পরীক্ষা আর্কাইভ

IBA ফ্যাকাল্টি ভিত্তিক প্রস্তুতি

পরীক্ষাIBA ফ্যাকাল্টি ভিত্তিক প্রস্তুতিতারিখতারিখ অনির্ধারিতসময়10 minutes
মোট প্রশ্ন১৮
সিলেবাস
পরীক্ষা - ৫৬ বিষয়: English -9 টপিক: Part-1: Identification of Clauses and Phrases, Replacement of words Part-2: Word Meaning, Spelling, Synonyms & Antonyms, [V to Z]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

IBA ফ্যাকাল্টি ভিত্তিক প্রস্তুতি

IBA ফ্যাকাল্টি ভিত্তিক প্রস্তুতি · তারিখ অনির্ধারিত · ১৮ প্রশ্ন

.
The author's writing style is often described as convoluted, with intricate and complex sentence structures that challenge readers.
Choose the correct replacement for the underlined word from the options below.
  1. lucid
  2. succinct
  3. straightforward
  4. cryptic
  5. None of these
ব্যাখ্যা
The required answer is - cryptic.

• Convoluted (Adjective)
- English Meaning: (Especially of expression in speech or writing) Having a complicated structure and therefore difficult to understand.
- Bangla Meaning: (জীববিদ্যা, প্রাণিবিদ্যা) জটপাকানো; কুণ্ডলীকৃত; মোচড়ানো (যেমন ভেড়ার শিং); (লাক্ষণিক) জটিল এবং দুরূহ।

উল্লিখিত অপশনগুলো,
Lucid (Adjective)
- English Meaning: (of speech or writing) Clearly expressed and easy to understand, or (of a person) thinking or reasoning clearly.
- Bangla Meaning: স্পষ্ট; সহজবোধ্য। 

Succinct (Adjective)
- English Meaning: Expressed clearly and in a few words.
- Bangla Meaning: সংক্ষেপে স্পষ্টভাবে প্রকাশিত; সংক্ষিপ্ত; চুম্বক; সংহৃত।

Straightforward (Adjective, Adverb)
- English Meaning: Easy to do or to understand; not complicated.
- Bangla Meaning: সহজবোধ্য; সহজসাধ্য।

Cryptic (Adjective)
- English Meaning: ​With a meaning that is hidden or not easily understood.
- Bangla Meaning: রহস্যপূর্ণ; গুপ্ত; অর্থসূচক; দুর্বোধ্য।

• বাক্যে "convoluted" শব্দটি ব্যবহৃত হয়েছে লেখকের লেখার ধরন বোঝাতে, যা জটিল, দুর্বোধ্য এবং পাঠকদের জন্য কঠিন। এই অর্থের সঙ্গে "cryptic" শব্দটি সবচেয়ে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। কারণ "cryptic" মানে রহস্যময়, অস্পষ্ট বা এমন কিছু যা সহজে বোঝা যায় না। অন্য বিকল্পগুলো যেমন Lucid, Succinct, বা Straightforward এগুলো "convoluted" শব্দের বিপরীত অর্থ প্রকাশ করে।

অতএব, শব্দগুলোর প্রকৃত অর্থ বিবেচনায় 'convoluted' শব্দের উপযুক্ত প্রতিস্থাপক হবে – Cryptic.

Source: Merriam & Webster Dictionary, Oxford Dictionary, Accessible Dictionary.
.
I don't know why she left early.
Here, the underlined clause is -
  1. Noun Clause
  2. Adverbial Clause
  3. Adjective Clause
  4. Prepositional Clause
  5. None of these
ব্যাখ্যা
Noun Clause:
- যে সব Subordinate Clause Noun এর কাজ করে থাকে, অর্থাৎ Subject, Object, Compliment বা Case in Apposition- এর কাজ করে থাকে তাকে Noun Clause বলে।

Noun Clause বিভিন্নভাবে ব্যবহার হতে পারে। যেমন:
- Verb এর Subject হিসেবে।
- Verb এর Object হিসেবে।
- Object এর complement হিসেবে। Complement দুই প্রকার। যেমন: 1. Subjective Complement এবং 2. Objective Complement.
- Verb এর Subject এর Complement হিসেবে। 
- Preposition এর object হিসেবে।

• Noun Clause যখন verb এর Object হিসেবে কাজ করে তখন তা That, Wh word: what, when, where, whom, why, whether, how এবং if দিয়ে শুরু হয়।
- প্রদত্ত sentence টিতে 'why she left early' Noun clause এর নিয়ম অনুযায়ী why দ্বারা শুরু হয়েছে এবং know (verb) এর object হিসেবে ব্যবহার করা হয়েছে।

- উল্লেখ্য Noun Clause যখন transitive Verb এর Object হিসেবে That দিয়ে শুরু হয় তখন That বাদ যায়।

Correct Answer: I don't know why she left early. Here, the underlined clause is - Noun Clause.

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.
.
They planned to start a new business.
Here, the underlined phrase is -
  1. Adjective Phrase
  2. Noun Phrase
  3. Adverbial Phrase
  4. Prepositional Phrase
  5. None of these
ব্যাখ্যা
• Noun Phrase:
- যে শব্দ সমষ্টি (phrase) noun এর কাজ সম্পন্ন করতে পারে তাকে Noun Phrase বলে।
- Noun Phrase মূলত একটি noun বা pronoun এর কাজ করে থাকে।
- Noun Phrase কেবল মাত্র Adjective দ্বারা modify হয়।

• এছাড়া, অর্থ এবং বাক্যে অবস্থান অনুযায়ী Noun Phrase বিভিন্ন ভূমিকা রয়েছে। যেমন:
- Subject হিসেবে। 
- Object of a verb হিসেবে।
- Object of a preposition হিসেবে।
- Subject complement হিসেবে।
- Object complement হিসেবে।

• প্রদত্ত sentence টিতে 'to start a new business' phrase টি Verb (planned) এর Object হিসেবে বসেছে।
- আর Infinitive marker যদি কোন Sentence এর Subject বা Object হিসেবে ব্যবহার করা হয় তখন তা Noun Phrase.

Correct answer: They planned to start a new business. Here, the underlined phrase is - Noun Phrase.

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.
.
The detective's investigation was thorough, as he left no stone unturned in his search for clues.
Choose the correct replacement for the underlined word from the options below.
  1. careless
  2. exhaustive
  3. hasty
  4. cursory
  5. None of these
ব্যাখ্যা
The required answer is - exhaustive.

• Thorough (Adjective, Preposition, Adverb)
- English meaning: Detailed and careful.
- Bangla meaning: সম্পূর্ণ; আনুপুঙ্খিক; কিছুই উপেক্ষা করে না বা বিস্মৃত হয় না এমন; পুঙ্খানুপুঙ্খ; পুরোদস্তুর; ডাহা; আদ্যন্ত।

• উল্লিখিত অপশনগুলো,
• Careless (Adjective)
- English Meaning: Not giving enough attention and thought to what you are doing, so that you make mistakes.
- Bangla Meaning: যত্নহীন; অসাবধান; অসতর্ক। 

• Exhaustive (Adjective)
- English Meaning: Including everything possible; very careful or complete
- Bangla Meaning: সম্পূর্ণ; পুঙ্খানুপুঙ্খ।

• Hasty (Adjective)
- English Meaning: Hasty in doing something (of a person) acting or deciding too quickly, without enough thought.
- Bangla Meaning: ত্বরিত; ব্যস্তগতি; চটজলদি।

• Cursory (Adjective)
- English Meaning: ​Done quickly and without giving enough attention to details.
- Bangla Meaning: তড়িঘড়িতে করা (কাজ), দায়সারা গোছের (কাজ)।

• বাক্যে "thorough" শব্দটি ব্যবহৃত হয়েছে গোয়েন্দার তদন্তের ধরন বোঝাতে, যা পূর্ণাঙ্গ, বিস্তারিত এবং কোনো কিছু বাদ না দিয়ে সম্পন্ন হয়েছে। এই অর্থের সঙ্গে "exhaustive" শব্দটি সবচেয়ে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। কারণ "exhaustive" মানে হলো এমন কিছু যা সম্পূর্ণ এবং কিছুই বাদ পড়ে না।

অতএব, শব্দগুলোর প্রকৃত অর্থ বিবেচনায় 'thorough' শব্দের উপযুক্ত প্রতিস্থাপক হবে – Exhaustive.

Source: Merriam & Webster Dictionary, Oxford Dictionary, Accessible Dictionary.
.
The antonym of the word "Volatile" is -
  1. Changeable
  2. Callous
  3. Stable
  4. Famish
  5. None of these
ব্যাখ্যা
• Volatile (Adjective)
- English Meaning: Likely to change suddenly and unexpectedly, or suddenly violent or angry.
If a substance, especially a liquid, is volatile, it will change easily into a gas.

- Bangla Meaning:
(১) (তরল) সহজে গ্যাস বা বাষ্পে পরিণত হয় এমন; উদ্বায়ী।
(২) (ব্যক্তি ও তার মেজাজ) প্রাণোচ্ছল; নিয়ত পরিবর্তনশীল; চলচিত্ত।

Synonyms:
- Changeable (পরিবর্তনক্ষম),
- Variable (পরিবর্তনশীল),
- Inconstant (অস্থিরচিত্ত),
- Fickle (চঞ্চল)।

Antonyms:
- Stable (দৃঢ়, সুস্থিত),
- Constant (স্থির; অপরিবর্তনীয়),
- Steady (অটল),
- Fixed (স্থির)।

উল্লিখিত অপশনগুলো,
- Changeable - পরিবর্তনক্ষম;
- Callous - উদাসীন;
- Stable - দৃঢ়, সুস্থিত;
- Famish - প্রচণ্ড ক্ষুধায় মৃতপ্রায় হওয়া।

Example Sentence:
1. He was often handed the difficult and recalcitrant patients by his bosses and he hadn't failed one yet.
2. The manager worried that the recalcitrant employee would try to undermine his authority.

Source: Live MCQ Lecture.
.
The machine made in China does not work well.
Here, the underlined phrase is -
  1. Phrasal Preposition
  2. Noun Phrase
  3. Adverb phrase
  4. Adjective Phrase
  5. None of these
ব্যাখ্যা
Adjective Phrase:
- যে Phrase গুলো sentence- এ adjective এর মত কাজ করে, অর্থাৎ Noun এর অবস্থা, দোষ, গুণ ইত্যাদি প্রকাশ করে সেই Phrase গুলোকে Adjective Phrase বলে।
- Noun এরপর যদি কোন clause/ phrased বসে তাহলে সেটি হবে Adjective clause/ phrase.
- বাক্যেটিতে "The machine made in China does not work well". made in China অংশটি বাক্যের Noun "The machine" কে modify করেছে। তাই এই অংশটুকু Adjective Phrase.

Correct answer: The machine made in China does not work well. Here, the underlined phrase is - Adjective Phrase.

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.
.
The synonym of the word "Zealot" is -
  1. Moderate
  2. Enthusiast
  3. Reformist
  4. Petrify
  5. None of these
ব্যাখ্যা
• Zealot (Noun)
- English Meaning: A person who has very strong opinions about something, and tries to make other people have them too.
- Bangla Meaning: কোনো বিশেষ আদর্শ দল, গোষ্ঠী বা ধর্মমত বিষয়ে প্রবল ও আপসহীন আগ্রহ-উদ্দীপনা প্রকাশ করে এমন ব্যক্তি; অন্ধ সমর্থক; গোঁড়া মৌলবাদী।

Synonyms:
- Fanatic (অতিশয় গোঁড়া ব্যক্তি),
- Enthusiast (উৎসাহী ব্যক্তি),
- Diehard (যে ব্যক্তি পরিবর্তনের তীব্র বিরোধিতা করে),
- Fanatic (গোঁড়া)।

Antonyms:
- Moderate (মধ্যপন্থি),
- Reformist (সংস্কারপন্থী),
- Liberal (উদার),
- Broad minded (প্রশস্ত মন)।

উল্লিখিত অপশনগুলো,
- Moderate - মধ্যপন্থি;
- Enthusiast - উৎসাহী ব্যক্তি;
- Reformist - সংস্কারপন্থী;
- Petrify - প্রস্তরীভূত বা কঠিন করা।

Example Sentence:
1. He says there have always been religious zealots, but modern technology has given them a lethal capacity.
2. There is always pressure from Zealots to every reform the party has taken so far.

Source: Live MCQ Lecture.
.
The college stands by the side of the river. Here, the phrase 'by the side of the river' is a/an -
  1. Noun Phrase
  2. Adverbial Phrase
  3. Adjective Phrase
  4. Prepositional Phrase
  5. None of these
ব্যাখ্যা
Adverbial Phrase
- যে শব্দ সমষ্টি বা Phrase যখন Adverb এর ন্যায় কাজ করে তখন তাকে Adverbial Phrase বলে।
- এখানে 'by the side of the river' দ্বারা Stand 'Verb' টিকে Modify করেছে এবং School টি কোথায় অবস্থিত তা বুঝানো হয়েছে। 
- কোথায়, কখন, কিভাবে ইত্যাদি দ্বারা প্রশ্ন করে উত্তর পাওয়া গেলে তখন টা আমরা Adverb হিসেবে ব্যবহার করি। 

- আবার, যখন Prepositional phrase কোনো noun বা pronoun (যেমন "the college") কে বর্ণনা করে বা বিশ্লেষণ হিসেবে কাজ করে, তখন সেটি Adjective phrase হয়ে যায়। 
- এখানে, "by the side of the river" "the school" কে বর্ণনা করছে, অর্থাৎ কোথায় "the school" অবস্থিত তা বুঝাছে, তাই এটি একটি Adverbial phrase হিসেবে কাজ করছে।

Correct Answer: The school stands by the side of the river. Here, the phrase 'by the side of the river' is - Adverbial Phrase.

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.
.
The athlete's training regimen was arduous, with a strict diet and exercise routine that required immense discipline and dedication.
Choose the correct replacement for the underlined word from the options below.
  1. rigorous
  2. lenient
  3. relaxed
  4. moderate
  5. None of these
ব্যাখ্যা
The required answer is - rigorous.

• Arduous (Adjective):
- English Meaning: Difficult and tiring, or needing a great deal of effort.
- Bangla Meaning:
1. (কাজ সম্বন্ধে) দুঃসাধ্য; কষ্টকর।
2. (পথ ইত্যাদি সম্বন্ধে) খাড়াভাবে উঠে বা নেমে গেছে এমন; উপরের দিকে ওঠা অত্যন্ত কষ্টসাধ্য এমন দুরারোহ।

• উল্লিখিত অপশনগুলো,
Rigorous (Adjective)
- English Meaning: Demanding that particular rules, processes, etc., are strictly followed.
- Bangla Meaning: কঠিন; কড়া; কঠোর। 

Lenient (Adjective)
- English Meaning: (of punishment or person in authority) More merciful or tolerant than expected.
- Bangla Meaning: উদার; দয়ালু; কোমল; ক্ষমাশীল।

Relaxed (Adjective, Verb)
- English Meaning: (of a person) Calm and not anxious or worried.
- Bangla Meaning: কম কঠোর; শমিত বোধ করা।

Moderate (Adjective)
- English Meaning: ​That is neither very good, large, hot, etc. nor very bad, small, cold, etc..
- Bangla Meaning: মাঝারির কম; সীমিত; পরিমিত।

• বাক্যে "arduous" শব্দটি ব্যবহৃত হয়েছে ক্রীড়াবিদের প্রশিক্ষণ পদ্ধতি বোঝাতে, যা অত্যন্ত কঠিন, কষ্টসাধ্য এবং উচ্চ মাত্রার আত্মনিয়ন্ত্রণ ও নিষ্ঠা দাবি করে। এই অর্থের সঙ্গে "rigorous" শব্দটি সবচেয়ে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। কারণ "rigorous" মানে হলো কঠোর, কষ্টকর এবং শৃঙ্খলাপূর্ণ। অন্য বিকল্পগুলো যেমন Lenient, Relaxed, বা Moderate এগুলো "arduous" শব্দের বিপরীত অর্থ প্রকাশ করে।

অতএব, শব্দগুলোর প্রকৃত অর্থ বিবেচনায় 'arduous' শব্দের উপযুক্ত প্রতিস্থাপক হবে – Rigorous.

Source: Merriam & Webster Dictionary, Oxford Dictionary, Accessible Dictionary.
১০.
The antonym of the word "Venerate" is -
  1. Quieten
  2. Comfort
  3. Regard
  4. Contempt
  5. None of these
ব্যাখ্যা
• Venerate (Verb)
- English Meaning: To honor or have great respect for a person or thing.
- Bangla Meaning: গভীরভাবে শ্রদ্ধা/ ভক্তি করা; পূজা করা।

Synonyms:
- Respect (শ্রদ্ধা করা),
- Worship (পূজা করা),
- Idolize (দেবতাজ্ঞানে পূজা করা),
- Honor (সম্মান করা)।

Antonyms:
- Despise (অবজ্ঞা/ ঘৃণা/ তুচ্ছজ্ঞান/ উপেক্ষা),
- Condemn (নিন্দা),
- Scorn (অবজ্ঞা),
- Disdain (তাচ্ছিল্য করা)।

• উল্লিখিত অপশনগুলো,
- Quieten - শান্ত করা;
- Comfort - স্বস্তি;
- Regard - সম্মান করা;
- Contempt - অপমান করা

Example Sentence:
1. She has been one of the most venerated saints of the modern era.
2. We venerate our genius customers.

Source: Live MCQ Lecture.
১১.
The synonym of the word "Vacillate" is -
  1. Persist
  2. Hesitate
  3. Mischievous
  4. Wicked
  5. None of these
ব্যাখ্যা
• Vacillate: (Verb)
- English Meaning: To be unable to decide something, and specially to continue to change opinions.
- Bangla Meaning: (between) দ্বিধা করা; দ্বিধান্বিত হওয়া; দোদুলচিত্ত/ দোলায়মান/ দোলায়িত/ দোদুল হওয়া; আন্দোলিত/ দোদুল্যমান হওয়া; (মতামত ইত্যাদিতে) অনিশ্চিত হওয়া।

Synonyms:
- Dither (ইতস্তত করা),
- Hesitate (দ্বিধা/ ইতস্তত করা),
- Oscillate (দোদুল্যমান হওয়া),
- Fluctuate (ওঠা নামা করা)।

Antonyms:
- Dive(in) (কোন কিছু শুরু করে দেয়া),
- Plunge(in) (কোন বিষয়ে সিদ্ধান্ত গ্রহন করে কাজ শুরু করা),
- Remain (রাখা),
- Persist (অটল থাকা)।

• উল্লিখিত অপশনগুলো,
- Persist - অটল থাকা;
- Hesitate - দ্বিধা/ ইতস্তত করা;
- Mischievous - অনিষ্টজনক;
- Wicked - দুষ্টু।

Example Sentence:
1. My listening tastes vacillate between music and talk radio.
2. He vacillates between accepting the new position and retirement.

Source: Live MCQ Lecture.
১২.
Choose the correct spelling.
  1. Voluptuous
  2. Voloptuous
  3. Veoluptuous
  4. Volupttuous
  5. None of these
ব্যাখ্যা
• The correct spelling is 'Voluptuous' (Adjective).
- English meaning: Given to or spent in the enjoyment of luxury, pleasure, or sensual gratifications.
- Bangla meaning: ইন্দ্রিয়সুখাবহ; ইন্দ্রিয়পরিতৃপ্তিকর।

Example sentence: The painting captured the model’s voluptuous beauty.
- Bangla meaning: চিত্রকর্মটি মডেলের রূপ ও ইন্দ্রিয়সুখদায়ক সৌন্দর্যকে তুলে ধরেছে।

Source: Accessible Dictionary, Oxford Dictionary, Merriam & Webster Dictionary.
১৩.
The chef's cuisine was diverse, with a fusion of flavors and ingredients from different cultures.
Choose the correct replacement for the underlined word from the options below.
  1. monotonous
  2. varied
  3. unchanging
  4. bland
  5. None of these
ব্যাখ্যা
The required answer is - varied.

• Diverse (Adjective):
- English Meaning: Very different from each other and of various kinds.
- Bangla Meaning: নানা রকম; বিভিন্ন রকম; একাধিক।

• উল্লিখিত অপশনগুলো,
Monotonous (Adjective)
- English Meaning: Never changing and therefore boring.
- Bangla Meaning: একঘেয়ে; একটানা; বৈচিত্র্যহীন।। 

Varied (Adjective, Verb)
- English Meaning: Of many different types.
- Bangla Meaning: (১) বিভিন্ন; বিচিত্র; বহু বিচিত্র।

Unchanging (Adjective)
- English Meaning: That always stays the same and does not change.
- Bangla Meaning: অপরিবর্তনশীল ।

Bland (Adjective)
- English Meaning: ​Not having a strong or interesting taste.
- Bangla Meaning: বৈশিষ্ট্যহীন; আকর্ষণহীন।

• বাক্যে "diverse" শব্দটি ব্যবহৃত হয়েছে শেফের রান্নার ধরন বোঝাতে, যা বৈচিত্র্যময় অর্থাৎ নানা রকম স্বাদ এবং উপাদানের সংমিশ্রণ নির্দেশ করে। এই অর্থের সঙ্গে "varied" শব্দটি সবচেয়ে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। কারণ "varied" মানে বিভিন্ন রকম, পরিবর্তনশীল বা বহুমুখী। অন্য বিকল্পগুলো যেমন Monotonous, Unchanging, বা Blandএগুলো "diverse" শব্দের বিপরীত অর্থ প্রকাশ করে।

অতএব, শব্দগুলোর প্রকৃত অর্থ বিবেচনায় 'diverse' শব্দের উপযুক্ত প্রতিস্থাপক হবে – Varied.

Source: Merriam & Webster Dictionary, Oxford Dictionary, Accessible Dictionary.
১৪.
Because she was late, the teacher didn't let her enter.
Here, the underlined clause is a/ an -
  1. Adjective Clause
  2. Noun Clause
  3. Adverbial Clause
  4. Prepositional Clause
  5. None of these
ব্যাখ্যা
Adverbial clause of reason:
- Principal clause এর কাজ সম্পাদান হওয়া বা না হওয়ার কারণকে বুঝায়।
- Adverbial Clause of reason টি Conjunction দিয়ে শুরু হয়। যেমন: As, Since, For, Because, That ইত্যাদি। 
- Conjunctions বাক্যের শুরুতে বসলে এগুলো দিয়ে শুরু করে কমা পর্যন্ত Adverbial Clause হয় এবং বাকি অংশ Principal Clause হয়। যেমন: Because she was late, the teacher didn't let her enter.
- আবার Conjunctions বাক্যের মাঝে বসলে এগুলো থেকে শুরু করে বাক্যের শেষ পর্যন্ত Adverbial Clause হয় এবং বাকি অংশ Principle Clause হয়। যেমন: The teacher didn't let her enter because she was late.
- Adverbial Clause of reason, Principle Clause এর আগে বা পরে বসানো হয়।
- আগে বসলে Clause এ শেষে কমা বসে, পরে বসলে কমা বসে না।  

Correct Answer: Because she was late, the teacher didn't let her enter. Here, the underlined clause is - Adverbial Clause.

Note:
01. Since এবং As এর পরিবর্তে Seeing that ব্যবহার করা যেতে পারে যখন তা দ্বারা in view of the fact এর অর্থ প্রকাশ পায়। যেমন:
- Seeing that the room is already full, the meeting may begin now.

02. So যোগ করে Adverbial clause of reason যুক্ত Complex sentence কে দুটি Principal clause এ প্রকাশ করা যায়। যেমন:
(a) Since it was too dark to go on, we camped there.
- It was too dark to go on, so we camped there.

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.
১৫.
Choose the correct answer.
  1. Vituparetive
  2. Vitoperative
  3. Vittuperative
  4. Vituperative
  5. None of these
ব্যাখ্যা
• The correct spelling is 'Vituperative' (Adjective).
- English Meaning: A vituperative spoken or written attack is full of angry criticism.
- Bangla Meaning: গালিগালাজপূর্ণ; কটূক্তিপূর্ণ।

Example sentence: He launched into a vituperative attack against his critics.
- Bangla meaning: সে তার সমালোচকদের বিরুদ্ধে তীব্র কটাক্ষপূর্ণ আক্রমণ শুরু করল।

Source: Accessible Dictionary, Oxford Dictionary, Merriam & Webster Dictionary.
১৬.
The antonym of the word "Vagary" is -
  1. Whimsy
  2. Mischievous
  3. Reality
  4. Impulsive
  5. None of these
ব্যাখ্যা
• Vagary (Noun)
- English Meaning: An unexpected and inexplicable change in something (in a situation or a person's behavior, etc.
- Bangla Meaning: (plural vagaries) অদ্ভুত, অস্বাভাবিক কাজ বা ভাব, বিশেষত যার কোনো কারণ খুঁজে পাওয়া যায় না; খেয়াল; মরজি; খোশখেয়াল: The vagaries of fashion/of human emotions.

Synonyms:
- Whimsy (বাতিক),
- Fancy (শৌখিন),
- Impulsive (আবেগপ্রবন),
- Capricious (চঞ্চল)।

Antonyms:
- Fact (বাস্তবতা),
- Reality (বাস্তবতা),
- Truth (সত্য, বাস্তবতা),
- Certainty (নিশ্চয়তা)।

 উল্লিখিত অপশনগুলো,
- Whimsy - বাতিক;
- Mischievous - অনিষ্টজনক;
- Reality - বাস্তবতা;
- Impulsive - আবেগপ্রবন।

Example Sentence:
1. How near they would pass depended on the vagary of the waves and the tide.
2. He has dealt with human vagaries for many years.

Source: Live MCQ Lecture.
১৭.
The synonym of the word "Vendetta" is -
  1. Forgiveness
  2. Conflict
  3. Harmony
  4. Reserved
  5. None of these
ব্যাখ্যা
• Vendetta (Noun)
- English Meaning: A long period of violence between two families or groups, in which people are murdered in return for previous murders.
- Bangla Meaning: বংশানুক্রমিক বিবাদ, যাতে বিবদমান প্রত্যেক পরিবারের সদস্যরা পূর্ববর্তী হত্যার প্রতিশোধ নিতে হত্যাকাণ্ডে জড়ায়; বংশানুক্রমিক প্রতিহিংসা।

Synonyms:
- Conflict (দ্বন্দ্ব),
- Fight, (যুদ্ধ),
- Strife (সংঘাত, সহিংসতা), 
- Dispute (বিবাদ)।

Antonyms:
- Forgiveness (ক্ষমা),
- Harmony (সম্প্রীতি),
- Peace(শান্তি),
- Reconciliation (পুনর্মিলন)।

• উল্লিখিত অপশনগুলো,
- Forgiveness - ক্ষমা;
- Conflict - দ্বন্দ্ব;
- Harmony - সম্প্রীতি;
- Reserved - আত্মকেন্দ্রিক।

Example Sentence:
1. She conducted a personal vendetta against me.
2. He waged a personal vendetta against his rivals in the Senate.

Source: Live MCQ Lecture.
১৮.
After he finished his homework, he went to play.
Here, the underlined clause is a/ an -
  1. Adverbial clause of supposition
  2. Adverbial clause of reason
  3. Adverbial clause of purpose
  4. Adverbial clause of time
  5. None of these
ব্যাখ্যা
After he finished his homework, he went to play. Here, the underlined clause is a/ an - Adverbial clause of time.

Adverbial clause of time:
- Principal clause এর কাজ সম্পন্ন করার সময়কে নির্দেশ করে।
- Adverbial Clause of time টি Conjunctions of time দিয়ে শুরু হয়। যেমন: As soon as, Before, After, Hardly --- when, No sooner --- than, Since, The sooner ইত্যাদি।
- Conjunctions of time বাক্যের শুরুতে বসলে এগুলো দিয়ে শুরু করে কমা পর্যন্ত Adverbial Clause হয় এবং বাকি অংশ Principle Clause হয়। যেমন: After he finished his homework, he went to play.
- আবার Conjunctions of time বাক্যের মাঝে বসলে এগুলো থেকে শুরু করে বাক্যের শেষ পর্যন্ত Adverbial Clause হয় এবং বাকি অংশ Principal Clause হয়। যেমন: He went to play after he finished his homework.
- Adverbial Clause of time, Principle Clause এর আগে বা পরে বসানো হয়।
- আগে বসলে Clause এ শেষে কমা বসে, পরে বসলে কমা বসে না।  

Note
1. Complex Sentence এর time clause এ যখন ভবিষ্যৎ কালেও উল্লেখ থাকে, তখন Principal clause এ Future Tense ব্যবহার হয় কিন্তু subordinate clause এ Future Tense ব্যবহার হয় না। যেমন:
- Mr. Samad will telephone you as soon as he returns.

2. কিন্তু, time clause এ Future Perfect Tense ব্যবহার না হয়ে Present Perfect Tense ব্যবহার হয়। এ ক্ষেত্রে  Principal clause এ Future Tense ব্যবহার হয়। যেমন:
- I will return your book on Monday when I have read it.

উল্লিখিত বাকি অপশনগুলো,
Adverbial clause of supposition/ concession/ contrast:
- Verb সংঘটিত হবার বিপরীত কোন কিছু হওয়া/ করা বোঝাবে।
- Principal clause এর verb কে 'কী সত্ত্বেও' দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া যায়।

- যেমন:
- Though she was nervous, she spoke confidently during the meeting.
- 'কী সত্ত্বেও 'she spoke confidently during the meeting' প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় - 'Though she was nervous'.
- তাই এটি Adverbial clause of concession.

Adverbial clause of reason:
- এর দ্বারা verb সংঘটিত হবার কারণ বোঝায়।
- Principal clause এর verb কে why দ্বারা প্রশ্ন করলে এর উত্তর পাওয়া যায়।
- Because, as, since দ্বারা adverbial clause of reason শুরু হয়।

- যেমন:
- They stayed inside since it was raining.
- 'Why' দ্বারা 'stayed' কে প্রশ্ন করলে উত্তর পাওয়া যায়, যথাক্রমে- since it was raining.
- তাই এটি Adverbial clause of reason.

Adverbial clause of purpose:
- Principal clause এর কাজের উদ্দেশ্যের প্রতি ইংগিত করে।
- Adverbial Clause of reason টি Subordanating Conjunction দিয়ে শুরু হয়। যেমন: That, So that, In order to, Lest দ্বারা শুরু হয়।

- যেমন:
- He works hard so that he can succeed.
- Why দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া যায়।
- সে কেন পরিশ্রম করছে? - "so that he can succeed" (যাতে সে সফল হতে পারে)।

Source: A Passage To The English Language, S. M. Zakir Hussain.