পরীক্ষা আর্কাইভ

Math Master

পরীক্ষাMath Masterতারিখতারিখ অনির্ধারিতসময়25 minutes
মোট প্রশ্ন১৯
সিলেবাস
বিন্যাস ও সমাবেশ
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

Math Master

Math Master · তারিখ অনির্ধারিত · ১৯ প্রশ্ন

.
একটি শ্রেণীকক্ষে 4 টা দরজা আছে। কতভাবে একজন শিক্ষক এক দরজা দিয়ে ঢুকে অন্য দরজা দিয়ে বের হতে পারেন?
  1. ক) 6
  2. খ) 12
  3. গ) 24
  4. ঘ) 4
ব্যাখ্যা
যেহেতু একটি দরজা দিয়ে প্রবেশ করে অন্য দরজা দিয়ে বের হতে হবে তাই ঢুকার সময় দরজা 4 টি থাকলেও বের হওয়ার সময় যেটা দিয়ে প্রবেশ করবে সেটা বাদ দিয়ে 3 টি দরজা থাকবে।
সুতরাং উপায় সংখ্যা = 4 × 3 = 12
.
৫টি ভিন্ন রঙের পতাকার একটি বা একাধিক একবার নিয়ে কতটি সংকেত দেয়া যাবে?
  1. ক) ৭২০
  2. খ) ৩২০
  3. গ) ৩২৫
  4. ঘ) ৫২০
ব্যাখ্যা

যেহেতু, ৫টি ভিন্ন রঙের পতাকার একটি বা একাধিক একবার নিয়ে বানাতে বলা হয়েছে
সুতরাং, ৫ টি থেকে ১ টি নিয়ে সংকেত সংখ্যা হল = 5P1 = 5
৫ টি থেকে ১ টি নিয়ে সংকেত সংখ্যা হল = 5P2 = 20
৫ টি থেকে ১ টি নিয়ে সংকেত সংখ্যা হল = 5P3 = 60
৫ টি থেকে ১ টি নিয়ে সংকেত সংখ্যা হল = 5P4 = 120
৫ টি থেকে ১ টি নিয়ে সংকেত সংখ্যা হল = 5P5 = 120
মোট সংকেত সংখ্যা = ৫ + ২০ + ৬০ + ১২০ + ১২০ = ৩২৫

.
‘PERMUTATION’ শব্দটির বর্ণগুলির মধ্যে স্বরবর্ণের অবস্থান পরিবর্তন না করে বর্ণগুলিকে কত রকমে পুনরায় সাজানো যেতে পারে?
  1. ক) ৩৬০
  2. খ) ৭২০
  3. গ) ৩৫৯
  4. ঘ) ৫৯
ব্যাখ্যা

‘PERMUTATION’ শব্দটিতে ১১ টি অক্ষর আছে, যার মধ্যে ৫ টি স্বরবর্ণ এবং ৬ টি ব্যঞ্জনবর্ণ আছে। স্বরবর্ণ গুলো তাদের স্থান পরিবর্তন করবে না, সুতরাং তাদের স্থান নির্দিষ্ট করে ৬ টি ব্যঞ্জনবর্ণের মধ্যে বিন্যাস সংখ্যা 6!/2! (T = 2)
= 360
‘PERMUTATION’ শব্দটি নিজেই একটা বিন্যাস সুতরাং বিন্যাস সংখ্যা হবে (360-1) বা, 359

.
কক্সবাজার সমুদ্র সৈকতে তিনটি পরিবার বেড়াতে গেল।সেখানে গিয়ে দেখল একটি হোটেলে ৫ টি ফাঁকা ঘর আছে।কত বিভিন্ন উপায়ে পরিবার তিনটি একটি করে ঘর দখল করতে পারবে?
  1. ক) ১২
  2. খ) ৪০
  3. গ) ৬০
  4. ঘ) ১২০
ব্যাখ্যা

১ম পরিবারটি ৫ টি ঘরের মধ্যে একটি ঘর বাছাই করতে পারে 5P1 = 5
২য় পরিবারটি ৫ টি ঘরের মধ্যে একটি ঘর বাছাই করতে পারে 4P1 = 4
৩য় পরিবারটি ৫ টি ঘরের মধ্যে একটি ঘর বাছাই করতে পারে 3P1 = 3
তাহলে, তিনটি পরিবার দখল করতে পারে 5 x 4 x 3 = 60 উপায়ে

.
১, ২, ৩, ৪, ৫, ৬ অঙ্কগুলো প্রতিটি একবার নিয়ে ৫ অংকের কতগুলি ভিন্ন সংখ্যা হবে?
  1. ক) ১২০
  2. খ) ৩৬০
  3. গ) ৭২০
  4. ঘ) উত্তর নাই
ব্যাখ্যা
৬ টি অঙ্ক থেকে ৫ টি অঙ্ক নিয়ে বিন্যাস সংখ্যা 6P5 = 720
.
4-xP2 = 6 হলে x এর মান কত?
  1. ক) 6
  2. খ) 1
  3. গ) 0
  4. ঘ) 2
ব্যাখ্যা

4-xP2 = 6
(4-x)!/(4-x-2)! = 6
(4-x)(4-x-1)(4-x-2)!/(4-x-2)! = 6
(4-x)(4-x-1) = 6
16 – 8x + x² - 4 + x – 6 = 0
x² - 7x + 6 = 0
(x-6)(x-1) = 0
x = 6, 1
x = 6 হলে, (4-x) = 4- 6 = -2 ইহা ঋণাত্মক। এটা কখনো সম্ভব না। সেহেতু x এর মান হবে 1।

.
৯টি বাহু বিশিষ্ট একটি সমতল বহুভুজের কৌণিক বিন্দুগুলো দ্বারা মোট কতটি ত্রিভুজ আঁকা যাবে?
  1. ক) ৭২
  2. খ) ৮০
  3. গ) ৮৪
  4. ঘ) ৭৬
ব্যাখ্যা
৯ টি বাহুর জন্য বহুভুজটিতে ৯ টি কৌনিক বিন্দু আছে। প্রতিটি ত্রিভুজের জন্য ৩ টি বিন্দুর দরকার।
তাহলে, ৯ টি বিন্দু থেকে ৩ টি বিন্দু নিয়ে গঠিত সমাবেশ সংখ্যাই হবে ত্রিভুজের সংখ্যা 9C3 = 84
.
MONDAY শব্দটির সবগুলো অক্ষর নিয়ে কতটি শব্দ গঠন করা যাবে যার প্রথমে M থাকবে কিন্তু শেষে Y থাকবে না?
  1. ক) ১২০
  2. খ) ২৪
  3. গ) ৭২০
  4. ঘ) ৯৬
ব্যাখ্যা

MONDAY শব্দটিতে ৬ টি অক্ষর আছে। প্রথমে M রেখে বিন্যাস সংখ্যা 5! = 120
এবং প্রথমে M এবং শেষে Y রেখে বিন্যাস সংখ্যা 4! = 24
প্রথমে M থাকবে কিন্তু শেষে Y থাকবে না এমন
শব্দের বিন্যাস সংখ্যা (120 - 24) বা 96

.
ASSASSINATION শব্দটিকে কতভাবে বিন্যাস করা যায় যেখানে স্বরবর্ণগুলো সর্বদা একত্রে থাকবে?
  1. ক) 50040
  2. খ) 52320
  3. গ) 50400
  4. ঘ) 45500
ব্যাখ্যা

ASSASSINATION শব্দটিতে মোট বর্ণ আছে 13 যার মধ্যে S = 4, N = 2
স্বরবর্ণ আছে 6 যার মধ্যে A = 3, I = 2, O = 1
স্বরবর্ণ গুলোকে একটি অক্ষর বিবেচনা করলে মোট অক্ষর = (13-6+1) বা, 8
তাহলে, বিন্যাস সংখ্যা = 8!/4!.2! = 840
স্বরবর্ণগুলির নিজেদের মধ্যে বিন্যাস সংখ্যা = 6!/3!2! = 60
স্বরবর্ণগুলো সর্বদা একত্রে রেখে মোট বিন্যাস সংখ্যা হবে = 840 x 60 = 50400

১০.
nC7 = nC5 হলে n = কত?
  1. ক) 13
  2. খ) 16
  3. গ) 12
  4. ঘ) 15
ব্যাখ্যা

nC7 = nC5
n!/7!(n-7)! = n!/5!(n-5)!
1/7.6.5!(n-7)! = 1/5!(n-5).(n-6).(n-7)!
1/42 = 1/(n-5)(n-6)
n² - 11n + 30 = 42
n² - 11n – 12 = 0
n² - 12n – n – 12 = 0
(n-12)(n+1) = 0
n = 12, -1
n এর মান ঋণাত্মক হতে পারে না। তাই n এর মান 12।

১১.
একজন বালকের ভিন্ন ভিন্ন আকারের ১১টি মার্বেল আছে যার মধ্যে ৫টি কালো এবং ৬টি সাদা। কালো রঙের মার্বেল মাঝখানে রেখে সে ৩ টি মার্বেল এক সারিতে কত রকমে সাজাতে পারবে?
  1. ক) ৯৪
  2. খ) ৯৬
  3. গ) ৪৫০
  4. ঘ) ৩৮০
ব্যাখ্যা

যেহেতু, একটি কালো রঙের মার্বেল মাঝখানে রাখতে হবে সেহেতু ৫টির মধ্যে ১টি স্থানে তা 5P1 = 5 উপায়ে রাখা যাবে।
অবশিষ্ট (৩-১) বা ২ স্থানে (১১-১)বা ১০ টি 10P2 = 90 উপায়ে সাজানো যাবে।
নির্নেয় বিন্যাস সংখ্যা 5 x 90 = 450.

১২.
’POSTAGE’ শব্দের অক্ষরগুলি কত রকমে সাজানো যায় যেন স্বরবর্ণগুলো জোড় স্থান দখল করে?
  1. ক) ২২৪
  2. খ) ১৪৪
  3. গ) ১২২
  4. ঘ) ২৫৬
ব্যাখ্যা

‘POSTAGE’ শব্দটিতে ৭টি অক্ষর আছে যার মধ্যে ৪টি ব্যঞ্জনবর্ণ ও ৩ টি স্বরবর্ণ। ৭টি স্থানের মধ্যে ৪টি বিজোড় স্থান এবং ৩টি জোড় স্থান।
৩ টি স্বরবর্ণকে ৩টি জোড়স্থানে মোট 3P3 = 6 উপায়ে সাজনো যায়।
৪ টি ব্যঞ্জনবর্ণ ৪ টি বিজোড়স্থানে মোট 4p4 = 24 উপায়ে সাজনো যায়।
নির্নেয় বিন্যাস সংখ্যা 6 x 24 = 144

১৩.
প্রত্যেক অঙ্ককে কেবল একবার ব্যবহার করে 5, 6, 3, 2, 0 দ্বারা পাঁচ অঙ্ক বিশিষ্ট কতগুলি অর্থপূর্ণ বিজোড় সংখ্যা গঠন করা যায়?
  1. ক) 30
  2. খ) 36
  3. গ) 18
  4. ঘ) 20
ব্যাখ্যা

এখানে, প্রতিটি বিজোড় সংখ্যার শেষ অঙ্ক নির্নেয় বিন্যাস সংখ্যা 3 বা 5 হবে।
শেষ অবস্থানে 3 নির্দিষ্ট রেখে বাকি চারটি অঙ্ক 4! = 24 উপায়ে সাজানো যায়।
আবার, ১ম স্থানে ০ রেখে প্রাপ্ত সংখ্যা ৫ অঙ্কের নয়। সুতরাং, ১ম অবস্থানে ০ এবং শেষ অবস্থানে ৩ রেখে বাকি তিনটি অঙ্ক = 3! = 6 উপায়ে সাজানো যায়।
শেষ অবস্থানে ৩ রেখে অর্থপূর্ণ বিজোড় সংখ্যা = 24 – 6 = 18
অনুরূপভাবে, শেষ অবস্থানে ৫ রেখে অর্থপূর্ণ বিজোড় সংখ্যা = 24 – 6 = 18
নির্নেয় বিজোড় সংখ্যা = 18 + 18 = 36

১৪.
‘CRITICAL’ শব্দটির সব অক্ষর ব্যবহার করে কত প্রকারে সাজানো যায় তা বের করুন-
  1. ক) ১০৮০
  2. খ) ১০৮০০
  3. গ) ১০০৮০
  4. ঘ) ২০০২১
ব্যাখ্যা
‘CRITICAL’ শব্দটিতে মোট ৮ টি অক্ষর আছে যার মধ্যে C = ২, I = ২
বিন্যাস সংখ্যা ৮!/২!২! = ১০০৮০
১৫.
‘RAJSHAHI’ শব্দটির অক্ষরগুলির একত্রে বিন্যাস সংখ্যা ‘BARISAL’ শব্দটির অক্ষরগুলির একত্রে বিন্যাস সংখ্যার কতগুণ?
  1. ক) দ্বিগুণ
  2. খ) তিনগুণ
  3. গ) চারগুণ
  4. ঘ) অর্ধেক
ব্যাখ্যা
‘RAJSHAHI’ শব্দটির বিন্যাস সংখ্যা P1 = ৮!/২!২! (H = 2, A = 2)
‘BARISAL’ শব্দটির বিন্যাস সংখ্যা P2 = ৭!/২! (A = 2)
P1/P2 = ৮!/২!২! x ২!/৭! = 4/1
P1 = 4 P2
১৬.
5, 9, 4, 1 অঙ্কগুলো দ্বারা 5000 এর চেয়ে বড় কতগুলো সংখ্যা তৈরী করা যাবে?
  1. ক) 10
  2. খ) 24
  3. গ) 12
  4. ঘ) 8
ব্যাখ্যা

5, 9, 4, 1 অঙ্ক গুলি দ্বারা গঠিত যে সব সংখ্যার প্রথম স্থানে 5 অথবা 9 থাকবে সে সকল সংখ্যা 5000 এর চেয়ে বড় হবে।
প্রথম স্থানে 5 নির্দিষ্ট করে অবশিষ্ট 3 টি একত্রে নিয়ে গঠিত সংখ্যা 3! = 6
আবার, প্রথম স্থানে 9 নির্দিষ্ট করে অবশিষ্ট 3 টি একত্রে নিয়ে গঠিত সংখ্যা 3! = 6
সুতরাং, 5000 এর চেয়ে বড় সংখ্যা (6+6) = 12.

১৭.
12C4 + 12C3 = ?
  1. ক) 3C4
  2. খ) 23C4
  3. গ) 13C4
  4. ঘ) 14C4
ব্যাখ্যা

n এবং r যোগবোধক পূর্ণ সংখ্যা (n ≥ 2)
nCr + nCr-1 = n+1Cr
n = 12 r = 4 বসিয়ে পাই,
12C4 + 12C4-1 = 12+1C4 = 13C4.

১৮.
কোন নৌকায় ৪ জন লোক উঠতে পারে, নৌকাটি দ্বারা ৬ জন লোক কত প্রকারে উঠে নদী পার হতে পারে?
  1. ক) ৪
  2. খ) ৮
  3. গ) ১২
  4. ঘ) ১৫
ব্যাখ্যা
৬ জন লোক হতে ৪ জন করে নৌকাতে উঠে নদী পার হওয়ার উপায়-
6C4 = 6!/4!(6-4)! = 15
১৯.
৪ জন মহিলা ও ৬ জন পুরুষের মধ্য থেকে ৪ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করতে হবে যাতে একজন নির্দিষ্ট পুরুষ সর্বদাই উপস্থিত থাকেন। কত প্রকারে ঐ কমিটি গঠন করা যেতে পারে?
  1. ক) ২১০
  2. খ) ১২০
  3. গ) ৮৪
  4. ঘ) ৩০০
ব্যাখ্যা

একজন নির্দিষ্ট পুরুষ সর্বদাই উপস্থিত থাকেন, তাহলে পুরুষের সংখ্যা (৬-১) বা, ৫ জন।
একজনকে নির্দিষ্ট রাখায় কমিটিতে থাকবে (৪-১) বা, ৩ জন।

পুরুষ ৫মহিলা ৪কমিটি গঠন ৩কমিটি গঠনের উপায়
5C0 x 4C34
5C1 x 4C230
5C2 x 4C140
5C3 x 4C010

মোট কমিটি গঠনের উপায় (4 + 30 + 40 + 10) বা, 84.