পরীক্ষা আর্কাইভ

ডেইলি কুইজ [২০০ দিন]

পরীক্ষাডেইলি কুইজ [২০০ দিন]তারিখতারিখ অনির্ধারিতসময়22 minutes১৮ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন১৯
সিলেবাস
সরল ও দ্বিপদী সমীকরণ, সরল ও দ্বিপদী অসমতা, সরল সহসমীকরণ। সোর্সঃ যেকোনো গাইড বই, ষষ্ঠ থেকে SSC বোর্ড বই।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ডেইলি কুইজ [২০০ দিন]

ডেইলি কুইজ [২০০ দিন] · তারিখ অনির্ধারিত · ১৯ প্রশ্ন

.
3x2 ÷ 5y × 7z + 4x × 8y2 - 11z2 ÷ 2x2 × y2 রাশিতে কয়টি পদ আছে?
  1. ক) 8
  2. খ) 2
  3. গ) 3
  4. ঘ) 4
সঠিক উত্তর:
গ) 3
উত্তর
সঠিক উত্তর:
গ) 3
ব্যাখ্যা

3x2 ÷ 5y × 7z + 4x × 8y2 - 11z2 ÷ 2x2 × y2 রাশিতে 3 টি পদ আছে।
প্রথম পদ = 3x2 ÷ 5y × 7z
২য় পদ = 4x × 8y2
৩য় পদ = - 11z2 ÷ 2x2 × y2

পদগুলো '+' চিহ্ন বা '-' চিহ্ন দ্বারা পৃথক করা থাকে। 

.
7x2 + 5x - 2x5 + 3x3 - 11x4 + 7 রাশিটি কত ঘাতবিশিষ্ট?
  1. ক) 5
  2. খ) 3
  3. গ) 1
  4. ঘ) 2
সঠিক উত্তর:
ক) 5
উত্তর
সঠিক উত্তর:
ক) 5
ব্যাখ্যা
7x2 + 5x - 2x5 + 3x3 - 11x4 + 7 রাশিটি 5 ঘাতবিশিষ্ট।
প্রদত্ত রাশির ৩য় পদ, - 2x5 এর চলকের ঘাত 5, তাই রাশিটির ঘাত 5
.
a - [ a - { a - ( a - a + 1)}] = ?
  1. ক) a - 1
  2. খ) 1
  3. গ) a + 1
  4. ঘ) - 1
সঠিক উত্তর:
ক) a - 1
উত্তর
সঠিক উত্তর:
ক) a - 1
ব্যাখ্যা
 a - [ a - { a - ( a - a + 1)}]
= a - [ a - { a - 1}]
= a - [a - a + 1]
= a - 1
.
6x2 - 7x - 4 = 0 সমীকরণের মূলদ্বয়ের প্রকৃতি কেমন?
  1. ক) বাস্তব ও অসমান
  2. খ) বাস্তব ও সমান
  3. অবাস্তব ও অসমান
  4. ঘ) বাস্তব, অসমান ও মুলদ
সঠিক উত্তর:
ক) বাস্তব ও অসমান
উত্তর
সঠিক উত্তর:
ক) বাস্তব ও অসমান
ব্যাখ্যা
6x2 - 7x - 4 = 0
এখানে, a = 6
            b = - 7
            c = - 4
b2 - 4ac
= (-7)2 - 4 × 6 × (-4)
= 49 + 96
= 145 > 0

যেহেতু নিশ্চায়ক ধনাত্মক, সুতরাং সমীকরণের মূল দুইটি বাস্তব ও অসমান।
.
কোন সংখ্যার 40% এর সাথে 42 যোগ করলে ফলাফল হবে ঐ সংখ্যাটি। উহা কত?
  1. ক) 70
  2. খ) 80
  3. গ) 90
  4. ঘ) 100
সঠিক উত্তর:
ক) 70
উত্তর
সঠিক উত্তর:
ক) 70
ব্যাখ্যা
সংখ্যাটি x হলে, 
x এর 40% + 42 = x
or, 40x/100 + 42 = x
or, 2x/5 + 42 = x
or, 2x + 210 = 5x
or, 3x = 210
∴ x = 70
.
একটি শ্রেণির প্রতি বেঞ্চে 4 জন করে ছাত্র বসলে 3 টি বেঞ্চ খালি থাকে। প্রতি বেঞ্চে 3 জন করে ছাত্রকে বসালে 6 জন ছাত্রকে দাড়িয়ে থাকতে হয়। ঐ শ্রেণির ছাত্রসংখ্যা কত?
  1. ক) 36
  2. খ) 40
  3. গ) 54
  4. ঘ) 60
সঠিক উত্তর:
ঘ) 60
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 60
ব্যাখ্যা
ছাত্রসংখ্যা y হলে,
১ম শর্তে, বেঞ্চ সংখ্যা = y/4 + 3
২য় শর্তে, বেঞ্চ সংখ্যা= (y - 6)/3
সুতরাং y/4 + 3 =  (y - 6)/3
বা, 4y - 24 = 3y + 36
বা, y = 60
সুতরাং ঐ শ্রেণির ছাত্রসংখ্যা 60 জন।
.
একটি বিদ্যালয়ের নবম শ্রেণির পরীক্ষায় x জন ছাত্রের গণিতে প্রাপ্ত মোট নম্বর 1950। একই পরীক্ষায় অন্য একজন নতুন ছাত্রের গণিতে প্রাপ্ত নম্বর 34 যোগ করায় প্রাপ্ত নম্বরের গড় 1 কমে গেল। x = ?
  1. ক) - 65
  2. খ) 64
  3. গ) 30
  4. ঘ) 36
সঠিক উত্তর:
গ) 30
উত্তর
সঠিক উত্তর:
গ) 30
ব্যাখ্যা
x জন ছাত্রের প্রাপ্ত নম্বরের গড় =1950/x
এবং (x + 1) জন ছাত্রের প্রাপ্ত নম্বরের গড় = (1950 + 34)/(x + 1)
শর্তানুসারে,
1950/x - (1950 + 34)/(x + 1) = 1
বা, (1950x + 1950 - 1984x)/x(x + 1) = 1
বা, x2 + 35x - 1950 = 0
বা, x2 + 65x - 30x - 1950 = 0
বা, (x + 65)(x - 30) = 0
∴ x = 30 কিন্তু x ≠ - 65
.
নিচের কোন চিহ্ন দিয়ে অসমতা প্রকাশ করা হয়?
  1. ক) <
  2. খ) >
  3. গ) ≤
  4. ঘ) উপরের সবগুলো
সঠিক উত্তর:
ঘ) উপরের সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
ঘ) উপরের সবগুলো
ব্যাখ্যা
অসমতা (Inequalities): 
- অসমতা এক ধরনের গাণিতিক বাক্যের প্রকাশ যা সংখ্যা, পরিমাপ বা গাণিতিক বাক্যের ক্রমের সম্পর্ক নির্দেশ করে। 
- গাণিতিকভাবে অসমতাকে ‘<’ ‘>’ ‘≥’ ‘≤’ ইত্যাদি সম্পর্ক প্রতীক দ্বারা প্রকাশ করা হয়।
- অসমতার সমাধান নির্দিষ্ট কোন সংখ্যা বা মানের জন্য স্থির না থেকে সমাধানের ব্যাপ্তি নির্দেশ করে। অর্থাৎ নির্দিষ্ট সেটে বা অঞ্চলে বিদ্যমান সকল মানের জন্য অসমতা সিদ্ধ হয়।
.
বাস্তব সংখ্যার অসমতার ক্ষেত্রে, যদি a ও b বাস্তব সংখ্যা হয় তাহলে a ও b এর মধ্যে কয়টি সম্পর্ক বিদ্যমান?
  1. ক) 1
  2. খ) 2
  3. গ) 3
  4. ঘ) 4
সঠিক উত্তর:
গ) 3
উত্তর
সঠিক উত্তর:
গ) 3
ব্যাখ্যা
বাস্তব সংখ্যার অসমতা:
যদি a ও b বাস্তব সংখ্যা হয় তাহলে a ও b এর মধ্যে তিনটি সম্পর্ক বিদ্যমান। 
যথা : 
(i) a > b, 
(ii) a < b
(iii) a = b 
a > b এবং a < b সম্পর্কদ্বয়কে অসমতা বলা হয়। 
a > b কে পড়তে হয় a is greater than b এখানে a - b ধনাত্মক। 
আবার, a < b পড়তে হয় a is less than b এখানে a - b ঋণাত্মক।
১০.
0 < x < 1 হলে, 1/x, 1/x2, x2 ও x3 এর মধ্যে কোনটি বড়?
  1. ক) 1/x
  2. খ) 1/x2
  3. গ) x2
  4. ঘ) x3
সঠিক উত্তর:
খ) 1/x2
উত্তর
সঠিক উত্তর:
খ) 1/x2
ব্যাখ্যা

যেহেতু, 0 < x < 1
সুতরাং মনে করি, x = 0.5
x = 0.5
x2 = 0.25
x3 = 0.125
1/x = 1/0.5 = 2
1/x2 = 1/0.25 = 4

∴ 1/x2 > 1/x > x > x2 > x3
অর্থ্যাৎ, প্রদত্ত অপশনগুলোর মধ্যে 1/xসবচেয়ে বড়।

১১.
xy < 0, xz > 0 এবং z < 0 হয় তবে, নিচের কোনটি অবশ্যই সঠিক?
  1. ক) y > 0
  2. খ) y > 0
  3. গ) yz > 0
  4. ঘ) কোনটিই হবে না?
অনির্ধারিত
ব্যাখ্যা
ab < 0, ac > 0 ও c < 0 হলে, a < 0,  b > 0 হবে।
কারণ c < 0 হলে, ac > 0 হবে যদি a < 0 হয়।
ab < 0 এর জন্য b > 0 হবে যদি a < 0 হয়।
উপরোক্ত নিয়মানুসারে, xy < 0 এর জন্য y > 0 হবে যদি x < 0 হয়।


সঠিক উত্তর: y > 0
কিন্তু অপশনে দুইবার y > 0 থাকায় বাতিল করা হয়েছে।
১২.
5x - x2 - 6 > 0 হলে, নিচের কোনটি সঠিক?
  1. ক) x > 3, x < 2
  2. খ) 2 > x > 3
  3. গ) x < 2
  4. ঘ) 2 < x < 3
সঠিক উত্তর:
ঘ) 2 < x < 3
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 2 < x < 3
ব্যাখ্যা
5x - x2 - 6 > 0
বা, - x2 + 5x - 6 > 0
বা, - ( x2 - 5x + 6) > 0
বা, x2 - 5x + 6 < 0
∴ (x - 2)(x - 3) < 0
5x - x2 - 6 > 0 সত্য হবে যদি x - 2 < 0 এবং x - 3 > 0 হয়।
এখন, x - 2 < 0 এবং x - 3 > 0
অর্থাৎ,  x < 2 এবং x > 3
2 এর চেয়ে ছোট এবং 3 এর চেয়ে বড় x এর কোন মান নাই।
এক্ষেত্রে অসমতাটির কোন সমাধান পাওয়া যাবে না।
আবার, 5x - x2 - 6 > 0 সত্য হবে যদি x - 2 > 0 এবং x - 3 < 0 হয়।
এখন,  x - 2 > 0 এবং x - 3 < 0
অর্থাৎ x > 2 এবং x < 3
x এর মান 2 এর চেয়ে বড় এবং 3 এর চেয়ে ছোট।
সুতরাং অসমতাটির সমাধান পাওয়া যাবে.  
সুতরাং নির্ণেয় সমাধানঃ 2 < x < 3
১৩.
x2 + 4x > 12 এর সমাধান - 
  1. ক) x > 2 অথবা x < - 6
  2. খ) x > 2 অথবা x > - 6
  3. গ) x < 2 অথবা x < - 6
  4. ঘ) x > - 2 অথবা x < - 6
সঠিক উত্তর:
ক) x > 2 অথবা x < - 6
উত্তর
সঠিক উত্তর:
ক) x > 2 অথবা x < - 6
ব্যাখ্যা
x2 + 4x > 12
বা, x2 + 4x + 4 > 12 + 4
বা, (x + 2)2 > 16
বা, (x + 2) > √16 অথবা (x + 2) < -√16
বা, (x + 2) > 4 অথবা (x + 2) < - 4
বা, x > 2 অথবা x < - 6
১৪.
।x - 3। < 5 এর সমাধান -
  1. ক) x < 2
  2. খ) x < 8
  3. গ) - 8 < x < 2
  4. ঘ) - 2 < x < 8
সঠিক উত্তর:
ঘ) - 2 < x < 8
উত্তর
সঠিক উত্তর:
ঘ) - 2 < x < 8
ব্যাখ্যা
।x - 3। < 5
বা, - 5 < x - 3 < 5
বা, - 5 + 3 < x < 5 + 3
বা, - 2 < x < 8

[।x - a। < b হলে, - b < x - a < b লেখা যায়। [ b ধনাত্মক হলে ]
১৫.
x + 2y = 9
2x - y = 3
উপরোক্ত সমীকরণদ্বয়ের সমাধান কোনটি? 
  1. ক) (3, 3)
  2. খ) (2, -1)
  3. গ) (5, 1)
  4. ঘ) (2, 4)
সঠিক উত্তর:
ক) (3, 3)
উত্তর
সঠিক উত্তর:
ক) (3, 3)
ব্যাখ্যা
x + 2y = 9 or, x = 9 - 2y
এখন, 2x - y = 3
or, 2(9 - 2y) - y = 3
or, 18 - 4y - y = 3
or, 5y = 15
or, y = 3
∴ x = 9 - 2 × 3 = 9 - 6 = 3
∴ নির্ণেয় সমাধানঃ (x, y) = (3, 3)
-------------------------------
short-cut
(3, 3) এর জন্য, 3 + 2 × 3 = 9; 2 × 3 - 3 = 3। তাই অপশনের ক) সঠিক
১৬.
দুইটি সংখ্যার যোগফল 60 ও বিয়োগফল 20 হলে, সংখ্যা দুইটি কত?
  1. ক) 20, 40
  2. খ) 30, 30
  3. গ) 10, 50
  4. ঘ) 45, 15
সঠিক উত্তর:
ক) 20, 40
উত্তর
সঠিক উত্তর:
ক) 20, 40
ব্যাখ্যা
সংখ্যা দুইটি x ও y হলে,
x + y = 60
x - y = 20
x + y + x - y = 60 + 20
or, 2x = 80
or, x = 40
∴ y = x - 20 = 40 - 20 = 20
------------------------------------------
short-cut
20 + 40 = 60; 40 - 20 = 20। তাই অপশনের ক) সঠিক
১৭.
কোন ভগ্নাংশের লবের সাথে 7 যোগ করলে ভগ্নাংশটির মান 2 হয়। হর থেকে 2 বাদ দিলে ভগ্নাংশটির মান 1 হয়। ভগ্নাংশটি কত?
  1. ক) 3/4
  2. খ) 3/5
  3. গ) 2/3
  4. ঘ) 2/5
সঠিক উত্তর:
খ) 3/5
উত্তর
সঠিক উত্তর:
খ) 3/5
ব্যাখ্যা
ভগ্নাংশের লব x ও হর y হলে,

১ম শর্তে, (x + 7)/y = 2
বা, x + 7 = 2y
∴ x = 2y - 7

এবং ২য় শর্তে,  x/(y - 2) = 1
বা, x = y - 2
বা, 2y - 7 = y - 2
∴ y = 5

∴ x = 2y - 7 = 2 × 5 - 7 = 10 - 7 = 3

∴ ভগ্নাংশটি = 3/5
------------------------------------------------------------------------------------------
short-cut
অপশনের খ) - তে, 3 এর সাথে 7 যোগ করলে, (3 + 7)/5 বা 2 হয়। 5 থেকে 2 বাদ দিলে 3/(5 - 2) বা 1 হয়। তাই খ) সঠিক।
১৮.
দুই অঙ্কবিশিষ্ট কোন সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টির সাথে 7 যোগ করলে যোগফল দশক স্থানীয় অঙ্কটির 3 গুণ হয়। কিন্তু সংখ্যাটি থেকে 18 বাদ দিলে অঙ্কদ্বয় স্থান বিনিময় করে। সংখ্যাটি কত?
  1. ক) 53
  2. খ) 35
  3. গ) 47
  4. ঘ) 74
সঠিক উত্তর:
ক) 53
উত্তর
সঠিক উত্তর:
ক) 53
ব্যাখ্যা
মনে করি, একক স্থানীয় অঙ্ক x ও দশক স্থানীয় অঙ্ক y
শর্তানুসারে, x + y + 7 = 3y
বা, x = 2y - 7
এবং x + 10y - 18 = y + 10x
বা, 9y - 9x = 18
বা, 9y - 9(2y - 7) = 18
বা, 9y - 18y + 63 = 18
বা, 9y = 45
∴ y = 5
∴ x = 2y - 7 = 2 × 5 - 7 = 3
∴ সংখ্যাটি = 3 + 10 × 5 = 53
--------------------------------------------------
short-cut
অপশনের ক) - তে, 53 আছে। তাই 5 + 3 + 7 = 15 যা দশক স্থানীয় অঙ্ক, 5 এর তিনগুন। 53 - 18 = 35। তাই ক) সঠিক
১৯.
8 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের 8 গুণ ছিল। 10 বছর পর পিতার বয়স পুত্রের বয়সের দিগুণ হবে। পিতার বর্তমান বয়স কত?
  1. ক) 32
  2. খ) 11
  3. গ) 43
  4. ঘ) 48
সঠিক উত্তর:
ক) 32
উত্তর
সঠিক উত্তর:
ক) 32
ব্যাখ্যা
মনে করি, পিতার বর্তমান বয়স x বছর ও পুত্রের বর্তমান বয়স y বছর।
সুতরাং, x - 8 = 8(y - 8)
বা, x = 8y - 64 + 8
∴ x = 8y - 56
এবং x + 10 = 2(y + 10)
বা, 8y - 56 + 10 = 2y + 20
বা, 6y = 66
∴ y = 11
∴ x = 8 × 11 - 56 = 88 - 56 = 32