পরীক্ষা আর্কাইভ

সহকারী থানা শিক্ষা অফিসার (ATEO)

পরীক্ষাসহকারী থানা শিক্ষা অফিসার (ATEO)তারিখতারিখ অনির্ধারিতসময়32 minutes
মোট প্রশ্ন২৯
সিলেবাস
[ATEO - নিয়োগ প্রস্তুতি: পরীক্ষা - ১৮] গণিত পরীক্ষা - ৫ টপিক: ১. দ্বি-ঘাত ও সরল সহ-সমীকরণ, ২.সমান্তর ও গুণোত্তর ধারা। উৎস: ষষ্ঠ থেকে উচ্চ-মাধ্যমিক শ্রেণি পর্যন্ত গণিত বোর্ড বই [NCTB ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়] এবং যেকোনো ভালো একটি গাইড বই।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

সহকারী থানা শিক্ষা অফিসার (ATEO)

সহকারী থানা শিক্ষা অফিসার (ATEO) · তারিখ অনির্ধারিত · ২৯ প্রশ্ন

.
(3a - 2b, 3) = (4, 2a - b) হলে (b, a)  = ?
  1. (2, 3)
  2. (2, 1)
  3. (1, 2)
  4. (3, 2)
সঠিক উত্তর:
(1, 2)
উত্তর
সঠিক উত্তর:
(1, 2)
ব্যাখ্যা
প্রশ্ন: (3a - 2b, 3) = (4, 2a - b) হলে (b, a)  = ?

সমাধান: 
এখানে,
3a - 2b = 4 ............(i)
2a - b = 3 ...........(ii)

(ii) নং সমীকরণকে ২ দ্বারা গুণ করে (i) নং হতে বিয়োগ করে পাই।
3a - 2b - 4a + 2b = 4 - 6
- a = - 2
a = 2

(ii) নং সমীকরণ হতে পাই,
4 - b = 3
b = 1

∴(b, a) = (1, 2)
.
একটি সমান্তর ধারার তৃতীয় পদ 13 এবং পঞ্চম পদ 19 হলে ধারটি প্রথম 10টি পদের সমষ্টি কত?
  1. 189
  2. 197
  3. 205
  4. 217
সঠিক উত্তর:
205
উত্তর
সঠিক উত্তর:
205
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমান্তর ধারার তৃতীয় পদ 13 এবং পঞ্চম পদ 19 হলে ধারটি প্রথম 10টি পদের সমষ্টি কত?

সমাধান: 
মনেকরি 
সমান্তর ধারার ১ম পদ a 
সাধারণ অন্তর d 

দেওয়া  আছে,
৩য় পদ = 13 
∴ a +  (3 - 1)d = 13
a + 2d = 13 ....... (i)

৫ম পদ = 19
∴ a + (5 - 1)d = 19
a + 4d = 19 ...........(ii)

(ii) থেকে (i) নং বিয়োগ করে পাই।
2d = 6
d = 3

(i) নং সমীকরণ হতে পাই,
a = 13 - 6 = 7

১০টি পদের সমষ্টি = (n/2){2a + (n - 1)d}
= (10/2){2a + (10 - 1)d}
= 5{2 × 7 + 9 × 3 }
= 5 (14 + 27)
= 205
.
x + 2y = 11, 3x - y = 12 হলে, 2(x + y) এর মান কত? 
  1. 14
  2. 16
  3. 18
  4. 22
সঠিক উত্তর:
16
উত্তর
সঠিক উত্তর:
16
ব্যাখ্যা
প্রশ্ন: x + 2y = 11, 3x - y = 12 হলে, 2(x + y) এর মান কত? 

সমাধান: 
 x + 2y = 11................(1)
3x - y = 12 ................(2)

(2) নং সমীকরণকে ২ দ্বারা গুণ করে (1) নং সমীকরণ যোগ করে পাই,
6x - 2y + x + 2y = 24 + 11
7x = 35
x = 5

(1) নং হতে পাই,
x + 2y = 11
5 + 2y = 11
2y = 6
y = 3 

2(x + y) = 2(5 + 3) = 16
.
5xy + 28x - 16 = 0 এবং y = - 4 হলে, 2x + y এর মান কত?
  1. 0
  2. 1
  3. 4
  4. 2
সঠিক উত্তর:
0
উত্তর
সঠিক উত্তর:
0
ব্যাখ্যা
প্রশ্ন: 5xy + 28x - 16 = 0 এবং y = - 4 হলে, 2x + y এর মান কত?

সমাধান: 
5xy + 28x - 16 = 0
or, - 20x + 28x - 16 = 0
or, 8x = 16
x = 2

2x + y = 4 - 4 = 0
.
3, 2a + 1, 27, ...... ধারাটি গুণোত্তর প্রগতিতে থাকলে a এর মান কত?
  1. 3
  2. 4
  3. 5
  4. 2
সঠিক উত্তর:
4
উত্তর
সঠিক উত্তর:
4
ব্যাখ্যা
প্রশ্ন: 3, 2a + 1, 27, ...... ধারাটি গুণোত্তর প্রগতিতে থাকলে a এর মান কত?

সমাধান:
ধারাটি গুণোত্তর তাই,
পূর্বপদ এবং পরপদের অনুপাত সবসময় একই থাকবে।

∴ (2a + 1) / 3 = 27 / (2a + 1)
or, (2a + 1)2 = 81
or, 2a + 1 = 9
or, 2a = 8 
or, a = 4
.
৫ + ৮ + ১১ + ১৪ + ১৭+ ......... ধারার কততম পদ ৭৭?
  1. ২১তম
  2. ২৩তম
  3. ২৪তম
  4. ২৫তম
সঠিক উত্তর:
২৫তম
উত্তর
সঠিক উত্তর:
২৫তম
ব্যাখ্যা
প্রশ্ন: ৫ + ৮ + ১১ + ১৪ + ১৭+ ......... ধারার কততম পদ ৭৭?

সমাধান: 
ধারাটির প্রথম পদ, a = 5
সাধারণ অন্তর, d = 3
ধরি, n তম পদ = 77

∴ a + (n - 1)d = 77
or, 5 + (n - 1)3 = 77
or, n - 1 = 72/3
or, n = 24 + 1
∴ n = 25
.
কোন গুণোত্তর ধারার তৃতীয় পদ 8 হলে, প্রথম পাঁচ পদের গুণফল কত?
  1. 4096
  2. 32768
  3. 262144
  4. 10240
সঠিক উত্তর:
32768
উত্তর
সঠিক উত্তর:
32768
ব্যাখ্যা
প্রশ্ন: কোন গুণোত্তর ধারার তৃতীয় পদ 8 হলে, প্রথম পাঁচ পদের গুণফল কত?

সমাধান:
ধরি,
প্রথম পদ = a
সাধারণ অনুপাত = r
তৃতীয় পদ ar2 = 8

প্রথম পাঁচ পদের সমষ্টি  S হলে,
S = a × ar × ar2 × ar3 × ar4
= a5r10
= (ar2)5
= 85
= 32768
.
দুই অংক বিশিষ্ট একটি সংখ্যার দশকের অংক এককের অংক অপেক্ষা ২ বেশি। সংখ্যাটি এর অংকদ্বয়ের সমষ্টির সাতগুণ অপেক্ষা ৩ বেশি। সংখ্যাটি কত?
  1. ৭৫
  2. ৬৪
  3. ৫৩
  4. ৩১
সঠিক উত্তর:
৩১
উত্তর
সঠিক উত্তর:
৩১
ব্যাখ্যা
প্রশ্ন: দুই অংক বিশিষ্ট একটি সংখ্যার দশকের অংক এককের অংক অপেক্ষা ২ বেশি। সংখ্যাটি এর অংকদ্বয়ের সমষ্টির সাতগুণ অপেক্ষা ৩ বেশি। সংখ্যাটি কত?

সমাধান:
ধরি,
একক স্থানীয় অংক = ক
দশক স্থানীয় অংক = (ক + ২)
∴সংখ্যাটি = ১০(ক + ২) + ক
= ১১ক + ২০

শর্তানুসারে,
১১ক + ২০ = ৭(ক + ক + ২) + ৩
বা, ১১ক + ২০ = ৭(২ক + ২) + ৩
বা, ১১ক + ২০ = ১৪ক + ১৪ + ৩ 
বা, ৩ক = ৩
∴ ক = ১

সংখ্যাটি = ১১ × ১ + ২০
= ৩১
.
(3X - 7)/2 = Y হলে, 4Y + 14 = ?
  1. 4X
  2. 6X
  3. 2X
  4. 9X
সঠিক উত্তর:
6X
উত্তর
সঠিক উত্তর:
6X
ব্যাখ্যা
প্রশ্ন: (3X - 7)/2 = Y হলে, 4Y + 14 = ?

সমাধান:
(3X - 7)/2 = Y
3X - 7 = 2Y
6X - 14 = 4Y
4Y + 14 = 6X
১০.
১২৮ + ৬৪ + ৩২ +....... ধারাটির কোন পদ ১?
  1. ৮ম
  2. ৯ম
  3. ৭ম
  4. ১০ম
সঠিক উত্তর:
৮ম
উত্তর
সঠিক উত্তর:
৮ম
ব্যাখ্যা
প্রশ্ন: ১২৮ + ৬৪ + ৩২ +....... ধারাটির কোন পদ ১?

সমাধান:
প্রথম পদ, a = 128
সাধারণ অনুপাত, r = 64/128 = 1/2
ধরি, n তম পদ = 1
∴ arn-1 = 1
or, 128 × (1/2)n-1 = 1
or, (1/2)n-1 = 1/128
or, (1/2)n-1 = (1/2)7
or, n - 1 = 7
∴ n = 8
১১.
(১/৬৪) + (১/৩২) + (১/১৬) + ............................ ধারাটির প্রথম ৮ পদের সমষ্টি কত?
  1. ১০২৩/৬৪
  2. ৫১১/৬৪
  3. ২৫৫/৬৪
  4. ১২৭/৬৪
সঠিক উত্তর:
২৫৫/৬৪
উত্তর
সঠিক উত্তর:
২৫৫/৬৪
ব্যাখ্যা
প্রশ্ন: (১/৬৪) + (১/৩২) + (১/১৬) + ............................ ধারাটির প্রথম ৮ পদের সমষ্টি কত?

সমাধান: 
এখানে,
প্রথম পদ a = 1/64
সাধারন অনুপাত, r = (1/32)/(1/64)
r = 2
যেহেতু,
r>1
প্রথম ১০ পদের সমষ্টি Sn= a × (rn - 1)/(r - 1)
∴ S8= 1/64 × (28 - 1)/(2 - 1)
= 1/64 × 255
= 255/64
১২.
(y - x), y, (y + x), (y + 2x)...... ধারাটির ১২ তম পদ কত?
  1. y + 9x
  2. y + 10x
  3. y + 11x
  4. y + 12x
সঠিক উত্তর:
y + 10x
উত্তর
সঠিক উত্তর:
y + 10x
ব্যাখ্যা
প্রশ্ন: (y - x), y, (y + x), (y + 2x)...... ধারাটির ১২ তম পদ কত?

সমাধান:
(y - x), y, (y + x), (y + 2x)......
a = (y - x)
d = (y - y + x) = x

১২ তম পদ = a + (n - 1)d
= (y - x) + 11x
= y + 10x
১৩.
কোনো সমান্তর ধারার 12 তম পদ 77 হলে, এর প্রথম 23টি পদের সমষ্টি কত?
  1. 1462
  2. 1561
  3. 1861
  4. 1771
সঠিক উত্তর:
1771
উত্তর
সঠিক উত্তর:
1771
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো সমান্তর ধারার 12 তম পদ 77 হলে, এর প্রথম 23টি পদের সমষ্টি কত?

সমাধান:
ধরি,
ধারাটির ১ম পদ a এবং সাধারণ অনুপাত r.
12 তম পদ = a + (12 - 1)d = a + 11d
শর্তমতে, a + 11d = 77

∴ প্রথম 23টি পদের সমষ্টি = (23/2){2a + (23 - 1)d}
= (23/2)(2a + 22d)
= (23/2) × 2(a + 11d)
= (23/2) × 2 × 77 
= 1771
১৪.
নিচের কোন ক্ষেত্রে দ্বিঘাত সমীকরণের মূলদ্বয় বাস্তব ও সমান হবে?
  1. b2 - 4ac = 0
  2. b2 - 4ac > 0
  3. b2 - 4ac < 0
  4. b2 - 4ac পূর্ণবর্গ সংখ্যা হয়
সঠিক উত্তর:
b2 - 4ac = 0
উত্তর
সঠিক উত্তর:
b2 - 4ac = 0
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটির ক্ষেত্রে দ্বিঘাত সমীকরণের মূলদ্বয় বাস্তব ও সমান হবে?

সমাধান: 
দ্বিঘাত সমীকরণের মূলের প্রকৃতি:
1. যদি b2 - 4ac = 0 হয় তবে দ্বিঘাত সমীকরণের মূলদ্বয় বাস্তব ও সমান হবে।
2. যদি b2 - 4ac > 0 হয় তবে দ্বিঘাত সমীকরণের মূলদ্বয় বাস্তব ও অসমান হবে।
3. যদি b2 - 4ac < 0 হয় তবে দ্বিঘাত সমীকরণের মূলদ্বয় অবাস্তব ও অসমান হবে।
4.  যদি b2 - 4ac পূর্ণবর্গ সংখ্যা হয় তবে দ্বিঘাত সমীকরণের মূলদ্বয় মূলদ ও অসমান হবে।
১৫.
a + b = 8 হলে, নিচের কোনটি ab এর সর্বনিন্ম মান?
  1. 7
  2. 12
  3. 15
  4. 6
সঠিক উত্তর:
7
উত্তর
সঠিক উত্তর:
7
ব্যাখ্যা
প্রশ্ন: a + b = 8 হলে, নিচের কোনটি ab এর সর্বনিন্ম মান?

সমাধান: 
a + b = 8 হলে, a, b এর সম্ভাব্য মান গুলো হলো 
(7, 1), (6, 2), (5, 3), (4, 4)

∴ ab এর মান = 7, 12, 15, 16
অর্থাৎ সর্বনিন্ম মান = 7
১৬.
কোনো ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি n(n + 1) হলে, ধারাটির প্রথম 15 টি পদের সমষ্টি কত? 
  1. 240
  2. 420
  3. 280
  4. 320
সঠিক উত্তর:
240
উত্তর
সঠিক উত্তর:
240
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি n(n + 1) হলে, ধারাটির প্রথম 15 টি পদের সমষ্টি কত? 

সমাধান:
প্রথম n সংখ্যক পদের সমষ্টি n(n + 1)
প্রথম 15টি পদের সমষ্টি = 15(15 + 1)
= 15 × 16
= 240
১৭.
একটি সমান্তর ধারার প্রথম ৮ পদের সমষ্টি ১৬০ এবং প্রথম ১২ পদের সমষ্টি ৩৬০ হলে, ধারার সাধারণ অন্তর কত?
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমান্তর ধারার প্রথম ৮ পদের সমষ্টি ১৬০ এবং প্রথম ১২ পদের সমষ্টি ৩৬০ হলে, ধারার সাধারণ অন্তর কত?
 
সমাধান:
ধরি,
ধারার ১ম পদ = a
সাধারণ অন্তর = d

ধারার প্রথম 8 পদের সমষ্টি 160 হলে,
(8/2){2a + (8 - 1)d} = 160
or, 2a + 7d = 160/4
∴ 2a + 7d = 40.............(i)

প্রথম 12 পদের সমষ্টি 360 হলে,
(12/2){2a + (12 - 1)d} = 360
or, 2a + 11d = 360/6
∴ 2a + 11d = 60................(ii)

(ii) হতে (i) নং বিয়োগ করে পাই,
4d = 20
∴ d = 5
১৮.
একটি দ্বিঘাত সমীকরণের দুইটি মূল - 2 ও 5 হলে, সমীকরণটি - 
  1. x2 - 3x - 10 = 0
  2. x2 - 7x - 10 = 0
  3. x2 - 10x - 15 = 0
  4. x2 - 2x - 10 = 0
সঠিক উত্তর:
x2 - 3x - 10 = 0
উত্তর
সঠিক উত্তর:
x2 - 3x - 10 = 0
ব্যাখ্যা
প্রশ্ন: একটি দ্বিঘাত সমীকরণের দুইটি মূল - 2 ও 5 হলে, সমীকরণটি - 

সমাধান: 
একটি দ্বিঘাত সমীকরণের দুইটি মূল - 2 ও 5 হলে, সমীকরণটি নিম্নরুপঃ
x2 - (মূলদ্বয়ের যোগফল)x + মূলদ্বয়ের গুণফল = 0 
⇒ x2 - (- 2 + 5)x + (- 2 × 5) = 0
⇒ x2 - 3x - 10 = 0
১৯.
12 + 24 + 48 + ........... + 384 = কত?
  1. 1524
  2. 378
  3. 756
  4. 596
সঠিক উত্তর:
756
উত্তর
সঠিক উত্তর:
756
ব্যাখ্যা
প্রশ্ন: 12 + 24 + 48 + ........... + 384 = কত?

সমাধান:
প্রথম পদ, a = 12
সাধারণ অনুপাত, r = 24/12 = 2
ধরি, n তম পদ = 384
∴ arn-1 = 384
or, 12 × 2(n-1) = 384
or, 2(n-1) = 384/12
or, 2(n-1) = 32
or, 2(n-1) = 25
or, n - 1 = 5
∴ n = 6

সমষ্টি, S = a × {(rn - 1)/ r - 1}
= 12 × {(26 - 1)/ 2 - 1}
= 12 × 63
 = 756
২০.
1 + (1/2) + (1/4) + (1/8) + ...... ধারাটির অসীম পদের সমষ্টি কত?
  1. 1/2
  2. 2
  3. 3/2
  4. 3
সঠিক উত্তর:
2
উত্তর
সঠিক উত্তর:
2
ব্যাখ্যা
প্রশ্ন: 1 + (1/2) + (1/4) + (1/8) + ...... ধারাটির অসীম পদের সমষ্টি কত?

সমাধান:
ধারাটির ১ম পদ, a = 1
সাধারণ অনুপাত, r = (1/2)/1 = 1/2∴ ধারাটির অসীমতক সমষ্টি, S = a/(1 - r)
= 1/{1 - (1/2)}
= 1/{(2 - 1)/2}
= 1/(1/2)
= 1 × (2/1)
= 2
২১.
একটি প্রকৃত ভগ্নাংশের লব ও হরের অন্তর 1; লব থেকে 2 বিয়োগ ও হরের সাথে 2 যোগ করলে যে ভগ্নাংশ পাওয়া যাবে তা 1/6 এর সমান। ভগ্নাংশটি কত?
  1. 7/8
  2. 3/4
  3. 4/5
  4. 8/9
সঠিক উত্তর:
3/4
উত্তর
সঠিক উত্তর:
3/4
ব্যাখ্যা
প্রশ্ন: একটি প্রকৃত ভগ্নাংশের লব ও হরের অন্তর 1; লব থেকে 2 বিয়োগ ও হরের সাথে 2 যোগ করলে যে ভগ্নাংশ পাওয়া যাবে তা 1/6 এর সমান। ভগ্নাংশটি কত?

সমাধান: 
মনেকরি,
ভগ্নাংশের লব x 
ভগ্নাংশের হর  x + 1 

ভগ্নাংশটি = x /(x + 1)

প্রশ্নমতে,
 (x - 2)/(x + 1 + 2) = 1/6
6x - 12 = x + 3
6x - x = 12 + 3
5x = 15
x = 3


ভগ্নাংশটি = 3/4
২২.
112 + 122 + 132 + ........ + 202 এর সমষ্টি কত?
  1. 4950
  2. 2885
  3. 2250
  4. 2485
সঠিক উত্তর:
2485
উত্তর
সঠিক উত্তর:
2485
ব্যাখ্যা
প্রশ্ন: 112 + 122 + 132 + ........ + 202 এর সমষ্টি কত?

সমাধান: 
112 + 122 + 132 + ........ + 202
= (12 + 22 + 32 + .... + 202) - (12 + 22 + 32 + .... + 102)
= [{20(20 + 1)(2 × 20 + 1}/6] - [{10(10 + 1)(2 × 10 + 1)}/6]
= {(20 × 21 × 41)/6} - {(10 × 11 × 21)/6}
= 2870 - 385
= 2485
২৩.
একটি লঞ্চে যাত্রী সংখ্যা 47। মাথাপিছু কেবিনের ভাড়া ডেকের ভাড়ার দ্বিগুণ। ডেকের ভাড়া মাথাপিছু 30 টাকা। মোট ভাড়া প্রাপ্তি 1680 টাকা হলে ডেকের যাত্রী সংখ্যা কত?
  1. 48 জন
  2. 36 জন
  3. 28 জন
  4. 38 জন
সঠিক উত্তর:
38 জন
উত্তর
সঠিক উত্তর:
38 জন
ব্যাখ্যা
প্রশ্ন: একটি লঞ্চে যাত্রী সংখ্যা 47। মাথাপিছু কেবিনের ভাড়া ডেকের ভাড়ার দ্বিগুণ। ডেকের ভাড়া মাথাপিছু 30 টাকা। মোট ভাড়া প্রাপ্তি 1680 টাকা হলে ডেকের যাত্রী সংখ্যা কত?

সমাধান: 
ধরি,
ডেকের যাত্রী ক জন
কেবিনের যাত্রী সংখ্যা ৪৭ - ক জন 

ডেকের ভাড়া মাথাপিছু ৩০ টাকা
কেবিনের ভাড়া = ৩০ × ২ টাকা 
= ৬০ টাকা  

প্রশ্নমতে, 
৩০ক + ৬০ (৪৭ - ক) = ১৬৮০ টাকা 
⇒ ৩০ক + ২৮২০ - ৬০ক = ১৬৮০ 
⇒ ২৮২০ - ৩০ক = ১৬৮০ 
⇒ ৩০ক = ২৮২০ - ১৬৮০ 
⇒ ৩০ক = ১১৪০
∴ ক = ৩৮ 

ডেকের যাত্রী সংখ্যা =৩৮ জন
২৪.
1 + 2 + 3 + 4 + ......... + 33 = কত?
  1. 536
  2. 561
  3. 864
  4. 486
সঠিক উত্তর:
561
উত্তর
সঠিক উত্তর:
561
ব্যাখ্যা
প্রশ্ন: 1 + 2 + 3 + 4 + ......... + 33 = কত?

সমাধান:
আমরা জানি,
n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি = {n(n + 1)}/2
অর্থাৎ 1 + 2 + 3 + .................. + n = {n(n + 1)}/2
⇒ 1 + 2 + 3 + 4 + .......... + 33 = {33(33 + 1)}/2
= (33 × 34)/2
= 561
২৫.
x2 - x - 6 = 0 সমীকরণের মূলদ্বয়ের প্রকৃতি কেমন?
  1. বাস্তব ও অসমান
  2. অবাস্তব ও অসমান
  3. অবাস্তব ও সমান
  4. বাস্তব ও সমান
সঠিক উত্তর:
বাস্তব ও অসমান
উত্তর
সঠিক উত্তর:
বাস্তব ও অসমান
ব্যাখ্যা
প্রশ্ন: x2 - x - 6 = 0 সমীকরণের মূলদ্বয়ের প্রকৃতি কেমন? 

সমাধান: 
x2 - x - 6 = 0

b2 - 4ac = (- 1)2 - 4.1.(- 6)
= 25

যেহেতু,
b2 - 4ac > 0 সেহেতু, মূলদ্বয়ের প্রকৃতি বাস্তব ও অসমান।

প্রমান:
x2 - x - 6 = 0
or, x2 - 3x + 2x - 6 = 0
or, x(x - 3) + 2(x - 3) = 0
or, (x - 3) (x + 2) = 0

∴ x - 3 = 0
x = 3 

or, 
x + 2 = 0
x = - 2
২৬.
3 + 12 + p + 192 + ............ একটি গুণোত্তর ধারা হলে p এর মান কত?
  1. 24
  2. 36
  3. 48
  4. 52
সঠিক উত্তর:
48
উত্তর
সঠিক উত্তর:
48
ব্যাখ্যা
প্রশ্ন: 3 + 12 + p + 192 +............. একটি গুণোত্তর ধারা হলে p এর মান কত?

সমাধান: 
ধারাটির প্রথম পদ, a = 3
সাধারণ অনুপাত, r = 12/3 = 4
গুণোত্তর ধারার n তম পদ = arn - 1

ধারাটির তৃতীয় পদ, p = ar2
= 3 × 42
= 3 × 16
= 48
২৭.
(x/3) + (y/3) = 2, x = y + 2 হলে (x , y) এর মান কত?
  1. (4 , 1)
  2. (3 , 2)
  3. (4 , 2)
  4. (4 , 3)
সঠিক উত্তর:
(4 , 2)
উত্তর
সঠিক উত্তর:
(4 , 2)
ব্যাখ্যা
প্রশ্ন: (x/3) + (y/3) = 2, x = y + 2 হলে (x , y) এর মান কত?

সমাধান:  
(x/3) + (y/3) = 2
(x + y)/3 = 2
x + y = 6 ....................(1)

x = y + 2
x - y = 2......................(2)

(1) + (2) ⇒ 
x + y + x - y = 6 + 2
2x = 8
x = 4

(2) নং সমীকরণ হতে পাই 
x - y = 2
4 - y = 2
- y = 2 - 4
- y = - 2
y = 2 
নির্ণেয় সমাধান (x , y) = (4 , 2)
২৮.
৩ + ৭ + ১১ + ...... + ৮৩ ধারাটির পদসংখ্যা কত?
  1. ২১
  2. ২০
  3. ১৯
  4. ২৩
সঠিক উত্তর:
২১
উত্তর
সঠিক উত্তর:
২১
ব্যাখ্যা
প্রশ্ন: ৩ + ৭ + ১১ + ...... + ৮৩ ধারাটির পদসংখ্যা কত?

সমাধান: 
এখানে,
প্রথম পদ = ৩
শেষ পদ = ৮৩
সাধারন অন্তর = ৭ - ৩ = ৪

∴ পদসংখ্যা = {( শেষ পদ - প্রথম পদ )/ সাধারন অন্তর } + ১
= {(৮৩ - ৩)/৪} + ১
= ২০ + ১
= ২১
২৯.
শহিদ 240 টাকায় কতগুলো কলম কিনল। সে যদি ঐ টাকায় একটি কলম বেশি পেত তাহলে প্রতিটি কলমের দাম গড়ে 1 টাকা কম পড়তো। সে কতগুলো কলম কিনল?
  1. 18 টি
  2. 17 টি
  3. 16 টি
  4. 15 টি
সঠিক উত্তর:
15 টি
উত্তর
সঠিক উত্তর:
15 টি
ব্যাখ্যা
প্রশ্ন:  শহিদ 240 টাকায় কতগুলো কলম কিনল। সে যদি ঐ টাকায় একটি কলম বেশি পেত তাহলে প্রতিটি কলমের দাম গড়ে 1 টাকা কম পড়তো। সে কতগুলো কলম কিনল?

সমাধান;
মনে করি,
 শহিদ 240 টাকায় y টি কলম কিনেছিল।
অতএব, প্রতিটি কলমের দাম 240/y টাকা

সে যদি 240 টাকায় (y + 1) টি কলম পেতো তবে প্রতিটি কলমের দাম পড়তো 240/(y + 1) টাকা 

প্রশ্নানুসারে,
240/y - 240/(y + 1) = 1
⇒ (240y + 240 - 240y)/y(y + 1) = 1
⇒ y² + y = 240
⇒ y² + 16y - 15y - 240 = 0
⇒ y(y + 16)-15(y + 16) = 0
⇒ (y + 16)(y - 15) = 0
⇒ y = 15, y + 16 ≠ 0
∴ সে 15 টি কলম কিনেছিল।