পরীক্ষা আর্কাইভ

বাংলাবিদ (ব্যাকরণ)

পরীক্ষাবাংলাবিদ (ব্যাকরণ)তারিখতারিখ অনির্ধারিতসময়10 minutes
মোট প্রশ্ন১১
সিলেবাস
পরীক্ষা - ১৪: শব্দ [Live Interactive Class – 28]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

বাংলাবিদ (ব্যাকরণ)

বাংলাবিদ (ব্যাকরণ) · তারিখ অনির্ধারিত · ১১ প্রশ্ন

.
কোন শব্দ মুখের কথায় ও কবিতার ভাষায় বেশি ব্যবহৃত হয়?
  1. ক) তৎসম
  2. খ) অর্ধতৎসম বা ভগ্ন-সংস্কৃত
  3. গ) তদ্ভব বা খাঁটি বাংলা
  4. ঘ) দেশি
সঠিক উত্তর:
খ) অর্ধতৎসম বা ভগ্ন-সংস্কৃত
উত্তর
সঠিক উত্তর:
খ) অর্ধতৎসম বা ভগ্ন-সংস্কৃত
ব্যাখ্যা
সংস্কৃতকে মানদন্ড ধরে নিয়েই নির্ধারণ করা হয়ে থাকে যে, সংস্কৃত ভাষা থেকে আগত যেসব শব্দ কিছুটা পরিবর্তিত হয়ে বাংলা ভাষায় গৃহীত হয়েছে, সেগুলো অর্ধতৎসম শব্দ। এ ধরনের শব্দ মুখের কথায় ও কবিতার ভাষায় বেশি ব্যবহৃত হয়।

উৎস : বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।


.
‘পরান’ কী ধরনের শব্দ?
  1. ক) দেশি
  2. খ) অর্ধতৎসম বা ভগ্ন-সংস্কৃত
  3. গ) তদ্ভব বা খাঁটি বাংলা
  4. ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর:
খ) অর্ধতৎসম বা ভগ্ন-সংস্কৃত
উত্তর
সঠিক উত্তর:
খ) অর্ধতৎসম বা ভগ্ন-সংস্কৃত
ব্যাখ্যা
তৎসম প্রাণ থেকে অর্ধতৎসম পরান শব্দটি উৎপত্তি লাভ করেছে। 

উৎস : বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
.
নিচের কোনটি খাঁটি বাংলা শব্দ?
  1. ক) ডাগর
  2. খ) টোপর
  3. গ) ডাহা
  4. ঘ) বউ
সঠিক উত্তর:
ঘ) বউ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) বউ
ব্যাখ্যা
সংস্কৃত বধূ থেকে প্রাকৃতের মধ্য দিয়ে বিবর্তিত হয়ে বউ শব্দটি উৎপত্তি লাভ করেছে বলে এটি তদ্ভব বা খাঁটি বাংলা শব্দ।
পক্ষান্তরে ডাগর, টোপর, ডাহা দেশি শব্দ। 

উৎস : বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
.
নিচের কোনটি দেশি শব্দ?
  1. ক) ভাত
  2. খ) মাছ
  3. গ) মা
  4. ঘ) ইচা
সঠিক উত্তর:
ঘ) ইচা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ইচা
ব্যাখ্যা
ভাত, মাছ, মা তদ্ভব শব্দ।
ইচা একটি দেশি শব্দ। 

উৎস : বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
.
‘কমরেড’ শব্দের সঙ্গে কোন দেশ জড়িত?
  1. ক) চীন
  2. খ) জাপান
  3. গ) রাশিয়া
  4. ঘ) ফ্রান্স
সঠিক উত্তর:
গ) রাশিয়া
উত্তর
সঠিক উত্তর:
গ) রাশিয়া
ব্যাখ্যা
কমরেড একটি রুশ শব্দ। 

উৎস : বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

.
কাহিনি কোন ভাষার শব্দ?
  1. ক) তদ্ভব
  2. খ) হিন্দি
  3. গ) আরবি
  4. ঘ) ফারসি
সঠিক উত্তর:
খ) হিন্দি
উত্তর
সঠিক উত্তর:
খ) হিন্দি
ব্যাখ্যা
হিন্দি কাহানি থেকে কাহিনি শব্দটি এসেছে। 

উৎস : বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
.
সুনামি শব্দটি কোন ভাষার?
  1. ক) চীনা
  2. খ) জাপানি
  3. গ) দেশি
  4. ঘ) গ্রিক
সঠিক উত্তর:
খ) জাপানি
উত্তর
সঠিক উত্তর:
খ) জাপানি
ব্যাখ্যা
জাপানি শব্দ : ক্যারাটে, জুডো, প্যাগোডা, রিকশা, সুনামি, হাসনুহানা।

উৎস : বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
.
নীল কোন ভাষার শব্দ?
  1. ক) সংস্কৃত
  2. খ) তদ্ভব
  3. গ) আরবি
  4. ঘ) ফারসি
সঠিক উত্তর:
ক) সংস্কৃত
উত্তর
সঠিক উত্তর:
ক) সংস্কৃত
ব্যাখ্যা
তৎসম : নীল, ধূসর, হলুদ। 

উৎস : বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
.
বাঁশি শব্দটি অর্থগতভাবে -
  1. ক) রূঢ়ি
  2. খ) যৌগিক
  3. গ) যোগরূঢ়
  4. ঘ) মৌলিক
সঠিক উত্তর:
ক) রূঢ়ি
উত্তর
সঠিক উত্তর:
ক) রূঢ়ি
ব্যাখ্যা
বাঁশি - শব্দটি রূঢ়ি শব্দ।
যে শব্দ প্রত্যয় বা উপসর্গযোগে মূল শব্দের অর্থের অনুগামী না হয়ে অন্য কোন বিশিষ্ট অর্থ জ্ঞাপন করে, তাকে রূঢ়ি শব্দ বলে।
যেমন - গবেষণা (মূল অর্থ - গরু খোঁজা; কিন্তু ব্যবহৃত অর্থ - ব্যাপক অধ্যয়ন ও পর্যালোচনা)
তেমনি, বাঁশি শব্দটি 'বাঁশ দিয়ে তৈরি যেকোন বস্তু' না বুঝিয়ে 'সুরের বিশেষ বাদ্যযন্ত্র বিশেষ' অর্থে ব্যবহৃত হয়।

উৎসঃ নবম-দশম শ্রেণির বাংলা ব্যাকরণ ও ড. হায়াৎ মামুদ রচিত ভাষা-শিক্ষা বই।
১০.
নিচের কোনটি যোগরূঢ় শব্দ?
  1. ক) মহাযাত্রা
  2. খ) প্রবীণ
  3. গ) গবেষণা
  4. ঘ) গায়ক
সঠিক উত্তর:
ক) মহাযাত্রা
উত্তর
সঠিক উত্তর:
ক) মহাযাত্রা
ব্যাখ্যা
সমাসনিষ্পন্ন যেসব শব্দ তার ব্যাসবাক্যের কোনো অর্থ প্রকাশ না করে, কোনো বিশিষ্ট অর্থ প্রকাশ করে, সেসব শব্দকে বলা হয় যোগরূঢ় শব্দ। যেমনঃ 
পঙ্কজ- শব্দের অর্থ যা পঙ্কে জন্মে যা, কিন্তু ব্যবহারিক অর্থ পদ্মফুল। 
মহাযাত্রা - মহাসমারোহে যাত্রা অর্থ পরিত্যাগ করে যোগরূঢ় শব্দরূপে অর্থ ‘মৃত্যু’।

উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ-নবম দশম শ্রেণি। 
১১.
রাজপুত্র শব্দটি অর্থগতভাবে -
  1. ক) মৌলিক
  2. খ) যোৗগিক
  3. গ) রূঢ়ি
  4. ঘ) যোগরূঢ়
সঠিক উত্তর:
খ) যোৗগিক
উত্তর
সঠিক উত্তর:
খ) যোৗগিক
ব্যাখ্যা
রাজপুত্র যৌগিক শব্দ। কিন্তু রাজপুত যোগরূঢ় শব্দ। 
কারণ, রাজপুত্র দ্বারা রাজার পুত্রকেই বোঝায়, কিন্তু রাজপুত দ্বারা ভারতের সাবেক রাজপুতানার (বর্তমান রাজস্থান) অধিবাসী যোদ্ধা জাতিদের বোঝায়।

উৎস : বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।