উত্তর
ব্যাখ্যা
- ভারতীয় জাতীয় কংগ্রেস হলো সর্বভারতীয় প্রথম রাজনৈতিক সংগঠন।
- এটি ১৮৮৫ সালে তৎকালীন বড়লাট ডাফরিনের সমর্থনে প্রতিষ্ঠিত হয়।
- এর প্রতিষ্ঠাতা হলেন ইংরেজ সিভিলিয়ান অ্যালান অক্টোভিয়ান হিউম।
- শুরুতে কংগ্রেস প্রতিষ্ঠার উদ্দেশ্য ছিলো শিক্ষিত ভারতীয় প্রতিনিধিদের মাধ্যমে ব্রিটিশ শাসন সম্পর্কে ভারতীয়দের অসন্তোষ নিয়মতান্ত্রিক উপায়ে ব্রিটিশ শাসকদের নিকট তুলে ধরা।
- ১৮৮৫ সালের ডিসেম্বরে কংগ্র্রেসের প্রথম অধিবেশন বসে মুম্বাইয়ে।
- এতে সভাপতিত্ব করেছিলেন বাঙালি ব্যারিস্টার উমেশচন্দ্র ব্যানার্জি।
উৎস: বাংলাপিডিয়া এবং পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্র, বাংলাদেম উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।