পরীক্ষা আর্কাইভ

Bank English Preparation

পরীক্ষাBank English Preparationতারিখতারিখ অনির্ধারিতসময়10 minutes
মোট প্রশ্ন১৭
সিলেবাস
Exam-03 Topics: Revision of The Exams 1 - 2 [Class: 1, 2 & 3]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

Bank English Preparation

Bank English Preparation · তারিখ অনির্ধারিত · ১৭ প্রশ্ন

.
Of the two boys he is ______ better.
  1. a
  2. the
  3. an
  4. No article
সঠিক উত্তর:
the
উত্তর
সঠিক উত্তর:
the
ব্যাখ্যা
• Complete sentence: Of the two boys he is the better.
- Bangla Meaning: দুই ছেলের মধ্যে সে ভালো।

• Use of Article:
- যখন দুটি ব্যক্তি বা বস্তুর মধ্যে একটির দোষ/গুণ সম্পর্কে বলা হয়, তখন adjective -এর comparative degree -এর পূর্বে The বসে।
- এক্ষেত্রে, sentence -এর শুরুতে অথবা comparative degree -এর পরে Of the two কথাটির উল্লেখ থাকে।

• Structure:
Of the two + plural noun + verb + the + comparative. অথবা Subject + verb + the + comparative + of the two + plural noun.

• More examples:
1. This is the better of the two.
2. Of the two shirts the black one is the better.

Source: Advanced Learner's Communicative English Grammar and Composition by Chowdhury and Hossain.
.
The building is built of stone. The underlined word is -
  1. Countable noun
  2. Proper noun
  3. Uncountable noun
  4. Abstract noun
সঠিক উত্তর:
Uncountable noun
উত্তর
সঠিক উত্তর:
Uncountable noun
ব্যাখ্যা
• The building is built of stone. The underlined word is - Uncountable noun.

• Uncountable noun:
যে সকল noun -কে গণনা করা যায় না (পদার্থ, দোষ, গুণ, কাজ ইত্যাদির নাম) তাকে Uncountable noun/Non-count noun বলে।

যেমন:
Bread, Fun, Equipment, Furniture, Food, rice, salt, water, information, luggage, poetry, work, homework, scenery, traffic ইত্যাদি।

Note: Uncountable noun -এর plural হয় না এবং এদের পূর্বে article ও হয় না।

• Countable Noun:
- যে সকল noun -কে গণনা করা যায়, তাকে Countable Noun বলে।
- যেমন: Book (বই), Foe (শত্রু), Fan (পাখা) ইত্যাদি হলো Countable Noun. এগুলোকে গণনা করা যায়।

Source: A passage to the English Language by S M Zakir Hussain.
.
The word ‘Phenomenon’ becomes __________ in the plural.
  1. Phenomenas
  2. Phenomene
  3. Phenomena
  4. Phenomean
সঠিক উত্তর:
Phenomena
উত্তর
সঠিক উত্তর:
Phenomena
ব্যাখ্যা
• The word ‘Phenomenon’ becomes Phenomena in the plural.
---------------- 
• Phenomenon:

English meaning: something that exists and can be seen, felt, tasted, etc., especially something unusual or interesting.
Bangla meaning:
(১) ইন্দ্রিয়গোচর বস্তু বা বিষয়। (২) বিস্ময়কর ব্যক্তি/বিষয়/ঘটনা।

Source: Cambridge & Accessible Dictionary.
.
Choose the correct sentence.
  1. Let he and I go.
  2. Let him and I go.
  3. Let him and me go.
  4. Let he and me go.
সঠিক উত্তর:
Let him and me go.
উত্তর
সঠিক উত্তর:
Let him and me go.
ব্যাখ্যা
• "Let" একটি verb বিধায় এর পরের অংশে যে সকল সর্বনাম ব্যবহার করা হয়, সেগুলোকে অব্যয় বা object (objective) রূপে রাখতে হয়।
উদাহরণস্বরূপ,
"He" (subjective) পরিবর্তে "him" (objective) ব্যবহার করা হয় এবং "I" পরিবর্তে "me" ব্যবহার করা হয়।

তাই,
"Let him and me go." বাক্যটিই সঠিক।
 
.
Photograph: Light::
  1. script: scene
  2. film: negative
  3. recording: sound
  4. concert: song
সঠিক উত্তর:
recording: sound
উত্তর
সঠিক উত্তর:
recording: sound
ব্যাখ্যা
Meaning:
Photograph - ছবি,
Light - আলোকবিশিষ্ট; উজ্জ্বল।
Script - লিখিত পত্রাদি,
Scene দৃশ্য,
Negative - চলচ্চিত্রের নেগেটিভ,
Film - চলচ্চিত্র তৈরি করা,
Concert - ঐক্য/ঐকতান,
Song - কণ্ঠসংগীত, গায়ন। 

ব্যাখ্যা:
Light (আলো) দিয়ে Photograph (আলোকচিত্র / ছবি) ধারণ করা হয়; আর Sound (শব্দ) দিয়ে Recording করা হয়।
.
When your body does not get ____ it cannot make the glucose it needs
  1. enough the food
  2. enough food
  3. food as enough
  4. food enough
সঠিক উত্তর:
enough food
উত্তর
সঠিক উত্তর:
enough food
ব্যাখ্যা
• Enough - adjective হিসেবে ব্যবহৃত হলে noun এর পূর্বে বসে।
- যেমন: When your body does not get enough food, it does not meet the glucose it needs. এই বাক্যে enough(adj) food(noun) এর পূর্বে বসেছে।

'Enough' এখানে food-এর আগে বসে ব্যক্ত করছে যে খাবারের পরিমাণ যথেষ্ট নয়। ইংরেজি বাক্য গঠনে, 'enough' সাধারণত Noun এর আগে বসে। এটি adjective হিসাবে ব্যবহৃত হয়েছে যা "পর্যাপ্ত" বোঝায়।

সুতরাং, 
Correct Sentence:
"When your body does not get enough food, it cannot make the glucose it needs."
(যখন তোমার শরীর পর্যাপ্ত খাবার পায় না, তখন এটি প্রয়োজনীয় গ্লুকোজ তৈরি করতে পারে না।)
------------------

Source: Cliffs TOEFL
.
"The patient felt nervous." Here 'felt' is a/an -
  1. transitive verb
  2. non-finite verb
  3. linking verb
  4. cognate verb
সঠিক উত্তর:
linking verb
উত্তর
সঠিক উত্তর:
linking verb
ব্যাখ্যা
• Linking verb:
যে সকল verb সাধারণত subject ও Subjective complement এর মধ্যে যোগসূত্র স্থাপন করে তাদেরকে Linking verb বলে।
- Linking verb-এর complement হিসেবে সাধারণত adjective বসে৷
- Subject এবং subjective complement এর মধ্যবর্তী verb কে linking verb বলে৷
- অবশ্যই মনে রাখতে হবে - Linking verb হচ্ছে actionless.

• Turn, be, become, look, seem, remain, appear, get, grow etc. সাধারণত Linking verb হিসেবে ব্যবহৃত হয়।
- কিন্তু এগুলো বাক্যে ব্যবহারে ভিন্নতার কারণে Action verb ও হতে পারে। যেমন:

• The doctor felt the pulse of the patient. (Action Verb)
- The patient felt nervous. (Linking Verb)

"The patient felt nervous."- এ "felt" linking verb হিসেবে ব্যবহৃত হয়েছে, যা subject "The patient" কে adjective "nervous" এর সাথে সংযুক্ত করে।
.
She burst _____ tears when she heard the tragic news.
  1. out
  2. at
  3. in
  4. into
সঠিক উত্তর:
into
উত্তর
সঠিক উত্তর:
into
ব্যাখ্যা
Burst into tears (idiom):
English Meaning: to start to cry.
Bangla Meaning: - কান্নায় ভেঙ্গে পড়া।

সুতরাং,
"She burst into tears when she heard the tragic news."
("দুঃখজনক খবরটি শোনার পর তিনি কেঁদে ফেললেন।")

Source: Merriam-Webster Dictionary.
.
The committee presented _____ recommendations to the board.
  1. its
  2. their
  3. it's
  4. there
সঠিক উত্তর:
its
উত্তর
সঠিক উত্তর:
its
ব্যাখ্যা
Correct Sentence:
"The committee presented its recommendations to the board."
(কমিটি বোর্ডে তাদের সুপারিশগুলি পেশ করেছিল।)

• এখানে committee হলো collective noun, আর collective noun গুলো প্রাণিবাচক হলেও এগুলো neuter gender হয়।
- তাই এদের pronoun টিও singular অর্থাৎ, it, its (possessive) হয়।

- উল্লেখ্য যে, it -এর possessive হলো its, it's নয়। it's দ্বারা it is/it has বোঝায়।

Source:
1. A passage to the English Language by S M Zakir Hussain.
১০.
"Enigmatic" means -
  1. Diversify
  2. Unequivocal
  3. Ambiguous
  4. Intractable
সঠিক উত্তর:
Ambiguous
উত্তর
সঠিক উত্তর:
Ambiguous
ব্যাখ্যা
• Enigmatic: 
English Meaning: Difficult to interpret or understand; mysterious.
Bangla Meaning: বিভ্রান্তিকর; হেঁয়ালিমূলক।

• অপশনে উল্লিখিত শব্দগুলোর অর্থ -
ক) Diversify - বৈচিত্র।
খ) Unequivocal - স্পষ্ট; দ্ব্যর্থহীন।
গ) Ambiguous - দ্ব্যর্থক; অনিশ্চিত অর্থ বা অভিপ্রায়বিশিষ্ট।
ঘ) Intractable - দুরন্ত; দুর্দান্ত।

• সুতরাং, বুঝা যাচ্ছে, উল্লিখিত অপশনগুলোর মধ্যে - Ambiguous শব্দটি Enigmatic এর সমার্থক অর্থ প্রকাশ করছে।
 
Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Oxford Learner's Dictionary.
3. Merriam-Webster Dictionary.
১১.
Which spelling is correct?
  1. Farenhiet
  2. Fahrenheit
  3. Farenheit
  4. Fahrenhiet
সঠিক উত্তর:
Fahrenheit
উত্তর
সঠিক উত্তর:
Fahrenheit
ব্যাখ্যা
• The correct spelling is: Fahrenheit.

• Fahrenheit (adjective + noun):
English Meaning: (of) a measurement of temperature on a standard in which 32° is the temperature at which water freezes and 212° that at which it boils.
Bangla Meaning: হিমাঙ্ক ৩২° ও স্ফুটনাঙ্ক ২১২° চিহ্নিত তাপমান স্কেল।

Example Sentence:
1. Are the temperatures given in Celsius or Fahrenheit?
2. The temperature dropped to -10 degrees Fahrenheit last night, making it the coldest night of the year.

Source:
1. Cambridge Dictionary.
2. Accessible Dictionary by Bangla Academy.
১২.
'Parent' is a ______ gender.
  1. Masculine Gender
  2. Feminine Gender
  3. Common gender
  4. Neuter gender
সঠিক উত্তর:
Common gender
উত্তর
সঠিক উত্তর:
Common gender
ব্যাখ্যা
•Common Gender:
Noun পুংবাচক বা স্ত্রীবাচক উভয়কেই বুঝালে Common Gender হয়।
যেমন:
Parent, Child, Baby, Teacher, Student, Monarch, Neighbor etc. 

- Parent:
Meaning: (বাবা বা মা) 
- Common gender. 

Source: Cambridge & Accessible Dictionary.
১৩.
A person who is indifferent to pains and pleasure to his life -
  1. Polyglot
  2. Stoic
  3. Somnambulist
  4. Uxorious
সঠিক উত্তর:
Stoic
উত্তর
সঠিক উত্তর:
Stoic
ব্যাখ্যা
• A person who is indifferent to pains and pleasure to his life - is called a 'Stoic'.

• Stoic - (নির্বিকার ব্যক্তি)।

অন্য অপশনের ক্ষেত্রে,
• A person who knows and is able to use several languages. - Polyglot.
• A condition in which a person walks around while they are sleeping. - Somnambulist.
• Having or showing a great or excessive fondness for one's wife. - Uxorious.

Source:
1. Cambridge & Oxford Dictionary.
2. Accessible Dictionary by Bangla Academy.
১৪.
Dagger: Scabbard::
  1. Rifle: Sight
  2. Bow: Quiver
  3. Pistol: Holster
  4. Spear: Shaft
সঠিক উত্তর:
Pistol: Holster
উত্তর
সঠিক উত্তর:
Pistol: Holster
ব্যাখ্যা
• Dagger -ছুরি,
• Scabbard -খাপ।

অপশনগুলোর শব্দার্থ:

• Bow ধনুক,
• Quiver -কম্পিত হওয়া,
• Holster -পিস্তলের খাপ,
• Rifle -রাইফেল,
• Sight - দৃষ্টি,
• Spear - বর্শা,
• Shaft - বর্ষার দন্ড।

ব্যাখ্যা:
Dagger (ছোট তলোয়ার বা ছুরি) রাখা হয় Scabbard (মোড়ক বা খাপে)। আবার, Pistol (পিস্তল) থাকে Holster (পিস্তলের খাপ) এ।
১৫.
"The government eventually assented ___ the modified plan."
  1. for
  2. to
  3. at
  4. of
সঠিক উত্তর:
to
উত্তর
সঠিক উত্তর:
to
ব্যাখ্যা
Assent to something: 
English Meaning - To agree to or give official approval to something. 
Bangla Meaning - সম্মত হওয়া। 

সুতরাং,
Complete Sentence - The government eventually assented to the modified plan.

আরো কিছু Appropriate Prepositions:
Akin to - সদৃশ; 
Allot to -বরাদ্দ; 
Atone for - প্রায়শ্চিত্ত করা;
Appetite for - ক্ষুধা। 

Source: 
1. Cambridge Dictionary. 
2. Accessible Dictionary by Bangla Academy.
১৬.
The phone of Bashundhara City is better than _____ Jamuna future Park.
  1. that of
  2. those of
  3. this of
  4. these of
সঠিক উত্তর:
that of
উত্তর
সঠিক উত্তর:
that of
ব্যাখ্যা
• Rules:
Demonstrative Pronoun গুলো এ সর্বদা noun কে অনুসরণ করে, noun টি singular হলে that of এবং plural হলে those of বসে।
যেমন:

noun টি singular হলে - 
The phone of Bashundhara City is better than that of Jamuna future Park.

আবার,
noun টি plural হলে- 
The phones of Bashundhara City are better than those of Jamuna future Park.
১৭.
What is the synonym of the word 'Salvation'?
  1. Valiant
  2. Redemption
  3. Integrate
  4. Disseminate
সঠিক উত্তর:
Redemption
উত্তর
সঠিক উত্তর:
Redemption
ব্যাখ্যা
• Salvation - অর্থ পরিত্রাণ, পাপমোচন।

অপশনগুলোর শব্দার্থ: 
Valiant - সাহসী।
Redemption - পরিত্রাণ বা মুক্তি।
Integrate - যুক্ত করা।
Disseminate- প্রচার করা।

সুতরাং,
'Salvation' এর synonym হচ্ছে Redemption.