পরীক্ষা আর্কাইভ

ফ্রি সাপ্তাহিক মডেল টেস্ট

পরীক্ষাফ্রি সাপ্তাহিক মডেল টেস্টতারিখতারিখ অনির্ধারিতসময়01 hr 30 mins
মোট প্রশ্ন৯২
সিলেবাস
Live MCQ ফ্রি সাপ্তাহিক ফুল মডেল টেস্ট: বিসিএসের সম্পূর্ণ সিলেবাসের উপর ২০০ নাম্বারের ফুল মডেল টেস্ট। [Live MCQ - তে প্রতি শুক্রবার সবার জন্য ফ্রি একটি ফুল মডেল টেস্ট অনুষ্ঠিত হয়।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ফ্রি সাপ্তাহিক মডেল টেস্ট

ফ্রি সাপ্তাহিক মডেল টেস্ট · তারিখ অনির্ধারিত · ৯২ প্রশ্ন

.
প্রমিত বাংলা ভাষা বলতে বোঝায়-
  1. ক) চলিত রীতির বাংলা ভাষা
  2. খ) কথ্য রীতির বাংলা ভাষা
  3. গ) আঞ্চলিক রীতির বাংলা ভাষা
  4. ঘ) সাধু রীতির বাংলা ভাষা
সঠিক উত্তর:
ক) চলিত রীতির বাংলা ভাষা
উত্তর
সঠিক উত্তর:
ক) চলিত রীতির বাংলা ভাষা
ব্যাখ্যা
প্রমিত রূপ: কোনো ভাষার সর্বজনীন স্বীকৃত রূপ হলো সেই ভাষার মান্য বা প্রমিত রূপ।

অন্যদিকে, 
চলিত ভাষা: যে ভাষারীতিতে ক্রিয়াপদ ও সর্বনাম পদ সংক্ষিপ্ত আকারে বিদ্যমান থাকে এবং যে ভাষা সহজবোধ্য, সাবলীল, স্বচ্ছন্দ ও কৃত্রিমতাবর্জিত তাকে চলিত ভাষা বলে। চলিত ভাষা শিক্ষিত ভদ্রসমাজের মৌখিক ও লেখ্যভাষা। উদাহরণ: তারা কাজ করছে।

সাধুভাষা: যে ভাষারীতিতে ক্রিয়াপদ ও সর্বনাম পদ পূর্ণরূপে বিদ্যমান থাকে এবং যা গুরুগম্ভীর ও আভিজাত্যের অধিকারী তাকে সাধুভাষা বলে। সাধুভাষা সর্বজনীন লেখ্য ভাষা। যেমন: তাহারা কাজ করিতেছে।

আঞ্চলিক ভাষা: বিভিন্ন অঞ্চলের মানুষ তাদের নিজেদের মধ্যে যে বাংলা ভাষায় কথা বলে, তাকেই আঞ্চলিক কথ্য রীতি বা আঞ্চলিক ভাষা বা উপভাষা বলে।

সুতরাং প্রমিত ভাষা দিয়ে মূলত চলিত ভাষাকেই নির্দেশ করা হয়ে থাকে। তাই সঠিক উত্তর অপশন ক।

উৎস: প্রমিত বাংলা বানান, ড. হায়াৎ মামুদ, বাংলা ভাষার ব্যাকরণ-নবম-দশম শ্রেণি।
.
'গড্ডল' শব্দের অর্থ কি?
  1. ক) মহিষ
  2. খ) গরু
  3. গ) হরিণ
  4. ঘ) ভেড়া
সঠিক উত্তর:
ঘ) ভেড়া
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ভেড়া
ব্যাখ্যা
- প্রদত্ত প্রশ্নে 'গড্ডল' শব্দের অর্থ - ভেড়া, গাড়ল ও মেষ। 
- গড্ডল এখানে বিশেষ্য শব্দ। 
{গাড়ল > (তৎসম বা সংস্কৃত শব্দ) গড্ডল, গড্ডর (র = ল) (অর্বাচীন সংস্কৃত শব্দ)}

এছাড়া,
- গড্ডলিকা প্রবাহ (বিশেষ্য):
১. ভেড়ার পালের মতো একের অন্যকে অনুসরণ;
২. ভালোমন্দ না বুঝে অন্ধের ন্যায় অনুসরণ।

উৎস: বাংলা একাডেমি অভিধান।
.
কোন ব্যক্তি সম্প্রতি ''নতুন চর্যাপদ'' আবিষ্কার করেন?
  1. ক) হরপ্রসাদ শাস্ত্রী
  2. খ) সৈয়দ মোহাম্মদ শাহেদ
  3. গ) ড. মোহাম্মদ শহীদুল্লাহ
  4. ঘ) আনিসুজ্জামান
সঠিক উত্তর:
খ) সৈয়দ মোহাম্মদ শাহেদ
উত্তর
সঠিক উত্তর:
খ) সৈয়দ মোহাম্মদ শাহেদ
ব্যাখ্যা
নতুন চর্যাপদ
সৈয়দ মোহাম্মদ শাহেদ

⇒ নতুন চর্যাপদে সংকলিত মূলত বজ্রযানী দেবদেবীর আরাধনার গীত। এসব পদে তান্ত্রিক নানা দেবদেবীর রূপসৌন্দর্য, মুখ ও বাহুর বর্ণনা, তাঁদের আসন, মুদ্রা ও দেহভঙ্গি, তাঁদের আভরণ ও আয়ুধ ইত্যাদি সম্পর্কিত তথ্য ও বর্ণনা আছে।
দীর্ঘ শ্রম ও নিষ্ঠার সঙ্গে গবেষক এসবের ঋদ্ধ পরিচয় তুলে ধরেছেন। এ-কাজ করতে গিয়ে গবেষক লক্ষ করেন যে, বিভিন্ন পাঠে কেবল যে পাঠান্তর আছে তা নয়, অনেক পাঠে পুনরাবৃত্তিও রয়েছে।
তাছাড়া অনেক চর্যাপদের পুরোভাগে পদকর্তার নাম থাকলেও বেশকিছু পদের পদকর্তার নাম পাওয়া যায়নি।
বেশকিছু চর্যাপদের রচনাকাল নির্ণয় করতে না পারায় সেগুলোর কালানুক্রমিক বিন্যাসও সম্ভব হয়নি।
সেজন্য গবেষক ৩৩৫টি চর্যাপদের পা-লিপি তৈরি করে সেগুলো বর্ণানুক্রমিকভাবে সন্নিবেশ করেছেন।


উৎস: নতুন চর্যাপদ।
.
'স্বর্গ-নরক' কোন ধরনের সমাস?
  1. ক) কর্মধারয় সমাস
  2. খ) তৎপুরুষ সমাস
  3. গ) বহুব্রীহি সমাস
  4. ঘ) দ্বন্দ্ব সমাস
সঠিক উত্তর:
ঘ) দ্বন্দ্ব সমাস
উত্তর
সঠিক উত্তর:
ঘ) দ্বন্দ্ব সমাস
ব্যাখ্যা
প্রদত্ত প্রশ্নে 'স্বর্গ-নরক' একটি দ্বন্দ্ব সমাস।

দ্বন্দ্ব সমাস: এই সমাসে দুই বা বহুপদ মিলে এক পদ হয়। প্রত্যেক পদের অর্থ প্রধানরূপে প্রতীয়মান হয়।

উল্লেখিত প্রশ্নে 'স্বর্গ-নরক' বিরােধার্থক দ্বন্দ্ব সমাস।
বিরােধার্থক দ্বন্দ্ব: অর্থের দিক থেকে যে দ্বন্দ্ব পরস্পরের মধ্যে বিরােধ তৈরি করে তাকে বিরােধার্থক দ্বন্দ্ব সমাস বলে।
যেমন:
- ভালােমন্দ
- সাদাকালাে
- দা-কুমড়া
- অহি-নকুল
- স্বর্গ-নরক
- দেবদান
- ধনীগরিব ইত্যাদি।

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০১৯ এবং ২০২২ সংস্করণ) এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
নিচের কোনটি মৌলিক শব্দ নয়?
  1. ক) গোলাপ
  2. খ) নাক
  3. গ) মানব
  4. ঘ) ফুল
সঠিক উত্তর:
গ) মানব
উত্তর
সঠিক উত্তর:
গ) মানব
ব্যাখ্যা
মৌলিক শব্দ:
যেসব শব্দ বিশ্লেষণ করা যায় না বা ভেঙ্গে আলাদা করা যায় না, সেগুলোকে মৌলিক শব্দ বলে।
যেমন - গোলাপ, নাক, তিল, হাত, ফুল ইত্যাদি।

সাধিত শব্দ:
একাধিক শব্দের সমাম হয়ে কিংবা ধাতু ও শব্দের সঙ্গে প্রত্যয় যোগ হয়ে যে শব্দ তৈরি হয় তা-ই সাধিত শব্দ। যেমন: মানব, পাঠক, একাঙ্ক, ধাতব, দেশান্তর, দরদি ইত্যাদি সাধিত শব্দ।

উৎস: নবম-দশম শ্রেণির বাংলা ব্যাকরণ বই।
.
‘খাতুন’ শব্দটি কোন ভাষা থেকে আগত?
  1. ক) ফারসি
  2. খ) উর্দু
  3. গ) তুর্কি
  4. ঘ) আরবি
সঠিক উত্তর:
গ) তুর্কি
উত্তর
সঠিক উত্তর:
গ) তুর্কি
ব্যাখ্যা
• ‘খাতুন’ শব্দটি 'তুর্কি' ভাষা থেকে আগত।

• বাংলা ভাষায় ব্যবহৃত অন্যান্য তুর্কি শব্দ: উজবুক, কাঁচি, কাবু, কুর্নিশ, কুলি, কোর্মা, খাতুন, চকমক, চাকু, তালাশ, তোপ, বন্দুক, বাবুর্চি, বারুদ, বাহাদুর, বেগম, মুচলেখা, লাশ, সওগাত ইত্যাদি।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
.
“বাড়ির কাছে আরশিনগর”- গানটির রচয়িতা কে?
  1. ক) হাসন রাজা
  2. খ) লালন শাহ্‌
  3. গ) পাগলা কানাই
  4. ঘ) রাধারমণ দত্ত
সঠিক উত্তর:
খ) লালন শাহ্‌
উত্তর
সঠিক উত্তর:
খ) লালন শাহ্‌
ব্যাখ্যা
• বাউল সম্রাট লালন শাহ ১৭৭২ সালে ঝিনাইদহ জেলার হরিশপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তবে অন্য একটি মতে তার জন্ম কুষ্টিয়া জেলার কুমারখালীতে।
তিনি প্রায় দুইহাজার বাউল গান রচনা করেন। কুষ্টিয়ার ছেউড়িয়াতে লালনের আখড়া অবস্থিত।

তাঁর রচিত কয়েকটি জনপ্রিয় গান-
- আমার ঘরের চাবি পরের হাতে।
- আমার ঘরখানায় কে বিরাজ করে।
- খাচার ভিতর অচিন পাখি।
- বাড়ির কাছে আরশিনগর
- সব লােকে কয় লালন কি জাত সংসারে।
- সময় গেলে সাধন হবে না।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলাপিডিয়া।
.
'মজিদ, জমিলা' চরিত্রগুলো সৈয়দ ওয়ালীউল্লাহর কোন উপন্যাসে রয়েছে?
  1. ক) দুই দুয়ারী
  2. খ) নদী ও নারী
  3. গ) লালসালু
  4. ঘ) পদ্মানদীর মাঝি
সঠিক উত্তর:
গ) লালসালু
উত্তর
সঠিক উত্তর:
গ) লালসালু
ব্যাখ্যা
- সৈয়দ ওয়ালীউল্লাহ একজন কথাসাহিত্যিক, নাট্যকার।
- তিনি ১৯২২ সালের ১৫ আগস্ট চট্টগ্রামের ষোলশহরে সৈয়দ (ডেপুটি) বাড়িতে জন্মগ্রহণ করেন।
- বাংলা একাডেমি পুরস্কার(১৯৬১), আদমজি পুরস্কার (১৯৬৫), একুশে পদক (১৯৮৩) লাভ করেন।
- সৈয়দ ওয়ালীউল্লাহর 'লালসালু' একটি বহুমাত্রিক ও কালোত্তীর্ণ উপন্যাস।
- ধর্ম নিয়ে ব্যক্তিস্বার্থ চরিতার্থকারীদের স্বরূপ উন্মোচন এবং নারী জাগরণের পেক্ষাপটে সমাজচেতনা এই উপন্যাসের মূল বিষয়।
- এই উপন্যাসের উল্লেখযোগ্য চরিত্র- মজিদ, জমিলা, আমেনা, খালেক ব্যাপারী, রহিমা, আক্কাস, তাহেরের বাপ, হাসুনির মা ইত্যাদি।

সৈয়দ ওয়ালীউল্লাহ্‌ রচিত গল্পগ্রন্থ:
- নয়নচারা,
- দুই তীর ও অন্যান্য গল্প।নাটক:
- বহিপীর,
- সুড়ঙ্গ,
- তরঙ্গভঙ্গ,
- উজানে মৃত্যু ইত্যাদি।উপন্যাস:
- লালসালু,
- চাঁদের অমাবস্যা,
- কাঁদো নদী কাঁদো,
- দি আগলি এশিয়ান ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা - ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
.
কোনটি তদ্ধিত প্রত্যয় যোগে গঠিত শব্দ?
  1. ক) কর্তব্য
  2. খ) চলন্ত
  3. গ) ঢাকাই
  4. ঘ) পড়া
সঠিক উত্তর:
গ) ঢাকাই
উত্তর
সঠিক উত্তর:
গ) ঢাকাই
ব্যাখ্যা
তদ্ধিত প্রত্যয় বা শব্দ প্রত্যয়:
শব্দের সঙ্গে বা শেষে যেসব প্রত্যয় যোগ হয়ে নতুন শব্দ গঠিত হয় সেগুলোকে তদ্ধিত প্রত্যয় বলে।
- যেমন: ঢাকা + আই = ঢাকাই, এখানে ‘ঢাকা’ নাম শব্দ এবং ‘আই’ তদ্ধিত প্রত্যয়।

তদ্ধিত প্রত্যয়যোগে যেসব শব্দ গঠিত হয় সেগুলোকে বলে তদ্ধিতান্ত শব্দ। যেমন: নগর+ইক = নাগরিক। এখানে, ‘নাগরিক’ শব্দটি তদ্ধিতান্ত শব্দ।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১০.
‘উত্তমর্ণ’ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি
  1. ক) উত্তম+মর্ণ
  2. খ) উত্তম+ঋণ
  3. গ) উত্তম+উম্ম
  4. ঘ) উত্তম+ঋত
সঠিক উত্তর:
খ) উত্তম+ঋণ
উত্তর
সঠিক উত্তর:
খ) উত্তম+ঋণ
ব্যাখ্যা
• ‘উত্তমর্ণ’ শব্দের সন্ধি বিচ্ছেদ হচ্ছে- উত্তম+ঋণ = উত্তমর্ণ।

• প্রথম পদের শেষে অ-ধ্বনি বা আ-ধ্বনি এবং পরের পদের প্রথমে ঋ-ধ্বনি থাকলে দুয়ের সন্ধিতে আর্ হয়। বানানে অ আগের ব্যঞ্জনের সঙ্গে যৃক্ত হয় এবং র্-ধ্বনি রেফ হয়ে পরের ব্যঞ্জনের ওপরে বসে। 

• [অ+ঋ = অর্] - দেব+ঋষি = দেবর্ষি, উত্তম+ঋণ = উত্তমর্ণ, সপ্ত+ঋষি = সপ্তর্ষি, অধম+ঋণ = অধমর্ণ ইত্যাদি।
• [আ+ঋ = অর্] - রাজা+ঋষি = রাজর্ষি, মহা+ঋষি = মহর্ষি ইত্যাদি।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১১.
নিচের কোনটি অন্ধকার যুগের সাহিত্য নিদর্শন?
  1. ক) পদ্মাবতী
  2. খ) কৃষ্ণপার দোহা
  3. গ) ডাকার্ণব
  4. ঘ) ডাক ও খনার বচন
সঠিক উত্তর:
ঘ) ডাক ও খনার বচন
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ডাক ও খনার বচন
ব্যাখ্যা
- তথাকথিত অন্ধকার যুগের সাহিত্য সৃষ্টির কোন নিদর্শন পাওয়া যায় নি এ কথা ও সত্য নয়।
• অন্ধকার যুগে প্রাপ্ত কিছু সাহিত্য নিদর্শন- - পাকৃতপৈঙ্গলের (প্রাকৃত ভাষার গীতিকবিতা গ্রন্থ)। রামাই পণ্ডিত রচিত 'শূণ্যপূরাণ' এবং এর 'কলিমা জালাল' বা 'নিরঞ্জনের রুষ্মা' ডাক ও খনার বচন, হলায়ুধ মিশ্র রচিত 'সেক শুভদয়ার' অন্তর্গত পীর-মাহাত্ম্যজ্ঞাপক বাংলা 'আর্যা' অথবা 'ভাটিয়ালী রাগেণ গীয়তে'।

অন্যদিকে,
- কৃষ্ণপার দোহা এবং ডাকার্ণব - প্রাচীনযুগের সাহিত্য নিদর্শন।
- পদ্মাবতী - মধ্যযুগের সাহিত্য নিদর্শন।

উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল হক।
১২.
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত ‘অপরাজিতা’ উপন্যাসটি কোন পত্রিকায় প্রকাশিত হয়?
  1. ক) প্রবাসী
  2. খ) ভারতী
  3. গ) বঙ্গদর্শন
  4. ঘ) সাধনা
সঠিক উত্তর:
ক) প্রবাসী
উত্তর
সঠিক উত্তর:
ক) প্রবাসী
ব্যাখ্যা
- বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ১৮৯৪ সালে চব্বিশ পরগনায় মুরারিপুর গ্রামে জন্মগ্রহণ করেন।
- তিনি বাংলা কথা সাহিত্যের সবচেয়ে জনপ্রিয় শিল্পী।
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত দ্বিতীয় উপন্যাস ‘অপরাজিতা’ । উপন্যাসটি ধারাবাহিকভাবে মাসিক ‘প্রবাসী’তে প্রথম প্রকাশিত হয়।
- উপন্যাসটির প্রথমে নামকরণ করা হয়েছিল ‘অলোক সারথী’।
- উপন্যাসটি পুস্তকাকারে দুই খণ্ডে প্রকাশিত হয় ১৩৩৮ বঙ্গাব্দে (১৯৩১)।
   
 বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উল্লেখযোগ্য উপন্যাস হচ্ছে:
- অপরাজিতা,
- আরণ্যক,
- ইছামতী,
- দৃষ্টিপ্রদীপ।

উল্লেখযোগ্য গল্পগ্রন্থ:
- মেঘমল্লার,
- মৌরীফুল,
- যাত্রাবদল ।

উৎস:- বাংলা সাহিত্য নবম-দশম শ্রেণি বোর্ড বই এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা সৌমিত্র শেখর।
১৩.
নিচের কোন শব্দটি ষ-ত্ব বিধানের নিয়মসিদ্ধ উপায়ে গঠিত?
  1. ক) বিষম
  2. খ) অর্ষ
  3. গ) আষাঢ়
  4. ঘ) দর্ষন
সঠিক উত্তর:
ক) বিষম
উত্তর
সঠিক উত্তর:
ক) বিষম
ব্যাখ্যা
• ই -কারান্ত এবং উ -কারান্ত উপসর্গের পর কতকগুলো ধাতুতে 'ষ' হয়।
যেমনঃ অভিসেক > অভিষেক, বিসম > বিষম ইত্যাদি।

• কতগুলো শব্দে স্বভাবতই 'ষ' হয়।
যেমন- রোষ, কোষ, আষাঢ়, ভাষণ, ভাষা, ঊষা, পৌষ, কলুষ, পাষাণ, মানুষ, ঔষধ, ষড়যন্ত্র, ভূষণ, দ্বেষ ইত্যাদি।
• দর্শন, আদর্শ, অর্শ, বর্শা (বল্লম) ইত্যাদি শব্দে ষ হয় না।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।
১৪.
‘ভাগ্য’ এর সমার্থক শব্দ কোনটি?
  1. ক) কপোত
  2. খ) অংশু
  3. গ) তনয়া
  4. ঘ) ললাট
সঠিক উত্তর:
ঘ) ললাট
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ললাট
ব্যাখ্যা
‘ভাগ্য’ এর সমার্থক শব্দ - ললাট, বরাত, ভাল, অদৃষ্ট, ভাগ্য, নিয়তি, নসিব।

অন্যান্য শব্দ গুলোর প্রতিশব্দ হলো:
‘কবুতর’ এর সমার্থক শব্দ - কপোত, পায়রা, পারাবত, নোটন।
‘কিরণ’ এর সমার্থক শব্দ - অংশু, রশ্মি, প্রভা, দীপ্ত, জ্যোতি, আলোকচ্ছবি , শিখা, কর।
‘তনয়া’ এর সমার্থক শব্দ -  তনয়া, মেয়ে, দুহিতা, আত্মাজা, নন্দিনী, পুত্রী, ঝি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি।
১৫.
'Eric Arthur Blair' is the real name of -
  1. ক) George Orwell
  2. খ) O' Henry
  3. গ) George Eliot
  4. ঘ) Charlotte Bronte
সঠিক উত্তর:
ক) George Orwell
উত্তর
সঠিক উত্তর:
ক) George Orwell
ব্যাখ্যা
• 'Eric Arthur Blair' was the real name of - George Orwell.
- George Orwell, Modern Period এর একজন সুপরিচিত লেখক।
- তিনি একাধারে English novelist, essayist, and critic.
- তিনি তাঁর 'Animal Farm'  এবং  Nineteen Eighty-four নামক novel এর জন্য বিশেষভাবে পরিচিত।

• George Orwell's Notable Works - 
- A Clergyman’s Daughter
- A Hanging
- Animal Farm
- Burmese Days
- Coming Up for Air
- Down and Out in Paris and London
- Homage to Catalonia
- Keep the Aspidistra Flying
- Nineteen Eighty-four
- Shooting an Elephant
- Such, Such Were the Joys
- The Lion and the Unicorn
- The Road to Wigan Pier, etc.

অন্যদিকে, 
• Currer Bell is the Pen name of Charlote Bronte
• O' Henry is the pen name of William Sidney Porter.
• George Eliot is the pen name of Mary Ann Evans.

Source: Britannica.
১৬.
Which of the following Literary pieces belongs to the Elizabethan Period?
  1. ক) The Faerie Queene
  2. খ) Leviathan
  3. গ) Robinson Crusoe
  4. ঘ) Dunciad
সঠিক উত্তর:
ক) The Faerie Queene
উত্তর
সঠিক উত্তর:
ক) The Faerie Queene
ব্যাখ্যা
প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে - The Faerie Queene হচ্ছে Elizabetha Period এর সাহিত্য কর্ম। 
- অন্যদিকে,
• Robinson Crusoe by Daniel Defoe এবং Dunciad by Alexander Pope হচ্ছে The Augustan Age এর সাহিত্য কর্ম। 
• Leviathan by Thomas Hobbes হচ্ছে Commonwealth Period এর উল্লেখযোগ্য সাহিত্য কর্ম।

• The Faerie Queene
- The Faerie Queene, one of the great long poems in the English language.
- এটি একটি religious-moral-political allegory.
- এটাকে Epic Poem হিসেবে গন্য করা হয়। 
-পাশাপাশি ইংরেজি সাহিত্যের অন্যতম দীর্ঘ কবিতাও এটি।
- প্রথম প্রকাশিত হয় ১৫৯০ সালে। 
- এই poem টি 12 বইয়ে বিভক্ত, each consisting of the adventures of a knight representing a particular moral virtue.
- Book I, for example, recounts the legend of the Red Cross Knight, or Holiness.
- The knights serve the Faerie Queene, who represents Glory and Queen Elizabeth I.

• Important characters of the Faire Queene - 
- Archimago
- Belphoebe
- Orgoglio
- King Arthur
- Gloriana
- Red Cross knight

Source: Britannica and An ABC of English Literature by Dr M Mofizar Rahman.
১৭.
Which of the following literary pieces belongs to Robert Browning?
  1. ক) Man and Superman
  2. খ) Arms and the Man
  3. গ) Men and Women
  4. ঘ) Men Without Women
সঠিক উত্তর:
গ) Men and Women
উত্তর
সঠিক উত্তর:
গ) Men and Women
ব্যাখ্যা
• প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে - Men and Women belongs to Robert Browning.
- এটি হচ্ছে তাঁর ৫১ টি কবিতার সংকলন।
- ১৮৫৫ সালে এই সংকলন টি প্রকাশিত হয়েছিল। 
- it is considered Browning’s only considerable work in prose and his only piece of critical writing.

 অন্যদিকে, 
• Man and Superman এবং Arms and the Man হচ্ছে Modern Period এর সুপরিচিত লেখক G. B Shaw এর বিখ্যাত plays.
• Men Without Women is a short story collection written by Ernest Hemingway.

Source: Britannica and An ABC of English Literature by Dr M Mofizar Rahman.
১৮.
Who wrote the symbolic short story 'The Metamorphosis'?
  1. ক) Edgar Alan Poe
  2. খ) Franz Kafka
  3. গ) Ezra Pound
  4. ঘ) Saul Bellow
সঠিক উত্তর:
খ) Franz Kafka
উত্তর
সঠিক উত্তর:
খ) Franz Kafka
ব্যাখ্যা
• The Metamorphosis, symbolic story by Austrian writer Franz Kafka.
- এটি ১৯১৫ সালে সর্বপ্রথম German language এ Die Verwandlung নামে প্রকাশিত হয়।
- The opening sentence of The Metamorphosis has become one of the most famous in Western literature: “As Gregor Samsa awoke one morning from uneasy dreams, he found himself transformed in his bed into a gigantic insect.”

• Franz Kafka was a novelist, short story writer and an exixtentialist.
তাঁর উল্লেখ্য সাহিত্য কর্ম - 
- The Metamorphosis
- The Trial
- The Castle
- Amerika

Source: Britannica.
১৯.
What part of speech is 'Extraordinary'?
  1. ক) adverb
  2. খ) adjective
  3. গ) verb
  4. ঘ) pronoun
সঠিক উত্তর:
খ) adjective
উত্তর
সঠিক উত্তর:
খ) adjective
ব্যাখ্যা
• Extraordinary (adjective):
English meaning:
being out of the ordinary, exceptional, unique etc.
Bangla meaning: অনন্য সাধারণ, অনন্য সুলভ।

Source: Merriam-Webster Dictionary & Accessible Dictionary.
২০.
You shouldn't risk _____ that building in its present condition. Fill in the blanks with appropriate word.
  1. ক) enter
  2. খ) entering
  3. গ) entered
  4. ঘ) to enter
সঠিক উত্তর:
খ) entering
উত্তর
সঠিক উত্তর:
খ) entering
ব্যাখ্যা
- প্রদত্ত প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে entering.

- কিছু কিছু Verb আছে এরপর verb+ing (gerund) বসে।
যেমন: admit, appreciate, avoid, can't help, consider, delay, deny, enjoy , finish, mind, miss, postpone, practice, risk, resume, resist etc.
Example:
- You shouldn't risk entering that building in its present condition.
- John admitted stealing the jewels.
- We enjoyed seeing them again after so many years.

Source: CLIFFS TOEFL.
২১.
What is the suitable word for 'The killing of parents?
  1. ক) parricide
  2. খ) mariticide
  3. গ) infanticide
  4. ঘ) homicide
সঠিক উত্তর:
ক) parricide
উত্তর
সঠিক উত্তর:
ক) parricide
ব্যাখ্যা
- The killing of parents - parricide (পিতৃহত্যা)।

• Others Option:
The killing of a new born child - Infanticide (শিশুহত্যা)।
The killing of one's husband - Mariticide.
The killing of a human being - homicide (মানব হত্যা)।

Source: Merriam-Webster Dictionary.
২২.
The word 'deference' means -
  1. ক) Disdain
  2. খ) Contempt
  3. গ) Politeness
  4. ঘ) Rudeness
সঠিক উত্তর:
গ) Politeness
উত্তর
সঠিক উত্তর:
গ) Politeness
ব্যাখ্যা
Deference (noun):
English Meaning: Respect shown for another person especially because of that person’s experience, knowledge, age, or power.
Bangla Meaning: অন্যের ইচ্ছার কাছে নতিস্বীকার; অন্যের মতামত গ্রাহ্যকরণ; বশবর্তিতা; সম্মান; শ্রদ্ধা।
Synonyms: Respect, Courtesy, Politeness, Docility, Acquiescence.
Antonyms: Disrespect, Rudeness, Contempt, Dishonor, Disdain.

Other Forms: Deferential (adjective), Deferentially (adverb).
Example Sentence: 
1. A loss of deference is very different from a loss of respect for other people.
2. Her relatives treat one another with deference.

Source: Live MCQ Lecture, Merriam-Webster Dictionary.
২৩.
Two miles ____ too much to run in one day.
  1. ক) is
  2. খ) are
  3. গ) have
  4. ঘ) were
সঠিক উত্তর:
ক) is
উত্তর
সঠিক উত্তর:
ক) is
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে- is.
- Two miles is too much to run in one day.

• সাধারণত নিয়মানুযায়ী:
- Twenty-five dollars/ Fifty minutes/ Ten thousand dollars / Twenty miles ইত্যাদি যদি সময়, দূরত্ব, অর্থ কে বুঝায় তাহলে সেটি সবসময় singular হয়।
Example:
- Twenty-five dollars is too much to pay for that shirt.
- Two miles is too much to run in one day.
- Fifty minutes isn't enough time to finish this test.

Source: CLIFFS TOEFL.
২৪.
Either of the two boys _____ talent.
  1. ক) are
  2. খ) is
  3. গ) have
  4. ঘ) had
সঠিক উত্তর:
ঘ) had
উত্তর
সঠিক উত্তর:
ঘ) had
ব্যাখ্যা

'Either' pronoun টি মাত্র দু'টি ব্যক্তি বা বস্তুর ক্ষেত্রে ব্যবহৃত হয়ে যে কোন একটি কে নির্দেশ করে।
- এর পর সবসময় singular verb ব্যবহৃত হয়।

কিন্তু এখানে শূন্যস্থানের পরে 'talent' noun form থাকায় এর আগে is না বসে had বসবে কেননা option এ has নেই।
বাক্যের অর্থ - দুইজন ছেলের মধ্যে যে কোন একজনের মেধা ছিল।

প্রশ্নে যদি talented থাকতো তাহলে is বসতো।

Example: 

- Either of the two boys is talent.
- There are two pens; either is good.

Source: A Passage to the English Language, S.M. Zakir Hussain.

২৫.
In the word superman, the prefix 'super' refers to -
  1. ক) above
  2. খ) one
  3. গ) under
  4. ঘ) beyond
সঠিক উত্তর:
ক) above
উত্তর
সঠিক উত্তর:
ক) above
ব্যাখ্যা
Superman মানে অতিমানব। Super- অর্থ above or over, সবার উপরে।
- 'super' prefix যুক্ত কয়েকটি শব্দ হলো- superfood, superman, supernatural, superstar.

• Others Option:
'sub' (meaning: under) prefix যুক্ত কয়েকটি শব্দ: subconscious, submerge, submarine, subtitle.
'ultra' (meaning: beyond) prefix যুক্ত কয়েকটি শব্দ: ultramodern, ultramarine, ultrasound, ultraviolet.
'uni' (meaning: one) prefix যুক্ত কয়েকটি শব্দ: unicycle, universal, uniform, unilateral.
২৬.
Robert is not only talented but also _______.
  1. ক) handsomely
  2. খ) handsome
  3. গ) handsomeness
  4. ঘ) none
সঠিক উত্তর:
খ) handsome
উত্তর
সঠিক উত্তর:
খ) handsome
ব্যাখ্যা
- উল্লেখিত প্রশ্নে সঠিক উত্তর handsome.

• Use of 'Not only....But also':
Subject + verb + not only + noun/ adjective/ verb/ adverb + but also +  noun/ adjective/ verb/ adverb. Or, 
Subject + not only + verb + but also + verb.
Example:
- Robert is not only talented but also handsome.
- উলেখিত বাক্যে not only এর পর 'talented' adjective এবং but also এর পর 'handsome' ও নিয়মানুসারে adjective বসায় সঠিক।

• অন্যান্য অপশন:
handsomely - adverb.
handsomeness - noun

Source: A Passage to the English Language, S.M. Zakir Hussain.
২৭.
A number of students _____ to the class picnic.
  1. ক) is going
  2. খ) are going
  3. গ) was going
  4. ঘ) goes
সঠিক উত্তর:
খ) are going
উত্তর
সঠিক উত্তর:
খ) are going
ব্যাখ্যা
- প্রশ্নোক্ত বাক্যের সঠিক উত্তর হচ্ছে are going.

Structure: A number of + plural noun + plural verb.
Correcet sentence: A number of students are going to the class picnic.
- বাক্যে 'A number of' দ্বারা many বোঝায়। তাছাড়া 'A number of' এর পর students (plural noun) বসায় verb এর plural form 'are' বসেছে।

আবার, 
Structure: The number of + plural noun + singular verb.
Sentence: The number of days in a week is seven.
- বাক্যে The number of এর পর plural noun 'days' বসলেও নিয়মানুযায়ী verb এর singular form 'is' বসবে। তাই বাক্যটি সঠিক।

Source: CLIFFS TOEFL.
২৮.
What is the synonym word of 'Indeterminate'?
  1. ক) Unpredictable
  2. খ) Known
  3. গ) Definite
  4. ঘ) Definable
সঠিক উত্তর:
ক) Unpredictable
উত্তর
সঠিক উত্তর:
ক) Unpredictable
ব্যাখ্যা
Indeterminate (adjective):
English Meaning:
Not clearly determined or established.
Bangla Meaning: অনির্দিষ্ট, যে রাশির কোনো নির্দিষ্ট মূল্য নেই; অনির্দিষ্ট রাশি, অনির্ণেয়।
Synonyms: Undetermined, Unpredictable, Vague,  Indefinite, Unspecific.
Antonyms: Known, Definite,  Clear, Decisive, Definable.
Other Forms: 
- Indeterminable (adjective).
- Indeterminably (adverb)
- Indetermination (Noun)
Example Sentence:
1. He seems to be being asked to look at what industry might need at some indeterminate time in the future.
2. Juvenile criminals are sometimes sentenced to indeterminate prison terms rather than a fixed length of time.
২৯.
Two-thirds of the committee members was opposing the decision. Find the pin point error.
  1. ক) was
  2. খ) members
  3. গ) of
  4. ঘ) thirds
সঠিক উত্তর:
ক) was
উত্তর
সঠিক উত্তর:
ক) was
ব্যাখ্যা
- প্রদত্ত বাক্যে was এর পরিবর্তে were বসলে সঠিক হতো।
• সাধারণত ভগ্নাংশের ক্ষেত্রে প্রথমটি One এর বেশি হলে দ্বিতীয়টির সঙ্গে 's' যোগ হয় (যেমন- Two-thirds).
- কিন্তু প্রথমটি One হলে দ্বিতীয়টির সঙ্গে 's' যোগ হয় না (যেমন- One-third)।
- তবে ভগ্নাংশের পর subject যদি singular হয় তাহলে verb singular হবে এবং subject 'plural' হলে verb 'plural' হবে।

• correct sentence: Two-thirds of the committee members were opposing the decision.
- বাক্যটিতে ভগ্নাংশের পর plural noun হওয়ায় verb 'plural' were হয়েছে।
সুতরাং were হচ্ছে সঠিক উত্তর। 

Source: SSC Programme, Bangladesh Open University.
৩০.
Identify the correct passive form of 'The company has ordered some new equipment'.
  1. ক) Some new equipment has been ordered by the company.
  2. খ) The company has been ordered some new equipment.
  3. গ) Some new equipment has been order by the company.
  4. ঘ) Some new equipment has being ordered by the company.
সঠিক উত্তর:
ক) Some new equipment has been ordered by the company.
উত্তর
সঠিক উত্তর:
ক) Some new equipment has been ordered by the company.
ব্যাখ্যা
- প্রদত্ত প্রশ্নের সঠিক passive voice হচ্ছে Some new equipment has been ordered by the company.

Active থেকে Passive করার নিয়ম: 

Active: Subject + has/have/had + verb in past participle + object.
Example: The company has ordered some new equipment.
Passive: 'active' এর object 'subject' হবে + has/have/had + been + verb in past participle + by + 'active' এর subject 'object' হবে।
Example: Some new equipment has been ordered by the company.

Source: CLIFFS TOEFL.
৩১.
নিচের কোন ক্ষুদ্রতম সংখ্যাটি দ্বিগুণ করলে ১২, ১৮, ২১ ও ১৫ দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য হবে? 
  1. ক) ১২৬০
  2. খ) ৬৩০
  3. গ) ৪২০
  4. ঘ) ৯৪০
সঠিক উত্তর:
খ) ৬৩০
উত্তর
সঠিক উত্তর:
খ) ৬৩০
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোন ক্ষুদ্রতম সংখ্যাটি দ্বিগুণ করলে ১২, ১৮, ২১ ও ১৫ দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য হবে? 

সমাধান: 
ক্ষুদ্রতম সংখ্যাটি হবে (১২, ১৮, ২১ ও ১৫ এর ল.সা.গু) ÷ ২ 
 ১২, ১৮, ২১ ও ১৫ এর ল.সা.গু =১২৬০
 ক্ষুদ্রতম সংখ্যাটি = ১২৬০/২ = ৬৩০ 
৩২.
এক ব্যক্তির বেতন প্রথমে ১০% বৃদ্ধি পেয়ে পরে ২০% কমে গেল। মোটের উপর শতকরা কত বৃদ্ধি বা হ্রাস হবে? 
  1. ক) ১২% হ্রাস
  2. খ) ১২% বৃদ্ধি
  3. গ) ১১% হ্রাস
  4. ঘ) ১১% বৃদ্ধি
সঠিক উত্তর:
ক) ১২% হ্রাস
উত্তর
সঠিক উত্তর:
ক) ১২% হ্রাস
ব্যাখ্যা
প্রশ্ন: এক ব্যক্তির বেতন প্রথমে ১০% বৃদ্ধি পেয়ে পরে ২০% কমে গেল। মোটের উপর শতকরা কত বৃদ্ধি বা হ্রাস হবে? 

সমাধান:
প্রথমে ১০% বৃদ্ধিতে বেতন = ১০০ + ১০০ এর ১০% = ১১০ টাকা 
২০% হ্রাসে 
বর্তমান বেতন = ১১০ - ১১০ এর ২০%
= ১১০ - ১১০ এর ২০/১০০
= (১১০ - ২২) টাকা 
= ৮৮ টাকা
মোটের উপর শতকরা হ্রাস = (১০০ - ৮৮) % = ১২% হ্রাস
৩৩.
বার্ষিক ৪% চক্রবৃদ্ধি হারে ২ বছরের সুদাসলে ১৬৯ টাকা হলে মূলধন কত? 
  1. ক) ১৪৮.২৫ টাকা 
  2. খ) ১৫৮.২৫ টাকা 
  3. গ) ১৫৬.২৫ টাকা 
  4. ঘ) ১৬২.২৫ টাকা 
সঠিক উত্তর:
গ) ১৫৬.২৫ টাকা 
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৫৬.২৫ টাকা 
ব্যাখ্যা
প্রশ্ন: বার্ষিক ৪% চক্রবৃদ্ধি হারে ২ বছরের সুদাসলে ১৬৯ টাকা হলে মূলধন কত? 

সমাধান: 
চক্রবৃদ্ধি মূলধন C = ১৬৯ টাকা 
সুদের হার r = ৪% = ৪/১০০ = ১/২৫
সময় n = ২ বছর 
আসল P = ?

আমরা জানি 
C = P(১ + r)n 
১৬৯ = P(১ + ১/২৫)
১৬৯ = P(২৬/২৫)
১৬৯ =  P(২৬/২৫) × (২৬/২৫) 
P = (১৬৯ × ২৫ × ২৫)/(২৬ × ২৬)
P = ১৫৬.২৫ টাকা 
৩৪.
4 + x + y + 108  একটি গুণোত্তর ধারা হলে x + y এর মান কত? 
  1. ক) 12
  2. খ) 36
  3. গ) 24
  4. ঘ) 48 
সঠিক উত্তর:
ঘ) 48 
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 48 
ব্যাখ্যা
প্রশ্ন: 4 + x + y + 108  একটি গুণোত্তর ধারা হলে x + y এর মান কত? 

সমাধান: 
এখানে,
৪র্থ পদ ar4 -1 = 108
বা ar3 = 108 ......... (i)

প্রথম পদ, a = 4 ....... (ii)
(i) ÷ (ii) = 
ar3/a = 108/4
r3 = 27
r3 = 33
∴ r = 3
অর্থাৎ, সাধারণ অনুপাত, r = 3
২য় পদ x  = 4 × 3 = 12
২য় পদy = 4  ×  9 = 36

x + y = 12 + 36 = 48
৩৫.
x পূর্ণ সংখ্যা এবং - 1 ≤ (2x - 4)/8 ≤ 5 হলে x এর বৃহত্তম মান কত? 
  1. ক) 13
  2. খ) 18
  3. গ) 19
  4. ঘ) 22
সঠিক উত্তর:
ঘ) 22
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 22
ব্যাখ্যা
প্রশ্ন: x পূর্ণ সংখ্যা এবং - 1 ≤ (2x - 4)/8 ≤ 5 হলে x এর বৃহত্তম মান কত? 

সমাধান: 
- 1 ≤ (2x - 4)/8 ≤ 5
- 8 ≤ 2x - 4 ≤ 40
- 8 ≤ 2x - 4 ≤ 40
- 8 + 4 ≤ 2x - 4 + ≤ 40 + 4
- 4 ≤ 2x ≤ 44
- 4/2 ≤ 2x/2 ≤ 44/2
- 2 ≤ x ≤ 22

x এর বৃহত্তম মান = 22 
৩৬.
একটি সমবৃত্তক বেলনের উচ্চতা 12 সে.মি.এবং ভূমির ব্যাস 14 সে.মি. হলে, এর আয়তন কত? 
  1. ক) 1528 ঘন সে.মি.
  2. খ) 1848 ঘন সে.মি.
  3. গ) 1668 ঘন সে.মি.
  4. ঘ) 1768 ঘন সে.মি.
সঠিক উত্তর:
খ) 1848 ঘন সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
খ) 1848 ঘন সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন:একটি সমবৃত্তক বেলনের উচ্চতা 12 সে.মি.এবং ভূমির ব্যাস 14 সে.মি. হলে, এর আয়তন কত? 

সমাধান: 
সমবৃত্তক বেলনের উচ্চতা h  = 12 সে.মি.
 ভূমির ব্যাস 14 সে.মি. 
ভূমির ব্যাসার্ধ r = 14/2 = 7 সে.মি.
সমবৃত্তক বেলনের আয়তন  = πr2
 = (22/7) × 72 × 12
= (22/7) ×  49 × 12 
= 1848 ঘন সে.মি.
৩৭.
x + 1/x = 2 হলে x10 + 1/x5 এর মান কত?
  1. ক) 2
  2. খ) √3
  3. গ) 0
  4. ঘ) √5
সঠিক উত্তর:
ক) 2
উত্তর
সঠিক উত্তর:
ক) 2
ব্যাখ্যা
প্রশ্ন: x + 1/x = 2 হলে x10+ 1/x5 এর মান কত? 

সমাধান: 
x + 1/x = 2
(x2 + 1)/x = 2
x2 + 1 = 2x
x2 - 2x + 1 = 0
(x - 1)2 = 0
x - 1 = 0
x = 1 

x10+ 1/x5 = 110 + 1/15= 1 + 1/1 = 1 + 1 = 2
৩৮.
একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ও একটি রম্বসের ক্ষেত্রফলের সমান। বর্গক্ষেত্রের একবাহুর দৈর্ঘ্য 12 সে.মি. এবং রম্বসের একটি কর্ণ 16 সে.মি. হলে রম্বসটির অপর কর্ণের দৈর্ঘ্য কত? 
  1. ক) 24 সে.মি. 
  2. খ) 22 সে.মি. 
  3. গ) 26 সে.মি. 
  4. ঘ) 18 সে.মি. 
সঠিক উত্তর:
ঘ) 18 সে.মি. 
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 18 সে.মি. 
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ও একটি রম্বসের ক্ষেত্রফলের সমান। বর্গক্ষেত্রের একবাহুর দৈর্ঘ্য 12 সে.মি. এবং রম্বসের একটি কর্ণ 16 সে.মি. হলে রম্বসটির অপর কর্ণের দৈর্ঘ্য কত? 

সমাধান: 
মনেকরি 
রম্বসটির অপর কর্ণের দৈর্ঘ্য = x সে.মি. 

বর্গক্ষেত্রের একবাহুর দৈর্ঘ্য 12 সে.মি. 
বর্গক্ষেত্রের ক্ষেত্রফল =  144 বর্গ সে.মি. 
রম্বসের ক্ষেত্রফল =  144 বর্গ সে.মি. 

আমরা জানি 
রম্বসের ক্ষেত্রফল  = (1/2) (কর্ণদ্বয়ের গুণফল)
144 = (1/2)(x  × 16)
8x = 144
x = 18 সে.মি. 
৩৯.
একটি নিরপেক্ষ ছক্কা ও একটি মুদ্রা একবার নিক্ষেপ করা হলে ছক্কার বিজোড় সংখ্যা এবং মুদ্রায় H আসার সম্ভাবনা কত?
  1. ক) 1/4
  2. খ) 1/2
  3. গ) 1/3
  4. ঘ) 1/12
সঠিক উত্তর:
ক) 1/4
উত্তর
সঠিক উত্তর:
ক) 1/4
ব্যাখ্যা
প্রশ্ন: একটি নিরপেক্ষ ছক্কা ও একটি মুদ্রা একবার নিক্ষেপ করা হলে ছক্কার বিজোড় সংখ্যা এবং মুদ্রায় H আসার সম্ভাবনা কত?

সমাধান: 
নমুনা বিন্দু = {1H, 2H, 3H, 4H, 5H, 6H, 1T, 2T, 3T, 4T, 5T, 6T}
মোট নমুনা বিন্দু = 12টি।

ছক্কার বিজোড় সংখ্যা এবং মুদ্রায় H আসার অনুকূলে নমুনা বিন্দু = {1H, 3H, 5H} = 3টি.
∴ সম্ভাবনা = 3/12
= 1/4
৪০.
যদি logx(4/9) = - 1/2 হয় x/3 এর মান কত?
  1. ক) 16/27
  2. খ) 81/16
  3. গ) 16/81
  4. ঘ) 27/16
সঠিক উত্তর:
ঘ) 27/16
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 27/16
ব্যাখ্যা
প্রশ্ন: যদি logx(4/9) = - 1/2 হয় x/3 এর মান কত?

সমাধান: 
logx(4/9) = - 1/2 
x-1/2 = 4/9
1/x1/2 = 4/9
1/√x = 4/9 
√x  = 9/4
x = 81/16
x/3 = 81/(16 × 3)
x/3 = 27/16
৪১.
চিত্রে, ∠PQR = 57°, ∠LRN = 90° এবং PQ || MR হলে, ∠MRL এর মান নিচের কোনটি ?

  1. ক) 33°
  2. খ) 57°
  3. গ) 87°
  4. ঘ) 123°
সঠিক উত্তর:
খ) 57°
উত্তর
সঠিক উত্তর:
খ) 57°
ব্যাখ্যা
চিত্রে, ∠PQR = 57°, ∠LRN = 90° এবং PQ || MR হলে, ∠MRL এর মান নিচের কোনটি ?


∠PQR ও ∠MRL পরস্পর অনুরূপ কোণ। 
∠PQR = ∠MRL = 57°
৪২.
x2 - x - 6 = 0 সমীকরণের মূলদ্বয়ের যোগফল কত?
  1. ক) 1
  2. খ) - 1
  3. গ) 5
  4. ঘ) - 5
সঠিক উত্তর:
ক) 1
উত্তর
সঠিক উত্তর:
ক) 1
ব্যাখ্যা
প্রশ্ন: x2 - x - 6 = 0 সমীকরণের মূলদ্বয়ের যোগফল কত? 

সমাধান: 
x2 - x - 6 = 0
x2 - 3x + 2x - 6 = 0
x(x - 3) + 2(x - 3) = 0
(x - 3)(x + 2) = 0

হয় 
x - 3 = 0
x = 3
অথবা 
x + 2 = 0
x = - 2

 মূলদ্বয়ের যোগফল = 3 + (- 2)
= 3 - 2 = 1 
৪৩.
'FOOTBALL' শব্দটির অক্ষরগুলো কতপ্রকারে সাজানো যাবে যেখানে প্রথমে F এবং শেষে T থাকবে?
  1. ক) 120
  2. খ) 180
  3. গ) 240
  4. ঘ) 360
সঠিক উত্তর:
খ) 180
উত্তর
সঠিক উত্তর:
খ) 180
ব্যাখ্যা
প্রশ্ন: 'FOOTBALL' শব্দটির অক্ষরগুলো কতপ্রকারে সাজানো যাবে যেখানে প্রথমে F এবং শেষে T থাকবে?

সমাধান: 
'FOOTBALL' শব্দটিতে বর্ণ আছে ৮টি। 
L = 2 টি
O = 2টি

প্রথমে F এবং শেষে T থাকবে

∴ সাজানো যাবে = 6!/(2!2!) = 180 উপায়ে
৪৪.
১ থেকে ৩৪ পর্যন্ত ৩ দ্বারা বিভাজ্য সংখ্যাগুলোর মধ্যক কত?
  1. ক) ১৯.৫
  2. খ) ১৬.৫
  3. গ) ১৮.০
  4. ঘ) ২১.০
সঠিক উত্তর:
গ) ১৮.০
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৮.০
ব্যাখ্যা
প্রশ্ন:  ১ থেকে ৩৪ পর্যন্ত ৩ দ্বারা বিভাজ্য সংখ্যাগুলোর মধ্যক কত?

সমাধান: 
১ থেকে ৩৪ পর্যন্ত ৩ দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো : ৩, ৬, ৯, ১২, ১৫, ১৮, ২১, ২৪, ২৭, ৩০, ৩৩
এখানে
n  = ১১
∴ মধ্যক =  (n + ১)/২ তম পদ
              = (১১ + ১)/২ তম পদ
              = ৬তম পদ 
              = ১৮
৪৫.
পাহড়ের উপর রান্না করতে বেশি সময় লাগে কেন?
  1. ক) বায়ুর চাপ বেশি থাকার কারণে
  2. খ) বায়ুর চাপ কম থাকার কারণে
  3. গ) পাহড়ের উপর বাতাস কম থাকায়
  4. ঘ) পাহড়ের উপর তাপমাত্রা বেশি থাকায়
সঠিক উত্তর:
খ) বায়ুর চাপ কম থাকার কারণে
উত্তর
সঠিক উত্তর:
খ) বায়ুর চাপ কম থাকার কারণে
ব্যাখ্যা
- চাপের কারণে স্ফুটনাঙ্কের পরিবর্তন হয়।
- চাপ কম হলে স্ফুটনাঙ্ক কমে যায়, চাপ বেশি হলে স্ফুটনাঙ্ক বেড়ে যায়।
- এজন্য যারা পর্বতারোহণ করে অনেক উচ্চতায় যায় তাদের রান্না করতে সময় বেশি নেয়৷
- বাতাসের চাপ কম বলে সেখানে পানি তুলনামূলকভাবে কম তাপমাত্রায় ফুটতে থাকে।
- তাই তাপমাত্রা বাড়ানো যায় না, সেজন্য রান্না করতে সময় বেশি লাগে।
- একই কারণে প্রেশার কুকার তৈরি হয়েছে, এটি আসলে একটি নিশ্ছিদ্র পাত্র, তাই রান্না করার সময় বাষ্প আবদ্ধ হয়ে চাপ বাড়িয়ে দেয় এবং সে কারণে পানির স্ফুটনাঙ্ক বেড়ে যায় বলে বেশি তাপমাত্রায় পানি ফুটতে থাকে।
- তাপমাত্রা বেশি বলে রান্নাও করা যায় তাড়াতাড়ি।

সূত্র: পদার্থবিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
৪৬.
নিচের কোনটির আপেক্ষিক ভেদনযোগ্যতা সবচেয়ে বেশি?
  1. ক) অভ্রের
  2. খ) কাঁচের
  3. গ) ইবোনাইটের
  4. ঘ) পলিথিনের
সঠিক উত্তর:
ক) অভ্রের
উত্তর
সঠিক উত্তর:
ক) অভ্রের
ব্যাখ্যা
- কোনো মাধ্যমের ভেদনযোগ্যতা শূন্যস্থানের ভেদনযোগ্যতার কতগুন তার পরিমাপকে ঐ মাধ্যমের আপেক্ষিক ভেদনযোগ্যতা বলে।
- আপেক্ষিক ভেদনযোগ্যতা μr দিয়ে প্রকাশ করা হয়।
- অভ্রের (মাইকা) আপেক্ষিক ভেদনযোগ্যতা সবচেয়ে বেশি।
৪৭.
কোন অধাতু সাধারণ তাপমাত্রায় গ্যাসীয় অবস্থায় থাকে?
  1. ক) পারদ
  2. খ) ফ্লোরিন
  3. গ) ব্রোমিন
  4. ঘ) আয়োডিন
সঠিক উত্তর:
খ) ফ্লোরিন
উত্তর
সঠিক উত্তর:
খ) ফ্লোরিন
ব্যাখ্যা
- পারদ একটি ধাতু যা সাধারণ তাপমাত্রায় তরল অবস্থায় থাকে।
- ফ্লোরিন একটি অধাতু যা সাধারণ তাপমাত্রায় গ্যাসীয় অবস্থায় থাকে।
- ব্রোমিন একটি অধাতু যা সাধারণ তাপমাত্রায় তরল অবস্থায় থাকে। 
- আয়োডিন একটি অধাতু যা সাধারণ তাপমাত্রায় কঠিন অবস্থায় থাকে।

সূত্র: রসায়ন, নবম-দশম শ্রেণি।
৪৮.
ড্রাই সেলে ধনাত্মক তড়িৎদ্বার হিসেবে কাজ করে কোনটি?
  1. ক) অ্যামোনিয়াম ক্লোরাইড
  2. খ) কার্বন দন্ড
  3. গ) দস্তার কৌটা
  4. ঘ) ম্যাংগানিজ ডাইঅক্সাইড
সঠিক উত্তর:
খ) কার্বন দন্ড
উত্তর
সঠিক উত্তর:
খ) কার্বন দন্ড
ব্যাখ্যা
- টর্চ লাইট, বিভিন্ন রকম কন্ট্রোলার, নানা রকম খেলনা ইত্যাদি ক্ষেত্রে যে ব্যাটারি ব্যবহার করা হয়, তাকে ড্রাই সেল বা শুষ্ক কোষ বলে।
- শুষ্ক কোষে দস্তার কৌটা ঋণাত্মক তড়িৎদ্বারে বা অ্যানোড হিসেবে কাজ করে।
- ধাতব টুপিঁ দিয়ে ঢাকা কার্বন দন্ডের উপরিভাগ ধনাত্মক তড়িৎদ্বার বা ক্যাথোড হিসেবে কাজ করে। 

সূত্র: বিজ্ঞান বই, অষ্টম শ্রেণি।
৪৯.
নিচের কোনটিকে 'সোডা অ্যাস' বলা হয়?
  1. ক) সোডিয়াম হাইড্রোঅক্সাইড
  2. খ) সোডিয়াম বাই কার্বনেট
  3. গ) সোডিয়াম কার্বনেট
  4. ঘ) সোডিয়াম হাইপোক্লোরাইট
সঠিক উত্তর:
গ) সোডিয়াম কার্বনেট
উত্তর
সঠিক উত্তর:
গ) সোডিয়াম কার্বনেট
ব্যাখ্যা
- সোডিয়াম কার্বনেট (Na2CO3) কে সোডা অ্যাস বলা হয়।
- সোডা অ্যাসের 1 অণুর সাথে 10 অণু পানি রাসায়নিকভাবে যুক্ত হলে তাকে কাপড় কাঁচা বা ওয়াশিং সোডা বলে। 
- কাপড় কাঁচা সোডার রাসায়নিক নাম সোডীয়াম কার্বনেট ডেকা হাইড্রেট (Na2CO3.10H2O)। 

সূত্র: রসায়ন, নবম-দশম শ্রেণি।
৫০.
'হাইপোথাইরয়েডিজম' রোগ হয় কিসের অভাবে?
  1. ক) ভিটামিন
  2. খ) ক্যালসিয়াম
  3. গ) আয়োডিন
  4. ঘ) পটাসিয়াম
সঠিক উত্তর:
গ) আয়োডিন
উত্তর
সঠিক উত্তর:
গ) আয়োডিন
ব্যাখ্যা
- আয়োডিনের অভাবে হাইপোথাইরয়েডিজম এবং গলগণ্ড রোগ হয়।
- ক্যালসিয়াম প্রাণীদের হাড় এবং দাঁতের একটি প্রধান উপাদান।
- খনিজ পদার্থের মধ্যে দেহে ক্যালসিয়ামের পরিমাণ সবচেয়ে বেশি।

সূত্র: বিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
৫১.
বাইনারি সংখ্যা পদ্ধতিতে কতটি অঙ্ক ব্যবহৃত হয়?
  1. ক) একটি
  2. খ) দুইটি
  3. গ) তিনটি
  4. ঘ) চারটি
সঠিক উত্তর:
খ) দুইটি
উত্তর
সঠিক উত্তর:
খ) দুইটি
ব্যাখ্যা
• বাইনারি সংখ্যা পদ্ধতি ২-ভিত্তিক সংখ্যা পদ্ধতি।
- বাইনারি সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত সংখ্যা দুইটি 0 এবং 1।
• বাইনারি সংখ্যা পদ্ধতি (Binary number system): যে সংখ্যা পদ্ধতিতে 0 এবং 1 এই দুইটি মাত্র সংখ্যা বা অংক ব্যবহার করা হয় তাকে বাইনারি সংখ্যা পদ্ধতি বলে।
- দুটি অংক ব্যবহারের কারণেই এই সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে দুই। 
• সংখ্যা পদ্ধতির ভিত্তির উপর নির্ভর করে সংখ্যা পদ্ধতিকে চার ভাগে ভাগ করা হয়:
১. দশমিক সংখ্যা পদ্ধতি (Decimal number system)
২. বাইনারি সংখ্যা পদ্ধতি (Binary number system)
৩. অক্ট্যাল সংখ্যা পদ্ধতি (Octal number system)
৪. হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি (Hexadecimal number system)

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি।
৫২.
নিচের কোনটি অ্যাপ্লিকেশন সফটওয়্যার?
  1. ক) Linux
  2. খ) Photoshop
  3. গ) Unix
  4. ঘ) Windows NT
সঠিক উত্তর:
খ) Photoshop
উত্তর
সঠিক উত্তর:
খ) Photoshop
ব্যাখ্যা
• Photoshop একটি অ্যাপ্লিকেশন সফটওয়্যার।

• অ্যাপ্লিকেশন সফটওয়্যার: অ্যাপ্লিকেশন সফটওয়্যার বা কম্পিউটার অ্যাপ্লিকেশন বলতে বিশেষ ধরনের কম্পিউটার প্রোগ্রামকে বোঝায় যা মানুষকে কোন বিশেষ ধরনের কাজ সম্পাদনে সহায়তা করে।
- একটি কম্পিউটার সফটওয়্যার যেটা ব্যবহারকারীর প্রয়োজন অনুযায়ী এবং নির্দিষ্ট কাজ সম্পাদনা (এক বা একাধিক) করতে ব্যবহারকারীকে সহায়তা করে থাকে।
- অ্যাপ্লিকেশন প্রোগ্রাম সাধারণত ব্যবহারকারীকে টেক্সট, সংখ্যা কিংবা ছবি নিয়ে বিভিন্ন কাজ করার সুযোগ দেয়।
- একাউন্টিং সফটওয়্যার, অফিস সফটওয়্যার, গ্রাফিক্স সফটওয়্যার, বিভিন্ন মিডিয়া প্লেয়ার (ভিডিও এবং অডিও) গুলো হল অ্যাপ্লিকেশন সফটওয়্যার।
- উদাহরণ- MS Word, MS Excel, Oracle, Foxpro, Adobe Photoshop, Paint ইত্যাদি।

• সিস্টেম সফটওয়্যার: সিস্টেম সফটওয়্যার সামগ্রিক সিস্টেমকে পরিচালনা করে। সিস্টেম সফটওয়্যার কম্পিউটারে বিভিন্ন ইনপুট আউটপুট ডিভাইসের মধ্যে কাজের সমন্বয় রক্ষা করে ব্যবহারিক প্রোগাম চালনার জন্য কম্পিউটারকে তৈরি রাখে। 
- উদাহরণ- Unix, Linux, Windows, Solaris ইত্যাদি।
- সিস্টেম সফটওয়্যার তৈরি করা হয় low level language দিয়ে । এদিকে এপ্লিকেশন সফটওয়্যার তৈরি করা হয় high level language দিয়ে।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫৩.
নিচের কোনটি সিস্টেম বাসের উদাহরণ?
  1. ক) লোকাল বাস
  2. খ) ইউএসবি
  3. গ) পিসিআই বাস
  4. ঘ) ডাটা বাস
সঠিক উত্তর:
ঘ) ডাটা বাস
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ডাটা বাস
ব্যাখ্যা
• কম্পিউটার বাসের প্রকারভেদ-
কম্পিউটার বাসকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়। যথা-
১. সিস্টেম বাস (System Bus) বা প্রধান বাস ও
২. এক্সপানশন বাস (Expansion Bus) বা সম্প্রসারিত বাস।

১. সিস্টেম বাস (System Bus):  যে সমস্ত বাস মাদারবোর্ড ও সিপিইউ বা মাইক্রোপ্রসেসরের সাথে সরাসরি সংযুক্ত থেকে মেমরি, ইনপুট-আউটপুটসহ অন্যান্য ডিভাইসের সাথে যোগাযোগ রক্ষা করে তথ্য আদান-প্রদান করে তাদেরকে সিস্টেম বাস বলে। সিস্টেম বাসকে ইন্টারনাল বাসও বলা হয়। 
- সিস্টেম বাসকে ব্যবহারিক দিক থেকে প্রধানত তিনটি ভাগে ভাগ করা হয়। যথা-
১) ডাটা বাস
২) আড্রেস বাস
৩) কন্ট্রোল বাস 

২. এক্সপানশন বাস (Expansion Bus): যে সকল বাস প্রধান বাসের সাহায্যকারী বাস হিসেবে কাজ করে তাকে এক্সপানশন বাস বলে।
- কম্পিউটার প্রযূক্তি বিকাশের বিভিন্ন পর্যায়ে অনেক ধরনের এক্সপানশন বাস আবিষ্কৃত হয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য এক্সপানশন বাস গুলো হচ্ছে-
১) আইএসএ বাস
২) ইআইএসএ বাস
৩) লোকাল বাস
৪) ইউএসবি 
৫) ফায়ারয়্যার বাস
৬) এজিপি

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫৪.
Oracle Corporation প্রতিষ্ঠা করেন-
  1. ক) ল্যারি এলিসন
  2. খ) জন বার্ডিন
  3. গ) হেনরি এডওয়ার্ডস
  4. ঘ) মার্টিন কুপার
সঠিক উত্তর:
ক) ল্যারি এলিসন
উত্তর
সঠিক উত্তর:
ক) ল্যারি এলিসন
ব্যাখ্যা
• Oracle Corporation প্রতিষ্ঠা করেন ল্যারি এলিসন।
- ওরাকল কর্পোরেশন মার্কিন যুক্তরাষ্ট্রের একটি বহুজাতিক সফটওয়্যার প্রতিষ্ঠান।
- সফটওয়্যার নির্মাণে মাইক্রোসফট ও আইবিএম এর পরেই এর অবস্থান। 
- ১৯৭৭ সালে ল্যারি এলিসন ,বব মিনার ও এড ওয়টিস যৌথভাবে এটি প্রতিষ্ঠা করেন।

উৎস: ব্রিটানিকা ওয়েবসাইট।
৫৫.
স্প্রেডশিট প্রোগামে অসংখ্য ঘর বিশিষ্ট ছককে কি বলে?
  1. ক) ওয়ার্ক স্প্রেডশিট
  2. খ) স্প্রেডশিট
  3. গ) ওয়ার্কশিট
  4. ঘ) ক্যাল্কুলেশন শিট
সঠিক উত্তর:
গ) ওয়ার্কশিট
উত্তর
সঠিক উত্তর:
গ) ওয়ার্কশিট
ব্যাখ্যা
• স্প্রেডশিট প্রোগামে অসংখ্য ঘর বিশিষ্ট ছককে ওয়ার্কশিট বলে।
- স্প্রেডশিট হলো এক ধরনের অ্যাপ্লিকেশন কম্পিউটার প্রোগ্রাম।
- এটিকে কখনো কখনো ওয়ার্কবুক বলা হয়।
- একটি রেজিস্টার খাতায় যেমন অনেকগুলো পৃষ্ঠা থাকে, তেমনি একটি ওয়ার্কবুকে অনেকগুলো ওয়ার্কশিট থাকে।
- একেকটা ওয়ার্কশিটে বহুসংখ্যক সারি (Row) ও কলাম (Column) থাকে। 
- স্প্রেডশিট সফটওয়্যারের উদাহরণ: Microsoft Excel, Google Workspace, Quip, Apple Numbers, Minitab Statistical Software, LibreOffice, WPS Spreadsheets ইত্যাদি।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, অষ্টম শ্রেণি।
৫৬.
100.48 = x, 100.60 = y এবং xz = y2 হলে, z এর মান কত?
  1. ক) 1
  2. খ) 1.5
  3. গ) 2
  4. ঘ) 2.5
সঠিক উত্তর:
ঘ) 2.5
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 2.5
ব্যাখ্যা
প্রশ্ন: 100.48 = x, 100.60 = y এবং xz = y2 হলে, z এর মান কত? 

সমাধান: 
100.48 = x
100.60 = y

xz = y2
(100.48)z = (100.60)2
10 0.48z = 101.2
0.48z = 1.2
z = 1.2/.48
z = 2.5
৫৭.
হত : জীবিত :: প্রচ্ছন্ন : ?
  1. ক) প্রাচ্য 
  2. খ) বিজিত 
  3. গ) ব্যক্ত 
  4. ঘ) শুষ্ক
সঠিক উত্তর:
গ) ব্যক্ত 
উত্তর
সঠিক উত্তর:
গ) ব্যক্ত 
ব্যাখ্যা
'হত' এর বিপরীত শব্দ-  জীবিত 
'সিক্ত' এর বিপরীত শব্দ- শুষ্ক 
'বিজেতা' এর বিপরীত শব্দ- বিজিত 
'প্রচ্ছন্ন' এর বিপরীত শব্দ- ব্যক্ত 
'পাশ্চাত্য' এর বিপরীত শব্দ- প্রাচ্য

উৎস: ভাষা - শিক্ষা, ড. হায়াৎ মামুদ 
৫৮.
প্রদত্ত শব্দটি পানিতে দেখানো প্রতিবিম্ব নিচের কোনটি? 
  1. ক) 1
  2. খ) 2
  3. গ) 3
  4. ঘ) 4
সঠিক উত্তর:
গ) 3
উত্তর
সঠিক উত্তর:
গ) 3
ব্যাখ্যা
প্রদত্ত শব্দটি পানিতে দেখানো প্রতিবিম্ব অপশন গ।  

৫৯.
জাহেদ দক্ষিণ দিকে 18 মিটার হাঁটলো। তারপর সে তার বাম দিকে ঘুরে 8 মিটার হাঁটলো। তারপর সে তার বাম দিকে ঘুরে 18 মিটার হাঁটলো। সে আবার তার ডানদিকে ঘুরে 20 মিটার হাঁটলো। সে শুরু বিন্দু থেকে কত দূরত্বে এবং কোন দিকে অবস্থান করছে?
  1. ক) 38 মিটার এবং পশ্চিম দিকে
  2. খ) 28 মিটার এবং পূর্ব দিকে
  3. গ) 38 মিটার এবং উত্তর দিকে
  4. ঘ) 28 মিটার এবং উত্তর দিকে
সঠিক উত্তর:
খ) 28 মিটার এবং পূর্ব দিকে
উত্তর
সঠিক উত্তর:
খ) 28 মিটার এবং পূর্ব দিকে
ব্যাখ্যা
প্রশ্ন: জাহেদ দক্ষিণ দিকে 18 মিটার হাঁটলো। তারপর সে তার বাম দিকে ঘুরে 8 মিটার হাঁটলো। তারপর সে তার বাম দিকে ঘুরে 18 মিটার হাঁটলো। সে আবার তার ডানদিকে ঘুরে 20 মিটার হাঁটলো। সে শুরু বিন্দু থেকে কত দূরত্বে এবং কোন দিকে অবস্থান করছে?

সমাধান: 
যাত্রাশুরুর স্থান A এবং গন্তব্যস্থান E 
AE = 8 + 20 = 28 মিটার 
৬০.
শূন্যস্থানে কোন বর্ণগুলো বসবে?
CMM, EOO, GQQ, _____ , KUU
  1. ক) ISS
  2. খ) GSS
  3. গ) ITT
  4. ঘ) GTT
সঠিক উত্তর:
ক) ISS
উত্তর
সঠিক উত্তর:
ক) ISS
ব্যাখ্যা
শূন্যস্থানে কোন বর্ণগুলো বসবে? 
CMM, EOO, GQQ, _____ , KUU

সমাধান:
১ম বর্ণসিরিজ =  C, E, G, I, K [যা একটি বাদ দিয়ে পরেরটি বসেছে]
২য় বর্ণসিরিজ = M, O, Q, S, U[যা একটি বাদ দিয়ে পরেরটি বসেছে]
৩য় বর্ণসিরিজ = M, O, Q, S, U[যা একটি বাদ দিয়ে পরেরটি বসেছে]

সঠিক উত্তর : ISS
৬১.
প্রদত্ত চিত্রে কতটি ত্রিভুজ আছে? 
  1. ক) 15টি 
  2. খ) 17টি 
  3. গ) 19টি 
  4. ঘ) 21টি 
সঠিক উত্তর:
খ) 17টি 
উত্তর
সঠিক উত্তর:
খ) 17টি 
ব্যাখ্যা



১টি ফাঁকা স্থান নিয়ে ত্রিভুজ আছে =ABF, BFG, BCG, CGH, GHD, GED, EFG এবং AFE = 8টি 
২টি ফাঁকা স্থান নিয়ে ত্রিভুজ আছে = ABG, BGE, AGE, ABE এবং GCD = 5টি
৩টি ফাঁকা স্থান নিয়ে ত্রিভুজ আছে =BCD, CDE, BED এবং BCE = 4টি

মোট ত্রিভুজ আছে = 8 + 5 + 4 = 17টি 
৬২.
যদি কোনো মাসের ২৮ তারিখ রবিবার হয়, তবে ঐ মাসের ২ তারিখ কী ছিলো? 
  1. ক) রবিবার
  2. খ) সোমবার
  3. গ) মঙ্গলবার
  4. ঘ) বুধবার
সঠিক উত্তর:
গ) মঙ্গলবার
উত্তর
সঠিক উত্তর:
গ) মঙ্গলবার
ব্যাখ্যা
প্রশ্ন: যদি কোনো মাসের ২৮ তারিখ রবিবার হয়, তবে ঐ মাসের ২ তারিখ কী ছিলো? 

সমাধান:   
৭ দিন পর ৮ম দিনে পুনরায় একই বার আসে।
তাই এপ্রিল মাসের ১ম দিন রবিবার হলে ৮ম, ১৫তম, ২২তম, ২৯তম দিন রবিবার হবে।

২৮ তারিখ রবিবার 
২৯ তারিখ সোমবার  

ঐ মাসের ১ তারিখ সোমবার 
ঐ মাসের ২ তারিখ মঙ্গলবার 
৬৩.
প্রশ্নবোধক স্থানে কোন চিত্রটি বসবে? 
  1. ক)
  2. খ)
  3. গ)
  4. ঘ)
সঠিক উত্তর:
ঘ)
উত্তর
সঠিক উত্তর:
ঘ)
ব্যাখ্যা
সকল  তীর তাদের দিক বিপরীত হয়েছে। 
এই শর্ত অনুযায়ী অপশন ঘ সঠিক উত্তর।  
৬৪.
‘রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ’ গঠন করে -
  1. ক) গণতান্ত্রিক যুবলীগ
  2. খ) তমদ্দুন মজলিশ
  3. গ) মুসলিম লীগ
  4. ঘ) সাংস্কৃতিক সংসদ 
সঠিক উত্তর:
খ) তমদ্দুন মজলিশ
উত্তর
সঠিক উত্তর:
খ) তমদ্দুন মজলিশ
ব্যাখ্যা
• রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠন:
- ১৯৪৭ সালের ২ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবুল কাশেমের নেতৃত্বে ‘তমদ্দুন মজলিস’ নামে একটি সাংস্কৃতিক প্রতিষ্ঠান গড়ে উঠে।
- তমদ্দুন মজলিস সভা-সমিতি ও লেখনীর মাধ্যমে বাংলা ভাষার পক্ষে জনমত গড়ে তোলে।
- ১৯৪৭ সালের ডিসেম্বর মাসে নূরুল হক ভূঁইয়াকে আহ্বায়ক করে তমদ্দুন মজলিস ‘রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ’ গঠন করে
- ১৫ সেপ্টেম্বর, ১৯৪৭ সালে ‘পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু’ নামে একটি পুস্তিকাও প্রকাশ করে - গণতান্ত্রিক যুবলীগ।
-  ২৩ ফেব্রুয়ারি, ১৯৪৮ সালে গণপরিষদের অধিবেশনে কংগ্রেস দলীয় সদস্য ধীরেন্দ্রনাথ দত্ত উর্দু ও ইংরেজির পাশাপাশি বাংলাকেও গণপরিষদের অন্যতম ভাষা হিসেবে ব্যবহারের দাবি উত্থাপন
করেন। 

তথ্যসূত্র: বাংলাদেশ ও বিশ্বপরিচয়, নবম-দশম শ্রেণি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৬৫.
বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত?
  1. ক) চাদঁপুর
  2. খ) চট্রগ্রাম
  3. গ) ময়মনসিংহ
  4. ঘ) কক্সবাজার
সঠিক উত্তর:
গ) ময়মনসিংহ
উত্তর
সঠিক উত্তর:
গ) ময়মনসিংহ
ব্যাখ্যা
• বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট:
- ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় ইনস্টিটিউটের প্রধান কার্যালয় অবস্থিত।
- প্রশাসনিকভাবে এটি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন একটি স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান।
- পরিবেশ এবং মৎস্য সম্পদের প্রকৃতি অনুযায়ী দেশের ৫টি এলাকায় ইনস্টিটিউটের ৫টি গবেষণা কেন্দ্র ও ৫টি উপকেন্দ্র রয়েছে।
এগুলো হলো-
- ময়মনসিংহে অবস্থিত স্বাদুপানি কেন্দ্র।
- চাঁদপুরে অবস্থিত নদী কেন্দ্র।
- খুলনার পাইকগাছায় অবস্থিত লোনাপানি কেন্দ্র।
- কক্সবাজারে অবস্থিত সামুদ্রিক মৎস্য ও প্রযুক্তি কেন্দ্র এবং
- বাগেরহাটে অবস্থিত চিংড়ি গবেষণা কেন্দ্র।

• উপকেন্দ্র ৫টি হলো:
- রাঙ্গামাটিতে কাপ্তাই লেক উপকেন্দ্র, সান্তাহারে প্লাবনভূমি উপকেন্দ্র, যশোরে স্বাদুপানি উপকেন্দ্র, পটুয়াখালীর খেপুপাড়ায় অবস্থিত নদী উপকেন্দ্র এবং সৈয়দপুরে অবস্থিত স্বাদুপানি উপকেন্দ্র।
- ইনস্টিটিউটের গবেষণা কার্যক্রম এসব কেন্দ্র ও উপকেন্দ্রের মাধ্যমে সম্পাদিত হয়ে থাকে।
- মৎস্য সম্পদের সুষ্ঠু ব্যবহার ও উৎপাদন বৃদ্ধির আধুনিক প্রযুক্তি উদ্ভাবন ইনস্টিটিউটের গবেষণা কার্যক্রমের মূল লক্ষ্য

তথ্যসূত্র: বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট
৬৬.
বর্তমানে বাংলাদেশের মোট স্থলবন্দরের সংখ্যা কয়টি?
  1. ক) ২৩ টি
  2. খ) ২৪ টি
  3. গ) ২৫ টি
  4. ঘ) ২৬ টি
সঠিক উত্তর:
গ) ২৫ টি
উত্তর
সঠিক উত্তর:
গ) ২৫ টি
ব্যাখ্যা
• স্থলবন্দর:
- স্থলপথে পণ্য আমদানি-রপ্তানি সহজতর এবং উন্নতর করাই বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের লক্ষ্য।
- বর্তমানে বাংলাদেশের মোট স্থলবন্দরের সংখ্যা ২৫টি
- যার মধ্যে চালুকৃত বন্দরের সংখ্যা ১২ টি।
- চালুকৃত ১২টি স্থলবন্দরের মধ্যে বেনাপােল, ভােমরা, আখাউড়া, বুড়িমারী, নাকুগাঁও, তামাবিল ও সোনাহাট স্থলবন্দর বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের (বাস্থবক) নিজস্ব ব্যবস্থাপনায় পরিচালিত হচ্ছে এবং সোনা মসজিদ, হিলি, টেকনাফ, বাংলাবান্ধা ও বিবিরবাজার স্থলবন্দর Build Operate Transfer (BOT) ভিত্তিতে পরিচালিত হচ্ছে।
- সর্বশেষ ২৩ ফেব্রুয়ারি ২০২২ তারিখে দেশের ২৫তম স্থলবন্দর হিসেবে মুজিবনগর স্থলবন্দরের নাম গেজেট আকারে প্রকাশ হয়।

উৎস: লাইভ এমসিকিউ ডাইনামিক প্যানেল ও কালের কণ্ঠ পত্রিকা।
৬৭.
তঞ্চঙ্গ্যা উপজাতি কোথায় বাস করে?
  1. ক) পার্বত্য চট্টগ্রামে
  2. খ) ময়মনসিংহ ও নেত্রকোনায়
  3. গ) দিনাজপুর ও ফরিদপুর
  4. ঘ) সিলেট ও মৌলবীবাজার
সঠিক উত্তর:
ক) পার্বত্য চট্টগ্রামে
উত্তর
সঠিক উত্তর:
ক) পার্বত্য চট্টগ্রামে
ব্যাখ্যা
• তঞ্চঙ্গ্যা উপজাতি:
- তঞ্চঙ্গ্যা পার্বত্য চট্টগ্রামে
বসবাসকারী একটি জনগোষ্ঠী।
- এরা রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলায়, চট্টগ্রামের রাঙ্গুনিয়া থানার বইস্যাবিলি এলাকায়, কক্সবাজারের উখিয়া ও টেকনাফে এদের বসবাস।
- ভারতের  ত্রিপুরা, মিজোরাম ও মণিপুর রাজ্যের দক্ষিণ পূর্বাঞ্চলে এবং মায়ানমারের  আরাকান অঞ্চলেও তঞ্চঙ্গ্যাদের বসতি রয়েছে। - - - - তঞ্চঙ্গ্যারা মঙ্গোলীয় জনগোষ্ঠীর লোক। তাদের ভাষা ভারতীয় আর্য ভাষার অন্তর্গত  পালি,  প্রাকৃত, সদভুত বাংলা ভাষা।
- তঞ্চঙ্গ্যারা বিয়েকে সাঙা বলে।
- তঞ্চঙ্গ্যাদের পেশা মূলত জুমচাষ। 
- তঞ্চঙ্গ্যা ভাষায় বর্ষবরণ ও বর্ষবিদায় অনুষ্ঠানকে ‘বিষু’ বলা হয়।
- তঞ্চঙ্গ্যারা প্রধানত বৌদ্ধ ধর্মের অনুসারী।

তথ্যসূত্র: বাংলাপিডিয়া।
৬৮.
‘যুক্তফ্রন্ট’ কখন গঠিত হয়েছিল?
  1. ক) ১৯৫২ সালে
  2. খ) ১৯৫৩ সালে
  3. গ) ১৯৫৪ সালে
  4. ঘ) ১৯৫৫ সালে
সঠিক উত্তর:
খ) ১৯৫৩ সালে
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৯৫৩ সালে
ব্যাখ্যা
• ‘যুক্তফ্রন্ট’:
- ১৯৫৩ সালের ১৪ নভেম্বর ময়মনসিংহে অনুষ্ঠিত আওয়ামী মুসলিম লীগের কাউন্সিলে ‘যুক্তফ্রন্ট’ গঠনের সিদ্ধান্ত হয়।
- চারটি বিরোধী রাজনৈতিক দল নিয়ে যুক্তফ্রন্ট গঠিত হয়।
 
• দলগুলো ছিল:
- মওলানা আবদুল হামিদ খান ভাসানীর নেতৃত্বাধীন আওয়ামী মুসলিম লীগ,
- শেরে বাংলা এ কে ফজলুল হকের নেতৃত্বাধীন কৃষক-শ্রমিক পার্টি
- মওলানা আতাহার আলীর নেতৃত্বাধীন নেজাম-ই-ইসলামী এবং
- হাজী দানেশের বামপন্থী গণতন্ত্রী দল।

- যুক্তফ্রন্টের নির্বাচনী প্রতীক ছিল নৌকা।
- ২১ ফেব্রুয়ারিকে স্মরণীয় করে রাখার জন্য যুক্তফ্রন্টের ইশতেহার করা হয় ২১ দফা।
- ২১ দফা কর্মসূচির মুখ্য রচয়িতা ছিলেন আবুল মনসুর আহমেদ।
- ২১ দফার প্রথম দফা ছিল - বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠা করা।
- এই নির্বাচনে মোট আসন ছিলো ৩০৯টি। 
- নির্বাচনে যুক্তফ্রন্ট ২২৩টি আসন লাভ করে।
- শেরে বাংলা এ কে ফজলুল হক যুক্তফ্রন্ট মন্ত্রিসভার মুখ্যমন্ত্রী নির্বাচিত হন।

তথ্যসূত্র: বাংলাদেশ ও বিশ্বপরিচয়, নবম-দশম শ্রেণি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৬৯.
‘স্বাধীনতা পুরস্কার‘ প্রদান করা হয় কখন থেকে?
  1. ক) ১৯৭৫ সাল
  2. খ) ১৯৭৬ সাল
  3. গ) ১৯৭৭ সাল
  4. ঘ) ১৯৭৮ সাল
সঠিক উত্তর:
গ) ১৯৭৭ সাল
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৯৭৭ সাল
ব্যাখ্যা
• স্বাধীনতা পুরস্কার :
- ‘স্বাধীনতা পুরস্কার’ বাংলাদেশের জাতীয় এবং “সর্বোচ্চ বেসামরিক পুরস্কার”।
- ১৯৭৭ সাল থেকে এই পুরস্কার প্রদান করা হচ্ছে।
• স্বাধীনতা পুরস্কার-২০২২:
- ২০২২সালে ৫টি ক্যাটাগরিতে ৯ জন বিশিষ্ট নাগরিক ও ২টি প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতা পুরস্কার ২০২২’ প্রদান করে বাংলাদেশ সরকারের ‘মন্ত্রীপরিষদ বিভাগ'।

• ২০২২ সালে স্বাধীনতা পুরস্কার প্রাপ্তরা হলেন:
স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে পান -
- বীর মুক্তিযোদ্ধা ইলিয়াস আহমেদ চৌধুরী
- শহীদ কর্নেল খন্দকার নাজমুল হুদা (বীর বিক্রম)
- জনাব আব্দুল জলিল
- জনাব সিরাজ উদদীন আহমেদ
- মরহুম মোহাম্মদ ছহিউদ্দিন বিশ্বাস
- মরহুম সিরাজুল হক

• চিকিৎসাবিদ্যায় পুরস্কার প্রাপ্তরা হলেন-
- অধ্যাপক ডাঃ কনক কান্তি বড়ুয়া
- অধ্যাপক ডাঃ মো. কামরুল ইসলাম
• স্থাপত্যে পান - মরহুম স্থপতি সৈয়দ মাইনুল হোসেন।

তথ্যসূত্র: লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার
৭০.
দেশের প্রথম ধান জাদুঘর অবস্থিত -
  1. ক) ফরিদপুর
  2. খ) ঢাকা
  3. গ) গাজীপুর
  4. ঘ) চাদঁপুর
সঠিক উত্তর:
গ) গাজীপুর
উত্তর
সঠিক উত্তর:
গ) গাজীপুর
ব্যাখ্যা
• ধান জাদুঘর:
- দেশের প্রথম ধান জাদুঘর অবস্থিত - বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (BRRI), গাজীপুর
- ক্রমবর্ধমান জনসংখ্যার খাদ্যনিরাপত্তায় উৎপাদন বাড়াতে উদ্ভাবন হয়েছে ধানের উচ্চফলনশীল নতুন নতুন জাত। তাই হারিয়ে যেতে বসা ঐতিহ্যগুলোকে ধরে রাখতে গাজীপুরে অবস্থিত বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে (ব্রি) স্থাপন করা হয়েছে দেশের প্রথম রাইস মিউজিয়াম বা ধান জাদুঘর।
- এখন পর্যন্ত উদ্ভাবিত ১০৮টি ধানের জাত তাকে তাকে সাজিয়ে রাখা হয়েছে
- ব্রি উদ্ভাবিত নতুন জাতের প্রদর্শনীর পাশাপাশি এ জাদুঘরের মাধ্যমে আধুনিক ধান বিষয়ক কৃষিপ্রযুক্তি দেশি-বিদেশি পরিদর্শকদের জন্য - তুলে ধরার ব্যবস্থা করা হয়েছে। ধানের জাত ও প্রযুক্তিগুলোর নমুনা ও রেপ্লিকা স্থাপন করা হয়েছে।
- কৃষি গবেষণা ফাউন্ডেশনের সহযোগিতায় সব কটি জাত এই জাদুঘরে রাখা হয়েছে।
- জাদুঘর প্রকল্পের পরিচালক আবদুল মোমিন।

তথ্যসূত্র: দৈনিক প্রথম আলো নিউজ।
৭১.
মুক্তিযুদ্ধে ৪ নং সেক্টরের সেক্টর কমান্ডার কে ছিলেন?
  1. ক) মেজর কে এম শফিউল্লাহ
  2. খ) মেজর এ এন এম নুরুজ্জামান
  3. গ) মেজর মীর শওকত আলী
  4. ঘ) মেজর চিত্ত রঞ্জন দত্ত
সঠিক উত্তর:
ঘ) মেজর চিত্ত রঞ্জন দত্ত
উত্তর
সঠিক উত্তর:
ঘ) মেজর চিত্ত রঞ্জন দত্ত
ব্যাখ্যা
• মুক্তিযুদ্ধের সেক্টর:
১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় ‍মুজিবনগর সরকার যুদ্ধ পরিচালনার সুবিধার্থে সমগ্র দেশকে ১১টি সেক্টরে ভাগ করে।
- এসব সেক্টরকে আবার কতগুলো সাব সেক্টরে বিভক্ত করা হয়। প্রত্যেক সেক্টরে একজন করে সেক্টর কমান্ডার নিযুক্ত করা হয়।

মুক্তিকালীন ১১টি সেক্টরের কমান্ডারগণ:
১ নং সেক্টর: মেজর জিয়াউর রহমান ও মেজর রফিকুল ইসলাম।
২ নং সেক্টর- মেজর খালেদ মোশাররফ ও মেজর এ.টি.এম হায়দার।
৩ নং সেক্টর:মেজর কে. এম শফিউল্লাহ ও মেজর এ.এন.এম নূরুজ্জামান।
৪ নং সেক্টর: মেজর চিত্তরঞ্জন দত্ত ও ক্যাপ্টেন এ রব।
৫ নং সেক্টর: মেজর মীর শওকত আলী।
৬ নং সেক্টর: উইং কমান্ডার এম খাদেমুল বাশার।
৭ নং সেক্টর: মেজর নাজমুল হক, সুবেদার মেজর এ. রব ও মেজর কাজী নূরুজ্জামান।
৮ নং সেক্টর: মেজর আবু ওসমান চৌধুরী ও মেজর এম.এ মঞ্জুর।
৯ নং সেক্টর: মেজর এম.এ জলিল ও মেজর জয়নাল আবেদীন।
১০ নং সেক্টর: কোন নিয়মিত সেক্টর ছিলো না।
১১ নং সেক্টর: মেজর এম. আবু তাহের ও স্কোয়াড্রন লীডার হামিদুল্লাহ।

তথ্যসূত্র: বাংলাপিডিয়া।
৭২.
বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন গঠিত হয় -
  1. ক) ১৯৭২
  2. খ) ১৯৭৩
  3. গ) ১৯৭৫
  4. ঘ) ১৯৯৭
সঠিক উত্তর:
খ) ১৯৭৩
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৯৭৩
ব্যাখ্যা
• বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন:
- বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন গঠিত হয় ১৯৭৩ সালের ২৭ ফেব্রুয়ারি
- ১৯৮৮ সাল পর্যন্ত এ প্রতিষ্ঠানটির নাম ছিল আণবিক শক্তি কমিশন। 
- বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন বাংলাদেশের একটি বৈজ্ঞানিক গবেষণা প্রতিষ্ঠান ও অন্যতম নিয়ন্ত্রক সংস্থা।
- এর প্রধান উদ্দেশ্য হল, শান্তিপূর্ণ উদ্দেশ্যে আণবিক শক্তি উৎপাদন ও এটি নিয়ে গবেষণা করা।

তথ্যসূত্র: বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন ওয়েবসাইট।
৭৩.
প্রকৃতির কন্যা বলা হয় -
  1. ক) পঞ্চগড়কে
  2. খ) জাফলংকে
  3. গ) কুয়াকাটাকে
  4. ঘ) বান্দরবানকে
সঠিক উত্তর:
খ) জাফলংকে
উত্তর
সঠিক উত্তর:
খ) জাফলংকে
ব্যাখ্যা
• জাফলং: 
- অবস্থান: সিলেটনগরী থেকে ৬২ কিলোমিটার উত্তর পূর্ব দিকে গোয়াইনঘাট উপজেলায় জাফলং এর অবস্থান। 
-  প্রকৃতি কন্যা হিসাবে সারাদেশে এক নামে পরিচিত সিলেটের জাফলং
- খাসিয়া জৈন্তা পাহাড়ের পাদদেশে অবস্থিত জাফলং প্রাকৃতিক সৌন্দর্যের অপরুপ লীলাভূমি।
- পিয়াইন নদীর তীরে স্তরে স্তরে বিছানো পাথরের স্তূপ জাফলংকে করেছে আকর্ষণীয়। সীমান্তের ওপারে ইনডিয়ান পাহাড় টিলা, ডাউকি পাহাড় থেকে অবিরামধারায় প্রবাহমান জলপ্রপাত, ঝুলন্ত ডাউকি ব্রীজ, পিয়াইন নদীর স্বচ্ছ হিমেলপানি,উঁচু পাহাড়ে গহিন অরণ্য ও শুনশান নিরবতার কারণে এলাকাটি পর্যটকদেরদারুণভাবে মোহাবিষ্ট করে। এসব দৃশ্যপট দেখতে প্রতিদিনই দেশী-বিদেশীপর্যটকরা ছুটে আসেন এখানে।
- প্রকৃতি কন্যা ছাড়াও জাফলং বিউটি স্পট, পিকনিকস্পট, সৌন্দর্যের রাণী- এসব নামেও পর্যটকদের কাছে ব্যাপক পরিচিত। ভ্রমনপিয়াসীদের কাছে জাফলং এর আকর্ষণই যেন আলাদা। সিলেট ভ্রমনে এসে জাফলং নাগেলে ভ্রমনই যেন অপূর্ণ থেকে যায়।

তথ্যসূত্র: সিলেট জেলার সরকারি ওয়েবসাইট।
৭৪.
বাংলাদেশের সবচেয়ে বড় মধ্যযুগীয় মসজিদ কোনটি?
  1. ক) বাঘা মসজিদ
  2. খ) বড় সােনা মসজিদ
  3. গ) ষাট গম্বুজ মসজিদ
  4. ঘ) সাত গম্বুজ মসজিদ
সঠিক উত্তর:
গ) ষাট গম্বুজ মসজিদ
উত্তর
সঠিক উত্তর:
গ) ষাট গম্বুজ মসজিদ
ব্যাখ্যা
• ষাট গম্বুজ মসজিদ:
- ষাটগম্বুজ মসজিদ  বাংলাদেশের প্রাচীন মসজিদগুলির মধ্যে বৃহত্তম এবং সমগ্র ভারতীয় উপমহাদেশে মুসলিম স্থাপত্যের অন্যতম চিত্তাকর্ষক নিদর্শন।
- খান জাহান আলী ছিলেন একজন মুসলিম ধর্মপ্রচারক এবং বাংলাদেশের বাগেরহাটের একজন স্থানীয় শাসক।
- তিনি রাজা গণেশকে পরাজিত করে বাংলার দক্ষিণ পশ্চিমাঞ্চলে ইসলামের পতাকা উড্ডীন করেন।
- পঞ্চদশ শতাব্দীতে বাগেরহাট জেলায় তিনি বাংলাদেশের মধ্যযুগের সবচেয়ে বড় মসজিদ ‘ষাট গম্বুজ মসজিদ’ নির্মাণ করেন।
- ১৯৮৩ সালে ইউনেস্কো একে বিশ্ব ঐতিহ্য ঘোষণা করে।

সূত্র: বাংলাপিডিয়া।
৭৫.
‘CAIT Climate Data Explorer 2021‘ এর তথ্যমতে, বিশ্বে গ্রিনহাউস গ্যাস নিঃসরণকারী শীর্ষ দেশ -
  1. ক) যুক্তরাজ্য
  2. খ) যুক্তরাষ্ট্র
  3. গ) চীন
  4. ঘ) রাশিয়া
সঠিক উত্তর:
গ) চীন
উত্তর
সঠিক উত্তর:
গ) চীন
ব্যাখ্যা
- ওয়াশিংটনভিত্তিক World Resource Institute কর্তৃক প্রণীত ‘CAIT Climate Data Explorer 2021' এর তথ্যমতে, বিশ্বে গ্রিনহাউস গ্যাস নিঃসরণকারী শীর্ষ ৫টি দেশ :
প্রথম - চীন
দ্বিতীয় - যুক্তরাষ্ট্র 
তৃতীয় - ইউরোপীয় ইউনিয়ন
চতুর্থ - ভারত
পঞ্চম - রাশিয়া

তথ্যসূত্র: লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার।
৭৬.
প্রথম ফুটবল বিশ্বকাপ খেলা শুরু হয়েছিল কত সালে?
  1. ক) ১৯২৮ সালে
  2. খ) ১৯৩০ সালে
  3. গ) ১৯৩৪ সালে
  4. ঘ) ১৯৩২ সালে
সঠিক উত্তর:
খ) ১৯৩০ সালে
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৯৩০ সালে
ব্যাখ্যা
• কাতার ফুটবল বিশ্বকাপ - ২০২২:
- ১৯৩০ সাল থেকে শুরু হয় বিশ্বের সর্বাধিক জনপ্রিয় আসর ফুটবল বিশ্বকাপ।
- প্রথম স্বাগতিক দেশ হলো উরুগুয়ে এবং প্রথম চ্যাম্পিয়ানও হয় উরুগুয়ে।
- প্রতি ৪ বছর পর পর অনুষ্ঠিত হয় ফুটবল বিশ্বকাপ।
- পরবর্তী ফুটবল বিশ্বকাপ (২৩তম আসর) অনুষ্ঠিত হবে ২০২৬ সালে।
- ঐ বিশ্বকাপে ৪৮টি দল অংশগ্রহণ করবে।
- বিশ্বকাপটি যৌথভাবে আয়োজন করবে কানাডা, মেক্সিকো এবং মার্কিন যুক্তরাষ্ট্র। 

• ২০২২ সালে অনুষ্ঠিত কাতার ফুটবল বিশ্বকাপের গুরুত্বপূর্ণ তথ্যসমূহ:
- আয়োজক দেশ: কাতার (২২তম আসর)
- সময়কাল: ২০ নভেম্বর - ১৮ ডিসেম্বর
- অংশগ্রহণকারী দেশ: ৩২ টি
- মাসকট: লা’ইব [অর্থ: অতি দক্ষ খেলোয়াড়]
- থিম সং: হা’ইয়া হা’ইয়া [Hayya Hayya (Better Together)]
- চ্যাম্পিয়ন: আর্জেন্টিনা (৩য় বার)
- রানার্স আপ: ফ্রান্স
- গোল্ডেন বল: লিওনেল মেসি (আর্জেন্টিনা)
- সর্বাধিক গোলদাতা/গোল্ডেন বুট: কিলিয়ান এমবাপ্পে (৮টি)
- গোল্ডেন গ্লাভস/সেরা গোলরক্ষক: এমিলিয়ানো মার্টিনেজ (আর্জেন্টিনা)
- সেরা উদীয়মান খেলোয়াড়: এনজো ফার্নান্দেজ (আর্জেন্টিনা)
- টুর্নামেন্ট সেরা গোল: রিচার্লিসন (ব্রাজিলের হয়ে সার্বিয়ায় বিপক্ষে)
- ফুটবল বিশ্বকাপের ইতিহাসে প্রথম নারী রেফারি দায়িত্ব পালন করেন এ বিশ্বকাপে।

সূত্র: ফিফার অফিসিয়াল ওয়েবসাইট এবং জাতীয় দৈনিক সংবাদপত্র
৭৭.
বর্তমান ব্রিটিশ প্রধানমন্ত্রী কোন দেশের বংশোদ্ভূত?
  1. ক) যুক্তরাজ্য
  2. খ) কেনিয়া
  3. গ) ভারত
  4. ঘ) ডেনমার্ক
সঠিক উত্তর:
গ) ভারত
উত্তর
সঠিক উত্তর:
গ) ভারত
ব্যাখ্যা
• ঋষি সুনাক:
- যুক্তরাজ্যের ৫৭তম প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত হয়েছেন ঋষি সুনাক।
- তিনি কনজারভেটিভ পার্টির নেতা।
- গত ২৫ অক্টোবর, ২০২২ বাকিংহাম প্যালেসে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার আমন্ত্রণ জানান রাজা তৃতীয় চার্লস।
- বাকিংহাম প্যালেসে রাজার সাথে বৈঠকের পর প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত হন ঋষি সুনাক।
- ২০০ বছরের ইতিহাসে ব্রিটেনের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হলেন ভারতীয় বংশোদ্ভূত ৪২ বছর বয়সী এই রাজনীতিক। 

তথ্যসূত্র: প্রথম আলো।
৭৮.
“Yes for the children” এর প্রতিষ্ঠাতা -
  1. ক) মাহাত্মা গান্ধী
  2. খ) নেলসন ম্যান্ডেলা
  3. গ) মাও সেতুং
  4. ঘ) অ্যাডাম স্মিথ
সঠিক উত্তর:
খ) নেলসন ম্যান্ডেলা
উত্তর
সঠিক উত্তর:
খ) নেলসন ম্যান্ডেলা
ব্যাখ্যা
• নেলসন ম্যান্ডেলা (Nelson Mandela):
- দক্ষিণ আফ্রিকায় কৃষ্ণাঙ্গ অধিকার প্রতিষ্ঠায় অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা।
- তার ডাকনাম মাদিবা, তাতা, রোলিহ্লাহ্লা, ডালিভুঙ্গা ইত্যাদি।
- নেলসন ম্যান্ডেলার জন্ম - ১৯১৮ সালের ১৮ জুলাই দক্ষিণ আফ্রিকার মভেজোতে।
- তিনি ২০১৩ সালের ৫ ডিসেম্বর জোহানেসবার্গে মৃত্যুবরণ করেন।
- তিনি “Yes for the children” - এর প্রতিষ্ঠাতা
- ১৯৪২ সালে তিনি রাজনীতিতে যোগ দেন। 
- ১৯৬০ সালে শ্বেতাঙ্গ নিয়ন্ত্রিত সরকার ANC এর কার্যক্রম নিষিদ্ধ করে।
- ১৯৬২ সালে “Spear of the Nation” (ANC সদস্যদের নিয়ে গেরিলা আক্রমন শুরু করেন।
 - ম্যান্ডেলাকে “রোবেন দ্বীপ”– এর কারাগারে ১৯৬৪ সাল থেকে ১৯৮২ সাল পর্যন্ত অন্তরীণ রাখা হয়।
- পরবর্তীতে দক্ষিণ আফ্রিকায় কৃষ্ণাঙ্গদের আন্দোলন তীব্র হলে ১৯৮৯ সালে শেষ শ্বেতাঙ্গ প্রেসিডেন্ট এফ. ডি ক্লার্ক ম্যান্ডেলাকে মুক্তি দেওয়ার ঘোষণা দেন।
- ১৯৯০ সালের ১১ ফেব্রুয়ারি দীর্ঘ ২৭ বছর কারাভোগের পর তিনি মুক্তি পান।
- ১৯৯৯ সালে তিনি স্বেচ্ছায় রাজনীতি থেকে অবসরে যান ।
- তিনি কারাগারে থাকার সময় তার কয়েদী নম্বর ছিলো - ৪৬৬ এবং কারাদন্ডের সাল মিলিয়ে ‘৪৬৬৬৪’ গঠন করা হয় যা মেন্ডেলার এইডস বিরোধী প্রচারণার নাম।

- তার রচিত বই - A Long Walk to Freedom (Autobiography), Conversations With Myself, The Prison Letters of Nelson Mandela, I Am Prepared to Die, No Easy Walk to Freedom, The Struggle Is My Life, In His Own Words

তথ্যসূত্র: Britannica & History.com
৭৯.
গুরু নানক কোন ধর্মের প্রবর্তক ছিলেন?
  1. ক) বৌদ্ধ
  2. খ) শিখ
  3. গ) জৈন
  4. ঘ) খ্রিস্ট
সঠিক উত্তর:
খ) শিখ
উত্তর
সঠিক উত্তর:
খ) শিখ
ব্যাখ্যা
• শিখ ধর্ম:
- ১৫ শতকের শেষের দিকে ভারতীয় উপমহাদেশের পাঞ্জাব অঞ্চলে শিখ ধর্ম, ধর্ম এবং দর্শন প্রতিষ্ঠিত হয়। এর সদস্যরা শিখ নামে পরিচিত।
- শিখ ধর্মের প্রবর্তক- গুরু নানক।
- ধর্মগ্রন্থ- গ্রন্থ সাহেব (আদি গ্রন্থ)।
- উপাসনালয়- গুরু দুয়ারা।
- পবিত্র স্থান- শিখদের পবিত্র ধর্মীয় স্থান পাঞ্জাবের - অমৃতসরে অবস্থিত ‘স্বর্ণমন্দির'।

তথ্যসূত্র: Britannica & history.com
৮০.
বৃষ্টিপাতকে প্রধানত কয়টি ভাগে ভাগ করা যায়?
  1. ক) ৫ ভাগে
  2. খ) ৬ ভাগে
  3. গ) ৩ ভাগে
  4. ঘ) ৪ ভাগে
সঠিক উত্তর:
ঘ) ৪ ভাগে
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৪ ভাগে
ব্যাখ্যা
বৃষ্টিপাত
• জলীয়বাষ্পপূর্ণ বায়ু উপরে উঠে শীতল হয়ে যায় ও ঘনীভূত হয়ে মেঘে পরিণত হয়। এই মেঘের মধ্যে যে ক্ষুদ্র ক্ষুদ্র পানির কণা থাকে তা মাধ্যাকর্ষণ শক্তির টানে ভূ-পৃষ্ঠে পতিত হয়। মূলত পানির কণাগুলো যখন বড় বড় কণায় পরিণত হয়ে ভূ-পৃষ্ঠে নেমে আসে তাকেই বলা হয় বৃষ্টিপাত।

বৃষ্টিপাতের শ্রেণিবিভাগ
• ৪টি উপায়ে জলীয়বাষ্পপূর্ণ বায়ু ঊর্ধ্বাকাশে উত্থিত হয়ে বৃষ্টিপাত ঘটায় বলে বৃষ্টিপাতকে প্রধানত ৪টি ভাগে ভাগ করা যায়। যথা -  
১। পরিচলন বৃষ্টিপাত
২। শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত
৩। ঘূর্ণিবাত বৃষ্টিপাত 
৪। সংঘর্ষ বৃষ্টিপাত 

তথ্যসূত্র: ভূগোল প্রথম পত্র, এইচ এস সি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 
৮১.
বাংলাদেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের পাহাড়সমূহ স্থানীয়ভাবে কী নামে পরিচিত?
  1. ক) পাহাড়
  2. খ) টিলা
  3. গ) উঁচু ভূমি
  4. ঘ) ঢিবি
সঠিক উত্তর:
খ) টিলা
উত্তর
সঠিক উত্তর:
খ) টিলা
ব্যাখ্যা
টারশিয়ারি যুগের পাহাড়সমূহ
বাংলাদেশের দক্ষিণ-পূর্ব, উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের পাহাড়সমূহ এ অঞ্চলের অন্তর্ভুক্ত। পাহাড়গুলাে আসামের লুসাই এবং মিয়ানমারের আরাকান পাহাড়ের সমগােত্রীয়। এ পাহাড়গুলাে বেলেপাথর, শেল ও কর্দম দ্বারা গঠিত। এ অঞ্চলের পাহাড়গুলােকে দুই ভাগে ভাগ করা হয়েছে। যথা-
(ক) দক্ষিণ-পূর্বাঞ্চলের পাহাড়সমূহ ও
(খ) উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের পাহাড়সমূহ।

(ক) দক্ষিণ-পূর্বাঞ্চলের পাহাড়সমূহ
• রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, কক্সবাজার ও চট্টগ্রাম জেলার পূর্বাংশ এ অঞ্চলের অন্তর্ভুক্ত।
• দক্ষিণ-পূর্বের এ পাহাড়গুলাের গড় উচ্চতা ৬১০ মিটার।
• বান্দরবানের একটি শৃঙ্গের নাম তাজিনডং (বিজয়), যার উচ্চতা ১.২৮০ মিটার। এটিই বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গ।।

(খ) উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের পাহাড়সমূহ 
• ময়মনসিংহ ও নেত্রকোনা জেলার উত্তরাংশ, সিলেট জেলার ৫ উত্তর ও উত্তর-পূর্বাংশ এবং মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার দক্ষিণের পাহাড়গুলাের গড় উচ্চতা ২৪৪ মিটারের বেশি নয়।
• উত্তরের পাহাড়গুলাে স্থানীয়ভাবে টিলা নামে পরিচিত।
• এগুলাের উচ্চতা ৩০ থেকে ৯০ মিটার।
• এ পার্বত্য অঞ্চলে অধিক বৃষ্টিপাত হওয়ায় পাহাড়ের ঢালে প্রচুর চা উৎপন্ন হয়।  

তথ্যসূত্র: ভূগোল ও পরিবেশ, এস এস সি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 
৮২.
নীলনদ উৎপত্তি লাভ করে -
  1. ক) ভিক্টোরিয়া হ্রদ থেকে
  2. খ) আন্দিজ পর্বতমালা থেকে
  3. গ) ব্ল্যাক ফরেস্ট থেকে
  4. ঘ) কুনকুন পর্বত থেকে
সঠিক উত্তর:
ক) ভিক্টোরিয়া হ্রদ থেকে
উত্তর
সঠিক উত্তর:
ক) ভিক্টোরিয়া হ্রদ থেকে
ব্যাখ্যা
• বিশ্বের কয়েকটি প্রধান নদীর উৎপত্তি স্থল-
- নীলনদ: ভিক্টোরিয়া হ্রদ, আফ্রিকা মহাদেশ।
- হোয়াংহো নদী: কুনকুন পর্বত, চিন দেশ।
- মিসিসিপি নদী: মিনোসোটার হ্রদ, মার্কিন যুক্তরাষ্ট্র।
- দানিয়ুব নদী: ব্ল্যাক ফরেস্ট, ইউরোপ।    
- মারে ডার্লিং নদী: কোমিয়াস্কে, অষ্ট্ৰেলিয়া।
- তিস্তা নদী: সিকিমের পর্বত অঞ্চল।
- আমাজান নদী: আন্দিজ পর্বতমালা, দক্ষিণ আমেরিকা।

তথ্যসূত্র: ভূগোল ও পরিবেশ, এইচএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৮৩.
তামাবিল স্থল বন্দরের অপর প্রান্তে ভারতের কোন স্থান অবস্থিত?
  1. ক) ডাউকি
  2. খ) পেট্রোপোল
  3. গ) গোয়াহাটি
  4. ঘ) সিকিম
সঠিক উত্তর:
ক) ডাউকি
উত্তর
সঠিক উত্তর:
ক) ডাউকি
ব্যাখ্যা
• সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলাধীন সীমামত্মবর্তী এলাকা তামাবিল।
• তামাবিল স্থল শুল্ক বন্দর দিয়েই ভারত থেকে কয়লা আমদানী করা হয়।
• তামাবিলের অপর প্রান্তে ভারতের মেঘালয় রাজ্যের ডাউকী বাজার।
৮৪.
পামীর মালভূমির উচ্চতা প্রায় -
  1. ক) ৭,৬৪৯ মিটার
  2. খ) ৭,৯৪৯ মিটার
  3. গ) ৮,৬৪৯ মিটার
  4. ঘ) ১০,৬৪৯ মিটার
সঠিক উত্তর:
ক) ৭,৬৪৯ মিটার
উত্তর
সঠিক উত্তর:
ক) ৭,৬৪৯ মিটার
ব্যাখ্যা
▪ পৃথিবীর উচ্চতম মালভূমি হলো পামীর মালভূমি।
▪ এটি মধ্য এশিয়ার তাজিকিস্তান, কিরগিজস্তান, চীন ও আফগানিস্তানে অবস্থিত।
▪ পামীর মালভূমির উচ্চতা প্রায় ৭,৬৪৯ মিটার
▪ পামীর মালভূমিকে ‘পৃথিবীর ছাদ’ বলা হয়।

অন্যদিকে
▪ সিরিয়া ও ইসরাইল সীমান্তে অবস্থিত গোলান মালভূমি।
▪ এশিয়ার তিব্বত মালভূমি একটি পর্বতমধ্যবর্তী মালভূমি। এটি উত্তরে কুনলুন পর্বতমালা এবং দক্ষিণে হিমালয় পর্বতমালা দ্বারা বেষ্টিত।

তথ্যসূত্র: ব্রিটানিকা
৮৫.
নিরক্ষরেখার অপর নাম কী?
  1. ক) বিষুবরেখা
  2. খ) ২৩.৫° অক্ষরেখা
  3. গ) ০° অক্ষরেখা
  4. ঘ) ক ও গ
সঠিক উত্তর:
ঘ) ক ও গ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ক ও গ
ব্যাখ্যা
• পৃথিবীর ঠিক মাঝখান দিয়ে যে রেখাটি পূর্ব-পশ্চিমে সমগ্র পৃথিবীকে বেষ্টন করে আছে তাকে নিরক্ষরেখা বলে।

• নিরক্ষরেখার অপর নাম হলো-
- বিষুবরেখা (Equator),
- ০° অক্ষরেখা ( ০° Latitude),
- মহাবৃত্ত (Great circle)।

তথ্যসূত্র: ভূগোল ও পরিবেশ : নবম-দশম শ্রেণি।
৮৬.
নাফ নদী বাংলাদেশে প্রবেশ করেছে কোন উপজেলার মধ্য দিয়ে?
  1. ক) কুতুবদিয়া
  2. খ) পেকুয়া
  3. গ) রামু
  4. ঘ) উখিয়া
সঠিক উত্তর:
ঘ) উখিয়া
উত্তর
সঠিক উত্তর:
ঘ) উখিয়া
ব্যাখ্যা
• নাফ দেশের সর্বদক্ষিণে মায়ানমার ও বাংলাদেশের মধ্যকার সীমান্তরেখা বরাবর প্রবাহিত ৬২ কিমি দীর্ঘ একটি নদী।
• নাফ মায়ানমারের উত্তরাঞ্চলীয় পর্বত শ্রেণী থেকে উৎসারিত হয়ে কক্সবাজার জেলাধীন উখিয়া উপজেলার পালংখালির কাছ দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। অতঃপর দক্ষিণদিকে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে।
• ১.৬১ কিমি থেকে ৩.২২ কিমি প্রস্থ বিশিষ্ট এ নদী জোয়ারভাটা প্রবণ।

তথ্যসূত্র: বাংলাপিডিয়া।
৮৭.
গ্রিনহাউস প্রতিক্রিয়ায় সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ফলে দেশের কোন জেলা জলমগ্ন হবে?
  1. ক) রংপুর
  2. খ) ফরিদপুর
  3. গ) ময়মনসিংহ
  4. ঘ) বরিশাল
সঠিক উত্তর:
ঘ) বরিশাল
উত্তর
সঠিক উত্তর:
ঘ) বরিশাল
ব্যাখ্যা
• গ্রিনহাউস প্রতিক্রিয়ায় সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ফলে দেশের নিম্নভূমি তলিয়ে যাবার আশংকা রয়েছে।
• এক্ষেত্রে সাতক্ষীরা, বরিশাল ও নোয়াখালী জেলা নিম্নাংশসহ উপকূলবর্তী নিম্নভূমি প্লাবিত হতে পারে।

তথ্যসূত্র: ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি।
৮৮.
নিচের কোনটি সামাজিক অধিকারের অর্ন্তভুক্ত নয়?
  1. ক) চুক্তি সম্পাদনের অধিকার
  2. খ) স্থায়ীভাবে বসবাসের অধিকার
  3. গ) ব্যক্তি স্বাধীনতার অধিকার
  4. ঘ) চিন্তা ও মতপ্রকাশের অধিকার
সঠিক উত্তর:
খ) স্থায়ীভাবে বসবাসের অধিকার
উত্তর
সঠিক উত্তর:
খ) স্থায়ীভাবে বসবাসের অধিকার
ব্যাখ্যা
সামাজিক অধিকারসমূহ
১. জীবনের অধিকার
২. ব্যক্তি স্বাধীনতার অধিকার
৩. চিন্তা ও মতপ্রকাশের অধিকার
৪. সভা-সমিতির অধিকার
৫. চলাফেরার অধিকার
৬. সংবাদপত্রের স্বাধীনতা
৭. চুক্তি সম্পাদনের অধিকার
৮. আইনের চোখে সমানাধিকার

রাজনৈতিক অধিকার সমূহ
১। সরকারি চাকুরি লাভের অধিকার  
২। নির্বাচনের অধিকার
৩। আবেদন করার অধিকার 
৪। স্থায়ীভাবে বসবাসের অধিকার
৫। বিদেশে অবস্থানকালে নিরাপত্তা লাভের অধিকার 
৬। সরকারের সমালোচনা করার অধিকার।  

তথ্যসূত্র:- পৌরনীতি ও সুশাসন প্রথম পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রফেসর মোঃ মোজাম্মেল হক।
৮৯.
ব্যক্তিস্বাতন্ত্র্যবাদের প্রবক্তা বলা হয় কাকে?
  1. ক) ইমানুয়েল কান্ট
  2. খ) ম্যাকিয়াভেলি
  3. গ) মন্টেস্কু
  4. ঘ) জন স্টুয়ার্ট মিল
সঠিক উত্তর:
ঘ) জন স্টুয়ার্ট মিল
উত্তর
সঠিক উত্তর:
ঘ) জন স্টুয়ার্ট মিল
ব্যাখ্যা
• মূলত জন স্টুয়ার্ট মিল [John Stuart Mill (1806-1878)]-এর হাতে ঊনবিংশ শতাব্দীর ব্যক্তিস্বাতন্ত্র্যবাদ বলিষ্ঠ রূপ ধারণ করে।
• জে. এস. মিল ছিলেন ধ্রুপদী ব্যক্তিস্বাতন্ত্র্যবাদের এক একনিষ্ঠ প্রবক্তা। আবার অনেকের মতে তিনিই হলেন আলোচ্য মতবাদের শ্রেষ্ঠ প্রবক্তা।
• মিলের ব্যক্তিস্বাতন্ত্র্যবাদী বক্তব্য ব্যক্ত হয়েছে তাঁর দু'টি কালজয়ী গ্রন্থের মাধ্যমে। এই দু'টি গ্রন্থ হল On Liberty এবং Representative Government।
• ব্যক্তিস্বাতন্ত্র্যবাদ বলতে রাষ্ট্রের কার্যসংক্রান্ত সেই মতবাদকে বুঝায় যা রাষ্ট্রের কার্যক্ষেত্রকে সংকুচিত করে এবং ব্যক্তিকে অধিক মাত্রায় স্বাধীনতা দান করে। ব্যক্তিস্বাতন্ত্র্যবাদীরা রাষ্ট্রকে ক্ষতিকর অথচ প্রয়োজনীয় প্রতিষ্ঠান মনে করে। 

অন্যদিকে, 
• জাতি রাষ্ট্রের প্রবক্তা ম্যাকিয়াভেলি।
• ইমানুয়েল কান্টকে 'কর্তব্যমুখী নৈতিকতার' প্রবর্তক বলা হয়।
• ১৭৪৮ সালে ফরাসি দার্শনিক মন্টেস্কু সর্বপ্রথম তার 'The Spirit of Laws' গ্রন্থে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির আধুনিক ব্যাখ্যা প্রদান করেন। যার কারণে মন্টেস্কু কে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তা বলা হয়।

তথ্যসূত্র: রাষ্ট্রিবিজ্ঞান: রাষ্ট্রতত্ত্ব, এস এস এইচ এল,উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৯০.
'The Social Contract' এর রচয়িতা -
  1. ক) বার্ট্রান্ড রাসেল
  2. খ) টমাস হবস
  3. গ) জ্যা জ্যাক রুশো
  4. ঘ) এরিস্টটল
সঠিক উত্তর:
গ) জ্যা জ্যাক রুশো
উত্তর
সঠিক উত্তর:
গ) জ্যা জ্যাক রুশো
ব্যাখ্যা
• 'The Social Contract' ফরাসি দার্শনিক জ্যা জ্যাক রুশোর একটি বিখ্যাত বই।
তাঁর কয়েকটি বিখ্যাত বই - 
- A Discourse Upon the Origin and Foundation of the Inequality Among Mankind
- A Discourse on the Sciences and the Arts
- Confessions
- Emile: or, On Education

অন্যদিকে, 
• সপ্তদশ শতাব্দীতে টমাস হবস তার বিখ্যাত ‘The Leviathan’ গ্রন্থে সামাজিক চুক্তি মতবাদ বিষয়ে আলোচনা করেন।
• বার্ট্রান্ড রাসেলের বিখ্যাত গ্রন্থের নাম Power: A New Social Analysis.
• 'The Spirit of Laws'- গ্রন্থের রচয়িতা ফরাসি দার্শনিক মন্টেস্কু।

তথ্যসূত্র:- ব্রিটানিকা।
৯১.
সুশাসন প্রতিষ্ঠার আধুনিকতম একটি উদ্যোগ -
  1. ক) দুর্নীতি দমন কমিশন
  2. খ) ই-গর্ভনেন্স
  3. গ) মানবাধিকার কমিশন
  4. ঘ) সরকারি প্রতিষ্ঠানের জবাবদিহিতা
সঠিক উত্তর:
খ) ই-গর্ভনেন্স
উত্তর
সঠিক উত্তর:
খ) ই-গর্ভনেন্স
ব্যাখ্যা
• সুশাসন প্রতিষ্ঠার আধুনিকতম একটি উদ্যোগ হল ই-গর্ভনেন্স।
• ই-গর্ভনেন্স হল তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে সরকারি সেবা সমাজের সকল মানুষের কাছে পৌছে দেয়া।
• ই-গর্ভনেন্স ব্যবস্থায় একজন নাগরিক স্বল্প ব্যয়ে, ঝামেলাবিহীনভাবে সপ্তাহে সাত দিন; দিনে চব্বিশ ঘন্টা সরকারি সেবা পেতে পারে। এর ফলে শাসন ব্যবস্থায় স্বচ্ছতা, জবাবদিহিতা আসে, দুর্নীতি হ্রাস পায়। এভাবে মূলত সুশাসনই নিশ্চিত হয়।

তথ্যসূত্র: পৌরনীতি ও নাগরিকতা, এস এস সি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৯২.
'Laws does not and can not cover all grounds of morality' - বিখ্যাত এই উক্তিটি করেছেন -
  1. ক) ম্যাক্সওয়েবার
  2. খ) টি এইচ গ্রিন
  3. গ) জন অস্টিন
  4. ঘ) আর. এম ম্যাকাইভার
সঠিক উত্তর:
ঘ) আর. এম ম্যাকাইভার
উত্তর
সঠিক উত্তর:
ঘ) আর. এম ম্যাকাইভার
ব্যাখ্যা
• শুধুমাত্র আইন বা রাষ্ট্রীয় বিধানই নাগরিক জীবন নিয়ন্ত্রণের জন্য যথেষ্ট নয়।
• আর. এম ম্যাকাইভার এ জন্যই বলেছেন - “Laws does not and can not cover all grounds of morality.”

তথ্যসূত্র: পৌরনীতি ও সুশাসন, প্রথম পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রফেসর মোঃ মোজাম্মেল হক।