১.
কোন বাংলাদেশী নারী অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন?
ব্যাখ্যা
বাংলাদেশের আইরিন খান ২০০১ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সপ্তম মহাসচিবের দায়িত্ব পালন করেন।
- তিনি ছিলেন সংস্থাটির প্রথম নারী ও এশীয় মহাসচিব।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল যুক্তরাজ্যভিত্তিক একটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা। এটি ১৯৬১ সালে প্রতিষ্ঠিত হয়।
- সংস্থাটির প্রধান কার্যালয় লন্ডনে অবস্থিত।
- বর্তমান মহাসচিব অ্যাগনেস ক্যালামার্ড।
- অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ১৯৭৭ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে।
(তথ্যসূত্র: অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ওয়েবসাইট)