গিয়াসউদ্দীন আজম শাহ নিজে বিদ্বান ও কবি ছিলেন। 
​- তিনি বিদ্বান লোকদের খুব সমাদর করতেন। 
​- মাঝে মাঝে তিনি আরবি ও ফারসি ভাষায় কবিতা লিখতেন। 

উৎস: বাংলাপিডিয়া

১৩.
Ghiyasuddin Azam Shah maintained diplomatic relations with which foreign country? (গিয়াসউদ্দীন আজম শাহ কোন বিদেশি দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছিলেন?)
  1. France (ফ্রান্স)
  2. England (ইংল্যান্ড)
  3. China (চীন)
  4. Persia (পারস্য)
সঠিক উত্তর:
China (চীন)
উত্তর
সঠিক উত্তর:
China (চীন)
ব্যাখ্যা

⇒ তিনি সমসাময়িক চীন সম্রাট ইয়ংলোর সঙ্গেও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করেন।
​- তিনি ১৪০৫, ১৪০৮ ও ১৪০৯ খ্রিস্টাব্দে চীনে দূত পাঠিয়েছিলেন।
​- চীন সম্রাট দূতদেরকে আন্তরিক অভ্যর্থনা জানান এবং প্রতিদানে তিনিও বাংলার সুলতানের নিকট দূত ও উপঢৌকন প্রেরণ করেন। 

উৎস:বাংলাপিডিয়া

১৪.
Which famous Bengali poet flourished during Ghiyasuddin Azam Shah’s reign? (গিয়াসউদ্দীন আজম শাহের শাসনামলে কোন বিখ্যাত বাংলা কবি সমৃদ্ধি লাভ করেছিলেন?)
  1. Krittibas Ojha (কৃত্তিবাস ওঝা)
  2. Shah Muhammad Sagir (শাহ মুহাম্মদ সগীর)
  3. Alaol (আলাওল)
  4. Biddapoti (বিদ্যাপতি)
সঠিক উত্তর:
Shah Muhammad Sagir (শাহ মুহাম্মদ সগীর)
উত্তর
সঠিক উত্তর:
Shah Muhammad Sagir (শাহ মুহাম্মদ সগীর)
ব্যাখ্যা

⇒ গিয়াসউদ্দীন আজম শাহ বাংলা সাহিত্যের উন্নতির ক্ষেত্রেও যথেষ্ট অবদান রাখেন। 
​- তাঁর পৃষ্ঠপোষকতায় শাহ মুহম্মদ সগীর তাঁর বিখ্যাত কাব্য ‘ইউসুফ জোলেখা’ রচনা করেন। 
​- সম্ভবত সুলতান কৃত্তিবাসকেও বাংলায় রামায়ণ লেখার নির্দেশ দিয়েছিলেন।  

উৎস:বাংলাপিডিয়া

১৫.
Who built `Soto Sona Mosque’? (‘ছোট সোনা মসজিদ’ কে নির্মাণ করেছিলেন?)
  1. Ghiyasuddin Azam Shah (গিয়াসউদ্দীন আজম শাহ)
  2. Nasiruddin Nasrat Shah (নাসিরউদ্দীন নসরত শাহ)
  3. Shamsuddin Ilyas Shah (শামসুদ্দীন ইলিয়াস শাহ)
  4. Alauddin Hussain Shah (আলাউদ্দিন হোসেন শাহ)
সঠিক উত্তর:
Alauddin Hussain Shah (আলাউদ্দিন হোসেন শাহ)
উত্তর
সঠিক উত্তর:
Alauddin Hussain Shah (আলাউদ্দিন হোসেন শাহ)
ব্যাখ্যা

⇒ আলাউদ্দিন হোসেন শাহ শিল্পানুরাগী মানুষ ছিলেন। 
​- তার রাজত্বকালে নির্মিত মসজিদসমূহের মধ্যে গৌড়ের ছোট সোনা মসজিদ এবং গুমতি দ্বার শিল্প সৌন্দর্যে বিশিষ্ঠ স্থান অধিকার করে আছে।

উৎস: বাংলাদেশের ইতিহাসের রূপরেখা- ড. আশফাক হোসেন

১৬.
Who was the founder of the Hussain Shahi dynasty? (হোসেন শাহী বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?)
  1. Ghiyasuddin Azam Shah (গিয়াসউদ্দীন আজম শাহ)
  2. Nasiruddin Nasrat Shah (নাসিরউদ্দীন নসরত শাহ)
  3. Alauddin Hussain Shah (আলাউদ্দিন হোসেন শাহ)
  4. Shamsuddin Ilyas Shah (শামসুদ্দীন ইলিয়াস শাহ)
সঠিক উত্তর:
Alauddin Hussain Shah (আলাউদ্দিন হোসেন শাহ)
উত্তর
সঠিক উত্তর:
Alauddin Hussain Shah (আলাউদ্দিন হোসেন শাহ)
ব্যাখ্যা

⇒ আলাউদ্দিন হোসেন শাহ (১৪৯৪-১৫১৯) বাংলার হোসেনশাহী বংশের প্রতিষ্ঠাতা। 
​- তিনি হাবশী সুলতান শামসুদ্দীন মুজাফফর শাহের উজির ছিলেন।
​- তিনি সুলতানকে হত্যা করে সিংহাসন অধিকার করেন। 
​- ১৪৯৪ খ্রিস্টাব্দে তিনি নেতৃস্থানীয় আমীরদের দ্বারা সুলতান নির্বাচিত হন। 

উৎস:বাংলাপিডিয়া

১৭.
Who was the Moroccan traveler? (মরক্কোর পর্যটক কে ছিলেন?)
  1. Marco Polo (মার্কো পোলো)
  2. Ibn Battuta (ইবনে বতুতা)
  3. Niccolò de Conti (নিকোলো দি কন্তি)
  4. Ma Huan (মা হুয়ান)
সঠিক উত্তর:
Ibn Battuta (ইবনে বতুতা)
উত্তর
সঠিক উত্তর:
Ibn Battuta (ইবনে বতুতা)
ব্যাখ্যা

⇒ ইবনে বতুতা (১৩০৪-১৩৭৮) মরক্কোর পর্যটক ইবনে বতুতা ১৩৪৬ খ্রিস্টাব্দে বাংলায় সফর করেন। 
​- তাঁর পুরো নাম শেখ আবু আবদুল্লাহ মুহম্মদ। 
​- বাংলায় সফরের উদ্দেশ্য তিনি নিজেই তাঁর ভ্রমন কাহিনীতে উল্লেখ করেছেন। 
​- তার ভ্রমণকাহিনীর নাম কিতাবুল রেহালা। 

উৎস: বাংলাপিডিয়া

১৮.
Ibn Battuta visited Bengal mainly to meet which Muslim saint? (ইবনে বতুতা প্রধানত কোন মুসলিম সাধকের সাথে সাক্ষাৎ করতে বাংলায় এসেছিলেন?)
  1. Hazrat Shah Jalal (হযরত শাহ জালাল)
  2. Nizamuddin Auliya (নিজামউদ্দীন আউলিয়া)
  3. Sheikh Sharafuddin Abu Tawwama (শেখ শরাফউদ্দীন আবু তাওয়ামা)
  4. Jalaluddin Tabrizi (জলালউদ্দীন তাবরেজি)
সঠিক উত্তর:
Hazrat Shah Jalal (হযরত শাহ জালাল)
উত্তর
সঠিক উত্তর:
Hazrat Shah Jalal (হযরত শাহ জালাল)
ব্যাখ্যা

⇒ মরক্কোর পর্যটক ইবনে বতুতা ১৩৪৬ খ্রিস্টাব্দে বাংলায় সফর করেন।
​- তাঁর পুরো নাম শেখ আবু আবদুল্লাহ মুহম্মদ। 
​- বাংলায় সফরের উদ্দেশ্য তিনি নিজেই তাঁর ভ্রমন কাহিনীতে উল্লেখ করেছেন এবং তা ছিল কামরূপের পার্বত্য অঞ্চলে বিখ্যাত সুফিসাধক শেখ জালালউদ্দিনের (হযরত শাহজালাল মুজার্রদ-ই-ইয়েমেনী) দর্শন লাভ। 

উৎস: বাংলাপিডিয়া

১৯.
Hiuen Tsang visited Bengal during the reign of which ruler? (হিউয়েন সাঙ বাংলায় কোন শাসকের আমলে এসেছিলেন?)
  1. Shashanka (শশাঙ্ক)
  2. Devapala (দেবপাল)
  3. Harsha (হর্ষ)
  4. Gopala (গোপাল)
সঠিক উত্তর:
Shashanka (শশাঙ্ক)
উত্তর
সঠিক উত্তর:
Shashanka (শশাঙ্ক)
ব্যাখ্যা

⇒ হিউয়েন-সাং সাত শতকের চৈনিক বৌদ্ধ তীর্থযাত্রী।
​-  ৬২৯ খ্রিস্টাব্দে চীন থেকে যাত্রা শুরু করে হিউয়েন-সাং উত্তরের বাণিজ্য পথ ধরে মধ্য-এশিয়ার কুচ হয়ে উত্তর ভারতে পৌঁছান। 
​- কনৌজ নগরে পৌঁছে তিনি মহান ভারতীয় সম্রাট হর্ষবর্ধনের আতিথ্য লাভ করেন। 
​- তিনি মগধের বিভিন্ন বৌদ্ধ তীর্থস্থান পরিদর্শন করেন এবং অনেক সময় তৎকালীন বিখ্যাত বৌদ্ধ শিক্ষাকেন্দ্র নালন্দা মহাবিহারে পড়াশোনায় অতিবাহিত করেন। 
​- এরপর তিনি বাংলার বিভিন্ন অংশ (পশ্চিম, উত্তর ও দক্ষিণ-পূর্ব অংশ) এবং দক্ষিণ ও পশ্চিম ভারত ভ্রমণ করে পুনরায় মধ্য এশিয়া হয়ে চীনে প্রত্যাবর্তন করেন।
​-  তখন বাংলার সিংহাসনে ছিলেন শশাঙ্ক। 

উৎস:বাংলাপিডিয়া

২০.
Which traveler wrote about the Buddhist learning centres of Bengal in the 7th century?
  1. Hiuen Tsang (হিউয়েন সাঙ)
  2. Fa-Hien (ফা-হিয়েন)
  3. Yijing (ই-চিং)
  4. Ma-huan (মা হুয়ান)
সঠিক উত্তর:
Hiuen Tsang (হিউয়েন সাঙ)
উত্তর
সঠিক উত্তর:
Hiuen Tsang (হিউয়েন সাঙ)
ব্যাখ্যা

⇒ ৬২৯ খ্রিস্টাব্দে চীন থেকে যাত্রা শুরু করে হিউয়েন-সাং উত্তরের বাণিজ্য পথ ধরে মধ্য-এশিয়ার কুচ হয়ে উত্তর ভারতে পৌঁছান।
​-  কনৌজ নগরে পৌঁছে তিনি মহান ভারতীয় সম্রাট হর্ষবর্ধনের আতিথ্য লাভ করেন। 
​- তিনি মগধের বিভিন্ন বৌদ্ধ তীর্থস্থান পরিদর্শন করেন এবং অনেক সময় তৎকালীন বিখ্যাত বৌদ্ধ শিক্ষাকেন্দ্র নালন্দা মহাবিহারে পড়াশোনায় অতিবাহিত করেন। 

উৎস: বাংলাপিডিয়া

২১.
Ibn Battuta’s travel account is known as: (ইবনে বতুতার ভ্রমণবৃত্তান্তের নাম কী?)
  1. Tuhfat al-Mujahidin (তুহফাতুল মুজাহিদিন)
  2. Kitabur Rihla (কিতাবুর রেহালা)
  3. Safarnama (সফরনামা)
  4. Tarikh-i-Bangala (তারিখ-ই-বাংলা)
সঠিক উত্তর:
Kitabur Rihla (কিতাবুর রেহালা)
উত্তর
সঠিক উত্তর:
Kitabur Rihla (কিতাবুর রেহালা)
ব্যাখ্যা

⇒ ইবনে বতুতা (১৩০৪-১৩৭৮) মরক্কোর পর্যটক ইবনে বতুতা ১৩৪৬ খ্রিস্টাব্দে বাংলায় সফর করেন। 
​- তাঁর পুরো নাম শেখ আবু আবদুল্লাহ মুহম্মদ। 
​- বাংলায় সফরের উদ্দেশ্য তিনি নিজেই তাঁর ভ্রমন কাহিনীতে উল্লেখ করেছেন । 
​- তার ভ্রমণকাহিনীর নাম কিতাবুল রেহালা। 

উৎস: বাংলাপিডিয়া

২২.
Ibn Battuta visited Bengal around which year? ( ইবনে বতুতা প্রায় কোন সালে বাংলায় এসেছিলেন?)
  1. 1326 CE (১৩২৬ খ্রি.)
  2. 1388 CE (১৩৮৮ খ্রি.)
  3. 1360 CE (১৩৬০ খ্রি.)
  4. 1346 CE (১৩৪৬ খ্রি.)
সঠিক উত্তর:
1346 CE (১৩৪৬ খ্রি.)
উত্তর
সঠিক উত্তর:
1346 CE (১৩৪৬ খ্রি.)
ব্যাখ্যা

⇒ ইবনে বতুতা (১৩০৪-১৩৭৮) মরক্কোর পর্যটক ইবনে বতুতা ১৩৪৬ খ্রিস্টাব্দে বাংলায় সফর করেন।
​- তাঁর পুরো নাম শেখ আবু আবদুল্লাহ মুহম্মদ। 
​- বাংলায় সফরের উদ্দেশ্য তিনি নিজেই তাঁর ভ্রমন কাহিনীতে উল্লেখ করেছেন।
​-  তার ভ্রমণকাহিনীর নাম কিতাবুল রেহালা। 

উৎস: বাংলাপিডিয়া

২৩.
Who killed Ghiyasuddin Azam Shah? (গিয়াসউদ্দীন আজম শাহকে কে হত্যা করেছিলেন?)
  1. Raja Ganesh (রাজা গণেশ)
  2. Alauddin Hussein Shah (আলাউদ্দিন হোসেন শাহ)
  3. Raja Sikandar Shaha (রাজা সিকান্দার শাহ)
  4. Nusrat Shaha (নুসরাত শাহ)
সঠিক উত্তর:
Raja Ganesh (রাজা গণেশ)
উত্তর
সঠিক উত্তর:
Raja Ganesh (রাজা গণেশ)
ব্যাখ্যা

⇒ গিয়াসউদ্দীন আজম শাহের রাজত্বকালের আরেকটি বৈশিষ্ট্য হলো যে, তাঁর সময় হিন্দুরা তাঁর দরবারে বেশ প্রাধান্য লাভ করে ছিল।
​-  এর ফলে ভাতুরিয়ার (দিনাজপুর জেলায়) জমিদার রাজা গণেশের উত্থান ঘটে। 
​- ১৪১০ খ্রিস্টাব্দে (৮১৩ হিজরি) গিয়াসউদ্দীন আজম শাহ এর মৃত্যু হয়। 
​- রাজা গণেশ সুলতানকে হত্যা করেন বলে ধারনা করা হয়। 

উৎস: বাংলাপিডিয়া

২৪.
Ma-huan visited Bengal during the reign of which ruler? (মা হুয়ান বাংলায় কোন শাসকের আমলে এসেছিলেন?)
  1. Nusrat Shah (নুসরাত শাহ)
  2. Alauddin Hussein Shah (আলাউদ্দিন হোসেন শাহ)
  3. Shamsuddin Ilyas Shah (শামসুদ্দীন ইলিয়াস শাহ)
  4. Ghiyasuddin Azam Shah (গিয়াসউদ্দীন আজম শাহ)
সঠিক উত্তর:
Ghiyasuddin Azam Shah (গিয়াসউদ্দীন আজম শাহ)
উত্তর
সঠিক উত্তর:
Ghiyasuddin Azam Shah (গিয়াসউদ্দীন আজম শাহ)
ব্যাখ্যা

⇒ তিনি সমসাময়িক চীন সম্রাট ইয়ংলোর সঙ্গেও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করেন। 
​- তিনি ১৪০৫, ১৪০৮ ও ১৪০৯ খ্রিস্টাব্দে চীনে দূত পাঠিয়েছিলেন। 
​- চীন সম্রাট দূতদেরকে আন্তরিক অভ্যর্থনা জানান এবং প্রতিদানে তিনিও বাংলার সুলতানের নিকট দূত ও উপঢৌকন প্রেরণ করেন। 
​- চীন সম্রাটের প্রতিনিধি দলের অন্যতম সদস্য ছিলেন মাহুয়ান। 

উৎস:বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা- ৯ম ও ১০ম শ্রেণি।

২৫.
Who was the `Gopal’ of Middle Age in Bengal? (মধ্যযুগের বাংলার ‘গোপাল’ কাকে বলা হয়?)
  1. Ghiyasuddin Azam Shah (গিয়াসউদ্দীন আজম শাহ)
  2. Alauddin Hussein Shah (আলাউদ্দিন হোসেন শাহ)
  3. Shamsuddin Ilyas Shah (শামসুদ্দীন ইলিয়াস শাহ)
  4. Nusrat Shah (নুসরাত শাহ)
সঠিক উত্তর:
Alauddin Hussein Shah (আলাউদ্দিন হোসেন শাহ)
উত্তর
সঠিক উত্তর:
Alauddin Hussein Shah (আলাউদ্দিন হোসেন শাহ)
ব্যাখ্যা

⇒ তিনি ক্ষমতায় আরোহন করে শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য পাইকদের দল ভেঙ্গে দেন, হাবশীদের বাংলা থেকে বিতাড়িত করেন এবং সৈয়দ, আফগান ও পাঠানদেরকে উচ্চপদে নিযুক্ত করেন।
​- অরাজক পরিস্থিতির অবসান ঘটানোর ক্ষেত্রে তিনি যে সাফল্যের পরিচয় দেন সে জন্য তাকে মধ্যযুগের ‘গোপাল’ বলা হয়। 

উৎস:বাংলাদেশের ইতিহাসের রূপরেখা- ড. আশফাক হোসেন

২৬.
Who is called the Akbar of Bengal? (বাংলার আকবর কাকে বলা হয়?)
  1. Alauddin Hussein Shah (আলাউদ্দিন হোসেন শাহ)
  2. Ghiyasuddin Azam Shah (গিয়াসউদ্দীন আজম শাহ)
  3. Shamsuddin Ilyas Shah (শামসুদ্দীন ইলিয়াস শাহ)
  4. Nusrat Shah (নুসরাত শাহ)
সঠিক উত্তর:
Alauddin Hussein Shah (আলাউদ্দিন হোসেন শাহ)
উত্তর
সঠিক উত্তর:
Alauddin Hussein Shah (আলাউদ্দিন হোসেন শাহ)
ব্যাখ্যা

⇒ প্রাক মোগল যুগে বাংলার শ্রেষ্ঠ শাসক ছিলেন সুলতান আলাউদ্দিন হোসেন শাহ। 
​- মোগল আমলের মহামতী আকবরের শাসনের সাথে তুলনা করা হয় তাঁর শাসনকালকে। 
​- একজন মহান শাসকের ন্যায় বহু প্রতিভার উপস্থিতি ছিলো তাঁর মধ্যে। 
​- বাংলা সালতানাতকে এক শক্তিশালী ভিত্তির উপর দাড় করিয়ে যান তিনি।
​- পাশাপাশি সাংস্কৃতিক সামাজিক ও অর্থনৈতিকদিক থেকে বাংলা আরোও সমৃদ্ধ হয়। 
​- তাই তাঁকে আখ্যায়িত করা হয় “ বাংলার আকবর” হিসেবে। 

উৎস:বাংলাদেশের ইতিহাস-ফোর ডক্টরস

২৭.
Which foreign envoy came to Bengal during the reign of Nusrat Shah? (নুসরাত শাহের আমলে কোন বিদেশি দূত বাংলায় এসেছিলেন?)
  1. Vasco da Gama (ভাস্কো দা গামা)
  2. Al Bukark (আল বুকার্ক)
  3. Goncalo Tavarez (গনসেলো টেভারেজ)
  4. Francisco de Almeida (ফ্রান্সিসকো দে আলমেইদা)
সঠিক উত্তর:
Goncalo Tavarez (গনসেলো টেভারেজ)
উত্তর
সঠিক উত্তর:
Goncalo Tavarez (গনসেলো টেভারেজ)
ব্যাখ্যা

⇒ ১৫২১ খ্রিস্টাব্দের শেষদিকে বাংলার সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের উদ্দেশ্যে দুটি পর্তুগিজ প্রতিনিধিদল নুসরতের দরবারে আসেন।
​- তাঁর রাজত্বকালে পর্তুগিজগণ বঙ্গোপসাগরে সক্রিয় ছিল।
​- এ প্রতিনিধিদলের সদস্য গনসেলো টেভারেজ বাংলায় পর্তুগিজ ব্যবসায়ীদের জন্য শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা লাভে সমর্থ হন।

উৎস: বাংলাপিডিয়া

২৮.
Who built `Boro sona Mosque’? (‘বড় সোনা মসজিদ’ কে নির্মাণ করেছিলেন?)
  1. Ghiyasuddin Azam Shah (গিয়াসউদ্দীন আজম শাহ)
  2. Alauddin Hussein Shah (আলাউদ্দিন হোসেন শাহ)
  3. Shamsuddin Ilyas Shah (শামসুদ্দীন ইলিয়াস শাহ)
  4. Nusrat Shah (নুসরাত শাহ)
সঠিক উত্তর:
Nusrat Shah (নুসরাত শাহ)
উত্তর
সঠিক উত্তর:
Nusrat Shah (নুসরাত শাহ)
ব্যাখ্যা

⇒ স্থাপত্য শিল্পে নুসরাত শাহ এর অবদান আছে। 
​- তিনি ১৫২৬ খ্রিস্টাব্দে গৌড় (শহর) –এ বারদুয়ারি বা বড় সোনা মসজিদের নির্মাণকাজ সম্পন্ন করেন ।
​- গৌড়ের কদমরসুল ভবনে তিনি একটি মঞ্চ নির্মাণ করেন। 

উৎস: বাংলাদেশের ইতিহাস-ফোর ডক্টরস

২৯.
What title did Hindu writers give to Alauddin Hussain Shah? (হিন্দু সাহিত্যিকেরা আলাউদ্দিন হোসেন শাহকে কোন উপাধি দিয়েছিলেন?)
  1. Nripati Tilak (নৃপতিতিলক)
  2. Jogot Bhuson (জগত ভূষণ)
  3. Krisnabtar (কৃষ্ণাবতার)
  4. all of the above (উপরের সবগুলো)
সঠিক উত্তর:
all of the above (উপরের সবগুলো)
উত্তর
সঠিক উত্তর:
all of the above (উপরের সবগুলো)
ব্যাখ্যা

⇒ হিন্দুদের প্রতি তিনি সহনশীল ও উদারনীতি পোষণ করতেন। 
​- হিন্দুরা কয়েকটি গুরুত্বপূর্ণ পদেও অধিষ্ঠিত ছিলেন। 
​- রূপ গোস্বামী ছিলেন সাকার মালিক, সনাতন গোস্বামী ছিলেন দবির-ই-খাস, জগাই ও মাধাই ছিলেন নবদ্বীপের কোতোয়াল, গোপীনাথ বসু ছিলেন তাঁর মন্ত্রী, মুকুন্দদাস ব্যক্তিগত চিকিৎসক, কেশব খান ছত্রী ছিলেন তাঁর দেহরক্ষী বাহিনীর প্রধান এবং অনুপ ছিলেন টাকশালের দায়িত্বে নিয়োজিত। 
​- তাঁর অধীনস্থ প্রাদেশিক শাসনকর্তা পরাগল খান ও ছুটি খান মহাভারতের বাংলা অনুবাদক কবীন্দ্র পরমেশ্বর এবং শ্রীকর নন্দীর পৃষ্ঠপোষকতা করেন। 
​- সমকালীন কবি বিজয়গুপ্ত তাঁকে নৃপতিতিলক, জগৎভূষণ ও কৃষ্ণ-অবতার বলে উল্লেখ করেছেন।

উৎস: বাংলাপিডিয়া , বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা- ৯ম ও ১০ম শ্রেণি।