ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমকোণী ত্রিভুজের ভূমি ১৫ মিটার এবং উচ্চতা ৮ মিটার হলে, এর অতিভুজ ভূমি অপেক্ষা কত মিটার বেশি?
সমাধান:
দেওয়া আছে,
সমকোণী ত্রিভুজের ভূমি ১৫ মিটার
এবং, উচ্চতা ৮ মিটার
আমরাজানি,
অতিভুজ২ = ভূমি২ + উচ্চতা২
⇒ অতিভুজ২ = ১৫২ + ৮২
⇒ অতিভুজ২= ২২৫ + ৬৪
⇒ অতিভুজ২= ২৮৯
⇒ অতিভুজ= √২৮৯
∴ অতিভুজ = ১৭ মিটার
∴ অতিভুজ ভূমি অপেক্ষা বেশি = (১৭ - ১৫) = ২ মিটার
অতএব, অতিভুজ ভূমির চেয়ে ২ মিটার বেশি।