পরীক্ষা আর্কাইভ

Math Master

পরীক্ষাMath Masterতারিখতারিখ অনির্ধারিতসময়20 minutes
মোট প্রশ্ন১৬
সিলেবাস
সেট ও ভেনচিত্র, পরিংখ্যান, সম্ভাব্যতা
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

Math Master

Math Master · তারিখ অনির্ধারিত · ১৬ প্রশ্ন

.
যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা ৩৪৬ এবং ৫৫৬ কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে ৩১ অবশিষ্ট থাকে, তাদের সেট
  1. ক) {৩৫, ১০৫}
  2. খ) {৩৫}
  3. গ) {১০৫}
  4. ঘ) {৩৫, ১০৫, ৩১৫}
ব্যাখ্যা
যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা ৩৪৬ এবং ৫৫৬ কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে ৩১ অবশিষ্ট থাকে, সে সংখ্যাটি ৩১ অপেক্ষা বড় এবং সংখ্যাটি-
(৩৪৬ - ৩১) = ৩১৫ ও (৫৫৬ - ৩১) = ৫২৫ এর সাধারণ গুণনীয়ক।
ধরি, ৩১ অপেক্ষা বড় ৩১৫ এর গুণনীয়কের সেট = A এবং ৩১ অপেক্ষা বড় ৫২৫ এর গুণনীয়কের সেট = B
A = {৩৫, ৪৫, ৬৩, ১০৫, ৩১৫} এবং B = {৩৫, ৭৫, ১০৫, ১৭৫, ৫২৫}
সুতরাং নির্ণেয় সেট = A ∩ B
= {৩৫, ৪৫, ৬৩, ১০৫, ৩১৫} ∩ {৩৫, ৭৫, ১০৫, ১৭৫, ৫২৫}
= {৩৫, ১০৫}
.
নিচের কোনটি সত্য?
  1. ক) Z ⊂ N ⊂ Q ⊂ R
  2. খ) N ⊂ Q ⊂ Z ⊂ R
  3. গ) N ⊂ Z ⊂ R ⊂ Q
  4. ঘ) N ⊂ Z ⊂ Q ⊂ R
ব্যাখ্যা
N ⊂ Z ⊂ Q ⊂ R
N = স্বাভাবিক সংখ্যার সেট = {১, ২, ৩, ৪, ---------------------- }
Z = পূর্ণসংখ্যার সেট = { ------ -৩, -২, -১, ০, ১, ২, ৩, -----------}
Q = মুলদ সংখ্যার সেট = { ----- ১/২, ১, ৩/২, ৭/৩, ৮, ----------}
R = বাস্তব সংখ্যার সেট = { সকল মুলদ ও অমূলদ সংখ্যা }
.
সেট A = {x: x Fibonacci সংখ্যা এবং x²< 64} হলে, A এর উপাদান কয়টি?
  1. ক) 32
  2. খ) 16
  3. গ) 6
  4. ঘ) 5
ব্যাখ্যা
সেট A = {x: x Fibonacci সংখ্যা এবং x²< 64}
x = 0; x2 = 02 = 0 < 64
x = 1; x2 = 12 = 1 < 64
x = 1; x2 = 12 = 1 < 64
x = 2; x2 = 22 = 4 < 64
x = 3; x2 = 32 = 9 < 64
x = 5; x2 = 52 = 25 < 64
x = 8; x2 = 82 = 64 = 64
x = 13; x2 = 132 = 169 > 64
A ={0,1, 1, 2, 3, 5} = {0,1, 2, 3, 5}
.
সার্বিক সেট U = {1, 2, 3, 4, 5}, A = {1, 2, 4}, B = {1, 3, 5} হলে, A′ ∩ B′ কত হবে?
  1. ক) φ
  2. খ) 0
  3. গ) {2,3, 5}
  4. ঘ) {2,3,4,5}
ব্যাখ্যা
A′ = U - A = {1, 2, 3, 4, 5} - {1, 2, 4} = {3, 5}
B′ = U - B = {1, 2, 3, 4, 5} - {1, 3, 5} = {2, 4}
A′ ∩ B′ = {3, 5} ∩ {2, 4} = φ
.
নিচের কোন দু’টি সেটের ছেদ সেট একটি ফাঁকা সেট?
  1. ক) {x : x মৌলিক সংখ্যার সেট এবং x < 6} এবং {x : x মৌলিক সংখ্যার সেট এবং x2 = 49}
  2. খ) {x : x, 4 এর গুণিতক}, {x : x, 3 এর গুণিতক}
  3. গ) {1, 2, 3}, {1, 2, 3, 4}
  4. ঘ) {0, 1, 2}, {0, 5, 6}
ব্যাখ্যা
(ক) এর সেটসমূহ {2, 3, 5} ও {7}
∴ ছেদ সেট = Φ
(খ) এর সেট সমূহ = {4, 8, 12, 16, 20, 24....} ও {3, 6, 9, 12, 15, 18, 21, 24......}
∴ ছেদ সেট = {12, 24....}
(গ) এর ছেদ সেট = {1, 2, 3}
(ঘ) এর ছেদ সেট = {0}
.
ভেনচিত্র অনুসারে, n(A∪B∪C) = ?
  1. ক) 150
  2. খ) 160
  3. গ) 170
  4. ঘ) 180
ব্যাখ্যা
ভেনচিত্র অনুসারে,
n(A) = 7 + 9 + 14 + 52 = 82,
n(B) = 7 + 8 + 14 + 50 = 79
n(c) = 7 + 8 + 9 + 40 = 64,
n(A∩B) = 14 + 7 = 21,
n(B∩C) = 7 + 8 = 15,
n(C∩A) = 7 + 9 = 16,
n(A∩B∩C) = 7
∴ n(A∪B∪C) = n(A) + n(B) + n(c) - n(A∩B) - n(B∩C) - n(C∩A) + n(A∩B∩C)
= 82 + 79 + 64 - 21 - 15 - 16 + 7
= 180
----------------------------------
Alternative way:
n(A∪B∪C) = 52 + 40 + 50 + 7 + 8 + 9 + 14 = 180
.
কোন স্কুলে ৭০% শিক্ষার্থী ইংরেজী এবং ৮০% শিক্ষার্থী বাংলায় পাশ করেছে। কিন্তু ১০% উভয় বিষয়ে ফেল করেছে। যদি উভয় বিষয়ে ৩০০ জন শিক্ষার্থী পাশ করে থাকে, তবে ঐ স্কুলে কতজন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে?
  1. ক) 420
  2. খ) 500
  3. গ) 540
  4. ঘ) 600
ব্যাখ্যা
ধরি,
উভয় বিষয়ে পাশ করেছে x%
তাহলে, নিচের ভেনচিত্র অনুযায়ী,
(70 - x) + x + (80 - x) + 10 = 100
⇒ 160 - x = 100
সুতরাং, x = 60
অর্থাৎ ৬০% শিক্ষার্থী উভয় বিষয়ে পাশ করেছে।

প্রশ্নমতে,
৬০% = ৩০০
এখন,
৬০ জন উভয় বিষয়ে পাশ করলে মোট শিক্ষার্থী = ১০০ জন
সুতরাং, ৩০০ জন উভয় বিষয়ে পাশ করলে মোট শিক্ষার্থী = (১০০ × ৩০০) / ৬০ = ৫০০ জন।
.
একটি থলিতে ৭ টি সবুজ ও ৫ টি সাদা বল আছে। প্রথমে সবুজ পরে সাদা বল উঠার সম্ভাবনা কত?
  1. ক) ৭/১২
  2. খ) ৫/১২
  3. গ) ৩৫/১৪৪
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা
মোট বল ১২টি
প্রতিস্থাপন  করে, 
প্রথমে একটি সবুজ বল তোলার সম্ভাব্যতা ৭/১২
বলটি রেখে আবার তুললে বলটি সাদা হবার সম্ভাব্যতা ৫/১২
প্রথমে সবুজ ও পরে সাদা বল তুলার সম্ভাব্যতা ৭/১২ × ৫/১২ = ৩৫/১৪৪

প্রতিস্থাপন না করে, 
প্রথমে একটি সবুজ বল তোলার সম্ভাব্যতা ৭/১২
বলটি না রেখে আবার তুললে বলটি সাদা হবার সম্ভাব্যতা ৫/১১
প্রথমে সবুজ ও পরে সাদা বল তুলার সম্ভাব্যতা ৭/১২ × ৫/১১ = ৩৫/১৩২
যেহেতু প্রশ্নে প্রতিস্থাপন করে বা না করে কোনটিই উল্লেখ নেই, তাই এর সমাধান বের করার ক্ষেত্রে প্রতিস্থাপন পদ্ধতি ধরেই সমাধান করা হয়েছে।

অতএব সঠিক উত্তর হবে - ৩৫/১৪৪
.
আলাদাভাবে রনি ও সুমির একটি অংকের সমাধান করতে পারার সম্ভাবনা 1/2। তারা একত্রে অংকটি সমাধানের চেষ্টা করলে অংকটি সমাধান করার সম্ভাবনা কত?
  1. ক) 1/4
  2. খ) 3/4
  3. গ) 1/2
  4. ঘ) 1/3
ব্যাখ্যা
রনির অংকটি না পারার সম্ভাব্যতা = 1 - 1/2 = 1/2
সুমির অংকটি না পারার সম্ভাব্যতা = 1 - 1/2 = 1/2
রনি  ও সুমির একত্রে অংকটি না পারার সম্ভাব্যতা = 1/2 × 1/2 = 1/4
রনি  ও সুমির একত্রে অংকটি পারার সম্ভাব্যতা = 1 - 1/4 = 3/4
১০.
একটি ধাতব মুদ্রার টানা পাঁচ বার হেড পড়ার সম্ভাব্যতা কত?
  1. ক) 1/16
  2. খ) 1/8
  3. গ) 1/4
  4. ঘ) 1/32
ব্যাখ্যা
একটি ধাতব মুদ্রার দুইটি অংশ আছে একটি হেড ও অপরটি টেইল।
একটি ধাতব মুদ্রার একবার হেড পড়ার সম্ভাব্যতা = 1/2
একটি ধাতব মুদ্রার টানা দুই বার হেড পড়ার সম্ভাব্যতা = 1/2 × 1/2 = 1/4
একটি ধাতব মুদ্রার টানা তিন বার হেড পড়ার সম্ভাব্যতা = 1/2 × 1/2 × 1/2 = 1/8
একটি ধাতব মুদ্রার টানা পাঁচ বার হেড পড়ার সম্ভাব্যতা = 1/2 × 1/2 × 1/2 × 1/2 × 1/2 = 1/32
১১.
একটি নিরপেক্ষ ছক্কা ও একটি মুদ্রা একবার নিক্ষেপ করা হলে ছক্কায় 5 এবং মুদ্রায় হেড পাবার সম্ভাব্যতা কত?
  1. ক) 1/12
  2. খ) 1/6
  3. গ) 5/12
  4. ঘ) 1/3
ব্যাখ্যা
একটি নিরপেক্ষ ছক্কা ও একটি মুদ্রা একবার নিক্ষেপ করা হলে
নমুনা বিন্দু গুলো (1H), (1T), (2H), (2T), (3H), (3T), (4H), (4T), (5H), (5T), (6H), (6T)
মোট বারটি(১২) নমুনাবিন্দু আছে।
ছক্কায় 5 এবং মুদ্রায় হেড পাওয়া যায় এমন নমুনাবিন্দু মাত্র একটি (5H) পাওয়া যায়।
ছক্কায় 5 এবং মুদ্রায় হেড পাবার সম্ভাব্যতা 1/12
১২.
একটি থলিতে 6 টি নীল বল, 8 টি সাদা বল ও 10 টি লাল বল আছে। দৈবভাবে একটি বল তুললে সেটি সাদা না হওয়ার সম্ভাব্যতা কত?
  1. ক) 1/3
  2. খ) 3/4
  3. গ) 1/2
  4. ঘ) 2/3
ব্যাখ্যা
মোট বল সংখ্যা (6+8+10) = 24 টি।
সাদা বলের সংখ্যা 8 টি।
∴ বলটি সাদা হওয়ার সম্ভাব্যতা 8/24 = 1/3
∴ বলটি সাদা না হওয়ার সম্ভাব্যতা = 1 - 1/3 = 2/3
১৩.
চাকরি না পাওয়ার সম্ভাবনা ১/৭ হলে, চাকরি পাওয়ার সম্ভাবনা কত?
  1. ক) ১/৩
  2. খ) ৩/৭
  3. গ) ১/৫
  4. ঘ) ৬/৭
ব্যাখ্যা
চাকরি না পাওয়ার সম্ভাবনা ১/৭
∴ চাকরি পাওয়ার সম্ভাবনা
= ১ - ১/৭
= ৬/৭
১৪.
তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফল তাদের যোগফলের তিনগুন; সংখ্যা তিনটির গড় কত?
  1. ক) 0
  2. খ) - 1
  3. গ) - 2
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা
সংখ্যা তিনটি x, x + 1 ও x + 2
x(x + 1)(x + 2) = 3{x + (x + 1) + (x + 2)} = 9x + 9
⇒ x(x2 + 3x + 2) = 9x + 9
⇒ x3 + 3x2 + 2x - 9x - 9 = 0
⇒ x3 + 3x2 - 7x - 9 = 0
⇒ x3 + x2 + 2x2 + 2x - 9x - 9 = 0
⇒ x2(x + 1) + 2x(x + 1) - 9(x + 1) = 0
⇒ (x + 1)(x2 + 2x - 9) = 0
⇒ x = - 1
- 1 স্বাভাবিক সংখ্যা নয়। তাই তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফল তাদের যোগফলের তিনগুন হওয়া সম্ভব নয়। 
সংখ্যা তিনটির গড় = (- 1 - 1 + 1 - 1 + 2)/3 = 0/3 = 0
১৫.
৫, ৭ ও ২৪ এর গড়; ৯, ১২ ও কোন সংখ্যার গড়ের সমান?
  1. ক) ১২
  2. খ) ১৫
  3. গ) ১৬
  4. ঘ) ১৯
ব্যাখ্যা
৫, ৭ ও ২৪ এর গড় = (৫ + ৭ + ২৪)/৩ = ১২
অতএব, (৯ + ১২ + ক)/৩ = ১২
বা, ২১ + ক = ৩৬
বা, ক = ৩৬ - ২১
বা, ক = ১৫
১৬.
৩, ৫, ৭, ৯, ১১, ১৩, ১৪ ও ১৬ সংখ্যাগুলোর প্রচুরক কত?
  1. ক) ২০
  2. খ) ১০
  3. গ) ১৬
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা
কোনো সংখ্যাই একাধিকবার নেই। অতএব, সংখ্যাগুলোর প্রচুরক নেই।