ব্যাখ্যা
• 'ব্যথার দান' গল্পগ্রন্থ:
- 'ব্যাথার দান' কাজী নজরুল ইসলাম রচিত ও প্রকাশিত প্রথম গল্পগ্রন্থ।
- ফেব্রুয়ারি,১৯২২ খ্রিষ্টাব্দে প্রথম প্রকাশিত হওয়া এই গ্রন্থে মোট ৬টি গল্প আছে।
- এটি নজরুলের প্রথম প্রকাশিত গ্রন্থ। এই গ্রন্থের গল্পগুলোর ভাষা আবেগাশ্রয়ী, বক্তব্য নরনারীর প্রেমকেন্দ্রিক।
ব্যথার দান গল্পের মাধুর্য:
"ব্যথার দান" গল্পে নায়ক দারা এবং নায়িকা বেদৌরাকে কেন্দ্র করে মূল গল্পে মিলন ও বিরহ,প্রেম ও কামনা এবং সর্বোপরি সবকিছুর দ্যোতক হিসাবে ব্যথার জয়গান করা হয়েছে।কাহিনীক্রমে কোনো কোনো সময় মিলনকে ছাপিয়ে গেছে বিরহ, কামনাকে ছাপিয়ে গেছে প্রেম।আবার শেষাংশে মর্তের কামজ প্রেম বিরহ আর ব্যথার দাবানলে দগ্ধ হয়ে উন্নীত হয়েছে স্বর্গীয় প্রেমে।বাদলের মেঘ এবং সূর্যের কিরণের সাথে কামনা আর প্রেমের তুলনা করে বিরহ ও ব্যথার চিরন্তন সত্যকে সঙ্গে নিয়ে গল্পের সমাপ্তি সূচিত হয়েছে।
এই গল্পগ্রন্থের অন্তর্ভুক্ত গল্পগুলো হলো-
- ব্যথার দান,
- হেনা,
- বাদল বরিষণে,
- ঘুমের ঘোরে,
- অতৃপ্ত কামনা।
অন্যদিকে,
• 'রিক্তের বেদন' কাজী নজরুল ইসলামের রচিত একটি গল্পগ্রন্থ। মোট ৮টি গল্প নিয়ে ১৯২৪ খ্রিষ্টাব্দের ফেব্রুয়ারিতে প্রথম প্রকাশিত হয় এই গ্রন্থ।
• 'শিউলি মালা' কাজী নজরুল ইসলামের রচিত একটি গল্পগ্রন্থ। শিউলি মালা গ্রন্থটি ১৯৩১ খ্রিষ্টাব্দে প্রথম প্রকাশিত হয়।
• কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত গল্প 'বাউন্ডেলের আত্মকাহিনী'। ১৯১৯ সালে সওগাত পত্রিকায় প্রকাশিত হয়। গল্পটি কবির 'রিক্তের বেদন' গল্পগ্রন্থের অন্তর্ভুক্ত।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা; 'রিক্তের বেদন' গল্পগ্রন্থ এবং বাংলাপিডিয়া।