পরীক্ষা আর্কাইভ

১৪তম - ২০তম গ্রেড পরীক্ষার প্রস্তুতি

পরীক্ষা১৪তম - ২০তম গ্রেড পরীক্ষার প্রস্তুতিতারিখতারিখ অনির্ধারিতসময়13 minutes১৯ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন২০
সিলেবাস
[নির্দেশিকা: এই রুটিনে সারাবছর জুড়ে পরীক্ষা চলমান থাকে। আপনি আজ ১ম পরীক্ষা দেওয়া শুরু করলে ২৪০ দিনের মধ্যে পুরো সিলেবাস সম্পন্ন হবে।] বিষয়: English Grammar Topics: Article and Determiner, Linking verb, Modals, Group verbs,
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

১৪তম - ২০তম গ্রেড পরীক্ষার প্রস্তুতি

১৪তম - ২০তম গ্রেড পরীক্ষার প্রস্তুতি · তারিখ অনির্ধারিত · ২০ প্রশ্ন

.
They speak __ Spanish fluently like __ native.
  1. the, a
  2. no article, an
  3. the, no article
  4. no article, a
ব্যাখ্যা
Article:
- Article মূলত Noun, Pronoun এর আগে বসে তাদের সংখ্যা এবং নির্দিষ্টতা, অনির্দিষ্টতাকে বুঝায়।

• Article কে প্রধানত ২ ভাগে ভাগ করা যায়।
1. Indefinit Articles: A, An.
2. Definite Articles: The.

Article এর নিয়ম অনুসারে,
- ভাষার নামের পূর্বে Article ব্যাবহার হয় না। জাতির নামের আগে the ব্যাবহার হয়।
- তাই speaks এরপর the এর ব্যাবহার হবে না।

- "native" শব্দটি ব্যক্তি নির্দেশ করছে, যেটি একটি Singular Countable Noun (একটি গুণ বা ব্যক্তি)।
- Singular Countable Noun (যা গণনা করা যায়) এর আগে a/ an ব্যবহার হয় যদি তার স্বাভাবিক সংখ্যা "মাত্র একটি" এ রকম না হয়।
- Countable Noun হলেও যদি তার স্বাভাবিক সংখ্যা মাত্র একটি হয় (যেমন: Sun, যা একের অধিক নয়) তাহলে তারা আগে a/ an বসে না।

Correct Answer: They speak Spanish fluently like a native.

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.
.
Scientists are trying to understand the origin of ___ universe.
  1. a
  2. an
  3. the
  4. no article
ব্যাখ্যা
• প্রকৃতিতে যা একটিমাত্র আছে তার পূর্বে The বসে।
- অর্থাৎ, একক বস্তু যেমন- চাঁদ, সূর্য, আকাশ, পৃথিবী (earth, world, universe), পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, ইত্যাদি নামের পূর্বে The বসে।

Correct Answer: Scientists are trying to understand the origin of the universe.

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.
.
Which of the following sentences uses a linking verb?
  1. He looked at the picture.
  2. They appeared there.
  3. The dog went mad.
  4. They grew vegetables.
ব্যাখ্যা
Correct answer: The dog went mad.
- "Went" এখানে একটি linking verb হিসেবে ব্যবহার হয়েছে, কারণ এটি "The dog" এর পরিস্থিতি বা অবস্থা (mad) প্রকাশ করছে।

- যদি, sentence টি The dog went to the park. হতো তাহলে এখানে "went" বোঝাচ্ছে চলাফেরা বা গমন, অর্থাৎ কাজ করছে।
- তাহলে এটা action verb হতো।

Linking verb:
- যে সকল verb সাধারণত Subject ও Subjective complement এর মধ্যে যোগসূত্র স্থাপন করে তাদেরকে Linking verb বলে।
- Linking verb এর Complement হিসেবে সাধারণত adjective বসে৷
- Subject এবং Subjective Complement এর মধ্যবর্তী verb কে linking verb বলে৷
- অবশ্যই মনে রাখতে হবে - Linking verb হচ্ছে Actionless.
 
• Turn, be, become, look, seem, remain, appear, get, grow etc. সাধারণত Linking verb হিসেবে ব্যবহৃত হয়।
- কিন্তু এগুলো বাক্যে ব্যবহারে ভিন্নতার কারণে Action verb ও হতে পারে।

Example,
- They looked at the map. (Action Verb).
- They looked confused. (Linking Verb).

- He felt the temperature drop. (Action Verb).
- He felt angry. (Linking Verb)
.
Which of the following are linking verbs?
  1. Become
  2. Seem
  3. Appear
  4. All of above
ব্যাখ্যা
Linking verb:
- A linking verb joins a subject to a subject complement (also called a predicate noun or predicate adjective), a word or phrase that describes or explains the subject.
- যে সকল verb সাধারণত subject ও Subjective complement এর মধ্যে যোগসূত্র স্থাপন করে তাদেরকে Linking verb বলে।
- Linking verb এর complement হিসেবে সাধারণত adjective বসে৷
- Subject এবং subjective complement এর মধ্যবর্তী verb কে linking verb বলে৷ 

Linking verb এর উদাহরণ:
- Turn, 
- be, 
- become,
- look,
- feel,
- seem,
- remain,
- appear,
- get,
- grow, etc.

Example:
- The sky turned dark.
- He became a doctor.
- I feel sick.
- She got tired after the walk.
.
____ Headmaster and ____ secretary are present in the meeting.
  1. The, a
  2. The, the
  3. A, the
  4. The, no article
ব্যাখ্যা
• দুটি Noun and দ্বারা যুক্ত হয়ে একই ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করলে প্রথমে Noun টির পূর্বে The বসে।
Example: The Headmaster and secretary is present in the meeting.

• আবার, দুটি Noun and দ্বারা যুক্ত হয়ে একই ব্যক্তি বা বস্তুকে নির্দেশ না করে ভিন্ন ভিন্ন ব্যক্তি বা বস্তুকে বুঝায় তাহলে উভয় Noun এর পূর্বে The বসে।
- Tense অনুসারে verb Plural হবে।

Correct Answer: The Headmaster and the secretary are present in the meeting.

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.
.
Which of the following is not a modal auxiliary verb?
  1. Might
  2. Shell
  3. Must
  4. Did
অনির্ধারিত
ব্যাখ্যা

সঠিক উত্তর: খ) Shell ও ঘ) Did
অপশনে দ্বৈত উত্তর থাকায় প্রশ্নটি বাতিল করা হলো। 
---------------------------- 

Modal auxiliary verb:
- এটি বিভিন্ন অর্থ বহন করে।
- সাধারণত Potential ও Uncertain কোনোকিছুতে নির্দেশ করতে ব্যবহৃত হয়।
- Modal 'auxiliary verb' হলেও do, does কিংবা did কোনো model verb নয়।

Modal auxiliary verbs: can, could, may, might, shall, should, need, must, used to, need, dare, have to, be going to, had better, would rather, ইত্যাদি।

Source: Advanced Learner’s English Grammar & Composition by Chowdhury & Hossain.

.
You can’t change ____ nature of a person easily.
  1. the
  2. an
  3. a
  4. Both A & C
ব্যাখ্যা
• যখন "nature" মানে হয় প্রকৃতি (প্রাকৃতিক পরিবেশ), তখন "nature" এর আগে The বসে না।
Example: Wordsworth was a great lover of nature.

• কিন্তু, "nature" অর্থ যখন হয় স্বভাব তখন the বসতে পারে।
Example: The nature of children is innocent.
- এখানে "nature" মানে স্বভাব বা চরিত্র, তাই "the" ব্যবহার করা হয়েছে।

Correct Answer: You can’t change the nature of a person easily.

Source: A Passage To The English Language, S. M. Zakir Hussain.
.
Lira would make breakfast every morning.
In this sentence which one is the modal auxiliary verb?
  1. make
  2. would
  3. morning
  4. breakfast
ব্যাখ্যা
• Lina would make breakfast every morning.
-  বাক্যে would হচ্ছে modal auxiliary verb.
- modal verb 'would' এরপর verb এর present form 'make' বসেছে।

Modal auxiliary verb:
- এটি বিভিন্ন অর্থ বহন করে।
- সাধারণত Potential ও Uncertain কোনো কিছুতে নির্দেশ করতে ব্যবহৃত হয়।
- Model 'Auxiliary verb' হলেও do, does কিংবা did কোনো model verb নয়।
- এরপর সাধারণত Verb এর Present form ব্যবহৃত হয়।

Model auxiliary verb:
- can,
- could,
- will,
- would,
- shall,
- should,
- may,
- might,
- must.
.
Identify the determiner in the sentence.
We saw this movie yesterday.
  1. saw
  2. this
  3. movie
  4. yesterday
ব্যাখ্যা
Determiner
- এর প্রধান কাজ Noun/ Pronoun কে Determine করা।
- Noun/ Pronoun এর নির্দিষ্টতা-অনির্দিষ্টতা বুঝাতে এটি ব্যবহার হয়।
- তবে তা Noun কে আংশিক কিংবা পরিপূর্ণ ভাবে modify করলেও, modify করা এটির প্রধান কাজ নয়।

- প্রশ্নে কেবল মাত্র This হল একটি Demonstratives Determiner.
- কারণ এটি Noun Movie কে নির্দেশ করছে।
- সুতরাং, Correct answer: This. 

নিম্নে Determiner এর তালিকা দেওয়া হলো:
Articles:
- a, an, the.

Demonstratives:
- this, that, these, those.

Possessives:
- my, your, his, her, its, our, their, Jahangir's.

Quantifiers:
- some, any, much, many, a lot of, a little, little, a few, few, enough, several, plenty of, all, both, no, each, every, either, neither, more, less, most, a lot of, lots of, plenty of, etc.

Numbers:
- one, two, three, four, five, six (etc.)

General Ordinals:
- Last, next, other, the other, etc.

Interrogative Determiners:
- which, what, whose.

Source: A Passage To The English Language, S. M. Zakir Hussain.
১০.
"Bear out" means -
  1. Crushed by force
  2. Related to
  3. Support
  4. Sustain
ব্যাখ্যা
• Bear out
English Meaning - To show that somebody is right or that something is true.
Bengali Meaning - সমর্থন করা। 

Synonym: Confirms, Verifies, Argues, Supports.
Antonym: Refutes, Disproves, Contradicts, Rebuts.

উল্লিখিত অপশনগুলো,
Crushed by force - ঠেলে ফেলে জয় করা;
Related to - সম্পর্কিত;
Support - সমর্থন করা;
Sustain - মনের জোর বজায় রাখা।

Source: Merriam & Webster Dictionary, Oxford Dictionary, English-Bangla Dictionary.
১১.
The committee of the school is _____ five senior members.
  1. made of
  2. made up
  3. made up of
  4. made from
ব্যাখ্যা
Make up of
- এটি একটি Group Verb.
- English meaning: Consist.
- Bangla meaning: গঠিত হওয়া।

Correct Sentence: The committee of the school is made up of five senior members.

অন্যান্য অপশনগুলো হলো,
Make of
- কোনোকিছু থেকে সরাসরি তৈরি।
- The house is made of bricks.

Make up
- মনস্থির করা।
- We need to make up our minds quickly.

Make from
- কোনো কিছু থেকে রূপান্তরিত হয়ে তৈরি।
- Cheese is made from milk.
১২.
Identify the determiner in the sentence.
You made every mistake possible.
  1. You
  2. made
  3. every
  4. possible
ব্যাখ্যা
• Determiner
- এর প্রধান কাজ Noun/ Pronoun কে Determine করা।
- Noun/ Pronoun এর নির্দিষ্টতা-অনির্দিষ্টতা বুঝাতে এটি ব্যবহার হয়
- তবে তা Noun কে আংশিক কিংবা পরিপূর্ণ ভাবে modify করলেও, modify করা এটির প্রধান কাজ নয়।

- প্রশ্নে কেবল মাত্র Every হল একটি Quantifiers Determiner.
- কারণ এটি Noun Mistake কে নির্দেশ করছে।
- সুতরাং, Correct answer: Every

• নিম্নে Determiner এর তালিকা দেওয়া হলো:
• Articles:
- a, an, the.

• Demonstratives:
- this, that, these, those.

• Possessives:
- my, your, his, her, its, our, their, Jahangir's.

• Quantifiers:
- some, any, much, many, a lot of, a little, little, a few, few, enough, several, plenty of, all, both, no, each, every, either, neither, more, less, most, a lot of, lots of, plenty of, etc.

• Numbers:
- one, two, three, four, five, six (etc.)

• General Ordinals:
- last, next, other, the other, etc.

• Interrogative Determiners:
- which, what, whose.

Source: A Passage To The English Language, S. M. Zakir Hussain.
১৩.
If you wanted, I _____ help you.
  1. should
  2. would
  3. might
  4. must
ব্যাখ্যা
If Clause টি Past Tense এ থাকলে Principle Clause এ subject এরপর Would বসে।
- এটি ব্যবহৃত হয় বর্তমান বা ভবিষ্যতের কাল্পনিক / অসম্ভব / অবাস্তব অবস্থার জন্য।
- যাকে Second Conditional Sentence বলা হয়।
 
Structure: If + Subject + Past Simple + Subject + would + base verb.

Correct answer: If you wanted, I would help you.

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.
১৪.
The meeting ______ at 10 AM tomorrow.
  1. come over
  2. come out
  3. come off
  4. come round
ব্যাখ্যা
Come off:
- English Meaning:
- To take place; to happen.
- To be able to be removed.
- Bangla Meaning: ঘটা; অনুষ্ঠিত হওয়া; সার্থক হত্তয়া; খসা; স্খলিত হত্তয়া।

Example Sentence: Our annual sports came off last Sunday.
- Bangla Meaning: আমাদের বাৎসরিক ক্রীড়া অনুষ্ঠানটি গত রবিবার অনুষ্ঠিত হয়েছিল।

Complete Sentence: The meeting will come off at 10 AM tomorrow.
- Bangla meaning: মিটিংটি আগামীকাল সকাল ১০ টায় অনুষ্ঠিত হবে।

Other options,
Come over - জয়ী হত্তয়া;
Come out - প্রচারিত হত্তয়া, প্রকাশিত হত্তয়া;
Come round - আরোগ্যলাভ করা, রোগ সারা, সুস্থ হত্তয়া।

Source: Merriam & Webster Dictionary, Oxford Dictionary, Accessible Dictionary.
১৫.
They started for Barishal.
Here, the underlined word means -
  1. Set about
  2. Set in
  3. Set on
  4. Set out
ব্যাখ্যা
Set out:
- English Meaning:
- To leave a place and begin a journey.
- To begin a job, task, etc. with a particular aim or goal.
- Bangla Meaning: যাত্রা করা; বাহির হইয়া পড়া; সাজান; রোপণ করা।

• Given Sentence: They started for Barishal.
- Bangla Meaning: তারা বরিশালের উদ্দেশ্যে রওনা হলো।

• Other options,
Set about - আরম্ভ করা, আক্রমণ করা;
Set in - ভালোভাবে জেঁকে বসা;
Set on - উসকানি করা, অগ্রসর হত্তয়া।

Source: Merriam & Webster Dictionary, Oxford Dictionary, Accessible Dictionary.
১৬.
It is strange that he ____ behave like this.
  1. should
  2. could
  3. would
  4. might
ব্যাখ্যা
That যুক্ত Clause:
- Sentence এ যদি that যুক্ত Clause থাকে এবং that এর আগে Adjective থাকলে তখন Should বসে।
- Adjective গুলো হলো: Anxious, Sorry, Happy, Concerned, Delighted, Absurd, Amazing, Annoying, Iudicrous, Odd, Ridiculous, Strange, Surprising, ইত্যাদি।

Structure: Subject + Adjective + that + Subject + should + Verb.

Correct Sentence: It is strange that he should behave like this.

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.
১৭.
Choose the correct meaning of "put up with".
  1. To protect
  2. To extinguish
  3. To tolarate
  4. To prevent
ব্যাখ্যা
Put up with:
- English Meaning: to accept somebody/ something that is annoying, unpleasant, etc. without complaining.
- Bangla Meaning: সহ্য করা, বিনা প্রতিবাদে মেনে নেওয়া।

Synonym: Let, Allow, Ignore, Tolerate.
Antonym: Prevent, Bar, Block, Prohibit.

উল্লিখিত অপশনগুলো,
To protect - সুরক্ষিত করা, নিরাপদে রাখা;
To extinguish - নিভিয়ে ফেলা;
To tolerate - সহ্য করা;
To prevent - নিবৃত্ত করা।

Source: Merriam & Webster Dictionary, Oxford Dictionary, English-Bangla Dictionary.
১৮.
Which word below is an example of a numeral determiner?
  1. Last
  2. My
  3. three
  4. That
ব্যাখ্যা
• Determiner
- এর প্রধান কাজ Noun/ Pronoun কে Determine করা।
- Noun/ Pronoun এর নির্দিষ্টতা-অনির্দিষ্টতা বুঝাতে এটি ব্যবহার হয়।
- তবে তা Noun কে আংশিক কিংবা পরিপূর্ণভাবে modify করলেও, modify করা এটির প্রধান কাজ নয়।

 নিম্নে Determiner এর তালিকা দেওয়া হলো:
• Articles:
- a, an, the.

• Demonstratives:
- this, that, these, those.

• Possessives:
- my, your, his, her, its, our, their, Jahangir's.

• Quantifiers:
- some, any, much, many, a lot of, a little, little, a few, few, enough, several, plenty of, all, both, no, each, every, either, neither, more, less, most, a lot of, lots of, plenty of, etc.

• Numbers:
- one, two, three, four, five, six (etc.)

• General Ordinals:
- Last, next, other, the other, etc.

• Interrogative Determiners:
- which, what, whose.

উল্লিখিত বাকি অপশনগুলো হলো,
Last - General Ordinals Determiners;
My - Possessive Determiners;
That - Demonstratives Determiners.

Source: A Passage To The English Language, S. M. Zakir Hussain.
১৯.
They ____ be watching a movie at the moment.
  1. must
  2. can
  3. shall
  4. may
ব্যাখ্যা
• Speculation (অনুমান) বুঝাতে Present/ Past Tense এ May/ might ব্যবহার হয়।
- Present Tense এ স্থান ও সময় উল্লেখ থাকে।

Structure: Subject + may/ might + be + মূল verb এর সাথে ing + বাকী অংশ।

Correct Answer: They may be watching a movie at the moment.

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.
২০.
She spoke quietly so that the baby ____ not wake up.
  1. will
  2. should
  3. could
  4. may
ব্যাখ্যা
• উদ্দেশ্য বুঝাতে so that এবং in order that এরপরে should বসে।
- "So that" বেশি প্রচলিত, কিন্তু "in order that" অফিসিয়াল বা লেখালেখির ক্ষেত্রে বেশি ব্যবহৃত হয়।

Structure: Main Clause + so that/ in order that + Subject + should + Base Verb.

Correct Answer: She spoke quietly so that the baby should not wake up.

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.