পরীক্ষা আর্কাইভ

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]

পরীক্ষাপ্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]তারিখতারিখ অনির্ধারিতসময়50 minutes
মোট প্রশ্ন৪১
সিলেবাস
সাপ্তাহিক ফুুল মডেল টেস্ট [চূড়ান্ত পরীক্ষার আগ পর্যন্ত প্রতি সপ্তাহে একটা করে ফুল মডেল টেস্ট হবে]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স] · তারিখ অনির্ধারিত · ৪১ প্রশ্ন

.
'সলিল' শব্দের সমার্থক শব্দ -
  1. চিকুর
  2. মেদিনী
  3. অম্বু
  4. অম্বর
সঠিক উত্তর:
অম্বু
উত্তর
সঠিক উত্তর:
অম্বু
ব্যাখ্যা
• সলিল শব্দের সমার্থক শব্দঃ
- অম্বু,
- জল,
- জীবন,
- নীর,
- পানি ইত্যাদি।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।
.
কোনটি শুদ্ধ সন্ধি বিচ্ছেদ?
  1. নিষ্‌ + ঠুর
  2. নিস + ঠুর
  3. নিঃ + ঠুর
  4. নি + ঠুর
সঠিক উত্তর:
নিঃ + ঠুর
উত্তর
সঠিক উত্তর:
নিঃ + ঠুর
ব্যাখ্যা
‘নিষ্ঠুর’ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ ‘নিঃ + ঠুর ’। এটি বিসর্গ সন্ধির উদাহরণ।
এরূপ, ধনুঃ + বিদ্যা = ধনুর্বিদ্যা
ধনুঃ + টঙ্কার = ধনুষ্টঙ্কার
সূত্র: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি এবং ভাষাশিক্ষা,হায়াৎ মামুদ
.
তদ্ধিত প্রত্যয়ের প্রকৃতি হলো -
  1. নাম প্রকৃতি
  2. প্রাতিপদিক
  3. ক্রিয়ামূল
  4. ক ও খ
সঠিক উত্তর:
ক ও খ
উত্তর
সঠিক উত্তর:
ক ও খ
ব্যাখ্যা
বিভক্তিহীন নাম শব্দকে প্রাতিপদিক বলা হয়। একে নামপদ বা নাম-প্রকৃতিও বলা হয়৷
অন্যদিকে ক্রিয়ার মূল অংশকে ধাতু বলা হয়। একে ক্রিয়া-প্রকৃতিও বলা হয়৷
প্রাতিপদিক হলো তদ্ধিত প্রত্যয়ের প্রকৃতি। এবং ধাতু হলো কৃৎ-প্রত্যয়ের প্রকৃতি।
উৎসঃ ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ৷
.
ষ-ত্ব বিধানের নিয়মানুসারে নিচের কোন শব্দটি গঠিত?
  1. মাষ্টার
  2. পাষাণ
  3. নষ্ট
  4. ভাষা
সঠিক উত্তর:
নষ্ট
উত্তর
সঠিক উত্তর:
নষ্ট
ব্যাখ্যা
'মাষ্টার' শব্দটি বিদেশী ভাষার শব্দ, তাই এতে 'ষ'-ত্ব বিধান প্রযোজ্য হবে না।
- সঠিক বানান - মাস্টার।

ষ-ত্ব বিধান এর নিয়মানুসারে,
- ট - বর্গীয় ধ্বনির সঙ্গে 'ষ' যুক্ত হয়।
যেমন - কষ্ট, স্পষ্ট, নষ্ট, কাষ্ঠ, ওষ্ঠ ইত্যাদি।

কতিপয় শব্দ স্বভাবতই 'ষ' হয়।
যেমন - ষড়ঋতু, রোষ, কোষ, আষাঢ়, ভাষণ, ভাষা, ঊষা, পৌষ, কলুষ, পাষাণ, মানুষ, ঔষধ, ষড়যন্ত্র, দ্বেষ, ভূষণ ইত্যাদি।

উৎসঃ মাধ্যমিক বাংলা ব্যাকরণ বই।
.
কোনটি শুদ্ধ বাক্য?
  1. তোমার সঙ্গে গোপন পরামর্শ আছে
  2. বৃক্ষটি সমূলে উৎপাটিত হয়েছে
  3. মেয়েটি দারুণ সবুদ্ধিমতী
  4. আজকাল বিদ্বান মহিলার অভাব নেই
সঠিক উত্তর:
বৃক্ষটি সমূলে উৎপাটিত হয়েছে
উত্তর
সঠিক উত্তর:
বৃক্ষটি সমূলে উৎপাটিত হয়েছে
ব্যাখ্যা
- বৃক্ষটি সমূলে উৎপাটিত হয়েছেে এই বাক্যটি সঠিক।
- আজকাল বিদ্বান মহিলার অভাব নেই এই বাক্যে বিদ্বান শব্দটি হল পুরুষ বাচক শব্দ।
- মেয়েটি দারুণ সবুদ্ধিমতী এই বাক্যর সবুদ্ধিমতী শব্দটি সঠিক নয়।
- তোমার সঙ্গে গোপন পরামর্শ আছে এই বাক্যটির আধিক্য দোষ আছে, পরামর্শ গোপন হয়।তাই গোপন পরামর্শ লেখার দরকার নেই।
.
“বর্ণচোর” - নাটকের রচয়িতা কে?
  1. সেলিম আল দীন
  2. মমতাজ উদ্দিন আহমদ
  3. আবদুল্লাহ আল মামুন
  4. নীলিমা ইব্রাহিম
সঠিক উত্তর:
মমতাজ উদ্দিন আহমদ
উত্তর
সঠিক উত্তর:
মমতাজ উদ্দিন আহমদ
ব্যাখ্যা
বর্ণচোর - মমতাজ উদ্দিন আহমদ রচিত একটি মুক্তিযুদ্ধভিত্তিক নাটক।
তার রচিত অন্যান্য নাটকঃ
- বকুলপুরের স্বাধীনতা (মুক্তিযুদ্ধভিত্তিক)
- আমাদের শহর
- রাক্ষুসী
- স্বাধীনতা আমার স্বাধীনতা
- কী চাহ শঙ্খচিল
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলাপিডিয়া ও বাংলাপিডিয়া
.
'হারানো অর্কিড' কাব্যগ্রন্থের রচয়িতা কে?
  1. অমিয় চক্রবর্তী
  2. জীবনানন্দ দাশ
  3. কল্যান মিত্র
  4. রবীন্দ্রনাথ ঠাকুর
সঠিক উত্তর:
অমিয় চক্রবর্তী
উত্তর
সঠিক উত্তর:
অমিয় চক্রবর্তী
ব্যাখ্যা
'হারানো অর্কিড' কাব্যগ্রন্থের রচয়িতা অমিয় চক্রবর্তীর।
তাঁর রচিত প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ - কবিতাবলী।
এছাড়াও তাঁর অন্যান্য কাব্যগ্রন্থ- উপহার, খসড়া, একমুঠো, মাটির দেয়াল, পারাপার, পুষ্পিত ইমেজ, অনিঃশেষ ইত্যাদি।
উৎস: লাইভ এমসিকিউ লেকচার।
.
Do not boast ______ beauty.
  1. at
  2. in
  3. of
  4. on
সঠিক উত্তর:
of
উত্তর
সঠিক উত্তর:
of
ব্যাখ্যা
- boast of একটি Appropriate preposition.
- এর অর্থ গর্ব করা বা অহংকার করা।
.
The principal presided ____ the function.
  1. on
  2. at
  3. over
  4. in
সঠিক উত্তর:
over
উত্তর
সঠিক উত্তর:
over
ব্যাখ্যা
- preside over = সভাপতিত্ব করা। 
- ইহা একটি appropriate preposition.
১০.
What is the antonym of the word ''belittle''?
  1. worthless
  2. apploud
  3. useless
  4. dull
সঠিক উত্তর:
apploud
উত্তর
সঠিক উত্তর:
apploud
ব্যাখ্যা
Belittle- dismiss (someone or something) as unimportant; disparage; denigrate
Antonyms - applaud, glorify, laud, magnify, praise.
Source: Oxford Dictionary
১১.
Synonym of ‘Susceptibility’-
  1. Impartiality
  2. Cheeky
  3. Disinclination
  4. Propensity
সঠিক উত্তর:
Propensity
উত্তর
সঠিক উত্তর:
Propensity
ব্যাখ্যা
Propensity:
Synonyms: Tendency (প্রবণতা; ঝোঁক), Susceptibility (সংবেদনশীলতা), Penchant (রুচি; পছন্দ).
Antonyms: Disinclination (অনিচ্ছা; নিস্পৃহতা), Dislike (অপছন্দ), Impartiality (নিরপেক্ষতা; পক্ষপাতশূন্যতা; সমদর্শিতা).
১২.
Fill in the blank: ''Mr Smith lives ____ 75, Ranking Street, Dhaka''.
  1. at
  2. in
  3. on
  4. by
সঠিক উত্তর:
at
উত্তর
সঠিক উত্তর:
at
ব্যাখ্যা
নির্দিষ্ট সময় অথবা ক্ষুদ্রতম সময়ের পূর্বে, ছোট স্থানের পূর্বে at বসে৷
যেমন- at 9 am,
at dawn,
at noon,
at Christmas,
at home,
at the road,
at the street,
at the school,
at 75, Ranking Street etc.
১৩.
The countries are ______ about the use of the canal that they share.
  1. At bottom
  2. At daggers drawn
  3. Below the belt
  4. At any cost
সঠিক উত্তর:
At daggers drawn
উত্তর
সঠিক উত্তর:
At daggers drawn
ব্যাখ্যা
At daggers drawn
English Meaning: at enmity / in a state of open hostility or conflict.
Bangla Meaning: শত্রুতা / খড়গহস্ত।
Ex. Sentence: Two brothers are now at daggers drawn about the house.
Bangla Meaning: বাড়ি নিয়ে দুই ভাইয়ের মধ্যে এখন গভীর শত্রুতা।
১৪.
He saw her at four. Here ‘at four’ is –
  1. adjective phrase
  2. adverbial phrase
  3. noun phrase
  4. preposition phrase
সঠিক উত্তর:
adverbial phrase
উত্তর
সঠিক উত্তর:
adverbial phrase
ব্যাখ্যা
'at four' Verb সংঘটিত হওয়ার সময় প্রকাশ করছে। এজন্য এটি adverbial phrase.
at four = at the age of four.
১৫.
Zabir said ''I must write a letter.''- Change the narration:
  1. Zabir said that he might write a letter.
  2. Zabir said that he had to write a letter.
  3. Zabir told that he should write a letter.
  4. Zabir told that he must write a letter.
সঠিক উত্তর:
Zabir said that he had to write a letter.
উত্তর
সঠিক উত্তর:
Zabir said that he had to write a letter.
ব্যাখ্যা
- Direct speech এ must থাকলে Indirect speech এ had to হয়।
- ‘said’ verb এর পর ‘that’ বসে।
- তাই সঠিক উত্তর অপশন (খ)।
১৬.
I let him go. Here ‘go’ is -
  1. Gerund
  2. Factitive verb
  3. Bare infinitive
  4. Participle
সঠিক উত্তর:
Bare infinitive
উত্তর
সঠিক উত্তর:
Bare infinitive
ব্যাখ্যা
- In grammar, the infinitive form of a verb without the word “to” is called ‘Bare infinitive’ or the base form of the verb.
- In the sentence, “I let him go” the bare infinitive is the word ‘go’.

- আলোচ্য বাক্যে ‘go’ Bare infinitive হিসেবে ব্যবহৃত হয়েছে।

Source: Cambridge Dictionary
১৭.
Which of the nouns has a plural form?
  1. furniture
  2. idiom
  3. information
  4. money
সঠিক উত্তর:
idiom
উত্তর
সঠিক উত্তর:
idiom
ব্যাখ্যা
- Idiom-এর plural idioms.
- কিন্তু information, furniture, money এর কোন plural form হয় না।
তাই, idiom সঠিক উত্তর।
১৮.
মারমা উপজাতিরা বাস করে -
  1. গারো পাহাড়ে
  2. চিম্বুক পাহাড়ে
  3. জৈয়ন্তিকা পাহাড়ে
  4. আসামের পাহাড় অঞ্চলে
সঠিক উত্তর:
চিম্বুক পাহাড়ে
উত্তর
সঠিক উত্তর:
চিম্বুক পাহাড়ে
ব্যাখ্যা
পাহাড়ভিত্তিক উপজাতিদের বাসস্থানঃ
গারো পাহাড়ে - গারো
চিম্বুক পাহাড়ে- মারমা
জৈয়ন্তিকা পাহাড়ে- খাসিয়া
আসামের পাহাড় অঞ্চলে- মণিপুরী
(রেফারেন্সঃ nrigostisanad.gov.bd)
১৯.
নিচের কোন শহরটি দুটি মহাদেশে পড়েছে?
  1. ওরেনবার্গ
  2. ইস্তাম্বুল
  3. কানাককালে
  4. সবগুলোই
সঠিক উত্তর:
সবগুলোই
উত্তর
সঠিক উত্তর:
সবগুলোই
ব্যাখ্যা
- রাশিয়া ও তুরস্ক দেশ দুটি এশিয়া ও ইউরোপ মহাদেশে পড়েছে।
- রাশিয়ার ওরেনবার্গ নগরটি উভয় মহাদেশে পড়েছে।
- তুরস্কের ইস্তাম্বুল ও কানাককালে নগর দুটিও উভয় মহাদেশে পড়েছে।
উৎসঃ ওয়ার্ল্ড এটলাস।
২০.
বিশ্বের বৃহত্তম দ্বীপ রাষ্ট্র কোনটি?
  1. গ্রিনল্যান্ড
  2. ইন্দোনেশিয়া
  3. ফিলিপাইন
  4. অস্ট্রেলিয়া
সঠিক উত্তর:
ইন্দোনেশিয়া
উত্তর
সঠিক উত্তর:
ইন্দোনেশিয়া
ব্যাখ্যা
ইন্দোনেশিয়া পৃথিবীর বৃহত্তম দ্বীপরাষ্ট্র।
- ইন্দোনেশিয়ার প্রধান দ্বীপগুলো হচ্ছে - সুমাত্রা, জাভা, বালি ইত্যাদি।
- ইন্দোনেশিয়াকে 'হাজার দ্বীপের দেশ'ও বলা হয়।
এছাড়া,
- বিশ্বের বৃহত্তম দ্বীপ - গ্রিনল্যান্ড (ডেনমার্কের অধীন)।
উৎসঃ ওয়ার্ল্ড এটলাস।
২১.
'NAEM' এর পূর্ণরূপ -
  1. National Academy for Educational and management
  2. National Academy for Educational Management
  3. National Academy for Education and Management
  4. National Agency for Educational Management
সঠিক উত্তর:
National Academy for Educational Management
উত্তর
সঠিক উত্তর:
National Academy for Educational Management
ব্যাখ্যা
- National Academy for Educational Management (NAEM) was established in July 1991
- An apex institute for giving training and undertaking research on educational planning and management.

উৎসঃ বাংলাপিডিয়া
২২.
কোন দেশটি আফ্রিকার সাহেল অঞ্চলে অবস্থিত নয় ?
  1. মালি
  2. নাইজার
  3. কেনিয়া
  4. শাদ
সঠিক উত্তর:
কেনিয়া
উত্তর
সঠিক উত্তর:
কেনিয়া
ব্যাখ্যা
- সাহেল হলো সাহারা মরুভূমির দক্ষিণের সাব-সাহারা অঞ্চল। অর্থাৎ আফ্রিকার সাভানা তৃণভূমি অঞ্চল এবং সাহারা মরুভূমির মধ্যবর্তী অঞ্চলই সাহেল নামে পরিচিত।
এই অঞ্চলের দেশসমূহ হলো:
- নাইজার
- মালি
- শাদ
- মৌরিতানিয়া
- সুদান প্রভৃতি।
(তথ্যসূত্র: ওয়ার্ল্ড অ্যাটলাস)
২৩.
নাইট্রিক এসিডে কোন মৌলিক পদার্থটি নেই?
  1. হাইড্রোজেন
  2. অক্সিজেন
  3. পটাসিয়াম
  4. নাইট্রোজেন
সঠিক উত্তর:
পটাসিয়াম
উত্তর
সঠিক উত্তর:
পটাসিয়াম
ব্যাখ্যা
নাইট্রিক এসিড একটি শক্তিশালী এসিড।
এর রাসায়নিক সংকেত - HNO3
সোনার গহনা তৈরির সময় স্বর্ণকাররা নাইট্রিক এসিড ব্যবহার করেন।

Source: pubchem.ncbi.nlm.nih.gov/
২৪.
প্রাথমিক তড়িৎ রাসায়নিক কোষ কোনটি?
  1. লেড সঞ্চয়ী কোষ
  2. ড্যানিয়েল কোষ
  3. এসিড স্টোরেজ কোষ
  4. নিকেল অক্সাইড সঞ্চয়ী কোষ
সঠিক উত্তর:
ড্যানিয়েল কোষ
উত্তর
সঠিক উত্তর:
ড্যানিয়েল কোষ
ব্যাখ্যা
তড়িৎ রাসায়নিক কোষকে স্বতঃস্ফূর্ততার ভিত্তিতে দুই শ্রেণিতে ভাগ করা যায়-
১. প্রাথমিক কোষ বা প্রাইমারি কোষ: যে তড়িৎ রাসায়নিক কোষ নিজের রাসায়নিক শক্তি থেকে সরাসরি তড়িৎ উৎপন্ন করে তড়িৎ প্রবাহ বজায় রাখে, তাকে প্রাথমিক কোষ বলে।
- লেকল্যান্স কোষ, ড্যানিয়েল কোষ, শুষ্ক কোষ বা ড্রাই সেল ইত্যাদি হলো প্রাথমিক কোষ।
২. সেকেন্ডারি কোষ বা সঞ্চয়ী কোষ: যে তড়িৎ রাসায়নিক কোষে বাইরে থেকে বিদ্যুত প্রবাহিত করে বিদ্যুত শক্তিকে রাসায়নিক শক্তি রূপে সঞ্চিত করা হয় এবং পরে ঐ রাসায়নিক শক্তিকে পুনরায় বিদ্যুত শক্তিতে রূপান্তরিত করা হয়, তাকে সেকেন্ডারি কোষ বলে।
- লেড-এসিড স্টোরেজ কোষ, নিকেল অক্সাইড সঞ্চয়ী কোষ, লেড সঞ্চয়ী কোষ ইত্যাদি হলো সেকেন্ডারি কোষ।

সূত্র: উচ্চ মাধ্যমিক রসায়ন বই, একাদশ-দ্বাদশ শ্রেণি
২৫.
সকল মূলদ ও অমূলদ সংখ্যাকে - বলে।
  1. স্বাভাবিক সংখ্যা
  2. পূর্ণ সংখ্যা
  3. বাস্তব সংখ্যা
  4. ধনাত্মক পূর্ণ সংখ্যা
সঠিক উত্তর:
বাস্তব সংখ্যা
উত্তর
সঠিক উত্তর:
বাস্তব সংখ্যা
ব্যাখ্যা
সকল মূলদ ও অমূলদ সংখ্যাকে বাস্তব সংখ্যা বলে।
শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক অখণ্ড সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলে।
ধনাত্মক পূর্ণ সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলে।
২৬.
৫০০ এর ২০% কত?
  1. ১০০
  2. ১৫০
  3. ১৮০
  4. ২০০
সঠিক উত্তর:
১০০
উত্তর
সঠিক উত্তর:
১০০
ব্যাখ্যা
৫০০ এর ২০% = ৫০০ × ২০/১০০ = ১০০
২৭.
একটা দ্রব্য ৮১০ টাকায় বিক্রয় করলে ১০% ক্ষতি হয়। দ্রব্যটির ক্রয়মূল্য কত?
  1. ৭২০
  2. ৮৫০
  3. ৯০০
  4. ১০২০
সঠিক উত্তর:
৯০০
উত্তর
সঠিক উত্তর:
৯০০
ব্যাখ্যা
১০% ক্ষতিতে বিক্রয়মূল্য = (১০০ - ১০) টাকা = ৯০ টাকা 
বিক্রয়মূল্য ৯০ টাকা হলে, ক্রয়মূল্য ১০০ টাকা
বিক্রয়মূল্য ১ টাকা হলে, ক্রয়মূল্য ১০০/৯০ টাকা
বিক্রয়মূল্য ৮১০ টাকা হলে, ক্রয়মূল্য ৮১০×১০০/৯০ টাকা বা ৯০০ টাকা।
২৮.
x + 1/x = 2 হলে, x4 + 1/x4 এর মান কত?
  1. 2
  2. 4
  3. 8
  4. 16
সঠিক উত্তর:
2
উত্তর
সঠিক উত্তর:
2
ব্যাখ্যা
x + 1/x = 2
x4 + 1/x4
= (x2)2 + (1/x2)2
= (x2 + 1/x2)2 - 2.x2.1/x2
= (x2 + 1/x2)2 - 2
= {(x + 1/x)2 - 2.x.1/x}2 - 2
= (22 -2)2 - 2
= 22 - 2
= 2
২৯.
৪২০০ টাকা ক, খ ও গ এদের মাঝে যথাক্রমে ৬ঃ৭ঃ৮ অনুপাতে ভাগ করে দিলে, ক কত টাকা পাবে?
  1. ১০০০
  2. ১২০০
  3. ১৪০০
  4. ১৬০০
সঠিক উত্তর:
১২০০
উত্তর
সঠিক উত্তর:
১২০০
ব্যাখ্যা
অনুপাত গুলোর যোগফল = ৬ + ৭ + ৮ = ২১
ক পাবে = ৪২০০ এর ৬/২১ টাকা = ১২০০ টাকা
৩০.
৪ টি গরু ও ৩ টি ছাগলের মূল্য ২২১০০০ টাকা। ১ টি ছাগলের মূল্য ৭০০০ টাকা হলে ১ টি গরুর মূল্য কত?
  1. ৫০০০০
  2. ৬৫০০০
  3. ৪৩৫০০
  4. ৮২৫০০
সঠিক উত্তর:
৫০০০০
উত্তর
সঠিক উত্তর:
৫০০০০
ব্যাখ্যা
১ টি ছাগলের মূল্য ৭০০০ টাকা হলে,
৩ টি ছাগলের মূল্য ৩ × ৭০০০ টাকা বা ২১০০০ টাকা।

অতএব, ৪ টি গরুর মূল্য (২২১০০০ - ২১০০০) টাকা বা ২০০০০০ টাকা।
১ টি গরুর মূল্য ২০০০০০/৪ টাকা বা ৫০০০০ টাকা।
৩১.
১/৯, ১৩/৯৭, ৫/৫১ ও ৯/৭৩ এদের মধ্যে কোন ভগ্নাংশ বড়?
  1. ১/৯
  2. ১৩/৯৭
  3. ৫/৫১
  4. ৯/৭৩
সঠিক উত্তর:
১৩/৯৭
উত্তর
সঠিক উত্তর:
১৩/৯৭
ব্যাখ্যা
১/৯ → ১৩/৯৭ ⇒ ৯৭ < ১১৭ তাই ১/৯ ও ১৩/৯৭ এদের মধ্যে ১৩/৯৭ বড়।
 ১৩/৯৭ → ৫/৫১ ⇒ ৬৬৩ > ৪৮৫ তাই ১৩/৯৭ ও ৫/৫১ এদের মধ্যে ১৩/৯৭ বড়।
১৩/৯৭ → ৯/৭৩ ⇒ ৯৪৯ > ৮৭৩ তাই ১৩/৯৭ ও ৯/৭৩ এদের মধ্যে ১৩/৯৭ বড়।
৩২.
সমবাহু ত্রিভুজের পরিসীমা ১৮০ সে.মি. হলে, ত্রিভুজটির ক্ষেত্রফল কত?
  1. ৭২০০√৩ বর্গ সে.মি.
  2. ৯০০√৩ বর্গ সে.মি.
  3. ৯৫০০√৩ বর্গ সে.মি.
  4. ৯৮০০√৩ বর্গ সে.মি.
সঠিক উত্তর:
৯০০√৩ বর্গ সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
৯০০√৩ বর্গ সে.মি.
ব্যাখ্যা
সমবাহু ত্রিভুজের পরিসীমা ১৮০ সে.মি. হলে, সমবাহু ত্রিভুজটির এক বাহুর দৈর্ঘ্য ১৮০/ ৩ সে.মি. বা ৬০ সে.মি.।

সুতরাং ত্রিভুজটির ক্ষেত্রফল = (√৩/৪) ×৬০ বর্গ সে.মি. = ৯০০√৩ বর্গ সে.মি.
৩৩.
বর্গ -
  1. আয়ত
  2. রম্বস
  3. সামান্তরিক
  4. উপরের সবগুলো
সঠিক উত্তর:
উপরের সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
উপরের সবগুলো
ব্যাখ্যা

বর্গকে আয়ত, রম্বস, সামান্তরিক, ট্রাপিজিয়াম, ঘুড়ি বলা যায়।

১) যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান্তরাল ও একটি কোণ এক সমকোণ তাকে আয়ত বলে।
- বর্গের বিপরীত বাহুগুলো সমান্তরাল ও একটি কোণ এক সমকোণ। তাই বর্গ হচ্ছে আয়ত।
২) যে চতুর্ভুজের সকল বাহু সমান তাকে রম্বস বলে।
- বর্গের সকল বাহু সমান। তাই বর্গ হচ্ছে রম্বস।
৩) যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান্তরাল তাকে সামান্তরিক বলে।
- বর্গের বিপরীত বাহু গুলো সমান্তরাল। তাই বর্গ সামান্তরিক।
৪) যে চতুর্ভুজের সকল বাহু সমান ও একটি কোণ এক সমকোণ তাকে বর্গ বলে।
- কোনো চতুর্ভুজের সকল বাহু সমান ও একটি কোণ এক সমকোণ হলে, ঐ চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল হয়ে যায়। প্রত্যেক কোণের পরিমাপ ৯০ ডিগ্রী হয়ে যায়।

৩৪.
নিচের কোনটি সত্য?
  1. R⊆Z⊆N⊆Q
  2. N⊆Z⊆Q⊆R
  3. N⊆Q⊆R⊆Z
  4. Z⊆N⊆R⊆Q
সঠিক উত্তর:
N⊆Z⊆Q⊆R
উত্তর
সঠিক উত্তর:
N⊆Z⊆Q⊆R
ব্যাখ্যা
N = স্বাভাবিক সংখ্যার সেট
Z = পূর্ণ সংখ্যার সেট
Q = মূলদ সংখ্যার সেট
R = বাস্তব সংখ্যার সেট

স্বাভাবিক সংখ্যার সেট পূর্ণ সংখ্যার সেটে বিদ্যমান অর্থাৎ N⊆Z
পূর্ণ সংখ্যার সেট মূলদ সংখ্যার সেটে বিদ্যমান অর্থাৎ Z⊆Q
মূলদ সংখ্যার সেট বাস্তব সংখ্যার সেটে বিদ্যমান অর্থাৎ Q⊆R

N⊆Z, Z⊆Q
Q⊆R হলে, N⊆Z⊆Q⊆R
৩৫.
 f(x) = x3 - 3x2 + 5x + 2 হলে, f(1) = কত?
  1. 4
  2. 5
  3. 6
  4. -2
সঠিক উত্তর:
5
উত্তর
সঠিক উত্তর:
5
ব্যাখ্যা
f(x) = x3 - 3x2 + 5x + 2 হলে,
f(1) = 13 - 3 × 12 + 5 × 1 + 2 = 1 -3 + 5 + 2 = 5
৩৬.
নিচের কোনটি পূর্ণ বর্গ সংখ্যা?
  1. ২৮৯
  2. ১৩২
  3. ৫২৫
  4. ২৪৩
সঠিক উত্তর:
২৮৯
উত্তর
সঠিক উত্তর:
২৮৯
ব্যাখ্যা
২৮৯ = ১৭ × ১৭
১৩২ = ১১ × ১২
৫২৫ = ২৫ × ২১
২৪৩ = ৩
৩৭.
৬, ৮, ১০ এর গাণিতিক গড় ৭, ৯ এবং কোন সংখ্যার গাণিতিক গড়ের সমান?
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
সংখ্যাটি ক হলে, 
প্রশ্নানুসারে, ৬ + ৮ + ১০ = ক + ৭ + ৯
বা, ২৪ = ১৬ + ক
সুতরাং, ক = ২৪ -১৬ = ৮
৩৮.
একটি প্রকৃত ভগ্নাংশের লব ও হরের পার্থক্য ১ এবং সমষ্টি ৭ হলে, ভগ্নাংশটি কত?
  1. ৩/৪
  2. ৪/৩
  3. ১/৬
  4. ২/৭
সঠিক উত্তর:
৩/৪
উত্তর
সঠিক উত্তর:
৩/৪
ব্যাখ্যা
লব x হলে, হর x + 1
প্রশ্নানুসারে,  x + x +1 = 7
বা, 2x + 1 = 7
বা, 2x = 6
∴ x = 3
ভগ্নাংশটি = 3/(3 + 1) = 3/4
৩৯.
x3 + 1 ও x2 - x + 1 এর ল.সা.গু. কত?
  1. x3 + 1
  2. x2 - x + 1
  3. x + 1
  4. x - 1
সঠিক উত্তর:
x3 + 1
উত্তর
সঠিক উত্তর:
x3 + 1
ব্যাখ্যা
x3 + 1
= (x + 1)(x2 - x + 1)

 সুতরাং (x + 1)(x2 - x + 1) ও x2 - x + 1 এর ল.সা.গু.
= (x + 1)(x2 - x + 1)
= x3 + 1
৪০.
x- 4 = 0.0001 হলে, x এর মান কত?
  1. 1
  2. 10
  3. 100
  4. 1000
সঠিক উত্তর:
10
উত্তর
সঠিক উত্তর:
10
ব্যাখ্যা
x- 4 = 0.0001
or, 1/x4 = 1/10000
or, x4 = 10000
or, x4 = 104
∴ x = 10
৪১.
একটি বাঁশের ১/৪ অংশ কাঁদায়, ৩/৫ অংশ পানিতে এবং অবশিষ্ট ৩ মিটার পানির উপরে আছে। বাঁশটির দৈর্ঘ্য কত?
  1. ১২ মিটার
  2. ১৮ মিটার
  3. ২০ মিটার
  4. ২৪ মিটার
সঠিক উত্তর:
২০ মিটার
উত্তর
সঠিক উত্তর:
২০ মিটার
ব্যাখ্যা
কাঁদায় ও পানিতে আছে = বাঁশটির (১/৪ + ৩/৫) অংশ বা ১৭/২০ অংশ।
অবশিষ্ট থাকে = (১ - ১৭/২০) অংশ বা ৩/২০ অংশ

প্রশ্নানুসারে,
বাঁশটির ৩/২০ অংশ = ৩ মিটার
বাঁশটির সম্পূর্ণ অংশের দৈর্ঘ্য = ৩ ×২০/৩ মিটার বা ২০ মিটার