পরীক্ষা আর্কাইভ

প্রাইমারি জব সল্যুশন

পরীক্ষাDPEতারিখ৩০ এপ্রিল, ২০২৩সময়50 minutes৭৭ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৮০
সিলেবাস
প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১০(তিস্তা) (গ্রেড-১৩) পরীক্ষার তারিখ: ০৮.০১.২০১০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

প্রাইমারি জব সল্যুশন

DPE · ৩০ এপ্রিল, ২০২৩ · ৮০ প্রশ্ন

.
এতটুকু তারে ঘরে এনেছিনু সোনার মত মুখ, পুতুলের বিয়ে ভেঙ্গে গেল বলে কেঁদে ভাষাইত বুক। - পংক্তিটি কোন কবির রচনা?
  1. ক) কাজী নজরুল ইসলাম
  2. খ) কবি জসীম উদ্দীন
  3. গ) আবদুল কাদির
  4. ঘ) সুফিয়া কামাল
ব্যাখ্যা
এতটুকু তারে ঘরে এনেছিনু  সোনার মত মুখ, পুতুলের বিয়ে ভেঙ্গে গেল বলে কেঁদে ভাষাইত বুক। - পংক্তিটি 'কবি জসীম উদ্দীন' এর 'কবর' কবিতা থেকে নেওয়া হয়েছে।  

• 'কবর' কবিতা
- 'কবর' কবিতাটি কবি জসীমউদ্দীনের প্রথম কাব্যগ্রন্থ ‘রাখালী’ (১৯২৭) এর অন্তর্ভুক্ত।
- কবর কবিতাটি প্রথম প্রকাশিত হয় 'কল্লোল' পত্রিকায়।
- এটি মত্রাবৃত্ত ছন্দে রচিত যাতে ১১৮ টি পঙক্তি আছে। 

• কবর- কবিতা 
জসীমউদ্দীন
 
এই খানে তোর দাদির কবর ডালিম-গাছের তলে,
তিরিশ বছর ভিজায়ে রেখেছি দুই নয়নের জলে।
এতটুকু তারে ঘরে এনেছিনু সোনার মতন মুখ,
পুতুলের বিয়ে ভেঙে গেল বলে কেঁদে ভাসাইত বুক।
এখানে ওখানে ঘুরিয়া ফিরিতে ভেবে হইতাম সারা,
সারা বাড়ি ভরি এত সোনা মোর ছড়াইয়া দিল কারা!
সোনালি ঊষার সোনামুখ তার আমার নয়নে ভরি
লাঙল লইয়া খেতে ছুটিলাম গাঁয়ের ও-পথ ধরি।
যাইবার কালে ফিরে ফিরে তারে দেখে লইতাম কত
এ কথা লইয়া ভাবি-সাব মোরে তামাশা করিত শত।
এমনি করিয়া জানি না কখন জীবনের সাথে মিশে
ছোট-খাট তার হাসি ব্যথা মাঝে হারা হয়ে গেনু দিশে।


উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা - ড. সৌমিত্র শেখর, কবর- কবিতা: জসীমউদ্দীন। 
.
গাহি তাহাদের গান- ধরণীর হাতে দিলো যারা আনি ফসলের ফরমান।- পংক্তিটি কোন কবির রচনা?
  1. ক) কবি কাজী নজরুল ইসলাম
  2. খ) কায়কোবাদ
  3. গ) গোলাম মোস্তফা
  4. ঘ) সত্যেন্দ্রনাথ দত্ত
ব্যাখ্যা
গাহি তাহাদের গান-
ধরণীর হাতে দিলো যারা আনি ফসলের ফরমান।- পংক্তিটি 'কাজী নজরুল ইসলাম' এর 'সন্ধ্যা' কাব্যগ্রন্থের 'জীবন-বন্দনা' কবিতার অংশ। 
-  বাংলাদেশের রণসঙ্গীতটিও এই কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত।

'জীবন-বন্দনা' কবিতা
কাজী নজরুল ইসলাম

গাহি তাহাদের গান –
ধরণির হাতে দিল যারা আনি ফসলের ফরমান।
শ্রম-কিণাঙ্ক-কঠিন যাদের নির্দয় মুঠি-তলে
ত্রস্তা ধরণি নজরানা দেয় ডালি ভরে ফুলে ফলে।
বন্য-শ্বাপদ-সংকুল জরা-মৃত্যু-ভীষণা ধরা
যাদের শাসনে হল সুন্দর কুসুমিতা মনোহরা।
যারা বর্বর হেথা বাঁধে ঘর পরম অকুতোভয়ে
বনের ব্যাঘ্র মরুর সিংহ বিবরের ফণী লয়ে।
এল দুর্জয় গতিবেগ সম যারা যাযাবর-শিশু
তারাই গাহিল নব প্রেমগান ধরণি-মেরির জিশু 
যাহাদের চলা লেগে
উল্কার মতো ঘুরিছে ধরণি শূন্যে অমিত বেগে !

কাজী নজরুল ইসলামের বিখ্যাত কয়েকটি কাব্যগ্রন্থ: 
- অগ্নিবীণা,
- মরুভাস্কর,
- সঞ্চিতা,
- চিত্তনামা,
- দোলনচাঁপা,
- সন্ধ্যা,
- চক্রবাক,
- চন্দ্রবিন্দু,
- ছায়ানট,
- বিষের বাঁশি,
- সর্বহারা,
- পুবের হাওয়া,
- সাম্যবাদী,
- ঝিঙ্গে-ফুল,
- ফনিমনসা,
- প্রলয়-শিখা,
- নতুন চাঁদ (শেষ কাব্য)

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
2x2 - xy - 6y2 এর উৎপাদক-
  1. ক) (2x + 3y) (x - 2y)
  2. খ) (2x - 3y) (x + 2y)
  3. গ) (x + 3y) (2x - 2y)
  4. ঘ) (2x - 3y) (2x + 2y)
ব্যাখ্যা
প্রশ্ন: 2x2 - xy - 6y2 এর উৎপাদক- 

সমাধান:
2x2 - xy - 6y2
= 2x2 - 4xy + 3xy - 6y2
= 2x(x -2y) +3y (x - 2y)
= (x - 2y) (2x + 3y)
= (2x + 3y) (x - 2y) 
.
a + 1/a = √3 হলে, a3 + 1/a3 = কত?
  1. ক) 3√3
  2. খ) 0
  3. গ) 9
  4. ঘ) 2√3
ব্যাখ্যা
প্রশ্ন: a + 1/a = √3 হলে, a3 + 1/a3 = কত?

সমাধান
দেওয়া আছে,
a + 1/a = √3

এখন, 
a3 + 1/a3
= (a + 1/a)3 - 3.a.1/a (a + 1/a)
= (√3)3 - 3. √3
= 3√3 - 3√3
= 0 
.
Dhaka is a big City, এখানে 'City' শব্দটির কোন প্রকারের Noun?
  1. ক) Proper
  2. খ) Common
  3. গ) Collective
  4. ঘ) Material
ব্যাখ্যা
Common Noun: 
- যে noun কোনো ব্যক্তি বা বস্তুর সাধারণ নাম বুঝায় তাকে Common Noun বলে। 
- Common Noun দ্বারা নির্দিষ্ট কোনো কিছুর নাম বুঝায় না। 
Dhaka is a big City এই sentence- টিতে 'City' দ্বারা শহর বুঝাচ্ছে, কোনো নির্দিষ্ট শহরের নাম বুঝাচ্ছে না। তাই এখানে 'City' শব্দটি Common Noun. 

Source: A Passage to the English Language by S. M. Zakir Hussain. 
.
'King' শব্দটির Abstract form হবে?
  1. ক) Kingship
  2. খ) King
  3. গ) Kinghood
  4. ঘ) উপরের কোনটি নয়
ব্যাখ্যা
King শব্দটির Abstarct form হবে Kingship. 
Kingship: রাজত্ব।
Kingship শব্দটি Abstract Noun হিসেবে ব্যবহৃত হয়। 
Abstract Noun: 
- Abstarct Noun হলো সেই noun যা কোন অবস্তুগত ধারণা বা গুণকে নির্দেশ করে; যার কোন বাহ্যিক অস্তিত্ব নেই এবং যা ছোঁয়া যায় না; গন্ধ বা শ্রবণ দ্বারা বুঝা যায় না; কিন্তু শুধু কল্পনা দ্বারা বুঝা যায়। 
Kingship বা রাজত্ব দ্বারা রাজার অবস্থান, মর্যাদা বা ব্যক্তিত্ব বুঝায়, তাই এটি Abstarct Noun. 

Source: A Passage to the English Language by S. M. Zakir Hussain, Accessible Dictionary by Bangla Academy.
.
কম্পিউটার পদ্ধতির দুটি প্রধান অঙ্গ হচ্ছে-
  1. ক) হার্ডওয়্যার ও সফটওয়্যার
  2. খ) কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশ ও স্মৃতি অংশ
  3. গ) হার্ডওয়্যার ও অপারেটিং সিস্টেম অংশ
  4. ঘ) সফটওয়্যার ও কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশ
ব্যাখ্যা
- কম্পিউটারকে কাজের উপযোগী করার জন্য প্রয়োজনীয় যন্ত্রাংশগুলো সঠিক অবস্থানে স্থাপন করতে হয়।
- কম্পিউটারের যন্ত্রাংশগুলো সঠিকভাবে স্থাপন করে যন্ত্রাংশগুলোর মধ্যে পারস্পরিক সংযোগ স্থাপনকেই কম্পিউটার সংগঠন বলে।
- কম্পিউটার সংগঠন দুই প্রকার।
- যথা:
- হার্ডওয়্যার এবং
- সফটওয়্যার।

উৎস: একাদশ-দ্বাদশ শ্রেণী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি।
.
কম্পিউটারের ডিজিটাল পদ্ধতির অভ্যন্তরে সাধারণত যে সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয়, তাকে বলে-
  1. ক) অককুটসল
  2. খ) দশমিক
  3. গ) হেকসা ডেসিমেল
  4. ঘ) বাইনারি
ব্যাখ্যা
• বাইনারি সংখ্যা পদ্ধতি:
 - যে সংখ্যা পদ্ধতিতে সংখ্যা গণনা করার জন্য ২টি অঙ্ক বা প্রতীক ব্যবহৃত হয় তাকে বাইনারি সংখ্যা পদ্ধতি বলে। যেমন-(১০১০)।
 - বাইনারি সংখ্যা পদ্ধতিতে যেহেতু ০ এবং ১ এই দুইটি প্রতিক বা চিহ্ন ব্যবহার করা হয়।
 - বাইনারি সংখ্যার ভিত্তি হচ্ছে ২।
- এ পদ্ধতিতে ০ এবং ১ মোট ২টি মৌলিক অঙ্ক আছে।
- বাইনারি সংখ্যার মাধ্যমে কম্পিউটারের সমস্ত যোগ বিয়োগ ও অন্যান্য কার্যাদি সম্পন্ন করা হয়।

উৎস: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি-২, এসএসসি ও দাখিল (ভোকেশনাল)।
.
‘বরফগলা নদী’ উপন্যাসটির রচিয়তা কে?
  1. ক) আবু ইসহাক
  2. খ) শওকত ওসমান
  3. গ) জহির রায়হান
  4. ঘ) শহীদুল্লাহ কায়সার
ব্যাখ্যা
‘বরফগলা নদী’ উপন্যাসটির রচিয়তা- 'জহির রায়হান'। 

জহির রায়হান 
- তিনি ১৯৩৫ সালে ফেনি জেলায় জন্মগ্রহণ করেন। 
- জহির রায়হান ছিলেন একজন প্রখ্যাত বাংলাদেশি কথাশিল্পী এবং চলচ্চিত্র পরিচালক।
- জহির রায়হানের প্রকৃত নাম- মোহাম্মদ জহিরুল্লাহ।
• জহির রায়হান সৃষ্টি প্রথম রঙিন চলচ্চিত্র ‘সঙ্গম’।
- তাঁর পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘কখনো আসে নি’।
- তাঁর সৃষ্ট প্রথম সিনেমাস্কোপ ছবি ‘বাহানা’।
- তাঁর সৃষ্ট 'কাঁচের দেয়াল' চলচ্চিত্রটি শ্রেষ্ঠ চলচ্চিত্র হিসেবে নিগার পুরস্কার লাভ করে।

জহির রায়হান রচিত উপন্যাস: 
- হাজার বছর ধরে
- বরফ গলা নদী
- আর কতদিন
- তৃষ্ণা
- শেষ বিকেলের মেয়ে
- কয়েকটি মৃত্যু

উৎস : বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা , ড. সৌমিত্র শেখর, বাংলাপিডিয়া। 
১০.
‘সঞ্চিতা’ কোন কবির কাব্য সংকলন?
  1. ক) রবীন্দ্রনাথ ঠাকুর
  2. খ) এয়াকুব আলী
  3. গ) কাজী নজরুল ইসলাম
  4. ঘ) সিকান্দার আবু জাফর
ব্যাখ্যা
‘সঞ্চিতা’- 'কাজী নজরুল ইসলাম' এর কাব্য সংকলন।

• 'সঞ্চিতা' কাব্য সংকলন: 
- 'সঞ্চিতা' কাজী নজরুল ইসলামের একটি কবিতা সংকলন।
- এটি ১৯২৮ খ্রিষ্টাব্দে প্রকাশিত হয়।
- গ্রন্থটি তিনি উৎসর্গ করেন বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরকে।
- এতে মোট ৭৮টি কবিতা ও গান আছে।
- নজরুলের কবিতার ধারা বুঝবার জন্য এ সংকলনটি গুরুত্বপূর্ণ।

• উল্লেখ্য 'সঞ্চয়িতা' রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতা সংকলন।
 
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা- ড. সৌমিত্র শেখর।
১১.
3(3x - 4) = 2(4x - 3) কে সমাধান করলে  x -এর মান কত হবে?
  1. ক) 6
  2. খ) - 4
  3. গ) - 6
  4. ঘ) 3
ব্যাখ্যা
প্রশ্ন: 3(3x - 4) = 2(4x - 3) কে সমাধান করলে  x -এর মান কত হবে?

সমাধান:
3(3x - 4) = 2(4x - 3)
বা, 9x - 12 = 8x - 6
বা, 9x -8x = -6 + 12 
∴ x = 6 
১২.
তিনটি ক্রমিক সংখ্যার গুণফল ২১০ হলে, সংখ্যা তিনটির যোগফল হবে-
  1. ক) ১২
  2. খ) ১৪
  3. গ) ১৬
  4. ঘ) ১৮
ব্যাখ্যা
প্রশ্ন: তিনটি ক্রমিক সংখ্যার গুণফল ২১০ হলে, সংখ্যা তিনটির যোগফল হবে- 

সমাধান:
ধরি,
তিনটি ক্রমিক সংখ্যা যথাক্রমে ক-১, ক এবং ক+১

শর্তমতে,
(ক-১) × ক × (ক+১) = ২১০
বা, ক × (ক -১) = ২১০
বা, ক - ক - ২১০ = ০
বা, ক - ৬ক + ৬ক - ৩৬ক + ৩৫ক - ২১০ = ০ 
বা, ক(ক -৬) +৬ক (ক - ৬) +৩৫ (ক -৬) = ০ 
বা, (ক -৬) (ক + ৬ক + ৩৫) = ০
বা, ক - ৬ = ০
∴ ক = ৬ (অন্যান্য মানগুলোকে উপেক্ষা করে) 
সুতরাং, তিনটি ক্রমিক সংখ্যা যথাক্রমে- 
৬-১ = ৫
৬ এবং
৬+১ = ৭

∴ সংখ্যা তিনটির যোগফল = ৫ + ৬ + ৭ = ১৮ ।
১৩.
After the storm comes the calm, এখানে 'after' শব্দটি-
  1. ক) Pronoun
  2. খ) Adverb
  3. গ) Preposition
  4. ঘ) Conjunction
ব্যাখ্যা
Preposition: 
- Preposition হলো এমন শব্দ যা কোন noun, pronoun বা noun phrase- এর আগে বসে তার সাথে বাক্যস্থিত অন্য কোন শব্দের সম্পর্ক প্রকাশ করে। যেমন: At, by, with, of, from, after etc. 
- এখানে 'After' শব্দটি 'storm' noun- এর পূর্বে বসে বাক্যস্থিত অন্য শব্দের সাথে সম্পর্ক স্থাপন করছে। 
- তাই এখানে 'After' হচ্ছে preposition. 

Source: A Passage to the English Language by S. M. Zakir Hussain.
১৪.
Suddenly one of the wheels came off, এখানে 'off' শব্দটি-
  1. ক) Adjective
  2. খ) Adverb
  3. গ) Preposition
  4. ঘ) Pronoun
ব্যাখ্যা
এখানে Come off(সম্পন্ন হওয়া) একটি phrasal verb। 
- Verb এর পর Preposition যুক্ত হয়ে যদি একটি unique অর্থ দেয় যা idiomatic বা non-idiomatic হতে পারে, তাহলে তাকে phrasal verb বলে। 
- Phrasal verb গঠনের সময়  preposition টি adverb হিসেবে ব্যবহৃত হয়। 
- তাই এখানে 'off' শব্দটি হচ্ছে Adverb. 

Source: A Passage to the English Language by S. M. Zakir Hussain, Applied English Grammar & Composition by P.C. Das.
১৫.
২০১০ সালের বিশ্বকাপ ফুটবলে মোট কতটি দেশ অংশগ্রহণ করে?
  1. ক) ৯২
  2. খ) ৯৪
  3. গ) ৯৬
  4. ঘ) ৯৮
অনির্ধারিত
ব্যাখ্যা
- ২০১০ সালে ১৯তম বিশ্বকাপ ফুটবলের বাছাইপর্বে ২০৪টি দেশ অংশ নেয়। এর মধ্যে চূড়ান্ত পর্বে অংশগ্রহণ করে ৩২টি দেশ।
- সঠিক উত্তর না থাকায় প্রশ্নটি বাতিল করা হয়েছে।

এছাড়াও,
- ২০২৬ সালের ৮ জুন থেকে ৩ জুলাই ২৩তম ফিফা ফুটবল বিশ্বকাপ প্রতিযোগিতা যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত হবে।
- এই বিশ্বকাপের চূড়ান্ত পর্বে প্রথম বারের মতো ৪৮টি দেশ অংশগ্রহণ করবে।
- প্রথম বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতা ১৯৩০ সালে উরুগুয়েতে অনুষ্ঠিত হয়েছিলো।

অন্যদিকে,
২২ তম ফিফা বিশ্বকাপ-২০২২ এর ফলাফল নিম্নরুপ:
- আয়োজক দেশ - কাতার।
- কাতার বিশ্বকাপে গোল্ডেন বুট  জিতেন-  কিলিয়ান এমবাপ্পে।
- গোল্ডেন বল জিতেন - লিউনেল মেসি।
- গোল্ডেন গ্লাভস জেতেন আর্জেন্তিনার গোলকিপার- মার্টিনেজ।
- সেরা তরুণ প্লেয়ারের পুরস্কার পান- আর্জেন্তিনার এনজো ফার্নান্ডেজ।

উৎস: ফিফার অফিসিয়াল ওয়েবসাইট
১৬.
যে সকল উদ্ভিদের কখনো ফুল হয়না তাদের বলা হয়?
  1. ক) অপুষ্পক উদ্ভিদ
  2. খ) সপুষ্পক উদ্ভিদ
  3. গ) মিথোজীবী উদ্ভিদ
  4. ঘ) স্বভোজী উদ্ভিদ
ব্যাখ্যা
- যে সকল উদ্ভিদে কখনো ফুল ও ফল হয় না তাদেরকে অপুষ্পক উদ্ভিদ বলা হয়।
- যেমন- ক্লোরেলা, নস্টক, মস, ফার্ন ইত্যাদি।

উৎস: জীববিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
১৭.
‘ডাকঘর’ নাটকটির রচয়িতা কে?
  1. ক) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
  2. খ) মমতাজ উদ্দীন আহমদ
  3. গ) ওবায়েদ উল হক
  4. ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর
ব্যাখ্যা
‘ডাকঘর’ নাটকটির রচয়িতা- 'রবীন্দ্রনাথ ঠাকুর'।

'ডাকঘর' নাটক 
• রবীন্দ্রনাথ ঠাকুর রচিত 'ডাকঘর' (১৯১২) রূপক সাংকেতিক নাটক। 
- বালক অমল এই নাটকের নায়ক। 
- রবীন্দ্রনাথ নিজে লিখেছেন- "এর মধ্যে গল্প নেই, এর গদ্য লিরিক।"
• নাটকের উল্লেখযোগ্য চরিত্র: 
- অমল,
- সুধা,
- ঠাকুর্দা প্রমুখ।

• রবীন্দ্রনাথ রচিত অন্যান্য নাটক:
- বিসর্জন
- রাজা
- অচলায়তন
- চিরকুমার সভা
- তাসের দেশ
- শারদোৎসব,
- প্রায়শ্চিত্ত
- ডাকঘর
- বসন্ত
- চণ্ডালিকা
- নটীর পূজা
 
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, বাংলা সাহিত্যের ইতিহাস- মাহবুবুল হক।
১৮.
কীর্তনখোলা নাটকটির রচয়িতা কে?
  1. ক) জিয়া হায়দার
  2. খ) সেলিম আল দীন
  3. গ) দীনবন্ধু মিত্র
  4. ঘ) ইব্রাহিম খলিল
ব্যাখ্যা
কীর্তনখোলা নাটকটির রচয়িতা- 'সেলিম আল দীন'।
- কীর্তনখোলা নাটক অবলম্বনে চলচ্চিত্রকার আবু সাইয়ীদ চলচ্চিত্র নির্মাণ করেন ২০০১ সালে। 

সেলিম আল দীন:
- তিনি ১৯৪৯ সালের ১৮ আগস্ট সীমান্তবর্তী ফেনি জেলার অন্তর্গত সোনাগাজী উপজেলার সেনেরখিল গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।
- তিনি বাংলা ভাষার আধুনিককাল পর্বের অন্যতম নাট্যকার।
- ১৯৮১-৮২ সালে তিনি এবং নাট্য-নির্দেশক নাসির উদ্দিন ইউসুফ সারাদেশব্যাপী গড়ে তোলেন বাংলাদেশ গ্রাম থিয়েটার।
- মুক্তিযুদ্ধ-উত্তর বাংলাদেশে তিনি অন্যান্যদের সঙ্গে গঠন করেন ঢাকা থিয়েটার ও বাংলাদেশ গ্রাম থিয়েটার।

তাঁর উল্লেখযোগ্য নাটকসমূহ: 
- সর্প বিষয়ক গল্প ও অন্যান্য নাটক 
- জন্ডিস ও বিবিধ বেলুন 
- বাসন 
- মুনতাসির ফ্যান্টাসী
- শকুন্তলা
- কীত্তনখোলা 
- কেরামতমঙ্গল 
- যৈবতী কন্যার মন
- চাকা
- হরগজ
- হাতহদাই 
- নিমজ্জন 
- ধাবমান
- বনপাংশুল প্রভৃতি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর; বাংলাপিডিয়া।
১৯.
একজন বই বাঁধাইকারক একদিনে ১২০ টি বই এবং তার সহকর্মী একদিনে ১/৪ অংশ বাঁধাই করতে পারে। যদি তারা পালাক্রমে একজন দিনে একা কাজ করে তবে ৭৫০ টি বই বাঁধাই করতে তাদের কতদিন লাগবে?
  1. ক) ৬ দিন
  2. খ) ৮ দিন
  3. গ) ১০ দিন
  4. ঘ) ১২ দিন
ব্যাখ্যা
প্রশ্ন: একজন বই বাঁধাইকারক একদিনে ১২০ টি বই এবং তার সহকর্মী একদিনে ১/৪ অংশ বাঁধাই করতে পারে। যদি তারা পালাক্রমে একজন দিনে একা কাজ করে তবে ৭৫০ টি বই বাঁধাই করতে তাদের কতদিন লাগবে?

সমাধান:
সহকর্মী একদিনে বাঁধাই করতে পারে = ১২০ × (১/৪) টি বই 
= ৩০টি বই
পালাক্রমে কাজ করলে তারা ২ দিনে বাঁধায় করতে পারে = (১২০ + ৩০) টি বই 
= ১৫০টি বই

এখন,
১৫০ টি বই বাঁধায় করতে সময় লাগে = ২ দিন 
∴ ১ টি বই বাঁধায় করতে সময় লাগে = ২/১৫০ দিন 
∴ ৭৫০ টি বই বাঁধায় করতে সময় লাগে = (২ × ৭৫০)/১৫০ দিন
= ১০ দিন 

∴ ৭৫০ টি বই বাঁধাই করতে তাদের সময় লাগবে = ১০ দিন। 
২০.
৩টি গরুর মূল্য ৯টি খাসির মূল্যের সমান। দুটি গরুর মূল্য ২৪,০০০ টাকা হলে, দুটো খাসির মূল্য কত?
  1. ক) ৮,০০০ টাকা
  2. খ) ৯,০০০ টাকা
  3. গ) ৯,৫০০ টাকা
  4. ঘ) ১০,০০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: ৩টি গরুর মূল্য ৯টি খাসির মূল্যের সমান। দুটি গরুর মূল্য ২৪,০০০ টাকা হলে, দুটো খাসির মূল্য কত?

সমাধান
৩ টি গরু = ৯ টি খাসি
∴ ১ টি গরু = ৯/৩ টি খাসি
= ৩ টি খাসি

আবার, 
২ টি গরুর মূল্য = ২৪,০০০ টাকা
∴ ১ টি গরুর মূল্য = ২৪,০০০/২ টাকা 
= ১২,০০০ টাকা 

এখন, 
৩ টি খাসির মূল্য = ১২,০০০ টাকা
∴ ১ টি খাসির মূল্য = ১২,০০০/৩ টাকা 
∴ ২ টি খাসির মূল্য = (১২,০০০ × ২)/৩ টাকা
= ৮,০০০ টাকা

∴ ২টি খাসির মূল্য =৮,০০০ টাকা। 
২১.
কোন বানানটি শুদ্ধ?
  1. ক) Assesment
  2. খ) Asessment
  3. গ) Assesment
  4. ঘ) Assessment
ব্যাখ্যা
শুদ্ধ বানানটি হচ্ছে Assessment. 
Assessment (noun): মূল্যায়ন। 
Synonyms: Appraisal, Evaluation, Appraisement, Estimate etc. 

Source: Merriam Webster Dictionary. 
২২.
কোনটি শুদ্ধ বানান?
  1. ক) Aleviation
  2. খ) Alleviation
  3. গ) Alliviation
  4. ঘ) Aliviation
ব্যাখ্যা
শুদ্ধ বানানটি হচ্ছে Alleviation. 
Alleviation (noun): উপশম, হ্রাসকরণ। 
Synonyms: Relief, Comfort, Ease, Release, Mitigation etc. 
Antonyms: Discomfort, Unrest, Suffering, Misery etc. 

Source: Merriam Webster Dictionary.
২৩.
উদ্ভিদ কোষ থেকে বাষ্পাকারে পানি বের হয়ে যাওয়ার প্রণালীকে বলে-
  1. ক) বাষ্পীভবন
  2. খ) শ্বসন
  3. গ) প্রস্বেদন
  4. ঘ) ব্যাপন
ব্যাখ্যা
- যে শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় উদ্ভিদের দেহের ভেতর থেকে পাতার মাধ্যমে বাষ্পাকারে পানির নির্গমন হয় তাকে প্রস্বেদন বলে।
- প্রস্বেদন ৩ প্রকার। যথা- পত্ররন্ধ্রীয় প্রস্বেদন, কিউটিকুলার প্রস্বেদন এবং লেন্টিকুলার প্রস্বেদন।

প্রস্বেদন এর গুরুত্বসমূহ- 
- প্রস্বেদনের কারণে উদ্ভিদ দেহ থেকে পানি বের করে দিয়ে অতিরিক্ত পানির চাপ থেকে মুক্ত হয়।
- প্রস্বেদন কোষরসের ঘনত্ব বৃদ্ধি করে। ফলে উদ্ভিদ সহজে মূল দিয়ে পানি ও খনিজ লবণ শোষণ করতে পারে।
- প্রস্বেদনের কারণে উদ্ভিদদেহ ঠান্ডা থাকে এবং পাতায় আর্দ্রতা বজায় থাকে।

উৎস: জীববিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
২৪.
জীবের বংশগতির বৈশিষ্ট্য বহন করে-
  1. ক) ক্রোমোজোম
  2. খ) নিউক্লিওয়াস
  3. গ) নিউক্লিওপ্লাজম
  4. ঘ) প্লাস্টিড
ব্যাখ্যা
জীবের বংশগতির বৈশিষ্ট্য বহন করে ক্রোমোজোম।

• ক্রোমোজোম:

- এটি নিউক্লিয়াসের অন্যতম বস্তু।
- Strasburger (১৮৭৫) নিউক্লিয়াসে ক্রোমোজোম আবিষ্কার করেন কিন্তু তিনি এই নামকরণ করেননি।
- Weldeyer (১৮৮৮) সর্বপ্রথম ক্রোমোজোম শব্দটি ব্যবহার করেন।
- প্রত্যেক প্রজাতির নিউক্লিয়াসে একটি নির্দিষ্ট সংখ্যক ক্রোমোজোম থাকে।
- তবে একই প্রজাতির বিভিন্ন নমুনায় ক্রোমোজোম সংখ্যা একই থাকে।
- প্রজাতির বৈশিষ্ট্যভেদে এর সংখ্যা ২ থেকে ১৬০০ পর্যন্ত হয়।

উৎস: জীববিজ্ঞান, এসএসসি প্রোগাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 
২৫.
বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করা হয়-
  1. ক) ২ মার্চ, ১৯৭১
  2. খ) ৭ মার্চ, ১৯৭১
  3. গ) ২৬ মার্চ, ১৯৭১
  4. ঘ) ১৭ এপ্রিল, ১৯৭১
ব্যাখ্যা
• পতাকা:
- প্রথম পতাকা উত্তোলন ২ মার্চ, ১৯৭১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় ছাত্র জনতার সমাবেশে তৎকালীন ঢাকসুর ভিপি আ.স.ম আব্দুর রব স্বাধীন বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করেছিল।
- গৃহীত হয় ৬ মার্চ।
- সংবিধানের ৪ নং অনুচ্ছেদের জাতীয় পতাকার কথা বলা হয়েছে।
- ২রা মার্চ বাংলাদেশের জাতীয় পতাকা দিবস।
- প্রথম নকশাকার – শিব নারায়ণ দাস (৬ জুন ১৯৭০)
- প্রথম আনুষ্ঠানিক উত্তোলন – ২৩ মার্চ ১৯৭১, বঙ্গবন্ধুর বাসভবনে এবং একই দিনে সারা বাংলাদেশে।
- বাংলাদেশের বাহিরে প্রথম উত্তোলন – কলকাতাস্থ পাকিস্তানের ডেপুটি হাইকমিশনারে।
- জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত – ১০:৬ (৫:৩)।

উৎস: স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস।
২৬.
স্বাধীন বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট -
  1. ক) সৈয়দ নজরুল ইসলাম
  2. খ) মুহম্মদ উল্লাহ
  3. গ) আবু সাঈদ চৌধুরী
  4. ঘ) শেখ মুজিবুর রহমান
ব্যাখ্যা
- স্বাধীন বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী - বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
- তিনি বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি (তাঁর অনুপস্থিতি ২৬ মার্চ ১৯৭১ থেকে ১১ জানুয়ারি ১৯৭২ পর্যন্ত)।

এছাড়াও,
- স্বাধীন দেশের প্রথম অর্থমন্ত্রী তাজউদ্দীন আহমদ প্রথম বাজেট উপস্থাপন করেন।
- তাজউদ্দীন আহমদ ১৯৭২ সালের ৩০ জুন একই সঙ্গে ১৯৭১-৭২ ও ১৯৭২-৭৩ অর্থবছরের বাজেট ঘোষণা করেছিলেন।
- তাজউদ্দীন স্বাধীন বাংলাদেশের প্রথম বাজেট দিয়েছিলেন; সেই বাজেটের আকার ছিল ৭৮৬ কোটি টাকা।

উৎস: দৈনিক ইত্তেফাক ও জাতীয় তথ্য বাতায়ন।
২৭.
অহংকার পতনের মূল’- নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
  1. ক) কর্মে শূন্য
  2. খ) করণে শূন্য
  3. গ) অপাদানে শূন্য
  4. ঘ) অধিকরণে শূন্য
ব্যাখ্যা
‘অহংকার পতনের মূল’- নিম্নরেখ শব্দটি করণে কারকে শূন্য বিভক্তির উদাহরণ। 

করণ কারক
করণ শব্দটির অর্থ - যন্ত্র, সহায়ক, উপায়।
ক্রিয়া সম্পাদনের যন্ত্র, উপকরণ বা সহায়ককেই বলে করণ কারক।
কীসের দ্বারা বা কী উপায়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাই করণ কারক। 

যেমন - 'অহঙ্কার পতনের মূল’ - এই বাক্যে কিসের দ্বারা বা কী উপায়ে পতন হবে প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় ‘অহংকার’।
এবং এর সাথে এর সাথে কোন বিভক্তি যুক্ত হয়নি অর্থাৎ এটি একটি শূন্য বিভক্তির উদাহরণ।

উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
২৮.
কি সাহসে ওখানে গেলে?- বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
  1. ক) কর্তায় ৭মী
  2. খ) কর্মে ৭মী
  3. গ) করণে ৭মী
  4. ঘ) অপাদানে ৭মী
ব্যাখ্যা
কি সাহসে ওখানে গেলে?- বাক্যে নিম্নরেখ শব্দটি করণকারকে ৭মী বিভক্তি।  
--------------------
• করণ কারক: 
- যার দ্বারা বা যার সাহায্যে ক্রিয়া সম্পাদিত হয় তাকে করণ কারক বলে।
- বাক্যের ক্রিয়াপদকে ‘কার দ্বারা' বা 'কী উপায়ে' জিজ্ঞাসা করলে যে উত্তর পাওয়া যায় তা-ই করণ কারক।

• বাক্যটি- কি সাহসে ওখানে গেলে?
- এখানে যাওয়ার কাজটি 'কীভাবে/কী উপায়ে ঘটছে' দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় সাহসের দ্বারা।
- তাই এখানে 'সাহসে' করণ কারক হবে। 
- আবারে 'সাহসে' শব্দটিতে সপ্তমী বিভক্তি 'এ' যুক্ত হওয়ায় বাক্যটি করণ কারকে ৭মী বিভক্তি হবে।

উৎস: ভাষা শিক্ষা- ড. হায়াৎ মামুদ।
২৯.
কোন বানানটি শুদ্ধ?
  1. ক) Colaboration
  2. খ) Colaboretion
  3. গ) Collaboration
  4. ঘ) Collaboration
অনির্ধারিত
ব্যাখ্যা
শুদ্ধ বানানটি হচ্ছে Collaboration. 
গ) ও ঘ) অপশন একই হওয়ায় প্রশ্নটি বাতিল করা হয়েছে।

Collaboration (noun): সহযোগিতা। 
Synonyms: Partnership, Cooperation, Relationship, Association, Connection etc. 
Antonyms: Dissolution, Noncooperation, Breakup etc. 

Source: Merriam Webster Dictionary, Accessible Dictionary by Bangla Academy.
৩০.
কোনটি শুদ্ধ বানান?
  1. ক) Exhilaration
  2. খ) Exilaration
  3. গ) Exhilaretion
  4. ঘ) Exilaretion
ব্যাখ্যা
শুদ্ধ বানানটি হচ্ছে Exhilaration. 
Exhilaration (noun): উল্লাস।
Synonyms: Ecstacy, Joy, Elation, Joy, Euphoria, Delight etc. 
Antonyms: Depression, Sadness, Misery, Unhappiness etc. 

Source: Merriam Webster Dictionary, Accessible Dictionary by Bangla Academy.
৩১.
কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ?
  1. ক) অন্যায়
  2. খ) অনাসক্ত
  3. গ) আমরণ
  4. ঘ) অহি নকুল
ব্যাখ্যা
অহি নকুল- দ্বন্দ্ব সমাসের উদাহরণ।
বিরোধার্থক শব্দযোগে গঠিত দ্বন্দ্ব সমাস: অহি - নকুল।
 
দ্বন্দ্ব সমাস
যে সমাসে দুই বা ততোধিক পদের মিলন হয় এবং যে সমাসে প্রত্যেকটি সমস্যমান পদের অর্থের প্রাধান্য থাকে, তাকে দ্বন্দ্ব সমাস বলে।
দ্বন্দ্ব সমাস কয়েক প্রকারে সাধিত হয় ।

আরো কিছু দ্বন্দ্ব সমাসের উদাহরণ: 
- মিলনার্থক শব্দযোগে: মা - বাপ
- বিরোধার্থক শব্দযোগে: দা - কুমড়া, অহি - নকুল
- প্রায় সমার্থক ও সহচর শব্দযোগে: ধুতি - চাদর ।
- সমার্থক দ্বন্দ্ব সমাস- হাট ও বাজার= হাটবাজার। 

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ নবম - দশম শ্রেণী ( ২০১৯ সংস্করণ)। 
৩২.
কোনটি বহুব্রীহি সমাসের উদাহরণ?
  1. ক) ওলকপি
  2. খ) কবিগুরু
  3. গ) আটঘাট
  4. ঘ) ঊনপাঁজুরে
ব্যাখ্যা
ঊনপাঁজুরে- প্রত্যয়ান্ত বহুব্রীহি সমাসের উদাহরণ। 

প্রত্যয়ান্ত বহুব্রীহি সমাস: 
যে বহুব্রীহি সমাসের সমস্তপদে আ, এ, ও ইত্যাদি প্রত্যয়যুক্ত হয় তাকে বলা হয় প্রত্যয়ান্ত বহুব্রীহি সমাস।
যেমন -
- ঊন পাঁজর যার= ঊনপাঁজরে। 
- এক দিকে চোখ যার = একচোখা (চোখ + আ)।
- ঘরের দিকে মুখ যার = ঘরমুখো (মুখ + ও)
এরকম,
- নি-খরচে, দোটানা, দোমনা, একগুঁয়ে, অকেজো, একঘরে, দোনলা, দোতলা ইত্যাদি।

উৎস : বাংলা ভাষার ব্যাকরণ, নবম ও দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)। 
৩৩.
একজন বিক্রেতা ১২.৫% ক্ষতিতে একটি জিনিস বিক্রি করে। যে মূল্যে তিনি জিনিসটা বিক্রি করলেন, তার চেয়ে ৩০ টাকা বেশি মূল্যে বিক্রি করলে ক্রয় মূল্যের উপর তার ২৫% লাভ হতো। জিনিসটির ক্রয় মূল্য কত?
  1. ক) ৭৫ টাকা
  2. খ) ৮০ টাকা
  3. গ) ৮৫ টাকা
  4. ঘ) ৯০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একজন বিক্রেতা ১২.৫% ক্ষতিতে একটি জিনিস বিক্রি করে। যে মূল্যে তিনি জিনিসটা বিক্রি করলেন, তার চেয়ে ৩০ টাকা বেশি মূল্যে বিক্রি করলে ক্রয় মূল্যের উপর তার ২৫% লাভ হতো। জিনিসটির ক্রয় মূল্য কত?

সমাধান:
ধরি,
জিনিসটির ক্রয়মূল্য = ১০০ টাকা 
১২.৫% ক্ষতিতে বিক্রয়মূল্য = (১০০ - ১২.৫) টাকা = ৮৭.৫ টাকা 
২৫% লাভে বিক্রয়মূল্য = (১০০ + ২৫) টাকা = ১২৫ টাকা 
∴ বিক্রয়মূল্য বেশি = (১২৫ - ৮৭.৫) টাকা = ৩৭.৫ টাকা

এখন,
বিক্রয়মূল্য ৩৭.৫ টাকা বেশি হলে ক্রয়মূল্য = ১০০ টাকা
∴ বিক্রয়মূল্য ১ টাকা বেশি হলে ক্রয়মূল্য = ১০০/৩৭.৫ টাকা 
∴ বিক্রয়মূল্য ৩০ টাকা বেশি হলে ক্রয়মূল্য = (১০০ × ৩০)/৩৭.৫ টাকা
= ৮০ টাকা 

∴ জিনিসটির ক্রয়মূল্য = ৮০ টাকা। 
৩৪.
একজন ফল ব্যবসায়ী প্রতি ডজন ১৫০ টাকা দরে কিছু আম এবং প্রতি ডজন ১০০ টাকা দরে সমান সংখ্যক আপেল কিনলেন। ডজন প্রতি ১৪০ টাকা দরে সব ফল বিক্রি করলে তার কত লাভ হবে?
  1. ক) ৮%
  2. খ) ১০%
  3. গ) ১২%
  4. ঘ) ১৫%
ব্যাখ্যা
প্রশ্ন: একজন ফল ব্যবসায়ী প্রতি ডজন ১৫০ টাকা দরে কিছু আম এবং প্রতি ডজন ১০০ টাকা দরে সমান সংখ্যক আপেল কিনলেন। ডজন প্রতি ১৪০ টাকা দরে সব ফল বিক্রি করলে তার কত লাভ হবে?

সমাধান:
১ ডজন আমের ক্রয়মূল্য = ১৫০ টাকা
১ ডজন আপেলের ক্রয়মূল্য = ১০০ টাকা
∴ ২ ডজন ফলের একত্রে ক্রয়মূল্য = (১৫০ + ১০০) টাকা 
= ২৫০ টাকা 

আবার, 
১ ডজন ফলের বিক্রয়মূল্য = ১৪০ টাকা 
∴ ২ ডজন ফলের বিক্রয়মূল্য = (১৪০ × ২) টাকা 
= ২৮০ টাকা 

∴ লাভ হয় = (২৮০ - ২৫০) টাকা 
= ৩০ টাকা

এখন,
২৫০ টাকায় লাভ হয় = ৩০ টাকা
∴ ১ টাকায় লাভ হয় = ৩০/২৫০ টাকা
∴ ১০০ টাকায় লাভ হয় = (৩০ × ১০০)/২৫০ টাকা
= ১২ টাকা 

∴ তার লাভ হবে = ১২%। 
৩৫.
‘We ought to obey our parents'- বাক্যটির সঠিক পরিবর্তিত voice হবে-
  1. ক) Our parents ought to be obeyed by us
  2. খ) Our parents may be obeyed by us
  3. গ) Your parents ought to be obeyed by you
  4. ঘ) Our parents are to be obeyed by us
ব্যাখ্যা
প্রদত্ত sentence- টি Active Voice এ আছে। 
- May, might, can, could, must, ought to, going to যুক্ত Active Voice কে Passive Voice এ পরিবর্তন করার সময় এদের পরে be বসে এবং তার পরেই মূল verb- এর Past Participle বসে। 
Structure: Object টির subject form + may/ might/can/could/must/ought to/going to + be + মূল verb- এর Past Participle + Subject- টির Object form. 
তাই সঠিক উত্তরটি হবে: Our parents ought to be obeyed by us. 

Source: Advanced Learner's English grammar & Composition by Chowdhury & Hussain. 
৩৬.
টেস্টি সল্ট এর রাসায়নিক নাম কি?
  1. ক) সোডিয়াম বাইকার্বনেট
  2. খ) পটাসিয়াম বাইকার্বনেট
  3. গ) সোডিয়াম মনোগ্লুটামেট
  4. ঘ) সোডিয়াম গ্লুটামেট
ব্যাখ্যা
- খাবার লবণের রাসায়নিক নাম সোডিয়াম ক্লোরাইড।
- টেস্টিং সল্ট নামে পরিচিত আরেকটি লবণ আছে যার রাসায়নিক নাম সোডিয়াম গ্লুটামেট বা মনো সোডিয়াম গ্লুটামেট
- এটি শুষ্ক খাবার যেমন পাউরুটি, চানাচুর প্রভৃতির স্বাদ বাড়িয়ে তোলে।

উৎস: বিজ্ঞান, নবম-দশম শ্রেণি - ২০২০ শিক্ষাবর্ষ।
৩৭.
দেশলাই কাঠিতে কোনটি থাকে না?
  1. ক) জিংক ও বেরিয়াম লবণ
  2. খ) ক্যালসিয়াম সিলিকেট
  3. গ) পটাশিয়াম সিলিকেট
  4. ঘ) সবকটি
ব্যাখ্যা
- কাঠজাতীয় কাঠি দিয়ে দিয়াশলাই প্রস্তুত করা হয়।
- দেশলাইয়ের কাঠির মাথায় লোহিত ফসফরাস থাকে।
- কাঠিতে ঘর্ষণের ফলে উৎপন্ন তাপের ফলে লোহিত ফসফরাস শ্বেত ফসফরাসে রূপান্তরিত হয়।

উৎস : পদার্থবিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম; উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩৮.
‘ইতি’ শব্দের প্রতিশব্দ নয় কোনটি?
  1. ক) অবসান
  2. খ) বরেণ্য
  3. গ) শেষ
  4. ঘ) বিরাম
ব্যাখ্যা
‘ইতি’ শব্দের প্রতিশব্দ নয়- 'বরেণ্য' 
 
বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে, 
'বরেণ্য' শব্দের অর্থ- বরণ করার যোগ্য যিনি; শ্রেষ্ঠ; প্রার্থনীয়। 

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
৩৯.
‘নদী’ শব্দের সমার্থক শব্দ কোনটি
  1. ক) সরিৎ
  2. খ) বারিধি
  3. গ) উদক
  4. ঘ) অম্বু
ব্যাখ্যা
‘নদী’ শব্দের সমার্থক শব্দ- 'সরিৎ'। 

তাছাড়া, 
• 'সমুদ্র' শব্দের সমার্থক শব্দ:বারিধি। 
• 'পানি' শব্দের সমার্থক শব্দ: উদক, অম্বু । 

'নদী' শব্দের সমার্থক শব্দ:
- নদ 
- নদনদী  
- স্রোতস্বিনী,
- তটিনী,
- স্রোতস্বতী,
- শৈবলিনী,
- সরিৎ 
- প্রবাহিণী,
- তরঙ্গিণী
- মন্দাকিনী
- কল্লোলিনী ইত্যাদি।

উৎস:ভাষা-শিক্ষা, ড.হায়াৎ মাহমুদ।
৪০.
৩, ৬, ৪, ৯, ৫, ১২, ৬, .............. ধারাটির দশম পদ হবে-
  1. ক) ১৪
  2. খ) ১৬
  3. গ) ১৮
  4. ঘ) ২০
ব্যাখ্যা
প্রশ্ন: ৩, ৬, ৪, ৯, ৫, ১২, ৬, .............. ধারাটির দশম পদ হবে-

সমাধান
ধারাটির বিজোড় পদগুলো হলো ৩, ৪, ৫, ৬,......... 
ধারাটির জোড় পদগুলো হলো ৬, ৯, ১২, ............ যেখানে, দুটি সংখ্যার পার্থক্য হলো ৩। 

একইভাবে, 
∴ ধারাটির ৮ম পদ = ১২+ ৩ = ১৫
এবং ধারাটির দশম পদ = ১৫ + ৩ = ১৮ 

∴ ধারাটির দশম পদ = ১৮। 
৪১.
২, ৫, ৭, ৮, ............ ধারাটির অষ্টম পদ হবে?
  1. ক) ১১
  2. খ) ১২
  3. গ) ১৩
  4. ঘ) ১৪
ব্যাখ্যা
প্রশ্ন: ২, ৫, ৭, ৮, ............ ধারাটির অষ্টম পদ হবে?

সমাধান
ধারাটির বিজোড় পদগুলো হলো ২, ৭,.........
ধারাটির জোড় পদগুলো হলো ৫, ৮,............ যেখানে, দুটি সংখ্যার পার্থক্য হলো ৩। 

একইভাবে, 
∴ ধারাটির ৬ষ্ঠ পদ = ৮ + ৩ = ১১ 
এবং ধারাটির ৮ম পদ = ১১ + ৩ = ১৪

∴ ধারাটির অষ্টম পদ = ১৪। 
৪২.
Rafiq said to me , "I was ill."? বাক্যটির indirect speech হবে-
  1. ক) Rafiq told me that he has been ill
  2. খ) Rafiq told me that he had been ill
  3. গ) Rafiq told me that I had been ill
  4. ঘ) Rafiq said to me that he was ill
ব্যাখ্যা
প্রদত্ত sentence- টি Simple past tense এ আছে। 
- Direct speech Simple Past Tense এ থাকলে Indirect speech এ Past Perfect Tense হয়। 
- Past Perfect Tense এ subject এর পর had বসে এবং তারপর verb এর Past participle form বসে। 
- এখানে 'was' এর Past participle form হচ্ছে been. 
তাই সঠিক উত্তরটি হবে: Rafiq told me that he had been ill. 

Source: Advanced Learner's English grammar & Composition by Chowdhury & Hussain.
৪৩.
He said to me, "What are you doing"? বাক্যটির Indirect speech হবে-
  1. ক) He asked me what I was doing
  2. খ) He asked me what I am doing
  3. গ) He asks me what I am doing
  4. ঘ) He asks me what I was doing
ব্যাখ্যা
Reported speech যদি Interrogative Pronoun (যেমন: Who, Whom, Whose, What, Which, ইত্যাদি) দ্বারা আরম্ভ হয় তবে তাকে Indirect Speech এ পরিবর্তন করার নিয়ম: 
Subject+ask+object+Interrogative pronoun+Reported speech এর subject+verb+বাকী অংশ। 
তাই সঠিক উত্তরটি হবে: He asked me what I was doing. 

Source: Advanced Learner's English grammar & Composition by Chowdhury & Hussain.
৪৪.
দক্ষিণ গোলার্ধে উত্তর-আয়নান্ত ঘটে কখন?
  1. ক) ২৩ জুন
  2. খ) ২২ ডিসেম্বর
  3. গ) ২৩ জুলাই
  4. ঘ) ২১ শে মে
ব্যাখ্যা
- ২২ ডিসেম্বর উত্তর গোলার্ধে সবচেয়ে ছোট দিন ও বড় রাত এবং দক্ষিণ গোলার্ধে সবচেয়ে বড় দিন ও ছোট রাত।
- তাই ২২ ডিসেম্বর দক্ষিণ গোলার্ধে উত্তর-আয়নান্ত ঘটে।

অন্যদিকে,
- ধ্রুবতারা: এটি সব সময়ই পৃথিবীর উত্তর গোলার্ধ থেকে সারা বছর উত্তর আকাশে দেখা যায়।
- নামের সাথে এর মিল আছে; এটি সবসময়ই স্থির থাকে উত্তর আকাশে; যা দেখে একসময় নাবিকেরা উত্তর দিক নিরূপণ করতেন।
- এর দিকে তাকিয়ে থাকা মানে আপনার ডানে পূর্ব, বাঁয়ে পশ্চিম আর পেছনে দক্ষিণ।

সূত্র: বিজ্ঞান বোর্ড বই, সপ্তম শ্রেণি । 
৪৫.
সৌরজগতের বৃহত্তম গ্রহ কোনটি?
  1. ক) শনি
  2. খ) বুধ
  3. গ) বৃহস্পতি
  4. ঘ) মঙ্গল
ব্যাখ্যা
- বৃহস্পতি সৌরজগতের বৃহত্তম গ্রহ।
- বৃহস্পতিকে গ্রহরাজ বলা হয়।
- বৃহস্পতির বায়ুমণ্ডল হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাস দিয়ে তৈরি।
- এ গ্রহে জীবের অস্তিত্ব নেই।
- সৌরজগতে বৃহস্পতির সর্বাধিক উপগ্রহ রয়েছে।
- সৌরজগতের ক্ষুদ্রতম এবং সূর্যের নিকটতম গ্রহ বুধ।
- শনি সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ এবং ইউরেনাস সৌরজগতের তৃতীয় বৃহত্তম গ্রহ।
- মঙ্গল গ্রহকে লাল গ্রহ বলা হয়।

উৎস: ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি।
৪৬.
উত্তপ্ত- শব্দটির বিপরীতার্থক শব্দ কি?
  1. ক) শৈত্য
  2. খ) শীত
  3. গ) বরফ
  4. ঘ) শীতল
ব্যাখ্যা
উত্তপ্ত- শব্দটির বিপরীতার্থক শব্দ: 'শীতল'। 

• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে, 
শীতল (বিশেষণ) শব্দের অর্থ- শান্ত; ঠাণ্ডা; স্নিগ্ধ। 
'উত্তপ্ত' (বিশেষণ) শব্দের অর্থ-  অত্যন্ত তপ্ত; খুব গরম।
উত্তপ্ত শব্দটি বিশেষণ, সে হিসেবে এর বিপরীত শব্দও একটি বিশেষণ পদ হবে।

• তাপ শব্দটি বিশেষ্য, সে হিসেবে এর বিপরীত শব্দও একটি বিশেষ্য পদ হবে।
এখানে শৈত্য শব্দটি বিশেষ্য। 
তাই তাপ এর বিপরীত শব্দ- শৈত্য। 

উৎস: Accessible Dictionary, বাংলা একাডেমী।
৪৭.
নন্দিত শব্দটির বিপরীতার্থক শব্দ কি?
  1. ক) বিষণ্ন
  2. খ) বিষাদ
  3. গ) প্রচ্ছন্ন
  4. ঘ) কোনটি নয়
ব্যাখ্যা
নন্দিত শব্দটির বিপরীতার্থক শব্দ- 'নিন্দিত'।   

• কিছু বিপরীতার্থক শব্দযুগল সমূহ- 
- 'হলাহল' এর বিপরীত শব্দ-'সুধা/ অমৃত'
- 'হর্ষ/হরিষ' এর বিপরীত শব্দ- 'বিষাদ'
- 'প্রসন্ন' এর বিপরীত শব্দ- 'বিষণ্ণ'
- 'সন্নিকৃষ্ট' এর বিপরীত শব্দ- 'বিপ্রকৃষ্ট' 
- 'সন্ধি' এর বিপরীত শব্দ- 'বিগ্রহ/বিবাদ'

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৪৮.
কোন গ্রহের কোন উপগ্রহ নেই?
  1. ক) মঙ্গল
  2. খ) বুধ
  3. গ) বৃহস্পতি
  4. ঘ) শনি
ব্যাখ্যা
- সৌরজগতের গ্রহ ৮টি।
- বুধ ও শুক্র গ্রহের কোন উপগ্রহ নেই।
- পৃথিবীর উপগ্রহ ১টি (চাঁদ)
- সবচেয়ে বেশি উপগ্রহ রয়েছে শনি গ্রহের। 
- শনি গ্রহের উপগ্রহের্ সংখ্যা  ৮৩টি। 
- অপরদিকে বৃহস্পতি গ্রহের উপগ্রহের সংখ্যা ৮০টি।  

উৎস : নাসা ওয়েবসাইট
৪৯.
নিচের ভগ্নাংশ গুলোর মধ্যে কোনটি বৃহত্তম?
  1. ক) ৩/৫
  2. খ) ৪/৭
  3. গ) ৫/৮
  4. ঘ) ৬/১১
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের ভগ্নাংশ গুলোর মধ্যে কোনটি বৃহত্তম?

সমাধান
৩/৫ = ০.৬ 
৪/৭ = ০.৫৭ 
৫/৮ = ০.৬২৫ 
৬/১১ = ০.৫৪৫ 

∴ বৃহত্তম ভগ্নাংশটি হলো: ৫/৮।
৫০.
(০.১ × ০.০১ × ০.০০১)/(০.২০ × ০.০২) এর মান কত?
  1. ক) ০.২৫
  2. খ) ০.০২৫
  3. গ) ০.০০২৫
  4. ঘ) ০.০০০২৫
ব্যাখ্যা
প্রশ্ন: (০.১ × ০.০১ × ০.০০১)/(০.২০ × ০.০২) এর মান কত?

সমাধান:
০.১ × ০.০১ × ০.০০১ / ০.২০ × ০.০২
= ০.০০০০০১/০.০০৪০০০
= ১/৪০০০
= ০.০০০২৫
৫১.
নিচের কোন বাক্যটি শুদ্ধ?
  1. ক) Credit this amount against his name
  2. খ) Every girls is at her desk
  3. গ) We made a fun of it
  4. ঘ) A little number of boys were present
ব্যাখ্যা
- Credit this amount against his name বাক্যটিতে amount এর পর ‘to’ বসাতে হবে। কারণ amount এর পর appropriate preposition হিসেবে 'to' ব্যবহৃত হয়। 
- Every girls is at her desk বাক্যটিতে Every girls এর পরিবর্তে ‘Every girl’ বসাতে হবে। কারণ 'every' দ্বারা সকলকে বুঝায়, তাই 'every' এর পর Singular subject বসে এবং verb টি singular হয়। 
- A little number of boys were present বাক্যটিতে A little এর পরিবর্তে A few অথবা শুধু Few বসবে। কারণ মানুষ গণনার ক্ষেত্রে 'Little' ব্যবহৃত হয় না। 
- We made a fun of it বাক্যটিতে কোন ভুল নেই। মজা করা বা আনন্দ করার ক্ষেত্রে 'make fun' ব্যবহৃত হয়। 
তাই সঠিক উত্তরটি হবে - We made a fun of it. 

Source: A Passage to the English Language by S. M. Zakir Hussain, Applied English Grammar & Composition by P.C. Das.
৫২.
নিচের কোন বাক্যটি শুদ্ধ?
  1. ক) I found his pulse
  2. খ) I felt his pulse
  3. গ) I examined his pulse
  4. ঘ) I saw his pulse
ব্যাখ্যা
Pulse (noun): ধমনি বা নাড়ির নিয়মিত স্পন্দন। 
feel somebody’s pulse - হাতের কবজির ধমনিতে হাত রেখে নাড়িস্পন্দনের হার গণনা করা।
তাই সঠিক উত্তরটি হবে: I felt his pulse. 

Source: Accessible Dictionary by Bangla Academy. 
৫৩.
বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটি?
  1. ক) ছেড়া দ্বীপ
  2. খ) নিঝুম দ্বীপ
  3. গ) মহেশখালী
  4. ঘ) সেণ্টমার্টিন
ব্যাখ্যা
• বাংলাদেশের একমাত্র পাহাড়ী দ্বীপ হলো মহেশখালী
- এই দ্বীপে আদিনাথ পাহাড় রয়েছে।
- এখানে আদিনাথ মন্দির রয়েছে।
- মহেশখালী দ্বীপেই মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর নির্মিত হচ্ছে।

অন্যদিকে,
- দেশের একমাত্র প্রবাল দ্বীপ হলো সেন্টমার্টিন বা নারিকেল জিঞ্জিরা।
- কুতুবদিয়া দ্বীপে বাতিঘর রয়েছে।
- সন্দ্বীপে প্রাচীনকালে বাণিজ্যিক জাহাজ নির্মাণ হতো।

উৎস: জাতীয় তথ্য বাতায়ন।
৫৪.
বাংলাদেশের বৃহত্তম হাওড় কোনটি?
  1. ক) হাইল
  2. খ) পাথরচাওলি
  3. গ) চলনবিল
  4. ঘ) হাকালুকি
ব্যাখ্যা
• হাওর:
- হাকালুকি হাওর বাংলাদেশের বৃহত্তর হাওর।
- এটি মৌলভীবাজার ও সিলেট জেলায় অবস্থিত।
- হাকালুকি হাওরে প্রায় ২৩৮টি বিল রয়েছে।
- শনির হাওর ও টাঙ্গুয়ার হাওর সুনামগঞ্জ জেলায় অবস্থিত।
- টাঙ্গুয়ার হাওর বিভিন্ন জাতের মৎস্য প্রজাতি ও অতিথি পাখির জন্য বিখ্যাত।

উৎস: জাতীয় তথ্য বাতায়ন।
৫৫.
বাংলাদেশের সংবিধান সর্বপ্রথম কোন তারিখে গণপরিষদে উত্থাপিত হয়?
  1. ক) ১৬ ডিসেম্বর ১৯৭২
  2. খ) ১২ অক্টোবর ১৯৭২
  3. গ) ১৬ ডিসেম্বর ১৯৭৩
  4. ঘ) ১২ অক্টোবর ১৯৭৩
ব্যাখ্যা
• বাংলাদেশের সংবিধান সর্বপ্রথম গণপরিষদে উত্থাপিত হয় ১২ অক্টোবর ১৯৭২
• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্রের সর্বোচ্চ আইন।
• গণপরিষদ সদস্যরা সাধারন আলোচনার পর ১৯৭২ সালের ৪ নভেম্বর তা গণপরিষদে পাশ হয়। ৪ নভেম্বরকে তাই সংবিধান দিবস হিসাবে পালন করা হয়।
• সংবিধান ১৬ ডিসেম্বর, ১৯৭২ সাল থেকে কার্যকর হয়

উৎস: বাংলাদেশের সংবিধানের ইতিহাস।
৫৬.
কিছু টাকা ক, খ ও গ-এর মধ্যে সমানভাবে ভাগ করে দেয়া হলো। যাতে ক-এর অংশ খ-এর দ্বিগুণের সমান ও খ-এর অংশ গ-এর ৪ গুণের সমান, তাহলে তাদের অংশের অনুপাত কত?
  1. ক) ৮ : ৪ : ১
  2. খ) ১ : ২ : ৪
  3. গ) ৮ : ২ : ৪
  4. ঘ) ২ : ৪ : ২
ব্যাখ্যা
প্রশ্ন: কিছু টাকা ক, খ ও গ-এর মধ্যে সমানভাবে ভাগ করে দেয়া হলো। যাতে ক-এর অংশ খ-এর দ্বিগুণের সমান ও খ-এর অংশ গ-এর ৪ গুণের সমান, তাহলে তাদের অংশের অনুপাত কত?

সমাধান
মনে করি, 
গ এর অংশ = x টাকা 
খ এর অংশ = ৪ × x টাকা = ৪x টাকা 
এবং ক এর অংশ = (৪x × ২) টাকা = ৮x টাকা

∴ তাদের অংশের অনুপাত = ৮x : ৪x : x  
= ৮ : ৪ : ১
৫৭.
এক দোকানদার প্রতি ১০০ গ্রাম ১৫ টাকা ও ২০ টাকা দরের দুই ধরনের চা কি অনুপাতে মেশালে মিশ্রণ প্রতি ১০০ গ্রাম চায়ের দাম ১৬ টাকা ৫০ পয়সা হবে?
  1. ক) ৩ : ৫
  2. খ) ৫ : ৭
  3. গ) ৭ : ৩
  4. ঘ) ৮ : ৫
ব্যাখ্যা
প্রশ্ন: এক দোকানদার প্রতি ১০০ গ্রাম ১৫ টাকা ও ২০ টাকা দরের দুই ধরনের চা কি অনুপাতে মেশালে মিশ্রণ প্রতি ১০০ গ্রাম চায়ের দাম ১৬ টাকা ৫০ পয়সা হবে?

সমাধান:
ধরি, 
প্রথম ধরনের চা = ক কেজি 
দ্বিতীয় ধরনের চা = (১ - ক) কেজি 

প্রশ্নমতে, 
১৫ক + ২০(১ - ক) = ১৬.৫০ 
বা, ১৫ক + ২০ - ২০ক = ১৬.৫০ 
বা, ৫ক = ৩.৫ 
বা, ক = ৩.৫/৫ 
∴ ক = ০.৭
অর্থাৎ প্রথম ধরনের চা = ০.৭ কেজি 
এবং দ্বিতীয় ধরনের চা = (১ - ০.৭) কেজি= ০.৩ কেজি

∴ তাদের অনুপাত = ০.৭ : ০.৩ 
= ৭ : ৩ 
৫৮.
Man aspires _____ riches. বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে?
  1. ক) on
  2. খ) in
  3. গ) at
  4. ঘ) after
ব্যাখ্যা
Aspire after– উচ্চাশা পোষণ করা। 
Aspire এর পর 'after' preposition- টি appropriately বসে। 
তাই সঠিক উত্তরটি হবে: Man aspires after riches.
৫৯.
The lady is not amenable _____ reason. বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে?
  1. ক) on
  2. খ) to
  3. গ) for
  4. ঘ) of
ব্যাখ্যা
Amendable to - বাধ্য। 
Amendable এর পর 'to' preposition- টি appropriately বসে। 
তাই সঠিক উত্তরটি হবে: The lady is not amenable to reason.

Source: Advanced Learner's English grammar & Composition by Chowdhury & Hussain.
৬০.
Reza died ______ over eating বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে?
  1. ক) by
  2. খ) of
  3. গ) from
  4. ঘ) for
ব্যাখ্যা
Die from - কোন কারণে মরা। 
Die of - কোন রোগে মরা। 
Die by - আকস্মিক বা ইচ্ছাকৃতভাবে মরা। 
Die for - আত্মত্যাগ করা। 
যেহেতু, over eating (অতিরিক্ত খাওয়া) কোন রোগ নয়, তাই এখানে 'from' preposition- টি appropriately বসবে। 

Source: Advanced Learner's English grammar & Composition by Chowdhury & Hussain.
৬১.
ঢাকার মোহাম্মদপুরে অবস্থিত সাত গম্বুজ মসজিদের গম্বুজের সংখ্যা কত?
  1. ক) ৩টি
  2. খ) ৪টি
  3. গ) ৬টি
  4. ঘ) ৭টি
ব্যাখ্যা
- সাত গম্বুজ মসজিদ ঢাকার মোহাম্মদপুরে অবস্থিত মুঘল আমলে নির্মিত একটি মসজিদ।
- এই মসজিদটি চারটি মিনারসহ সাতটি গম্বুজের কারনে মসজিদের নাম হয়েছে 'সাতগম্বুজ মসজিদ'।
- এটির নির্মাতা মুঘল সুবাদার শায়েস্তা খান।
- ১৬৮০ খ্রিস্টাব্দে তিনি এটি নির্মাণ করেন।
- তবে অন্য তথ্যমতে এটির নির্মাতা শায়েস্তা খানের ছেলে বুজুর্গ উদ্দিন (উমিদ)।
- বর্তমানে মসজিদটি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তত্ত্বাবধানে আছে।

উৎস: ঢাকা জেলা ওয়েবসাইট 
৬২.
মহামুনি বিহার কোথায় অবস্থিত?
  1. ক) দিনাজপুরের ফুলবাড়িতে
  2. খ) চট্টগ্রামের রাউজানে
  3. গ) জামালপুরের দেওয়ানগঞ্জের
  4. ঘ) সিলেটের হবিগঞ্জে
ব্যাখ্যা
- মহামুনি বিহার চট্টগ্রাম জেলার রাউজান থানাধীন পাহাড়তলী ইউনিয়নের পাহাড়তলী গ্রামের ঠিক মধ্যস্থলে একটি অনুচ্চ টিলার উপর বিহারটি অবস্থিত।
- এ বিহারটি প্রতিষ্ঠাকাল নিয়ে মতবিরোধ আছে।
- কারও ধারণা, ১৮১৩ সালে পুণ্যাত্মা ভিক্ষু চাইংগা ঠাকুর স্বগ্রামবাসীর সামগ্রিক সহায়তায় এ বিহারটি প্রতিষ্ঠা করেন।
- কিন্তু ড. রামচন্দ্র বড়ুয়ার মতে, মহামুনি মূর্তি ও মন্দির ১৮০৫ সালে নির্মাণ করা হয়েছে।
- এটি বাংলাদেশের সবচেয়ে প্রাচীন বৌদ্ধ বিহার।

অন্যদিকে,
- রাজবন বিহার রাঙ্গামাটিতে অবস্থিত।
- এটি বাংলাদেশের বৌদ্ধদের বৃহত্তম তীর্থস্থান।
- ভাসু বিহার দিনাজপুর জেলার শিবগঞ্জে অবস্থিত।
-  সীতাকোট বিহার দিনাজপুর জেলায় অবস্থিত।

উৎস: সংশ্লিষ্ট জেলার সরকারি ওয়েবসাইট।
৬৩.
‘মোরগ’ শব্দের সন্ধি বিচ্ছেদ হবে-
  1. ক) মোর + অক
  2. খ) মুড়ি + অক
  3. গ) মুড় + অক
  4. ঘ) মোড় + ক
ব্যাখ্যা
‘মোরগ’ শব্দের সন্ধি বিচ্ছেদ হবে- 'মুড় + অক'।

• 'মোড়ক' শব্দটি বাংলা 'অক' প্রত্যয় যোগে গঠিত শব্দ।
- যার সঠিক প্রকৃতি ও প্রত্যয় হচ্ছে √মুড়্ + অক = মোড়ক।
- এরূপঃ √ঝল্ + অক = ঝলক ইত্যাদি।

উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)। 
৬৪.
‘কাঁদুনি’ শব্দের প্রকৃতি-প্রত্যয় কী হবে?
  1. কাঁদ + নি
  2. কাঁদো + উনি
  3. কাঁদ + ঊনি
  4. কাঁদ +উনি
ব্যাখ্যা
‘কাঁদুনি’ শব্দের প্রকৃতি-প্রত্যয় হবে- 'কাঁদ +উনি'।

• ক্রিয়াবাচক বিশেষ্য অর্থে অনি-প্রত্যয় হয়।
অনি প্রত্যয়ের বিকল্প হিসেবে উনি ব্যবহৃত হতে পারে। 

যেমন: অনি (বিকল্পে) উনি-প্রত্যয় -
অনি প্রত্যয়যোগে - √কাঁপ্‌ + অনি = কাঁপনি।
উনি প্রত্যয়যোগে - √কাঁপ্‌ + উনি = কাঁপুনি।

তাছাড়া,
√ কাঁদ্‌ + অনি = কাঁদনি > কাঁদুনি
√ চির্‌ + অনি = চিরনি > চিরুনি
√ বাঁধ + অনি = বাঁধনি > বাঁধুনি

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি - ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন এবং বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
৬৫.
এক ব্যক্তি ক্রয় মূল্যের উপর ৫০% হিসাব করে বিক্রয়মূল্য নির্ধারণ করে সে নির্ধারিত বিক্রয়মূল্যের উপর ১০% কমিশন দিয়ে জিনিস বিক্রয় করে তার মোটের উপর শতকরা কত লাভ হবে?
  1. ক) ৩০ টাকা
  2. খ) ৩৫ টাকা
  3. গ) ৪০ টাকা
  4. ঘ) ৫৫ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: এক ব্যক্তি ক্রয় মূল্যের উপর ৫০% হিসাব করে বিক্রয়মূল্য নির্ধারণ করে সে নির্ধারিত বিক্রয়মূল্যের উপর ১০% কমিশন দিয়ে জিনিস বিক্রয় করে তার মোটের উপর শতকরা কত লাভ হবে?

সমাধান:
ধরি, 
ক্রয়মূল্য = ১০০ টাকা 
∴ ক্রয়মূল্যের উপর ৫০% হিসাব করে বিক্রয় মূল্য নির্ধারণ করলে নির্ধারিত বিক্রয়মূল্য = (১০০ + ১০০ এর ৫০%) টাকা 
= (১০০ + ৫০) টাকা
= ১৫০ টাকা

আবার,
নির্ধারিত বিক্রয়মূল্যের উপর ১০% কমিশন দিলে বিক্রয়মূল্য = ১৫০ এর ১০% টাকা 
= ১৫ টাকা
∴ বিক্রয়মূল্য = (১৫০ - ১৫) টাকা 
= ১৩৫ টাকা

∴ মোটের উপর শতকরা লাভ = (১৩৫ - ১০০) টাকা 
= ৩৫ টাকা।
৬৬.
'Benevolent' - এর সমার্থক শব্দ কোনটি?
  1. ক) Kind
  2. খ) Donor
  3. গ) Patron
  4. ঘ) Generous
অনির্ধারিত
ব্যাখ্যা
Benevolent (adjective): - দয়ালু; সদাশয়।

Kind - সদয়; অপরের প্রতি সহানুভূতিশীল।
Generous -  উদার; সহৃদয়।
Donor - দাতা; যে দান করে (অর্থ, সম্পদ ইত্যাদি)।
Patron - পৃষ্ঠপোষক; সমর্থনকারী; উৎসাহদাতা; নৈতিক বা অর্থনৈতিক সাহায্যদাতা।

সুতরাং, Benevolent এর synonym হিসেবে Kind এবং Generous দুইটিই সঠিক।
অপশনে একাধিক সঠিক উত্তর থাকায় প্রশ্নটি বাতিল করা হয়েছে।

Source: Merriam Webster Dictionary, Accessible Dictionary by Bangla Academy.
৬৭.
'Illicit' - এর সমার্থক শব্দ?
  1. ক) Fake
  2. খ) Unlawful
  3. গ) Legal
  4. ঘ) Compatible
ব্যাখ্যা
Illicit (adjective): নিষিদ্ধ; অবৈধ; ধর্মবিরুদ্ধ। 
English Meaning: contrary to or forbidden by law. 
Synonyms: Illegal, Unlawful, Criminal. 
Antonyms: Legal, Legitimate, Lawful, Ethical, Right etc. 

তাই সঠিক উত্তরটি হবে - Unlawful. 

Source: Merriam Webster Dictionary, Accessible Dictionary by Bangla Academy.
৬৮.
আনুষ্ঠানিক ভাবে স্বাধীনতার ঘোষণা পত্র জারি করা হয়?
  1. ক) ১৭ এপ্রিল ১৯৭১
  2. খ) ২৫ মার্চ ১৯৭১
  3. গ) ৭ মার্চ ১৯৭১
  4. ঘ) ১০ এপ্রিল ১৯৭১
ব্যাখ্যা
• স্বাধীনতার ঘোষণাপত্র:
- ১০ এপ্রিল, ১৯৭১ সালে স্বাধীনতার ঘোষণাপত্র জারি করার মাধ্যমে বাংলাদেশকে গণপ্রজাতন্ত্রী হিসেবে ঘোষণা করা হয়।
- ১৭ এপ্রিল ১৯৭১ সালে মুজিবনগর সরকার শপথ নেওয়ার মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে।
- স্বাধীনতার ঘোষণাপত্র লিপিবদ্ধ করেন ব্যারিস্টার আমিরুল ইসলাম।
- ১৯৭১ সালের ২৬ মার্চ বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন।
- ১৭ এপ্রিল অধ্যাপক ইউসুফ আলী আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণা পত্র পাঠ করেন।
- ৬ষ্ঠ তফসিলে ২৬ মার্চের স্বাধীনতার ঘোষনাপত্র সংযুক্ত করা হয় ।

উৎস:- বাংলাপিডিয়া।
৬৯.
সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশের নাগরিকগণ বাংলাদেশী বলে পরিচিত হবেন?
  1. ক) ৮
  2. খ) ৭ (১)
  3. গ) ৬ (২)
  4. ঘ) ৬ (১)
ব্যাখ্যা
• সংবিধান:
- স্বাধীন বাংলাদেশের সংবিধানের মোট এগারটি ভাগ রয়েছে। 
- বাংলাদেশ সংবিধানের প্রথম ভাগ প্রজাতন্ত্র -(১-৭খ)।
- অনুচ্ছেদ ৬(১) অনুযায়ী -  বাংলাদেশের নাগরিকত্ব আইনের দ্বারা নির্ধারিত ও নিয়ন্ত্রিত হবে। 
- অনুচ্ছেদ ৬(২)  অনুযায়ী - বাংলাদেশের জনগণ জাতি হিসাবে বাঙালী এবং নাগরিকগণ বাংলাদেশী বলে পরিচিত হবেন।
- অনুচ্ছেদ ৭ অনুযায়ী - সংবিধানের প্রাধান্য।
 - অনুচ্ছেদ ৮-  রাষ্ট্র পরিচালনার মূলনীতি।

উৎস : বাংলাদেশের সংবিধান ।
৭০.
কোনটি শুদ্ধ বানান?
  1. ক) শুশ্রূষা
  2. খ) সুশ্রুষা
  3. গ) শূশ্রুষা
  4. ঘ) শুশ্রুসা
ব্যাখ্যা
শুশ্রূষা- বানানটি শুদ্ধ। 

বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে, 
শুশ্রূষা (বিশেষ্য) শব্দের অর্থ- পরিচর্যা বা সেবা। 

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান। 
৭১.
কোন বানানটি শুদ্ধ?
  1. ক) বিভিষীকা
  2. খ) বীভিষিকা
  3. গ) বিভীষিকা
  4. ঘ) বীভিষীকা
ব্যাখ্যা
বিভীষিকা- বানানটি শুদ্ধ। 

• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে
'বিভীষিকা' এর অর্থ- ভীতি; ভীষণ আতঙ্ক; ভীষণ ভয়।

• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে কয়েকটি গুরুত্বপূর্ণ শুদ্ধ বানান -
- পিপীলিকা,
- মুমূর্ষু,
- নিশীথিনী,
- মনঃক্ষুণ্ণ,
- অসমীচীন,
- বিভীষিকা,
- দুশ্চরিত্র।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান। 
৭২.
একই চাপের উপর দন্ডায়মান পরিধিস্থ কোণের ৬০° হলে, কেন্দ্রস্থ কোণের পরিমাণ কত হবে?
  1. ক) ১২০°
  2. খ) ৩০°
  3. গ) ৬০°
  4. ঘ) ১৮০°
ব্যাখ্যা
প্রশ্ন: একই চাপের উপর দন্ডায়মান পরিধিস্থ কোণের ৬০° হলে, কেন্দ্রস্থ কোণের পরিমাণ কত হবে?

সমাধান
আমরা জানি, 
একই চাপের উপর দন্ডায়মান কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ। 

∴  কেন্দ্রস্থ কোণ = ৬০° × ২ 
= ১২০° 
৭৩.
To meet trouble half - way phrase- টির অর্থ কী?
  1. ক) To get nervous
  2. খ) To be puzzled
  3. গ) To gearup
  4. ঘ) To be disappointed
ব্যাখ্যা

• Oxford Dictionary of Idioms অনুযায়ী,
Anxiety or Worry এর সমার্থক অর্থ প্রকাশ করে এমন একটি Idiom হচ্ছে - Meet trouble in halfway.
আবার, Anxiety means - Anxiety (about/over something) the state of feeling nervous or worried that something bad is going to happen.

• সুতরাং, বুঝা যাচ্ছে,
• To meet trouble Halfway
English Meaning: To get nervous or To get worried or feel anxious/ Get distressed unnecessarily about what may happen
Bangla Meaning: বিচলিত বোধ করা/ যা এখনো ঘটেনি তা নিয়ে চিন্তিত বোধ করা।

• অপশন গুলোর মধ্যে - 
To be puzzled – হতবুদ্ধি হওয়া।
To get nervous- বিচলিত বোধ করা।
To be disappointed – হতাশ হওয়া।
To bear up- (নিজেকে) শক্ত রাখা।

Source: Oxford Dictionary of Idioms and Oxford Learner's Dictionary.

৭৪.
To see red ___ phrase- টির অর্থ-
  1. ক) To be very angry
  2. খ) To criticise others
  3. গ) To find fault with
  4. ঘ) To see the colour red
ব্যাখ্যা
To see red- phrase- টির অর্থ- To become very angry. 
তাই সঠিক উত্তরটি হবে - To be very angry. 

Source: Collins Dictionary. 
৭৫.
মেঘলা রাতে-
  1. ক) শিশির উৎপন্ন হয় না
  2. খ) শিশির উৎপন্ন হয়
  3. গ) উভয়টি হয়
  4. ঘ) কোনটি নয়
ব্যাখ্যা
- আকাশ মেঘলা থাকলে বাতাসে আর্দ্রতার পরিমাণ বেড়ে যায়।
- এই মেঘলা থাকার কারণে দিনের যে তাপ থাকে তা উপরে যেতে মেঘ বাধা দেয়।
- তাই এ তাপ ভূ - পৃষ্ঠে ফিরে আসে।
- এ তাপের জন্য মেঘলা রাতে শিশির জমে না এবং ভ্যাপসা গরম অনুভূত হয়।

উৎস: বিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
৭৬.
সবচেয়ে ভালো তাপ পরিবাহক হচ্ছে?
  1. ক) লোহা
  2. খ) তামা
  3. গ) সীসা
  4. ঘ) ব্রোঞ্জ
ব্যাখ্যা
- পরিবহন এবং পরিচলন প্রক্রিয়ায় তাপ সঞ্চালনের জন্য মাধ্যমের প্রয়োজন হয়, এবং এই দুই পদ্ধতিতে মাধ্যমকে উত্তপ্ত করে তাপ সঞ্চালন করতে হয়।
- তামার মধ্যে পরিবহন এবং পরিচলন প্রক্রিয়ায় সবচেয়ে বেশি থাকে।লোহা, সীসা ও ব্রোঞ্জের তুলনায়।
- তাই তামা সবচেয়ে ভালো তাপ পরিবাহক।
-  তামা সহজলভ্য বলে বৈদ্যুতিক সরঞ্জামে তামার ব্যবহার বেশি।

উৎস: পদার্থবিজ্ঞান, নবম-দশম শ্রেণি (উন্মুক্ত)।
৭৭.
কোনটি শুদ্ধ বানান?
  1. ক) প্রতিদ্বন্দী
  2. খ) প্রতিদন্দ্বি
  3. গ) প্রতিদ্বন্দ্বী
  4. ঘ) প্রতিদ্বন্দী
ব্যাখ্যা
বাংলা একাডেমী আধুনিক বাংলা অভিধান অনুসারে, 
প্রতিদ্বন্দ্বী- বানানটি শুদ্ধ।  

• 'প্রতিদ্বন্দ্বী' শব্দের অর্থ- শত্রু; প্রতিপক্ষ।  

উৎস: বাংলা একাডেমী আধুনিক বাংলা অভিধান। 
৭৮.
কোনটি অলুক তৎপুরুষ সমাসের উদাহরণ?
  1. ক) অসীম
  2. খ) তেলেভাজা
  3. গ) মুখচন্দ্র
  4. ঘ) ঘর-বাড়ি
ব্যাখ্যা
'তেলেভাজা'- তৃতীয়া তৎপুরুষ সমাসের উদাহরণ। 

তৎপুরুষ সমাস
- সমাস্যমান পদের বিভক্তি ও সন্নিহিত অনুসর্গ লোপ পেয়ে যে সমাস হয়, তার নাম তৎপুরুষ সমাস।
- এই সমাসে পরপদের অর্থ প্রাধান্য পায়।

অলুক তৎপুরুষ
• কিছু ক্ষেত্রে বিভক্তি লােপ পায় না, এসব তৎপুরুষ সমাসের নাম অলুক তৎপুরুষ।
যেমন –
তেলে ভাজা = তেলেভাজা।
গরুর গাড়ি = গরুরগাড়ি

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২১ সংস্করণ)।
৭৯.
জাতিসংঘ কোন সালে জন্ম লাভ করে?
  1. ক) ১৯৪৫ সালে
  2. খ) ১৯৪৩ সালে
  3. গ) ১৯৪৬ সালে
  4. ঘ) ১৯৪৪ সালে
ব্যাখ্যা
• জাতিসংঘ:
- ১৯৪৫ সালের ২৪ অক্টোবর জাতিসংঘ সনদ কার্যকরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ গঠিত হয়।
- এর আগে ২৬ জুন যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো শহরে জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয়।
- জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য ৫১টি।
- বর্তমান সদস্য ১৯৩টি।
- পর্যবেক্ষক - ২টি
- জাতিসংঘ সদরদপ্তর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত।

অন্যদিকে,
• জাতিসংঘের মূল অঙ্গসংস্থা ছয়টি
এগুলো হলো:
- সাধারণ পরিষদ
- নিরাপত্তা পরিষদ
- অর্থনৈতিক ও সামাজিক কমিশন
- আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত
- অছি পরিষদ ও
- জাতিসংঘ সচিবালয়।

• জাতিসংঘের অফিসিয়াল ভাষা ছয়টি
এগুলো হলো:
- ইংরেজি
- ফ্রেঞ্চ/ফরাসি
- রাশিয়ান
- চীনা
- স্পেনিশ
- আরবি।

জাতিসংঘের কার্যকরি ভাষা দুইটি
- ইংরেজি
- ফ্রেঞ্চ/ফরাসি

উৎস: জাতিসংঘ ওয়েবসাইট।
৮০.
ভূমিকম্প নির্দেশক যন্ত্রের নাম কী?
  1. ক) ব্যারোমিটার
  2. খ) সিসমোমিটার
  3. গ) ল্যাকটোমিটার
  4. ঘ) থার্মোমিটার
ব্যাখ্যা
• ভূমিকম্প নির্ণায়ক যন্ত্রের নাম সিসমোগ্রাফ।
- এ যন্ত্রে মিটারস্কেল ব্যবহার করা হয় বলে একে সিসমোমিটারও বলা হয়।
- সিসমোগ্রাফ ভূ-পৃষ্ঠের আন্দোলন পরিমাপনের এবং ভূমিকম্পের উৎস খুঁজে বের করার যন্ত্র।
- এর সাহায্যে অন্যান্য বিস্ফোরণ, প্রচন্ড ঝড় ইত্যাদির খোঁজ পাওয়া যায়। 
- ভূমিকম্পের তীব্রতা পরিমাপের জন্য রিখটার স্কেল ব্যবহার করা হয়।

এছাড়াও,
- সমুদ্রের গভীরতা মাপক যন্ত্রের নাম ফ্যাদোমিটার।
- উদ্ভিদের বৃদ্ধি নির্ণায়ক যন্ত্রের নাম ক্রেস্কোগ্রাফ।
- ক্রোনোমিটার (Chronometer) - সূক্ষ্ম সময় মাপার যন্ত্রের নাম।

তথ্যসূত্র: ব্রিটানিকা।