পরীক্ষা আর্কাইভ

৪৯তম বিসিএস ⎯ সমাজকল্যাণ [৩৬১]

পরীক্ষা৪৯তম বিসিএস ⎯ সমাজকল্যাণ [৩৬১]তারিখতারিখ অনির্ধারিতসময়25 minutes
মোট প্রশ্ন২৯
সিলেবাস
Exam 9 Topic: • Social Work Methods, types and importance of social work methods, interrelatedness of social work methods. • Reform movement – meaning & importance. • Selected reform movements – Brahma Samaj, Faraizee Movement, Ram Krishna Mission, Mohammedan Literary Society, Aligarh Movement; Source: Class – 6 & 7, relevant books
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৪৯তম বিসিএস ⎯ সমাজকল্যাণ [৩৬১]

৪৯তম বিসিএস ⎯ সমাজকল্যাণ [৩৬১] · তারিখ অনির্ধারিত · ২৯ প্রশ্ন

.
Which of the following  is not the method of Social work? (নীচের কোনটি সমাজকর্মের পদ্ধতি নয়?)
  1. Social Organisation ( সামাজিক সংগঠন) 
  2. Social Action ( সামাজিক কার্যক্রম) 
  3. Social welfare Administration ( সমাজকল্যাণ প্রশাসন) 
  4. Social Research ( সামাজিক গবেষণা) 
সঠিক উত্তর:
Social Organisation ( সামাজিক সংগঠন) 
উত্তর
সঠিক উত্তর:
Social Organisation ( সামাজিক সংগঠন) 
ব্যাখ্যা

সমাজকর্মের দুটি প্রধান পদ্ধতি রয়েছে: মৌলিক পদ্ধতি এবং সহায়ক পদ্ধতি। মৌলিক পদ্ধতিগুলো হলো ব্যক্তি সমাজকর্ম, দল সমাজকর্ম এবং সমষ্টি সমাজকর্ম, যা সরাসরি ব্যক্তি, দল বা সমষ্টির সাথে কাজ করে।
অন্যদিকে, সহায়ক পদ্ধতিগুলো হলো সামাজিক গবেষণা, সামাজিক প্রশাসন এবং সামাজিক কার্যক্রম, যা মৌলিক পদ্ধতিগুলোকে সহায়তা করে। 

.
From where Raja Rammohan Ray got his designation "Raja"? ( রাজা রামমোহন রায় তার রাজা উপাধি কার কাছ থেকে পেয়েছেন?)
  1. Mughal emperor ( মুঘল সম্রাট) 
  2. British Emperor ( ব্রিটিশ সম্রাট) 
  3. British Viceroy ( ব্রিটিশ ভাইসরয়)
  4. Hindu College (হিন্দু কলেজ)
সঠিক উত্তর:
Mughal emperor ( মুঘল সম্রাট) 
উত্তর
সঠিক উত্তর:
Mughal emperor ( মুঘল সম্রাট) 
ব্যাখ্যা

রাজা রামমোহন রায় মুঘল সম্রাট দ্বিতীয় আকবর শাহের কাছ থেকে তাঁর 'রাজা' উপাধিটি পেয়েছিলেন। এই উপাধিটি তাকে ~১৮৩১ সালে ভূষিত করা হয়, যখন তিনি মুঘল সম্রাটকে শ্রদ্ধা জানাতে ইংল্যান্ডে গিয়েছিলেন।
রামমোহন রায়কে এই উপাধি দেওয়া হয়েছিল তার সামাজিক ও ধর্মীয় সংস্কারের জন্য এবং তিনি ছিলেন একজন প্রভাবশালী ব্যক্তি, যিনি মুঘল সম্রাটকে শ্রদ্ধা জানাতে বিলাতে গিয়েছিলেন। 

.
How many forms of Brahma Shomaj existed  society?  (ব্রাহ্মসমাজ আন্দোলনের কয়টি রুপ দেখা যেতো?) 
  1. Three( তিন) 
  2. Two(দুই) 
  3. Four( চার)
  4. Five(পাঁচ) 
সঠিক উত্তর:
Two(দুই) 
উত্তর
সঠিক উত্তর:
Two(দুই) 
ব্যাখ্যা

ব্রাহ্ম সমাজ মূলত দুই ভাগে বিভক্ত হয়, যেমন ১৮৬৬ সালে কেশবচন্দ্র সেনের নেতৃত্বে ভারতের ব্রাহ্ম সমাজ এবং দেবেন্দ্রনাথ ঠাকুরের নেতৃত্বে আদি ব্রাহ্ম সমাজ। এই বিভাজন আধুনিক ভারতের সামাজিক-ধর্মীয় সংস্কার আন্দোলনের অগ্রদূত হিসেবে কাজ করেছিল।  
ব্রাহ্ম সমাজের বিভাজনের কারণ:
১৮২৮ সালে রাজা রামমোহন রায় ব্রাহ্মসভা প্রতিষ্ঠা করেন, যা পরে ব্রাহ্ম সমাজ নামে পরিচিতি লাভ করে। তবে ১৮৬৬ সালে এই সমাজটি দুটি প্রধান ভাগে বিভক্ত হয়ে যায়।  
(০১)আদি ব্রাহ্ম সমাজ:
দেবেন্দ্রনাথ ঠাকুরের নেতৃত্বে এই অংশটি প্রতিষ্ঠিত হয় এবং এটি সামাজিক ও ধর্মীয় সংস্কারের কাজ চালিয়ে যায়।
(০২) সাধারণ ভারতীয় ব্রাহ্ম সমাজ:
কেশবচন্দ্র সেনের নেতৃত্বে গঠিত এই অংশটিও নিজ নিজ ক্ষেত্রে সামাজিক সংস্কারের জন্য পরিচিতি লাভ করে।
এই বিভাজন সত্ত্বেও, ব্রাহ্ম সমাজ আধুনিক ভারতের সামাজিক ও ধর্মীয় সংস্কারের অগ্রদূত হিসেবে তার ভূমিকা পালন করে। 

.
Who was the founder of "Young Bengal"( ইয়াং বেঙ্গল এর প্রতিষ্ঠাতা কে?)
  1. Modhusudhon Dutta( মধুসূদন দত্ত) 
  2. Akshay Kumar Dutta ( অক্ষয় কুমার দত্ত) 
  3. Derojio( ডিরোজিও) 
  4. Rammohan Ray (রামমোহন রায়)
সঠিক উত্তর:
Derojio( ডিরোজিও) 
উত্তর
সঠিক উত্তর:
Derojio( ডিরোজিও) 
ব্যাখ্যা

ইয়ং বেঙ্গল আন্দোলন ১৮২০-১৮৩০ এর দশকের শেষের দিকে এবং ১৮৩০ এর দশকের শুরুতে শুরু হয়েছিল, যার মূল অনুপ্রেরণাদাতা ছিলেন হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও। এটি ছিল মূলত একটি বুদ্ধিভিত্তিক এবং সংস্কারবাদী আন্দোলন যা মুক্ত চিন্তা, যুক্তিবাদ এবং সামাজিক সংস্কারের প্রচার করত।
  
নেতা ও অনুপ্রেরণাদাতা:
হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও ছিলেন ইয়ং বেঙ্গল আন্দোলনের নেতা ও অনুপ্রেরণাদাতা।  
সময়কাল:
এই আন্দোলনটি ১৮২০-এর দশকের শেষভাগ এবং ১৮৩০-এর দশকের শুরু থেকে সক্রিয় ছিল

.
To do Faraz is the motto of which movement? ( ফরজ পালন কোন আন্দোলনের মূল বক্তব্য ছিল?) 
  1. Faraizi movement ( ফরায়জী আন্দোলন)
  2. Aligar movement ( আলীগড় আন্দোলন) 
  3. Narkelbaria movement ( নারকেল বাড়িয়া আন্দোলন) 
  4. Faroz movement (ফরজ আন্দোলন) 
সঠিক উত্তর:
Faraizi movement ( ফরায়জী আন্দোলন)
উত্তর
সঠিক উত্তর:
Faraizi movement ( ফরায়জী আন্দোলন)
ব্যাখ্যা

হাজী শরীয়তুল্লাহ (১৭৮১-১৮৪০) ধর্মীয় সংস্কারক, নীলকর ও সামন্তবাদ বিরোধী নেতা এবং ভারতবর্ষে সংঘটিত ফরায়েজি আন্দোলনের মুখপাত্র। তিনি শুধু ধর্মীয় সংস্কারক ছিলেন না, বরং কৃষক, তাঁতি এং অন্যান্য শ্রমজীবী মানুষকে শোষণ থেকে মুক্ত করার জন্য সংস্কার আন্দোলন পরিচালনা করেছিলেন। তিনি চেয়ে ছিলেন মুসলমানদের মাঝে দিনে দিনে যে ধর্মীয় কুসংস্কার প্রবেশ করেছে তা উচ্ছেদ করে তাদের ইসলামের মূল অবস্থায় ফিরিয়ে আনতে। অনেকের মতে, তিনি ওয়াহাবি আন্দোলন দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন। ইসলামের প্রধান করণীয় কাজকে বলে 'ফরজ'। এচিন্তা থেকেই তার সংস্কার আন্দোলনের নাম হয় 'ফরায়েজি আন্দোলন'।

.
"Prayer for Shapeless Brahma" was the theme of which movement? ( নিরাকার ব্রহ্মার পূজা কোন আন্দোলনের মূল লক্ষ্য ছিল?) 
  1. Ramakrishna Mission ( রামকৃষ্ণ মিশন) 
  2. Brahma somaj( ব্রাহ্ম সমাজ)
  3. Brahma kirtan( ব্রাহ্ম কীর্তন) 
  4. Brahma day(ব্রাহ্ম দিবস)
সঠিক উত্তর:
Brahma somaj( ব্রাহ্ম সমাজ)
উত্তর
সঠিক উত্তর:
Brahma somaj( ব্রাহ্ম সমাজ)
ব্যাখ্যা

ব্রাহ্মসমাজ বা ব্রাহ্মসভা উনবিংশ শতাব্দীতে স্থাপিত এক সামাজিক ও ধর্মীয় আন্দোলন যা বাংলার পূনর্জাগরণের পুরোধা হিসেবে পরিচিত। কলকাতায় ২০ আগস্ট, ১৮২৮ সালে (৬ ভাদ্র ১২৩৫ বঙ্গাব্দ) হিন্দুধর্ম সংস্কারক রাজা রামমোহন রায় (১৭৭২-১৮৩৩) ও তাঁর বন্ধুবর্গ মিলে এক সার্বজনীন উপাসনার মাধ্যমে ব্রাহ্মসমাজ শুরু করেন। তাঁদের উপাস্য ছিল "নিরাকার ব্রহ্ম", তাই থেকেই নিজেদের ধর্মের নাম রাখেন ব্রাহ্ম। ১৮৩০ খ্রিস্টাব্দে ব্রাহ্মসভা থেকে ব্রাহ্মসমাজ নামকরণ করা হয় ।

.
The original  name of Pir dudu mia was...?( পীর দুদু মিয়ার মূল নাম কোনটি?) 
  1. Mohammad Mobin( মুহাম্মদ মুবিন) 
  2. Mohammad Mohsin ( মোহাম্মদ মুহসিন) 
  3. Mohammad Mithun ( মোহাম্মদ মিঠুন) 
  4. Mohammad Munim(মোহাম্মদ মুনিম) 
সঠিক উত্তর:
Mohammad Mohsin ( মোহাম্মদ মুহসিন) 
উত্তর
সঠিক উত্তর:
Mohammad Mohsin ( মোহাম্মদ মুহসিন) 
ব্যাখ্যা

হাজী শরীয়তুল্লাহ (১৭৮১-১৮৪০) ধর্মীয় সংস্কারক, নীলকর ও সামন্তবাদ বিরোধী নেতা এবং ভারতবর্ষে সংঘটিত ফরায়েজি আন্দোলনের মুখপাত্র। তার ছেলে দুদু মিয়া (মুহাম্মদ মহসীন) এই আন্দোলনের একজন সংগঠক ছিলেন।
বাংলার মুসলমানদের মাঝে বেশ কিছু সংখ্যক ছিল ধরমান্তরিত। তাই মুসলমান হওয়ার পরো স্বাভাবিক ভাবে তাদের মধ্যে পূর্বধরম ও সংস্কৃতির অনেক কিছুর প্রভাব থেকেই যায়। এগুলো প্রকট হয়ে দেখা দেয় বাংলায় ব্রিটিশ শাসন প্রতিষ্ঠার পর থেকে। মক্কায় তিনি ওয়াহাবি আন্দোলনের নেতা শাহ ওয়ালিউল্লাহ এবং সৈয়দ আহমদ বেরলভীর চিন্তাধারা দ্বারা অনুপ্রাণিত হন। 

শরীয়তুল্লাহর জন্ম ততৎকালীন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনাধীন বেঙ্গল প্রেসিডেন্সির ফরিদপুর জেলার চর শামাইল গ্রামের এক দরিদ্র তালুকদার পরিবারে। ছেলেবেলায় তিনি বাড়ি থেকে পালিয়ে চলে আসেন কলকাতায়। তিনি তার গুরু মওলানা বাশারত আলীর সাথে ১৭৯৯ খ্রিষ্টাব্দে মক্কায় হজের উদ্দেশ্যে গমন করেন, এবং ১৮১৮ খ্রিষ্টাব্দে সেখান থেকে দেশে ফিরে আসেন। তিনি আরবি ভাষায় পণ্ডিত ছিলেন।

.
Aligar University was established in which year? (আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয়  কতসালে প্রতিষ্ঠিত হয়? 
  1. ১৮৯৭
  2. ১৯২০
  3. ১৮৭৫
  4. ১৮৯৮
সঠিক উত্তর:
১৯২০
উত্তর
সঠিক উত্তর:
১৯২০
ব্যাখ্যা

আলীগড় আন্দোলন ছিল ব্রিটিশ ভারতে ভারতীয় মুসলিম সমাজের একটি আধুনিকীকরণ ও সংস্কারমূলক আন্দোলন, যার মূল লক্ষ্য ছিল মুসলিমদের জন্য আধুনিক পশ্চিমা ধাঁচের শিক্ষা ও জ্ঞান-বিজ্ঞান চালু করা, যাতে তারা সামাজিক, শিক্ষাগত ও সাংস্কৃতিক ক্ষেত্রে পশ্চাৎপদতা কাটিয়ে উঠতে পারে। স্যার সৈয়দ আহমদ খান এই আন্দোলনের প্রধান পুরোধা ছিলেন, এবং ১৮৭৫ সালে আলীগড়ে মোহামেডান অ্যাংলো-ওরিয়েন্টাল কলেজ প্রতিষ্ঠার মাধ্যমে এর সূচনা হয়। 

১৮৭৫ সালে প্রতিষ্ঠিত মোহামেডান অ্যাংলো-ওরিয়েন্টাল কলেজ, যা পরবর্তীতে ১৯২০ সালে আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হয়।

.
 With whom, Hazi Shariotullah went to complete Haj? (হাজী শরীয়তুল্লাহ কার সাথে হজ্জ করতে গিয়েছিলেন?)
  1. Syed Ahmed Barelvi (সৈয়দ আহমেদ ব্রেলভি)
  2. Abdul Wohab (আব্দুল ওয়াহাব) 
  3. Basharat Ali (বাশারত আলী)
  4. Walliullah Dehlobi (ওয়ালীউল্লাহ দেহলভী)
সঠিক উত্তর:
Basharat Ali (বাশারত আলী)
উত্তর
সঠিক উত্তর:
Basharat Ali (বাশারত আলী)
ব্যাখ্যা

হাজী শরীয়তুল্লাহ (১৭৮১-১৮৪০) ধর্মীয় সংস্কারক, নীলকর ও সামন্তবাদ বিরোধী নেতা এবং ভারতবর্ষে সংঘটিত ফরায়েজি আন্দোলনের মুখপাত্র। 
বাংলার মুসলমানদের মাঝে বেশ কিছু সংখ্যক ছিল ধরমান্তরিত। তাই মুসলমান হওয়ার পরো স্বাভাবিক ভাবে তাদের মধ্যে পূর্বধরম ও সংস্কৃতির অনেক কিছুর প্রভাব থেকেই যায়। এগুলো প্রকট হয়ে দেখা দেয় বাংলায় ব্রিটিশ শাসন প্রতিষ্ঠার পর থেকে। মক্কায় তিনি ওয়াহাবি আন্দোলনের নেতা শাহ ওয়ালিউল্লাহ এবং সৈয়দ আহমদ বেরলভীর চিন্তাধারা দ্বারা অনুপ্রাণিত হন। 

সে হিসেবে স্যার সৈয়দ আহমেদ খান তার শিক্ষাগুরু ছিলেন না। 

১০.
The previous name of Aligor Muslim University was...?(আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের পূর্ব নাম কী?) 
  1. Mohammadan Panglo - oriental College 
  2. Mohammadan banglo - oriental School 
  3. Mohammadan Anglo - obedient College 
  4. Mohammadan Anglo - oriental College 
     
সঠিক উত্তর:
Mohammadan Anglo - oriental College 
 
উত্তর
সঠিক উত্তর:
Mohammadan Anglo - oriental College 
 
ব্যাখ্যা

আলীগড় আন্দোলন ছিল ব্রিটিশ ভারতে ভারতীয় মুসলিম সমাজের একটি আধুনিকীকরণ ও সংস্কারমূলক আন্দোলন, যার মূল লক্ষ্য ছিল মুসলিমদের জন্য আধুনিক পশ্চিমা ধাঁচের শিক্ষা ও জ্ঞান-বিজ্ঞান চালু করা, যাতে তারা সামাজিক, শিক্ষাগত ও সাংস্কৃতিক ক্ষেত্রে পশ্চাৎপদতা কাটিয়ে উঠতে পারে। স্যার সৈয়দ আহমদ খান এই আন্দোলনের প্রধান পুরোধা ছিলেন, এবং ১৮৭৫ সালে আলীগড়ে মোহামেডান অ্যাংলো-ওরিয়েন্টাল কলেজ প্রতিষ্ঠার মাধ্যমে এর সূচনা হয়। 

১৮৭৫ সালে প্রতিষ্ঠিত মোহামেডান অ্যাংলো-ওরিয়েন্টাল কলেজ, যা পরবর্তীতে ১৯২০ সালে আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হয়।
 
১১.
The Special Marriage Act in India was published in which year? (কতসালে স্পেশাল ম্যারেজ আইন পাস হয়?) 
  1. ১৮৭২
  2. ১৮৭৩
  3. ১৮৭৪
  4. ১৮৭৫
সঠিক উত্তর:
১৮৭২
উত্তর
সঠিক উত্তর:
১৮৭২
ব্যাখ্যা

বিশেষ বিবাহ আইন, ১৮৭২ বাংলাদেশের একটি প্রচলিত আইন, যা ভিন্ন ধর্মাবলম্বী বা নাস্তিক ব্যক্তিদের মধ্যে আন্তঃধর্মীয় বিবাহ সম্পন্ন করার সুযোগ দেয়।
এই আইনে মেয়েদের জন্য বিয়ের বয়স ছিল ১৪ বছর ও ছেলেদের জন্য ১৮ বছর নির্ধারিত হয়।
এই আইনের অধীনে মুসলিম, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, শিখ, জৈন, পারসি বা নাস্তিক যে কোনো ব্যক্তি ধর্ম পরিবর্তন না করে ভিন্ন ধর্মাবলম্বী কাউকে বিয়ে করতে পারে। এর জন্য কোনো পক্ষের নিজস্ব ধর্ম ত্যাগ করার প্রয়োজন হয় না। 

১২.
What is "Aligar "? ( আলীগড় কী?)
  1. A name of movement (একটি আন্দোলনের  নাম)
  2. A name of City (একটি শহরের নাম)
  3. A name of country (একটি দেশের  নাম)
  4. A name of society (একটি সমাজের নাম)
সঠিক উত্তর:
A name of City (একটি শহরের নাম)
উত্তর
সঠিক উত্তর:
A name of City (একটি শহরের নাম)
ব্যাখ্যা

আলিগড় (ইংরেজি:Aligarh), ভারতের উত্তর প্রদেশ রাজ্যের আলিগড় জেলার শহর বারো পৌর কর্পোরেশনাধীন এলাকা শহর।

আলীগড় আন্দোলন ছিল ব্রিটিশ ভারতে ভারতীয় মুসলিম সমাজের একটি আধুনিকীকরণ ও সংস্কারমূলক আন্দোলন, যার মূল লক্ষ্য ছিল মুসলিমদের জন্য আধুনিক পশ্চিমা ধাঁচের শিক্ষা ও জ্ঞান-বিজ্ঞান চালু করা, যাতে তারা সামাজিক, শিক্ষাগত ও সাংস্কৃতিক ক্ষেত্রে পশ্চাৎপদতা কাটিয়ে উঠতে পারে। স্যার সৈয়দ আহমদ খান এই আন্দোলনের প্রধান পুরোধা ছিলেন, এবং ১৮৭৫ সালে আলীগড়ে মোহামেডান অ্যাংলো-ওরিয়েন্টাল কলেজ প্রতিষ্ঠার মাধ্যমে এর সূচনা হয়। 

১৩.
The purpose of Aligar movement was...?(আলীগড় আন্দোলনের মূল উদ্দেশ্য হলো...?)
  1. To educate all indian people ( সকল ভারতবাসীকে শিক্ষিত করা) 
  2. To rehabilitate the rootless people ( গৃহহীন জনগোষ্ঠীকে পূনর্বাসন করা) 
  3. To educate the Muslim community ( মুসলিম জনগোষ্ঠীকে শিক্ষিত করা)
  4. To donate  Muslim poor(মুসলিম দরিদ্রদের দান করা) 
সঠিক উত্তর:
To educate the Muslim community ( মুসলিম জনগোষ্ঠীকে শিক্ষিত করা)
উত্তর
সঠিক উত্তর:
To educate the Muslim community ( মুসলিম জনগোষ্ঠীকে শিক্ষিত করা)
ব্যাখ্যা

আলিগড় (ইংরেজি:Aligarh), ভারতের উত্তর প্রদেশ রাজ্যের আলিগড় জেলার শহর বারো পৌর কর্পোরেশনাধীন এলাকা শহর।

আলীগড় আন্দোলন ছিল ব্রিটিশ ভারতে ভারতীয় মুসলিম সমাজের একটি আধুনিকীকরণ ও সংস্কারমূলক আন্দোলন, যার মূল লক্ষ্য ছিল মুসলিমদের জন্য আধুনিক পশ্চিমা ধাঁচের শিক্ষা ও জ্ঞান-বিজ্ঞান চালু করা, যাতে তারা সামাজিক, শিক্ষাগত ও সাংস্কৃতিক ক্ষেত্রে পশ্চাৎপদতা কাটিয়ে উঠতে পারে। স্যার সৈয়দ আহমদ খান এই আন্দোলনের প্রধান পুরোধা ছিলেন, এবং ১৮৭৫ সালে আলীগড়ে মোহামেডান অ্যাংলো-ওরিয়েন্টাল কলেজ প্রতিষ্ঠার মাধ্যমে এর সূচনা হয়। 

১৪.
When the name of Brahmashova was changed into Brahma Somaj?(ব্রাহ্মসভার নাম কতসালে ব্রাহ্মসমাজ হয়?)
  1. ১৮২৮
  2. ১৮২৭
  3. ১৮৩০
  4. ১৮২৯
সঠিক উত্তর:
১৮৩০
উত্তর
সঠিক উত্তর:
১৮৩০
ব্যাখ্যা

ব্রাহ্মসভার নামকরণ ১৮৩০ খ্রিস্টাব্দে ব্রাহ্মসমাজ হয়। ১৮২৮ সালে রাজা রামমোহন রায় ও তাঁর বন্ধুরা ব্রাহ্মসভা প্রতিষ্ঠা করেন, যা পরবর্তীতে ১৮৩০ সালে ব্রাহ্মসমাজ নামে পরিচিতি লাভ করে।
  
বিস্তারিত তথ্য
ব্রাহ্মসভা প্রতিষ্ঠা:
রাজা রামমোহন রায় কলকাতায় ১৮২৮ সালের ২০শে আগস্ট ব্রাহ্মসভা প্রতিষ্ঠা করেন।  
নামকরণ:
১৮৩০ খ্রিস্টাব্দে এই ব্রাহ্মসভার নাম পরিবর্তন করে 'ব্রাহ্মসমাজ' রাখা হয়

১৫.
Which of the following method is a basic method of social work? ( নীচের কোনটি সমাজকর্মের মৌলিক পদ্ধতি?) 
  1. Community development ( সমষ্টি উন্নয়ন) 
  2. Social Action ( সামাজিক কার্যক্রম) 
  3. Social Research ( সামাজিক গবেষণা)
  4. Social Administration ( সামাজিক প্রশাসন) 
সঠিক উত্তর:
Community development ( সমষ্টি উন্নয়ন) 
উত্তর
সঠিক উত্তর:
Community development ( সমষ্টি উন্নয়ন) 
ব্যাখ্যা

সমাজকর্মের দুটি প্রধান পদ্ধতি রয়েছে: ব্যক্তি সমাজকর্ম, দল সমাজকর্ম, ও সমষ্টি সমাজকর্ম — যা মৌলিক পদ্ধতি হিসেবে পরিচিত। এদের সহায়ক পদ্ধতিগুলো হলো সামাজিক গবেষণা, সামাজিক প্রশাসন, ও সামাজিক কার্যক্রম।  
মৌলিক পদ্ধতি (Basic Methods):
এই পদ্ধতিগুলো সরাসরি সমস্যা সমাধানে ব্যবহৃত হয়।  
ব্যক্তি সমাজকর্ম (Casework):
ব্যক্তি বা পরিবারের সমস্যা সমাধানে প্রত্যক্ষভাবে কাজ করা হয়।
দল সমাজকর্ম (Group Work):
ছোট দল বা গোষ্ঠীর সমস্যা সমাধান ও তাদের চাহিদা পূরণে কাজ করা হয়।
সমষ্টি সমাজকর্ম (Community Organization):
সমষ্টি বা সম্প্রদায়ের সমস্যা সমাধানে কাজ করা হয়।
সহায়ক পদ্ধতি (Auxiliary Methods):
এই পদ্ধতিগুলো মৌলিক পদ্ধতিকে সহায়তা করে থাকে।  
সামাজিক গবেষণা (Social Research):
সমাজকর্মের কার্যকারিতা বৃদ্ধি ও সমস্যা চিহ্নিত করতে গবেষণার মাধ্যমে তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করা হয়।  
সামাজিক প্রশাসন (Social Administration):
সমাজকর্ম কার্যক্রম পরিচালনা, পরিকল্পনা ও তত্ত্বাবধানের মাধ্যমে সেবা নিশ্চিত করা হয়।  
সামাজিক কার্যক্রম (Social Action):
সামাজিক পরিবর্তন ও ন্যায়বিচারের জন্য সমষ্টিগতভাবে আন্দোলন বা কার্যক্রম পরিচালনা করা হয়।  

১৬.
Hazi Shariotullah was affected by Wahabi movement from which city?( হাজী শরীয়তুল্লাহ কোন শহর থেকে ওয়াহাবি আন্দোলন দ্বারা প্রভাবিত হন?)
  1. zedda( জেদ্দা) 
  2. Riad( রিয়াদ)
  3. Macca( মক্কা) 
  4. Calcutta (কলকাতা) 
সঠিক উত্তর:
Macca( মক্কা) 
উত্তর
সঠিক উত্তর:
Macca( মক্কা) 
ব্যাখ্যা

হাজী শরীয়তুল্লাহ (১৭৮১-১৮৪০) ধর্মীয় সংস্কারক, নীলকর ও সামন্তবাদ বিরোধী নেতা এবং ভারতবর্ষে সংঘটিত ফরায়েজি আন্দোলনের মুখপাত্র। 
বাংলার মুসলমানদের মাঝে বেশ কিছু সংখ্যক ছিল ধরমান্তরিত। তাই মুসলমান হওয়ার পরো স্বাভাবিক ভাবে তাদের মধ্যে পূর্বধরম ও সংস্কৃতির অনেক কিছুর প্রভাব থেকেই যায়। এগুলো প্রকট হয়ে দেখা দেয় বাংলায় ব্রিটিশ শাসন প্রতিষ্ঠার পর থেকে। মক্কায় তিনি ওয়াহাবি আন্দোলনের নেতা শাহ ওয়ালিউল্লাহ এবং সৈয়দ আহমদ বেরলভীর চিন্তাধারা দ্বারা অনুপ্রাণিত হন। 

সে হিসেবে স্যার সৈয়দ আহমেদ খান তার শিক্ষাগুরু ছিলেন না। 

১৭.
What do you mean by " Bedat"?( বেদাত" বলতে কী বুঝায়) 
  1. Illegal task( অবৈধ কাজ)
  2. New task( নতুন কাজ)
  3. Spontaneous task( স্বতস্ফুর্ত কাজ)
  4. Problematic task(  সমস্যাগ্রস্ত কাজ)
সঠিক উত্তর:
New task( নতুন কাজ)
উত্তর
সঠিক উত্তর:
New task( নতুন কাজ)
ব্যাখ্যা

ইসলাম ধর্মে 'বেদাত' বলতে এমন নতুন কাজকে বোঝায়, যা দ্বীন (ধর্ম) বা ইবাদতের অংশ নয়, কিন্তু দ্বীনের অংশ হিসেবে পালন করা হয় এবং যার কোনো ভিত্তি কুরআন ও সহীহ সুন্নাহতে (রাসূলুল্লাহ (সঃ) এর দেখানো পথে) পাওয়া যায় না। সহজ কথায়, দ্বীনের মধ্যে কোনো নতুন বিষয় প্রবর্তন করাকে বেদাত বলা হয়, যার উদ্দেশ্য হলো ছওয়াব অর্জন করা এবং আল্লাহকে সন্তুষ্ট করা।  
বেদাত এর বিস্তারিত ব্যাখ্যা
দ্বীন ও ইবাদতে নবসৃজন:
বেদাত হলো এমন কোনো কাজ যা দ্বীন বা ইবাদত মনে করে করা হয়, কিন্তু এর সপক্ষে কুরআন ও সহীহ সুন্নাহতে কোনো দলীল বা প্রমাণ থাকে না। 

হাজী শরীয়তুল্লাহ ফরায়জী আন্দোলনের অংশ হিসেবে দুটি পাপ থেকে বিরত থাকতে নির্দেশ দেন। (০১) শিরক ও (০২) বেদাত)

১৮.
Which of following issue was not the mission of Ramakrishna Mission? (নীচের কোনটি রামকৃষ্ণ মিশনের লক্ষ্য ছিল না?) 
  1. Spiritual Development ( আধ্যাত্মিক উন্নয়ন) 
  2. Social service ( সামাজিক সেবা)
  3. Relief  and rehabilitation ( ত্রান ও পূনর্বাসন)
  4. Religious reform (ধর্মীয় সংস্কার)
সঠিক উত্তর:
Religious reform (ধর্মীয় সংস্কার)
উত্তর
সঠিক উত্তর:
Religious reform (ধর্মীয় সংস্কার)
ব্যাখ্যা

রামকৃষ্ণ মিশনের মূল লক্ষ্য হলো নিজের মুক্তি এবং বিশ্বকল্যাণ নিশ্চিত করা, যা স্বামী বিবেকানন্দ তাঁর গুরু শ্রীরামকৃষ্ণের নীতিবাক্য "আত্মনো মোক্ষার্থং জগদ্ধিতায় চ" (আত্মার মুক্তি এবং জগৎ-এর কল্যাণ) এর বাস্তবায়নের মাধ্যমে প্রচার করেন। এই লক্ষ্য পূরণের জন্য মিশন আধ্যাত্মিক ও সমাজসেবামূলক কাজ করে থাকে, যার মধ্যে রয়েছে মূল্যবোধভিত্তিক শিক্ষা, স্বাস্থ্যসেবা, নারীর ক্ষমতায়ন, যুব ও উপজাতি কল্যাণ এবং প্রাকৃতিক দুর্যোগে ত্রাণ ও পুনর্বাসন।  
রামকৃষ্ণ মিশনের প্রধান উদ্দেশ্যসমূহ:
আধ্যাত্মিক উন্নয়ন:
শ্রীরামকৃষ্ণের আদর্শ ও বাণী প্রচার করা এবং আধ্যাত্মিকতার মাধ্যমে মানুষের আত্মিক উন্নতি সাধন করা।  
সমাজসেবা:
মানুষের দৈনন্দিন জীবনের সমস্যা সমাধানে সহায়তা করা।  
শিক্ষা ও সংস্কৃতি:
মূল্যবোধভিত্তিক শিক্ষা ও সংস্কৃতির প্রচার করা।  
নারী ও যুব উন্নয়ন:
নারী ও যুব সমাজের ক্ষমতায়নে কাজ করা।  
ত্রাণ ও পুনর্বাসন:
প্রাকৃতিক দুর্যোগের সময় মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের পুনর্বাসনে সহায়তা করা।  
শিবজ্ঞানে জীবসেবা:
'শিবজ্ঞানে জীবসেবা', অর্থাৎ জীবকে শিবের অংশ মনে করে সেবা করার মাধ্যমে মানবজাতির সেবা করা। 
 
ধর্মীয় সংস্কার ও নেতিবাচক প্রথা দূর করা ছিল ব্রাহ্ম সমাজের কাজ, এটি রামকৃষ্ণ মিশনের কাজ ছিল না।। 

১৯.
In which year,  Muhammadan Literary Society was established? (কতসালে মোহামেডান লিটারারি সোসাইটি প্রতিষ্ঠিত হয়?) 
  1. ১৭৬৩
  2. ১৮৬৩
  3. ১৮৬৪
  4. ১৮৬৬
সঠিক উত্তর:
১৮৬৩
উত্তর
সঠিক উত্তর:
১৮৬৩
ব্যাখ্যা

মোহামেডান লিটারেরি সোসাইটি  একটি সামাজিক সংগঠন। ১৮৬৩ সালে নওয়াব আবদুল লতিফ কর্তৃক কলকাতায় প্রতিষ্ঠিত। সোসাইটির সেক্রেটারি আবদুল লতিফের কলকাতার ১৬ নং তালতলার বাসভবনে সোসাইটির সদর দপ্তর ছিল। মোহামেডান লিটারেরি সোসাইটির ব্যবস্থাপনা কমিটির সভাপতি ছিলেন মহীশূরের প্রিন্স মুহম্মদ রহিমুদ্দীন এবং সহ-সভাপতি ছিলেন অযোধ্যার প্রিন্স মির্জা জাহান কাদের বাহাদুর ও মহীশূরের প্রিন্স মুহম্মদ নাসিরুদ্দীন হায়দার। কমিটির মোট ১২ জন সদস্যের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন অযোধ্যার প্রিন্স মির্জা আসমান জাহ বাহাদুর ও প্রিন্স মুহম্মদ জাহ আলী বাহাদুর এবং মহীশূরের প্রিন্স মুহম্মদ হরমুজ শাহ ও প্রিন্স মুহম্মদ বখতিয়ার শাহ। বাংলার ছোটলাটকে সোসাইটির পৃষ্ঠপোষক করা হয়েছিল। সমগ্র ভারতবর্ষের পাঁচ শতেরও বেশি মুসলমান সোসাইটির সাধারণ সদস্যভুক্ত ছিল। সোসাইটির মাসিক সভার কার্যক্রম উর্দু, ফারসি, আরবি ও ইংরেজি ভাষায় পরিচালিত হতো।( বাংলাপিডিয়া)

২০.
 Who was the Founder of "American Bedanta Society? " (আমেরিকার বেদান্ত সমিতির প্রতিষ্ঠাতা কে?)
  1. Raja Rammohan Ray ( রাজা রামমোহন রায়) 
  2. Horolal Mokharji( হরলাল মুখার্জি) 
  3. Jowhorlal Neheru( জওহরলাল নেহেরু) 
  4. Swami Bivekananda (স্বামী বিবেকানন্দ)
সঠিক উত্তর:
Swami Bivekananda (স্বামী বিবেকানন্দ)
উত্তর
সঠিক উত্তর:
Swami Bivekananda (স্বামী বিবেকানন্দ)
ব্যাখ্যা

বেদান্ত আন্দোলন হলো একটি আধ্যাত্মিক আন্দোলন যা হিন্দুধর্মের একটি শাখা বেদান্ত দর্শনের উপর ভিত্তি করে গড়ে উঠেছে। এই আন্দোলন বৈদিক যজ্ঞ ও ক্রিয়াকর্মের পরিবর্তে ধ্যান, আত্মনিয়ন্ত্রণ ও আধ্যাত্মিকতার ওপর জোর দেয়। স্বামী বিবেকানন্দ এই আন্দোলনের প্রধান প্রবক্তা এবং তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে বেদান্ত সোসাইটি ও ভারতে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন, যা এই আন্দোলনকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।  

বেদান্ত আন্দোলনের মূল বিষয়সমূহ:

দর্শনের উপর জোর:
এই আন্দোলন বৈদিক ক্রিয়াকর্মের চেয়ে জ্ঞান ও আধ্যাত্মিক উপলব্ধির উপর বেশি গুরুত্ব দেয়।  

আত্ম ও ব্রহ্মের মিলন:
বেদান্তের মূল ধারণা হলো ব্রহ্ম বা পরমাত্মার সাথে আত্মার একাত্মতা উপলব্ধি করা।  

আধ্যাত্মিকতা ও ভক্তি:
যদিও কিছু শাখায় ভক্তির উপর জোর দেওয়া হয়, সামগ্রিকভাবে এই আন্দোলনে আত্মনিয়ন্ত্রণ ও যোগ সাধনার মাধ্যমে আধ্যাত্মিক উন্নতি লাভের কথা বলা হয়েছে।  

গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ও প্রতিষ্ঠান:  
স্বামী বিবেকানন্দ:
তিনি ১৮৯৪ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে বেদান্ত সোসাইটি এবং ১৮৯৭ সালে ভারতে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন। তাঁর প্রচেষ্টায় এই আন্দোলন বিশ্বব্যাপী পরিচিতি লাভ করে।
রামকৃষ্ণ মিশন:
এটি একটি জনকল্যাণকারী ও ধর্মীয় স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান যা স্বামী বিবেকানন্দ প্রতিষ্ঠা করেন।

২১.
When was the Brahma Somaj established? ( ব্রাহ্ম সমাজ  কতসালে গঠিত হয়?) 
  1. 1928
  2. 1828
  3. 1827
  4. 1829
সঠিক উত্তর:
1828
উত্তর
সঠিক উত্তর:
1828
ব্যাখ্যা

ব্রাহ্মসমাজ বা ব্রাহ্মসভা উনবিংশ শতাব্দীতে স্থাপিত এক সামাজিক ও ধর্মীয় আন্দোলন যা বাংলার পূনর্জাগরণের পুরোধা হিসেবে পরিচিত। কলকাতায় ২০ আগস্ট, ১৮২৮ সালে (৬ ভাদ্র ১২৩৫ বঙ্গাব্দ) হিন্দুধর্ম সংস্কারক রাজা রামমোহন রায় (১৭৭২-১৮৩৩) ও তাঁর বন্ধুবর্গ মিলে এক সার্বজনীন উপাসনার মাধ্যমে ব্রাহ্মসমাজ শুরু করেন। তাঁদের উপাস্য ছিল "নিরাকার ব্রহ্ম", তাই থেকেই নিজেদের ধর্মের নাম রাখেন ব্রাহ্ম। ১৮৩০ খ্রিস্টাব্দে ব্রাহ্মসভা থেকে ব্রাহ্মসমাজ নামকরণ করা হয় ।

২২.
Who was the preacher of Faraizi movement? (ফরায়জী আন্দোলনের প্রচারক কে?)
  1. Hazi Shariotullah( হাজী শরীয়তুল্লাহ) 
  2. Dudu Mia( দুদু মিয়া)
  3. None of them (উপরের কেউই না)
  4. ক ও খ
সঠিক উত্তর:
ক ও খ
উত্তর
সঠিক উত্তর:
ক ও খ
ব্যাখ্যা

ফরায়েজী আন্দোলনের প্রতিষ্ঠাতা হলেন হাজী শরীয়তুল্লাহ ও তার পুত্র পীর দুদু মিয়া । তিনি ১৮১৮ সালে এই আন্দোলন শুরু করেন এবং এর মূল লক্ষ্য ছিল ইসলামের «ফরজ» বিধানগুলো প্রতিষ্ঠা করা, কুসংস্কার দূর করা এবং জমিদারি শোষণের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা।  
ফরায়েজী আন্দোলন সম্পর্কে আরও কিছু তথ্য:
উদ্দেশ্য:
হাজী শরীয়তুল্লাহ লক্ষ্য করেন যে মুসলমানরা ইসলামের ফরজ (আবশ্যিক) কাজগুলো ঠিকমতো পালন করছে না, যার ফলে তাদের সামাজিক ও ধর্মীয় অধঃপতন ঘটছে। তাই তিনি ফরজ কাজগুলো পালনের উপর জোর দেন এবং কুসংস্কার ও শোষণমূলক প্রথার বিরুদ্ধে প্রতিবাদ জানান। 

২৩.
When was Raja Rammohan Ray born? ( রাজা রামমোহন রায় কতসালে জন্মগ্রহণ করেন?) 
  1. ১৭৭২
  2. ১৭৭৬
  3. ১৭৭৮
  4. ১৭৭৭
সঠিক উত্তর:
১৭৭২
উত্তর
সঠিক উত্তর:
১৭৭২
ব্যাখ্যা

রাজা রামমোহন রায় (২২ মে ১৭৭২ – ২৭ সেপ্টেম্বর ১৮৩৩) একজন ভারতীয় সমাজ সংস্কারক। তিনি ১৮২৮ সালে ভারতীয় উপমহাদেশের একটি সামাজিক-ধর্মীয় সংস্কার আন্দোলন ব্রাহ্মসভার অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন। মুঘল সম্রাট দ্বিতীয় আকবর শাহ তাকে রাজা উপাধি দিয়েছিলেন। 
ব্রাহ্মসভার নামকরণ ১৮৩০ খ্রিস্টাব্দে ব্রাহ্মসমাজ হয়। ১৮২৮ সালে রাজা রামমোহন রায় ও তাঁর বন্ধুরা ব্রাহ্মসভা প্রতিষ্ঠা করেন, যা পরবর্তীতে ১৮৩০ সালে ব্রাহ্মসমাজ নামে পরিচিতি লাভ করে।
  
বিস্তারিত তথ্য
ব্রাহ্মসভা প্রতিষ্ঠা:
রাজা রামমোহন রায় কলকাতায় ১৮২৮ সালের ২০শে আগস্ট ব্রাহ্মসভা প্রতিষ্ঠা করেন।  
নামকরণ:
১৮৩০ খ্রিস্টাব্দে এই ব্রাহ্মসভার নাম পরিবর্তন করে 'ব্রাহ্মসমাজ' রাখা হয়।

২৪.
Another name of Ramakrishna Mission movement  is...?( রামকৃষ্ণ মিশন আন্দোলনের অন্য নাম হলো..?)
  1. Bedanta Movement ( বেদান্ত আন্দোলন) 
  2. Brahma somaj movement ( ব্রাহ্ম সমাজ আন্দোলন) 
  3. Krishna Movement ( কৃষ্ণ আন্দোলন) 
  4. Sabaton movement (সনাতন আন্দোলন) 
সঠিক উত্তর:
Bedanta Movement ( বেদান্ত আন্দোলন) 
উত্তর
সঠিক উত্তর:
Bedanta Movement ( বেদান্ত আন্দোলন) 
ব্যাখ্যা

বেদান্ত আন্দোলন হলো একটি আধ্যাত্মিক আন্দোলন যা হিন্দুধর্মের একটি শাখা বেদান্ত দর্শনের উপর ভিত্তি করে গড়ে উঠেছে। এই আন্দোলন বৈদিক যজ্ঞ ও ক্রিয়াকর্মের পরিবর্তে ধ্যান, আত্মনিয়ন্ত্রণ ও আধ্যাত্মিকতার ওপর জোর দেয়। স্বামী বিবেকানন্দ এই আন্দোলনের প্রধান প্রবক্তা এবং তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে বেদান্ত সোসাইটি ও ভারতে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন, যা এই আন্দোলনকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।  
বেদান্ত আন্দোলনের মূল বিষয়সমূহ:
দর্শনের উপর জোর:
এই আন্দোলন বৈদিক ক্রিয়াকর্মের চেয়ে জ্ঞান ও আধ্যাত্মিক উপলব্ধির উপর বেশি গুরুত্ব দেয়।  
আত্ম ও ব্রহ্মের মিলন:
বেদান্তের মূল ধারণা হলো ব্রহ্ম বা পরমাত্মার সাথে আত্মার একাত্মতা উপলব্ধি করা।  
আধ্যাত্মিকতা ও ভক্তি:
যদিও কিছু শাখায় ভক্তির উপর জোর দেওয়া হয়, সামগ্রিকভাবে এই আন্দোলনে আত্মনিয়ন্ত্রণ ও যোগ সাধনার মাধ্যমে আধ্যাত্মিক উন্নতি লাভের কথা বলা হয়েছে।  
গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ও প্রতিষ্ঠান:  
স্বামী বিবেকানন্দ:
তিনি ১৮৯৪ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে বেদান্ত সোসাইটি এবং ১৮৯৭ সালে ভারতে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন। তাঁর প্রচেষ্টায় এই আন্দোলন বিশ্বব্যাপী পরিচিতি লাভ করে।
রামকৃষ্ণ মিশন:
এটি একটি জনকল্যাণকারী ও ধর্মীয় স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান যা স্বামী বিবেকানন্দ প্রতিষ্ঠা করেন।

২৫.
First meeting of Mohammadan literary society happened in which place? (মোহামেডান লিটারারি সোসাইটির প্রথম বৈঠক কোথায় হয়েছিল?) 
  1. 16 Taltola ,  Dhaka ( ১৬ তালতলা,  ঢাকা) 
  2. 15Taltola,  Calcutta ( ১৫ তালতলা,  কলকাতা) 
  3. 16 Taltola, Calcutta (১৬ তালতলা,  কলকাতা) 
  4. 10 Taltola, Calcutta ( ১০ তালতলা,  কলকাতা) 
সঠিক উত্তর:
16 Taltola, Calcutta (১৬ তালতলা,  কলকাতা) 
উত্তর
সঠিক উত্তর:
16 Taltola, Calcutta (১৬ তালতলা,  কলকাতা) 
ব্যাখ্যা

মোহামেডান লিটারেরি সোসাইটি  একটি সামাজিক সংগঠন। ১৮৬৩ সালে নওয়াব আবদুল লতিফ কর্তৃক কলকাতায় প্রতিষ্ঠিত। সোসাইটির সেক্রেটারি আবদুল লতিফের কলকাতার ১৬ নং তালতলার বাসভবনে সোসাইটির সদর দপ্তর ছিল। মোহামেডান লিটারেরি সোসাইটির ব্যবস্থাপনা কমিটির সভাপতি ছিলেন মহীশূরের প্রিন্স মুহম্মদ রহিমুদ্দীন এবং সহ-সভাপতি ছিলেন অযোধ্যার প্রিন্স মির্জা জাহান কাদের বাহাদুর ও মহীশূরের প্রিন্স মুহম্মদ নাসিরুদ্দীন হায়দার। কমিটির মোট ১২ জন সদস্যের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন অযোধ্যার প্রিন্স মির্জা আসমান জাহ বাহাদুর ও প্রিন্স মুহম্মদ জাহ আলী বাহাদুর এবং মহীশূরের প্রিন্স মুহম্মদ হরমুজ শাহ ও প্রিন্স মুহম্মদ বখতিয়ার শাহ। বাংলার ছোটলাটকে সোসাইটির পৃষ্ঠপোষক করা হয়েছিল। সমগ্র ভারতবর্ষের পাঁচ শতেরও বেশি মুসলমান সোসাইটির সাধারণ সদস্যভুক্ত ছিল। সোসাইটির মাসিক সভার কার্যক্রম উর্দু, ফারসি, আরবি ও ইংরেজি ভাষায় পরিচালিত হতো।( বাংলাপিডিয়া)

মোহামেডান লিটারেরি সোসাইটির প্রথম সভা কলকাতার ১৬নং তালতলায় অনুষ্ঠিত হয়। মৌলভী মুহম্মদ ওয়াজির এ সভায় সভাপতিত্ব করেন। 

২৬.
Hazi Shariotullah bridge is located over which river?( হাজী শরীয়তুল্লাহ সেতু কোন নদীর উপর অবস্থিত?) 
  1. Modhumati( মধুমতী) 
  2. Arial Khan ( আড়িয়াল খাঁ) 
  3. Gumoti( গোমতী) 
  4. Bhoirab ( ভৈরব) 
সঠিক উত্তর:
Arial Khan ( আড়িয়াল খাঁ) 
উত্তর
সঠিক উত্তর:
Arial Khan ( আড়িয়াল খাঁ) 
ব্যাখ্যা

হাজী শরীয়তুল্লাহ (১৭৮১-১৮৪০) ধর্মীয় সংস্কারক, নীলকর ও সামন্তবাদ বিরোধী নেতা এবং ভারতবর্ষে সংঘটিত ফরায়েজি আন্দোলনের মুখপাত্র। তিনি শুধু ধর্মীয় সংস্কারক ছিলেন না, বরং কৃষক, তাঁতি এং অন্যান্য শ্রমজীবী মানুষকে শোষণ থেকে মুক্ত করার জন্য সংস্কার আন্দোলন পরিচালনা করেছিলেন।

শরীয়তুল্লাহ'র নামানুসারে বাংলাদেশের শরীয়তপুর জেলার নামকরণ করা হয়েছে। এছাড়া তার নামে মাদারীপুরের শিবচরে আড়িয়াল খাঁ নদের উপরে নির্মিত সেতুটির নাম করণ করা হয়েছে হাজী শরীয়তউল্লাহ সেতু যা ৪৫০ মিটার দীর্ঘ। ১০ মার্চ ১৯৯৩ সালে তার নামে বাংলাদেশ ডাক বিভাগ ডাকটিকিট বের করে। তার জীবনী একটি চলচ্চিত্র নির্মাণ হয় এতে শরিয়তুল্লাহ চরিত্রে অভিনয় করেন ইলিয়াস কাঞ্চন।

২৭.
Hazi Shariotullah returned  from Haz?(হাজী  শরীয়তুল্লাহ কতসালে হজ্জ থেকে দেশে ফিরে আসেন?)
  1. ১৭৯৮
  2. ১৭৯৯
  3. ১৮৯৮
  4. ১৮১৮
সঠিক উত্তর:
১৮১৮
উত্তর
সঠিক উত্তর:
১৮১৮
ব্যাখ্যা

হাজী শরীয়তুল্লাহ (১৭৮১-১৮৪০) ধর্মীয় সংস্কারক, নীলকর ও সামন্তবাদ বিরোধী নেতা এবং ভারতবর্ষে সংঘটিত ফরায়েজি আন্দোলনের মুখপাত্র। 
বাংলার মুসলমানদের মাঝে বেশ কিছু সংখ্যক ছিল ধরমান্তরিত। তাই মুসলমান হওয়ার পরো স্বাভাবিক ভাবে তাদের মধ্যে পূর্বধরম ও সংস্কৃতির অনেক কিছুর প্রভাব থেকেই যায়। এগুলো প্রকট হয়ে দেখা দেয় বাংলায় ব্রিটিশ শাসন প্রতিষ্ঠার পর থেকে। মক্কায় তিনি ওয়াহাবি আন্দোলনের নেতা শাহ ওয়ালিউল্লাহ এবং সৈয়দ আহমদ বেরলভীর চিন্তাধারা দ্বারা অনুপ্রাণিত হন। 

সে হিসেবে স্যার সৈয়দ আহমেদ খান তার শিক্ষাগুরু ছিলেন না। 

শরীয়তুল্লাহর জন্ম ততৎকালীন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনাধীন বেঙ্গল প্রেসিডেন্সির ফরিদপুর জেলার চর শামাইল গ্রামের এক দরিদ্র তালুকদার পরিবারে। ছেলেবেলায় তিনি বাড়ি থেকে পালিয়ে চলে আসেন কলকাতায়। তিনি তার গুরু মওলানা বাশারত আলীর সাথে ১৭৯৯ খ্রিষ্টাব্দে মক্কায় হজের উদ্দেশ্যে গমন করেন, এবং ১৮১৮ খ্রিষ্টাব্দে সেখান থেকে দেশে ফিরে আসেন। তিনি আরবি ভাষায় পণ্ডিত ছিলেন।

২৮.
"General Brahma Somaj" was run by whom?( ব্রাহ্ম সমাজের গুরুত্বপূর্ণ শাখা " সাধারণ ব্রাহ্ম সমাজ" এর নেতৃত্বে কে ছিলেন?) 
  1. Devendranath tagore( দেবেন্দ্রনাথ ঠাকুর)
  2. Keshob chondro( কেশব চন্দ্র) 
  3. Raja Rammohan Ray ( রাজা রামমোহন রায়) 
  4. Pobon Tagore (পবন ঠাকুর) 
সঠিক উত্তর:
Devendranath tagore( দেবেন্দ্রনাথ ঠাকুর)
উত্তর
সঠিক উত্তর:
Devendranath tagore( দেবেন্দ্রনাথ ঠাকুর)
ব্যাখ্যা

ব্রাহ্ম সমাজ মূলত দুই ভাগে বিভক্ত হয়, যেমন ১৮৬৬ সালে কেশবচন্দ্র সেনের নেতৃত্বে ভারতের সাধারণ  ব্রাহ্ম সমাজ এবং দেবেন্দ্রনাথ ঠাকুরের নেতৃত্বে আদি ব্রাহ্ম সমাজ। এই বিভাজন আধুনিক ভারতের সামাজিক-ধর্মীয় সংস্কার আন্দোলনের অগ্রদূত হিসেবে কাজ করেছিল।  
ব্রাহ্ম সমাজের বিভাজনের কারণ:
১৮২৮ সালে রাজা রামমোহন রায় ব্রাহ্মসভা প্রতিষ্ঠা করেন, যা পরে ব্রাহ্ম সমাজ নামে পরিচিতি লাভ করে। তবে ১৮৬৬ সালে এই সমাজটি দুটি প্রধান ভাগে বিভক্ত হয়ে যায়।  
(০১)আদি ব্রাহ্ম সমাজ:
দেবেন্দ্রনাথ ঠাকুরের নেতৃত্বে এই অংশটি প্রতিষ্ঠিত হয় এবং এটি সামাজিক ও ধর্মীয় সংস্কারের কাজ চালিয়ে যায়।
(০২) সাধারণ ভারতীয় ব্রাহ্ম সমাজ:
কেশবচন্দ্র সেনের নেতৃত্বে গঠিত এই অংশটিও নিজ নিজ ক্ষেত্রে সামাজিক সংস্কারের জন্য পরিচিতি লাভ করে।

সাধারণ ব্রাহ্মসমাজ বা সার্বজনীন ব্রাহ্মসমাজ হল ব্রাহ্মধর্মের একটি বিভাজন যা ব্রাহ্মসমাজে প্রথমে ১৮৬৬ সালে এবং তারপরে ১৮৭৮ সালে আরেকটি বিভেদের ফলে গঠিত হয়।
আদর্শগত পার্থক্যের কারণে, কেশব চন্দ্র সেন, ব্রাহ্মসমাজের অন্যতম প্রধান নেতা, ১৮৬৬ সালে ভারতের ব্রাহ্মসমাজ নামে পৃথক সংগঠন গঠন করেন। নারীদের শিক্ষা, বিধবাদের পুনর্বিবাহ এবং বাল্যবিবাহ প্রতিরোধে আইন প্রণয়নের জন্য প্রচারণার মাধ্যমে সামাজিক সংস্কারের সংগ্রামে নতুন সমাজ সবচেয়ে বেশি প্রভাবশালী ছিল।
সেন যখন কোচবিহারের যুবরাজের সাথে তার মেয়ের বিয়ের ব্যবস্থা করেন, তখন উভয় পক্ষের বয়স কম ছিল। এইভাবে তিনি তার নিজস্ব সংস্কারবাদী নীতি লঙ্ঘন করছিলেন, এবং তার অনেক অনুসারী বিদ্রোহ করে, তৃতীয় সমাজ গঠন করে - সাধারণ ব্রাহ্মসমাজ, ১৫ মে, ১৮৭৮ সালে, কলকাতার টাউন হলে। আনন্দমোহন বসু, শিবচন্দ্র দেব এবং উমেশচন্দ্র দত্ত ছিলেন এর প্রধান নেতা। দেবেন্দ্রনাথ ঠাকুর উক্ত সংগঠনের সাথে সক্রিয়ভাবে জড়িত ছিলেন। সাধারণ ব্রাহ্মসমাজ ধীরে ধীরে উপনিষদের শিক্ষায় ফিরে আসে এবং সমাজ সংস্কারের কাজ চালিয়ে যায়।

২৯.
Which of the following method of social work  solves the problem of big society? ( বৃহত্তর সমাজের সমস্যা সমাধানে সমাজকর্মের কোন পদ্ধতি ব্যবহৃত হয়?)
  1. Social group work (দল সমাজকর্ম) 
  2. Social case work ( ব্যক্তি সমাজকর্ম)
  3.  Community Social work  (সমষ্টি সমাজকর্ম)
  4. Social Research (সামাজিক গবেষণা) 
সঠিক উত্তর:
 Community Social work  (সমষ্টি সমাজকর্ম)
উত্তর
সঠিক উত্তর:
 Community Social work  (সমষ্টি সমাজকর্ম)
ব্যাখ্যা

সমাজকর্মের দুটি প্রধান পদ্ধতি রয়েছে: মৌলিক পদ্ধতি এবং সহায়ক পদ্ধতি। মৌলিক পদ্ধতিগুলো হলো ব্যক্তি সমাজকর্ম, দল সমাজকর্ম এবং সমষ্টি সমাজকর্ম, যা সরাসরি ব্যক্তি, দল বা সমষ্টির সাথে কাজ করে। অন্যদিকে, সহায়ক পদ্ধতিগুলো হলো সামাজিক গবেষণা, সামাজিক প্রশাসন এবং সামাজিক কার্যক্রম, যা মৌলিক পদ্ধতিগুলোকে সহায়তা করে।  
মৌলিক পদ্ধতি (Primary Methods)
ব্যক্তি সমাজকর্ম (Social Case Work):
ব্যক্তি বা পরিবারের সঙ্গে সরাসরি কাজ করে তাদের সমস্যা সমাধানে সহায়তা করা হয়।  
দল সমাজকর্ম (Social Group Work):
গঠনমূলক দলীয় অভিজ্ঞতার মাধ্যমে ব্যক্তিগত, দলীয় বা সামাজিক সমস্যার মোকাবিলায় দলীয় সদস্যদের সাহায্য করা হয়।  
সমষ্টি সমাজকর্ম (Community Organization):
বৃহত্তর জনগোষ্ঠী বা সম্প্রদায়ের সমস্যা ও প্রয়োজনের নিরিখে কাজ করা হয়।