পরীক্ষা আর্কাইভ

জব সল্যুশন [১৪তম - ২০তম গ্রেড]

পরীক্ষাUnlistedতারিখ২৫ সেপ্টেম্বর, ২০২৩সময়55 minutes৬৮ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৭০
সিলেবাস
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় পদের নাম: কম্পিউটার অপারেটর/সাঁটলিপিকার/উচ্চমান সহকারী পরীক্ষা (গ্রেড-১৪) অনুষ্ঠিত হওয়ার তারিখ: ২৩.০৯.২০২৩ ---------------------------[For iPad Mania: Season - 2]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

জব সল্যুশন [১৪তম - ২০তম গ্রেড]

Unlisted · ২৫ সেপ্টেম্বর, ২০২৩ · ৭০ প্রশ্ন

.
কোন বানানটি শুদ্ধ?
  1. ভূমিষ্ট
  2. ভুমিষ্ট
  3. ভূমীষ্ট
  4. ভূমিষ্ঠ
ব্যাখ্যা
• সঠিক বানান হচ্ছে 'ভূমিষ্ঠ'
- এটি একটি বিশেষণ পদ।
- এটি একটি সংস্কৃত শব্দ।
- এর প্রকৃতি প্রত্যয় - [ভূমি+√স্থা+অ(ক)]।
- এর অর্থ-  প্রসূত (তার একটি পুত্রসন্তান ভূমিষ্ঠ হয়েছে)। 

উৎসঃ বাংলা একাডেমী, আধুনিক বাংলা অভিধান।
.
বিদেশি শব্দ নয় কোনটি?
  1. গঞ্জ
  2. চেয়ার
  3. রেস্তোরাঁ
  4. সাদা
ব্যাখ্যা
• 'গঞ্জ' দেশি শব্দ
- এটি একটি বিশেষ্য পদ।
- এর সমার্থক শব্দ: ব্যবসা-বাণিজ্যের স্থান, হাট, গোলা।

অন্যদিকে:
- চেয়ার ইংরেজি শব্দ।
- রেস্তোরাঁ ফরাসি শব্দ।
- সাদা ফারসি শব্দ।

উৎস:
১) বাংলা একাডেমি, আধুনিক বাংলা বাংলা অভিধান।
২) বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৮ সংস্করণ)।
.
‘কলম’ শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
  1. ফারসি
  2. ইংরেজি
  3. আরবি
  4. হিন্দি
ব্যাখ্যা
• কলম আরবি ভাষার শব্দ।
- এটি একটি বিশেষ্য পদ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা বাংলা অভিধান।
.
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর লিখিত কাব্যগ্রন্থ নয় কোনটি?
  1. ঝরাপালক
  2. বনফুল
  3. পূরবী
  4. শ্যামলী
ব্যাখ্যা
ঝরাপালক:
- জীবনানন্দ দাস রচিত প্রথম কাব্যগ্রন্থ 'ঝরাপালক'।
- এটি প্রকাশিত হয় ১৯২৭ খ্রিষ্টাব্দে। 
- এই কাব্যগ্রন্থে রবীন্দ্রনাথ, নজরুল ইসলাম, সত্যেন্দ্রনাথ দত্তের অনুসরণ করা হয়েছে যেমন, তেমনই আছে নতুন ভাষারীতি ও বাকপ্রতিমা রচনার চেষ্টা। 

জীবনানন্দ দাশ রচিত কাব্যগ্রন্থ:
- ঝরাপালক,
- ধূসর পাণ্ডুলিপি,
- বনলতা সেন,
- মহাপৃথিবী,
- সাতটি তারার তিমির,
- রূপসী বাংলা,
- বেলা অবেলা কালবেলা।

অন্যদিকে:
- বনফুল, পূরবী, শ্যামলী রবীন্দ্রনাথ ঠাকুর লিখিত কাব্যগ্রন্থ।

উৎস:
১) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২) বাংলাপিডিয়া।
.
‘ঊর্ণনাভ’ শব্দটি দিয়ে বুঝায়-
  1. উইপোকা
  2. মৌমাছি
  3. মাকড়সা
  4. তেলাপোকা
ব্যাখ্যা
ঊর্ণনাভ: 
- এটি একটি বিশেষ্য পদ।
- এর অর্থ মাকড়সা (ঊর্ণনাভ জাল বুনে চলে-আহসান হাবীব)।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
.
Wisdom শব্দের বাংলা প্রতিশব্দ-
  1. প্রজ্ঞা
  2. বুদ্ধি
  3. চালাক
  4. জ্ঞান
ব্যাখ্যা
• জ্ঞান - Knowledge
• মেধা - Intellect
• বুদ্ধি - Intelligence
• প্রজ্ঞা - Wisdom

উৎস: প্রশাসনিক পরিভাষা।
.
কোনটি ‘ঘর’ শব্দের সমার্থক শব্দ নয়?
  1. নিকেতন
  2. বিপণী
  3. আলয়
  4. ধাম
ব্যাখ্যা
'গৃহ' শব্দের সমার্থক শব্দ:
- বাড়ি, ঘর, আলয়, ভবন, নিলয়, নিকেতন, সদন, আগার, আবাস, বাটি, কুটির, ধাম  ইত্যাদি।

অন্যদিকে:
- 'বিপণী' শব্দের সমার্থক শব্দ: দোকান, পণ্যশালা, হাট, বাজার ইত্যাদি।

উৎস:
১) বাংলা একাডেমি, আধুনিক বাংলা বাংলা অভিধান।
২) বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)। 
.
‘ইচ্ছা’ বিশেষ্যের বিশেষণ কোনটি নির্দেশ করে?
  1. ঐচ্ছিক
  2. ইচ্ছুক
  3. ইচ্ছাময়
  4. সদিচ্ছা
ব্যাখ্যা
• ইচ্ছা (বিশেষ্য পদ),
অর্থ:
- অভিলাষ; স্পৃহা; বাসনা।
- রুচি; প্রবৃত্তি (খাওয়ার ইচ্ছা নাই)।
- অভিপ্রায় (খোদার ইচ্ছায় সব হয়)।

অন্যদিকে,
• ইচ্ছুক (বিশেষণ পদ),
অর্থ:
- অভিলাষী;
- বাসনাযুক্ত
- রাজি;
- সম্মত।

• ঐচ্ছিক ( বিশেষণ পদ),
অর্থ:
- ইচ্ছানুরূপ,
- ইচ্ছানুযায়ী,
- ইচ্ছাধীন।

- ঐচ্ছিক এবং ইচ্ছুক দুটিই বিশেষণ পদ।
- কিন্তু এখানে ইচ্ছা- কোন ব্যক্তিকে নির্দেশ করছে না, বরং একটি বিমূর্ত ধারণা প্রকাশ করছে। তাই এর বিশেষণ হিসেবেও এমন শব্দ চয়ন করা উচিত যেটা কোন ব্যক্তিকে নির্দেশ না করে একটি বিমূর্ত ধারণাকে প্রকাশ করবে।

• ইচ্ছুক - সাধারণত ব্যক্তিকেই নির্দেশ করে।
• ঐচ্ছিক - বিমূর্ত ধারণা প্রকাশ করে।

সুতরাং, ‘ইচ্ছা’ শব্দের সর্বাধিক গ্রহণযোগ্য বিশেষণর পদ হচ্ছে- ঐচ্ছিক।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
.
‘বিচিত চিন্তা’ কী জাতীয় রচনা?
  1. নাটক
  2. উপন্যাস
  3. ছোটগল্প
  4. প্রবন্ধ
ব্যাখ্যা
আহমদ শরীফ: 
- একজন শিক্ষাবিদ, চিন্তাবিদ, লেখক এবং বাংলা সাহিত্যের অন্যতম গবেষক।
- তিনি ১৯২১ সালের ১৩ ফেব্রুয়ারি চট্টগ্রাম জেলায় পটিয়া উপজেলায় সুচক্রদণ্ডী গ্রামে জন্ম গ্রহণ করেন।
- বাংলা একাডেমি সংক্ষিপ্ত বাংলা অভিধান এর সম্পাদক আহমদ শরীফ।
- তাঁর বাঙালী ও বাঙলা সাহিত্য (দুখন্ড ১৯৭৮, ১৯৮৩) মধ্যযুগের বাংলা সাহিত্যের পূর্ণাঙ্গ ইতিহাস গ্রন্থের মর্যাদা লাভ করেছে। এটি তাঁর শ্রেষ্ঠ রচনা।

আহমদ শরীফ রচিত প্রবন্ধগ্রন্থ:
- বিশ শতকের বাঙালি,
- বিচিত্র চিন্তা,
- স্বদেশ অন্বেষা, 
- স্বদেশ চিন্তা,
- বাঙালী ও বাঙলা সাহিত্য, 
- সাহিত্য সংস্কৃতি চিন্তা ইত্যাদি।

উৎস:
১) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২) বাংলাপিডিয়া। 
১০.
‘জ্বিন-পরী’ কোন শব্দযোগে সাধিত?
  1. বিপরীতার্থক
  2. সমার্থক
  3. মিলনার্থক
  4. বিরোধার্থক
ব্যাখ্যা
'দ্বন্দ্ব' সমাস সাধিত হয় নিম্নোক্ত কয়েক উপায়ে:
- মিলনার্থক শব্দযোগে : মা-বাপ, মাসি-পিসি, জ্বিন-পরী, চা-বিস্কুট ইত্যাদি।
- বিরোধার্থক শব্দযোগে : দা-কুমড়া, অহি-নকুল, স্বর্গ-নরক ইত্যাদি।
- বিপরীতার্থক শব্দযোগে : আয়-ব্যয়, জমা-খরচ, ছোট-বড়, ছেলে-বুড়ো, লাভ-লোকসান ইত্যাদি।
- সমার্থক শব্দযোগে : হাট-বাজার, ঘর-দুয়ার, কল-কারখানা, মোল্লা-মৌলভী ইত্যাদি।
- দুটি বিশেষণযোগে : ভালো-মন্দ, কম-বেশি, আসল-নকল, বাকি-বকেয়া ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম দশম শ্রেণী (২০১৮ সংস্করণ)।
১১.
বাক্যের মৌলিক উপাদান কোনটি?
  1. বর্ণ
  2. ধ্বনি
  3. ভাষা
  4. শব্দ
ব্যাখ্যা
• ভাষার মূল উপকরণ বাক্য।
• বাক্যের মৌলিক উপাদান শব্দ।
• ভাষার মূল উপাদান ধ্বনি।
• শব্দের মূল উপাদান ধ্বনি।

উৎস:
১) বাংলা ভাষার ব্যাকরণ - নবম-দশম শ্রেণি (২০১৮ সংস্করণ)।
২) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১২.
‘যা বপন করা হয়েছে’- এক কথায় প্রকাশ হলো-
  1. ব্যস্ত
  2. উপ্ত
  3. গুপ্ত
  4. বর্ণিত
ব্যাখ্যা
• যা বপন করা হয়েছে - উপ্ত 
• বীজ বপনের উপযুক্ত সময় - জো 
• বলা হয়েছে যা - উক্ত 
• বোনের বর - বোনাই 

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।
১৩.
অনুসর্গ হলো এক ধরনের-
  1. অব্যয়
  2. ক্রিয়া
  3. সর্বনাম
  4. সমাপিকা ক্রিয়া
ব্যাখ্যা
অনুসর্গ:
- বাংলা ভাষায় যে অব্যয় পদগুলো কখনো স্বাধীন পদরূপে, আবার কখনো শব্দ বিভক্তির ন্যায় বাক্যে ব্যবহৃত হয়ে বাক্যের অর্থ প্রকাশে সাহায্য করে তাদের অনুসর্গ বা কর্মপ্রবচনীয় বলে।
- অনুসর্গ বাংলা ব্যাকরণের শব্দ বা রূপ তত্ত্বে আলোচিত হয়।
- অনুসর্গ শব্দের শেষে ব্যবহৃত হয়।

উৎস: উচ্চ মাধ্যমিক বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ
১৪.
কাজী নজরুল ইসলামের কাব্যগ্রন্থ কোনটি?
  1. গীতাঞ্জলি
  2. মেঘনাদবধ কাব্য
  3. ছায়ানট
  4. সোজন বাদিয়ার ঘাট
ব্যাখ্যা
কাজী নজরুল ইসলাম:
- তিনি বাংলাদেশের জাতীয় কবি এবং অবিভক্ত বাংলার সাহিত্য, সমাজ ও সংস্কৃতি ক্ষেত্রের অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তিত্ব।
- কাজী নজরুল ইসলাম ১৩০৬ বঙ্গাব্দের ১১ জ্যৈষ্ঠ  (২৪ মে ১৮৯৯) পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। 
- নজরুলের ডাক নাম ছিল ‘দুখু মিয়া’। 
- বাংলা সাহিত্যের ইতিহাসে তিনি ‘বিদ্রোহী কবি’।
- কাজী নজরুল ইসলাম আধুনিক বাংলা গানের জগতে ‘বুলবুল’ নামে খ্যাত।

তাঁর কাব্যগ্রন্থ:
 
- অগ্নিবীণা,
- বিষের বাঁশি, 
- ভাঙার গান, 
- সাম্যবাদী,
- ছায়ানট,
- সর্বহারা,
- ঝিঙে ফুল,
- ফণি-মনসা, 
- জিঞ্জিরা,
- প্রলয় শিখা ইত্যাদি।

অন্যদিকে:
- গীতাঞ্জলি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ।
- 'মেঘনাদবধ কাব্য' মধুসূদনের কাব্যগ্রন্থ।
- 'সোজন বাদিয়ার ঘাট' কবি জসীম উদদীনের কাব্যগ্রন্থ। 

উৎস:
১) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২) বাংলাপিডিয়া।
১৫.
‘কুহক’ এর স্ত্রীবাচক শব্দ কোনটি?
  1. কুহকিনী
  2. কুহকীনি
  3. কুহকী
  4. কুহকি
ব্যাখ্যা
• ঈনী প্রত্যয়যোগে পুরুষবাচক কুহক শব্দের স্ত্রীবাচক শব্দ কুহকিনী হয়েছে। 

নিত্য স্ত্রীবাচক শব্দ:
- কিছু শব্দ আছে যা কেবল স্ত্রীবাচক এদেরকে নিত্য স্ত্রীবাচাক শব্দ বলে।
যেমন:
- এয়ো, সতীন, সৎমা, সধবা, কুলটা, বিধবা, অরক্ষণীয়া, সপত্নী ইত্যাদি। 

নিত্য পুরুষবাচাক শব্দ:
- কিছু শব্দ আছে তা কেবল পুরুষকে নির্দেশ করে এদেরকে নিত্য পুরুষবাচাক শব্দ বলে।
যেমন:
- কবিরাজ, কৃতদার, অকৃতদার, ঢাকী ইত্যাদি।

উৎস:
১) বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
২) প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ।
১৬.
দন্ত-মূলীয় ব্যঞ্জনধ্বনি কোনটি?
ব্যাখ্যা
দন্তমূলীয় ব্যঞ্জন:
- যেসব ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময়ে জিভের ডগা উপরের পাটির দাঁতের গােড়ার সঙ্গে লেগে বায়ুপথে বাধা সৃষ্টি করে, সেগুলােকে দন্তমূলীয় ব্যঞ্জন বলে।
- নানা, রাত, লাল, সালাম প্রভৃতি শব্দের ন, র, ল, স দন্তমূলীয় ব্যঞ্জনধ্বনির উদাহরণ।
 
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি, ২০২২ সংস্করণ।
১৭.
কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস?
  1. পায়ের আওয়াজ পাওয়া যায়
  2. একাত্তরের দিনগুলি
  3. চিলেকোঠার সেপাই
  4. আগুনের পরশমণি
ব্যাখ্যা
‘আগুনের পরশমণি' উপন্যাস:
- উপন্যাসে ১৯৭১ সালের জুলাই মাসে অবরুদ্ধ ঢাকা শহরের সামগ্রিক চালচ্চিত্র অংকিত হয়েছে।
- উপন্যাসটি ১৯৮৬ সালে প্রকাশিত হয়েছে।
- এই উপন্যাসে অপরিচিত গেরিলা মুক্তিযোদ্ধা বদিউল আলমকে আশ্রয় দেয় মতিন সাহেব নামে একজন ভদ্রলোক।
- এভাবেই এই উপন্যাসের কাহিনি শুরু হয়েছে।

হুমায়ূন আহমেদ:
- কথাসাহিত্যিক, নাট্যকার, চলচ্চিত্র নির্মাতা, গীতিকার, শিক্ষক।
- হুমায়ূন আহমেদের জন্ম ১৯৪৮ সালে নেত্রকোনা জেলার মোহনগঞ্জে তাঁর মাতামহের বাড়িতে।
- তাঁর পৈত্রিক বাড়ি নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার কুতুবপুর গ্রাম।
- তাঁর পিতা ফয়জুর রহমান আহমেদ এবং মা আয়েশা আখতার খাতুন (বর্তমানে আয়েশা ফয়েজ নামে পরিচিত)।
- তিনি ২০১২ সালে মৃত্যুবরণ করেন।

হুমায়ূন আহমেদ রচিত মুক্তিযুদ্ধ বিষয়ক উপন্যাস:
- জোছনা ও জননীর গল্প,
- আগুনের পরশমণি,
- শ্যামল ছায়া,
- সৌরভ,
- অনীল বাগচীর একদিন।

অন্যদিকে:
- 'পায়ের আওয়াজ পাওয়ার যায়' সৈয়দ শামসুল হক রচিত একটি কাব্যনাট্য।
- 'একাত্তরের দিনগুলি' বাংলাদেশী কথাসাহিত্যিক জাহানারা ইমাম রচিত মুক্তিযুদ্ধ ভিত্তিক গ্রন্থ।
- 'চিলেকোঠার সেপাই' উপন্যাসটি আখতারুজ্জামান ইলিয়াস রচিত 'উনসত্তরের গগণঅভ্যুত্থান' প্রেক্ষাপটে নিয়ে। 

উৎস: 
১) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২) বাংলাপিডিয়া।
১৮.
‘বড়র পিরীতি বালির বাঁধ’ বাগধারাটির অর্থ হচ্ছে-
  1. ভঙ্গুর
  2. চাপের মুখে ভেঙে যায়
  3. একতরফা
  4. কোনো বাধ্যবাধকতা নাই
ব্যাখ্যা
- 'বড়র পিরিতি বালির বাঁধ' বাগধারাটির অর্থভঙ্গুর।

মধ্যযুগের কাব্য 'অন্নদামঙ্গল': 
- এই কাব্যের রচয়িতা ভারতচন্দ্র রায়গুণাকর।
- অন্নদামঙ্গল কাব্যের বিখ্যাত কিছু পঙক্তি হলো-
- আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন, হাভাতে যদ্যপি চায় সাগর শুকায়ে যায়, নগর পুড়িলে দেবালয় কি এড়ায়? এবং বড়র পিরীতি বালির বাঁধ! ক্ষণে হাতে দড়ি, ক্ষনেকে চাঁদ।

• বাগধারাটি ভারতচন্দ্র রায়গুণাকরের এই বিখ্যাত উক্তি থেকে নেওয়া হয়েছে।
১৯.
‘বন্য’ শব্দের চলিত রূপ কোনটি?
  1. বনানী
  2. বুনো
  3. বন
  4. বুন
ব্যাখ্যা
- বন্য (বিশেষণ) এর চলিত রূপ - 'বুনো'। 

এরূপ আরো কয়েকটি:
- মস্তক (বিশেষ্য) এর চলিত রূপ - মাথা।
- জুতা (বিশেষ্য) এর চলিত রূপ - জুতো।
- তুলা (বিশেষ্য) এর চলিত রূপ - তুলো।
- শুষ্ক/শুকনা (বিশেষণ) এর চলিত রূপ - শুকনো।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি  (২০১৮ সংস্করণ)।
২০.
নিচের কোনটি একবচনের উদাহরণ?
  1. শিক্ষক পড়াচ্ছেন
  2. মানুষ মরণশীল
  3. লোকে বলে
  4. রচনাবলি দিও
ব্যাখ্যা
একবচন:
যে শব্দ দ্বারা কোনো প্রাণী, বস্তু বা ব্যক্তির একটিমাত্র সংখ্যার ধারণা হয়, তাকে একবচন বলে।
যেমন:
- শিক্ষক পড়াচ্ছেন।
- ডাক্তার রুগী দেখছেন। 

বহুবচন:

যে শব্দ দ্বারা কোনো প্রাণী, বস্তু বা ব্যক্তির একের অধিক অর্থাৎ বহু সংখ্যার ধারণা হয়, তাকে বহু বচন বলে।
যেমন:
- মানুষ মরণশীল।
- লোকে বলে।
- বনে বাঘ থাকে।
 
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি  (২০১৮ সংস্করণ)।
২১.
'Botany' is to 'Plants' as 'Zoology' is to-
  1. Flowers
  2. Trees
  3. Dear
  4. Animals
ব্যাখ্যা
• গাছপালা (Plants) উদ্ভিদবিদ্যার (Botany) বিষয়।
- তেমনি প্রাণীদের (Animals) নিয়ে আলোচনা করে প্রাণীবিদ্যা (Zoology)।
- সুতরাং, 'Botany' is to 'Plants' as 'Zoology' is to- 'Animals'

• Flowers - ফুল।
• Trees - গাছপালা।
• Dear - প্রিয়।

Source: Accessible Dictionary by Bangla Academy.
২২.
Choose the correct sentence:
  1. It is I who is to blame.
  2. It is who am to blame.
  3. It is I who are to blame.
  4. It is me who are to blame.
অনির্ধারিত
ব্যাখ্যা
• উল্লেখিত অপশন গুলোর মধ্যে সঠিক উত্তর না থাকায়, উত্তর নেওয়া সম্ভব হয় নি।
======================

• Relative pronoun (who, whom, which, what, when, whose, how, that) থাকলে Antecedent (Relative pronoun এর পূর্বের Noun/pronoun) অনুযায়ী verb বসে।
যেমন:
- It is I who am to blame.
- It is you who are to leave.
- It is he who is to go.

- প্রশ্ন প্রদত্ত বাক্যে who এর পূর্বে Antecedent ‘I’ থাকলে এরপরে am বসতো।
- সে অনুযায়ী সঠিক বাক্যটি হত - It is I who am to blame.
- প্রশ্ন প্রদত্ত অন্য বাক্য গুলোতে pronoun এর ব্যবহার ভুল।
২৩.
What is the synonym of 'Competent'?
  1. Circumspect
  2. Discrete
  3. Capable
  4. Prudent
ব্যাখ্যা
• 'Competent' - উপযুক্ত; সক্ষম; দক্ষ।

• অন্য অপশন গুলোর মধ্যে - 
ক) Circumspect - কাজে নামার আগে সবকিছু খুঁটিয়ে খেয়াল করে এমন; সতর্ক।
খ) Discrete - পৃথক; বিযুক্ত; ধারাবাহিকতাহীন; অসংলগ্ন।
গ) Capable -  শক্তিমান; সক্ষম; শক্তিধর; দক্ষ।
ঘ) Prudent - সতর্ক; দূরদর্শী; কৃতাবধান; পরিণামদর্শী; সুবিবেচক; বিচক্ষণ।

• সুতরাং, বোঝা যাচ্ছে যে, উল্লেখিত অপশন গুলোর মধ্যে - Capable শব্দটি Competent এর সমার্থক অর্থ প্রকাশ করছে।

Source: Accessible Dictionary by Bangla Academy.
২৪.
Who is known as 'the poet of nature' in English literature?
  1. Lord Tennyson
  2. John Milton
  3. William Wordsworth
  4. John Keats
ব্যাখ্যা
William Wordsworth (1770 -1850) is known as the 'Poet of Nature'.
- He is one of the major poets of the Romantic Period.
- William Wordsworth রচিত Lyrical Ballads এর প্রকাশনার মাধ্যমে Romantic Period এর সূচনা হয় বলে তাকে The father od Romantic Age বলা হয়।
- যদিও Lyrical Ballads, William Wordsworth and Samuel Taylor এর যৌথ প্রকাশনা কিন্তু এই প্রকাশনায় William Wordsworth এর অবদান ছিল সর্বোচ্চ। 

• তাঁর কয়েকটি উপাধি হচ্ছে - 
- Poet of Nature
- Poet of Childhood
- Lake Poet.

Source: An ABC of English Literature by Dr M Mofizar Rahman and Britannica.
২৫.
The meaning of 'Crying need' is-
  1. Useful
  2. Very favorite
  3. Urgent need
  4. Valuable
ব্যাখ্যা
Crying need
English Meaning: serious and important/urgent need.
Bangla Meaning: অত্যন্ত প্রয়োজনীয়
 
Ex. Sentence: There is a crying need for more books like this one.
Bangla Meaning: এই বইয়ের মত আরো কিছু বই খুব জরুরি ছিলো।

• অপশনে উল্লেখিত শব্দগুলোর অর্থ - 
ক) Useful - দরকারি; কাজের; উপকারী; হিতকর; ব্যবহার্য; প্রয়োজনীয়।
খ) Very favorite - ) অপেক্ষাকৃত বেশি পছন্দের বা প্রিয় ব্যক্তি/বস্তু।
গ) Urgent need - জরুরি/ অপরিহার্য প্রয়োজন/দরকার।
ঘ) Valuable - মূল্যবান; মহার্ঘ; দামি; অতিমূল্যবান।

• সুতরাং, বোঝা যাচ্ছে উল্লেখিত অপশন গুলোর মধ্যে - Urgent need , phrase টি  Crying need এর সমার্থক অর্থ প্রকাশ করছে।
 
Source: Live MCQ Lecture.
২৬.
Put the correct article. He is ...... university student.
  1. an
  2. a
  3. the
  4. that
ব্যাখ্যা
• Article: 
- Articles মুলত Noun, Pronoun এর আগে বসে তাদের সংখ্যা এবং নির্দিষ্টতা, অনির্দিষ্টতা জ্ঞাপন করে।
- Articles কে প্রধানত দুই ভাগে ভাগ করে যায়।
• Indefinite Articles: A, An-এরা  Indefinite Article. (এরা নির্দিষ্টভাবে কোনো ব্যক্তি, বস্তু বা কোনো বিষয়কে নির্দেশ করে না)।
• Definite Articles: The হল Definite Article (এটি কোনো বিশেষ ব্যক্তি, বস্তু বা বিষয়কে নির্দিষ্টভাবে বোঝাতে বা চিহ্নিত করতে ব্যবহৃত হয়ে থাকে)।

• Article এর নিয়মানুযায়ী,
- a,e,i,o,u এই পাঁচটি vowel দিয়ে গঠিত শব্দের পূর্বে an বসে।
- কিন্তু vowel দিয়ে গঠিত শব্দের উচ্চারণ vowel  এর মত না হলে এদের পূর্বে  a বসে।

• কোনো word এর শুরুতে যদি  vowel letter U থাকে কিন্তু  এর উচ্চারন ইউ বা ওয়া এর মত হয় তবে তার পূর্বে article হিসেবে a বসে।
- প্রশ্নে উল্লেখিত university শব্দটি vowel দ্বারা শুরু হলেও এর উচ্চারণ ইউ এর মতন হওয়াতে এর পুর্বে a article হিসাবে বসবে।
- Complete sentence: He is a university student.
২৭.
Smoking ...... our health.
  1. effect
  2. affect
  3. affects
  4. affecting
ব্যাখ্যা
• Effect -  ফলাফল; পরিণতি; প্রভাব।
• Affect -  প্রভাবিত করা; ক্ষতিগ্রস্ত করা।

• সুতরাং, অর্থ অনুযায়ী শূন্যস্থানে সঠিক উত্তর হবে - affects.
- Complete Sentence: Smoking affects our health.
- Bangla Meaning: ধূমপান আমাদের স্বাস্থ্যকে ক্ষতিগ্রস্থ করে।

Source: Bangla Academy Dictionary.
২৮.
He studies Bangla ....... Dhaka University.
  1. in
  2. of
  3. at
  4. into
ব্যাখ্যা
• সাধারণত শিক্ষা প্রতিষ্ঠানের নামের পুর্বে at, preposition হিসাবে বসে।
- তাই সঠিক উত্তর - He studies Bangla at Dhaka University.

• Use at before a type of school
- The following sentences are all good examples of these rules:

- I was studying English at Miami Dade College, in Miami.
- Maria is taking an English course at Greenfield College.

Source: The Britannica Dictionary.
২৯.
The word 'sibling' means-
  1. a brother
  2. a son
  3. a brother or sister
  4. a son or daughter
ব্যাখ্যা
• Sibling means 'A brother or a sister'.
- The plural form 'siblings' (ভাই অথবা বোন) means A brother or a sister.

• According to the Oxford Dictionary,
Sibling (Noun):
Meaning: Each of two or more children or offspring having one or both parents in common; a brother or sister.
Ex: ‘I do not know if there were any other siblings or if their parents had any brothers or sisters.’
৩০.
Who, which, what are-
  1. Demonstrative pronoun
  2. Relative Pronoun
  3. Reflexive pronoun
  4. Indefinite pronoun
ব্যাখ্যা
• Who, which, what are - Relative Pronouns and Interrogative pronoun.
- অপশনে যেহেতু relative pronoun আছে, তাই এটিই উত্তর হবে।

• Relative Pronoun:
এই pronoun দুটি বাক্যের মধ্যে relation বা সমন্ধ বুঝিয়ে দেয়। এগুলো বাক্যের মাঝে বসে।
যেমন - who, whose, whom, which, that ইত্যাদি।

• Interrogative Pronoun:
এই pronoun গুলো প্রশ্ন করার জন্য ব্যবহৃত হয়। এগুলো বাক্যের প্রথমে বসে।
যেমন -who, whose, whom, which, what.

• Pronoun ৮ প্রকার।
- যথা-
1. Personal pronouns (he, they)
2. Demonstrative pronouns (this, these)
3. Interrogative pronouns (which, who)
4. Indefinite pronouns (none, several)
5. Possessive pronouns (his, your)
6. Reciprocal pronouns (each other, one another)
7. Relative pronouns (which, where)
8. Reflexive pronouns (itself, himself)
৩১.
Do it at once এর passive voice হবে-
  1. Let it be done at once.
  2. Let it at once done.
  3. Let it be at once done.
  4. Let it done at once.
ব্যাখ্যা
• Do যুক্ত Imperative sentence কে Passive করার নিয়ম: 
- প্রথমে Let বসে + Object + be + Verb এর past participle + extension. 
- এরূপ ক্ষেত্রে subject হিসাবে introductory 'It' ব্যবহার করতে হয়

তাই নিয়মানুযায়ী সঠিক উত্তর হবে - Let it be done at once.
৩২.
Choose correct words to complete the sentence: This balm has lessened your pain-
  1. doesn't it?
  2. hasn't it?
  3. will it?
  4. won't it?
ব্যাখ্যা
• Tag question করার নিয়ম- 
- সাধারণত Tag question ব্যবহৃত হয় পূর্বে উল্লেখিত কোন উক্তি সত্য না মিথ্যা তা নিশ্চিত হওয়ার জন্য। 
- Statement positive হলে tag question টা negative হবে। আবার statement negative হলে tag question positive হবে। 
-  Be Verb, Have Verb ও Modal Verb গুলো থাকলে সেগুলোর Negative form বসাতে হয়, আবার Negative form থাকলে Affirmative form বসাতে হয়।
 
• প্রশ্নে উল্লেখিত বাক্যটি affirmative এ আছে এবং auxiliary verb হিসেবে আছে has.
- Tag question এর নিয়মানুযায়ী বাক্যটি Affirmative হওয়ায় এবং hasn't হবে। 
- সুতরাং, সঠিক উত্তর হবে -  Hasn't it?
- সম্পূর্ণ বাক্য - This balm has lessened your pain, hasn't it?
৩৩.
Correct spelling is-
  1. Qestionnaire
  2. Questionneire
  3. Questionere
  4. Questionnaire
ব্যাখ্যা
• Questionnaire (Noun)
English Meaning: A set of printed or written questions with a choice of answers, devised for the purposes of a survey or statistical study.
Bangla Meaning: প্রশ্নাবলি; মতামত জরিপ কাজে ব্যবহৃত প্রশ্নমালা।

Example: Much remains to be learned about how respondents go about answering written questionnaires.

Source: Oxford Dictionary, Bangla Academy
৩৪.
I wish you __________ the problem.
  1. have solve
  2. shall solve
  3. could solve
  4. can solve
ব্যাখ্যা
• বাক্যের শুরুতে I wish/ I like/ I fancy (আমার ইচ্ছা হয়/ আকাঙ্ক্ষা হয়/ কল্পনা হয়) থাকলে -
- wish + past simple is used to express that we want a situation in the present (or future) to be different.
- Structure: (Any) Present + Past Indefinite 

More example:
I wish I could solve the problem (I can't solve the problem)
I wish I spoke Italian. ( I don't speak Italian)
I wish I had a big car. ( I don't have a big car)
I wish I was on a beach. ( I'm in the office)
I wish I met you ten years earlier. (I meet you today)
৩৫.
'Camouflage' means-
  1. Hide
  2. Disguise
  3. Cover
  4. None of above
অনির্ধারিত
ব্যাখ্যা
• 'Camouflage' means
-  যা কোনো কিছুর উপস্থিতি বা স্বরূপ-উপলব্ধিতে ব্যাঘাত সৃষ্টি করে; কপটবেশ; কূটবেশ।
- শত্রুকে ধোঁকা দেওয়ার জন্য রং, জাল, গাছের ডাল ইত্যাদির সাহায্যে সৃষ্ট মিথ্যা প্রতিভাস; ধোঁকার টাটি; কূটাবরণ।
- ধূম্রজাল সৃষ্টি করা; চোখে ধুলা দেওয়া; কূটাবরণের সাহায্যে শত্রুকে প্রতারিত করা; কূটবেশ ধারণ করা।

• অপশনে উল্লেখিত শব্দ গুলোর অর্থ - 

ক) Hide - লুকানো; গোপন/আচ্ছন্ন ক...
খ) Disguise -  ছদ্মবেশ ধারণ করা; প্রতারণা করতে বা নিজের পরিচয় গোপনে চেহারা পাল্টে ফেলা।
গ) Cover - ঢেকে দেওয়া; ঢেকে ফেলা; আড়াল করা; লুকিয়ে ফেলা; প্রসারিত করা।

• সুতরাং, বোঝা যাচ্ছে উল্লেখিত অপশন গুলোর মধ্যে সবগুলোই Camouflage এর সমার্থক অর্থ প্রকাশ করছে।
- অপশনে একাধিক উত্তর থাকায়, উত্তর নেওয়া সম্ভব হয়নি।
- None of above - এর স্থলে All of above হলে, সঠিক উত্তর all of above হত।

Source: Merriam-Webster Dictionary.
৩৬.
Which two cities are referred in 'A tale of Tow Cities'.
  1. Paris and Mexico City
  2. London and Rome
  3. Paris and Athens
  4. London and Paris
ব্যাখ্যা
London and Paris were mentioned in the novel 'A Tale of Two Cities' by Charles Dickens.
• 'A Tale of Two Cities' is one of the most famous novels of Charles Dickens.
- Historical Novel.এই Novel টিতে London and Paris এই দুইটি শহরকে ঘিরে কাহিনী গড়ে উঠেছে।
-  The story is set in the late 18th century against the background of the French Revolution.
- The French Revolution, for his sprawling tale of London and revolutionary Paris, the novel offers more drama than accuracy.

• এই novel এর উল্লেখযোগ্য চরিত্র সমূহ - 
- Sydne Carton
- Lucie Manette
- Chrales Darnay
- Dr. Alexandre Manette
- Madame Defarge.

Source: Britannica.
৩৭.
The price of rice is -
  1. rising
  2. raising
  3. risen
  4. raised
ব্যাখ্যা
• Present Continuous Tense এর Structure অনুযায়ী are এর পর Verb + ing হবে।
- Rise = নিজে বাড়া, বৃদ্ধি পাওয়া। 
- Raise = অন্যকে উত্তোলন করা, বাড়ানো। 
- Subject – Price হওয়ায় এখানে rise ব্যবহৃত হবে।

• Complete Sentence - The price of rice is rising.
৩৮.
A remedy for all diseases -
  1. Drug
  2. Antiseptic
  3. Panacea
  4. Cure
ব্যাখ্যা
Panacea (Noun)
English Meaning: A solution or remedy for all difficulties or diseases.
Bangla Meaning: সব ধরনের রোগ নিরাময়কারী ওষুধ; সব ধরনের সংকট মোচনের উপায়।

• অন্য অপশন গুলোর মধ্যে - 
- Drug - ওষুধ বা ওষুধ তৈরি করার কাজে ব্যবহৃত উপাদান,  অভ্যাস সৃষ্টি করে এমন বস্তু, নেশা উদ্রেককারী বস্তু বা মাদকদ্রব্য (যেমন আফিম, কোকেন), যা নিদ্রাচ্ছন্নতা বা অসাড়তা আনে।
- Antiseptic - বিশেষত জীবাণু নাশ করে ক্ষত ইত্যাদির পচন রোধ করতে পারে এমন (রাসায়নিক পদার্থ)।
- Cure - চিকিৎসা; উপশম, ফ্রান্সের আঞ্চলিক গির্জার পাদরি।

Source: Accessible Dictionary by Bangla Dictionary.
৩৯.
'Justice delayed is justice denied' was stated by-
  1. Disraeli
  2. Gladstone
  3. Emerson
  4. Shakespeare
ব্যাখ্যা
• 'Justice delayed is justice denied' was stated by - Gladstone.

• William Ewart Gladstone is a former Prime Minister of the United Kingdom.
- His famous quote about the judiciary is 'Justice delayed is justice denied.'

• His other famous quotes are:
-National injustice is the surest road to national downfall.
-You cannot fight against the future.
-Time is on its side.

Source: Britannica.com and Sparkes notes
৪০.
'Once in a blue moon' means-
  1. always
  2. very rarely
  3. nearly
  4. hourly
ব্যাখ্যা
• Once in a blue moon
English Meaning: very rarely.
Bangla Meaning: কদাচিৎ

Ex. Sentence: He comes round once in a blue moon.
Bangla Meaning: সে কদাচিৎ এখানে ঘুরতে আসে।

• প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে - 
ক) Always -  ব্যতিক্রমহীনভাবে সর্বদা
খ) Very arely - Very rarely - অত্যন্ত দুর্লভ/ কদাচিৎ
গ) Nearly - প্রায়, ঘনিষ্ঠভাবে।
ঘ) Hourly -  প্রতি ঘণ্টার; একঘণ্টা অন্তর; ঘণ্টায় ঘণ্টায়; ঘণ্টায় একবার।

• সুতরাং, বোঝা যাচ্ছে প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে -very rarely  শব্দটি Once in a blue moon phrase টির সমার্থক অর্থ প্রকাশ করে। 
- তাই সঠিক উত্তর হবে - very rarely.
- 'Once in a blue moon' means: very rarely.

Source: Live MCQ Lecture and Bangla Academy Dictionary.
৪১.
জাতির পিতা শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি দেয়া হয়-
  1. ১৯ মার্চ, ১৯৬৯
  2. ২১ ফেব্রুয়ারি, ১৯৫২
  3. ১৬ ডিসেম্বর, ১৯৭১
  4. ২৩ ফেব্রুয়ারি, ১৯৬৯
ব্যাখ্যা
বঙ্গবন্ধু উপাধি:
- ১৯৬৯ সালে শেখ মুজিবুর রহমানের মুক্তির দাবিতে দেশব্যাপী ছাত্র গণআন্দোলন শুরু হয়। 
- গণআন্দোলনের মুখে আইয়ুব সরকার ২২ ফেব্রুয়ারি শেখ মুজিবুর রহমানসহ সকল বন্দীকে মুক্তি দিতে বাধ্য হয়। 
- ১৯৬৯ সালের ২৩শে ফেব্রুয়ারি রেসকোর্স ময়দানে এক বিশাল ছাত্র সমাবেশে লাখো শিক্ষার্থীর উপস্থিতিতে কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদ শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’ উপাধিতে ভূষিত করে। 
- এ অনুষ্ঠানে তৎকালীন ডাকসু ভিপি তোফায়েল আহমেদ ডাকসু'র পক্ষ থেকে শেখ মুজিবুর রহমানকে 'বঙ্গবন্ধু' উপাধি দেন।

উল্লেখ্য,
- ১৯৬৯ সালের ৫ ডিসেম্বর সোহরাওয়ার্দীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আওয়ামী লীগের এক জনসভায় শেখ মুজিবুর রহমান পূর্ব পাকিস্তানের নাম রাখেন ‘বাংলাদেশ’।
- ১৯৭১ সালের ৩ মার্চ বঙ্গবন্ধুকে 'জাতির জনক' উপাধি দেওয়া হয়।

উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি।
৪২.
প্রথম এভারেস্ট বিজয়ী বাংলাদেশী নারী কে?
  1. শারমিন সুলতানা শিরিন
  2. জান্নাতুল ফেরদৌস
  3. নিশাত মজুমদার
  4. ওয়াসফিয়া নাজরীন
ব্যাখ্যা
নিশাত মজুমদার:
- বাংলাদেশের প্রথম নারী হিসেবে বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্টে আরোহণ করেছেন নিশাত মজুমদার।
- ২০১২ সালের ১৯ মে দেশের প্রথম নারী হিসেবে বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্ট জয় করেন।
- হিমালয়ের এই পর্বতশৃঙ্গের উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে ৮ হাজার ৮৪৮ মিটারের বেশি।
- এর আগে-পরে তিনি আরোহণ করেন মেরা, সিংগু চুলি, মাকালু, চেকিগো, শিশাপাংমা, কিয়োজো রি, পিসাং, এলব্রুস, ইমজা সে, লবুচে পর্বত।

উৎস: ২৯ আগস্ট ২০২২, প্রথম আলো।
৪৩.
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মনোগ্রামে কতটি তারকা চিহ্ন রয়েছে?
  1. ৩টি
  2. ২টি
  3. ৪টি
  4. ৫টি
ব্যাখ্যা
রাষ্ট্রীয় মনোগ্রাম:
- বাংলাদেশের রাষ্ট্রীয় মনোগ্রামে রয়েছে লাল বৃত্তের মাঝে হলুদ রঙের বাংলাদেশের মানচিত্র।
- বৃত্তের উপরের দিকে লেখা আছে 'গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ', নিচে লেখা 'সরকার' এবং বৃত্তের পাশে দুটি করে মোট চারটি তারকা।
- এ মনোগ্রামের ডিজাইনার এ এন এ সাহা।

উৎস: বাংলাদেশ সরকারের ওয়েবসাইট।
৪৪.
আন্তর্জাতিক অভিবাসী দিবস কবে?
  1. ১৮ ডিসেম্বর
  2. ৩০ ডিসেম্বর
  3. ৫ জুন
  4. ১৫ জুন
ব্যাখ্যা
আন্তর্জাতিক অভিবাসী দিবস:
- আন্তর্জাতিক অভিবাসী দিবস প্রতি বছর ১৮ই ডিসেম্বর জাতিসংঘের সকল সদস্যভূক্ত দেশে পালিত হয়ে আসছে।
- জাতিসংঘের সাধারণ পরিষদ ৪ ডিসেম্বর, ২০০০ সালে দিনটি বিশ্বব্যাপী উদযাপনের সিদ্ধান্ত নেয়।

অন্যদিকে -
- ৩০ ডিসেম্বর জাতীয় প্রবাসী দিবস।
- ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস।
- ১৫ জুন বিশ্ব প্রবীণ নির্যাতন সচেতনতা দিবস।

উৎস: ১৮ ডিসেম্বর ২০২১, যুগান্তর।
৪৫.
বাংলাদেশ কত তম নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণকারী দেশ?
  1. ৫৫
  2. ৫৬
  3. ৫৭
  4. ৫৮
ব্যাখ্যা
 বঙ্গবন্ধু স্যাটেলাইট- ১: 
- বঙ্গবন্ধু স্যাটেলাইট- ১ নির্মাণ করেছে বিশ্বের অন্যতম খ্যাতনামা স্যাটেলাইট নির্মাণকারী প্রতিষ্ঠান ফ্রান্সের থেলেস এলেনিয়া স্পেস। 
- বঙ্গবন্ধু স্যাটেলাইটের গায়ে বাংলাদেশের লাল-সবুজ পতাকার রঙের নকশার ওপর ইংরেজিতে লেখা রয়েছে বাংলাদেশ ও বঙ্গবন্ধু- ১। 
- বাংলাদেশ সরকারের একটি মনোগ্রামও রয়েছে এতে।
- বাংলাদেশ সময় ১২ মে, ২০১৮ তারিখ শুক্রবার দিবাগত রাত ২টা ১৪ মিনিটে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টারের উৎক্ষেপণ মঞ্চ থেকে 'বঙ্গবন্ধু স্যাটেলাইট– ১' মহাকাশে পাঠানো হয়।
- ফ্যালকন ৯ রকেটের নতুন সংস্করণ ব্লক ফাইভ বঙ্গবন্ধু স্যাটেলাইটকে নিয়ে যাত্রা করে নিজস্ব কক্ষপথে।
- রকেট উৎক্ষেপণের আধা ঘণ্টাখানেক পর স্যাটেলাইটটি কাঙ্ক্ষিত জিওস্টেশনারি ট্রান্সফার অরবিটে পৌঁছায়।
- এই স্যাটেলাইটের মাধ্যমে সম্প্রচার, টেলিযোগাযোগ ও ডেটা কমিউনিকেশন সেবা পাওয়া যাবে।
- এর মাধ্যমে বিশ্বের ৫৭তম স্যাটেলাইট সদস্য দেশের তালিকায় অন্তর্ভুক্ত হলো বাংলাদেশ। 
- বঙ্গবন্ধু স্যাটেলাইট- ১ প্রকল্পটি বাস্তবায়নে মোট খরচ হয়েছে ২ হাজার ৯০২ কোটি টাকা।
- এর মেয়াদ ১৫ বছর।
- এই স্যাটেলাইটের গ্রাউন্ড স্টেশন সংখ্যা ২টি।

উৎস: জাতীয় তথ্য বাতায়ন।
৪৬.
কোনো বস্তুর ওজন কোথায় বেশি?
  1. পাহাড়ের উপর
  2. বিষুব অঞ্চলে
  3. মেরু অঞ্চলে
  4. খনির ভিতর
ব্যাখ্যা
- কোনো বস্তুর ওজন মেরু অঞ্চলে সবচেয়ে বেশি। 
- একটি বস্তু যে পরিমাণ বল দ্বারা পৃথিবীর কেন্দ্রের দিকে আকৃষ্ট হয় তাকে তার ওজন বলে। 
- বস্তুর ওজন অভিকর্ষজ ত্বরণের ওপর নির্ভরশীল। 
- যে স্থানে অভিকর্ষজ ত্বরণ বেশি সে স্থানে বস্তুর ওজন বেশি। 
- মেরু অঞ্চলে g - এর মান বেশি হওয়ায় বস্তুর ওজনও বেশি। 

উৎস: বিজ্ঞান, অষ্টম শ্রেণী। 
৪৭.
‘ইরাটম’ কী?
  1. উন্নত জাতের পাট
  2. উন্নত জাতের ধান
  3. উন্নত জাতের গম
  4. উন্নত জাতের ইক্ষু
ব্যাখ্যা
বিভিন্ন ফসলের উন্নত জাত:
- বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) উদ্ভাবিত একটি উন্নত জাতের ধানের নাম ইরাটম।
- এরুপ আরো কিছু উন্নতজাতের ধান হলো ব্রি হাইব্রিড - ১ চান্দিনা, মালা , বিপ্লব, দুলাভোগ, সুফলা ইত্যাদি।

উল্লেখ্য,
• সোনালিকা ও আকবর: উন্নত জাতের গম।
• সুমাত্রা ও ম্যানিলা: উন্নত জাতের তামাক।
• বর্ণালী, শুভ্রা ও উত্তরণ উন্নত জাতের ভুট্টা।
• মহানন্দা, ল্যাংড়া ও মােহনভােগ উন্নত জাতের আম।
• বাহার: উন্নত জাতের টমেটো।
• যমুনা: উন্নত জাতের মরিচ।

উৎস: কৃষি তথ্য সার্ভিস।
৪৮.
‘কিয়োটো প্রটোকল’ কীসের সাথে সম্পর্কিত?
  1. শান্তি
  2. বাণিজ্য
  3. কৃষি
  4. পরিবেশ
ব্যাখ্যা
কিয়েটো প্রোটকল:
- কিয়োটো প্রোটোকল একটি বহুরাষ্ট্রীয় আন্তর্জাতিক চুক্তি।
- এটি পরিবেশের সাথে সম্পর্কিত।
- এই চুক্তিতে স্বাক্ষরকারী রাষ্ট্রগুলিকে গ্রীনহাউজ গ্যাস নির্গমন হ্রাসের জন্য দায়বদ্ধ করে।
- ১৯৯৭ খ্রিষ্টাব্দের ১১ই ডিসেম্বর জাপানের কিয়োটো শহরে এই চুক্তি প্রথম গৃহীত হয়।
- ২০০৫ খ্রিষ্টাব্দের ১৬ই ফেব্রুয়ারি কার্যকরী হয়।
- এর উল্লেখযোগ্য একটি নীতি হচ্ছে - Polluter pays principle.

উৎস: United Nations Framework Convention on Climate Change ওয়েবসাইট।
৪৯.
'Leaving no one behind' - কোনটির মূলনীতি?
  1. এমডিজি
  2. ডেল্টা প্ল্যান
  3. এসডিজি
  4. রূপকল্প-২০২১
ব্যাখ্যা
সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG):
- সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রার আদলে ২০১৫ সালের ২৫-২৭ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘ টেকসই উন্নয়ন সম্মেলনে সাসটেইনেবল ডেভেলপমেন্টস গোল (এসডিজি) গ্রহণ করে।
- এসডিজি-এর মূলনীতি: Leaving no one behind.
- এসডিজিতে ১৭টি লক্ষ্যমাত্রা এবং ১৬৯টি টার্গেট নির্ধারণ করা হয়।
- ২০৩০ সালের মধ্যে বাস্তবায়নের জন্যে লক্ষ্যস্থির করা হয়।
- মেয়াদকাল: ২০১৬-২০৩০ সাল।
- বাস্তবায়ন শুরু: ১ জানুয়ারি, ২০১৬ সাল।
- মেয়াদ শেষ: ৩১ ডিসেম্বর, ২০৩০ সাল।

এসডিজির ১৭টি লক্ষ্যমাত্রা হলো:
 ১. দারিদ্র্য বিলোপ;
২. ক্ষুধা মুক্তি;
৩. সুস্বাস্থ্য ও কল্যাণ;
৪. মানসম্মত শিক্ষা;
৫. লিঙ্গ সমতা;
৬. নিরাপদ পানি ও পয়ঃনিষ্কাশন;
৭. সাশ্রয়ী ও দূষণমুক্ত জ্বালানি;
৮. শোভন কাজ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি;
৯. শিল্প, উদ্ভাবন ও অবকাঠামো;
১০.অসমতার হ্রাস;
১১. টেকসই নগর ও জনপদ;
১২. পরিমিত ভোগ ও উৎপাদন;
১৩. জলবায়ু কার্যক্রম;
১৪. জলজ জীবন;
১৫. স্থলজ জীবন;
১৬. শান্তি, ন্যায়বিচার ও কার্যকর প্রতিষ্ঠান;
১৭. অভীষ্ট অর্জনে অংশীদারিত্ব৷

উৎস: United Nations Sustainable Development Group ওয়েবসাইট।
৫০.
‘ব্লু-ইকোনমি’ কোন বিষয়ের সাথে সংশ্লিষ্ট?
  1. বনজ অর্থনীতি
  2. সমুদ্র অর্থনীতি
  3. খনিজ অর্থনীতি
  4. ব্যস্টিক অর্থনীতি
ব্যাখ্যা
সুনীল অর্থনীতি:
- সুনীল অর্থনীতি বা Blue economy হচ্ছে সমুদ্রের সম্পদনির্ভর অর্থনীতি। 
- সমুদ্রের বিশাল জলরাশি ও এর তলদেশের বিভিন্ন প্রকার সম্পদকে কাজে লাগানোর অর্থনীতি। 
- সমুদ্র থেকে আহরণকৃত যে কোন সম্পদ দেশের অর্থনীতিতে যুক্ত হয়, তাই সুনীল অর্থনীতির পর্যায়ে পড়বে। 
- বিশ্বব্যাংকের মতে, সুনীল অর্থনীতি হলো ‘অর্থনৈতিক বৃদ্ধি, উন্নত জীবিকা, এবং সমুদ্রের বাস্তুতন্ত্রের স্বাস্থ্য সংরক্ষণের জন্য সমুদ্র সম্পদের টেকসই ব্যবহার।’
- সুনীল অর্থনীতি আমাদের এই উপলব্ধি করতে চ্যালেঞ্জ করে যে সমুদ্র সম্পদের টেকসই ব্যবস্থাপনার জন্য বিভিন্ন অংশীদারিত্বের মাধ্যমে সীমান্ত এবং সেক্টর জুড়ে সহযোগিতার প্রয়োজন হবে।
- এটি একটি লম্বা আদেশ, বিশেষ করে ক্ষুদ্র দ্বীপ উন্নয়নশীল রাষ্ট্র (SIDS) এবং স্বল্পোন্নত দেশগুলির (LDCs) জন্য যারা উল্লেখযোগ্য সীমাবদ্ধতার সম্মুখীন।

উৎস: Blue Economy Definitions - the United Nations, un.org.
৫১.
ভার্চুয়াল রিয়ালিটিতে কী ধরনের ইমেজ তৈরি হয়?
  1. এক-মাত্রিক
  2. দ্বি-মাত্রিক
  3. ত্রি-মাত্রিক
  4. বহুমাত্রিক
ব্যাখ্যা
- ভার্চুয়াল রিয়েলিটি হচ্ছে হার্ডওয়্যার ও সফটওয়্যারের সমন্বয়ে কম্পিউটার সিস্টেমের মাধ্যমে কোনো বস্তু, ঘটনা বা পরিবেশের বাস্তবভিত্তিক বা ত্রিমাত্রিক চিত্রভিত্তিক রূপায়ণ। 
অর্থাৎ প্রকৃত অর্থে বাস্তব নয় কিন্তু বাস্তবের চেতনা উদ্যোগকারী বিজ্ঞাননির্ভর কল্পনাকে ভার্চুয়াল রিয়েলিটি বলে। 
- ভার্চুয়াল রিয়েলিটি মূলত কম্পিউটার প্রযুক্তি ও সিমুলেশন তত্ত্বের উপর প্রতিষ্ঠিত। 
- ভার্চুয়াল রিয়েলিটিতে কম্পিউটার প্রযুক্তির মাধ্যমে কৃত্তিম পরিবেশকে এমনভাবে উপস্থাপন করা হয়, যা ব্যবহারকারীর কাছে সত্য ও বাস্তব মনে হয়। 
- ভার্চুয়াল রিয়েলিটিতে ত্রি-মাত্রিক ইমেজ তৈরির মাধ্যমে অতি অসম্ভব কাজও সম্ভবপর হয়। 
- ভার্চুয়াল জগতে প্রবেশের সময় একজন ব্যবহারকারীকে মাথাইয় হেড মাউন্টেড ডিসপ্লে (HDM), হাতে একটি ডাটা গ্লোভ (Data Glove) বা একটি পূর্ণাঙ্গ বডি স্যুইট (Body Suit) পড়তে হয় এবং ভার্চুয়াল রিয়েলিটি তাকে কোনো রকম শারীরিক ঝুঁকি বা বিপদ ছাড়াই বাস্তব অভিজ্ঞতা প্রদান করে। 

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 
৫২.
HTTP এর পূর্ণরূপ কী?
  1. Higher Text Transfer Protocol
  2. Hyper Text Transfer Protocol
  3. Higher Transfer Text Protocol
  4. Hyper Transfer Text Protocol
ব্যাখ্যা
▪ HTTP এর পূর্ররূপ Hyper Text Transfer Protocol
▪ এট ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবে ফাইল এক্সচেঞ্জের জন্য ব্যবহৃত স্ট্যান্ডার্ড অ্যাপ্লিকেশন-স্তরের প্রোটোকল। 
▪ HTML এর পূর্ণরূপ Hyper Text Markup Language. 

উৎস: ব্রিটানিকা। 
৫৩.
চিন্তা করার ক্ষমতা নিচের কোন প্রযুক্তির?
  1. বায়োইনফরমেটিক্স
  2. রোবটিক্স
  3. ইনফরমেটিক্স
  4. বায়োমেট্রিক্স
ব্যাখ্যা
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স: 
- চিন্তাশক্তি, বুদ্ধি কিংবা বিশ্লেষণ ক্ষমতা মানুষের সহজাত, একটি যন্ত্রকে মানুষের মতো বুদ্ধিমত্তা দিয়ে, সেটিকে চিন্তা করানো কিংবা বিশ্লেষণ করানোর ক্ষমতা দেওয়ার ধারণাটিকে সাধারণভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা বলা হয়। 
- কিছুদিন আগেও কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ছিল দূর ভবিষ্যতের একটি কাল্পনিক বিষয়। 
- পৃথিবীর মানুষ ডিজিটাল বিশ্বে এমনভাবে সম্পৃক্ত হয়েছে যে, হঠাৎ করে অচিন্তনীয় পরিমাণ ডেটা সৃষ্টি হয়েছে এবং সেই ডেটাকে প্রক্রিয়া করার মতো ক্ষমতাশালী কম্পিউটার আমাদের হাতে চলে এসেছে। 
- এই ডেটা বা তথ্যকে প্রক্রিয়া করার জন্য অনেক সময় সাধারণ কম্পিউটার প্রোগ্রাম যথেষ্ট নয়, এমন অ্যালগরিদম বা পদ্ধতি প্রয়োজন যার মাধ্যমে কম্পিউটার চিন্তা করে কোনো সমাধান বের করতে পারে এবং পরিবর্তিত পরিস্থিতির সাথে নিজেকে খাপ খাইয়ে নিতে পারে ঠিক যেমনটা মানুষ বা অন্যান্য বুদ্ধিমান প্রাণী করে থাকে।
- এ ধরণের পদ্ধতি এবং অ্যালগরিদম নিয়েই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কাজ করে থাকে। 
- আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের আওতায় বেশ কিছু ক্ষেত্র রয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে: মেশিন লার্নিং, রোবটিক্স, কম্পিউটার ভিশন, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং (NLP), স্পিচ প্রসেসিং ইত্যাদি। 

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ- দ্বাদশ ও আলিম শ্রেণি। 
৫৪.
ডাটাবেজের ভিত্তি কোনটি?
  1. রেকর্ড
  2. টেবিল
  3. ইনডেক্স
  4. ফিল্ড
ব্যাখ্যা
- ডাটাবেজ প্রোগ্রামের ভিত্তি হলো ফিল্ড। 
- এটি ডাটাবেজের ক্ষুদ্রতম উপাদান। 
- এটি কোন বিষয়ের একটি নির্দিষ্ট চরিত্র প্রকাশ করে থাকে। 
- কয়েকটি ফিল্ডের সমন্বয়ে একটি রেকর্ড তৈরি হয়। 

সূত্র: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণী (শাহ্ শাহজাহান সজীব)। 
৫৫.
কোনো প্রতিষ্ঠান, কোম্পানি’র বা ব্যক্তির নিজস্ব ওয়েব পেইজকে কী বলে?
  1. হোম পেইজ
  2. ওয়েব পেইজ
  3. ওয়েবসাইট
  4. ওয়েব এড্রেস
ব্যাখ্যা
- কোনো প্রতিষ্ঠান, কোম্পানি’র বা ব্যক্তির নিজস্ব ওয়েব পেইজকে ওয়েবসাইট বলে। 

ওয়েবসাইট: 

- একটি ওয়েবসাইট মূলত কতগুলো ওয়েব পেইজের সমষ্টি। 
- ওয়েবসাইটের অন্তর্গত বিভিন্ন পেজগুলো কিভাবে সাজানো থাকে তাই হল ওয়েবসাইটের কাঠামো।
- অন্যভাবে বলা যায়, একটি ওয়েবসাইটের সকল বিষয়বস্তু ও উপস্থাপনার অবকাঠামো হচ্ছে ঐ ওয়েবসাইটের কাঠামো। 
- সাধারণত একটি ওয়েবসাইটের কাঠামোতে তিনটি অংশ থাকে। 
যথা - 
১. হোম পেজ (Home Page), 
২. প্রধান অংশ (Main Section) ও 
৩. উপশাখা (Subsection). 

হোম পেজ: 
- হোম পেইজ হলো ওয়েবসাইটে প্রবেশের প্লাটফর্ম। 
- এটি সুন্দর ও আকর্ষনীয় হওয়া উচিৎ। 
- ওয়েব ব্রাউজার শুরুতে এই পেইজটি লোড করে। 
- এখানে ওয়েবসাইটের অন্যান্য সকল পেইজের তথ্য সংক্ষিপ্ত আকারে দেওয়া থাকে। 
- একটি ওয়েবসাইট কোন ধরনের তথ্য বহন করছে তা হোম পেইজ থেকেই জানা যায়। 
- অন্যান্য পেইজ ব্রাউজ করার জন্য এই পেইজে লিংক দেওয়া থাকে। 

প্রধান অংশ: 
- হোম পেইজের পরের ওয়েব পেজগুলোকে প্রধান অংশ বা মূল সেকশন বলে। 
- ওয়েবসাইটের প্রধান অংশটি কয়েকটি ওয়েব পেজ নিয়ে গঠিত হতে পারে। 
- সাধারণত হোম পেজের বিষয়গুলোর উপর বিস্তারিত তথ্য এখানে সন্নিবেশ করা থাকে। 

উপশাখা: 
- প্রধান অংশে অন্তর্ভুক্ত পেইজ আবার এক বা একাধিক পেইজের সাথে যুক্ত থাকে যাদেরকে উপশাখা বা সাব সেকশন পেইজ বলে। 
- এই পেইজগুলোতে বিস্তারিত তথ্য এবং লিংক যুক্ত করে তথ্যের সমন্বয় করা হয়। 

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫৬.
১৫% ছাড়ে ১২০ টাকা মূল্যের বই কত টাকায় বিক্রয় হবে?
  1. ৯৫
  2. ১০০
  3. ১০২
  4. ১০৫
ব্যাখ্যা

প্রশ্ন: ১৫% ছাড়ে ১২০ টাকা মূল্যের বই কত টাকায় বিক্রয় হবে?

সমাধান:
১৫% ছাড়ে
বইটির বিক্রয়মূল্য = ১২০ - ১২০ এর ১৫%
= ১২০ - ১২০ এর ১৫/১০০
= ১২০ - ১৮
= ১০২ টাকা

৫৭.
একটি সংখ্যার তিনগুণের সাথে দ্বিগুণ যোগ করলে ৮৫ হয়। সংখ্যাটি কত?
  1. ১৫
  2. ১৬
  3. ১৭
  4. ১৮
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সংখ্যার তিনগুণের সাথে দ্বিগুণ যোগ করলে ৮৫ হয়। সংখ্যাটি কত?

সমাধান:
ধরি,
সংখ্যাটি ক 

প্রশ্নমতে
৩ক + ২ক = ৮৫
⇒ ৫ক = ৮৫
⇒ ক = ১৭
৫৮.
১ + ২ + ৩ + ৪ + ........... + ২০ = কত?
  1. ১৯০
  2. ২০০
  3. ২১০
  4. ২২০
ব্যাখ্যা
প্রশ্ন:  ১ + ২ + ৩ + ৪ + ........... + ২০ = কত?

সমাধান: 
আমরা জানি,
প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল = {n(n + ১)}/২
প্রথম ২০টি স্বাভাবিক সংখ্যার যোগফল = {২০(২০ + ১)}/২
= ১০ × ২১
= ২১০
৫৯.
a + b = 4, a - b = 2 হলে ab = ?
  1. 3
  2. 4
  3. 5
  4. 6
ব্যাখ্যা

প্রশ্ন: a + b = 4, a - b = 2 হলে ab = ?

সমাধান:
দেওয়া আছে
a + b = 4
a - b = 2

আমরা জানি
4ab = (a + b)2 - (a - b)2
বা, 4ab = 42 - 22
বা, 4ab = 16 - 4
বা, 4ab = 12
বা, ab = 12/4
∴ ab = 3

৬০.
একটি সমকোণী ত্রিভুজের দুটি কোণের সমষ্টি ১৭০ ডিগ্রি হলে অপর কোণটির মান কত ডিগ্রি?
  1. ৯০
  2. ৭০
  3. ১০
  4. ২০
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমকোণী ত্রিভুজের দুটি কোণের সমষ্টি ১৭০ ডিগ্রি হলে অপর কোণটির মান কত ডিগ্রি?

সমাধান:
ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি ১৮০ ডিগ্রি। 
একটি সমকোণী ত্রিভুজের দুটি কোণের সমষ্টি ১৭০ ডিগ্রি
∴ অপর কোণের মান = (১৮০ - ১৭০) = ১০°
৬১.
০.১ × ০.০১ × ০.০০১ = ?
  1. ০.১
  2. ০.০১
  3. ০.০০০১
  4. ০.০০০০০১
ব্যাখ্যা
প্রশ্ন: ০.১ × ০.০১ × ০.০০১ = ?

সমাধান:
০.১ × ০.০১ × ০.০০১ 
= ০.০০০০০১
৬২.
একটি ক্লাসে ৬৪০ জন ছাত্র-ছাত্রী রয়েছে। ৪০% ছাত্র হলে ছাত্রী সংখ্যা কত?
  1. ৩৪০
  2. ৩৮৪
  3. ৩৯৪
  4. ২৫৬
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ক্লাসে ৬৪০ জন ছাত্র-ছাত্রী রয়েছে। ৪০% ছাত্র হলে ছাত্রী সংখ্যা কত?

সমাধান:
১০০ জন  ছাত্র-ছাত্রীর মধ্যে  ছাত্র ৪০ জন 
১ জন  ছাত্র-ছাত্রীর মধ্যে  ছাত্র ৪০/১০০ জন 
৬৪০ জন  ছাত্র-ছাত্রীর মধ্যে  ছাত্র (৪০ × ৬৪০)/১০০ জন 
= ২৫৬ জন  

 ক্লাসে ছাত্রীর সংখ্যা = (৬৪০ - ২৫৬) জন 
= ৩৮৪ জন
৬৩.
একটি চাকার পরিধি ২ মিটার হলে ১০ কিলোমিটার পথ যেতে চাকাটি কতবার ঘুরবে?
  1. ৫০০০
  2. ২০০০
  3. ৫০০
  4. ২০০
ব্যাখ্যা
প্রশ্ন: একটি চাকার পরিধি ২ মিটার হলে ১০ কিলোমিটার পথ যেতে চাকাটি কতবার ঘুরবে?

সমাধান:
গাড়ীর চাকার পরিধি = ২ মিটার
১০ কিলোমিটার  = (১০০০ × ১০) মিটার = ১০০০০মিটার 

২ মিটার যেতে গাড়ির চাকা ঘুরে ১ বার 
১ মিটার যেতে গাড়ির চাকা ঘুরে ১/২ বার 
১০০০০ মিটার যেতে গাড়ির চাকা ঘুরে ১০০০০/২ বার 
= ৫০০০ বার
৬৪.
একটি বর্গাকার মাঠের পরিসীমা ৮ মিটার হলে মাঠের ক্ষেত্রফল কত বর্গমিটার?
  1. ১৬
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বর্গাকার মাঠের পরিসীমা ৮ মিটার হলে মাঠের ক্ষেত্রফল কত বর্গমিটার?

সমাধান:
বর্গাকার মাঠের এক বাহুর দৈর্ঘ্য = ক মিটার
বর্গাকার মাঠের পরিসীমা = ৪ক মিটার

প্রশ্নমতে
৪ক = ৮
বা, ক = ৮/৪
ক = ২

বর্গাকার মাঠের ক্ষেত্রফল = ক বর্গমিটার
= ২ বর্গমিটার
= ৪ বর্গমিটার
৬৫.
৪ ÷ ২ + ২ × ১.৫ - ০.৫ + ০.২৫ =?
  1. ৫.০০
  2. ৪.৫০
  3. ৪.৭৫
  4. কোনটি নয়
ব্যাখ্যা
প্রশ্ন: ৪ ÷ ২ + ২ × ১.৫ - ০.৫ + ০.২৫ =?

সমাধান:
৪ ÷ ২ + ২ × ১.৫ - ০.৫ + ০.২৫ 
= ২ + ২ × ১.৫ - ০.৫ + ০.২৫ 
= ২ + ৩ - ০.৫ + ০.২৫
= ৫.২৫ - ০.৫
= ৪.৭৫
৬৬.
কোন শ্রেণীতে ২৫ জন ছাত্রের বয়সের গড় ১০ বছর। শিক্ষকসহ তাদের বয়সের গড় ১১ বছর হলে শিক্ষকের বয়স কত বছর?
  1. ২৬
  2. ৩৬
  3. ৩৮
  4. ৪৮
ব্যাখ্যা
প্রশ্ন: কোন শ্রেণীতে ২৫ জন ছাত্রের বয়সের গড় ১০ বছর। শিক্ষকসহ তাদের বয়সের গড় ১১ বছর হলে শিক্ষকের বয়স কত বছর?

সমাধান: 
২৫ জন ছাত্রের বয়সের গড় = ১০ বছর 
∴ ২৫ জন ছাত্রের বয়সের সমষ্টি = (১০ × ২৫) বছর 
= ২৫০ বছর 

আবার, 
শিক্ষকসহ ২৫ জন ছাত্রের বয়সের গড় = ১১ বছর 
∴ শিক্ষকসহ ২৫ জন ছাত্রের বয়সের সমষ্টি = (১১ × ২৬) বছর 
= ২৮৬ বছর 

∴ শিক্ষকের বয়স = (২৮৬ - ২৫০) বছর 
= ৩৬ বছর
৬৭.
পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ৭৬ বছর। পিতার বয়স পুত্রের বয়সের তিনগুণ হলে পুত্রের বয়স কত বছর?
  1. ৫৭
  2. ২৩
  3. ১৯
  4. ২৭
ব্যাখ্যা
প্রশ্ন: পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ৭৬ বছর। পিতার বয়স পুত্রের বয়সের তিনগুণ হলে পুত্রের বয়স কত বছর?

সমাধান:
ধরি
পুত্রের বয়স ক বছর
পিতার বয়স ৩ক বছর

প্রশ্নমতে
৩ক + ক = ৭৬
⇒ ৪ক = ৭৬
∴ ক = ১৯ বছর

পুত্রের বয়স = ১৯ বছর
৬৮.
যদি ডালের মূল্য ২৫% বৃদ্ধি পায় তবে ডালের ব্যবহার কী পরিমাণ কমালে খরচের পরিমাণ একই থাকবে?
  1. ২৫%
  2. ২০%
  3. ৭৫%
  4. ১৫%
ব্যাখ্যা
প্রশ্ন: যদি ডালের মূল্য ২৫% বৃদ্ধি পায় তবে ডালের ব্যবহার কী পরিমাণ কমালে খরচের পরিমাণ একই থাকবে?

সমাধান:
ধরি
ডালের মূল্য= ১০০ টাকা

মূল্য ২৫% বৃদ্ধিতে
ডালের বর্তমান মূল্য= ১০০+ ১০০ এর ২৫%
= ১০০ + ১০০ এর ২৫/১০০
= ১০০ + ২৫
= ১২৫ টাকা

১২৫ টাকায় ব্যবহার কমাতে হবে = ২৫ টাকা 
১ টাকায় ব্যবহার কমাতে হবে = ২৫/১২৫ টাকা 
১০০ টাকায় ব্যবহার কমাতে হবে = (২৫ × ১০০)/১২৫ টাকা 
=২০ টাকা
৬৯.
নিচের ভগ্নাংশগুলির মধ্যে কোনটি বৃহত্তম?
  1. ১৫/১৭
  2. ১১/১৫
  3. ৭৫/৮৩
  4. ১০/১১
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের ভগ্নাংশগুলির মধ্যে কোনটি বৃহত্তম?

সমাধান:
১৫/১৭ = ০.৮৮২
১১/১৫ = ০.৭৩৩
৭৫/৮৩ = ০.৯০৩
১০/১১ = ০.৯০৯
৭০.
দু’টি বৃত্তের ব্যাসের অনুপাত ৩ : ২ হলে বৃত্ত দু’টির ক্ষেত্রফলের অনুপাত কত হবে?
  1. ২ : ৩
  2. ৯ : ৪
  3. ৪ : ৯
  4. ৪ : ৩
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি বৃত্তের ব্যাসের অনুপাত ৩ : ২ হলে বৃত্ত দুটির ক্ষেত্রফলের অনুপাত কত হবে?

সমাধান:
ধরি,
বৃত্ত দুইটির ব্যাসার্ধ 3x/2 এবং 2x/2

∴ বৃত্ত দুইটির ক্ষেত্রফলের অনুপাত = π(3x/2)2 : π(2x/2)2
= 9πx2/4 : 4πx2/4
= 9 : 4