পরীক্ষা আর্কাইভ

৪৯তম বিসিএস ⎯ শিক্ষা [২২১]

পরীক্ষা৪৯তম বিসিএস ⎯ শিক্ষা [২২১]তারিখতারিখ অনির্ধারিতসময়25 minutes
মোট প্রশ্ন৪৫
সিলেবাস
Exam 6 Topic: (Part - I) 2. Foundations of Education: - Sociological: Child-society and Education, Social bases of Education and Social functions of Education. - Psychological: Human psychology and Education, individual needs and Education, human ability, personality and Education. Source: Class - 4, relevant books
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৪৯তম বিসিএস ⎯ শিক্ষা [২২১]

৪৯তম বিসিএস ⎯ শিক্ষা [২২১] · তারিখ অনির্ধারিত · ৪৫ প্রশ্ন

.
According to whom, environment is an important factor in human life development and education? 
(কার মতে, মানুষের জীবন বিকাশ এবং শিক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ উপাদান হলো পরিবেশ?) 
  1. Rousseau
  2. Dalton
  3. Locke
  4. Dewey
ব্যাখ্যা

শিক্ষাক্ষেত্রে বংশগতি ও পরিবেশের প্রভাব নিয়ে চিন্তাবিদদের মধ্যে বির্তক রয়েছে। বংশগতিবাদীদের (গ্যাল্টন ও পিয়ারসন, ডাগডেল, গডার্ড, নিউম্যান প্রমুখ) মতে শিশুর শিক্ষার জন্য তার বংশগতি একান্ত প্রয়োজন। অন্যদিকে পরিবেশবাদীরা (স্টারবুক, ক্যাটল, বারবারা বার্কস, ফ্রীম্যান, রুশো প্রমুখ) মনে করেন মানুষের জীবন বিকাশ এবং শিক্ষারক্ষেত্রে গুরুত্বপূর্ণ উপাদান হলো পরিবেশ। তাঁরা মনে করেন শিক্ষা হলো জীবন বিকাশের কৌশল। তাই শিক্ষার জন্য উপযুক্ত পরিবেশ একান্ত প্রয়োজন।


(শিক্ষার সামাজিক ভিত্তিসমূহ, স্কুল অব এডুকেশন, এম এড প্রোগ্রাম, বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি।) 

.
What is the expected role of educational institutions in developing students to meet the needs of society? 
(শিক্ষার্থীকে সমাজের প্রয়োজনের উপযোগী করে গড়ে তোলার ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানের প্রত্যাশিত ভূমিকা কোনটি?
  1. Providing modern knowledge (আধুনিক জ্ঞান প্রদানের ব্যবস্থা করা)
  2. Giving students the opportunity to express their opinions (শিক্ষার্থীদের মত প্রকাশের সুযোগ দেওয়া) 
  3. Creating motivation (প্রেষণা সৃষ্টি করা) 
  4. all (সবগুলো) 
ব্যাখ্যা

শিক্ষার উন্নয়নে শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা: 

শিশুর জন্মের পর একটি নির্দিষ্ট সময় পর আনুষ্ঠানিকভাবে শিক্ষা গ্রহণের জন্য বিদ্যালয়ে আসে। তারপর জীবনের ধারাবাহিকতায় আরও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সে শিক্ষা গ্রহণের জন্য যায়। এসব প্রতিষ্ঠানের পরিবেশ ভালো হলে তা শিশুকে প্রত্যাশা অনুযায়ী বিকশিত হতে সাহায্য করে যার অন্যতম নিয়ন্ত্রক হচ্ছেন শিক্ষক। শিক্ষক বিদ্যালয়ের নিয়ন্ত্রিত পরিবেশ সৃষ্টির মাধ্যমে শিশুর শিক্ষা কার্যক্রম পরিচালনা করেন। সুতরাং এ পরিবেশ যদি যথাযথ না হয় তবে শিশুর শিক্ষা ব্যাহত হবে। সে কারণে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রধান দায়িত্ব শিশুর শিক্ষার যথাযথ পরিবেশ সৃষ্টি করা। এ উদ্দেশ্যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে নিম্নোক্ত বিষয়ে খেয়াল রাখতে হবে -  প্রেষণার উপযোগী পরিবেশ, শিক্ষকের আধুনিক জ্ঞান , শিক্ষার্থীর মতামত প্রকাশের সুযোগ, শিক্ষার্থীর মতামত প্রকাশের সুযোগ ইত্যাদি। 

(শিক্ষার সামাজিক ভিত্তিসমূহ, স্কুল অব এডুকেশন, এম এড প্রোগ্রাম, বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি।)  

.
'Education is the social process by which an individual learns the things necessary to fit him to the life of his society', who gave this definiton of education?  ('শিক্ষা হচ্ছে একটি সামাজিক প্রক্রিয়া, যার মাধ্যমে একজন ব্যক্তি সমাজ জীবনে উপযুক্ত হয়ে উঠতে পারে' - শিক্ষার এই সংজ্ঞাটি কে প্রদান করেছেন?) 
  1. Whitehead
  2. Anderson and Parker
  3. Pestalozzi
  4. Aristotle
ব্যাখ্যা

Anderson and Parker এর বলেছেন,  'শিক্ষা হচ্ছে একটি সামাজিক প্রক্রিয়া, যার মাধ্যমে একজন ব্যক্তি সমাজ জীবনে উপযুক্ত হয়ে উঠতে পারে'। 

(Philosophical and Sociological Foundations of Indian Education – Dr.S.P.Chaube)

.
Which demographic characteristic affects education the most? (কোন জনমিতিক বৈশিষ্ট্যটি শিক্ষাকে সবচেয়ে বেশি প্রভাবিত করে?) 
  1. Urbanization (নগরায়ন)
  2. Migration (স্থানান্তর) 
  3. Mortality (মৃত্যুহার)
  4.  Birth rate (জন্মহার)
ব্যাখ্যা

জনমিতিক বৈশিষ্ট্যের উপর শিক্ষার প্রভাব

১. শিক্ষা ও জন্মহার: শিক্ষার সাথে জন্মহারের অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। লোকজন বেশি শিক্ষিত হলে কেবল বিয়ের বয়সই বৃদ্ধি পায় না, সেই সাথে তাদের দৃষ্টিভঙ্গিরও পরিবর্তন ঘটে। ফলে শিক্ষিত লোক ছোট পরিবার পছন্দ করে। এতে জনসংখ্যা বৃদ্ধি কমে আসে।

২. শিক্ষা ও বিয়ের বয়স: শিক্ষা ও বিয়ের মধ্যে ইতিবাচক সম্পর্ক রয়েছে। শিক্ষিত লোক সাধারণত অশিক্ষিত বা স্বল্পশিক্ষিত লোকের চাইতে দেরীতে বিয়ে করে। ফলে পরিবারে সন্তানের সংখ্যা তুলনামূলক কম হয়।

৩. শিক্ষা ও স্থানান্তর: শিক্ষা সমাপ্তির পর্যায় স্থানান্তরের ধরনকে প্রভাবিত করে। শিক্ষিত লোকজনের মধ্যে শহরে বা বিদেশে যাওয়ার প্রবণতা বেশি থাকে। অনেক সময় শিক্ষার সুযোগ-সুবিধার পার্থক্যেও কারণেও লোকজন গ্রাম থেকে শহরে স্থানান্তরিত হয়।

৪. শিক্ষা ও পরিবারের আকার: শিক্ষিত মেয়েদের পরিনত বয়সে বিয়ে হওয়ায় তারা জন্মদান সন্তান ধারণ করে। ফলে অশিক্ষিত ও অল্প শিক্ষিতদের তুলনায় তারা কম সংখ্যক সন্তান জন্মদান করে যা তাদের পরিবারের আকার ছোট রাখতে সাহায্য করে।

(Educational Thought and Practice –V.R. Taneja).

.
In all societies, educational opportunities have always been much more ____________  to the upper classes.
(সব সময় সব সমাজে শিক্ষার সুযোগ উচ্চ শ্রেণির জন্য অনেক বেশি _____________) 
  1. open and accessible (অবারিত  এবং সহজলব্ধ) 
  2. open (অবারিত)
  3. lawful and accessible (বৈধ এবং সহজলব্ধ) 
  4. closed and unaccessible (অবারিত এবং সহজলব্ধ) 
ব্যাখ্যা

সামাজিক স্তরবিন্যাসের সাথে শিক্ষার সম্পর্ক চিরন্তন। সব সময় সব সমাজে শিক্ষার সুযোগ উচ্চ শ্রেণির জন্য অনেক বেশি অবারিত এবং সহজলব্ধ। পক্ষান্তরে নিম্ন শ্রেণির মানুষ প্রায়শ শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হয় কিংবা তাদেরকে শিক্ষার জন্য সংগ্রাম করতে হয়। প্লেটো তার ‘দি রিপাবলিক’ গ্রন্থে যে শিক্ষা ব্যবস্থার কথা বলেছেন তাও সর্বজনীন ছিল না। তিনি রাষ্ট্রের অভিভাবক, শাসক বা সম্ভ্রান্ত শ্রেণির চরিত্র গঠনে শিক্ষা গ্রহণের উপর গুরুত্বারোপ করেছেন। কৃষক, মজুর, সাধারণ মানুষের শিক্ষার প্রয়োজনীয়তার কথা তিনি স্বীকার করেননি।


(শিক্ষার সামাজিক ভিত্তিসমূহ, স্কুল অব এডুকেশন, এম এড প্রোগ্রাম, বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি।) 

.
In which article of the Constitution is it stated that ‘the state shall strive to provide equality of opportunity for all’? (‘সবার জন্য সুযোগের সমতা বিধানে রাষ্ট্র সচেষ্ট হইবেন’ সংবিধানের কত অনুচ্ছেদে বলা হয়েছে?)
  1. ১৬ অনুচ্ছেদ (Article 16) 
  2. ১৮ অনুচ্ছেদ (Article 18) 
  3. ১৯(১) অনুচ্ছেদ (Article 19(1)) 
  4. ২৮(৩) অনুচ্ছেদ (Article 28(3)) 
ব্যাখ্যা

বাংলাদেশের সংবিধান গ্রাম ও শহরের সর্বত্র শিক্ষার সমান সুযোগ সৃষ্টি উপর গুরুত্বারোপ করেছে। সংবিধানের ১৬ অনুচ্ছেদে বলা হয়েছে, “নগর ও গ্রামাঞ্চলে জীবনযাত্রার মানের বৈষম্য ক্রমাগতভাবে দূর করিবার উদ্দেশ্যে কৃষি বিপ্লবের বিকাশ, কুটির শিল্প ও অন্যান্য শিল্পের বিকাশ এবং শিক্ষা, যোগাযোগ ব্যবস্থা ও জনস্বাস্থ্যের উন্নয়নের মাধ্যমে গ্রামাঞ্চলের আমূল রূপান্তর সাধনের জন্য রাষ্ট্র কার্যকর ব্যবস্থা গ্রহণ করিবে” (১৯৮৫:৫)। ১৯ (১) অনুচ্ছেদে বলা হয়েছে, “সকল নাগরিকের জন্য সুযোগের সমতা নিশ্চিত করিতে রাষ্ট্র সচেষ্ট হইবেন”। অনুচ্ছেদ ২৮ (৩) এ বলা হয়েছে, “কেবল ধর্ম, বর্ণ, নারী-পুরুষ ভেদে বা জন্মস্থানের কারণে জনসাধারণের কোনো বিনোদন বা বিশ্রামের স্থানে প্রবেশের বা কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির বিষয়ে কোনো নাগরিককে কোনোরূপ অক্ষমতা, বাধ্যবাধকতা, বাধা বা শর্তের অধীন করা যাইবে না” (১৯৯৮:৫-৬)। 


(গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান, মন্ত্রীপরিষদ বিভাগ) 

.
What kind of relationship is there between education and industry? (শিক্ষা ও শিল্পের মধ্যে কী ধরনের সম্পর্ক রয়েছে?) 
  1. Complementary relationship (পরিপূরক সম্পর্ক)
  2. Conflictual relationship (দ্বন্দ্বমূলক সম্পর্ক) 
  3. Dependent relationship (নির্ভরশীলতার সম্পর্ক)
  4.  No relationship (কোনো সম্পর্ক নেই)
ব্যাখ্যা

আধুনিক উন্নয়নে শিক্ষার পাশাপাশি শিল্পায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। নগরায়ন ও আধুনিকায়নের পূর্বশর্ত হচ্ছে শিক্ষা ও শিল্পায়ন। শিল্পায়নের মধ্য দিয়েই আধুনিক সমাজ বিকশিত হয়েছে। শিল্পের বিকাশের সাথে সাথে শিক্ষার বিস্তারও অপরিহার্য হয়ে ওঠে। শিল্পোন্নত সমাজ যেমন শিক্ষায় অগ্রসরতা লাভ করে, তেমনি শিক্ষিত জাতি শিল্পায়নের মাধ্যমে সমৃদ্ধি অর্জন করে। শিক্ষা ও শিল্পের মধ্যে  সম্পর্ক পরিপূরক। 

(Foundations of Sociology of Education: A Reading, Wahab, E.O. & Amit Bhowmick).

.
What does culture transform a person into by educating him with appropriate education?
(সংস্কৃতি ব্যক্তিকে উপযুক্ত শিক্ষায় শিক্ষিত করে কিসে পরিণত করে?) 
  1. Dignityful (মর্যাদাবান)
  2. Civic (সুনাগরিকরূপে)
  3. Social Being (সামাজিক জীবে) 
  4.  Educated Being (শিক্ষিত জীবে) 
ব্যাখ্যা

সংস্কৃতি ব্যক্তিকে উপযুক্ত শিক্ষায় শিক্ষিত করে যথার্থ সামাজিক জীবে পরিণত করে। ফলে ব্যক্তি যথার্থ মানুষ হিসেবে আত্মপ্রকাশক করতে পারে। কোনো ব্যক্তিকে যদি সমাজ ও সংস্কৃতির পরিমন্ডলের বাইরে রাখা হয় তবে তার পক্ষে প্রকৃত মানুষ হিসেবে আত্মপ্রকাশ করা সম্ভব হয় না। সামাজিক জীব হিসেবে ব্যক্তিকে সমাজবদ্ধ জীবন যাপন করার জন্য কিছু যোগ্যতা ও গুণাবলি অর্জন করতে হয়। আর সংস্কৃতির মাধ্যমেই ব্যকিত্ সেসব প্রয়োজনীয় যোগ্যতা ও গুণাবলি অর্জন করে অর্থাৎ শিক্ষা লাভ করে। ব্যক্তিকে যথার্থ ও সভ্য মানুষ হিসেবে সামাজিক স্বীকৃতি ও পরিচিতি পাবার জন্য আবশ্যই সংস্কৃতির পরিমন্ডলের মধ্যে বসবাস করতে হয়। সংস্কৃতিই ব্যক্তিকে শিক্ষাদান করে একটি সভ্য, পরিপূর্ণ ও আদর্শ জীবন গঠনের। সমাজ জীবনের বিভিন্ন বিষয়ে যেমনÑ পোশাক-পরিচ্ছদ,  রীতি-নীতি, আচার-আচরণ, খাদ্যাভ্যাাস প্রভৃতি বিষয়ে সংস্কৃতির মাধ্যমেই ব্যক্তি শিক্ষিত হয়ে ওঠে। ব্যক্তি মানুষের আচার-আচরণকে নিয়ন্ত্রণ করে তাকে গোষ্ঠী জীবনের উপযোগী করে তোলে সংস্কৃতি। মূলত ব্যক্তিকে সভ্য মানুষ হিসেবে গড়ে তোলে সংস্কৃতি।


(শিক্ষার সামাজিক ভিত্তিসমূহ, স্কুল অব এডুকেশন, এম এড প্রোগ্রাম, বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি।)

.
What resource does education create for a country? (শিক্ষা একটি দেশের কোন সম্পদ তৈরি করে?)
  1. মানব সম্পদ (Human resource)
  2. সর্বোচ্চ শিক্ষিত মানব সম্পদ (Highly educated human resource)
  3. অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পদ (Economic and commercial resource) 
  4. রাজনৈতিক ও ঐতিহাসিক (Political and historical) 
ব্যাখ্যা

শিক্ষাব্যবস্থাই একটি দেশের সর্বোচ্চ শিক্ষিত মানব সম্পদ তৈরি করে। তাই শিক্ষাখাত দেশের বৃহত্তম শিল্পখাতে পরিণত হয়েছে। পৃথিবীতে যেকোন দেশের অর্থনৈতিক উন্নয়ন, প্রবৃদ্ধি, এমনকি সামাজিক বিকাশ একান্তভাবে শিক্ষা প্রসারের সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত। আধুনিক প্রযুক্তি নির্ভর সভ্যতার প্রাণই হল শিক্ষা এবাং শিক্ষার বাস্তবায়ন।

(Sociological Aspect of Education—S.P. Chaubey, International Books, Meerut)

১০.
 One of the tools for ___________ is "Education"
( ____________  এর অন্যতম হাতিয়ার হল "শিক্ষা”)
  1. social problem (সামাজিক সমস্যা)
  2. social breakdown (সামাজিক ভাঙ্গন)
  3. social change (সামাজিক পরিবর্তন) 
  4. All (সবগুলো) 
ব্যাখ্যা

 সামাজিক পরিবর্তনের অন্যতম হাতিয়ার হল শিক্ষা। 

(Encyclopaedia Britannica) 

১১.
সামাজিকীকরণের অন্যতম মাধ্যম হলো - (One of the means of socialization is - )
  1.  Educational institutions (শিক্ষা প্রতিষ্ঠান)
  2. Mass education (গণশিক্ষা)
  3.  Society (সমাজ) 
  4. School (বিদ্যালয়) 
ব্যাখ্যা

শিশুর জন্মের পর থেকে একেবারে শুরুতে শিক্ষার কোনো সুপরিকল্পিত ব্যবস্থা থাকে না। শিক্ষাদান ও শিক্ষা গ্রহণ থাকে স্বত:স্ফূর্ত, সাবলীল। তবে পরবর্তী পর্যায়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে সুপরিকল্পিতভাবে শিক্ষাদান ও শিক্ষা গ্রহণ শুরু হয়। এসব বিবিধ শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে সর্বপ্রথম বিদ্যালয়ের শিক্ষার কথাই বলতে হয়। শিশু পরিবার ও সমবয়সী খেলার সাথীর পরই বিদ্যালয় থেকে শেখে। বিদ্যালয়েই প্রথম শিশু সুপরিকল্পিতভাবে শিক্ষা গ্রহণ করে। অর্থাৎ শিশুকে সুশৃঙ্খলভাবে শিক্ষাদান করা হয়।

(শিক্ষার সামাজিক ভিত্তিসমূহ, স্কুল অব এডুকেশন, এম এড প্রোগ্রাম, বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি।) 

১২.
Socialization is a: (সামাজিকীকরণ একটি:) 
  1. আংশিক প্রক্রিয়া (Partial process)
  2. সমাজ সংশ্লিষ্ট বিষয় (Social issues)
  3. বুদ্ধিগত কৌশল (Intellectual strategies)
  4. জীবনব্যাপী প্রক্রিয়া ( Lifelong process) 
ব্যাখ্যা

সামাজিকীকরণ হলো এমন এক প্রক্রিয়া যা বিরতিহীনভাবে ব্যক্তির জীবন জুড়ে চলমান থাকে। প্রত্যক্ষভাবে সামাজিকীকরণ প্রক্রিয়ার সূত্রপাত ঘটে শিশু ভূমিষ্ঠ হওয়ার পর। তারপর এই প্রণালী নিরবিচ্ছিন্নভাবে চলতে থাকে ব্যক্তির মৃত্যু পর্যন্ত। এটি এমন এক প্রক্রিয়া যা ব্যক্তির জীবনে অতি শৈশবকাল থেকেই শুরু হয়ে যায়। প্রথমে চলে অনুকরণ ও অনুসরণ, পরে চলে অনুশীলন বা শিক্ষা গ্রহণ। এ রকমভাবে ব্যক্তি সমাজের নিয়ম-কানুন শিক্ষা লাভ করে সমাজের একজন উপযুক্ত সদস্য হিসেবে গড়ে উঠে। সামাজিকীকরণ এক ধরনের সামাজিক শিক্ষা।


(Ottaway, A.K.C. (1953). Education and Society, London: Routledge and Kegan Paul.) 

১৩.
To increase moral values ​​and awareness, it is necessary to have - (নৈতিক মূল্যবোধ ও সচেতনতা বৃদ্ধির জন্য প্রয়োজন - ) 
  1. Mutual cooperation (পারস্পরিক সহযোগিতা)
  2. Brotherhood (ভ্রাতৃত্ববোধ) 
  3. Proper education (সঠিক শিক্ষা) 
  4.  Observance of religious rituals (ধর্মীয় রীতি পালন) 
ব্যাখ্যা

শিক্ষা ব্যক্তির মধ্যে যে মূল্যবোধগুলো তৈরি করে তার ফলে এক ধরনের নৈতিকতাবোধ ও সচেতনা বৃদ্ধি পায়। আর এ নৈতিক মূল্যবোধ শিক্ষা ছাড়া অর্জন সম্ভব নয়। নৈতিক শৃঙ্খল বা নৈতিক অবক্ষয় সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। যেমন সন্ত্রাস, জঙ্গিবাদ, খুন, ধর্ষণ, শিশু হত্যা ইত্যাদি। এসব সামাজিক সমস্যার সমাধান আইন প্রণয়ন করে যতটা না সমাধান করা যায় তার চেয়ে অনেক বেশী প্রয়োজন নৈতিক মূল্যবোধ ও সচেতনতা বৃদ্ধি করা। এ জন্য প্রয়োজন সঠিক শিক্ষা।

(Stub, Holger R. (1975). The Sociology of Education, Illinois: The Dorsey Press)

১৪.
What does a person need to develop for social progress? (সামাজিক অগ্রগতির জন্য ব্যক্তির কী গড়ে তুলতে হয় ) 
  1. A person's attitude and values (একজন ব্যক্তির মনোভাব এবং মূল্যবোধ)
  2. A person's attitude and nature (একজন ব্যক্তির মনোভাব এবং প্রকৃতি)
  3. A person's knowledge and nature (একজন ব্যক্তির জ্ঞান এবং প্রকৃতি) 
  4. A person's knowledge, attitude and values (একজন ব্যক্তির জ্ঞান, মনোভাব এবং মূল্যবোধ)
ব্যাখ্যা

ব্যক্তি শিক্ষার মাধ্যমে সামাজিক কল্যাণকে স্বীয় কল্যাণের সাথে অভিন্ন মনে করেন। ফলে সামাজিক অগ্রগতি দ্রুততার সাথে ঘটতে থাকে। সামাজিক অগ্রগতির জন্য ব্যক্তির এ দৃষ্টিভঙ্গি ও মনোভাব গড়ে তুলতে এবং তার পূর্ণ বিকাশে সহায়তা করে শিক্ষা। একজন শিক্ষিত সচেতন নাগরিকই ব্যক্তি স্বার্থের উর্ধ্বে থেকে রাষ্ট্রীয় স্বার্থ সামাজিক স্বার্থ, এ সবের সীমানা পেরিয়ে বিশ্ব সমাজের সদস্য হিসেবে গণ্য করতে থাকে। উদাহরণস্বরূপ বলা যায়। রেডক্রিসেন্ট, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা। এভাবে কালক্রমে মানুষ শিক্ষার বদৌলতে সমাজ চেতনার গন্ডি পেরিয়ে জাতীয় চেতনায় এমনকি জাতীয় চেতনার সীমানা পেরিয়ে আন্তর্জাতিক কল্যাণ তথা বিশ্ব মানবতার কল্যাণে কাজ করার আদর্শকে ও প্রতিষ্ঠা করতে সক্ষম হয়।

(শিক্ষক বাতায়ন) 

১৫.
What does education build? (শিক্ষা কী গঠন করে?)
  1. রাষ্ট্র (State)
  2. নাগরিকত্ব (Citizenship) 
  3. চরিত্র (Character)
  4. ব্যক্তিত্ব ( Personality) 
ব্যাখ্যা

মানুষের ব্যক্তিত্বকে রূপায়ন করে তার সংস্কৃতি। মানুষের ব্যক্তিত্ব গঠিত ও বিকশিত হয় তার সামগ্রিক সংস্কৃতিরই অংশ হিসেবে। মানুষের ব্যক্তিত্ব মূলত তার সংস্কৃতিরই ফল। আর শিক্ষার পরিধি প্রকৃতপক্ষে মানুষের জীবনেরই পরিধি। শিক্ষা ব্যক্তিত্ব গঠন করে, ব্যক্তিত্বের বিকাশ ঘটায়। শিক্ষা ব্যক্তিত্ব বিকাশের মাধ্যমে ব্যক্তির আচরণে অপেক্ষাকৃত ইতিবাচক স্থায়ী পরিবর্তন আনে। শিক্ষার দ্বারা মানুষ তার জ্ঞান ও দক্ষতার বিকাশ ঘটায় এবং দৃষ্টিভঙ্গীর পুনর্গঠন করে। এভাবে শিক্ষা মানুষের আচরণে পরিবর্তন আনে। 

(Singh, Y. M. (1992). Sociological Foundations of Education, Sheth Publishers, Bombay )

১৬.
How does culture continue through education? (শিক্ষার মাধ্যমে সংস্কৃতি চলমান থাকে কিভাবে ? )
  1. Adapt and transfer (অভিযোজন ও হস্তান্তর ) 
  2. Receive and transfer (গ্রহণ ও হস্তান্তর ) 
  3. Storage and transfer (সংরক্ষণ ও হস্তান্তর ) 
  4. Imitate and transfer (অনুকরণ ও হস্তান্তর ) 
ব্যাখ্যা

 সামাজিক দলই সংস্কৃতি সংরক্ষণ ও পরবর্তী বংশধরদের কাছে তা হস্তান্তর করে থাকে। যেমন পরিবার একটি সামাজিক দল বা গোষ্ঠী। প্রতিটি পরিবারের
সদস্যরা সেই পরিবারের আচার-আচরণ, প্রথা পালনের মধ্যে দিয়ে তা সংরক্ষণ করে এবং পরবর্তী প্রজন্মকে যে সব পালন করতে শিখিয়ে বা শিক্ষা দিয়ে যায়। ফলে দুই পরিবারের সে সব আচার-আচরণ, প্রথা ইত্যাদির হস্তান্তর ঘটে। এভাবেই যুগ যুগ ধরে সামাজিক বিভিন্ন গোষ্ঠীর মাধ্যমে সংস্কৃতির সংরক্ষণ ও হস্তান্তর চলতে থাকে। এই যে বংশ পরম্পরায় কোনো আচরণ শিখিয়ে দেয়া ও শিখে নেয়ার ব্যাপার চলতে থাকে এটিই শিক্ষা। শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ যে শিক্ষা গ্রহণ করেন তা তারা নিজের মধ্যে ধারণ বা সংরক্ষণ করেন এবং শিক্ষার্থীদের মধ্যে যেই শিক্ষা শিক্ষাদানের মাধ্যমে হস্তান্তর করেন। এভাবেই শিক্ষার মাধ্যমে সংস্কৃতি চলমান থাকে।

(Shukla, S. and Krishna Kumar (eds) (1985). Sociological Perspectives in Education, Delhi: Chanakaya Publication. )

১৭.
“Social change is a change in the material system of society.” Whose definition is this? (“সমাজের উপাদান প্রণালীর পরিবর্তনই সামাজিক পরিবর্তন।” সংজ্ঞাটি কার?)
  1. Karl Marx
  2. Ronald Robertson
  3. Maurice Gensberg
  4. August Komte
ব্যাখ্যা

সাধারণভাবে বলা যায় যে, সমাজের এক অবস্থা থেকে অন্য অবস্থায় স্থায়ী বা আপেক্ষিক রূপান্তরকেই সামাজিক পরিবর্তন বলা হয়। বিভিন্ন সমাজ বিজ্ঞানী সামাজিক পরিবর্তনকে বিভিন্নভাবে সংজ্ঞায়িত করেছেন। 
Karl Marx -এর মতে, “সমাজের উৎপাদন প্রণালীর পরিবর্তনই সামাজিক পরিবর্তন”।

(Historical Materialism, Karl Marx).

১৮.
If there is any change in the industry, it becomes necessary to bring about changes in the training and education system related to the industry. Otherwise, _________________________ occurs. 
(শিল্প কারখানায় কোন পরিবর্তন দেখা দিলে শিল্পখারখানা সম্পর্কিত প্রশিক্ষণ ও শিক্ষাব্যবস্থায় পরিবর্তন আনা জরুরি হয়ে পড়ে. নাহলে ___________________________ ঘটে।) 
  1. cultural backlog
  2. cultural lag
  3. cultural backlash 
  4. cultural backwardness
ব্যাখ্যা

সমাজবিজ্ঞানী ড. W. F. Orburn তার Social Change গ্রন্থে সাংস্কৃতিক ব্যবধান (Cultural lag) তত্ত্বটি প্রদান করেছেন। তার তত্ত্বের মূল সূর হলো, পরিবর্তনশীল সমাজের বস্তুগত সংস্কৃতির যে গতি ও হারে বৃদ্ধি পায় আদর্শগত সংস্কৃতি সে তুলনায় অনেক ধীরে এগোতে থকে। ফলে উভয় ধরনের সংস্কৃতির মধ্যে একটা ব্যবধান সৃষ্টি হয়। আর এটাই হল সাংস্কৃতিক ব্যবধান। অর্থাৎ কোন সংস্কৃতির মধ্যে অসমগতিতে চলমান দুটি অংশের মধ্যে বিদ্যমান চাপ হল সাংস্কৃতিক ব্যবধান। এ তত্ত্বের মূল কথা হলো-

• সংস্কৃতির বিভিন্ন অংশ পরস্পরের সঙ্গে কার্যকারণ সূত্রে আবদ্ধ।
• সংস্কৃতির বিভিন্ন অংশ অসম গতিতে এগিয়ে চলে।
• সাধারণ বস্তুগত সংস্কৃতি অবস্তুগত সংস্কৃতির তুলনায় বেশি গতি ও মাত্রায় এগিয়ে চলে।
• সংস্কৃতির অংশগুলো অসমভাবে এগিয়ে চলার কারণে ভারসাম্যহীনতা দেখা দেয়।

উদাহরণ হিসাবে বলা যায় শিল্পকারখানা ও শিক্ষা পরস্পর সম্পর্কযুক্ত। তাই শিল্প কারখানায় কোন পরিবর্তন দেখা দিলে শিল্পখারখানা সম্পর্কিত প্রশিক্ষণ ও শিক্ষাব্যবস্থায় পরিবর্তন আনা জরুরি হয়ে পড়ে। কেননা যান্ত্রিক শিল্পের জটিল কার্যক্ষমতা সম্পর্কে অধিক জ্ঞানের জন্য চাই শিক্ষা, নতুবা যন্ত্র পরিচালনা সম্ভব হবে না।

(শিক্ষার সামাজিক ভিত্তিসমূহ, স্কুল অব এডুকেশন, এম এড প্রোগ্রাম, বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি।)

১৯.
What kind of network of relationships is society? (সমাজ কোন ধরনের সম্পর্কের জাল?)
  1. রাজনৈতিক ও সামাজিক সম্পর্কের জাল (Network of political and social relationships)
  2. সমাজনীতির জাল (Network of social policy)
  3. পারিবারিক সম্পর্কের জাল (Network of family relationships)
  4. সামাজিক সম্পর্কের জাল (Network of social relationships) 
ব্যাখ্যা

প্রকৃতপক্ষে সমাজ হচ্ছে সামাজিক সম্পর্কের জাল বিশেষ, যা সর্বদা পরিবর্তনশীল এবং এই পরিবর্তনের মাধ্যমেই
সমাজ ক্রমশ জটিল রূপ ধারণ করে। মার্কিন সমাজবিজ্ঞানী ম্যাকাইভার ও পেজ সমাজ
বলতে বুঝিয়েছেন, “Society is the web of social relationship''

(Turner, J.H. (1987). The Structure of Sociological Theory, Jaipur: Rawat Publication.)

২০.
What are the two main meanings of education? (শিক্ষার প্রধান দুটি তাৎপর্য কী কী?)
  1. Personal significance and social significance (ব্যক্তিগত তাৎপর্য ও সামাজিক তাৎপর্য)
  2. Cultural and religious significance (সাংস্কৃতিক ও ধর্মীয় তাৎপর্য)
  3. Moral and spiritual significance (নৈতিক ও আধ্যাত্মিক তাৎপর্য) 
  4. None (কোনটিই নয়)
ব্যাখ্যা

শিক্ষার ব্যক্তিগত ও সামাজিক তাৎপর্য দু’টোই রয়েছে। শিক্ষার মাধ্যমে ব্যক্তি তার অন্তর্নিহিত গুণগুলোকে বিকশিত করে। সামাজিক পরিবেশের সাথে খাপ খাইয়ে নেয়া ও ব্যক্তিগত জীবনের সর্বাঙ্গীন সফলতা শিক্ষার ওপরেই নির্ভরশীল। কিন্তু তাই বলে শিক্ষা সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার নয়। শিক্ষার দ্বারা একদিকে যেমন সমাজের প্রয়োজন সাধিত হয়, তেমনি শিক্ষার দ্বারা ব্যক্তির সুষ্ঠু সামাজিকীকরণও নিশ্চিত হয়। আর এখানেই শিক্ষার সামাজিক গুরুত্ব নিহিত। প্রত্যেক শিক্ষার ব্যবস্থা একটি আদর্শগত দিক থাকে যা শিক্ষানীতিতে উল্লেখ করা থাকে। সে আদর্শ নিরূপিত হয় সমাজের নিজস্ব বৈশিষ্ট্য দ্বারা। আর প্রাথমিক শিক্ষা থেকে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকসহ সকল শ্রেণির শিক্ষায় সে আদর্শের প্রতিফলন ঘটে। আদর্শ শিক্ষা তাই এমন একটি হাতিয়ার যা ব্যক্তি মাত্রই গ্রহণ
করে সমাজের আদর্শকেই বাস্তবায়ন করবে তার প্রতিটি কর্ম ও আচরণে। 

(শিক্ষক বাতায়ন)

২১.
Education is a cultural process - according to whom? (শিক্ষা একটি সাংস্কৃতিক প্রক্রিয়া - কার মতে?)
  1. Jean Paul Sartre
  2. Margaret Mead
  3. Maria Montessori
  4. Friedrich Herbart 
ব্যাখ্যা

মারগারেট মীড তাই বলেন, “শিক্ষা হলো একটি সাংস্কৃতিক প্রক্রিয়া, এমন একটি পদ্ধতি যাতে সদ্যোজাত মানব শিশু মানব সমাজের একজন পরিপূর্ণ সদস্যে পরিনত হতে পারে”। সুতরাং শিক্ষার সামাজিক তাৎপর্য ও গুরুত্ব অপরিসীম। 

(Our Educational Emphases  in Primitive Perspective, Margaret Mead, American Journal of Sociology, 1943).

২২.
Education is the ____________ in socialization. (শিক্ষা হলো সামাজিকীকরণের _____________ ) 
  1. first step (প্রথম ধাপ) 
  2. last step ( শেষ ধাপ)
  3. main step (প্রধান ধাপ)
  4. a way (একটি উপায়)
ব্যাখ্যা

শিক্ষা হলো সামাজিকীকরণের প্রথম ধাপ। পরিবারেই শিশুর সামাজিকীকরণ আরম্ভ হয়। সেদিক থেকে পারিবারিক গোষ্ঠীই হল শিশুর প্রথম ও প্রধান শিক্ষা কেন্দ্র। কিন্তু বিশেষ উদ্দেশ্য সামনে রেখে সুনির্দিষ্ট ধারায় যদি শিশুকে শিক্ষা দেয়ার প্রয়োজন হয় তাহলে পারিবারিক গোষ্ঠী যথেষ্ট নয়। তাই শিশুর ক্রমবর্ধমান মনের দাবী মেটাতে হলে বিভিন্ন বয়সের শিশুদের শিক্ষাদানের জন্য বিশেষ বিশেষ শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করা দরকার। যেমনÑ বিদ্যালয়, মহাবিদ্যালয়, বিশ্ববিদ্যালয় ইত্যাদি।

(শিক্ষার সামাজিক ভিত্তিসমূহ, স্কুল অব এডুকেশন, এম এড প্রোগ্রাম, বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি।)

২৩.
The family is the child's - (পরিবার হলো শিশুর - ) 
  1. Secondary education center (গৌন শিক্ষা কেন্দ্র) 
  2. Development center (বিকাশ কেন্দ্র)
  3. Primary and primary education center (প্রধান ও প্রথম শিক্ষা কেন্দ্র) 
  4. Development center (উন্নয়নের কেন্দ্র )
ব্যাখ্যা

মানুষের সমাজ গঠিত হয় ছোট বড় কতকগুলো গোষ্ঠীকে নিয়ে। পরিবার হল সেই গোষ্ঠীগুলির মধ্যে ক্ষুদ্রতম এবং প্রাথমিক। গোষ্ঠী হিসেবে পরিবারকে প্রাথমিক বলা হয় এ কারণে যে, পরিবারের সদস্যদের মধ্যে যে সম্পর্ক তা অত্যন্ত নিবিড় ও মুখোমুখি এবং মিশুর সামাজিকীকরণের শিক্ষা সর্বপ্রথম পরিবারের মধ্যেই শুরু হয়। ব্যক্তির ব্যক্তিত্বের বিকাশ এবং স্নেহ, মায়া-মমতা, ভালবাসা নামক গুণগুলোর উৎপত্তি হয় পরিবার থেকেই।

(Ottaway, A.K.C. (1953). Education and Society, London: Routledge and Kegan Paul.) 

২৪.
To make the educational process successful and improve it, special knowledge of psychological _________________ is required. ( শিক্ষা প্রক্রিয়াকে সার্থক করে তুলতে এবং তার উন্নতিকরণে মনোবিজ্ঞানের ________________ সম্পর্কে বিশেষ জ্ঞান প্রয়োজন। ) 
  1. facts (তথ্য) 
  2. theories (তত্ত্ব )
  3. principles ( নীতি))
  4. facts, theories, and principles (তথ্য, তত্ত্ব ও নীতি) 
ব্যাখ্যা

শিক্ষা প্রক্রিয়াকে সার্থক করে তুলতে এবং তার উন্নতিকরণে মনোবিজ্ঞানের তথ্য, তত্ত্ব ও নীতি সম্পর্কে বিশেষ জ্ঞান প্রয়োজন। শিক্ষা প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ দিক, যেমন-শিক্ষা ও শিক্ষণ পদ্ধতি, পাঠক্রম, মূল্যায়ন ইত্যাদি সবই মনোবিজ্ঞানের আলোচিত বিষয়। তাই শিক্ষাক্ষেত্রে মনােবিজ্ঞানের প্রয়োজনীয়তা রয়েছে।


(EDUCATION & PSYCHOLOGY, Ismail Thamarasseri, Asst. Professor, Dept. of Education, Central University of Kashmir)

২৫.
Educational psychology is part of ___________ psychology. (শিক্ষা-মনোবিদ্যা ___________ মনোবিদ্যার অংশ।) 
  1. Cognitive (জ্ঞানীয়) 
  2.  Developmental (উন্নয়নমূলক)
  3. Social (সামাজিক) 
  4. Applied (ফলিত) 
ব্যাখ্যা

 মানসিক  প্রক্রিয়ার উপর পরীক্ষানিরীক্ষা প্রয়োগ করে বিষয়টিকে করে প্রাপ্ত ফলগুলিযখন কোনো বিষয়ে এই অর্থে শিক্ষা-মনোবিদ্যা উন্নত করা হয়, তখন তাকে বলে ফলিত মনোবিদ্যা। প্রেষণা, শিখন, স্মৃতি, একটি ফলিত মনোবিদ্যা। যেমন- মনোযোগ, সৃজনশীলতা প্রভৃতি মানসিক প্রক্রিয়াগুলির উপর পরীক্ষার ফল শিক্ষাক্ষেত্রে প্রয়োগ করে শিক্ষাকে উন্নত করা হয়। তাই শিক্ষা-মনোবিদ্যা ফলিত মনোবিদ্যার অংশ।

(Educational Psychology Active Learning Edition 14th Edition, Anita Woolfolk)

২৬.
The main subject of study of educational psychology is - (শিক্ষা মনোবিজ্ঞানের অধ্যয়নের মূল বিষয়বস্তু হল - )
  1.  child (শিশু) 
  2. mind (মন)  
  3. learning (শিখন)  
  4. none (কোনটিই না) 
ব্যাখ্যা

শিশু বা শিক্ষার্থীই হলো শিক্ষা মনোবিজ্ঞানের অধ্যয়নের বিষয়বস্তু। শিক্ষা মনোবিজ্ঞান শিশুর সামগ্রিক বিকাশ তথা শিশুর মানসিক, প্রক্ষোভিক, জ্ঞানীয় ও সামাজিক বিকাশ সাধন বিষয় নিয়ে আলোচনা করে। 


(শিক্ষার সামাজিক ভিত্তিসমূহ, স্কুল অব এডুকেশন, এম এড প্রোগ্রাম, বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি।)

২৭.
From which language did the word 'psychology' derive from? ('মনোবিজ্ঞান' শব্দটি কোন ভাষা থেকে এসেছে?) 
  1. Greek
  2. Latin
  3. English
  4. German 
ব্যাখ্যা

'মনোবিজ্ঞান' শব্দটি Greek ভাষা থেকে এসেছে, ইংরেজি 'Psychology' শব্দটি Greek Psyche এবং Logos এই দুটি শব্দের সমন্বয়ে গঠিত। Psyche শব্দের অর্থ হল আত্মা এবং Logos-এর অর্থ হল বিজ্ঞান, অর্থাৎ 'সাইকোলজি' হল আত্মার বিজ্ঞান। পরবর্তীকালে 'আত্মার' পরিবর্তে গৃহীত হয়েছে 'মন', অর্থাৎ মনের বিজ্ঞান। বর্তমানে অধিকাংশের মতে সাইকোলজি হল আচরণের বিজ্ঞান।

(Encyclopaedia Britannica)

২৮.
Which is not a learning? (কোনটি শিখন নয়?) 
  1. Weaver bird made a nest (বাবুই পাখির বাসা বানানো) 
  2. Playing of  a dolphin with a ball (বল নিয়ে ডলফিনের খেলা) 
  3. Playing of an elephant in a circus (সার্কাসে হাতির খেলা) 
  4. Picking up a envelope by  a parrot (তোতাপাখির খাম তুলে নেওয়া) 
ব্যাখ্যা

বাবুই পাখির বাসা বানানো শিখনের (learned behavior) বিষয় নয়, এটি একটি সহজাত প্রবৃত্তি (instinct)। বাবুই পাখিরা জন্মগতভাবেই বাসা তৈরির কৌশল জানে এবং তাদের ঠোঁট ও শারীরিক গঠন অনুযায়ী নির্দিষ্ট নকশার বাসা তৈরি করে। এটি কোনো পর্যবেক্ষণ বা প্রশিক্ষণের মাধ্যমে শেখা নয়, বরং তাদের জিনগতভাবে প্রাপ্ত একটি আচরণ। 

(শিক্ষক বাতায়ন)

২৯.
Who provided the ecological theory of child learning and development? (শিশুর শিখন ও বিকাশে ইকোলজিকাল তত্ত্ব প্রদান করেন কে?) 
  1. Bronfenbrenner
  2. Openheimer
  3. Bruner
  4. Thorndike
ব্যাখ্যা

শিশুর শিখন ও বিকাশে ইকোলজিকাল তত্ত্ব প্রদান করেন Urie Bronfenbrenner,  ব্রনফেনব্রেনার তার কর্মজীবন জুড়ে তত্ত্বের ভিত্তি তৈরি করেছিলেন। 

(Ecological Models of Human Development, Urie Bronfenbrenner, 1994).

৩০.
The main task of educational psychology is (শিক্ষা-মনোবিদ্যার মুখ্য কাজ হল-)
  1. to discover methods to improve and facilitate human learning (মানুষের শিখনকে উন্নত এবং সহজতর করার পদ্ধতি আবিষ্কার করা) 
  2. enhance teachers' teaching skills (শিক্ষকের পাঠদানের দক্ষতা বৃদ্ধি করা)
  3. eliminate students' behavioral problems (আচরণগত সমস্যা দূর করা)
  4. All (সবগুলো) 
ব্যাখ্যা

শিক্ষা-মনোবিদ্যার মুখ্য কাজ হল মানুষের শিখনকে উন্নত এবং সহজতর করার পদ্ধতি আবিষ্কার করা, শিক্ষকের পাঠদানের দক্ষতা বৃদ্ধি করা, শিক্ষার্থীদের
আচরণগত সমস্যা দূর করা ইত্যাদি।

(শিক্ষার মনোবৈজ্ঞানিকভিত্তির রূপরেখা, কল্পনা সেন বরাট) 

৩১.
Two modern trends in educational psychology are - (শিক্ষা-মনোবিজ্ঞানের দুটি আধুনিক প্রবণতা হল - )
  1. constructivism, teaching goal (গঠনবাদ, শিক্ষণ লক্ষ্য) 
  2. facilitator's skill, learner's capacity (সহায়তাকারীর দক্ষতা, শিক্ষার্থীর ক্ষমতা,)
  3. existentialism, learner's need (অস্তিত্ববাদ, শিক্ষার্থীর চাহিদা) 
  4. constructivism (গঠনবাদ), learner diversity in the classroom (শ্রেণিকক্ষে শিক্ষার্থী-বৈচিত্র্য) 
ব্যাখ্যা

শিক্ষা-মনোবিজ্ঞানের দুটি আধুনিক প্রবণতা হল-
(i) নির্মিতিবাদ এবং 
(ii) শ্রেণিকক্ষে শিক্ষার্থী-বৈচিত্র্য।

(Cassidy, A. (2013). Educational Psychology. In: Volkmar, New York, NY) 

৩২.
Apart from setting the goals of education, what other task is one of the objectives of education? (শিক্ষার লক্ষ্য স্থির করার পাশাপাশি আর কোন কাজটি করা শিক্ষার অন্যতম উদ্দেশ্য?)
  1. Realizing the goal (লক্ষ্য উপলব্ধি করা) 
  2. chase  the goal ((লক্ষ্য তাড়া করা) 
  3.  implement  the goal (লক্ষ্য বাস্তবায়ন করা)  
  4. change  the goal  (লক্ষ্য পরিবর্তন করা) 
ব্যাখ্যা

শিক্ষার লক্ষ্য স্থির করা শিক্ষাতত্ত্বেরএকমাত্র কাজ নয়; লক্ষ্যকে বাস্তবায়িত করা এর অন্যতম উদ্দেশ্য।  এ ব্যাপারে শিক্ষা-মনোবিজ্ঞানের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষককেযেমন বিষয় জানতে হবে তেমনি যাকে শিক্ষা দেওয়া হচ্ছে অর্থাৎ শিক্ষার্থীকেও জানতে হবে।শিক্ষার্থীকে জানতে হলে প্রয়োজন মনোবিজ্ঞানের জ্ঞান। 

(Thamarasseri, Ismail. (2015). Psychology of Learning. New Delhi: Dominant Publishers & Distributors (P) Ltd)

৩৩.
Which of the following is the goal of educational psychology? (শিক্ষা মনোবিজ্ঞানের লক্ষ্য নিচের কোনটি?) 
  1. To develop a scientific approach to solving various problems in the field of education. ( শিক্ষাক্ষেত্রে বিভিন্ন সমস্যা সমাধানে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি গঠন করা।)
  2. Collecting complete information about students' educational behavior and various developmental processes ( শিক্ষার্থীদের শিক্ষামূলক আচরণ ও বিভিন্ন ধরনের বিকাশের প্রক্রিয়া সম্পর্কে পরিপূর্ণ তথ্যসংগ্রহ করা) 
  3. Developing various teaching strategies and instructional program (নতুন  ধরনের শিক্ষণকৌশল ও বিভিন্ন ধরনের নির্দেশনামূলক কর্মসূচি তৈরি) 
  4. All (সবগুলো) 
ব্যাখ্যা

শিক্ষা মনোবিজ্ঞানের লক্ষ্যঃ 

(1) শিক্ষাক্ষেত্রে বিভিন্ন সমস্যাসমাধানে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি গঠন করা।
(2) শিক্ষার্থীদের শিক্ষামূলক আচরণ ও বিভিন্ন ধরনের বিকাশের প্রক্রিয়া সম্পর্কে পরিপূর্ণ তথ্যসংগ্রহ করা, নীতি প্রণয়ন করা, প্রয়োজন মতো আচরণকে নিয়ন্ত্রণ করা ও ভবিষ্যদ্বাণী করা।
(3)নতুন ধরনের শিক্ষণকৌশল ও বিভিন্ন ধরনের নির্দেশনামূলক কর্মসূচি তৈরি, শিক্ষা- পরিকল্পনা রচনা, সময়তালিকা প্রস্তুতি, শিক্ষক ও শিক্ষার সঙ্গে সম্পর্কিত ব্যস্তিদের সাহায্য করা ইত্যাদি শিক্ষাবিজ্ঞানের অন্যতম লক্ষ্য।
(4) শিক্ষার্থীদের আচরণ বিশ্লেষণ করে তাদেরকে সমাজের সঙ্গে সংগতিবিধানের জন্য উপযোগী করে তোলা।
(5) শুধুমাত্র শিক্ষার্থীদেরকে বিভিন্ন দিক থেকে বিচারবিশ্লেষণ করাই শিক্ষা-মনোবিজ্ঞানের উদ্দেশ্য নয়,শিক্ষকদের সুচিন্তিত কৌশল অবলম্বনে সাহায্য করা এবং শিক্ষার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের সাহায্য করাও শিক্ষা-মনোবিজ্ঞানের লক্ষ্য।

(শিক্ষক বাতায়ন) 

৩৪.
Educational psychology is part of ________________ । ( শিক্ষা-মনোবিজ্ঞান ______________ এর  অন্তর্ভুক্ত)
  1. Sociology (সমাজবিজ্ঞান) 
  2. Anthropology (নৃবিজ্ঞান)
  3. Social Welfare (সমাজকল্যাণ) 
  4. Social Development (সমাজবিকাশ )
ব্যাখ্যা

শিক্ষা-মনোবিজ্ঞান সমাজবিজ্ঞানের অন্তর্ভুক্ত। 

(Encyclopaedia Britannica)

৩৫.
It is necessary to consider different aspects of education based on _____________.
( _____________ এর পার্থক্যকে ভিত্তি করে শিক্ষার বিভিন্ন দিকগুলি বিবেচনা করা প্রয়োজন।) 
  1. individual differences (ব্যক্তিগত পার্থক্য)  
  2. similarity (সাদৃশ্য)  
  3. societal mobility ( সামাজিক গতিশীলতা) 
  4.  human history (মানব ইতিহাস) 
ব্যাখ্যা

 প্রাকৃতিক নিয়মে ব্যক্তিতে ব্যক্তিতে পার্থক্য লক্ষ করা যায়। এই পার্থক্যকে ভিত্তি করে শিক্ষার বিভিন্ন দিকগুলি বিবেচনা করা প্রয়োজন। যেমন- পাঠক্রম,
পাঠদান, মূল্যায়ন ইত্যাদি। ব্যক্তিগত পার্থক্য দূর করা নয়, ব্যক্তিগত বৈষম্যকে ভিত্তি করে ব্যক্তির বিকাশ ঘটানোই গণতান্ত্রিক শিক্ষার লক্ষ্য। কাজেই ব্যক্তিগত পার্থক্য কী, ব্যক্তিগত পার্থক্য কেন হয়, ব্যক্তিগত পার্থক্যকে ভিত্তি করে শিক্ষা কীভাবে পরিকল্পিত হবে ইত্যাদি শিক্ষা-মনোবিজ্ঞানের অন্তর্ভুক্ত।

(শিক্ষার সামাজিক ভিত্তিসমূহ, স্কুল অব এডুকেশন, এম এড প্রোগ্রাম, বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি।)

৩৬.
Who stated that - "Educational psychology is the branch of psychology that deals with learning and teaching."? 
("শিক্ষা-মনোবিজ্ঞান হল মনোবিজ্ঞানের সেই শাখা-যা শিখন ও শিক্ষণ নিয়ে কাজ করে।" - কে বলেছেন?) 
  1. Aristotle
  2. Skinner
  3. Bruner
  4. Bronfenbrenner
ব্যাখ্যা

স্কিনার (Skinner) বলেছেন, "শিক্ষা-মনোবিজ্ঞান হল মনোবিজ্ঞানের সেই শাখা-যা শিখন ও শিক্ষণ নিয়ে কাজ করে।"

(শিক্ষক বাতায়ন)

৩৭.
Which aspect of psychology is particularly discussed in the field of education? (শিক্ষার ক্ষেত্রে মনোবিজ্ঞনের কোন্ বিষয়টি বিশেষভাবে আলোচিত হয়?) 
  1. শিক্ষকের অবদান (Teacher's Contribution)  
  2. শিখনের ধারণা ( Concept of Learning ) 
  3. স্কুলের কাজ (School Work ) 
  4. প্রতিষ্ঠানের কাজ (Institutional Work) 
ব্যাখ্যা

শিখন সংক্রান্ত বিষয়টি বিশেষভাবে আলোচিত হয়। আলোচনাগুলি হল-শিখনের সংজ্ঞা ও ধারণা, প্রকৃতি, পরিধি, তাত্ত্বিক ব্যাখ্যা, শিখনে প্রভাব
বিস্তারকারী উপাদান, শিখন সঞ্চালন প্রভৃতি।

(Thamarasseri, Ismail. (2015). Psychology of Learning. New Delhi: Dominant Publishers & Distributors (P) Ltd.

৩৮.
As educational psychology has developed as a distinct academic discipline, it has also established its own ____________________. 
(শিক্ষা মনোবিজ্ঞান একটি স্বতন্ত্র একাডেমিক ডিসিপ্লিন হিসেবে বিকশিত হওয়ার সাথে সাথে এর একটি নিজস্ব _________________ প্রতিষ্ঠিত হয়েছে।) 
  1. concept (ধারণা)
  2. image (চিত্র) 
  3. impression (ছাপ) 
  4. research methodology (গবেষণা পদ্ধতি) 
ব্যাখ্যা

শিক্ষা মনোবিজ্ঞান একটি স্বতন্ত্র একাডেমিক ডিসিপ্লিন হিসেবে বিকশিত হওয়ার সাথে সাথে এর একটি নিজস্ব গবেষণা পদ্ধতিও প্রতিষ্ঠিত হয়েছে। একই সাথে বিজ্ঞান ও সামাজিক বিজ্ঞান অনুষদের বৈশিষ্ট্য বিরাজমান থাকায় অন্যান্য মানব বিদ্যার ন্যায় শিক্ষা মনোবিজ্ঞানের গুণগত ও পরিমানগত দু’টি গবেষণা পদ্ধতিই সমানভাবে ব্যবহৃত হয়। এই কারণে শিক্ষা মনোবিজ্ঞানের গবেষণা পদ্ধতির পরিধি এবং ভিন্নতা রয়েছে।


(শিক্ষার সামাজিক ভিত্তিসমূহ, স্কুল অব এডুকেশন, এম এড প্রোগ্রাম, বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি।)

৩৯.
Not just psychology, but also __________  is related to philosophy, society, and economics
(কেবল মনোবিজ্ঞান নয়, _________ দর্শন, সমাজ ও অর্থনীতির সঙ্গে সম্পর্কিত।) 
  1. theory (তত্ত্ব) 
  2. administration (প্রশাসন)
  3. education (শিক্ষা) 
  4. school (বিদ্যালয়) 
ব্যাখ্যা

শিক্ষা ও মনোবিদ্যার মধ্যে কতকগুলি মৌলিক পার্থক্য বিদ্যমান। পার্থক্যগুলি নিম্নে উল্লেখ করা হল-

(1) মনোবিজ্ঞান বিষয়নিষ্ঠ বিজ্ঞান। অপরদিকে শিক্ষা নিয়মনিষ্ঠ বিজ্ঞান। মনোবিজ্ঞানের লক্ষ্য হল মানসিক প্রক্রিয়া বিশ্লেষণ, নিয়ন্ত্রণ এবং ভবিষ্যদ্বাণীকরণ। মানুষের পক্ষে ভালো কী মন্দ এ বিচার মনোবিজ্ঞান করে না। শিক্ষার বিষয় হল সেই সব আচরণ বিশ্লেষণ, নিয়ন্ত্রণ ও ভবিষ্যদ্বাণী করা যা ব্যক্তি ও সমাজ উভয়ের পক্ষে কল্যাণকর।

(2) কেবল মনোবিজ্ঞান নয়, শিক্ষা দর্শন, সমাজ ও অর্থনীতির সঙ্গে সম্পর্কিত।

(3) মনোবিজ্ঞান একটি মৌলিক বিজ্ঞান, সেই অর্থে শিক্ষা মৌলিক বিজ্ঞান নয়। দর্শন, মনোবিজ্ঞান, সমাজবিজ্ঞান, অর্থনীতি প্রভৃতি সব নিয়েই শিক্ষাবিজ্ঞান।

(4) মনোবিজ্ঞান আচরণ বিশ্লেষণ,আচরণ সম্পর্কীয় তথ্য ও নীতি আবিষ্কার এবংআচরণের নিয়ন্ত্রণ কৌশল ইত্যাদি সম্পর্কে অধ্যয়ন করে। শিক্ষা অপরদিকে আচরণ সম্পর্কীয় তত্ত্ব, নীতি, কৌশল ইত্যাদি শিক্ষােেত্র প্রয়োগ করে এবং শিক্ষা শিখনকে কার্যকারী করে তোলে। এই অর্থে মনোবিজ্ঞান হল শুদ্ধ বিজ্ঞান এবং শিক্ষা হল প্রয়োগিক বিজ্ঞান।

(Educational Psychology – Theory, Research, and Teaching: A 25‐year retrospective, Dennis Michael McInerney, 2005)

৪০.
Psychology is ___________  to place, society, tradition, and culture. (মনোবিজ্ঞান স্থান, সমাজ, ঐতিহ্য, সংস্কৃতি ___________ ।) 
  1. neutral (নিরপেক্ষ) 
  2. adverse (প্রতিকূল) 
  3. favorable (অনুকূল ) 
  4. none (কোনটিই না) 
ব্যাখ্যা

 শিক্ষা ও মনোবিদ্যার মধ্যে কতকগুলি মৌলিক পার্থক্য বিদ্যমান। যেমন, দেশ, সমাজ, ঐতিহ্য, সংস্কৃতি ইত্যাদি ভেদে শিক্ষার লক্ষ্য, পাঠক্রম, কর্মসূচি সবেরই পরিবর্তন দেখা যায় কিন্তু মনোবিজ্ঞান স্থান, সমাজ, ঐতিহ্য, সংস্কৃতি নিরপেক্ষ।

(শিক্ষক বাতায়ন) 

৪১.
Which is the function of education psychology? (শিক্ষা মনোবিজ্ঞানের কাজ কী?) 
  1. analyzes student behavior during learning (শেখার সময় শিক্ষার্থীদের আচরণ বিশ্লেষণ করে) 
  2. controls student behavior during learning (শেখার সময় শিক্ষার্থীদের আচরণ নিয়ন্ত্রণ করে )
  3. predicts behavior during learning (শেখার সময় আচরণের পূর্বাভাস দেয়) 
  4. All (সবগুলো) 
ব্যাখ্যা

শিক্ষা-মনোবিজ্ঞান শিক্ষার্থীর শিক্ষাকালীন আচরণ বিশ্লেষণ করে, নিয়ন্ত্রণ করে এবং তার পূর্বাভাস দিয়ে থাকে। শিক্ষার্থীর শিক্ষা পরিকল্পনাও করে। 


(Selected References on Educational Psychology, Frank N. Freeman and G. T. Buswell The School Review, May, 1937)

৪২.
Which is an area of interrelation between education and psychology? (শিক্ষা এবং মনোবিজ্ঞানের মধ্যে আন্তঃসম্পর্কের ক্ষেত্র কোনটি?)
  1. Setting goals (উদ্দেশ্য নির্দিষ্টকরণ) 
  2. formulating curriculum (পাঠক্রম প্রণয়ন)
  3. adopting teaching methods (শিক্ষণ পদ্ধতি গ্রহণ)
  4. All (সবগুলো)  
ব্যাখ্যা

শিক্ষার উদ্দেশ্য হল ব্যস্তিমনের বিকাশ সাধন করা, আবার মনোবিজ্ঞানের উদ্দেশ্য হল মানুষের মন ও আচরণের অনুশীলন করা, কাজেই উভয়ের মধ্যে একটি ঘনিষ্ঠ সম্পর্ক আছে, এ কথা নিঃসন্দেহে বলা যায়। নিম্নলিখিত ক্ষেত্রসমূহে এই সম্পর্ক বিশেষভাবে দেখা যায়-উদ্দেশ্য নির্দিষ্টকরণ, পাঠক্রম প্রণয়ন, শিক্ষণ পদ্ধতি গ্রহণ, বিদ্যালয় পরিচালনা, আচরণগত সমস্যার কারণ নির্ণয় ও সমাধান ইত্যাদি।


(EDUCATIONAL PSYCHOLOGY - UNDERSTANDING THE LEARNING PROCESS. Alberto, P. & Troutman, A. (2005)) 

৪৩.
Which is not the scope of educational psychology? ( শিক্ষা-মনোবিজ্ঞানের পরিধি নয় কোনটি? ) 
  1. Learning process (শিখন প্রক্রিয়া)  
  2.  primary mental elements (প্রাথমিক মানসিক উপাদান)
  3. environment outside the classroom(শ্রেণীকক্ষের বাইরের পরিবেশ )
  4. developmental trends (বিকাশের ধারা)
ব্যাখ্যা

শিক্ষা-মনোবিজ্ঞান মূলত শিখন ও শিক্ষণ নিয়ে আলোচনা করে। শিক্ষার্থীর শিক্ষামূলক চাহিদার পরিতৃপ্তি ঘটানো ও তার ব্যক্তিসত্তার পরিপূর্ণ বিকাশ ঘটানো শিক্ষা-মনোবিজ্ঞানের গুরুত্বপূর্ণ উদ্দেশ্য। এই উদ্দেশ্য পূরণের জন্য শিক্ষা-মনোবিজ্ঞানের যেসব বিষয় আলোচনা করার প্রয়োজন তাই হল শিক্ষা মনোবিজ্ঞানের পরিধি। এর আওতায় রয়েছে, শিখন প্রক্রিয়া, প্রাথমিক মানসিক উপাদান, বিকাশের ধারা, ব্যক্তিসত্তার বিকাশ, শিখন সঞ্চালন, ব্যক্তিস্বাতন্ত্র্, শ্রেণিকক্ষের পরিচালনা ইত্যাদি।

(Essentials of Educational Psychology, Mangal S. K. 2007).

৪৪.
The amount of learning ___________ gradually when you study a topic multiple times. 
(কোনো একটি বিষয়কে একাধিকবার পাঠ করলে শিখনের পরিমাণ ক্রমশ _________ । )
  1. decreases (কমে) 
  2.  increases (বাড়ে) 
  3. both increases and decreases (বাড়ে ও কমে, উভয়ই) 
  4. none (কোনটাই না) 
ব্যাখ্যা

শিখন প্রক্রিয়ার একটি অন্যতম বৈশিষ্ট্য হল এটি ক্রমবর্ধমান। কোনো একটি বিষয়কে একাধিকবার পাঠ করলে শিখনের পরিমাণ ক্রমশ বৃদ্ধি পায়। এইভাবে বারবার পাঠ করার ফলে বিষয়টিকে তারক্রমপর্যায় বজায় রেখে সম্পূর্ণ আয়ত্তে আনা সম্ভব। এই অবস্থাকেই পূর্ণ শিখন বলা হয়। স্মৃতিতে এই পূর্ণ শিখনের প্রয়োজন। পূর্ণ শিখনের পরেও যদি পাঠ চালিয়ে যাওয়া হয় তাকে বলে অতিশিখন যা দীর্ঘস্মৃতির পক্ষে সহায়ক। ধরা যাক, 10বার পাঠ করার পর কোনো একটি বিষয় ক্রমপর্যায় বজায় রেখে সম্পূর্ণভাবে শিখন সম্পন্ন হল। অতঃপর আরও পাঁচবার যদি পাঠ করা হয় তাহলে বলা যাবে 50% অতিশিখন করা হয়েছে।

(Educational Psychology and Guidance, Bhatia B. D. Raghunath Safaya, 1992)

৪৫.
The ancient Greek philosopher __________ described psychology as the science of the soul.
(প্রাচীন গ্রিক দার্শনিক ___________ সাইকোলজিকে আত্মার বিজ্ঞান হিসেবে বর্ণনা করেছিলেন।)
  1. Aristotle 
  2. Plato 
  3. Thales
  4. Socrates
ব্যাখ্যা

প্রাচীন গ্রিক দার্শনিক অ্যারিস্টট্স সাইকোলজিকে আত্মার বিজ্ঞান হিসেবে বর্ণনা করেছিলেন। ইংরেজি 'Psychology' শব্দটি লাতিন Psyche এবং Logos এই দুটি শব্দের সমন্বয়ে গঠিত। Psyche শব্দের অর্থ হল আত্মা এবং Logos-এর অর্থ হল বিজ্ঞান, অর্থাৎ 'সাইকোলজি' হল আত্মার বিজ্ঞান। পরবর্তীকালে 'আত্মার' পরিবর্তে গৃহীত হয়েছে 'মন', অর্থাৎ মনের বিজ্ঞান। বর্তমানে অধিকাংশের মতে সাইকোলজি হল আচরণের বিজ্ঞান।

(শিক্ষক বাতায়ন)