পরীক্ষা আর্কাইভ

খাদ্য অধিদপ্তর নিয়োগ প্রস্তুতি

পরীক্ষাখাদ্য অধিদপ্তর নিয়োগ প্রস্তুতিতারিখতারিখ অনির্ধারিতসময়32 minutes
মোট প্রশ্ন২৬
সিলেবাস
পরীক্ষা - ১৪ সাধারণ গণিত (জ্যামিতি, ত্রিকোণমিতি, পরিমতি অংশ) টপিক: ১. রেখা, কোণ, ত্রিভুজ ও চতুর্ভুজ, বৃত্ত, পিথাগোরাসের উপপাদ্য এবং অন্যান্য বহুভুজ সম্পর্কিত সমস্যা ও সমাধান; ২. ত্রিকোণমিতি (মৌলিক বিষয়সমূহ) ৩.পরিমিতি।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

খাদ্য অধিদপ্তর নিয়োগ প্রস্তুতি

খাদ্য অধিদপ্তর নিয়োগ প্রস্তুতি · তারিখ অনির্ধারিত · ২৬ প্রশ্ন

.
একটি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল ৩৬ বর্গফুট। যদি উচ্চতা ৪ ফুট এবং সমান্তরাল বাহু দুটি একটি অপরটি থেকে ২ ফুট বেশি হয় তাহলে ছোট বাহুটির দৈর্ঘ্য কত?
  1. ৮ ফুট
  2. ৬ ফুট
  3. ৫ ফুট
  4. ১০ ফুট
সঠিক উত্তর:
৮ ফুট
উত্তর
সঠিক উত্তর:
৮ ফুট
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল ৩৬ বর্গফুট। যদি উচ্চতা ৪ ফুট এবং সমান্তরাল বাহু দুটি একটি অপরটি থেকে ২ ফুট বেশি হয় তাহলে ছোট বাহুটির দৈর্ঘ্য কত?

সমাধান:
ধরি,
বড় বাহুটি = ক ফুট
ছোট বাহুটি = (ক - ২) ফুট

আমরা জানি,
ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল = (১/২) × (সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল × উচ্চতা)
⇒ ৩৬ = (১/২) × {ক + (ক - ২)} × ৪
⇒ ৩৬ = (১/২) × (২ক - ২) × ৪
⇒ ৩৬ = (১/২) × (৮ক - ৮)
⇒ ৮ক - ৮ = ৭২
⇒ ৮ক = ৭২ + ৮
⇒ ৮ক = ৮০
⇒ ক = ১০

∴ ছোট বাহুটি = (১০ - ২) ফুট
= ৮ ফুট
.
একটি বৃত্তের ব্যাস 6 গুণ বৃদ্ধি করা হলে ক্ষেত্রফল কতগুণ বৃদ্ধি পাবে?
  1. 20গুণ
  2. 25 গুণ
  3. 35 গুণ
  4. 48 গুণ
সঠিক উত্তর:
48 গুণ
উত্তর
সঠিক উত্তর:
48 গুণ
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বৃত্তের ব্যাস 6 গুণ বৃদ্ধি করা হলে ক্ষেত্রফল কতগুণ বৃদ্ধি পাবে?

সমাধান:
ধরি,
বৃত্তের ব্যাসার্ধ = r
বৃত্তের ব্যাস = 2r
∴ বৃত্তের ক্ষেত্রফল = πr2
ব্যাস ছয়গুণ বৃদ্ধি পেলে বৃত্তের নতুন ব্যাস = (2r + 12r) = 14r
∴ ব্যাসার্ধ = 14r/2 = 7r
∴ ঐ বৃত্তের ক্ষেত্রফল হবে π(7r)2 = 49πr2
ক্ষেত্রফল বেড়ে যাবে = 49πr2 - πr2 = 48πr2
∴ 48 গুণ বৃদ্ধি পাবে।
.
একটি ত্রিভুজের ক্ষেত্রফল একটি বর্গের ক্ষেত্রফলের সমান। বর্গের এক বাহুর দৈর্ঘ্য 60মিটার। ত্রিভুজটির ভূমি 100 মিটার হলে, ত্রিভুজটির উচ্চতা কত?
  1. 48 মিটার
  2. 50 মিটার
  3. 60 মিটার
  4. 72 মিটার
সঠিক উত্তর:
72 মিটার
উত্তর
সঠিক উত্তর:
72 মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ত্রিভুজের ক্ষেত্রফল একটি বর্গের ক্ষেত্রফলের সমান। বর্গের এক বাহুর দৈর্ঘ্য 60মিটার। ত্রিভুজটির ভূমি 100 মিটার হলে, ত্রিভুজটির উচ্চতা কত?

সমাধান:
বর্গের এক বাহুর দৈর্ঘ্য = 60 মিটার
বর্গের ক্ষেত্রফল = (60 × 60) বর্গ মিটার
= 3600 বর্গ মিটার

ত্রিভুজের ক্ষেত্রফল = 3600 বর্গ মিটার
ত্রিভুজটির ভূমি = 100 মিটার

আমরা জানি,
(1/2) × ভূমি × উচ্চতা = ত্রিভুজের ক্ষেত্রফল
⇒ (1/2) × 100 × উচ্চতা = 3600
⇒ উচ্চতা = (3600 × 2)/100
∴ উচ্চতা = 72 মিটার
.
16 সে.মি. ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের অন্তঃস্থ একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত?
  1. 148√3 বর্গ সে.মি.
  2. 256√3 বর্গ সে.মি.
  3. 178√3 বর্গ সে.মি.
  4. 192√3 বর্গ সে.মি.
সঠিক উত্তর:
192√3 বর্গ সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
192√3 বর্গ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: 16 সে.মি. ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের অন্তঃস্থ একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত?

সমাধান:
দেওয়া আছে,
বৃত্তের ব্যাসার্ধ = 16 সে.মি.

∴ বৃত্তের অন্তঃস্থ সমবাহু ত্রিভুজের বাহু = √3 × বৃত্তের ব্যাসার্ধ
= 16√3

আমরা জানি,
সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল = (√3/4) (বাহু)2
= (√3/4) × (16√3)2
= (√3/4) × 256 × 3
= (√3/4) × 768
= 192√3 বর্গ সে.মি.
.
30 মিটার লম্বা একটি মই দেয়ালের সাথে খাড়াভাবে আছে। মইটির গোড়া দেয়াল থেকে কত দূর সরালে উপরের প্রান্ত 6 মিটার নিচে নামবে?
  1. 12 মিটার
  2. 15 মিটার
  3. 16 মিটার
  4. 18 মিটার
সঠিক উত্তর:
18 মিটার
উত্তর
সঠিক উত্তর:
18 মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: 30 মিটার লম্বা একটি মই দেয়ালের সাথে খাড়াভাবে আছে। মইটির গোড়া দেয়াল থেকে কত দূর সরালে উপরের প্রান্ত 6 মিটার নিচে নামবে?

সমাধান:

ধরি, AC মইয়ের গোড়া C থেকে D বিন্দুতে সরালে উপরের প্রান্ত A বিন্দু থেকে B বিন্দুতে 6 মিটার নামবে।
মইয়ের দৈর্ঘ্য AC = BD = 30 মিটার
এবং AB = 6 মিটার
∴ BC = 30 - 6 = 24 মিটার

এখন,
BC2 + CD2 = BD2 [যেহেতু ∠C = 90°]
⇒ CD2 = BD2 - BC2
⇒ CD2 = (30)2 - (24)2
⇒ CD2 = 900 - 576
⇒ CD2 = 324
∴ CD =18 মিটার
.
২৬° কোণের সম্পূরক কোণের অর্ধেক কত?
  1. ৪৮°
  2. ৫৬°
  3. ৭০°
  4. ৭৭°
সঠিক উত্তর:
৭৭°
উত্তর
সঠিক উত্তর:
৭৭°
ব্যাখ্যা
প্রশ্ন: ২৬° কোণের সম্পূরক কোণের অর্ধেক কত?

সমাধান:
২৬° কোণের সম্পূরক কোণ = ১৮০° - ২৬°
= ১৫৪°

∴ ১৫৪° কোণের অর্ধেক = ১৫৪°/২
= ৭৭°
.
কোনো সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা 576 সে.মি. এবং প্রত্যেক সমান বাহু ভূমির 5/6 অংশ, ত্রিভুজটির ক্ষেত্রফল কত?
  1. 15,480 বর্গ সে.মি.
  2. 15,448 বর্গ সে.মি.
  3. 15,552 বর্গ সে.মি.
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
15,552 বর্গ সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
15,552 বর্গ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা 576 সে.মি. এবং প্রত্যেক সমান বাহু ভূমির 5/6 অংশ, ত্রিভুজটির ক্ষেত্রফল কত?

সমাধান:
ভূমি = 6x সে.মি. হলে,
সমান বাহু দুটি হবে = 6x × (5/6) = 5x
∴ পরিসিমা = 6x + 5x + 5x = 16x

প্রশ্নমতে,
⇒ 16x =  576
∴ x = 36

∴ ভূমি = (6 × 36) = 216 সে.মি.
এখন, সমান বাহু দুটির প্রতিটি হবে = (5 × 36) = 180 সে.মি.

∴ ক্ষেত্রফল = (b/4)√(4a2 - b2) [এখানে, b = ভূমি; a = সমান বাহু]
= (216/4) × √{4 · (180)2 - (216)2}
= 54 × √(12960 - 46656)
=  54 × 288
= 15,552 বর্গ সে.মি.
.
পিথাগোরাস ত্রয়ীর একটি সদস্য 8 হলে অন্য দুটি সদস্য কী কী?
  1. 12, 13
  2. 15, 17
  3. 24, 26
  4. 20, 21
সঠিক উত্তর:
15, 17
উত্তর
সঠিক উত্তর:
15, 17
ব্যাখ্যা
প্রশ্ন: পিথাগোরাস ত্রয়ীর একটি সদস্য 8 হলে অন্য দুটি সদস্য কী কী?

সমাধান:
পিথাগোরাস ত্রয়ী:
তিনটি ধনাত্মক পূর্ণসংখ্যা a, b, c (যেখানে c > a, b) যদি c2 = a2 + b2 শর্ত মানে তাহলে তাদেরকে (a, b, c) পিথাগোরাস ত্রয়ী বলা হয়।
আবার,
তিনটি সংখ্যা যদি 2m, m2 - 1, m2 + 1 [যেখানে m পূর্ণসংখ্যা] আকারে থাকে তাহলে তাদেরকে পিথাগোরাস ত্রয়ী বলা হয়।
যেমন:
(3, 4, 5) পিথাগোরাস ত্রয়ী,
(2)2 - 1 = 3
2 × 2 = 4
(2)2 + 1 = 5

এখানে,
একটি ত্রয়ী 8
ধরি,
2m = 8
∴ m = 4
∴ অন্য ত্রয়ী দুটি হবে,
m2 - 1 = 42 - 1 = 16 - 1 =15
m2 + 1 = 42 + 1 = 15 + 1 = 17
.
যদি একটি বহুভুজের বহিঃস্থ কোণ 30° হয়, তাহলে সেই বহুভুজের কর্ণের সংখ্যা কত?
  1. 24 টি
  2. 32 টি
  3. 48 টি
  4. 54 টি
সঠিক উত্তর:
54 টি
উত্তর
সঠিক উত্তর:
54 টি
ব্যাখ্যা
প্রশ্ন: যদি একটি বহুভুজের বহিঃস্থ কোণ 30° হয়, তাহলে সেই বহুভুজের কর্ণের সংখ্যা কত?

সমাধান:
দেওয়া আছে,
বহিঃস্থ কোণ = 30°
∴ বহুভুজের বাহুর সংখ্যা = 360°/30°
= 12

আমরা জানি,
বহুভুজের বাহুর সংখ্যা n হলে কর্ণের সংখ্যা = {n(n - 3)}/2
∴ বহুভুজের কর্ণের সংখ্যা = {12(12 - 3)}/2
= (12 × 9)/2
= 54 টি
১০.
যদি tanθ = 1 হয়, তাহলে, (8sinθ + 5cosθ)/(sin3θ - 2cos3θ + 7cosθ) = কত?
  1. 1
  2. 2
  3. 3
  4. 4
সঠিক উত্তর:
2
উত্তর
সঠিক উত্তর:
2
ব্যাখ্যা
প্রশ্ন: যদি tanθ = 1 হয়, তাহলে, (8sinθ + 5cosθ)/(sin3θ - 2cos3θ + 7cosθ) = কত?

সমাধান:
দেওয়া আছে,
tanθ = 1
⇒ tanθ = tan45°
∴ θ = 45°

এখন, (8sinθ + 5cosθ)/(sin3θ - 2cos3θ + 7cosθ)
= (8sin45° + 5cos45°)/(sin345° - 2cos345° + 7cos45°)
= [{8 × (1/√2)} + {5 × (1/√2)}]/{(1/√2)3 - 2(1/√2)3 + 7(1/√2)}
= (8/√2) + (5/√2)/{(1/2√2) - (2/2√2) + (7/√2)}
= (13/√2)/{(1 - 2 + 14)/2√2}
= (13/√2)/(13/2√2)
= 2
১১.
AOB একটি সরল রেখা, যার ∠AOC = 78°, এবং ∠BOC = X° হলে, X এর মান কত?
  1. 102°
  2. 106°
  3. 108°
  4. 112°
সঠিক উত্তর:
102°
উত্তর
সঠিক উত্তর:
102°
ব্যাখ্যা
প্রশ্ন: AOB একটি সরল রেখা, যার ∠AOC = 78°, এবং ∠BOC = X° হলে, X এর মান কত?

সমাধান:

এখানে,
X° + 78° = 180° [এক সরলকোণ বলে]
⇒ X° = 180° - 78°
⇒ X° = 102°
১২.
একটি বিষমবাহু ত্রিভুজের বাহু তিনটির পরিমাপ যথাক্রমে 12 সে.মি, 35 সে.মি. এবং 37 সে.মি. হলে ক্ষেত্রফল কত?
  1. 200 বর্গ সে .মি.
  2. 210 বর্গ সে .মি.
  3. 248 বর্গ সে .মি.
  4. 324 বর্গ সে .মি.
সঠিক উত্তর:
210 বর্গ সে .মি.
উত্তর
সঠিক উত্তর:
210 বর্গ সে .মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বিষমবাহু ত্রিভুজের বাহু তিনটির পরিমাপ যথাক্রমে 12 সে.মি, 35 সে.মি. এবং 37 সে.মি. হলে ক্ষেত্রফল কত?

সমাধান:
অর্ধপরিসীমা, S = (12 + 35 + 37)/2
= 84/2
= 42

∴ ক্ষেত্রফল = √[42(42 - 12)(42 - 35)(42 - 37)]
= √(42 × 30 × 7 × 5)
= √44100
= 210 বর্গ সে .মি.
১৩.
একটি সমদ্বিবাহু ত্রিভুজের একটি কোণের পরিমাণ ৪০° হলে, সমান কোণ দুইটির প্রত্যেকটির পরিমাণ হবে-
  1. ৪০°
  2. ৫৫°
  3. ৬২°
  4. ৭০°
সঠিক উত্তর:
৭০°
উত্তর
সঠিক উত্তর:
৭০°
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমদ্বিবাহু ত্রিভুজের একটি কোণের পরিমাণ ৪০° হলে, সমান কোণ দুইটির প্রত্যেকটির পরিমাণ হবে-

সমাধান:
আমরা জানি,
সমদ্বিবাহু ত্রিভুজের তিন কোণের সমষ্টি = ১৮০°
∴ একটি কোণ ৫০° হলে অপর কোণদ্বয় = ১৮০° - ৪০°
= ১৪০°

যেহেতু, ত্রিভুজটি সমদ্বিবাহু, অপর কোণ দুটি সমান হবে।
∴ প্রত্যেকটি কোণ = ১৪০°/২ = ৭০°
১৪.
একটি দশ বাহু বিশিষ্ট সুষম বহুভুজের কোণগুলোর সমষ্টি কত?
  1. ৮ সমকোণ
  2. ১০ সমকোণ
  3. ১২ সমকোণ
  4. ১৬ সমকোণ
সঠিক উত্তর:
১৬ সমকোণ
উত্তর
সঠিক উত্তর:
১৬ সমকোণ
ব্যাখ্যা
প্রশ্ন: একটি দশ বাহু বিশিষ্ট সুষম বহুভুজের কোণগুলোর সমষ্টি কত?

সমাধান:
আমরা জানি,
সুষম বহুভুজের বাহুর সংখ্যা n হলে তার কোণগুলোর সমষ্টি (2n - 4) সমকোণ।

সুতরাং দশভুজের দশটি কোণের সমষ্টি = (২ × ১০) - ৪ সমকোণ
= ২০ - ৪ সমকোণ
= ১৬ সমকোণ

∴ দশভুজের দশটি কোণের সমষ্টি = ১৬ সমকোণ।
১৫.
একটি 50 মিটার লম্বা মই একটি খাড়া দেওয়ালের সাথে হেলান দিয়ে রাখা হয়েছে। মইয়ের এক প্রান্ত মাটি হতে 30 মিটার উপরে দেয়ালকে স্পর্শ করে। মইয়ের অপর প্রান্ত হতে দেওয়ালের দূরত্ব কত মিটার?
  1. 24 মিটার
  2. 32 মিটার
  3. 36 মিটার
  4. 40 মিটার
সঠিক উত্তর:
40 মিটার
উত্তর
সঠিক উত্তর:
40 মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি 50 মিটার লম্বা মই একটি খাড়া দেওয়ালের সাথে হেলান দিয়ে রাখা হয়েছে। মইয়ের এক প্রান্ত মাটি হতে 30 মিটার উপরে দেয়ালকে স্পর্শ করে। মইয়ের অপর প্রান্ত হতে দেওয়ালের দূরত্ব কত মিটার?

সমাধান:
ধরি,
মই এর অপর প্রান্ত হতে দেওয়ালের দূরত্ব = a মিটার

পীথাগোরাসের সূত্রানু্যায়ী,
502 = 302 + a2
⇒ 2500 = 900 + a2
⇒ a2 = 2500 - 900
⇒ a2 = 1600
⇒ a = √1600
⇒ a = 40 মিটার
১৬.
24 সে.মি. উচ্চতা বিশিষ্ট একটি কোণকের ভূমির ব্যাস 14 সে.মি. হলে, ঘনকের তীর্যক উচ্চতার দৈর্ঘ্য কত?
  1. 13 সে.মি.
  2. 18 সে.মি.
  3. 25 সে.মি.
  4. 28 সে.মি.
সঠিক উত্তর:
25 সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
25 সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: 24 সে.মি. উচ্চতা বিশিষ্ট একটি কোণকের ভূমির ব্যাস 14 সে.মি. হলে, ঘনকের তীর্যক উচ্চতার দৈর্ঘ্য কত?

সমাধান:
দেওয়া আছে,
উচ্চতা, h = 24 সে.মি.
এবং ব্যাসার্ধ, r = 14/2 = 7 সে.মি.

আমরা জানি,
কোণকের তীর্যক উচ্চতা L = √(h2 + r2) সে.মি.
= √(242 + 72) সে.মি.
= √(576 + 49) সে.মি.
= √625 সে.মি.
= 25 সে.মি.
১৭.
{1/(1 + cot2θ)} + {3/(1 + tan2θ)} + 2sin2θ = কত?
  1. 2
  2. 3
  3. 6
  4. 1
সঠিক উত্তর:
3
উত্তর
সঠিক উত্তর:
3
ব্যাখ্যা
প্রশ্ন: {1/(1 + cot2θ)} + {3/(1 + tan2θ)} + 2sin2θ = কত?

সমাধান:
{1/(1 + cot2θ)} + {3/(1 + tan2θ)} + 2sin2θ
= (1/cosec2θ) + (3/sec2θ) + 2sin2θ
= sin2θ + 3cos2θ + 2sin2θ
= 3sin2θ + 3cos2θ
= 3(sin2θ + cos2θ)
= 3 × 1
= 3
১৮.
কোনো বৃত্তের ক্ষেত্রফল 36π বর্গ একক হলে, ঐ বৃত্তের পরিসীমা কত?
  1. 6π একক
  2. 8π একক
  3. 12π একক
  4. 5√2π একক
সঠিক উত্তর:
12π একক
উত্তর
সঠিক উত্তর:
12π একক
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো বৃত্তের ক্ষেত্রফল 36π বর্গ একক হলে, ঐ বৃত্তের পরিসীমা কত?

সমাধান:
আমরা জানি,
বৃত্তের ক্ষেত্রফল = πr2

প্রশ্নমতে,
πr2 = 36π
⇒ r2 = 36
⇒ r = √36
⇒ r = 6

∴ বৃত্তের পরিসীমা = 2πr
= 2π(6)
= 12π একক
১৯.
O কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ΔABC অর্ন্তলিখিত, ∠BOC = 124°, ∠BCO =?
  1. 22°
  2. 28°
  3. 38°
  4. 48°
সঠিক উত্তর:
28°
উত্তর
সঠিক উত্তর:
28°
ব্যাখ্যা
প্রশ্ন: O কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ΔABC অর্ন্তলিখিত, ∠BOC = 124°, ∠BCO =?

সমাধান:


ΔBOC এর বহিঃস্থ, ∠AOB = ∠OBC + ∠OCB
এখন, ∠AOB + ∠y = 180°
⇒ ∠OBC + ∠OCB + ∠y = 180°
⇒ ∠x + ∠x = 180° - 124°
⇒ 2∠x = 56°
∴ ∠x = 28°
২০.
যদি tan{(π/2) - (θ/2)} = √3 হয়, cosθ = কত?
  1. 1/2
  2. 1/√2
  3. 1
  4. 0
সঠিক উত্তর:
1/2
উত্তর
সঠিক উত্তর:
1/2
ব্যাখ্যা
প্রশ্ন: যদি tan{(π/2) - (θ/2)} = √3 হয়, cosθ = কত?

সমাধান:
দেওয়া আছে,
tan{(π/2) - (θ/2)} = √3
⇒ cot(θ/2) = √3       [যেহেতু tan{(π/2) - θ} = cotθ]
⇒ cot(θ/2) = cot30
⇒ θ/2 = 30
⇒ θ = (30 × 2)
⇒ θ = 60

এখন, cos60 = 1/2
২১.
একটি রম্বসের কর্ণদ্বয়ের অনুপাত 3 : 4 এবং রম্বসের ক্ষেত্রফল 384 বর্গ সে.মি. হলে, কর্ণদ্বয়ের দৈর্ঘ্য কত?
  1. 12 সে.মি. ও 24 সে.মি.
  2. 16 সে.মি. ও 30 সে.মি.
  3. 24 সে.মি. ও 32 সে.মি.
  4. 15 সে.মি. ও 20 সে.মি.
সঠিক উত্তর:
24 সে.মি. ও 32 সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
24 সে.মি. ও 32 সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি রম্বসের কর্ণদ্বয়ের অনুপাত 3 : 4 এবং রম্বসের ক্ষেত্রফল 384 বর্গ সে.মি. হলে, কর্ণদ্বয়ের দৈর্ঘ্য কত?

সমাধান:
ধরি,
কর্ণদ্বয় যথাক্রমে 3a এবং 4a

প্রশ্নমতে,
(1/2) × 3a × 4a = 384
⇒ 12a2/2 = 384
⇒ 6a2 = 384
⇒ a2 = 64
∴ a = 8

∴ রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য হবে যথাক্রমে = (3 × 8) = 24 সে.মি. এবং (4 × 8) = 32 সে.মি.
২২.
একটি ঘনক আকৃতির বাক্সের বাহুর দৈর্ঘ্য 8 মিটার হলে বাক্সের তলের মোট ক্ষেত্রফল কত?
  1. 324 বর্গমিটার
  2. 360 বর্গমিটার
  3. 372 বর্গমিটার
  4. 384 বর্গমিটার
সঠিক উত্তর:
384 বর্গমিটার
উত্তর
সঠিক উত্তর:
384 বর্গমিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ঘনক আকৃতির বাক্সের বাহুর দৈর্ঘ্য 8 মিটার হলে বাক্সের তলের মোট ক্ষেত্রফল কত?

সমাধান:
দেওয়া আছে,
এক বাহুর দৈর্ঘ্য, a = 8 মিটার

∴ বাক্সের তলের মোট ক্ষেত্রফল = 6a2
= 6 × 82
= 6 × 64
= 384 বর্গমিটার
২৩.
একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ ও ভূমি যথাক্রমে 13 সে.মি. এবং 12 সে.মি. হলে, অতিভুজ ও উচ্চতার সমষ্টি কত?
  1. 12 সে.মি.
  2. 16 সে.মি.
  3. 18 সে.মি.
  4. 25 সে.মি.
সঠিক উত্তর:
18 সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
18 সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ ও ভূমি যথাক্রমে 13 সে.মি. এবং 12 সে.মি. হলে, অতিভুজ ও উচ্চতার সমষ্টি কত?

সমাধান;
পিথাগোরাসের সূত্রানুযায়ী,
অতিভুজ2 = ভুমি2 + লম্ব2
⇒ 132 = 122 + লম্ব2
⇒ লম্ব2 = (169 - 144)
⇒ লম্ব2 = 25
⇒ লম্ব = √25
∴ লম্ব = 5 সে.মি.

∴ অতিভুজ ও উচ্চতার সমষ্টি = (13 + 5) সে.মি.
= 18 সে.মি.
২৪.
একটি সুষম বহুভুজের একটি অন্তঃকোণ ও বহিঃকোণের অনুপাত ৫ : ১ হলে, বহুভুজটি হবে-
  1. ষড়ভুজ
  2. অষ্টভুজ
  3. দশভুজ
  4. দ্বাদশভুজ
সঠিক উত্তর:
দ্বাদশভুজ
উত্তর
সঠিক উত্তর:
দ্বাদশভুজ
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সুষম বহুভুজের একটি অন্তঃকোণ ও বহিঃকোণের অনুপাত ৫ : ১ হলে, বহুভুজটি হবে-

সমাধান:
ধরি,
অন্তঃস্থ কোণ = ৫ক
বহিঃস্থ কোণ = ক

প্রশ্নমতে,
৫ক + ক = ১৮০°
⇒ ৬ক = ১৮০°
∴ ক = ৩০°

এখানে,
অন্তঃস্থ কোণ = (৫ × ৩০°) = ১৫০°
বহিঃস্থ কোণ = ৩০°
∴ বহুভুজটির বাহুসংখ্যা = ৩৬০°/৩০° = ১২ টি

সুতরাং, বহুভুজটি হবে দ্বাদশভুজ।
২৫.
একটি কোণ তার পূরক কোণের 4/5 অংশ। কোণটির পূরক কোণ কত?
  1. 50°
  2. 70°
  3. 72°
  4. 80°
সঠিক উত্তর:
50°
উত্তর
সঠিক উত্তর:
50°
ব্যাখ্যা
প্রশ্ন: একটি কোণ তার পূরক কোণের 4/5 অংশ। কোণটির পূরক কোণ কত?

সমাধান:
মনে করি,
একটি কোণ = x
সুতরাং তার পূরক কোণ = (90° - x)

প্রশ্নমতে,
x = 4(90° - x)/5
⇒ 5x = 360° - 4x
⇒ 5x + 4x = 360°
⇒ 9x = 360°
⇒ x = 40°

সুতরাং, কোণটি = 40°
কোণটির পূরক কোণ = 90° - 50°
= 50°
২৬.
একটি সামন্তরিকের উচ্চতা ভূমির তিনগুণ এবং ক্ষেত্রফল ৪৩২ বর্গমিটার। ক্ষেত্রটির উচ্চতা কত?
  1. ২৪ মিটার
  2. ৩০ মিটার
  3. ৩৬ মিটার
  4. ৩৮ মিটার
সঠিক উত্তর:
৩৬ মিটার
উত্তর
সঠিক উত্তর:
৩৬ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সামন্তরিকের উচ্চতা ভূমির তিনগুণ এবং ক্ষেত্রফল ৪৩২ বর্গমিটার। ক্ষেত্রটির উচ্চতা কত?

সমাধান:
ধরি,
সামন্তরিকের ভূমি = ক মিটার
সামন্তরিকের উচ্চতা = ৩ক মিটার

আমরা জানি,
সামন্তরিকের ক্ষেত্রফল = ভূমি × উচ্চতা
সামন্তরিকের ক্ষেত্রফল = (ক × ৩ক) বর্গমিটার
= ৩ক বর্গমিটার

শর্তমতে,
৩ক = ৪৩২
⇒ ক = ৪৩২/৩
⇒ ক = ১৪৪
∴ ক = ১২

∴ উচ্চতা = (৩ × ১২) = ৩৬ মিটার