পরীক্ষা আর্কাইভ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

পরীক্ষাUnlistedতারিখ১৬ সেপ্টেম্বর, ২০২৪সময়50 minutes৫৯ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৬০
সিলেবাস
আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তর পদের নাম: সাঁট-লিপিকার/উচ্চমান সহকারী/অফিস সহকারী-কাম-কম্পিউটার অপারেটর পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার তারিখ: ০৬.০৯.২০১৯
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

Unlisted · ১৬ সেপ্টেম্বর, ২০২৪ · ৬০ প্রশ্ন

.
কোনটি শুদ্ধ বানান?
  1. নথিপত্র
  2. ণথিপত্র
  3. নতিপত্র
  4. নথিপত্ত
ব্যাখ্যা
• শুদ্ধ বানান - নথিপত্র

• নথিপত্র (বিশেষ্য)
- মিশ্র শব্দ (হিন্দি নথি+ সংস্কৃত পত্র)
অর্থ: কোন বিষয়ে এক সঙ্গে গেঁথে রাখা কাগজপত্র; দলিল দস্তাবেজ।

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
.
'ফকির' শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
  1. তুর্কি
  2. পর্তুগিজ
  3. আরবি
  4. ফারসি
ব্যাখ্যা
• 'ফকির'
- এটি একটি আরবি ভাষার শব্দ।
- এটি বিশেষ্য পদ।
'ফকির' শব্দের অর্থ:
- সংসারত্যাগী সাধুপুরুষ।
- মরমি সাধক।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
.
'পূর্বেই' শব্দটির চলিত রূপ কোনটি?
  1. পূর্বে
  2. পূর্ব
  3. পুব
  4. আগেই
ব্যাখ্যা
• 'পূর্বেই' এর চলিত রূপ হচ্ছে - আগেই

চলিত রীতি:
- চলিত রীতি পরিবর্তনশীল। একশ বছর আগে যে চলিত রীতি সে যুগের শিষ্ট ও ভদ্রজনের কথিত ভাষা বা মুখের বুলি হিসেবে প্রচলিত ছিল, কালের প্রবাহে বর্তমানে তা অনেকটা পরিবর্তিত রূপ লাভ করেছে।
- এ রীতি তদ্ভব শব্দবহুল।
- চলিত রীতি সংক্ষিপ্ত ও সহজবোধ্য এবং বক্তৃতা, আলাপ-আলোচনা ও নাট্যসংলাপের জন্য বেশি উপযোগী।
- সাধু রীতিতে ব্যবহৃত সর্বনাম ও ক্রিয়াপদ চলিত রীতিতে পরিবর্তিত ও সহজতর রূপ লাভ করে।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
.
নিচের কোন শব্দটি তৎসম?
  1. হাত
  2. নক্ষত্র
  3. দারোগা
  4. চুলা
ব্যাখ্যা

সঠিক উত্তর: খ) নক্ষত্র।

ব্যাখ্যা:
খ) নক্ষত্র - এটি তৎসম শব্দ। সংস্কৃত 'নক্ষত্র' থেকে অবিকৃতভাবে বাংলায় এসেছে।

অন্যান্য শব্দগুলির শ্রেণিবিভাগ:
ক) হাত - তদ্ভব শব্দ (সংস্কৃত 'হস্ত' > প্রাকৃত 'হত্থ' > বাংলা 'হাত')।
গ) দারোগা - বিদেশি শব্দ (ফারসি থেকে আগত)।
ঘ) চুলা - তদ্ভব শব্দ (সংস্কৃত 'চুল্লী' থেকে এসেছে)।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

.
'মহাত্মা' কোন সমাস?
  1. দ্বিগু
  2. তৎপুরুষ
  3. বহুব্রীহি
  4. কর্মধারয়
ব্যাখ্যা
বহুব্রীহি সমাস:
- যে সমাসে সমস্যমান পদগুলোর কোনোটির অর্থ না বুঝিয়ে, অন্য কোনো পদকে বোঝায়, তাকে বহুব্রীহি সমাস বলে।
যথা:
- বহু ব্রীহি (ধান) আছে যার = বহুব্রীহি।
- এখানে ‘বহু’ কিংবা ‘ব্রীহি’ কোনোটিরই অর্থের প্রাধান্য নেই, যার বহু ধান আছে এমন লোককে বোঝাচ্ছে।
- বহুব্রীহি সমাসে সাধারণত যার, যাতে ইত্যাদি শব্দ ব্যাসবাক্যরূপে ব্যবহৃত হয়।

যথা:
- আয়ত লোচন যার = আয়তলোচনা (স্ত্রী),
- মহান আত্মা যার = মহাত্মা,
- স্বচ্ছ সলিল যার = স্বচ্ছসলিলা,
- নীল বসন যার = নীলবসনা,
- স্থির প্রতিজ্ঞা যার = স্থিরপ্রতিজ্ঞ,
- ধীর বুদ্ধি যার = ধীরবুদ্ধি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, ৯ম-১০ম শ্রেণী (২০১৯ সংস্করণ), বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর।
.
'তুলসী বনের বাঘ'- প্রবাদটির অর্থ কি?
  1. ভণ্ড
  2. বহিপীর
  3. অতিশয় পণ্ডিত
  4. সামান্য ত্রুটি
ব্যাখ্যা
• 'তুলসী বনের বাঘ' বাগধারাটির অর্থ হচ্ছে - ভণ্ড

গুরুত্বপূর্ণ কিছু বাগধারা:
- কচু বনের কালাচাঁদ - অপদার্থ ।
- নারকের ঢেঁকি - বিবাদের বিষয়।
- বাস্তুঘুঘু - অতি ধূর্ত।
- বিন্দু-বিসর্গ - সামান্য বিষয়।
- সোনার কাঠি রূপার কাঠি - বাঁচামরার লড়াই।

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ ও বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
'ব্যায়ামে শরীর ভালো হয়'- বাক্যে 'ব্যায়ামে' শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
  1. কর্মকারকে সপ্তমী
  2. করণ কারকে সপ্তমী
  3. অপাদান কারকে সপ্তমী
  4. অধিকরণ কারকে সপ্তমী
ব্যাখ্যা
• 'ব্যায়ামে শরীর ভালো হয়’ - বাক্যে নিম্নরেখ শব্দটি করণ কারকে সপ্তমী বিভক্তি

• করণ কারক:
- 'করণ' শব্দটির অর্থ: যন্ত্র, সহায়ক বা উপায়।
- ক্রিয়া সম্পাদনের যন্ত্র, উপকরণ বা সহায়ককেই করণ কারক বলা হয়।
- বাক্যস্থিত ক্রিয়াপদের সঙ্গে 'কীসের দ্বারা' বা 'কী উপায়ে' প্রশ্ন করলে যে উত্তরটি পাওয়া যায়, তা-ই করণ কারক।
যেমন -
→ নীরা কলম দিয়ে লেখে। (উপকরণ-কলম)
→ 'জগতে কীর্তিমান হয় সাধনায়।' (উপায় সাধনা)

• সপ্তমী বিভক্তি বা 'এ' বিভক্তি:
ফুলে ফুলে ঘর ভরেছে।
→ শিকারি বিড়াল গোঁফে চেনা যায়।

- তে বিভক্তি:
→ 'এত শঠতা, এত যে ব্যথা, তবু যেন তা মধুতে মাখা।' - নজরুল।
→ লোকটা জাতিতে বৈষ্ণব।

- য় বিভক্তি:
চেষ্টায় সব হয়।
→ এ সুতায় কাপড় হয় না।

• 'ব্যায়ামে শরীর ভালো হয়’ - এখানে 'কী উপায়ে শরীর ভালো হয়?', প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় - 'ব্যায়ামে'। তাই 'ব্যায়ামে' করণ কারকে সপ্তমী বিভক্তি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
.
'তটিনী'-এর সমার্থক শব্দ কোনটি?
  1. জলধি
  2. নদী
  3. সলিল
  4. আকাশ
ব্যাখ্যা
'নদী' শব্দের সমার্থক শব্দ:
- নদ, নদনদী, তটিনী, প্রবাহিণী, তরঙ্গিনী, শৈবালিনী, স্রোতস্বিনী, স্রোতস্বতী, নির্ঝরণী, গাঙ, সরিৎ, সমুদ্রকান্তা, সমুদ্রদয়িতা, স্রোতবহা, মন্দাকিনী, স্রোতোবহ, কল্লোলিনী।

অন্যদিকে,
'সমুদ্র' শব্দের সমার্থক শব্দ:
- অর্ণব, জলধি, উদধি, পয়োধি, পয়োনিধি, তোয়ধি, পারাবার, সাগর, সিন্ধু, বারিধি, বারীশ, রত্নাকর।

'পানি' শব্দের সমার্থক শব্দ:
- জল, নীর, সলিল, পানি, প্রাণদ, তোয়, অম্বু, জীবন ইত্যাদি।

'আকাশ' শব্দের সমার্থক শব্দ:
- অম্বর, গগন, ব্যোম, নভঃ ইত্যাদি।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
'সৌম্য'-এর বিপরীত শব্দ-
  1. শান্ত
  2. কঠিন
  3. ভদ্র
  4. উগ্র
ব্যাখ্যা
• 'সৌম্য' শব্দের বিপরীত শব্দ - উগ্র

গুরুত্বপূর্ণ কিছু বিপরীত শব্দ:
'অনুরক্ত' এর বিপরীত শব্দ - বিরক্ত
'অনুমেয়' এর বিপরীত শব্দ - অননুমেয়
'নিয়ত' এর বিপরীত শব্দ - বিরত
'প্রবিষ্ট' এর বিপরীত শব্দ - প্রস্থিত
'দরদি' এর বিপরীত শব্দ-নির্দয়
'উদ্ধত' এর বিপরীত শব্দ-বিনীত
'উগ্র' এর বিপরীত শব্দ-মৃদু / সৌম্য
'ঔদ্ধত্য' এর বিপরীত শব্দ-বিনয়

উৎস: ভাষা- শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১০.
'ডালে ডালে কুসুম ভার'- এখানে 'ভার' কোন অর্থ প্রকাশ করছে?
  1. সমূহ
  2. বোঝা
  3. গুরুত্ব
  4. বিষাদ
ব্যাখ্যা
• এখানে 'ভার' হলো 'সমূহ' অর্থ প্রকাশ করে।

এছাড়া 'ভার' যেসকল অর্থ প্রকাশ করতে পারে-
• ভারকেন্দ্র (বিশেষ্য) (পদার্থবিদ্যা) বস্তুর ভারের মধ্যবিন্দু; centre of gravity।
• ভারগ্রস্ত (বিশেষণ) ভারাক্রান্ত (এই ভারগ্রস্ত ভাঙা সংসারটিকে চারাইবার-রবীন্দ্রনাথ ঠাকুর))।
• ভারবাহ, ভারবাহক, ভারবাহী (বিশেষণ), (বিশেষ্য) যে বোঝা বহন করে; বোঝা বহনকারী; ভারী।
•ভারযষ্টি (বিশেষ্য) ভার বহনের বাঁক।
• ভারসহ (বিশেষণ) ভার সইতে পারে এমন।
• ভারসাম্য (বিশেষ্য) দুই দিকের ভাবের সমতামূলক সামঞ্জস্য; balance।
• ভারহীন (বিশেষণ) হালকা; ওজনহীন।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি(২০১৯সংস্করণ)।
১১.
'বিধবা' শব্দের বিপরীত লিঙ্গ কি?
  1. বহুপত্নীক
  2. সধবা
  3. বিপত্নীক
  4. অধবা
অনির্ধারিত
ব্যাখ্যা
• যেহেতু বিধবা নিত্য স্ত্রীবাচক শব্দ এবং বিধবা(বিশেষ্য) এর অনুরূপ বিশেষ্য বাচক কোন বিপরীত লিঙ্গ নেই তাই প্রশ্নটি বাতিল করা হলো।

• বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ) অনুসারে, বিধবা = নিত্য স্ত্রীবাচক শব্দ।
নিত্য পুরুষবাচক শব্দ - কবিরাজ, কৃতদার, অকৃতদার, ঢাকী ইত্যাদি।
নিত্য স্ত্রীবাচক শব্দ - কুলটা, সতীন, অর্ধাঙ্গিনী, বিধবা, অসূর্যম্পশ্যা, অরক্ষণীয়া, সপত্নী ইত্যাদি।

আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি অনুসারে,
বিধবা (বিশেষ্য) = যে নারীর স্বামী মৃত।
বিপত্নীক (বিশেষণ) = পত্নী নেই এমন।
বহুপত্নীক (বিশেষণ) = এক জনের অধিক পত্নী আছে এমন।
অধবা (বিশেষণ) = স্বামীহীন, বিধবা।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
১২.
'কৃষক হলেও তার আছে রাশি রাশি ধন'- বাক্যে 'রাশি রাশি' কি অর্থে ব্যবহৃত হয়েছে?
  1. সামান্য
  2. গভীরতা
  3. আধিক্য
  4. তীব্রতা
ব্যাখ্যা
• ‘রাশি রাশি ধান' এখানে 'রাশি রাশি' - 'আধিক্য' অর্থ প্রকাশ করেছে।

• দ্বিরুক্ত অর্থ দুবার উক্ত হয়েছে এমন।
- বাংলা ভাষার কোনো কোনো শব্দ, পদ বা অনুকার শব্দ, একবার ব্যবহার করলে যে অর্থ প্রকাশ করে, সেগুলো দুইবার ব্যবহার করলে অন্য কোনো সম্প্রসারিত অর্থ প্রকাশ করে।
- এ ধরনের শব্দের পরপর দুইবার প্রয়োগই দ্বিরুক্ত শব্দ গঠিত হয়।

• বিশেষ্য শব্দযুগলের বিশেষণরূপে ব্যবহার:
- আধিক্য বোঝাতে: রাশি রাশি ধান, ধামা ধামা ধান
- সামান্য বোঝাতে: আমি জ্বর জ্বর বোধ করছি।
- ধারাবাহিকতা বোঝাতে: তুমি বাড়ি বাড়ি হেঁটে চাঁদা তুলেছ।
- ভাবের গভীরতা বোঝাতে: তার দুঃখ দেখে সবাই হায় হায় করতে লাগল।
- অনুভূতি বোঝাতে: ভয়ে গা ছম ছম করছে।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি, (সংস্করণ-২০১৯)।
১৩.
'গোয়ার গোবিন্দ' বাগধারাটির অর্থ কি?
  1. নিতান্ত অলস
  2. চাটুকার
  3. নির্বোধ
  4. চতুর
ব্যাখ্যা
- ‘গোঁয়ার গোবিন্দ’ বাগধারাটির অর্থ - নির্বোধ / কাণ্ডজ্ঞানহীন।

অন্যদিকে,
- 'গোঁফখেজুরে' বাগধারার অর্থ - নিতান্ত অলস।
- ‘খয়ের খাঁ বাগধারাটির অর্থ - চাটুকার।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
১৪.
'মাথা খাটিয়ে কাজ করবে'- এখানে 'মাথা' শব্দটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
  1. রোগ
  2. বুদ্ধি
  3. সামান্য
  4. মস্তক
ব্যাখ্যা
• 'মাথা খাটিয়ে কাজ কর' বাক্যে ‘মাথা’ শব্দটি বুদ্ধি অর্থে ব্যবহৃত।

একই শব্দের ভিন্নার্থক প্রয়োগ:
• মাথা ধরা (মাথায় যন্ত্রণা হওয়া) - ওষুধ খেয়ে রুগির মাথা ধরা কমেছে।
• মাথা পাতা (সম্মত হওয়া) - এ কাজে আমি মাথা পাততে পারি না।
• মাথা আসা ( বোধগম্য হওয়া) - অঙ্কটি কিছুতেই আমার মাথায় আসছে না।
• মাথা খাওয়া (নষ্ট করা) - অতি আদর দিয়ে ছেলেটার মাথা খেয়ো না।
• মাথা ঠেকান (প্রণাম করা) - ও আমার দেশের মাটি, তোমার তরে ঠেকাই মাথা৷
• মাথায় উঠা (প্রশয় পাওয়ার) - আদর পেয়ে ছেলেটা মাথায় উঠে যাচ্ছে।
• মাথা গরম করা (চটিয়া যাওয়া) - এত অল্পে ছেলেটা মাথায় উঠে যাচ্ছে।
• চোখের মাথা খাওয়া (অন্ধ হওয়া) - চোখের মাথা না খেলে কেউ এমন কাজ করতে পারে?
• মাথার দিব্যি (শপথ) - মাথার দিব্যি, দয়া করে এ কাজ করো না।

উৎস: মাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৫.
'চতুষ্পদ' শব্দের সন্ধি বিচ্ছেদ কি?
  1. চতু + পদ
  2. চতুঃ + পদ
  3. চতুষ + পদ
  4. চতু + সপদ
ব্যাখ্যা
• ‘চতুষ্পদ’ শব্দের সন্ধি বিচ্ছেদ - চতুঃ + পদ। 

• বিসর্গযুক্ত ই-ধ্বনি বা উ-ধ্বনির পর ক,খ,প,ফ থাকলে সন্ধির ফলে বিসর্গ ( ঃ) স্থানে ষ্ হয়। এবং বিসর্গযুক্ত অ-ধ্বনি বা আ- ধ্বনির পর ক,খ,প,ফ থাকলে সন্ধির ফলে বিসর্গ(ঃ) স্থানে স-ধ্বনি হয়। স পরবর্তী ব্যঞ্জনে যুক্ত হয়।

ইঃ + ক = ই + ষ্ক - আবিঃ + কার = আবিষ্কার, 
ইঃ + প = ই + ষ্প - নিঃ + পত্তি = নিষ্পত্তি, নিঃ + পন্ন = নিষ্পন্ন, 
ইঃ + ফ = ই + ষ্ফ - নিঃ + ফল= নিষ্ফল, 
উঃ + ক = উ + ষ্ক - দুঃ + কৃতি = দুষ্কৃতি, চতুঃ +কোণ = চতুষ্কোণ, 
উঃ + প = উ + ষ্প - চতুঃ + পদ = চতুষ্পদ, ভ্রাতুঃ + পুত্র = ভ্রাতুষ্পুত্র, 
অঃ + ক = অ + স্ক - তিরঃ +কার = তিরস্কার, পুরঃ + কার = পুরস্কার, 
আঃ + ক = আ + স্ক - ভাঃ + কর = ভাস্কর, 
অঃ + প = অ + স্প - বাচঃ + পতি = বাচস্পতি।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১৬.
'স্বাধীনতা' শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
  1. সু + অধীনতা
  2. স + অধীনতা
  3. শ + অধীনতা
  4. স্ব + অধীনতা
ব্যাখ্যা
• ‘স্বাধীনতা’ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ - স্ব + অধীনতা। 

সন্ধির নিয়ম:
- উ-কার কিংবা ঊ-কারের পর উ-কার কিংবা ঊ-কার ভিন্ন অন্য স্বর থাকলে উ বা ঊ স্থানে ব-ফলা হয় এবং লেখার সময় ব-ফলা পূর্ববর্তী বর্ণের সাথে লেখা হয়। যেমন-
অনু + এষণ = অন্বেষণ,
তনু + ঈ = তন্বী,
অনু + ইত = অন্বিত,
স্ব + অধীন = স্বাধীন,
স্ব + ইচ্ছা = স্বেচ্ছা,
সু + আগত = স্বাগত ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
১৭.
এক কথায় প্রকাশ করুন: জয়ের জন্য যে উৎসব -
  1. বিজয়জয়ন্তী
  2. জয়ন্তী
  3. জয়ান্তী
  4. বিজয় উৎসব
ব্যাখ্যা
• 'জয়ের জন্য যে উৎসব' এক কথায় প্রকাশ - জয়ন্তী

কিছু গুরুত্বপূর্ণ বাক্যসংকোচন:
• একাদিক্রমে পঁচিশ বছর পূর্তিতে যে উৎসব - রজত জয়ন্তী;
• পঞ্চাশ বছর পূর্তিতে যে উৎসব - সুবর্ণ জয়ন্তী
• ষাট বছর পূর্তিতে যে উৎসব - হীরক জয়ন্তী
• পঁচাত্তর বছর পূর্তিতে যে উৎসব - প্লাটিনাম জয়ন্তী হয়।

উৎস: বাংলা একাডেমী অভিধান এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১৮.
'ছন্দের যাদুকর' কে ছিলেন?
  1. কাজী নজরুল ইসলাম
  2. রবীন্দ্রনাথ ঠাকুর
  3. দ্বিজেন্দ্রলাল রায়
  4. সত্যেন্দ্রনাথ দত্ত
ব্যাখ্যা
সত্যেন্দ্রনাথ দত্ত:
- বাংলা সাহিত্য 'ছন্দের জাদুকর' বা 'ছন্দের রাজা' হিসেবে খ্যাত।
- কলকাতার নিকটবর্তী নিমতা গ্রামে ১৮৮২ সালের ১১ ফেব্রুয়ারি তিনি জন্মগ্রহণ করেন।
- তিনি ছিলেন মূলত কবি।
- তাঁর বহুল প্রচলিত কবিতা 'মেথর'।
- দেশাত্মবোধ, শক্তির সাধনা, মানবতাবোধ তাঁর কবিতার ভাববস্তু।

তাঁর রচিত কাব্যগ্রন্থ:
- সবিতা,
- সন্ধিক্ষণ,
- বেণু ও বীণা,
- কুহু ও কেকা,
- অভ্র-আবীর,
- হসন্তিকা,
- বেলা শেষের গান,
- বিদায় আরতি ইত্যাদি।

তাঁর রচিত অনুবাদকাব্য:
- তীর্থ রেণু,
- মণি মঞ্জুষা।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১৯.
The synonyms of ERUDITE -
  1. execute
  2. expense
  3. academic
  4. settle
ব্যাখ্যা
• Erudite (adjective)
- (আনুষ্ঠানিক) পাণ্ডিত্যপূর্ণ।

• অপশনে উল্লিখিত শব্দগুলোর অর্থ -
ক) Execute (verb transitive)
- সম্পাদন করা; নির্বাহ করা; (আইনে) কার্যকর করা; চালু করা; আইনবলে প্রাণবধ করা।

খ) Expense [noun] [Uncountable noun]
- ব্যয়; খরচ; মূল্য।

গ) Academic (adjective)
(১) শিক্ষাগ্রহণ ও শিক্ষাদান সম্পর্কিত; স্কুল, কলেজ ইত্যাদি সম্পর্কিত; পাণ্ডিত্যপূর্ণ, সাহিত্যিক বা ধ্রুপদী; শিক্ষায়তনিক; জ্ঞানজাগতিক:
(২) অতিমাত্রায় তাত্ত্বিক ও নৈয়ায়িক; যথেষ্ট বাস্তবাশ্রয়ী নয়; জ্ঞানজাগতিক; কেতাবি

ঘ) Settle (noun) [countable noun]
- উঁচু হেলানো ও হাতলওয়ালা কাঠের লম্বা আসন, যার নিচে অনেক সময় একটি বাক্স থাকে।

• Settle (verb transitive), (verb intransitive)
- বসবাস করা; বসতি স্থাপন করা; ব্যবস্থা/বন্দোবস্ত করা; মীমাংসা/নিষ্পত্তি করা; স্থির করা; সিদ্ধান্ত করা।

• শব্দগুলোর অর্থানুযায়ী বুঝা যাচ্ছে, Erudite এর সঠিক সমার্থক শব্দ হবে - Academic.

Source: Accessible Dictionary by Bangla Academy.
২০.
The opposite meaning of VENERATE -
  1. Respect
  2. Condemn
  3. Severe
  4. Initiate
ব্যাখ্যা
Venerate (verb transitive)
- গভীরভাবে শ্রদ্ধা/ভক্তি করা; পূজা করা।

• অপশনে উল্লিখিত শব্দগুলোর অর্থ -
ক) Respect (verb transitive) (noun)
- শ্রদ্ধা করা; বিবেচনা করে চলা/বলা; সম্মান; উচ্চ ধারণা অথবা শ্রদ্ধা।
 
খ) Condemn (verb transitive)
- দোষ দেওয়া; নিন্দা করা; কোনো কিছু বাতিল বা ব্যবহারের অযোগ্য বলে ঘোষণা করা।

গ) Severe (adjective)
- কড়া; কঠোর: (আবহাওয়া, রোগের আক্রমণ ইত্যাদি) প্রচণ্ড; তীব্র; প্রবল।

ঘ) Initiate (verb transitive)
- (পরিকল্পনা ইত্যাদি) চালু/প্রবর্তিত করা; (পরিকল্পনার) সূত্রপাত করা।

• সুতরাং, বুঝা যাচ্ছে, উল্লিখিত অপশনগুলোর মধ্যে - Condemn শব্দটি Venerate এর বিপরীত অর্থ প্রকাশ করছে। 

Source: Accessible Dictionary by Bangla Academy.
২১.
Change the following sentence into complex sentence:
'Without your help he can do nothing'
  1. Without your help what can he do.
  2. Unless you help him he can do nothing.
  3. He can do nothing without your help.
  4. He can not do anything unless you help him.
ব্যাখ্যা
• Simple: Without your help he can do nothing
• Complex: Unless you help him he can do nothing.

• Simple sentence-এ without + gerund থাকলে Complex sentence-টি unless/if দিয়ে গঠন করতে হয়।
- কখনো Unless not বসে না।
- এখানে, 'he can do nothing' is an independent clause, and 'unless you help him' is a dependent clause.

• Complex sentence:
- যে sentence এ একটি Principal clause এবং এক বা একাধিক Subordinate clause থাকে, তাকে Complex sentence বলে।
- Complex sentence এর subordinate clause এর শুরুতে সাধারণত if, though, although, as, because, since, so that, that, until, till, unless, when, why, who, which, where, how, before, after, whether, while বসে।
২২.
Change the following sentence into indirect form: The teacher said, 'Be quiet, boys'.
  1. The teacher said that the boys should be quiet.
  2. The teacher called the boys and ordered them to be quiet.
  3. The teacher urged the boys to be quiet.
  4. The teacher commanded the boys that they be quiet
ব্যাখ্যা
• Imperative Sentence এ reporting verb- টি অনুরোধ বুঝালে request, আদেশ বুঝালে order/command/urge, উপদেশ বুঝালে advise, অন্যথায় tell দ্বারা পরিবর্তিত হয়। 
- Structure: Subject + request/order/advise/tell + object (যদি থাকে) + to + reported speech এর মূল verb থেকে শেষ পর্যন্ত অংশ। 

• সুতরাং, নিয়মানুযায়ী, 
Direct: The teacher said, 'Be quiet, boys'.
Indirect: The teacher urged the boys to be quiet.

Source: Advanced Learner's HSC Communicative English.
২৩.
Fill in the blanks with appropriate word
(Questions 23-26):
My parents as well as I _______ present there.
  1. was
  2. am
  3. were
  4. will
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - were
-  Complete sentence: My parents as well as I were present there.

• as well as দ্বারা দুইটি বাক্য যুক্ত হলে verb as well as এর পুর্বে যে subject থাকে তার number/person অনুযায়ী হয়।
- structure: Subject + verb + as well as + verb + object.

• প্রশ্নে উল্লেখিত বাক্যে, 
- as well as এর পুর্বে subject "My parents" plural হওয়ায় শূন্যস্থানে are/ were বসতে পারে।
- যেহেতু অপশনে were আছে তাই এটিই সঠিক উত্তর।
২৪.
It was _______ unique sight.
  1. a
  2. an
  3. the
  4. for
ব্যাখ্যা
শূন্যস্থানে সঠিক উত্তর হবে - a.
- Complete sentence: It was a unique sight.
- Unique শব্দে U মূলত you এর মত উচ্চারিত হয়, তাই এর পূর্বে a বসবে।

• Article এর নিয়মানুযায়ী,

- সাধারণত noun - এর প্রথম অক্ষর a, e, i, o, u হলে বা vowel এর মতো উচ্চারণ হলে তার আগে article 'an' বসে।
- যেমন - He is an MA. 
- কিন্তু noun - এর প্রথম অক্ষর vowel থাকা সত্ত্বে তার উচ্চারণ যদি ew (ইউ) - এর মতো হয় ( যেমন - unique, university) তবে ঐ noun - এর আগে a বসে।
২৫.
Dhaka is _____ the bank of Buriganga.
  1. in
  2. at
  3. from
  4. on
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - on.
- Complete Sentence: Dhaka is on the bank of Buriganga.

• কোনো রাস্তা, নদীর তীর, বর্ডার ইত্যাদির সীমানা ঘেষে কিংবা উপরে অবস্থিত বোঝাতে On ব্যবহৃত হয়।
যেমন:
- London is on the River Thames.
- The Himalays stand on the North of India.
- Devotees gathered on the bank of Ganga River to perform their morning rituals.
- The village nestled peacefully on the bank of the Meghna River.
২৬.
We are accountable ______ authorities for our actions.
  1. with
  2. on
  3. in
  4. to
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - to.
- Complete sentenec: We are accountable to authorities for our actions.

• Accountable  (to somebody) (for something) 
English meaning: Able to give someone a satisfactory reason for what you do or have done
Bangla Meaning: দায়ী; জবাবদিহি।

• Example: 
- Unlike legislative bodies, courts are not directly accountable to voters, and at least in theory, they are not influenced by public opinion.
২৭.
Complete the sentence with suitable alternative: The son asked his mother if he ____
  1. can go out
  2. may go out
  3. might go out
  4. did go out
ব্যাখ্যা
• The most suitable alternative to complete the sentence is: গ) might go out
- Complete sentence: The son asked his mother if he might go out.

• এখানে, "might" ব্যবহার করা হয়েছে কারণ এটি অনুমতি বা সম্ভাবনার কথা প্রকাশ করে।
- "The son asked his mother if he might go out" বলতে, ছেলে মায়ের কাছে অনুমতি চাইছে বা জানতে চাচ্ছে যে তার বাইরে যাওয়া সম্ভব কিনা।
২৮.
What is the correct active voice of the sentence: Why is a noise made?
  1. Why do they make a noise?
  2. Why has a noise been made?
  3. Why is noise made by them?
  4. Why they are making a noise?
ব্যাখ্যা
• Passive voice কে Active voice এ রূপান্তরিত করার নিয়ম:
- Passive voice এর object‌ টি Active Voice এর subject হয়,
- Tense অনুযায়ী Auxiliary verb বসে,
- মূল verb এর base form হয়,
- Passive voice এর subject টি Active voice এর object হয়,
- তার পূর্বে Preposition (By, with, at, to, in) উঠে যায়।

• Passive Voice এ যদি by + Object না থাকে এবং verb টি যদি পেশা বা নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুর সাথে Related কাজ হয় তাহলে ঐ পেশা জীবী বা ঐ নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুর নাম Subject হিসেবে বসাতে হবে অথবা একটি সুবিধাজনক subject ধরে নিয়ে active করতে হবে।
- সে অনুযায়ী সঠিক উত্তর হবে -ক) Why do they make a noise?

খ) এবং গ) সঠিক উত্তর হবে না কারণ, বাক্যগুলো passive form এ আছে।
ঘ) উত্তর হবে না কারণ তাহলে মূল passive voice টি present indefinite এ আছে , এছারাও বাক্যটি গঠমগত ভাবে ভুল, কারণ interrogative sentence এ WH question এরপর auxiliary verb বসে।
২৯.
Correct the underlined words of the Sentence
(Questions 29-32)
The performance of our players was rather worst than I had expected.
  1. bad as I had expected
  2. worse than I had expected
  3. worse than expectation
  4. worst than was expected
ব্যাখ্যা
• প্রশ্ন প্রদত্ত বাক্যটিতে than দ্বারা তুলনা বোঝানো হয়েছে।
- দুই বা ততোধিক , ব্যক্তি, বস্তু ও প্রাণিরমধ্যে দোষ বা গুণের তুলনা করার পদ্ধতিকে Degree বলে।
- আর Adjective যখন দুটি ব্যক্তি বা প্রাণির মধ্যে তুলনা বোঝায় তাকে Comparative Degree বলে।
- তাই than এর পূর্বে comparative word ব্যবহার হবে।

- সুতরাং, worst এর comparative form হিসাবে worse বসবে (bad -worse - worst) এবং than এর পর subject আনতে হবে।
- তাই সঠিক উত্তর, worse than that I had expected.

• Complete Sentence: The performance of our football players was rather worse than that I had expected.
- Bangla Meaning: আমাদের ফুটবল খেলোয়াড়দের পারফরম্যান্স আমার প্রত্যাশার চেয়েও খারাপ ছিল।
৩০.
In addition to enhance their reputations through strategic use of philanthropy, companies are sponsoring social initiatives to open new markets.
  1. of enhancing their reputation
  2. to having enhance their reputation
  3. to enhancing their reputation
  4. to have their reputation enhancing
ব্যাখ্যা
• সঠিক উত্তর হবে - to enhancing their reputation.
- Complete sentence: In addition to enhancing their reputations through strategic use of philanthropy, companies are sponsoring social initiatives to open new markets.

• 'in addition to' is followed by a noun, pronoun, or gerund (the -ing form of a verb that functions as a noun)
- In addition to" এর পর যখন verb আসে, তখন তা gerubd আকারে ব্যবহার করতে হবে।

• Example: 
- In addition to offering competitive salaries, the company provides extensive benefits.
- In addition to improving their services, they also focused on customer satisfaction.
৩১.
He found the gold coin as he cleans the floor.
  1. as he had cleaned
  2. while he cleans
  3. which he is cleaning
  4. while cleaning
ব্যাখ্যা
• দুটি ঘটনার মধ্যে একটি ঘটার সময় আরেকটি ঘটতে থাকলে তখন ঘটমান বিষয়টির সাথে While বসে।
- While যুক্ত বাক্যে while এর পরে যদি subject থাকে তবে বাক্যটি Past Continuous Tense হবে। 
- While এর পর verb থাকলে verb+ing হয়।
- কিন্তু while এর পর subject থাকলে subject এর পর past continuous tense হয়।

• তাই সঠিক উত্তর হবে while cleaning.
- Correct sentence: He found the gold chain, while he was cleaning the floor.
বাংলা অর্থ: মেঝে পরিষ্কার করার সময় তিনি সোনার চেইনটি খুঁজে পান।

Source: Advanced Learner's Grammar & Composition by Chowdhury & Hossain
৩২.
The small child does whatever his father was done.
  1. has done
  2. did
  3. does
  4. had done
ব্যাখ্যা
• সঠিক উত্তর হলো - does.
- Complete sentence: The small child does whatever his father does.

• কারণ sequence of tense অনুযায়ী conjunction দ্বারা কোন বাক্য যুক্ত হলে তার উভয় পাশে একই tense হবে।
- প্রশ্নে উল্লেখিত বাক্যটিতে ১ম clause টি হলো present indefinite tense তাই ২য় clause ও present indefinite tense হবে।

Source: Advanced Learners Communicative English Grammar and Composition (For Class 9-10).
৩৩.
The singular form of Data is ___
  1. Datum
  2. Datas
  3. Dates
  4. Datu
ব্যাখ্যা
• Data (noun): 
English meaning: Facts and statistics collected together for reference or analysis.
Bangla Meaning - তথ্য; উপাত্ত। 
- Data এর singular form হচ্ছে Datum. 

• কিছু বিদেশী শব্দ রয়েছে যেগুলোর singular-plural স্বাভাবিক নিয়মে হয় না। নিম্নে বিদেশি ভাষা থেকে আগত কিছু উল্লেখযোগ্য শব্দের singular-plural form দেওয়া হলো: 
Singular → Plural
Datum → Data;
Phenomenon → Phenomena;
Forum → Forums;
Oasis → Oases;
Radius → Radii;
Medium → Media;
Formula → Formulas;
Focus → Focuses / Foci;
Crisis → Crises;
Curriculum → Curricula;
Analysis → Analyses;
Agendum → Agenda;
Ultimatum → Ultimata / Ultimatums;
Criterion → Criteria;
Index → Indexes (in books), Indices (in mathematics).

Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain.
৩৪.
The phrase 'De Jure' means ____
  1. By law
  2. Successful
  3. Compromising
  4. Illegal
ব্যাখ্যা
• De Jure (adjective/adverb): 
- English meaning- Based on laws or actions of the state.
- Bengali Meaning- ন্যায়সম্মতভাবে; ন্যায়ত; আইনসম্মতভাবে; আইনত।

Meaning of other words:
Successful - কৃতকার্য।
Compromising - আপসমূলক
Illegal - অবৈধ, বেআইনি।

Source:
1. Merriam-Webster Dictionary.
2. Accessible Dictionary by Bangla Academy.
৩৫.
Translate into English: ট্রেন ছাড়ার আগেই আমরা স্টেশনে পৌঁছেছিলাম -
  1. We had reached the station before the train left.
  2. We reached the station before the train leave.
  3. We reach the station before the train left.
  4. We had reached the station before the train leave.
ব্যাখ্যা
• ট্রেন ছাড়ার আগেই আমরা স্টেশনে পৌঁছেছিলাম।
- এর সঠিক ইংরেজি অনুবাদ হবে - We had reached the station before the train left.

• Before দ্বারা দুটি clause যুক্ত হলে, 
  before এর পূর্বের  clause টিতে verb এর past perfect এবং পরের  clause টিতে past indefinite tense হয়।

Example: 
- We had reached the school before the bell rang.
-  I had reached home before the rain started.
৩৬.
He goes to his friend's house off and on. What does 'off and on' means -
  1. frequently
  2. rarely
  3. occasionally
  4. Never
ব্যাখ্যা
• Off and on (Phrase)
English Meaning: Intermittently; now and then; occasionally.
Bangla Meaning: মাঝে মাঝে; অনিয়মিতভাবে

• প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে -
ক) Occasionally - মাঝেমধ্যে
খ) Regularly - নিয়মিত
গ) Everyday - প্রতিদিন
ঘ) Never at all - কখনোই না
ঙ) Once in a week - এক সপ্তাহে একবার

• সুতরাং, বোঝা যাচ্ছে যে, প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে Occasionally শব্দটি Off and on Phrase টির সমার্থক অর্থ প্রকাশ করে।
- তাই সঠিক উত্তর - Occasionally

Source:
1. cambridge Dictionary.
2. Accessible Dictionary by Bangla Academy.
৩৭.
দুটি সংখ্যার অর্ধেকের যোগফল ৫১। তাদের পার্থক্যের এক-চতুর্থাংশ ১৩। সংখ্যা দুটি কত?
  1. ৫২, ৭০
  2. ২৫, ৭৭
  3. ৫০, ৬৫
  4. ২৫, ২৬
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি সংখ্যার অর্ধেকের যোগফল ৫১। তাদের পার্থক্যের এক-চতুর্থাংশ ১৩। সংখ্যা দুটি কত?

সমাধান:
ধরি,
বড় সংখ্যাটি = ক
এবং ছোট সংখ্যাটি = খ

১ম শর্তমতে,
(ক/২) + (খ/২) = ৫১
⇒ (ক + খ)/২ = ৫১
∴ ক + খ = ১০২ ......... (১)

২য় শর্তমতে,
(ক - খ)/৪ = ১৩ 
⇒ ক - খ  = ৫২ ....... (২)

(১) নং +  (২)নং ⇒
ক + খ + ক - খ= ১০২ + ৫২ 
⇒ ২ক = ১৫৪
⇒ ক = ৭৭

ক এর মান (১) নং সমীকরণে বসিয়ে পাই,
খ = ১০২ - ৭৭ = ২৫

∴  সংখ্যা দুটি = ৭৭ ও ২৫
৩৮.
১০০ জন শিক্ষার্থীর মধ্যে কোনো পরীক্ষায় ৮৮ জন বাংলায়, ৮০ জন গণিতে এবং ৭০ জন উভয় বিষয়ে পাস করেছে। কতজন শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে, তা নির্ণয় কর।
ব্যাখ্যা
প্রশ্ন: ১০০ জন শিক্ষার্থীর মধ্যে কোনো পরীক্ষায় ৮৮ জন বাংলায়, ৮০ জন গণিতে এবং ৭০ জন উভয় বিষয়ে পাস করেছে। কতজন শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে, তা নির্ণয় কর।

সমাধান:
শুধু বাংলায় পাশ = (৮৮ - ৭০) জন = ১৮ জন
শুধু গণিতে পাশ = (৮০ - ৭০) জন = ১০ জন
উভয় বিষয়ে পাশ = ৭০ জন
যেকোনো একটি বিষয় এবং উভয় বিষয়ে পাশ করেছে = (১৮ + ১০ + ৭০) জন = ৯৮ জন
উভয় বিষয়ে ফেল করেছে = (১০০ - ৯৮) জন = ২ জন 
৩৯.
দুটি সংখ্যার অনুপাত ৪ : ৭। প্রত্যেকটির সাথে ৪ যোগ করলে তাদের অনুপাত দাঁড়ায় ৩ : ৫। ছোট সংখ্যাটি কত?
  1. ৩২
  2. ৫৬
  3. ৩৬
  4. ৬০
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি সংখ্যার অনুপাত ৪ : ৭। প্রত্যেকটির সাথে ৪ যোগ করলে তাদের অনুপাত দাঁড়ায় ৩ : ৫। ছোট সংখ্যাটি কত?

সমাধান:
ধরি,
সংখ্যা দুইটি = ৪ক ও ৭ক

প্রশ্নমতে,
(৪ক + ৪) : (৭ক + ৪) = ৩ : ৫
⇒ (৪ক + ৪)/(৭ক + ৪) = ৩/৫
⇒ ২০ক + ২০ = ২১ক + ১২
⇒ ২১ক - ২০ক = ২০ - ১২
∴  ক = ৮

অতএব,
ছোট সংখ্যাটি = (৪ × ৮) = ৩২
৪০.
একটি দ্রব্য 1,000 টাকায় ক্রয় করে 15% লাভে বিক্রয় করা হলো। দ্রব্যটির মূল্য 10% কম হলে কত টাকা লাভ হত?
  1. 200
  2. 300
  3. 350
  4. 250
ব্যাখ্যা
প্রশ্ন: একটি দ্রব্য 1,000 টাকায় ক্রয় করে 15% লাভে বিক্রয় করা হলো। দ্রব্যটির মূল্য 10% কম হলে কত টাকা লাভ হত?

সমাধান: 
দ্রব্যটির মূল্য 10% কমে  
ক্রয়মূল্য = (1000 × 90)/100 টাকা
= 900 টাকা 

15% লাভে বিক্রয়মূল্য = (1000 × 115)/100 টাকা
= 1150 টাকা

∴ মোট লাভ = (1150 - 900) টাকা
= 250 টাকা
৪১.
একটি সংখ্যার 4 গুণের সাথে 10 যোগ করা হলে উত্তর হয় সংখ্যাটির 5 গুণ অপেক্ষা 5 কম। সংখ্যাটি কত?
  1. 30
  2. 20
  3. 25
  4. 15
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সংখ্যার 4 গুণের সাথে 10 যোগ করা হলে উত্তর হয় সংখ্যাটির 5 গুণ অপেক্ষা 5 কম। সংখ্যাটি কত?

সমাধান: 
মনেকরি 
সংখাটি = x 

প্রশ্নমতে 
4x + 10 = 5x - 5
বা, 10 + 5 = 5x - 4x
বা, 15 = x
∴ x = 15 
৪২.
একই হার সুদে ৩০০ টাকার ৪ বছরের সুদ এবং ৫০০ টাকার ৫ বছরের সুদ একত্রে ২২২ টাকা হলে, শতকরা বার্ষিক সুদের হার কত?
  1. ৪%
  2. ৬%
  3. ৫%
  4. ৫.৫%
ব্যাখ্যা
প্রশ্ন: একই হার সুদে ৩০০ টাকার ৪ বছরের সুদ এবং ৫০০ টাকার ৫ বছরের সুদ একত্রে ২২২ টাকা হলে, শতকরা বার্ষিক সুদের হার কত?

সমাধান:
৩০০ টাকার ৪ বছরের সুদ = (৩০০ × ৪) বা ১২০০ টাকার ১ বছরের সুদ।
 ৫০০ টাকার ৫ বছরের সুদ = (৫০০ × ৫) বা ২৫০০ টাকার ১ বছরের সুদ।

এখন,
৩৭০০ টাকার ১ বছরের সুদ = ২২২ টাকা
১ টাকার ১ বছরের সুদ = ২২২/৩৭০০ টাকা।
১০০ টাকার ১ বছরের সুদ = (২২২ ×  ১০০)/৩৭০০ টাকা।
= ৬ টাকা।
৪৩.
একটি আয়তক্ষেত্রের প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য 4 মিটার বেশি। এর ক্ষেত্রফল 192 বর্গমিটার হলে পরিসীমা কত?
  1. 52 মিটার
  2. 56 মিটার
  3. 50 মিটার
  4. 65 মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তক্ষেত্রের প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য 4 মিটার বেশি। এর ক্ষেত্রফল 192 বর্গমিটার হলে পরিসীমা কত?

সমাধান:
ধরি, 
প্রস্থ = x মি.
দৈর্ঘ্য = (x + 4) মি.

প্রশ্নমতে,
(x + 4) × x = 192
x2 + 4x = 192
বা, x2 + 4x - 192 = 0
বা, x2 + 16x - 12x - 192 = 0
বা, x(x + 16) - 12(x + 16) = 0
বা, (x + 16) (x - 12) = 0

হয়,
x + 16 = ০
বা, x = - 16 [যা গ্রহণযোগ্য নয়, কেননা দৈর্ঘ্য বা প্রস্থ কখনও ঋণাত্বক হতে পারে না]

অথবা,
x - 12 = ০
∴ x = 12

প্রস্থ = 12 মি.
∴ দৈর্ঘ্য = (12 + 4) মি. = 16 মিটার

পরিসীমা = 2(16 + 12) মিটার
= 56 মিটার
৪৪.
220 মিটার দীর্ঘ একটি ট্রেনের গতি ঘণ্টায় 59 কিলোমিটার। ট্রেনটির বিপরীত দিক থেকে ঘণ্টায় 7 কিলোমিটার গতিতে আসা এক ব্যক্তিকে অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে?
  1. 12 সেকেন্ড
  2. 15 সেকেন্ড
  3. 18 সেকেন্ড
  4. 20 সেকেন্ড
ব্যাখ্যা
প্রশ্ন:  220 মিটার দীর্ঘ একটি ট্রেনের গতি ঘণ্টায় 59 কিলোমিটার। ট্রেনটির বিপরীত দিক থেকে ঘণ্টায় 7 কিলোমিটার গতিতে আসা এক ব্যক্তিকে অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে?

সমাধান: 
 ট্রেন এবং ব্যক্তি বিপরীত দিকে গতিশীল 
কার্যকারী গতি = (59 + 7)  কিলোমিটার/ঘণ্টা
= 66 কিলোমিটার/ঘণ্টা

66000 মিটার অতিক্রম করতে সময় লাগে 3600 সেকেন্ড
1 মিটার অতিক্রম করতে সময় লাগে 3600/66000 সেকেন্ড
1 মিটার অতিক্রম করতে সময় লাগে (3600 × 220)/66000 সেকেন্ড
= 12 সেকেন্ড
৪৫.
P একটি কাজ 25 দিনে করে। Q, P-এর চাইতে 25% বেশি কর্মক্ষম। তা হলে Q কাজটি কত দিনে করতে পারবে?
  1. 20 দিনে
  2. 18.75 দিনে
  3. 15 দিনে
  4. 24 দিনে
ব্যাখ্যা
প্রশ্ন: P একটি কাজ 25 দিনে করে। Q, P এর চাইতে 25% বেশী কর্মক্ষম। তাহলে Q কাজটি কতদিনে করতে পারবে?

সমাধান:
P, 25 দিনে করে 1 অংশ কাজ
Q, P এর চাইতে 25% বেশি কর্মক্ষম।

Q, 25 দিনে করে = 1 + 1 এর 25%
= 1 + (25/100)
= 1 + (1/4)
= 5/4 অংশ কাজ

Q, 5/4 অংশ কাজ করে 25 দিনে
1 অংশ কাজ করে (25 × 4)/5 দিনে
= 20 দিনে
৪৬.
ক্ষুদ্রতম কোন সংখ্যাকে 16, 24 এবং 36 দ্বারা ভাগ করলে যথাক্রমে 6, 14 ও 26 ভাগশেষ থাকবে?
  1. 144
  2. 134
  3. 154
  4. 164
ব্যাখ্যা
প্রশ্ন: ক্ষুদ্রতম কোন সংখ্যাকে 16, 24 এবং 36 দ্বারা ভাগ করলে যথাক্রমে 6, 14 ও 26 ভাগশেষ থাকবে?

সমাধান:
আমরা পাই,
16 - 6 = 10
24 - 14 = 10
36 - 26 = 10

∴ ক্ষুদ্রতম সংখ্যাটি হবে 16, 24, 36 এর ল.সা.গু অপেক্ষা 10 কম।

16, 24, 36 এর ল.সা.গু = 144

∴ ক্ষুহতম সংখ্যা 144 - 10 = 134
৪৭.
১০টি সংখ্যার যোগফল ৪৬২। এদের প্রথম ৪টির গড় ৫২ এবং শেষের ৫টির গড় ৩৮। পঞ্চম সংখ্যাটি কত?
  1. ৬০
  2. ৬৪
  3. ৬২
  4. ৫০
ব্যাখ্যা
প্রশ্ন: ১০টি সংখ্যার যোগফল ৪৬২। এদের প্রথম ৪টির গড় ৫২ এবং শেষের ৫টির গড় ৩৮। পঞ্চম সংখ্যাটি কত?

সমাধান:
প্রথম ৪টির গড় ৫২
প্রথম ৪টি সংখ্যার সমষ্টি = ৪ × ৫২
= ২০৮

শেষ ৫টির সংখ্যার গড় ৩৮
শেষ ৫টি সংখ্যার সমষ্টি = ৫ × ৩৮
= ১৯০

∴ ৯টি সংখ্যার সমষ্টি = (২০৮ + ১৯০)
= ৩৯৮

∴পঞ্চম সংখ্যাটি = ৪৬২ - ৩৯৮
= ৬৪
৪৮.
f(x) = x2 - 5x + 6 এবং f(x) = 0 হলে, x = কত?
  1. 2, 3
  2. - 5, 1
  3. - 2, 3
  4. 1, - 5
ব্যাখ্যা
প্রশ্ন: f(x) = x2 - 5x + 6 এবং f(x) = 0 হলে, x = কত?

সমাধান:
f(x) = x2 - 5x + 6
f(x) = x2 - 2x -  3x + 6
f(x) = x(x - 2) - 3(x - 2)
f(x) = (x - 2)(x - 3)

যেহেতু
f(x) = 0
(x - 2)(x - 3) = 0

হয় 
x - 2 = 0
x = 2

অথবা
x - 3 = 0
x = 3

x = 2, 3 
৪৯.
চীনের বর্তমান প্রধানমন্ত্রী কে? (সেপ্টেম্বর, ২০২৪)
  1. Chen Yi
  2. Wang Yi
  3. Huang Hua
  4. Li Qiang
ব্যাখ্যা
চীন:
- মুদ্রার নাম - ইউয়ান।
- ভাষার নাম - মান্দারিন।
- আইনসভার নাম - ন্যাশনাল পিপলস কংগ্রেস।
- বর্তমান প্রধানমন্ত্রী - লি কিয়াং। (সেপ্টেম্বর, ২০২৪)
- বর্তমান রাষ্ট্রপতি - শি জিন পিং। (সেপ্টেম্বর, ২০২৪)
- আধুনিক চীনের জনক - সান ইয়াৎ সেন।
- গণচীনের প্রতিষ্ঠাতা - মাও সে তুং।

তথ্যসূত্র - Britannica.com
৫০.
নিচের কোন দেশ মহিলাদের ফিফা বিশ্বকাপ ২০১৯ জিতেছে?
  1. নেদারল্যান্ডস
  2. মার্কিন যুক্তরাষ্ট্র
  3. সুইডেন
  4. জাপান
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

• মহিলাদের ফিফা বিশ্বকাপ ২০১৯ জিতেছে মার্কিন যুক্তরাষ্ট্র।

ফিফা নারী বিশ্বকাপ ২০২৩:
- আয়োজন করে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড।
- খেলার সময় ২০ জুলাই-২০ আগস্ট ২০২৩।
- ২০ আগস্ট, ২০২৩ সিডনিতে ফিফা নারী বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে স্পেন।
- বিশ্ব ফুটবল ইতিহাসে স্পেন এবং জার্মানি এই দুটি দেশের নারী ও পুরুষ উভয় দল বিশ্বকাপ জিতেছে।
- নারী বিশ্বকাপ ফুটবল ২০২৩ এর বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন, রানার্স আপ ইংল্যান্ড এবং তৃতীয় স্থান অধিকার করেছে সুইডেন।

তথ্যসূত্র: ফিফার অফিসিয়াল ওয়েবসাইট।
৫১.
বিশ্বকাপ ক্রিকেট ফাইনাল ২০১৯ সালে ম্যান অব দ্য ম্যাচ কে হয়েছিলেন?
  1. Kane Williamson
  2. Ben Stokes
  3. Jos Buttler
  4. Virat Kohli
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

• বিশ্বকাপ ক্রিকেট ফাইনাল ২০১৯ সালে ম্যান অব দ্য ম্যাচ হয়েছিলেন - বেন স্টোকস।

ক্রিকেট বিশ্বকাপ ২০২৩:
- স্বাগতিক দেশ: ভারত।
- মোট অংশগ্রহণকারী দেশ: ১০টি।
- যথা- অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ভারত, পাকিস্তান, শ্রীলংকা, বাংলাদেশ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ড এবং আফগানিস্তান।
- মোট ম্যাচ: ৪৮টি।
- মোট ভেন্যু: ১০টি।
- উদ্বোধনী অনুষ্ঠান: ৫ অক্টোবর, ২০২৩।
- বিশ্বকাপ ক্রিকেট ২০২৩ এর মাস্কট এর নাম ব্লেজ ও টঙ্ক।
- চ্যাম্পিয়ন: অস্ট্রেলিয়া (৬ষ্ঠ বার)।
- রানার্স আপ: ভারত।
- সর্বাধিক রান: বিরাট কোহলি (ভারত), ৭৬৫ রান (১০ ম্যাচ)।
- সর্বাধিক উইকেট: মো. সামি (ভারত) ২৪টি (৭ ম্যাচ)।
- ম্যান অব দ্য টুর্নামেন্ট: বিরাট কোহলি (ভারত)।
- ম্যান অব দ্য ফাইনাল: ট্রাভিস হেড (অস্ট্রেলিয়া)।

তথ্যসূত্র - আইসিসি ওয়েবসাইট।
৫২.
আন্তর্জাতিক বিচার আদালতের বর্তমান প্রধান কে?(সেপ্টেম্বর, ২০২৪)
  1. James Meats
  2. Ronny Abraham
  3. Abdulqawi Ahmed Yusuf
  4. Nawaf Salam
ব্যাখ্যা
• আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতের বর্তমান প্রেসিডেন্ট নওয়াফ সালাম। (সেপ্টেম্বর, ২০২৪)

International Court of Justice (ICJ):
- ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস বা আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত।
- এটি জাতিসংঘের প্রধান বিচার বিভাগীয় সংস্থা।
- প্রতিষ্ঠিত হয়: ১৯৪৫ সালে (সান ফ্রান্সিসকো সম্মেলন দ্বারা)।
- কার্যক্রম শুরু হয়: ১৯৪৬ সালে।
- সদরদপ্তর: হেগ নেদারল্যান্ডস।
- এর বর্তমান প্রেসিডেন্ট: নওয়াফ সালাম।
- বিচারক সংখ্যা: ১৫ জন।
- জাতিসংঘের সাধারণ পরিষদ এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদের দ্বারা এই বিচারকদের নির্বাচন করা হয়।
- একজন বিচারক নির্বাচিত হন ৯ বছরের জন্য ও একজন সভাপতি নির্বাচিত হন ৩ বছরের জন্য।
- এই আদালত গণহত্যা, যুদ্ধাপরাধ, মানবতার বিরুদ্ধে অপরাধ এবং আগ্রাসনমূলক অপরাধের জন্য ব্যক্তিদের বিচার করে।

তথ্যসূত্র - International Court of Justice ওয়েবসাইট।
৫৩.
বাংলাদেশের সর্বাধিক রফতানিকৃত পণ্য - (অর্থনৈতিক সমীক্ষা ২০২৪)
  1. পাট ও পাটের পণ্য
  2. ঔষধ
  3. সফটওয়্যার
  4. তৈরি পোশাক
ব্যাখ্যা
রপ্তানি আয়:
- ২০২৩-২৪ অর্থবছরে শীর্ষ রপ্তানি খাত নীটওয়্যার।
- এর মধ্যে নীটওয়্যার: ৪৮.৩৫% বা ১৮,৫৯২ মিলিয়ন মার্কিন ডলার।
- দ্বিতীয় সর্বোচ্চ তৈরি পোশাক: ৩৭.১০%।
- ২০২৩-২৪ অর্থবছরে নীটওয়‍্যার ও তৈরি পোশাক পণ্যের রপ্তানি আয় ৩২,৮৫৬ মিলিয়ন মার্কিন ডলার যা মোট রপ্তানি আয়ের ৮৫.৪৫%।

অন্যদিকে,
- তৃতীয় সর্বোচ্চ রপ্তানি আয়: পাট ও পাটজাত পণ্য থেকে (১.২৫%)।
- পাটজাত পণ্য থেকে আয় আসে ৪৮২ মিলিয়ন মার্কিন ডলার।

উল্লেখ্য,
- 'শিল্পজাত পণ্য'- এর অবদান/রপ্তানির হার; ৯৭.৩৭%।
- প্রাথমিক পণ্য হিসেবে সবচেয়ে বেশি রপ্তানি হয়েছে: 'কৃষিজাত পণ্য' (১.৩৯%)।
- দ্বিতীয় সর্বোচ্চ রপ্তানি হয়েছে: হিমায়িত খাদ্য' (০.৭১%)।

তথ্যসূত্র - বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০২৪।
৫৪.
ইউরো কোন সালে চালু হয়েছিল?
  1. ১৯৯৫
  2. ১৯৯৯
  3. ২০০১
  4. ২০০২
ব্যাখ্যা
ইউরো:
- ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশসমূহের একক মুদ্রার নাম ইউরো।
- ইউরো মুদ্রার জনক হলেন রবার্ট মুন্ডেল।
- ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক ১ জানুয়ারি, ১৯৯৯ সালে EU অঞ্চলে একক মুদ্রা 'ইউরো' চালু করে।
- ইউরো মুদ্রা € প্রতীক দ্বারা উপস্থাপিত হয়।

উল্লেখ্য,
- ১৯৯৯ সালে ইউরোপের ১৪টি দেশ (অস্ট্রিয়া, বেলজিয়াম, জার্মানি, ফিনল্যান্ড, ফ্রান্স, আয়ারল্যান্ড, ইতালি, লুক্সেমবুর্গ, মোনাকো, নেদারল্যান্ডস, পর্তুগাল, স্পেন, সান মারিনো এবং ভ্যাটিকান সিটি) ইউরো প্রথম ব্যবহার করে।
- পরে ইউরোপের অন্যান্য দেশ ইউরো গ্রহণ করে।
- ২০০৮ সালে সাইপ্রাস ও মাল্টা এবং ২০১৫ সালে লিথুয়ানিয়া ইউরো গ্রহণ করে।
- সর্বশেষ ক্রোয়েশিয়া ২০১৩ সালে ইউরোপীয় ইউনিয়নে যোগদান করে এবং ১ জানুয়ারী ২০২৩ তারিখে ইউরো গ্রহণ করে।
- ক্রোয়েশিয়া ২০তম দেশ হিসেবে ইউরো মুদ্রা গ্রহণ করে।

- এখন পর্যন্ত ২০টি দেশ একক মুদ্রা হিসেবে ইউরো মুদ্রা গ্রহণ করেছে।
- দেশগুলো হল: অস্ট্রিয়া, গ্রিস, জার্মানি, ফ্রান্স, স্পেন, পর্তুগাল, নেদারল্যান্ড, বেলজিয়াম, লুক্সেমবার্গ, আয়ারল্যান্ড, মাল্টা, সাইপ্রাস, লিথুনিয়া, লাটভিয়া, এস্তোনিয়া, স্লোভেনিয়া, স্লোভাকিয়া, ইতালি, ফিনল্যান্ড ও ক্রোয়েশিয়া।

তথ্যসূত্র - EU ওয়েবসাইট।
৫৫.
কোন দেশে মুদ্রাস্ফীতির হার সর্বাধিক? (সেপ্টেম্বর, ২০২৪)
  1. ভেনিজুয়েলা
  2. রাশিয়া
  3. দক্ষিণ আফ্রিকা
  4. জিম্বাবুয়ে
ব্যাখ্যা
মুদ্রাস্ফীতি:
- জিম্বাবুয়েতে মুদ্রাস্ফীতির হার সর্বাধিক।
- দ্বিতীয় - আর্জেন্টিনা।
- তৃতীয় - সুদান।
- চতুর্থ - ভেনিজুয়েলা।
- পঞ্চম - তুরস্ক।

তথ্যসূত্র - Global Finance. (লিংক)
৫৬.
কোনটি জি-৭ এর মূল সদস্য নয়?
  1. ইতালি
  2. জাপান
  3. চীন
  4. কানাডা
ব্যাখ্যা
G-7:
- G-7 (Group of 7) - বিশ্বের শিল্পোন্নত ৭ টি দেশের সরকার প্রধানের জোট।
- জি- ৭ প্রতিষ্ঠিত হয় ১৫ নভেম্বর ১৯৭৫ সালে।
- জি- ৭ -এর প্রতিষ্ঠাতা সদস্য সংখ্যা ছিল ছয়টি দেশ - ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্র
- জি- ৭ এর বর্তমান সদস্য রাষ্ট্র ৭টি – কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্র।
- চীন জি- ৭ -এর সদস্য দেশ নয়।
- এশিয়ার একমাত্র সদস্য দেশ জাপান।

তথ্যসূত্র - জি- ৭ -এর ওয়েবসাইট।
৫৭.
২০১৯ সালে ১১তম BRICS শীর্ষ সম্মেলন আয়োজিত হবে -
  1. চীন
  2. ব্রাজিল
  3. রাশিয়া
  4. ভারত
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

- ২০০৮ সালের ১৬ মে ব্রিকস (BRICS) গঠিত হয়। এটি একটি অর্থনৈতিক জোট।
- ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার এই ৫টি উদীয়মান অর্থনীতির দেশ নিয়ে গঠিত হয় ব্রিকস।
- ২০১৯ সালের ১৩-১৪ নভেম্বর ১১তম ব্রিকস শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়ায়।
- ব্রিকস প্রতিষ্ঠিত ব্যাংক- নিউ ডেভেলপমেন্ট ব্যাংক (NDB)।

অন্যদিকে,
- ২০২৪ সালে BRICS শীর্ষ সম্মেলন আয়োজিত হবে রাশিয়ায়।

তথ্যসূত্র - ব্রিকসের ওয়েবসাইট।
৫৮.
পেস্ট করার কিবোর্ড কমান্ড কোনটি?
  1. ctrl + p
  2. ctrl + v
  3. ctrl + c
  4. ctrl + x
ব্যাখ্যা
বিভিন্ন কী-বোর্ড কমান্ড: 
• Ctrl + X - কাট করার কমান্ড, 
• Ctrl + C (or Ctrl + Insert)- কপি করার কমান্ড, 
Ctrl + V (or Shift + Insert)- পেস্ট করার কমান্ড
• Ctrl + Z - কাজ মুছে দেয়ার কমান্ড, 
• Alt + Tab - একটি ট্যাব থেকে অপর ট্যাব যাওয়ার কমান্ড, 
• Alt + F4 - সচল কাজ বা এপ বন্ধ করার কমান্ড এবং 
• Ctrl + U - আন্ডার লাইন করার কমান্ড ইত্যাদি। 

উৎস: Microsoft [লিঙ্ক]।
৫৯.
প্রিন্ট করার শর্টকাট কমান্ড কোনটি?
  1. ctrl + shift
  2. ctrl + p
  3. shift + p
  4. alt + p
ব্যাখ্যা
Ms Word এর জন্য বিভিন্ন কী-বোর্ড কমান্ড: 
• Ctrl + X - কাট করার কমান্ড, 
• Ctrl + C (or Ctrl + Insert)- কপি করার কমান্ড, 
• Ctrl + V (or Shift + Insert)- পেস্ট করার কমান্ড, 
• Ctrl + Z - কাজ মুছে দেয়ার কমান্ড, 
• Alt + Tab - একটি ট্যাব থেকে অপর ট্যাব যাওয়ার কমান্ড, 
• Ctrl + W - ডকুমেন্ট বন্ধ করার কমান্ড, 
• Ctrl + B - টেক্সট বোল্ড করার কমান্ড, 
Ctrl + P - প্রিন্ট করার কমান্ড
• Ctrl + ] - ফন্ট সাইজ ১ পয়েন্ট বাড়ানোর কমান্ড এবং 
• Ctrl + [ - ফন্ট সাইজ ১ পয়েন্ট ছোট করার কমান্ড ইত্যাদি। 

উৎস: Microsoft [লিঙ্ক]।
৬০.
WAN-এর পূর্ণরূপ কি?
  1. World Area Network
  2. Wide Area Network
  3. Wild Area Network
  4. White Area Network
ব্যাখ্যা
WAN: 
- WAN এর পূর্ণরূপ হচ্ছে Wide Area Network (ওয়াইড এরিয়া নেটওয়ার্ক)। 
- অনেক বড় ভৌগোলিক বিস্তৃতিতে অবস্থিত LAN, MAN কম্পিউটার ও বিভিন্ন ডিভাইসের সংযোগে যে নেটওয়ার্ক গঠিত হয়, তাকে WAN বলা হয়। 
- পৃথিবীর সবচেয়ে বড় WAN-এর উদাহরণ হলো ইন্টারনেট। 
- WAN-এর বিস্তৃতি সমগ্র দেশ বা পৃথিবী জুড়ে হতে পারে। 

ওয়াইড এরিয়া নেটওয়ার্কের সুবিধা: 
১. বিভিন্ন তথ্য, পত্র-পত্রিকা, বই, চলচ্চিত্র প্রভৃতি সংগ্রহ ও ব্যবহার করা যায়। 
২. বিশ্বের যেকোনো স্থানে ই-মেইল প্রেরণ করা যায়। 
৩. ব্যক্তিগত বা সমষ্টিগতভাবে বুলেটিন বোর্ড গঠন করা যায়। 
৪. অনলাইন শপিং করা যায়। 
৫. ক্লাউট কম্পিউটিং সুবিধা পাওয়া যায়। 
৬. কম খরচে বিশ্বের যে কোনো স্থানে ভয়েস ও ভিডিও যোগাযোগ করা যায়। 
৭. কম খরচে ও অল্পসময়ে বিশ্বের একস্থান থেকে অন্য স্থানে ডেটা আদান-প্রদান করা যায়। 

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি (মাহবুবুর রহমান)।