পরীক্ষা আর্কাইভ

৯ম - ১৩তম গ্রেড পরীক্ষার প্রস্তুতি

পরীক্ষা৯ম - ১৩তম গ্রেড পরীক্ষার প্রস্তুতিতারিখতারিখ অনির্ধারিতসময়30 minutes
মোট প্রশ্ন২৮
সিলেবাস
অনুপাত ও সমানুপাত, লাভ ও ক্ষতি, পরিসংখ্যান ও সম্ভাব্যতা।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৯ম - ১৩তম গ্রেড পরীক্ষার প্রস্তুতি

৯ম - ১৩তম গ্রেড পরীক্ষার প্রস্তুতি · তারিখ অনির্ধারিত · ২৮ প্রশ্ন

.
630 কে এমন দু’টি অংশে ভাগ করা হয়েছে যেন অংশ দু’টির অনুপাত 3:4 হয়, সংখ্যাটির বৃহত্তম অংশের মান কত?
  1. ক) 360
  2. খ) 270
  3. গ) 180
  4. ঘ) 120
সঠিক উত্তর:
ক) 360
উত্তর
সঠিক উত্তর:
ক) 360
ব্যাখ্যা
অনুপাতের রাশিদ্বয়ের সমষ্টি = 3+4 = 7
∴ বৃহত্তম অংশ = 360 × (4/7) = 90 × 4 = 360
.
দু’টি স্বাভাবিক সংখ্যার অনুপাত ৫ঃ৪ হলে কোনটি ঐ সংখ্যাদ্বয়ের সমষ্টি হবে?
  1. ক) ২৯৫
  2. খ) ২০৬
  3. গ) ২৬১
  4. ঘ) ২৭১
সঠিক উত্তর:
গ) ২৬১
উত্তর
সঠিক উত্তর:
গ) ২৬১
ব্যাখ্যা
অনুপাতের রাশিদ্বয়ের সমষ্টি = ৫+৪ = ৯
এখানে, ২৬১, ৯ এর গুনিতক অর্থাৎ ২৬১ কে ৯ দিয়ে নিঃশেষে ভাগ করা যায়।
.
৪ঃ২৫ কোন অনুপাতের দ্বিগুনানুপাত?
  1. ক) ১৬ঃ৬২৫
  2. খ) ৮ঃ১২
  3. গ) ২ঃ৫
  4. ঘ) ৮ঃ৫০
সঠিক উত্তর:
গ) ২ঃ৫
উত্তর
সঠিক উত্তর:
গ) ২ঃ৫
ব্যাখ্যা
২ঃ৫ এর দ্বিগুনানুপাত = ২ : ৫ = ৪ঃ২৫
.
A, B, C, D এর মধ্যে বন্টণকৃত টাকার অনুপাত ৫ঃ২ঃ৪ঃ৩ যদি D, B অপেক্ষা ১০০০ টাকা বেশি পেয়ে থেকে, তাহলে A কত টাকা পেল?
  1. ক) ৪০০০ টাকা
  2. খ) ২০০০ টাকা
  3. গ) ৩০০০ টাকা
  4. ঘ) ৫০০০ টাকা
সঠিক উত্তর:
ঘ) ৫০০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৫০০০ টাকা
ব্যাখ্যা
মনেকরি, A, B, C, D এর প্রাপ্ত টাকা যথাক্রমে ৫x, ২x, ৪x এবং ৩x
শর্তমতে, ৩x - ২x = ১০০০
∴ x = ১০০০
∴ A এর প্রাপ্ত টাকার পরিমান = ৫ × ১০০০ = ৫০০০ টাকা।
.
৫, ১৫ এবং ৪ এর চতুর্থ সমানুপাতিক কত?
  1. ক) ৩
  2. খ) ৯
  3. গ) ১২
  4. ঘ) ১৫
সঠিক উত্তর:
গ) ১২
উত্তর
সঠিক উত্তর:
গ) ১২
ব্যাখ্যা
১ম রাশি = ৫, ২য় রাশি = ১৫, ৩য় রাশি = ৪
ধরি, ৪র্থ রাশি = a
তাহলে, ১ম × ৪র্থ = ২য় × ৪র্থ
বা, ৫a = ১৫ × ৪
∴ a = ১২।
.
দীপার বয়স টিপু এবং তার বাবার বয়সের মধ্য সমানুপাতী। টিপুর বয়স ১২ বছর, তার বাবার বয়স ৪৮ বছর হলে, তার বোনের বয়স কত?
  1. ক) ১২
  2. খ) ২৪
  3. গ) ১৬
  4. ঘ) ১৮
সঠিক উত্তর:
খ) ২৪
উত্তর
সঠিক উত্তর:
খ) ২৪
ব্যাখ্যা
এখানে, টিপুঃদীপা = দীপাঃবাবা
বা, দীপা = টিপু × বাবা = ১২ × ৮৪ = ৫৭৬
∴ দীপার বয়স = ২৪ বছর।
.
174 টি আম তিন ভাইয়ের মধ্যে 1/3 : 1/5 : 1/9 অনুপাতে ভাগ করে দিলে ১ম ভাই কতটি আম পাবে?
  1. ক) 90 টি
  2. খ) 58 টি
  3. গ) 35 টি
  4. ঘ) 20 টি
সঠিক উত্তর:
ক) 90 টি
উত্তর
সঠিক উত্তর:
ক) 90 টি
ব্যাখ্যা
অনুপাতটি = 1/3 : 1/5 : 1/9 = 15 : 9 : 5
অনুপাতের রাশিগুলোর সমষ্টি = 15+9+5 = 29
∴ ১ম ভাই এর প্রাপ্ত আম = 174 × (15/29) = 90 টি।
.
A:B = 5:4, A:C = 6:5 হলে C:B = ?
  1. ক) 24:25
  2. খ) 25:24
  3. গ) 4:5
  4. ঘ) 5:4
সঠিক উত্তর:
খ) 25:24
উত্তর
সঠিক উত্তর:
খ) 25:24
ব্যাখ্যা
A:B = 5:4 = 30:24
এবং A:C = 6:5 = 30:25
∴ C:B = 25:24.
.
দু’টি সংখ্যার অনুপাত ৪ঃ৭। প্রত্যেকটির সাথে ৫ যোগ করলে অনুপাতটি দাঁড়ায় ৩ঃ৪। ছোট সংখ্যাটি কত?
  1. ক) ৩
  2. খ) ৪
  3. গ) ৫
  4. ঘ) ৭
সঠিক উত্তর:
খ) ৪
উত্তর
সঠিক উত্তর:
খ) ৪
ব্যাখ্যা
ধরি, সংখ্যাদ্বয় ৪x, ৭x
∴ (৪x+৫) / (৭x+৫) = ৩/৪
বা, ২১x + ১৫ = ১৬x + ২০
বা, ৫x = ৫
∴ x = ১
∴ ছোট সংখ্যা = ৪x = ৪।
১০.
একটি দ্রব্য ৪৩০ টাকায় বিক্রয় করায় ৩০ টাকা লাভ হলো। শতকরা লাভের হার কত?
  1. ক) ৬.৫%
  2. খ) ৭.৫%
  3. গ) ৫%
  4. ঘ) ৭%
সঠিক উত্তর:
খ) ৭.৫%
উত্তর
সঠিক উত্তর:
খ) ৭.৫%
ব্যাখ্যা
দ্রব্যের ক্রয়মূল্য = (৪৩০-৩০) টাকা = ৪০০ টাকা
৪০০ টাকায় লাভ = ৩০ টাকা
∴ ১০০ টাকায় লাভ = (৩০×১০০)/৪০০ = ৭.৫ টাকা।
১১.
একটি কলম ১০ টাকায় বিক্রয় করায় ২০% ক্ষতি হলো। ক্রয়মূল্য কত?
  1. ক) ১২ টাকা
  2. খ) ১২.৫ টাকা
  3. গ) ৮ টাকা
  4. ঘ) ৮.৫৪ টাকা
সঠিক উত্তর:
খ) ১২.৫ টাকা
উত্তর
সঠিক উত্তর:
খ) ১২.৫ টাকা
ব্যাখ্যা
২০% ক্ষতিতে বিক্রয় করায় ১০০ টাকার দ্রব্যের বিক্রয় মূল্য ৮ টাকা
অর্থাৎ বিক্রয় মূল্য ৮ টাকায় ক্রয়মূল্য ১০০ টাকা
∴ বিক্রয়মূল্য ১০ টাকায় ক্রয়মূল্য = (১০০ × ১০) / ৮০ = ১২.৫ টাকা।
১২.
একটি চেয়ার ৫% ক্ষতিতে বিক্রয় করা হলো। বিক্রয়মূল্য আরো ৬০ টাকা বেশি হলে ৫% লাভ হতো। চেয়ারের ক্রয়মূল্য কত?
  1. ক) ৫০০ টাকা
  2. খ) ৪০০ টাকা
  3. গ) ৬০০ টাকা
  4. ঘ) ৭০০ টাকা
সঠিক উত্তর:
গ) ৬০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
গ) ৬০০ টাকা
ব্যাখ্যা
ধরি,
ক্রয়মূল্য ১০০ টাকা।
৫% ক্ষতিতে বিক্রয়মূল্য = ১০০-৫ = ৯৫
৫% লাভে বিক্রয়মূল্য = ১০০+৫ = ১০৫
বর্ধিত বিক্রয়মূল্য - ১০৫-৯৫ = ১০ টাকা
১০ টাকা অধিক বিক্রয়মূল্যে ক্রয়মূল্য = ১০০ টাকা
∴ ৬০ টাকা অধিক বিক্রয়মূল্যে ক্রয়মূল্য = (১০০×৬০)/১০ = ৬০০ টাকা।
১৩.
টাকায় ৩টি করে লেবু কিনে টাকায় ২টি করে লেবু বিক্রি করলে শতকরা কত লাভ হবে?
  1. ক) ৩০%
  2. খ) ৩২%
  3. গ) ৩৩%
  4. ঘ) ৫০%
সঠিক উত্তর:
ঘ) ৫০%
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৫০%
ব্যাখ্যা
১টি লেবুর ক্রয়মূল্য ১/৩ টাকা
এবং বিক্রয়মূল্য ১/২ টাকা
∴ ১টি লেবু বিক্রয়ে লাভ = (১/২) - (১/৩) = ১/৬ টাকা
∴ লাভের হার = ((১/৬) × ১০০) / (১/৩) = ৫০ টাকা।
১৪.
৩০০০ টাকা করে দু’টি চেয়ার বিক্রয় করা হয়েছে। একটি ১৫% লাভে এবং অন্যটি ১৫% ক্ষতিতে বিক্রি করা হয়েছিল। সব মিলিয়ে কত লাভ বা লোকসান হয়েছিল?
  1. ক) ১৩৮ টাকা ক্ষতি (প্রায়)
  2. খ) ১৩৮ টাকা লাভ (প্রায়)
  3. গ) ১২০ টাকা লাভ (প্রায়)
  4. ঘ) ১২০ টাকা ক্ষতি (প্রায়)
সঠিক উত্তর:
ক) ১৩৮ টাকা ক্ষতি (প্রায়)
উত্তর
সঠিক উত্তর:
ক) ১৩৮ টাকা ক্ষতি (প্রায়)
ব্যাখ্যা
১৫% লাভে বিক্রয়মূল্য ১১৫ টাকা যখন ক্রয়মূল্য = ১০০ টাকা
∴ বিক্রয়মূল্য ৩০০০ টাকা যখন ক্রয়মূল্য = (৩০০০ × ১০০)/১১৫ টাকা = ২৬০৮.৭০ টাকা
১৫% ক্ষতিতে বিক্রয়মূল্য ৮৫ টাকা যখন ক্রয়মূল্য = ১০০ টাকা
∴ বিক্রয়মূল্য ৩০০০ টাকা যখন ক্রয়মূল্য = (১০০ × ৩০০০)/৮৫ টাকা = ৩৫২৯.৪১ টাকা
∴ মোট বিক্রয়মূল্য = ২ × ৩০০০ = ৬০০০ টাকা
∴ মোট ক্রয়মূল্য = (২৬০৮.৭০ + ৩৫২৯.৪১) = ৬১৩৮.১১ টাকা
∴ ক্ষতি = ১৩৮.১১ টাকা = ১৩৮ টাকা (প্রায়)।
১৫.
৫টি কমলার ক্রয়মূল্য ৬টি কমলার বিক্রয়মূল্যের সমান হলে ক্ষতির হার কত?
  1. ক) ১৫%
  2. খ) ২০%
  3. গ) ৩৩(১/৩)%
  4. ঘ) ১৬(২/৩)%
সঠিক উত্তর:
ঘ) ১৬(২/৩)%
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১৬(২/৩)%
ব্যাখ্যা
মনেকরি, ৫টি কমলার ক্রয়মূল্য = ৬টি কমলার বিক্রয়মূল্য = x টাকা
∴ ১টি কমলার ক্রয়মূল্য = x/৫ টাকা
∴ ১টি কমলার বিক্রয়মূল্য = x/৬ টাকা
∴ লোকসান = (x/৫) - (x/৬) = x/৩০ টাকা
x/৫ টাকায় ক্ষতি = x/৩০ টাকা
∴ ১০০ টাকায় ক্ষতি = {(x/৩০) / (x/৫)} × ১০০ = x/৩০ × ৫/x × ১০০
= ৫০/৩ = ১৬(২/৩)%।
১৬.
একজন ব্যবসায়ীর ৭% ফল পঁচে যায় এবং ১৩% ফল পরিবহনে নষ্ট হয়। বাকী ফল শতকরা কত লাভে বিক্রয় করলে মোটের উপর ২০% লাভ হবে?
  1. ক) ৭%
  2. খ) ১৩%
  3. গ) ২০%
  4. ঘ) ৫০%
সঠিক উত্তর:
ঘ) ৫০%
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৫০%
ব্যাখ্যা
ফলের ক্রয়মূল্য ১০০টাকা, নষ্ট হয় (৭+১৩)% = ২০%
বাকী থাকে (১০০ - ২০)% = ৮০ টাকা
২০% লাভে বিক্রয়মূল্য = ১২০ টাকা
∴ লাভ করতে হবে = (১২০ - ৮০) = ৪০ টাকা
∴ লাভের হার = (৪০ × ১০০)/৮০ = ৫০%
১৭.
এক দোকানদার একটি ঘড়ি ৫% ছাড়ে বিক্রি করে। যদি সে ৭% ছাড় দেয় তবে ১৫টাকা কম লাভ হয়। ঘড়িটির তালিকা মূল্য কত?
  1. ক) ৫০০ টাকা
  2. খ) ৬৫০ টাকা
  3. গ) ৭৫০ টাকা
  4. ঘ) ৮৫০ টাকা
সঠিক উত্তর:
গ) ৭৫০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
গ) ৭৫০ টাকা
ব্যাখ্যা
(৭-৫)% = ২% অধিক ছাড়ে লাভ কমে ১৫ টাকা
অর্থাৎ ২% = ১৫ টাকা
∴ ১০০% = (১৫ × ১০০) / ২ = ৭৫০ টাকা।
১৮.
একটি বইয়ের উৎপাদন খরচ ৯০ টাকা। উৎপাদনকারী ২০% লাভে দোকানদারের নিকট এবং দোকানদার ২৫% লাভে ক্রেতার নিকট বিক্রয় করলে ক্রেতা কতটাকা দিয়ে বইটি কিনতে পারবে?
  1. ক) ১৩৫
  2. খ) ১২০
  3. গ) ১২৫
  4. ঘ) ১১৫
সঠিক উত্তর:
ক) ১৩৫
উত্তর
সঠিক উত্তর:
ক) ১৩৫
ব্যাখ্যা
(৯০ টাকার ১২০%) টাকার ১২৫% = ৯০ × (১২০/১০০) × (১২৫/১০০) = ১৩৫।
১৯.
একটি গাড়ির বিক্রয়মূল্য এর ক্রয়মূল্যের ৪/৫ অংশের সমান হলে ক্ষতির হার শতকরা কত?
  1. ক) ২০%
  2. খ) ২৫%
  3. গ) ৩০%
  4. ঘ) ৩৫%
সঠিক উত্তর:
ক) ২০%
উত্তর
সঠিক উত্তর:
ক) ২০%
ব্যাখ্যা
ক্রয়মূল্য ৫x টাকা
∴ বিক্রয়মূল্য ৫x × ৪/৫ = ৪x টাকা
∴ ক্ষতি = ৫x - ৪x = x টাকা
∴ ক্ষতির হার = (x × ১০০)/৫x = ২০%।
২০.
কোনটি কেন্দ্রিয় প্রবণতার পরিমাপক?
  1. ক) ট্যালি
  2. খ) শ্রেনির মধ্যমান
  3. গ) গানিতিক গড়
  4. ঘ) সম্ভাব্যতা
সঠিক উত্তর:
গ) গানিতিক গড়
উত্তর
সঠিক উত্তর:
গ) গানিতিক গড়
ব্যাখ্যা
কোনো ব্যাখ্যা যোগ করা হয়নি।
২১.
তথ্য সারির মোট মানের সংখ্যা n বিজোড় হলে, মধ্যমা কত?
  1. ক) (n + 1 )/2
  2. খ) (n + 2)/2
  3. গ) (n + 3)/2
  4. ঘ) n/2
সঠিক উত্তর:
ক) (n + 1 )/2
উত্তর
সঠিক উত্তর:
ক) (n + 1 )/2
ব্যাখ্যা
তথ্য সারির মোট মানের সংখ্যা n বিজোড় হলে, মধ্যমা হয় (n + 1 )/2
২২.
২, ৭, ৫, ৪, ৫, ১০ সংখ্যাগুলোর পরিসর কত?
  1. ক) ৭
  2. খ) ৬
  3. গ) ৮
  4. ঘ) ১০
সঠিক উত্তর:
গ) ৮
উত্তর
সঠিক উত্তর:
গ) ৮
ব্যাখ্যা
পরিসর = সর্বোচ্চ মান - সর্বনিম্ন মান
= ১০ - ২
= ৮।
২৩.
১০০ জন শিক্ষার্থীর গণিতে গড় নাম্বার ৮০, যাদের মধ্যে ৬০ জন ছাত্রীর গড় নাম্বার ৭৫। ছাত্রদের গড় নাম্বার কত?
  1. ক) ৮৫
  2. খ) ৮৭.৫
  3. গ) ৯০
  4. ঘ) ৯৫.৫
সঠিক উত্তর:
খ) ৮৭.৫
উত্তর
সঠিক উত্তর:
খ) ৮৭.৫
ব্যাখ্যা
ছাত্রসংখ্যা = ১০০ - ৬০ = ৪০
∴ ছাত্রদের গড় নাম্বার = (১০০ × ৮০ - ৬০ × ৭৫ ) / ৪০ = (৮০০০ - ৪৫০০) / ৪০ = ৩৫০০/৪০ = ৮৭.৫।
২৪.
১ - ২০ পর্যন্ত নাম্বার লেখা টিকেট গুলোকে একটি বাক্সে রেখে দৈব চয়নে একটি নেয়া হলো। টিকেটটি ৩ বা ৫ দ্বারা বিভাজ্য সংখ্যা হওয়ার সম্ভাবনা কত?
  1. ক) ০.৪৫
  2. খ) ০.৪
  3. গ) ০.২৫
  4. ঘ) ০.৫
সঠিক উত্তর:
ক) ০.৪৫
উত্তর
সঠিক উত্তর:
ক) ০.৪৫
ব্যাখ্যা
মোট নমুনা বিন্দু = ২০
৩ বা ৫ দ্বারা বিভাজ্য সংখ্যা = {৩, ৬, ৯, ১২, ১৫, ১৮, ৫, ১০ ,২০} = ৯টি
∴ সম্ভাবনা = ৯/২০ = ০.৪৫।
২৫.
একটি বাক্সে ১৪টি লাল এবং ৬টি সবুজ বল আছে। নিরপেক্ষ ভাবে একটি নির্বাচন করলে তা লাল হওয়ার সম্ভাবনা কত?
  1. ক) ০.৩
  2. খ) ০.৫
  3. গ) ০.৭
  4. ঘ) ০.৯
সঠিক উত্তর:
গ) ০.৭
উত্তর
সঠিক উত্তর:
গ) ০.৭
ব্যাখ্যা
মোট বল = ১৪ + ৬ = ২০
লাল বল = ১৪
∴ লাল বল হওয়ার সম্ভাবনা = ১৪/২০ = ৭/১০ = ০.৭।
২৬.
একটি থলেতে ১২টি লাল, ২২টি নীল এবং ১৪টি সাদা বল আছে। একটি বল দৈব ভাবে নেয়া হলে লাল না হওয়ার সম্ভাবনা কত?
  1. ক) ০.২৫
  2. খ) ০.৩৩
  3. গ) ০.২০
  4. ঘ) ০.৭৫
সঠিক উত্তর:
ঘ) ০.৭৫
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ০.৭৫
ব্যাখ্যা
মোট বল = ১২ + ৩৩ + ১৪ = ৪৮
লাল নয় এরূপ বল = ২২ + ১৪ = ৩৬
∴ এরূপ সম্ভাবনা = ৩৬/৪৮ = ৩/৪ = ০.৭৫।
২৭.
একটি প্যাকেজ তাস থেকে দৈব ভাবে ২টি তাস নেয়া হলো। তাস দু’টি টেক্কা হওয়ার সম্ভাবনা কত?
  1. ক) ১/২২০
  2. খ) ১/২২১
  3. গ) ১/২২২
  4. ঘ) ১/২২৩
সঠিক উত্তর:
খ) ১/২২১
উত্তর
সঠিক উত্তর:
খ) ১/২২১
ব্যাখ্যা
মোট তাস = ৫২ টি। মোট টেক্কা = ৪ টি।
২টি তাস টেক্কা হওয়ার সম্ভাবনা = c2 / ৫২c = ৬/১৩২৬ = ১/২২১।
২৮.
একটি নিরপেক্ষ ছক্কা এবং একটি মুদ্রা একবার নিক্ষেপ করা হলে ছক্কার ৫ এবং মুদ্রার T আসার সম্ভাবনা কত?
  1. ক) ১/১২
  2. খ) ৫/১২
  3. গ) ১/২
  4. ঘ) ১১/১২
সঠিক উত্তর:
ক) ১/১২
উত্তর
সঠিক উত্তর:
ক) ১/১২
ব্যাখ্যা
নমুনা ক্ষেত্রটি = {1H, 2H, 3H, 4H, 5H, 6H, 1T, 2T, 3T, 4T, 5T, 6T} = ১২ টি।
5T = ১টি
∴ সম্ভাবনা = ১/১২.