পরীক্ষা আর্কাইভ

ডেইলি কুইজ [২০০ দিন]

পরীক্ষাডেইলি কুইজ [২০০ দিন]তারিখতারিখ অনির্ধারিতসময়07 minutes
মোট প্রশ্ন
সিলেবাস
Red Cross, Rotary International, অক্সফাম, Amnesty Int., অরবিস, TI, হিম্যান রাইটস্‌ ওয়াচ, Boy Scouts, CARE, স্মাইল ট্রেন, সেইভ দ্যা চিলড্রেন, Lions Club - সহ বিখ্যাত এন.জি.ও এবং স্বেচ্ছাসেবী সংস্থা। ADB, AIIB, NDB, IDB, RCEP, WEF, ICC, AFTA, EFTA, NAFTA, APTA, COMESA, MERCOSUR. সোর্স: যেকোনো গাইড বই। তবে, সংস্থাগুলোর অফিশিয়াল ওয়েবসাইটগুলো সম্ভব হলে একটু দেখে নিবেন। গাইডে অনেক সময় ভুল থাকে।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ডেইলি কুইজ [২০০ দিন]

ডেইলি কুইজ [২০০ দিন] · তারিখ অনির্ধারিত · প্রশ্ন

.
কোন বাংলাদেশী নারী অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন?
  1. ক) আমিরাহ হক
  2. খ) ইসমাত জাহান
  3. গ) আইরিন খান
  4. ঘ) রুশনারা আলী
সঠিক উত্তর:
গ) আইরিন খান
উত্তর
সঠিক উত্তর:
গ) আইরিন খান
ব্যাখ্যা

বাংলাদেশের আইরিন খান ২০০১ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সপ্তম মহাসচিবের দায়িত্ব পালন করেন।
- তিনি ছিলেন সংস্থাটির প্রথম নারী ও এশীয় মহাসচিব।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল যুক্তরাজ্যভিত্তিক একটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা। এটি ১৯৬১ সালে প্রতিষ্ঠিত হয়।
- সংস্থাটির প্রধান কার্যালয় লন্ডনে অবস্থিত।
- বর্তমান মহাসচিব অ্যাগনেস ক্যালামার্ড।
- অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ১৯৭৭ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে।

(তথ্যসূত্র: অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ওয়েবসাইট)

.
IDB এর সদরদপ্তর কোথায় অবস্থিত?
  1. ক) রিয়াদ
  2. খ) দুবাই
  3. গ) জেদ্দা
  4. ঘ) দোহা
সঠিক উত্তর:
গ) জেদ্দা
উত্তর
সঠিক উত্তর:
গ) জেদ্দা
ব্যাখ্যা
Islamic Development Bank (IDB) এর সদরদপ্তর সৌদি আরবের জেদ্দায় অবস্থিত।

- ১৯৭৩ সালের ডিসেম্বর মাসে সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত মুসলিম দেশগুলোর অর্থমন্ত্রীদের প্রথম সম্মেলনে IDB গঠনের বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।
- ১৯৭৪ সালের ১২ আগস্ট IDB জেদ্দায় ওআইসি অর্থমন্ত্রীদের দ্বিতীয় সম্মেলনে IDB এর আর্টিকেল অব অ্যাগ্রিমেন্টস গৃহীত হয়।
- ১৯৭৫ সালের জুলাই মাসে IDB এর বোর্ড অব গভর্নরস এর প্রথম সভা অনুষ্ঠিত হয়।
- ১৯৭৫ সালের ২০ অক্টোবর (১৫ শাওয়াল ১৩৯৩ হিজরি) IDB আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করে।

- বর্তমান সদস্য সংখ্যা ৫৭টি। বাংলাদেশ ১৯৭৪ সালের ১২ আগস্ট IDB তে যোগ দেয়।
- IDB এর সদস্যপদ লাভের পূর্বশর্ত হলো ওআইসি এর সদস্য হওয়া। IDB এর কার্যক্রম হিজরি সন অনুসারে চলে।
- IDB এর বর্তমান প্রেসিডেন্ট মোহাম্মদ সুলায়মান আল জাসের। IDB এর প্রেসিডেন্ট অঘোষিতভাবে সৌদি আরব থেকে নির্বাচিত হয়ে থাকে।

(তথ্যসূত্র: IDB ওয়েবসাইট)
.
নিচের কোন দেশটি European Free Trade Association এর সদস্য নয়?
  1. ক) লিচেনস্টাইন
  2. খ) নরওয়ে
  3. গ) আয়ারল্যান্ড
  4. ঘ) সুইজারল্যান্ড
সঠিক উত্তর:
গ) আয়ারল্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
গ) আয়ারল্যান্ড
ব্যাখ্যা
European Free Trade Association (EFTA) হলো ইউরোপের একটি আন্তঃরাষ্ট্রীয় সংস্থা যার মূল্য উদ্দেশ্য হলো সদস্য দেশগুলোর মধ্যে মুক্ত বাণিজ্য ও অর্থনৈতিক অঙ্গীভূতকরণের প্রসার ঘটানো।

EFTA ১৯৬০ সালের ৪ জানুয়ারি স্টকহোম কনভেনশনের মাধ্যমে গঠিত হয়।

EFTA এর প্রতিষ্ঠাকালীন সময়ে সদস্য ছিলো সাতটি। তবে বর্তমান সদস্য সংখ্যা চারটি।
এগুলো হলো:
- আইসল্যান্ড
- লিচেনস্টাইন
- নরওয়ে এবং
- সু্ইজারল্যান্ড।

EFTA এর প্রধান কার্যালয় জেনেভায় ও সেক্রেটারিয়েট ব্রাসেলসে অবস্থিত।

(তথ্যসূত্র: EFTA ওয়েবসাইট)
.
MERCOSUR কী ধরনের জোট?
  1. ক) রাজনৈতিক
  2. খ) সামরিক
  3. গ) অর্থনৈতিক
  4. ঘ) সমুদ্র নিরাপত্তা
সঠিক উত্তর:
গ) অর্থনৈতিক
উত্তর
সঠিক উত্তর:
গ) অর্থনৈতিক
ব্যাখ্যা
MERCOSUR (Mercado Comun Del Sur) বা The Southern Common Market হলো দক্ষিণ আমেরিকা অঞ্চলের একটি আঞ্চলিক বাণিজ্য জোট।
- এটি ১৯৯১ সালে আসুনসিয়ন চুক্তির মাধ্যমে জন্ম লাভ করে এবং ১৯৯৪ সালে প্রাতিষ্ঠানিকভাবে গঠিত হয়।
- এটির প্রতিষ্ঠাকালীন সদস্য ব্রাজিল, আর্জেন্টিনা, উরুগুয়ে এবং প্যারাগুয়ে। ২০০৬ সালে ভেনেজুয়েলা যোগ দেয়। তবে বর্তমানে ভেনেজুয়েলার সদস্যপদ স্থগিত রয়েছে। বলিভিয়ার পূর্ণাঙ্গ সদস্যপদ লাভ প্রক্রিয়াধীন রয়েছে।
- MERCOSUR এর সদরদপ্তর উরুগুয়ের মন্টিভিডিও শহরে অবস্থিত।

(তথ্যসূত্র: MERCOSUR ওয়েবসাইট)
.
APTA চুক্তি স্বাক্ষরিত হয় কত সালে?
  1. ক) ১৯৬৯ সালে
  2. খ) ১৯৭৫ সালে
  3. গ) ১৯৮৫ সালে
  4. ঘ) ১৯৯৫ সালে
সঠিক উত্তর:
খ) ১৯৭৫ সালে
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৯৭৫ সালে
ব্যাখ্যা
APTA (Asia-Pacific Trade Agreement) হলো এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ৭টি দেশের একটি অগ্রাধিকারমূলক আঞ্চলিক বাণিজ্য চুক্তি।

এটি ১৯৭৫ সালে ব্যাকংক এগ্রিমেন্ট নামে স্বাক্ষরিত হয়। ২০০৫ সালে এটি সংশোধন করে এর নামকরণ করা হয় Asia Pacific Trade Agreement.

APTA ভুক্ত দেশগুলো হলো:
- বাংলাদেশ
- ভারত
- চীন
- শ্রীলংকা
- লাওস
- দক্ষিণ কোরিয়া
- মঙ্গোলিয়া (সর্বশেষ সদস্য)।

(তথ্যসূত্র: ESCAP ওয়েবসাইট)
.
নিচের কোন দেশটি NAFTA চুক্তির অংশীদার নয়?
  1. ক) মেক্সিকো
  2. খ) যুক্তরাষ্ট্র
  3. গ) কিউবা
  4. ঘ) কানাডা
সঠিক উত্তর:
গ) কিউবা
উত্তর
সঠিক উত্তর:
গ) কিউবা
ব্যাখ্যা
NAFTA (The North American Free Trade Agreement) হলো উত্তর আমেরিকা অঞ্চলের তিনটি দেশের মধ্যে স্বাক্ষরিত মুক্ত বাণিজ্য চুক্তি।
দেশগুলো হলো:
- যুক্তরাষ্ট্র
- কানাডা ও
- মেক্সিকো।

১৯৯২ সালের ১৭ ডিসেম্বর NAFTA চুক্তি স্বাক্ষরিত হয়েছিলো এবং কার্যকর হয় ১৯৯৪ সালের ১ জানুয়ারি থেকে।

২০১৮ সালের ৩০ সেপ্টেম্বর NAFTA চুক্তির স্থলে USMCA (The United States-Mexico-Canada Agreement) চুক্তি স্বাক্ষরিত হয়। যার কারণে NAFTA চুক্তি বর্তমানে অস্তিত্বশীল নয়।

(তথ্যসূত্র: মার্কিন সরকারি ওয়েবসাইট)
.
RCEP মুক্ত বাণিজ্য চুক্তিতে স্বাক্ষরকারী দেশের সংখ্যা কতটি?
  1. ক) ১২টি
  2. খ) ১৫টি
  3. গ) ১৮টি
  4. ঘ) ২১টি
সঠিক উত্তর:
খ) ১৫টি
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৫টি
ব্যাখ্যা
The Regional Comprehensive Economic Partnership (RCEP) হলো বিশ্বের বৃহত্তম আঞ্চলিক মুক্ত বাণিজ্য চুক্তি। এটি ২০২০ সালের ১৫ নভেম্বর স্বাক্ষরিত হয় এবং ১ জানুয়ারি ২০২২ থেকে কার্যকর হয়।

RCEP চুক্তিতে স্বাক্ষরকারী মোট দেশ ১৫টি।
এগুলো হলো:
- চীন
- জাপান
- দক্ষিণ কোরিয়া
- অস্ট্রেলিয়া
- নিউজিল্যান্ড
- ইন্দোনেশিয়া
- মালয়েশিয়া
- ভিয়েতনাম
- থাইল্যান্ড
- ফিলিপাইন
- ব্রুনাই
- সিঙ্গাপুর
- কম্বোডিয়া
- লাওস ও
- মিয়ানমার।

(তথ্যসূত্র: বিবিসি ওয়ার্ল্ড এবং আসিয়ান ওয়েবসাইট)
.
বিশ্ব অর্থনৈতিক ফোরাম কত সালে প্রতিষ্ঠিত হয়?
  1. ক) ১৯৫৫ সালে
  2. খ) ১৯৬০ সালে
  3. গ) ১৯৭১ সালে
  4. ঘ) ১৯৭৮ সালে
সঠিক উত্তর:
গ) ১৯৭১ সালে
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৯৭১ সালে
ব্যাখ্যা
World Economic Forum (WEF) ১৯৭১ সালের জানুয়ারিতে প্রতিষ্ঠিত হয়। ২০২১ সালে সংস্থাটির প্রতিষ্ঠার সুবর্ণজয়ন্তী বা ৫০ বছর পালিত হচ্ছে
- এটির প্রতিষ্ঠাতা ও বর্তমান নির্বাহী চেয়ারম্যান জার্মান অধ্যাপক ক্লাউস সোয়েব।
- শুরুতে এটির নাম ছিলো European Management Forum যা ১৯৮৭ সালে World Economic Forum নামধারণ করে।

- WEF প্রতিবছর জানুয়ারিতে সুইজারল্যান্ডের ডাভোসে বিশ্বের সরকারি ও বেসরকারি অংশীদারদের মধ্যে সংলাপের আয়োজন করে থাকে।
- এটির প্রধান কার্যালয় জেনেভায় অবস্থিত।
- WEF ২০১৫ সালে সরকারি-বেসরকারি সহযোগিতা বিষয়ক আন্তর্জাতিক সংস্থা হিসেবে স্বীকৃতি লাভ করে।

(তথ্যসূত্র: WEF ওয়েবসাইট)
.
অক্সফাম ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠিত হয় -
  1. ক) লন্ডন
  2. খ) নাইরোবি
  3. গ) জেনেভা
  4. ঘ) মাদ্রিদ
সঠিক উত্তর:
ক) লন্ডন
উত্তর
সঠিক উত্তর:
ক) লন্ডন
ব্যাখ্যা
অক্সফাম ইন্টারন্যাশনাল একটি বহুজাতিক এনজিও কনফেডারেশন যা বিশ্বের ৯০টির অধিক দেশে দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে কাজ করছে।
- এটি ১৯৪২ সালে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে Oxford Committee for Famine Relief (Oxfam) নামে গঠিত হয়।
- ১৯৯৫ সালে বিশ্বের বিভিন্ন দেশের ২১টি বেসরকারি স্বাধীন দাতব্য প্রতিষ্ঠানের সমন্বয়ে অক্সফাম ইন্টারন্যাশনাল নামে একটি কনফেডারেশন হিসেবে আত্মপ্রকাশ করে।
- এটির সদরদপ্তর কেনিয়ার নাইরোবি শহরে অবস্থিত।

(তথ্যসূত্র: অক্সফাম ইন্টারন্যাশনাল ওয়েবসাইট)