(কার মতে, মানুষের জীবন বিকাশ এবং শিক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ উপাদান হলো পরিবেশ?)
উত্তর
ব্যাখ্যা
শিক্ষাক্ষেত্রে বংশগতি ও পরিবেশের প্রভাব নিয়ে চিন্তাবিদদের মধ্যে বির্তক রয়েছে। বংশগতিবাদীদের (গ্যাল্টন ও পিয়ারসন, ডাগডেল, গডার্ড, নিউম্যান প্রমুখ) মতে শিশুর শিক্ষার জন্য তার বংশগতি একান্ত প্রয়োজন। অন্যদিকে পরিবেশবাদীরা (স্টারবুক, ক্যাটল, বারবারা বার্কস, ফ্রীম্যান, রুশো প্রমুখ) মনে করেন মানুষের জীবন বিকাশ এবং শিক্ষারক্ষেত্রে গুরুত্বপূর্ণ উপাদান হলো পরিবেশ। তাঁরা মনে করেন শিক্ষা হলো জীবন বিকাশের কৌশল। তাই শিক্ষার জন্য উপযুক্ত পরিবেশ একান্ত প্রয়োজন।
(শিক্ষার সামাজিক ভিত্তিসমূহ, স্কুল অব এডুকেশন, এম এড প্রোগ্রাম, বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি।)