পরীক্ষা আর্কাইভ

শিক্ষক নিবন্ধন (NTRCA) প্রস্তুতি [১৯তম]

পরীক্ষাশিক্ষক নিবন্ধন (NTRCA) প্রস্তুতি [১৯তম]তারিখতারিখ অনির্ধারিতসময়55 minutes২৯ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৩০
সিলেবাস
পরীক্ষা – ১৯ সাব্জেক্ট ফাইনাল - গণিত
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

শিক্ষক নিবন্ধন (NTRCA) প্রস্তুতি [১৯তম]

শিক্ষক নিবন্ধন (NTRCA) প্রস্তুতি [১৯তম] · তারিখ অনির্ধারিত · ৩০ প্রশ্ন

.
√০.০০০০০০৮১ এর বর্গমূল কত?
  1. ০.৩
  2. ০.০৩
  3. ০.০০৩
  4. ০.০০০৩
সঠিক উত্তর:
০.০৩
উত্তর
সঠিক উত্তর:
০.০৩
ব্যাখ্যা
প্রশ্ন: √০.০০০০০০৮১ এর বর্গমূল কত?

সমাধান:
√০.০০০০০০৮১ = ০.০০০৯

০.০০০৯ এর বর্গমূল = √০.০০০৯ = ০.০৩
.
3a3 + 2a2 - 21a - 20 রাশির একটি উৎপাদক হচ্ছে _
  1. a - 1
  2. a + 1
  3. a + 2
  4. a - 3
সঠিক উত্তর:
a + 1
উত্তর
সঠিক উত্তর:
a + 1
ব্যাখ্যা
প্রশ্ন: 3a3 + 2a2 - 21a - 20 রাশির একটি উৎপাদক হচ্ছে _

সমাধান: 
ধরি,
f(a) = 3a3 + 2a2 - 21a - 20
∴ f(- 1) = 3(- 1)³ + 2(- 1)² - 21(- 1) - 20
= - 3 + 2 + 21 - 20
= 0
যেহেতু f(- 1) = 0 হয়,
সুতরাং,  a - (- 1) বা a + 1 হচ্ছে প্রদত্ত রাশির একটি উৎপাদক।
.
x - 1/x = 1 হলে x3 - (1/x3) এর মান কত?
  1. 2
  2. 3
  3. 4
  4. 6
সঠিক উত্তর:
4
উত্তর
সঠিক উত্তর:
4
ব্যাখ্যা
প্রশ্ন: x - 1/x = 1 হলে x3 - (1/x3) এর মান কত?

সমাধান: 
x - 1/x = 1

x3 - 1/x3 = (x - 1/x)3 + 3.x .1/x.(x - 1/x)
= 13 + 3 . 1
= 1 + 3
= 4
.
রমিজ ও রফিকের বেতনের সমষ্টি ১৮০০ টাকা। রমিজ তার বেতনের ৮০% এবং রফিক তার বেতনের ৭০% ব্যয় করেন। যদি তাদের সঞ্চয়ের অনুপাত ৪ : ৩ হয়, তবে রমিজের বেতন কত?
  1. ৬০০ টাকা
  2. ১০০০ টাকা
  3. ১২০০ টাকা
  4. ১২৫০ টাকা
সঠিক উত্তর:
১২০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
১২০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: রমিজ ও রফিকের বেতনের সমষ্টি ১৮০০ টাকা। রমিজ তার বেতনের ৮০% এবং রফিক তার বেতনের ৭০% ব্যয় করেন। যদি তাদের সঞ্চয়ের অনুপাত ৪ : ৩ হয়, তবে রমিজের বেতন কত?

সমাধান:
মনে করি, 
রমিজ ও রফিকের বেতন যথাক্রমে ক এবং খ টাকা

প্রশ্নমতে,
ক এর ২০% : খ এর ৩০% = ৪ : ৩
বা, (২০ক/১০০)/(৩০খ/১০০) = ৪/৩
বা, (ক/৫)/(৩খ/১০) = ৪/৩
বা, ২ক/৩খ = ৪/৩
বা, ৬ক = ১২খ
বা, ক/খ = ১২/৬
বা, ক/খ = ২/১
∴ ক : খ = ২ : ১

রমিজের বেতন = ১৮০০ × (২/৩) = ১২০০ টাকা
.
cosec(90° - θ) = 2/√3 হলে tanθ = কত?
  1. 1/√3
  2. √3
  3. 2/√3
  4. 3
সঠিক উত্তর:
1/√3
উত্তর
সঠিক উত্তর:
1/√3
ব্যাখ্যা
প্রশ্ন: cosec(90° - θ) = 2/√3 হলে tanθ = কত?

সমাধান:
দেওয়া আছে,
cosec(90° - θ) = 2/√3
⇒ secθ = 2/√3
⇒ sec2θ = (2/√3)2
⇒ 1 + tan2θ = 4/3
⇒ tan2θ = (4/3) - 1
⇒ tan2θ = (4 - 3)/3
⇒ tan2θ = 1/3
∴ tanθ = 1/√3
.
ক : খ = ২ : ৩ এবং খ : গ = ৬ : ৭ হলে ক : গ = কত?
  1. ৪ : ৬
  2. ৫ : ৭
  3. ৪ : ৭
  4. ৬ : ৭
সঠিক উত্তর:
৪ : ৭
উত্তর
সঠিক উত্তর:
৪ : ৭
ব্যাখ্যা
প্রশ্ন: ক : খ = ২ : ৩ এবং খ : গ = ৬ : ৭ হলে ক : গ = কত?

সমাধান: 
ক : খ = ২ : ৩ = ৪ : ৬
খ : গ = ৬ : ৭
ক : খ : গ = ৪ : ৬ : ৭
ক : গ = ৪ : ৭
.
যদি (25)2x + 3 = 53x + 6 হয়, তবে x = কত?
  1. - 1
  2. 1
  3. 2
  4. 0
সঠিক উত্তর:
0
উত্তর
সঠিক উত্তর:
0
ব্যাখ্যা

প্রশ্ন: যদি (25)2x + 3 = 53x + 6 হয়, তবে x = কত?

সমাধান:
(25)2x + 3 = 53x + 6
⇒ (52)2x + 3 = 53x + 6
⇒ 54x + 6 = 53x + 6

∴ 4x + 6 = 3x + 6
⇒ 4x - 3x = 6 - 6
∴ x = 0

.
- 15 + a + 2a2 এর উৎপাদক কোনটি?
  1. (a + 4)(2a - 5)
  2. (a + 3)(2a - 3)
  3. (a + 3)(2a - 5)
  4. (a + 2)(2a - 5)
সঠিক উত্তর:
(a + 3)(2a - 5)
উত্তর
সঠিক উত্তর:
(a + 3)(2a - 5)
ব্যাখ্যা
প্রশ্ন: - 15 + a + 2a2 এর উৎপাদক কোনটি?

সমাধান: 
- 15 + a + 2a2
= 2a2 + a - 15
= 2a2 + 6a - 5a - 15
= 2a(a + 3) - 5(a + 3)
= (a + 3)(2a - 5)
.
একটি ত্রিভুজের কোণগুলোর অনুপাত 2 : 3 : 5। এর বৃহত্তম কোণটি -
  1. 54°
  2. 36°
  3. 90°
  4. 92°
সঠিক উত্তর:
90°
উত্তর
সঠিক উত্তর:
90°
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ত্রিভুজের কোণগুলোর অনুপাত 2 : 3 : 5। এর বৃহত্তম কোণটি -

সমাধান: 
ধরি 
কোণগুলো = 2x , 3x, 5x

প্রশ্নমতে,
 2x + 3x + 5x = 180°
বা, 10x  = 180°
∴ x = 18°

∴ ত্রিভুজটির বৃহত্তম কোণ =  5 × 18° = 90°
১০.
a, b, c ক্রমিক সমানুপাতিক হলে নিচের কোনটি সঠিক?
  1. b2 = ac
  2. a2 = bc
  3. c2 = ab
  4. কোনটি নয়
সঠিক উত্তর:
b2 = ac
উত্তর
সঠিক উত্তর:
b2 = ac
ব্যাখ্যা
প্রশ্ন: a, b, c ক্রমিক সমানুপাতিক হলে নিচের কোনটি সঠিক?

সমাধান:
a, b, c ক্রমিক সমানুপাতি হলে
a : b = b : c
বা, a/b = b/c
∴ b2 = ac
১১.
নিচের কোন ক্রমজোড়টি সহমৌলিক?
  1. (৯, ১২)
  2. (৪, ৬)
  3. (১২, ১৭)
  4. (৬, ৯)
সঠিক উত্তর:
(১২, ১৭)
উত্তর
সঠিক উত্তর:
(১২, ১৭)
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোন ক্রমজোড়টি সহমৌলিক?

সমাধান:
দুই বা ততোধিক সংখ্যার সাধারণ গুণনীয়ক কেবল ১ হলে, ঐ সংখ্যাগুলো পরস্পর সহমৌলিক।

এখানে, 
১২ ও ১৭ ক্রমজোড়টি সহমৌলিক
১২ = ১ × ২ × ২ × ৩
১৭ = ১ × ১৭
১২.
একটি বর্গক্ষেত্রের পরিসীমা এর কর্ণের দৈর্ঘ্যের কত গুণ?
  1. 2√2
  2. √2/2
  3. 2
  4. √2
সঠিক উত্তর:
2√2
উত্তর
সঠিক উত্তর:
2√2
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বর্গক্ষেত্রের পরিসীমা এর কর্ণের দৈর্ঘ্যের কত গুণ?

সমাধান: 
বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য = a 
বর্গক্ষেত্রের পরিসীমা = 4a
বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য = √2a

বর্গক্ষেত্রের পরিসীমা/কর্ণের দৈর্ঘ্য = 4a/√2a = 4/√2
বর্গক্ষেত্রের পরিসীমা/কর্ণের দৈর্ঘ্য = (√2 × 2√2)/√2

∴ বর্গক্ষেত্রের পরিসীমা = 2√2 × (কর্ণের দৈর্ঘ্য)
১৩.
{(m - n)/mn} + {(n - p)/np} + {(p - m)/pm} এর মান -
  1. 1
  2. 0
  3. - 1
  4. mnp
সঠিক উত্তর:
0
উত্তর
সঠিক উত্তর:
0
ব্যাখ্যা
প্রশ্ন: {(m - n)/mn} + {(n - p)/np} + {(p - m)/pm} এর মান -

সমাধান:
{(m - n)/mn} + {(n - p)/np} + {(p - m)/pm}
= ‍(mp - np + mn - mp + np - mn)/mnp
= 0/mnp
= 0
১৪.
৮ জন পুরুষ বা ১৮ জন বালক একটি কাজ ৩৬ দিনে করতে পারে। ১৬ জন পুরুষ ও ১৮ জন বালক সেই কাজটি কত দিনে করতে পারবে? 
  1. ১২ দিন
  2. ১০ দিন
  3. ৮ দিন
  4. ১৪ দিন
সঠিক উত্তর:
১২ দিন
উত্তর
সঠিক উত্তর:
১২ দিন
ব্যাখ্যা
প্রশ্ন: ৮ জন পুরুষ বা ১৮ জন বালক একটি কাজ ৩৬ দিনে করতে পারে। ১৬ জন পুরুষ ও ১৮ জন বালক সেই কাজটি কত দিনে করতে পারবে? 

সমাধান: 
১৮ জন বালক = ৮ জন পুরুষ 

১৬ জন পুরুষ + ১৮ জন বালক = ১৬ + ৮ জন পুরুষ 
= ২৪ জন পুরুষ 

৮ জন পুরুষ ১টি কাজ করে ৩৬ দিনে
∴ ১ জন পুরুষ ১টি কাজ করে ৩৬ × ৮ দিনে
∴ ২৪ জন পুরুষ ১টি কাজ করে (৩৬ × ৮)/২৪ দিনে
= ১২ দিনে 
১৫.
একটি বৃত্ত এবং ত্রিভুজ নূন্যতম কয়টি বিন্দুতে পরস্পরকে ছেদ করতে পারে?
  1. ২টি
  2. ৩টি
  3. ৪টি
  4. ৬টি
সঠিক উত্তর:
২টি
উত্তর
সঠিক উত্তর:
২টি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বৃত্ত এবং ত্রিভুজ নূন্যতম কয়টি বিন্দুতে পরস্পরকে ছেদ করতে পারে?

সমাধান:

একটি বৃত্ত এবং ত্রিভুজ নূন্যতম ২টি বিন্দুতে পরস্পরকে ছেদ করতে পারে। 
উপরের চিত্রে একটি বৃত্ত এবং ত্রিভুজ দুটি নির্দিষ্ট ২টি বিন্দুতে ছেদ করেছে।
 অপরদিকে, একটি বৃত্ত এবং ত্রিভুজ সর্বোচ্চ ৬টি বিন্দুতে পরস্পরকে ছেদ করতে পারে।
১৬.
এক গ্রাম = কত?
  1. ০.১ হেক্টোগ্রাম
  2. ০.০১ সেন্টিগ্রাম
  3. ১০ ডেসিগ্রাম
  4. ০.১ মিলিগ্রাম
সঠিক উত্তর:
১০ ডেসিগ্রাম
উত্তর
সঠিক উত্তর:
১০ ডেসিগ্রাম
ব্যাখ্যা
প্রশ্ন: এক গ্রাম = কত?

সমাধান:
আমরা জানি,
১ গ্রাম = ১০০০ মিলিগ্রাম
১ গ্রাম = ১০ ডেসিগ্রাম
১ গ্রাম = ১০০ সেন্টিগ্রাম
১ কিলোগ্রাম = ১০০০ গ্রাম
১৭.
শতকরা বার্ষিক কত মুনাফায় ৩০০০ টাকার ৫ বছরের মুনাফা ১৫০০ টাকা হবে?
  1. ১০%
  2. ১২%
  3. ১৫%
  4. ১৮%
সঠিক উত্তর:
১০%
উত্তর
সঠিক উত্তর:
১০%
ব্যাখ্যা
প্রশ্ন: শতকরা বার্ষিক কত মুনাফায় ৩০০০ টাকার ৫ বছরের মুনাফা ১৫০০ টাকা হবে?

সমাধান:
আসল, P= ৩০০০ টাকা
বছর, n = ৫ 
সুদ, I = ১৫০০ টাকা
সুদের হার, r = ?

আমরা জানি,
I = Pnr
বা, r = I/pn
বা, r = ( ১৫০০ × ১০০)/(৩০০০ × ৫)
বা, r = ১০%
১৮.
3log2 + log7 = ?
  1. log42
  2. log56
  3. log15
  4. log13
সঠিক উত্তর:
log56
উত্তর
সঠিক উত্তর:
log56
ব্যাখ্যা
প্রশ্ন: 3log2 + log7 = ?

সমাধান:
3log2 + log7
= log23 + log7
= log8 + log7
= log(8 × 7)
= log56
১৯.
একটি টেবিল ৮৩২ টাকা বিক্রয় করলে যত লাভ হয় ৪৪৮ টাকা বিক্রয় করলে তত ক্ষতি হয়। ৪০% লাভ করতে টেবিলটি কত টাকা বিক্রয় করতে হবে? 
  1. ৮১৬ টাকা
  2. ৭৯৬ টাকা
  3. ৮৮৬ টাকা
  4. ৮৯৬ টাকা
সঠিক উত্তর:
৮৯৬ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৮৯৬ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি টেবিল ৮৩২ টাকা বিক্রয় করলে যত লাভ হয় ৪৪৮ টাকা বিক্রয় করলে তত ক্ষতি হয়। ৪০% লাভ করতে টেবিলটি কত টাকা বিক্রয় করতে হবে? 

সমাধান:
ধরি,
৪৪৮ টাকায় বিক্রয় করলে x টাকা ক্ষতি হয়
তাহলে ক্রয়মূল্য = ৪৪৮ + x টাকা

আবার,
৮৩২ টাকায় বিক্রয় করলে লাভ হয় = x টাকা
তাহলে ক্রয়মূল্য = ৮৩২ - x টাকা

শর্তমতে,
৪৪৮ + x = ৮৩২ - x
বা, x + x = ৮৩২ - ৪৪৮
বা, ২x = ৩৮৪
∴  x = ১৯২

ক্রয়মূল্য = (৪৪৮ + ১৯২) টাকা  = ৬৪০ টাকা

৪০% লাভে,
বিক্রয়মূল্য = (৬৪০ × ১৪০)/১০০ 
= ৮৯৬ টাকা
২০.
কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 12, 15 20 ও 25 দ্বারা ভাগ করলে প্রতিক্ষেত্রে 11 অবশিষ্ট থাকে? 
  1. 461
  2. 351
  3. 311
  4. 331
সঠিক উত্তর:
311
উত্তর
সঠিক উত্তর:
311
ব্যাখ্যা
প্রশ্ন: কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 12, 15 20 ও 25 দ্বারা ভাগ করলে প্রতিক্ষেত্রে 11 অবশিষ্ট থাকে? 

সমাধান: 
নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যাটি হবে 12, 15 20 ও 25 এর ল.সা.গু থেকে 11 বেশি।

12 = 2 × 2 ×3
15 = 3 × 5
20 = 2 × 2 × 5
25 = 5 × 5

12, 15 20 ও 25 এর ল.সা.গু  = 2× 2 × 3 × 5 × 5 = 300

ক্ষুদ্রতম সংখ্যাটি = 300 + 11 = 311
২১.
১৬ : ৮১ এর দ্বিভাজিত অনুপাত কোনটি? 
  1. ২ : ৩
  2. ৪ : ৯
  3. ৮১ : ১৬
  4. ৮ : (৮১/২)
সঠিক উত্তর:
৪ : ৯
উত্তর
সঠিক উত্তর:
৪ : ৯
ব্যাখ্যা
প্রশ্ন: ১৬ : ৮১ এর দ্বিভাজিত অনুপাত কোনটি? 

সমাধান: 
দ্বিভাজিত অনুপাত: কোনো সরল অনুপাতের পূর্ব রাশির বর্গমূলকে পূর্ব রাশি এবং উত্তর রাশির বর্গমূলকে উত্তর রাশি ধরে প্রাপ্ত অনুপাতকে প্রদত্ত অনুপাতের দ্বিভাজিত অনুপাত বলা হয়।

∴ ১৬ : ৮১ এর দ্বিভাজিত অনুপাত = √১৬ : √৮১
= ৪ : ৯
২২.
একজন কমলা বিক্রেতা প্রতিশত কমলা ২৪০০ টাকায় কিনে ৩০০০ টাকায় বিক্রি করলেন। তার শতকরা কত লাভ হলো?
  1. ২৫%
  2. ৫০%
  3. ৩০%
  4. ৪০%
সঠিক উত্তর:
২৫%
উত্তর
সঠিক উত্তর:
২৫%
ব্যাখ্যা
প্রশ্ন: একজন কমলা বিক্রেতা প্রতিশত কমলা ২৪০০ টাকায় কিনে ৩০০০ টাকায় বিক্রি করলেন। তার শতকরা কত লাভ হলো?

সমাধান:
লাভ = (৩০০০ - ২৪০০) টাকা 
= ৬০০ টাকা 

২৪০০ টাকায় লাভ ৬০০ টাকা 
১ টাকায় লাভ ৬০০/২৪০০ টাকা 
১০০ টাকায় লাভ ৬০০ × ১০০/২৪০০ টাকা 
= ২৫ টাকা
২৩.
একটি ভগ্নাংশের হর তার লবের চেয়ে ৩ বেশি। যদি লব ও হরের সাথে ৪ যোগ করা হয় তাহলে ভগ্নাংশটি ৪/৫ হয়। ভগ্নাংশটি কত?
  1. ৭/১১
  2. ৯/১১
  3. ১০/১৩
  4. ৮/১১
সঠিক উত্তর:
৮/১১
উত্তর
সঠিক উত্তর:
৮/১১
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ভগ্নাংশের হর তার লবের চেয়ে ৩ বেশি। যদি লব ও হরের সাথে ৪ যোগ করা হয় তাহলে ভগ্নাংশটি ৪/৫ হয়। ভগ্নাংশটি কত? 

সমাধান:
মনেকরি 
ভগ্নাংশের লব x  
∴ ভগ্নাংশের হর  x + ৩ 

∴ ভগ্নাংশটি = x/(x + ৩)

প্রশ্নমতে, 
(x + ৪)/(x + ৩ + ৪) = ৪/৫
⇒ (x + ৪)/(x + ৭) = ৪/৫ 
⇒ ৫x + ২০ = ৪x + ২৮ 
⇒ ৫x - ৪x = ২৮ - ২০ 
∴ x = ৮ 

ভগ্নাংশটি = ৮/(৮ + ৩)
= ৮/১১
২৪.
৬টি কমলার ক্রয়মূল্য ৫টি কমলার বিক্রয়মূল্যের সমান হলে, শতকরা লাভ কত?
  1. ১০%
  2. ২০%
  3. ২৫%
  4. ৪০%
সঠিক উত্তর:
২০%
উত্তর
সঠিক উত্তর:
২০%
ব্যাখ্যা
প্রশ্ন: ৬টি কমলার ক্রয়মূল্য ৫টি কমলার বিক্রয়মূল্যের সমান হলে, শতকরা লাভ কত?

সমাধান:
৬টি কমলার ক্রয়মূল্য ১০০ টাকা 
১টি কমলার ক্রয়মূল্য ১০০/৬ টাকা 

৫টি কমলার বিক্রয়মূল্য ১০০ টাকা 
১টি কমলার বিক্রয়মূল্য ১০০/৫ টাকা 

লাভ = (১০০/৫ - ১০০/৬) টাকা = (৬০০ - ৫০০)/৩০ টাকা  = ১০০/৩০ টাকা 

শতকরা লাভ
= ১০০/৩০ ÷ ১০০/৬ × ১০০%
= ২০%
২৫.
একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য ১০ সেমি, ত্রিভুজটির ক্ষেত্রফল-
  1. ২৫ বর্গ সে.মি.
  2. ৩৬ বর্গ সে.মি.
  3. ২০ বর্গ সে.মি.
  4. ৫০ বর্গ সে.মি.
সঠিক উত্তর:
২৫ বর্গ সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
২৫ বর্গ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য ১০ সেমি, ত্রিভুজটির ক্ষেত্রফল-

সমাধান: 
সমদ্বিবাহু সমকোণী ত্রিভূজের ২টি বাহু সমান = ক 
১০ = ক + ক
বা, ১০০= ২ক
বা, ক = ৫০
ক =  √৫০

∴ক্ষেত্রফল =(১/২) (√৫০) × (√৫০)
= (১/২) × ৫০
= ২৫ বর্গ সে.মি.
২৬.
একটি প্লাটফর্মের দৈর্ঘ্য ২৫০ মিটার। ১৫০ মিটার লম্বা একটি ট্রেন ২০ মিটার/সেকেন্ড বেগে গেলে প্লাটফর্মটিকে অতিক্রম করতে কতক্ষণ লাগবে?
  1. ১০ সেকেন্ড 
  2. ১৮ সেকেন্ড 
  3. ২০ সেকেন্ড 
  4. ২৫ সেকেন্ড 
সঠিক উত্তর:
২০ সেকেন্ড 
উত্তর
সঠিক উত্তর:
২০ সেকেন্ড 
ব্যাখ্যা
প্রশ্ন: একটি প্লাটফর্মের দৈর্ঘ্য ২৫০ মিটার। ১৫০ মিটার লম্বা একটি ট্রেন ২০ মিটার/সেকেন্ড বেগে গেলে প্লাটফর্মটিকে অতিক্রম করতে কতক্ষণ লাগবে?

সমাধান:
প্লাটফর্মটিকে অতিক্রম করতে হলে ট্রেনটিকে মোট অতিক্রম করতে হবে = (১৫০ + ২৫০) = ৪০০ মিটার
ট্রেনটির বেগ = ২০ মিটার/সেকেন্ড

আমরা জানি,
অতিক্রান্ত দুরত্ব = বেগ × সময়
∴ সময় = দূরত্ব/বেগ
= ৪০০/২০
= ২০ সেকেন্ড 
২৭.
চতুর্ভূজের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণ সমদ্বিখন্ডিত করলে সেই চতুর্ভূজকে বলা হয়-
  1. সামান্তরিক
  2. বর্গক্ষেত্র
  3. রম্বস
  4. আয়তক্ষেত্র
অনির্ধারিত
ব্যাখ্যা

সঠিক উত্তর: খ) বর্গক্ষেত্র ও গ) রম্বস। 
উত্তরপত্রের অপশনে দ্বৈত উত্তর থাকায় প্রশ্নটি বাতিল করা হলো। 
--------------------------------------- 

প্রশ্ন: চতুর্ভূজের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণ সমদ্বিখন্ডিত করলে সেই চতুর্ভূজকে বলা হয়-

সমাধান:
সামান্তরিক: যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল কিন্তু কোণগুলো সমকোণ নয় তাকে সামান্তরিক বলে।
বর্গক্ষেত্র: যে চতুর্ভুজের প্রতিটি বাহু সমান এবং সব কোণ একসমকোণ তাকে বর্গক্ষেত্র বলে।
রম্বস: যে চতুর্ভুজের চারটি বাহু সমান ও বিপরীত কোণদ্বয় সমান, কিন্তু কোন কোণই সমকোণ নয়, তাকে রম্বস বলে।
রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখন্ডিত করে।
আয়তক্ষেত্র: যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল এবং কোণগুলো সমকোণ তাকে আয়তক্ষেত্র বলে।

২৮.
a এর মান কত হলে (√5)a + 1 = (51/3)2a - 1 হবে?
  1. 1
  2. 3
  3. 5
  4. 6
সঠিক উত্তর:
5
উত্তর
সঠিক উত্তর:
5
ব্যাখ্যা
প্রশ্ন: a এর মান কত হলে (√5)a + 1 = (51/3)2a - 1 হবে? 

সমাধান: 
(√5)a + 1 = (51/3)2a - 1 
বা, 5(a + 1)/2 = 5(2a - 1)/3
বা, (a + 1)/2 = (2a - 1)/3
বা, 4a - 2 = 3a + 3
বা, 4a - 3a = 3 + 2
∴ a = 5
২৯.
তিনজন শ্রমিকের মধ্যে ৯৬০০ টাকা ৩/৫ : ২ : ৫/৩ অনুপাতে ভাগ করে দেওয়া হলে ৩য় শ্রমিক কত টাকা পাবে?
  1. ১৩৫০ টাকা
  2. ১২৫০ টাকা
  3. ৪৫০০ টাকা
  4. ৩৭৫০ টাকা
সঠিক উত্তর:
৩৭৫০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৩৭৫০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: তিনজন শ্রমিকের মধ্যে ৯৬০০ টাকা ৩/৫ : ২ : ৫/৩ অনুপাতে ভাগ করে দেওয়া হলে ৩য় শ্রমিক কত টাকা পাবে?

সমাধান:
অনুপাত = ৩/৫ : ২ : ৫/৩
= (৩/৫) × ১৫ : (২ × ১৫) : (৫/৩) × ১৫
= ৯ : ৩০ : ২৫

৩য় শ্রমিক পাবে = ৯৬০০ × (২৫/৬৪) = ৩৭৫০ টাকা
৩০.
80 এর 75% এর 25% = কত? 
  1. 10
  2. 15
  3. 20
  4. 25
সঠিক উত্তর:
15
উত্তর
সঠিক উত্তর:
15
ব্যাখ্যা
প্রশ্ন: 80 এর 75% এর 25% = কত? 

সমাধান: 
80 এর 75% এর 25%
= (80 এর 75/100) এর 25%
= 60 এর 25%
= 60 এর 25/100
= 15