পরীক্ষা আর্কাইভ

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি

পরীক্ষা১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতিতারিখতারিখ অনির্ধারিতসময়33 minutes
মোট প্রশ্ন২১
সিলেবাস
রেখা, কোণ, ত্রিভুজ, চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য, পিথাগোরাসের উপপাদ্য, বৃত্ত সংক্রান্ত উপপাদ্য, পরিমিতি- সরল ক্ষেত্র, ঘনবস্তু। সোর্স: যেকোনো গাইড বই, ষষ্ঠ থেকে SSC বোর্ড বই। [এই পরীক্ষা থেকে পড়া শুরু করলে আগামী ১৫০ দিনে বিসিএসের সম্পূর্ণ সিলেবাস কাভার হবে।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি · তারিখ অনির্ধারিত · ২১ প্রশ্ন

.
 কোন ঘনকের পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য 6√2 মিটার হলে,  এর কর্ণের দৈর্ঘ্য কত?
  1. ক) 6√2
  2. খ) 6√6
  3. গ) 6√3
  4. ঘ) 6√5
ব্যাখ্যা
মনেকরি,
ঘনকের এক ধার = a 
ঘনকের পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য = a√2
প্রশ্নমতে,
 a√2 = 6√2 
 a = 6

ঘনকটির কর্ণের দৈর্ঘ্য = a√3
                                   = 6√3
.
একটি সরলরেখার উপর অংকিত বর্গের ক্ষেত্রফল ঐ সরলরেখার এক-তৃতীয়াংশের উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফলের কত গুণ? 
  1. ক) 16
  2. খ) 9
  3. গ) 3
  4. ঘ) 8
ব্যাখ্যা
ধরি,
সরলরেখাটির দৈর্ঘ্য = x
সরলরেখার উপর অঙ্কিত বর্গ = x²
সরলরেখার এক-তৃতীয়াংশের উপর অঙ্কিত বর্গ = (x/3)2 বা, x2/9

একটি সরল রেখার উপর অঙ্কিত বর্গ ঐ সরলরেখার এক-তৃতীয়াংশের উপর অঙ্কিত বর্গের 9 গুণ।
.
একটি সামান্তরিকের ভূমি উচ্চতার 3/2 গুণ । ক্ষেত্রফল 216 বর্গ সেন্টিমিটার হলে ভূমি কত?
  1. ক) 18 সেন্টিমিটার
  2. খ) 15 সেন্টিমিটার
  3. গ) 16 সেন্টিমিটার
  4. ঘ) 12 সেন্টিমিটার
ব্যাখ্যা
ধরি,
সামান্তরিকের উচ্চতা x,
সামান্তরিকের ভূমি 3x/2
প্রশ্নমতে,
3x/2 × x = 216
 => 3x2/2  = 216
=> x2 = (216 ×2)/3
 => x2 = 144
      x = 12
এখন, ভূমি = 3x/2 = 3✕12/2= 18
.
একটি চাকার ব্যাসার্ধ ৪ মিটার। ৩ কিলোমিটার পথ যেতে চাকাটি কত বার ঘুরবে? 
  1. ক) ১২৩ বার
  2. খ) ১১৯ বার
  3. গ) ১২৫বার
  4. ঘ) ১৩০ বার
ব্যাখ্যা
চাকার ব্যাসার্ধ = ৪মিটার 
একটি চাকা একবার ঘুরলে তার পরিধির সমান দুরত্ব অতিক্রম করে।
পরিধি = ২πr
         = ২ x π X ৪ মিটার
        = ২৫.১৩২৮


তাহলে চাকা ঘুরবে = (৩০০০/২৫.১৩২৮) বার =১১৯বার
.
একটি সমকোণী ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য লম্ব অপেক্ষা 2 মিটার কম এবং লম্ব অপেক্ষা অতিভুজ 2 মিটার বেশি হলে, ত্রিভুজটির অতিভুজের দৈর্ঘ্য কত সে.মি.?
  1. ক) 1200 সে.মি.    
  2. খ) 100 সে.মি.    
  3. গ) 1000 সে.মি.    
  4. ঘ) 1100 সে.মি.    
ব্যাখ্যা
ধরি,
লম্বের দৈর্ঘ্য = x
তাহলে, ভূমির দৈর্ঘ্য = x - 2
অতিভুজের দৈর্ঘ্য = x + 2
আমরা জানি,
অতিভুজ2 = লম্ব2 + ভূমি2
⇒ (x + 2)2 = (x - 2)2 + x2
⇒ x2 + 4x + 4 = x2 - 4x + 4 + x2
⇒ x2 - 8x = 0
⇒ x(x - 8) = 0
⇒ x = 8 [যেহেতু, ত্রিভুজের লম্ব কখনো শূন্য হতে পারে না]
তাহলে, ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য = 8 + 2 = 10 মিটার= 1000 সে.মি.    
.
সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয় পরস্পর হলো ___
  1. ক) একান্তর
  2. খ) সম্পূরক
  3. গ) অনুরূপ
  4. ঘ) পূরক
ব্যাখ্যা
১. ত্রিভুজের একটি বাহুকে বর্ধিত করলে যে বহিঃস্থ কোণ উৎপন্ন হয়, তা এর বিপরীত অন্তঃস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান।
২. ত্রিভুজের একটি বাহুকে বর্ধিত করলে যে বহিঃস্থ কোণ উৎপন্ন হয়, তা এর অন্তঃস্থ বিপরীত কোণ দুইটির প্রত্যেকটি অপেক্ষা বৃহত্তর।
৩. সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয় পরস্পর পূরক।
.
O কেন্দ্র বিশিষ্ঠ বৃত্তে OD, AB জ্যা এর ওপর লম্ব এবং AD= 6  সে. মি. হলে AB= কত? 
  1. ক) 8 সে. মি.
  2. খ) 10 সে. মি.
  3. গ) 12 সে. মি.
  4. ঘ) 18 সে. মি.
ব্যাখ্যা


বৃত্তের কেন্দ্র হতে যেকোনো জ্যা এর উপর অঙ্কিত লম্ব উক্ত জ্যাকে সমদ্বিখণ্ডিত করে।
AD = BD 
জ্যাAB = AD + BD = 2AD = 2 × 6 = 12 সে. মি.
.
ΔABC ত্রিভুজের DE= 5 সে.মি. হলে, BC এর মান কত?

  1. ক) 18 সে. মি.
  2. খ) 15 সে. মি.
  3. গ) 10 সে. মি.
  4. ঘ) 12 সে. মি.
ব্যাখ্যা



আমরা জানি 
ত্রিভুজের যেকোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোগক রেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল এবং দৈর্ঘ্য তার অর্ধেক। 
DE=BC/2 
BC = 2DE 
      = 2 ×5 
      = 10 সে.মি.
.
দুটি গোলকের ব্যাসার্ধের অনুপাত 3 : 4 হলে তাদের আয়তনের অনুপাত কত? 
  1. ক) 27 : 34 
  2. খ) 27 : 8 
  3. গ) 27 : 24 
  4. ঘ) 27 : 64 
ব্যাখ্যা
মনে করি,
গোলকদ্বয়ের ব্যাসার্ধ যথাক্রমে 3r, 4r

তাদের আয়তনের অনুপাত = {(4/3) π (3r)3} : {(4/3) π (4r)3}
                                          = 27 : 64
১০.
ΔABC এ AB = BC এবং AC অতিভুজ হলে ∠C এর মান কত? 
  1. ক) 35°
  2. খ) 45°
  3. গ) 55°
  4. ঘ) 90°
ব্যাখ্যা



ΔABC এ AB = BC হলে ∠C = ∠A 

 ∠ A + ∠B + ∠C = 180°
∠C + 90° +∠C =180°
2∠C =180° - 90°
2∠C =90°
∠C=45°
১১.
একটি বাড়ি ২৪ ফুট উঁচু। একটি মইয়ের তলদেশ মাটিতে বাড়িটির দেয়াল থেকে ৭ ফুট দূরে রাখা আছে। উপরে মইটি বাড়িটির ছাদ ছুঁয়ে আছে। মইটি কত ফুট লম্বা? 
  1. ক) ৪৮ ফুট
  2. খ) ২৫ ফুট
  3. গ) ২৭ফুট
  4. ঘ) ৪১ ফুট
ব্যাখ্যা
মইটি বাড়ির দেয়াল মাটির সাথে সমকোণ তৈরী করেছে
সমকোণী ত্রিভূজের ক্ষেত্রে
অতিভূজ2 = লম্ব2 + ভূমি2
= ২৪2+৭2
= ৫৭৬ + ৪৯ 
= ৬২৫

∴ অতিভূজ = √৬২৫ = ২৫ ফুট

∴ মইয়ের উচ্চতা = ২৫ফুট
১২.
একটি রম্বসের কর্ণদ্বয় যথাক্রমে ৬ সে. মি. এবং ১২ সে. মি. । এই রম্বসের ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফলবিশিষ্ট বর্গক্ষেত্রের পরিসীমা কত?
  1. ক) ৩৬ সে.মি
  2. খ) ২৪ সে. মি
  3. গ) ৪৮ সে.মি
  4. ঘ) ১২সে.মি
ব্যাখ্যা
 রম্বসের ক্ষেত্রফল= ১/২ × কর্ণদ্বয়ের গুণফল
                           = ১/২ × ৬ × ১২ = ৩৬বর্গ সে.মি.
ধরি,
বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য = ক সে.মি.
∴ ক = ৩৬ বর্গ সে.মি.
∴ ক = ৬ সে.মি.

∴ বর্গক্ষেত্রের পরিসীমা = ৪ক = ৪ × ৬ = ২৪ সে.মি
১৩.
একটি ঘনকের ছয়টি পৃষ্ঠের ক্ষেত্রফল ২১৬ বর্গ সে. মি. হলে ঘনকটির আয়তন কত? 
  1. ক) ৩৩৬ ঘন সে. মি.
  2. খ) ২৪৬ ঘন সে. মি.
  3. গ) ১১৬ ঘন সে. মি.
  4. ঘ) ২১৬ ঘন সে. মি.
ব্যাখ্যা
ঘনকের এক বাহুর দৈর্ঘ্য ক মিটার হলে,
ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল = ৬ক বর্গমিটার.

সুতরাং ৬ক =২১৬
বা, ক = ৩৬
বা, ক = ৬

সুতরাং ঘনকের এক বাহুর দৈর্ঘ্য ৬ মিটার।
ঘনকের আয়তন = ক ঘন সে. মি.
                              = ৬  ঘন সে. মি.
                              = ২১৬ ঘন সে. মি.
১৪.
একটি ত্রিভুজের দুটি কোণের পরিমাণ ৩২° ও ৫৮° হলে, ত্রিভুজটি হলো-
  1. ক) সমকোণী
  2. খ) সমবাহু
  3. গ) স্থূলকোণী
  4. ঘ) সমদ্বিবাহু
ব্যাখ্যা
ত্রিভুজের  তিন কোণের সমষ্টি ১৮০°

ত্রিভুজের তৃতীয় কোণ= ১৮০° - (৩২° + ৫৮°)
                                 = ৯০°  

যেহেতু ত্রিভুজের একটি কোণ ৯০° 
সুতরাং 
ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ
১৫.
ABCD একটি বৃত্তস্থ চতুর্ভুজ। ∠BAD ও ∠BCD এর সমষ্টি কত হবে?
  1. ক) ৯০°
  2. খ) ৩৬০°
  3. গ) ১৮০°
  4. ঘ) ১২০°
ব্যাখ্যা

    
আমরা জানি 
বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের যেকোনো দুইটি বিপরীত কোণের সমষ্টি দুই সমকোণ। 

ABCD বৃত্তস্থ চতুর্ভুজে  ∠BAD ও  ∠BCD পরস্পর বিপরীত কোণ।  
∠BAD ও ∠BCD এর সমষ্টি দুই সমকোণ বা ১৮০°
১৬.
একটি সমবৃত্তভূমিক কোণকের উচ্চতা 8 সে. মি. এবং ভূমির ব্যাসার্ধ 6 সে.মি. হলে, এর আয়তন কত? 
  1. ক) 86π ঘন সে.মি.
  2. খ) 96π ঘন সে.মি.
  3. গ) 76π ঘন সে.মি.
  4. ঘ) 66π ঘন সে.মি.
ব্যাখ্যা
কোণকের উচ্চতা  h = 8  সে. মি
ভূমির ব্যাসার্ধ r = 6 সে.মি.
কোণকের আয়তন = 1/3πr2h
                              = 1/3π ×62 × 8
                               = 1/3π ×36× 8
                           =96π ঘন সে.মি.
১৭.
একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ ২৫ মিটার। অপর বাহুদ্বয়ের একটি অপরটির ৩/৪ অংশ হলে, ত্রিভুজটির পরিসীমা কত? 
  1. ক) 55 মিটার
  2. খ) 40 মিটার
  3. গ) 60 মিটার
  4. ঘ) 65 মিটার
ব্যাখ্যা
ধরি,
অপর বাহুদ্বয়ের একটি 3x এবং অন্যটি 4x.

পীথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা পাই 
  (3x)2 + (4x)2 = 252
⇒ 9x2 + 16x2 = 625
⇒ 25x2 = 625
⇒ x2 = 25
⇒ x = 5
∴ অপর বাহুদ্বয়ের একটি 3x = 15 মিটার এবং অন্যটি 4x = 20 মিটার।

ত্রিভুজটির পরিসীমা=  (25 + 15 +20) =  60 মিটার
১৮.
বৃত্তের কোন বিন্দুতে কয়টি স্পর্শক অঙ্কন করা যায়?
  1. ক) ১টি
  2. খ) ২টি
  3. গ) ৩টি
  4. ঘ) ৪টি
ব্যাখ্যা
 বৃত্তের কোন বিন্দুতে একটি মাত্র স্পর্শক অঙ্কন করা যায়।  
১৯.
একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য ৮৫ মিটার ও  প্রস্থ ৩৫মিটার। বাগানের ভিতরে সীমানার পাশ দিয়ে ৩ মিটার চওড়া রাস্তা আছে।  রাস্তাটির ক্ষেত্রফল কত? 
  1. ক) ৬৬৪ বর্গমিটার
  2. খ) ৬৭৪ বর্গমিটার
  3. গ) ৬৮৪ বর্গমিটার
  4. ঘ) ৬৫৪ বর্গমিটার
ব্যাখ্যা
রাস্তাসহ আয়তাকার বাগানের দৈর্ঘ্য ৮৫ মিটার
রাস্তাসহ আয়তাকার বাগানের প্রস্থ ৩৫মিটার
রাস্তাসহ আয়তাকার বাগানের ক্ষেত্রফল (৮৫ ×৩৫) বর্গমিটার 
                                                            = ২৯৭৫ বর্গমিটার 

রাস্তাবাদে আয়তাকার বাগানের দৈর্ঘ্য = {৮৫ - (৩×২)} মিটার 
                                                        = ৭৯ মিটার 

রাস্তাবাদে আয়তাকার বাগানের  প্রস্থ = {৩৫ - (৩×২)} মিটার 
                                                      = ২৯ মিটার 

রাস্তাবাদে আয়তাকার বাগানের ক্ষেত্রফল = ৭৯ ×২৯ বর্গমিটার 
                                                               = ২২৯১ বর্গমিটার 

রাস্তাটির ক্ষেত্রফল= (২৯৭৫ - ২২৯১)   বর্গমিটার 
                              = ৬৮৪ বর্গমিটার
২০.
কোনো বৃত্তের কেন্দ্রস্থ কোণ ১৩০° হলে, ঐ বৃত্তের পরিধিস্থ কোণ কত? 
  1. ক) ৫০°
  2. খ) ১৩০°
  3. গ) ৫৫°
  4. ঘ) ৬৫°
ব্যাখ্যা
বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক।
বা বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ।

বৃত্তের পরিধিস্থ কোণ = কেন্দ্রস্থ কোণ/২ = ১৩০°/২ = ৬৫°
২১.
একটি সমবৃত্তভুমিক বেলনের উচ্চতা 10 সেমি ও ভূমির ব্যাসার্ধ 7 সেমি হলে, এর সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল কত?
  1. ক) 248π বর্গ সে. মি.
  2. খ) 218π বর্গ সে. মি.
  3. গ) 238π বর্গ সে. মি.
  4. ঘ) 228π বর্গ সে. মি.
ব্যাখ্যা
মনেকরি
বেলনের উচ্চতা h= 10 সে. মি. 
ভূমির ব্যাসার্ধ  r = 7 সে.মি. 

সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল = 2πr(r + h)
                                  = 2 × π × 7(7 + 10)
                                  = 238π  বর্গ সে. মি.