পরীক্ষা আর্কাইভ

৯ম - ১৩তম গ্রেড পরীক্ষার প্রস্তুতি

পরীক্ষা৯ম - ১৩তম গ্রেড পরীক্ষার প্রস্তুতিতারিখতারিখ অনির্ধারিতসময়45 minutes
মোট প্রশ্ন৩৭
সিলেবাস
মানসিক দক্ষতা (সম্পূর্ণ সিলেবাস)
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৯ম - ১৩তম গ্রেড পরীক্ষার প্রস্তুতি

৯ম - ১৩তম গ্রেড পরীক্ষার প্রস্তুতি · তারিখ অনির্ধারিত · ৩৭ প্রশ্ন

.
যদি COUNTRY কে EMWLVPA হয়, তবে ELECTORATE-এর জন্য কোডটি কি হবে?
  1. CICEFQPGWC
  2. CJGERQTYVC
  3. GJGEVMTYVG
  4. GJGAVMTYVC
ব্যাখ্যা
এখানে, প্রথম alphabet এর ক্ষেত্রে এর একটি অক্ষরের পরের alphabet ও দ্বিতীয় টির ক্ষেত্রে একটির আগের alphabet নেয়া হয়েছে। যেমন- C এর জন্য C > D > E এবং O এর জন্য আগের টি অর্থ্যাৎ O > N > M নেয়া হয়েছে এবং পর্যায়ক্রমে এই স্ট্রাকচার অনুসরণ করা হয়েছে। সুতরাং, ELECTORATE = GJGAVMTYVC.
.
যদি A অর্থ ÷, B অর্থ +, C অর্থ -, এবং D অর্থ × হয় তাহলে - 11 B 15 C 8 A 4 D 5 = ?
  1. 25
  2. -16
  3. 55
  4. 16
ব্যাখ্যা

চিহ্নগুলো বসিয়ে 11 + 15 - 8 ÷ 4 × 5
= 11 + 15 - 2 × 5
= 11 + 15 - 10
= 16

.
নিচের কোনটি ছাড়া গাড়ি চালানো অসম্ভব?
  1. তেল
  2. দরজা
  3. লাইট
  4. চাকা
ব্যাখ্যা
চাকা ছাড়া গাড়ি চালানো সম্ভব না কিন্তু তেল ছাড়া ঘোড়ার গাড়ি বা গরুর গাড়ি সম্ভব।
.
যদি SUM = 53 হয় তাহলে TUM = ?
  1. 51
  2. 52
  3. 54
  4. 55
ব্যাখ্যা
ইংরেজি বর্ণমালার ক্রম অনুসারে S=19, U=21, M=13 T=20. সুতরাং SUM = 19+21+13 = 53. তাহলে TUM = 20+21+13 = 54.
.
মানুষই একমাত্র প্রাণী যে _______ ব্যবহার করে।
  1. খাদ্য
  2. ইলেক্ট্রিসিটি
  3. লাঠি
  4. আগুন
ব্যাখ্যা
বেঁচে থাকার জন্য খাদ্য এবং পানি সকল প্রাণীই ব্যবহার করে। লাঠি মানুষ ছাড়াও বানর ও হনুমান ব্যবহার করে থাকে। ইলেক্টিক ইল নামক মাছ ইলেক্ট্রিসিটি ব্যবহার করতে পারে। আগুন মানুষ ছাড়া অন্য কোন প্রাণী ব্যবহার করতে পারে না।
.
কোন স্বাভাবিক বর্ষের ১ জানুয়ারি শুক্রবার হলে সেই বর্ষে কতটি শুক্রবার থাকবে?
  1. ৫০ টি
  2. ৫২ টি
  3. ৫৩ টি
  4. ৫১ টি
ব্যাখ্যা
৩৬৫ দিন = ৫২ সপ্তাহ ১ দিন। সুতরাং বছরের প্রথম দিন শুক্রবার হলে ওই বর্ষে শুক্রবারের সংখ্যা হবে ৫২+১ = ৫৩টি।
.
১৫ গজ কাপড় রফিক ও মাসুদের মধ্যে এমন ভাবে ভাগ করে দিতে হবে যেন মাসুদ রফিকের অংশের দুই তৃতীয়াংশ পায়। মাসুদ কত গজ কাপড় পাবে?
  1. ৩ গজ
  2. ৫ গজ
  3. ৬ গজ
  4. ৯ গজ
ব্যাখ্যা

ধরি মাসুদ পায় = 2x
তাহলে রফিক পায় = 3x
শর্তমতে,
2x + 3x = 15
বা, x = 3
তাহলে মাসুদ পায় = 6 গজ।

.
যদি সবগুলো ব্লকের আকৃতি একই হয় তবে চিত্রে কয়টি ব্লক আছে?
  1. ১২ টি
  2. ১৩ টি
  3. ১৪ টি
  4. ১৫ টি
ব্যাখ্যা
এখানে কয়টা ব্লক আছে তা গণনার ক্ষেত্রে X ব্লকের নিচে লুকায়িত ব্লকটিও বিবেচনায় নিতে হবে।
.
কমলা রঙের চাকাটি কোনদিকে ঘুরবে?
  1. প্রথম চাকার নির্দেশিত দিকে
  2. ঘড়ির কাটার দিকে
  3. ঘড়ির কাটার বিপরীত দিকে
  4. নির্ণয় করা সম্ভব নয়
ব্যাখ্যা
চিত্রে নির্দেশিত প্রথম কাটাটি ঘড়ির কাটার বিপরীত দিকে ঘুরছে। এর ধারাবাহিকতায় সর্বশেষ দুটি চাকা একই বেল্ট দ্বারা সংযুক্ত বিধায়, এরা উভয়েই ঘড়ির কাটার দিকে ঘুরবে।
১০.
Which one is spelt correctly?
  1. Treamondus
  2. Tremondous
  3. Tremendous
  4. Tremendus
ব্যাখ্যা
tremendous - ভয়ানক; প্রচন্ড; বিস্ময়কর
১১.
নিচের প্রশ্নবোধক স্থানে(?) কোনটি বসবে?
A--D--G
D--I--N
I--P--?
  1. V
  2. X
  3. W
  4. Y
ব্যাখ্যা

A(+3)--D(+3)--G
D(+5)--I(+5)--N
I(+7)--P(+7)--W

১২.
যদি কোনো মাসের সপ্তম দিন শুক্রবারের তিনদিন পূর্বে হয় তবে ওই মাসের উনিশতম দিন কী বার?
  1. রবিবার
  2. শুক্রবার
  3. সোমবার
  4. বুধবার
ব্যাখ্যা

শুক্রবারের তিনদিন পূর্বে, অর্থাৎ সপ্তম দিন হবে মঙ্গলবার।
তাহলে ওই মাসের ১৪তম দিনও মঙ্গলবার।
সুতরাং, মাসের উনিশ তম দিন হবে রবিবার।

১৩.
সাকিব প্রতি বৃহস্পতিবার স্টার সিনেপ্লেক্সে সিনেমা দেখতে যায়। সে দশ দিন আগে সিনেমা দেখতে গেলে আগামীকাল কী বার?
  1. মঙ্গলবার
  2. শুক্রবার
  3. সোমবার
  4. বুধবার
ব্যাখ্যা
প্রশ্ন থেকে বুঝা যাচ্ছে যে দশ দিন আগে বৃহস্পতিবার ছিল। তাহলে আমাদেরকে আগামীকাল সহ এগারো দিনের হিসেব করতে হবে।
সুতরাং, আগামীকাল হবে = ৭ + ৪ = সোমবার
১৪.
প্রত্যেক ঘণ্টায় একটি এনালগ ঘড়ির মিনিটের কাঁটা ও ঘণ্টার কাঁটা কয়বার পরস্পর ১৮০° কোণে অবস্থান করে?
  1. ১ বার
  2. ২ বার
  3. ৩ বার
  4. ৪ বার
ব্যাখ্যা
যখন ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যে ৩০ মিনিটের ব্যবধান থাকে তখন এরা ১৮০° কোণে অবস্থান করে। এটা প্রতি এক ঘণ্টায় ১ বারই ঘটে৷
১৫.
ক একটি কাজ ১৫ দিনে এবং খ ২০ দিনে করতে পারে। দুইজন একত্রে ৪ দিন কাজ করলে আর কি পরিমাণ কাজ বাকী থাকবে?
  1. ১/৪ অংশ
  2. ১/১০ অংশ
  3. ৭/১৫ অংশ
  4. ৮/১৫ অংশ
ব্যাখ্যা

ক -
১৫ দিনে করে ১ অংশ
১ দিনে করে ১/১৫ অংশ

খ -
২০ দিনে করে ১ অংশ
১ দিনে করে ১/২০ অংশ

ক ও খ একত্রে ১ দিনে করে = (১/১৫ + ১/২০) = ৭/৬০ অংশ
ক ও খ একত্রে ৪ দিনে করে = ৭/১৫ অংশ।

অর্থাৎ, বাকী থাকে (১ - ৭/১৫) = ৮/১৫ অংশ।

১৬.
একটি ট্রেন একটি গাড়ির চেয়ে ৫০% বেশি গতিতে চলে। তারা একই সময়ে একটি স্থান থেকে যাত্রা শুরু করল। ৭৫ কিমি দূরের একটা স্থানে তারা একই সঙ্গে পৌছে গেল। তবে, আসার সময় ট্রেনটির একটি স্টেশনে ১২.৫ মিনিট সময় নষ্ট হয়। গড়িটির গতি কত?
  1. ১০০ কিমি/ঘন্টা
  2. ১১০ কিমি/ঘন্টা
  3. ১২০ কিমি/ঘন্টা
  4. ১৩০ কিমি/ঘন্টা
ব্যাখ্যা

মনে করি,
গাড়ির গতি ক মিটার
তাহলে, ট্রেনের গতি = ১.৫ক মিটার
এবং, ১২.৫ মিনিট = ৫/২৪ ঘন্টা

প্রশ্নমতে,
(৭৫/ক ) - (৭৫/১.৫ক) = ৫/২৪

সমধান করে পাই,
ক = ১২০ কিমি/ঘণ্টা।

১৭.
কলি ঘণ্টায় ১০ কিমি এবং মলি ঘণ্টায় ১৫ কিমি বেগে একই স্থান থেকে রাজশাহীর পথে রওয়ানা হলো। মলি ১০.১০ মিনিটের সময় এবং কলি ১১.১০ মিনিটের সময় রাজশাহী পৌঁছল। রওয়ানা হওয়ার স্থান থেকে রাজশাহীর দূরত্ব কত কিমি?
  1. ২০ কিমি
  2. ২৫ কিমি
  3. ১৫ কিমি
  4. ৩০ কিমি
ব্যাখ্যা

ধরি,
রাজশাহীর দূরত্ব = x km
∴ কলি এর সময় লাগে= x/১০ ঘন্টা
= ৬০x/১০ মিনিট
= ৬x মিনিট।
মলি এর সময় লাগে = x/১৫ ঘন্টা
= ৬০x/১৫ মিনিট
= ৪x মিনিট।
সময় ব্যাবধান = ১১.১০ − ১০.১০ = ৬০ মিনিট
∴ ৬x − ৬০ = ৪x
বা, ২x = ৬০
∴ x = ৩০ কি.মি.
অর্থাৎ, রওয়ানা হওয়ার স্থান থেকে রাজশাহীর দুরত্ব ৩০ কি.মি.

১৮.
আপনার মা আমার মায়ের ভাইয়ের নানি। আপনার সাথে আমার সম্পর্ক কী?
  1. দাদি
  2. মামা
  3. নানি
  4. ভাই
ব্যাখ্যা
এখানে মায়ের খালা বা মামার কথা বলা হচ্ছে। আর মায়ের খালা বা মামাকে নানি বা নানা বলা হয়।
১৯.
রাশেদ রিশাদের ভাই। স্বপ্না সুপ্তার বোনের সন্তান। এদিকে রিয়াদ সুপ্তার ছেলে। রিশাদ স্বপ্নার কি হয়?
  1. ভাই
  2. খালাতো ভাই
  3. মামা
  4. নির্ণয় করা সম্ভব নয়
ব্যাখ্যা
রিয়াদের সাথে রাশেদ বা রিশাদের সম্পর্ক নিশ্চিত নয়।
২০.
শিক্ষা : অক্ষর :: জীবন : __________ ?
  1. উন্নতি
  2. জন্ম
  3. স্কুল
  4. শিক্ষক
ব্যাখ্যা
শিক্ষা গ্রহণের শুরু হয় অক্ষর শেখার মধ্যে দিয়ে, আর মানুষের জীবনের শুরু হয় জন্মের মধ্যে দিয়ে।
২১.
নিচের ধারার প্রশ্নবোধক স্থানে(?) কোনটি বসবে?
4, 18, ?, 100, 180, 294, 448
  1. 48
  2. 50
  3. 58
  4. 60
ব্যাখ্যা

23 - 22 = 8 - 4 = 4
33 - 32 = 27 - 9 = 18 
43 - 42 = 64 - 16 = 48
53 - 52 = 125 - 25 = 100
63 - 62 = 216 - 36 = 180 
73 - 72 = 343 - 49 = 294 
83 - 82 = 512 - 64 = 448

২২.
সাকিব পূর্ব দিকে ৫ কিমি হাটার পর বাঁ দিকে মোড় নিয়ে ৬ কিমি হাটলো। এরপর ডান দিকে ঘুরে ৯ কিমি হাটলো। সবশেষে ডান দিকে ঘুরে আরো ৬ কিমি হাটার পর সে যেখান থেকে শুরু করেছিলো সেখান থেকে এখন কতদূরে আছে?
  1. ১১ কিমি
  2. ১৪ কিমি
  3. ১৫ কিমি
  4. কোনোটিই নয়
২৩.
নিচের সিরিজের মধ্য কোন সংখ্যাটি ব্যতিক্রম?
১৬, ২৫, ৩৬, ৭২, ১৪৪, ১৯৬, ২২৫
  1. ৩৬
  2. ৭২
  3. ১৯৬
  4. ২২৫
ব্যাখ্যা
সিরিজের সব গুলো পূর্ণবর্গ সংখ্যা শুধুমাত্র ৭২ সংখ্যা ছাড়া।
২৪.
নিচের সিরিজের মধ্য কোন সংখ্যাটি ব্যতিক্রম?
৫৬, ৭২, ৯০, ১১০, ১৩২, ১৫০
  1. ৭২
  2. ১১০
  3. ১৩২
  4. ১৫০
ব্যাখ্যা
সিরিজটি ১৬, ১৮, ২০, ২২, ২৪ এভাবে বাড়ছে, তাই ১৩২ + ২৪ = ১৫৬ হবে।
২৫.
গাছের একটি সারিতে একটি গাছের অবস্থান, বাম দিক থেকে ৭ম এবং ডান দিক থেকে ১৪তম। এই সারিতে মোট কতটি গাছ আছে?
  1. ১৯
  2. ১৮
  3. ২১
  4. ২০
ব্যাখ্যা
∴ সারিতে মোট গাছের সংখ্যা (৭+১৩) = ২০টি।
২৬.
রনি ইমন থেকে ৮ মিটার দক্ষিণে দাঁড়িয়ে আছে। রবিন, রনি থেকে ৬ মিটার পশ্চিমে দাঁড়িয়ে আছে। ইমন ও রবিনের মধ্যে দূরত্ব কত মিটার?
  1. ১০
  2. ১২
ব্যাখ্যা
ইমন থেকে রবিনের দূরত্ব = √(৮+৬) = ১০ মিটার
২৭.
নিচের চিত্রের X পেপারটি ভাজ করলে কোনটির মত হবে?
  1. A
  2. B
  3. C
  4. D
ব্যাখ্যা
কোন ব্যাখ্যা যোগ করা হয়নি।
২৮.
একটি দৌড় প্রতিযোগিতায় সুমন দ্বিতীয় অবস্থানে থাকা ব্যাক্তিকে পিছনে ফেলল এখন তার অবস্থান কত?
  1. প্রথম
  2. দ্বিতীয়
  3. তৃতীয়
  4. চতুর্থ
ব্যাখ্যা
দ্বিতীয় অবস্থানে থাকা ব্যাক্তিকে পিছনে ফেলে সে দ্বিতীয় অবস্থানে চলে এসেছে।
২৯.
একটি গাছের সারিতে একটি গাছ বাম দিক থেকে ৭ম এবং ডান দিক থেকে ১৪ তম অবস্থানে থাকলে, সারিতে মোট গাছের সংখ্যা কত?
  1. ২০টি
  2. ১৯ টি
  3. ২১ টি
  4. ২২ টি
ব্যাখ্যা
মোট গাছ = ৭+১৩ = ২০ টি।
৩০.
একটি ট্রেন কুমিল্লা স্টেশন থেকে যাত্রা করে ৬০ মিনিট পর কসবা স্টেশনে গিয়ে যাত্রাবিরতি দেয়, দুই স্টেশনের মধ্যবর্তী দূরত্ব ৫০ কি.মি. হলে, ট্রেনটির গড়বেগ কত?
  1. ২৫ কি.মি./ঘণ্টা
  2. ৩৫ কি.মি./ঘণ্টা
  3. ৫০ কি.মি./ঘণ্টা
  4. ৬৫ কি.মি./ঘণ্টা
ব্যাখ্যা
আমরা জান, বেগ= দূরত্ব/সময় = ৫০/১ =৫০ কি.মি./ঘণ্টা( এখানে সময়= ৬০ মিনিট= ১ ঘণ্টা)
৩১.
ক, খ, গ এবং ঘ হলো চারটি জেলা। খ জেলাটি ক এর দক্ষিণ-পশ্চিমে, গ জেলাটি ক এর দক্ষিণ-পূর্বে। ঘ জেলাটি গ এর উত্তরে ও খ, ক বরাবর অবস্থিত হলে। ক জেলাটির অবস্থান ঘ এর কোন দিকে?
  1. দক্ষিণ-পশ্চিম
  2. উত্তর-পশ্চিম
  3. পূর্ব
  4. পশ্চিম
ব্যাখ্যা
নিচের চিত্র দেখলে বুঝা যাবে। এখানে A = ক, B = খ, C = গ, D = ঘ।
৩২.
একটা লোক একটি পাহাড়ে উঠার সময় প্রতি দুই মিনিটে ১০ মিটার উঠে এবং একই সময়ে ২ মিটার নিচে নেমে যায়। তাহলে পাহাড়ের উচ্চতা ৫০ মিটার হলে পাহাড়ের চূড়ায় উঠতে কত সময় লাগবে?
  1. ১০ মিনিট
  2. ১২ মিনিট
  3. ৮ মিনিট
  4. ১৪ মিনিট
ব্যাখ্যা
লোকটি ১০ মিনিটে উঠে ৪০ মিটার এবং ১২ মিনিটে সে পাহাড়ের চূড়ায় উঠে যাবে।
৩৩.
নিচের সিরিজের প্রশ্নবোধক (?) স্থানে কোনটি বসবে?
13, 19, 37, ?, 141, 243
  1. 58
  2. 67
  3. 75
  4. 96
ব্যাখ্যা

13     19       37        ?           141          243
    +6   +18     +38      +66        +102
         +12   +20     +28       +36
              +8      +8         +8
সুতারাং প্রশ্নবোধক স্থানে ৩৭+৩৮ = ৭৫ হবে

৩৪.
নিচের কোন বানানটি সঠিক?
  1. রাজসি
  2. রাজর্ষি
  3. রাজষি
  4. রাজশি
ব্যাখ্যা
অ- কার কিংবা আ- কারের পর ঋ- কার থাকলে উভয়ে মিলে ‘অর’ হয় এবং তা রেফ রূপে পরবর্তী বর্ণের সাথে লেখা হয় - এই নিয়ম অনুসারে রাজ + ঋষি = রাজর্ষি।
৩৫.
T, R, P, N, L, ?, ? প্রশ্নবোধক স্থানে নিচের কোনটি বসবে?
  1. J, G
  2. J, H
  3. H, K
  4. K, I
ব্যাখ্যা

T একটি বর্ণ আগে R
R একটি বর্ণ আগে P
P একটি বর্ণ আগে N
N একটি বর্ণ আগে L
L একটি বর্ণ আগে J
J একটি বর্ণ আগে H

৩৬.
নিচের কোনটি সঠিক বানান?
  1. Aoathy
  2. Apathy
  3. Apethy
  4. Apithy
ব্যাখ্যা
সঠিক বানান হল Apathy যার অর্থ উদাসীনতা।
৩৭.
‘ল তু নী পু র ন’ এলোমেলো অক্ষর গুলো সাজিয়ে নিচের কোনটি অর্থ পূর্ণ শব্দ হয়?
  1. পুতুল ননীর
  2. পুতুল তুলীর
  3. নীলতুরপুর
  4. ননীর পুতুল
ব্যাখ্যা
এখানে ‘ননীর পুতুল’ ছাড়া অন্য কোনো শব্দের পূর্ণ অর্থ নেই।তাই ‘ল তু নী পু র ন’ এলোমেলো অক্ষর গুলো সাজিয়ে ‘ননীর পুতুল’ শব্দ পাওয়া যায়।