পরীক্ষা আর্কাইভ

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি

পরীক্ষা১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতিতারিখতারিখ অনির্ধারিতসময়01 hr 20 mins১২৯ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন১৩০
সিলেবাস
২০০ নাম্বারের ফুল মডেল টেস্ট (প্রতি ১০ দিনে একটা করে)
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি · তারিখ অনির্ধারিত · ১৩০ প্রশ্ন

.
আধুনিক যুগের কোন কবি মর্সিয়া সাহিত্য রচনা করেন?
  1. ক) কায়কোবাদ
  2. খ) রবীন্দ্রনাথ ঠাকুর
  3. গ) গোলাম মোস্তফা
  4. ঘ) ইসমাইল হোসেন সিরাজী
সঠিক উত্তর:
ক) কায়কোবাদ
উত্তর
সঠিক উত্তর:
ক) কায়কোবাদ
ব্যাখ্যা
আধুনিক যুগে মীর মোশারফ হোসেন ও কায়কোবাদ মর্সিয়া সাহিত্য রচনা করেন। আরবি 'মর্সিয়া' শব্দটির অর্থ শোক। শোকবিষয়ক রচনাকে মর্সিয়া সাহিত্য বা শোককাব্য বলা হয়। এটি মূলত কারবালা ও ইসলামী বিয়োগান্তক কাহিনী নিয়ে রচিত।
উৎস: লাইভ এমসিকিউ লেকচার।
.
ড. হরপ্রসাদ শাস্ত্রী কতবারের চেষ্টায় চর্যাপদ আবিষ্কার করেন?
  1. ক) ১ম
  2. খ) ২য়
  3. গ) ৩য়
  4. ঘ) ৪র্থ
সঠিক উত্তর:
গ) ৩য়
উত্তর
সঠিক উত্তর:
গ) ৩য়
ব্যাখ্যা
রাজেন্দ্রলাল মিত্র মারা যাবার পর তৎকালীন ব্রিটিশ সরকার বাংলা, বিহার, উড়িষ্যা ও আসাম অঞ্চলের পুঁথি সংগ্রহের দায়িত্ব দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রতিষ্ঠাকালীন বিভাগীয় প্রধান ড. হরপ্রসাদ শাস্ত্রীকে।
তিনি রাজেন্দ্রলাল মিত্র প্রদত্ত তালিকার সূত্র ধরেই ১৮৯৭ (১ম বার) ও ১৮৯৮ (২য় বার) সালে নেপাল ভ্রমণ করেন। ১৯০৭ সালে (৩য় বার) নেপালে গিয়ে রাজদরবারের 'নেপাল রয়্যাল লাইব্রেরী' থেকে চর্যাপদ আবিষ্কার করেন। এসময় তিনি চর্যাপদের সাথে 'সরহপাদের দোহা', 'কাহ্নপাদের দোহা' ও 'ডাকার্ণব' নামে আরও তিনটি পুঁথি আবিষ্কার করেন।
উৎস: শীকর বাংলা ভাষা ও সাহিত্য, মোহসীনা নাজিলা।
.
'ভারতচন্দ্র রায় গুণাকর' কোন রাজসভার কবি?
  1. ক) আরাকান রাজসভা
  2. খ) রাজা গণেশের রাজসভা
  3. গ) কৃষ্ণনগর রাজসভার
  4. ঘ) লক্ষণসেনের রাজসভা
সঠিক উত্তর:
গ) কৃষ্ণনগর রাজসভার
উত্তর
সঠিক উত্তর:
গ) কৃষ্ণনগর রাজসভার
ব্যাখ্যা
বাংলা মঙ্গলকাব্য ধারার ও সর্বোপরি মধ্যযুগের সর্বশেষ কবি ভারতচন্দ্র রায় গুণাকর। তিনি নবদ্বীপের রাজা কৃষ্ণচন্দ্রের সভাকবি ছিলেন। রাজা কৃষ্ণচন্দ্রের পৃষ্ঠপােষকতায় ‘অন্নদামঙ্গল' কাব্য রচনা (১৭৫২) করেন। এ কাব্যের জন্য মহারাজ কৃষ্ণচন্দ্র তাকে ‘গুণাকর' (সকল গুণের আধার) উপাধি দেন।
উৎস: শীকর বাংলা ভাষা ও সাহিত্য, মোহসীনা নাজিলা।
.
কোনটি মুক্তিযুদ্ধের উপন্যাস?
  1. ক) দুই সৈনিক
  2. খ) ক্ষুধা ও আশা
  3. গ) বীরাঙ্গনা
  4. ঘ) নির্জন মেঘ
সঠিক উত্তর:
ক) দুই সৈনিক
উত্তর
সঠিক উত্তর:
ক) দুই সৈনিক
ব্যাখ্যা
শওকত ওসমানের মুক্তিযুদ্ধের উপন্যাস- দুই সৈনিক (১৯৭৩), নেকড়ে অরণ্য (১৯৭৩), জাহান্নাম হইতে বিদায়, জলাঙ্গী ইত্যাদি।
উৎস: শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা।
.
কোন সাহিত্যিক ‘ব্যাঙাচি' নামে লিখতেন?
  1. ক) বুদ্ধদেব বসু
  2. খ) জীবনানন্দ দাশ
  3. গ) কাজী নজরুল ইসলাম
  4. ঘ) অচিন্তকুমার সেনগুপ্ত
সঠিক উত্তর:
গ) কাজী নজরুল ইসলাম
উত্তর
সঠিক উত্তর:
গ) কাজী নজরুল ইসলাম
ব্যাখ্যা
বাল্যকালে কাজী নজরুল ইসলামকে 'তারা ক্ষ্যাপা', 'নজর আলী’, 'দুখু মিয়া' নামে ডাকা হতো। বাল্যকালেই নজরুল লেটোগানের দলে যোগ দেন। লেটোদলের বিখ্যাত কবিয়াল শেখ চাকার তাঁকে 'ব্যাঙাচি' বলে ডাকতেন।
উৎস: শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা।
.
'মুক্তিযুদ্ধের ইতিহাস সংকলনের দলিলপত্র’ কে সম্পাদনা করেন?
  1. ক) হাসান হাফিজুর রহমান
  2. খ) আবুল হাসান
  3. গ) আহসান হাবীব
  4. ঘ) হাসান ফেরদৌস
সঠিক উত্তর:
ক) হাসান হাফিজুর রহমান
উত্তর
সঠিক উত্তর:
ক) হাসান হাফিজুর রহমান
ব্যাখ্যা
হাসান হাফিজুর রহমান ১৯৭৭ সালে বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের 'মুক্তিযুদ্ধের ইতিহাস প্রকল্প'- এর প্রধান নিযুক্ত হন। তার সম্পাদনায় ১৫ খণ্ডে 'বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ: দলীলপত্র' প্রকাশিত (১৯৮২-৮৩) হয়।
উৎস: শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা।
.
‘পদ্মা নদীর মাঝি’ তে কোন চরিত্রটি নেই?
  1. ক) হােসেন মিয়া
  2. খ) মালা
  3. গ) গণেশ
  4. ঘ) বাসু
সঠিক উত্তর:
ঘ) বাসু
উত্তর
সঠিক উত্তর:
ঘ) বাসু
ব্যাখ্যা
'পদ্মা নদীর মাঝি' উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র দরিদ্র মাঝি কুবের। অন্যান্য চরিত্র- কপিলা, হোসেন মিয়া, মালা, গনেশ। বাসু নামে কোন চত্রির উপন্যাসে নেই।
উৎস: শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা।
.
ভারতীয় উপমহাদেশে প্রথম প্রকাশিত সংবাদপত্র কোনটি?
  1. ক) বাঙ্গাল গেজেট
  2. খ) দিকদর্শন
  3. গ) বেঙ্গল গেজেট
  4. ঘ) সমাচার দর্পণ
সঠিক উত্তর:
গ) বেঙ্গল গেজেট
উত্তর
সঠিক উত্তর:
গ) বেঙ্গল গেজেট
ব্যাখ্যা
‘বেঙ্গল গেজেট’ ভারতীয় উপমহাদেশে প্রথম মুদ্রিত সংবাদপত্র। এটি কলকাতা থেকে প্রকাশিত একটি ইংরেজি সাপ্তাহিক পত্রিকা। এর সম্পাদক ও প্রকাশক ছিলেন জেমস অগাস্ট হিকি। এজন্য তা ‘হিকিরি গেজেট' নামে পরিচিত ছিল। ১৭৮০ সালের ২৯ জানুয়ারি এ প্রকাশনা শুরু হয় এবং ১৭৮২ সালের ২৩ মার্চ বন্ধ হয়ে যায়।
উৎস: শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা।
.
'পথের পাঁচালী' উপন্যাসের লেখক হলেন-
  1. ক) তারাশঙ্কর বন্দোপাধ্যায়
  2. খ) মানিক বন্দ্যোপাধ্যায়
  3. গ) সত্যজিৎ রায়
  4. ঘ) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
সঠিক উত্তর:
ঘ) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
উত্তর
সঠিক উত্তর:
ঘ) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
ব্যাখ্যা
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের প্রথম উপন্যাস- 'পথের পাচালী (১৯২৯)। এটি প্রথম প্রকাশিত হয় 'বিচিত্রা' পত্রিকায়। গ্রন্থাকারে প্রকাশিত হয় ১৯২৯ সালে সজনীকান্ত দাসের রঞ্জন প্রকাশনালয়, কলকাতা থেকে।
উৎস: শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা।
১০.
'শঙ্খনীল কারাগার' উপন্যাসটি কার লেখা?
  1. ক) হুমায়ুন আজাদ
  2. খ) সরদার জয়েনউদ্দিন
  3. গ) হুমায়ূন আহমেদ
  4. ঘ) আলাউদ্দিন আল আজাদ
সঠিক উত্তর:
গ) হুমায়ূন আহমেদ
উত্তর
সঠিক উত্তর:
গ) হুমায়ূন আহমেদ
ব্যাখ্যা
হুমায়ুন আহমেদের প্রথম লিখিত উপন্যাস- শঙ্খনীল কারাগার। তবে প্রথম প্রকাশিত উপন্যাস- নন্দিত নরকে (১৯৭২)।
উৎস: শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা।
১১.
বেগম রোকেয়া শ্রেষ্ঠ গ্রন্থ কোনটি?
  1. ক) সুলতানার স্বপ্ন
  2. খ) পদ্মরাগ
  3. গ) অবরোধবাসিনী
  4. ঘ) মতিচূর
সঠিক উত্তর:
গ) অবরোধবাসিনী
উত্তর
সঠিক উত্তর:
গ) অবরোধবাসিনী
ব্যাখ্যা
বেগম রোকেয়া শ্রেষ্ঠ গ্রন্থ অবরোধবাসিনী (১৯৩১)। এতে নারীদের বিভিন্ন কাহিনী নকশা আকারে ফুটিয়ে তোলা হয়েছে। এতে মোট ৪৭টি নকশাধর্মী কাহিনী রয়েছে।
উৎস: শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা।
১২.
মেঘনাদবধ কাব্যে কয়টি সর্গ রয়েছে?
  1. ক) ১৮ টি
  2. খ) ৭ টি
  3. গ) ১১ টি
  4. ঘ) ৯ টি
সঠিক উত্তর:
ঘ) ৯ টি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৯ টি
ব্যাখ্যা
বাংলা সাহিত্যের প্রথম সার্থক মহাকাব্য মেঘনাদবধ কাব্য। মেঘনাদবধ কাব্যে মোট ৯ টি সর্গ আছে। যথা- অভিষেক, অস্ত্রলাভ, সমাগম, অশোকবন, উদ্যোগ, বধ, শক্তিনির্ভেদ, প্রেতপুরী ও সংক্রিয়া।
উৎস: শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা।
১৩.
কাজী নজরুল ইসলাম রচিত গ্রন্থ কোনটি?
  1. ক) সঞ্চয়িতা
  2. খ) মরুসূর্য
  3. গ) রাঙা জবা
  4. ঘ) মরুশিখা
সঠিক উত্তর:
গ) রাঙা জবা
উত্তর
সঠিক উত্তর:
গ) রাঙা জবা
ব্যাখ্যা
কাজী নজরুল ইসলাম রচিত সঙ্গীত বিষয়ক গ্রন্থ- রাঙা জবা। যতীন্দ্রনাথ সেনগুপ্ত রচিত কাব্য- মরুশিখা। আ.ন.ম. বজলুর রশীদ রচিত কাব্য- মরুসূর্য এবং রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্য সংকলন- সঞ্চয়িতা।
উৎস: শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা।
১৪.
'ঘিয়েভাজা' কোন সমাসের উদাহরণ?
  1. ক) প্রাদি সমাস
  2. খ) অলুক বহুব্রীহি
  3. গ) অলুক দ্বন্দ্ব
  4. ঘ) অলুক তৎপুরুষ
সঠিক উত্তর:
ঘ) অলুক তৎপুরুষ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) অলুক তৎপুরুষ
ব্যাখ্যা

যে তৎপুরুষ সমাসে পূর্বপদের দ্বিতীয়া বিভক্তি লোপ হয় না তাকে অলুক তৎপুরুষ সমাস বলে।
যেমন -
- ঘিয়ে ভাজা = ঘিয়েভাজা,
- কলে ছাঁটা = কলেছাঁটা,
- কলের গান = কলেগান,
- গরুর গাড়ি = গরুগাড়ি ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।

১৫.
'Terminology' শব্দের পারিভাষিক অর্থ-
  1. ক) পরিভাষা
  2. খ) পারিভাষিক
  3. গ) সমার্থক
  4. ঘ) শেষপর্যন্ত
সঠিক উত্তর:
ক) পরিভাষা
উত্তর
সঠিক উত্তর:
ক) পরিভাষা
ব্যাখ্যা
'Terminology' শব্দের পারিভাষিক অর্থ- পরিভাষা।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১৬.
নিচের কোন শব্দে স্বভাবতই 'ষ' হয়নি?
  1. ক) পাষাণ
  2. খ) বিষম
  3. গ) ভূষণ
  4. ঘ) কলুষ
সঠিক উত্তর:
খ) বিষম
উত্তর
সঠিক উত্তর:
খ) বিষম
ব্যাখ্যা
কতগুলো শব্দে স্বভাবতই 'ষ' হয়। যেমন- ষড়ঋতু, রোষ, কোষ, আষাঢ়, ভাষণ, ভাষা, ঊষা, পৌষ, কলুষ, পাষাণ, মানুষ, ঔষধ, ষড়যন্ত্র, ভূষণ, দ্বেষ ইত্যাদি।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।
১৭.
নিচের কোনটি ঘোষ মহাপ্রাণ ধ্বনি?
  1. ক) ড
  2. খ) জ
  3. গ) ব
  4. ঘ) ধ
সঠিক উত্তর:
ঘ) ধ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ধ
ব্যাখ্যা
বাংলা বর্ণমালায় ঘোষ মহাপ্রাণ ধ্বনি- ঘ, ঝ, ঢ, ধ, ভ, হ ইত্যাদি।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।
১৮.
'কাঁচামিঠা' কোন সমাস?
  1. ক) দ্বন্দ্ব
  2. খ) কর্মধারয়
  3. গ) বহুব্রীহি
  4. ঘ) অব্যয়ীভাব
সঠিক উত্তর:
খ) কর্মধারয়
উত্তর
সঠিক উত্তর:
খ) কর্মধারয়
ব্যাখ্যা
যেখানে বিশেষণ বা বিশেষণভাবাপন্ন পদের সাথে বিশেষ্য বা বিশেষ্যভাবাপন্ন পদের সমাস হয় এবং পরপদের অর্থই প্রধান রূপে প্রতীয়মান হয় তাকে কর্মধারয় সমাস বলে।
যেমন- নীল যে পদ্ম = নীলপদ্ম, শান্ত অথচ শিষ্ট = শান্তশিষ্ট, কাঁচা অথচ মিঠা = কাঁচামিঠা ইত্যাদি।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।
১৯.
‘রাশি রাশি ভারা ভারা ধান কাটা হলাে সারা’- এখানে ‘রাশি রাশি’-
  1. ক) সাপেক্ষ সর্বনাম
  2. খ) নির্ধারক বিশেষণ
  3. গ) অনুকার অব্যয়
  4. ঘ) সমষ্টিবাচক বিশেষ্য
সঠিক উত্তর:
খ) নির্ধারক বিশেষণ
উত্তর
সঠিক উত্তর:
খ) নির্ধারক বিশেষণ
ব্যাখ্যা
সাধারণত একের বেশি কোনাে কিছুকে বােঝাতে দ্বিরুক্ত শব্দ ব্যবহার করা হয়, যাকে নির্ধারক বিশেষণ বলে।
এখানে বিশেষ্য ‘ধান’ এর নির্ধারক বিশেষণ ‘রাশি রাশি' 'ভারা ভারা'। ‘রাশি রাশি' বলতে অনেক এবং 'ভারা ভারা' বলতে বােঝা বােঝা।
উৎস: শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা।
২০.
'নিমন্ত্রণ' কোন ধরনের শব্দ?
  1. ক) অর্ধতৎসম
  2. খ) দেশি
  3. গ) তৎসম
  4. ঘ) তদ্ভব
সঠিক উত্তর:
গ) তৎসম
উত্তর
সঠিক উত্তর:
গ) তৎসম
ব্যাখ্যা
তৎসম শব্দ: জ্যোৎস্না, শ্রাদ্ধ, গৃহিণী, বৈষ্ণব, কুৎসিত, চন্দ্র, ভবন, ধর্ম, মনুষ্য, পাত্র, নক্ষত্র, ক্ষুধা, সূর্য, পদ্ম, ক্ষমা, অন্ন, নিমন্ত্রণ, চন্দ্র, স্বামী, পুত্র, খাদ্য, অস্তি, অদ্য, অর্ধ, ইন্দ্রাগার, উপাধ্যায়, ঊষ্ণাপন, করোতি, কথয়তি, কার্য, গৃহ, চক্র, চর্মকার, বধূ, ভক্ত, মিথ্যা, লবণ, হস্ত, স্তম্ভ ইত্যাদি।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২১.
নিচের কোন বাক্যটিতে প্রত্যয়জনিত ভুল নেই-
  1. ক) আধুনিক চেতনাই তার কবির বৈশিষ্ট্য
  2. খ) রচনাটির উৎকর্ষতা অনস্বীকার্য
  3. গ) আমার অত্যন্ত কার্যবাহুল্যতা ঘটেছে
  4. ঘ) তার সৌজন্যতা ভুলতে পারব না
সঠিক উত্তর:
ক) আধুনিক চেতনাই তার কবির বৈশিষ্ট্য
উত্তর
সঠিক উত্তর:
ক) আধুনিক চেতনাই তার কবির বৈশিষ্ট্য
ব্যাখ্যা
শব্দে অনেক সময় প্রত্যয় জনিত ত্রুটি লক্ষ্য করা যায়। যেমন- উৎকর্ষতা নয় হবে উৎকর্ষ, ধৈর্যতা নয় হবে ধৈর্য, সৌজন্যতা নয় হবে সৌজন্য, কার্যবাহুল্যতা নয় হবে কার্যবাহুল্য ইত্যাদি।
উৎস: শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা।
২২.
'বায়স' শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. ক) কোকিল
  2. খ) শেয়াল
  3. গ) বুদ্ধিমান
  4. ঘ) বলিভুক
সঠিক উত্তর:
ঘ) বলিভুক
উত্তর
সঠিক উত্তর:
ঘ) বলিভুক
ব্যাখ্যা
'বায়স' শব্দের সমার্থক শব্দ কাক, কঙ্ক, কাণুক, বলিভুক, পরভৃৎ, ক্রূররব ইত্যাদি।
উৎস: শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা।
২৩.
'কার্য' শব্দের সঠিক প্রকৃতি-প্রত্যয় কোনটি?
  1. ক) √কৃ + র্য
  2. খ) √কর্ + ষ্ণ্য
  3. গ) √কৃ + ঘ্যণ্
  4. ঘ) √কর্ + র্য্য
সঠিক উত্তর:
গ) √কৃ + ঘ্যণ্
উত্তর
সঠিক উত্তর:
গ) √কৃ + ঘ্যণ্
ব্যাখ্যা
ঘ্যণ্ প্রত্যয়যোগে গঠিত শব্দ 'কার্য'। এই শব্দের সঠিক প্রকৃতি-প্রত্যয়: √কৃ + ঘ্যণ্।
উৎস: শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা।
২৪.
'গা লাগা' বাগধারাটির অর্থ-
  1. ক) অভ্যস্ত হওয়া
  2. খ) মনোযোগ দেয়া
  3. গ) অভ্যস্থ হওয়া
  4. ঘ) অনুভূত হওয়া
সঠিক উত্তর:
খ) মনোযোগ দেয়া
উত্তর
সঠিক উত্তর:
খ) মনোযোগ দেয়া
ব্যাখ্যা
'গা লাগা' বাগধারাটির অর্থ- মনোযোগ দেয়া, বাকি বাগধারাগুলো অর্থ: গা সওয়া- অভ্যস্ত হওয়া, গায়ে লাগা- অনুভূত হওয়া এবং হাত আসা- অভ্যস্থ হওয়া।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।
২৫.
'তিনি আমাকে পাঁচ টাকা দিয়ে বাড়ি যেতে বললেন' এটি একটি ____ বাক্য।
  1. ক) সরল
  2. খ) জটিল
  3. গ) খণ্ডিত
  4. ঘ) যৌগিক
সঠিক উত্তর:
ক) সরল
উত্তর
সঠিক উত্তর:
ক) সরল
ব্যাখ্যা
'তিনি আমাকে পাঁচ টাকা দিয়ে বাড়ি যেতে বললেন' এটি একটি সরল বাক্য। বাক্যটির যৌগিক বাক্য হবে- তিনি আমাকে পাঁচটি টাকা দিলেন এবং বাড়ি যেতে বললেন।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।
২৬.
‘The History of Rasselas, Prince of Abissinia’ is a _________ by Samuel Johnson.
  1. ক) Prose
  2. খ) Novel
  3. গ) Short story
  4. ঘ) Poem
সঠিক উত্তর:
খ) Novel
উত্তর
সঠিক উত্তর:
খ) Novel
ব্যাখ্যা
Rasselas, in full The History of Rasselas, Prince of Abissinia, philosophical romance by Samuel Johnson published in 1759 as The Prince of Abissinia. It is the only novel by Samuel Johnson.
Source: Live MCQ Lecture, BBC World & Encyclopaedia Britannica.
২৭.
The leading character of actor in a play-
  1. ক) Exposition
  2. খ) Catharsis
  3. গ) Prologue
  4. ঘ) Protagonist
সঠিক উত্তর:
ঘ) Protagonist
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Protagonist
ব্যাখ্যা

Protagonist (noun) the leading character or one of the major characters in a play, film, novel, etc.
''the novel's main protagonist is an American intelligence officer''
Source: Oxford Dictionary.

২৮.
Which of the following is an American poet?
  1. ক) W. B. Yeats
  2. খ) Emily Dickinson
  3. গ) Wilfred Owen
  4. ঘ) Rudyard Kipling
সঠিক উত্তর:
খ) Emily Dickinson
উত্তর
সঠিক উত্তর:
খ) Emily Dickinson
ব্যাখ্যা

Emily Dickinson, in full Emily Elizabeth Dickinson, (born December 10, 1830, Amherst, Massachusetts, U.S.—died May 15, 1886, Amherst), American lyric poet who lived in seclusion and commanded a singular brilliance of style and integrity of vision.
Source: Encyclopaedia Britannica.

২৯.
‘Poets are the unacknowledged legislators of the world’
The sentence has taken from-
  1. ক) Culture and Anarchy
  2. খ) A Defence of Poetry
  3. গ) The Great Gatsby
  4. ঘ) Poets Philosophy
সঠিক উত্তর:
খ) A Defence of Poetry
উত্তর
সঠিক উত্তর:
খ) A Defence of Poetry
ব্যাখ্যা
A Defence of Poetry is an essay by the English poet Percy Bysshe Shelley, written in 1821 and first published posthumously in 1840 in Essays, Letters from Abroad, Translations and Fragments by Edward Moxon in London. It contains Shelley's famous claim that ''poets are the unacknowledged legislators of the world''.
Source: Encyclopaedia Britannica.
৩০.
Geoffrey Chaucer died in-
  1. ক) 1340
  2. খ) 1370
  3. গ) 1400
  4. ঘ) 1420
সঠিক উত্তর:
গ) 1400
উত্তর
সঠিক উত্তর:
গ) 1400
ব্যাখ্যা

Poet Geoffrey Chaucer was born circa 1340, most likely at his parents’ house on Thames Street in London, England. The Canterbury Tales became his best known and most acclaimed work. He died October 25, 1400, in London, England, and was the first to be buried in Westminster Abbey’s Poet’s Corner.
Reference: Chaucer's Biography [Click Here]

৩১.
William Shakespeare is not the author of-
  1. ক) Titus Andronicus
  2. খ) Taming of the Shrew
  3. গ) White Devil
  4. ঘ) Othello
সঠিক উত্তর:
গ) White Devil
উত্তর
সঠিক উত্তর:
গ) White Devil
ব্যাখ্যা

The White Devil, tragedy in five acts by John Webster, performed and published as The White Divel in 1612.
Based on historical events that occurred in Italy during the 1580s, this dark Jacobean drama is considered one of the finest of the period.
Source: Encyclopaedia Britannica.

৩২.
“Progress is impossible without change, and those who cannot change their minds cannot change anything.” Who told it?
  1. ক) William Tyndale's
  2. খ) Geoffrey Chaucer
  3. গ) George Bernard Shaw
  4. ঘ) Frances Burney
সঠিক উত্তর:
গ) George Bernard Shaw
উত্তর
সঠিক উত্তর:
গ) George Bernard Shaw
৩৩.
Milton was the writer of __________.
  1. ক) Puritan Period
  2. খ) Victorian Period
  3. গ) Caroline Period
  4. ঘ) Sensibility Period
সঠিক উত্তর:
গ) Caroline Period
উত্তর
সঠিক উত্তর:
গ) Caroline Period
ব্যাখ্যা

 The Caroline era refers to the period in English and Scottish history named for the 24-year reign of Charles I (1625–1649). The term is derived from Carolus, the Latin for Charles.
The Caroline period saw the flourishing of the cavalier poets (including Thomas Carew, Richard Lovelace, and John Suckling) and the metaphysical poets (including George Herbert, Henry Vaughan, Katherine Philips), movements that produced figures like John Donne, Robert Herrick and John Milton.
Verified From: Encyclopaedia Britannica.

৩৪.
P.B. Shelley is known as-
  1. ক) Epic poet
  2. খ) Romantic poet
  3. গ) Poet of nature
  4. ঘ) Poet of Beauty
সঠিক উত্তর:
খ) Romantic poet
উত্তর
সঠিক উত্তর:
খ) Romantic poet
ব্যাখ্যা

Percy Bysshe Shelley, (born Aug. 4, 1792—died July 8, 1822), English Romantic poet whose passionate search for personal love and social justice was gradually channeled from overt actions into poems that rank with the greatest in the English language.
Source: Encyclopaedia Britannica.

৩৫.
He comes here once a weak. What type of part of speech is once?
  1. ক) Pronoun
  2. খ) Adjective
  3. গ) Adverb
  4. ঘ) Preposition
সঠিক উত্তর:
গ) Adverb
উত্তর
সঠিক উত্তর:
গ) Adverb
ব্যাখ্যা
Once এখানে Verb সংঘটিত হওয়ার হার বুঝাচ্ছে, তাই এটা Adverb of frequency.
৩৬.
What is the plural form of oasis?
  1. ক) oasises
  2. খ) oases
  3. গ) oasi
  4. ঘ) oasum
সঠিক উত্তর:
খ) oases
উত্তর
সঠিক উত্তর:
খ) oases
ব্যাখ্যা
No explanation added.
৩৭.
The man ____ along the street is an honest businessman.
  1. ক) walks
  2. খ) walk
  3. গ) walking
  4. ঘ) walked
সঠিক উত্তর:
গ) walking
উত্তর
সঠিক উত্তর:
গ) walking
ব্যাখ্যা
শূন্যস্থানের শব্দটি লোকটির অবস্থা বুঝাচ্ছে।
Adjective/ Participle হিসেবে Verb+ing হবে।
৩৮.
He is devoid ____ all good thoughts.
  1. ক) from
  2. খ) of
  3. গ) in
  4. ঘ) with
সঠিক উত্তর:
খ) of
উত্তর
সঠিক উত্তর:
খ) of
ব্যাখ্যা
devoid of = খালি, মুক্ত
৩৯.
‘Turn up’ means-
  1. ক) find suddenly
  2. খ) return
  3. গ) retire
  4. ঘ) end a relationship
সঠিক উত্তর:
ক) find suddenly
উত্তর
সঠিক উত্তর:
ক) find suddenly
ব্যাখ্যা
No explanation added.
৪০.
‘Far cry from’ refers to-
  1. ক) Very different from
  2. খ) very difficult to do
  3. গ) very much upset for
  4. ঘ) very agitated from
সঠিক উত্তর:
ক) Very different from
উত্তর
সঠিক উত্তর:
ক) Very different from
ব্যাখ্যা
No explanation added.
৪১.
He tried heart and soul that he could attain success. What type of clause is the underlined one?
  1. ক) Adjective clause
  2. খ) Adverbial clause
  3. গ) Noun clause
  4. ঘ) Principal clause
সঠিক উত্তর:
খ) Adverbial clause
উত্তর
সঠিক উত্তর:
খ) Adverbial clause
ব্যাখ্যা
Verb এর উদ্দেশ্য বুঝানোর কারণে Adverbial clause of purpose.
৪২.
Did he help the poor? (Make it Passive)
  1. ক) Was the poor helped by him?
  2. খ) Were the poor helped by him?
  3. গ) Did the poor be helped by him?
  4. ঘ) Did the poor were helped by him?
সঠিক উত্তর:
খ) Were the poor helped by him?
উত্তর
সঠিক উত্তর:
খ) Were the poor helped by him?
ব্যাখ্যা
Passive Voice এ did এর পরিবর্তে was/ were বসে। the poor (দরিদ্ররা) plural হওয়ার কারণে were বসবে এবং Interrogative হওয়ার কারণে এটা Subject এর পূর্বে বসবে।
৪৩.
Your friends cannot help loving you if ____.
  1. ক) you were always cheerful.
  2. খ) you are smile.
  3. গ) your behaviour is rude.
  4. ঘ) you have a smiling face.
সঠিক উত্তর:
ঘ) you have a smiling face.
উত্তর
সঠিক উত্তর:
ঘ) you have a smiling face.
ব্যাখ্যা
Sub + will/ can + V1 + if + sub + present form
৪৪.
Find out the word correctly spelt.
  1. ক) Nuter
  2. খ) Adminastration
  3. গ) Zeography
  4. ঘ) notoriety
সঠিক উত্তর:
ঘ) notoriety
উত্তর
সঠিক উত্তর:
ঘ) notoriety
ব্যাখ্যা

Correct Spelling of the words:
Neuter
Administration
Geography/ Zoography

৪৫.
Curious means-
  1. ক) Inquisitive
  2. খ) jealous
  3. গ) fruitful
  4. ঘ) learned
সঠিক উত্তর:
ক) Inquisitive
উত্তর
সঠিক উত্তর:
ক) Inquisitive
ব্যাখ্যা

Curious = কৌতুহলী
Inquisitive = কৌতুহলী
jealous = ঈর্ষাপরায়ণ
fruitful= ফলপ্রসূ
learned= বিদ্যান

৪৬.
নিচের কোন সংখ্যাটি ক্ষুদ্রতম সংখ্যা?
  1. ক)
  2. খ)
  3. গ)
  4. ঘ)
সঠিক উত্তর:
ঘ)
উত্তর
সঠিক উত্তর:
ঘ)
৪৭.
চিত্রের বর্গক্ষেত্র (ABCD) এর ক্ষেত্রফল কত?
  1. ক) 49 বর্গ সেন্টিমিটার
  2. খ) 50 বর্গ সেন্টিমিটার
  3. গ) 98 বর্গ সেন্টিমিটার
  4. ঘ) 100 বর্গ সেন্টিমিটার
সঠিক উত্তর:
খ) 50 বর্গ সেন্টিমিটার
উত্তর
সঠিক উত্তর:
খ) 50 বর্গ সেন্টিমিটার
ব্যাখ্যা

ধরি, বর্গক্ষেত্রটির এক বাহুর দৈর্ঘ্য = CD = a
∴ বর্গক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্য = BD = √2a = 5 এবং বর্গক্ষেত্রের ক্ষেত্রফল= a²
শর্তমতে, √2a = 5X2
বা, 2a² = 100
বা, a² = 50
∴ বর্গক্ষেত্রেটির ক্ষেত্রফল 50 বর্গ সেন্টিমিটার।
প্রশ্নের উৎসঃ ৩২তম বিসিএস প্রিলিমিনারী প্রশ্নের অনুরূপ প্রশ্ন।

৪৮.
70 থেকে 80 পর্যন্ত সংখ্যা থেকে যে কোন একটিকে ইচ্ছে মত নিলে সে সংখ্যাটি মৌলিক অথবা 5 এর গুণিতক হওয়ার সম্ভাবনা কত?
  1. ক) 5/10
  2. খ) 5/11
  3. গ) 6/10
  4. ঘ) 6/11
সঠিক উত্তর:
ঘ) 6/11
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 6/11
ব্যাখ্যা

70-80 পর্যন্ত মোট সংখ্যা আছে = 11 টি।
মৌলিক সংখ্যা = 71, 73, 79
5 এর গুণিতক = 70, 75, 80
∴ মৌলিক অথবা 5 এর গুণিতক হবে এমন সংখ্যা মোট = 6 টি।
∴ সম্ভাব্যতা = 6/11
প্রশ্নের উৎসঃ ৩৮তম বিসিএস প্রিলিমিনারী প্রশ্নের অনুরূপ প্রশ্ন।

৪৯.
তালিকা পদ্ধতি নিচের কোনটিকে বলা হয়?
  1. ক) Set Builder Method
  2. খ) Binomial Theorem
  3. গ) Roster Method
  4. ঘ) Set Theory
সঠিক উত্তর:
গ) Roster Method
উত্তর
সঠিক উত্তর:
গ) Roster Method
ব্যাখ্যা

সেটকে দুইটি পদ্ধতিতে প্রকাশ করা হয়। যথা:
১। তালিকা পদ্ধতি (Tabular Method বা Roster Method) এই পদ্ধতিতে উপাদানগুলো সুনির্দিষ্টভাবে উল্লেখ থাকে।
যেমন: 5 থেকে 11 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলোর সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করলে নিম্নরূপ হয়- A={5, 7, 9, 11}
২। সেট গঠন পদ্ধতি (Set Builder Method) এই পদ্ধতিতে উপাদানগুলো সুনির্দিষ্টভাবে উল্লেখ না করে উপাদানগুলো নির্ধারণের জন্য সাধারণ ধর্মের উল্লেখ থাকে।
যেমন: 5 থেকে 11 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলোর সেটকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করলে নিম্নরূপ হয়- A={x: x, বিজোড় সংখ্যা এবং 5 ≤ x ≤ 11}
প্রশ্নের উৎসঃ সমাজসেবা অধিদপ্তরের সমাজসেবা অফিসার নিয়োগ পরিক্ষা-২০১০

৫০.
৮ জন খেলোয়াড়কে সমান সংখ্যক দুইটি দলে কত ভাবে বিভক্ত করা যায়?
  1. ক) ১০
  2. খ) ২০
  3. গ) ২৫
  4. ঘ) ৩৫
সঠিক উত্তর:
ঘ) ৩৫
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৩৫
ব্যাখ্যা

২m সংখ্যক জিনিস সমান দুই ভাগে বিভক্ত করলে সমাবেশ সংখ্যা = (২m)!/২!(m!) ।
৮ বা (২X৪) জন খেলোয়াড়কে সমান সংখ্যক দুইটি দলে বিভক্ত করার উপায়= ৮!/ [২!(৪!)] = ৩৫ ।
বিকল্প সমাধানঃ
প্রতি দলে ৪ জন করে নিয়ে দল গঠিত হবে।
৮ জন থেকে ৪ জন করে নিয়ে মোট দল গঠনের উপায় = C = (৮)!/(৪!(৮-৪)!) = ৭০ ।
সমান সংখ্যক বা ৪ জন করে দুটি দলে বিভক্ত করার উপায় = ৭০/২ = ৩৫ ।

প্রশ্নের উৎসঃ এইচএসসি পরীক্ষা-২০১৭, কুমিল্লা শিক্ষাবোর্ড এবং ৪০ তম বিসিএস প্রিলিমিনারী (২০১৯) প্রশ্নের অনুরূপ প্রশ্ন।

৫১.
বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের ________।
  1. ক) অর্ধেক
  2. খ) সমান
  3. গ) দ্বিগুন
  4. ঘ) এক-চতুর্থাংশ
সঠিক উত্তর:
গ) দ্বিগুন
উত্তর
সঠিক উত্তর:
গ) দ্বিগুন
ব্যাখ্যা
বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ।
প্রশ্নের উৎসঃ গণিত, নবম-দশম শ্রেণি।
৫২.
একটি ত্রিভুজ আকৃতি মাঠের তিনটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 7 cm, 8 cm, 9 cm। ক্ষেত্রফল কত?
  1. ক) 23.71 cm2
  2. খ) 24.93 cm2
  3. গ) 25.47 cm2
  4. ঘ) 26.83 cm2
সঠিক উত্তর:
ঘ) 26.83 cm2
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 26.83 cm2
ব্যাখ্যা

ধরি, a = 7 cm, b = 8 cm এবং c = 9 cm
ত্রিভুজ আকৃতি মাঠের অর্ধপরিসীমা = (a+b+c)/2 = (7+8+9)/2 = 12 cm
সুতরাং ত্রিভুজ আকৃতি মাঠের ক্ষেত্রফল
= √(s(s - a)(s - b)(s - c))
= √(12(12 - 7)(12 - 8)(12 - 9))
= 26.83 cm2
প্রশ্নের উৎসঃ গণিত, নবম-দশম শ্রেণি।

৫৩.
7 + 12 + 17 +………….ধারাটির 40 টি পদের সমষ্টি কত?
  1. ক) 3650
  2. খ) 4180
  3. গ) 5470
  4. ঘ) 6820
সঠিক উত্তর:
খ) 4180
উত্তর
সঠিক উত্তর:
খ) 4180
ব্যাখ্যা

১ম পদ a = 7
সাধারন অন্তর d = 12 – 7 = 5
40 টি পদের সমষ্টি = n/2{2a + (n - 1)d}
= 40/2 {2 X 7 + (40 - 1) X 5}
= 20 (14 + 195)
= 20 x 209
= 4180
প্রশ্নের উৎসঃ গণিত, নবম-দশম শ্রেণি (অনুরূপ প্রশ্ন)।

৫৪.
5√ 5 এর 5 ভিত্তিক লগ কত?
  1. ক) 2/3
  2. খ) 1/3
  3. গ) 3/2
  4. ঘ) 1/2
সঠিক উত্তর:
গ) 3/2
উত্তর
সঠিক উত্তর:
গ) 3/2
ব্যাখ্যা

log55√5
= log5(5.51/2)
= log553/2 
= 3/2 log55
= 3/2 X 1
= 3/2
প্রশ্নের উৎসঃ গণিত, নবম-দশম শ্রেণি।

৫৫.
সুমনের কাছে যে টাকা আছে তা দিয়ে সে ১৮ টি ডাকটিকিট ক্রয় করতে পারে। যদি প্রতিটি ডাকটিকিটের মূল্য ১০ টাকা কম হতো তাহলে সে আরো ছয়টি ডাকটিকিট বেশি ক্রয় করতে পারত। তার কাছে কত টাকা আছে?
  1. ক) ৫০০
  2. খ) ৫৮০
  3. গ) ৬৫০
  4. ঘ) ৭২০
সঠিক উত্তর:
ঘ) ৭২০
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৭২০
ব্যাখ্যা

ধরি সুমনের কাছে x টাকা আছে
18 টি ডাকটিকিটের মূল্য = x টাকা
1 '' '' '' '' = x/18
আবার 10 টাকা কমে একটি ডাকটিকিটের মূল্য = x/24
শর্তমতে,
x/18 -10 = x/24
x = 720
প্রশ্নের উৎসঃ গণিত, নবম-দশম শ্রেণি (অনুরূপ প্রশ্ন)।

৫৬.
a2 - 2ab থেকে কত বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণ বর্গ হবে?
  1. ক) b2
  2. খ) -b2
  3. গ) b3
  4. ঘ) -a
সঠিক উত্তর:
খ) -b2
উত্তর
সঠিক উত্তর:
খ) -b2
ব্যাখ্যা

a2 - 2ab
= a2 - 2ab - (-b2) + (-b2)
= a2 - 2ab + b2 + (-b2)
= (a - b)2 + (-b2)
∴ -b2 বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণ বর্গ হবে
প্রশ্নের উৎসঃ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০০১

৫৭.
x = √3 + √2 হলে -(1/x) এর মান কত?
  1. ক) √3 + √2
  2. খ) √2 + √3
  3. গ) √3 - √2
  4. ঘ) √2 - √3
সঠিক উত্তর:
ঘ) √2 - √3
উত্তর
সঠিক উত্তর:
ঘ) √2 - √3
ব্যাখ্যা

x = √3+√2
∴ 1/x = 1/(√3+√2)
=(√3-√2)/{(√3+√2)(√3-√2)
= √3-√2
∴ - (1/x) = √2 - √3

৫৮.
একটি বাইসাকেলের মূল্য ৫, ০০০ টাকা। উহা ১০% বাট্টায় ক্রয় করা হলো। ছয় মাস ব্যবহারের পর ক্রয়মূল্যর উপর ২০% বাট্টায় বিক্রি করলে বিক্রয়মূল্য কত ছিল?
  1. ক) ৩২০০
  2. খ) ৩৪০০
  3. গ) ৩৬০০
  4. ঘ) ৩৬০০
অনির্ধারিত
ব্যাখ্যা
সঠিক উত্তর দুইটা থাকায় বাতিল করা হল।

১০% বাট্টা (মূল্যছাড়) তে ক্রয়মূল্য = (৯০×৫০০০)/১০০ = ৪৫০০ টাকা।
ছয় মাস ব্যবহারের পর ক্রয়মূল্যের উপর ২০% বাট্টায় বিক্রয়মূল্য = (৮০×৪৫০০)/১০০ = ৩৬০০ টাকা।
প্রশ্নের উৎসঃ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সহকারী পরিচালক নিয়োগ পরিক্ষা-২০১৮

৫৯.
বার্ষিক শতকরা 10% হারে 5000 টাকার 2 বছর পর সরল ও চক্রবৃদ্ধির মুনাফার পার্থক্য কত?
  1. ক) 10
  2. খ) 25
  3. গ) 50
  4. ঘ) 75
সঠিক উত্তর:
গ) 50
উত্তর
সঠিক উত্তর:
গ) 50
ব্যাখ্যা

চক্রবৃদ্ধি মুনাফা - সরল মুনাফা
= (C - P) - I
= {P(1+r)n- P} - Pnr
= {5000(1+10%)2- P} - 5000 × 2 × 10%
= {5000 × 1.21 - P} - 1000
= {6050 - 5000} - 1000
= 1050 - 1000
= 50
প্রশ্নের উৎসঃ ৩৯তম বিসিএস প্রিলিমিনারী প্রশ্নের অনুরূপ প্রশ্ন।

৬০.
ব্যাকটেরিয়া আবিষ্কার করেন কে?
  1. ক) রবার্ট হুক
  2. খ) লিউয়েন হুক
  3. গ) এডওয়ার্ড জেনার
  4. ঘ) আলেকজান্ডার ফ্লেমিং
সঠিক উত্তর:
খ) লিউয়েন হুক
উত্তর
সঠিক উত্তর:
খ) লিউয়েন হুক
ব্যাখ্যা
১৬৮৩ সালে ডাচ বিজ্ঞানী লিউয়েন হুক সর্বপ্রথম অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কার করেন এবং এই যন্ত্র ব্যবহার করে ব্যাকটেরিয়া, হাইড্রা, ভলভক্স ইত্যাদি আবিষ্কার করেন। রবার্ট হুক প্রথম কোষপ্রাচীর আবিষ্কার করেন। এডওয়ার্ড জেনার গুটিবসন্তের টিকা এবং আলেকজান্ডার ফ্লেমিং এন্টিবায়োটিক আবিষ্কার করেন।
৬১.
জীবের দ্বিপদ নামকরণ প্রথার প্রবর্তক কে?
  1. ক) চার্লস ডারউইন
  2. খ) উইলিয়াম হার্ভে
  3. গ) লুই পাস্তুর
  4. ঘ) ক্যারোলাস লিনিয়াস
সঠিক উত্তর:
ঘ) ক্যারোলাস লিনিয়াস
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ক্যারোলাস লিনিয়াস
ব্যাখ্যা
সুইডিস বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস উদ্ভিদ ও প্রাণীর দ্বিপদ নামকরণ প্রথা এবং শ্রেণিবিদ্যার জনক। উইলিয়াম হার্ভে, লুই পাস্তুর ও চার্লস ডারউইন যথাক্রমে শারীরবিদ্যা, জীবাণুবিদ্যা ও বিবর্তনবাদের জনক হিসাবে পরিচিত।
৬২.
প্রাণীদেহের দীর্ঘতম কোষ কোনটি?
  1. ক) লোহিত রক্তকণিকা
  2. খ) শ্বেত রক্তকণিকা
  3. গ) স্নায়ুকোষ
  4. ঘ) ডিম্বাণু
সঠিক উত্তর:
গ) স্নায়ুকোষ
উত্তর
সঠিক উত্তর:
গ) স্নায়ুকোষ
ব্যাখ্যা
স্নায়ুকোষ হল প্রাণীদেহের দীর্ঘতম কোষ। আর ডিম্বাণু হল প্রাণীদেহের বৃহত্তম কোষ।
উৎসঃ জীববিজ্ঞান বোর্ড বই, নবম-দশম শ্রেণি।
৬৩.
বাতজ্বরের জন্য দায়ী জীবাণু কোনটি?
  1. ক) স্ট্রেপটোকক্কাস
  2. খ) স্ট্যাফাইলোকক্কাস
  3. গ) মাইকোব্যাকটেরিয়াম
  4. ঘ) ই. কোলাই
সঠিক উত্তর:
ক) স্ট্রেপটোকক্কাস
উত্তর
সঠিক উত্তর:
ক) স্ট্রেপটোকক্কাস
ব্যাখ্যা
স্ট্রেপটোকক্কাস বাতজ্বরের জন্য দায়ী জীবাণু। স্ট্যাফাইলোকক্কাস ত্বকের সংক্রমণ সহ আরো নানাবিধ রোগের জন্য দায়ী। মাইকোব্যাকটেরিয়াম যক্ষ্মা, কুষ্ঠ ইত্যাদি রোগ সৃষ্টি করে। ই. কোলাই আন্ত্রিক সংক্রমণের জন্য দায়ী।
উৎসঃ জীববিজ্ঞান বোর্ড বই, নবম-দশম শ্রেণি।
৬৪.
কোনটি বিদ্যুৎ অপরিবাহী পদার্থ?
  1. ক) প্লাস্টিক
  2. খ) সিলিকন
  3. গ) অ্যালুমিনিয়াম
  4. ঘ) জার্মেনিয়াম
সঠিক উত্তর:
ক) প্লাস্টিক
উত্তর
সঠিক উত্তর:
ক) প্লাস্টিক
ব্যাখ্যা
প্লাস্টিক, রাবার,কাচ, কাঠ ইত্যাদি হল বিদ্যুৎ অপরিবাহী পদার্থের উদাহরণ। এছাড়া সোনা, রূপা, তামা, অ্যালুমিনিয়াম ইত্যাদি হল তড়িৎ পরিবাহী পদার্থ এবং সিলিকন ও জার্মেনিয়াম হল বিদ্যুৎ অর্ধপরিবাহী পদার্থ।
উৎসঃ পদার্থবিজ্ঞান বোর্ড বই, নবম-দশম শ্রেণি।
৬৫.
পানির প্রতিসরাঙ্ক কত?
  1. ক) ১
  2. খ) ১.৩৩
  3. গ) ১.৫
  4. ঘ) ০.৩৪
সঠিক উত্তর:
খ) ১.৩৩
উত্তর
সঠিক উত্তর:
খ) ১.৩৩
ব্যাখ্যা
পানির প্রতিসরাঙ্ক ১.৩৩, বাতাসের প্রতিসরাঙ্ক ১ এর এত কাছাকাছি যে সেটাকে ১ ধরা হয়ে থাকে। বিভিন্ন বর্ণের আলোর জন্য প্রতিসরাঙ্কের মানও একটুখানি ভিন্ন হয়।
উৎসঃ বিজ্ঞান বোর্ড বই, নবম-দশম শ্রেণি।
৬৬.
কোনটি জৈব যৌগের বৈশিষ্ট্য?
  1. ক) সাধারণত আয়নিক বন্ধনের মাধ্যমে গঠিত হয়
  2. খ) সাধারণত কার্বন থাকে না
  3. গ) বিক্রিয়া হতে অনেক বেশি সময় লাগে
  4. ঘ) খুব বেশি সমাণুতা ও ক্যাটিনেশন ধর্ম প্রদর্শন করে না
সঠিক উত্তর:
গ) বিক্রিয়া হতে অনেক বেশি সময় লাগে
উত্তর
সঠিক উত্তর:
গ) বিক্রিয়া হতে অনেক বেশি সময় লাগে
ব্যাখ্যা
সাধারণত জৈব যৌগে কার্বন অবশ্যই থাকবে, জৈব যৌগের বিক্রিয়া হতে সাধারণত অনেক বেশি সময় লাগে, এরা সাধারণত সমযোজী বন্ধনের মাধ্যমে গঠিত হয় এবং সাধারণত সমাণুতা ও কার্বনের ক্যাটিনেশন ধর্ম জৈব যৌগে প্রকাশ পায়।
উৎসঃ রসায়ন বোর্ড বই, নবম-দশম শ্রেণি।
৬৭.
বায়ুমণ্ডলের কোন স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়?
  1. ক) স্ট্রাটোস্ফিয়ার
  2. খ) ট্রপোস্ফিয়ার
  3. গ) ওজোন লেয়ার
  4. ঘ) আয়নোস্ফিয়ার
সঠিক উত্তর:
ঘ) আয়নোস্ফিয়ার
উত্তর
সঠিক উত্তর:
ঘ) আয়নোস্ফিয়ার
ব্যাখ্যা
বায়ুমণ্ডলের সবচেয়ে উপরের স্তর হল তাপমণ্ডল যা আয়নোস্ফিয়ার, এক্রোস্ফিয়ার ও ম্যাগনিটোস্ফিয়ার নামক তিনটি স্তরে বিভক্ত। বেতার তরঙ্গ প্রতিফলিত হয় আয়নোস্ফিয়ারে।
৬৮.
মরা কটাল কখন হয়?
  1. ক) পূর্ণিমা তিথিতে
  2. খ) অমাবস্যা তিথিতে
  3. গ) অষ্টমী তিথিতে
  4. ঘ) প্রতিপাদ তিথিতে
সঠিক উত্তর:
গ) অষ্টমী তিথিতে
উত্তর
সঠিক উত্তর:
গ) অষ্টমী তিথিতে
ব্যাখ্যা
তেজ কটাল বা ভরা কটাল হয় পূর্ণিমা ও অমাবস্যা তিথিতে। অন্যদিকে মরা কটাল হয় অষ্টমী তিথিতে।
৬৯.
কৃষ্ণগহ্বর কথাটি প্রথম ব্যবহার করেন কোন বিজ্ঞানী?
  1. ক) জন হুইলার
  2. খ) আলবার্ট আইনস্টাইন
  3. গ) জ্যাকব লুইটেন
  4. ঘ) জি লেমেটার
সঠিক উত্তর:
ক) জন হুইলার
উত্তর
সঠিক উত্তর:
ক) জন হুইলার
ব্যাখ্যা
- ১৯৬৯ সালে মার্কিন বিজ্ঞানী জন হুইলার প্রথম কৃষ্ণগহ্বর কথাটি ব্যবহার করেন।
- আলবার্ট আইনস্টাইন মহাকর্ষীয় বৃত্তায়িত তরঙ্গ কথাটি উল্লেখ করেন।
- জ্যাকন লুইটেন শ্বেতবামন কথাটি ব্যাবহার করেন।
- ভিক্টর হেস মহাজাগতিক রশ্মির আবিষ্কারের জন্য ১৯৩৬ সালে নোবেল পুরষ্কার পান।
৭০.
একটি যোগে করতে কম্পিউটারের ১০০ ন্যানো সেকেন্ড সময় লাগলে সেকেন্ডে এটা কতটি যোগ করতে পারবে?
  1. ক) ১ কোটি
  2. খ) ২ কোটি
  3. গ) ৩ কোটি
  4. ঘ) ৪ কোটি
সঠিক উত্তর:
ক) ১ কোটি
উত্তর
সঠিক উত্তর:
ক) ১ কোটি
ব্যাখ্যা

প্রশ্নমতে,
কম্পিউটার 100 X 10-9 সেকেন্ডে যোগ করে 1 টি।
∴ 1 সেকেন্ডে যোগ করে = 1 / (100 X 10-9) টি।
= 1/ 10-7 টি।
= 107 বা ১ কোটি টি

৭১.
জিমেইল কবে থেকে চালু হয়?
  1. ক) ১৯৯৬
  2. খ) ১৯৯৯
  3. গ) ২০০৪
  4. ঘ) ২০০৫
সঠিক উত্তর:
গ) ২০০৪
উত্তর
সঠিক উত্তর:
গ) ২০০৪
ব্যাখ্যা
জিমেইল বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় ওয়েবমেইল সেবা। ২০০৪ সালের ১ এপ্রিল গুগল এই সেবা চালু করে।
৭২.
নেটওয়ার্ক ইন্টারফেসের ইউনিক ক্রমিক নম্বরকে কি বলে?
  1. ক) আইপি এড্রেস
  2. খ) ম্যাক এড্রেস
  3. গ) ইউআরএল
  4. ঘ) নেটওয়ার্ক ড্রাই
সঠিক উত্তর:
খ) ম্যাক এড্রেস
উত্তর
সঠিক উত্তর:
খ) ম্যাক এড্রেস
ব্যাখ্যা
MAC (Media Access Control) Address হলো প্রতিটি নেটওয়ার্ক ইন্টারফেসের ইউনিক আইডি। ম্যাক এড্রেস বা ফিজিক্যাল এড্রেসের মাধ্যমে প্রতিটি নেটওয়ার্ক ইন্টারফেসকে আলাদা করে চেনা যায়। ইথারনেট এবং ওয়াইফাই টেকনোলজীতে ম্যাক এড্রেস ব্যবহার করা হয়।
৭৩.
পৃথিবীর কোন স্থানের অবস্থান জানতে ব্যবহৃত হয়-
  1. ক) GPS technology
  2. খ) GIS technology
  3. গ) IBM technology
  4. ঘ) UBUNTU technology
সঠিক উত্তর:
ক) GPS technology
উত্তর
সঠিক উত্তর:
ক) GPS technology
ব্যাখ্যা

Global Positioning System (GPS) মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় কর্তৃক ১৯৭০-এর দশকের শুরুর দিকে উদ্ভাবিত একটি প্রযুক্তি। প্রথম দিকে এর প্রয়োগ ছিল পুরোপুরি সামরিক। পরে জনসাধারণের নিমিত্তে এর ব্যবহার উন্মুক্ত করা হয়। এটি একটি কৃত্রিম উপগ্রহভিত্তিক যোগাযোগ ব্যবস্থা। যেকোন আবহাওয়াতে পৃথিবী যেকোনো চলমান অবস্থান আর সময়ের তথ্য সরবরাহ করাটা এর মূল কাজ।

৭৪.
‘Shift + delete’ কমান্ড একটি ফাইলকে কোথায় পাঠিয়ে দেয়?
  1. ক) রিসাইকেল বিন
  2. খ) কন্ট্রোল প্যানেল
  3. গ) এডমিন প্যানেল
  4. ঘ) স্থায়ীভাবে মুছে ফেলে
সঠিক উত্তর:
ঘ) স্থায়ীভাবে মুছে ফেলে
উত্তর
সঠিক উত্তর:
ঘ) স্থায়ীভাবে মুছে ফেলে
ব্যাখ্যা
কোন ফাইল, ফোল্ডার, গ্রাফিক্স, ওয়েবপেজ ইত্যাদি ডিলেট কমান্ড দিয়ে মুছে ফেললে তা রিসাইকেল বিনে গিয়ে জমা হয়। কিন্তু তা যদি ‘Shift + delete’ কমান্ড দিয়ে মুছে ফেলা হয় তবে তা স্থায়ীভাবে মুছে যায়, রিসাইকেল বিনে জমা হয় না।
৭৫.
নিচের কোনটি গ্রাফিক্স সফটওয়্যার নয়?
  1. ক) অ্যাডোবি ফটোশপ
  2. খ) কোরেল ড্র
  3. গ) রকমেল্ট ফটোশপ
  4. ঘ) উপরের সবগুলোই গ্রাফিক্স সফটওয়্যার
সঠিক উত্তর:
গ) রকমেল্ট ফটোশপ
উত্তর
সঠিক উত্তর:
গ) রকমেল্ট ফটোশপ
ব্যাখ্যা
“রকমেল্ট ফটোশপ” নামে কোন গ্রাফিক্স সফটওয়্যার নেই। তবে “রকমেল্ট” নামে একটি ওয়েব ব্রাউজিং সফটওয়্যার আছে। এছাড়া অপশন (ক) এবং (খ) উভয়ই গ্রাফিক্স সফটওয়্যারের উদাহরণ।
৭৬.
কম্পিউটার হার্ডওয়্যার ও এপ্লিকেশন প্রোগ্রামের মধ্যে কাজের যোগসূত্র রচনা করে কোনটি?
  1. ক) এপ্লিকেশন প্রোগ্রাম
  2. খ) ওয়ার্ড স্টার্ট
  3. গ) অপারেটিং সিস্টেম
  4. ঘ) মাইক্রোসফট ওয়ার্ড
সঠিক উত্তর:
গ) অপারেটিং সিস্টেম
উত্তর
সঠিক উত্তর:
গ) অপারেটিং সিস্টেম
ব্যাখ্যা

অপারেটিং সিস্টেম হলো একটি সিস্টেম সফটওয়্যার যা কম্পিউটার ও সফটওয়্যার এবং কম্পিউটার প্রোগ্রামের জন্যে সাধারণ সেবা সরবরাহ করে। এটি কম্পিউটার হার্ডওয়্যার ও এপ্লিকেশন প্রোগ্রামের মধ্যে কাজের যোগসূত্র রচনা করে
প্রচলিত কয়েকটি অপারেটিং সিস্টেম হলো উইন্ডোজ, উবুন্টু, আইওএস, ক্রোম ওএস, ম্যাক ওএস ও অ্যানড্রয়েড।

৭৭.
ফায়ারওয়াল কেন ব্যবহার করা হয়?
  1. ক) উচ্চতর ভাষাকে যান্ত্রিক ভাষায় রূপান্তর করতে
  2. খ) সাইবার আক্রমণ এড়াতে
  3. গ) ডেটাবেজ রেকর্ড সহজে সাজাতে
  4. ঘ) জটিল গাণিতিক সমস্যা সমাধান করতে
সঠিক উত্তর:
খ) সাইবার আক্রমণ এড়াতে
উত্তর
সঠিক উত্তর:
খ) সাইবার আক্রমণ এড়াতে
ব্যাখ্যা

একটি কম্পিউটারকে হ্যাকিং থেকে রক্ষা করে ফায়ারওয়াল। ফায়ারওয়াল বাইরের আক্রমণ থেকে এক বা একাধিক কম্পিউটারকে রক্ষা করার জন্য হার্ডওয়্যার আর সফটওয়্যার এর মিলিত প্রয়াস। ফায়ারওয়াল এর সবচেয়ে বহুল ব্যবহার লোকাল এরিয়া নেটওয়ার্ক এর ক্ষেত্রে। তথ্য নিরাপত্তা রক্ষাও এর কাজের অংশ।
ফায়ারওয়াল হল এক বিশেষ নিরাপত্তা ব্যবস্থা যাতে এক নেটওয়ার্ক থেকে আরেক নেটওয়ার্কে ডাটা প্রবাহ নিয়ন্ত্রণ করা যায়। দুই নেটওয়ার্কের মাঝে এই ফায়ারওয়াল থাকে।

৭৮.
ইন্টেল ITANIUM কত বিটের মাইক্রোপ্রসেসর?
  1. ক) 32
  2. খ) 64
  3. গ) 128
  4. ঘ) 256
সঠিক উত্তর:
খ) 64
উত্তর
সঠিক উত্তর:
খ) 64
ব্যাখ্যা
Itanium is a family of 64-bit Intel microprocessors that implement the Intel Itanium architecture.
৭৯.
Geographic Information System (GIS) এর জনক-
  1. ক) Yukihiro Matsumoto
  2. খ) Roger Tomlinson
  3. গ) Bram Cohen
  4. ঘ) Brendan Eich
সঠিক উত্তর:
খ) Roger Tomlinson
উত্তর
সঠিক উত্তর:
খ) Roger Tomlinson
ব্যাখ্যা
Roger Tomlinson সর্বপ্রথম ১৯৬৮ সালে Geographic Information System (GIS) কথাটি ব্যবহার করেন। তাই তাকে এর জনক বলা হয়।
৮০.
নিউমেরিক কি-প্যাড কোথায় থাকে?
  1. ক) কী বোর্ডের মাঝের দিকে
  2. খ) কী বোর্ডের পিছনের দিকে
  3. গ) কী বোর্ডের বাম দিকে
  4. ঘ) কী বোর্ডের ডান দিকে
সঠিক উত্তর:
ঘ) কী বোর্ডের ডান দিকে
উত্তর
সঠিক উত্তর:
ঘ) কী বোর্ডের ডান দিকে
ব্যাখ্যা

কীবোর্ডের ডানদিকে ০ থেকে ৯ পর্যন্ত সংখ্যা লেখা যে কীগুলো রয়েছে তাকে নিউমেরিক কী বলে। এখানে +, -, x, / প্রভৃতি অ্যারিথমেটিক অপারেটর থাকে। এছাড়াও <, >, = লজিক্যাল অপারেটরগুলো কী বোর্ডে থাকে।

৮১.
নিচের কোনটি আউটপুট ডিভাইস নয়?
  1. ক) ওয়েবক্যাম
  2. খ) প্লটার
  3. গ) প্রজেক্টর
  4. ঘ) হেডফোন
সঠিক উত্তর:
ক) ওয়েবক্যাম
উত্তর
সঠিক উত্তর:
ক) ওয়েবক্যাম
ব্যাখ্যা
কিবোর্ড, মাউস, স্ক্যানার, লাইটপেন, গ্রাফিক্স ট্যাবলেট, ওয়েবক্যাম, জয়স্টিক, সেন্সর, ওএমআর, ওসিআর, ডিজিটাইজার, বারকোড রিডার, পাঞ্চকার্ড রিডার, চৌম্বক ড্রাইভ, এমআইসিআর রিডার ইত্যাদি ইনপুট ডিভাইস। অপরদিকে মনিটর, প্রিন্টার, স্পিকার, প্লটার, প্রজেক্টর, হেডফোন ইত্যাদি আউটপুট ডিভাইস।
৮২.
শহীদ মিনার যদি ভাষা আন্দোলন হয় তবে বধ্যভূমি কী?
  1. ক) মহান মুক্তিযুদ্ধ
  2. খ) ঊনসত্তরের গণআন্দোলন
  3. গ) বাংলা ভাষা
  4. ঘ) বুদ্ধিজীবী হত্যা
সঠিক উত্তর:
ঘ) বুদ্ধিজীবী হত্যা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) বুদ্ধিজীবী হত্যা
ব্যাখ্যা
ভাষা আন্দোলনের ফলে গড়ে উঠেছিলো শহীদ মিনারের, বুদ্ধিজীবী হত্যার ফলে বধ্যভূমি তৈরি হয়েছিল।
৮৩.
  1. ক) 0
  2. খ) 53
  3. গ) 197
  4. ঘ) 213
সঠিক উত্তর:
ঘ) 213
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 213
ব্যাখ্যা

লক্ষ্য করুন-
2 X 2 = 4 - 1 = 3
3 X 2 = 6+1 = 7
7 X 2 = 14 - 1 = 13
13 X 2 = 26 + 1 = 27
27 X 2 = 54 -1 = 53
53 X 2 = 106 + 1 = 107
107 X 2 = 214 - 1 = 213

৮৪.
অদিতি শব্দের সমার্থক শব্দ নয় কোনটি?
  1. ক) পৃথ্বী
  2. খ) ক্ষিতি
  3. গ) অবনী
  4. ঘ) নীর
সঠিক উত্তর:
ঘ) নীর
উত্তর
সঠিক উত্তর:
ঘ) নীর
ব্যাখ্যা
অদিতি শব্দের সমার্থক শব্দ- বসুন্ধরা, পৃথিবী, অবনী, ক্ষিতি, পৃথ্বী ইত্যাদি।
নীর শব্দের অর্থ পানি, জল, বারি ইত্যাদি।
৮৫.
1.1 + 0.01 + 0.001 + 0.0001 = ?
  1. ক) 1.1010
  2. খ) 1.1101
  3. গ) 1.1111
  4. ঘ) 1.0001
সঠিক উত্তর:
গ) 1.1111
উত্তর
সঠিক উত্তর:
গ) 1.1111
ব্যাখ্যা
1.1 + 0.01 + 0.001 + 0.0001 = 1.1111
৮৬.
  1. ক) 5
  2. খ) 7
  3. গ) 9
  4. ঘ) 11
সঠিক উত্তর:
খ) 7
উত্তর
সঠিক উত্তর:
খ) 7
ব্যাখ্যা

9 X 8 = 72
8 X 7 = 56
& 7 X 6 = 42

৮৭.
সঠিক বানানের শব্দটি সনাক্ত করুন (কম্বোডিয়ার রাজধানী)-
  1. ক) Nomphen
  2. খ) Phnompenh
  3. গ) Nomfen
  4. ঘ) Pnomphen
সঠিক উত্তর:
খ) Phnompenh
উত্তর
সঠিক উত্তর:
খ) Phnompenh
ব্যাখ্যা
Phnom Penh (Capital of Cambodia) is the biggest and wealthiest city in Cambodia.
৮৮.
  1. ক) A
  2. খ) B
  3. গ) C
  4. ঘ) D
সঠিক উত্তর:
ঘ) D
উত্তর
সঠিক উত্তর:
ঘ) D
ব্যাখ্যা
ঘর গুলোতে একটা নির্দিষ্ট ধারায় যোগ চিহ্ন গুলো বসেছে। সেই ধারাবাহিকতা বজায় রাখতে সঠিক উত্তর হবে অপশন (ঘ) D ।
৮৯.
CLINOMANIA শব্দটি আয়নায় দেখলে তার সঠিক প্রতিবিম্ব হবে-
  1. ক) AIИMAOIИ⅃Ɔ
  2. খ) ƆIИMAIИO⅃A
  3. গ) AIИAMOИI⅃Ɔ
  4. ঘ) ƆИIMAIOИ⅃A
সঠিক উত্তর:
গ) AIИAMOИI⅃Ɔ
উত্তর
সঠিক উত্তর:
গ) AIИAMOИI⅃Ɔ
ব্যাখ্যা

Online text mirror: [Click Here]

৯০.
সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই’- কে লিখেছেন?
  1. ক) বিদ্যাপতি
  2. খ) চণ্ডীদাস
  3. গ) জ্ঞানদাস
  4. ঘ) কায়কোবাদ
সঠিক উত্তর:
খ) চণ্ডীদাস
উত্তর
সঠিক উত্তর:
খ) চণ্ডীদাস
ব্যাখ্যা
সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই’- পঙ্‌ক্তিটির রচয়িতা বৈষ্ণব পদাবলীর আদিকবি চণ্ডীদাস। এ পঙ্‌ক্তিটি বাংলা সাহিত্যের প্রথম মানবতাবাদী বাণী।
৯১.
কোনটি ভিন্ন?
  1. ক) A
  2. খ) B
  3. গ) C
  4. ঘ) D
সঠিক উত্তর:
ঘ) D
উত্তর
সঠিক উত্তর:
ঘ) D
ব্যাখ্যা
প্রতিটিতে যেকোন একদিকে তীর চিহ্ন রয়েছে। কিন্তু অপশন (ঘ) D তে উভয় দিকেই তীর চিহ্ন রয়েছে।
৯২.
সত্যি কথা বললে অনেকেরই ______ লাগে।
  1. ক) খারাপ
  2. খ) ভালো
  3. গ) আঁতে ঘা
  4. ঘ) একচোখা
সঠিক উত্তর:
গ) আঁতে ঘা
উত্তর
সঠিক উত্তর:
গ) আঁতে ঘা
ব্যাখ্যা
আঁতে ঘা - অপমান বোধ করা, মনে ব্যথা পাওয়া।
তাই সত্যি কথা বললে অনেকেরই মনে ব্যথা লাগে।
৯৩.
“বেলা ৩.৩০ ঘটিকায় সময় ঘড়িতে ঘন্টা মিনিটের কাঁটা পরস্পর কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে?
  1. ক) ৫৫°
  2. খ) ৭৫°
  3. গ) ৯৫°
  4. ঘ) ১০৫°
সঠিক উত্তর:
খ) ৭৫°
উত্তর
সঠিক উত্তর:
খ) ৭৫°
ব্যাখ্যা

∴ মধ্যবর্তী কোণ = |(১১ X মিনিট - ৬০ X ঘন্টা)/২|°
= |(১১×৩০ - ৬০×৩)/২|°
= ৭৫°

৯৪.
'বর্গী' নামে পরিচিত ছিলো কারা?
  1. ক) পর্তুগিজ জলদস্যু
  2. খ) ওলন্দাজ
  3. গ) আরাকানের জলদস্যু
  4. ঘ) মারাঠা
সঠিক উত্তর:
ঘ) মারাঠা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) মারাঠা
ব্যাখ্যা
মারাঠারা বাংলায় বর্গী নামে পরিচিত ছিলো। মারাঠা সৈন্যবাহিনীর সর্বনিম্ন পদধারী সৈনিকরা বরগি নামে পরিচিত ছিলো। এই বরগি থেকেই বর্গী নামের উদ্ভব। আঠারো শতকে বাংলায় বর্গীরা ব্যাপক লুটতরাজ চালায়।
পর্তুগিজ জলদস্যুরা ফিরিঙ্গি নামে, আরাকানের জলদস্যুরা মগ এবং নেদারল্যান্ডসের অধিবাসীরা ওলন্দাজ নামে পরিচিত।
(সূত্রঃ বাংলাপিডিয়া)
৯৫.
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কবে?
  1. ক) ১৯২০ সালে
  2. খ) ১৯২১ সালে
  3. গ) ১৯২২ সালে
  4. ঘ) ১৯২৩ সালে
সঠিক উত্তর:
খ) ১৯২১ সালে
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৯২১ সালে
ব্যাখ্যা
১৯২১ সালের ১ জুলাই পূর্ববঙ্গের প্রথম বিশ্ববিদ্যালয় হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু হয়। বঙ্গভঙ্গ রদের পর পূর্ব বাংলার অসন্তুষ্ট মুসলমানদের দাবীর প্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় নাথান কমিশন গঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য নিয়োগপ্রাপ্ত হন স্যার পি জে হার্টগ। ২০২১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার শতবর্ষ পূর্ণ হবে।
(সূত্রঃ বাংলাপিডিয়া)
৯৬.
মেয়াদ অবসানের কারণে জাতীয় সংসদ ভাঙনের ক্ষেত্রে সাধারণ নির্বাচন অনুষ্ঠান করতে হয়-
  1. ক) মেয়াদ শেষ হওয়ার পূর্ববর্তী ৯০ দিনের মধ্যে
  2. খ) মেয়াদ শেষ হওয়ার পরবর্তী ৯০ দিনের মধ্যে
  3. গ) মেয়াদ শেষ হওয়ার পূর্বের ও পরের ৯০ দিনের মধ্যে
  4. ঘ) মেয়াদ শেষ হওয়ার ১৮০ দিনের মধ্যে
সঠিক উত্তর:
ক) মেয়াদ শেষ হওয়ার পূর্ববর্তী ৯০ দিনের মধ্যে
উত্তর
সঠিক উত্তর:
ক) মেয়াদ শেষ হওয়ার পূর্ববর্তী ৯০ দিনের মধ্যে
ব্যাখ্যা
সংবিধানের ১২৩ নং অনুচ্ছেদের ৩ নং দফার ক এবং খ উপদফায় জাতীয় সংসদের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার প্রসঙ্গে বলা হয়েছে। ক উপদফা অনুযায়ী মেয়াদ অবসানের কারণে সংসদ ভাঙ্গার ক্ষেত্রে পূর্ববর্তী ৯০ দিনের মধ্যে নির্বাচন আয়োজন করতে হয় এবং বিদ্যমান সদস্যদের মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত নবনির্বাচিতরা শপথ গ্রহণ করতে পাটবেন না।
খ উপদফা অনুযায়ী মেয়াদ অবসান ব্যতীত অন্যকোন কারণে সংসদ ভেঙে গেলে ভাঙার পরবর্তী ৯০ দিনের মধ্যে নির্বাচন আয়োজন করতে হয়।
(সূত্রঃ বাংলাদেশ সংবিধান)
৯৭.
সংবিধানের কততম সংশোধনীর মাধ্যমে ঢাকার বাহিরে হাইকোর্টের ছয়টি বেঞ্চ স্থাপনের বিধান করা হয়?
  1. ক) ৭ম
  2. খ) ৮ম
  3. গ) ৯ম
  4. ঘ) ১০ম
সঠিক উত্তর:
খ) ৮ম
উত্তর
সঠিক উত্তর:
খ) ৮ম
ব্যাখ্যা
চতুর্থ জাতীয় সংসদে ১৯৮৮ সালের ৭ জুন সংবিধানের ৮ম সংশোধনীর মাধ্যমে ঢাকার বাহিরে হাইকোর্টের ছয়টি বেঞ্চ স্থাপনের বিধান করা হয়।
একই সংশোধনীর মাধ্যমে সংবিধানে ২ক অনুচ্ছেদ যুক্ত করে বাংলাদেশের রাষ্ট্রধর্ম হিসেবে ইসলাম সংযোজিত করা হয়ে এবং ৩০নং অনুচ্ছেদে পরিবর্তন আনা হয়। তবে ১৯৮৯ সালের ২ সেপ্টেম্বর আপীল বিভাগ হাইকোর্টের বেঞ্চ স্থাপন সংক্রান্ত ধারাটি অসাংবিধানিক উল্লেখ করে তা অবৈধ বলে রায় প্রদান করে।
(সূত্রঃ বাংলাদেশের সংবিধান : আরিফ খান)
৯৮.
স্বাধীন বাংলাদেশে প্রথম আদমশুমারিতে মোট জনসংখ্যা কত ছিলো?
  1. ক) ৫ কোটি ৫২ লক্ষ
  2. খ) ৭ কোটি ৬৪ লক্ষ
  3. গ) ৮ কোটি ১০ লক্ষ
  4. ঘ) ৮ কোটি ১৫ লক্ষ
সঠিক উত্তর:
খ) ৭ কোটি ৬৪ লক্ষ
উত্তর
সঠিক উত্তর:
খ) ৭ কোটি ৬৪ লক্ষ
ব্যাখ্যা
স্বাধীন বাংলাদেশে ১৯৭৪ সালে প্রথম আদমশুমারি অনুষ্ঠিত হয়। এ আদমশুমারি অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা ছিলো ৭ কোটি ৬৪ লক্ষ। দেশ স্বাধীনের আগে ১৯৬১ সালের আদমশুমারি অনুযায়ী জনসংখ্যা ছিলো ৫ কোটি ৫২ লক্ষ।
সর্বশেষ ২০১১ সালে ৫ম আদমশুমারি অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা ১৪ কোটি ৯৭ লক্ষ। ২০২১ সালে পরবর্তী ৬ষ্ঠ আদমশুমারি অনুষ্ঠিত হবে।
(সূত্রঃ জাতীয় পরিসংখ্যান ব্যুরো ওয়েবসাইট)
৯৯.
বাংলাদেশে প্রতি লাখে মাতৃমৃত্যু হার কত?
  1. ক) ১৬৫ জন
  2. খ) ১৬৯ জন
  3. গ) ১৮১ জন
  4. ঘ) ১৯৩ জন
সঠিক উত্তর:
ক) ১৬৫ জন
উত্তর
সঠিক উত্তর:
ক) ১৬৫ জন
ব্যাখ্যা
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ SVRS Report-2019 অনুসারে প্রতি এক লক্ষ জীবিত শিশুর জন্মের ক্ষেত্রে মাতৃমৃত্যু হার ১৬৫ জন। গ্রামে এই হার প্রতি লাখে ১৯১ জন এবং শহর অঞ্চলে ১২৩ জন। ২০১৮ ও ২০১৫ সালে প্রতি লাখে মাতৃ ‍মৃত্যুহার ছিলো যথাক্রমে ১৬৯ জন ও ১৮১ জন।
(সূত্র: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর SVRS Report-2019)
১০০.
কোন উপজাতিটি বাংলাদেশে বাস করে না?
  1. ক) চাকমা
  2. খ) রাখাইন
  3. গ) উইঘুর
  4. ঘ) গারো
সঠিক উত্তর:
গ) উইঘুর
উত্তর
সঠিক উত্তর:
গ) উইঘুর
ব্যাখ্যা
বাংলাদেশে মোট ৫০টি উপজাতি বসবাস করে। এদের মধ্যে চাকমা উপজাতি পার্বত্য চট্টগ্রাম, গারো উপজাতি বৃহত্তর ময়মনসিংহ এবং রাখাইন উপজাতি পটুয়াখালী, কক্সবাজার ও বরগুনা জেলায় বসবাস করে। উইঘুর উপজাতি বাংলাদেশে বাস করে না। এরা চীনের জিনজিয়াং প্রদেশে বসবাসকারী মুসলিম সম্প্রদায়।
(সূত্রঃ বাংলাদেশ ও বিশ্বপরিচয় : অষ্টম শ্রেণী এবং এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা)
১০১.
নিচের কোনটি আলুর একটি জাত?
  1. ক) অগ্রণী
  2. খ) মহানন্দা
  3. গ) ডায়মন্ড
  4. ঘ) বলাকা
সঠিক উত্তর:
গ) ডায়মন্ড
উত্তর
সঠিক উত্তর:
গ) ডায়মন্ড
ব্যাখ্যা
বাংলাদেশে প্রচলিত আলুর জাতসমূহের মধ্যে ডায়মন্ড, কার্ডিনেল, ললিতা ইত্যাদি উল্লেখযোগ্য। অন্যদিকে অগ্রণী, মহানন্দা ও বলাকা যথাক্রমে সরিষা, আম ও গমের জাত।
(সূত্রঃ কৃষি তথ্য সার্ভিস)
১০২.
বাংলাদেশে জিডিপি নির্ণয়ে মোট খাতের সংখ্যা কতটি?
  1. ক) ১০ টি
  2. খ) ১৫ টি
  3. গ) ১৮ টি
  4. ঘ) ২০ টি
সঠিক উত্তর:
খ) ১৫ টি
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৫ টি
ব্যাখ্যা
বাংলাদেশে জিডিপি নির্ণয়ে মোট খাতের সংখ্যা ১৫টি। এগুলো হলোঃ কৃষি ও বনজ; মৎস্য; খনিজ ও খনন; শিল্প বা উৎপাদন; বিদ্যুৎ-গ্যাস-পানি সম্পদ; নির্মাণ; পাইকারি ও খুচরা বাণিজ্য; হোটেল ও রেস্তোরাঁ; পরিবহন, সংরক্ষণ ও যোগাযোগ; আর্থিক প্রাতিষ্ঠানিক সেবা; রিয়েল এস্টেট; লোকপ্রশাসন ও প্রতিরক্ষা; শিক্ষা; স্বাস্থ্য এবং কমিউনিটি ও ব্যক্তিগত সেবা৷
এসব খাতের সমন্বয়ে কৃষি, শিল্প ও সেবা নামে তিনটি প্রধান খাত গঠিত হয়েছে৷ এসব খাতের মধ্যে জিডিপিতে শিল্প বা উৎপাদন খাতের অবদান সবচেয়ে বেশি।
(সূত্রঃ বাংলাদেশ ও বিশ্বপরিচয় : নবম-দশম শ্রেণী এবং বিবিএস)
১০৩.
শিক্ষাক্ষেত্রে অবদানের জন্যে কোন প্রতিষ্ঠানটি ২০২০ সালে স্বাধীনতা পদক লাভ করে?
  1. ক) ঢাকা বিশ্ববিদ্যালয়
  2. খ) বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়
  3. গ) ভারতেশ্বরী হোমস
  4. ঘ) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়
সঠিক উত্তর:
গ) ভারতেশ্বরী হোমস
উত্তর
সঠিক উত্তর:
গ) ভারতেশ্বরী হোমস
ব্যাখ্যা
২০২০ সালে শিক্ষাক্ষেত্রে অবদানের জন্যে স্বাধীনতা পদক লাভ করে ভারতেশ্বরী হোমস। এ বছর ৮ জন ব্যক্তি এবং ১টি প্রতিষ্ঠানকে স্বাধীনতা পদক দেওয়া হয়।
সংস্কৃতিতে ফেরদৌসী মজুমদার এবং কালিপদ দাস। চিকিৎসায় উবায়দুল কবির চৌধুরী এবং এ কে এম এ মুকতাদির। স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে গোলাম দস্তগীর গাজী, আব্দুর রউফ (মরণোত্তর), আনোয়ার পাশা (মরণোত্তর) এবং আজিজুর রহমান।
বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট ২০২০ সালে গবেষণা ক্যাটাগরিতে একুশে পদক লাভ করে।
(সূত্রঃ লাইভ এমসিকিউ লেকচার এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ওয়েবসাইট)
১০৪.
বাংলাদেশ ক্রিকেট দল টেস্ট স্ট্যাটাস লাভ করে কবে?
  1. ক) ১৫ জুন ১৯৯৭
  2. খ) ২৯ জুলাই ১৯৯৮
  3. গ) ২৬ জুন ২০০০
  4. ঘ) ২৫ নভেম্বর ২০০২
সঠিক উত্তর:
গ) ২৬ জুন ২০০০
উত্তর
সঠিক উত্তর:
গ) ২৬ জুন ২০০০
ব্যাখ্যা
বাংলাদেশ ক্রিকেটে ২০০০ সালের ২৬ জুন টেস্ট স্ট্যাটাস লাভ করে। এর মাধ্যমে বাংলাদেশ আইসিসির পূর্ণাঙ্গ সদস্যপদ লাভ করে। এর আগে ১৯৭৭ সালে বাংলাদেশ আইসিসির সহযোগী সদস্যপদ লাভ করে।
(সূত্র: আইসিসি ওয়েবসাইট)
১০৫.
আনন্দ বিহার কোন জেলায় অবস্থিত?
  1. ক) দিনাজপুর
  2. খ) কুমিল্লা
  3. গ) বগুড়া
  4. ঘ) নওগাঁ
সঠিক উত্তর:
খ) কুমিল্লা
উত্তর
সঠিক উত্তর:
খ) কুমিল্লা
ব্যাখ্যা
আনন্দ বিহার কুমিল্লা জেলার কোটবাড়িতে অবস্থিত। সপ্তম শতকের শেষদিকে কিংবা অষ্টম শতকের প্রথমদিকে প্রথম দেববংশের তৃতীয় শাসক শ্রী আনন্দ দেব এটি নির্মাণ করেন। ১৯৭৫ সাল থেকে এখানে খনন কাজ শুরু হয়।
(সূত্রঃ বাংলাপিডিয়া এবং কুমিল্লা জেলা ওয়েবসাইট)
১০৬.
বাংলাদেশের আইনসভার মোট আসন সংখ্যা কতটি?
  1. ক) ৩০০ টি
  2. খ) ৩৪৫ টি
  3. গ) ৩৫০ টি
  4. ঘ) ৩৬০ টি
সঠিক উত্তর:
গ) ৩৫০ টি
উত্তর
সঠিক উত্তর:
গ) ৩৫০ টি
ব্যাখ্যা
বাংলাদেশের আইনসভা জাতীয় সংসদ নামে পরিচিত। এটির আসন সংখ্যা ৩৫০টি। এর মধ্যে ৩০০টি আসনের সদস্যগণ জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত এবং বাকি ৫০টি আসন মহিলাদের জন্যে সংরক্ষিত। সংরক্ষিত আসনসমূহের সদস্যরা প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সদস্যদের ভোটে নির্বাচিত হয়।
(সূত্র: বাংলাদেশের সংবিধান)
১০৭.
নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক হয় কবে?
  1. ক) ১১ অক্টোবর ২০০৮
  2. খ) ৭ নভেম্বর ২০০৭
  3. গ) ২২ নভেম্বর ২০০৭
  4. ঘ) ১ নভেম্বর ২০০৭
সঠিক উত্তর:
ঘ) ১ নভেম্বর ২০০৭
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১ নভেম্বর ২০০৭
ব্যাখ্যা
১৯৯৪ সালে সাবেক জেলা জজ মাসদার হোসেন নির্বাহী বিভাগ হতে বিচার বিভাগ পৃথকীকরণের জন্যে হাইকোর্টে রিট করলে আপিল বিভাগ ১৯৯৯ সালে এর চূড়ান্ত রায়ে ১২ দফা নির্দেশনা প্রদান করে।
এর ভিত্তিতেই ১ নভেম্বর ২০০৭ নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক হয়। এ দিন সংশোধিত ফৌজদারি কার্যবিধি কার্যকরের মাধ্যমে স্বাধীন বিচার বিভাগের যাত্রা শুরু হয়।
তবে এ প্রক্রিয়া এখনো পূর্ণতা লাভ করেনি। বর্তমানে অধস্তন আদালত সমূহে বিচারক নিয়োগ ও নিয়ন্ত্রণের বিষয়টি জুডিশিয়াল সার্ভিস কাউন্সিল দেখভাল করে থাকে।
(সূত্রঃ বাংলাপিডিয়া এবং বিবিসি বাংলা)
১০৮.
প্রথম কোন দেশটি পারমাণবিক বোমার পরিক্ষা চালায়?
  1. ক) সোভিয়েত ইউনিয়ন
  2. খ) যুক্তরাষ্ট্র
  3. গ) চীন
  4. ঘ) যুক্তরাজ্য
সঠিক উত্তর:
খ) যুক্তরাষ্ট্র
উত্তর
সঠিক উত্তর:
খ) যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
১৯৪৫ সালের ১৬ জুলাই মার্কিন যুক্তরাষ্ট্র নিউ মেক্সিকোর মরুভূমিতে বিশ্বে সর্বপ্রথম পারমাণবিক বোমার পরিক্ষা চালায়। এই বোমা পরিক্ষার পরিকল্পনার নাম ছিলো ম্যানহাটন প্রজেক্ট।
১৯৪৫ সালের ৬ আগস্ট জাপানের হিরোশিমা শহরে যুক্তরাষ্ট্র প্রথম লিটলবয় নামের পারমাণবিক বোমা নিক্ষেপ করে। ৯ আগস্ট ফ্যাটম্যান নামের বোমা নিক্ষেপ করা হয় নাগাসাকি শহরে।
যুক্তরাষ্ট্রের পর দ্বিতীয় দেশ হিসেবে সোভিয়েত ইউনিয়ন ১৯৪৯ সালের ২৯ আগস্ট এবং ১৯৫২ সালের ৩ অক্টোবর যুক্তরাজ্য তৃতীয় দেশ হিসেবে পারমাণবিক বোমার পরিক্ষা চালায়। পরবর্তীতে ফ্রান্স, চীন, ভারত, পাকিস্তান, ইসরায়েল এবং উত্তর কোরিয়া পারমাণবিক বোমার পরিক্ষা চালায়।
(সূত্রঃ সিটিবিটিও ওয়েবসাইট এবং হিস্টোরি ডটকম)
১০৯.
ইসরায়েল কবে পূর্ব জেরুজালেম শহর দখল করে নেয়?
  1. ক) ১৯৪৮ সালে
  2. খ) ১৯৫৬ সালে
  3. গ) ১৯৬৭ সালে
  4. ঘ) ১৯৭৩ সালে
সঠিক উত্তর:
গ) ১৯৬৭ সালে
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৯৬৭ সালে
ব্যাখ্যা
১৯৬৭ সালের ৫-১০ জুন সংঘটিত ছয়দিনের তৃতীয় আরব-ইসরাইল যুদ্ধে ইসরায়েল জর্ডান নিয়ন্ত্রিত পূর্ব জেরুজালেম শহর দখল করে নেয়। এর আগে ১৯৪৮ সালের যুদ্ধে জেরুজালেম শহরের পশ্চিম ও পূর্ব অংশের নিয়ন্ত্রণ নেয় যথাক্রমে ইসরাইল ও জর্ডান। ২০১৭ সালের ৬ ডিসেম্বর মার্কিন যুক্তরাষ্ট্র পূর্ব জেরুজালেম শহরকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়।
(সূত্রঃ এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা এবং বিবিসি বাংলা)
১১০.
ভুটানের প্রধান ভাষা কোনটি?
  1. ক) দিভেহী
  2. খ) গুলট্রাম
  3. গ) দোজংখা
  4. ঘ) হিন্দি
সঠিক উত্তর:
গ) দোজংখা
উত্তর
সঠিক উত্তর:
গ) দোজংখা
ব্যাখ্যা
ভুটানের অধিবাসীদের প্রধান ভাষা হলো দোজংখা। গুলট্রাম হলো ভুটানের মুদ্রার নাম। দিভেহী এবং হিন্দি যথাক্রমে মালদ্বীপ এবং ভারতের অধিবাসীদের ভাষা।
(সূত্রঃ দেশগুলোর সরকারি ওয়েবসাইট)
১১১.
বর্ণবাদবিরোধী মার্কিন কৃষ্ণাঙ্গ নেতা কে?
  1. ক) মার্টিন লুথার
  2. খ) মার্টিন লুথার কিং জুনিয়র
  3. গ) নেলসন ম্যান্ডেলা
  4. ঘ) মহাত্মা গান্ধী
সঠিক উত্তর:
খ) মার্টিন লুথার কিং জুনিয়র
উত্তর
সঠিক উত্তর:
খ) মার্টিন লুথার কিং জুনিয়র
ব্যাখ্যা
মার্টিন লুথার কিং জুনিয়র মার্কিন যুক্তরাষ্ট্রের একজন সমাজকর্মী ও বর্ণবাদবিরোধী নেতা। তিনি আজীবন বর্ণবাদ ও আমেরিকার নিপীড়িত মানুষের অধিকার আদায়ের জন্যে সংগ্রাম করে গেছেন। ১৯৬৩ সালের ২৮ আগস্ট ওয়াশিংটন ডিসির লিঙ্কন মেমোরিয়ালের সম্মুখে তিনি তার বিখ্যাত ''আই হ্যাভ এ ড্রিম'' ভাষণ প্রদান করেন।
১৯৬৪ সালে তিনি নোবেল শান্তি পুরস্কার লাভ করেন। ১৯৬৮ সালের ৪ এপ্রিল তিনি যুক্তরাষ্ট্রের মেম্ফিস শহরে আততায়ীর গুলিতে তিনি মারা যান। মার্টিন লুথার হলেন খ্রিস্টান প্রোটেস্টেন্ট সম্প্রদায় ধর্মীয় নেতা। নেলসন ম্যান্ডেলা দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী আন্দোলনের নেতা।
(সূত্রঃ হিস্টোরি ডটকম এবং এনসাক্লোপিডিয়া ব্রিটানিকা)
১১২.
মিজদা শহরটি কোন দেশে অবস্থিত?
  1. ক) আজারবাইজান
  2. খ) সিরিয়া
  3. গ) লিবিয়া
  4. ঘ) ইরাক
সঠিক উত্তর:
গ) লিবিয়া
উত্তর
সঠিক উত্তর:
গ) লিবিয়া
ব্যাখ্যা
মিজদা শহর লিবিয়ায় অবস্থিত। এই শহরে গত ২৮ মে ২০২০ পাচারকারী চক্রের গুলিতে ২৬ বাংলাদেশি সহ ৩০ জন অভিবাসী নিহত হয়। শহরটি খলিফা হাফতারের মিলিশিয়া বাহিনীর নিয়ন্ত্রিত অঞ্চলে অবস্থিত।
(সূত্রঃ বিবিসি বাংলা)
১১৩.
প্রতিবছর বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় কবে?
  1. ক) ৮ মার্চ
  2. খ) ৭ এপ্রিল
  3. গ) ৫ জুন
  4. ঘ) ৮ সেপ্টেম্বর
সঠিক উত্তর:
গ) ৫ জুন
উত্তর
সঠিক উত্তর:
গ) ৫ জুন
ব্যাখ্যা
প্রতি বছর ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়। ৮ মার্চ বিশ্ব নারী দিবস। ৭ এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস এবং ৮ সেপ্টেম্বর বিশ্ব সাক্ষরতা দিবস পালিত হয়।
(সূত্র: জাতিসংঘ ওয়েবসাইট)
১১৪.
ভি-২০ কোন ধরনের জোট?
  1. ক) সর্বাধিক দরিদ্র ২০টি দেশ
  2. খ) প্রাকৃতিক দুর্যোগপ্রবণ ২০টি দেশ
  3. গ) পরিবেশ দূষণকারী শীর্ষ ২০টি দেশ
  4. ঘ) শীর্ষ ২০টি দূষিত বায়ুর দেশ
সঠিক উত্তর:
খ) প্রাকৃতিক দুর্যোগপ্রবণ ২০টি দেশ
উত্তর
সঠিক উত্তর:
খ) প্রাকৃতিক দুর্যোগপ্রবণ ২০টি দেশ
ব্যাখ্যা
'V-20' বা 'Vulnerable-20' হলো প্রাকৃতিক দুর্যোগপ্রবণ শীর্ষ ২০টি দেশের অর্থমন্ত্রীদের জোট। এটি ২০১৫ সালের অক্টোবরে পেরুর রাজধানী লিমায় গঠিত হয়। সম্প্রতি বাংলাদেশ ২০২০-২০২২ মেয়াদে এ জোটের সভাপতির নির্বাচিত হয়েছে।
(সূত্রঃ সময়নিউজ ও দ্য বিজনেস স্ট্যান্ডার্ড)
১১৫.
কোন সভ্যতাটি মেসোপটেমীয় সভ্যতার অন্তর্ভুক্ত নয়?
  1. ক) সুমেরীয় সভ্যতা
  2. খ) অ্যাসেরীয় সভ্যতা
  3. গ) হেলেনিস্টিক সভ্যতা
  4. ঘ) ব্যাবিলনীয় সভ্যতা
সঠিক উত্তর:
গ) হেলেনিস্টিক সভ্যতা
উত্তর
সঠিক উত্তর:
গ) হেলেনিস্টিক সভ্যতা
ব্যাখ্যা
পৃথিবীর সবচেয়ে প্রাচীন সভ্যতা হলো মেসোপটেমীয় সভ্যতা। বর্তমান ইরাকের ইউফ্রেতিস ও টাইগ্রিস নদীর মধ্যবর্তী অঞ্চলে খ্রিস্টপূর্ব প্রায় ৫০০০ বছর পূর্বে মেসোপটেমীয় সভ্যতা গড়ে উঠেছিল।
মেসোপটেমীয়ায় মোট চারটি সভ্যতা গড়ে উঠে। এগুলো হলো সুমেরীয়, ব্যাবিলনীয়, অ্যাসেরীয় এবং ক্যালডীয় বা নব্য ব্যাবিলনীয় সভ্যতা। এদের মধ্যে সবার আগে গড়ে উঠেছিল সুমেরীয় সভ্যতা এবং সবার শেষে গড়ে উঠেছিল ক্যালডীয় সভ্যতা।
অন্যদিকে, গ্রীকদের দ্বারা হেলেনিস্টিক সভ্যতা গড়ে উঠে মিশরের আলেকজান্দ্রিয়া শহরে।
(সূত্র: এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা)
১১৬.
কোন দেশটি আরব লীগের সদস্য নয়?
  1. ক) ফিলিস্তিন
  2. খ) কাতার
  3. গ) ইরান
  4. ঘ) লেবানন
সঠিক উত্তর:
গ) ইরান
উত্তর
সঠিক উত্তর:
গ) ইরান
ব্যাখ্যা
আরব লীগ হলো মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার মুসলিম দেশগুলোর একটি রাজনৈতিক জোট যা ১৯৪৫ সালের ২২ মার্চ গঠিত হয়। এটির সদর দপ্তর মিশরের রাজধানী কায়রোতে অবস্থিত। বর্তমান সদস্য ২২টি। ফিলিস্তিন, কাতার ও লেবানন আরব লীগের সদস্য। তুরস্ক, ইরান ও আফগানিস্তান আরবলীগের সদস্য নয়। আরব লীগের বর্তমান মহাসচিব মিশরের আহমেদ আবুল ঘেইত।
(সূত্রঃ আরব লীগ ওয়েবসাইট)
১১৭.
চীনের বাহিরে প্রথম কোন দেশে COVID-19 রোগী শনাক্ত হয়?
  1. ক) জাপান
  2. খ) ফিলিপাইন
  3. গ) থাইল্যান্ড
  4. ঘ) ইতালি
সঠিক উত্তর:
গ) থাইল্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
গ) থাইল্যান্ড
ব্যাখ্যা
৩১ ডিসেম্বর ২০১৯ চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম করোনা ভাইরাসের সংক্রমণ বিষয়ে চীনা সরকার বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে অবহিত করে। এরপর ১১ জানুয়ারী চীনের উহানে প্রথম করোনা আক্রান্ত রোগী মারা যায়।
১৩ জানুয়ারী চীনের বাহিরে থাইল্যান্ডে সর্বপ্রথম করোনা আক্রান্ত রোগী চিহ্নিত হয়। এই রোগী উহান থেকে থাইল্যান্ডে এসেছিল। ২ ফেব্রুয়ারী চীনের বাহিরে ফিলিপাইনে প্রথম করোনা রোগী মারা যায়। এই রোগীও উহান থেকে ফিলিপাইন গিয়েছিলো।
বাংলাদেশে করোনা রোগী শনাক্ত হয় ৮ মার্চ এবং প্রথম রোগী মারা যায় ১৮ মার্চ। ৩১ জানুয়ারি বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনা ইস্যুতে বিশ্বে স্বাস্থ্য জরুরি অবস্থা জারি করে। ১১ ফেব্রুয়ারি ২০২০ বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই রোগের নামকরণ করে COVID-19। ১১ মার্চ COVID-19 কে মহামারি হিসেবে চিহ্নিত করা হয়।
(সূত্রঃ বিশ্ব স্বাস্থ্য সংস্থা ওয়েবসাইট এবং আল জাজিরা)
১১৮.
জেসমিন বিপ্লব কোন দেশে সংঘটিত হয়?
  1. ক) ইউক্রেন
  2. খ) জর্জিয়া
  3. গ) তিউনিশিয়া
  4. ঘ) কিরগিজস্তান
সঠিক উত্তর:
গ) তিউনিশিয়া
উত্তর
সঠিক উত্তর:
গ) তিউনিশিয়া
ব্যাখ্যা
২০১০ সালের ১৭ ডিসেম্বর থেকে ২০১১ সালের ১৪ জানুয়ারি পর্যন্ত উত্তর আফ্রিকার তিউনিশিয়ায় সংঘটিত গণজাগরণ জেসমিন বিপ্লব নামে পরিচিত। এই বিপ্লবের ফলে তিউনিশিয়ার স্বৈরশাসক জাইন আল আবেদীন বেবন আলী পদত্যাগে বাধ্য হন।
এই বিপ্লবের ফলশ্রুতিতে পরবর্তীতে আরব বিশ্বের অন্যান্য দেশে গণজাগরণ দেখা দেয় যা আরববসন্ত নামে পরিচিত। অন্যদিকে ইউক্রেন, জর্জিয়া এবং কিরগিজস্তানে সংঘটিত বিপ্লব যথাক্রমে অরেঞ্জ বিপ্লব, রোজ বিপ্লব এবং টিউলিপ বিপ্লব নামে পরিচিত।
(সূত্র: এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা)
১১৯.
শেনজেন চুক্তি কোন বিষয়ের সাথে জড়িত?
  1. ক) ইউরোপে অভিন্ন মুদ্রা চালু
  2. খ) অবাধ চলাচল
  3. গ) জৈব নিরাপত্তা
  4. ঘ) বৈশ্বিক উষ্ণায়ন রোধ
সঠিক উত্তর:
খ) অবাধ চলাচল
উত্তর
সঠিক উত্তর:
খ) অবাধ চলাচল
ব্যাখ্যা
শেনজেন চুক্তি হলো অবাধ চলাচল সংক্রান্ত একটি চুক্তি যা লুক্সেমবার্গের শেনজেন শহরে ১৯৮৫ সালের ১৪ জুন বেলজিয়াম, নেদারল্যান্ড, লুক্সেমবার্গ, ফ্রান্স ও পশ্চিম জার্মানির মধ্যে স্বাক্ষরিত হয়। এর উদ্দেশ্য ইউরোপ জুড়ে ভিসা ও সীমানামুক্ত অবাধ চলাচল নিশ্চিত করা। চুক্তিটি কার্যকর হয় ১৯৯৫ সালের ২৬ মার্চ।
বর্তমানে বুলগেরিয়া, ক্রোয়েশিয়া, সাইপ্রাস, আয়ারল্যান্ড ও রোমানিয়া ব্যতীত অন্যান্য ইইউ দেশসমূহ এবং ইইউ বহির্ভূত আইসল্যান্ড, সুইজারল্যান্ড, নরওয়ে এবং লিচেনস্টাইন শেনজেন এলাকার অন্তর্ভুক্ত।
(সূত্র: ইইউ ওয়েবসাইট)
১২০.
ভৌগোলিকভাবে বাংলাদেশের অবস্থান কত ডিগ্রি অক্ষাংশের মধ্যে?
  1. ক) ২০°৩৮′ থেকে ২৮°৪১′ উত্তর অক্ষাংশ
  2. খ) ২০°৩৪′ থেকে ২৬°৩৮′ উত্তর অক্ষাংশ
  3. গ) ২৬°০১′ থেকে ৩৪°৯২′ উত্তর অক্ষাংশ
  4. ঘ) ২৩°২৪′ থেকে ২৭°৮৮′ উত্তর অক্ষাংশ
সঠিক উত্তর:
খ) ২০°৩৪′ থেকে ২৬°৩৮′ উত্তর অক্ষাংশ
উত্তর
সঠিক উত্তর:
খ) ২০°৩৪′ থেকে ২৬°৩৮′ উত্তর অক্ষাংশ
ব্যাখ্যা
ভৌগোলিকভাবে বাংলাদেশের অবস্থান ২০°৩৪′ উত্তর অক্ষরেখা থেকে ২৬°৩৮′ উত্তর অক্ষরেখা এবং ৮৮°০১′ পূর্ব দ্রাঘিমারেখা থেকে ৯২°৪১′ পূর্ব দ্রাঘিমারেখার মধ্যে।
বাংলাদেশের মাঝামাঝি স্থান দিয়ে কর্কটক্রান্তি রেখা বা ২৩.৫° উত্তর অক্ষরেখা এবং ৯০° পূর্ব দ্রাঘিমা রেখা অতিক্রম করেছে।
(সূত্রঃ মাধ্যমিক ভূগোল)
১২১.
বাংলাদেশের কোথায় প্লাইস্টোসিনকালের ভূমিরূপ রয়েছে?
  1. ক) যশোর
  2. খ) চট্টগ্রাম
  3. গ) কুমিল্লা
  4. ঘ) নেত্রকোনা
সঠিক উত্তর:
গ) কুমিল্লা
উত্তর
সঠিক উত্তর:
গ) কুমিল্লা
ব্যাখ্যা
ভূপ্রকৃতি অনুসারে বাংলাদেশ তিনভাগে বিভক্ত। এরমধ্যে অন্যতম হলো প্লাইস্টোসিনকালের চত্বরভূমি। এসব ভূমির সৃষ্টি আনুমানিক ২৫,০০০ বছর পূর্বে।
দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের ৯,৩২০ বর্গকিমি এলাকা জুড়ে বিস্তৃত বরেন্দ্রভূমি, টাঙ্গাইল ও ময়মনসিংহ জেলার মধুপুর এবং গাজীপুর জেলার ভাওয়াল গড় (আয়তন ৪,১০৩ বর্গকিমি) এবং কুমিল্লা জেলার লালমাই পাহাড় (আয়তন ৩৪ বর্গকিমি) প্লাইস্টোসিনকালের চত্বরভূমির অন্তর্গত।
(সূত্রঃ মাধ্যমিক ভূগোল)
১২২.
গ্রিনহাউজ প্রতিক্রিয়ার ফলে বাংলাদেশে কোনটি ঘটতে পারে?
  1. ক) নদীর নাব্যতা হ্রাস পাবে
  2. খ) সমুদ্র স্তরের উচ্চতা হ্রাস পাবে
  3. গ) নিম্নভূমি নিমজ্জিত হবে
  4. ঘ) সাইক্লোনের প্রকোপ হ্রাস পাবে
সঠিক উত্তর:
গ) নিম্নভূমি নিমজ্জিত হবে
উত্তর
সঠিক উত্তর:
গ) নিম্নভূমি নিমজ্জিত হবে
ব্যাখ্যা
গ্রিনহাউজ প্রতিক্রিয়ার ফলে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাবে। এতে করে মেরু অঞ্চলসহ অন্যান্য স্থানে সঞ্চিত থাকা বরফ গলতে শুরু করবে। যার কারণে সমুদ্রের পানির উচ্চতা বৃদ্ধি পাবে। ফলশ্রুতিতে বাংলাদেশসহ পৃথিবীর স্থলভাগের অনেক নিম্নভূমি সমুদ্রের পানিতে নিমজ্জিত হবে।
(সূত্র: এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা)
১২৩.
কোন বায়ু সারাবছর একইদিকে প্রবাহিত হয়?
  1. ক) অয়ন বায়ু
  2. খ) পশ্চিমা বায়ু
  3. গ) মেরু বায়ু
  4. ঘ) সবগুলো
সঠিক উত্তর:
ঘ) সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সবগুলো
ব্যাখ্যা
পৃথিবীর চাপ বলয়গুলো দ্বারা নিয়ন্ত্রিত হয়ে যে বায়ু বছরের সকল সময় একইদিকে প্রবাহিত হয় তাকে নিয়ত বায়ু বলে। নিয়ত বায়ু তিন প্রকার। যথা: অয়ন বায়ু, পশ্চিমা বায়ু এবং মেরু বায়ু।
অয়ন বায়ু বা বাণিজ্য বায়ু ক্রান্তীয় উচ্চচাপ বলয় থেকে নিরক্ষীয় নিম্নচাপ বলয়, পশ্চিমা বায়ু ক্রান্তীয় উচ্চচাপ বলয় থেকে মেরুবৃত্ত নিম্নচাপ বলয় এবং মেরু বায়ু মেরু অঞ্চলের উচ্চচাপ বলয় থেকে মেরুবৃত্ত নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হয়।
(সূত্রঃ মাধ্যমিক ভূগোল)
১২৪.
সাইক্লোন সৃষ্টির জন্যে সাগরের তাপমাত্রা সাধারণভাবে কত ডিগ্রি সেলসিয়াসের বেশি হতে হয়?
  1. ক) ২২ ডিগ্রি
  2. খ) ২৪ ডিগ্রি
  3. গ) ২৭ ডিগ্রি
  4. ঘ) ৩০ ডিগ্রি
সঠিক উত্তর:
গ) ২৭ ডিগ্রি
উত্তর
সঠিক উত্তর:
গ) ২৭ ডিগ্রি
ব্যাখ্যা
সাইক্লোন সৃষ্টির পেছনে ‍গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নিম্নচাপ এবং উচ্চ তাপমাত্রা। সাধারণভাবে সাগরের তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসের বেশি হলে তা সাইক্লোন সৃষ্টির জন্যে উপযোগী হয়।
বঙ্গোসাগরে প্রায় সারাবছর এই পরিমাণ তাপমাত্রা থাকার কারণে বাংলাদেশ সাইক্লোনের জন্যে অধিক ঝুঁকিপূর্ণ। বাতাসের গতিবেগ ঘণ্টায় ৬৩ কিলোমিটার বা তার বেশি হলে একে সাইক্লোন হিসেবে গণ্য করা হয়।
(সূত্র: মাধ্যমিক সাধারণ বিজ্ঞান : পৃষ্ঠা-১৯৭)
১২৫.
রাজনৈতিক সামাজিকীকরণে কোনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে?
  1. ক) চাপ সৃষ্টিকারী গোষ্ঠী
  2. খ) সরকার
  3. গ) জনগণ
  4. ঘ) রাজনৈতিক দল
সঠিক উত্তর:
ঘ) রাজনৈতিক দল
উত্তর
সঠিক উত্তর:
ঘ) রাজনৈতিক দল
ব্যাখ্যা
রাজনৈতিক দল জনগণ ও সরকারের মধ্যে সেতুবন্ধনকারী হিসেবে কাজ করে। জনগণকে রাষ্ট্রীয় কাজে অংশগ্রহণে উদ্ধুদ্ধ করে তোলার মাধ্যমে রাজনৈতিক দল রাজনৈতিক সামাজিকীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
(সূত্রঃ উচ্চ মাধ্যমিক পৌরনীতি ও সুশাসন : প্রথমপত্র – প্রফেসর মো. মোজাম্মেল হক)
১২৬.
বাংলাদেশে ন্যায়পাল আইন প্রণীত হয় কবে?
  1. ক) ১৯৭২ সালে
  2. খ) ১৯৭৭ সালে
  3. গ) ১৯৮০ সালে
  4. ঘ) ১৯৮৫ সালে
সঠিক উত্তর:
গ) ১৯৮০ সালে
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৯৮০ সালে
ব্যাখ্যা
ন্যায়পাল হলো রাষ্ট্র নিযুক্ত কর্মকর্তা বা কমিশনার যিনি সরকারি প্রতিষ্ঠান বা কর্মকর্তা-কর্মচারির বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ তদন্ত করতে পারেন। বাংলাদেশের সংবিধানের ৭৭ নং অনুচ্ছেদে ন্যায়পালের বিধান রয়েছে। সেই বিধান অনুসারে ১৯৮০ সালে ন্যায়পাল আইন প্রণয়ন করা হয়। কিন্তু এ যাবৎ কখনো ন্যায়পাল নিয়োগ দেওয়া হয়নি।
(সূত্রঃ বাংলাদেশের সংবিধান : আরিফ খান)
১২৭.
মূল্যবোধ বলতে ‍বুঝায়?
  1. ক) মানুষের আবশ্যিক কার্যাবলির সমষ্টি
  2. খ) মানুষের আচরণ নিয়ন্ত্রণকারী মানদণ্ড
  3. গ) মানুষের প্রাতিষ্ঠানিক কার্যাবলীর দিক নির্দেশনা
  4. ঘ) সমাজজীবনে মানুষের সুখী হওয়ার প্রয়োজনীয় উপাদান
সঠিক উত্তর:
খ) মানুষের আচরণ নিয়ন্ত্রণকারী মানদণ্ড
উত্তর
সঠিক উত্তর:
খ) মানুষের আচরণ নিয়ন্ত্রণকারী মানদণ্ড
ব্যাখ্যা
মূল্যবোধ হলো মানুষের আচরণ পরিচালনাকারী নীতি ও মানদণ্ড। ন্যায়-অন্যায়, ভালো-মন্দ প্রভৃতি পার্থক্যকারী হলো মূল্যবোধ। এর মাধ্যমে মানবীয় উত্তম গুণাবলি স্পষ্টতা লাভ করে।
(সূত্রঃ উচ্চ মাধ্যমিক পৌরনীতি ও সুশাসন : উন্মুক্ত বিশ্ববিদ্যালয়)
১২৮.
গণতান্ত্রিক সমাজের ভিত্তি কী?
  1. ক) শিক্ষা ও সচেতনতা
  2. খ) সাম্য ও স্বাধীনতা
  3. গ) মানবতা ও ভ্রাতৃত্ববোধ
  4. ঘ) অধিকার ও কর্তব্যবোধ
সঠিক উত্তর:
খ) সাম্য ও স্বাধীনতা
উত্তর
সঠিক উত্তর:
খ) সাম্য ও স্বাধীনতা
ব্যাখ্যা
গণতন্ত্র হলো জনগণের দ্বারা নির্ধারিত ও নির্বাচিত শাসনব্যবস্থা। এ ব্যবস্থায় ক্ষমতার উৎস জনগণ। গণতান্ত্রিক সমাজের ভিত্তি হলো সাম্য ও স্বাধীনতা। অর্থাৎ গণতান্ত্রিক ব্যবস্থায় জনগণের মধ্যে কোন ভেদাভেদ বা বৈষম্য থাকে না এবং ব্যক্তি স্বাধীনতার অধিকার সংরক্ষিত থাকে।
(সূত্রঃ উচ্চ মাধ্যমিক পৌরনীতি ও সুশাসন : প্রথমপত্র – প্রফেসর মো. মোজাম্মেল হক)
১২৯.
জনসাধারণের ইচ্ছা কিসের মাধ্যমে প্রকাশিত হয়?
  1. ক) সভা-সমিতি
  2. খ) জনমত
  3. গ) সংবাদপত্র
  4. ঘ) আইন পরিষদ
সঠিক উত্তর:
খ) জনমত
উত্তর
সঠিক উত্তর:
খ) জনমত
ব্যাখ্যা
সাধারণ অর্থে জনমত বলতে সংখ্যাগরিষ্ঠের মতামতকে বুঝায়। তবে প্রকৃত অর্থে জনমত হচ্ছে কল্যাণধর্মী বলিষ্ঠ, যুক্তিভিত্তিক ও সুষ্পষ্ট মতামত, যা সরকার ও জনগণকে প্রভাবিত করতে সক্ষম।
জনমতের মাধ্যমে জনসাধারণের ইচ্ছা প্রকাশিত হয়। এক্ষেত্রে সভা-সমিতি, সংবাদপত্র, আইন পরিষদ, গণমাধ্যম, রাজনৈতিক দল, শিক্ষা-প্রতিষ্ঠান ইত্যাদি জনমত গঠনের বাহন হিসেবে কাজ করে।
(সূত্রঃ উচ্চ মাধ্যমিক পৌরনীতি ও সুশাসন : প্রথমপত্র – প্রফেসর মো. মোজাম্মেল হক)
১৩০.
ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির শ্রেষ্ঠ প্রবক্তা বলা হয় কাকে?
  1. ক) জন লক
  2. খ) ম্যাক্স ওয়েভার
  3. গ) মন্টেস্কু
  4. ঘ) জ্যা বোদা
সঠিক উত্তর:
গ) মন্টেস্কু
উত্তর
সঠিক উত্তর:
গ) মন্টেস্কু
ব্যাখ্যা
ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি হলো সরকারের তিনটি বিভাগ যথা: শাসন বিভাগ, আইন বিভাগ ও বিচার বিভাগের মধ্যে ক্ষমতা ও কাজকে পৃথক বা স্বতন্ত্র করে দেওয়া।
ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির শ্রেষ্ঠ প্রবক্তা বলা হয় ফরাসি দার্শনিক মন্টেস্কু কে। তিনি ১৭৪৮ সালে সর্বপ্রথম তার The Spirit of Laws বইয়ে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির আধুনিক ব্যাখ্যা দান করেন।
(সূত্রঃ উচ্চ মাধ্যমিক পৌরনীতি ও সুশাসন : প্রথমপত্র – প্রফেসর মো. মোজাম্মেল হক)